উত্তর
ব্যাখ্যা
⇒তামাদি আইনের ৩ ধারা অনুযায়ী তামাদির বিষয়বস্তু হলো ৩ টি।যথা:মামলা, আপীল এবং আবেদনপত্র।
⇒তামাদি আইন ১৯০৮ এর ৩ ধারা, তামাদির মেয়াদ অন্তে দায়েরকৃত মামলা ইত্যাদি খারিজ: আইনের ৪ হইতে ২৫ ধারার উভয় ধারাসহ সাপেক্ষে প্রথম তফসিলে এতদুদ্দেশ্যে নির্ধারিত তামাদি মেয়াদ উত্তীর্ণ হবার পর মামলা, আপিল বা দরখাস্ত রুজু, দায়ের বা দাখিল করা হলে বিবাদীপক্ষ যদি তামাদির প্রশ্ন উত্থাপন নাও করে, তারপরও উক্ত মামলা, আপিল বা দরখাস্ত খারিজ বলে বিবেচিত হবে।
ব্যাখ্যা: সাধারণত উপযুক্ত কর্মচারির নিকট আরজি উপস্থিত করলে বা নিঃস্ব হলে, নিঃস্বভাবে মামলা করিবার অনুমতির জন্য দরখাস্ত করলে এবং আদালত যেখানে কোম্পানি গুটিয়ে ফেলছে; সেখানে কোম্পানির বিরুদ্ধে দাবির ক্ষেত্রে দাবিদার সরকারী অবসায়কের নিকট দাবি প্রেরণ করলে মামলা দায়ের করা হয়।
⇒তামাদি আইনের ৩ ধারার বিধান আদালতের জন্য বাধ্যতামূলক।তাই পক্ষগণ একমত হয়েও তামাদির মেয়াদ বৃদ্ধি
করতে পারে না। ধারা ৩ অনুযায়ী,নির্ধারিত তামাদির মেয়াদ শেষ হবার পর মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করা হলে খারিজ হবে।
------------
The Limitation Act, 1908 section- 3. Dismissal of suits, etc., instituted, etc., after period of limitation:
Subject to the provisions contained in sections 4 to 25 (inclusive), every suit instituted, appeal preferred, and application made, after the period of limitation prescribed therefor by the first schedule shall be dismissed, although limitation has not been set up as a defence.
Explanation.- A suit is instituted, in ordinary cases, when the plaint is presented to the proper officer; in the case of a pauper, when his application for leave to sue as a pauper is made; and, in the case of a claim against a company which is being wound up by the Court, when the claimant first sends in his claim to the official liquidator.