পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
Clauses: 1) The Principal Clause 2) The Subordinate Clause: a) The Noun Clause b) The Adjective Clause c) The Adverbial Clause & its types
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
This is the very man I have eagerly wanted. Here 'I have wanted' is-
  1. ক) noun clause
  2. খ) adverbial clause
  3. গ) adjective clause
  4. ঘ) principal Clause
ব্যাখ্যা
এখানে “I have wanted” Clause টি Noun “man” কে modify করেছে। তাই এটি adjective clause হবে। Clause টা মূলত ছিল whom I have wanted. Relative Pronoun – Object হলে এটাকে উহ্য রাখা যায়।
.
I saw a fearful snake while I was returning home. ''while I was returning home'' is an example of -
  1. ক) noun clause
  2. খ) adjective clause
  3. গ) principal clause
  4. ঘ) subordinate clause
ব্যাখ্যা
saw- Verb এর সময় বুঝানোর কারণে Adverbial clause of Time হয়েছে। কিন্তু Option এ Adverbial Clause নেই। কিন্তু Adverbial Clause – Sub-ordinate Clause এর একটি প্রকার। তাই সঠিক উত্তর ঘ।
.
Identify the type of clause: I can’t say whether he will come.
  1. ক) adjective clause
  2. খ) noun clause
  3. গ) adverb clause
  4. ঘ) co-ordinate clause
ব্যাখ্যা
whether he will come– say Verb এর Object হয়েছে। Object সবসময় Noun হয়। তাই এটি Noun Clause.
.
Where he was born, nobody can exactly say. What type of clause is “Where he was born”?
  1. ক) Noun Clause
  2. খ) Adjective Clause
  3. গ) Adverb Clause
  4. ঘ) Principal Clause
ব্যাখ্যা
“where he was born”, মূলত বাক্যের শেষে হওয়ার কথা ছিল।
Emphasis বা জোর দেওয়ার জন্য এটাকে আগে আনা হয়েছে। এটা ‍'say' Verb এর Object হওয়ার কারণে Noun Clause।
.
As the sun had set, the evil-doers became ready to start their job. What type of Adverb Clause is the underlined one?
  1. ক) Adverb Clause of Condition
  2. খ) Adverb Clause of Time
  3. গ) Adverb Clause of Manner
  4. ঘ) Adverb Clause of Concession
ব্যাখ্যা
As এখানে যখন অর্থে ব্যবহৃত। তাই সময় নির্দেশ করার কারণে এটা Adverb Clause of Time
.
If I had been proposed to do that, I would have never agreed to do so. What type of clause is the underlined one?
  1. ক) Noun Clause
  2. খ) Adjective Clause
  3. গ) Adverb Clause
  4. ঘ) Principal Clause
ব্যাখ্যা
Verb সংগঠিত হওয়ার শর্ত বুঝানোর কারণে Adverb Clause of Condition
.
Their relationship was worsening until she gave birth to a baby boy. What type of adverb clause is the underlined one?
  1. ক) Adverb Clause of cause
  2. খ) Adverb Clause of manner
  3. গ) Adverb Clause of concession
  4. ঘ) Adverb Clause of time
ব্যাখ্যা
Verb সংগঠিত হওয়ার সময় বুঝানোর কারণে Adverb Clause of Time.
until = যতক্ষণ না
বাক্যের অর্থ- তাদের সম্পর্কের অবনতি হচ্ছিল যতক্ষণ না সে একটা ছেলে সন্তান জন্ম দিয়েছিল।
.
I say to you so that I still have a dream.
Identify the sub-ordinate clause in the above sentence.
  1. ক) I say to you
  2. খ) so that I still have a dream
  3. গ) that I still have a dream
  4. ঘ) I still have a dream
ব্যাখ্যা
এখানে ‍so অর্থ এরূপ। এটা Demonstrative Pronoun.
Sub-ordinate Clause শুরু হয়েছে that থেকে। তাই সঠিক উত্তর that I still have a dream
.
I do not understand how I can reconcile with them. What type of clause is the underlined one?
  1. ক) Noun Clause
  2. খ) Adjective Clause
  3. গ) Adverb Clause
  4. ঘ) Co-ordinate Clause
ব্যাখ্যা
understand- Verb এর Object হওয়ার কারণে Noun Clause.
১০.
It is a bitter truth that money is the root of all unhappiness. What type of clause is the underlined one?
  1. ক) Noun Clause
  2. খ) Adjective Clause
  3. গ) Adverb Clause
  4. ঘ) Principal Clause
ব্যাখ্যা
Complement হওয়ার কারণে Noun Clause. এটাকে Truth এর Modifier মনে করা যাবে না।
Complement নির্ণয়ের উপায়: Complement হচ্ছে যা বাক্যকে Complete করার জন্য “কী” প্রশ্নের উত্তরে আসে, কিন্তু সেটা Object নয়, বরং এটা Subject বা Object সম্পর্কে একটা তথ্য ।
যেমন- He is honest. এখানে He এবং honest একই ব্যক্তি।
We made him captain. এখানে him এবং captain একই ব্যক্তি।
এখানে যদি প্রশ্ন করা হয় “এটা কী যা তিক্ত সত্য?” তাহলে উত্তরে that money is the root of all unhappiness আসবে। তাই এটা এখানে Complement. আর এ হিসেবে এটা Noun Clause. উল্লেখ্য, part of speech বা Phrase নির্ণয়ের ক্ষেত্রে Complement – Noun বা Adjective হতে পারে। কিন্তু Clause এর ক্ষেত্রে Complement সব সময় Noun Clause হয়।
১১.
13. Bernard tried wholeheartedly that he could achieve his goal. What type of clause is the underlined one?
  1. ক) Adjective clause
  2. খ) Adverbial clause
  3. গ) Noun clause
  4. ঘ) Principal clause
ব্যাখ্যা
Verb এর উদ্দেশ্য বুঝানোর কারণে Adverbial clause of purpose.
এখানে that অর্থ -যাতে।
বাক্যের অর্থ- বার্নার্ড সর্বাত্মকভাবে চেষ্টা করেছিল যাতে সে তার লক্ষ্যটা অর্জন করতে পারে।
১২.
Whatever you think is valueless to me. What type of clause is the underlined one?
  1. ক) Noun Clause
  2. খ) Adjective Clause
  3. গ) Adverb Clause
  4. ঘ) Principal Clause
ব্যাখ্যা
is -verb এর Subject হওয়ার কারণে Noun Clause.
১৩.
Every month the poor man tries to save a scanty amount of money since he has to marry her three daughters off. What type of Adverb Clause is the underlined one?
  1. ক) Adverb Clause of Time
  2. খ) Adverb Clause of Reason
  3. গ) Adverb Clause of Concession
  4. ঘ) Adverb Clause of Manner
ব্যাখ্যা
Verb সংগঠিত হওয়ার কারণ বুঝানোর কারণে Adverb Clause of Reason হয়েছে।
১৪.
Identify the type of clause: I don't know why his appearance makes my blood cold.
  1. ক) adjective clause
  2. খ) noun clause
  3. গ) adverb clause
  4. ঘ) co-ordinate clause
ব্যাখ্যা
why his appearance makes my blood cold’ know Verb এর Object হয়েছে। Object সবসময় Noun হয়। তাই এটি Noun Clause.
১৫.
It is uncertain whether he will pay heed to my appeal. What type of clause is the underlined one?
  1. ক) Noun Clause
  2. খ) Adjective Clause
  3. গ) Adverb Clause
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
Complement হওয়ার কারণে Noun Clause.
Complement নির্ণয়ের উপায় ১২ নং প্রশ্নে আলোচনা করা হয়েছে।
এখানে যদি প্রশ্ন করা হয় “এটা কী যেটা অনিশ্চিত?” তাহলে উত্তরে whether he will pay heed to my appeal আসবে। তাই এটা এখানে Complement. আর এ হিসেবে এটা Noun Clause.
১৬.
Because you have worked hard for the institution, I cannot but reward you. What type of clause is the underlined one?
  1. ক) Noun Clause
  2. খ) Adjective Clause
  3. গ) Adverb Clause
  4. ঘ) Principal Clause
ব্যাখ্যা
Verb সংগঠিত হওয়ার কারণ বুঝানোর কারণে Adverb Clause of Cause.
১৭.
He behaves as if he were my boss. What type of adverb clause is the underlined one?
  1. ক) Adverb Clause of Cause
  2. খ) Adverb Clause of Manner
  3. গ) Adverb Clause of Concession
  4. ঘ) Adverb Clause of Condition
ব্যাখ্যা
Verb সংগঠিত হওয়ার ধরন বুঝানোর কারণে Adverb Clause of Manner.
as if = যেন মনে হয়।
বাক্যের অর্থ- সে এমনভাবে আচরণ করে যেন মনে হয় সে আমার বস।
১৮.
I am monarch of all I survey. What type of clause is the underlined one?
  1. ক) Noun Clause
  2. খ) Adjective Clause
  3. গ) Adverb Clause
  4. ঘ) Independent Clause
ব্যাখ্যা
all – Pronoun কে modify করার কারণে Adjective Clause হয়েছে।
এটা মূলত ছিল- I am monarch of all that I survey.
১৯.
He laughs best who laughs last. What type of clause is the underlined one?
  1. ক) Noun Clause
  2. খ) Adjective Clause
  3. গ) Adverb Clause
  4. ঘ) Co-ordinate Clause
ব্যাখ্যা
উল্লেখিত অংশ দ্বারা Subject "He" (Pronoun) - কে modify করার কারণে Adjective Clause হয়েছে।
২০.
It is a long lane that has no turning. What type of clause is the underlined one?
  1. ক) Noun Clause
  2. খ) Adjective Clause
  3. গ) Adverb Clause
  4. ঘ) Principal Clause
ব্যাখ্যা
lane – noun কে modify করার কারণে Adjective Clause হয়েছে।
২১.
The boy stood on the burning deck whence all but he had fled. What type of clause is the underlined one?
  1. ক) Noun Clause
  2. খ) Adjective Clause
  3. গ) Adverb Clause
  4. ঘ) Principal Clause
ব্যাখ্যা
deck – noun কে modify করার কারণে Adjective Clause হয়েছে।
whence – যেখান থেকে।
বাক্যের অর্থ- বালকটি জ্বলন্ত পাটাতনের উপর দাঁড়িয়েছিল যেখান থেকে সে ছাড়া সকলে পালিয়ে গিয়েছিল।