পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৫৭
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] টপিক: ফুল মডেল টেস্ট
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৫৭ প্রশ্ন

.
He was punished for telling lies.
Here, the underlined word is a/ an -
  1. Gerund
  2. Participle
  3. Infinitive
  4. Conjunction
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
Gerund:
- Gerund হল এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে।

Gerund এর ব্যবহার:
- Subject হিসেবে বসে।
- Object হিসেবে বসে।
- Preposition এর Object হিসেবে বসে।
- Verb এর Complement হিসেবে বসে।

• প্রদত্ত Sentence টিতে 'Tell' (Verb) এর সাথে ing যুক্ত হয়ে Preposition (for) এর Object হিসেবে বসে।
- যখন Preposition এর Object হিসেবে বসে Noun এর মতো কাজ করে তখন তাকে Gerund বলে।
- সহজ ভাষায়, Gerund = Verb + ing = Noun = Verb + Noun.

Correct Answer: He was punished for telling lies. Here, the underlined word is a/ an - Gerund.

উল্লিখিত বাকি অপশনগুলো,
Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participle may function as Adjectives, describing or modifying Nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Example sentence: 
- We saw a burning house. ("burning" describes "house").

Infinitive
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
- অর্থাৎ, Infinitive = to + verb.

• Example sentence:
- The mayor promised to rebuild the damaged areas.

Conjunction:
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।
- A conjunction is a part of speech that connects two or more words, phrases, clauses, or sentences.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
.
Identify the noun that belongs to the "Masculine Gender".
  1. Rooster
  2. Ewe
  3. Doe
  4. Vixen
সঠিক উত্তর:
Rooster
উত্তর
সঠিক উত্তর:
Rooster
ব্যাখ্যা
• Rooster (Masculine gender)
- English meaning: An adult male of chicken or hen.
- Bangla meaning: মোরগ।

- Rooster এর Feminine gender হলো: Hen.
-  English meaning: A female chicken or hen.
- Bangla meaning: মুরগি।

• Other options:
Ewe
- Gender: Feminine.
- Meaning: A female sheep (ভেড়ী)।
- Masculine: Ram.

Doe
- Gender: Feminine.
- Meaning: A female deer (ঘোটকী)।
- Masculine: Buck.

Vixen
- Gender: Feminine.
- Meaning: A female fox  খেঁক শিয়ালি)।
- Masculine: Fox.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
.
Which of the following is the correct plural form of the word "Furniture"?
  1. Furnituress
  2. Furnitures
  3. Furniturees
  4. None of these
সঠিক উত্তর:
None of these
উত্তর
সঠিক উত্তর:
None of these
ব্যাখ্যা
• কিছু শব্দ আছে যেগুলো সব সময় Singular হিসেবে ব্যবহার করা হয়। যেমন:
- এদের সাথে s/ es যুক্ত হয় না, এদের plural ও হয় না।

Example:
- Information,
- Furniture,
- Scenery,
- Poetry,
- Abuse,
- News,
- Ethics,
- Politics, etc.

• Furniture (Uncountable Noun)
- English Meaning: Objects that can be moved, such as tables, chairs, and beds, that are put into a house or an office to make it suitable for living or working in.
- Bangla Meaning: আসবাবপত্র।

Note:
- এদেরকে plural করতে হলে, A piece of furniture (Singular), কে Two pieces of furniture (Plural) লিখে করতে হয়।

Source: Applied English Grammar and Composition by P. C. Das.
.
"রহিম কি গতকাল গিয়েছিল?" এর English translation কি?
  1. Did Rahim went yesterday?
  2. Did Rahim go yesterday?
  3. Had Rahim went yesterday?
  4. Has Rahim go yesterday?
সঠিক উত্তর:
Did Rahim go yesterday?
উত্তর
সঠিক উত্তর:
Did Rahim go yesterday?
ব্যাখ্যা
• প্রদত্ত বাক্যে "গতকাল" শব্দটি Past Indefinite tense কে নির্দেশ করে।
- Past indefinite tense যুক্ত Interrogative sentence এর structure হচ্ছে: Did + Subject + verb এর Present form + Ext. + Question mark (?).

• অর্থাৎ, "রহিম কি গতকাল গিয়েছিল?" এর English translation হলো - Did Rahim go yesterday?
- বাক্যটির পূর্বে Auxiliary verb হিসেবে did যুক্ত হবে এবং Main verb এর Base or Present form (go) হিসেবে বসবে + গতকাল এর ইংরেজি শব্দ Yesterday বসবে।

Other options,
ক) "Did Rahim went" - ভুল, কারণ 'did' এর পরে base form (go) বসে, past form (went) নয়।
গ) "Had Rahim went" - ভুল, Past Perfect এ 'had + past participle (gone)' হয়।
ঘ) "Has Rahim go yesterday" - ভুল, Present Perfect এর সাথে 'yesterday' ব্যবহার করা যায় না।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
.
I will always remember my country. (Make it negative)
  1. I will never remember my country.
  2. I will never forget my country.
  3. I will never ever forget my country.
  4. I will not forget country.
সঠিক উত্তর:
I will never forget my country.
উত্তর
সঠিক উত্তর:
I will never forget my country.
ব্যাখ্যা
'I will always remember my country.' এটি একটি Affirmative Sentence

• Affirmative Sentence এ always থাকলে negative করার নিয়ম: 
- Always এর পরিবর্তে never বসাতে হয়, 
- Verb, noun বা adjective কে পরিবর্তিত করে বিপরীতার্থক করতে হয়। 
- এখানে Remember (স্মরণ করা বা স্মরণে রাখা) এর বিপরীতার্থক শব্দ হচ্ছে Forget (ভুলে যাওয়া)। 

Affirmative Sentence: I will always remember my country.
Negative Sentence: I will never forget my country.

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
.
Which of the following sentences is a Complex Sentence?
  1. The sun was shining brightly, so we decided to go to the beach.
  2. I wanted to go outside, but it was too cold.
  3. She loves to read, and he enjoys watching movies.
  4. Though he was poor, he was honest.
সঠিক উত্তর:
Though he was poor, he was honest.
উত্তর
সঠিক উত্তর:
Though he was poor, he was honest.
ব্যাখ্যা
Complex Sentence বা জটিল বাক্য:
-  Complex Sentence বা জটিল বাক্যেতে সাধারণত দুটি Clause থাকে। এর একটি Independent clause, অপরটি Subordinate clause.
- Subordinate clause বাক্যের Object হিসেবে কাজ করে।
- Subordinate clause এর শুরুতে সাধারণত if, lest, though, although, as, because, since, so that, that, until, til, unless, when, why, how, before, after, whether, while বসে।

Example sentences:
1. The doctor came after the patient had died.
2. She cooked dinner while I set the table.

Correct Sentence: Though he was poor, he was honest.
- প্রদত্ত sentence এ দুটি clause আছে, যা Though দ্বারা সংযুক্ত করা হয়েছে।

উল্লিখিত বাকি অপশনগুলো হলো Compound sentence.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
.
If you do not move, you will die. (make it compound)
  1. Move or you will die.
  2. Move and you will die.
  3. Move but you will die.
  4. Without moving you will die.
সঠিক উত্তর:
Move or you will die.
উত্তর
সঠিক উত্তর:
Move or you will die.
ব্যাখ্যা
If যুক্ত Complex sentence টি যদি Negative অর্থবোধক হয়, তবে Compound Sentence এ রূপান্তরের নিয়ম:
- If থেকে not পর্যন্ত উঠে যাবে।
- not এরপর থেকে কমার আগ পর্যন্ত বাকি অংশটি বসে।
- or বসে।
- বাকি Clause টি বসে।

Complex Sentence: If you do not move, you will die.
Compound Sentence: Move or you will die.

Note:
- তবে sentence টি যদি Affirmative Sentence হয় তাহলে or এর পরিবর্তে and বসে।
- বাকি সব উপরের rule এর মতোই ঠিক থাকবে।

Complex Sentence: If you run fast, you can win the prize.
Compound Sentence: Run fast and you can win the prize.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
Choose the correct sentence.
  1. If he known the answer, he would help us.
  2. If he had knew the answer, he would help us.
  3. If he knew the answer, he would help us.
  4. If he was know the answer, he would help us.
সঠিক উত্তর:
If he knew the answer, he would help us.
উত্তর
সঠিক উত্তর:
If he knew the answer, he would help us.
ব্যাখ্যা
The correct sentence is - If he knew the answer, he would help us.
- এটি একটি Second conditional sentence.

Second conditional:
- এ জাতীয় Conditional Clause ভবিষ্যৎ ঘটনার উল্লেখ থাকে এবং তাতে যে শর্ত আরোপিত হয় তা পূরণ হওয়া।
- এ জাতীয় Conditional Clause এ Past Indefinite Tense থাকে।
- এবং Principal Clause এ Past Conditional + should/ would/might + verb present form ব্যবহৃত হয়।

Structure: If + Past Indefinite + Principal Clause.
- More Example: If I were a bird, I would fly.

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
.
Let's have a cup of tea, _____?
  1. won't we
  2. shall we
  3. shan't we
  4. shall you
সঠিক উত্তর:
shall we
উত্তর
সঠিক উত্তর:
shall we
ব্যাখ্যা
Let যুক্ত imperative sentence এর tag question করার নিয়ম:
- Let এরপর 's থাকেলে বুঝতে হবে যে 's দ্বারা us কে বুঝানো হয়েছে।
- Us এর পরিবর্তে We ব্যবহার করা হয়।
- Tag question এ shall we বসে।

Complete Sentence: Let's have a cup of tea, shall we?

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.
১০.
Identify the correct proverb from the options below.
  1. Every cloud has a silver rope.
  2. All clouds are dangerous.
  3. Each cloud brings darkness.
  4. Every cloud has a silver lining.
সঠিক উত্তর:
Every cloud has a silver lining.
উত্তর
সঠিক উত্তর:
Every cloud has a silver lining.
ব্যাখ্যা
The correct answer is - Every cloud has a silver lining.

- English proverb: Every cloud has a silver lining.
- Bangla proverb: মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১১.
I shall have finished doing the work ___ 5 p.m.
  1. for
  2. since
  3. before
  4. None of these
সঠিক উত্তর:
before
উত্তর
সঠিক উত্তর:
before
ব্যাখ্যা
• ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে in বসে এবং নির্দিষ্ট সময়ের জন্য by অথবা before বসে।

• অতীতের নির্দিষ্ট সময়ের পূর্বে since অথবা from এবং ব্যাপক সময়ের পূর্বে for বসে।

• প্রদত্ত Sentence টি Future Tense এ আছে এবং 5 p.m. উল্লেখ করার কারণে সময়টি নির্দিষ্ট বুঝিয়েছে।
- তাই এখানে before ব্যবহার হয়েছে

Correct answer: I shall have finished doing the work before 5 p.m.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১২.
The antonym of the word "Accuse" is -
  1. Acquit
  2. Indict
  3. Slander
  4. Odd
সঠিক উত্তর:
Acquit
উত্তর
সঠিক উত্তর:
Acquit
ব্যাখ্যা
• Accuse (Verb).
- English meaning: To say that somebody has done something wrong or is guilty of something.
- Bangla meaning: অভিযুক্ত/ দোষী করা।।

Synonym: Indict, Blame, Charge, Prosecute.
Antonym: Exonerate, Absolve, Vindicate, Defend.

• উল্লিখিত অপশনগুলো,
- Acquit - নির্দোষ বলে রায় দেওয়া; খালাস দেওয়া;
- Indict - অভিযুক্ত করা;
- Slander - মিথ্যাকলঙ্ক; অপবাদ;
- Odd - বিজোড়।

Example sentence
- The police accused him of stealing the bicycle.
- Don’t accuse others without any proof.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১৩.
The synonym of the word "Gloomy" is -
  1. Disperse
  2. Delight
  3. Dim
  4. Smooth
সঠিক উত্তর:
Dim
উত্তর
সঠিক উত্তর:
Dim
ব্যাখ্যা
• Gloomy (Adjective):
- English Meaning: Means causing or feeling sadness or a lack of hope.
- Bangla Meaning: অন্ধকার; অনালোকিত; বিষণ্ণ; বিষণ্ণকারক।

Synonyms: Desolate, Dismal, Somber.
Antonyms: Cheerful, Bright, Optimistic.

উল্লিখিত অপশনগুলো,
- Disperse - ছত্রভঙ্গ হওয়া; সবদিকে ছড়িয়ে দেওয়া বা পড়া;
- Delight - আনন্দ; হর্ষ; উল্লাস;
- Dim - অনুজ্জ্বল; অস্পষ্ট; মৃদু;
- Smooth - মসৃণ।

• Example sentence
- The sky looked gloomy before the storm began.
- She felt gloomy after hearing the bad news.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১৪.
_____ purity of gold makes it highly valuable.
  1. A
  2. An
  3. The
  4. No article
সঠিক উত্তর:
The
উত্তর
সঠিক উত্তর:
The
ব্যাখ্যা
• Material noun (ex: salt, water ইত্যাদি) এবং Abstract noun (ex: honesty, cruelty ইত্যাদি) এর আগে The বসে না।
- Example: Iron is a useful material.

• কিন্তু material noun/ abstract noun এরপর Of + noun থাকলে তখন এর আগে The ব্যবহার করা হয়।
- Example: The water of this pond is turbid. (ঘোলা)। 


Complete sentence: The purity of gold makes it highly valuable.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
১৫.
Would that she ______ my feelings better.
  1. understanding
  2. understood
  3. understand
  4. could understand
সঠিক উত্তর:
could understand
উত্তর
সঠিক উত্তর:
could understand
ব্যাখ্যা
Correct answer: Would that she could understand my feelings better.

• Would that দিয়ে sentence শুরু হলে subject এরপর could বসে এবং verb এর Present form বসে।
- Would that দিয়ে অবাস্তব ইচ্ছা বা সম্ভাবনা প্রকাশ করা হয়।

Example sentence
- Would that I could go to school.
- Would that I could travel to all the countries I've dreamed of visiting.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৬.
বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে?
  1. মাইকেল মধুসূদন দত্ত
  2. কাজী নজরুল ইসলাম
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. বুদ্ধদেব বসু
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা
- মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলা হয়ে থাকে।

• মাইকেল মধুসূদন দত্ত:

- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার।
- তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
- মাইকেল মধুসূদন দত্ত বাংলাভাষার সনেট প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন ‘পদ্মাবতী’ নাটকে।
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ - তিলোত্তমাসম্ভব কাব্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৭.
নিচের কোনটি 'কন্যা' শব্দের সমার্থক শব্দ?
  1. ঊর্মি
  2. রমণী
  3. ললনা
  4. তনয়া
সঠিক উত্তর:
তনয়া
উত্তর
সঠিক উত্তর:
তনয়া
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'কন্যা' শব্দের সমার্থক শব্দ 'তনয়া'।
 
• 'কন্যা' শব্দের সমার্থক শব্দ:
- মেয়ে, দুহিতা, আত্মজা, নন্দিনী, তনয়া, পুত্রী, ঝি।

অন্যদিকে,
- 'ঊর্মি' - 'ঢেউ' এর সমার্থক শব্দ।
- 'রমণী' ও 'ললনা' নারী শব্দের সমার্থক শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৮.
'অর্পণ' এর বিপরীত শব্দ কোনটি?
  1. প্রদান
  2. বিয়োজন
  3. গ্রহণ
  4. দর্পণ
সঠিক উত্তর:
গ্রহণ
উত্তর
সঠিক উত্তর:
গ্রহণ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'অর্পণ' শব্দের বিপরীত শব্দ - গ্রহণ।

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন।
- 'গ্রাহ্য' শব্দের বিপরীত শব্দ - অগ্রাহ্য।
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত। 
- 'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত। 
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত। 
- 'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয়। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৯.
'তুমি ঐখানে কী করছিলে?' এই বাক্যে 'কী' কোন পদ?
  1. বিশেষণ
  2. সর্বনাম
  3. অব্যয়
  4. ক্রিয়া
সঠিক উত্তর:
সর্বনাম
উত্তর
সঠিক উত্তর:
সর্বনাম
ব্যাখ্যা
• 'তুমি এতক্ষণ করেছ' এই বাক্যে 'কী' প্রশ্নবাচক সর্বনাম পদ।

• প্রশ্নবাচক সর্বনাম:
যে সর্বনাম দ্বারা প্রত্যক্ষ ও পরোক্ষ প্রশ্ন করা বুঝায় তাকে প্রশ্নবাচক সর্বনাম বলে।
এ জাতীয় সর্বনাম হলো : কে, কী, কোন, কার, কাকে, কীসে ইত্যাদি।

বাংলা ভাষায় ব্যবহৃত সর্বনামসমূহকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে।
যথা:
১. ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম: আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, তাঁরা, এ, এরা, ও, ওরা ইত্যাদি।
২. আত্মবাচক সর্বনাম: স্বয়ং, নিজে, খোদ, আপনি।
৩. সামীপ্যবাচক সর্বনাম: এ, এই, এরা, ইহারা, ইনি ইত্যাদি।
৪. দূরত্ববাচক সর্বনাম: ঐ, ঐসব।
৫. সাকুল্যবাচক সর্বনাম: সব, সকল, সমুদয়, তাবৎ।
৬. প্রশ্নবাচক সর্বনাম: কে, কি, কী, কোন, কাহার, কার, কিসে?
[প্রশ্ন তৈরির জন্য প্রশ্নবাচক সর্বনাম প্রয়োগ করা হয়। যেমন - কী দিয়ে ভাত খায়?]
৭. অনির্দিষ্টতাজ্ঞাপক সর্বনাম: কোন, কেহ, কেউ, কিছু।
৮. ব্যতিহারিক সর্বনাম: আপনা আপনি, নিজে নিজে, আপসে, পরস্পর ইত্যাদি।
৯. সংযোগজ্ঞাপক সর্বনাম: যে, যিনি, যাঁরা, যারা, যাহারা ইত্যাদি।
১০. অন্যাদিবাচক সর্বনাম: অন্য, অপর, পর ইত্যাদি।

উল্লেখ্য,
- অব্যয় পদ হিসেব 'কি' লিখতে হয়।
- যেমন:
- তুমি কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও?
- তুমি কি বিসিএস পরীক্ষা দিতে চাও?

উৎস: উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ) ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৪ সংস্করণ)।
২০.
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
  1. ননদ
  2. সধবা
  3. রাজ্ঞী
  4. ময়ূরী
সঠিক উত্তর:
সধবা
উত্তর
সঠিক উত্তর:
সধবা
ব্যাখ্যা
• নিত্য স্ত্রীবাচক শব্দ:
- কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে।
যেমন- এয়ো, সতীন, সৎমা, সধবা, কুলটা, বিধবা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি।

• নিত্য পুরুষবাচাক শব্দ:
- কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে।
যেমন- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

অন্যদিকে,
- ননদ - দেওর। 
- রাজ্ঞী - রাজা। 
- ময়ূরী -ময়ূর। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২১.
'তুষারশুভ্র' কোন সমাসের উদাহরণ?
  1. উপমিত কর্মধারয়
  2. উপমান কর্মধারয়
  3. রূপক কর্মধারয়
  4. মধ্যপদলোপী কর্মধারয়
সঠিক উত্তর:
উপমান কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
উপমান কর্মধারয়
ব্যাখ্যা
•  তুষারের ন্যায় শুভ্র = তুষারশুভ্র উপমান কর্মধারয় সমাসের উদাহরণ।

• উপমান কর্মধারয় সমাস:

- যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান।
- কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়। এগুলােকে উপমান কর্মধারয় বলে।
- এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয়।
যেমন:
- কাজলের মতাে কালাে = কাজলকালাে,
- শশের মতাে ব্যস্ত = শশব্যস্ত,
- মিশির মত কালো = মিশকালো ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২২.
'নামাজ' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. আরবি
  2. ফারসি
  3. তুর্কি
  4. ফরাসি
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'নামাজ' ফারসি  ভাষা থেকে আগত শব্দ।

• ফারসি শব্দ;
সেতার, গুনাহ, পরহেজগার, দরগা, চশমা, খানা, জায়নামাজ, নামায ,রোজা, আইন, সালিশ, নালিশ, বাদশাহ, সুপারিশ, সর্দি, শিরোনাম, হাঙ্গামা, ফরমান, ফরিয়াদ , বান্দা , শাদি আমদানি ,সবজি , রসিদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৩.
'ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. ঐতিহাসিক
  2. ইতিহাসবেত্তা
  3. ইতিহাসবিদ
  4. ইতিহাসকার
সঠিক উত্তর:
ইতিহাসবেত্তা
উত্তর
সঠিক উত্তর:
ইতিহাসবেত্তা
ব্যাখ্যা
• 'ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি' এর এক কথায় প্রকাশ - ইতিহাসবেত্তা। 

• কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- ইতিহাস রচনা করেন যিনি - ঐতিহাসিক। 
- স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি - শাস্ত্রজ্ঞ। 
- যিনি ভালো ব্যাকরণ জানেন - বৈয়াকরণ। 
- যিনি ব্যাকরণ রচনা করেন - ব্যাকরণবিদ। 
- ব্যাকরণে পণ্ডিত যিনি  - বৈয়াকরণ। 
- স্মৃতিশাস্ত্র রচনা করেন যিনি - শাস্ত্রকার। 
- ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৪.
'অবরে সবরে' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. কালে-ভদ্রে
  2. তাড়াহুড়া
  3. অপদার্থ
  4. যা ইচ্ছা তাই
সঠিক উত্তর:
কালে-ভদ্রে
উত্তর
সঠিক উত্তর:
কালে-ভদ্রে
ব্যাখ্যা
• 'অবরে সবরে' বাগ্‌ধারাটির অর্থ - কালে-ভদ্রে।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- 'আকাশের চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।
- 'উড়নপেকে' বাগ্‌ধারাটির অর্থ - অপব্যয়ী।
- 'দফা নিকেশ' বাগ্‌ধারাটির অর্থ - সমূহ সর্বনাশ।
- ‘নয় ছয়’ বাগ্‌ধারাটির অর্থ - অপব্যয়।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৫.
'মুক্তি' এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. √মুক + তি
  2. √মুক্ত + ই
  3. √মুক্‌ +ক্তি
  4. √মুচ্ + ক্তি
সঠিক উত্তর:
√মুচ্ + ক্তি
উত্তর
সঠিক উত্তর:
√মুচ্ + ক্তি
ব্যাখ্যা
• 'মুক্তি' - এর সঠিক প্রকৃতি-প্রত্যয়: √মুচ্‌ + ক্তি।

• সংস্কৃত কৃৎ প্রত্যয় 'ক্তি' যোগে শব্দ গঠনে,
'চ' এবং 'জ' এর স্থলে 'ক' হয়।
যেমন -
- √বচ্‌ + ক্তি = উক্তি।
- √মুচ্‌ + ক্তি = মুক্তি।
- √ভজ্‌ + ক্তি = ভক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২৬.
'লাঙল দিয়ে জমি চাষ করা হয়।' এখানে 'লাঙল' কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্ম কারকে ৩য়া বিভক্তি
  2. করণ কারকে ৩য়া বিভক্তি
  3. অপাদান কারকে ৫মী বিভক্তি
  4. কর্তৃ কারকে ৫মী বিভক্তি
সঠিক উত্তর:
করণ কারকে ৩য়া বিভক্তি
উত্তর
সঠিক উত্তর:
করণ কারকে ৩য়া বিভক্তি
ব্যাখ্যা
'লাঙল দিয়ে জমি চাষ করা হয়।' এখানে 'লাঙল' করণ কারকে ৩য়া বিভক্তি।

: করণ কারক:
যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে। এই কারকে সাধারণত তৃতীয়া বিভক্তি( 'দ্বারা', "দিয়ে, কর্তৃক) ইত্যাদি যুক্ত হয়।
যেমন
- ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।
- চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২৭.
তৎসম উপসর্গ কয়টি?
  1. ১৯
  2. ২০
  3. ২১
  4. ২২
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
• উপসর্গ ৩ প্রকার। যথা- বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশী উপসর্গ।

• তৎসম (সংস্কৃত) উপসর্গ:
- বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে। সেই সঙ্গে সংস্কৃত উপসর্গও তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপে অর্থের সংকোচন সম্প্রসারণ করে থাকে।
- তৎসম উপসর্গ বিশটি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

উল্লেখ্য,
• বাংলা উপসর্গ ২১ টি। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
- বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।
- বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে, যে শব্দটির সঙ্গে উপসর্গ যুক্ত হয় সেই শব্দটি বাংলা হলে উপসর্গটি বাংলা আর সেই শব্দটি তৎসম হলে উপসর্গটিও তৎসম হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২৮.
'ইত্যাদি' কোন সমাস?
  1. বহুব্রীহি সমাস
  2. কর্মধারয় সমাস
  3. অব্যয়ীভাব সমাস
  4. তৎপুরুষ সমাস
সঠিক উত্তর:
তৎপুরুষ সমাস
উত্তর
সঠিক উত্তর:
তৎপুরুষ সমাস
ব্যাখ্যা
• ইতি হতে আদি = ইত্যাদি; এটি পঞ্চমী তৎপুরুষ সমাস।

• পঞ্চমী তৎপুরুষ সমাস:
- পূর্বপদে পঞ্চমী বিভক্তি (হতে, থেকে ইত্যাদি) লোপে যে তৎপুরুষ সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে।
যেমন,
- বিলাত থেকে ফেরত = বিলাতফেরত।
- স্কুল থেকে পালানো = স্কুলপালানো।
- জেল থেকে মুক্ত = জেলমুক্ত।
- স্নাতক থেকে উত্তর = স্নাতকোত্তর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২৯.
'সরিষা হইতে তৈল হয়।' এখানে 'সরিষা' কোন কারক?
  1. কর্তৃ কারক
  2. অপাদান কারক
  3. করণ কারক
  4. কর্ম কারক
সঠিক উত্তর:
অপাদান কারক
উত্তর
সঠিক উত্তর:
অপাদান কারক
ব্যাখ্যা
• অপাদান কারক:
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন-
- বিচ্যুত : গাছ থেকে পাতা পড়ে। 
- গৃহীত : সুক্তি থেকে মুক্তো মেলে। 
- জাত:  জমি থেকে ফসল পাই
- বিরত : পাপে বিরত হও।
- দূরীভূত : দেশ থেকে পঙ্গপাল চলে গেছে।
- রক্ষিত : বিপদ থেকে বাঁচাও।
- আরম্ভ : সোমবার থেকে পরীক্ষা শুরু।
- ভীত : বাঘকে ভয় পায় না কে?
- অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়।

- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলো অপাদান কারক।
যেমন:
- সরিষা হইতে তৈল হয়।
[বাক্যেকে 'কি হতে/থেকে তৈল হয়?' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'সরিষা হইতে'। সুতরাং 'সরিষা হইতে' শব্দটি অপাদান কারকে ৫মী বিভক্তি।]

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৩০.
'রত্ন > রতন' কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. মধ্য স্বরাগম
  2. আদি স্বরাগম
  3. বিষমীভবন
  4. অপিনিহিতি
সঠিক উত্তর:
মধ্য স্বরাগম
উত্তর
সঠিক উত্তর:
মধ্য স্বরাগম
ব্যাখ্যা
• মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি (Anaptyxis):
- সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন- ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে।
- একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। যেমন-
- অ - রত্ন > রতন, ধর্ম > ধরম, স্বপ্ন > স্বপন, হর্ষ > হরষ ইত্যাদি।
- ই - প্রীতি > পিরীতি, ক্লিপ > কিলিপ, ফিল্ম > ফিলিম ইত্যাদি।
- উ - মুক্তা > মুকুতা, তুর্ক > তুরুক, ভ্ৰূ > ভুরু ইত্যাদি।
- এ - গ্রাম > গেরাম, প্রেক > পেরেক, স্রেফ > সেরেফ ইত্যাদি।

• অন্যদিকে:
• অপিনিহিতি:
- পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন-
- মারি > মাইর, আজি > আইজ, সাধু > সাউধ।

• বিষমীভবন:
- দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
যেমন – শরীর > শরীল, লাল > নাল ইত্যাদি।

• আদি স্বরাগম:
- উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলে আদি স্বরাগম (Prothesis)।
যেমন – স্কুল > ইস্কুল, স্টেশন > ইস্টিশন। এরূপ – আস্তাবল, আস্পর্ধা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৩১.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০৩ ও ১৮৭ কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৭ থাকবে?
  1. ১৪
  2. ১৭
  3. ১২
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০৩ ও ১৮৭ কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৭ থাকবে?

সমাধান:
যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা ১০৩ ও ১৮৭ কে ভাগ করলে ভাগশেষ ৭ থাকে।
কাজেই নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে (১০৩ –  ৭) = ৯৬ এবং (১৮৭  –  ৭) বা ১৮০ এর গ.সা.গু.।

এখন,
৯৬ এবং ১৮০ এর গসাগু =১২ ।

∴ বৃহত্তম সংখ্যাটি = ১২।
৩২.
৫, ৫, ৬, ৭, ৯, ১২,....... তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করুন?
  1. ১৭
  2. ১৩
  3. ২১
  4. ১৪
সঠিক উত্তর:
১৭
উত্তর
সঠিক উত্তর:
১৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ৫, ৬, ৭, ৯, ১২,....... তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করুন?

সমাধান,
৫ - ৫ = ০
৬ - ৭ = ১
৭ - ৬ = ১
৯ - ৭ = ২
১২ - ৯ = ৩
তালিকার  সংখ্যাগুলোর পার্থক্যের যে তালিকা তাতে পরপর দুটি সংখ্যার যোগফল প্রদত্ত তালিকার তৃতীয় সংখ্যার সমান।
এই অনুযায়ি পরবর্তি পার্থক্যঃ ৩ + ২ = ৫
সুতরাং তালিকার পরের সংখ্যা, ১২ + ৫ =১৭।
৩৩.
একটি ছাগল ৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও ১০৯২ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য নির্ণয় করুন?
  1. ৮৬০০
  2. ৮৪৭২
  3. ৭৪০০
  4. ৮৪০০
সঠিক উত্তর:
৮৪০০
উত্তর
সঠিক উত্তর:
৮৪০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাগল ৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও ১০৯২ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য নির্ণয় করুন?

সমাধান,
মনেকরি,
ছাগলটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে, ৫% ক্ষতিতে বিক্রয়মূল্য =  (১০০ - ৫) টাকা
৯৫ টাকা।

আবার,
৮% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ৮) টাকা বা ১০৮ টাকা।

∴ বিক্রয়মূল্য বেশি হয় = (১০৮ - ৯৫) টাকা 
= ১৩ টাকা।

বিক্রয়মূল্য ১৩ টাকা বেশি হলে ক্রয়মূল্য =  ১০০ টাকা

বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য =  ১০০/১৩ টাকা

বিক্রয়মূল্য ১০৯২ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০৯২ × ১০০)/১৩ টাকা
= ৮৪০০ টাকা।

ছাগলের ক্রয়মূল্য = ৮৪০০ টাকা।
৩৪.
x + y = 5 এবং xy = 6  হলে, x³ + y³  এর মান নির্ণয় করুন?
  1. 25
  2. 30
  3. 35
  4. 39
সঠিক উত্তর:
35
উত্তর
সঠিক উত্তর:
35
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 5 এবং xy = 6  হলে, x³ + y³  এর মান নির্ণয় করুন?

সমাধান.
দেওয়া আছে,
x + y = 5
এবং xy = 6

প্রদত্ত রাশি,
= x3 + y3
= (x  + y)3 - 3.xy. (x + y) 
= (5)3 - 3.6.5 
= 125 - 90
= 35
৩৫.
135° কোণের সম্পূরক কোণ কত?
  1. 35°
  2. 135°
  3. 235°
  4. 45°
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা
প্রশ্ন: 135° কোণের সম্পূরক কোণ কত?

সমাধান,
 যে দুটি কোণের যোগফল180° বা ২ সমকোণ হয়, তাদেরকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়।
∴ 135° কোণের সম্পূরক কোণ = 45°

অন্যদিকে, 
যে জোড়া কোণগুলির যোগফল 90° বা এক সমকোণ এর সমান তা হল পূরক কোণ। সম্পূরক কোণ
৩৬.
শতকরা বার্ষিক কত মুনাফায় ৫৬০০ টাকার ৫ বছরের মুনাফা ১৪০০ টাকা হবে?
  1. ৫%
  2. ৯%
  3. ১০%
  4. ১৫%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত মুনাফায় ৫৬০০ টাকার ৫ বছরের মুনাফা ১৪০০ টাকা হবে?

সমাধান,
দেওয়া আছে,
আসল, P = ৫৬০০ টাকা
মুনাফা, I = ১৪০০ টাকা
মুনাফার হার, r = নির্ণেয়
 সময়, n = ৫ বছর।

: আমরা জানি, I = Prn/১০০

বা, r = (I × ১০০)/Pn
বা, r =( ১৪০০ × ১০০)/(৫৬০০ × ৫)
বা, r = ৫

বার্ষিক মুনাফার হার r = ৫%
৩৭.
x + y = 12 এবং xy = 27 হলে,(x - y) এর মান নির্ণয় করুন।
  1. 3
  2. 9
  3. 6
  4. 2
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: x + y= 12 এবং xy = 27 হলে,(x - y) এর মান নির্ণয় করুন।

সমাধান, 
দেওয়া আছে,
x + y= 12
এবং xy = 27

আমরা জানি, 
(x - y)2 = ( x + y)2 - 4xy
= (12)2 - 4 × 27
= 144 - 108
= 36

√(x - y)2 = √36
∴ (x - y) = 6
৩৮.
একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির চারপাশের দৈর্ঘ্য কত?
  1. ৫৪ মিটার
  2. ৪৮ মিটার
  3. ৬৪ মিটার
  4. ৫৬ মিটার
সঠিক উত্তর:
৫৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির চারপাশের দৈর্ঘ কত?

সমাধান.

৭.৫০ টাকা খরচ হয় = ১ বর্গমিটারে
১ টাকা খরচ হয় = ১/৭.৫০ বর্গমিটারে
 ১১০২.৫০ টাকা খরচ হয় =( ১ × ১১০২.৫০)/৭.৫০ বর্গমিটার।
= ১৪৭ বর্গমিটার।

মনেকরি,
ঘরের প্রস্থ = ক মিটার
ঘরের দৈর্ঘ্য =৩ক মিটার
∴ ঘরের ক্ষেত্রফল = (ক × ৩ক) বর্গমিটার।
= ৩ক বর্গমিটার।

প্রশ্নমতে,
৩ক = ১৪৭ বর্গমিটার।
বা, ৩ক = ১৪৭ বর্গমিটার।
বা, ক = ১৪৭/৩ বর্গমিটার।
বা, √ক = √৪৯ বর্গমিটার।

বা, ক = ৭ মিটার।

∴ ঘরের প্রস্থ = ৭ মিটার
ঘরের দৈর্ঘ্য = (৩ × ৭) মিটার
= ২১ মিটার।

ঘরের পরিসীমা = ২(৭ + ২১)
= ৫৬ মিটার
৩৯.
ত্রিভুজের তিন কোণের অনুপাত 9 : 4 : 5 হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত?
  1. ৪০°
  2. ৫০°
  3. ৯০°
  4. ৩০°
সঠিক উত্তর:
৪০°
উত্তর
সঠিক উত্তর:
৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের তিন কোণের অনুপাত ৯ : ৪ : ৫ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত?

সমাধান,
মনেকরি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ৯ক + ৪ক + ৫ক
= ১৮ক

আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০°

∴ ১৮ক = ১৮০°
বা, ক = ১৮০°/১৮
বা, ক = ১০°

ক্ষুদ্রতম কোণের পরিমাণ = ৪ × ১০°
= ৪০°
৪০.
x4 - 2x² + 1 এর উৎপাদক বিশ্লেষণ কোনটি?
  1. (x - 1)² (x - 1)²
  2. (x + 1)² (x² - 1)
  3. (x² - 1) (x + 1)
  4. (x + 1)² (x - 1)²
সঠিক উত্তর:
(x + 1)² (x - 1)²
উত্তর
সঠিক উত্তর:
(x + 1)² (x - 1)²
ব্যাখ্যা
প্রশ্ন: x4 - 2x² + 1 এর উৎপাদক বিশ্লেষণ কোনটি?

সমাধান,
= x4 - 2x² + 1
= (x²)² - 2x² + 1
= ( x² - 1)²
= ( x² - 1) ( x² - 1)
= (x + 1) (x - 1) (x + 1) (x - 1)
= (x + 1)² (x - 1)²
৪১.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৯ ও ১৬ হলে, মধ্য সমানুপাতী নির্ণয় করুন?
  1. ১২
  2. ১৬
  3. ১৮
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
আমরা জানি,
১ম রাশি × ৩য় রাশি = (২য় রাশি)

এখানে,
১ম রাশি = ৯ এবং ৩য় রাশি = ১৬

 বা, ৯ × ১৬ = (মধ্য রাশি)
বা, (মধ্য রাশি) = ১৪৪
বা, √মধ্য রাশি =√১৪৪
∴  মধ্য রাশি = ১২

∴ নির্ণেয় মধ্য সমানুপাতী = ১২
৪২.
m সংখ্যাক সংখ্যার গড় x এবং n সংখ্যক সংখ্যার গড় y হলে m + n সংখ্যার গড় কত?
  1. (mx + ny)/mn
  2. (mx + ny)/(m + n)
  3. (x + y)/mn
  4. (x + y)/(m + n)
সঠিক উত্তর:
(mx + ny)/(m + n)
উত্তর
সঠিক উত্তর:
(mx + ny)/(m + n)
ব্যাখ্যা
প্রশ্ন: m সংখ্যাক সংখ্যার গড় x এবং n সংখ্যক সংখ্যার গড় y হলে m + n সংখ্যার গড় কত?

m সংখ্যাক সংখ্যার গড় = x
m সংখ্যক সংখ্যার সমষ্টি = mx

n সংখ্যক সংখ্যার গড় = y
 n সংখ্যক সংখ্যার সমষ্টি = ny

সুতরাং,
(m + n) সংখ্যার গড় = (mx + ny)/m + n
৪৩.
35x+2 = 81x+2 হলে x এর মান কত?
  1. 2
  2. 6
  3. 8
  4. 3
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: 35x+2 = 81x+2 হলে x এর মান কত?

সমাধান,
বা, 35x + 2 = 34(x + 2)
বা,  35x + 2 = 3(4x + 8)
বা, 5x + 2 = 4x + 8
∴ x = 6
৪৪.
দুইটি বইয়ের মূল্যের অনুপাত ৫ : ৭। দ্বিতীয়টির মূল্য ৯১ টাকা হলে, প্রথম বইটির মূল্য কত?
  1. ৪৫ টাকা
  2. ৬২ টাকা
  3. ৬৫ টাকা
  4. ৫৫ টাকা
সঠিক উত্তর:
৬৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বইয়ের মূল্যের অনুপাত ৫ : ৭। দ্বিতীয়টির মূল্য ৯১ টাকা হলে, প্রথম বইটির মূল্য কত?

সমাধান: 
দেওয়া আছে,
দ্বিতীয় বইয়ের মূল্য = ৯১ টাকা।

মনেকরি,
প্রথম বইয়ের মূল্য = দ্বিতীয় বইয়ের মূল্যের ৫/৭ গুণ।
∴ প্রথম বইয়ের মূল্য = (৯১ এর ৫/৭) টাকা
= ৬৫ টাকা।

∴ প্রথম বইয়ের মূল্য = ৬৫ টাকা।
৪৫.
logx(2/3) = - (1/2) হলে, x -এর মান কত?
  1. 9/4
  2. √3/2
  3. 4/9
  4. 2/√3
সঠিক উত্তর:
9/4
উত্তর
সঠিক উত্তর:
9/4
ব্যাখ্যা
প্রশ্ন, logx(2/3) = - (1/2) হলে, x -এর মান কত?

সমাধান,
logx 2/3  = - (1/2)
বা, x- (1/2) = 2/3 
বা, 1/x½ = 2/3
বা, 1/√x = 2/3
বা, √x = 3/2
বা, (√x)² = (3/2)²

∴ x = 9/4
৪৬.
5b4a3c, 10ab² এবং 15abc5 এর ল.সা.গু কত?
  1. 30 a4b4c5
  2. 30 a3b5c5
  3. 15 a3b4c5
  4. 30 a3b4c5
সঠিক উত্তর:
30 a3b4c5
উত্তর
সঠিক উত্তর:
30 a3b4c5
ব্যাখ্যা
প্রশ্ন: 5b4a3c, 10ab² এবং 15abc5 এর ল.সা.গু কত?

সমাধান,
এখানে,
5,10 ও 15 এর ল.সা.গু = 30
প্রদত্ত রাশিগুলোর সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক যথাক্রমে, a3b4c

ল.সা.গু= 30 a3b4c5
৪৭.
নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ৫/৬
  2. ১২/১৫
  3. ৩/৬
  4. ১১/১৪
সঠিক উত্তর:
৩/৬
উত্তর
সঠিক উত্তর:
৩/৬
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

সমাধান,
৫/৬ = ০.৮৩৩৩৩...
১২/১৫ = ০.৮
৩/৬ = ০.৫
১১/১৪ = ০.৭৮৫...
৪৮.
2 + 6 + 18 + ধারাটির ৬ষ্ঠ পদের সমষ্টি কত?
  1. 728
  2. 428
  3. 442
  4. 528
সঠিক উত্তর:
728
উত্তর
সঠিক উত্তর:
728
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 6 + 18 + ধারাটির ৬ষ্ঠ পদের সমষ্টি কত?

সমাধান,
ধারাটি একটি গুণোত্তর ধারা।
গুণোত্তর ধারার প্রথম পদ a = 2
এবং সাধারণ অনুপাত r = 6/2 = 3

∴ ৬ষ্ঠ পদের সমষ্টি, S  = a. (rn - 1)/(r - 1)   
= 2(36 - 1)/(3 - 1)
= 2(729 - 1)/2
= 2(728/2)
= 728

উল্লেখ্য,
গু‌ণোত্তর ধারা: যে ধারার কোনো প‌দের সা‌থে তার পরবর্তী প‌দের অনুপাত সর্বদাই সমান হয় তাকে গুণোত্তর ধারা বলে।
৪৯.
নিচের কোনটি স্ক্যান্ডিনেভীয় দেশ?
  1. সুইডেন
  2. ডেনমার্ক
  3. নরওয়ে
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
স্ক্যান্ডিনেভিয়া:
- স্ক্যান্ডিনেভিয়া উত্তর ইউরোপের একটি অঞ্চল।
- এটি ৩টি দেশ নিয়ে গঠিত, ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেন।
- "নর্ডিক দেশ" শব্দটিতে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলির পাশাপাশি ফিনল্যান্ড এবং আইসল্যান্ডও অন্তর্ভুক্ত রয়েছে।
- তিনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশই সাংবিধানিক রাজতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্র।
- যুক্তরাজ্যের উত্তরে অবস্থিত ফ্যারো দ্বীপপুঞ্জ এবং উত্তর কানাডার পূর্বে অবস্থিত গ্রিনল্যান্ডকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে স্ক্যান্ডিনেভিয়ার অংশ হিসেবে বিবেচনা করা হয়, কারণ উভয় অঞ্চলই ডেনমার্ক দ্বারা নিয়ন্ত্রিত।

উৎস: World Atlas.
৫০.
জাপানের গৃহীত নীতি কোনটি?
  1. মাইনাস টু নীতি
  2. চায়না মাইনাস নীতি
  3. চায়না প্লাস ওয়ান নীতি
  4. চায়না প্লাস টু নীতি
সঠিক উত্তর:
চায়না প্লাস ওয়ান নীতি
উত্তর
সঠিক উত্তর:
চায়না প্লাস ওয়ান নীতি
ব্যাখ্যা
- জাপানের গৃহীত নীতি হলো চায়না প্লাস ওয়ান নীতি।
- চায়না প্লাস ওয়ান নীতি হলো, চীনকে কেন্দ্র করে ব্যবসা না করে, বিকল্প হিসেবে অন্য দেশে ব্যবসা সম্প্রসারণ করা।
- এই নীতি জাপানের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বৈচিত্র্য আনার জন্য গৃহীত হয়েছে।
- জাপানের "চায়না প্লাস ওয়ান" নীতি হল একটি ব্যবসায়িক কৌশল যেখানে জাপানি কোম্পানিগুলি চীন-ভিত্তিক তাদের উৎপাদন এবং সরবরাহ চেইনকে বৈচিত্র্যময় করার চেষ্টা করছে। 
- এই নীতির আওতায়, তারা চীনে তাদের বিদ্যমান বিনিয়োগ বজায় রেখে, অন্যান্য দেশেও বিনিয়োগ করছে। 
- এই অন্যান্য দেশগুলির মধ্যে ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম, এবং অন্যান্য উদীয়মান অর্থনীতি অন্তর্ভুক্ত। 
- এর মূল লক্ষ্য হল চীনের উপর নির্ভরশীলতা কমিয়ে আনা এবং বাজারের ঝুঁকি হ্রাস করা।

উৎস: THE ECONOMIC TIMES.
৫১.
বাংলাদেশের পূর্বে কোন ভারতীয় রাজ্যের অবস্থান নয়?
  1. আসাম
  2. মিজোরাম
  3. মেঘালয়
  4. সবগুলো
সঠিক উত্তর:
মেঘালয়
উত্তর
সঠিক উত্তর:
মেঘালয়
ব্যাখ্যা
ভৌগোলিক অবস্থান ও সীমানা: 
- এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান।
- বাংলাদেশ ২০°৩৪′ উত্তর অক্ষরেখা থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষরেখার মধ্যে এবং ৮৮°০১′ পূর্ব দ্রাঘিমারেখার থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত।
- বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা (২৩°৫′) অতিক্রম করেছে।
- পূর্ব-পশ্চিমে সর্বোচ্চ বিস্তৃতি ৪৪০ কি.মি. এবং উত্তর-উত্তর পশ্চিম থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্ব প্রান্ত পর্যন্ত সর্বোচ্চ বিস্তৃতি ৭৬০ কি.মি.।
- বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম; পূর্বে আসাম, ত্রিপুরা ও মিজোরাম এবং মিয়ানমার; দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।
- বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কি.মি. বা ৫৬, ১৭৭ বর্গমাইল।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৫২.
ক্যাম্প ডেভিড চুক্তিতে মধ্যস্থতা করেন কোন মার্কিন প্রেসিডেন্ট?
  1. জিমি কার্টার
  2. বিল ক্লিনটন
  3. জন এফ কেনেডি
  4. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
সঠিক উত্তর:
জিমি কার্টার
উত্তর
সঠিক উত্তর:
জিমি কার্টার
ব্যাখ্যা
ক্যাম্প ডেভিড চুক্তি:
- ক্যাম্প ডেভিড চুক্তি হলো ইসরায়েল ও মিশরের মধ্যে ১৭ সেপ্টেম্বর ১৯৭৮ সালে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক শান্তি চুক্তি।
- এই চুক্তি পরবর্তী বছরে এই দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক শান্তিচুক্তিতে পরিণত হয়।
- মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন ও মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এতে অংশগ্রহণ করেন।
- চুক্তিটি “মধ্যপ্রাচ্যে শান্তির জন্য কাঠামো” নামে পরিচিত ছিল।
- মার্কিন প্রেসিডেন্টের সরকারি অবকাশকেন্দ্র ক্যাম্প ডেভিড, মেরিল্যান্ডে আলোচনা হওয়ায় এটি “ক্যাম্প ডেভিড চুক্তি” নামে পরিচিত হয়।
- এই চুক্তির কারণে সাদাত ও বেগিন শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন।
- এই চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং আরব-ইসরায়েল বিরোধ নিরসনে প্রথম সফল কূটনৈতিক উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।

উৎস: Britannica.
৫৩.
যমুনা নদী কোথায় পদ্মার সঙ্গে মিলিত হয়?
  1. চাঁদপুরের কাছে
  2. দৌলতদিয়ার কাছে
  3. মাওয়ার কাছে
  4. জাজিরার কাছে
সঠিক উত্তর:
দৌলতদিয়ার কাছে
উত্তর
সঠিক উত্তর:
দৌলতদিয়ার কাছে
ব্যাখ্যা
যমুনা:
- ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জের কাছে ব্রহ্মপুত্রের শাখা যমুনা নদী নামে দক্ষিণে প্রবাহিত হয়ে দৌলতদিয়ার কাছে পদ্মার সঙ্গে মিলিত হয়ে পদ্মা নাম ধারণ করে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়।
- করতোয়া ও আত্রাই যমুনার প্রধান উপনদী।
- ধলেশ্বরী এর শাখানদী এবং ধলেশ্বরীর শাখানদী বুড়িগঙ্গা।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৫৪.
নিচের কোন দেশ ইন্দোচীনের অন্তর্ভুক্ত নয়?
  1. ফিলিপাইন
  2. লাওস
  3. ভিয়েতনাম
  4. কম্বোডিয়া
সঠিক উত্তর:
ফিলিপাইন
উত্তর
সঠিক উত্তর:
ফিলিপাইন
ব্যাখ্যা
- ফিলিপাইন ইন্দোচীনের অন্তর্ভুক্ত নয়। 

ইন্দোচীন (Indochina): 

- ইন্দোচীন বলতে সাধারণত তিনটি দেশকে বোঝানো হয়: ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া। 
- এই অঞ্চলটি এক সময় ফরাসি উপনিবেশ ছিল।
- প্রথমে এটি ফরাসি সাম্রাজ্যের অংশ ছিল, পরে ফরাসি ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়।
- “ইন্দোচীন” নামটি এসেছে এ অঞ্চলে ভারতীয় (ইন্দো) ও চীনা সংস্কৃতির মিশ্র প্রভাব থেকে।
- এই নামটি সংস্কৃতি, ধর্ম, শিল্প ও সমাজে ভারত ও চীনের প্রভাব বোঝাতে ব্যবহৃত হয়।
- ইন্দোচীন হলো ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া নিয়ে গঠিত একটি অঞ্চল, যেখানে ভারত ও চীনের সাংস্কৃতিক প্রভাব একত্রে বিদ্যমান এবং যা এক সময় ফ্রান্সের অধীনে ছিল।

উৎস: Britannica.
৫৫.
সংসদ প্রণীত আইন অনুমোদন করেন কে?
  1. স্পিকার
  2. রাষ্ট্রপতি
  3. প্রধানমন্ত্রী
  4. সংসদীয় স্থায়ী কমিটি
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
ব্যাখ্যা
রাষ্ট্রপতি: 
- পদমর্যাদায় রাষ্ট্রপতি সবার উপরে।
- সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রের প্রধান।
- সবার ঊর্ধ্বে তিনি স্থান লাভ করেন।
- সংবিধান ও আইন অনুযায়ী তাঁকে প্রদত্ত সকল দায়িত্ব ও ক্ষমতা তিনি প্রয়োগ করেন।
- সংসদ প্রণীত আইন রাষ্ট্রপতি অনুমোদন করেন
- সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান।
- প্রজাতন্ত্রের সকল কাজ তাঁর নামে পরিচালিত হয়।
- তাঁর হাতে কোনো নির্বাহী ক্ষমতা নেই।
- দেশের সরকার গঠন, শাসন পরিচালনা, আইন প্রণয়ন এবং অর্থ, বিচার, প্রতিরক্ষা ও কূটনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ কাজ তিনি সম্পাদন করেন।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৫৬.
কম্পিউটার ভাষার জনক বলা হয়ে থাকে কোনটিকে?
  1. C
  2. Python
  3. BASIC
  4. ALGOL
সঠিক উত্তর:
C
উত্তর
সঠিক উত্তর:
C
ব্যাখ্যা
'সি' প্রোগ্রামিং ভাষা:
- সি একটি বহুল ব্যবহৃত উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা।
- এটি অন্যান্য উচ্চ স্তর ল্যাংগুয়েজগুলোর মধ্যে অনেক সমৃদ্ধ ও জনপ্রিয় ভাষা।
- আমেরিকার বেল ল্যাবরেটরির ডেনিস রিচি ১৯৭০ সালে এ ভাষার উদ্ভাবন করেন।
- ভাষাটির নাম 'C' রাখা হয়েছে কারণ, B নামের অপর একটি ভাষা আগেই তৈরি হয়েছে।
- C যাতে তার গুণাগুণ না হারায় সেজন্য ১৯৮৩ সালে কম্পাইলার এবং সফ্টওয়্যার প্রস্তুতকারকদের একটি গ্রুপ আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট (ANSI)-কে C এর জন্য একটি নীতি নির্ধারণের আবেদন জানান।
- ১৯৮৯ সালের শেষের দিকে নির্ধারিত কমিটি C এর জন্য ANSI নীতি নির্ধারণ করে।
- সিস্টেম প্রোগ্রামিং-এর ক্ষেত্রে এ ভাষা অধিক হারে ব্যবহৃত হয়।
- উপাত্ত সঞ্চালনের বর্ণনার জন্য এ ভাষার সুবিধা অনেক বেশি বলে ভাষাটি অন্যান্য ভাষার চেয়ে অনেক বেশি জনপ্রিয়।
- C ভাষাকে কম্পিউটার ভাষার জনক বলা হয়ে থাকে।
- এ ভাষারও অনেক সংস্করণ রয়েছে। যেমন- C, ANSI C, Visual C, Turbo C প্রভৃতি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭.
আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৪২ সালে
  2. ১৯৪৩ সালে
  3. ১৯৪৪ সালে
  4. ১৯৪৫ সালে
সঠিক উত্তর:
১৯৪৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৪ সালে
ব্যাখ্যা
আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD):
- IBRD হলো বিশ্বের সবচেয়ে বড় উন্নয়ন ব্যাংক।
- এটি ১৮৯টি সদস্য দেশের মালিকানাধীন একটি বৈশ্বিক সহযোগী প্রতিষ্ঠান।
- এর মূল লক্ষ্য হলো দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়নের সুফল সবার মাঝে পৌঁছে দেওয়া।
- IBRD ঋণ, গ্যারান্টি, ঝুঁকি ব্যবস্থাপনা পণ্য এবং পরামর্শ সেবা প্রদান করে।
- এটি মধ্যম আয়ের দেশ এবং আর্থিকভাবে সক্ষম নিম্ন আয়ের দেশগুলোর পাশে দাঁড়ায়।
- ব্যাংকটি ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- IBRD এবং IDA (সবচেয়ে দরিদ্র দেশগুলোর জন্য তহবিল) মিলে গঠন করে বিশ্ব ব্যাংক।
- তারা সরকারি ও বেসরকারি খাতের সঙ্গে কাজ করে দারিদ্র্য কমাতে এবং যৌথ সমৃদ্ধি গড়তে।
- IBRD আঞ্চলিক ও বৈশ্বিক সংকট মোকাবেলায়ও সমন্বিত পদক্ষেপ নেয়।

উৎস: World Bank ওয়েবসাইট।