পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাPSCতারিখ১৫ ফেব্রুয়ারি, ২০২৪সময়55 minutes৯৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পররাষ্ট্র মন্ত্রণালয় পদের নাম: সুপারিন্টেন্ডেন্ট (১০ম গ্রেড) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১২.০২.২০২৪ Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

PSC · ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ · ১০০ প্রশ্ন

.
শয়ন শব্দের প্রকৃতি প্রত্যয় -
  1. শৈ + অন
  2. √শে + অনট
  3. শে + অন
  4. শ + য়ন
সঠিক উত্তর:
শে + অন
উত্তর
সঠিক উত্তর:
শে + অন
ব্যাখ্যা

⇒ কৃৎ প্রত্যয়: ক্রিয়া প্রকুৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি-সমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ প্রত্যয়।
যেমন:
- চল (ধাতু) + অন্ত = চলন্ত, কৃ (ধাতু)।
বাংলা ভাষায় দু ধরনের কৃৎ প্রত্যয়ের ব্যবহার আছে। যথা: বাংলা কৃৎ প্রত্যয়  ও সংস্কৃত কৃৎ প্রত্যয়।

• বাংলা কৃৎ প্রত্যয়: বাংলার নিজস্ব অনেক ধাতু রয়েছে যেগুলো সংস্কৃত নয়। এসব ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব প্রত্যয়কে বাংলা কৃৎ প্রত্যয় বলে।

• বাংলা অন্-প্রত্যয়: ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে ‘অন’ প্রত্যয়ের ব্যবহার হয়।
যেমন:
- √কাঁদ্ + অন = কাঁদন,
- √নাচ্ + অন = নাচন ইত্যাদি।

তেমনি, 
⇒ শয়ন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হবে:  √শে + অন = শয়ন।

(অপশনে ধাতু চিহ্ন (√) ছিল না। তবে কাছাকাছি উত্তর হিসেবে অপশন ‘গ’ (শে + অন) গ্রহণ করা হলো।)

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

 

.
The verb form of 'friend' is -
  1. enfriend
  2. friend
  3. diafriend
  4. befriend
সঠিক উত্তর:
befriend
উত্তর
সঠিক উত্তর:
befriend
ব্যাখ্যা

Friend (noun):
English meaning: a person who you know well and who you like a lot, but who is usually not a member of your family. 
Bangla meaning: বন্ধু; বান্ধব; সখা; সুহৃদ; মিত্র; বয়স্য।

Other forms, 
friendless (adjective) - বন্ধুহীন; নির্বান্ধব; নিঃসহায়।
friendlessness (noun) - বন্ধুহীনতা।
befriend (verb) - কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করা; কারো প্রতি সাহায্যের হাত প্রসারিত করা (বিশেষত ছোটদের প্রতি যারা অন্যের সাহায্যের উপর নির্ভরশীল)।

Source: Cambridge and Accessible Dictionary. 

.
একজন ব্যাটসম্যান ২১টি বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মাধ্যমে ৯৬ রান করে তার বাউন্ডারি সংখ্যা কত?
  1. ১৫
  2. ১৬
  3. ৪৭
  4. ১৮
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যাটসম্যান ২১টি বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মাধ্যমে ৯৬ রান করে তার বাউন্ডারি সংখ্যা কত?

সমাধান:
ধরি,
বাউন্ডারি এর সংখ্যা = x
ওভার বাউন্ডারি এর সংখ্যা = (21 - x)

প্রশ্নমতে, 
4x + 6(21 - x) = 96
4x + 126 - 6x = 96
- 2x = -30
x = 15
সুতরাং, বাউন্ডারি এর সংখ্যা = 15.
.
She has ____ asleep all the morning.
  1. lay
  2. laid
  3. lain
  4. lied
সঠিক উত্তর:
lain
উত্তর
সঠিক উত্তর:
lain
ব্যাখ্যা

Lie (verb): 
Meaning - শয়ন করা; শোয়া; শায়িত থাকা। 
- এর Past participle form হচ্ছে 'Lain'. 

যেহেতু, বাক্যটি Present Perfect tense এ আছে, 
তাই, Complete Sentence - She has lain asleep all the morning. 
Meaning - সে সারা সকাল ঘুমিয়ে কাটিয়েছে।  

.
চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে?
  1. কাহ্নপা
  2. ভুসুকুপা
  3. লুইপা
  4. শবরপা
সঠিক উত্তর:
লুইপা
উত্তর
সঠিক উত্তর:
লুইপা
ব্যাখ্যা
⇒ লুইপা: 
- লুইপা প্রবীণ বৌদ্ধসিদ্ধাচার্য ও চর্যাপদের একজন কবি।
- মুহাম্মদ শহীদুল্লার অনুমান: ৭৩০ থেকে ৮১০ খ্রিষ্টাব্দের মধ্যে লুইফা জীবিত ছিলেন।
- হরপ্রসাদ শাস্ত্রীর মতে, লুইফা রাঢ় অঞ্চলের লোক।
- লুইপা চর্যাপদের ১ ও ২৯ নং পদ রচনা করেন। 

কাআ তরুবর পাঞ্চ বি ডাল।
চঞ্চল চীএ পৈঠা কাল।।- পদটির রচয়িতা 'লুইপা'। এটি চর্যাপদের প্রথম পদ।

⇒ চর্যাপদ:
- চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন গ্রন্থ।
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন।
- সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (প্রথম খন্ড) গ্রন্থে চর্যাপদের ২৪ জন পদকর্তার নাম পাওয়া যায়।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির নাম উল্লেখ আছে।
- চর্যাপদ গ্রন্থের প্রথম পদটির রচয়িতা লুইপা।
- চর্যাপদের সর্বোচ্চ পদ রচয়িতা কাহ্নাপা তিনি মোট ১৩ টি পদ রচনা করেন। তাঁর মধ্যে ১২টি পদ পাওয়া গেছে।
- দ্বিতীয় সর্বোচ্চ পদ রচয়িতা হচ্ছেন ভুসুকুপা। তিনি মোট ৮টি পদ রচনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
  1. প্রদোষে প্রকৃতজন
  2. রাইফেল রোটি আওরাত
  3. চিলেকোঠার সেপাই
  4. একদা এক রাজ্যে
সঠিক উত্তর:
রাইফেল রোটি আওরাত
উত্তর
সঠিক উত্তর:
রাইফেল রোটি আওরাত
ব্যাখ্যা
⇒ রাইফেল রােটি আওরাত:
- 'রাইফেল রােটি আওরাত' (১৯৭৩), আনােয়ার পাশা রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
- অধ্যাপক সুদীপ্ত শাহীন এই উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র।
- এই উপন্যাসের অন্যান্য চরিত্রগুলাে হচ্ছে: ড. খালেক, ড. মালেক, ছাবেদ আলী, হাসমত, জামাল সাহেব প্রমুখ।
- উপন্যাসটি মুক্তিযুদ্ধকালীন সময়েই রচিত এবং ১৯৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

⇒ আনোয়ার পাশা:
- আনোয়ার পাশা ছিলেন কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
- তাঁর জন্ম ১৯২৮ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে।
- তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র লেকচারার। 
- তাঁর সাহিত্যকর্মে গভীর দেশাত্মবোধ, মননশীলতা এবং প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চিন্তাচেতনার পরিচয় পাওয়ার যায়।

• আনোয়ার পাশা রচিত উপন্যাস: 
- নিশুতি রাতের গাথা,
- নীড় সন্ধানী ও
- রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তিক)।

• গল্পগ্রন্থ: নিরুপায় হরিণী।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ: 
- নদী নিঃশেষিত হলে,
- সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী।

অন্যদিকে,
- ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আখতারুজ্জামান ইলিয়াসের লেখা উপন্যাস চিলেকোঠার সেপাই।
- সৈয়দ শামসুল হকের কাব্যগ্রন্থ- একদা এক রাজ্যে।
- শওকত আলী রচিত প্রদোষে প্রাকৃতজন উপন্যাসে রাজা লক্ষণ সেনের সময়ের সমাজ ও মানুষের দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
He spoke as if he ____ it.
  1. knew
  2. were know
  3. would know
  4. had known
সঠিক উত্তর:
had known
উত্তর
সঠিক উত্তর:
had known
ব্যাখ্যা

• As if/as though এর পূর্বে past indefinite tense থাকলে এরপরে past perfect tense হয়।
Example of Sentence:
- He spoke as though he had known everything.

• As if/as though এর পূর্বে present indefinite থাকলে এরপরে past indefinite tense হয়।
Example of Sentence:
- Tuhin acts as if he knew everything.
- She behaves as if she knew everything.

Complete Sentence - He spoke as if he had known it.

.
I look forward_____ your letter.
  1. to receive
  2. to have received
  3. to be received
  4. to receiving
সঠিক উত্তর:
to receiving
উত্তর
সঠিক উত্তর:
to receiving
ব্যাখ্যা

• Use of Look forward: 
- Look forward এরপর to + verb + ing বসে।

Examples:
I am looking forward to receiving your letter.
I am looking forward to seeing you.
My friend is looking forward to going to London.

Complete Sentence - I look forward to receiving your letter. 

Source: Applied English Grammar and Composition, P.C. DAS.

.
‘অগ্নিশ্বর’ কোন ফসলের উন্নত জাত?
  1. ধান
  2. কলা
  3. পাট
  4. গম
সঠিক উত্তর:
কলা
উত্তর
সঠিক উত্তর:
কলা
ব্যাখ্যা
উচ্চ ফলনশীল কলার জাত:
- সিঙ্গাপুরী, কাবুলী, মেহের সাগর, অমৃত সাগর, সবরি, অনুপম, মালভোগ, মর্তমান, চাঁপা, অগ্নিশ্বর, কবরী।

উচ্চ ফলনশীল আলুর জাত:
- হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা ইত্যাদি।

উচ্চ ফলনশীল গমের জাত:
- কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব।

উচ্চ ফলনশীল ধানের জাত:
- বিপ্লব, হিরা, মালা, ইরাটম, ময়না, চান্দিনা, হরিধান, নারিফা, সুফলা, প্রগতি ইত্যাদি।

উচ্চ ফলনশীল আমের জাত:
- মহানন্দা, ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙ্গা, আম্রপালি, গোপালভোগ, সূর্যপুরী, হিমসাগর, মোহনভোগ প্রভৃতি।

তথ্যসূত্র - জাতীয় কৃষি বাতায়ন।
১০.
আমার সোনার বাংলা- কবিতাটিতে সর্বমোট চরণ সংখ্যা-
  1. ১০টি
  2. ১৫টি
  3. ২০টি
  4. ২৫টি
সঠিক উত্তর:
২৫টি
উত্তর
সঠিক উত্তর:
২৫টি
ব্যাখ্যা
- রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ১৯০৫ সালে রচিত কবিতা/গান ‘আমার সোনার বাংলা’র প্রথম দশ চরণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত।
- প্রথম ৪ লাইন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয়।
- কবিতাটিতে মোট ২৫টি লাইন আছে।
- বাংলাদেশের জাতীয় সঙ্গীতের অফিশিয়াল বা সরকারিভাবে স্বীকৃত ইংরেজি অনুবাদ করেন সৈয়দ আলী আহসান।
- গান/কবিতাটি গীতবিতানের স্বরবিতান অংশভুক্ত।
- গানটি রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গান।
- গানটি প্রথম বঙ্গদর্শন পত্রিকায় ১৩১২ (১৯০৫) সালে প্রকাশিত হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘আমার সোনার বাংলা’ রবীন্দ্রনাথ ঠাকুর।
১১.
log10x = -1 হলে x এর মান কত?
  1. 0.1
  2. 0.01
  3. 1/10000
  4. 0.001
সঠিক উত্তর:
0.1
উত্তর
সঠিক উত্তর:
0.1
ব্যাখ্যা
প্রশ্ন: log10x = - 1 হলে x এর মান কত?

সমাধান:
log10x = - 1
x = 10- 1
x = 1/10
x = 0.1
১২.
যদি AB = BC= CA = 10 সে.মি. এবং AD ⊥ BC হয় তবে, AD = কত সে.মি.?
  1. 5√3
  2. 5√5
  3. 75
  4. 125
সঠিক উত্তর:
5√3
উত্তর
সঠিক উত্তর:
5√3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি AB = BC= CA = 10 সে.মি. এবং AD ⊥ BC হয় তবে, AD = কত সে.মি.?

সমাধান:

প্রদত্ত তথ্যের আলোকে আমরা একটি সমবাহু ত্রিভুজ পাই যার, প্রতি বাহুর দৈর্ঘ্য 10 সে.মি.
সমবাহু ত্রিভুজের মধ্যমা হলো তার শীর্ষবিন্দু থেকে অন্য বাহুর উপর অঙ্কিত লম্ব।
∴ AD রেখা ABC সমবাহু ত্রিভুজের মধ্যমা
∴ BD = CD = 10/2 = 5 সে.মি.

∴ AD = √(AB2 - BD2)
=√(102 - 52)
= √(100 - 25)
= √75
= 5√3
১৩.
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়সীমা কত?
  1. ৩,৫০,০০০/- টাকা
  2. ৪,০০,০০০/- টাকা
  3. ৪,৫০,০০০/- টাকা
  4. ৫,০০,০০০/- টাকা
সঠিক উত্তর:
৫,০০,০০০/- টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫,০০,০০০/- টাকা
ব্যাখ্যা
করমুক্ত আয়সীমা:

- মহিলা ও ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা ৪ লক্ষ টাকা।
- প্রতিবন্ধী ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা ৪ লক্ষ ৭৫ হাজার টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা ৫ লক্ষ টাকা।
- তৃতীয় লিঙ্গ করদাতার করমুক্ত আয়ের সীমা ৪ লক্ষ ৭৫ হাজার টাকা।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
১৪.
রক্তনালীতে রক্ত জমাট না বাঁধার জন্য দায়ী কোনটি?
  1. হেপারিন
  2. হিস্টামিন
  3. হিমোগ্লোবিন
  4. লিম্পোসাইট
সঠিক উত্তর:
হেপারিন
উত্তর
সঠিক উত্তর:
হেপারিন
ব্যাখ্যা
- অণুচক্রিকা বা প্লেইটলেট অস্থায়ী প্লেইটলেট প্লাগ সৃষ্টির মাধ্যমে রক্তপাত বন্ধ করে। 
- রক্তজমাট ত্বরাণ্বিত করতে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে। আবার প্রয়োজন শেষে রক্তজমাট বিগলনেও সাহায্য করে। 
- বেসোফিলের সাইটোপ্লাজমে যে দানা থাকে তা থেকে হেপারিন তৈরি হয়। 
- হেপারিন (Heparin) রক্তবাহিকার ভিতরে রক্তজমাট প্রতিরোধ করে। 
- লোহিত রক্তকণিকা বা শ্বেত রক্তকণিকা রক্ত জমাট বাঁধার সাথে সম্পর্কিত নয়। 

উৎস: উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৫.
Which one is correct?
  1. Pen through the line.
  2. Cut the line.
  3. Strike the line.
  4. Chop the line.
সঠিক উত্তর:
Pen through the line.
উত্তর
সঠিক উত্তর:
Pen through the line.
ব্যাখ্যা

Pen through: 
Meaning - লেখা/নাম কাটা। 
- Sentence বা word কেটে দেওয়ার ক্ষেত্রে appropriate group verb হলো Pen through.
- কোন শব্দ বা বাক্য কেটে দেয়া বোঝাতে Pen through ব্যবহার হয়। 

So, Correct Sentence - Pen through the line. 
Meaning - ছত্রটি কেটে দাও।

১৬.
5 + 8 + 11 + 14 +.......... ধারাটির কত তম পদ 302?
  1. 60 তম পদ
  2. 70 তম পদ
  3. 90 তম পদ
  4. 100 তম পদ
সঠিক উত্তর:
100 তম পদ
উত্তর
সঠিক উত্তর:
100 তম পদ
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 8 + 11 + 14 +............. ধারাটির কততম পদ 302?

সমাধান: 
এখানে,
ধারার প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর, d = 11 - 8 = 8 - 5 = 3

ধরি, 
n তম পদ = 302
বা, a + (n - 1)d = 302
বা, 5 + (n - 1)3 = 302
বা, 3n + 2 = 302
বা, 3n = 300
বা, n = 300/3
∴ n = 100
১৭.
The phrase "french leave" means -
  1. unlicensed leave
  2. authorized leave
  3. leave for visiting France
  4. leave for enjoyment
সঠিক উত্তর:
unlicensed leave
উত্তর
সঠিক উত্তর:
unlicensed leave
ব্যাখ্যা

Take French leave: 
Meaning - অনুমতি না-নিয়ে বা না-জানিয়ে কিছু করা বা চলে যাওয়া।

অপশনসমূহ, 
Unlicensed leave - অননুমোদিত ছুটি। 
authorized leave - অনুমোদিত ছুটি। 
leave for visiting France - ফ্রান্স ভ্রমণের জন্য ছুটি। 
leave for enjoyment - আনন্দ উপভোগের জন্য ছুটি। 

অপশনসমূহ বিবেচনায় সঠিক উত্তর - unlicensed leave. 

১৮.
বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে?
  1. ৯০ শতাংশ
  2. ৯৪ শতাংশ
  3. ৯৮ শতাংশ
  4. ৯৯.৭ শতাংশ
সঠিক উত্তর:
৯৯.৭ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৯৯.৭ শতাংশ
ব্যাখ্যা
- বায়ুর তাপের প্রধান উৎস সূর্য। 
- বিকিরণ প্রক্রিয়ায় সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে। 
- বায়ুমণ্ডলের মোট শক্তির ৯৯.৯৭% আসে সূর্য থেকে। 
- পৃথিবী তাপ হারিয়ে শীতল হয় বিকিরণ পদ্ধতি। 
- ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় পরিবহন প্রক্রিয়া। 
- পানি ও বায়ুমণ্ডলের উত্তাপের বিনিময় হয় পরিচলন প্রক্রিয়ায়। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
১৯.
কোনটি তৎসম উপসর্গ?
  1. অজ
  2. গর
  3. পরি
সঠিক উত্তর:
পরি
উত্তর
সঠিক উত্তর:
পরি
ব্যাখ্যা
• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ: বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ: বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ: আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
২০.
অযান্ত্রিক- এর রচিয়তা কে?
  1. মানিক বন্দ্যোপাধ্যায়
  2. সুবোধ ঘোষ
  3. সমরেশ বসু
  4. নরেন্দ্র মিত্র
সঠিক উত্তর:
সুবোধ ঘোষ
উত্তর
সঠিক উত্তর:
সুবোধ ঘোষ
ব্যাখ্যা
- ‘অযান্ত্রিক’ সুবোধ ঘোষ রচিত একটি গল্প।
- বহুবিচিত্র চরিত্র ও অভিজ্ঞতার কোমল-মায়াময়-হৃদয়গ্রাহী গল্প লিখতেন সুবোধ ঘোষ।
- মানুষের সঙ্গে মানুষের এবং মানুষের সঙ্গে নিসর্গের বিবিধ অনুষঙ্গের সম্পর্ক নিয়ে অনেক লেখকই লিখেছেন; কিন্তু জড় পদার্থের সঙ্গেও যে মানুষের অপূর্ব সম্পর্ক তৈরি হতে পারে সেই বিষয়টি সাহিত্যে খুব সুলভ নয়। ‘অযান্ত্রিক’ এই গল্পটি সেই অদ্ভুত সম্পর্কের মনোগ্রাহী বিবরণ দিয়েছে।
- এই গল্পের কাহিনি অবলম্বনে একই নামে চলচ্চিত্রও নির্মিত হয়।

সুবোধ ঘোষ রচিত অন্যন্য গল্পগুলো হলো:
- জতুগৃহ,
- পরশুরামের কুঠার,
- অযান্ত্রিক,
- সুন্দরম,
- কালপুরুষ,
- বারবধূ।

উৎস: কালের কণ্ঠ রিপোর্টস তারিখ: ২৯ অক্টোবর, ২০২০।
২১.
কোন দেশ বাংলা ভাষাকে তাদের দ্বিতীয় মাতৃভাষার মর্যাদা দিয়েছে?
  1. কানাডা
  2. সিয়েরা লিওন
  3. হাইতি
  4. মালি
সঠিক উত্তর:
সিয়েরা লিওন
উত্তর
সঠিক উত্তর:
সিয়েরা লিওন
ব্যাখ্যা
সিয়েরা লিওন:

- সম্প্রতি সিয়েরা লিওনের একটি রাস্তার নাম 'বাংলাদেশ' করা হয়েছে।
- সিয়েরা লিওন ২০০২ সালে বাংলা ভাষাকে সেখানকার সম্মানসূচক সরকারি ভাষার মর্যাদা দেয়।
- বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকাকে চিরস্মারণীয় রাখতে বাংলা ভাষাকে সিয়েরা লিয়ন এই সম্মান জানায়।
- সিয়েরা লিয়ন পশ্চিম আফ্রিকার একটি দেশ।
- সিয়েরা লিওনের সাংবিধানিক নাম - সিয়েরা লিওন প্রজাতন্ত্র।
- দেশটির রাজধানী - ফ্রিটাউন।
- দেশটিতে প্রায় ১৬টি জাতিগোষ্ঠী বসবাস করে, যাদের প্রত্যেকের রয়েছে আলাদা ভাষা ও রীতিনীতি।
- ইংরেজি ভাষা সিয়েরা লিওনের সরকারি ভাষা। তাছাড়া এখানে আরও প্রায় ২০টি ভাষা প্রচলিত।

তথ্যসূত্র - Britannica.com
২২.
সমকাল -পত্রিকার সম্পাদক কে ছিলেন?
  1. সিকান্দার আবু জাফর
  2. ফররুখ আহমদ
  3. আহসান হাবীব
  4. শামসুর রাহমান
সঠিক উত্তর:
সিকান্দার আবু জাফর
উত্তর
সঠিক উত্তর:
সিকান্দার আবু জাফর
ব্যাখ্যা
⇒ ‘সমকাল' পত্রিকা:
- সিকান্দার আবু জাফর সম্পাদিত ১৯৫৭ খ্রিষ্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত মাসিক সাহিত্যপত্র ‘সমকাল'।
- এর সহকারী সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশের আধুনিক সাহিত্যের বীজতলা নির্মাণে ‘সমকালে’র ভূমিকা অনস্বীকার্য।
- পঞ্চাশ ও ষাটের দশকের বাংলাদেশের বাঙালি উল্লেখযােগ্য লেখকদের মধ্যে এমন কেউ নেই যিনি 'সমকালে' লেখেন নি। 'সমকালে' লেখা ছিল গর্বের।
- সম্পাদক সিকান্দার আবু জাফর একজন সংগঠকের মতাে বাংলাদেশের বাঙালি লেখকদের বিনির্মাণে ‘সমকাল' পত্রিকা নিয়ে এগিয়ে এসেছিলেন।
- 'সমকাল' ছাড়াও তিনি দৈনিক ইত্তেফাক (সহযোগী সম্পাদক) ও দৈনিক মিল্লাত (সহযোগী সম্পাদক) পত্রিকার সাথে যুক্ত ছিলেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৩.
রাজশেখর বসুর ছদ্মনাম কি?
  1. বনফুল
  2. গাজী মিয়া
  3. নীল লোহিত
  4. পরশুরাম
সঠিক উত্তর:
পরশুরাম
উত্তর
সঠিক উত্তর:
পরশুরাম
ব্যাখ্যা
⇒ রাজশেখর বসুর ছদ্মনাম - পরশুরাম।

অন্যদিকে,
⇒ বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম - যাযাবর।
⇒ সুনীল গঙ্গোপাধ্যায় বেশ কয়েকটি ছদ্মনামে সাহিত্য রচনা করতেন
- নীল লোহিত,
- নীল উপাধ্যায়,
- সনাতন পাঠক।
⇒ বলাইচাঁদ মুখোপাধ্যায় ‘বনফুল’ ছদ্মনামে পরিচিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ,ড. সৌমিত্র শেখর।
২৪.
r ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের মধ্যে অর্ন্তলিখিত করা যায় এরূপ সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. r2
  2. 2r2
  3. 1/2r2
  4. r3
সঠিক উত্তর:
r2
উত্তর
সঠিক উত্তর:
r2
ব্যাখ্যা

প্রশ্ন: r ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের মধ্যে অর্ন্তলিখিত করা যায় এরূপ সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত?

সমাধান:


r ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের মধ্যে অর্ন্তলিখিত ত্রিভুজ ΔABC।
ΔABC একটি সমকোণী ত্রিভুজ।

ΔABC এর ক্ষেত্রফল = (1/2) × BC × AO
= (1/2) × (r + r) × r
= (1/2) × 2r × r
= r2 

২৫.
He is ____ poetry.
  1. fond to read
  2. fond reading
  3. fond of reading
  4. fond with reading
সঠিক উত্তর:
fond of reading
উত্তর
সঠিক উত্তর:
fond of reading
ব্যাখ্যা

Be fond of someone/something (phrase): 
English Meaning - To like someone or something very much. 
Bangla Meaning - ভালোবাসা, পছন্দ করা, কোনো কিছুর অনুরাগী বা কোনো কিছুতেই আসক্ত হওয়া।

Example Sentence - She is fond of drinking.

Complete Sentence - He is fond of reading poetry.

Source: Cambridge Dictionary. 

২৬.
কোন বাগধারাটির অর্থ ভিন্ন?
  1. অহিনকুল সম্বন্ধ
  2. আদায়-কাঁচকলায়
  3. ঢাকের কাঠি
  4. দা-কুমড়া
সঠিক উত্তর:
ঢাকের কাঠি
উত্তর
সঠিক উত্তর:
ঢাকের কাঠি
ব্যাখ্যা
⇒ ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ - মোসাহেব/তোষামুদে/চাটুকার।
- বাক্য: ঢাকের কাঠির কথায় বাড়াবাড়ি করা ভালো নয়। 

অন্যদিকে, 
- ‘অহিনকুল সম্বন্ধ’ বাগধারার অর্থ - ভীষণ শত্রুতা।
- 'আদায় কাঁচকলায়' বাগধারাটির অর্থ - শত্রুতা।
-  ‘দা-কুমড়া’ বাগধারার অর্থ - শত্রুতা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৭.
বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস বিদ্যমান?
  1. অক্সিজেন
  2. হিলিয়াম
  3. কার্বন-ডাই-অক্সাইড
  4. নাইট্রোজেন
সঠিক উত্তর:
নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
নাইট্রোজেন
ব্যাখ্যা
• বায়ুমন্ডল:
- বায়ুমণ্ডল নানাপ্রকার গ্যাস ও বাষ্পের সমন্বয়ে গঠিত হলেও এর প্রধান উপাদান দুইটি।
- যথা: নাইট্রোজেন ও অক্সিজেন।
- বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি।
- অক্সিজেনের পরিমাণ দ্বিতীয় সর্বোচ্চ।
- বায়ুমণ্ডলের উপাদানগুলোর শতকরা পরিমাণ,
• নাইট্রোজেন ৭৮.০১%,
• অক্সিজেন ২০.৭১%,
• আর্গন ০.৮০%,
• জলীয়বাষ্প ০.৪১%,
• কার্বন-ডাই-অক্সাইড ০.০৩% ইত্যাদি।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
২৮.
স্থলভাগের দিক দিয়ে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি?
  1. ভুটান
  2. মালদ্বীপ
  3. সিঙ্গাপুর
  4. ভ্যাটিকান সিটি
সঠিক উত্তর:
ভ্যাটিকান সিটি
উত্তর
সঠিক উত্তর:
ভ্যাটিকান সিটি
ব্যাখ্যা
ভ্যাটিকান সিটি:

- স্থলভাগের দিক দিয়ে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি।
- দেশটির আয়তন ১০৯ একর।
- ভ্যাটিকান সিটি টাইবার নদীর তীরে অবস্থিত।
- ভ্যাটিকান সিটির নিজস্ব কূটনৈতিক মিশন, সংবাদপত্র, পোস্ট অফিস, রেডিও স্টেশন, ব্যাংকিং ব্যবস্থা, ১০০ সুইস গার্ডের সেনাবাহিনী এবং প্রকাশনা সংস্থা রয়েছে।
- ভ্যাটিকান সিটির স্বাধীন সার্বভৌমত্ব ১৯২৯ সালের লেটারান চুক্তিতে স্বীকৃত হয়েছিল।

তথ্যসূত্র - Britannica.com
২৯.
যদি x2 - y2 = 16 এবং x + y > x - y হয়, তবে কোনটি x - y এর সমান হবে?
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x2 - y2 = 16 এবং x + y > x - y হয়, তবে কোনটি x - y এর সমান হবে?

সমাধান:
দেওয়া আছে,
x2 - y2 = 16
⇒ (x + y)(x - y) = 16

আমরা পাই,
16 = 1 × 16
= 2 × 8
= 4 × 4
= 8 × 2
= 16 × 1

এখানে,
x + y > x - y
তাই, x - y এর মান 4, 5, 6 হতে পারবে না।
∴ x - y এর মান নূন্যতম 4 এর চেয়ে ছোট হতে হবে।

অপশন 'ক' এর x - y = 3 এর জন্য শুদ্ধি পরিক্ষা করে পাই,
(x + y)(x - y) = 16
⇒ x + y = 16/3 

∴ x + y + x - y = 16/3 + 3
⇒ 2x = (16 + 9)/3
∴ x = 25/6

x + y - x + y = 16/3 - 3
⇒ 2y = (16 - 9)/3
∴ y = 7/6

আমরা পাই,
x2 - y2
= (25/6)2 - (7/6)2
= 625/36 - 49/36
= (625 - 49)/36
= 576/36
= 16

∴ x - y এর মান 3 এর সমান।

৩০.
পুঁথি সাহিত্যের লেখক কে?
  1. আব্দুল হাকিম
  2. সৈয়দ হামজা
  3. শাহ মহম্মদ সগীর
  4. আলাওল
সঠিক উত্তর:
সৈয়দ হামজা
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ হামজা
ব্যাখ্যা
⇒ পুঁথি সাহিত্য:
- পুঁথি সাহিত্য আরবি, উর্দু, ফারসি ও হিন্দি ভাষার মিশ্রণে রচিত এক বিশেষ শ্রেণীর বাংলা সাহিত্য। আঠারো থেকে উনিশ শতক পর্যন্ত এর ব্যাপ্তিকাল। এ সাহিত্যের রচয়িতা এবং পাঠক উভয়ই ছিল মুসলমান সম্প্রদায়।
- বাংলা সাহিত্যের ইতিহাসে একটি বিশেষ সময়ে রচিত বিশেষ ধরণের সাহিত্যই পুথি সাহিত্য নামে পরিচিত। হুগলির বালিয়া-হাফেজপুরের কবি ফকির গরীবুল্লাহ (আনু. ১৬৮০-১৭৭০)  আমীর হামজা রচনা করে এ কাব্যধারার সূত্রপাত করেন।

- দোভাষী পুঁথি বা পুঁথি সাহিত্যর প্রাচীনতম, আদি, শ্রেষ্ঠ ও সার্থক কবি ফকির গরীবুল্লাহ।
- সপ্তদশ শতাব্দীর কবি সৈয়দ হামজা পুথি সাহিত্যের অন্যতম কবি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩১.
Hurry spoils the__.
  1. work
  2. meeting
  3. curry
  4. fury
সঠিক উত্তর:
curry
উত্তর
সঠিক উত্তর:
curry
ব্যাখ্যা
• Hurry spoils the curry (proverb): 
- এটি একটি প্রবাদ।
- এর অর্থ তাড়াতাড়ি কোনাে কাজ ভালাে হয় না।

The main message of the saying "Hurry spoils the curry" is that rushing can negatively impact results.

Example Sentence:
1. In the kitchen, it's essential to follow the recipe carefully; otherwise, hurry spoils the curry, and the dish may not turn out as expected.
2. She regretted making a hurried decision without considering all the options, realizing too late that hurry spoils the curry.
৩২.
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি?
  1. ইথান
  2. মিথেন
  3. নাইট্রোজেন
  4. অক্সিজেন
সঠিক উত্তর:
মিথেন
উত্তর
সঠিক উত্তর:
মিথেন
ব্যাখ্যা
- প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। 
- প্রাকৃতিক গ্যাসের উপাদান গুলো হলাে: মিথেন ৮০% - ৯০%, ইথেন ১৩% , প্রোপেন ৩%।
- প্রাকৃতিক গ্যাস প্রধানত কম সংখ্যক কার্বন (C1 - C4) বিশিষ্ট হাইড্রোকার্বনের মিশ্রণ।
- এছাড়াও প্রাকৃতিক গ্যাসে বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন ইত্যাদি উপাদানও উপস্থিত থাকে।
- আমাদের বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৯৫% - ৯৯%।

উৎস: রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি। [২০১৯ সংস্করণ]
৩৩.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার বাংলা সন ও তারিখ কোনটি?
  1. ১৮ কার্তিক, ১৩১৯ বঙ্গাব্দ
  2. ১৮ ভাদ্র, ১৩১৯ বঙ্গাব্দ
  3. ১৮ কার্তিক, ১৩১৮ বঙ্গাব্দ
  4. ১৮ ভাদ্র, ১৩১৮ বঙ্গাব্দ
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 

সংবিধান:

- সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়।
- গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন। এদিন পরিষদের সামনে সকল প্রস্তাব উত্থাপন করেন
আইনমন্ত্রী ড. কামাল হোসেন।
- 'খসড়া সংবিধান প্রণয়ন কমিটি' সংক্রান্ত প্রস্তাবটি গণপরিষদে উত্থাপন করেন যোগাযোগ মন্ত্রী এম মনসুর আলী।
- ১৭ এপ্রিল খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
- ৪ নভেম্বর ১৯৭২ সালে বা ১৮ কার্তিক ১৩৭৯ বঙ্গাব্দে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় ।
- ১৫ ডিসেম্বর গণপরিষদ সদস্যরা সংবিধানে স্বাক্ষর করেন। 
- সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এতে স্বাক্ষর করেননি।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
- সংবিধান গৃহীত হওয়ার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 
- সংবিধান গৃহীত হওয়ার সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন আবু সাঈদ চৌধুরী।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বাংলাপিডিয়া।
৩৪.
শোকানল শব্দের যথার্থ ব্যাসবাক্য?
  1. শোকের অনল
  2. শোক রূপ অনল
  3. শোকের ন্যায় অনল
  4. শোক অনলের ন্যায়
সঠিক উত্তর:
শোক রূপ অনল
উত্তর
সঠিক উত্তর:
শোক রূপ অনল
ব্যাখ্যা
• রূপক কর্মধারয়:
যে কর্মধারয় সমাসে উপমান ও উপমেয়কে অভিন্ন কল্পনা করা হয় এবং উপমান ও উপমেয় বা উপমিত পদে সমাস হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে।

রূপক কর্মধারয় সমাসের উদাহরণ:
- শোক রূপ অনল = শোকানল;
- কাল রূপ চক্র = কালচক্র;
- প্রাণ রূপ প্রিয় = প্রাণপ্রিয়;
- বিদ্যা রূপ ধন = বিদ্যাধন;
- বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু;
- মন রূপ মাঝি = মনমাঝি;
- সংসার রূপ সমুদ্র = সংসার সমুদ্র।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৫.
কোনটি রাজনৈতিক উপন্যাস?
  1. জাগরী
  2. আরণ্যক
  3. মালঞ্চ
  4. যমপুরান
সঠিক উত্তর:
জাগরী
উত্তর
সঠিক উত্তর:
জাগরী
ব্যাখ্যা
• 'জাগরী' উপন্যাস:
- এটি সতীনাথ ভাদুড়ী রচিত উপন্যাস। 
-  ১৯৪৬ সালে প্রকাশিত জাগরী  উপন্যাসের মাধ্যমে তিনি প্রভূত খ্যাতি অর্জন করেন।
- এটি রাজনৈতিক  উপন্যাস হিসেবে বাংলা সাহিত্যে এর একটি বিশেষ স্থান আছে। 

• সতীনাথ ভাদুড়ী:
- তিনি কথাশিল্পী, রাজনীতিক ছিলেন।
- তাঁর সাহিত্যিক ছদ্মনাম ‘চিত্রগুপ্ত’।
- ১৯০৬ সালের ২৭ সেপ্টেম্বর বিহারে পিতার কর্মস্থল পূর্ণিয়ায় তাঁর জন্ম।

অন্যদিকে,
⇒ ‘আরণ্যক’ উপন্যাস:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস ‘আরণ্যক’। 
- ভাগলপুরের নিকটবর্তী বনঞ্চলের নিম্নবিত্ত মানুষের জীবন নিয়ে রচিত হয়েছে আরণ্যক উপন্যাস।
- প্রধান চরিত্র: ভানুমতী, বনোয়ারী, দোবরু, বুদ্ধু সিংহ।

⇒ ‘মালঞ্চ’ উপন্যাস:
- মালঞ্চ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস।
- নর-নারীর জটিল সম্পর্ক নিয়ে রচিত রবীন্দ্রনাথের একটি সংক্ষিপ্ত উপন্যাস।
- ১৯৭৯ সালে পরিচালক পূর্ণেন্দু পত্রী 'মালঞ্চ' চলচ্চিত্রায়িত করেন।
- নীরজা, আদিত্য, সরলা এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩৬.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত যাত্রাপালার নাম কি?
  1. নিঃসঙ্গ সঙ্গিনী
  2. নিঃসঙ্গ লড়াই
  3. নিঃসঙ্গ রাত
  4. নিঃসঙ্গ রাত্রিবাস
সঠিক উত্তর:
নিঃসঙ্গ লড়াই
উত্তর
সঠিক উত্তর:
নিঃসঙ্গ লড়াই
ব্যাখ্যা
যাত্রাপালা ‘নিঃসঙ্গ লড়াই’:

- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি হয়েছে যাত্রাপালা ‘নিঃসঙ্গ লড়াই’।
- পাকিস্তানের লায়ালপুর জেলখানার বন্দি থাকা অবস্থায় তার জীবনীভিত্তিক কাহিনী নিয়েই গড়ে উঠেছে যাত্রাপালাটি।
- এর পালাকার মাসুম রেজা। নির্দেশনা দিয়েছেন সাইদুর রহমান লিপন।
- বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ যাত্রাপালাটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।
- পালাটি পরিচালনা করছে সাইদুর রহমান লিপন।
- বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করবেন মিঠুন ইসলাম। ইয়াহিয়া চরিত্রে এস এম শফি, জুলফিকার আলী ভুট্টোর চরিত্রে আফসারুজ্জামান রনি অভিনয় করেছেন।

তথ্যসূত্র - দৈনিক ইনকিলাব, ৯ জানুয়ারি, ২০২২।
৩৭.
নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
  1. দুর্নীতি দমন কমিশন
  2. পাবলিক সার্ভিস কমিশন
  3. নির্বাচন কমিশন
  4. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
সঠিক উত্তর:
দুর্নীতি দমন কমিশন
উত্তর
সঠিক উত্তর:
দুর্নীতি দমন কমিশন
ব্যাখ্যা
• বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ:
- মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, 
- বাংলাদেশ নির্বাচন কমিশন,
- বাংলাদেশ সরকারী কর্ম কমিশন, 
- আইন বিভাগ, 
- বিচার বিভাগ,
- নির্বাহী বিভাগ ইত্যাদি

• বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান নয়:
- জাতীয় মানবাধিকার কমিশন, 
- দুর্নীতি দমন কমিশন, 
- শিক্ষা বোর্ড ইত্যাদি বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান নয়।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৩৮.
T.S. Eliot is a _____ poet.
  1. 17th century
  2. 18th century
  3. 19th century
  4. 20th century
সঠিক উত্তর:
20th century
উত্তর
সঠিক উত্তর:
20th century
ব্যাখ্যা
• T.S Eliot: 
- T.S Eliot কে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচেনা করা হয়।
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

• Best poems:
- The Waste Land
- Four Quartets
- The Hollow Men
- Ash Wednesday etc.

• His well-known plays:
- Murder in the Cathedral
- The Cocktail Party
- The Trail of a Judge etc.
৩৯.
The Calendar is____ the wall.
  1. hang on
  2. hung on
  3. hanged on
  4. hanged with
সঠিক উত্তর:
hung on
উত্তর
সঠিক উত্তর:
hung on
ব্যাখ্যা

Hang - ঝোলা; ঝুলে থাকা; ঝোলানো; ঝুলিয়ে রাখা। 
- এর Past participle form হচ্ছে hung. 

Complete Sentence - The Calendar is hung on the wall.

• বাক্যটি Passive voice এ আছে। 
- Passive voice এ Present Indefinite tense এর structure: 
- Subject + am/is/are + V3 + object. 

৪০.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আইন কোনটি?
  1. সাইবার নিরাপত্তা আইন ২০৩০
  2. নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০
  3. সংবিধান
  4. সুপ্রিম কোর্ট
সঠিক উত্তর:
সংবিধান
উত্তর
সঠিক উত্তর:
সংবিধান
ব্যাখ্যা
বাংলাদেশের সর্বোচ্চ আইন:

- বাংলাদেশের সর্বোচ্চ আইন হলো বাংলাদেশ সংবিধান।
• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৭(২) নং অনুচ্ছেদ অনুযায়ী,
- ''জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইবে।''
- অর্থাৎ সংবিধানের আলোকেই প্রচলিত অন্যান্য আইন তৈরি হবে।

তথ্যসূত্র - বাংলাদেশ সংবিধান।
৪১.
logx1/64 = - 6 হলে x এর মান কত?
  1. - 2
  2. - 1/2
  3. 1/2
  4. 2
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: logx1/64 = - 6 হলে x এর মান কত?

সমাধান:
logx1/64 = - 6
x - 6 = 1/64
1/x6 = 1/64
x6 = 64
x6 = 26
x = 2
৪২.
লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?
  1. প্রবাদ
  2. লোকগীতি
  3. ছড়া
  4. ভাদু গান
সঠিক উত্তর:
ছড়া
উত্তর
সঠিক উত্তর:
ছড়া
ব্যাখ্যা
লোকসাহিত্য:
- লোকসাহিত্য মৌখিক ধারার সাহিত্য যা অতীত ঐতিহ্য ও বর্তমান অভিজ্ঞতাকে আশ্রয় করে রচিত হয়।
- লোকসাহিত্য লোকসংস্কৃতির একটি জীবন্ত ধারা; এর মধ্য দিয়ে জাতির আত্মার স্পন্দন শোনা যায়।
- লােকসাহিত্যের উপাদান মূলত গ্রামীণ এলাকার অখ্যাত সাহিত্যিকদের রচনা।  
- তাই  রবীন্দ্রনাথ ঠাকুর একে ‘জনপদের হৃদয়-কলরব’ বলে আখ্যায়িত করেছেন।
- লোকসাহিত্যকে প্রধানত লোকসঙ্গীত, গীতিকা, লোককাহিনী, লোকনাট্য, ছড়া,  মন্ত্র, ধাঁধা ও প্রবাদ এই আটটি শাখায় ভাগ করা যায়।
- লোক সাহিত্যের প্রাচীনতম নিদর্শন - 'ছড়া'। 

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৪৩.
মুজিব-ইন্দিরা চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়?
  1. ১৯৭১
  2. ১৯৭২
  3. ১৯৭৩
  4. ১৯৭৪
সঠিক উত্তর:
১৯৭৪
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৪
ব্যাখ্যা
মুজিব-ইন্দিরা চুক্তি:

- ১৯৭৪ সালের ১৬ মে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
- এটি ঐতিহাসিক মুজিব-ইন্দিরা চুক্তি নামে পরিচিত।
- ৬ মে ২০১৫ সালে ভারতীয় রাজ্যসভায় বিলটি পাশ হয় এবং ৭ মে ২০১৫ সালে ভারতীয় সংসদের লোকসভায় বিলটি পাস হয়।
- চুক্তিটি কার্যকর হয় ১ আগস্ট ২০১৫ সালে।
- এই চুক্তি অনুযায়ী ভারতের ভেতরে থাকা দক্ষিণ বেরুবাড়ি ভারতের দখলে চলে যায় এবং দহগ্রাম ও আঙ্গরপোতা বাংলাদেশের অধিকারে আসে

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ০৬ মে, ২০১৫ ও দৈনিক ইত্তেফাক, ৩১ জুলাই ২০২১।
৪৪.
The salesman said, "Thank you, Sir". The correct form of indirect speech is___
  1. The salesman thanked his customer.
  2. The salesman respectfully thanked the person spoken to.
  3. The salesman said that thank you sir.
  4. The salesman addressed the customer 'sir' and thanked him.
সঠিক উত্তর:
The salesman respectfully thanked the person spoken to.
উত্তর
সঠিক উত্তর:
The salesman respectfully thanked the person spoken to.
ব্যাখ্যা

• Direct Narration এ Thanks/Thank you/ Congratulations/ welcome থাকলে indirect narration এ said এর পরিবর্তে Thanked/ Congratulated/ Welcome বসে।
- Reporting verb এর tense অনুযায়ী reported speech এর verb অনুরূপ tense বসে।
- Sir উল্লেখ আছে বিধায় respectfully বসবে।
- আর কাউকে উদ্দেশ্য করে বলা হয়েছে এই অর্থে to the person spoken to হবে।
- Structure: - Reporting verb এর subject + respectfully+ object + thanked।

Direct: The salesman said, "Thank you, Sir".
Indirect: The salesman respectfully thanked the person spoken to.

৪৫.
স্ট্রিট ভাইরাস (Street Virus) কোন রোগের জীবাণুর নাম?
  1. টিটেনাস
  2. রেবিস
  3. হাম
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
রেবিস
উত্তর
সঠিক উত্তর:
রেবিস
ব্যাখ্যা
• ভাইরাস: 
- প্রাণী ও উদ্ভিদ দেহে ভাইরাস নানাবিধ রোগ উৎপন্ন করে। 
- ভাইরাস আক্রমণের ফলে মানুষের অন্ধত্ব, পঙ্গুত্ব এমনকি অকাল মৃত্যুও হতে পারে। 
- স্বল্প পরিসরে ভাইরাস মানুষসহ অন্যান্য প্রাণীর অনেক উপকারও করে। 
- তবে তুলনামূলকভাবে ভাইরাস মানুষের উপকারের চেয়ে অপকারই বেশি করে থাকে।
- মানুষ র‍্যাবিস ভাইরাস দ্বারা 'জলাতঙ্ক' রোগে আক্রান্ত হয়। 
- স্টিট ভাইরাস (Street Virus) র‍্যাবিস রোগের জীবাণুর নাম।

উৎস:
১. উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. [Link]
৪৬.
সর্বপ্রথম কোন দেশে রাজনৈতিক দলের উদ্ভব ঘটে?
  1. ইংল্যান্ড
  2. মার্কিন যুক্তরাষ্ট্র
  3. ফ্রান্স
  4. গ্রীস
সঠিক উত্তর:
ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ইংল্যান্ড
ব্যাখ্যা
রাজনৈতিক দল:

- রাজনৈতিক ক্ষমতা অর্জন ও ব্যবহার করার জন্য সংগঠিত ব্যক্তিদের দল।
- সর্বপ্রথম কোন দেশে রাজনৈতিক দলের উদ্ভব ঘটে ইংল্যান্ডে।
- আনুষ্ঠানিক রাজনৈতিক দলগুলি ১৯ শতকে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের আধুনিক আকারে উদ্ভূত হয়েছিল।
- সমস্ত রাজনৈতিক দল একটি রাজনৈতিক কর্মসূচি তৈরি করে যা তাদের মতাদর্শকে সংজ্ঞায়িত করে।
- বেশিরভাগ দেশে একক-দলীয়, দ্বি-দলীয় বা বহুদলীয় ব্যবস্থা রয়েছে।

তথ্যসূত্র - Britannica.com
৪৭.
বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে?
  1. ১৯৭২
  2. ১৯৭৩
  3. ১৯৭৪
  4. ১৯৭৫
সঠিক উত্তর:
১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২
ব্যাখ্যা
কমনওয়েলথ:

- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথের সাপ্তরিক ভাষা ইংরেজী।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি দেশ।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
- বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা।
- বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।

তথ্যসূত্র- কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট।
৪৮.
পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কোন স্থানে গঠিত হয়?
  1. রোজ গার্ডেন ঢাকা
  2. বলদা গার্ডেন ঢাকা
  3. বর্ধমান হাউস ঢাকা
  4. কলকাতা থিয়েটার
সঠিক উত্তর:
রোজ গার্ডেন ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
রোজ গার্ডেন ঢাকা
ব্যাখ্যা
বাংলাদেশ আওয়ামী লীগ:
- ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার কে.এম দাস লেনের রোজ গার্ডেনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের নেতৃত্বাধীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একটি অংশের নেতা-কর্মীদের কনভেনশনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে ১৯৫৫ সালে দলটির নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ করা হয়।
- মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং শামসুল হক ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক।
- ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমান দলটির সভাপতি নির্বাচিত হন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৯৭১ সালে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করে।
- বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা ও শোষণমুক্তি এ চারটি মূলনীতির উপর দলটি পরিচালিত হচ্ছে।
- স্বাধীনতার পর থেকে দেশ পুনর্গঠন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠায় দলটি অনবদ্য অবদান রেখেছে।
- ১৯৮১ সাল থেকে শেখ হাসিনা দলটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

তথ্যসূত্র - পৌরনীতি ও নাগরিকতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯.
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস?
  1. গোরা
  2. শেষের কবিতা
  3. নৌকাডুবি
  4. চোখের বালি
সঠিক উত্তর:
গোরা
উত্তর
সঠিক উত্তর:
গোরা
ব্যাখ্যা
• ‘গোরা’ উপন্যাসের বিষয়বস্তু: 
- ‘গোরা’ উপন্যাসের বিষয়বস্তু হলো ‘ব্যক্তির সঙ্গে সমাজের, সমাজের সঙ্গে ধর্মের, ধর্মের সঙ্গে সত্যের বিরোধ ও সমন্বয়’।
- গোরা (১৯১০)  রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম ও রাজনৈতিক উপন্যাস।
- গোরা উপন্যাসটি ‘প্রবাসী’ পত্রিকায় ১৯০৮ সালে প্রকাশিত হয়।
- ধর্মান্দোলন, স্বদেশপ্রেম, এবং নারীমুক্তি চিন্তার পটভূমিকায় এই উপন্যাসটি লেখা হয়েছে।
- উপন্যাসটি চরিত্র: গোরা, সুচরিতা, কৃষ্ণদয়াল, আনন্দময়ী ।

-----------------------
• রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স  দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথের ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর), ‘গোরা’ উপন্যাস।
৫০.
'বলার ইচ্ছা' এর এককথায় প্রকাশ
  1. বিবমিষা
  2. বক্তব্য
  3. বিবক্ষা
  4. বিবিক্ষা
সঠিক উত্তর:
বিবক্ষা
উত্তর
সঠিক উত্তর:
বিবক্ষা
ব্যাখ্যা
- বলার ইচ্ছা এর এককথায় প্রকাশ - বিবক্ষা। 

বাক্য সংকোচন/এককথায় প্রকাশ:
- প্রবেশ করার ইচ্ছা - বিবিক্ষা,
- বলার ইচ্ছা - বিবক্ষা,
- বমন করার ইচ্ছা - বিবমিষা
- বাস করার ইচ্ছা - বিবৎসা
- পাওয়ার ইচ্ছা - ঈপ্সা,
- জয় করার ইচ্ছা - জিগীষা,
- ভোজন করার ইচ্ছা - বুভুক্ষা,
- লাভ করার ইচ্ছা - লিপ্সা,
- দেখবার ইচ্ছা - দিদৃক্ষা,
- মুক্তি লাভে/পেতে - মুমুক্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।
৫১.
সারিটি পূর্ণ করুন: ২৭, ৫, ২৫, ৮, ২৩, ১১, ২১, ....., .....
  1. ১৫, ২১
  2. ১৪, ১৯
  3. ১৬, ২৩
  4. ১২, ১৯
সঠিক উত্তর:
১৪, ১৯
উত্তর
সঠিক উত্তর:
১৪, ১৯
ব্যাখ্যা

প্রশ্ন: সারিটি পূর্ণ করুন: ২৭, ৫, ২৫, ৮, ২৩, ১১, ২১, ....., .....

সমাধান:
এখানে
২টি ধারা বিদ্যমান
১ম ধারা = ২৭, ২৫, ২৩, ২১, ১৯,........ [যা ২ করে কমছে]
২য় ধারা = ৫, ৮, ১১, ১৪,...............[যা ৩ করে বাড়ছে]

৫২.
Find out the correct spelling?
  1. Indescrition
  2. Indiscretion
  3. Indiscrition
  4. Indescretion
সঠিক উত্তর:
Indiscretion
উত্তর
সঠিক উত্তর:
Indiscretion
ব্যাখ্যা

Indiscretion (noun): 
English Meaning - Lack of care in saying or doing things that should be kept secret, or an act or statement that shows such lack of care. 
Bangla Meaning - অসাবধান/অসতর্ক আচরণ; অসতর্কতা; অসাবধানতা; অবৈচক্ষণ্য; অবিচারণা। 

Example Sentence - This sort of indiscretion is unforgivable! 

Source: Cambridge Dictionary. 

৫৩.
বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সংসদ আহবান, স্থগিত ও ভেঙ্গে দিতে পারেন?
  1. ৬৭ নং
  2. ৭০ নং
  3. ৭১ নং
  4. ৭২ নং
সঠিক উত্তর:
৭২ নং
উত্তর
সঠিক উত্তর:
৭২ নং
ব্যাখ্যা
সংবিধানের অনুচ্ছেদ সমূহ:
- অনুচ্ছেদ ৭১ - দ্বৈত-সদস্যতায় বাধা।
- অনুচ্ছেদ ৭২ - সংসদের অধিবেশন।
- অনুচ্ছেদ ৭৩ - সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী।
- অনুচ্ছেদ ৭৩ক - সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার।
- অনুচ্ছেদ ৭৪ - স্পীকার ও ডেপুটি স্পীকার।
- অনুচ্ছেদ ৭৫ - কার্যপ্রণালী-বিধি, কোরাম প্রভৃতি।
- অনুচ্ছেদ ৭৬ - সংসদের স্থায়ী কমিটিসমূহ।
- অনুচ্ছেদ ৭৭ - ন্যায়পাল।
- অনুচ্ছেদ ৭৮ - সংসদ ও সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৫৪.
If I ____ you, I ____ it.
  1. were, would do
  2. was, would do
  3. were, would have done
  4. was, would have done
সঠিক উত্তর:
were, would do
উত্তর
সঠিক উত্তর:
were, would do
ব্যাখ্যা

Second Conditional এর নিয়মানুযায়ী: 
- If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে।

Examples: 
- If I were a plant, I would love the rain.
- If I had much money, I would help the distressed people.

Complete Sentence - If I were you, I would do it.

৫৫.
Voice of the people, is the voice of God- উক্তিটি কার?
  1. হবক্স
  2. অক্টিন
  3. রুশো
  4. লক
সঠিক উত্তর:
রুশো
উত্তর
সঠিক উত্তর:
রুশো
ব্যাখ্যা
জ্যাক রুশো:
- রুশো সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণকারী ফরাসি দার্শনিক, লেখক এবং রাজনৈতিক তাত্ত্বিক।

⇒ তাঁর সবচেয়ে বিখ্যাত বই - The Social Contract.

⇒ তাঁর আরো কয়েকটি উল্লেখযোগ্য বই -
- Emile, Or Treatise on Education
- Discourse on Inequality
- Confessions
- Reveries of a Solitary Walker
- Discourse on the Arts and Sciences
- Political and Economic Guiding Principles in the Government of the State ইত্যাদি।

⇒ তাঁর বিখ্যাত উক্তি:
→  মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু সর্বত্রই তাকে শৃঙ্খলিত অবস্থায় দেখতে পাওয়া যায়।
→  যে অল্প জানে সে বেশি কথা বলে, অন্যদিকে যে বেশি জানে সে চুপ থাকে।
→  দাসত্বময় শান্তির চেয়ে বিপদসংকুল স্বাধীনতা অনেক ভালো।
→  বাস্তবতার পৃথিবী সীমাবদ্ধ, কিন্তু কল্পনার জগৎ অসীম।
→  আমি অন্য কারও মতো নই। তবে আমি বিশ্বাস করি, অন্যদের চেয়ে ভালো না-হতে পারি- তবে, আলাদা।
→  দুর্বল দেহ মনকে দুর্বল করে দেয়।
→  মানুষের জীবনে শৈশব হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।
→ Voice of the people, is the voice of God.

সূত্র: ব্রিটানিকা, JSTOR Journal এবং যুগান্তর।
৫৬.
Identify the underlined word: Walking is a good exercise. 
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Adverb
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা

Gerund:
- কোন বাক্যে Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun।
- Preposition এর object হিসেবে Verb+ing বসলে তা Gerund হয়।
- Gerund দ্বারা স্থির অবস্থা বা কাজ বোঝায়।

যেমন:
- Swimming is a good exercise.
- Reading books is my hobby.
- Reading is an excellent habit.
- I have no objection to walking.
- Walking is a good habit.
- I like dancing.

• তাই, Walking is a good exercise- এই বাক্যে 'Walking' হচ্ছে noun. 

৫৭.
x = √2 + √3 হলে, x3 + 1/x3 এর মান কত?
  1. 6√2
  2. 18√3
  3. 9√2
  4. 8√2
সঠিক উত্তর:
18√3
উত্তর
সঠিক উত্তর:
18√3
ব্যাখ্যা
প্রশ্ন: x = √2 + √3 হলে, x3 + 1/x3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
x = √2 + √3
1/x = 1/(√2 + √3)
1/x = (√3 - √2)/(√3 - √2)(√2 + √3)
1/x = (√3 - √2)/{(√3)2 - (√2)2}
1/x = (√3 - √2)/(3 - 2)
1/x = (√3 - √2)/1
1/x = √3 - √2

x + 1/x = √2 + √3 + √3 - √2
= 2√3

x3 + 1/x3 = (x + 1/x)3 - 3.x.1/x.(x + 1/x)
=(2√3)3 - 3 × 2√3
= 24√3 - 6√3
= 18√3
৫৮.
হংকং চীনের সাথে একীভূত হয় কত সালে?
  1. ১৯৯৬
  2. ১৯৯৭
  3. ১৯৯৮
  4. ১৯৯৯
সঠিক উত্তর:
১৯৯৭
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৭
ব্যাখ্যা
- হংকং বর্তমানে চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল যা এক দেশ দুই নীতির ভিত্তিতে পরিচালিত হচ্ছে।
- ১৮৪২ সালে নানকিং চুক্তির মাধ্যমে হংকং ব্রিটেনের অধীনস্থ হয় এবং ১৮৯৮ সালে চীন হংকংকে ৯৯ বছরের জন্যে ব্রিটেনের নিকট লিজ দেয়।
- ১৯৯৭ সালের ১ জুলাই ব্রিটেন পুনরায় চীনের নিকট হংকং কে হস্তান্তর করে।
- হংকংয়ের পুঁজিবাদী অর্থনীতিকে সচল রাখতে গৃহীত এক দেশ দুই নীতির মেয়াদ ২০৪৭ সাল পর্যন্ত।
- চীনের অপর একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল হলো সাবেক পর্তুগিজ কলোনি ম্যাকাও।

তথ্যসূত্র - চীনের সরকারি ওয়েবসাইট।
৫৯.
কোন বানানটি প্রমিত?
  1. শুচিস্মিতা
  2. সুচিস্মিতা
  3. শুচিষ্মিতা
  4. সুচিষ্মিতা
সঠিক উত্তর:
শুচিস্মিতা
উত্তর
সঠিক উত্তর:
শুচিস্মিতা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,  
- শুদ্ধ বানান: 'শুচিস্মিতা'। 
- এটি স্ত্রীবাচক শব্দ।
- এর পুরুষবাচক শব্দ হলো শুচিস্মিত।

• শুচিস্মিত (বিশেষণ): 
শব্দের অর্থ: 'মৃদু ও নির্মল হাসিযুক্ত'।  

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬০.
সর্বোচ্চ গলনাংক বিশিষ্ট ধাতু কোনটি?
  1. টাইটেনিয়াম
  2. প্লাটিনাম
  3. টাংস্টেন
  4. জারকানিয়াম
সঠিক উত্তর:
টাংস্টেন
উত্তর
সঠিক উত্তর:
টাংস্টেন
ব্যাখ্যা
- একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি কারণ টাংস্টেন সর্বোচ্চ গলনাঙ্ক (৩৪২২ ডিগ্রী সেলসিয়াস) বিশিষ্ট, সর্বনিম্ন বাষ্পীয় চাপ বিশিষ্ট এবং ইহা ধাতুগুলোর মাঝে সর্বাধিক প্রসারণযোগ্য। 
- এটি গলে যাওয়ার আগে উচ্চ তাপমাত্রায় পৌঁছাতে পারে। 
- প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত ধাতু টাংস্টেন। 
- টাংস্টেনের (Wolfram) এর সংকেত W. 

উৎস: পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬১.
William Wordsworth is a poet of ___
  1. beauty
  2. love
  3. hope
  4. nature
সঠিক উত্তর:
nature
উত্তর
সঠিক উত্তর:
nature
ব্যাখ্যা
• William Wordsworth (1770 -1850): 
- He is one of the major poets of the Romantic Period.
- William Wordsworth is pre-eminently a - nature poet.
- তিনি ১৮৪৩ থেকে ১৮৫০ সাল পর্যন্ত England এর ‘Poet Laureate’ ছিলেন। 
- William Wordsworth এবং Samuel Taylor Coleridge রচিত Lyrical Ballads এর প্রকাশনার মাধ্যমে Romantic Period এর সূচনা হয় ।
- Lyrical Ballads, William Wordsworth and Samuel Taylor Coleridge এর যৌথ প্রকাশনা কিন্তু এই প্রকাশনায় William Wordsworth এর অবদান ছিল সর্বোচ্চ ছিল বলে তাকে The father of Romantic Age বলা হয়।

• Famous poems of Wordsworth:
- The Solitary Reaper
- Peter Bell
- The Recluse
- the World is too Much with Us
- Tintern Abbey
- Rainbow
- To The Cuckoo
- Laodamia
- Lucy Poems
- The Daffodils
- Ode on immortality
- The Excursion
- Michael etc

• The only play by William Wordsworth is The Borderers.
- The Borderers, a tragedy in five acts, was Wordsworth's first major work.

তাঁর কয়েকটি উপাধি হচ্ছে - 
- Poet of Nature
- Poet of Childhood
- Lake Poet.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.
৬২.
Ill news ____ fast.
  1. ran
  2. runs
  3. run
  4. us running
সঠিক উত্তর:
runs
উত্তর
সঠিক উত্তর:
runs
ব্যাখ্যা

• কতগুলো Noun দেখতে plural মনে হলেও ব্যবহারে singlular.
Examples: News, Physics, Ethics, Politics, Statistics, Economics, Athletics, etc.

• News (singular):
Meaning - খবর; সমাচার; সংবাদ; বার্তা। 

তাই, Complete Sentence - Ill news runs fast.

৬৩.
পৃথিবীতে একজন লোকের ভর ৭০ কেজি। চাঁদে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর ১/৬ গুণ। চাঁদে তার ভর কত কেজি?
  1. ১১৪.৩৩ কেজি
  2. ৭০ কেজি
  3. ১১.৬৭ কেজি
  4. ৪২০ কেজি
সঠিক উত্তর:
৭০ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৭০ কেজি
ব্যাখ্যা
- স্থানভেদে কোনো বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না।
- অর্থাৎ, পৃথিবীতে একজন লোকের ভর ৭০ কেজি হলে চাঁদে তার ভর হবে ৭০ কেজি।

- কিন্তু স্থানভেদে কোনো বস্তুর ওজনের তারতম্য হতে পারে।
আমরা জানি,
ওজন= ভর x অভিকর্ষজ ত্বরণ
পৃথিবীতে গড় অভিকর্ষজ ত্বরণ ধরা হয় ৯.৮ মি/সেকেন্ড
তাহলে পৃথিবীতে কোনো বস্তুর ওজন ৯.৮ নিউটন হলে তার ভর হবে ১ কেজি।
সুতরাং চাঁদেও সেই বস্তুর ভর হবে ১ কেজি।

কিন্তু চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর তুলনায় প্রায় ৬ ভাগের ১ ভাগ।
তাই চাঁদে ঐ বস্তুর ওজন হবে ১.৬৩ নিউটন।

উৎস: মাধ্যমিক পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি। [২০১৯ সংস্করণ]
৬৪.
ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক্ষুধা + আর্ত
  2. ক্ষুৎ + আর্ত
  3. ক্ষুৎ + ঋত
  4. ক্ষুধা + ঋত
সঠিক উত্তর:
ক্ষুধা + ঋত
উত্তর
সঠিক উত্তর:
ক্ষুধা + ঋত
ব্যাখ্যা
• ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ : 'ক্ষুধা + ঋত'। 

সন্ধির নিয়ম: 
- সন্ধির নিয়ম অনুযায়ী ‘আ + ঋ = আর’ হয়। 
যেমন - 
• তৃষ্ণার্ত =  তৃষ্ণা + ঋত। 
• ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত। 
এরূপ - শীতার্ত, ভয়ার্ত ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬৫.
The adjective form of the word 'width' is -
  1. wide
  2. wider
  3. widen
  4. none of them
সঠিক উত্তর:
wide
উত্তর
সঠিক উত্তর:
wide
ব্যাখ্যা

Width (noun): 
Meaning - প্রশস্ততা। 
- এর adjective form হচ্ছে wide. 

Wide (adjective): 
Meaning - (১) চওড়া; প্রশস্ত: a wide river.
(২) বহুদূর প্রসারিত; বহু বিস্তৃত; বিস্তীর্ণ: a man with wide interests, বিচিত্র আগ্রহসম্পন্ন মানুষ; the wide world; a wide selection of new books.
(৩) সম্পূর্ণ খোলা: He stared at me with wide eyes.

Source: Accessible Dictionary by Bangla Academy. 

৬৬.
নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
  1. ট্রিপসিন
  2. লাইপেজ
  3. টায়ালিন
  4. অ্যামাইলেজ
সঠিক উত্তর:
ট্রিপসিন
উত্তর
সঠিক উত্তর:
ট্রিপসিন
ব্যাখ্যা
• আমিষ: 
- আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়ে গঠিত। 
- আমিষে শতকরা ১৬ ভাগ নাইট্রোজেন থাকে। 
- আমিষে সামান্য পরিমাণে সালফার, ফসফরাস এবং আয়রন থাকে। 
- শুধু আমিষ জাতীয় খাদ্যই শরীরে নাইট্রোজেন সরবরাহ করে বলে পুষ্টি বিজ্ঞানে আমিষকে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। 
- অগ্ন্যাশয়ে অ্যামাইলেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন এবং লাইপেজ এনজাইম তৈরি হয়। 
- এই এনজাইমগুলো ডিওডেনামে এসে খাদ্যের সঙ্গে মিশে। 
- ট্রিপসিন ও কাইমোট্রিপসিন আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। 
- লাইপেজ স্নেহ খাদ্য হজমে সাহায্য করে। 
- অ্যামাইলেজ শর্করা জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। 
- মুখবিবরের লালাগ্রন্থি থেকে হজমে সাহায্যকারী উপাদান হিসেবে নিঃসৃত এনজাইমটি হলো টায়ালিন। 
- টায়ালিন এনজাইম স্টার্চ, গ্লাইকোজেন, ডেক্সট্রিন অণুকে আর্দ্রবিশ্লিষ্ট করে প্রথমে দ্রবণীয় স্টার্চ এবং পরে ক্ষুদ্রতর ডেক্সট্রিন অণুতে পরিণত করে। 

উৎস:
১. বিজ্ঞান, সপ্তম শ্রেণি।
২. জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩. প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৭.
'Sibling' is a ____ gender.
  1. neuter
  2. masculine
  3. feminine
  4. common
সঠিক উত্তর:
common
উত্তর
সঠিক উত্তর:
common
ব্যাখ্যা

Common Gender:
- Noun পুংবাচক বা স্ত্রীবাচক উভয়কেই বুঝালে Common Gender হয়।
- যেমন: Parent, Child, Baby, Teacher, Student, Monarch, Neighbor, Sibling, etc.

 Sibling (noun):
- একই মাতাপিতার সন্তান; ভাই বা বোন। 
- Common Gender হিসেবে ব্যবহৃত হয়। 

৬৮.
কোন গ্রন্থটি মালাধর বসু অনূদিত?
  1. হংসদূত
  2. বিদ্যাসুন্দর
  3. নূরনামা
  4. ভাগবত
সঠিক উত্তর:
ভাগবত
উত্তর
সঠিক উত্তর:
ভাগবত
ব্যাখ্যা
• মালাধর বসু:
- মালাধর বসু ভাগবতের প্রথম বাংলা অনুবাদক।
- তাঁর কাব্য 'শ্রীকৃষ্ণবিজয়' মধ্যযুগের বাংলা সাহিত্যের দ্বিতীয় অনুবাদ গ্রন্থ।
- চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণের পূর্বে ভাগবতকে প্রথম বাংলায় প্রচার ও জনপ্রিয় করে তোলার কৃতিত্ব মালাধর বসুর।
- মালাধর বসু বর্ধমান জেলার কাটোয়ার নিকটবর্তী কুলীন গ্রামে সম্ভবত পনের শতকের প্রথমার্ধে জন্মগ্রহণ করেন।
- তিনি গৌড়েশ্বরের কাছ থেকে 'গুণরাজ খান' উপাধি পেয়েছিলেন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
৬৯.
  1. 12
  2. 48
  3. 36
  4. 144
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্ন:
 

সমাধান:
প্রশ্নটিতে ভুল রয়েছে। '+' চিহ্নের স্থানে '×' চিহ্ন হলে উত্তর মিলে, অন্যথায় মিলে না।
'+' ধরে করলে পাই,



'×' ধরে করলে পাই,

৭০.
বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন?
  1. সংস্কৃত
  2. ফারসি
  3. হিন্দি
  4. ব্রজবুলি
সঠিক উত্তর:
ব্রজবুলি
উত্তর
সঠিক উত্তর:
ব্রজবুলি
ব্যাখ্যা
• বৈষ্ণব পদাবলি:
⇒ বৈষ্ণব পদাবলি মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল।
⇒ বাঙালি কবি জয়দেবকে বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা বা পদাবলির আদিকবি বলা হয়। তাঁর রচিত রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত ‘গীতগোবিন্দম্‌' কাব্যটি আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন। তবে গ্রন্থটি বাংলা ভাষায় নয়, সংস্কৃত ভাষায় রচিত।
⇒ পরবর্তীতে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন। অবাঙালি কবি বিদ্যাপতিকে ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদাবলির আদি কবি বলা হয়। উনি অভিনব জয়দেব নামেও পরিচিত।
⇒ বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলি রচনা করেন চণ্ডীদাস।

উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
৭১.
৭ আগস্ট, ২০২৩ তারিখে মন্ত্রিসভার বৈঠকে ১২ই ডিসেম্বর কে কি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়?
  1. ডিজিটাল বাংলাদেশ দিবস
  2. সোফিয়া দিবস
  3. স্মার্ট বাংলাদেশ দিবস
  4. জাতীয় তথ্য প্রযুক্তি দিবস
সঠিক উত্তর:
স্মার্ট বাংলাদেশ দিবস
উত্তর
সঠিক উত্তর:
স্মার্ট বাংলাদেশ দিবস
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:

- স্মার্ট বাংলাদেশ দিবস - ১২ ডিসেম্বর।
- জাতীয় ঐতিহাসিক দিবস - ৭ মার্চ।
- স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস - ২৬ মার্চ।
- জাতীয় শোক দিবস - ১৫ আগষ্ট।
- সশস্ত্রবাহিনী দিবস - ২১ নভেম্বর।
- মুক্তিযোদ্ধা দিবস - ০১ ডিসেম্বর।
- বিজয় দিবস - ১৬ ডিসেম্বর।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৭২.
২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহত্তম বাজার কোন দেশ?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ফ্রান্স
  4. জার্মানি
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
রপ্তানি:

- এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে – জাপানে।
- জাপানে রপ্তানি হার ৩.৪৭%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ - যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।
- যুক্তরাষ্ট্রে রপ্তানি হার ১৭.৩৭%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি।
- জার্মানিতে রপ্তানি হার ১৩.২৩%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য।
- যুক্তরাজ্যে রপ্তানি হার ৯.৫৭%।
- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে - ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে।
- ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র - জার্মানি।
- ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৭৩.
একটি সংখ্যার অর্ধেক তার এক-তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?
  1. ১০২
  2. ১০৪
  3. ১০৬
  4. ১০৮
সঠিক উত্তর:
১০২
উত্তর
সঠিক উত্তর:
১০২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার অর্ধেক তার এক-তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
(ক/২) - (ক/৩) = ১৭
বা, (৩ক - ২ক)/৬ = ১৭
বা, ক/৬ = ১৭
বা, ক = ১৭ × ৬
ক = ১০২
৭৪.
It is high time we ______ our eating habits.
  1. change
  2. have changed
  3. had changed
  4. changed
সঠিক উত্তর:
changed
উত্তর
সঠিক উত্তর:
changed
ব্যাখ্যা
• It is time ও It is high time এর পরে কোন verb না এসে subject আসলে ঐ verb এর past form হবে।
- প্রশ্নে উল্লেখিত বাক্যে It is high time এরপর কোনো verb না এসে, subject এসেছে। 
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - changed.
- সম্পূর্ণ বাক্য - It is high time we changed our eating habits.

• আবার, বাক্যে  It is time ও It is high time এর পরে subject না এসে, কোন verb আসলে ঐ verb এর bare infinitive form (to + verb) হবে।
- যেমন: It is high time to change our eating habits.
৭৫.
প্রাগৈতিহাসিক যুগে মানুষের অস্তিত্ব রক্ষার সংগ্রামের সাথে নিচের কোন খেলাটি উৎপত্তি সম্পর্ক রয়েছে?
  1. দাড়িয়াবান্ধা
  2. ডাঙ্গুলী
  3. কাবাডি
  4. গোল্লাছুট
সঠিক উত্তর:
কাবাডি
উত্তর
সঠিক উত্তর:
কাবাডি
ব্যাখ্যা
কাবাডি:

- প্রাগৈতিহাসিক যুগে যখন খাদ্য সংগ্রহের পাশাপাশি নিজের অস্তিত্ব রক্ষার জন্য মানুষ এককভাবে বা দলীয়ভাবে শিকার করতে এবং বন্যপ্রাণীর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে শিখেছিল, তখনই কাবাডির সূচনা।
- পুরো দক্ষিণ এশিয়াতে কাবাডি প্রচলিত থাকলেও এর উৎপত্তিস্থল পাঞ্জাব।
- কাবাডির উৎপত্তি সম্পর্কে আরেকটি মত হচ্ছে, মহাভারতে বর্ণিত অভিমন্যু কর্তৃক কৌরব সৈন্যদের চক্রব্যূহ ভেদ করার ব্যর্থ চেষ্টার ঘটনা থেকে ধারণা নিয়ে এ খেলার সৃষ্টি হয়।
- কাবাডি খেলার উৎপত্তি সম্পর্কে প্রচলিত আরেকটি ধারণা হচ্ছে এটি আরম্ভ হয় তামিলনাড়ুতে।
- কাবাডি কোর্টের স্বীকৃত মাপ হলো ছেলেদের জন্য ১২ দশমিক ৫ মি বাই ১০ মি. এবং মেয়েদের জন্য ১১ মি বাই ৮ মি.।
- প্রতি দলে ৭ জন খেলোয়াড় থাকে এবং খেলার সময় প্রতি অর্ধে ২০ মিনিট করে ৪০ মিনিট।

তথ্যসূত্র - প্রতিদিনের সংবাদ, ৩০ মে, ২০১৬।
৭৬.
অতসী মামী কোন ধরনের রচনা?
  1. উপন্যাস
  2. কবিতার
  3. নাটক
  4. ছোটগল্প
সঠিক উত্তর:
ছোটগল্প
উত্তর
সঠিক উত্তর:
ছোটগল্প
ব্যাখ্যা
• ‘অতসী মামী’ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি গল্প।
- এটি 'অতসী মামী ও অন্যান্য গল্প' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত একটি গল্প। 

• মানিক বন্দ্যোপাধ্যায়:
- মানিক বন্দ্যোপাধ্যা ১৯০৮ সালে বিহারে জন্মগ্রহণ করেন। 
- কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি।
- এটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৬ সালে।
-'প্রাগৈতিহাসিক' গল্পের রচয়িতা- 'মানিক বন্দ্যোপাধ্যায়'। 
- ভিঁখু ও পাচি তাঁর 'প্রাগৈতিহাসিক' গল্পের পাত্র-পাত্রী। 

• তাঁর রচিত অন্যান্য গল্পগ্রন্থ:
- অতসী মামী ও অন্যান্য গল্প, 
- মিহি ও মোটা কাহিনী, 
- বৌ,
- সরীসৃপ, 
- সমুদ্রের স্বাদ,
- আজ কাল পরশুর গল্প, 
- ছোট বকুলপুরের যাত্রী, 
- আত্মহত্যার অধিকার ইত্যাদি।

• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- পুতুল নাচের ইতিকথা,
- জননী,
- চিহ্ন,
- দিবারাত্রির কাব্য,
- শহরবাসের ইতিকথা,
- অহিংসা,
- শহরতলী,
- সোনার চেয়ে দামি,
- স্বাধীনতার স্বাদ,
- ইতিকথার পরের কথা,
- আরোগ্য ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭৭.
What is the synonym of 'Precarious'?
  1. pre-condition
  2. prune
  3. hazardous
  4. incessant
সঠিক উত্তর:
hazardous
উত্তর
সঠিক উত্তর:
hazardous
ব্যাখ্যা
Precarious (adjective)
English Meaning: In danger because not firmly fixed; likely to fall or suffer harm.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) অনিশ্চিত; আশঙ্কাজনক; দৈবাধীন: make a precarious living as a freelance.

Synonyms: Insecure (আত্মবিশ্বাসহীন), Unreliable (অনির্ভরযোগ্য), Risky (ঝুঁকিপূর্ণ), Dangerous (বিপদজনক), Hazardous (বিপদজনক/দূর্ঘটনার সম্ভাবনা যুক্ত)।
Antonyms: Safe (নিরাপদ), Secure (উদ্বেগমুক্ত; নিঃশঙ্ক)., Certain (নিশ্চিত), Protected (সংরক্ষিত), Stable (স্থায়ী)।

Other Form
-  Precariously (adverb) অনিশ্চিতভাবে।

Example Sentence:
1. He made a precarious living as a painter.
2. The literary energy of the recusant communion belied a precarious minority position.

অন্য অপশন গুলোর মধ্যে - 
• pre-condition  (পূর্বশর্ত)।
• prune (ছেঁটে দেওয়া)। 
• incessant (অবিরাম)। 

Source: Live MCQ Lecture.
৭৮.
গামা রশ্মির চার্জ কোনটি?
  1. ধনাত্মক
  2. ঋণাত্মক
  3. চার্জ নিরপেক্ষ
  4. ধনাত্মক ও ঋণাত্মক উভয় ধরণের
সঠিক উত্তর:
চার্জ নিরপেক্ষ
উত্তর
সঠিক উত্তর:
চার্জ নিরপেক্ষ
ব্যাখ্যা
• গামা রশ্মির ধর্ম ও প্রকৃতি: 
- গামা রশ্মি অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যরে তাড়িতচৌম্বক তরঙ্গ। 
- এই রশ্মি আলোর ন্যায় বেগে গতিশীল। 
- গামা রশ্মির কোনো চার্জ ও ভর নাই। 
- এই রশ্মি বিদ্যুৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। 
- এটি ফটোগ্রাফিক প্লেটের উপর বিক্রিয়া করে। 
- এর আয়নিত করার ক্ষমতা আছে তবে বিটা রশ্মি অপেক্ষা কম। 
- জিংক সালফাইডে গামা রশ্মি প্রতিপ্রভ সৃষ্টি করে। 
- গামা রশ্মির প্রতিফলন, প্রতিসরণ, ব্যাতিচার, অপবর্তন ইত্যাদি সব আলোকীয় ধর্ম আছে। 

উৎস: পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৯.
কোন চুক্তি অনুযায়ী European Economic Community (EEC) গঠিত হয়?
  1. মাস্ট্রিন্ট চুক্তি
  2. প্যারিস চুক্তি
  3. রোম চুক্তি
  4. জেনেভা চুক্তি
সঠিক উত্তর:
রোম চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
রোম চুক্তি
ব্যাখ্যা
EEC:

- EEC এর পূর্ণরূপ European Economic Community.
- আঞ্চলিক সংস্থা যার লক্ষ্য ছিল তার সদস্য রাষ্ট্রগুলির মধ্যে অর্থনৈতিক একীকরণ আনা।
- এটি ১৯৫৭ সালে  রোম চুক্তি অনুযায়ী তৈরি করা হয়েছিল।
- ১৯৯৩ সালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গঠনের পর, ইইসিকে অন্তর্ভুক্ত করা হয়।

তথ্যসূত্র - EEC ওয়েবসাইট।
৮০.
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষ কোনটি?
  1. জাতীয় সংসদ
  2. নির্বাচন কমিশন
  3. প্রধানমন্ত্রীর কার্যালয়
  4. রাষ্ট্রপতির কার্যালয়
সঠিক উত্তর:
নির্বাচন কমিশন
উত্তর
সঠিক উত্তর:
নির্বাচন কমিশন
ব্যাখ্যা
নির্বাচন কমিশন:

- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আওতায় নির্বাচন কমিশন গঠিত। 
- এটি সাংবিধানিকভাবে গঠিত একটি প্রতিষ্ঠান।
- প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চারজন কমিশনারসহ মোট পাঁচজন নিয়ে নির্বাচন কমিশন গঠিত।
- নির্বাচন কমিশনারগণকে রাষ্ট্রপতি নিয়োগ দেন।
- নির্বাচন কমিশনের সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতির কাজ করেন।
- প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের মেয়াদ তাদের কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর।
- নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের কর্তব্য।
- নির্বাচন কমিশন সংবিধানে বর্ণিত নির্দেশনাবলি এবং দেশের নির্বাচনি আইন দ্বারা পরিচালিত হয়।
- নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত নির্বাচন সমূহ,
• রাষ্ট্রপতি নির্বাচন।
• জাতীয় সংসদ নির্বাচন।
• সিটি কর্পোরেশন নির্বাচন।
• জেলা পরিষদ নির্বাচন।
• উপজেলা পরিষদ নির্বাচন।
• পৌরসভা নির্বাচন।
• ইউনিয়ন পরিষদ নির্বাচন।

তথ্যসূত্র - পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি ও নির্বাচন কমিশন ওয়েবসাইট।
৮১.
কপালকুণ্ডলা উপন্যাসের নায়কের নাম কি?
  1. জগৎ সিংহ
  2. নবকুমার
  3. চন্দ্রশেখর
  4. প্রতাপ সিংহ
সঠিক উত্তর:
নবকুমার
উত্তর
সঠিক উত্তর:
নবকুমার
ব্যাখ্যা
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- তিনি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে ১৮৩৮ সালে জন্মগ্রহণ করেন।
- 'সম্বাদ প্রভাকর' পত্রিকায় কবিতা লিখে সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন।
- তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম- 'ললিতা তথা মানস'।
- তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।

• কপালকুণ্ডলা উপন্যাস:
- বাংলা সাহিত্যের প্রথম রােমান্টিক ও দ্বিতীয় সার্থক উপন্যাস 'কপালকুণ্ডলা'।
- এটি প্রকাশিত হয় ১৮৬৬ সালে।
- অরণ্যে এক কাপালিক-পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে উপন্যাসটির কাহিনি গড়ে উঠেছে।
- বঙ্কিমের জীবৎকালেই এই উপন্যাসের আটটি সংস্করণ হয়।
- উপন্যাসটির উল্লেখযোগ্য চরিত্র: কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক ইত্যাদি।
- এ উপন্যাসের উল্লেখযোগ্য উক্তি- 'পথিক তুমি পথ হারাইয়াছ'। উপন্যাসের নায়িকা কপালকুণ্ডলা নায়ক নবকুমারকে উদ্দেশ্য করে এ উক্তিটি করেছেন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮২.
বিশ্ব পরিবেশ দিবস কোনটি?
  1. ৫ জুন
  2. ৬ জুন
  3. ৭ জুন
  4. ৮ জুন
সঠিক উত্তর:
৫ জুন
উত্তর
সঠিক উত্তর:
৫ জুন
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:

- ৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস।
- ২১ মার্চ - বিশ্ব বন দিবস।
- ৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস।
- ৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস।
- ৮ মার্চ - বিশ্ব নারী দিবস।
- ৭ এপ্রিল - বিশ্ব স্বাস্থ্য দিবস।
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৮৩.
’বাহরাম খান’ এর উপাধি কোনটি?
  1. কবি কঙ্কন
  2. পরশুরাম
  3. দৌলত উজির
  4. নিজামী
সঠিক উত্তর:
দৌলত উজির
উত্তর
সঠিক উত্তর:
দৌলত উজির
ব্যাখ্যা
⇒ দৌলত উজির বাহরাম খান:
- মধ্যযুগীয় বাংলা ভাষার কবি দৌলত উজির বাহরাম খান চট্টগ্রামের ফতেয়াবাদ অথবা জাফরাবাদের অধিবাসী ছিলেন। 
- তাঁর প্রকৃত নাম আসাউদ্দীন। 
- তাঁর রাজকীয় উপাধি দৌলত উজির বা অর্থ সচিব।
- তাঁর রচিত প্রথম কাব্য 'জঙ্গনামা' বা 'মক্তুল হোসেন' । 
- ' লাইলী মজনু' তাঁর রচিত ২য় কাব্যগ্রন্থ। 
- পারসি কবি আবদুর রহমান জামির লাইলী মজনু  কাব্যের অবলম্বনে তিনি এটি রচনা করেন। 
- লায়লী-মজনু মূলত আধ্যাত্মিক কাব্য, কিন্তু বাংলা অনুবাদে তা পরিণত হয়েছে মানবিক প্রেমকাব্যে। বাহরাম খানই প্রথম লায়লী-মজনুর মতো বিশ্বখ্যাত বিরহমূলক প্রেমকাহিনী নিয়ে বাংলা ভাষায় কাব্য রচনা করেন। এর ভাষা কবিত্বময়। 
- একই কাহিনী অবলম্বনে মুহম্মদ খাতের ১৮৬৪ সালে দোভাষী পুথি এবং শেখ ফজলুল করিম ১৯০৩ সালে আখ্যানকাব্য রচনা করেন।

উৎস: বাংলা ভাষা ও জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৮৪.
কোনটি পৃথিবীর বিশাল আকৃতির শোধনাগার?
  1. বায়ু
  2. মাটি
  3. পানি
  4. গাছপালা
সঠিক উত্তর:
মাটি
উত্তর
সঠিক উত্তর:
মাটি
ব্যাখ্যা
- পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার হচ্ছে মাটি।
- সাধারণত আদর্শ মাটিতে ৫% জৈব পদার্থ থাকে।
- মাটির গঠন, বর্ণ, পানি ধারণক্ষমতা ইত্যাদি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাটিকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়।
যথা-
(ক) বালু মাটি,
(খ) পলি মাটি,
(গ) কাদামাটি এবং
(ঘ) দো-আঁশ মাটি।

উৎস: কৃষি শিক্ষা, ষষ্ঠ শ্রেণি।
৮৫.
আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট হয়ে নিম্নের কোন দেশ তাদের একটি রাস্তার নাম দিয়েছে 'বাংলাদেশ রোড'?
  1. সিয়েরা লিওন
  2. সুদান
  3. আইভরি কোস্ট
  4. মালি
সঠিক উত্তর:
আইভরি কোস্ট
উত্তর
সঠিক উত্তর:
আইভরি কোস্ট
ব্যাখ্যা
আইভরি কোস্ট:

- আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট হয়ে আইভরি কোস্ট তাদের একটি রাস্তার নাম দিয়েছে 'বাংলাদেশ রোড'।
- আইভরি কোস্ট পশ্চিম আফ্রিকার একটি দেশ।
- আয়তন: ১২৮,৩৬৪ বর্গ মাইল (৩৩২,৪৬২ বর্গ কিমি)।
- ভাষা: ফরাসি (অফিসিয়াল), বাউল, অ্যানি, বেটে, বামবারা, ড্যান।
- ধর্ম: ইসলাম, খ্রিস্টান, ঐতিহ্যগত বিশ্বাস।
- মুদ্রা: ফ্রাঙ্ক।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও ডেইলি স্টার, ২৪ জুলাই ২০০৭।
৮৬.
Which of the following is correct?
  1. You, she and I were quilty.
  2. I, you and she were guilty.
  3. She, you and I was quilty.
  4. I, you and she was quilty.
সঠিক উত্তর:
I, you and she were guilty.
উত্তর
সঠিক উত্তর:
I, you and she were guilty.
ব্যাখ্যা

• ইংরেজিতে কোনো বাক্যে একাধিক Pronoun বসলে তা 231 নিয়মে বসে।
- অর্থাৎ প্রথমে second person,
- তারপর third person এবং
- শেষে first person.
- এবং এরপরে verb সর্বদা plural হয়।

• এক্ষেত্রে,  দোষ স্বীকার করলে অথবা অপরাধ স্বীকার করলে '123'/ '132' নিয়মে বসবে।
- যেমন - I, you and he committed the crime.

Correct Sentence - I, you and she were guilty.

৮৭.
৫৬ ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো একদিকের দৈর্ঘ্য কত হবে?
  1. ২৮ ফুট
  2. ৩৬.৮ ফুট
  3. ৪৯.৬ ফুট
  4. ৪৬ ফুট
সঠিক উত্তর:
৪৯.৬ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৪৯.৬ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৬ ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো একদিকের দৈর্ঘ্য কত হবে?

সমাধান: 
বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস = ৫৬ ফুট
বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ r = ৫৬/২ ফুট
= ২৮ ফুট

বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = πr2 বর্গফুট
= π(২৮) বর্গফুট
= (২২/৭) × ২৮ × ২৮ বর্গফুট
= ২৪৬৪ বর্গফুট

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ২৪৬৪ বর্গফুট
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √২৪৬৪
= ৪৯.৬৩ ফুট
৮৮.
You had better _____ the work on time.
  1. done
  2. did
  3. do
  4. had done
সঠিক উত্তর:
do
উত্তর
সঠিক উত্তর:
do
ব্যাখ্যা

• Had better এর পরে verb এর base form বসে।
Structure: Subject + had better/would better/had rather + verb এর base form.

Example - You had better read the book.

সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - You had better do the work on time. 

৮৯.
কবি আলাওল এর ‘পদ্মাবতী’ কোন গ্রন্থ থেকে অনূদিত?
  1. মধুমালতী
  2. মৈনাসত
  3. পদুমাবৎ
  4. হপ্তপয়কর
সঠিক উত্তর:
পদুমাবৎ
উত্তর
সঠিক উত্তর:
পদুমাবৎ
ব্যাখ্যা
• কবি আলাওল এর ‘পদ্মাবতী’ - হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সির 'পদুমাবৎ' এর কাব্যোনুবাদ।

পদ্মাবতী:

- এটি হচ্ছে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় প্রণয়কাব্য।
- ১৬৫২ খ্রিস্টাব্দে আরাকান অমাত্যসভার কবি  আলাওল প্রধানমন্ত্রী মাগন ঠাকুরের অনুরোধে হিন্দি পদুমাবৎ কাব্য অবলম্বনে এটি রচনা করেন।
- এটি বিখ্যাত হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সির 'পদুমাবৎ' এর কাব্যোনুবাদ।
- পদ্মাবতী দুটি পর্বে বিভক্ত।
- প্রথম পর্বে সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভ করার জন্য চিতোররাজ রত্নসেনের সফল অভিযান।
-  দ্বিতীয় পর্বে রাণী পদ্মাবতীকে লাভ করার জন্য দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির ব্যর্থ সামরিক অভিযানের বিবরণ আছে।

----------------------------------
আলাওল: 
- মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। 
- 'পদ্মাবতী' কবি আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ কাব্য।
- 'পদ্মাবতী' কবি মালিক মুহাম্মদ জয়সীর 'পদুমাবত' কাব্যের অনুবাদ। 

আলাওল রচিত বিখ্যাত গ্রন্থ-
- পদ্মাবতী,
- তোহফা,
- সপ্তপয়কার,
- সিকান্দারনামা, 
- সয়ফুল্মুলুক বদিউজ্জামাল
- সতীময়না
- রাগতালনামা ইত্যাদি। 


উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম, বাংলাপিডিয়া।
৯০.
The synonym of 'panacea' is -
  1. remedy
  2. germ
  3. prevention
  4. injury
সঠিক উত্তর:
remedy
উত্তর
সঠিক উত্তর:
remedy
ব্যাখ্যা

Panacea (Noun)
English Meaning: A solution or remedy for all difficulties or diseases.
Bangla Meaning: সব ধরনের রোগ নিরাময়কারী ওষুধ; সব ধরনের সংকট মোচনের উপায়।

Synonyms: universal cure, cure-all, cure for all ills, universal remedy, sovereign remedy, heal-all. 

তাই, Panacea এর synonym হবে - remedy
 
Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary. 

৯১.
৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে, ২ জন লোক কমিয়ে দিলে কাজটি শেষ করতে শতকরা কত দিন বেশি লাগবে?
  1. ২৫%
  2. (১০০/৩)%
  3. ৫০%
  4. (২০০/৩)%
সঠিক উত্তর:
(১০০/৩)%
উত্তর
সঠিক উত্তর:
(১০০/৩)%
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দু’জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা শতকরা কত দিন বেশী লাগবে?

সমাধান: 
২ জন লোক কমে যাওয়ায় মোট লোক হয় =(৮ - ২)= ৬জন।

৮ জন লোক একটি কাজ করে = ১২ দিনে
১ জন লোক একটি কাজ করে = ৮ × ১২ দিনে
৬ জন লোক একটি কাজ করে = (৮ × ১২)/৬ দিনে
= ১৬

পূর্বের চেয়ে সময় বেশি লাগে =(১৬ - ১২) = ৪দিন

শতকরা সময় বেশি লাগে = {(৪/১২) × ১০০}% = (১০০/৩)%
৯২.
'কথোপকথন' এর রচয়িতা কে?
  1. রামমোহন রায়
  2. উইলিয়াম কেরি
  3. রামরাম বসু
  4. গোলকনাথ শর্মা
সঠিক উত্তর:
উইলিয়াম কেরি
উত্তর
সঠিক উত্তর:
উইলিয়াম কেরি
ব্যাখ্যা
• 'কথোপকথন' গ্রন্থের রচয়িতা- 'উইলিয়াম কেরী'। 
- কথোপকথন বাংলা ভাষায় মুদ্রিত এবং ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ ।
- একাধিক মানুষের মুখের সাধারণ কথা বা কথোকথন বা ডায়লগ এ গ্রন্থের উপজীব্য। 
- এ গ্রন্থের ঐতিহাসিক মূল্য প্রচুর। 

 • 'উইলিয়াম কেরী' ও 'কথোপকথন: 
- উইলিয়াম কেরি ছিলেন একজন ইংরেজ মিশনারি ।
- বাংলা গদ্যের বিকাশে এই বিদেশের অবদান সর্বাধিক ।
- তিনি ইতিহাসমালা ও কথোপকথন নামে দুটি মৌলিক গ্রন্থ রচনা করেন ।
- ইতিহাসমালা বাংলা ভাষার প্রথম গল্পসংগ্রহ ।
- ১৮১০ সালে তিনি দরিদ্র কৃষকদের জন্য কলকাতায় বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন ।

উৎস: লাল নীল দীপাবলি (হুমায়ুন আজাদ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
৯৩.
He ____ the room just now.
  1. has left
  2. left
  3. was left
  4. had left
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) has left ও খ) left. 
অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
---------------------------------- 

• Already, just, yet, recently, lately, ever, just now, still, etc ইত্যাদি হচ্ছে  present perfect  tense indicator বা নির্দেশক। 
- অর্থাৎ বাক্যে already, just, yet, recently, lately, ever, just now, still নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present perfect  tense এ হয়।

আবার, just now - a very short time ago; 
- এই অর্থে Past Indefinite Tense হয়।

তাই, He left the room just now এবং He has left the room just now- উভয়ই সঠিক। 

৯৪.
'রিকশা' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. জাপানি
  2. হিন্দি
  3. ফারসি
  4. মারাঠি
সঠিক উত্তর:
জাপানি
উত্তর
সঠিক উত্তর:
জাপানি
ব্যাখ্যা
• ‘রিকশা’ শব্দটি জাপানি ভাষা থেকে আগত। 

• রিকশা (বিশেষ্য): 
- জাপানি ভাষা থেকে আগত শব্দ। 
অর্থ: মানুষ্যবাহিত দুই বা তিন চাকার সড়কযান। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৫.
সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 5 সে.মি. এবং উচ্চতা 12 সে.মি. হলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. 10π
  2. 24π
  3. 60π
  4. 120π
সঠিক উত্তর:
120π
উত্তর
সঠিক উত্তর:
120π
ব্যাখ্যা
প্রশ্ন: সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 5 সে.মি. এবং উচ্চতা 12 সে.মি. হলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান: 
সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ r = 5 সে.মি.
সিলিন্ডারের ভূমির উচ্চতা h = 12 সে.মি.

সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল = 2πrh 
=  2 π × 5 ×12
= 120π
৯৬.
একটি কোণের দ্বিগুণ ৬০° হলে তার পূরক কোণ কত?
  1. ৩০°
  2. ১৫°
  3. ২০°
  4. ৬০°
সঠিক উত্তর:
৬০°
উত্তর
সঠিক উত্তর:
৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের দ্বিগুণ ৬০° হলে তার পূরক কোণ কত?

সমাধান : 
একটি কোণ x হলে, এর পূরক কোণ হবে (90° - x)

প্রশ্নমতে, 
2x = 60
 বা, x = 30

অতএব, পুরক কোণ হবে =  90° - 30° = 60°
৯৭.
পরিবেশ রক্ষায় একটি দেশের কত শতাংশ বনভূমি প্রয়োজন?
  1. ১৫%
  2. ২০%
  3. ২৫%
  4. ৩০%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
- যে সকল স্থানে বিভিন্ন প্রকারের প্রচুর পরিমানে গাছপালা দেখা যায় তাকে বন ভূমি বলা হয়ে থাকে।
- এক সময় পৃথিবীর স্থল ভাগের প্রায় ৪০ ভাগ বনভূমি দ্বারা আবৃত ছিল।
- কিন্তু মানুষের বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে বনভূমি থেকে গাছপালা কেটে ফেলে বর্তমানে তা প্রায় ২৪ ভাগে এসে দাড়িয়েছে।
- পৃথিবীর বিভিন্ন স্থানের তাপ, মাটি, আলো, জলবায়ু প্রভৃতির কারণে বনভূমির তারতম্য হয়ে থাকে। 
- দেশের অর্থনৈতিক ও প্রাকৃতিক পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষার জন্য বনভূমি অপরিহার্য।
- একটি দেশের জন্য অন্তত ২৫% বনভূমির প্রয়োজন।
- বাংলাদেশে সরকারি পরিসংখ্যান অনুযায়ী মোট বনভূমির পরিমাণ প্রায় ১৮ শতাংশ।

উৎস: বাণিজ্যিক ভূগোল, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৮.
'প্রফুল্ল' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিফুল্ল
  2. বিমর্ষ
  3. বিষাদ
  4. কষ্ট
সঠিক উত্তর:
বিমর্ষ
উত্তর
সঠিক উত্তর:
বিমর্ষ
ব্যাখ্যা
• প্রফুল্ল শব্দের বিপরীতার্থক শব্দ - ম্লান / বিমর্ষ।
-------------------------- 
• ম্লান শব্দের অর্থ: বিষণ্ণ, মলিন, ক্ষীণ, নিষ্প্রভ, অতিশীর্ণ।
• বিষাদ শব্দের অর্থ: দুঃখ, বিষণ্ণতা, আশাভঙ্গজনিত খেদ বা ক্ষোভ।
• বিমর্ষ শব্দের অর্থ: অধৈয্য, দুঃখ, বিষাদ।
• কষ্ট শব্দের অর্থ: দুঃখ, ক্লেশ, ক্লিষ্ট ইত্যাদি।

• আরো কিছু বিপরীতার্থক শব্দ : 
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ = বিভক্ত।
- ‘তেজ’ শব্দের বিপরীতার্থক শব্দ - নিস্তেজ।
- 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দা = প্রসারণ।
- ‘ত্বরা’ শব্দের বিপরীতার্থ শব্দ = বিলম্ব।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ = অসংযত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
৯৯.
'Very few playwrights are as renowned as Shakespeare.'
Find out of correct comparative form of this statement.
  1. Shakespeare is more renowned than any other playwrights.
  2. Many other playwrights are more renowned than Shakespeare.
  3. Shakespeare is more renowned than very few playwrights.
  4. Shakespeare is more renowned than most other playwrights.
সঠিক উত্তর:
Shakespeare is more renowned than most other playwrights.
উত্তর
সঠিক উত্তর:
Shakespeare is more renowned than most other playwrights.
ব্যাখ্যা

Very few যুক্ত Positive Degree কে Comparative Degree-তে পরিণত করার নিয়ম:
Structure: প্রদত্ত Sentence-এর শেষের Subject + Verb + Positive Degree এর Comparative form + than most other + very few-এর পর থেকে verb-এর পূর্ব পর্যন্ত অংশ।

Example:
Positive: Very few metals are as strong as iron.
Comp: Iron is stronger than most other metals.

তাই, সঠিক Comparative form - Shakespeare is more renowned than most other playwrights. 

১০০.
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি কে ছিলেন?
  1. ড. মোহাম্মদ জাফর ইকবাল
  2. অধ্যাপক মোহাম্মদ আলী
  3. অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী
  4. ড. মোহাম্মদ ইব্রাহীম
সঠিক উত্তর:
অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী
ব্যাখ্যা
পদ্মা সেতু:

- পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি ছিলেন অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।
- পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু।
- এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু।
- সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে।
- এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত উত্তর-পুর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে।
- মূল সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।
- সেতুতে মোট পাইল রয়েছে ২৭২টি।
- পদ্মা সেতু তৈরি করা হয়েছে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় করে।
- পদ্মা সেতুর মোট স্প্যান ৪১টি, যার প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার।
- পদ্মা সেতুর মোট পিলার রয়েছে ৪২টি।
- পদ্মা সেতুর নেভিগেশন ক্লিয়ারেন্স ১৮.৩০ মিটার।
- ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে প্রথম স্প্যান বসানো হয়।
- ১০ ডিসেম্বর ২০২০ সালে শেষ স্প্যান বসানো হয়।
- ২৫ জুন ২০২২ সালে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্যসূত্র - ডেইলি স্টার বাংলা, জুন ২৫, ২০২২ ও যুগান্তর, ২৪ জুন ২০২২।