পরীক্ষা আর্কাইভ

বাংলাবিদ (ব্যাকরণ)

পরীক্ষাবাংলাবিদ (ব্যাকরণ)তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
পরীক্ষা – ৮: সন্ধি (স্বর, ব্যঞ্জন ও বিসর্গ সন্ধি) [Live Interactive Class - 14, 15 & 16]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাবিদ (ব্যাকরণ)

বাংলাবিদ (ব্যাকরণ) · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
সন্ধির ক্ষেত্রে কোনটি ঠিক নয়?
  1. ক) ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে সন্ধি বিশেষ ভূমিকা পালন করে।
  2. খ) শব্দের আকার ছোটো করতে সন্ধির প্রয়োজন পড়ে।
  3. গ) সন্ধির ফলে ভাষা সুন্দর ও সাবলীল হয়।
  4. ঘ) সন্ধি অর্থ পরিবর্তন করতে সাহায্য করে।
ব্যাখ্যা
সন্ধির প্রয়োজন বহুবিধ। যেমন:
১। ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে সন্ধি বিশেষ ভূমিকা পালন করে।
২। শব্দের আকার ছোটো করতেও সন্ধির প্রয়োজন পড়ে।
৩। সন্ধির ফলে ভাষা সুন্দর ও সাবলীল হয়।
৪। উচ্চারণ সহজ করার জন্যে সন্ধির প্রয়োজন রয়েছে।
৫। উচ্চারণের সৌকর্য ও শ্রুতিমাধুর্য বৃদ্ধি, ভাষার প্রাঞ্জলতা সৃষ্টি ও ভাষাকে সংক্ষিপ্ত করতে সন্ধির প্রয়োজনীয়তা অপরিসীম।

উৎস : নবম—দশম শ্রেণির নতুন ব্যাকরণ বই, বাংলা একাডেমির ব্যাকরণ ও হায়াৎ মামুদের ভাষা—শিক্ষা।
.
সন্ধির ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
  1. ক) সকল সন্ধিবদ্ধ শব্দ প্রত্যয় সাধিত শব্দ
  2. খ) সকল সন্ধিবদ্ধ শব্দ সমাস সাধিত শব্দ
  3. গ) সকল সন্ধিবদ্ধ শব্দ প্রত্যয় অথবা সমাস সাধিত শব্দ
  4. ঘ) সকল সন্ধিবদ্ধ শব্দ প্রত্যয়, সমাস অথবা উপসর্গ সাধিত শব্দ
ব্যাখ্যা
বাংলা একাডেমির মতে, সকল সন্ধিবন্ধ শব্দ সমাস সাধিত শব্দ, কিন্তু সকল সমাস সাধিত শব্দ সন্ধিবন্ধ নয়।

বোর্ড বইয়ের (সপ্তম শ্রেণি বাংল দ্বিতীয় পত্র) মতে, সকল সন্ধিবদ্ধ শব্দ প্রত্যয় বা সমাস সাধিত শব্দ। এটিই ঠিক। সাধারণত অন্তঃসন্ধি হয় প্রত্যয় সাধিত শব্দের ক্ষেত্রে আর সমাস সাধিত শব্দের ক্ষেত্রে বহিঃসন্ধি হয়।

উৎস : নবম—দশম শ্রেণির নতুন ব্যাকরণ বই, বাংলা একাডেমির ব্যাকরণ ও হায়াৎ মামুদের ভাষা—শিক্ষা।
.
অতৎসম শব্দের সন্ধি কত প্রকার?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
বাংলা ভাষার সন্ধি অতৎসম সন্ধি নামে পরিচিত। অনেকের মতে, সন্ধির নিয়ম শুধু সংস্কৃত শব্দের ক্ষেত্রেই প্রযোজ্য। বাংলা ভাষার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী কিছু কিছু সন্ধি দেখা যায়, যা সংস্কৃত সন্ধির বৈশিষ্ট্য থেকে আলাদা। বাংলা ভাষার সন্ধিকে আবার দুই ভাগে ভাগ করা যায় : ক) স্বরসন্ধি খ) ব্যঞ্জনসন্ধি।

অতৎসম শব্দে বিসর্গ সন্ধি হয় না।

উৎস : নবম—দশম শ্রেণির নতুন ব্যাকরণ বই, বাংলা একাডেমির ব্যাকরণ ও হায়াৎ মামুদের ভাষা—শিক্ষা।
.
প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে হয়?
  1. ক) বিষমীভবন
  2. খ) অসমীকরণ
  3. গ) সমীভবন
  4. ঘ) অপিনিহিতি
ব্যাখ্যা
প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবন (Assimilation) - এর নিয়মেই হয়ে থাকে। আর তা—ও মূলত কথ্যরীতিতে সীমাবদ্ধ।
যেমন : এক + এক = একেক, বদ্ + জাত = বজ্জাত

উৎস : নবম—দশম শ্রেণির নতুন ব্যাকরণ বই, বাংলা একাডেমির ব্যাকরণ ও হায়াৎ মামুদের ভাষা—শিক্ষা।
.
স্বরসন্ধি কয় প্রকার?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
ব্যাখ্যা
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি।
স্বরসন্ধি আবার দুই প্রকারের হয়ে থাকে।
যথা : ১. বহিঃসন্ধি ও ২. অন্তঃসন্ধি

উৎস : নবম—দশম শ্রেণির নতুন ব্যাকরণ বই, বাংলা একাডেমির ব্যাকরণ ও হায়াৎ মামুদের ভাষা—শিক্ষা।
.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি?
  1. অন্যান্য
  2. সীমান্ত
  3. রক্তৌষ্ঠ
  4. বিম্বোষ্ঠ
ব্যাখ্যা

প্রথম পদের শেষের ই-ধ্বনি বা ঈ-ধ্বনি এবং দ্বিতীয় পদের প্রথমে অন্য কোনো স্বরধ্বনি থাকলে ই/ঈ-র জায়গায় য-ফলা হয় এবং পরের স্বরধ্বনির চিহ্ন পূর্ববর্ণে যুক্ত হয়।
যেমন:
সীমা + অন্ত = সীমান্ত।
অতি + অন্ত = অত্যন্ত,
আদি + অন্ত = আদ্যন্ত ইত্যাদি।

উল্লেখ্য,
সীমন + অত = সীমন্ত; আবার নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ।
অন্যোন্য = অন্য + অন্য
সীমন্ত = সীমন + অন্ত
বিম্বোষ্ঠ = বিম্ব + ওষ্ঠ
রক্তোষ্ঠ = রক্ত + ওষ্ঠ
 
নিয়ম অনুসারে স্বরসন্ধি
অন্যান্য = অন্য + অন্য
সীমান্ত = সীমন + অন্ত
বিম্বৌষ্ঠ = বিম্ব + ওষ্ঠ
রক্তৌষ্ঠ = রক্ত + ওষ্ঠ

উৎস : নবম—দশম শ্রেণির নতুন ব্যাকরণ বই, বাংলা একাডেমির ব্যাকরণ ও হায়াৎ মামুদের ভাষা—শিক্ষা।

.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি নয়?
  1. ক) গবাক্ষ
  2. খ) কুলটা
  3. গ) পরোক্ষ
  4. ঘ) প্রত্যেক
ব্যাখ্যা
প্রত্যেক নিয়ম অনুসারে হয়েছে।
প্রতি + এক = প্রত্যেক। 

উৎস : নবম—দশম শ্রেণির নতুন ব্যাকরণ বই, বাংলা একাডেমির ব্যাকরণ ও হায়াৎ মামুদের ভাষা—শিক্ষা।
.
ব্যতিক্রম শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) ব্যতি + ক্রম
  2. খ) ব্যাতি + ক্রম
  3. গ) বি + ক্রম
  4. ঘ) বি + অতিক্রম
ব্যাখ্যা
সন্ধিবদ্ধ শব্দে য/য-ফলা থাকলে য/য-ফলা = ই-কার/ঈ-কার হয়। যেমন :

মূল শব্দ   -  সন্ধি বিচ্ছেদ
প্রত্যুত্তর  =  প্রতি + উত্তর
অভ্যুত্থান  =  অভি + উত্থান
ব্যতিক্রম  =  বি + অতিক্রম
ইত্যাদি  =  ইতি + আদি
অত্যাচার  =  অতি + আচার
ব্যর্থ  =  বি + অর্থ
অভ্যাস  =  অভি + আস
প্রত্যাশা  =  প্রতি + আশা
যদ্যপি  =  যদি + অপি

উৎস : নবম—দশম শ্রেণির নতুন ব্যাকরণ বই, বাংলা একাডেমির ব্যাকরণ ও হায়াৎ মামুদের ভাষা—শিক্ষা।
.
কটূক্তি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী?
  1. ক) কটূ + উক্তি
  2. খ) কটূ + ঊক্তি
  3. গ) কটু + উক্তি
  4. ঘ) কটু + ঊক্তি
ব্যাখ্যা
সন্ধিবদ্ধ শব্দে ঊ থাকলে ঊ = উ/ঊ + উ/ঊ হবে। 

মূল শব্দ  -  সন্ধি বিচ্ছেদ

মরূদ্যান  =  মরু + উদ্যান
ভূর্ধ্ব  =  ভূ + ঊর্ধ্ব
কটূক্তি  =  কটু + উক্তি    
বহূর্ধ্ব  =  বহু + ঊর্ধ্ব
অনূর্ধ্ব  =  অনু + ঊর্ধ্ব    
তরূর্ধ্ব  =  তরু + ঊর্ধ্ব

উৎস : নবম—দশম শ্রেণির নতুন ব্যাকরণ বই, বাংলা একাডেমির ব্যাকরণ ও হায়াৎ মামুদের ভাষা—শিক্ষা।
১০.
বাংলা ব্যঞ্জনসন্ধি সাধারণত কয় উপায়ে নিষ্পন্ন হয়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
বাংলা ব্যঞ্জনসন্ধি সাধারণত তিন উপায়ে নিষ্পন্ন হয়।
১. ব্যঞ্জনধ্বনি ও স্বরধ্বনির মিশ্রণে
২. ব্যঞ্জনধ্বনি ও ব্যঞ্জনধ্বনির মিশ্রণে
৩. স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির মিশ্রণে

উৎস : নবম—দশম শ্রেণির নতুন ব্যাকরণ বই, বাংলা একাডেমির ব্যাকরণ ও হায়াৎ মামুদের ভাষা—শিক্ষা।
১১.
হিংসা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী ?
  1. ক) হিম্ + সা
  2. খ) হিম + সা
  3. গ) হিন্ + সা
  4. ঘ) হিন + সা
ব্যাখ্যা
অনুস্বর যুক্ত কয়েকটি শব্দে সন্ধিবিচ্ছেদের সময় অনুস্বরের জায়গায় ন্ হয়।
যেমন :
সিংহ = সিন্ + হ
হিংসা = হিন্ + সা
হিংস্র = হিন্ + স্র
বৃংহতি = বৃন্ + হিত
প্রশংসা = প্রশন্ + সা
দংশন = দন্ + শন
জিঘাংসা = জিঘান্ + সা 

উৎস : নবম—দশম শ্রেণির নতুন ব্যাকরণ বই, বাংলা একাডেমির ব্যাকরণ ও হায়াৎ মামুদের ভাষা—শিক্ষা।
১২.
মুখচ্ছবি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
  1. ক) মুখ + চ্ছবি
  2. খ) মুখ + ছবি
  3. গ) মুক + ছবি
  4. ঘ) মুক + চ্ছবি
ব্যাখ্যা
সন্ধিবদ্ধ শব্দে চ্ছ থাকলে বিচ্ছেদের সময় চ্ছ = ছ।
যেমন :
একচ্ছত্র = এক + ছত্র
পরিচ্ছেদ = পরি + ছেদ
প্রতিচ্ছবি = প্রতি + ছবি
মুখচ্ছবি = মুখ + ছবি 
অনুচ্ছেদ = অনু + ছেদ 
অঙ্গচ্ছেদ = অঙ্গ + ছেদ
আচ্ছন্ন = আ + ছন্ন
আচ্ছাদন = আ + ছাদন
আলোকচ্ছটা = আলোক + ছটা

উৎস : নবম—দশম শ্রেণির নতুন ব্যাকরণ বই, বাংলা একাডেমির ব্যাকরণ ও হায়াৎ মামুদের ভাষা—শিক্ষা।
১৩.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি নয়?
  1. ক) বৃহস্পতি 
  2. খ) পতঞ্জলি 
  3. গ) তস্কর 
  4. ঘ) সংযত
ব্যাখ্যা
• নিপাতনে সিদ্ধ সন্ধি: 
- সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
বৃহৎ + পতি= বৃহস্পতি, 
পতৎ + অঞ্জলি= পতঞ্জলি,
তদ্‌ + কর= তস্কর, 
গো+ইন্দ্র = গবেন্দ্র,
গো+অক্ষ = গবাক্ষ,
প্র+এষণ = প্রেষণ,
কুল+অটা = কুলটা,
পর+পর = পরস্পর,
অন্য + অন্য = অন্যান্য।

• 'সংযত' শব্দের সন্ধির নিয়ম: 
ম্‌- এর পর অন্তঃস্থ ধ্বনি যথা: য, র, ল, ব, কিংবা শ, ষ, স, হ থাকলে ম্‌- স্থলে অনুস্বার (ং) হয়।  
যেমন,
সম + যত= সংযত, 
সম্‌+ লাপ= সংলাপ, 
সম্‌+ সার= সংসার, 
সম্‌+ বাদ= সংবাদ,
সম্‌+ যম= সংযম,
সম্‌+ রক্ষন= সংরক্ষণ।  


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ, ভাষা-শিক্ষা- হায়াৎ মামুদ।
১৪.
নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি নয়?
  1. ক) সংস্কার 
  2. খ) সংস্কৃত 
  3. গ) পরিস্কার 
  4. ঘ) সংসার
ব্যাখ্যা
সংসার নিয়ম অনুযায়ী ব্যঞ্জনসন্ধি। 

বিশেষ নিয়মের উদাহরণ হলো :
সংস্কার = সম্ + কার
সংস্কৃত = সম্ + কৃত
পরিস্কার = পরি + কৃত
উত্থাপন = উৎ + স্থাপন
পরিষ্কৃত = পরি + কৃত
সংস্কৃতি =  সম্ + কৃতি
উত্থান = উৎ + স্থান 

উৎস : নবম—দশম শ্রেণির নতুন ব্যাকরণ বই, বাংলা একাডেমির ব্যাকরণ ও হায়াৎ মামুদের ভাষা—শিক্ষা।
১৫.
বিশেষ নিয়মে সাধিত বিসর্গ সন্ধি কোনটি?
  1. ক) মনীষা
  2. খ) বাচস্পতি
  3. গ) আস্পদ
  4. ঘ) অহরহ
ব্যাখ্যা
নবম-দশম শ্রেণির পুরনো বইয়ে বাচস্পতি, আস্পদ ও অহরহ শব্দকে বিশেষ নিয়মে বিসর্গ সন্ধি দেখানো হলেও এবং কোনো কোনো বইয়ে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি দেখালেও তা ঠিক নয়।
নবম দশম শ্রেণির নতুন ব্যাকরণ, বাংলা একাডেমি ও হায়াত মামুদের বইয়ে এগুলোকে সাধারণ নিয়মে বিশেষ সন্ধি দেখানো হয়েছে। 

তাছাড়াও হায়াৎ মামুদের ভাষা-শিক্ষা গ্রন্থ মনীষা শব্দটিকে বিশেষ নিয়মে সিদ্ধ বিসর্গসন্ধি দেখিয়ে সন্ধিবিচ্ছেদ করা হয়েছে এভাবে,
‘মনীষা’ = মনঃ (মনস্) + ঈষা।
মনীষী শব্দকেও মনঃ (মনস্) + ঈষা + ইন = মনীষী নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি হিসেবে দেখানো হয়েছে।


উৎস : নবম—দশম শ্রেণির নতুন ব্যাকরণ বই, বাংলা একাডেমির ব্যাকরণ ও হায়াৎ মামুদের ভাষা—শিক্ষা।