পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
বিষয় - গাণিতিক যুক্তি টপিক - জ্যামিতি [ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান।] সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
ΔABC এ AB ও AC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে D ও E হলে, নিচের কোনটি সঠিক?
 
  1. BC = 2DE
  2. DE = BC
  3. DE = AB
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
BC = 2DE
উত্তর
সঠিক উত্তর:
BC = 2DE
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এ AB ও AC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে D ও E হলে, নিচের কোনটি সঠিক?
 

সমাধান:
ত্রিভুজের যেকোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক।
ABC একটি ত্রিভুজ। D ও E যথাক্রমে ত্রিভুজটির AB ও AC বাহুর মধ্যবিন্দু।
DE = BC/2
.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৩০ মিটার ও ৯০ মিটার। বাগানটির দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত হবে?
  1. ১৪৫৫৫ বর্গমিটার
  2. ১৫৪৪৪ বর্গমিটার
  3. ১৩৬৬৫ বর্গমিটার
  4. ১৬৩২৫ বর্গমিটার
সঠিক উত্তর:
১৫৪৪৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৫৪৪৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৩০ মিটার ও ৯০ মিটার। বাগানটির দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
২০% বৃদ্ধিতে, নতুন দৈর্ঘ্য = ১৩০ + ১৩০ এর ২০%
= ১৩০ + {১৩০ × (২০/১০০)}
= ১৫৬ মিটার

১০% বৃদ্ধিতে, নতুন প্রস্থ = ৯০ + ৯০ এর ১০%
= ৯০ + {৯০ × (১০/১০০)
= ৯৯ মিটার

∴ নতুন বাগানের ক্ষেত্রফল = ১৫৬ × ৯৯ বর্গমিটার
= ১৫৪৪৪ বর্গমিটার
.
একটি ত্রিভুজের বাহুগুলোর পরিমাণ যথাক্রমে 3, 5 ও 7 হলে,  ত্রিভুজটি হবে-
  1. সমকোণী
  2. সূক্ষকোণী
  3. স্থূলকোণী
  4. উপরের সবগুলোই হতে পারে
সঠিক উত্তর:
স্থূলকোণী
উত্তর
সঠিক উত্তর:
স্থূলকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের বাহুগুলোর পরিমাণ যথাক্রমে 3, 5 ও 7 হলে,  ত্রিভুজটি হবে-

.
ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু যথাক্রমে ৮ সে.মি. ও ১০ সে.মি. এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ৭ সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ৬৩ বর্গ সে.মি.
  2. ৭৫ বর্গ সে.মি.
  3. ৮০ বর্গ সে.মি.
  4. ১২১ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৬৩ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৬৩ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু যথাক্রমে ৮ সে.মি. ও ১০ সে.মি. এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ৭ সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান:
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা
= (১/২) × (৮ + ১০) × ৭
= (১/২) × ১৮ × ৭
= ৬৩ বর্গ সে.মি.
.
আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 100 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?
  1. 741 বর্গমিটার
  2. 714 বর্গমিটার
  3. 624 বর্গমিটার
  4. 1464 বর্গমিটার
সঠিক উত্তর:
741 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
741 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 100 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান:
আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 100 মিটার।

দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল = 150 × 3 = 450 বর্গমিটার
প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল = (100 - 3) × 3 = 291 বর্গমিটার
রাস্তার ক্ষেত্রফল = (450 + 291) বর্গমিটার
= 741 বর্গমিটার
.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৩৬ বর্গমিটার এবং ভূমি ৯ মিটার হলে, সামান্তরিকের উচ্চতা কত?
  1. ৮ মিটার
  2. ২ মিটার
  3. ৪ মিটার
  4. ৬ মিটার
সঠিক উত্তর:
৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৩৬ বর্গমিটার এবং ভূমি ৯ মিটার হলে, সামান্তরিকের উচ্চতা কত?

সমাধান:
সামান্তরিকের ক্ষেত্রফল = ৩৬ বর্গমিটার 
সামান্তরিকের ভূমি = ৯ মিটার 
∴ সামান্তরিকের উচ্চতা = ৩৬/৯
= ৪ মিটার
.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে.মি. ও ১৬ সে.মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?
  1. ৩২ সে.মি.
  2. ৪৮ সে.মি.
  3. ৫৪ সে.মি.
  4. ৬৮ সে.মি.
সঠিক উত্তর:
৩২ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৩২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে.মি. ও ১৬ সে.মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান:
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল
= (১/২) × ৮ × ১৬
= ৬৪ বর্গ সে.মি.

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৬৪ বর্গ সে.মি.
⇒ (বাহুর দৈর্ঘ্য) = ৬৪
⇒ বাহুর দৈর্ঘ্য = √৬৪
∴ বাহুর দৈর্ঘ্য = ৮ সে.মি.

∴ বর্গক্ষেত্রটির পরিসীমা = ৪ × বাহুর দৈর্ঘ্য
= ৪ × ৮
= ৩২ সে.মি.
.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 126 বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 14 গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?
  1. 18 গজ
  2. 21 গজ
  3. 28 গজ
  4. 16 গজ
সঠিক উত্তর:
18 গজ
উত্তর
সঠিক উত্তর:
18 গজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 126 বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 14 গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?
 
সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা 
= (1/2) × ভূমি × 14
= 7 × ভূমি 
 
প্রশ্নমতে,
7 × ভূমি = 104
⇒ ভূমি = 126/7
∴ ভূমি = 18 গজ
.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৬ সে.মি. এবং প্রস্থ ১০ সে.মি. আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে ২০ সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?
  1. ৭ সে.মি.
  2. ৮ সে.মি.
  3. ৯ সে.মি.
  4. ১০ সে.মি.
সঠিক উত্তর:
৮ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৬ সে.মি. এবং প্রস্থ ১০ সে.মি. আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে ২০ সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?

সমাধান:
আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = ১৬ × ১০ = ১৬০ বর্গ সে.মি.
নতুন আয়তক্ষেত্রের প্রস্থ ক সে.মি. হলে,
ক্ষেত্রফল = ২০ক বর্গ সে.মি.

প্রশ্নমতে,
২০ক = ১৬০
⇒ ক = ১৬০/২০
∴ ক = ৮ সে.মি.
১০.
একটি ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 16 সে.মি. এবং অপর বাহু দু'টির প্রতিটির দৈর্ঘ্য 10 সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. 48 বর্গ সে.মি.
  2. 56 বর্গ সে.মি.
  3. 80 বর্গ সে.মি.
  4. 64 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
48 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
48 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 16 সে.মি. এবং অপর বাহু দু'টির প্রতিটির দৈর্ঘ্য 10 সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান:
ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য a এবং ভূমির দৈর্ঘ্য b একক হলে
ক্ষেত্রফল = (b/4)√(4a² - b²)
∴ ক্ষেত্রফল = (16/4) √(4 × 102 - 162)
= 4{√(400 - 256)
= 4 √144
= 4 × 12
= 48

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল 48 বর্গ সে.মি.
১১.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৩৩৮ বর্গমিটার হলে, পরিসীমা কত?
  1. ৩৯ মিটার
  2. ৫৬ মিটার
  3. ৬৪ মিটার
  4. ৭৮ মিটার
সঠিক উত্তর:
৭৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৭৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৩৩৮ বর্গমিটার হলে, পরিসীমা কত?

সমাধান:
ধরি,
প্রস্থ = ক মিটার 
তাহলে, দৈর্ঘ্য = ২ক মিটার

প্রশ্নমতে,
২ক × ক = ৩৩৮
⇒ ২ক= ৩৩৮
⇒ ক = ১৬৯
∴ ক = ১৩

এখন, প্রস্থ = ১৩ মিটার
দৈর্ঘ্য = ১৩ × ২ = ২৬ মিটার
∴ পরিসীমা = ২(১৩ + ২৬)
= ৭৮ মিটার
১২.
একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব 12 সে.মি. হলে ত্রিভুজটির মধ্যমা কত?
  1. 16 সে.মি.
  2. 18 সে.মি.
  3. 22 সে.মি.
  4. 24 সে.মি.
সঠিক উত্তর:
18 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
18 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব 12 সে.মি. হলে ত্রিভুজটির মধ্যমা কত?
 
সমাধান:
ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয় থাকে ঐ ত্রিভুজের ভরকেন্দ্র বলে। 
∴ XE : EF = 2 : 1
⇒ 12 : EF = 2 : 1
⇒  12/EF = 2/1
⇒ 2EF = 12
∴ EF = 6
 
অতএব, ত্রিভুজটির মধ্যমা XF = XE + EF = 12 + 6 = 18 সে.মি.
১৩.
7 সে.মি. বাহুবিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 7√2 সে.মি.
  2. 3.5√2 সে.মি.
  3. 7√3 সে.মি.
  4. 7√3/2 সে.মি.
সঠিক উত্তর:
7√2 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
7√2 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 7 সে.মি. বাহুবিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
বর্গের কর্ণ = √2 × বাহু
= 7√2 সে.মি.
১৪.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 বর্গ মিটার হলে এর পরিসীমা কত মিটার?
  1. 24 মিটার
  2. 32 মিটার
  3. 36 মিটার
  4. 48 মিটার
সঠিক উত্তর:
24 মিটার
উত্তর
সঠিক উত্তর:
24 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 বর্গ মিটার হলে এর পরিসীমা কত মিটার?
 
সমাধান:
ধরি,
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = a মিটার 
তাহলে, ক্ষেত্রফল = (√3/4) a2 বর্গমিটার
 
প্রশ্নমতে,
(√3/4) a2 = 16√3
⇒ a2/4 = 16
⇒ a2 = 64
∴ a = 8
 
∴ সমবাহু ত্রিভুজের পরিসীমা = 3a
= 3 × 8
= 24 মিটার
১৫.
একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বর্গের পরিসীমার সমান হলে প্রথম ও দ্বিতীয় বর্গক্ষেত্রের দৈর্ঘ্যের অনুপাত হবে-
  1. 2 : 1
  2. 4 : 1
  3. 1 : √3
  4. √2 : 1
সঠিক উত্তর:
4 : 1
উত্তর
সঠিক উত্তর:
4 : 1
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বর্গের পরিসীমার সমান হলে প্রথম ও দ্বিতীয় বর্গক্ষেত্রের দৈর্ঘ্যের অনুপাত হবে-

সমাধান:
ধরি,
২য় বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = a
∴ ২য় বর্গক্ষেত্রের পরিসীমা = 4a

তাহলে,
১ম বর্গক্ষেত্রের দৈর্ঘ্য = 4a

∴ ১ম ও ২য় বর্গক্ষেত্রের দৈর্ঘ্যের অনুপাত = 4a : a
= 4 : 1
১৬.
দুটি বর্গের ক্ষেত্রফলের অনুপাত 36 : 25। তাদের পরিসীমার অনুপাত কত? 
  1. 1 : 5 
  2. 6 : 1 
  3. 6 : 4 
  4. 6 : 5 
সঠিক উত্তর:
6 : 5 
উত্তর
সঠিক উত্তর:
6 : 5 
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি বর্গের ক্ষেত্রফলের অনুপাত 36 : 25। তাদের পরিসীমার অনুপাত কত? 

সমাধান: 
ধরি,
ক্ষেত্রফল 36x, 25x 

বাহুর দৈর্ঘ্য √(36x) বা 6√x, √(25x) বা 5√x 

পরিসীমা 24√x,  20√x 

পরিসীমার অনুপাত = 24√x : 20√x 
= 6 : 5 
১৭.
যদি একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 6 বর্গমিটার এবং অতিভুজ 5 মিটার হয়, তবে ত্রিভুজটির পরিসীমা কত হবে?
  1. 17 মিটার
  2. 13 মিটার
  3. 10 মিটার
  4. 12 মিটার
সঠিক উত্তর:
12 মিটার
উত্তর
সঠিক উত্তর:
12 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 6 বর্গমিটার এবং অতিভুজ 5 মিটার হয়, তবে ত্রিভুজটির পরিসীমা কত হবে?

সমাধান:
ধরি,
ত্রিভুজটির ভূমি = a এবং উচ্চতা = b
তাহলে, (1/2) ab = 6
⇒ ab = 12

আমরা জানি,
অতিভূজ = ভূমি + উচ্চতা
⇒ 52 = a² + b²
⇒ (a + b)²- 2ab = 25
⇒ (a + b)² - (2 × 12) = 25
⇒ (a + b)² = 25 + 24
⇒ (a + b)² = 49
∴ a + b = 7

∴ ত্রিভুজটির পরিসীমা ভূমি উচ্চতা অতিভুজ = 7 + 5 [ভূমি + উচ্চতা = a + b = 7] = 12 মিটার
১৮.
একটি সামান্তরিকক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গ সে.মি. এবং একটি কর্ণ 24 সে.মি.। কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত?
  1. 8 বর্গ সে.মি.
  2. 25 বর্গ সে.মি.
  3. 5 সে.মি.
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
5 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
5 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গ সে.মি. এবং একটি কর্ণ 24 সে.মি.। কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত?

সমাধান:

ধরি, সামান্তরিকক্ষেত্রের একটি কর্ণ d = 24 সে. মি.
এবং এর বিপরীত কৌণিক বিন্দু থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য = h সে.মি.
∴ সামান্তরিকক্ষেত্রটির ক্ষেত্রফল = dh বর্গ সে.মি

প্রশ্নমতে,
dh = 120
বা, h = 120/d
বা, h =120/24
∴ h = 5

∴ নির্ণেয় লম্বের দৈর্ঘ্য 5 সে.মি.
১৯.
একটি বর্গের কর্ণের উপর একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হলে অঙ্কিত ত্রিভুজ ও বর্গের ক্ষেত্রফলের অনুপাত কত? 
  1. √3 : 1
  2. √3 : 2
  3. √3 : 5
  4. √3 : 4
সঠিক উত্তর:
√3 : 2
উত্তর
সঠিক উত্তর:
√3 : 2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের কর্ণের উপর একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হলে অঙ্কিত ত্রিভুজ ও বর্গের ক্ষেত্রফলের অনুপাত কত? 

সমাধান: 
মনেকরি, 
বর্গের এক বাহুর দৈর্ঘ্য= a একক
বর্গের কর্ণের দৈর্ঘ্য = √2a একক 
 বর্গের ক্ষেত্রফল = a2 

সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = √2a একক 
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × (√2a)2
 = (√3/4) ×2a2
= √3a2/2

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও বর্গের ক্ষেত্রফলের অনুপাত =√3a2/2 : a2 
 =√3/2 : 1 
=√3 : 2