পরীক্ষা আর্কাইভ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

পরীক্ষাসাম্প্রতিক সমাচার পরীক্ষাতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
বিগত এক সপ্তাহের (৯ ডিসেম্বর - ১৫ ডিসেম্বর) Live MCQ Daily NewsPicker ও ১৬ ডিসেম্বর Live MCQ Weekly Bulletin এর উপর লাইভ পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

সাম্প্রতিক সমাচার পরীক্ষা · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
জাতিসংঘ শরণার্থী সংস্থা (UHHCR)-এর নতুন হাই কমিশনার নির্বাচিত হয়েছেন কে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ফিলিপ্পো গ্র্যান্ডি
  2. বারহাম সালিহ
  3. ড. আসাদ এম খান
  4. আবদুল কাদির ইমাম
সঠিক উত্তর:
বারহাম সালিহ
উত্তর
সঠিক উত্তর:
বারহাম সালিহ
ব্যাখ্যা

UNHCR:
- UNHCR-এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- UNHCR শরণার্থী, আশ্রয় প্রার্থীদের এবং বিভিন্ন ধরনের বাস্তুচ্যুত মানুষের অধিকার রক্ষা ও তাদের সহায়তা প্রদানে কাজ করে।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।

উল্লেখ্য,
- জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর হাইকমিশনার হিসেবে নির্বাচিত হয়েছেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট বারহাম সালিহ।
- সালিহ ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ইরাকের প্রেসিডেন্ট ছিলেন।
- তিনি ইতালির ফিলিপ্পো গ্র্যান্ডির স্থলাভিষিক্ত হবেন। 
- ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সালিহ দায়িত্ব নেবেন।

তথ্যসূত্র- বাসস। [link]

.
বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি? [ডিসেম্বর, ২০২৫]
  1. চীন
  2. ভারত
  3. জার্মানি
  4. জাপান
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

বৃহত্তম অর্থনীতির দেশ:
- বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন।
- সম্প্রতি, চীনের বাণিজ্য উদ্বৃত্ত বা 'ট্রেড সারপ্লাস' প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।
- সহজ কথায়, দেশটি যে পরিমাণ পণ্য আমদানি করে, তার চেয়ে ১ ট্রিলিয়ন ডলার বেশি মূল্যের পণ্য রপ্তানি করে।
- ২০২৫ সালের প্রথম ১১ মাসে চীনের রপ্তানি বেড়ে ৩.৪ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
- অন্যদিকে, আমদানি কিছুটা কমে হয়েছে ২.৩ ট্রিলিয়ন ডলার।
- চীনের পণ্যের উদ্বৃত্ত গত বছরের একই সময়ের চেয়ে ২১.৭ শতাংশ বেড়েছে।

অন্যদিকে,
- বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র- দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। [link]

.
গাজা ভূখণ্ডে ইসরায়েলের দাবি করা নতুন সীমানা কী নামে পরিচিত?
  1. Red Line
  2. Green Line
  3. Blue Line
  4. Yellow Line
সঠিক উত্তর:
Yellow Line
উত্তর
সঠিক উত্তর:
Yellow Line
ব্যাখ্যা

“Yellow Line” বা হলুদ রেখা:
- গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনী যে নতুন সীমান্তরেখা প্রতিপাদন করছে, তাকে “Yellow Line” বা হলুদ রেখা বলা হচ্ছে।
- এই রেখাটি ইসরায়েলি সামরিক বাহিনীর প্রথম ধাপের সরিয়ে নেওয়া অবস্থান এবং যুদ্ধবিরতি চুক্তির প্রেক্ষাপটে গাজার মধ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকা আলাদা করার জন্য ব্যবহৃত হচ্ছে।
- সম্প্রতি, ইসরায়েলি বাহিনী জানায়, যুদ্ধবিরতির পরের ধাপগুলোয় ওই সীমারেখা থেকে আর পিছিয়ে যাবে না তারা।
- হলুদ রেখা হবে ইসরায়েলের নতুন সীমান্ত।
- এই রেখা বরাবর তাদের অভিযান কার্যক্রম চলবে।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

.
সম্প্রতি, ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে- [ডিসেম্বর, ২০২৫]
  1. রাজশাহী সিল্ক বয়নশিল্প
  2. টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প
  3. মৈমনসিংহ গীতিকা
  4. ঢাকাই মসলিন শাড়ি বয়নশিল্প
সঠিক উত্তর:
টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প
উত্তর
সঠিক উত্তর:
টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প
ব্যাখ্যা

ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকা:
- বাংলাদেশের শতাব্দীপ্রাচীন টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প ইউনেসকোর 'অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের' তালিকায় স্থান পেয়েছে।
- ৯ ডিসেম্বর, ২০২৫ ভারতের নয়াদিল্লিতে ইউনেস্কো ২০০৩ কনভেনশনের চলমান ২০-তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
- যা এই কনভেনশনের অধীনে বাংলাদেশের জন্য ষষ্ঠ স্বীকৃতি।

উল্লেখ্য,
- এর আগে ২০০৮ সালে বাংলাদেশের বাউল গান, ২০১৩ সালে জামদানি বুনন শিল্প, ২০১৬ সালে মঙ্গল শোভাযাত্রা, ২০১৭ সালে শীতলপাটি বুনন শিল্প এবং ২০২৩ সালে ‘ঢাকার রিকশা ও রিকশাচিত্র’ ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায়।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

.
বর্তমানে বাংলাদেশে শীর্ষ তুলা সরবরাহকারী দেশ কোনটি? [ডিসেম্বর, ২০২৫]
  1. ভারত
  2. ব্রাজিল
  3. ক্যামেরুন
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা

শীর্ষ তুলা সরবরাহকারী দেশ:
- বিশ্বের শীর্ষ তুলা আমদানিকারক এবং দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ।
- এই দেশে তুলা সরবরাহে প্রতিবেশী ভারতকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল।
- মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ বিপণনবর্ষে বাংলাদেশ ৮ দশমিক ২৮ মিলিয়ন বেল কাঁচা তুলা আমদানি করেছে।
- এর মধ্যে ব্রাজিল প্রায় ১ দশমিক ৯ মিলিয়ন বেল তুলা সরবরাহ করেছে, যা মোট আমদানির ২৩ শতাংশ।
- ১ দশমিক ৪ মিলিয়ন বেল নিয়ে সরবরাহকারী দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত।
- এরপর যথাক্রমে বেনিন, ক্যামেরুন ও যুক্তরাষ্ট্রের অবস্থান।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

.
সম্প্রতি, অত্যাধুনিক যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’ ক্রয়ে বাংলাদেশ কোন দেশের সাথে সম্মতিপত্র স্বাক্ষর করেছে? [ডিসেম্বর, ২০২৫]
  1. চীন
  2. ফ্রান্স
  3. ইতালি
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা

যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’ ক্রয়:
- ইতালি থেকে জঙ্গি বিমান ইউরোফাইটার টাইফুন কিনতে যাচ্ছে বাংলাদেশ।
- ৯ ডিসেম্বর, ২০২৫ ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে লেটার অব ইনটেন্ট (এলওআই) বা সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
- এটি ‘ফোর্সেস গোল ২০৩০’-এর অধীনে (বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা) বিমানবাহিনীর সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগগুলোর একটি।

উল্লেখ্য,
- নতুন এই যুদ্ধবিমান সম্পর্কে ইউরোফাইটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এই যুদ্ধবিমান বিশ্বের সবচেয়ে সক্ষম ৪.৫ জেনারেশন মাল্টিরোল যুদ্ধবিমানগুলোর একটি।
- এটি বিশ্বের সবচেয়ে আধুনিক সুইংরোল কমব্যাট বিমান।
- বিশ্বের নয়টি দেশের বিমানবাহিনীর কাছে এই যুদ্ধবিমান রয়েছে।
- দুই ইঞ্জিনের ইউরোফাইটার টাইফুন সর্বোচ্চ ৫৫ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম। 

তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [Link]

.
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয় কবে?
  1. ৯ ডিসেম্বর
  2. ১০ ডিসেম্বর
  3. ১১ ডিসেম্বর
  4. ১২ ডিসেম্বর
সঠিক উত্তর:
৯ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
৯ ডিসেম্বর
ব্যাখ্যা

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস:
- ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়।

- ২০০৩ সালের ৩১ অক্টোবর মেক্সিকোর মেরিডা শহরে অনুষ্ঠিত হয় জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন।
- খসড়াকৃত দুর্নীতি বিরোধী চুক্তিতে সকল দেশ একই বছরের ৯ ডিসেম্বর স্বাক্ষর করে।
- দিনটিকে স্মরণীয় করে রাখতে জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে।
- দিবসটি ২০০৩ সালে প্রথম পালিত হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে।
- তবে বাংলাদেশে সরকারিভাবে ২০১৭ সালের ৯ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’ ঘোষণা করে।
- অর্থাৎ বাংলাদেশে সরকারিভাবে ২০১৭ সালে প্রথম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট ও দুর্নীতি দমন কমিশন ওয়েবসাইট। 

.
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ‘টাইম’ সাময়িকীর বর্ষসেরা, ২০২৫ ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন- [ডিসেম্বর, ২০২৫]
  1. ডোনাল্ড ট্রাম্প
  2. বিশ্বের শীর্ষ ধনকুবেরগণ
  3. এআইয়ের স্থপতিগণ
  4. বিশ্বের শীর্ষ সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ
সঠিক উত্তর:
এআইয়ের স্থপতিগণ
উত্তর
সঠিক উত্তর:
এআইয়ের স্থপতিগণ
ব্যাখ্যা

‘টাইম’ সাময়িকীর বর্ষসেরা, ২০২৫:
- যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ‘টাইম’ সাময়িকীর ২০২৫ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) স্থপতিদের বেছে নিয়েছে। - সাময়িকীটি জানিয়েছে, ২০২৫ সাল ছিল এআইয়ের জন্য যুগান্তকারী বছর।
- এই বছর এআই প্রযুক্তি অপ্রতিরোধ্যভাবে দৃশ্যপটে এসেছে। এআইয়ের স্থপতিরা এমন এক যুগ উপহার দিয়েছেন, যখন যন্ত্র মানুষের মতো চিন্তা করতে পারছে।
- এ বছর দুটি প্রচ্ছদ তৈরি করেছে টাইম।
- একটি শিল্পকর্ম, যেখানে ‘এআই’ অক্ষরগুলোকে কেন্দ্র করে কর্মীদের দেখানো হয়েছে। আরেকটি প্রচ্ছদে সরাসরি প্রযুক্তি নেতাদের চিত্রায়ণ করা হয়েছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

.
'লকহিড মার্টিন' কোন দেশভিত্তিক অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান?
  1. ফ্রান্স
  2. তুরস্ক
  3. যুক্তরাষ্ট্র
  4. জার্মানি
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

লকহিড মার্টিন:
- লকহিড মার্টিন যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিরক্ষা ও মহাকাশপ্রযুক্তি প্রতিষ্ঠান।
- এটি বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র ও প্রযুক্তি সরবরাহকারী সংস্থা হিসেবে পরিচিত।
- ১৯৯৫ সালে লকহিড করপোরেশন ও মার্টিন মেরিল কোম্পানি একীভূত হয়ে প্রতিষ্ঠানটি গড়ে ওঠে।
- এই প্রতিষ্ঠান এফ–৩৫ ও এফ–২২ যুদ্ধবিমান, সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং ব্ল্যাক হক হেলিকপ্টারের মতো বিশ্বখ্যাত প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করে।
- ২০২৪ সালে প্রতিষ্ঠানটি অস্ত্র বিক্রি করে ৬ হাজার ৪৬৫ কোটি ডলার আয় করেছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১০.
World Urbanization Prospects, 2025 অনুযায়ী, বর্তমানে বিশ্বের কত শতাংশ মানুষ শহরে বাস করে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৩৫ শতাংশ
  2. ৪৫ শতাংশ
  3. ৫৫ শতাংশ
  4. ৬৫ শতাংশ
সঠিক উত্তর:
৪৫ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৪৫ শতাংশ
ব্যাখ্যা

World Urbanization Prospects, 2025:
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক দপ্তরের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রস্পেক্টস- ২০২৫’ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্ব দ্রুত শহরমুখী হচ্ছে। 
- বর্তমানে বিশ্বের মোট ৮.২ বিলিয়ন মানুষের ৪৫ শতাংশই শহরে বসবাস করে।
- অন্যদিকে, শহরতলি বা ছোট শহর (Town)- যেখানে কমপক্ষে ৫,০০০ জনসংখ্যা এবং প্রতি বর্গকিলোমিটারে অন্তত ৩০০ জনের ঘনত্ব রয়েছে- সে ধরনের এলাকায় বসবাসকারী মানুষের অনুপাত ১৯৫০ সালের ৪০ শতাংশ থেকে ধীরে ধীরে কমে ২০২৫ সালে ৩৬ শতাংশে নেমে এসেছে।
- বর্তমানে বিশ্বের মাত্র ১৯ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে, যা ১৯৫০ সালের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে।

উল্লেখ্য,
- ভবিষ্যৎ পূর্বাভাস অনুযায়ী, এখন থেকে ২০৫০ সালের মধ্যে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির প্রায় দুই-তৃতীয়াংশ ঘটবে শহরাঞ্চলে এবং বাকি অধিকাংশ বৃদ্ধি হবে ছোট শহরগুলোতে।

তথ্যসূত্র- World Urbanization Prospects 2025. [link]

১১.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে কবে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ০২ ফেব্রুয়ারি, ২০২৬
  2. ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
  3. ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  4. ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সঠিক উত্তর:
১২ ফেব্রুয়ারি, ২০২৬
উত্তর
সঠিক উত্তর:
১২ ফেব্রুয়ারি, ২০২৬
ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট:
- ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
- একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনেরও ঘোষণা দিয়েছেন সিইসি।
- দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
- জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা, আর গণভোটের ব্যালট হবে গোলাপি।
- এবার নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হওয়ায়, ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা করা হয়েছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।

১২.
বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্মের নাম কী?
  1. কলম ডট এআই
  2. কাগজ ডট এআই
  3. বাংলা ডট এআই
  4. ভাষা ডট এআই
সঠিক উত্তর:
কাগজ ডট এআই
উত্তর
সঠিক উত্তর:
কাগজ ডট এআই
ব্যাখ্যা

বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম:
- ১৫ ডিসেম্বর, ২০২৫ বাংলা ভাষার জন্য এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ চালু করা হয়েছে।
- ‘কাগজ ডট এআই’ বাংলা ভাষাভিত্তিক লেখালেখি, দাপ্তরিক নথি প্রস্তুত, ভাষা প্রক্রিয়াকরণ ও কনটেন্ট তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করবে, যা বাংলা ভাষার ডিজিটাল অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
- একই সঙ্গে নতুন বাংলা ফন্ট ‘জুলাই’ দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।

উল্লেখ্য,
- উদ্বোধন হওয়া দু’টি সেবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে বাস্তবায়নাধীন ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের মাধ্যমে তৈরি করা হয়েছে।

তথ্যসূত্র- বাসস। [link]

১৩.
সম্প্রতি, কোন দেশের জাতিসংঘ ঘাঁটিতে হামলায় বাংলাদেশি ছয় শান্তিরক্ষী নিহত হয়েছেন? [ডিসেম্বর, ২০২৫]
  1. রুয়ান্ডা
  2. নাইজেরিয়া
  3. হাইতি
  4. সুদান
সঠিক উত্তর:
সুদান
উত্তর
সঠিক উত্তর:
সুদান
ব্যাখ্যা

বাংলাদেশি শান্তিরক্ষী নিহত:
- ১৩ ডিসেম্বর, ২০২৫ সুদানের আবেই এলাকায় জাতিসংঘের ভবনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন।
- আহত হয়েছেন আটজন।
- সুদানের সরকারের এক বিবৃতিতে, এ হামলার জন্য সরকারবিরোধী আধা সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করা হয়েছে।
- ২০২৩ সালের এপ্রিল থেকে আধা সামরিক আরএসএফ দেশটির সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য,
- ২০২২ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন 'ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই' (UNISFA)-তে বাংলাদেশের একটি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে।
- সুদান ও দক্ষিণ সুদান যৌথভাবে আবেই অঞ্চলটি পরিচালনা করে এবং উভয় দেশই এর মালিকানা দাবি করে আসছে।

তথ্যসূত্র- বিবিসি।

১৪.
Numbeo অনুসারে, ২০২৫ সালের জীবনযাত্রার মানসূচকে শীর্ষে আছে কোন দেশ? [ডিসেম্বর, ২০২৫]
  1. ডেনমার্ক
  2. নেদারল্যান্ডস
  3. লুক্সেমবার্গ
  4. আয়ারল্যান্ড
সঠিক উত্তর:
লুক্সেমবার্গ
উত্তর
সঠিক উত্তর:
লুক্সেমবার্গ
ব্যাখ্যা

জীবনযাত্রার মানসূচকে শীর্ষ দেশ:
- Numbeo অনুসারে, ২০২৫ সালের জীবনযাত্রার মানসূচকে ২১৮.২ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে লুক্সেমবার্গ।
- উচ্চ ক্রয়ক্ষমতা, চমৎকার স্বাস্থ্যসেবা (৭৫.১) এবং জীবনযাত্রার মধ্যম ব্যয় (৭৩.৫) এটিকে বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত দেশগুলোর মধ্যে একটি করে তুলেছে।
- লুক্সেমবার্গের নিরাপত্তার স্কোর ৬৬.০, যা শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত করে।
- এর জলবায়ুর মানের স্কোর ৮২.৬।

অন্যদিকে,
- ২য় অবস্থানে নেদারল্যান্ডস (২১৬.৫ স্কোর) এবং ২১৫.১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক।

তথ্যসূত্র- Quality of Life Index by Country [link]

১৫.
সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের কত শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী নিয়মিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেন? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৬৬%
  2. ৭৬%
  3. ৮৬%
  4. ৯৬%
সঠিক উত্তর:
৯৬%
উত্তর
সঠিক উত্তর:
৯৬%
ব্যাখ্যা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারকারী:
- টেলিনর এশিয়া ডিজিটাল লাইভস ডিকোডেড ২০২৫: বিল্ডিং ট্রাস্ট ইন বাংলাদেশ’স এআই ফিউচার’ শীর্ষক এক গবেষণায় জানা যায়, দেশের ৯৬ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী নিয়মিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেন। 
- এই সংখ্যা ২০২৪ সালের তুলনায় ৮ শতাংশ বেশি।
- অনলাইন শিক্ষায় ৬২ শতাংশ, দূরবর্তী কাজে ৫৪ শতাংশ এবং আর্থিক ব্যবস্থাপনায় ৫০ শতাংশ ব্যবহারকারী এআইয়ের সহায়তা নিচ্ছেন।
- গবেষণায় আরও বলা হয়েছে, কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের হার ২০২৫ সালে ৪৪ শতাংশ থেকে বেড়ে ৬২ শতাংশ হয়েছে।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

১৬.
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে প্রায় কত কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে?
  1. ৫০০ কিলোমিটার
  2. ৬০০ কিলোমিটার
  3. ৮০০ কিলোমিটার
  4. ৯০০ কিলোমিটার
সঠিক উত্তর:
৮০০ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
৮০০ কিলোমিটার
ব্যাখ্যা

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত:
- থাইল্যান্ড ও কম্বোডিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দুটি প্রতিবেশী দেশ।
- এই দুই দেশের মধ্যে সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৮০০ কিলোমিটার।
- সীমান্তটি থাইল্যান্ডের পূর্বাঞ্চল ও কম্বোডিয়ার পশ্চিমাঞ্চল জুড়ে বিস্তৃত।
- এই সীমান্ত অঞ্চলটি ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
- ঐতিহাসিকভাবে, থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত নিয়ে বিভিন্ন সময়ে বিরোধ দেখা দিয়েছে।

উল্লেখ্য,
- থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে মালয়েশিয়ার মধ্যস্থতায় একটি অস্ত্রবিরতি চুক্তি হয়।
- তবে সীমান্তে মাইন বিস্ফোরণে থাই সেনারা আহত হওয়ার পরের মাসে থাইল্যান্ড চুক্তি স্থগিত করে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১৭.
দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকারের (এমএলএস) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কে? [ডিসেম্বর, ২০২৫]
  1. লিওনেল মেসি
  2. ক্রিশ্চিয়ানো রোনালদো
  3. কিলিয়ান এমবাপ্পে
  4. রদ্রিগো সিলভা
সঠিক উত্তর:
লিওনেল মেসি
উত্তর
সঠিক উত্তর:
লিওনেল মেসি
ব্যাখ্যা

এমএলএস-এর বর্ষসেরা খেলোয়াড়, ২০২৫:
- টানা দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকারের (এমএলএস) বর্ষসেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতেছেন লিওনেল মেসি।
- এমএলএসের তিন দশকের ইতিহাসে তিনিই প্রথম ফুটবলার, যিনি টানা দুবার এই পুরস্কার জিতলেন।
- এমএলএসের নিয়মিত মৌসুমে ২৮ ম্যাচ খেলে করেন ২৯ গোল, সঙ্গে ছিল ১৯টি অ্যাসিস্ট।
- এর আগে ২০২৫ মৌসুমের এমএলএস কাপের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন মেসি।
- এ বছর তাঁর দল ইন্টার মায়ামি নিয়মিত মৌসুমের সাপোর্টার্স শিল্ড জিততে না পারলেও পরে এমএলএস কাপ জিতেছে।

উল্লেখ্য,
- ল্যান্ডন ডোনোভান এমএলএস এমভিপি পুরস্কারটি ১৯৯৬ সাল থেকে দেওয়া হচ্ছে।
- খেলোয়াড়, ক্লাবের টেকনিক্যাল স্টাফ এবং গণমাধ্যমের ভোটের মাধ্যমে যিনি দলের জন্য সবচেয়ে মূল্যবান হিসেবে বিবেচিত হন, তিনি এই পুরস্কার পান।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

১৮.
'এআই গডমাদার' হিসেবে পরিচিত কে?
  1. সিনথিয়া ব্রিজিল
  2. ফেই-ফেই লি
  3. ড্যাফনে কোলার
  4. মেলানি মিচেল
সঠিক উত্তর:
ফেই-ফেই লি
উত্তর
সঠিক উত্তর:
ফেই-ফেই লি
ব্যাখ্যা

এআই গডমাদার:
- ড. হিন্টন, অধ্যাপক বেনজিও এবং ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সাবেক প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকানকে ‘এআই গডফাদার’ বলা হয়।
- কিন্তু নারীদের মধ্যে একমাত্র ফেই-ফেই লি–ই ‘এআই গডমাদার’ বলা হয়।
- তিনি একজন চীনা-মার্কিন কম্পিউটারবিজ্ঞানী।
- তিনি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগে অধ্যাপক।
- ২০০৬ সালে শুরু করা ‘ইমেজনেট’ প্রকল্পের মধ্য দিয়ে লি ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন।
- ইমেজনেট প্রকল্পের মধ্য দিয়েই মূলত সারা বিশ্বে ‘ডিপ লার্নিং’ জনপ্রিয় হয়ে ওঠে। 
- এক বছর আগে ‘ওয়ার্ল্ড ল্যাবস’ নামের একটি এআই স্টার্টআপ প্রতিষ্ঠানের সূচনা করেন তিনি, যার অর্থমূল্য ইতিমধ্যে ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১৯.
‘এসজি–১ ফ্যাথম’ কী?
  1. স্বয়ংক্রিয় স্থলযান
  2. কৃত্রিম উপগ্রহভিত্তিক যুদ্ধবিমান
  3. সাগরের নিচে চলাচলকারী এক ধরনের ড্রোন
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সাগরের নিচে চলাচলকারী এক ধরনের ড্রোন
উত্তর
সঠিক উত্তর:
সাগরের নিচে চলাচলকারী এক ধরনের ড্রোন
ব্যাখ্যা

‘এসজি–১ ফ্যাথম’:
- ‘এসজি–১ ফ্যাথম’ সাগরের নিচে চলাচলকারী এক ধরনের ড্রোন।
- ফ্যাথম তৈরি করেছে জার্মানির প্রতিরক্ষাবিষয়ক প্রতিষ্ঠান হেলসিং।
- ফ্যাথম সাগরের নিচ দিয়ে নিঃশব্দে চলাচল করতে পারে।
- বিভিন্ন ধরনের সেন্সরের মাধ্যমে অবিরাম সংগ্রহ করে যেতে পারে নানা তথ্য।

সম্প্রতি,
- রাশিয়ার হুমকি মোকাবিলায় যুক্তরাজ্যের রয়্যাল নেভি স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে গভীর সাগরে এই  ক্ষুদ্র সাবমেরিন গ্লাইডার পাঠিয়েছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]