পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৩৯
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৯ প্রশ্ন

.
হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন বলি উঠে, এসো মোর দাদা - পঙক্তিটির রচয়িতা কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) সুকুমার রায়
  4. ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
• আলোচ্য পংক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'কনিকা' কাব্যগ্রন্থের 'কুটুম্বিতা-বিচার' কবিতা থেকে নেয়া। 

কুটুম্বিতা-বিচার
কেরোসিন-শিখা বলে মাটির প্রদীপে,
ভাই ব’লে ডাক যদি দেব গলা টিপে।
হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা
কেরোসিন বলি উঠে, এসো মোর দাদা!

উৎস: 'কনিকা', রবীন্দ্রনাথ ঠাকুর।
.
'গৌরব' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় -
  1. ক) গৌর+ষ্ণ
  2. খ) √গুর্‌ + অ
  3. গ) গুরু+অ
  4. ঘ) গৌর+ষ্ণ
সঠিক উত্তর:
গ) গুরু+অ
উত্তর
সঠিক উত্তর:
গ) গুরু+অ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
গৌরব (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় - গুরু+অ।
অর্থ:
- গর্ব,
- অহংকার,
- মহিমা,
- মর্যাদা,
- উৎকর্ষ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
কোনগুলো নাসিক্য বর্ণ?
  1. ক) শ, স, ষ
  2. খ) অ, ঋ, ব
  3. গ) ন, ঙ, ম
  4. ঘ) উ, ঊ, য়
সঠিক উত্তর:
গ) ন, ঙ, ম
উত্তর
সঠিক উত্তর:
গ) ন, ঙ, ম
ব্যাখ্যা
• নাসিক্য ব্যঞ্জন
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে আসা বাতাস মুখের মধ্যে প্রথমে বাধা পায় এবং নাক ও মুখ দিয়ে বেরিয়ে যায়, সেসব ধ্বনিকে নাসিক্য ব্যঞ্জন বলে।
যেমন: মা, নতুন, হাঙর প্রভৃতি শব্দের ম, ন, ঙ নাসিক্য ব্যঞ্জনধ্বনি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ২০২২ সংস্করণ।
.
শব্দের সংক্ষিপ্ত ব্যবহার এর ক্ষেত্রে ব্যবহৃত হয় -
  1. ক) কমা
  2. খ) বিন্দু
  3. গ) কোলোন
  4. ঘ) ড্যাশ
সঠিক উত্তর:
খ) বিন্দু
উত্তর
সঠিক উত্তর:
খ) বিন্দু
ব্যাখ্যা
যতিচিহ্ন
বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝাবার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের শেষে কিংবা বাক্যের আবেগ (আনন্দ, বেদনা, দুঃখ), জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশের উদ্দেশে বাক্যগঠনে যেভাবে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা দেখানোর জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, সেগুলোই বিরামচিহ্ন বা যতিচিহ্ন বা ছেদচিহ্ন।

বিন্দু
শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে বিন্দু চিহ্ন ব্যবহৃত হয়।
যেমন:
- তিনি পি.এইচ.ডি. ডিগ্রি লাভ করেছেন।
- রাজু এবার এস.এস.সি পাস করেছে।

উৎস বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ষষ্ঠ শ্রেণি, ২০২২ সংস্করণ।
.
‘হঠাৎ ধনী হওয়া’- অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
  1. ক) পোয়া বারো
  2. খ) আঙ্গুল ফুলে কলাগাছ
  3. গ) অমাবশ্যার চাঁদ
  4. ঘ) ছেলের হাতে মোয়া
সঠিক উত্তর:
খ) আঙ্গুল ফুলে কলাগাছ
উত্তর
সঠিক উত্তর:
খ) আঙ্গুল ফুলে কলাগাছ
ব্যাখ্যা
`আঙ্গুলে ফুলে কলাগাছ’ বাগধারার অর্থ - হঠাৎ ধনী হওয়া

এছাড়া, 
অমাবস্যার চাঁদ বাগধারার অর্থ - দুর্লভ বস্তু।
ছেলের হাতের মোয়া বাগধারার অর্থ - সহজলভ্য।

কয়েকটি বাগধারা হলো:
• 'কৈ মাছের প্রাণ' বাগধারার অর্থ - যা সহজে মরে না
• 'পুটি মাছের প্রাণ' বাগধারার অর্থ - ছোটো মন
• 'তানকানা' বাগধারার অর্থ - কাণ্ডজ্ঞানহীন
• 'তিলকে তাল করা' বাগধারার অর্থ - ছোটকে বড় করা

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ২০২২ সংস্করণ।
.
‘কূজন‘ - শব্দের অর্থ কী ?
  1. ক) অব্যক্ত ধ্বনি
  2. খ) মন্দ লোক
  3. গ) অব্যক্ত কথা
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) অব্যক্ত ধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
ক) অব্যক্ত ধ্বনি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

কূজন
- সংস্কৃত শব্দ।
প্রকৃতি - প্রুত্যয়: √ কূজ্‌ + অন।
এর বিশেষ্য অর্থ:
- পাখির ডাক,
- কাকলি,
- অব্যক্ত ধ্বনি।

• কুজন অর্থ - মন্দ লোক ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
ভিন্নার্থক শব্দ যোগে ব্যবহৃত দ্বিরুক্তি শব্দ কোনটি?
  1. ক) আসা - যাওয়া
  2. খ) ছোট - বড়
  3. গ) তালাচাবি
  4. ঘ) চালচলন
সঠিক উত্তর:
গ) তালাচাবি
উত্তর
সঠিক উত্তর:
গ) তালাচাবি
ব্যাখ্যা
• দ্বিরুক্ত শব্দ
- একই ধরণের শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে।
- দ্বিরুক্ত শব্দের অর্থ পরপর দুইবার বলা।
- বাংলা ভাষায় দ্বিরুক্ত শব্দের মাধ্যমে নতুন শব্দ তৈরি হয়। -
- বিভক্তিযুক্ত পদের দুইবার ব্যবহারকে পদাত্মক দ্বিরুক্তি বলা হয়।

তালাচাবি হচ্ছে ভিন্নার্থক শব্দ যোগে ব্যবহৃত দ্বিরুক্ত শব্দ।
- চালচলন শব্দটি সমার্থক অর্থে ব্যবহৃত দ্বিরুক্ত শব্দ।
- ছোট-বড়, আসা-যাওয়া হচ্ছে বিপরীতার্থক অর্থে ব্যবহৃত শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।
.
নিচের কোনটি ভাব বিশেষ্যের উদাহরণ?
  1. ক) বাক্স
  2. খ) হাত
  3. গ) গোলাপ
  4. ঘ) ক্ষমা
সঠিক উত্তর:
ঘ) ক্ষমা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্ষমা
ব্যাখ্যা
• ইন্দ্রিয়গ্রাহ্যতার দিক থেকে সাধারণ বিশেষ্যকে দুটি উপশ্রেণিতে ভাগ করা যায় : 
 
মূর্ত বিশেষ্য :
এমন ব্যাক্তি বা বস্তুর নাম বোঝায় যা দেখা যায়, স্পর্শ করা, ঘ্রান নেওয়া কিংবা পরিমাপ করা যায়।
যেমন: গোলাপ, বাক্স, হাত ইত্যাদি।

ভাব বিশেষ্য:
নির্বস্তুক অবস্থা, মনোগত ভাব বা গুনগত বৈশিষ্ট্য ইত্যাদির নাম বোঝায়।
যেমন:
আনন্দ, ইচ্ছা, শান্তি, ক্ষমা, পাপ, যুক্তি, রাগ ইত্যাদি।

এ শ্রেণির বিশেষ্যের সঙ্গে বহুবচন প্রয়োগ খুব স্বাভাবিক নয়।

উৎস: বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খন্ড)।
.
Choose the correctly spelled word-
  1. ক) Lethargik
  2. খ) Bombastic
  3. গ) Luced
  4. ঘ) Dickotomy
সঠিক উত্তর:
খ) Bombastic
উত্তর
সঠিক উত্তর:
খ) Bombastic
ব্যাখ্যা
Bombastic [বম্‌ব্যাস্টিক] (adjective):
• English Meaning: Using long and difficult words, usually to make people think you know more than you do.
• Bangla Meaning: আড়ম্বরপূর্ণ।

Other options:
Lethargic [লিথার্জিক্‌] (adjective):
• English Meaning: Lacking in energy; feeling unwilling or unable to do anything.
• Bangla Meaning: অস্বাভাবিকভাবে নিদ্রালু; জড়িমাগ্রস্ত; অলস; নিশ্চেষ্ট।

Lucid [লূসিড্‌] (adjective):
• English Meaning: (of speech or writing) Clearly expressed and easy to understand, or (of a person) thinking or reasoning clearly.
Bangla Meaning: স্পষ্ট; সহজবোধ্য: lucid style; (২) মানসিকভাবে সুস্থ।

Dichotomy [ডাইক্‌টামি] (noun):
• English Meaning: The division of two things that are completely different.
• Bangla Meaning: দ্বিবিভাগ; দ্বিবিভাজন; (সাধারণত) পরস্পরবিরোধী দুই ভাগে বা জোড়ায় বিভক্ত করা: the dichotomy of truth and falsehood.

Source: Live MCQ lecture.
১০.
What is the adjective form of 'Pathologist'?
  1. ক) Pathology
  2. খ) Pathological
  3. গ) Pathologically
  4. ঘ) none above
সঠিক উত্তর:
খ) Pathological
উত্তর
সঠিক উত্তর:
খ) Pathological
ব্যাখ্যা
Pathological [প্যাথালজিক্‌ল্‌] (adjective):
• English Meaning: Of or caused by disease.
• Bangla Meaning: রোগবিদ্যা সম্বন্ধীয়; রোগের প্রকৃতিবিষয়ক।

• Synonyms: Morbid (পীড়িত; ব্যাধিগ্রস্ত), Diseased (রুগ্‌ণ; অসুস্থ), Diagnostic (লক্ষণ, রোগ নির্ণয়), Pharmacological, Extreme (চরম)। 
• Antonyms: Healthy (স্বাস্থ্যবান), Salubrious (স্বাস্থ্যকর), Sound (সুস্থ), Considerable (বিবেচ্য/বিবেচনাযোগ্য), Joyful (আনন্দায়ক)। 

• Other Forms: 
- Pathology [পাথলাজি] (noun) [Uncountable noun] রোগবিদ্যা; রোগবিজ্ঞান।
- Pathologist [পাথলাজিস্‌ট্] (noun) রোগবিজ্ঞানী।
- Pathologically [পাথলাজিক্লি] (adverb).

Source: Live MCQ lecture.
১১.
Find out the antonym of 'Aesthetic'.
  1. ক) Decorative
  2. খ) Elegant
  3. গ) Cosmetic
  4. ঘ) Hideous
সঠিক উত্তর:
ঘ) Hideous
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Hideous
ব্যাখ্যা
Aesthetic [এস্‌থেটিক্] (adjective):
• English Meaning: Relating to the enjoyment or study of beauty, or showing great beauty.
• Bangla Meaning: নান্দনিক; কান্ত; সৌন্দর্যতাত্ত্বিক: aesthetic standards.

• Synonyms: Decorative (আলংকারিক), Elegant (রুচিশীল; অভিজাত), Lovely (সুন্দর; আকর্ষণীয়), Graceful (কমনীয়), Cosmetic (আকর্ষণীয়), Ornamental (শোভাবর্ধক)। 
• Antonyms: Hideous (অতি কুৎসিত; কদাকার), Ugly (কুৎসিত; বিশ্রী), Unbeautiful (সৌন্দর্য ছাড়া), Horrific (ভয়ংকর), Outrageous(আপত্তিকর)।  

• Other Forms: 
- [Uncountable noun] বিশেষ ধরণের নান্দনিক মূল সূত্রাবলী: the aesthetic to which I subscribe.
- Aesthetical, esthetical [ঈস্‌থেটিক্‌ল্‌] (adjective) = aesthetic.
- Aesthetically [ঈস্‌থেটিক্‌লি] (adverb) নান্দনিকভাবে; নন্দনতত্ত্বের নিরিখে।
- Aesthetics, esthetics (noun) (plural) (singular verb) নন্দনতত্ত্ব; কান্তিবিদ্যা; সৌন্দর্যতত্ত্ব।
• Example Sentence: 
1. Those buildings have little aesthetic appeal.
2. The illustrations made the book an aesthetic success.

Source: Live MCQ lecture.
১২.
Choose the correct verb form:
The boy _____ on the floor yesterday.
  1. ক) lies
  2. খ) lay
  3. গ) lied
  4. ঘ) layed
সঠিক উত্তর:
খ) lay
উত্তর
সঠিক উত্তর:
খ) lay
ব্যাখ্যা
প্রদত্ত বাক্যের শেষে 'yesterday' রয়েছে। 
- তাই পুরো বাক্যটি past tense এ হবে। 

• Lie (verb intransitive):
- শয়ন করা; শোয়া। 
- এর past form হচ্ছে Lay
- Complete Sentence টি হচ্ছে: The boy lay on the floor yesterday.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৩.
Which of the following word is not a noun?
  1. ক) Lieutenant
  2. খ) Lieutenancy
  3. গ) Heresy
  4. ঘ) Able
সঠিক উত্তর:
ঘ) Able
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Able
ব্যাখ্যা
Able (adjective): 
Meaning - (১) be able to do something কোনো কিছু করতে সমর্থ/সক্ষম।
(২) (abler, ablest) বিচক্ষণ; যোগ্য; দক্ষ; সমর্থ।

অন্য অপশন গুলোর মধ্যে - 
• Heresy (noun): 
Meaning - বিশেষত ধর্মবিষয়ে প্রচলিত মতের বিরুদ্ধ বিশ্বাস (পোষণ); উৎপথ; নব্যতন্ত্র; fall into heresy, উৎপথগামী হওয়া; be guilty of heresy, উৎপথগামিতার অপরাধে অভিযুক্ত হওয়া।

• Lieutenancy (noun): 
Meaning - প্রতিনিধি কর্মচারীর পদ বা কাজ।

• Lieutenant (noun):
Meaning - ক্যাপটেন পদমর্যাদার নিচে সেনাবাহিনীর অফিসার; [লটেনান্‌ট্] নৌবাহিনীর অধস্তন অফিসার।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৪.
Had he wanted, they __________ him.
Fill in the gap with the right form of the verb
  1. ক) would help
  2. খ) should help
  3. গ) would have helped
  4. ঘ) helped
সঠিক উত্তর:
গ) would have helped
উত্তর
সঠিক উত্তর:
গ) would have helped
ব্যাখ্যা
- Subordinate clause এ had + sub + verb এর past participle থাকলে principal clause টি perfect conditional হয়। 
- অর্থাৎ Principal clause এ subject + would have/could have/might have + verb এর past participle হয়। 
Example: 
- Had I seen him, I would have given him the news. 
- Had I possessed a vast property, I would have established a college. 

তাই Complete sentence টি হবে: Had he wanted, they would have helped him. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain. 
১৫.
Translate into English: ছাত্রদের নিজস্ব কর্তব্য আছে।
  1. ক) Students have their own rights.
  2. খ) Students should learn their duties.
  3. গ) Students must do their duties.
  4. ঘ) Students have their duties.
সঠিক উত্তর:
ঘ) Students have their duties.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Students have their duties.
ব্যাখ্যা
কর্তব্য - Duty. 
- এখানে plural form হবে তাই duties হয়েছে। 

তাই সঠিক Translation হচ্ছে - Students have their duties.

অন্যান্য অপশনগুলোর translation- 
Students have their own rights - ছাত্রদের নিজস্ব অধিকার আছে।
Students must do their duties - শিক্ষার্থীদের দায়িত্ব পালন করতে হবে। 
Students should learn their duties - শিক্ষার্থীদের তাদের কর্তব্য শিখতে হবে।

Source: 
1. Applied English Grammar & Composition by P.C. Das. 
2. Accessible Dictionary by Bangla Academy.
১৬.
He has been ill ___ Friday.
  1. ক) from
  2. খ) for
  3. গ) since
  4. ঘ) under
সঠিক উত্তর:
গ) since
উত্তর
সঠিক উত্তর:
গ) since
ব্যাখ্যা
• Present Perfect Tense এ কোন নির্দিষ্ট সময় (point in time) বুঝাতে 'since' এবং কিছু পরিমাণ সময় (period of time) বুঝাতে 'for' ব্যবহৃত হয়। 
- এখানে 'Friday' দ্বারা নির্দিষ্ট সময় (point in time) বুঝাচ্ছে। 

• Since এর ব্যবহার: 
- He has been reading the book since morning. - সে সকাল থেকে বই পড়ছে।
- অর্থাৎ সকাল থেকে কাজটি শুরু হয়ে শেষ হয়নি বিধায় since ব্যবহৃত হয়েছে।
- তাই এখানে শূন্যস্থানে 'since' বসবে। 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
১৭.
৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
  1. ক) ৪২
  2. খ) ৪৮
  3. গ) ৫৮
  4. ঘ) ৬৮
সঠিক উত্তর:
গ) ৫৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? 

সমাধান:
৩০ থেকে ৯০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা = ৮৯ 

আবার, 
৩০ থেকে ৯০ এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৩১

∴ তাদের পার্থক্য = ৮৯ - ৩১ 
= ৫৮ 
১৮.
a + b = 13 এবং a - b = 3 হলে, a2 + b2 এর মান কত?
  1. ক) 69
  2. খ) 89
  3. গ) 79
  4. ঘ) 97
সঠিক উত্তর:
খ) 89
উত্তর
সঠিক উত্তর:
খ) 89
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 13 এবং a - b = 3 হলে, a2 + b2 এর মান কত?

সমাধান
দেওয়া আছে, 
 a + b = 13
এবং a - b = 3 

আমরা জানি, 
2(a2 + b2) = (a + b)2 + (a - b)
বা, 2(a2 + b2) = (13)2 + (3)2 
বা,  2(a2 + b2) = 169 + 9 
বা,  2(a2 + b2) = 178 
বা, (a2 + b2) = 178/2 

∴ a2 + b2 = 89 
১৯.
নিচের চিত্রে y এর মান নির্ণয় করুন।
  1. ক) 12
  2. খ) 42
  3. গ) 24
  4. ঘ) 36
সঠিক উত্তর:
খ) 42
উত্তর
সঠিক উত্তর:
খ) 42
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে y এর মান নির্ণয় করুন।


সমাধান:
যেহেতু (2x)° ও (3x)° দুটি সম্পূরক কোণ- 
∴ 2x + 3x = 180 
বা, 5x = 180 
বা, x = 180/5 
∴ x = 36 

আবার, 
(2x)° ও (y + 3০°) দুটি বিপ্রতীপ কোণ বলে- 
2x = y + 30 
বা, y = 2x - 30 
বা, y = (2 × 36) - 30
বা, y = 72 - 30 
∴ y = 42
২০.
কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?
  1. ক) ১৬
  2. খ) ২৫
  3. গ) ৯
  4. ঘ) ৩৬
সঠিক উত্তর:
ঘ) ৩৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?

সমাধান:
ধরি, 
সংখ্যাটি = x 

শর্তমতে, 
√x + ১০ = ১৬ 
বা, √x = ১৬ - ১০ 
বা, √x = ৬ 
বা, (√x) = (৬) 
∴ x = ৩৬
২১.
3x2 - 7x - 6 এর উৎপাদকসমূহ কোনটি?
  1. ক) (3x + 2) (x - 3)
  2. খ) (3x - 2) (x + 3)
  3. গ) (3x + 2) (x + 3)
  4. ঘ) (3x - 2) (x - 3)
সঠিক উত্তর:
ক) (3x + 2) (x - 3)
উত্তর
সঠিক উত্তর:
ক) (3x + 2) (x - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 - 7x - 6 এর উৎপাদকসমূহ কোনটি?

সমাধান
 3x2 - 7x - 6
= 3x2 - 9x + 2x - 6
= 3x (x - 3) +2 (x - 3) 
= (x - 3) (3x + 2)
= (3x + 2) (x - 3)
২২.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যাতীত অপর দুইটি কোণের পার্থক্য 2 ডিগ্রী হলে ক্ষুদ্রতম কোণ কত?
  1. ক) 36°
  2. খ) 44°
  3. গ) 42°
  4. ঘ) 60°
সঠিক উত্তর:
খ) 44°
উত্তর
সঠিক উত্তর:
খ) 44°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যাতীত অপর দুইটি কোণের পার্থক্য 2 ডিগ্রী হলে ক্ষুদ্রতম কোণ কত?

সমাধান:
ধরি,
একটি সূক্ষ্মকোণ = x
অপর সূক্ষ্মকোণ = x + 2

প্রশ্নমতে,
x + x + 2 = 90°
⇒ 2x + 2 = 90°
⇒ 2x = 88°
∴ x = 44°

∴ ক্ষুদ্রতম কোণ = 44°
২৩.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ক) ৯/১৩
  2. খ) ৩/৪
  3. গ) ৭/৯
  4. ঘ) ৫/৬
সঠিক উত্তর:
ক) ৯/১৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯/১৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?

সমাধান
৯/১৩ = ০.৬৯২ (ক্ষুদ্রতম), 
৩/৪ = ০.৭৫০ (বৃহত্তম), 
৭/৯ = ০.৭৭৭ (বৃহত্তম) এবং 
৫/৬ = ০.৮৩৩ (বৃহত্তম)।

∴ ভগ্নাংশগুলোর মধ্যে ৯/১৩ ভগ্নাংশটি ক্ষুদ্রতম।
২৪.
চিনি ও পানির মিশ্রণে পানি ও চিনির অনুপাত ৮ : ৩। আরও ২ কেজি চিনি মেশালে মিশ্রণে পানি ও চিনির অনুপাত দাঁড়ায় ২ : ১। মূল মিশ্রণে চিনির পরিমাণ কত? 
  1. ক) ১৬ কেজি
  2. খ) ৬ কেজি
  3. গ) ৮ কেজি
  4. ঘ) ১০ কেজি
সঠিক উত্তর:
খ) ৬ কেজি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: চিনি ও পানির মিশ্রণে পানি ও চিনির অনুপাত ৮ : ৩। আরও ২ কেজি চিনি মেশালে মিশ্রণে পানি ও চিনির অনুপাত দাঁড়ায় ২ : ১। মূল মিশ্রণে চিনির পরিমাণ কত?

সমাধান
ধরি, 
মূল মিশ্রণে পানির পরিমাণ = ৮x কেজি 
এবং মূল মিশ্রণে চিনির পরিমাণ = ৩x কেজি। 

শর্তমতে, 
৮x/(৩x +২) = ২/১ 
বা, ৮x = ৬x + ৪ 
বা, ৮x - ৬x = ৪
বা, ২x = ৪
বা, x = ৪/২ 
∴ x = ২ 

∴ মূল মিশ্রণে চিনির পরিমাণ = (৩ × ২) কেজি
= ৬ কেজি।
২৫.
৩০টি আম ও ৩৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে?
  1. ক) ৩ জন
  2. খ) ৫ জন
  3. গ) ৬ জন
  4. ঘ) ৯ জন
সঠিক উত্তর:
গ) ৬ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০টি আম ও ৩৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে?

সমাধান:
নির্ণেয় বালকের সংখ্যা হবে ৩০ ও ৩৬ এর গ. সা. গু.।
∴ ৩০ ও ৩৬ এর গ. সা. গু. = ৬

∴ নির্ণেয় বালকের সংখ্যা = ৬ জন।
২৬.
৬০ জন লোক কোন কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজটি ৩৬ জন লোকে কত দিনে সম্পন্ন করতে পারবে?
  1. ক) ২০ দিনে
  2. খ) ২২ দিনে
  3. গ) ২৫ দিনে
  4. ঘ) ৩০ দিনে
সঠিক উত্তর:
ঘ) ৩০ দিনে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ জন লোক কোন কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজটি ৩৬ জন লোকে কত দিনে সম্পন্ন করতে পারবে?

সমাধান:
কোন কাজ,
 ৬০ জন লোক করতে পারে ১৮ দিনে
১ জন লোক করতে পারে (৬০ × ১৮) দিনে
∴ ৩৬ জন লোক করতে পারে  (৬০ × ১৮)/৩৬ দিনে
= ৩০ দিনে
২৭.
বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?
  1. ক) 8
  2. খ) 12
  3. গ) 16
  4. ঘ) 9
সঠিক উত্তর:
ঘ) 9
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?

সমাধান : 
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ব্যাস = 2r
∴বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r   
∴ব্যাসার্ধ =6r/2 = 3r   
∴ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)2 = 9πr2  
 
বৃত্তের ক্ষেত্রফল ৯ গুণ  পাবে।
২৮.
১২০ মিটার ও ৮০ মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘণ্টায় যথাক্রমে ১৮ কি. মি. ও ১২ কি. মি. বেগে চলছে। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ক) ১ মিনিট
  2. খ) ২ মিনিট
  3. গ) ৩ মিনিট
  4. ঘ) ৪ মিনিট
সঠিক উত্তর:
খ) ২ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ মিটার ও ৮০ মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘণ্টায় যথাক্রমে ১৮ কি. মি. ও ১২ কি. মি. বেগে চলছে। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান
ট্রেন দুটির দৈর্ঘ্য = (১২০ + ৮০) মিটার = ২০০ মিটার 
যেহেতু গাড়ি দুটি পরস্পর একই দিকে চলে, 
তাদের আপেক্ষিক বেগ = (১৮ - ১২) কি. মি./ঘণ্টা 
= ৬ কি. মি./ঘণ্টা
= ৬০০০ মি./ঘণ্টা

৬০০০ মিটার অতিক্রম করে = ১ ঘণ্টায় 
∴ ১ মিটার অতিক্রম করে = ১/৬০০০ ঘণ্টায় 
∴ ২০০ মিটার অতিক্রম করে = (২০০ × ১)/৬০০০ ঘণ্টায়
= (২০০ × ৬০)/৬০০০ মিনিটে 
= ২ মিনিটে 

∴ পরস্পরকে অতিক্রম করতে সময় লাগবে = ২ মিনিটে।
২৯.
(3x + 2) (2x - 6) = (4 - 3x) (1 - 2x) - 10 হলে x এর মান কত?
  1. ক) - 2
  2. খ) - 3
  3. গ) 4
  4. ঘ) 5
সঠিক উত্তর:
ক) - 2
উত্তর
সঠিক উত্তর:
ক) - 2
ব্যাখ্যা
প্রশ্ন: (3x + 2) (2x - 6) = (4 - 3x) (1 - 2x) - 10 হলে x এর মান কত?

সমাধান
(3x + 2) (2x - 6) = (4 - 3x) (1 - 2x) - 10
বা, 6x2 - 18x + 4x - 12 = 4 - 8x - 3x + 6x2 - 10 
বা, - 14x - 12 = - 11x - 6 
বা, - 14x + 11x = - 6 + 12 
বা, - 3x = 6 
বা, x = 6/- 3 
∴ x = - 2 
৩০.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 23 মিটার বড়। আয়তক্ষেত্রটির পরিসীমা 206 মিটার হলে ক্ষেত্রফল কত?
  1. ক) 1520m2
  2. খ) 2520m2
  3. গ) 2420m2
  4. ঘ) 2480m2
সঠিক উত্তর:
খ) 2520m2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2520m2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 23 মিটার বড়। আয়তক্ষেত্রটির পরিসীমা 206 মিটার হলে ক্ষেত্রফল কত?

সমাধান
মনে করি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = x মিটার 
∴ আয়তক্ষেত্রের প্রস্থ = (x - 23) মিটার। 

এখন, 
আয়তক্ষেত্রের পরিসীমা = 2 {x + (x - 23)} মিটার
=  2 × (2x - 23) মিটার
= (4x - 46) মিটার 

শর্তমতে, 
4x - 46 = 206 
বা, 4x = 206 + 46 
বা, 4x = 252 
বা, x = 252/4 
∴ x = 63
অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 63 মিটার 
∴ আয়তক্ষেত্রের প্রস্থ = (63 - 23) মিটার
= 40 মিটার। 

আমরা জানি, 
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গমিটার 
= (63 × 40) বর্গমিটার 
= 2520 বর্গমিটার।
৩১.
কোনো এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা ৩০° সেলসিয়াস। প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা ২৮° সেলসিয়াস ও শেষ ৩ দিনের গড় তাপমাত্রা ২৯° সেলসিয়াস হলে, চতুর্থ দিনের তাপমাত্রা কত?
  1. ক) ৩৩° সেলসিয়াস
  2. খ) ৩৬° সেলসিয়াস
  3. গ) ৩৯° সেলসিয়াস
  4. ঘ) ৪৩° সেলসিয়াস
সঠিক উত্তর:
গ) ৩৯° সেলসিয়াস
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৯° সেলসিয়াস
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা ৩০° সেলসিয়াস। প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা ২৮° সেলসিয়াস ও শেষ ৩ দিনের গড় তাপমাত্রা ২৯° সেলসিয়াস হলে, চতুর্থ দিনের তাপমাত্রা কত?

সমাধান
দেওয়া আছে,
সপ্তাহের গড় তাপমাত্রা = ৩০° সেলসিয়াস
∴ সপ্তাহের মোট তাপমাত্রা = (৩০ × ৭)° সেলসিয়াস 
= ২১০° সেলসিয়াস।

আবার, 
প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা = ২৮° সেলসিয়াস 
∴ প্রথম ৩ দিনের মোট তাপমাত্রা = (২৮ × ৩)° সেলসিয়াস
= ৮৪° সেলসিয়াস।

শেষ ৩ দিনের গড় তাপমাত্রা = ২৯° সেলসিয়াস
∴ শেষ ৩ দিনের মোট তাপমাত্রা = (২৯ × ৩)° সেলসিয়াস 
= ৮৭° সেলসিয়াস।

∴ চতুর্থ দিনের তাপমাত্রা = ২১০° - (৮৪ + ৮৭)° সেলসিয়াস 
= ২১০° - (৮৪ + ৮৭)° সেলসিয়াস 
= (২১০ - ১৭১)° সেলসিয়াস
= ৩৯° সেলসিয়াস।
৩২.
64 এর 2 ভিত্তিক লগারিদম কত?
  1. ক) 4
  2. খ) 6
  3. গ) 5
  4. ঘ) 7
সঠিক উত্তর:
খ) 6
উত্তর
সঠিক উত্তর:
খ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: 64 এর 2 ভিত্তিক লগারিদম কত?

সমাধান:
log264
= log226
= 6 × log2
= 6 × 1 
= 6
৩৩.
শূন্য স্থানে আলোর দ্রুতি কত?
  1. ক) ৪০০,০০০ কিমি/সে
  2. খ) ৩০০,০০০ কিমি/সে
  3. গ) ২৫০,০০০ কিমি/সে
  4. ঘ) ২০০,০০০ কিমি/সে
সঠিক উত্তর:
খ) ৩০০,০০০ কিমি/সে
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০০,০০০ কিমি/সে
ব্যাখ্যা
আলো:

- শূন্য স্থানে আলোর দ্রুতি ৩০০,০০০ কিমি/সে
- আলো এক প্রকার দৃশ্যমান শক্তি।
- বিশ্ব গঠনের পাঁচটি মৌলিক উপাদানের একটি আলো।
- আইজাক নিউটন ১৬৭৫ সালে আলোর কণা তত্ত্ব প্রদান করেন।
- ১৬৬০ সালে রবার্ট হুক আলোর তরঙ্গ তত্ত্ব প্রকাশ করেন।
- ১৯০০ সালে ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব প্রস্তাবনা করেন। 
- আধুনিক তত্ত্ব অনুসারে আলোর তরঙ্গ এবং কণিকা উভয় ধর্মই বিদ্যমান।

তথ্যসূত্র - পদার্থবিজ্ঞান,এস.এস.সি. প্রোগ্রাম,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪.
ন্যাটোভুক্ত মুসলিম দেশ কোনটি?
  1. ক) ইরান
  2. খ) ইরাক
  3. গ) লিবিয়া
  4. ঘ) আলবেনিয়া
সঠিক উত্তর:
ঘ) আলবেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আলবেনিয়া
ব্যাখ্যা
ন্যাটো:

- ন্যাটো ( NATO) পুরো নাম = North Atlantic Treaty Organization। ন্যাটো একটি বহুজাতিক সামরিক সংগঠন।
- ন্যাটো প্রতিষ্ঠার মূল উদ্যোক্তা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তথা যুক্তরাষ্ট্রের ৩৩ তম প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান।
- ন্যাটো প্রতিষ্ঠিত হয় “ North Atlantic Treaty ” এর মাধ্যমে।
- ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে এই চুক্তিকে “Washington Treaty” নামেও অভিহিত করা হয়।
- ন্যাটো প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
- ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলস , বেলজিয়ামে অবস্থিত।
- ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্যদেশ ১২
- ন্যাটোভুক্ত মুসলিম দেশ ২টি: তুরস্ক ও আলবেনিয়া।
- ন্যাটো থেকে বেরিয়ে গিয়ে পুনরায় ন্যাটোতে যোগদান করে ফ্রান্স ।
- ন্যাটোর অফিসিয়াল ভাষা দুইটি ইংরেজি ও ফরাসি ।
- ন্যাটো প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল তৎকালীণ সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের হাত থেকে ইউরোপকে রক্ষা করা।
- ন্যাটোর সদস্য সংখ্যা ৩১, ন্যাটোর সর্বশেষ সদস্য ফিনল্যান্ড।

তথ্যসূত্র - ন্যাটো  ওয়েবসাইট।
৩৫.
মুক্তিযুদ্ধে খেতাব প্রাপ্তদের মধ্যে নৌবাহিনীর কতজন রয়েছেন?
  1. ক) ১৮ জন
  2. খ) ৩৪ জন
  3. গ) ২৬ জন
  4. ঘ) ২১ জন
সঠিক উত্তর:
ঘ) ২১ জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২১ জন
ব্যাখ্যা
- মুক্তিযুদ্ধে খেতাব প্রাপ্তদের মধ্যে নৌবাহিনীর ২১ জন রয়েছেন

মুক্তিযুদ্ধের খেতাব:
- স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সভায় বীরত্বসূচক খেতাবের নতুন নামকরণ হয়।
- ১৯৭২ সালের ১৯ ফেব্রুয়ারি ৪৩ জন মুক্তিযোদ্ধাকে বীরত্বসূচক খেতাবের জন্য নির্বাচন করা হয়।
- ১৯৭৩ সালের ২৬ মার্চ পূর্বের ৪৩ জনসহ মোট ৫৪৬ জন মুক্তিযোদ্ধা খেতাবের জন্য নির্বাচিত হন।

বিভিন্ন বাহিনীতে খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা:
৩৬.
শুরুতে কয়টি শাখায় নোবেল পুরস্কার দেয়া হত?
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৭টি
সঠিক উত্তর:
খ) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫টি
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:

- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- ১৯৬৯ সাল থেকে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার চালু করে।
- চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি। মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ৫ অক্টোবর ২০২২।
৩৭.
সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম কথাটি ব্যবহার করেন কে?
  1. ক) মার্ক জুকারবার্গ
  2. খ) বিল গেইটস
  3. গ) স্টিভ জবস
  4. ঘ) মারশেল ম্যাকলুহান
সঠিক উত্তর:
ঘ) মারশেল ম্যাকলুহান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মারশেল ম্যাকলুহান
ব্যাখ্যা
গ্লোবাল ভিলেজ:

- সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম কথাটি ব্যবহার করেন মারশেল ম্যাকলুহান
- কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক মারশেল ম্যাকলুহান।
- তিনি সর্বপ্রথম ১৯৬২ সালে তাঁর রচিত ‘The Gutenberg Galaxy : The Making of Typographic' গ্রন্থে বিশ্বগ্রামের ধারণা দেন।
- ১৯৬৪ সালে ‘Understanding Media' গ্রন্থে বিশ্বগ্রাম সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা করেন।
- ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বকে একটি গ্রামে পরিণত করাই হল বিশ্বগ্রাম।যার মাধ্যমে খুব সহজেই পৃথিবীর যে কোন প্রান্তের মানুষের সাথে মুহূর্তের মধ্যে যোগাযোগ করা সম্ভব।” এখানে ইলেক্‌ট্রনিক প্রযুক্তি বলতে ইন্টারনেটকে বুঝানো হয়েছে।
- সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা জাতিগোষ্ঠীকে একটি ছাতার নিচে নিয়ে আসা হলো গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। 

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,এইচ.এস.সি. প্রোগ্রাম,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৮.
বাস্ত্তসংস্থানিক বৈশিষ্ট্যের ভিত্তিতে বাংলাদেশের বনভূমিকে কতো ভাগে ভাগ করা হয়?
  1. ক) ৫ ভাগ
  2. খ) ৬ ভাগ
  3. গ) ৭ ভাগ
  4. ঘ) ৮ ভাগ
সঠিক উত্তর:
ক) ৫ ভাগ
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ ভাগ
ব্যাখ্যা
বাংলাদেশের বনভূমি:

- বাস্ত্তসংস্থানিক বৈশিষ্ট্যের ভিত্তিতে বাংলাদেশের বনভূমিকে ৫ ভাগে ভাগ করা যায়
- ক্রান্তীয় আর্দ্র চিরসবুজ, ক্রান্তীয় আধা-চিরসবুজ, ক্রান্তীয় আর্দ্র পত্রমোচী, জোয়ারধৌত বন ও কৃত্রিম বন।
- চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম, দক্ষিণ-পূর্বাঞ্চলের কক্সবাজার ও উত্তর-পূর্বাঞ্চলে মৌলভীবাজার জেলায় ক্রান্তীয় আর্দ্র চিরসবুজ বনভূমি রয়েছে।
- ক্রান্তীয় আধা-চিরসবুজ সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও উত্তর-পশ্চিমাঞ্চলের দিনাজপুরের পাহাড়ি এলাকা নিয়ে গঠিত।
- ক্রান্তীয় আর্দ্র পত্রমোচী বর্তমানে ঢাকা, ময়মনসিংহ, দিনাজপুর ও কুমিল্লা অঞ্চলে বিস্তৃত।
- খুলনা, পটুয়াখালী, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চল জুড়ে আছে জোয়ারধৌত বন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৩৯.
পর্তুগাল - স্পেনের মধ্যকার সীমানা কোনটি?
  1. ক) ম্যাকমোহন লাইন
  2. খ) পার্পল লাইন
  3. গ) সনেরা লাইন
  4. ঘ) লাইন অব ডিমারকেশন
সঠিক উত্তর:
ঘ) লাইন অব ডিমারকেশন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লাইন অব ডিমারকেশন
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সীমানা:

- লাইন অব ডিমারকেশন - পর্তুগাল - স্পেনের মধ্যে সীমানা
- মেক্সিকো -যুক্তরাষ্টের মধ্যকার সীমানা সনেরা লাইন
- ডুরান্ড লাইন - পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
- ম্যাকমোহন লাইন - ভারত ও চীনের মধ্যে সীমানা।
- রেডক্লিফ লাইন - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
- লাইন অব কন্ট্রোল - ভারত -পাকিস্তানের মধ্যে সীমানা
- লাইন অব একচুয়াল কন্ট্রোল - চীন - ভারত মধ্যে সীমানা।
- পার্পল লাইন - ইসরাইল -সিরিয়ার মধ্যে সীমানা।

তথ্যসূত্র - Britannica.com