পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ৮ সেপ্টেম্বর, ২০২৪সময়50 minutes৬৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন [পেট্রোবাংলা] পদের নাম: উচ্চমান সহকারী পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৮.০৭.২০১৭ Faculty Name: Institute of Business Administration (IBA), DU.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ৮ সেপ্টেম্বর, ২০২৪ · ৭০ প্রশ্ন

.
'অনুরক্ত'- এর বিপরীত শব্দ কোনটি?
  1. উক্ত
  2. বিরক্ত
  3. ত্যক্ত
  4. উপরের সবগুলো
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
বিরক্ত
উত্তর
সঠিক উত্তর:
বিরক্ত
ব্যাখ্যা
• 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত

কিছু গুরত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত।
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ - বিনীত।
- 'ঔদ্ধত্য' শব্দের বিপরীত শব্দ - বিনয়।
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত ,
- 'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয়।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
সন্ধি বিচ্ছেদ করুন: 'নরাধম' -
  1. নর + আধম
  2. নর + অধম
  3. নর + ধম
  4. নরধ + ম
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
নর + অধম
উত্তর
সঠিক উত্তর:
নর + অধম
ব্যাখ্যা
• স্বরসন্ধি:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে।

• অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন -
- অ + অ = আ ⇒ নর + অধম = নরাধম।
এরূপ - হিমাচল, প্রাণাধিক, হস্তান্তর, হিতাহিত ইত্যাদি।
- অ + আ = আ ⇒ হিম + আলয় = হিমালয়।
এরূপ - দেবালয়, রত্নাকর, সিংহাসন ইত্যাদি।
- আ + অ = আ ⇒ যথা + অর্থ = যথার্থ।
এরূপ - আশাতীত, কথামৃত, মহার্ঘ ইত্যাদি।
- আ + আ = আ ⇒ বিদ্যা + আলয় = বিদ্যালয়।
এরূপ - কারাগার, মহাশয়, সদানন্দ ইত্যাদি।

অভিসম্বন্ধ: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
বাগধারার অর্থ নির্ণয় করুন: 'গোবর গণেশ' -
  1. আবর্জনা
  2. চালাক
  3. বোকা
  4. মূর্খ
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
মূর্খ
উত্তর
সঠিক উত্তর:
মূর্খ
ব্যাখ্যা
• 'গোবর গণেশ' বাগধারার অর্থ - মূর্খ

অন্যদিকে,
- 'অগাধ জলের মাছ/গভীর জলের মাছ' বাগধারার অর্থ - খুব চালাক।
- ‘হস্তীমূর্খ’ বাগধারার অর্থ হলো- ভীষণ বোকা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণির (২০১৯ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'পাহাড়' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অর্ণব
  2. গিরি
  3. তমস
  4. অবনিল
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
গিরি
উত্তর
সঠিক উত্তর:
গিরি
ব্যাখ্যা
• 'পাহাড়' শব্দের সমার্থক শব্দ - গিরি। 

'পর্বত' শব্দের সমার্থক শব্দ:
- মহীধর, পাহাড়, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধ্র, ভূভৃৎ, নগ।

অন্যদিকে,
- ‘অর্ণব’ শব্দের সমার্থক শব্দ - সমুদ্র।
- 'তিমির' শব্দের সমার্থক শব্দ - তমসা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ এবং ২০১৮ সংস্করণ)।
.
কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ?
  1. ছাত্রী
  2. আয়া
  3. দাদি
  4. সৎমা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
দাদি
উত্তর
সঠিক উত্তর:
দাদি
ব্যাখ্যা
•'দাদী'- পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ।
এর পুরুষবাচক শব্দ- দাদা।

সাধারণ নারীবাচক শব্দ দুই ধরনের:
- পত্নীবাচক,
- অপত্নীবাচক।

• পত্নীবাচক:
স্বামী- স্ত্রী সম্পর্ক বোঝালে পত্নীবাচক হয়।
যেমন: পিতা-মাতা, চাচা- চাচি, দাদা- দাদি, জেলে- জেলেনি, গুরু- গুরুপত্নী, নন্দাই - ননদ ইত্যাদি।

• অপত্নীবাচক:
স্বামী- স্ত্রী সম্পর্ক না বোঝালে অপত্নীবাচক হয়।
যেমন: খোকা- খুকি, ছাত্র- ছাত্রী, শিক্ষক- শিক্ষিকা, নেতা- নেত্রী, পাগল- পাগলি, তেজস্ব- তেজস্বিনী, বালক- বালিকা ইত্যাদি।

অন্যদিকে,
• খানসামা এর স্ত্রীবাচক শব্দ-আয়া,
• ছাত্র- ছাত্রী- অপত্নীবাচক শব্দ।
• সৎমা- নিত্য স্ত্রীবাচক শব্দ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ এবং ২০১৮ সংস্করণ)।
.
'গীতাঞ্জলি' কি ধরনের রচনা?
  1. নাটক
  2. কাব্যগ্রন্থ
  3. গল্প
  4. প্রবন্ধ
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
কাব্যগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
কাব্যগ্রন্থ
ব্যাখ্যা
গীতাঞ্জলি' কাব্যগ্রন্থ:
- 'গীতাঞ্জলি' রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭টি গানের সংকলন (কাব্যগ্রন্থ)।
- গানগুলি ১৯০৮ ও ১৯০৯ সালে রচিত এবং ১৯১০।
- গীতাঞ্জলির গানগুলো মূলত কবিতা।
- গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদ Song Offerings (১৯১২)
- Song Offerings এর ভূমিকা লেখেন ইংরেজ কবি W.B. Yeats।
- Song Offerings এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরষ্কার পান।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ:
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি,
- বলাকা,
- পূরবী,
- পুনশ্চ,
- পত্রপূট,
- সেঁজুতি,
- শেষলেখা,
- কবি-কাহিনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
নিচের কোনটি অব্যয় পদ?
  1. এবং
  2. পড়া
  3. যদি
  4. লাল
  5. কোনটিই নয়
অনির্ধারিত
ব্যাখ্যা
• অব্যয় পদ - যদি, এবং

• অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

অব্যয় পদ:
- যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে।
যথা-
১. বাংলা, 
২. তৎসম, 
৩. বিদেশি।

বাংলা অব্যয় শব্দ - আর, আবার, ও, হ্যাঁ।
তৎসম অব্যয় শব্দ - যদি, যথা, সহসা, আপাতত, বরং।
বিদেশী অব্যয় শব্দ - আলবত, বহুত, খুব, শাবাশ, খাসা, মাইরি।

সংযোজক অব্যয়:
- সংযোজক অব্যয়গুলো হলো- ও, এবং, তাই, আর, অধিকন্তু, সুতরাং ইত্যাদি। যেমন- সে রূপবান ও গুণবান।

অন্যদিকে,
• পড়া - ক্রিয়া পদ।
• 'লাল' হচ্ছে বিশেষ্য পদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা দ্বিতীয় পত্র, নবম-শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
এক কথায় প্রকাশ করুন: 'ইতিহাস রচনা করেন যিনি' -
  1. ইতিহাসবেত্তা
  2. ঐতিহাসিক
  3. ইতিহাসবিদ
  4. উপরের সবগুলো
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
ঐতিহাসিক
উত্তর
সঠিক উত্তর:
ঐতিহাসিক
ব্যাখ্যা
• ‘ইতিহাস রচনা করেন যিনি’ এর এক কথায় প্রকাশ - ঐতিহাসিক

অন্যদিকে,
- 'ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি' এর এক কথায় প্রকাশ - ইতিহাসবেত্তা।

• কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- ‘যা পূর্বে শোনা যায় নি’ এর এককথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
- ‘যা উচ্চারণ করা যায় না’ এর এককথায় প্রকাশ - অনুচ্চার্য।
- ‘যা উচ্চারণ করা কঠিন’ এর এককথায় প্রকাশ - দুরুচ্চার্য।
- ‘যা অনুভব করা হচ্ছে’ এর এককথায় প্রকাশ - অনুভূয়মান।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে 'ঐ' সৃষ্টি হয়?
  1. ও + ই
  2. অ + উ
  3. এ + ই
  4. অ + ই
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
ও + ই
উত্তর
সঠিক উত্তর:
ও + ই
ব্যাখ্যা
• দ্বিস্বরধ্বনি:
- পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়।
যেমন - লাউ শব্দের [আ] পূর্ণ স্বরধ্বনি এবং [উ্‌] অর্ধস্বরধ্বনি মিলে দ্বিস্বরধ্বনি [আউ্‌] তৈরি হয়েছে।

• দ্বিস্বরধ্বনির কিছু উদাহরণ:
[আই্‌]: তাই, নাই।
[এই্‌]: সেই, নেই।
[আও্‌]: যাও, দাও।
[আএ্‌]: খায়, যায়।

- বাংলা বর্ণমালায় দুটি দ্বিস্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে, যথা: ঐ এবং ঔ।
- ঐ-এর মধ্যে দুটি ধ্বনি আছে, একটি পূর্ণ স্বরধ্বনি [ও] এবং একটি অর্ধস্বরধ্বনি ই]।
- ঔ-এর মধ্যে রয়েছে একটি পূর্ণ স্বরধ্বনি [ও] এবং একটি অর্ধস্বরধ্বনি [উ্‌]।

(পেট্রেবাংলা) জব সল্যুশনের প্রশ্ন ছিলো এটি।
মাধ্যমিক ব্যাকরণ (পুরাতন সংস্করণ) অনুসারে, ঐ = অ + ই।
মাধ্যমিক ব্যাকরণ (নতুন সংস্করণ) অনুসারে, ঐ = ও + ই।
অপশনে উভয়টিই থাকায়- নতুন সংস্করণ অনুসারে উত্তর গ্রহণ করা হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম - দশম শ্রেণি, (সংস্করণ ২০২১)।
১০.
বাগধারার অর্থ নির্ণয় করুন 'উড়নচণ্ডী' -
  1. অমিতব্যয়ী
  2. চালাক
  3. বোকা
  4. মূর্খ
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
অমিতব্যয়ী
উত্তর
সঠিক উত্তর:
অমিতব্যয়ী
ব্যাখ্যা
• 'উড়নচণ্ডী' বাগধারাটির অর্থ - বেহিসেবি / অমিতব্যয়ী

অন্যদিকে,
- 'অগাধ জলের মাছ/গভীর জলের মাছ' বাগধারার অর্থ - খুব চালাক।
- ‘হস্তীমূর্খ’ বাগধারার অর্থ হলো- ভীষণ বোকা।
- 'গোবর গণেশ' বাগধারার অর্থ - মূর্খ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১১.
'গিন্নী' কোন শ্রেণির শব্দ?
  1. খাঁটি বাংলা
  2. দেশী
  3. অর্ধ-তৎসম
  4. বিদেশী
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
অর্ধ-তৎসম
উত্তর
সঠিক উত্তর:
অর্ধ-তৎসম
ব্যাখ্যা
• অর্ধ-তৎসম শব্দ - গিন্নী

অর্ধ-তৎসম শব্দ:
বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে ব্যবহৃত হয়। এগুলোকে অর্ধ-তৎসম শব্দ বলা হয়।
- তৎসম মানে সংস্কৃত৷ আর অর্ধ-তৎসম অর্থ আধা সংস্কৃত।
উদাহরণ:
বোষ্টম, জ্যোছনা, গিন্নী, কুচ্ছিত, ছেরাদ্দ— এ শব্দগুলো যথাক্রমে সংস্কৃত বৈষ্ণব, জ্যোৎস্না, গৃহিণী, কুৎসিত, শ্রাদ্ধ থেকে আগত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১২.
ইন্দ্রনাথ শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র?
  1. গৃহদাহ
  2. পল্লী সমাজ
  3. পথের দাবী
  4. শ্রীকান্ত
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
শ্রীকান্ত
উত্তর
সঠিক উত্তর:
শ্রীকান্ত
ব্যাখ্যা
শ্রীকান্ত:
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শ্রীকান্ত' উপন্যাসের বিখ্যাত কিশোর চরিত্র 'ইন্দ্রনাথ'।
- 'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস।
- শ্রীকান্ত উপন্যাসটি ৪টি খণ্ডে প্রকাশিত হয়।
- প্রথম খণ্ড মাসিক 'ভারতবর্ষে' (১৯১৬-১৭) 'শ্রীকান্তের ভ্রমণ কাহিনি নামে প্রকাশ পায়।
- লেখকের নাম মুদ্রিত হয় 'শ্রীশ্রীকান্ত শর্মা'।
- ২য় ও ৩য় খণ্ডও মাসিক 'ভারতবর্ষে' প্রকাশিত হয়।
- তবে ৪র্থ খণ্ড প্রকাশিত হয় 'বিচিত্র' পত্রিকায়।
- উল্লেখযোগ্য চরিত্র - শ্রীকান্ত, ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী, অন্নদিদি।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন।
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- তাঁঁর প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।

শরৎচন্দ্র চট্রোপাধ্যায় রচিত উপন্যাস গুলো হলো:
- বড়দিদি,
- পরিণীতা,
- বৈকুণ্ঠের উইল,
- পল্লীসমাজ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- নিষ্কৃতি,
- শ্রীকান্ত,
- দত্তা,
- গৃহদাহ,
- দেনা-পাওনা,
- পথের দাব,
- শেষ প্রশ্ন ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
১৩.
'আবোল-তাবোল' কার লেখা?
  1. উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
  2. সত্যজিৎ রায়
  3. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
  4. সুকুমার রায়
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
সুকুমার রায়
উত্তর
সঠিক উত্তর:
সুকুমার রায়
ব্যাখ্যা
• শিশুতোষ সাহিত্যে 'আবোল তাবোল' গ্রন্থটি রচনা করেন - সুকুমার রায়

সুকুমার রায়:
- তিনি ১৮৮৭ সালের ৩০শে অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল কিশোরগঞ্জ জেলার মাসুয়া গ্রামে।
- তিনি মূলত শিশুসাহিত্যিক হিসেবে পরিচিতি লাভ করেন।
- তিনি অনুপম ভাষায় গল্প, নাটক, কবিতা ও প্রবন্ধ লিখে শিশুদের মন জয় করতেন।
- তাঁর পিতার নাম উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এবং তাঁর ছেলের নাম সত্যজিৎ রায়।

তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ:
- আবোল তাবোল
- হ-য-ব-র-ল
- পাগলা দাশু
- বহুরূপী
- খাই খাই ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪.
'হরণ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. গ্রহণ
  2. মুক্ত
  3. পূরণ
  4. মরণ
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
পূরণ
উত্তর
সঠিক উত্তর:
পূরণ
ব্যাখ্যা
• 'হরণ' শব্দের বিপরীত শব্দ - পূরণ

কিছু গুরত্বপূর্ণ বিপরীত শব্দ দেওয়া হলো:
- 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ- বর্জন।
- 'বিসর্জন' শব্দের বিপরীত শব্দ- আবাহন।
- 'বন্ধুর' শব্দের বিপরীত শব্দ- মসৃণ।
- 'অর্পণ' শব্দের বিপরীত শব্দ- গ্রহণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
'মনীষা' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. মনী + ঈশা
  2. মনস + ঈষা
  3. মণী + ঈষা
  4. মনস + ঈশা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
মনস + ঈষা
উত্তর
সঠিক উত্তর:
মনস + ঈষা
ব্যাখ্যা
• ‘মনীষা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ - মনস + ঈষা। 
- মনীষা একটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি।

নিপাতনে সিদ্ধ সন্ধি
কতগুলাে সন্ধি কোনাে নিয়মে সাধিত হয় না এমন সন্ধিকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

নিচে কতগুলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ দেয়া হলো:
- পর্ + পর = পরস্পর
- আ + চর্য = আশ্চর্য,
- গাে + পদ = গােষ্পদ,
- বন্ + পতি = বনস্পতি,
- ষট্ + দশ = ষােড়শ,
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- মনস্ + ঈষা = মনীষা,
- এক + দশ = একাদশ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৬.
Questions 16 to 20: Identify the missing word from the given choices.
When I was in School I used study regularly.
  1. to
  2. by
  3. in
  4. into
  5. No words is missing
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• উল্লহিখিত বাক্যের missing word টি হচ্ছে - to.
-Complete sentence: When I was in School I used to study regularly.

শুধু Used to এর পর Verb এর base form বসে।
যেমন:
- I used to eat meat, but now I’m a vegetarian.
- He used to go to our school

.• তবে be (am, is, are, was, were) + used to থাকলে এর পর Verb+ing ব্যবহৃত হয়।
যেমন:
- I'm used to living in Paris.
- She’s used to working hard.
১৭.
Check the dictionary the meaning of the word.
  1. of
  2. for
  3. what
  4. in
  5. No words is missing
সঠিক উত্তর:
for
উত্তর
সঠিক উত্তর:
for
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যের missing word টি হচ্ছে for.
- Complete sentence: Check the dictionary for the meaning of the word.

• Check something for something
English meaning: To see whether something includes something by examining it quickly.
Bangla Meaning: কোনো কিছু সঠিক কিনা পরীক্ষা করে দেখা বা খুঁজে দেখা।

Examples: 
After I'd finished the exam, I checked my answers for mistakes.
Customs stopped us and checked our bags for alcohol and cigarettes.
The doctor may do blood tests to check for parasites.

Source: Cambridge Dictionary.
১৮.
You resemble your brother.
  1. to
  2. at
  3. for
  4. of
  5. No words is missing
সঠিক উত্তর:
No words is missing
উত্তর
সঠিক উত্তর:
No words is missing
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যে কোনো শব্দ missing নেই। 
- অর্থাৎ, You resemble your brother. - বাক্যটি সম্পূর্ণ সঠিক।

• Resemble অর্থ সাদৃশ্য বা দেখতে একইমত।
- এরপরে কোন preposition বসে না।
- যেমন: You resemble your mother very closely.

 • কিছু কিছু verb - যেমন - Reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter, ইত্যাদি verb গুলো transitive বলে এদের পরে কোনো preposition বসে না।

Source: A Passage to the English Language by SM Zakir Hussain.
১৯.
Bangladesh has so beautiful places to visit.
  1. many
  2. lot
  3. long
  4. much
  5. No words is missing
সঠিক উত্তর:
many
উত্তর
সঠিক উত্তর:
many
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যের missing word টি হচ্ছে - many.
- Complete sentence: Bangladesh has so many beautiful places to visit.

• Countable noun এর পূর্বে অনেক/প্রচুর অর্থ বুঝাতে determiner হিসেবে many বসে।
- যেহেতু beautiful places দ্বারা অনেক/প্রচুর স্থান নির্দেশ করছে এবং একই সাথে এটি countable noun, তাই এর পূর্বে many এর ব্যবহার সঠিক।
- The word "many" is used to modify the plural noun "places."
- The other options 'lot, long, much' are not suitable for this context.
২০.
You should not run fame.
  1. at
  2. into
  3. after
  4. beside
  5. No words is missing
সঠিক উত্তর:
after
উত্তর
সঠিক উত্তর:
after
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যের missing word টি হচ্ছে - after.
- Complete sentence: You should not run after fame.
- বাক্যের অর্থ - যশ বা খ্যাতির পেছনে তোমার ছুটা উচিৎ নয়।

• Run এরপর Proposition after বসালে এর অর্থ হয় কোনো কিছু পাবার জন্য তার পেছনে ছুটা।
- অপশনে উল্লিখিত অন্য Proposition দিয়ে বাক্যের অর্থ সঠিক হয় না।

• Run after something (phrasal verb)
English Meaning: To try very hard to get or achieve something.
Bangla Meaning: ধরতে চেষ্টা করা; পিছনে ছোটা।

Example: 
She has spent her life running after fame and fortune.

Source: 
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

২১.
Questions 21-25: For each question identify the correct spelling.
Correct spelling-
  1. Miscellaneous
  2. Miscelaneous
  3. Miscelleneous
  4. Miscellanous
  5. Misellaneous
সঠিক উত্তর:
Miscellaneous
উত্তর
সঠিক উত্তর:
Miscellaneous
ব্যাখ্যা
• Miscellaneous (adjective) (অপশন 'ক')
English meaning: consisting of a mixture of various things that are not usually connected with each other.
Bangla meaning: বিবিধ।

Example sentence:
1. The box was filled with miscellaneous items, ranging from old photographs to random cables.
2. She kept a drawer in her desk for miscellaneous office supplies like paper clips and sticky notes.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২২.
Correct spelling-
  1. Comemoratte
  2. Commemmorate
  3. Comemmorate
  4. Commemorate
  5. Comemorate
সঠিক উত্তর:
Commemorate
উত্তর
সঠিক উত্তর:
Commemorate
ব্যাখ্যা
• Commemorate (verb) (অপশন 'ঘ')
English Meaning: To remember officially and give respect to a great person or event, especially by a public ceremony or by making a statue or special building:
Bengali Meaning: কোনো ব্যক্তি বা ঘটনাকে স্মরণীয় করে রাখা বা ঐ ব্যক্তি বা ঘটনার সম্মানে অনুষ্ঠানাদি করা।

Other form:
_ Commemorative (adjective) স্মৃতিরক্ষামূলক স্মারক।

• Example Sentences: 
- Gathered all together in this church, we commemorate those who lost their lives in the war.
- A statue has been built to commemorate the 100th anniversary of the poet's birthday.

Source: 
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৩.
Correct spelling-
  1. Constelation
  2. Constelletion
  3. Consteelation
  4. Consteelation.
  5. Constellation
সঠিক উত্তর:
Constellation
উত্তর
সঠিক উত্তর:
Constellation
ব্যাখ্যা
• The correct spelling is - Constellation. (অপশন 'ঙ')

• Constellation (noun)
English Meaning: the configuration of stars especially at one's birth.
Bangla Meaning: একত্রে অবস্থিত নক্ষত্রপুঞ্জ।

Example Sentence:
1. Each constellation has its own unique shape and name, often inspired by mythological figures or animals.
2. Sailors used the North Star, located within the constellation Ursa Minor, to navigate across the seas.

Source:
1. Oxford Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৪.
Correct spelling-
  1. Sunami
  2. Shunami
  3. Tsunami
  4. Tsuname
  5. None
সঠিক উত্তর:
Tsunami
উত্তর
সঠিক উত্তর:
Tsunami
ব্যাখ্যা
• The correct spelling is - Tsunami (অপশন 'গ')

• Tsunami

English meaning: an extremely large wave caused by a violent movement of the earth under the sea.
Bangla meaning: সুনামি; সাগর বা নদী বা অন্য কোনো জলক্ষেত্রে ভূমিকম্প, ভূমিধস কিংবা আগ্নেয়গিরির উদ্গিরণের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস বা ঢেউ।

Example:
- In 2004 an earthquake triggered a tsunami that destroyed entire communities in Indonesia and other countries around the Indian Ocean.
- She left the area after she lost her house and her family in the tsunami.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৫.
Correct spelling-
  1. Nomini
  2. Nominee
  3. Nominy
  4. Nomeeni
  5. Nomeenee
সঠিক উত্তর:
Nominee
উত্তর
সঠিক উত্তর:
Nominee
ব্যাখ্যা
• The correct spelling is - Tsunami (অপশন 'খ')

• Nominee (noun) 
English Meaning: A person who has been officially suggested for a position, an honor, or election:
Bangla Spelling: (কোনো পদে) নিযুক্ত/মনোনীত ব্যক্তি।

• Other forms:
• Nominate (verb transitive)
(১) nominate somebody (for) কোনো পদে নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া: nominate somebody for Mayor.
(২) nominate somebody (to) নিয়োগ/নিযুক্ত করা।

• Nomination(noun)
(১) [uncountable noun, countable noun] মনোনয়ন; নিয়োজন।
(২) [uncountable noun] কোনো পদে কাউকে নিয়োগ করার অধিকার; নিয়োগাধিকার।

Nominative (adjective), (noun)
কর্তা; কর্তৃকারক; কর্তৃবাচক: the nominative case, কর্তৃকারক।

• Example: 
- He is a nominee for best actor.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৬.
Questions 26-30: Select the words(s)/phrase(s) you think is closest in meaning to the phrases underlined.
He blew out the match.
  1. caught up
  2. passed
  3. kicked
  4. extinguished
  5. None
সঠিক উত্তর:
extinguished
উত্তর
সঠিক উত্তর:
extinguished
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - the word 'extinguished' is closest in meaning to the phrase 'blew out'.

• Blow out

English Meaning: be extinguished by an air current.
Bangla Meaning: দমকা বাতাসে নিভিয়ে ফেলা / নিভে যাওয়া।

Ex. Sentence: The wind blew out the lamp.
Bangla Meaning: বাতাস এসে বাতিটি নিভিয়ে দিলো।

• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর বাংলা অর্থ -
ক) caught up - আঁকড়ে ধরা; (লাক্ষণিক) আবিষ্ট হওয়া।
খ) passed - অতিক্রম করে যাওয়া; অগ্রসর হওয়া।
গ) kicked - লাথি দেওয়া; পদাঘাত করা।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৭.
I cannot put up with such nonsense.
  1. tolerate
  2. ignore
  3. see
  4. demand
  5. None
সঠিক উত্তর:
tolerate
উত্তর
সঠিক উত্তর:
tolerate
ব্যাখ্যা
• Put up with (idiom):
- English Meaning: Tolerate or endure something.
- Bangla Meaning: সহ্য করা, বিনা প্রতিবাদে মেনে নেওয়া।
- Synonym: tolerate, take, accept, swallow, endure, bear, brook.

• অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে -
ক) tolerate - সহ্য করা।
খ) ignore - উপেক্ষা করা; ভ্রুক্ষেপ/গ্রাহ্য না-করা।
গ) see - খা; দেখতে পাওয়া; দর্শন করা।
ঘ) demand - চাহিদা; দাবি; যাচ্ঞা।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - tolerate শব্দটি Put up with এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

• Examples
- She could not put up with her new roommate.
- I don't know how he puts up with their constant complaining.
- I can't put up with a leaky freezer.
- I put up with her tantrums for 30 years.

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৮.
How did he come by such a beautiful suit?
  1. buy
  2. obtain
  3. steal
  4. change
  5. None
সঠিক উত্তর:
obtain
উত্তর
সঠিক উত্তর:
obtain
ব্যাখ্যা

• How did he come by such a beautiful suit?
- In the sentence 'come by' refers to obtain (পাওয়া; নিজের জন্য অর্জন বা সংগ্রহ করা).

• Come by (phrase)

English Meaning: manage to acquire or obtain.
Bangla Meaning: পাওয়া / অর্জন করা।

Ex. Sentence: The remoteness of the region makes accurate information hard to come by.
Bangla Meaning: ওই এলাকা অনেক দূরে হওয়ায় সঠিক তথ্য পাওয়া দুরুহ।

• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ - 
ক) buy (verb transitive), (verb intransitive)
- কেনা; ক্রয়/খরিদ করা।

গ) steal (verb-transitive), (verb intransitive)
- চুরি করা; অপহরণ করা: অপ্রত্যাশিতভাবে, গোপনে বা অলক্ষ্যে অর্জন করা বা গ্রহণ করা; কৌশলে লাভ করা।

ঘ) change (verb transitive),(verb intransitive)
- এক স্থান ছেড়ে অন্য স্থানে যাওয়া; স্থান পরিবর্তন করা; পোশাক পরিবর্তন করা।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

২৯.
The mayor needs to make over his image.
  1. reveal
  2. compromise
  3. improve upon
  4. test
  5. None
সঠিক উত্তর:
improve upon
উত্তর
সঠিক উত্তর:
improve upon
ব্যাখ্যা
•  The mayor needs to make over his image. Here 'make over' refers to - improve upon (উন্নতি সাধন করা)

• Make someone/something over (phrasal verb)

English Meaning: to improve something or someone by working on or changing various parts.
Bangla Meaning: বিভিন্ন অংশে কাজ করে বা পরিবর্তন করে কিছু বা কাউকে উন্নত করা।

Example sentence:
- Ed Carey has been chosen to make over the losing football team.

• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ - 
ক) reveal (verb transitive)
- দৃষ্টিগোচর করানো; প্রকাশ করা; ফাঁস করা; জানিয়ে দেওয়া।

খ) compromise (noun) [uncountable noun] (verb transitive)
- আপস-মীমাংসা; বিরোধের এমন নিষ্পত্তি যাতে বিরোধীপক্ষগুলো সবাই কিছু ব্যাপারে ছাড় দেয়: আপসে মীমাংসা করা।

ঘ) test (noun) (verb)
-পরীক্ষা, অভীক্ষা; পরীক্ষা করা; পরখ করা।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩০.
He turned in his paperwork to the main office.
  1. submit
  2. showed
  3. left
  4. saw
  5. None
সঠিক উত্তর:
submit
উত্তর
সঠিক উত্তর:
submit
ব্যাখ্যা
• He turned in his paperwork to the main office.
- Here  turned in means - submit (পেশ/দাখিল করা)

• Turn something in (phrasal verb)
English Meaning: To return something to an organization or a person in authority.
Bangla Meaning: কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়া।

Example sentence:
- Please turn your old parking permits in at the end of the week.
- Thousands of weapons were turned in during the national gun amnesty.

• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ - 
খ) showed (show এর past tense)[uncountable noun, countable noun] প্রদর্শন: প্রদর্শনী করা; প্রেক্ষণিকা
গ) left (leave এর past tense ও past participle) - কোনো স্থান ত্যাগ করে যাওয়া; left (adjective) বাঁয়ের; বামপার্শ্বস্থ; বামদিকের।
ঘ) saw (see এর past tense) দেখা; দেখতে পাওয়া; দর্শন করা। (noun)[Countable noun] - করাত; ক্রকচ।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩১.
Questions 31 to 35: For each question, select the word/phrase that appropriately fills in the gap.
The painting is ______ on the wall.
  1. hang
  2. hunged
  3. hanged
  4. hung
  5. None
সঠিক উত্তর:
hung
উত্তর
সঠিক উত্তর:
hung
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে: hung
- Complete sentence: The painting is hung on the wall.

• Hang (ঝুলানো) - hung (past) - hung (pp)
- অর্থাৎ, কোনো কিছু ঝুলানো অর্থে Hang এর past form ও past participle form হয় Hung.
-যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যটি দ্বারা কোনো কিছু ঝুলানোকে নির্দেশ করছে এবং বাক্যটি passive voice হওয়ায় এখানে hung হবে।

অন্যদিকে,
• Hang (ফাঁসি দেওয়া)
• Hang' verb টি ফাঁসিতে ঝুলানো অর্থ প্রকাশ করলে এর Past ও Past participle form হবে ' hanged'.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩২.
The man died _____ malaria.
  1. from
  2. to
  3. of
  4. by
  5. None
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - of.
- Complete Sentence: The man died of malaria.

• Die of
- কোনো রোগে মারা যাওয়া বোঝাতে die এর পরে 'of' বসে।

• Various usage of prepositions after the word 'Die' -
- die of (disease): He died of cholera.
- die from (effect): He died from a snake bite/overeating.
- die for (shake/cause): He died for his country.
- die in (accident): He died in an accident.
- die in (place/month/year): He died in 1950./ He died in London. /He died in a hospital in Dhaka.
- die in (accident): He died in a train accident.
- die on (name of day/spot death): He died on the spot./He died on Monday.
- die at (time): He died at 9–30 am.
- die between (time): He died between 9 a m to 9–30 am.
- die within (time): He died within five minutes.

Source:
1. Cambridge Dictionary.
2. Oxford Learner's Dictionary.
3. Collins Dictionary.
4. Longman Dictionary.
5. Accessible Dictionary by Bangla Academy.
৩৩.
Raju ______ here yesterday.
  1. comes
  2. came
  3. has come
  4. will come
  5. None
সঠিক উত্তর:
came
উত্তর
সঠিক উত্তর:
came
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - came.
- Complete sentence: Raju came here yesterday.

• অতীত নির্দেশক কোন শব্দ বা phrase যেমন (yesterday, ago, long since, last night, last week, last month, last year, the day before yesterday ইত্যাদি) Past Indefinite Tense নির্দেশ করে।
- তাই নিয়ম অনুযায়ী এদের পর verb এর past form হয়।
যেমন: I came home last night.
৩৪.
I prefer tea ______ coffee.
  1. than
  2. for
  3. from
  4. to
  5. None
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর - to.
- Complete Sentence: I prefer tea to coffee.

Prefer (someone or something) to (someone or something else)
English meaning: To choose or want one thing rather than another
Bangla Meaning: অধিক পছন্দ করা। 
যেমন: He prefers watching football to playing it.

• অর্থাৎ যখন কোনকিছু/কারোর চেয়ে অন্য কিছু বা অন্য কাউকে পছন্দ করা হয় বা দুইটি জিনিস জিনিসের মধ্যে আপেক্ষিক ভাবে একটি জিনিস বেশি পছন্দ করা বুঝাতে Prefer এর পর সর্বদা ই to বসবে। 
- যেহেতু প্রশ্নের বাক্যটিতে Coffee অপেক্ষা tea কে অধিক পছন্দ করা বোঝানো হয়েছে,তাই সঠিক উত্তর হবে I prefer tea to Coffee.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৫.
I wish you ______ the problem.
  1. solve
  2. would solve
  3. can solve
  4. could solve
  5. None
সঠিক উত্তর:
could solve
উত্তর
সঠিক উত্তর:
could solve
ব্যাখ্যা
• বাক্যের শুরুতে I wish/ I like/ I fancy (আমার ইচ্ছা হয়/ আকাঙ্ক্ষা হয়/ কল্পনা হয়) থাকলে -
- wish + past simple is used to express that we want a situation in the present (or future) to be different.
- Structure: (Any) Present + Past Indefinite 

More example:
I wish I were on a beach. ( I'm in the office)
I wish I met you ten years earlier. (I meet you today)
৩৬.
একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা ১ মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য ১ মিটার বেশি হলো অতিভুজের দৈর্ঘ্য কত মিটার।
  1. কোনটিই নয়
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা ১ মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজ ১ মিটার বেশি হলে, ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত মিটার?

সমাধান: 
ধরি,
সমকোণী ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য = ক মিটার
 সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য = (ক - ১) মিটার
সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য = (ক + ১) মিটার

আমরা জানি,
অতিভুজ২ = লম্ব + ভূমি
⇒ (ক + ১) = (ক - ১) + ক
⇒ ক২ + ২ক + ১ =  ক - ২ক + ১ + ক
⇒ ক - ৪ক = ০
⇒ ক(ক - ৪) = ০

হয় 
ক ≠ ০ [ত্রিভুজের লম্ব কখনো শূন্য হতে পারে না]

অথবা
ক - ৪ = ০
⇒ ক = ৪

সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য = (৪ + ১)মিটার = ৫ মিটার
৩৭.
খাদেম ও তার বাবার বয়সের সমষ্টি ৫০ বছর। ৩ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে?
  1. ৬৬ বছর
  2. ৫৩ বছর
  3. ৫৬ বছর
  4. ৫২ বছর
  5. কোনটিই নয়।
সঠিক উত্তর:
৫৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: খাদেম ও তার বাবার বয়সের সমষ্টি ৫০ বছর। ৩ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে?

সমাধান:
খাদেম ও তার বাবার বয়সের সমষ্টি ৫০ বছর।
৩ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে = (৫০ + ৩ + ৩) বছর
= ৫৬ বছর
৩৮.
ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কত দিনে করতে পারবে?
  1. ২৫ দিনে
  2. ৩০ দিনে
  3. ৩৫ দিনে
  4. ৪০ দিনে
  5. কোনটিই নয়।
সঠিক উত্তর:
৩০ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৩০ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান:
ক ও খ একত্রে ১২ দিনে করতে পারে ১ টি কাজ 
ক ও খ একত্রে ১ দিনে করতে পারে কাজের ১/১২ অংশ 

ক একা ২০ দিনে করতে পারে ১ টি কাজ
ক একা ১ দিনে করতে পারে কাজটির ১/২০ অংশ

খ একা ১ দিনে করতে পারবে
= কাজের (১/১২ - ১/২০) অংশ
= ১/৩০ অংশ 

খ একা ১/৩০ অংশ করতে পারে ১ দিনে 
খ একা সম্পূর্ণ অংশ করতে পারে ৩০ দিনে 
৩৯.
রাবু ও জামালের মাসিক বেতনের অনুপাত ৭ : ৫ এবং দুজনের মাসিক বেতন একত্রে ২৪,০০০ টাকা। এক বছর পরে রাবুর বেতন ৫০০ টাকা এবং জামালের বেতন ৩৫০ টাকা বৃদ্ধি পেল। এক বছর তাদের মাসিক বেতনের অনুপাত কত হবে?
  1. ২৯০ : ২০৭
  2. ১৪৫ : ১০৩
  3. ৫০০ : ৩৫০
  4. ৭ : ৫
  5. কোনটিই নয়।
সঠিক উত্তর:
২৯০ : ২০৭
উত্তর
সঠিক উত্তর:
২৯০ : ২০৭
ব্যাখ্যা
প্রশ্ন: রাবু ও জামালের মাসিক বেতনের অনুপাত ৭ : ৫ এবং দুজনের মাসিক বেতন একত্রে ২৪,০০০ টাকা। এক বছর পরে রাবুর বেতন ৫০০ টাকা এবং জামালের বেতন ৩৫০ টাকা বৃদ্ধি পেল। এক বছর তাদের মাসিক বেতনের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
রাবু ও জামালের মাসিক বেতন যথাক্রমে ৭ক ও ৫ক টাকা

প্রশ্নমতে
৭ক + ৫ক = ২৪০০০
বা, ১২ক = ২৪০০০
বা, ক = ২৪০০০/১২
∴ ক = ২০০০

রাবুর মাসিক বেতন= ৭ × ২০০০ = ১৪০০০ টাকা
জামালের মাসিক বেতন = ৫ × ২০০০ = ১০০০০ টাকা

এক বছর পর তাদের বেতনের অনুপাত হবে = (১৪০০০ + ৫০০) : (১০০০০ + ৩৫০)
= ১৪৫০০ : ১০৩৫০
= ২৯০ : ২০৭
৪০.
ঢাকা থেকে করিমের বাড়ির দূরত্ব ৩৫৫ কিমি। সে বাসে ঢাকা থেকে বাড়ি রওয়ানা হলো। ৩১৯ কিমি যাওয়ার পরে বাসটি নষ্ট হয়ে গেলে করিম বাকি পথ রিকশায় গেল। বাসের গতিবেগ ২২ কিমি/ঘণ্টা ও রিকশার গতিবেগ ৬ কিমি/ঘন্টা হলে বাড়ি পৌঁছতে করিমের মোট কত সময় লাগবে?
  1. ২০ ঘণ্টা
  2. ২০ ঘণ্টা ৩০ মিনিট
  3. ২০ ঘণ্টা ৫০ মিনিট
  4. ২১ ঘণ্টা
  5. কোনটিই নয়.
সঠিক উত্তর:
২০ ঘণ্টা ৩০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
২০ ঘণ্টা ৩০ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা থেকে করিমের বাড়ির দূরত্ব ৩৫৫ কিমি। সে বাসে ঢাকা থেকে বাড়ি রওয়ানা হলো। ৩১৯ কিমি যাওয়ার পরে বাসটি নষ্ট হয়ে গেলে করিম বাকি পথ রিকশায় গেল। বাসের গতিবেগ ২২ কিমি/ঘণ্টা ও রিকশার গতিবেগ ৬ কিমি/ঘন্টা হলে বাড়ি পৌঁছতে করিমের মোট কত সময় লাগবে?

সমাধান:
ঢাকা থেকে করিমের বাড়ির দূরত্ব ৩৫৫ কিমি।
বাসে যায় = ৩১৯ কিমি
বাসে যেতে প্রয়োজনীয় সময় = ৩১৯/২২ = ১৪.৫ ঘণ্টা

রিকশায় যায় = (৩৫৫ - ৩১৯) কি.মি. = ৩৬ কি.মি.
রিকশায় যেতে প্রয়োজনীয় সময় = ৩৬/৬ = ৬ ঘণ্টা

মোট প্রয়োজনীয় সময় = ১৪.৫ + ৬ = ২০.৫ ঘন্টা অর্থাৎ ২০ ঘন্টা ৩০ মিনিট।
৪১.
কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসটির নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত টাকা?
  1. ১৪০
  2. ১২০
  3. ১৪৪
  4. ১২৪
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
১৪৪
উত্তর
সঠিক উত্তর:
১৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসটির নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত টাকা?

সমাধান:
২০% লাভে,
নির্মাতার বিক্রয়মূল্য = ১০০ + ১০০ এর ২০%
= ১০০ + ২০ টাকা 
= ১২০ টাকা

আবার,
২০% লাভে,
খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য (১২০ + ১২০ এর ২০%)
= ১২০ + ১২০ এর ২০/১০০
= (১২০ + ২৪) টাকা
= ১৪৪ টাকা।
৪২.
১৮টি ছাগলের দাম ৪টি গরুর দামের সমান হলে, ৪৫টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে?
  1. ৭টি
  2. ৮টি
  3. ৯টি
  4. ১০টি
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮টি ছাগলের দাম ৪টি গরুর দামের সমান হলে,  ৪৫টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?

সমাধান: 
১৮টি ছাগলের পরিবর্তে গরু পাওয়া যায় ৪টি
∴ ১টি ছাগলের পরিবর্তে গরু পাওয়া যায় ৪/১৮ টি
∴ ৪৫টি ছাগলের পরিবর্তে গরু পাওয়া যায় (৪ × ৪৫)/১৮ টি 
= ১০টি 
৪৩.
একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরও ৩০ টাকা বেশি দামে বিক্রয় করা হলে ৫% লাভ হত। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ৩০০ টাকা
  2. ৪০০ টাকা
  3. ২০০ টাকা
  4. ১০০ টাকা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরও ৩০ টাকা বেশি দামে বিক্রয় করা হলে ৫% লাভ হত। ঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান:
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য ৯০ টাকা।
৫% লাভে বিক্রয়মূল্য ১০৫ টাকা।
∴ বিক্রয়মূল্যের পার্থক্য = (১০৫ - ৯০) = ১৫টাকা।  

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০/১৫) টাকা 
∴ বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৩০)/১৫ টাকা = ২০০ টাকা 

∴ ঘড়িটির মূল্য ২০০ টাকা
৪৪.
ঢাকা থেকে চট্টগ্রাম এর দূরত্ব ২৬৫ কিলোমিটার। একটি বাস ৫ ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসলে বাসটির গড় গতিবেগ কত কি.মি./ঘণ্টা?
  1. ৬৫
  2. ৫৩
  3. ৫৫
  4. ৬৩
  5. কোনটিই নয়।
সঠিক উত্তর:
৫৩
উত্তর
সঠিক উত্তর:
৫৩
ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা থেকে চট্টগ্রাম এর দূরত্ব ২৬৫ কিলোমিটার। একটি বাস ৫ ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসলে বাসটির গড় গতিবেগ কত কিমি/ঘণ্টা?

সমাধান:
ঢাকা থেকে চট্টগ্রাম এর দূরত্ব ২৬৫ কিলোমিটার
মোট সময় লাগে ৫ ঘণ্টা।

গড় গতিবেগ = ২৬৫/৫ কি.মি./ঘণ্টা
= ৫৩ কি.মি./ঘণ্টা
৪৫.
২০ মিটার দীর্ঘ একটি রশিকে ২ : ৩ : ৫ অনুপাতে ভাগ করলে সবচেয়ে ছোট টুকরাটির দৈর্ঘ্য কত মিটার হবে?
  1. ১০
  2. কোনটিই নয়।
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ মিটার দীর্ঘ একটি রশিকে ২ : ৩ : ৫ অনুপাতে ভাগ করলে সবচেয়ে ছোট টুকরাটির দৈর্ঘ্য কত মিটার হবে?

সমাধান: 
একটি রশিকে ২: ৩ : ৫ অনুপাতে ভাগ করা হলো
তাহলে টুকরোগুলির দৈর্ঘ্য ২ক, ৩ক, ৫ক

প্রশ্নমতে,
২ক + ৩ক + ৫ক = ২০
বা, ১০ক = ২০
ক = ২

সবচেয়ে ছোট টুকরাটির দৈর্ঘ্য = ২ক
= ২ × ২ = ৪ মিটার
৪৬.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
  1. ১৮
  2. ২০
  3. ২৫
  4. ২৬
  5. কোনটিই নয়।
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক 

প্রশ্নমতে
৩ক + ২ক = ৯০
⇒ ৫ক = ৯০
⇒ ক = ১৮
৪৭.
আখের নমুনায় ২০% চিনি রয়েছে। ৫০ কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন?
  1. ১০০০ কেজি
  2. ২৫০ কেজি
  3. ৫০০ কেজি
  4. ৭৫০ কেজি
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
২৫০ কেজি
উত্তর
সঠিক উত্তর:
২৫০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: আখের নমুনায় ২০% চিনি রয়েছে। ৫০ কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন?

সমাধান:
২০ কেজি চিনির জন্য আখ প্রয়োজন ১০০ কেজি
১ কেজি চিনির জন্য আখ প্রয়োজন ১০০/২০ কেজি
৫০ কেজি চিনির জন্য আখের প্রয়োজন = (১০০ × ৫০)/২০কেজি
= ২৫০ কেজি
৪৮.
১১ জন বালকের গড় ওজন ৫০ কেজি। ৪০ কেজি ওজনের একজন বালক চলে গেলে বাকিদের গড় ওজন কত হবে?
  1. ৫০ কেজি
  2. ৪৯ কেজি
  3. ৫১ কেজি
  4. ৬০ কেজি
  5. কোনটিই নয়।
সঠিক উত্তর:
৫১ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৫১ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: ১১ জন বালকের গড় ওজন ৫০ কেজি। ৪০ কেজি ওজনের একজন বালক চলে গেলে বাকিদের গড় ওজন কত হবে?

সমাধান: 
দেওয়া আছে,
১১ জন লোকের গড় ওজন = ৫০ কেজি 
∴  ১১ জন লোকের ওজনের সমষ্টি = (৫০ × ১১) কেজি 
= ৫৫০ কেজি 

এখন, 
৪০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের ওজন = (৫৫০ - ৪০) কেজি 
= ৪১০ কেজি 

∴ বাকিদের গড় = ৫১০ /১০ কেজি 
= ৫১ কেজি 
৪৯.
একটি আয়তাক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। ক্ষেত্রটির ক্ষেত্রফল ৯৬ বর্গমিটার হলে, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ১০
  2. ১২
  3. কোনটিই নয়।
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। ক্ষেত্রটির ক্ষেত্রফল ৯৬ বর্গমিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ধরি,
প্রস্থ = ২x মিটার
∴ দৈর্ঘ্য = (২x) × (৩/২) মিটার
= ৩x মিটার

শর্তমতে,
২x × ৩x = ৯৬
বা, ৬x = ৯৬ 
বা, x = ৯৬/৬ 
বা, x = ১৬
∴ x = ৪

ক্ষেত্রটির দৈর্ঘ্য দৈর্ঘ্য = ৮ × (৩/২) = ১২ মিটার
৫০.
রহিমের আয়ের দ্বিগুণের সাথে ১১০ টাকা যোগ করলে মোট ৭০০০ টাকা হয়। রহিমের আয় কত?
  1. ৩২৭৫ টাকা
  2. ৩৪৪৫ টাকা
  3. ৩২৬০ টাকা
  4. ৪২৭০ টাকা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
৩৪৪৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৪৪৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রহিমের আয়ের দ্বিগুণের সাথে ১১০ টাকা যোগ করলে মোট ৭০০০ টাকা হয়। রহিমের আয় কত?

সমাধান:
রহিমের আয় ক টাকা

প্রশ্নমতে
২ক + ১১০ = ৭০০০
বা, ২ক = ৭০০০ - ১১০
বা, ২ক = ৬৮৯০
বা, ক = ৬৮৯০/২
∴ ক = ৩৪৪৫
৫১.
ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের নাম কী?
  1. আনিসুল হক
  2. সাদেক হোসেন খোকা
  3. সাইদ খোকন
  4. মোহাম্মদ হানিফ
  5. কোনটিই নয়।
সঠিক উত্তর:
মোহাম্মদ হানিফ
উত্তর
সঠিক উত্তর:
মোহাম্মদ হানিফ
ব্যাখ্যা
ঢাকা সিটি করপোরেশনের ইতিহাস:
- ১৮৬৪ সালের ১ আগষ্ট ঢাকা পৌরসভা স্থাপিত হয়।
- ১৯৭৭ সালের সেপ্টেম্বর মাসে ঢাকা নগরীকে ৫০টি ওয়ার্ডে বিভক্ত করে ঢাকা পৌরসভা গঠন করা হয়।
- ১৯৭৭ সালের ৩১ অক্টোবর কমিশনারদের মাধ্যমে ঢাকা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন শুরু করেন ব্যারিস্টার আবুল হাসনাত।
- ১৯৭৮ সালে ঢাকা পৌরসভাকে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনে উন্নীত করা হয় পৌরসভার চেয়ারম্যান ঢাকা মিউিনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নামে অবিহিত হয়।
- ১৯৯০ সালে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম পরিবর্তন করে ঢাকা সিটি করপোরেশন নামকরণ করা হয়।
- প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৪ সালে এবং ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন মোহাম্মদ হানিফ। নগরবাসীর সেবা সহজলভ্য করার বৃহত্তর স্বার্থে ২০১১ সালের ২৩ নভেম্বর স্থানীয় সরকার সংশোধনী বিল ২০১১ অনুসারে সরকার ঢাকা সিটি করপোরেশনকে বিলুপ্ত ঘোষণা করে।
- এ আইন অনুযায়ী ২০১১ সালের ৪ ডিসেম্বর থেকে ঢাকা সিটি করপোরেশনকে দুটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করার ঘোষণা দেওয়া হয়।
- এর ফলে ২০১২ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নামে পৃথক দুইটি সিটি কর্পোরেশন যাত্রা শুরু করে।

তথ্যসূত্র - ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ওয়েবসাইট।
৫২.
'সূর্যোদয়ের দেশ' বলা হয় কোন দেশকে?
  1. চীন
  2. হংকং
  3. জাপান
  4. সিঙ্গাপুর
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
জাপান:
- দেশটিকে 'সূর্যোদয়ের দেশ' বলা হয়।
- এটি পূর্ব এশিয়ার একটি দ্বীপ দেশ।
- এর আয়তন ১৪৫,৯৩৬ বর্গ মাইল।
- রাজধানী: টোকিও।
- ভাষা: জাপানি (অফিসিয়াল)।
- ধর্ম: শিন্টো, বৌদ্ধ ধর্ম, এছাড়াও খ্রিস্টধর্ম।
- মুদ্রা: ইয়েন।
- এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র যার দুটি আইনসভা রয়েছে।
- জাপানের পতাকার রং সাদা ও লাল।

তথ্যসূত্র - Britannica.com
৫৩.
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের নৌবাহিনী কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
  1. ১০
  2. কোনটিই নয়
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে সেক্টরসমূহ:
- মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরের অধীনে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়।

• ১নং সেক্টর: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালি জেলার মুহুরী নদীর পূর্বাংশের সমগ্র এলাকা নিয়ে গঠিত। এ সেক্টরের হেডকোয়ার্টার ছিল হরিনাতে। সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।

• ২ নং সেক্টর: ঢাকা, কুমিল্লা, ফরিদপুর এবং নোয়াখালি জেলার অংশ নিয়ে গঠিত। এ সেক্টরের বাহিনী গঠিত হয় ৪- ইস্টবেঙ্গল এবং কুমিল্লা ও নোয়াখালির ইপিআর বাহিনী নিয়ে। আগরতলার মেলাঘরে ছিল এ সেক্টরের সদরদপ্তর। সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।

• ৩ নং সেক্টর: উত্তরে চূড়ামনকাঠি (শ্রীমঙ্গলের নিকট) থেকে সিলেট এবং দক্ষিণে ব্রাহ্মণবাড়ীয়ার সিঙ্গারবিল পর্যন্ত এলাকা নিয়ে গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন মেজর কে.এম শফিউল্লাহ এবং পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান।

• ৪নং সেক্টর: উত্তরে সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা থেকে দক্ষিণে কানাইঘাট থানা পর্যন্ত ১০০ মাইল বিস্তৃত সীমান্ত এলাকা নিয়ে গঠিত। সিলেটের ইপিআর বাহিনীর সৈন্যদের সঙ্গে ছাত্র মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে এ সেক্টর গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত এবং পরে ক্যাপ্টেন এ রব। হেডকোয়ার্টার ছিল প্রথমে করিমগঞ্জ এবং পরে আসামের মাসিমপুরে।

• ৫ নং সেক্টর: সিলেট জেলার দুর্গাপুর থেকে ডাউকি (তামাবিল) এবং জেলার পূর্বসীমা পর্যন্ত বিস্তৃত এলাকা নিয়ে গঠিত। সেক্টর কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী। হেড কোয়ার্টার ছিল বাঁশতলাতে।

• ৬ নং সেক্টর: সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা নিয়ে গঠিত। প্রধানত রংপুর ও দিনাজপুরের ইপিআর বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খাদেমুল বাশার।

• ৭ নং সেক্টর: রাজশাহী, পাবনা, বগুড়া এবং দিনাজপুর জেলার দক্ষিণাংশ নিয়ে গঠিত হয়। ইপিআর সৈন্যদের নিয়ে এই সেক্টর গঠিত হয়। এই বাহিনী ক্যাপ্টেন গিয়াস ও ক্যাপ্টেন রশিদের নেতৃত্বে রাজশাহীতে প্রাথমিক অভিযান পরিচালনা করে। সেক্টর কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক এবং পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।

• ৮ নং সেক্টর: এপ্রিল মাসে এই সেক্টরের অপারেশনাল এলাকা ছিল কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর ও পটুয়াখালী জেলা। মে মাসের শেষে অপারেশন এলাকা সঙ্কুচিত করে কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলা, সাতক্ষীরা মহকুমা এবং ফরিদপুরের উত্তরাংশ নিয়ে এই সেক্টর পুনর্গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী এবং পরে মেজর এম.এ মঞ্জুর।

• ৯ নং সেক্টর: বরিশাল ও পটুয়াখালি জেলা এবং খুলনা ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত। এই সেক্টরের হেড কোয়ার্টার ছিল বশিরহাটের নিকটবর্তী টাকিতে। সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম.এ জলিল এবং পরে মেজর এম.এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন।

• ১০ নং সেক্টর: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়। এই বাহিনী গঠনের উদ্যোক্তা ছিলেন ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর আট জন বাঙালি নৌ-কর্মকর্তা।

• ১১ নং সেক্টর: টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত সমগ্র ময়মনসিংহ জেলা নিয়ে গঠিত। সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম. আবু তাহের। মেজর তাহের যুদ্ধে গুরুতর আহত হলে স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহকে সেক্টরের দায়িত্ব দেয়া হয়। মহেন্দ্রগঞ্জ ছিল সেক্টরের হেডকোয়ার্টার।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৫৪.
কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত?
  1. মহেশখালী
  2. হাতিয়া
  3. চরফ্যাশন
  4. ছেড়া দ্বীপ
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
ছেড়া দ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
ছেড়া দ্বীপ
ব্যাখ্যা
বাংলাদেশের সর্বদক্ষিণের:
- স্থান : ছেঁড়া দ্বীপ
- ইউনিয়ন : সেন্ট মার্টিনস
- উপজেলা : টেকনাফ
- জেলা : কক্সবাজার

সর্বউত্তরের:
- স্থান : জায়গীরজোত
- ইউনিয়ন : বাংলাবান্ধা
- উপজেলা : তেঁতুলিয়া
- জেলা : পঞ্চগড়।

সর্বপূর্বের:
- স্থান : আখাইনঠং
- ইউনিয়ন : তিন্দু
- উপজেলা : থানচি
- জেলা : বান্দরবান

সর্বপশ্চিমের:
- স্থান : মনাকষা
- ইউনিয়ন : মনাকষা
- উপজেলা : শিবগঞ্জ
- জেলা : চাপাইনবাবগঞ্জ।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৫৫.
বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
  1. মইনুল হোসেন
  2. লুই আই কান
  3. হামিদুর রহমান
  4. নিতুন কুণ্ডু
  5. কোনটিই নয়।
সঠিক উত্তর:
লুই আই কান
উত্তর
সঠিক উত্তর:
লুই আই কান
ব্যাখ্যা
জাতীয় সংসদ ভবন :
- জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান।
- এটি রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত।
- ১৯৫৯ সালে প্রথম ঢাকায় জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সটির পরিকল্পনা গৃহীত হয়।
- ১৯৬৪ সালে ১৫ মিলিয়ন ডলারের অনুমিত ব্যয় ধরে কমপ্লেক্সটির নির্মাণ কাজ শুরু হয়।
- সমস্ত সুবিধাদিসহ ৩২ মিলিয়ন ডলারের পরিবর্তিত ব্যয়ে কমপ্লেক্সটির নির্মাণ কাজ শেষ হয় ১৯৮২ সালে।
- কমপ্লেক্সটির মধ্যে অন্তর্ভুক্ত আছে মূল সংসদ ভবন, সংসদ সদস্য, মিনিস্টার ও সেক্রেটারিদের হোস্টেল, অর্থিতি ভবন ও কমিউনিটি বিল্ডিং।
- মাটির উপরে কাঠামোটির উচ্চতা ৪৯.৬৮ মিটার। মূল ভবন কমপ্লেক্সটির নয়টি স্বতন্ত্র বিভাগে বিভক্ত।
- কেন্দ্রীয় ব্লকটি ৩৫৪ আসন ধারণক্ষম অ্যাসেম্বলি কক্ষ নিয়ে গঠিত।
- ১৯৮২ সালের ২৮ জানুয়ারি প্রেসিডেন্ট জাস্টিস আব্দুস সাত্তার এটির উদ্বোধন করেন।
- ১৯৮২ সালের ১৫ ফেব্রুয়ারি এ ভবনে জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৫৬.
বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত?
  1. বাগেরহাট
  2. সিলেট
  3. খুলনা
  4. চুয়াডাঙ্গা
  5. কোনটিই নয়।
সঠিক উত্তর:
বাগেরহাট
উত্তর
সঠিক উত্তর:
বাগেরহাট
ব্যাখ্যা
ষাটগম্বুজ মসজিদ:
- এটি বাগেরহাট জেলায় অবস্থিত।
- ১৫ শতকের দিকে উলঘ খান-ই-জাহান ঐতিহাসিক মসজিদের শহরটি প্রতিষ্ঠা করেন।
- ষাটগম্বুজ মসজিদটিতে ৮১ টি গম্বুজ রয়েছে।
- মসজিদটি উত্তর-দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব-পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট ও ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া।
- দেয়ালগুলো প্রায় ৮·৫ ফুট পুরু।
- এ বিশাল মসজিদের চতুর্দিকে প্রাচীর ৮ফুট চওড়া, এর চার কোনে চারটি মিনার আছে।
- মসজিদটি ছোট ইট দিয়ে তৈরী, এর দৈর্ঘ্য ১৬০ফুট, প্রস্থ ১০৮ ফুট, উচ্চতা ২২ফুট।
- মসজিদের পশ্চিম দিকে প্রধান মেহরাবের পাশে একটি দরজাসহ মোট ২৬টি দরজা আছে।
- ইউনেস্কো এ মসজিদটি বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভূক্ত করেছে।

তথ্যসূত্র - প্রত্নতত্ত্ব অধিদপ্তর ওয়েবসাইট।
৫৭.
বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমার সীমান্ত আছে?
  1. রাঙ্গামাটি
  2. খাগড়াছড়ি
  3. বান্দরবান
  4. কক্সবাজার
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
রাঙ্গামাটি
উত্তর
সঠিক উত্তর:
রাঙ্গামাটি
ব্যাখ্যা
বাংলাদেশের সীমান্ত:
- বাংলাদেশের সাথে ভারতের ৫টি রাজ্যের সীমান্ত আছে।
- বাংলাদেশের সীমান্তবর্তী মোট জেলা- ৩২টি।
- বাংলাদেশের সাথে দুটি দেশের সীমান্ত সংযোগ রয়েছে- ভারত ও মিয়ানমার।
- ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩০টি।
- বাংলাদেশ-ভারত ও মায়ানমার এই তিনটি দেশের যৌথ সীমান্ত রয়েছে রাঙ্গামাটি জেলার।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৫৮.
সাঙ্গু গ্যাসক্ষেত্রটি কোথায় অবস্থিত?
  1. কুমিল্লায়
  2. বঙ্গোপসাগরে
  3. সিলেটে
  4. ব্রাহ্মণবাড়িয়ায়
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
বঙ্গোপসাগরে
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গোপসাগরে
ব্যাখ্যা
সাঙ্গু গ্যাসক্ষেত্র:
- বাংলাদেশের বঙ্গোপসাগরে অবস্থিত একমাত্র উৎপাদনশীল গ্যাসক্ষেত্র সাঙ্গু গ্যাসক্ষেত্র।
- এটি আনুষ্ঠানিকভাবে নিঃশেষ ও পরিত্যক্ত হয় ২০১৩ সালের ১ অক্টোবর।
- সাঙ্গু গ্যাসক্ষেত্রটি ১৯৯৬ সালে ব্রিটিশ তেল কোম্পানি কেয়ার্ন এনার্জি কর্তৃক আবিষ্কৃত হয়।
- কোম্পানিটি ১৯৯৮ সালে সেখান থেকে গ্যাস উৎপাদন শুরু করে।
- ২০০৭-০৮ সালে সাঙ্গু গ্যাসক্ষেত্রে উৎপাদনে ধস নামে।

উল্লেখ্য,
- পেট্রোবাংলার এমআইএস রিপোর্ট সূত্রে জানা যায়, ১৯৯৮ থেকে ২০১৪ পর্যন্ত সাঙ্গু গ্যাসক্ষেত্র থেকে প্রায় ৪৮৮ বিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হয়।

তথ্যসূত্র - ৩ ফেব্রুয়ারি ২০১৪, প্রথম আলো।
৫৯.
বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি আয় আসে কোন খাত থেকে?
  1. পাট
  2. তৈরি পোশাক
  3. ওষুধ
  4. চা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
তৈরি পোশাক
উত্তর
সঠিক উত্তর:
তৈরি পোশাক
ব্যাখ্যা
রপ্তানি আয়:
- ২০২৩-২৪ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত নীটওয়্যার।
- এর মধ্যে নীটওয়্যার: ৪৮.৩৫% বা ১৮,৫৯২ মিলিয়ন মার্কিন ডলার।
- দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাক: ৩৭.১০%।
- ২০২৩-২৪ অর্থবছরে নীটওয়‍্যার ও তৈরি পোশাক পণ্যের রপ্তানি আয় ৩২,৮৫৬ মিলিয়ন মার্কিন ডলার যা মোট রপ্তানি আয়ের ৮৫.৪৫%।

অন্যদিকে,
- তৃতীয় সর্বোচ্চ রপ্তানি আয়: পাট ও পাটজাত পণ্য থেকে (১.২৫%)।
- পাটজাত পণ্য থেকে আয় আসে ৪৮২ মিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য,
- 'শিল্পজাত পণ্য'- এর অবদান/রপ্তানির হার; ৯৭.৩৭%।
- প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে: 'কৃষিজাত পণ্য' (১.৩৯%)।
- দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি হয়েছে: হিমায়িত খাদ্য' (০.৭১%)।

তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৬০.
একক হিসেবে বাংলাদেশের বৃহত্তম বন কোনটি?
  1. সুন্দরবন
  2. শালবন
  3. গ্রামীণ বন
  4. পাহাড়ি বন
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
সুন্দরবন
উত্তর
সঠিক উত্তর:
সুন্দরবন
ব্যাখ্যা
• একক হিসেবে বাংলাদেশের বৃহত্তম বন সুন্দরবন।

সুন্দরবন:
- সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ অংশে গঙ্গা ও ব্রহ্মপুত্রের বদ্বীপ এলাকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম জোয়ারধৌত গরান বনভূমি (mangrove forest)।
- কর্কটক্রান্তির সামান্য দক্ষিণে ভারত ও বাংলাদেশের উপকূল ধরে বিস্তৃত ২১°৩০´-২২°৩০´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°০০´-৮৯°৫৫´ পূর্ব দ্রাঘিমার মধ্যবর্তী স্থানে এ বনের অবস্থান।
- বাংলাদেশ অংশের সুন্দরবনের মোট আয়তন প্রায় ৬,০১৭ বর্গ কিলোমিটার যা সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২ ভাগ।
- নানা ধরনের গাছপালার চমৎকার সমারোহ ও বিন্যাস এবং বন্যপ্রাণীর অনন্য সমাবেশ এ বনভূমিকে চিহ্নিত করেছে এক অপরূপ প্রাকৃতিক নিদর্শন হিসেবে।
- অর্থনৈতিক কর্মকান্ডের একটি উলে­খযোগ্য কেন্দ্র হিসেবেও এটি বিবেচিত; এখান থেকে সংগৃহীত হয় নানা কাজে ব্যবহার উপযোগী বনবৃক্ষ, আহরিত হয় প্রচুর পরিমাণ মধু, মোম ও মাছ।
- সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট জেলার অংশবিশেষ জুড়ে বাংলাদেশের সুন্দরবন বিস্তৃত।
- পরস্পর সংযুক্ত প্রায় ৪০০ নদী-নালা, খালসহ প্রায় ২০০টি ছোট বড় দ্বীপ ছড়িয়ে আছে সুন্দরবনে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৬১.
জনসংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
  1. বাংলাদেশ
  2. শ্রীলংকা
  3. পাকিস্তান
  4. ভারত
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
ভারত:
- ভারত আয়তনে ও জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ।
- আয়তন: ১,২৬৯,২৯২ বর্গ মাইল (৩,২৮৭,৪৬৯ বর্গ কিমি)।
- জনসংখ্যা: (২০২৪ অনুমান) ১,৩৮৪,৩৮০,০০০।
- রাজধানী: নয়াদিল্লি।
- ভাষা: হিন্দি, ইংরেজি (উভয় সরকারী), এবং বাংলা, কাশ্মীরি, মারাঠি।
- ধর্ম: হিন্দু ধর্ম; এছাড়াও ইসলাম, খ্রিস্টান, শিখ ধর্ম, বৌদ্ধ, জৈন ধর্ম।
- মুদ্রা: রুপি।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
৬২.
বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কী?
  1. আম
  2. কাঁঠাল
  3. সেগুন
  4. শাল
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
আম
উত্তর
সঠিক উত্তর:
আম
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয়:
- বাংলাদেশের জাতীয় বৃক্ষ: আম গাছ।
- জাতীয় পাখি: দোয়েল,
- জাতীয় ফল: কাঁঠাল,
- জাতীয় ফুল: শাপলা,
- জাতীয় মাছ: ইলিশ,
- জাতীয় পশু: রয়েল বেঙ্গল টাইগার,
- জাতীয় খেলা: কাবাডি,
- জাতীয় সঙ্গীত: আমার সোনার বাংলা,
- জাতীয় জাদুঘর: ঢাকা জাদুঘর,
- জাতীয় শিশুপার্ক: ঢাকা শিশু পার্ক,
- জাতীয় মসজিদ: বায়তুল মোকাররম মসজিদ,
- জাতীয় প্রতীক: উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান একটি শাপলা ফুল,
- জাতীয় মনোগ্রাম: লাল বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র, বৃত্তের উপরে লেখা ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ এবং নিচে লেখা ‘সরকার’। বৃত্তের দু’পাশে দুটি করে চারটি তারকা।

তথ্যসূত্র - বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৬৩.
ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত?
  1. দক্ষিণ আমেরিকা
  2. উত্তর আমেরিকা
  3. এশিয়া
  4. ইউরোপ
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা
ব্রাজিল:
- ব্রাজিল আয়তনে দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ।
- আয়তন: ৩,২৮২,৯০৭ বর্গ মাইল (৮,৫০২,৭২৮ বর্গ কিমি)।
- রাজধানী: ব্রাসিলিয়া।
- ভাষা: পর্তুগিজ (অফিসিয়াল)।
- ধর্ম: খ্রিস্টধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক; এছাড়াও প্রোটেস্ট্যান্ট), এছাড়াও ঐতিহ্যগত বিশ্বাস।
- মুদ্রা: ব্রাজিলিয়ান রিয়েল।
- এটি একটি বহুদলীয় ফেডারেল প্রজাতন্ত্র যেখানে দুটি আইনসভা রয়েছে।
- এর রাষ্ট্র ও সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি।
- ব্রাজিল পর্তুগালের উপনিবেশ ছিল।
- ১৮২২ সালে ব্রাজিল পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে।

তথ্যসূত্র - Britannica.com
৬৪.
কোন মুসলিম দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দান করে?
  1. সৌদি আরব
  2. ইরাক
  3. মালদ্বীপ
  4. নাইজেরিয়া
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা

সঠিক উত্তর: সেনেগাল। 

মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক:
- পাকিস্তানের জেল থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশে আসার পর থেকে জাতির জনকের নেতৃত্বে মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থাপন এবং ক্রমান্বয়ে তা দৃঢ়তর হয়।
- মুক্তিযুদ্ধের সময় বিশ্বের অনেক মুসলিম দেশ আমাদের সমর্থন জানালেও আরব দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, জর্দান, মরক্কো, লিবিয়া পাকিস্তানকে সমর্থন করে গ- বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ আফ্রিকার সেনেগা
- এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

উল্লেবাংলাদেশকে স্বীকৃতি:
- সেনেগাল (১ ফেব্রুয়ারি), মালয়েশিয়া (২৪ ফেব্রুয়ারি), ইন্দোনেশিয়া (২৪ ফেব্রুয়ারি), গাম্বিয়া (মার্চ), গ্যাবন (৬ এপ্রিল), সিয়েরা লিওন (২১ এপ্রিল), ইরাক (৮ জুলাই), দক্ষিণ ইয়েমেন (৩১ জুলাই), উগান্ডা (৫ আগস্ট), বুরকিনা ফাসো (১৯ আগস্ট) প্রভৃতি মুসলিম দেশ ১৯৭২ সালের মধ্যেই বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
উৎস: i) বঙ্গভবনের শতবর্ষ (বঙ্গভবন)।
ii) বাংলাদেশের তারিখ (বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান)।

৬৫.
বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি?
  1. ইথেন
  2. মিথেন
  3. অক্সিজেন
  4. হাইড্রোজেন
  5. কোনটিই নয়।
সঠিক উত্তর:
মিথেন
উত্তর
সঠিক উত্তর:
মিথেন
ব্যাখ্যা
প্রাকৃতিক গ্যাস: 
- প্রাকৃতিক গ্যাস শক্তির একটি পরিচিত উৎস। 
- গ্যাসের সাহায্যে তাপশক্তি উৎপাদিত হয় এবং তা থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত হয় বিদ্যুৎ। 
- ভূগর্ভ থেকে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। 
- পৃথিবীর অভ্যন্তরে প্রচন্ড তাপ ও চাপ এ ধরনের গ্যাস সৃষ্টির মূল কারণ। 
- পেট্রোলিয়াম কূপ থেকে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। 
- প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন গ্যাস। 
- এই সকল শক্তিকে জীবাশ্ম শক্তিও বলা হয়। 
- প্রাকৃতিক গ্যাসে সবচেয়ে বেশি পরিমানে থাকে মিথেন। 
- প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলাে হলাে- 
• মিথেন- ৮০-৯০%, 
• ইথেন- ১৩%, 
• প্রােপেন- ৩%। 
- এছাড়া বিউটেন, ইথিলিন ও নাইট্রোজেনও কিছু পরিমাণ থাকে। 
- বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন যা শতকরা ৯৫-৯৯%। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি এবং পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৬.
আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
  1. ওশেনিয়া
  2. ইউরোপ
  3. দক্ষিণ আমেরিকা
  4. উত্তর আমেরিকা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
ওশেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
ওশেনিয়া
ব্যাখ্যা
ওশেনিয়া মহাদেশ:
- পৃথিবীতে মোট মহাদেশ ৭ টি।
- এগুলো হলো: এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া ও অ্যান্টার্কটিকা
- আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হলো ওশেনিয়া মহাদেশ।
- ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশ ১৪টি।
- এর আয়তন: ৮,৪৮৬,৪৬০ বর্গ কিলোমিটার।
- অপরদিকে আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো এশিয়া।

তথ্যসূত্র - Worldatlas.com
৬৭.
মুজিবনগর দিবস কবে পালন করা হয়?
  1. ১৫ ডিসেম্বর
  2. ১৪ ডিসেম্বর
  3. ১৫ আগষ্ট
  4. ১৭ এপ্রিল
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
১৭ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
১৭ এপ্রিল
ব্যাখ্যা
• মুজিবনগর দিবস পালন করা হয় ১৭ এপ্রিল।

মুজিবনগর সরকার গঠন:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ১৭ এপ্রিল ও মুজিবনগর সরকারের শপথ গ্রহণ একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়।
- ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য এই দিনটির তাৎপর্য অপরিসীম, কেননা এই দিনেই আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।
- এদিন (১৯৭১ সালের ১৭ এপ্রিল) কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
- এটি 'মুজিবনগর সরকার' নামেই সমধিক পরিচিত এবং মুজিব নগর সরকারের নেতৃত্বে বাংলাদেশ পাক হানাদারদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে।
- ১০ এপ্রিল দেশের 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নামকরণ করে বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী আওয়ামী লীগ নেতা তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মন্ত্রীসভা ঘোষণা করা হয়।
- উল্লেখ্য, মেহেরপুর মহকুমা পরবর্তীতে জেলা হিসাবে উন্নীত হয় এবং বৈদ্যনাথতলার নাম পরিবর্তন করে রাখা হয়- মুজিবনগর।
- স্বাধীনতা যুদ্ধ চলাকালে মুজিবনগর ছিলো স্বাধীন দেশের অস্থায়ী রাজধানী এবং সচিবালয়/সদরদপ্তর ছিলো- কলকাতার ৮ নং থিয়েটার রোড।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, DMP ও তথ্য অধিদফতর ওয়েবসাইট।
৬৮.
নিচের কোন দেশটি মধ্যপ্রাচ্যের একটি দেশ?
  1. কাতার
  2. নাইজেরিয়া
  3. মাদাগাস্কার
  4. আফগানিস্তান
  5. কোনটিই নয়।
সঠিক উত্তর:
কাতার
উত্তর
সঠিক উত্তর:
কাতার
ব্যাখ্যা
কাতার:
- এটি মধ্যপ্রাচ্যের একটি দেশ।
- আয়তন: ৪,৪৯৩ বর্গ মাইল (১১,৬৩৭ বর্গ কিমি)।
- রাজধানী: দোহা।
- ভাষা: আরবি (অফিসিয়াল), ইংরেজি।
- ধর্ম: ইসলাম (সরকারি; প্রধানত সুন্নি)।
- মুদ্রা: কাতার রিয়াল।

তথ্যসূত্র - Britannica.com
৬৯.
কোনটির গতি সবচেয়ে বেশি?
  1. শব্দ
  2. আলো
  3. বুলেট
  4. জেট বিমান
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
আলো
উত্তর
সঠিক উত্তর:
আলো
ব্যাখ্যা
আলো: 
- আলো একপ্রকার শক্তি। 
- আলো একধরনের তড়িতচৌম্বকীয় তরঙ্গ যা আমাদের চোখে দর্শনের অনুভূতি যোগায়। 
- আলোর কণাকে ফোটন বলে। 
- আলোর বেগ 3×108 ms-1 অর্থাৎ সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার। 
- সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে ৮ মিনিট ২০ সেকেন্ড প্রায়। 
- দৃশ্যমান আলো সাতটি বর্ণের সমষ্টি।
যথা- বেগুনী, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। 
- আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে কোনো বস্তুই আলোর গতির সমান বা অধিক গতিবেগ নিয়ে চলতে পারে না।  
- আলোর গতি শূন্য মাধ্যমে সবচেয়ে বেশি এবং তা প্রতি সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৭০.
Food and Agriculture Organization (FAO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. রোম
  3. জেনেভা
  4. লন্ডন
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
রোম
উত্তর
সঠিক উত্তর:
রোম
ব্যাখ্যা
FAO:
- FAO পূর্ণরূপ Food and Agriculture Organization.
- এটি ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO এর বর্তমান মহাপরিচালক চীনের কু ডংগিউ। (সেপ্টেম্বর, ২০২৪)
- বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৫টি। (সেপ্টেম্বর, ২০২৪)
- ১৯৪টি দেশ ও ১টি সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - FAO অফিসিয়াল ওয়েবসাইট।