পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes৩৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪০
সিলেবাস
Exam - 07 Topics: Philosophy of Religion: What is meant by God? Three concepts about God: Pantheism, Deis m and Theism, Proofs for God's Existence, God and the Problem of evil. [Source: Class - 04 and Relevant Books]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১]

৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১] · তারিখ অনির্ধারিত · ৪০ প্রশ্ন

.
"All is God, God is All" - is the theme of...........
  1. Panentheism
  2. Pantheism 
  3. Theism
  4. Deism
সঠিক উত্তর:
Pantheism 
উত্তর
সঠিক উত্তর:
Pantheism 
ব্যাখ্যা

"All is God, God is All" অর্থাৎ সবই ঈশ্বর, ঈশ্বরই সব - এই উক্তি সর্বেশ্বরবাদের মূল বক্তব্য। সর্বেশ্বরবাদ অনুযায়ী ঈশ্বরের সাথে জগতের সম্পর্ক অন্তর্ব্যাপী। 
Source: Introduction to philosophy by Jadunath Sinha 

.
Which theory says, Evil is the stairway to Goodness? (কোন মতানুসারে,  অমঙ্গল হলো মঙ্গলের পথে সিড়িস্বরূপ?)
  1. Panentheism
  2. Pantheism
  3. Deism
  4. Atheism
সঠিক উত্তর:
Panentheism
উত্তর
সঠিক উত্তর:
Panentheism
ব্যাখ্যা

Panentheism তথা সর্বধরেশ্বরবাদ অনুসারে অমঙ্গল একটি আপেক্ষিক বিষয়। অমঙ্গল হলো মঙ্গলের পথের সিড়ি। চরম অকল্যাণ বলে কিছুই নেই।

Source: দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী

.
According to Zarathushtra religion "Ahura mazda" refers to........( জরথ্রুস্ট ধর্মমতে আহুরা মাজদা.......) 
  1. God of goodness 
  2. God of evil 
  3. God of both evil and goodness 
  4. None of the above
সঠিক উত্তর:
God of goodness 
উত্তর
সঠিক উত্তর:
God of goodness 
ব্যাখ্যা

পারসিক জরথ্রুস্ট ধর্ম মূলত ঈশ্বরের দ্বৈত সত্তায় বিশ্বাসী। তাদের মতে আহুরা মাজদা হচ্ছে কল্যাণের ঈশ্বর(Good of goodness) ,অন্যদিকে আরিমন বা অহিমন হচ্ছে অকল্যাণের ঈশ্বর(God of evil)
Source: Britannica 

.
বেদান্তের ভাষ্যকার শংকরের মতে ব্রহ্ম................., জগৎ............।
  1. সত্য, বাস্তব
  2. অলীক, সত্য
  3. অবাস্তব, বাস্তব
  4. সত্য, অলীক
সঠিক উত্তর:
সত্য, অলীক
উত্তর
সঠিক উত্তর:
সত্য, অলীক
ব্যাখ্যা

বেদান্তের প্রধান ভাষ্যকার অদ্বৈতবাদী শংকরের মতে কেবল ব্রহ্মই সত্য, জগৎ অলীক বা মিথ্যা। শংকরকে তাই অমূর্ত একত্ববাদীও বলা হয়।
Source: ভারতীয় দর্শন- অর্জুন বিকাশ

.
Which of the following options is incorrect? (নিচের কোন বক্তব্যটি সঠিক নয়?)
  1. One cause for one thing - law of parsimony (একটি জিনিসের একটি কারণ- মিতব্যয়িতার নিয়ম)
  2. God created the word at a particular time- Deism( ঈশ্বর বিশেষ সময়ে জগতের সৃষ্টি করেন- অতিবর্তী ঈশ্বরবাদ) 
  3. Earthquake is a metaphysical evil(ভূমিকম্প অধিবিদ্যক অমঙ্গল)
  4. All of the above is incorrect. 
সঠিক উত্তর:
All of the above is incorrect. 
উত্তর
সঠিক উত্তর:
All of the above is incorrect. 
ব্যাখ্যা

প্রশ্নে বলা রয়েছে অপশনগুলোর কোনটি সঠিক নয়। মূলত (ক),(খ) ও (গ) এই ৩ টি অপশনের বক্তব্যই সঠিক। সেই অনুযায়ী (ঘ) অপশনটিই সঠিক নয়। তাই উত্তর (ঘ)

.
Who among the following philosopher introduced Causal proof for the existence of God? (ঈশ্বরের অস্তিত্বের পক্ষে আদিকারণ বিষয়ক প্রমাণ দেন কে?)
  1. Spinoza
  2. Kant
  3. Martineau 
  4. Hegel
সঠিক উত্তর:
Martineau 
উত্তর
সঠিক উত্তর:
Martineau 
ব্যাখ্যা

ড. মার্টিনিউ ঈশ্বরের অস্তিত্বের পক্ষে আদিকারণ বিষয়ক যুক্তি প্রদান করেন। তার মতে প্রত্যেক ঘটনার পেছনেই কারণ আছে। এভাবে পেছনের দিকে যেতে থাকলে অনাবস্থা দোষের উৎপত্তি ঘটে, তাই আদিকারণ হিসেবে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার  করতেই হয়।
Source: দর্শনের ভূমিকা- নীরদচন্দ্র চক্রবর্তী 

.
Who doesn’t support  Ontological proof for the existence of God? ( ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের তত্ত্ববিষয়ক যুক্তির সমর্থক নন কে?)
  1. Leibnitz 
  2. Kant
  3. Hegel 
  4. Saint Anselm 
সঠিক উত্তর:
Kant
উত্তর
সঠিক উত্তর:
Kant
ব্যাখ্যা

মধ্যযুগীয় দার্শনিক সেন্ট আনসেলম ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের তত্ত্ববিষয়ক যুক্তির প্রথম অবতারণা করেন।পরবর্তীকালে ডেকার্টে, লাইবনিজ, হেগেল প্রমুখ অনেক দার্শনিক বিভিন্নভাবে এ মতবাদের সমর্থন করেন।আনসেলম এর মতে, আমাদের মনে এক পূর্ণ সত্তার (Perfect Being) ধারণা আছে। এ পূর্ণসত্তা নিশ্চয়ই অস্তিত্বশীল হবে। কারণ অস্তিত্ব ছাড়া সত্তা পূর্ণ হতে পারে না। সুতরাং পূর্ণসত্তার অস্তিত্ব আছে এবং পূর্ণসত্তা হলো ঈশ্বর।
Source: দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী

.
Who wrote the book, "Proslogium"? 
  1. Descartes 
  2. Thomas Aquinas 
  3. Saint Augustine 
  4. None of the above
সঠিক উত্তর:
None of the above
উত্তর
সঠিক উত্তর:
None of the above
ব্যাখ্যা

মধ্যযুগীয় খ্রিস্টান দার্শনিক সেইন্ট আনসেলম ১০৭৮ সালে তার বিখ্যাত Proslogium গ্রন্থটি প্রকাশ করেন। এই গ্রন্থে তিনি খ্রিস্টান ধর্মতত্ত্ব ও দার্শনিক চিন্তার আলোকে ঈশ্বরের সম্পর্কে আলোচনা করেন ও তত্ত্ববিষয়ক যুক্তির প্রবর্তন করেন। 
Source: Stanford encyclopedia of philosophy 

.
According to Spinoza, God has..............
  1. Numerous attributes 
  2. Two attributes 
  3. Single attribute
  4. No attribute
সঠিক উত্তর:
Numerous attributes 
উত্তর
সঠিক উত্তর:
Numerous attributes 
ব্যাখ্যা

আধুনিক পাশ্চাত্য দর্শনে প্রখ্যাত দার্শনিক স্পিনোজা হলেন সর্বেশ্বরবাদের একজন প্রধান সমর্থক। তাঁর মতে, ঈশ্বরই একমাত্র দ্রব্য। এ দ্রব্যের অসংখ্য গুণের(numerous attributes) মাঝে দুটি গুণ হলো—চেতনা ও বিস্তৃতি। জীবাত্মা অনন্ত চেতনার প্রকাশ। আর জড়বস্তু অনন্ত বিস্তৃতির প্রকাশ। 
Source: Introduction to philosophy by Jadunath Sinha 

১০.
"Causa sui" means..........
  1. Self caused
  2. Multiple causes
  3. Dependent 
  4. Both (খ) & (গ)
সঠিক উত্তর:
Self caused
উত্তর
সঠিক উত্তর:
Self caused
ব্যাখ্যা

"Causa sui" is a Latin phrase meaning "cause of itself" or "self-caused". It describes something that is self-generating, independent, and contains the sufficient explanation for its own existence within itself, rather than relying on an external cause. The concept is often applied to God in theological discussions.
source: Cambridge dictionary 

১১.
Who is the author of "The age of reason "?
  1. Alexander 
  2. Thomas Paine
  3. Spinoza 
  4. Thomas moore
সঠিক উত্তর:
Thomas Paine
উত্তর
সঠিক উত্তর:
Thomas Paine
ব্যাখ্যা

ইংরেজ বংশোদ্ভূত আমেরিকাব রাজনৈতিক দার্শনিক থমাস পেইনের লেখা একটি গ্রন্থ, "The age of reason " -  এই গ্রন্থে লেখক অতিবর্তী ঈশ্বরবাদ (deism)  সম্পর্কে বিশদ আলোচনা করেন। 
Source: Britannica 

১২.
According to deism, God created the world............ (অতিবর্তী ঈশ্বরবাদ অনুযায়ী ঈশ্বর জগতের সৃষ্টি করেন.........)
  1. with pre-established elements ( পূর্বস্থিত জড় উপাদান দিয়ে)
  2. Out of nothing ( শূণ্য থেকে ) 
  3. with spiritual substance ( আধ্যাত্মিক দ্রব্য দিয়ে)
  4. Both (ক) & (খ)
সঠিক উত্তর:
Both (ক) & (খ)
উত্তর
সঠিক উত্তর:
Both (ক) & (খ)
ব্যাখ্যা

অতিবর্তী ঈশ্বরবাদ অনুসারে অনন্তকাল ধরে ঈশ্বর একাই ছিলেন। পরে তিনি মনে মনে একটি জগতের পরিকল্পনা করেন। তাঁর পরিকল্পনার বাস্তব রূপ এ জগৎকে তিনি এক বিশেষ মুহূর্তে নিছক শূন্য থেকে (out of nothing) সৃষ্টি করেন। কেউ কেউ মনে করেন, জড় পদার্থ পূর্ব থেকেই বর্তমান ছিল এবং ঈশ্বর ঐ জড় পদার্থকে গঠন করে জগৎ সৃষ্টি করেছেন। 
Source: দর্শনের কথা- আবদুল বারী

১৩.
Who described the nature of Evil through Theism?( ঈশ্বরবাদের সাহায্যে অকল্যাণের ব্যাখ্যা কে দেন?)
  1. Leibnitz 
  2. Spinoza 
  3. Hegel 
  4. Martineau 
সঠিক উত্তর:
Leibnitz 
উত্তর
সঠিক উত্তর:
Leibnitz 
ব্যাখ্যা

ঈশ্বরবাদ মতে, জগৎ হলো সসীম। জগতের সবকিছুই সসীম। সসীমতার অর্থ হলো অপূর্ণতা আর এই অপূর্ণতাই হলো অমঙ্গল। অমঙ্গলকে পরিহার করে ঈশ্বর জগৎ সৃষ্টি করতে পারেন নি। অমঙ্গলের প্রয়োজনীয়তা জগতে রয়েছে। প্রখ্যাত দার্শনিক লাইনিজ এই মতের ব্যাখ্যাকার। 
Source: দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী

১৪.
Moral obligations and moral ideals proves the existence of God -  said by? (কার মতে,  নৈতিক দায়িত্ব ও নৈতিক আদর্শ ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করে?)
  1. Hegel 
  2. Martineau 
  3. Descartes 
  4. Spinoza 
সঠিক উত্তর:
Martineau 
উত্তর
সঠিক উত্তর:
Martineau 
ব্যাখ্যা

মার্টিনিউ বলেন, নৈতিক দায়িত্ব ও নৈতিক আদর্শ (moral obligation and moral ideal) ঈশ্বরের নৈতিক দায়িত্ব ও নৈতিক অস্তিত্ব প্রমাণ করে। 
Source : দর্শনের ভূমিকা- নীরদচন্দ্র চক্রবর্তী 

১৫.
Who said, "God is dead"?
  1. Russell 
  2. David Hume
  3. Jean paul satre
  4. Nietzsche 
সঠিক উত্তর:
Nietzsche 
উত্তর
সঠিক উত্তর:
Nietzsche 
ব্যাখ্যা

The phrase "God is dead" was said by the German philosopher Friedrich Nietzsche. He first wrote this statement in his 1882 work "The Gay Science"
Source: Stanford encyclopedia of philosophy.

১৬.
What is the main theme of "Optimism"? (আশাবাদের মূল বক্তব্য কি?)
  1. The world is full of sorrows (জগৎ দুঃখময়)
  2. The world is full of goodness ( জগৎ মঙ্গলময়)
  3. The world is full of calamities ( জগৎ দুর্যোগে পরিপূর্ণ) 
  4. None of the above
সঠিক উত্তর:
The world is full of goodness ( জগৎ মঙ্গলময়)
উত্তর
সঠিক উত্তর:
The world is full of goodness ( জগৎ মঙ্গলময়)
ব্যাখ্যা

আশাবাদ অনুসারে এ জগৎ মঙ্গলময়। এ জীবন আনন্দময়, আশাবাদী এ জগতের সব জিনিসকেই প্রফুল্ল চিত্তে গ্রহণ করেন। সাধারণত এ জগতে যা অস্পষ্ট ও বিষণ্ণ বলে গৃহীত হয়, আশাবাদী সেখানেও খুঁজে পান আনন্দের বিষয়। এমনকি নির্জীব প্রাকৃতিক বস্তুতেও আশাবাদী নিরানন্দ হয়ে ওঠেন না।
Source: দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী

১৭.
Nihilism means....... 
  1. Acceptance of all religious and moral principles
  2. Rejection of all religious and moral principles
  3. Remaining neutral 
  4. All of the above
সঠিক উত্তর:
Rejection of all religious and moral principles
উত্তর
সঠিক উত্তর:
Rejection of all religious and moral principles
ব্যাখ্যা

ল্যাটিন শব্দ nihil-  অর্থ nothing বা শূন্য,  ism অর্থ মতবাদ৷ Nihilism  অর্থ শূণ্যতাবাদ যা সকল প্রকারের ধর্মীয় ও নৈতিক নিয়মকে বর্জন করে।
Source: Stanford encyclopedia of philosophy 

১৮.
How many ways to prove Gods existence is shown in "Summa theologica"? ( " সামা থিওলজিকা" গ্রন্থে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের কতটি পথ দেখানো হয়েছে?) 
  1. 5
  2. 3
  3. 2
  4. 4
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা

Summa Theologica: by Thomas Aquinas: Written in the 13th century, this comprehensive theological work includes Aquinas's famous Five Ways, which are philosophical arguments for God's existence based on observation of the natural world. 
Source: Stanford encyclopedia of philosophy 

১৯.
"ঈশ্বরের জ্ঞানই সবচেয়ে বেশি নিশ্চয়াত্মক "- কার বক্তব্য? 
  1. আনসেলম
  2. দেকার্ত
  3. স্পিনোজা
  4. কান্ট
সঠিক উত্তর:
স্পিনোজা
উত্তর
সঠিক উত্তর:
স্পিনোজা
ব্যাখ্যা

বারুচ স্পিনোজার মতে ঈশ্বরই একমাত্র দ্রব্য এবং ঈশ্বরের জ্ঞানই সবচেয়ে বেশি নিশ্চয়াত্মক।তার পূর্ববর্তী দার্শনিক দেকার্ত আত্মজ্ঞানকে সবচেয়ে বেশি নিশ্চয়াত্মক বলে মনে করতেন। 
Source- দর্শনের কথা- আবদুল বারী

২০.
"Sweet is sleep, but death is better. Best of it all is never to be born."    - This reflects the the theory of...............
  1. Altruism 
  2. Pessimism 
  3. Optimism 
  4. Humanism 
সঠিক উত্তর:
Pessimism 
উত্তর
সঠিক উত্তর:
Pessimism 
ব্যাখ্যা

জার্মান নৈরাশ্যবাদী( pessimistic)  কবি হুন (Hune) উক্ত লাইনগুলোর রচয়িতা। নৈরাশ্যবাদীরা জীবনের কেবল অন্ধকার দিকের প্রতি তাকান। মানব জীবনের যে একটা আলোর দিক, আশার দিক, সৌন্দর্যের দিক রয়েছে তাঁরা সে দিকের প্রতি উদাসীন। কবির উক্ত লাইনগুলো এই নৈরাশ্যবাদী চিন্তারই প্রতিচ্ছবি। 
Source: দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী

২১.
বিশ্বতাত্ত্বিক যুক্তির আদিকারণের ধারণাকে ভ্রান্ত অনুমান বলে কে সমালোচনা করেন?
  1. রাসেল
  2. জন লক
  3. ডেভিড হিউম
  4. নিটশে
সঠিক উত্তর:
রাসেল
উত্তর
সঠিক উত্তর:
রাসেল
ব্যাখ্যা

বিশ্বতাত্ত্বিক যুক্তিটি মূলত এই অনুমানের  ভিত্তিতে প্রতিষ্ঠিত যে, প্রত্যেক ধারারই কারণ আছে। কিন্তু রাসেল এই অনুমানকে ভ্রান্ত অনুমান বলেন। তিনি লাইবনিজের বিশ্বতাত্ত্বিক যুক্তিরও সমালোচনা করেন। 
 Source: দর্শনের কথা- আবদুল বারী

২২.
Who is the author of, "Natural Theology "?
  1. Thomas aquinas 
  2. William Paley
  3. Martineau 
  4. Leibnitz 
সঠিক উত্তর:
William Paley
উত্তর
সঠিক উত্তর:
William Paley
ব্যাখ্যা

William Plaley রচিত গ্রন্থ, Natural Theology - যেখানে তিনি ঈশ্বরের অস্তিত্বের পক্ষের উদ্দেশ্যমূলক যুক্তির(Teleological argument) ব্যাখ্যায় ঘড়ি নির্মাতার সাথে সাদৃশ্য তুলে ধরেন। ঘড়ির গঠন প্রণালী দেখলে যেমন তার পেছনে এক বুদ্ধিমান নির্মাতার অস্তিত্ব স্বীকার করতে হয় তেমনি সুশৃঙ্খল ও সামঞ্জস্যপূর্ণ জগতের দিকে তাকালেও ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়।
Source : দর্শনের কথা- আবদুল বারী 

২৩.
Which branch of Philosophy discuss the proofs for existence of God? (দর্শনের কোন শাখা ঈশ্বরের অস্তিত্বের পক্ষে প্রমাণগুলো নিয়ে আলোচনা করে?)
  1. Cosmology 
  2. Epistemology 
  3. Axiology 
  4. Philosophy of mind
সঠিক উত্তর:
Axiology 
উত্তর
সঠিক উত্তর:
Axiology 
ব্যাখ্যা

Axiology তথা মূল্যবিদ্যা মূল্য ও সত্তার সম্পর্ক,  ঈশ্বরের অস্তিত্বের পক্ষে প্রমাণসমূহ,জগত ও ঈশ্বরের মধ্যেকার সম্পর্ক, ঈশ্বরের ধারণা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। সর্বোপরি ধর্মীয় মূল্য,নৈতিক মূল্য ও সৌন্দর্যগত মূল্য নিয়ে এই শাখা আলোচনা করে।

Source : দর্শনের কথা- আবদুল বারী।

২৪.
“মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই" - রবীন্দ্রনাথের এই কবিতায় কোন মতবাদের প্রতিচ্ছবি পাওয়া যায়?
  1. Pessimism 
  2. Atheism 
  3. Optimism 
  4. Scepticism 
সঠিক উত্তর:
Optimism 
উত্তর
সঠিক উত্তর:
Optimism 
ব্যাখ্যা

উপর্যুক্ত চরণ দুটো রবীন্দ্রনাথের "প্রাণ" কবিতার অন্তর্ভুক্ত। এই চরণ দুটিতে রবীন্দ্রনাথের জীবন ও জগতের প্রতি টান, মায়া-মমতা ফুটে উঠেছে, যা আশাবাদকেই প্রতিফলিত করে। এ জগতের সৌন্দর্য তাঁকে এত মোহিত করে যে, তিনি এই মহৎ জগৎ ছেড়ে যেতে চান না।

২৫.
Who among the following philosophers is a Pessimistic? 
  1. Baruch Spinoza
  2. Schopenhauer 
  3. Herbert Spenser 
  4. None of the above
সঠিক উত্তর:
Schopenhauer 
উত্তর
সঠিক উত্তর:
Schopenhauer 
ব্যাখ্যা

জার্মান দার্শনিক শোপেনহাওয়ার হলেন নৈরাশ্যবাদের(Pessimism)  প্রধান সমর্থক। তাঁর মতে, ইচ্ছাশক্তি (Will) হলো একমাত্র সত্তা। মানুষ বেঁচে থাকার অন্ধ প্রেরণায় ইচ্ছা প্রকাশের মাধ্যমে সান্ত্বনা লাভের চেষ্টা করলেও তার জীবনের বহুমুখী সমস্যাবলির কোনো চরম সমাধান করতে পারে না। বস্তুত জীবনে বহুমুখী সমস্যা সমাধানের বিফলতাই হলো মানুষের আসল পরিচয়। সুতরাং বলতে হয় নৈরাশ্যই হচ্ছে জীবনের একমাত্র পরিণাম।

Source: Stanford encyclopedia of philosophy.

২৬.
"Tractatus Theologico-Politicus"- is written by?
  1. Spinoza
  2. Descartes 
  3. Hegel 
  4. Wittgenstein 
সঠিক উত্তর:
Spinoza
উত্তর
সঠিক উত্তর:
Spinoza
ব্যাখ্যা

Baruch Spinoza wrote" Tractatus Theologico-Politicus", which is a 17th-century work examining the relationship between God, humanity, and the Bible from a philosophical perspective. 

Source: Stanford encyclopedia of philosophy.

২৭.
Which type of evil is "Death"?(মৃত্যু - কোন ধরণের অকল্যাণ?) 
  1. Ethical 
  2. Metaphysical 
  3. Physical
  4. Natural 
সঠিক উত্তর:
Physical
উত্তর
সঠিক উত্তর:
Physical
ব্যাখ্যা

অমঙ্গলকে বা অকল্যাণকে মোটামুটি তিন শ্রেণীতে ভাগ করা যায় :

(১) অধিবিদ্যক অমঙ্গল বা প্রাকৃতিক- ভূমিকম্প, সাইক্লোন, অনাবৃষ্টি এবং প্লাবন ইত্যাদি।

(২) দৈহিক এবং মানসিক অমঙ্গল, যেমন—দুঃখ-কষ্ট ,মৃত্যু ইত্যাদি

(৩) নৈতিক অমঙ্গল বা পাপ, যেমন— অন্যায়-অবিচার, নিষ্ঠুরতা, লোভ, ঘৃণা, চুরি, ডাকাতি প্রভৃতি। 

Source: দর্শনের সমস্যাবলী -নীরদচন্দ্র চক্রবর্তী।

২৮.
Athiesm means............ 
  1. Belief in the omnipotence of god
  2. Belief in the existence of god
  3. Disbelief in the existence of god
  4. Secularism 
সঠিক উত্তর:
Disbelief in the existence of god
উত্তর
সঠিক উত্তর:
Disbelief in the existence of god
ব্যাখ্যা

The term “atheist” describes a person who does not believe in God or in a divine being & this practice called Atheism. 

Source: Stanford encyclopedia of philosophy.

২৯.
Which of the following statement is correct? (নিচের কোন বক্তব্যটি সঠিক?)
  1. জগৎস্রষ্টা হিসেবে ঈশ্বর হলেন গৌণ কারণ(Secondary cause)
  2. সর্বেশ্বরবাদ অতিবর্তী ঈশ্বরবাদের বিরুদ্ধ মতবাদ নয়। 
  3. ঈশ্বর সম্পর্কে হেগেলের মত সর্বধরেশ্বরবাদ নামে পরিচিত।
  4. অপশন গুলোর কোনটি সঠিক নয়।
সঠিক উত্তর:
ঈশ্বর সম্পর্কে হেগেলের মত সর্বধরেশ্বরবাদ নামে পরিচিত।
উত্তর
সঠিক উত্তর:
ঈশ্বর সম্পর্কে হেগেলের মত সর্বধরেশ্বরবাদ নামে পরিচিত।
ব্যাখ্যা

(গ)  অপশনে বক্তব্যটি সঠিক। জার্মান দার্শনিক হেগেলের ঈশ্বর সম্পর্কে মতবাদ সর্বধরেশ্বরবাদ নামে পরিচিত।  এই মত অনুসারে ঈশ্বর একই সাথে জগতের অতিবর্তী ও অন্তরব্যাপী উভয়ই। 

Source: দর্শনের কথা- আবদুল বারী।

৩০.
God is the only substance - said by? (ঈশ্বরই একমাত্র দ্রব- কে বলেছেন?)
  1. Spinoza 
  2. Leibnitz 
  3. Democritus 
  4. Hume
সঠিক উত্তর:
Spinoza 
উত্তর
সঠিক উত্তর:
Spinoza 
ব্যাখ্যা

আধুনিক পাশ্চাত্য দর্শনে প্রখ্যাত দার্শনিক স্পিনোজা হলেন সর্বেশ্বরবাদের একজন প্রধান সমর্থক। তাঁর মতে, ঈশ্বরই একমাত্র দ্রব্য। এ দ্রব্যের অসংখ্য গুণের মাঝে দুটি গুণ হলো—চেতনা ও বিস্তৃতি।

Source: দর্শনের ভূমিকা- নীরদচন্দ্র চক্রবর্তী।

৩১.
"The relation between God and the world is external"- this statement denotes the theory of....
(ঈশ্বর ও জগতের সম্পর্ক হলো বাহ্যিক - এই বক্তব্য  কোন মতবাদকে নির্দেশ কর?)
  1. Pantheism 
  2. Pluralism 
  3. Deism
  4. Panentheism
সঠিক উত্তর:
Deism
উত্তর
সঠিক উত্তর:
Deism
ব্যাখ্যা

Deism তথা অতিবর্তী ঈশ্বরবাদ অনুসারে ঈশ্বর জগৎ সৃষ্টি হওয়ার পর জগতের বাইরে অবস্থান করেন। ঈশ্বর ও জগৎ দুই যতন্ত্র সত্তা, উভয়ের মধ্যে কোনো অন্তর সম্পর্ক নেই, উভয়ের সম্পর্ক হলো বাহ্য সম্পর্ক। 

Source: Introduction to philosophy by Jadunath Sinha 

৩২.
Who is the pioneer of the Moral proof for the existence of God? (ঈশ্বরের অস্তিত্বের পক্ষে নৈতিক যুক্তির সমর্থন করেন কে?
  1. Kant
  2. Descartes 
  3. Martineau 
  4. Both (ক) & (খ)
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) Kant ও গ) Martineau.
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
------------- 

কান্ট ও মার্টিনিউ নীতিবিষয়ক প্রমাণের প্রবর্তন করেন। নৈতিক প্রমাণের মূল কথা হলো নীতির তাৎপর্য ব্যাখ্যার জন্য ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে নিতে হয়।

Source: দর্শনের কথা- আবদুল বারী।

৩৩.
According to the Teleological proof for the existence of God...........(ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের উদ্দেশ্যবাদ বিষয়ক মতবাদ অনুসারে.......)
  1. World is moving towards a particular end( জগৎ এক বিশেষ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে)
  2. The world is mechanical( জগৎ যান্ত্রিক)
  3. Caird & kemp supported this theory ( কেয়ার্ড ও কেম্প এই মতের সমর্থন করেন)
  4. None of the above is correct (উপরের কোনটিই সঠিক নয়)
সঠিক উত্তর:
World is moving towards a particular end( জগৎ এক বিশেষ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে)
উত্তর
সঠিক উত্তর:
World is moving towards a particular end( জগৎ এক বিশেষ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে)
ব্যাখ্যা

জাগতিক বিবর্তন বা অভিব্যক্তির পেছনে সর্বব্যাপ্ত এক আধ্যাত্মিক সত্তা, এক সৃজনশীল শক্তির আবিষ্কারই হলো উদ্দেশ্য বিষয়ক প্রমাণের লক্ষ্য। ড. মার্টিনিউ, হেণ্ডারসন প্রমুখ উদ্দেশ্যবাদী দার্শনিকের মতে, জগতের নিয়ম, শৃঙ্খলা ও বস্তুবিন্যাস ইত্যাদি প্রমাণ করে যে, জগৎ এক বিশেষ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে।
Source: দর্শনের ভূমিকা- নীরদচন্দ্র চক্রবর্তী 

৩৪.
Saint Anselm belongs to.......
  1. Ancient period 
  2. Post modern period 
  3. Modern period 
  4. Medieval period 
সঠিক উত্তর:
Medieval period 
উত্তর
সঠিক উত্তর:
Medieval period 
ব্যাখ্যা

সেন্ট আনসেলম  একজন মধ্যযুগীয় খ্রিস্টান দার্শনিক ও ধর্মযাজক। তিনি জ্ঞানতত্ত্ব নিয়ে আলোচনা করেন। ঈশ্বর, আত্মা প্রভৃতি অধিবিদ্যক বিষয়ে ব্যাখ্যা দেন। তিনি তত্ত্ববিষয় দিক থেকে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করেন।
source: Britannica 

৩৫.
Who provided the cosmological proof for the existence of God? (ঈশ্বরের অস্তিত্বের পক্ষে বিশ্বতত্ত্ব বিষয়ক প্রমাণ দেন কে?)
  1. Descartes 
  2. Kant
  3. Martineau 
  4. Dr. Flint
সঠিক উত্তর:
Dr. Flint
উত্তর
সঠিক উত্তর:
Dr. Flint
ব্যাখ্যা

Dr. Flint ঈশ্বরের অস্তিত্বের পক্ষে বিশ্বতত্ত্ব বিষয়ক যুক্তি প্রদান করেন। এই যুক্তি অনুসারে পুরো জগতের আদিকারণ হিসেবে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করেন তিনি। এক্ষেত্রে কার্যকারণ নীতি, মিতব্যয়িতার নীতি অনুসরণ করেন।

Source: দর্শনের কথা- আবদুল বারী।

৩৬.
According to Deism, what is the secondary cause? (অতিবর্তী ঈশ্বরবাদ অনুযায়ী গৌণ কারণ কি?)
  1. God himself (ঈশ্বর নিজেই)
  2. Evil (অকল্যাণ) 
  3. Forces created by God (ঈশ্বর কর্তৃক সৃষ্ট শক্তিসমূহ)
  4. Pre-established elements of earth (জগতের পূর্বস্থিত উপাদান সমূহ)
সঠিক উত্তর:
Forces created by God (ঈশ্বর কর্তৃক সৃষ্ট শক্তিসমূহ)
উত্তর
সঠিক উত্তর:
Forces created by God (ঈশ্বর কর্তৃক সৃষ্ট শক্তিসমূহ)
ব্যাখ্যা

অতিবর্তী ঈশ্বরবাদ (deism) অনুযায়ী ঈশ্বর জগতের সৃষ্টির সময় কিছু প্রয়োজনীয় শক্তিও (forces) সৃষ্টি করেন যেগুলোর উপরে পৃথিবীর নিয়ন্ত্রণ ছেড়ে দেন। এই প্রক্রিয়ায় ঈশ্বর মূখ্য কারণ ও সৃষ্ট শক্তিগুলোকে গৌণ কারণ হিসেবে অভিহিত করা হয়। 

Source: Introduction to philosophy by Jadunath Sinha.

৩৭.
"God interfere when its necessary" - this happens in........ ( প্রয়োজনবোধে ঈশ্বর হস্তক্ষেপ করেন- কোন মতানুসারে?)
  1. Panentheism
  2. Atheism
  3. Pantheism
  4. Deism
সঠিক উত্তর:
Deism
উত্তর
সঠিক উত্তর:
Deism
ব্যাখ্যা

অতিবর্তী ঈশ্বরবাদ(deism) অনুসারে ঈশ্বর জগতের সৃষ্টির পরে সম্পূর্ণভাবে জগতের বাইরে অবস্থান করেন এবং প্রয়োজনবোধে জাগতিক বিষয়ে হস্তক্ষেপ করেন। 
Source: দর্শনের কথা - আবদুল বারী।

৩৮.
Who is the pioneer of Panentheism? 
  1. Spinoza
  2. Bergson
  3. Liegnitz 
  4. Hegel 
সঠিক উত্তর:
Hegel 
উত্তর
সঠিক উত্তর:
Hegel 
ব্যাখ্যা

জার্মান ভাববাদী দার্শনিক হেগেলের ঈশ্বরবাদকেই মূলত সর্বধরেশ্বরবাদ( Pantheism)  বলা হয়। এই মতানুসারে ঈশ্বর জীব ও জগতের ভিতরেও অবস্থিত আবার বাইরেও অবস্থিত। এটি অতিবর্তী ঈশ্বরবাদ ও সর্বেশ্বরবাদের মধ্যে সমন্বয় সাধন করে মধ্যমপন্থা অবলম্বন করে।
Source: দর্শনের ভূমিকা- নীরদবরণ চক্রবর্তী 

৩৯.
Evil is the ultimate price of the liberty of universe- this statement derived from the theory of.......
( অকল্যাণ বা অমঙ্গল হচ্ছে জগতের স্বাধীনতার চরম মূল্য - এই বক্তব্য কোন মতবাদ থেকে উদ্ভূত?)
  1. Pluralism
  2. Athiesm
  3. Deism
  4. Pantheism
সঠিক উত্তর:
Deism
উত্তর
সঠিক উত্তর:
Deism
ব্যাখ্যা

Deism তথা অতিবর্তী ঈশ্বরবাদ অনুযায়ী ঈশ্বর জগতের সৃষ্টির পর জগতের বাইরে অবস্থান করেন এবং জগতকে স্বাধীনতা প্রদান করেন। এই মতানুসারে জগতকে প্রদত্ত এই স্বাধীনতাই জাগতিক সকল অমঙ্গলের কারণ।

Source: দর্শনের ভূমিকা- নীরদচন্দ্র চক্রবর্তী।

৪০.
Pantheism can also be called...... (সর্বেশ্বরবাদকে বলা যায়........)
  1. Dualism (দ্বৈতবাদ)
  2. Double aspect theory (দ্বিদিগবাদ)
  3. Abstract monism (অমূর্ত একত্ববাদ)
  4. Pluralism (বহুত্ববাদ)
সঠিক উত্তর:
Abstract monism (অমূর্ত একত্ববাদ)
উত্তর
সঠিক উত্তর:
Abstract monism (অমূর্ত একত্ববাদ)
ব্যাখ্যা

সর্বেশ্বরবাদ অনুযায়ী ঈশ্বরই সব,সবই ঈশ্বর। এই মতবাদ অনুযায়ী পরম সত্তা তথা ঈশ্বরই একমাত্র সত্তা, জগৎ অবভাস মাত্র। তাই এই মতবাদকে অমূর্ত একত্ববাদও (abstract monism).

Source: Introduction to philosophy by Jadunath Sinha.