পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১১ নভেম্বর, ২০২৪সময়55 minutes
মোট প্রশ্ন৯০
সিলেবাস
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পদের নাম: কম্পিউটার অপারেটর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৫.১১.২০২১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১১ নভেম্বর, ২০২৪ · ৯০ প্রশ্ন

.
মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ৫ এপ্রিল ১৯৭৫
  2. ৪ এপ্রিল ১৯৭৫
  3. ৪ এপ্রিল ১৯৭৬
  4. ৫ এপ্রিল ১৯৭৬
ব্যাখ্যা
• মাইক্রোসফট কর্পোরেশন: 
- মাইক্রোসফট কর্পোরেশন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি কম্পিউটার প্রযুক্তি প্রতিষ্ঠান। 
- এটি বিভিন্ন কম্পিউটার ডিভাইসের জন্য সফটওয়্যার তৈরি, লাইসেন্স দেওয়া এবং পৃষ্টপোষকতা করে থাকে। 
- এটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের রেডমন্ড শহরে অবস্থিত। 
- এদের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যারগুলো হলো মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট অফিস। 
- ১৯৭৫ সালের ৪ এপ্রিল মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয়। 
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen.
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাকাল ১৯৭৫ সালের ৪ এপ্রিল।
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS.
- মাইক্রোসফটের বর্তমান CEO সত্য নাদেলা।
- মাইক্রোসফটের ক্লাউড ফ্লাটফর্ম Azure.
- মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম Bing.

উৎস: মাইক্রোসফটের ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
.
টাচস্ক্রিন কোন ধরনের ডিভাইস?
  1. ইনপুট ডিভাইস
  2. আউটপুট ডিভাইস
  3. ইনপুট ও আউটপুট ডিভাইস
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
ইনপুট ডিভাইস: 
- কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে প্রক্রিয়াকরণে বিভিন্ন ধরনের ডাটা গ্রহণ করে। কম্পিউটার প্রক্রিয়াকরণের কাজে ডাটা প্রদানে নিয়োজিত হার্ডওয়্যারসমূহই হলো ইনপুট ডিভাইস। 
- কম্পিউটার সিস্টেমে বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস ব্যবহৃত হয়। 
যেমন- কী-বোর্ড, মাউস, ট্যাকবল, জয়স্টিক, বারকোড রিডার, পয়েন্ট অফ সেল, ওএমআর, স্ক্যানার, ডিজিটাইজার, লাইটপেন ইত্যাদি। 

আউটপুট ডিভাইস: 
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের বা প্রদানের কাজে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার জড়িত থাকে। এ সকল হার্ডওয়্যার আউটপুট ডিভাইস নামে পরিচিত। 
যেমন- মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইমেজ সেটার, ফিল্ম রেকর্ডার, হেড ফোন  ইত্যাদি। 

ইনপুট ও আউটপুট ডিভাইস: 
- টাচস্ক্রিন, ডিজিটাল ক্যামেরা, মডেম ইত্যাদি। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
সাধারণত হার্ডডিস্ক ড্রাইভ নির্দেশ করা হয়-
  1. C বর্ণ দ্বারা
  2. B বর্ণ দ্বারা
  3. C++ বর্ণ দ্বারা
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
- সাধারণত হার্ডডিস্ক ড্রাইভ নির্দেশ করা হয় C বর্ণ দ্বারা। 
- Windows এবং UNIX/Linux সিস্টেমে হার্ডডিস্ক ড্রাইভকে নির্দেশ করা হয় প্রায়শই C দ্বারা। 
যেমন- C:/dev/sda ইত্যাদি। 
- এ ছাড়াও বর্ণ নির্দেশ করে হার্ডডিস্ক ড্রাইভ নিরূপণ করা হয় সেগুলোর মধ্যে C বর্ণটি সবচেয়ে সাধারণ।
- হার্ড ডিস্ক ডেটা সংরক্ষণ করার জন্য ম্যাগনেটিক মিডিয়া ব্যবহার করে।
- অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতা সম্পন্ন ডিস্কই হল হার্ড ডিস্ক।
- হার্ড ডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা হয়।
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ড ডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়।
- হার্ডডিস্ক এর প্রতিটি সেক্টরের ধারণ ক্ষমতা ৫১২ বাইট।
- হার্ড ডিস্ক প্রথম ব্যবহার হয়, IBM কোম্পানী ১৯৫৬ সালে মেইনফ্রেম বা মিনি কম্পিউটারের ডাটা সংরক্ষণের জন্য সর্বপ্রথম হার্ড ডিস্ক ব্যবহার হয়।
- তবে তখনকার সময়ে হার্ড ডিস্ক এর আকৃতি বা ধরণ ছিল বর্তমানের হার্ড ডিস্ক এর আকৃতির তুলনামুলকভাবে অনেক বেশি বড়।
- ১৯৮০ সালে ১ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতা সম্পন্ন হার্ডডিস্কের আকার ছিল একটি বড়সর রেফ্রিজারেটর বা ফ্রিজের সমান এবং দাম ও ছিল তুলনামুলক অনেক বেশি।

উৎস:
১. ব্রিটানিকা।
২. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪. [লিঙ্ক]। 
.
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৮৮
  2. ১৯৮৯
  3. ১৯৯০
  4. ১৯৯১
ব্যাখ্যা
বাংলাদেশে কম্পিউটার কাউন্সিল: 
- বাংলাদেশে কম্পিউটার কাউন্সিল (বিসিসি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে দেশকে অগ্রগামী করে তুলতে ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নানাবিধ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে। 
- বিসিসি সরকারি পর্যায়ে অবকাঠামো উন্নয়ন, ই-গভা‍র্ন্যান্স প্রতিষ্ঠা, কানেক্টিভিটি স্থাপন, মানবসম্পদ উন্নয়ন, আইসিটি সক্ষমতা উন্নয়ন, আইসিটি শিল্পের উন্নয়ন, আইসিটিতে বাংলা ভাষার উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ ব্রান্ডিং এবং সর্বোপরি দেশে উদ্ভাবনী ও স্টার্টআপ সংস্কৃতির উন্নয়নে কাজ করছে। 
- প্রথমে ভিন্ন নামে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি নিম্নলিখিত ধাপে বিসিসি হিসেবে প্রতিষ্ঠিত হয়- 
• জাতীয় কম্পিউটার কমিটি: ১৯৮৩ 
• জাতীয় কম্পিউটার বোর্ড: ১৯৮৮ 
• বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অধ্যাদেশ: ১৯৮৯ 
• বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আইন: ১৯৯০। 

- জাতীয় সংসদের ১৯৯০ সালের ৯নং আইন বলে জাতীয় কম্পিউটার বোর্ড-কে রূপান্তরিত করে ‘‘বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল” নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করা হয় যা রাষ্ট্রপতির সচিবালয়ের অধীন পরিচালিত হতে থাকে। 
- ১৯৯১ সালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে তৎকালীন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (পরবর্তীকালে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়)-এর অধীনস্ত করা হয়। 

উৎস: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ওয়েবসাইট।
.
CTR -এর নাম পরিবর্তন করে IBM রাখা হয় কত সালে?
  1. ১৯২৩
  2. ১৯২৪
  3. ১৯২২
  4. ১৯২৫
ব্যাখ্যা
আইবিএম (IBM): 
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। 
- IBM এর পুরো নাম International Business Machines Corporation. 
- ১৯১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়। 
- প্রথমে নাম ছিল Computing-Tabulating-Recording Company (CTR),পরবর্তীতে ১৯২৪ সালে IBM নামকরণ করা হয়। 
- IBM কে Big Blue (বিগ ব্লু) বলা হয়। 
- IBM এর সদরদপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত। 
- IBM এর নির্বাহী পরিচালকের (CEO) নাম হল অরবিন্দ কৃষ্ণ। 
- IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM 5150. 
- বিশেষ উল্লেখযোগ্য আবিষ্কার - ATM, Hard Disk, Floppy disc. 
- Hyperledger হলো IBM এর একটি ব্লকচেইন প্ল্যাটফর্ম। 
- হাইপারলেজার হল একটি ওপেন সোর্স সহযোগিতামূলক ক্রস-ইন্ডাস্ট্রি ব্লকচেইন প্রযুক্তি। 

উৎস: IBM Website. 
.
B2C প্রথম ইন্টারনেট ব্যবহার করে ব্যবসা শুরু করে কোন সালে?
  1. ১৯৯১
  2. ১৯৯২
  3. ১৯৯৩
  4. ১৯৯৪
ব্যাখ্যা
ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer - B2C): 
- 1992 সালে যখন ইন্টারনেট মাত্র জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছিল, চার্লস এম স্ট্যাক বুক স্ট্যাকস আনলিমিটেড নামে একটি অনলাইন বইয়ের দোকান তৈরি করার ধারণা পেয়েছিলেন। এভাবেই B2C ইকমার্সের জন্ম হয়েছিল। 
- এক বা একাধিক ক্রেতা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্য খুচরা বা পাইকারি লেনদেনসমূহ বিজনেস টু কনজিউমার (B2C)-এর অন্তর্গত। 
- ইন্টারনেটে ব্যবসা-সংক্রান্ত কাজ শুরু হওয়ার পর থেকেই বিজনেস টু কনজিউমার (B2C) সংক্রান্ত ব্যবসা দ্রুতগতিতে বাড়ছে। 
- ব্যবসা থেকে ভোক্তা ই-কমার্স সিস্টেমে কোনো ভোক্তা সরাসরি কোনো ব্যবসায়ী বা উৎপাদনকারী থেকে পণ্য ক্রয় করে থাকে। 
- অর্থাৎ ভোক্তাগণ ই-কমার্স সিস্টেমে কোনো পণ্য ক্রয় করলে তা এ জাতীয় লেনদেনের আওতায় পড়ে। 
যেমন: amazon.com.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা। 
.
Serial Port -এ পিন সংখ্যা কত?
  1. ১২
ব্যাখ্যা
পোর্ট (Port): 
- কম্পিউটারের পোর্ট হলো এক ধরনের পয়েন্ট বা সংযোগমুখ। 
- কম্পিউটারের সিস্টেম ইউনিটের মাদারবোর্ডের সাথে বিভিন্ন ধরনের ইনপুট, আউটপুট কিংবা কমিউনিকেশন হার্ডওয়্যার সংযুক্ত করার জন্য বিভিন্ন ধরনের সংযোগ পয়েন্ট থাকে। এ ধরনের সংযোগ পয়েন্টকে বলা হয় পোর্ট। 

সিরিয়াল পোর্ট (Serial Port): 
- RS-232 বা সিরিয়াল পোর্টের মাধ্যমে ডেটা পর্যায়ক্রমে এক বিট করে স্থানান্তরিত হয়। 
- সাধারণত সিস্টেম ইউনিট থেকে দূরবর্তী ডিভাইসসমূহ সংযোগের জন্য এ ধরনের পোর্ট ব্যবহৃত হয়। 
- মডেম, মাউস, কি বোর্ড ইত্যাদি হার্ডওয়্যার এ ধরনের পোর্টের সঙ্গে যুক্ত থাকে। 
- মাদারবোর্ডে ৯ পিনবিশিষ্ট COM1 এবং COM2 নামে দুটি সিরিয়াল পোর্ট থাকে। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোন অক্ষরটি হেক্সাডেসিমাল গণনা পদ্ধতির একটি মান নির্দেশ করে?
  1. F
  2. G
  3. H
  4. K
ব্যাখ্যা
- কম্পিউটার এবং কম্পিউটার প্রোগ্রামিং -এ চার ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। 
যেমন- 
১। ডেসিম্যাল (Decimal) বা দশমিক সংখ্যা পদ্ধতি, 
২। বাইনারি (Binary) সংখ্যা পদ্ধতি, 
৩। অকটাল নাম্বার সিস্টেম পদ্ধতি এবং 
৪। হেক্সাডেসিম্যাল (Hexadecimal) সংখ্যা পদ্ধতি। 

হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি: 
- হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হল ১৬-ভিত্তিক একটি সংখ্যা পদ্ধতি। 
অর্থাৎ, শুধুমাত্র প্রতিটি সংখার জন্য ১৬টি সম্ভাব্য মান নিয়ে ষোড়শিক সংখ্যা পদ্ধতি গঠিত হয়। 
- ষোড়শিক সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো হল 0-9 এবং A, B, C, D, E, F পর্যন্ত মোট ১৬টি বর্ণ। 

উৎস: উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (মুজিবুর রহমান)।
.
১০১০১ বাইনারি সংখ্যাটির দশমিক মান কত?
  1. ১৯
  2. ২৩
  3. ২২
  4. ২১
ব্যাখ্যা
দশমিক মান: 
• বাইনারি সংখ্যা 10101 এর দশমিক মান 21.

• বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর:
- বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার সময় প্রত্যেক অংককে ২ দ্বারা গুণ করতে হয়।
- গুণ করার সময় স্থানীয় মান অনুযায়ী ২ এর ঘাত ০ হতে বাড়াতে হবে।
- প্রাপ্ত গুণফলকে যোগ করলে উক্ত বাইনারি সংখ্যাটির সমতুল্য দশমিক মান পাওয়া যাবে।

এখানে,
10101 
= (1 ×24) + (0 × 23) + (1 × 22) + (0 × 21) + (1 × 20)
= 16+0+4+0+1
=21


= ১ + ৪ + ১৬ 
= ২১
(প্রদত্ত ছকে যে সংখ্যাগুলোর নিচে শূন্য আছে সে সংখ্যাগুলো বাদে বাকি সংখ্যাগুলো যোগ করলে দশমিক মান পাওয়া যাবে)। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।
১০.
বিশ্বের কোন প্রতিষ্ঠানকে ‘বিগ ব্লু’ বলা হয়?
  1. HP
  2. DELL
  3. Microsoft
  4. IBM
ব্যাখ্যা
আইবিএম (IBM): 
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। 
- IBM এর পুরো নাম International Business Machines Corporation. 
- ১৯১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়। 
- প্রথমে নাম ছিল Computing-Tabulating-Recording Company (CTR),পরবর্তীতে ১৯২৪ সালে IBM নামকরণ করা হয়। 
- IBM কে Big Blue (বিগ ব্লু) বলা হয়। 
- IBM এর সদরদপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত। 
- IBM এর নির্বাহী পরিচালকের (CEO) নাম হল অরবিন্দ কৃষ্ণ। 
- IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM 5150. 
- বিশেষ উল্লেখযোগ্য আবিষ্কার - ATM, Hard Disk, Floppy disc. 
- Hyperledger হলো IBM এর একটি ব্লকচেইন প্ল্যাটফর্ম। 
- হাইপারলেজার হল একটি ওপেন সোর্স সহযোগিতামূলক ক্রস-ইন্ডাস্ট্রি ব্লকচেইন প্রযুক্তি। 

উৎস: IBM Website.
১১.
Mark -1 কোন প্রজন্মের কম্পিউটার?
  1. First
  2. Second
  3. Third
  4. Fourth
ব্যাখ্যা
প্রথম প্রজন্ম কম্পিউটার: 
- ১৯৪২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সময়কালকে কম্পিউটারের প্রথম প্রজন্ম বলে ধরা হয়। 
- এ প্রজন্মের কম্পিউটারের সার্কিটে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো। 
- অসংখ্য ডায়োড, ট্রায়োড, ভালভ, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি দিয়ে তৈরি হতো বলে প্রথম প্রজন্মের কম্পিউটার ছিল আকৃতিতে বড় এবং স্বল্প গতিসম্পন্ন। 
- আকৃতিতে বড় থাকার কারণে সহজে বহনযোগ্য ছিল না। 
- প্রথম প্রজন্মের কম্পিউটারে পাঞ্চ কার্ডের মাধ্যমে ইনপুট দেওয়ার ব্যবস্থা ছিল। 
- এ প্রজন্মের কম্পিউটারে প্রোগ্রামের জন্য মেশিন ও অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করা হতো। 
- UNIVAC, ENIAC, EDSAC, IBM 650, IBM 704, Mark I, Mark IV ইত্যাদি প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
Weight of ENIAC was-
  1. 20 tons
  2. 30 tons
  3. 40 tons
  4. 50 tons
ব্যাখ্যা
- ENIAC (ইলেক্ট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার) এর ওজন ছিলো প্রায় 30 টন। 
- ENIAC 1940-এর দশকে নির্মিত প্রথম সাধারণ ইলেকট্রনিক কম্পিউটার। 
- এটি আকারে বিশাল ছিল, প্রায় 167 বর্গ মিটার মেঝে জায়গা দখল করে। 
- এর ওজন ছিল প্রায় 30 শর্ট টন যা 27 মেট্রিক টনের বেশি। 

- The weight of ENIAC (Electronic Numerical Integrator And Computer) was 30 tons. 
- ENIAC was the first general purpose electronic computer built in the 1940s. 
- It was enormous in size, occupying around 167 square meters of floor space. 
- Its weight was roughly 30 short tons which is over 27 metric tons. 
- So out of the given options, 30 tons is the closest option stating ENIAC's weight. 
১৩.
পৃথিবীর প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি?
  1. Z 3
  2. UNIVAC-1
  3. EDSAC
  4. Mark-1
ব্যাখ্যা
EDSAC: 
- EDSAC কম্পিউটারই প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার। 
- অনেকেই একে প্রথম স্বয়ংক্রিয় ডিজিটাল কম্পিউটার মনে করেন। 
- ENIAC ১৯৪৬ সালে ড. জন মউসলি এবং তাঁর ছাত্র প্রেসপার একার্ট যৌথভাবে ENIAC নামক কম্পিউটারটি তৈরি করেছিলেন। 
- এটিই হলো প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার। 
- UNIVAC ১৯৫১ সালে ENIAC এর নির্মাতারা UNIVAC কম্পিউটারের নির্মাণকাজ শেষ করেন। 
- ইউনিভাকই ছিল সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার এবং এ যন্ত্রেই সর্বপ্রথম চুম্বক ফিতা ব্যবহার করা হয়েছিল। - EDVAC কম্পিউটারে সংরক্ষিত প্রোগ্রাম নির্বাহের কিছু সুবিধা ছিল। 

উৎস: ব্রিটানিকা ও মৌলিক কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
কোন কম্পিউটার পরিমাপের ভিত্তিতে কাজ করে?
  1. এনালগ
  2. ডিজিটাল
  3. হাইব্রিড
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
- এনালগ কম্পিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে থাকে। 
- এনালগ কম্পিউটার বিদ্যুতের তারের ভোল্টেজের উঠা-নামা, কোনো পাইপের ভেতরের বাতাস বা তরল পদার্থের চাপ কম বেশি হওয়া, বাতাসের প্রবাহ ও চাপ পরিবর্তিত হওয়া ইত্যাদি পরিমাপনের ভিত্তিতে এনালগ কম্পিউটার কাজ করে। 

অপরদিকে, 
- ডিজিটাল কম্পিউটার কাজ করে প্রতীকী সংখ্যার মাধ্যমে প্রাপ্ত ইনসট্রাকশনের মাধ্যমে। 
- হাইব্রিড কম্পিউটার মূলত ডিজিটাল এবং এনালগ কম্পিউটারের কাজের প্রক্রিয়ার সাথে সমন্বয় করে তৈরি করা হয়। 
- এতে ডেটা গ্রহণ করে এনালগ প্রক্রিয়ায় এবং প্রসেসরের জন্য সংখ্যায় রূপান্তরিত করে ডিজিটাল অংশে প্রেরণ করা হয়। 
- হাসপাতাল, ক্ষেপণাস্ত্র, নভোযান, আবহাওয়া ইত্যাদিতে হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয়। 

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
১৫.
বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম কি?
  1. পিপিডি-১
  2. ডিটিপি-১
  3. পিডিপি-১
  4. ডিপিপি-১
ব্যাখ্যা
- বিশ্বের প্রথম মিনি কম্পিউটার PDP-1 ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন (DEC) দ্বারা প্রকাশ করা হয়েছে। 
- DEC 1960 সালের নভেম্বরে PDP-1 প্রবর্তন করে। 
- এটি বিশ্বের প্রথম ছোট, ইন্টারএক্টিভ কম্পিউটার। 
- PDP-1 প্রায় 120,000 ডলারে বিক্রি হয়েছিল, যা এটিকে সেই সময়ের সবচেয়ে সস্তা কম্পিউটারগুলোর মধ্যে একটি করে তুলেছিল। 
- ট্রানজিস্টার ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার হলো পিডিপি - ৮। 

উৎস: ব্রিটানিকা।
১৬.
এনালগ কম্পিউটার ব্যবহারের ক্ষেত্র নয় কোনটি?
  1. রাসায়নিক শিল্প
  2. পেট্রোলিয়াম শিল্প
  3. মুদ্রণ শিল্প
  4. খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প
ব্যাখ্যা
কম্পিউটারে প্রকারভেদ: 
- কাজ করার প্রক্রিয়া অনুযায়ী কম্পিউটারকে সাধারণত তিনভাগে ভাগ করা যায়। 
যথা- 
• এনালগ কম্পিউটার (Analog computer), 
• ডিজিটাল কম্পিউটার (Digital Computer), 
• হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer)। 

এনালগ কম্পিউটার: 
- এনালগ কম্পিউটার ক্রম পরিবর্তনশীল বৈদ্যুতিক সংকতের মাধ্যমে প্রয়োজনীয় ফল প্রদর্শিত করে। 
- সাধারণত চাপ, তাপ, রোধ, উপাত্তের জন্য সৃষ্ট বৈদ্যুতিক তরঙ্গকে এনালগ কম্পিউটার ইনপুট হিসাবে ব্যবহার করে। 
- তথ্য প্রক্রিয়াকরণের ফলাফল সাধারণত প্রদর্শনের কাটা (Indicator) দিয়ে দেখানো হয় অথবা প্লুটার (Plotter) যন্ত্রের সাহায্যে কাগজে গ্রাফ আকারেও পাওয়া যেতে পারে। 
- মোটর গাড়ির গতিবেগ প্রদর্শনের মিটার এনালগ কম্পিউটারের একটি উদাহরণ। 
- বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদন, মান নিয়ন্ত্রণ, চাপ, তাপ পরিমাপনের জন্য এনালগ কম্পিউটার ব্যবহৃত হয়। 
- স্লাইড রুল, অপারেশনাল এমপ্লিফায়ার ইত্যাদি এনালগ কম্পিউটারের উদাহরণ। 
- এনালগ কম্পিউটার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। কারণ খাদ্য শিল্পে একাধিক পর্যায়ে ডিজিটাল তথ্য সংশোধন এবং ডেটা জরিপের প্রয়োজন হয়, যা এনালগ কম্পিউটারের মাধ্যমে করা কঠিন। 
- এনালগ কম্পিউটার প্রায়শই রাসায়নিক শিল্প, পেট্রোলিয়াম শিল্প, এবং মুদ্রণ শিল্পে ব্যবহৃত হয়। 

উৎস: কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
১৭.
VLSI -এর পূর্ণরূপ-
  1. Very Largse System Integration
  2. Very Large Scale Integration
  3. Very Long System Integration
  4. Very Long System Input
ব্যাখ্যা
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিপ। 
- একটি একক ভিএলএসআই সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে। 
- মাইক্রোপ্রসেসর মাইক্রোকম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
LAN কার্ডের অন্য নাম কি?
  1. Internet Card
  2. Net Connector
  3. NCI
  4. NIC
ব্যাখ্যা
• NIC (Network Interface Card):
- কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করার জন্য যে ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয় তাকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলে।
- এ কার্ডকে ল্যান কার্ডও বলা হয়।
- এ কার্ড মাদারবোর্ডের বিভিন্ন আকৃতির স্লটের মধ্যে বসানো থাকে। অধিকাংশ NIC কার্ড কম্পিউটারের সাথে বিল্ট-ইন থাকে।
- নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড পিসি এবং ডেটা কেবলের মধ্যে সিগন্যাল আদান-প্রদানের কাজটি সমন্বয় করে থাকে।
- LAN এর পূর্ণরূপ হলো Local Area Network।
- লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়।
- যথা-ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী।
১৯.
Which type of ROM is used in pen drive?
  1. Mask ROM
  2. PROM
  3. CD ROM
  4. EE PROM
ব্যাখ্যা
EEPROM: 
- EEPROM-এর পূর্ণরূপ হলো Electrically Erasable Programmable Read Only Memory. 
- EPROM-এর অসুবিধা হলো এতে সংরক্ষিত তথ্য মুছতে বেশি সময়, অর্থাৎ প্রায় আধা-ঘন্টা সময় লাগে এবং আংশিকভাবে কোনো তথ্য মোছা যায় না। এ ধরনের অসুবিধা দূর করার জন্যই মূলত EEPROM ব্যবহার করা হয়। 
- এ ধরনের রমের আংশিক বা সম্পূর্ণ ডেটা মোছা যায়। তবে তথ্য মুছতে EEPROM কে সার্কিট থেকে খুলতে হয় না বরং প্রয়োজনীয় বিদ্যুৎ প্রবাহ চালিয়ে তথ্য মুছে ফেলা যায় এবং নতুন তথ্য সংযোজন করা যায়। 
- এটি এমন এক ধরনের রম যা আল্ট্রাভায়োলেট রশ্মির আলোর প্রয়োজন ছাড়াই ইলেকট্রনিকভাবে মুছে ফেলা এবং পুনরায় প্রোগ্রাম করা যায়। 
- এটি এমন অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহৃত হয় যেখানে ডেটা ঘন ঘন পরিবর্তন করতে হয় যেমন- BIOS, স্মার্ট কার্ড এবং USB ফ্ল্যাশ ড্রাইভ ইত্যাদি। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Techopedia website.
২০.
Who invented QWERTY keyboard?
  1. Steve Jobs
  2. Christoher Latham Sholes
  3. Brain Sams
  4. Anderson Palimar
ব্যাখ্যা
- ক্রিস্টোফার ল্যাথাম শোলস ছিলেন একজন আমেরিকান উদ্ভাবক যিনি QWERTY কীবোর্ড আবিষ্কার করেছিলেন। 
- ক্রিস্টোফার ল্যাথাম শোলসকে "টাইপরাইটারের জনক" বলা হয়৷ যদিও তিনি এটি আবিষ্কার করেননি, তবে তিনি প্রথম ব্যবহারিক বাণিজ্যিক মেশিন তৈরি করেছিলেন। 
- শোলস কোয়ার্টি কীবোর্ডও তৈরি করেছে যা আজও ব্যবহৃত হচ্ছে। 
- এটি সবচেয়ে সাধারণ কীবোর্ড বিন্যাস। 

উৎস: MIT and Britannica.
২১.
SVGA -এর পূর্ণরূপ কি?
  1. Super Vertual Graphics Array
  2. Super Video Graphical Array
  3. Super Vigual Graphical Array
  4. Super Video Graphics Array
ব্যাখ্যা
- SVGA এর পূর্ণরূপ হলো Super Video Graphics Array
- SVGA (Super Video Graphics Array) হল একটি গ্রাফিক্স স্ট্যান্ডার্ড যা কম্পিউটার মনিটর এবং গ্রাফিক্স কার্ডের জন্য ব্যবহৃত হয়।
- এটি VGA (Video Graphics Array) এর উন্নত সংস্করণ হিসেবে ১৯৮০-এর দশকের শেষের দিকে তৈরি হয়েছিল এবং কম্পিউটার গ্রাফিক্সের উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।
- VGA এর তুলনায়, SVGA উচ্চতর রেজোলিউশন এবং উন্নত রঙের গভীরতা সমর্থন করে, যা গ্রাফিক্স এবং ভিডিও প্রদর্শনকে আরও সুস্পষ্ট এবং জীবন্ত করে তোলে। SVGA এর মূল বৈশিষ্ট্যগুলো হল:
1. উচ্চ রেজোলিউশন:
- SVGA ৮০০x৬০০, ১০২৪x৭৬৮ বা তার চেয়েও বেশি রেজোলিউশন সমর্থন করতে পারে, যেখানে VGA ছিল ৬৪০x৪৮০ রেজোলিউশন।

2. বিস্তৃত রঙের গভীরতা:
- SVGA রঙের গভীরতা ২৪-বিট পর্যন্ত (১৬.৭ মিলিয়ন রঙ) হতে পারে, যেখানে VGA ছিল কেবল ১৬ বা ২৫৬ রঙের সীমাবদ্ধ।

3. উন্নত গ্রাফিক্স প্রদর্শন:
- SVGA কম্পিউটার গ্রাফিক্সের জন্য আরও স্পষ্ট এবং বিস্তারিত প্রদর্শন নিশ্চিত করে, বিশেষ করে গেমস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI), এবং ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন ক্ষেত্রে।
২২.
ডট পিচ (Dot Pitch) কে নিচের কোন এককে প্রকাশ করা হয়?
  1. মিলিমিটার
  2. সেন্টিমিটার
  3. হার্টজ
  4. পিক্সেল
ব্যাখ্যা
ডট পিচের গণনা: 
- ডট পিচকে সাধারণত মিলিমিটারে (mm) প্রকাশ করা হয়, যা দুটি পিক্সেলের মাঝের দূরত্বকে নির্দেশ করে। 
উদাহরণস্বরূপ, একটি মনিটরের ডট পিচ যদি 0.28 মিমি হয়, তাহলে এর মানে হলো, দুটি পিক্সেলের মধ্যে 0.28 মিলিমিটার দূরত্ব রয়েছে। 

- ডট পিচ এবং রেজোলিউশনের মধ্যে সম্পর্ক রয়েছে। 
- রেজোলিউশন যদি উচ্চ হয়, তাহলে পিক্সেলগুলির সংখ্যা বেশি হবে, এবং সাধারণত ডট পিচ কম হবে, যা চিত্রের সূক্ষ্মতা এবং তীক্ষ্ণতা বাড়ায়। 
- একটি উচ্চ রেজোলিউশনের মনিটরের ছোট ডট পিচও আপনাকে আরও ভালো গ্রাফিক্স এবং ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করবে। 
২৩.
প্লটার কয় ‍ধরনের?
  1. পাঁচ ধরনের
  2. তিন ধরনের
  3. চার ধরনের
  4. দুই ধরনের
ব্যাখ্যা
প্লটার (Plotter): 
- প্লটার এক ধরনের বিশেষ ধরনের আউটপুট ডিভাইজ যা প্রিন্টারের মতোই কাজ করে। 
- মূলত বৃহৎ আকারের ছবি, প্রতীক, মানচিত্র, আর্কিটেকচারাল ডিজাইন ইত্যাদির কাজে প্লটার ব্যবহৃত হয়। 
- তাছাড়া ভবনের নকশা, বিশাল ও সূক্ষ্ম যন্ত্রপাতির নকশা, মানচিত্র ইত্যাদির মুদ্রণ নেওয়ার জন্যও প্লটার ব্যবহৃত হয়। 
- মেইনফ্রেম কম্পিউটার ও মিনি কম্পিউটারে ড্রাম প্লটার ব্যবহার করা হতো। 
- প্লটার সাধারণত ২ প্রকার। 
যথা: 
১. ফ্ল্যাটবেড (Flat bed) প্লটার ও 
২. ড্রাম (Drum) প্লটার। 

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
২৪.
Commercial Software -এর অন্য নাম কি?
  1. Secondary Software
  2. Peripheral Software
  3. Packaged Software
  4. System Software
ব্যাখ্যা
- Commercial software এর অন্য নাম Packaged software

Commercial software: 
- বাণিজ্যিক সফটওয়্যার (Commercial software) হল এমন সফটওয়্যার বা প্রোগ্রাম যা ব্যবহারকারীদের লাইসেন্সিং বা বিক্রয়ের জন্য ডিজাইন করা এবং ডেভলোপ করা হয়েছে বা যেটি বাণিজ্যিক উদ্দেশ্যে কাজ করে। 

প্যাকেজড সফটওয়্যার (Packaged software): 
 -প্যাকেজড সফটওয়্যার হল প্রোগ্রামের একটি সংগ্রহ যা একই রকম ফাংশন সঞ্চালন করে বা একই রকম বৈশিষ্ট্য রয়েছে। 
- উদাহরণস্বরূপ, মাইক্রোসফ্ট অফিস একাধিক অ্যাপ্লিকেশন যেমন এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ারপয়েন্ট অন্তর্ভুক্ত করে। 
- ভিডিও এবং অডিও এডিটিং সফ্টওয়্যার হলো প্যাকেজ সফ্টওয়্যার, যা অডিও এবং ভিডিও ফাইল সম্পাদনার জন্য ব্যবহৃত হয়। 

উৎস: Computerhope website.
২৫.
Which one is an application package?
  1. DOS
  2. Lotus
  3. Linux
  4. Ubuntu
ব্যাখ্যা
অ্যাপ্লিকেশন সফটওয়্যার: 
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়। 
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়। তাই ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। 
- উদাহারণ: Ms Word, Ms Excel, Oracle, Foxpro, Informix, Adobe Photoshop ইত্যাদি। 
- Lotus 1-2-3 এবং Ms-Excel দুইটিই Spreadsheet Package Program. 

সিস্টেম সফটওয়্যার: 
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে।
- আবার কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে। 
- DOS, Unix, Linux, Ubuntu, Windows, Solaris হলো সিস্টেম সফটওয়্যারের উদাহরণ। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৬.
Portrait and Landscape are-
  1. Page Orientation
  2. Paper Size
  3. Page Layout
  4. All of the above
ব্যাখ্যা


- By default, your documents print in portrait-oriented mode. 
- To change from portrait to landscape - 
1. Click or tap in the document. 
2. Go to Layout > Orientation, and then select Landscape. 
3. Go to File > Print. 
4. Under Settings, make sure the orientation box says Landscape Orientation. 

Source: Microsoft
২৭.
নিচের কোন সিস্টেমটি IBM তৈরি করেছে?
  1. OS - 2
  2. Windows
  3. DOS
  4. UNIX
ব্যাখ্যা
- OS-2 অপারেটিং সিস্টেমটি IBM তৈরি করেছে। 

OS-2: 
- IBM OS/2 হলো International Business Machines Operating System/2. 
- এটি একটি অপারেটিং সিস্টেম যা 1987 সালে IBM এবং Microsoft কর্পোরেশন দ্বারা IBM ব্যক্তিগত কম্পিউটারের দ্বিতীয় প্রজন্মের PS/2 (পার্সোনাল সিস্টেম/2) পরিচালনার জন্য চালু করা হয়েছিল। 

উৎস: ব্রিটানিকা।
২৮.
Python প্রোগ্রাম তৈরি করেন কে?
  1. Python Van Rossum
  2. Guido Van Rossum
  3. Dennis Ritchie
  4. Martin Cooper
ব্যাখ্যা
- Python হলো একটি উচ্চ-স্তরের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। 
- পাইথনের ওয়েব ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ক্লাউড কম্পিউটিং এবং বিগ ডেটার মতো বিভিন্ন ক্ষেত্রে কাজ করার ক্ষমতা রয়েছে। 
- Guido van Rossum এই উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা আবিষ্কার করেন। 

উৎস: Python Website.
২৯.
AND গেইটে A ও B -এর মান 0 হলে আউটপুট কত?
  1. 0
  2. 1
  3. 10
  4. 01
ব্যাখ্যা
AND গেইট: 
- AND গেইট যৌক্তিক গুণন পদ্ধতিতে কাজ করে।
অর্থাৎ, যে গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের সমান হয় তাকে অ্যান্ড গেইট বলে।
- সবগুলো ইনপুট ১ হলে অ্যান্ড গেইটের আউটপুট ১ হবে; অন্যথায় আউটপুট ০ হবে।
- নিচে দুই ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেইটের বর্তনী এবং সত্যক সারণি দেখানো হলো: 


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, একাদশ- দ্বাদশ শ্রেণি।
৩০.
বাংলাদেশ কোন সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত?
  1. LASH
  2. SEA-ME-WE4
  3. SPLASH
  4. SEA-EM-WE8
ব্যাখ্যা
- দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপিত হবে- কক্সবাজারে। 
- দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন SEA-ME-WE-6 এর সাথে সংযুক্ত হবে। 
- এটি বাস্তবায়িত হবে ২০২৪ সালে। 
- এর আগে  ২১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন SEA-ME-WE-5 এর সাথে সংযুক্ত হয়। 
- ২০০৬ সালে বাংলাদেশ প্রথম  সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন SEA-ME-WE-4 এর সাথে সংযুক্ত হয়। 
- SEA-ME-WE এর পূর্ণরূপ হলো South East Asia-Middle East-Western Europe. 

উৎস: প্রথম আলো পত্রিকা।
৩১.
‘তিনি রোজ সকালে দুই কিলোমিটার হাঁটতেন’ - এ বাক্যে ক্রিয়ার কাল কোনটি?
  1. সাধারণ অতীত
  2. ঘটমান অতীত
  3. নিত্যবৃত্ত অতীত
  4. পুরাঘটিত অতীত
ব্যাখ্যা
অতীত কালের চারটি রূপ। যথা:
১. সাধারণ অতীত কাল: যে ক্রিয়া সাধারণভাবে অতীত অর্থাৎ বর্তমান কালের পূর্বে সংঘটিত হয়েছে তার সংঘটন কালই সাধারণ অতীত।
যেমন: 
- বিড়াল ইঁদুরটিকে ধরল।
- পুলিশ সন্ত্রাসী ছেলেটিকে মেরে ফেলল।

২. ঘটমান অতীত কাল: অতীতে কোনো কাজ চলছিল এবং তখনও কাজটি শেষ হয়নি; এরূপ অর্থে ঘটমান অতীত ব্যবহৃত হয়।
যেমন:
- কাল সন্ধ্যায় আমরা টেলিভিশনে খেলা দেখছিলাম।

৩. পুরাঘটিত অতীত কাল: যে ক্রিয়া অতীতে ঘটেছে এবং এর প্রভাবও শেষ হয়ে গেছে। তার কালকে পুরাঘটিত অতীত কাল বলে।
যেমন:
- দায়িত্বটি আমি পালন করেছিলাম।
- প্রিন্সিপাল স্যার আমাদের বাড়ি গিয়েছিলেন।
- আমি ঐ কাজ করেছিলাম।
[বাক্যে কাজ গুলো অতীতে হয়ে গিয়েছে এবং এর রেশ এবং প্রভাবও শেষ হয়ে গিয়েছে]

৪. নিত্যবৃত্ত অতীত কাল: অতীতকালে যে ক্রিয়া সাধারণভাবে এবং সচরাচর ঘটতো তার কাল নিত্যবৃত্ত অতীত কাল।
যেমন:
- প্রতিদিন সকালে আমরা শহিদ মিনারে আড্ডা দিতাম।
- আমরা তখন রোজ সকালে নদী তীরে ভ্রমন করতাম। 

এরূপ, তিনি রোজ সকালে দুই কিলোমিটার হাঁটতেন।- বাক্যে নিত্যবৃত্ত অতীত কালের ক্রিয় রয়েছে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৩২.
দুষ্পাচ্য - এর সন্ধি বিচ্ছেদ হলো -
  1. দুষ্ + পাচ্য
  2. দোষ + পাচ্য
  3. দুঃ + পাচ্য
  4. দুষৎ + পাচ্য
ব্যাখ্যা
• ‘দুষ্পাচ্য’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ- দুঃ + পাচ্য = দুষ্পাচ্য।
- এটি বিসর্গ সন্ধির উদাহরণ।

• বিসর্গ সন্ধি: বিসর্গের(ঃ) সঙ্গে স্বরধ্বনি বা ব্যাঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।

⇒ সুত্র: ই/উ ধ্বনির সঙ্গে বিসর্গ এবং ক, খ, প, ফ থাকলে বিসর্গ স্থলে ষ হয়।
একই সূত্রের আরও কিছু উদাহরণ:
- নিঃ + কাম = নিষ্কাম,
- চতুঃ + কোণ =চতুষ্কোণ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, অষ্টম শ্রেণি।
৩৩.
সঞ্চয়িতা ও সঞ্চিতা গ্রন্থ দুটি কার লেখা?
  1. দুটোই রবীন্দ্রনাথ ঠাকুরের
  2. দুটোই কাজী নজরুল ইসলামের
  3. প্রথমটি কাজী নজরুল ইসলামের, দ্বিতীয়টি রবীন্দ্রনাথ ঠাকুরের
  4. প্রথমটি রবীন্দ্রনাথ ঠাকুরের, দ্বিতীয়টি কাজী নজরুল ইসলামের
ব্যাখ্যা
⇒ সঞ্চয়িতা:
- ‘সঞ্চয়িতা’ (১৯৩১) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নিজ কবিতার সংকলন।
- ‘সঞ্চয়িতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বাপেক্ষা জনপ্রিয় সংকলিত গ্রন্থ।
- কবিতাগুলি কালানুক্রমিকভাবে সজ্জিত। ‘সান্ধ্যসঙ্গীত’ কাব্যগ্রন্থ থেকে কবিতাগুলি এতে সংকলিত হয়েছে।

⇒ সঞ্চিতা:
- কাজী নজরুল ইসলামের কবিতা সংকলন - ‘সঞ্চিতা'।
- এতে ৭৮টি কবিতা ও গান সংকলিত হয়েছে।
- ‘সঞ্চিতা' কবিতা সংকলনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৪.
বাংলা ভাষার রচিত প্রথম নাটক কোনটি?
  1. ভদ্রার্জুন
  2. নীল দর্পন
  3. শর্মিষ্ঠা
  4. চণ্ডালিকা
ব্যাখ্যা
 ⇒ ‘ভদ্রার্জুন’ ও ‘কীর্তিবিলাস’ নাটক:
- ১৮৫২ সালে যোগেন্দ্রচন্দ্র গুপ্তের ‘কীর্তিবিলাস’ এবং তারাচরণ শিকদারের ‘ভদ্রার্জুন’ নামক দুটি নাটক প্রকাশিত হয়।
-  ‘কীর্তিবিলাস’ হচ্ছে বিয়োগান্ত নাটক রচনার প্রথম প্রচেষ্টা।
- আর ‘ভদ্রার্জুন’ ইংরেজি ও সংস্কৃতের যুক্ত আদর্শে রচিত প্রথম মৌলিক মধুরান্তিক বাংলা নাটক।
- ‘ভদ্রার্জুন’ নাটকের কাহিনি অর্জুন কর্তৃক সুভদ্রাহরণ। মহাভারত থেকে কাহিনি সংগ্রহ করা হলেও বাঙালি সমাজের বাস্তব পরিবেশ এতে অঙ্কিত হয়েছে।

অন্যদিকে,
⇒ 'নীল দর্পণ' নাটক:
- 'নীল দর্পণ' হল দীনবন্ধু মিত্র রচিত একটি বাংলা সামাজিক নাটক।
- এই নাটকের পটভূমি নীল চাষের জন্য সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়ন।
- ১৮৬০ সালে দীনবন্ধু মিত্র রচিত নীল-দর্পণ নাটক প্রকাশিত হয়।
- এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম সাহিত্যকর্ম।
- A Native ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্ত এর ইংরেজি অনুবাদ করেন। অনুবাদটি ১৮৬১ সালে Nil Darpan or The Indigo Planting Mirror নামে প্রকাশিত হয়।

⇒ 'শর্মিষ্ঠা' নাটক: 
- মাইকেল মধুসূদন দত্তের নাটক-শর্মিষ্ঠা। 
- তিনি মহাভারতের দেবযানী-যযাতি কাহিনি অবলম্বনে পাশ্চাত্য রীতিতে রচনা করেন শর্মিষ্ঠা নাটক।
- এটিই প্রকৃত অর্থে বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক এবং একই অর্থে মধুসূদনও বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার। 
- ১৮৫৯ সালের জানুয়ারি মাসে রাজাদের অর্থানুকূল্যে নাটকটি প্রকাশিত ও একই সালের ৩রা সেপ্টেম্বর বেলগাছিয়া থিয়েটারে মঞ্চস্থ হয়। 
- এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র- যযাতি, দেবযানি, শর্মিষ্ঠা, মাধব্য, পূর্ণিমা, রাজমন্ত্রী প্রমুখ। 

⇒ ‘চণ্ডালিকা’ নাটক:
- চণ্ডালিকা (১৯৩৩) সালে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক।
- এর কথাবস্তু পালি শার্দুল-কর্ণাবদলা থেকে গৃহীত।
- ১৯৩৮ সালে রবীন্দ্রনাথ এই নাটকটিকে নৃত্যনাট্যে রূপ দেন। কথা সুরের সমন্বয়ে এটি রবীন্দ্রনাথের অন্যতম সৃষ্টি।

অতএব, অপশনে উল্লেখ্য নাটক সমূহের রচনাকাল অনুসারে বাংলা ভাষার রচিত ও প্রকাশিত প্রথম নাটক ‘ভদ্রার্জুন’।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৫.
পল্লীকবি জসীমউদ্দীন রচিত গ্রন্থ নয় কোনটি?
  1. সুচয়নী
  2. মাটির কান্না
  3. ধানক্ষেত
  4. মায়া কাজল
ব্যাখ্যা
⇒ ‘মায়া কাজল’ সুফিয়া কামাল রচিত একটি কাব্যগ্রন্থ।

 • জসীমউদ্দীন: 
- কবি জসীমউদ্দীন একজন প্রখ্যাত বাঙালি কবি।
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন। 
- পুরো নাম মোহাম্মদ জসীমউদ্দীন মোল্লা হলেও তিনি জসীমউদ্দীন নামেই পরিচিত। 
- তিনি বাংলাদেশে পল্লীকবি হিসেবে পরিচিত।
- কবি জসীমউদ্দিন রচিত 'নক্সী কাঁথার মাঠ' একটি বিখ্যাত গাথাকাব্য।
- এটি ১৯২৯ সালে প্রকাশিত হয়।
- E.M Millford গ্রন্থটি ''Field of the Embroidery Quilt'' শিরোনামে অনুবাদ করেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ-
- বালুচর,
- রূপবতী,
- রাখালী,
- নকশী কাঁথার মাঠ,
- ধানখেত,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- মা যে জননী কান্দে ইত্যাদি।

 • তাঁর রচিত নাটক:
- পদ্মাপাড়,
- বেদের মেয়ে,
- মধুমালা,
- পল্লীবধূ,
- গ্রামের মায়া ইত্যাদি।

 • শিশুতোষ গ্রন্থ:
- হাসু,
- এক পয়সার বাঁশী,
- ডালিমকুমার।

 • 'সুচয়নী' কবি জসিমউদ্দিনের কবিতা সংকলন।

 • জসিমউদ্দীন রচিত গানের সংকলনের নামগুলো হলো:
- গাঙের পাড়, 
- রঙ্গিলা নায়ের মাঝি, 
- জারিগান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
৩৬.
সত্য> সইত্য - ধ্বনির পরিবর্তনে এটি কিসের উদাহরণ?
  1. অপিনিহিতি
  2. স্বরসঙ্গতি
  3. বিপ্রকর্ষ
  4. অসমীকরণ
ব্যাখ্যা
• অপিনিহিতি (Apenthesis):
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন:
- আজি > আইজ,
- সাধু > সাউধ,
- রাখিয়া > রাইখ্যা,
- বাক্য > বাইক্য,
- সত্য > সইত্য,
- চারি > চাইর,
- মারি > মাইর ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৩৭.
তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
  1. নিমরাজি
  2. আনমনা
  3. অভিমুখ
  4. আগাছা
ব্যাখ্যা
• ‘অভি’ তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ - অভিমুখ।

অন্যদিকে,
• ‘নিমরাজি’ ফারসি উপসর্গ ‘নিম’ যোগে গঠিত শব্দ।
• ‘আনমনা’ খাঁটি বাংলা উপসর্গ ‘আন’ যোগে গঠিত শব্দ।
• নিকৃষ্ট অর্থে খাঁটি বাংলা উপসর্গ ‘আ’ যোগে গঠিত শব্দ ‘আগাছা’। 

============
উপসর্গ:
বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ। 

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু-হিন্দি উপসর্গ: হর, হরেক।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
৩৮.
নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ?
  1. পূর্বাহ্ন
  2. বাকপটু
  3. রাজপুত্র
  4. জলদ
ব্যাখ্যা
• উপপদ তৎপুরুষ সমাস:
যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ-প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে।  কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস।
যেমন:
- জলে চরে যা = জলচর।
- জল দেয় যে = জলদ।
- পঙ্কে জন্মে যা = পঙ্কজ।

- এরূপ  সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছাড়পোকা এবং বর্ণচোরা ইত্যাদি।

অন্যদিকে,
 - অহ্নের (দিনের) পূর্ব ভাগ = পূর্বাহ্ণ; (এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস)।
- বাকে পটু = বাকপটু; (সপ্তমী তৎপুরুষ সমাস)।
- রাজার পুত্র- রাজপুত্র। (ষষ্ঠী তৎপুরুষ সমাস)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৯.
‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’ এখানে কিংবা হলো-
  1. সংকোচক অব্যয়
  2. অনম্বয়ী অব্যয়
  3. সংযোজক অব্যয়
  4. বিয়োজক অব্যয়
ব্যাখ্যা
• বিয়োজক অব্যয়:
বাক্যের মধ্যে ব্যবহারের সময় যে পদের কোন পরিবর্তন ঘটে না, তাকে অব্যয় পদ বলে।
বিয়োজক অব্যয়গুলো হলো: কিংবা, কিন্তু, বা, অথবা, নতুবা, কি…কি, না–হয়, নয়তো।

⇒ 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন'–এখানে 'কিংবা' বিয়োজক অব্যয়৷

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৪০.
কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ?
  1. দৌহিত্র
  2. মহাযাত্রা
  3. তৈল
  4. নায়ক
ব্যাখ্যা
⇒ যোগরূঢ় শব্দ:
সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমন:
- জলধি: 'জল ধারণ করে এমন' অর্থ পরিত্যাগ করে একমাত্র 'সমুদ্র' অর্থেই ব্যবহৃত হয়।
- মহাযাত্রা: 'মহাসমারোহে যাত্রা' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দরূপে অর্থ 'মৃত্যু'।
- রাজপুত: 'রাজার পুত্র' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দ হিসেবে অর্থ হয়েছে 'জাতি বিশেষ'।
- পঙ্কজ: পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু 'পঙ্কজ' শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়।

অন্যদিকে,
- তৈল হচ্ছে রূঢ়ি শব্দের উদাহরণ।
- নায়ক ও দৌহিত্র যৌগিক শব্দের উদাহরণ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪১.
নিচের কোন বাক্যে ব্যতিহার কর্তা রয়েছে?
  1. মুষলধারে বৃষ্টি হচ্ছে।
  2. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।
  3. রাজায়-রাজায় লড়াই চলছে।
  4. আমার যাওয়া হবে না।
ব্যাখ্যা
• কর্তৃকারক বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী চার প্রকার হয়ে থাকে।
যথা:
- মূখ্য কর্তা,
- প্রযোজক কর্তা,
- প্রযোজ্য কর্তা,
- ব্যতিহার কর্তা।
 
⇒ ব্যতিহার কর্তা:
কোনো বাক্যে দুটো কর্তা একত্রে একজাতীয় ক্রিয়া সম্পাদন করে, তাদের ব্যতিহার কর্তা বলে।
যেমন:
- রাজায়-রাজায় লড়াই চলছে।
- বাঘে-মহিষে একঘাটে জল খায়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪২.
এ জিনিস বেশিদিন টেকে না - এ বাক্যটি কোন বাচ্য?
  1. কর্তৃবাচ্য
  2. কর্মবাচ্য
  3. ভাববাচ্য
  4. কর্মকর্তৃবাচ্য
ব্যাখ্যা
• কর্মকর্তৃবাচ্য:
এছাড়াও বাংলায় আরো এক ধরনের প্রকাশভঙ্গির বাক্য দেখা যায়। এ ধরনের বাক্যের বাচ্যকে বলা হয় কর্মকর্তৃবাচ্য।
- এ ধরনের বাক্যে কর্তাপদ উহ্য থাকে, তবে কর্মপদ থাকে। আর ওই কর্মপদই কর্তার কাজ করে।
- অর্থাৎ, যে বাক্যে কর্তা থাকে না, কর্মই কর্তার কাজ করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে।
যেমন:
- কাজটা ভাল দেখায় না।
[এখানে কর্তা নেই। এখানে কর্ম হল ‘কাজ’। কিন্তু ‘কাজ’ নিজেই কর্তার মত বাক্যকে নেতৃত্ব দিচ্ছে।]

- বাঁশি বাজে এ মধুর লগনে।
- সুতি কাপড় অনেক দিন টেকে।

• এরূপ, জিনিস বেশিদিন টেকে না।- বাক্যটিও কর্মকর্তৃবাচ্যের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪৩.
প-বর্গের বর্ণসমূহ কোন ধরনের বর্ণ?
  1. ওষ্ঠ্য বর্ণ
  2. কষ্ঠ্য বর্ণ
  3. তালব্য বর্ণ
  4. দন্ত্য বর্ণ
ব্যাখ্যা
• ক-ম পর্যন্ত ২৫ টি স্পর্শধ্বনি। উচ্চারণস্থান অনুযায়ী এগুলোকে পাঁচ ভাগে ভাগ করা যায়। 
⇒ উচ্চারণ স্থান- কণ্ঠ্য; ক বর্গীয় বর্ণ: ক, খ, গ, ঘ, ঙ।
⇒ উচ্চারণ স্থান- তালব্য; চ বর্গীয় বর্ণ: চ, ছ, জ, ঝ, ঞ।
⇒ উচ্চারণ স্থান- মূর্ধন্য; ট বর্গীয় বর্ণ: ট, ঠ, ড, ঢ, ণ।
⇒ উচ্চারণ স্থান- দন্ত্য; ত বর্গীয় বর্ণ: ত, থ, দ, ধ, ন।
⇒ উচ্চারণ স্থান- ওষ্ঠ্য; প বর্গীয় বর্ণ: প, ফ, ব, ভ, ম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪৪.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘বিদ্যাসাগর’ উপাধি দেয় কোন প্রতিষ্ঠান?
  1. সংস্কৃত কলেজ
  2. শান্তিনিকেতন
  3. ঢাকা বিশ্ববিদ্যালয়
  4. প্রেসিডেন্সি কলেজ
ব্যাখ্যা
⇒ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ বেতালপঞ্চবিংশতি।

বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম:
- শকুন্তলা,
- সীতার বনবাসের,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৪৫.
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রন্থসমূহের মধ্যে নিচের কোনটি নাটক?
  1. পোস্টমাস্টার
  2. মালিনী
  3. শাস্তি
  4. মহামায়া
ব্যাখ্যা
⇒ রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য নাটক:
- বাল্মীকি-প্রতিভা,
- প্রকৃতির প্রতিশোধ,
- মায়ার খেলা,
- রাজা ও রানী,
- চিত্রাঙ্গদা,
- মালিনী,
- রাজা,
- অচলায়তন,
- ডাকঘর ইত্যাদি। 

তাঁর উল্লেখযোগ্য ছোট গল্পগুলো হল:
- ভিখারিণী,
- দেনা পাওনা,
- মনিহারা,
- পোস্টমাস্টার,
- মহামায়া,
- শান্তি,
- এক রাত্রি,
- ক্ষুধিত পাষাণ,
- স্ত্রীর পত্র,
- নষ্টনীড়,
- কাবুলিওয়ালা,
- হৈমন্তী,
- মুসলমানীর গল্প।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া; লাইভ এমসিকিউ লেকচার।
৪৬.
কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদের যুগ্ম সম্পাদনায় প্রকাশিত সংবাদপত্র কোনটি?
  1. শিখা
  2. নবযুগ
  3. সৈনিক
  4. সংবাদ প্রভাকর
ব্যাখ্যা
• দৈনিক নবযুগ পত্রিকা:
- দৈনিক নবযুগ পত্রিকাটি ১৯২০ সালের ১২ জুলাই প্রথম প্রকাশিত হয়। এটির মালিক ও পরিচালক ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক।
- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদ ছিলেন যুগ্ম সম্পাদক।
- পত্রিকাটি প্রকাশের বছর খানেকের মধ্যে বন্ধ হয়ে যায় এবং ১৯৪২ সালে পুনরায় চালু হয়ে দুবছর পর চিরতরে বন্ধ হয়ে যায়।
- দৈনিক নবযুগে কাজী নজরুল লিখিত কলামসমূহ নিয়ে নজরুলের ‍যুগবাণী প্রবন্ধগ্রন্থ প্রকাশিত হয় যা ব্রিটিশ সরকার রাজয়োপ্ত করে।

উৎস: বাংলাপিডিয়া।
৪৭.
যিনি ন্যায় শাস্ত্রে পণ্ডিত - এর এককথায় প্রকাশ হলো-
  1. নৈয়ায়িক
  2. ন্যায়বান
  3. নিয়ামক
  4. ন্যায়পাল
ব্যাখ্যা
• ‘যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত’ এক কথায় বলে - নৈয়ায়িক।

গুরুত্বপূর্ণ কিছু এককথায় প্রকাশ: 
যা পূর্বে ছিল এখন নেই এক কথায় প্রকাশ - ভূতপূর্ব।
যা পূর্বে দেখা যায় নি এমন এক কথায় প্রকাশ - অদৃষ্টপূর্ব।
যা অধ্যয়ন করা হয়েছে এক কথায় প্রকাশ - অধীত।
যা বলা হয় নি এক কথায় প্রকাশ - অনুক্ত।
যা বলার যোগ্য নয় এক কথায় প্রকাশ - অকথ্য।
যা পূর্বে শোনা যায় নি এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
যা কখনো নষ্ট হয় না এক কথায় প্রকাশ - অবিনশ্বর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৮.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. মধ্যাহ্ন
  2. অপরাহ্ন
  3. প্রকাণ্ড
  4. প্রহণেচ্ছু
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - অপরাহ্ন।
• শুদ্ধ বানান - অপরাহ্ণ,
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত প্রত্যয় - [অপর+অহ্ণ]
অর্থ: মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়, বিকেল।

অন্যদিকে মধ্যাহ্ন, গ্রহণেচ্ছু এবং প্রকাণ্ড শব্দের বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৯.
‘পাথার’ শব্দের প্রতিশব্দ হলো-
  1. পৃথিবী
  2. পর্বত
  3. বন
  4. সমুদ্র
ব্যাখ্যা
• 'সাগর' শব্দের প্রতিশব্দ:
সমুদ্র, সিন্ধু, অর্ণব, জলধি, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, বরুণ, দরিয়া, পারাবার, বারীন্দ্র, পাথার, বারীশ, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি, অম্বুধি।

অন্যদিকে,
• 'পর্বত' শব্দের অন্যান্য সমার্থক শব্দ: গিরি, শৈল, পাহাড়, অদ্রি, ভূধর, নগ, অচল, মোদিনীধর, অবনীধর, বসুধাধর ইত্যাদি। 
• ‘অরণ্য’ শব্দের সমার্থক শব্দ: বন, জঙ্গল, অটবি, কানন, বিপিন, গহন, কুঞ্জ, কান্তার, উপবন, বনানী ইত্যাদি।
• ‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ: বসুন্ধরা, ভূবন, বিশ্ব, সংসার, অদিতি, অবনী, ক্ষিতি, পৃথ্বী, ধরা, ধরণি, ধরিত্রী, বসুমতি, দুনিয়া, মর্ত, ধরা, ভূ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫০.
ময়ুর ভট্ট, রূপরাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, সীতারাম দাস প্রমুখ কবিদের সৃষ্টি কোন কাব্য?
  1. অন্নদা মঙ্গল
  2. মনসা মঙ্গল
  3. চণ্ডী মঙ্গল
  4. ধর্মমঙ্গল
ব্যাখ্যা
⇒ ধর্মমঙ্গল কাব্য:
• ধর্মমঙ্গল ধর্মঠাকুরের মাহাত্ম্যসূচক কাব্যধারা।
- ধর্ম অনার্য দেবতা এবং সূর্য কিংবা বুদ্ধের প্রতিরূপ হিসেবে কল্পিত।
- প্রাচীন বঙ্গের রাঢ় অঞ্চলে এর উদ্ভব ও পূজা সীমিত ছিল।

• ধর্মমঙ্গল ধারার আদি কবি ময়ূরভট্ট। তাঁর কাল খ্রিষ্টীয় পঞ্চদশ শতক বা এর কাছাকাছি অনুমান করা হয়, কিন্তু তাঁর কাব্যের নিদর্শন পাওয়া যায়নি।
• ধর্মমঙ্গল ধারার শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী। তাঁর কাব্যের রচনাকাল ১৭১১ খ্রিষ্টাব্দ বা আঠারো শতক । তাঁর রচিত গ্রন্থ লাউসেনের কাহিনি অবলম্বনে ‘শ্রীধর্মমঙ্গল’।
• এরপর আর যাঁরা ধর্মমঙ্গল রচনা করেছেন তাঁরা হলেন রূপরাম চক্রবর্তী, সতীরাম দাস, শ্যাম পণ্ডিত, সহদেব চক্রবর্তী, নরসিংহ বসু, হৃদয়রাম সাউ, গোবিন্দরাম প্রমুখ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫১.
যদি a = √3 + √2 হয়, তবে a3 + 1/a3  -এর মান কত হবে?
  1. 2√2
  2. 9√2
  3. 15√3
  4. 18√3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a = √3 + √2 হয়, তবে a3 + 1/a3 -এর মান কত হবে?

সমাধান: 
a = √3 + √2
⇒ 1/a = 1/(√3 + √2)
= (√3 - √2)/(√3 + √2)(√3 - √2)
= (√3 - √2)/(3 - 2)
= √3 - √2

∴ a + (1/a) = √3 + √2 + √3 - √2 = 2√3

a3 + 1/a3 = {a + (1/a)}3 - 3.a.(1/a) (a + 1/a)
= (2√3)3 - 3 × 2√3
= 24√3 - 6√3
= 18√3
৫২.
একটি দ্রব্য ৩৬ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো, ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো, দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ৪২ টাকা
  2. ৪৮ টাকা
  3. ৫৬ টাকা
  4. ৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৩৬ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো, ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো, দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
ধরি,
ক্ষতি ক টাকা 
∴ ক্রয়মূল্য ৩৬ + ক টাকা 

৭২ টাকায় বিক্রয় করলে লাভ ২ক টাকা 

শর্তমতে,
৩৬ + ক = ৭২ - ২ক 
বা, ক + ২ক  = ৭২ - ৩৬
বা, ৩ক = ৩৬
বা, ক = ৩৬/৩
∴ ক = ১২ 

∴ ক্রয়মূল্য ৩৬ + ১২ টাকা 
= ৪৮ টাকা 
৫৩.
5√5 এর 5 ভিত্তিক লগ কত?
  1. 5/2
  2. 1/5
  3. 3/2
  4. 3/5
ব্যাখ্যা
প্রশ্ন: 5√5 এর 5 ভিত্তিক লগ কত? 

সমাধান: 
 5√5 এর 5 ভিত্তিক লগ
=log55√5
=log55 +log5√5
 = 1 + log551/2          
= 1 + (1/2)log55
= 1 + (1/2)
= (2 + 1)/2
= 3/2
৫৪.
একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি, ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 বর্গ সেমি হলে এর উচ্চতা কত?
  1. 21 সেমি
  2. 27 সেমি
  3. 33 সেমি
  4. 36 সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি, ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 বর্গ সেমি হলে এর উচ্চতা কত?

সমাধান: 
মনে করি,
ত্রিভুজের উচ্চতা x সেমি
ভূমি = (2x + 6) সেমি

প্রশ্নমতে,
⇒ (1/2) × (2x + 6) × x = 810
⇒ x2 + 3x = 810
⇒ x2 + 3x - 810 = 0
⇒ x2 + 30x - 27x - 810 = 0
⇒ x(x + 30) - 27(x + 30) = 0
⇒ (x + 30)(x - 27) = 0

হয় 
x + 30 = 0
x = - 30 [ গ্রহণ যোগ্য নয়]

অথবা 
x - 27 = 0
∴ x = 27 

∴ ত্রিভুজের উচ্চতা 27 সেমি।
৫৫.
কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8√2 সেমি হলে, ঘনকটির আয়তন কত?
  1. 336 ঘন সেমি
  2. 428 ঘন সেমি
  3. 476 ঘন সেমি
  4. 512 ঘন সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8√2 সেমি হলে, ঘনকটির আয়তন কত?

সমাধান:
মনে করি,
ঘনকের এক ধার = a 
ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য = a√2

প্রশ্নমতে,
 a√2 = 8√2 
 ∴ a = 8

ঘনকটির আয়তন = a3
= 83
= 512 ঘন সেমি
৫৬.
আনিস তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন, তিনি 18 তম মাসে কত টাকা সঞ্চয় করেন?
  1. 2500 টাকা
  2. 2700 টাকা
  3. 2800 টাকা
  4. 2900 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আনিস তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তিনি 18 তম মাসে কত টাকা সঞ্চয় করেন?

সমাধান:
ধারাটির প্রথম পদ a = 1200
সাধারণ অন্তর d = 100

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
18তম পদ = a + (18 - 1)d
= 1200 + (17 × 100)
= 1200 + 1700
= 2900 টাকা
৫৭.
4% হার মুনাফায় কোনো টাকায় 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত?
  1. 625 টাকা
  2. 640 টাকা
  3. 720 টাকা
  4. 750 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: 4% হার মুনাফায় কোনো টাকায় 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত?

সমাধান:
ধরি,
মূলধন = P

এখানে,
মুনাফার হার, r = 4%
সময়, n = 2 বছর
সরল মুনাফা = Pnr
= P × 2 × (4/100)
= 2P/25

∴ চক্রবৃদ্ধি মুনাফা = P{1 + (4/100)}2 - P
= P{1 + (1/25)}2 - P
= P(26/25)2 - P
=(676P/625) - P
= (676P - 625P)/625
= 51P/625

প্রশ্নমতে,
(51P/625) - (2P/25) = 1
⇒ (51P - 50P)/625 = 1
⇒ P/625 = 1
⇒ P = 625 টাকা
৫৮.
y2 - 4ax = 0 সমীকরণটি নিচের কোনটি নির্দেশ করে?
  1. বৃত্ত
  2. উপবৃত্ত
  3. প্যারাবোলা
  4. গোলক
ব্যাখ্যা
প্রশ্ন: y2 - 4ax = 0 সমীকরণটি নিচের কোনটি নির্দেশ করে?

সমাধান:
প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণ, y2 - 4ax = 0

⇒ উপবৃত্তের সমীকরণ, (x2/a2) + (y2/b2) = 1
⇒ বৃত্তের সমীকরণ, x2 + y2 = r2
⇒ গোলকের সমীকরণ, x2 + y2 + z2 = r2
৫৯.
নইমের বেতন গত মাসে ৯% বৃদ্ধি পাওয়ার পর সে দেখল যদি তার বেতন ৯% না বেড়ে ১১% বৃদ্ধি পেত তাহলে তার মাসিক বেতন ৭২,১৫০ টাকা হতো, নইমের বর্তমান মাসিক বেতন কত?
  1. ৬৬,১৯৩ টাকা
  2. ৬৫,০০০ টাকা
  3. ৭০,৮৫০ টাকা
  4. ৭২,২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: নইমের বেতন গত মাসে ৯% বৃদ্ধি পাওয়ার পর সে দেখল যদি তার বেতন ৯% না বেড়ে ১১% বৃদ্ধি পেত তাহলে তার মাসিক বেতন ৭২,১৫০ টাকা হতো, নইমের বর্তমান মাসিক বেতন কত?

সমাধান:
ধরি,
নইমের মূল বেতন = ক টাকা
∵ ১১% বৃদ্ধি পেলে বেতন = ৭২১৫০ টাকা
তাহলে, ক +  ক এর ১১% = ৭২১৫০
⇒ ক +  (১১ক/১০০) = ৭২১৫০
⇒ ক + ০.১১ক = ৭২১৫০
⇒ ১.১১ক = ৭২১৫০
⇒ ক = ৭২১৫০/১.১১
∴ ক = ৬৫০০০ টাকা

৯% বৃদ্ধিতে বর্তমান বেতন = ক + ক এর ৯%
⇒ ৬৫০০০ + {৬৫০০০ × (৯/১০০)}
⇒ ৬৫০০০ + ৫৮৫০
⇒ ৭০৮৫০ টাকা
৬০.
একজন টিভি বিক্রেতা তার প্রতিটি টিভির দাম x% বৃদ্ধি করল। এতে তার বিক্রিত টিভির সংখ্যা y% কমে গেল। কিন্তু এতেও তার মোট বিক্রয়মূল্য অপরিবর্তিত থাকলো। নিচের কোন সমীমরণটি y এর সাপেক্ষে x এর সঠিক প্রকাশ?
  1. y/(1 - x)
  2. 100y/(100 - y)
  3. 100/(100 - y)
  4. 100y/(100 - x)
ব্যাখ্যা
প্রশ্ন: একজন টিভি বিক্রেতা তার প্রতিটি টিভির দাম x% বৃদ্ধি করল। এতে তার বিক্রিত টিভির সংখ্যা y% কমে গেল। কিন্তু এতেও তার মোট বিক্রয়মূল্য অপরিবর্তিত থাকলো। নিচের কোন সমীমরণটি y এর সাপেক্ষে x এর সঠিক প্রকাশ?

সমাধান:
ধরি,
প্রতিটি টিভির মূল্য = 100 টাকা
এবং মোট টিভি = 100 টি
তাহলে, মোট বিক্রয়মূল্য = 100 × 100 = 10000 টাকা

x% বৃদ্ধিতে, প্রতিটি টিভির দাম = 100 + x টাকা
আবার, y % হ্রাসে, মোট টিভি = 100 - y টি
∴ নতুন মোট বিক্রয়মূল্য = (100 + x )(100 - y)

শর্তমতে,
(100 + x)(100 - y) = 10000
⇒ 100 + x = 10000/(100 - y)
⇒ x = {10000/(100 - y)} - 100
= (10000 - 10000 + 100y)/(100 - y)
= 100y/(100 - y)
৬১.
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
  1. 3.2 মিটার
  2. 4 মিটার
  3. 4.8 মিটার
  4. 5.5 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
মনেকরি,
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য = a মিটার
ত্রিভুজটির ক্ষেত্রফল = √3a2/4
ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল= √3(a + 1)2/4

প্রশ্নমতে,
{√3(a + 1)2/4} - {√3a2/4} = 3√3
⇒ (√3/4){(a + 1)2 - a2} = 3√3
⇒ a2+ 2a + 1 - a2 = 12
⇒ 2a + 1 = 12
⇒ 2a = 12 - 1
⇒ 2a = 11
∴ a = 5.5 মিটার
৬২.
cos-1 x + cos-1 y = π/2 হলে x2 + y2 = কত?
  1. 1/2
  2. √3/2
  3. 1
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: cos-1 x + cos-1 y = π/2 হলে x2 + y2 = কত?

সমাধান:
cos-1 x + cos-1 y = π/2
⇒ cos-1 y = (π/2) - cos-1 x
⇒ y = cos {(π/2) - cos-1 x}
⇒ y = cos(π/2) cos{(cos-1 x)} + sin(π/2) sin{(cos-1 x)}
⇒ y = sin{(sin-1√1 - x2)}
⇒ y = √1 - x2
⇒ y2 = 1 - x2
∴ x2 + y2 = 1
৬৩.
৬ জন লোক ও ৮ জন বালক ১টি কাজ ১০ দিনে শেষ করতে পারে। একই কাজ ২৬ জন লোক ও ৪৮ বালক ২ দিনে শেষ করতে পারে। ১৫ জন লোক ও ২০ বালক ঐ কাজ কত দিনে করতে পারবে?
  1. ৪ দিনে
  2. ৫ দিনে
  3. ৬ দিনে
  4. ৭ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ জন লোক ও ৮ জন বালক ১টি কাজ ১০ দিনে শেষ করতে পারে। একই কাজ ২৬ জন লোক ও ৪৮ বালক ২ দিনে শেষ করতে পারে। ১৫ জন লোক ও ২০ বালক ঐ কাজ কত দিনে করতে পারবে?

সমাধান:
ধরি,
লোক = ক এবং বালক = খ

প্রশ্নমতে,
(৬ক + ৮খ) × ১০ = (২৬ক + ৪৮খ) × ২
⇒ ৬০ক + ৮০ খ = ৫২ক + ৯৬খ
⇒ ৬০ক - ৫২ক = ৯৬খ - ৮০খ
⇒ ৮ক = ১৬খ
⇒ ক = ২খ
অর্থাৎ, ১ জন লোক দুইজন বালকের সমান কাজ করতে পারে৷

তাহলে, {(৬ × ২) + ৮} বা ২০ জন বালক ১ টি কাজ করে = ১০ দিনে
১ জন বালক কাজটি করবে = ২০ × ১০ দিনে
∴ {(১৫ × ২) + ২০} বা ৫০ জন বালক কাজটি করতে পারে = (২০ × ১০)/৫০ দিনে
= ৪ দিনে
৬৪.
একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘণ্টায় 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে যায় ঘণ্টায় 5 কিমি। নৌকার বেগ কত?
  1. 5 কিমি/ঘণ্টা
  2. 10 কিমি/ঘণ্টা
  3. 12 কিমি/ঘণ্টা
  4. 15 কিমি/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘণ্টায় 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে যায় ঘণ্টায় 5 কি.মি। নৌকার বেগ কত?

সমাধান:
ধরি,
নৌকার বেগ = x কি.মি./ঘণ্টা
স্রোতের বেগ = y কি.মি./ঘণ্টা

প্রশ্নমতে,
x + y = 15  .... (1)
x - y = 5 ..... (2)

(1) নং ও (2) নং যোগ করে পাই,
x + y + x - y = 15 + 5
⇒ 2x = 20
⇒ x = 10

∴ নৌকার বেগ 10 কি.মি./ঘণ্টা।
৬৫.
একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30° কোণ উৎপন্ন করে খুঁটির 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
  1. 36 মিটার
  2. 35.6 মিটার
  3. 37.32 মিটার
  4. 38.30 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30° কোণ উৎপন্ন করে খুঁটির 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?

সমাধান:

ধরি,
AD হলো দণ্ডায়মান একটি খুঁটি যার B বিন্দুতে ভেঙ্গে BD অংশটুকু ভূমির সাথে C বিন্দুতে মিলিত।
এবং, AB = h; BD = l;
BD = BC = l
অতএব, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য = AB + BD = h + l
দেওয়া আছে, AC = ১০ মিটার এবং ∠ABC = 30°

প্রশ্নমতে,
Tan 30° = AC/AB
⇒ 1/√3 = 10/h
⇒ h = 10√3 মিটার

আবার, Sin30° = AC/BC
⇒ 1/2 = 10/l
⇒ l = 20

∴ সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য, AD = AB + BD = h + l
= 10√3 + 20
= 17.32 + 20
= 37.32 মিটার 
৬৬.
একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো, এই দলে কতজন কট আউট হলো?
  1. ২ জন
  2. ৩ জন
  3. ৪ জন
  4. ৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো, এই দলে কতজন কট আউট হলো?

সমাধান:
ধরি
স্ট্যাম্প আউট হয় = ক জন
কট আউট হয় = ৩ক/২ জন
মোট উইকেট ১০টির অর্ধেক বোল্ড আউট হয়

শর্তমতে,
ক + (৩ক/২) + ৫ = ১০
⇒ (২ক + ৩ক)/২ = ১০ - ৫
⇒ ৫ক/২ = ৫
∴ ক = ২ জন

∴ কট আউট হয় = (৩ × ২)/২ জন
= ৩ জন
৬৭.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কি কি?
  1. ৭ ও ১১
  2. ২২ ও ১৮
  3. ১০ ও ২৪
  4. ১০ ও ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কি কি?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি যথাক্রমে ৫ক ও ৮ক

প্রশ্নমতে
(৫ক + ২)/(৮ক + ২) = ২/৩
⇒ ১৬ক + ৪ = ১৫ক + ৬
⇒ ১৬ক - ১৫ক = ৬ - ৪
∴ ক = ২

অতএব, সংখ্যা দুইটি ৫ ×২ = ১০ ও ৮ × ২ = ১৬
৬৮.
x - (1/x) = 4 হলে x4 + (1/x4) এর মান কত?
  1. 246
  2. 286
  3. 322
  4. 354
ব্যাখ্যা
প্রশ্ন: x - (1/x) = 4 হলে x4 + (1/x4) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x - (1/x) = 4

এখন,
x2 + (1/x2)
= {x - (1/x)}2 + 2 · x · (1/x)
= 42 + 2
= 18

∴ x4 + (1/x4) = (x2)2 + (1/x2)2
= {x2 + (1/x2)}2 - 2
= 182 - 2
= 322
৬৯.
কোনো বৃত্তের 10 সেমি দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 12 সেমি ‍দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার?
  1. 13
  2. 14.5
  3. 9
  4. 15
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃত্তের 10 সেমি দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 12 সেমি দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার?


সমাধান:


বৃত্তটির জ্যা AB = 10 সে.মি.;
বৃত্তটির কেন্দ্র O হতে জ্যা AB এর উপর অঙ্কিত লম্ব OC = 12 সে.মি.;
বৃত্তটির ব্যাসার্ধ OB = ?
বৃত্তের কেন্দ্র হতে যেকোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব উক্ত জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
সুতরাং BC = 10/2 = 5 সেমি।
এখন OCB সমকোণী ত্রিভুজ হতে, OB = √(OC2 + BC2)
= √(122 + 52)
= √(144 + 25)
= √169
= 13 সে.মি.
৭০.
ক, খ ও গ একজাতীয় রাশি। ক : খ = 3 : 4, খ : গ = 6 : 7 হলে ক : খ : গ = কত?
  1. 3 : 4 : 5
  2. 5 : 7 : 10
  3. 7 : 9 : 11
  4. 9 : 12 : 14
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ একজাতীয় রাশি। ক : খ = 3 : 4, খ : গ = 6 : 7 হলে ক : খ : গ = কত?

সমাধান:
ক : খ = 3 : 4
= (3 × 6) : (4 × 6)
= 18 : 24

খ : গ = 6 : 7
= (6 × 4) : (7 × 4)
= 24 : 28

ক : খ : গ = 18 : 24 : 28
= 9 : 12 : 14
৭১.
He runs fast. Here the 'fast' is-
  1. verb
  2. adverb
  3. adjective
  4. conjunction
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নে 'fast' হচ্ছে adverb.

• এখানে fast দ্বারা 'run' verb কে modify করা হয়েছে। তাই এটি adverb.
- এছাড়াও, এটি যেহেতু verb সংঘটিত হওয়ার ধরণ (দ্রুত দৌড়ায়) বুঝাচ্ছে তাই এটি Adverb of Manner.
- Adverb: a word that describes or gives more information about a verb, adjective, adverb, or phrase.
৭২.
Down went the Titanic. The word 'down' is-
  1. Noun
  2. Proposition
  3. Adjective
  4. Adverb
ব্যাখ্যা
• Down শব্দটি বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন:

• Down (Adverb): 
- Down went the Titanic বা The Titanic went down.
- এখানে Down adverb, কারণ down এখানে verb (went) কে modify করছে। 

• অন্য Parts of Speech হিসাবে - 

• Down (Adjective):
- The down train is late today.
- down শব্দটি train কে modify করছে।
- তাই, down শব্দটি একটি adjective.

• Down (Verb):
- The pilot had to down the aircraft in an emergency landing.
- ‘Down’ শব্দটি বাক্যে verb হিসেবে ব্যবহৃত হয়েছে।

• Down (Preposition): 
- Tears ran down her face.
- এখানে down শব্দটি noun 'her face' এর পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে এর সম্পর্ক স্থাপন করছে বিধায় এটি preposition.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৭৩.
Only Subarna can do this. Make it Negative without changing the meaning.
  1. Subarna cannot do this.
  2. Only Subarna cannot do this.
  3. None but Subarna can do this.
  4. None but Subarna cannot do this.
ব্যাখ্যা
• Only যুক্ত affirmative sentence কে negative করার নিয়ম- 
• Only দিয়ে বয়স/ সংখ্যা ইত্যাদি নির্দেশ করলে, Negative করতে হলে Only এর পরিবর্তে Not more than বসে।

• Only দিয়ে ব্যক্তিকে নির্দেশ করলে, Negative করতে হলে Only এর পরিবর্তে None but বসে + বাকি অংশ।
• আর Only দিয়ে বস্তু বা ধারণাকে নির্দেশ করলে, Negative করতে হলে Only এর পরিবর্তে Nothing but বসে।

• প্রশ্নে যেহেতু only দিয়ে ব্যক্তি নির্দেশ করছে তাই সঠিক Negative form হবে - None but Subarna can do this.
৭৪.
He lives opposite _____ the market.
  1. at
  2. to
  3. in
  4. with
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -to.
- Complete sentence: He lives opposite to the market.

• Opposite (to) সম্মুখবর্তী; মুখোমুখি:
- The house opposite (to) ours/ on the opposite side (উল্টা) of the road.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৭৫.
I want my breakfast -
  1. to serve
  2. served
  3. to serving
  4. had served
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - served.
- Complete sentence: I want my breakfast served.

• এই বাক্যে, "served" হলো verb "serve" এর past participle।
- এটি ব্যবহৃত হয়েছে adjective হিসেবে, যা বর্ণনা করে আপনি আপনার ব্রেকফাস্ট কেমন পেতে চান (পরিবেশন করা)।
৭৬.
Seeing is -
  1. to believe
  2. believed
  3. believing
  4. how to believe
ব্যাখ্যা
• Seeing is believing (idiom)
English Meaning: It is said to mean that if you see something yourself, you will believe it to exist or be true, despite the fact that it is extremely unusual or unexpected.
Bangla Meaning: Meaning: নিজের চোখে যা দেখা যায় সেটাই সবচেয়ে সন্তোষজনক প্রমাণ।

Example sentence: I never thought Mark would get out of bed before lunchtime on a Saturday, but seeing is believing!
৭৭.
Kamal entered the room, sat and ____ his book.
  1. has opened
  2. had opened
  3. got opened
  4. opened
ব্যাখ্যা
• উল্লেখিত বাক্য টি একটি compound sentence.
- এখানে conjunction এর আগের অংশে যেহেতু past indefinite tense ব্যবহৃত হয়েছে, তাই পরের অংশে এবং parallelism এর নিয়মানুযায়ী past indefinite tense ব্যবহার করতে হবে।

- শূন্যস্থানে সঠিক উত্তর হবে - opened.
- Complete sentence: Kamal entered the room sat and opened his book.
৭৮.
'Boot leg' means-
  1. import
  2. export
  3. distribution
  4. smuggle
ব্যাখ্যা
• Bootleg (verb-transitive) 
English Meaning: Make, distribute, or sell (alcoholic drink or a recording) illegally.
Bangla Meaning: শুল্ক ফাঁকি বা বেআইনিভাবে মদ চোলাই, বিক্রি, আমদানি-রপ্তানি করা।

• Smuggle (verb-transitive) 
English Meaning: Move (goods) illegally into or out of a country.
Bangla Meaning: গোপনে ও অবৈধভাবে (কাউকে বা কোনোকিছুকে) নিয়ে যাওয়া।

• অন্য অপশন গুলোর অর্থ - 
ক) import - আমদানি করা।
খ) export - রপ্তানি।
গ) distribution - বিতরণ; বিতরণপদ্ধতি; বণ্টন

Source:
1. Oxford Dictionary
2. Accessible Dictionary by Bangla Academy.
৭৯.
What is the correct synonym of 'Abolish'?
  1. perform
  2. cancel
  3. create
  4. generate
ব্যাখ্যা
• 'Abolish' - লোপ করা; উচ্ছেদ করা।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) perform - কোনো কর্ম সম্পাদন করা; কাজে পরিণত করা; নির্দেশিত বা প্রতিশ্রুত হয়ে কোনো কাজ করা।
খ) cancel - বাতিল/রদ করা।
গ) create -  সৃষ্টি করা।
ঘ) generate - ঘটানো; উৎপাদন করা।

• সুতরাং, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - cancel শব্দটি Abolish এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৮০.
‘লোকটি মরমর অবস্থা’। Translate it into English.
  1. The man is to die.
  2. The man is about to die.
  3. The man had died.
  4. The man was to die.
ব্যাখ্যা
• about to die
Meaning: দ্বারা মরণোন্মুখ অর্থ বোঝায়।

• রোগীটির মরমর অবস্থা।
English meaning: The patient is about to die.
- অর্থাৎ মরমর অবস্থা বলতে মরণোন্মুখ বা মারা যাবে এমন বোঝায় । 

• উল্লেখিত প্রশ্নের সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে The patient is about to die.
Source: Accessible Dictionary.
৮১.
‘তেল পানিতে ভাসে’। Translate it into English.
  1. Oil is floating on water.
  2. The oil floates over water.
  3. Oil floats on Water.
  4. The oil floats on Water.
ব্যাখ্যা
• তেল পানিতে ভাসে - এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে -
- Oil floats on water.
- float অর্থ ভাসা।
- উপরে ভাসে বোঝাতে preposition হিসাবে on বসবে।
৮২.
The idioms 'put up with' means?
  1. stay together
  2. tolerate
  3. keep trust
  4. protect
ব্যাখ্যা
• Put up with (idiom):
- English Meaning: Tolerate or endure something.
- Bangla Meaning: সহ্য করা,  বিনা প্রতিবাদে মেনে নেওয়া।
- Synonym: tolerate, take, accept, swallow, endure, bear, brook.

• অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে - 
• stay together - একসাথে থাকা।
• keep trust - বিশ্বাস রাখা
• protect -  রক্ষণ/সুরক্ষা/নিরাপত্তাবিধান/ত্রাণ করা; নিরাপদ/সুরক্ষিত করা; নিরাপদে রাখা।
• tolerate - সহ্য করা। 

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - tolerate শব্দটি Put up with এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
- অর্থাৎ, The idiom 'put up with' means - Tolerate.

Source:
1. Oxford Dictionary
2. Accessible Dictionary by Bangla Academy.
৮৩.
'To get along with' means?
  1. to adjust
  2. to accompany
  3. to interest
  4. to walk
ব্যাখ্যা
• Get along with (Phrase)
English Meaning: have a harmonious or friendly relationship.
Bangla Meaning: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সুসম্পর্ক.

Ex. Sentence: They seem to get along pretty well.
Bangla Meaning: মনে হচ্ছে তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক বিদ্যমান আছে।

Source: Live MCQ Lecture

Here 'To get along' with means 'to adjust' যার বাংলা অর্থ খাপ খাওয়ানো, মানিয়ে নেয়া, মানিয়ে চলা, সুসম্পর্ক বজায় রাখা।
৮৪.
When he is pragmatic, he is being-
  1. wasteful
  2. productive
  3. practical
  4. powerful
ব্যাখ্যা
• Pragmatist (noun)
Meaning: A person who is guided more by practical considerations than by ideals.
Bangla meaning: প্রয়োগবাদী।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ  -
- wasteful -  অপচয়ী; অপব্যয়ী
- productive -  উৎপাদনশীল; ফলপ্রসূ; উর্বর।
- practical -  প্রায়োগিক; ব্যবহারিক; ফলিত।
- powerful - শক্তিশালী; পরাক্রান্ত; প্রবল; বলিষ্ঠ; জোরালো।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, সঠিক উত্তর হবে -  practical.
- When he is pragmatic. he is being -practical.

Source: Oxford Dictionary & Accessible Dictionary by Bangla Academy
৮৫.
Could you tall me-
  1. where is he?
  2. where was he?
  3. where he is?
  4. Where did he?
ব্যাখ্যা
• Embedded question এর নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - where he is?
- Complete Sentence: Could you tell me where he is?

• Embedded question:
- বাক্যের মাঝে wh-word বসে যে প্রশ্ন তৈরি করে তাই embedded question.
- Embedded question, English Grammar এর এমন একটি নিয়ম যেখানে একটি  assertive বাক্যের মধ্যে একটি interrogative বা প্রশ্নবোধক বাক্য সন্নিবেশিত করা হয়।
- এরা প্রশ্নের মত কিন্তু প্রশ্ন নয়। 
- Wh words সমূহ sentence এর মাঝে বসলে প্রশ্ন করার যোগ্যতা হারায়।
- এমন বাক্যের প্রথম অংশে যেকোন এমনকি প্রশ্নবোধক বাক্য ও বসতে পারে।

• Structure:
- ১ম clause +  wh words + subject + সাধারণ বাক্য বসবে + full stop/question mark.
৮৬.
He is _____ FRCS.
  1. an
  2. a
  3. the
  4. no article
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - an.
- He is an FRCS.

• Article এর ক্ষেত্রে,
• A, E, I, O, U এই পাঁচটি Vowel এর পূর্বে an বসে। 
- তবে প্রদত্ত বাক্যটিতে Article হিসেবে 'an' বসবে FRCS শব্দের 'F' Consonant হওয়া সত্ত্বেও।
- 'F' উচ্চারণ করতে গেলে 'a' উচ্চারণ প্রথমে আসে, যা একটি Vowel. 

• সংক্ষিপ্ত রূপ অর্থাৎ abbreviation এর প্রথম অক্ষর vowel এর মত উচ্চারিত হলে তার পূর্বে an বসে।
আবার, abbreviation এর প্রথম অক্ষর consonant এর মত উচ্চারিত হলে তার পূর্বে a বসে।
যেমন- an M.B.B.S, an F.C.P.S, an M.A, a B.A, a B.SC.

Source:  A Passage to the English Language, S.M. Zakir Hussain
৮৭.
The verb of the word 'Strong' is-
  1. strength
  2. strengthened
  3. strengthen
  4. strong
ব্যাখ্যা
• Strong [adjective]
Meaning: powerful; having or using great force or control.
Bangla meaning: শক্ত; দৃঢ়; সুদৃঢ়; প্রবল; প্রচণ্ড; সরল; বলিষ্ঠ; শক্তিশালী; বলবান; বলীয়ান; বলী; মহাবল; মজবুত; কঠিন; কঠোর।

Options,
- strength: Noun.
- strengthened: past simple and past participle of strengthen.
- strengthen: verb.
৮৮.
The antonym of 'Patriot' is-
  1. fraud
  2. tout
  3. traitor
  4. criminal
ব্যাখ্যা
• 'Patriot' - দেশপ্রেমিক; স্বদেশানুরাগী; স্বদেশের প্রবল সমর্থক বা ভক্ত।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) fraud দণ্ডনীয় প্রতারণা; জুয়াচুরি; ছলনা; প্রবঞ্চনা।
খ) tout - টাউট; দালাল; যে ব্যক্তি পয়সার বিনিময়ে রেসের ঘোড়া, ফুটবল খেলার টিকিট, হোটেল ইত্যাদি সংক্রান্ত খবর সরবরাহ করে।
গ) traitor - বিশ্বাসঘাতক।
ঘ) criminal - অপরাধসম্পর্কিত।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - traitor শব্দটি Patriot শব্দটির antonym প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৮৯.
In spite of my request, he didn't -
  1. give in
  2. fall in
  3. get off
  4. give forth
ব্যাখ্যা
• Complete sentence: In spite of my request, he did not- give in.

• Give in: 
- English meaning: to finally agree to what someone wants, after refusing for a period of time/ admit defeat.
- Bangla meaning: পরাজয় মেন নেওয়া / বশ্যতা স্বীকার করা। 

- Ex. Sentence: He reluctantly gave in to the pressure.
- Bangla Meaning: সে চাপের মুখে নতী স্বীকার করলো।

Source: Cambridge Dictionary & Live MCQ Lecture.
৯০.
Choose the correct spelling.
  1. Propritor
  2. Propitor
  3. Proprietor
  4. Proprietore
ব্যাখ্যা
• Proprietor
English Meaning: a person who owns a particular type of business, especially a hotel, a shop, or a company that makes newspapers.
Bangla Meaning: (বিশেষত হোটেল, দোকান, জমি বা প্যাটেন্টির) স্বত্বাধিকারী; মালিক।

Example: 
- He is the proprietor of one of the best hotels in Orlando.

Source: Accessible Dictionary by Bangla Academy.