পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
প্রাচীন সভ্যতাসমূহ, সাম্রাজ্যসমূহ, গুরুত্বপূর্ণ ঘটনাবলী (যুদ্ধ ও বিপ্লব ইত্যাদি), ধর্মসমূহের ইতিহাস এবং ইতিহাসের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ [শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ুন। এই টপিক সারাজীবন পড়েও শেষ হবে না। ৪/৫ নাম্বারের জন্য বেশি সময় নষ্ট করা যাবে না] সোর্সঃ যেকোনো গাইড বই এবং বোর্ড বইগুলোই যথেষ্ট। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
বিজ্ঞানের চর্চা প্রথম শুরু হয় কোথায়?
  1. ক) ইংল্যান্ডে
  2. খ) চীনে
  3. গ) মিশরে
  4. ঘ) গ্রিসে
সঠিক উত্তর:
ঘ) গ্রিসে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গ্রিসে
ব্যাখ্যা
- প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে প্রথম বিজ্ঞানের চর্চা শুরু হয়।
- পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন এবং চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের কারণ গ্রিকরাই প্রথম নির্ণয় করে।
- চাদের নিজস্ব আলো নেই এবং পৃথিবী একটি গ্রহ যা নিজ কক্ষপথে আবর্তিত হয় এ সত্য গ্রিকরাই প্রথম উদঘাটন করে।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নকম-দশম শ্রেণী)
.
বর্ধমান কার অপর নাম?
  1. ক) মহাবীর
  2. খ) গৌতম বুদ্ধ
  3. গ) শ্রীচৈতন্য
  4. ঘ) ঋষভদেব
সঠিক উত্তর:
ক) মহাবীর
উত্তর
সঠিক উত্তর:
ক) মহাবীর
ব্যাখ্যা
- ভারতীয় উপমহাদেশের বিখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব মহাবীরের আসল নাম বর্ধমান।
- তিনি খ্রিস্টপূর্ব ৫৪০ অব্দে জন্মগ্রহণ এবং খ্রিস্টপূর্ব ৪৬৮ অব্দে মারা যান বলে অনুমান করা হয়।
- মহাবীর প্রবর্তিত ধর্ম হলো জৈন ধর্ম। প্রাচীন ভারতে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে জৈন ধর্মের উদ্ভব ঘটে।
- তবে কিছু ঐতিহাসিকের মতে জৈন ধর্মের প্রবর্তক খষভদেব বা আদিনাথ।
- তাদের মতে জৈন ধর্মের প্রচারক সংখ্যা ২৩ জন এবং এদের মধ্যে মহাবীর হলেন সর্বশেষ প্রচারক।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক ইতিহাস : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
.
জার্মানিতে প্রোটেস্টানিজমের সূত্রপাত হয় কোন শতকে?
  1. ক) চতুর্দশ শতক
  2. খ) পঞ্চদশ শতক
  3. গ) ষোড়শ শতক
  4. ঘ) সপ্তদশ শতক
সঠিক উত্তর:
গ) ষোড়শ শতক
উত্তর
সঠিক উত্তর:
গ) ষোড়শ শতক
ব্যাখ্যা
- প্রোটেস্টানিজম হলো খ্রিস্টান ধর্মের একটি সংস্কার আন্দোলন। ষোড়শ শতকে জার্মান ধর্মযাজক মার্টিন লুথার প্রচলিত পোপ নিয়ন্ত্রিত চার্চতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেন। তার এই প্রতিবাদে মাধ্যমে প্রতিবাদী খ্রিস্টধর্ম বা প্রোটেস্টানিজমের সূচনা ঘটে।
- এর অংশ হিসেবে ১৫৪৩-১৫৫৫ সময়ে জার্মানিতে ক্যাথলিক ও প্রোটেস্টান্টদের মধ্যে গৃহযুদ্ধ সংঘটিত হয়।
- পরবর্তীতে অগসবার্গের সন্ধির মাধ্যমে এই সংঘাত অবসান হয় এবং খ্রিস্টান প্রোটেস্টেন্ট সম্প্রদায়ের উদ্ভব ঘটে।
(সূত্রঃ ইতিহাস : স্নাতক শ্রেণী)
.
ওয়াটারলু যুদ্ধে বিজয়ী হন কে?
  1. ক) নেপোলিয়ান বোনাপার্ট
  2. খ) আর্থার ওয়েলেসলি
  3. গ) ফিল্ড মার্শাল রোমেল
  4. ঘ) ডিউক অব এডিনবার্গ
সঠিক উত্তর:
খ) আর্থার ওয়েলেসলি
উত্তর
সঠিক উত্তর:
খ) আর্থার ওয়েলেসলি
ব্যাখ্যা
- ১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটারলু নামক স্থানে ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে সংঘটিত যুদ্ধ ‘ওয়াটারলু যুদ্ধ’ নামে পরিচিত।
- এই যুদ্ধে ফ্রান্সকে নেতৃত্ব দেন সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট ও ইংল্যান্ডের পক্ষে নেতৃত্বে ছিলেন ডিউক অব ওয়েলিংটন আর্থার ওয়েলেসলি। যুদ্ধে নেপোলিয়ান আর্থার ওয়েলেসলির নিকট পরাজিন হন।
- পরবর্তীতে নেপোলিয়ানকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। সেন্ট হেলেনা দ্বীপেই ১৮২১ সালের নেপোলিয়ান মারা যান।
(সূত্রঃ হিস্টোরি ডটকম)
.
কৌটিল্য প্রাচীন ভারতের কার মন্ত্রিসভার সদস্য ছিলেন?
  1. ক) প্রথম চন্দ্রগুপ্ত
  2. খ) চন্দ্রগুপ্ত মৌর্য
  3. গ) সম্রাট অশোক
  4. ঘ) সম্রাট সমুদ্রগুপ্ত
সঠিক উত্তর:
খ) চন্দ্রগুপ্ত মৌর্য
উত্তর
সঠিক উত্তর:
খ) চন্দ্রগুপ্ত মৌর্য
ব্যাখ্যা
- প্রাচীন ভারতের শ্রেষ্ঠ দার্শনিক, অর্থনীতিবিদ, সমরবিদ কৌটিল্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য এর পরামর্শদাতা বা উপদেষ্টা বা মন্ত্রিসভার সভ্য ছিলেন।
- তিনি চাণক্য ও বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত।
- চাণক্য রচিত গ্রন্থ হলো অর্থশাস্ত্র।
(সূত্রঃ ব্রিটানিকা)
.
আব্রাহাম লিংকন কবে Emancipation Proclamation এ স্বাক্ষর করেন?
  1. ক) ১ জানুয়ারি ১৮৬২
  2. খ) ১ জুলাই ১৮৬২
  3. গ) ১ জানুয়ারি ১৮৬৩
  4. ঘ) ১ ডিসেম্বর ১৮৬৫
সঠিক উত্তর:
গ) ১ জানুয়ারি ১৮৬৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ১ জানুয়ারি ১৮৬৩
ব্যাখ্যা
- ১৮৬২ সালের ২২ সেপ্টেম্বর ১৬তম মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দাস প্রথা বিলুপ্তির ঘোষণা দেন। এ লক্ষে ১ জানুয়ারি ১৮৬৩ তিনি Emancipation Proclamation এ স্বাক্ষর করেন।
- পরবর্তীতে সংবিধানের ১৩তম সংশোধনী কার্যকরের মাধ্যমে ১৮৬৫ সালের ১৮ ডিসেম্বর সাংবিধানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে দাস প্রথা নিষিদ্ধ হয়।
(সূত্রঃ হিস্টোরি ডটকম)
.
নিচের কোনটি ‘ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল’ নামে পরিচিত?
  1. ক) বিল অব রাইটস
  2. খ) ইলবার্ট অ্যাক্ট
  3. গ) ম্যাগনাকার্টা
  4. ঘ) গুড ফ্রাইডে ট্রিটি
সঠিক উত্তর:
গ) ম্যাগনাকার্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) ম্যাগনাকার্টা
ব্যাখ্যা
- ম্যাগনাকার্টাকে ব্রিটেনের শাসনতন্ত্রের বাইবেল বলা হয়।
- ১২১৫ সালের ১৫ই জুন টেমস নদীর তীরে রানিমেড নামক স্থানে তৎকালীন ইংল্যান্ডের রাজা জন ম্যাগনাকার্টায় স্বাক্ষর করেন।
- এতে ঘোষণা করা হয় কেউ আইনের উর্ধ্বে নয়। এর মাধ্যমে আইনের শাসনের ধারণার যাত্রা শুরু হয়।
- এটিকে ব্রিটেনের প্রথম শাসনতন্ত্রও বলা হয়।
(সূত্র: www.magnacarta800th.com)
.
কোন রোমান সম্রাটের মাধ্যমে খ্রিস্টধর্ম প্রসার লাভ করে?
  1. ক) সম্রাট লেপিডাস
  2. খ) সম্রাট অগাসটাস সিজার
  3. গ) সম্রাট কনস্টানটাইন
  4. ঘ) সম্রাট রোমিউট্রলাস
সঠিক উত্তর:
গ) সম্রাট কনস্টানটাইন
উত্তর
সঠিক উত্তর:
গ) সম্রাট কনস্টানটাইন
ব্যাখ্যা
- গ্রিকদের মতো রোমানরা বিভিন্ন দেবদেবীর উপাসনা করতো। তাদের প্রধান দেবতা ছিলো জুপিটার।
- সম্রাট অগাস্টাস সিজার নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে ঘোষণা করেন। তিনি নিজের প্রভাব হারানোর ভয়ে খ্রিস্টধর্মের উপর বিধি নিষেধ আরোপ করেন।
- কিন্তু সম্রাট কনস্টানটাইন খ্রিস্টধর্ম গ্রহণ করে একে রোমান সাম্রাজ্যের সরকারি ধর্মে পরিণত করেন। তার হাত ধরেই খ্রিস্টধর্ম প্রসার লাভ করে।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
.
মুঘল সম্রাট আকবর কোন ধর্মমতের প্রচার করেন?
  1. ক) দ্বীন ই আকবরী
  2. খ) দ্বীন ই ইলাহী
  3. গ) দ্বীন ই নসায়েব
  4. ঘ) দ্বীন ই সেকেন্দ্রা
সঠিক উত্তর:
খ) দ্বীন ই ইলাহী
উত্তর
সঠিক উত্তর:
খ) দ্বীন ই ইলাহী
ব্যাখ্যা
- মুঘল সম্রাট আকবর ১৫৮২ সালে সকল ধর্মমতের অন্তঃসারের সমন্বয়ে ‘দ্বীন ই ইলাহী’ নামের একটি একেশ্বরবাদী ধর্মমতের প্রচার করেন।
- তবে তার এই ধর্ম গ্রহণের জন্যে তিনি কারো উপর বলপ্রয়োগ করেননি। তার মৃত্যুর সাথে সাথে এই ধর্মমতও বিলুপ্ত হয়ে যায়।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস : দ্বিতীয়পত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১০.
ট্রাফালগার যুদ্ধের (Battle of Trafalgar) সাথে কার নাম জড়িত?
  1. ক) রবার্ট ক্লাইভ
  2. খ) জোয়ান অব আর্ক
  3. গ) অ্যাডমিরাল নেলসন
  4. ঘ) রডারিক ফার্দিনান্ড
সঠিক উত্তর:
গ) অ্যাডমিরাল নেলসন
উত্তর
সঠিক উত্তর:
গ) অ্যাডমিরাল নেলসন
ব্যাখ্যা
- ট্রাফাগাল যুদ্ধ ছিলো ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী নৌযুদ্ধ। ফ্রান্স ও স্পেনের মিলিত নৌশক্তির সাথে লড়াই করে অ্যাডমিরাল লর্ড নেলসনের নেতৃত্বে ব্রিটেন এই যুদ্ধে জয় লাভ করে।
- ১৮০৫ সালের ২১ অক্টোবর স্পেন উপকূলে এই যুদ্ধ সংঘটিত হয়।
- ট্রাফাগাল যুদ্ধ জয় এবং নেলসনের প্রতি সম্মান জানাতে লন্ডনে নেলসনের সমাধির পাশে ট্রাফাগাল স্কয়ার নির্মিত হয়।
(সূত্রঃ হিস্টোরি ডটকম)
১১.
টাইটানিক জাহাজ কবে আটলান্টিক মহাসাগরে ডুবে যায়?
  1. ক) ১৯১১ সালে
  2. খ) ১৯১২ সালে
  3. গ) ১৯১৩ সালে
  4. ঘ) ১৯১৪ সালে
সঠিক উত্তর:
খ) ১৯১২ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯১২ সালে
ব্যাখ্যা
- ১৯১২ সালের ১৫ এপ্রিল রাতে টাইটানিক জাহাজ তার প্রথম যাত্রায় উত্তর আটলান্টিক মহাসাগরে আইসবার্গের সাথে ধাক্কা লেগে নিমজ্জিত হয়।
- তখন এতে ২২০০ যাত্রী ও ক্রু ছিলো যার মধ্যে প্রায় ১৫০০ জন মারা যায়।
- ১০ এপ্রিল নিউইয়র্কের উদ্দেশ্যে টাইটানিক জাহাজ ব্রিটেনের সাউদাম্পটন বন্দর ছেড়ে যায়।
- টাইটানিক জাহাজ ছিলো তৎকালীন সময়ের সবচেয়ে বিলাসবহুল এবং অন্যতম বৃহৎ জাহাজ।
(সূত্রঃ হিস্টোরি ডটকম)
১২.
নিচের কোনটি মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত নয়?
  1. ক) অ্যাসেরীয় সভ্যতা
  2. খ) ক্যালডীয় সভ্যতা
  3. গ) সুমেরীয় সভ্যতা
  4. ঘ) ফিনিশীয় সভ্যতা
সঠিক উত্তর:
ঘ) ফিনিশীয় সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফিনিশীয় সভ্যতা
ব্যাখ্যা
- পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হলো মেসোপটেমীয় সভ্যতা। বর্তমান ইরাকের ইউফ্রেতিস ও টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলে খ্রিস্টপূর্ব প্রায় ৫০০০ বছর পূর্বে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল।
- সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসেরীয় এবং ক্যালডীয় সভ্যতা মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত।
- এদের মধ্যে সবার আগে গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা এবং সবার শেষে ক্যালডীয় সভ্যতা।
- ফিনিশীয় সভ্যতা গড়ে উঠেছিলো ভূমধ্যসাগরের তীরে বর্তমান লেবাননে।
(সূত্র: ব্রিটানিকা)
১৩.
মিশরীয় সভ্যতা কোনটিকে কেন্দ্র করে উঠেছিলো?
  1. ক) ইউফ্রেতিস নদী
  2. খ) জর্ডান নদী
  3. গ) আমুর নদী
  4. ঘ) নীলনদ
সঠিক উত্তর:
ঘ) নীলনদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নীলনদ
ব্যাখ্যা
- আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্বাংশে নীলনদের তীরে খ্রিস্টপূর্ব প্রায় ৫০০০ বছর পূর্বে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিলো। খ্রিস্টপূর্ব ৫২৫ অব্দে পারসিকদের হাতে মিশরীয়দের পতন ঘটে।
- গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীলনদের দান হিসেবে অভিহিত করেন।
- লিখন পদ্ধতি, বর্ণমালা ও কাগজ উদ্ভাবন, পিরামিড তৈরি, জ্যোতির্বিদ্যা, গণিতশাস্ত্র প্রভৃতি ক্ষেত্রে মিশরীয় সভ্যতার গুরুত্বপূর্ণ অবদান বিদ্যমান।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেনী এবং মাধ্যমিক ইতিহাস: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১৪.
মুহাম্মদ বিন কাশিম কত সালে সিন্ধু বিজয় করেন?
  1. ক) ৭১০ সালে
  2. খ) ৭১২ সালে
  3. গ) ৭১৫ সালে
  4. ঘ) ৭২৫ সালে
সঠিক উত্তর:
খ) ৭১২ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭১২ সালে
ব্যাখ্যা
- ৭১২ সালে মুসলিম সাম্রাজ্যের পূর্বাঞ্চলের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের জামাতা ও ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ বিন কাশিমের নেতৃত্বে মুসলিম বাহিনী সিন্ধু অভিযান পরিচালনা করে।
- এই অভিযানে মুসলমানরা সিন্ধু ও মুলতানের হিন্দু রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু ও মুলতান মুসলিম সাম্রাজ্যভুক্ত করে।
- মুহাম্মদ বিন কাশিম ৭১৫ সাল পর্যন্ত সিন্ধু ও মুলতান শাসন করেন।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস : দ্বিতীয়পত্র)
১৫.
রোম নগরী প্রতিষ্ঠা করেন কে?
  1. ক) অগাস্টাস সিজার
  2. খ) মার্ক এন্টনি
  3. গ) লেপিডাস
  4. ঘ) রোমিউলাস
সঠিক উত্তর:
ঘ) রোমিউলাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রোমিউলাস
ব্যাখ্যা
- রোমান সম্রাট রোমিউলাস রোম নগরীর পত্তন করেন। তার নাম অনুসারেই এই নগরীর নামকরণ করা হয় রোম।
- ৭৫৩ খ্রিস্টপূর্বাব্দে রোম নগরী প্রতিষ্ঠিত হয়।
- টাইবার নদীর তীরে রোম নগরী সাতটি পর্বতের উপর অবস্থিত হওয়ায় একে সাত পাহাড়ের শহরও বলা হয়।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১৬.
ত্রয়োদশ শতকে কার হাতে বাগদাদ নগরী ধ্বংসপ্রাপ্ত হয়েছিলো?
  1. ক) চেঙ্গিস খান
  2. খ) আরদারিয়াস
  3. গ) হালাকু খান
  4. ঘ) ক্লিওপেট্রা
সঠিক উত্তর:
গ) হালাকু খান
উত্তর
সঠিক উত্তর:
গ) হালাকু খান
ব্যাখ্যা
দুর্ধর্ষ ও বর্বর মোঙ্গল নেতা হালাকু খান ১২৫৮ সালে বাগদাদ আক্রমণ করেন এবং বাগদাদ নগরী ধ্বংস করেন। এতে আক্রমণে প্রায় ১০ লক্ষাধিক মানুষ প্রাণ হারায়।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক ইতিহাস : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)