পরীক্ষা আর্কাইভ

Bangladesh development Bank Ltd (Officer Cash)

পরীক্ষাUnlistedতারিখ১৫ জানুয়ারি, ২০১৬সময়30 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
Bangladesh development Bank Ltd - Officer Cash - 15.01.2016 (গ্রেড-১০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bangladesh development Bank Ltd (Officer Cash)

Unlisted · ১৫ জানুয়ারি, ২০১৬ · ৫০ প্রশ্ন

.
'এলাটিং বেলাটিং' গ্রন্থের প্রণেতা কে?
  1. ক) শামসুর রাহমান
  2. খ) শহীদুল্লাহ কায়সার
  3. গ) হুমায়ূন আজাদ
  4. ঘ) সৈয়দ শামসুল
  5. ঙ) আলাউদ্দিন আল আজাদ
ব্যাখ্যা

- শামসুর রাহমান (১৯২৯-২০০৬) আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ও একজন নাগরিক কবি।

তাঁর রচিত শিশু-কিশোর সাহিত্যঃ
- এলাটিং বেলাটিং,
- ধান ভানলে কুঁড়ো দেব,
- গোলাপ ফুটে খুকীর হাতে,
- আমের কুঁড়ি জামের কুঁড়ি ইত্যাদি।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'ঠাঁই নাই ঠাঁই নাই, ছোট সে তরী/ আমারি সোনার ধানে গিয়েছে ভরি।' এটি কোন কবিতার অংশ?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুরঃ সোনার তরী
  2. খ) কবি জসীমদ্দীনঃ কবর
  3. গ) কবি নজরুল ইসলামঃ সর্বহারা
  4. ঘ) কবি রবীন্দ্রনাথ ঠাকুরঃ হিং টিং ছট
  5. ঙ) কবি নজরুল ইসলামঃ বিদ্রোহী
ব্যাখ্যা

“ঠাঁই নাই, ঠাঁই নাই-- ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।'' - এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতার লাইন।
- 'সোনার তরী'(১৮৯৪) রবীন্দ্রনাথের রচিত কাব্যগ্রন্থের নামকবিতা।
- এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
- এই কবিতাটিতে কবির জীবনদর্শন অপূর্ব মহিমায় প্রকাশিত হয়েছে।

সোর্সঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
নিচের কোন বর্ণনাটি সঠিক?
  1. ক) প্রত্যেক ব্যক্তি সাধারন স্বার্থের চেয়ে নিজের স্বার্থ সমুন্নত রাখবে।
  2. খ) কর্মচারীদের পদকে দীর্ঘ সময় অস্থায়ী রাখবে।
  3. গ) একটি নির্দেশনায় সামাঞ্জস্যহীন বিষয় থাকতে পারে।
  4. ঘ) সঠিক সময় কাজ পেতে কর্তৃত্ব ও দায়িত্ব নানা রকম রাখতে হবে।
  5. ঙ) প্রত্যেক ব্যক্তি নিজের চেয়ে সাধারণ স্বার্থ সমুন্নত রাখবে।
ব্যাখ্যা
ঙ) তে প্রদত্ত বাক্যটি অর্থপূর্ণ।
অন্যান্য অপশনে প্রদত্ত বাক্যগুলো অর্থপূর্ণ নয়।

ক) তে প্রদত্ত বাক্যটিতে "সাধারন স্বার্থের চেয়ে নিজের স্বার্থ সমুন্নত রাখবে" থাকায় গ্রহণয়োগ্যতা হারিয়েছে।
খ) কর্মচারীদের পদকে দীর্ঘ সময় অস্থায়ী রাখা হলে কাজের প্রণোদনা/অনুপ্রেরণা হারিয়ে ফেলবে। তাই এটিও গ্রহণযোগ্য নয়।
গ) একটি নির্দেশনায় সামঞ্জস্যহীন বিষয় থাকার সুযোগ নেই। তাই এই বাক্যটিও অগ্রহণযোগ্য।
ঘ) এই অপশনে প্রদত্ত বাক্যটি অর্থপূর্ণ নয়।
.
রুপতত্ত্বের অপর নাম কি?
  1. ক) বাক্য তত্ত্ব
  2. খ) পদক্রম
  3. গ) ধ্বনি তত্ত্ব
  4. ঘ) শব্দ তত্ত্ব
  5. ঙ) বিভক্তি
ব্যাখ্যা

রূপতত্ত্ব বা শব্দতত্ত্বঃ ব্যাকরণে শব্দ বা পদের আলোচনাকে বলে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব।

এর আলোচ্য বিষয় হলোঃ
- শব্দগঠন,
- প্রত্যয়,
- উপসর্গ,
- পদপরিচয়,
- লিঙ্গ,
- পুরুষ,
- বচন,
- শব্দ ও ধাতুরূপ,
- সমাস,
- কারক।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি?
  1. ক) বিদ্রোহী
  2. খ) অগ্রপথিক
  3. গ) মুক্তি
  4. ঘ) ধুমকেতু
  5. ঙ) প্রলয়োল্লাস
ব্যাখ্যা

- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা'।
- এই কাব্যগ্রন্থটি তিনি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।
- এতে মোট ১২টি কবিতা রয়েছে।

কবিতা গুলো হলোঃ
- প্রলয়োল্লাস (প্রথম কবিতা),
- বিদ্রোহী,
- রক্তাম্বরধারিণী মা,
- আগমনী,
- ধুমকেতু,
- কামালপাশা,
- আনোয়ার,
- রণভেরী,
- শাত-ইল-আরব,
- খেয়াপারের তরণী,
- কোরবানী এবং
- মোহররম।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
'মৃগাঙ্ক' শব্দটির অর্থ হলো?
  1. ক) হরিণ শিশু
  2. খ) বল্গা হরিণ
  3. গ) চিত্রা হরিণ
  4. ঘ) চন্দ্র
  5. ঙ) হরিণ শিকার
ব্যাখ্যা

‍মৃগাঙ্ক (বিশেষ্য) - চন্দ্র; চন্দ্রচূড়।
- এটি একটি তৎসম বা সংস্কৃত শব্দ।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।

.
নিচের কোনটি সূর্য এর প্রতিশব্দ নয়?
  1. ক) বিভাকর
  2. খ) দ্যুমণি
  3. গ) মিহির
  4. ঘ) উর্বী
  5. ঙ) বিভাবসু
ব্যাখ্যা

সূর্য শব্দের সমার্থক শব্দ - বিভাকর, বিভাবসু, মিহির, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা, অর্ক, দিবাবসু, অরুণ, দ্যুমণি, প্রভাকর ইত্যাদি৷

অপরদিকে,
উর্বী শব্দের অর্থ হলো - পৃথিবী।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমী অভিধান।

.
বিচরন শব্দে ‘বি’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) সাধারন
  2. খ) অভাব
  3. গ) প্রভাব
  4. ঘ) বিশেষন
  5. ঙ) গতি
ব্যাখ্যা

বিচরন শব্দটি সংস্কৃত ‘বি’ উপসর্গযোগে গঠিত হয়েছে।
এটি ‘গতি’ অর্থে ব্যবহৃত হয়েছে।
এরূপঃ
- বিক্ষেপ।

সোর্সঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম ও দশম শ্রেণী।

.
'মশগুল' কোন ভাষার শব্দ?
  1. ক) তুর্কী
  2. খ) হিন্দি
  3. গ) ফার্সি
  4. ঘ) আরবি
  5. ঙ) বাংলা
ব্যাখ্যা

- মশগুল, মসগুল (বিশেষণ) - মগ্ন; আবিষ্ট; বিভোর; বিহ্বল।
- এটি একটি আরবি শব্দ।

- বাংলা ভাষায় ব্যবহৃত আরো কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ হলোঃ
- জান্নাত, জাহান্নাম, তওবা, তসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল, আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমী অভিধান।

১০.
নিচের কোন বানানটি সঠিক?
  1. ক) ক্ষনজীবী
  2. খ) ক্ষীনজীবি
  3. গ) ক্ষিনজীবী
  4. ঘ) ক্ষীণজিবী
  5. ঙ) ক্ষীণজীবী
ব্যাখ্যা
ক্ষীণজীবী (বিশেষণ) - অল্পপ্রাণ; অতিদুর্বল; অল্প জীবনীশক্তিবিশিষ্ট; জীবন সহজেই বিনষ্ট হতে পারে এমন।
সোর্সঃ বাংলা একাডেমী অভিধান।
১১.
What is the bengali meaning of the word ''Reprimand''?
  1. ক) তিরস্কার
  2. খ) এদেশ
  3. গ) বিনয়ী
  4. ঘ) পুরস্কার
  5. ঙ) বহিষ্কার
ব্যাখ্যা

Reprimand - a formal expression of disapproval; কঠোরভাবে তিরস্কার করা
Similar:
- rebuke
- reproof
- admonishment
- admonition

১২.
Kamal repented ________ his wrong doing.
  1. ক) for
  2. খ) at
  3. গ) with
  4. ঘ) of
  5. ঙ) on
ব্যাখ্যা

Repent of - to be very sorry for something bad you have done in the past and wish that you had not done it;
বাংলা অর্থ - অনুশোচনা করা।
যেমনঃ
- Kamal repented of his wrong doing.
- He repented of his sins just hours before he died.

১৩.
The phrase ''out and out'' means-
  1. ক) Outside
  2. খ) Not at all
  3. গ) To go out
  4. ঘ) Thoroughly
  5. ঙ) Frequently
ব্যাখ্যা

Out and out - complete or in every way; used to emphasize an unpleasant quality of a person or thing; thoroughly;
বাংলা অর্থ - সম্পূর্ণরূপে; পুরোপুরি।
যেমনঃ
- That's an out-and-out lie!
- The whole project was an out-and-out disaster.

১৪.
Identify the correct sentence?
  1. ক) Robin enjoys hunting rabbits, socializing with friends and to read comics.
  2. খ) Robin enjoys to hunt rabbits, socializing with friends, and to read the comics.
  3. গ) Robin enjoys hunting rabbits, socializing with friends, and reading comics.
  4. ঘ) Robin enjoys to hunting rabbits, socializing with friends, and to read the comics.
  5. ঙ) Robin enjoys to hunting for rabbits, socializing with friends, and to read the comics.
ব্যাখ্যা

- Parallel rule অনুসারে hunt, socialize এবং read -verb গুলোর সাথে ing বসবে।
- আর enjoy -verb টির পর verb এর সাথে ing যুক্ত হয়।
- অর্থাৎ, enjoy hunting, enjoy socializing, enjoy reading.
- তাই সঠিক বাক্য - Robin enjoys hunting rabbits, socializing with friends, and reading comics.

১৫.
Choose the correct synonym of Impel.
  1. ক) Hinder
  2. খ) Discredit
  3. গ) Block
  4. ঘ) Dwell
  5. ঙ) Goad
ব্যাখ্যা

Impel - drive, force, or urge (someone) to do something;
বাংলা অর্থ - অনুপ্রাণিত করা; বাধ্য করা।
Similar:
- goad
- force
- compel
- constrain

অপরদিকে,
Discredit - বদনাম,
Hinder - বাধা,
Dwell - বাস করা,
Block - বাধা।

১৬.
There is no doubt that Humayun Ahmed was a genuine _______: He excelled at telling stories that fascinated his readers.
  1. ক) braggart
  2. খ) dilettante
  3. গ) raconteur
  4. ঘ) prevaricator
  5. ঙ) pilferer
ব্যাখ্যা

Raconteur - a person who tells anecdotes in a skilful and amusing way; গল্পপটু লোক; গল্প-কথক।
Braggart - a person who boasts about their achievements or possessions; দাম্ভিক লোক।
Dilettante - a person who cultivates an area of interest, such as the arts, without real commitment or knowledge; অপটু কর্মী।
Prevaricator - সত্যের অপলাপকারী।
Pilferer - ছিঁচকে চোর।

বাক্যের অর্থঃ এতে কোন সন্দেহ নেই যে হুমায়ূন আহমেদ একজন সত্যিকারের গল্পপটু লোক/ গল্প-কথক ছিলেন। তিনি তার পাঠকদের মুগ্ধ করে এমন গল্প বলতে পারদর্শী ছিলেন।

অতএব, সঠিক উত্তর হবে অপশন (গ)।

১৭.
What is the antonym of ''Inimical''?
  1. ক) Hostile
  2. খ) Angry
  3. গ) Indifferent
  4. ঘ) Friendly
  5. ঙ) Heavy
ব্যাখ্যা

Inimical - unfriendly; hostile; শত্রুভাবাপন্ন; বৈরী।
এর Opposite:
- friendly
- warm

১৮.
Choose the correct bengali translation ''Time is a great healer'' -
  1. ক) সময় উত্তম উপশমকারী
  2. খ) সময় উত্তম শিক্ষক
  3. গ) সময় কথা বলে
  4. ঘ) সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়
  5. ঙ) সময় কারো জন্য অপেক্ষা করে না
ব্যাখ্যা

Healer অর্থ - আরোগ্যকর্তা বা উপশমকারী।
তাই Time is a great healer এর সঠিক বাংলা অর্থ হলো - সময় উত্তম উপশমকারী।

১৯.
Find out the correctly spelt word-
  1. ক) Committee
  2. খ) Comitte
  3. গ) Commite
  4. ঘ) Comitte
  5. ঙ) Commitee
ব্যাখ্যা

Committee (noun) - a group of people appointed for a specific function by a larger group and typically consisting of members of that group.
এর plural form হলো - committees.

২০.
Find out the correct meaning of the quoted words - He is in ''hot water'' over the report.
  1. ক) In warm water
  2. খ) clean
  3. গ) accused
  4. ঘ) responsible
  5. ঙ) in trouble
ব্যাখ্যা

Be in hot water - in trouble because of something that one has done; মুশকিলে পড়া।
Example:
- He is in hot water over the report.
- Rick’s temper had landed him in hot water again.

২১.
কোন পণ্যের পূর্বমূল্য : বর্তমান মূল্য = ৫ : ৭ হলে শতকরা মূল্য বৃদ্ধির পরিমাণ কত?
  1. ক) ৪০%
  2. খ) ২০%
  3. গ) ৫০%
  4. ঘ) ৩৫%
  5. ঙ) ১২%
ব্যাখ্যা

মূল্যের অনুপাতের পার্থক্য = ৭ - ৫ = ২
সুতরাং, শতকরা মূল্য বৃদ্ধি = (২/৫)×১০০ = ৪০%

২২.
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৫১ হলে বড় সংখ্যাটি কত?
  1. ক) ১২৫
  2. খ) ১২৬
  3. গ) ১২৭
  4. ঘ) ১২৮
  5. ঙ) ১২৯
ব্যাখ্যা

বড় সংখ্যাটি হবে = (২৫১ + ১)/২ = ১২৬

২৩.
একটি ঘরের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি পেল এবং প্রস্থ ১০% হ্রাস পেলো। তা হলে ঐ ঘরের ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল?
  1. ক) ১২%
  2. খ) ৮%
  3. গ) ১০%
  4. ঘ) ১৪%
  5. ঙ) ৬%
ব্যাখ্যা

ধরি, দৈর্ঘ্য ১০০ ও প্রস্থ ১০০
তাহলে, ক্ষেত্রফল = ১০০০০
দৈর্ঘ্য ২০% বৃদ্ধি হলে নতুন দৈর্ঘ্য = ১২০
ও প্রস্থ ১০% হ্রাস হলে নতুন প্রস্থ = ৯০
নতুন ক্ষেত্রফল = ১০৮০০
ক্ষেত্রফল বৃদ্ধি = ১০৮০০ – ১০০০০ = ৮০০
∴ শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি = (৮০০ × ১০০)/১০০০০ = ৮

২৪.
০.১ + (০.১) + (০.১) = কত?
  1. ক) .১১১
  2. খ) .৩
  3. গ) .১২১১
  4. ঘ) .২৩৪১
  5. ঙ) .১
ব্যাখ্যা

০.১ + (০.১) + (০.১)
= ০.১ + ০.০১ + ০.০০১
= ০.১১১

২৫.
যে চতুর্ভুজের কেবলমাত্র দুটি বাহু সমান্তরাল, তাকে বলে-
  1. ক) ট্রাপিজিয়াম
  2. খ) রম্বস
  3. গ) আয়তক্ষেত্র
  4. ঘ) সামন্তরিক
  5. ঙ) স্কয়ার
ব্যাখ্যা

যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়াম হলো চতুর্ভুজের একটি বিশেষ রূপ।
উল্লেখ্য যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু কখনো সমান হয় না।
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ (৯০°) তাকে আয়তক্ষেত্র (Rectangle) বলে।
রম্বস, আয়তক্ষেত্র এবং সামান্তরিকের চারটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল।

২৬.
কাজের দিন ২ টাকা পাওয়া যায় এবং অনুপস্থিতির দিন ৫০ পয়সা জরিমানা দেয়ার শর্তে কাজ করে এক ব্যক্তি সেপ্টেম্বর মাসে ৪০ টাকা পেল। ব্যক্তিটি কত দিন কাজে উপস্থিত ছিল?
  1. ক) ২২দিন
  2. খ) ১৮দিন
  3. গ) ২০দিন
  4. ঘ) ১৫দিন
  5. ঙ) ২৩দিন
ব্যাখ্যা

সেপ্টেম্বর মাস = ৩০ দিন
ধরি, কাজ করেছিল = x দিন
শর্তমতে, 2x - 0.5(30 - x) = 40
⇒ 2x - 15 + 0.5x = 40
∴ x = 22
∴ উপস্থিত ছিল = 22 দিন

২৭.
কোনাে ব্যবসায় 'ক', 'খ', 'গ' এর মূলধন যথাক্রমে ৩২০, ৪০০ এবং ৪৮০ টাকা। ব্যবসায় ৩০০ টাকা লাভ হলে গ অপেক্ষা ক কত টাকা কম পাবে?
  1. ক) ৫০টাকা
  2. খ) ৪৫টাকা
  3. গ) ৪০টাকা
  4. ঘ) ৩৫টাকা
  5. ঙ) ৩০টাকা
ব্যাখ্যা

ক, খ ও গ এর মূলধনের অনুপাত যথাক্রমে ৩২০ : ৪০০ : ৪৮০ = ৪ঃ৫ঃ৬
অনুপাতগুলাের যােগফল = ৪ + ৫ + ৬ = ১৫
ক পায় ৩০০ এর ৪/১৫ = ৮০ টাকা
এবং গ পায় ৩০০ এর ৬/১৫ = ১২০ টাকা
সুতরা, গ অপেক্ষা ক কম পাবে = (১২০ - ৮০) টাকা = ৪০ টাকা।

২৮.
যদি (১৭/১০)y = ০.৫১ হয়, তাহলে y = ?
  1. ক) ০.৩
  2. খ) ১.৩
  3. গ) ১.২
  4. ঘ) ৩
  5. ঙ) ০.০৩
ব্যাখ্যা

দেওয়া আছে, (১৭/১০)y = ০.৫১
বা, y = (০.৫১ × ১০)/১৭ = ০.৩

২৯.
যদি সমকোণী ত্রিভুজের সমকোণ সন্নিহিত বাহু দুটির দৈর্ঘ্য ৬ ফুট ও ৮ ফুট হলে এর অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ক) ৭ফুট
  2. খ) ১০ফুট
  3. গ) ৯ফুট
  4. ঘ) ১৩ফুট
  5. ঙ) ১৫ফুট
ব্যাখ্যা

অতিভুজ = √(ভূমি + লম্ব
=  √(৮ + ৬)
= √(৬৪ + ৩৬)
= ১০

৩০.
৪, ১৩, ৪০, ১২১ ..........?
  1. ক) ২০৮
  2. খ) ২৪৩
  3. গ) ১৯৯
  4. ঘ) ৩৮০
  5. ঙ) ৩৬৪
ব্যাখ্যা

ধারাটিতে আগের পদকে তিন দিয়ে গুণ করে গুণফলের সাথে ১ যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায়।
তাই ১২১ এর পরবর্তী সংখ্যা = (১২১ × ৩) + ১ = ৩৬৪ 

৩১.
কোন shortcut key দিয়ে spelling check করা যায়?
  1. ক) F2
  2. খ) F1
  3. গ) F6
  4. ঘ) F7
  5. ঙ) F10
ব্যাখ্যা

To start a check of the spelling and grammar in your file just press F7
Source: support.microsoft.com

৩২.
নিচের কোনটি volatile memory?
  1. ক) RAM
  2. খ) BIOS
  3. গ) PROM
  4. ঘ) ROM
  5. ঙ) SROM
ব্যাখ্যা

- RAM is known as read/write memory.
- RAM is much faster to read from and write to than the other kinds of storage in a computer, such as the hard disk or removable media.
- RAM is used as a short memory because it is Volatile.
- RAM is called 'volatile' memory by analogy because if the computer loses power, all the data stored in RAM (or other volatile memory) is lost or 'evaporates'. 

৩৩.
Microsoft acess দ্বারা কতজন ব্যবহারকারী এক সাথে update করা যায়?
  1. ক) ৩
  2. খ) ১৫০
  3. গ) ২০০০০
  4. ঘ) ১০
  5. ঙ) ২৫৫
৩৪.
নিচের কোনটি System software?
  1. ক) MS Excel
  2. খ) MS Word
  3. গ) Oracle
  4. ঘ) Windows Vista
  5. ঙ) Notepad
ব্যাখ্যা

সফট্ওয়্যার প্রধানত দুই ধরনের।
এর একটি হল - অপারেটিং সিস্টেম (Operating System) বা সিস্টেম সফট্ওয়্যার (System Software) এবং অপরটি হল - ব্যবহারিক কর্মসূচি বা এ্যাপ্লিকেশন প্রোগ্রাম (Application Programme)।
অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফট্ওয়্যার হল কম্পিউটারের নিয়ন্ত্রক।এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও এ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে। সিস্টেম সফট্ওয়্যার ছাড়া কম্পিউটার চালু করা যায় না।
অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফট্ওয়্যার বিভিন্ন ধরনের হতে পারে।
তার মধ্যে Dos, MacOS, Windows, Windows Vista এবং Xenix/Unix বহুলভাবে ব্যবহৃত।
Compiler, Interpreter, Assembler প্রোগ্রাম সমূহও সিস্টেম সফট্ওয়্যারের অর্ন্তগত।
উৎসঃ নবম-দশম শ্রেণীর কম্পিউটার শিক্ষা বই (উন্মুক্ত)

৩৫.
নিচের কোন পদ্ধতি অনুসারে সকল সিস্টেম প্রোগ্রাম লিখতে হয়?
  1. ক) Syntax
  2. খ) Grammer
  3. গ) Style
  4. ঘ) Symbol
  5. ঙ) Ractor
ব্যাখ্যা
In programming, syntax refers to the rules that specify the correct combined sequence of symbols that can be used to form a correctly structured program using a given programming language. Programmers communicate with computers through the correctly structured syntax, semantics and grammar of a programming language.
Programming syntax contains strings similar to words, much like a human language. Correctly formed syntax strings produce syntactically correct sentences within a specified programming language.
৩৬.
নিচের কোনটি ইন্টারনেট ব্রাউজার না-
  1. ক) Drupal
  2. খ) Chrome
  3. গ) Netscape navigator
  4. ঘ) Opera
  5. ঙ) Maxthon
ব্যাখ্যা

বর্তমানে ইন্টারনেটে অসংখ্য ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটগুলাে নিজের কম্পিউটার থেকে দেখা বা ব্রাউজ করার জন্য আমরা সাধারণত বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি। এই সফটওয়্যারগুলােকে বলা হয় ওয়েব ব্রাউজার।
জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজার হলোঃ Internet Explorer, Edge, Mozilla Firefox, Netscape Communicator, Safari, Opera, Google Chrome, Maxthon ইত্যাদি৷

Drupal হচ্ছে web content management প্লাটফর্ম। 

৩৭.
Spreadsheet এ নিচের কোনটি দ্বারা worksheet content সম্পর্কে ধারনা করা সম্ভব?
  1. ক) Formula
  2. খ) Values
  3. গ) Labels
  4. ঘ) Cell format
  5. ঙ) Cursor
ব্যাখ্যা
In a spreadsheet program, such as Microsoft Excel, a label is text in a cell, usually describing data in the rows or columns surrounding it, which helps to get an idea about the worksheet content.
৩৮.
কম্পিউটার আই কিউ হচ্ছে-
  1. ক) Unlimited
  2. খ) Greater than 120
  3. গ) Less than 120
  4. ঘ) Zero
  5. ঙ) 120
ব্যাখ্যা

কম্পিউটারের কোন নিজস্ব বুদ্ধিমত্তা নেই।
এতে দেয়া ইনপুট ডেটা এর উপর ভিত্তি করে এটি ডেটা প্রক্রিয়া করে থাকে।
তাই কম্পিউটারের আই কিউ (IQ) শূন্য ধরা হয়।

৩৯.
নিচের কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের সাথে সম্পর্কিত?
  1. ক) WIMAX
  2. খ) Bluetooth
  3. গ) Broadband
  4. ঘ) CMOS
  5. ঙ) Mouse
ব্যাখ্যা
ওয়াইম্যাক্স:
ওয়াইম্যাক্স এর পুরো অর্থ হলো ওয়ার্ল্ডওয়াইড ইন্টারঅপেরিবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাকসেস (WiMAX- Worldwide Interoperability for Microwave Access) এবং এর IEEE নাম হলো ৮০২.১৬। ওয়াইম্যাক্স নামটি দিয়েছে ওয়াইম্যাক্স ফোরাম যা গঠিত হয়েছিল ২০০১ সালের জুনে।
ওয়াইম্যাক্স এর মাধ্যমে আপনি উচ্চ গতির ব্রডব্যান্ড সেবা, তারবিহীন ব্যবস্থা বিস্তৃত এলাকাজুড়ে ইন্টারনেট অ্যাকসেস করার সুযোগ পাবেন।

সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০.
HTTP 404 কোন ধরনের সতর্কবার্তা?
  1. ক) সার্ভার বন্ধ
  2. খ) সার্ভার পাওয়া যাচ্ছে না
  3. গ) সম্পূর্ণভাবে পরিবর্তন
  4. ঘ) সার্ভার পাওয়া গেছে
  5. ঙ) পেইজ পাওয়া যাচ্ছে না
ব্যাখ্যা

One of the most common errors on the web — so common it's slipped into non-internet slang — is the 404 error. Also known by its longer name, ''404 Page Not Found,'' this is an error that indicates that the page or resource you're looking for can't be found. This usually means that it's been deleted or moved.

Source: Business Insider

৪১.
জাতিসংঘের ২০২০ সালের মানব উন্নয়ন প্রতিবেদনের উন্নয়ন সূচকে ১৮৮ টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান কততম?
  1. ক) ১৪১
  2. খ) ১৪৭
  3. গ) ১৫৫
  4. ঘ) ১৩০
  5. ঙ) ১৩৩
ব্যাখ্যা

মানব উন্নয়ন প্রতিবেদন ২০২০ঃ
১৫ ডিসেম্বর ২০২০ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) Human Development Report 2020 : The next frontier Human Development and the Anthropocene শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী বিশ্বেঃ
- মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ- নরওয়ে
- মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ- নাইজার
প্রতিবেদনে সার্কভুক্ত দেশঃ
- মানব উন্নয়ন সূচকে শীর্ষ- শ্রীলংকা ও সর্বনিম্ন- আফগানিস্তান
- বাংলাদেশের অবস্থান- ১৩৩ তম

৪২.
বাংলাদেশ উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ২০০৮
  2. খ) ২০০৯
  3. গ) ২০০৭
  4. ঘ) ২০১০
  5. ঙ) ২০০৬
ব্যাখ্যা

With the decision of the Government, Bangladesh Development Bank Ltd. (BDBL) was incorporated on 16 November, 2009 as a Public Company Limited by shares under the Companies Act, 1994 by amalgamation of former Bangladesh Shilpa Bank (BSB) and Bangladesh Shilpa Rin Sangstha (BSRS), two Development Financial Institutions (DFIs) in the public sector.

Bangladesh Shilpa Bank (BSB) was established on October 31, 1972 for accelerating the industrial pace of the country through providing loan and equity to the industrial projects as per Bangladesh Shilpa Bank Order, 1972 (President’s Order No. 129 of 1972).

With the same objective, Bangladesh Shilpa Rin Sangstha (BSRS) was also established on October 31, 1972 as per Bangladesh Shilpa Rin Sangstha Order, 1972 (President’s Order No. 128 of 1972).

Source: BDBL

৪৩.
নিচের কোন ব্যাংকটি একটি বিশেষায়িত ব্যাংক?
  1. ক) সোনালী ব্যাংক লিমিটেড
  2. খ) উত্তরা ব্যাংক লিমিটেড
  3. গ) রূপালী ব্যাংক লিমিটেড
  4. ঘ) জনতা ব্যাংক লিমিটেড
  5. ঙ) বাংলাদেশ কৃষি ব্যাংক
ব্যাখ্যা

- বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা ৬টি।
এগুলো হলোঃ
- সোনালী ব্যাংক লিমিটেড
- জনতা ব্যাংক লিমিটেড
- অগ্রণী ব্যাংক লিমিটেড
- রূপালি ব্যাংক লিমিটেড
- বেসিক ব্যাংক লিমিটেড
- বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড।
অন্যদিকে,
- বাংলাদেশ কৃষি ব্যাংক : রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক

উত্তরা ব্যাংক লিমিটেড একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।

(তথ্যসূত্রঃ বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)

৪৪.
মুক্তিযুদ্দের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করেছিলো?
  1. ক) ৯টি
  2. খ) ৭টি
  3. গ) ১২টি
  4. ঘ) ১৩টি
  5. ঙ) ১১টি
ব্যাখ্যা

- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ‍মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
- এসব সেক্টরকে আবার কতগুলো সাব সেক্টরে বিভক্ত করা হয়। প্রত্যেক সেক্টরে একজন করে সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়।
মুক্তিকালীন ১১টি সেক্টরের কমান্ডারগণ:
১ নং সেক্টর:
- মেজর জিয়াউর রহমান
- মেজর রফিকুল ইসলাম
২ নং সেক্টর:
- মেজর খালেদ মোশাররফ
- মেজর এ.টি.এম হায়দার
৩ নং সেক্টর:
- মেজর কে. এম শফিউল্লাহ
- মেজর এ.এন.এম নূরুজ্জামান
৪ নং সেক্টর:
- মেজর চিত্তরঞ্জন দত্ত
- ক্যাপ্টেন এ রব
৫ নং সেক্টর:
- মেজর মীর শওকত আলী
৬ নং সেক্টর:
- উইং কমান্ডার এম খাদেমুল বাশার
৭ নং সেক্টর:
- মেজর নাজমুল হক
- সুবেদার মেজর এ. রব
- মেজর কাজী নূরুজ্জামান
৮ নং সেক্টর:
- মেজর আবু ওসমান চৌধুরী
- মেজর এম.এ মঞ্জুর
৯ নং সেক্টর:
- মেজর এম.এ জলিল
- মেজর এম. এ মঞ্জুর ও
- মেজর জয়নাল আবেদীন
১০ নং সেক্টর:
কোন নিয়মিত সেক্টর ছিলো না
১১ নং সেক্টর:
- মেজর এম. আবু তাহের
- স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহ।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)

৪৫.
নিচের কোন কারনে একটি চেক ফেরত যায়?
  1. ক) হিসাবে যথেষ্ট উদ্বৃত্ত আছে
  2. খ) স্বাক্ষরে গরমিল নেই
  3. গ) চেকটি ছেড়া নয়
  4. ঘ) এটি চুরি যাওয়া চেক নয়
  5. ঙ) সংখ্যায় ও কথায় কোন মিল নেই
ব্যাখ্যা

Reasons for Cheque Bounce

- Insufficient Funds.
- Date Mentioned on Cheques.
The date is a vital part of the cheque and any sort of difference or problem with the date would end in your cheque being bounced.
- Signature Mismatch.
- Difference in Amount Mentioned in Numbers & Words.
- Damaged Cheque. 
- Overwriting on Cheque.

৪৬.
বিহিত মুদ্রা কি?
  1. ক) কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত মুদ্রা
  2. খ) বিদেশ থেকে আগত মুদ্রা
  3. গ) অর্থ মন্ত্রনালয়ের কর্তৃক প্রচিলিত মুদ্রা
  4. ঘ) কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বাতিলকৃত মুদ্রা
  5. ঙ) বাণিজ্যিক ব্যাংক কর্তৃক প্রচলিত মুদ্রা
ব্যাখ্যা


উৎসঃ অর্থনীতি, এসএসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪৭.
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কবে প্রকাশিত হয়?
  1. ক) জুন ২০১১
  2. খ) জুন ২০১০
  3. গ) জুন ২০১২
  4. ঘ) জানুয়ারি ২০১৪
  5. ঙ) জানুয়ারি ২০১২
ব্যাখ্যা

‘অসমাপ্ত আত্মজীবনী’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত তার প্রথম আত্মজীবনীমূলক বই।
- ২০১২ সালের জুন মাসে বইটি প্রথম প্রকাশিত হয়।
এটির ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইংরেজি অনুবাদ করেছেন ড. ফকরুল আলম।
প্রকাশক ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। বর্তমান পর্যন্ত বইটি ১৪টি ভাষায় অনূদিত হয়েছে।
বঙ্গবন্ধু রচিত অপর দুটি বই হলো:
- ‘কারাগারের রোজনামচা’ (২০১৭)
- ‘আমার দেখা নয়াচীন’ (২০২০)।

(সূত্রঃ অসমাপ্ত আত্মজীবনী এবং দৈনিক ইত্তেফাক)

৪৮.
নিচের কোন পন্থাটি ব্যবহার করে কোন কোম্পানির বিলোপসাধন করা যায়না?
  1. ক) শেয়ারমালিকগণ কর্তৃক স্বচ্ছাকৃত অবসায়ন
  2. খ) আদালত কর্তৃক বাধ্যতামূলক অবসায়ন
  3. গ) আদালতের তত্ত্বাবধানে স্বেচ্ছাকৃত অবসায়ন
  4. ঘ) পাওনাদার কর্তৃক বাধ্যতামূলক অবসায়ন
  5. ঙ) কর্মচারিগণ কর্তৃক বাধ্যতামূলক অবসায়ন
ব্যাখ্যা
কর্মচারিগণ কর্তৃক কোন কোম্পানির বিলোপসাধন করা যায়না। এটার জন্য শেয়ারমালিক, পাওনাদার অথবা আদালতের হস্তক্ষেপ প্রয়োজন হয়।
৪৯.
কর্মচারিদের প্রেষণাদানের ক্ষেত্রে বিবেচিত মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে কোনটি পড়ে না?
  1. ক) শারীরিক চাহিদা
  2. খ) নিরাপত্তা চাহিদা
  3. গ) স্বকীয়তা চাহিদা
  4. ঘ) সামাজিক চাহিদা
  5. ঙ) জৈবিক চাহিদা
ব্যাখ্যা


উৎসঃ এমএড প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৫০.
মুজিবনগর সরকার কত সালে কত তারিখে গঠন করা হয়েছিল?
  1. ক) ৯ ই এপ্রিল ১৯৭১
  2. খ) ১২ই এপ্রিল ১৯৭১
  3. গ) ১৩ই এপ্রিল ১৯৭১
  4. ঘ) ১০ই এপ্রিল ১৯৭১
  5. ঙ) ১১ই এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা

- মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার।
- ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। যা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
- মুজিবনগর সরকারের কর্মকান্ড বাংলাদেশ ভূখন্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এ সরকার প্রবাসী মুজিবনগর সরকার হিসেবেও খ্যাত।

সোর্সঃ বাংলাপিডিয়া।