পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ২৩ নভেম্বর, ২০২১সময়45 minutes৫৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কো লি (গ্রেড-৯) পদের নাম: সহকারী ব্যবস্থাপক পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৮.১০.২০২১ Faculty Name: Institute of Business Administration (IBA), DU.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ২৩ নভেম্বর, ২০২১ · ৬০ প্রশ্ন

.
এক কথায় প্রকাশ করুন : শক্রকে দমন করে যে-
  1. ক) শত্রুঘ্ন
  2. খ) অরিন্দম
  3. গ) কূজন
  4. ঘ) নির্ভীক
ব্যাখ্যা

শত্রুকে দমন করে যে - অরিন্দম
শত্রুকে ধ্বংস করে যে - শত্রুঘ্ন
উৎসঃ বাংলা একাডেমী অভিধান

.
'অশ্বমেধ যজ্ঞ' বাগধারাটির অর্থ-
  1. ক) ঘোড়া নিধন
  2. খ) বিপুল আয়োজন
  3. গ) ধ্বংস করা
  4. ঘ) হত্যাযজ্ঞ
ব্যাখ্যা

যজ্ঞ 
১ দেবতার অনুগ্রহ লাভের জন্য হিন্দুদের বেদবিহিত অনুষ্ঠান; ক্রতু; যাগ; হোম।
২ (আলঙ্কারিক) বিরাট অনুষ্ঠান; বড় আয়োজন।

অশ্বমেধ যজ্ঞ - বিপুল আয়োজন।

.
শুদ্ধ বানান নির্ণয় করুন-
  1. ক) অন্বেষণ
  2. খ) অন্বেষন
  3. গ) অণ্বেষন
  4. ঘ) অণ্বেষণ
ব্যাখ্যা

অন্বেষণ
(বিশেষ্য) তালাশ; অনুসন্ধান; খোঁজ।
{(তৎসম বা সংস্কৃত)অনু + √ইষ্ + অন(ল্যুট্); অব্যয়ীভাব সমাস}


উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
.
শুদ্ধ বানান নির্ণয় করুন-
  1. ক) দেদিপ্যমান
  2. খ) দেদিপ্যমাণ
  3. গ) দেদীপ্যমাণ
  4. ঘ) দেদীপ্যমান
ব্যাখ্যা

দেদীপ্যমান (বিশেষণ) :
অর্থ - অত্যন্ত উজ্জ্বল বা দীপ্তিময় দেখাচ্ছে এমন; অতিশয় দীপ্তিশীল; জাজ্বল্যমান (আমার সম্মুখে দেদীপ্যমান হইয়া উঠিল-রবীন্দ্রনাথ ঠাকুর)।

(তৎসম বা সংস্কৃত) √দীপ্‌ + য(যঙ্‌) + মান(শানচ্‌)।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

.
শুদ্ধ বানান নির্ণয় করুন-
  1. ক) ক্যালনীয়েসু
  2. খ) কল্যাণীয়েষু
  3. গ) কল্যাণিয়েষু
  4. ঘ) কল্যানিয়েসু
ব্যাখ্যা

কল্যাণীয়েষু 
(বিশেষ্য) বয়ঃকনিষ্ঠের নিকট লিখিত সম্বোধনের পাঠ।
কল্যাণীয়াষু ( স্ত্রীলিঙ্গ)।


উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
.
কিরীট শব্দের অর্থ কি?
  1. ক) কীট পতঙ্গ
  2. খ) ছুরি
  3. গ) তলোয়ার
  4. ঘ) মুকুট
ব্যাখ্যা

কিরীট 
- (বিশেষ্য) মুকুট; শিরোভূষণ
কিরীটী (-টিন্‌) (বিশেষণ) মুকুটধারী।


উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
.
অভিনিবেশ শব্দের অর্থ কি?
  1. ক) অভিযোগ
  2. খ) মনোযোগ
  3. গ) অদ্ভূত
  4. ঘ) মারাত্মক
ব্যাখ্যা

অভিনিবেশ (বিশেষ্য)

১ মনোযোগ (বাহ্যবস্তু সম্বন্ধে আমার কৌতুহল বা অভিনিবেশ লেশমাত্র ছিল না-রবীন্দ্রনাথ ঠাকুর)।
২ একাগ্রতা।
৩ প্রণিধান।

অভিনিবিষ্ট (বিশেষণ) ১ মনোযেগী।
২ একাগ্রচিত্ত।


উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
.
পীত শব্দের অর্থ কি?
  1. ক) সবুজ
  2. খ) হলুদ
  3. গ) গোলাপি
  4. ঘ) শুভ্র
ব্যাখ্যা

পীত
(বিশেষ্য) হরিদ্রাবর্ণ; হলুদ রং।
(বিশেষণ) ১ হলদে; হরিদ্রাবর্ণযুক্ত; পিঙ্গল
{(তৎসম বা সংস্কৃত) √পা + ত(ক্ত)}


উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
.
অমিত শব্দের অর্থ কি?
  1. ক) বন্ধুর
  2. খ) পঙ্কিল
  3. গ) শত্রু
  4. ঘ) অসীম
ব্যাখ্যা

অমিত
- অপরিমিত; আমাপা।
- প্রচুর; অঢেল; অত্যধিক।


উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
১০.
কুহেলী শব্দের অর্থ কি?
  1. ক) কুয়াশা
  2. খ) রাত্রি
  3. গ) ঢেউ
  4. ঘ) চাদর
ব্যাখ্যা

কুহেলি, কুহেলী, কুহেলিকা
(বিশেষ্য)
বাংলা অর্থঃ কুয়াশা, কুজ্‌ঝটিকা


উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
১১.
Arif is always admired for his great political _____
  1. ক) appreciation
  2. খ) viability
  3. গ) distinction
  4. ঘ) acumen
ব্যাখ্যা

Acumen
-  the ability to make good judgements and take quick decisions.

Similar :
astuteness
shrewdness
acuity

Bangla
1. অন্তর্দৃষ্টি
2. সূক্ষ্মদৃষ্টি
noun
1. সূক্ষ্ম বুদ্ধি
2. সূক্ষ্ম বিচারশক্তি

শূন্যস্থানে acumen ব্যবহার করলে বাক্যটি অর্থপূর্ণ হয়।
বাক্যের অর্থঃ আরিফ সর্বদা তার সূক্ষ্ম বিচার শক্তির জন্য প্রশংসিত হয়।
১২.
Arif did not properly utilize the time as he went on____ on one point alone
  1. ক) dilating
  2. খ) diluting
  3. গ) devoting
  4. ঘ) deliberating
ব্যাখ্যা

আরিফ তার সময় যথাযথভাবে কাজে লাগাতে পারে নি কারণ সে একটা বিষয়ের উপরই অনেক সময়ই দিয়ে ফেলেছিলো (চিন্তা করতে করতে/কাজ করতে করতে)।
- এই অর্থ পূরণ করতে শূন্যস্থানে deliberating ব্যবহার করতে হবে। 
Deliberate - engage in long and careful consideration; consider (a question) carefully.

১৩.
There were _____ views on the issue of winding up the company.
  1. ক) independent
  2. খ) modest
  3. গ) adverse
  4. ঘ) divergent
ব্যাখ্যা
wind up অর্থ কোনো কিছু সমাপ্ত করে দেওয়া।
প্রদত্ত বাক্যের যৌক্তিক অর্থ হবে - কোম্পানিটি বন্ধ করে দেওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের অভিমত ছিলো।
শূন্যস্থানে তাই divergent ব্যবহার করতে হবে।
Divergent - differing, varying, different, dissimilar
১৪.
Would you mind _____a cup of tea with me?
  1. ক) to have
  2. খ) having
  3. গ) to drink
  4. ঘ) drink
ব্যাখ্যা

কোনো বাক্যে -
- mind,
- cannot help,
- could not help,
- with a view to,
- look forward to,
- be used to,
- get used to,
- worth ইত্যাদি শব্দের পর কোনাে Verb আসলে উক্ত Verb- এর সাথে ing যুক্ত হয়।

যেমনঃ
- She is looking forward to going Europe.
- Would you mind closing the door?
- Would you mind having a cup of coffee with me?

১৫.
I absolutely refuse to put _____with that sort of conduct.
  1. ক) up
  2. খ) on
  3. গ) off
  4. ঘ) out
ব্যাখ্যা

Put up with - to tolerate, suffer through, or allow, especially something annoying.
Example : I put up with a lot of nonsense, but this is too much.
I absolutely refuse to put up with that sort of conduct.


source : oxford dictionary
১৬.
The government must _____ all resources of energy.
  1. ক) collect
  2. খ) gather
  3. গ) muster
  4. ঘ) harness
ব্যাখ্যা
Harness - control and make use of (natural resources), especially to produce energy.
'সরকারকে শক্তি উৎপাদনের সকল উৎস/সম্পদ ব্যবহার করতে হবে' এই অর্থ পেতে হলে শূন্যস্থানে harness ব্যবহার করতে হবে।
১৭.
The victim applied for and was ____legal aid by Government.
  1. ক) offered
  2. খ) granted
  3. গ) allowed
  4. ঘ) awarded
ব্যাখ্যা
আবেদন (applied for) করার পর যদি তা মঞ্জুর হয় তবে সে অর্থে শূন্যস্থানে granted ব্যবহৃত হবে।
Grant
1 : to agree to do, give, or allow (something asked for or hoped for)
2 : to give (something) legally or formally
১৮.
This book is a useful _____ to our library.
  1. ক) arrival
  2. খ) discovery
  3. গ) asset
  4. ঘ) addition
ব্যাখ্যা
'এই বইটি আমাদের পাঠাগারের জন্য মূল্যবান সংযোজন' বুঝাতে useful এর পরে addition ব্যবহৃত হবে।
১৯.
We had a _____of cold weather in November.
  1. ক) phase
  2. খ) length
  3. গ) spell
  4. ঘ) time
ব্যাখ্যা

Spell
noun 
- a period of time for which an activity or condition lasts continuously :

Example : I lived in Cairo for a spell.
- She had a brief spell as captain of the team.
- I keep having/getting dizzy spells.
- We had a spell of cold weather in November.


source : cambridge dictionary
২০.
A cure for all diseases in known as ____
  1. ক) Antidote
  2. খ) Purgative
  3. গ) Panacea
  4. ঘ) Placebo
ব্যাখ্যা
Panacea : সর্বরোগের মহৌষধ, সর্বরোগনিবারক ঔষধ।
Synonym : Elixir, cure all.
২১.
Appropriate meaning of 'Wary' -
  1. ক) Sad
  2. খ) Tired
  3. গ) Vigilant
  4. ঘ) Distorted
ব্যাখ্যা

Wary
adjective
- feeling or showing caution about possible dangers or problems.

Similar :
cautious
circumspect
prudent
vigilant
on one's toes
on one's guard
on the qui vive


source : Oxford Dictionary
২২.
Appropriate meaning of 'Brisk' -
  1. ক) Swift
  2. খ) Hefty
  3. গ) Fat
  4. ঘ) Clean
ব্যাখ্যা

Brisk
adjective
- active and energetic.

Similar :
quick
rapid
fast
swift


source : Oxford Dictionary
২৩.
Appropriate meaning of 'Sumptuous' -
  1. ক) Delicious
  2. খ) Luxury
  3. গ) Fat
  4. ঘ) Tasty
ব্যাখ্যা

Sumptuous
adjective
- splendid and expensive-looking.

Similar :
lavish
luxurious
deluxe
opulent


source : Oxford Dictionary
২৪.
Appropriate meaning of 'Obstinate' -
  1. ক) Complex
  2. খ) Stubborn
  3. গ) Unusual
  4. ঘ) Orthdox
ব্যাখ্যা

Obstinate
adjective
- stubbornly refusing to change one's opinion or chosen course of action, despite attempts to persuade one to do so.

Similar :
stubborn
headstrong
wilful
unyielding


source : Oxford Dictionary
২৫.
Appropriate meaning of 'Fidelity' -
  1. ক) Loyalty
  2. খ) Paltry
  3. গ) Respectability
  4. ঘ) Susceptibility
ব্যাখ্যা

Fidelity
- faithfulness to a person, cause, or belief, demonstrated by continuing loyalty and support.

Similar :
loyalty
allegiance
obedience


source : Oxford Dictionary
২৬.
A dog takes 3 leaps for every 5 leaps of a hare. If one leap of a dog is equal to 3 leap of the hare then find the ratio of the speed of the dog to that of the hare is :
  1. ক) 8 : 5
  2. খ) 9 : 7
  3. গ) 9 : 5
  4. ঘ) 8 : 7
ব্যাখ্যা

Given that,
A dog takes 3 leaps for every 5 leaps of a hare
Therefore,
Dog : Hare = 3 : 5
One leap of a dog is equal to 3 leap of the hare
Therefore,
1 leap of dog = 3 leap of hare
Now the ratio becomes,
Dog : Hare = 3 (3) : 5
Dog : Hare = 9 : 5
Thus the ratio of the speed of the dog to that of the hare is 9 : 5

২৭.
Asad went to the market to buy 12 oranges. But he found that he had the money to buy only 10 oranges. He calculated that if the price per piece of orange was tk. 3 less, he could have bought 12 oranges. How much did Asad have?
  1. ক) 150
  2. খ) 160
  3. গ) 175
  4. ঘ) 180
ব্যাখ্যা

Let, Asad have X taka
ATQ,
X/10 - X/12 = 3
⇒ 6X - 5X = 60×3
⇒ X = 180

২৮.
The ratio of the cost of two articles is 7 : 3 . The first one was sold at a loss of 20% and the second one was sold at a gain of 40% What is the overall percentage of gain/loss?
  1. ক) 2% loss
  2. খ) 2% gain
  3. গ) 4% loss
  4. ঘ) 4% gain
ব্যাখ্যা

দেওয়া আছে,
১ম টির ক্রয়মূল্য : ২য় টির ক্রয়মূল্য = 7 : 3
মনেকরি, ১ম টির ক্রয়মূল্য = 70 টাকা
এবং ২য় টির ক্রয়মূল্য = 30 টাকা
∴ মোট ক্রয়মূল্য = 70 + 30 = 100 টাকা
এখন,
১ম টির বিক্রয়মূল্য = 80/100 × 70 = 56 টাকা
২য় টির বিক্রয়মূল্য = 140/100 × 30 = 42 টাকা
∴ মোট বিক্রয়মূল্য = 56 + 42 = 98 টাকা
∴ ক্ষতি  = 100 - 98 = 2 টাকা

২৯.
Solution X contains 40% salt and 60% water by weights. Solution Y contains 25% salt and 75% water. If a mixture of X and Y contains 30% salt, what percent of the weight of this mixture is solution X?
  1. ক) 10%
  2. খ) 33.3%
  3. গ) 40%
  4. ঘ) 42.5%
ব্যাখ্যা

Let x g be the weight of solution X in 100 g of the mixture.
Then, the weight of solution Y in 100 g of the mixture = (100 - x) g

Mass of salt in the mixture :
x (40%) + (100 - x) (25%) = 100 (30%)
Or, 40x + 2500 - 25x = 3000
Or, 15x = 500
Or, x =  500/15 = 33.33

Hence, there are 33.33% of solution X in the mixture.

৩০.
A student's marks were wrongly entered as 83 instead of 63. Due to the error the average marks for the class got increased by 0.5. Find the number of students in the class.
  1. ক) 10
  2. খ) 20
  3. গ) 40
  4. ঘ) 73
ব্যাখ্যা

নাম্বার বেশি পায় = 83 - 63 = 20
প্রশ্নমতে,
0.5 অংশ বৃদ্ধি = 20
∴ 1 অংশ বৃদ্ধি = 20/0.5 = 40
∴ ছাত্র-ছাত্রী সংখ্যা = 40

৩১.
By mixing two qualities of pulses in the ratio 2 : 3 and selling the mixture at the rate of Tk. 22 per kilogram, a shopkeeper makes a profit of 10%. If the cost of the smaller quantity be TK. 14 per kg, the cost in Tk per kg of the larger quantity is :
  1. ক) 23
  2. খ) 24
  3. গ) 25
  4. ঘ) 26
ব্যাখ্যা

মনে করি,
বেশি পরিমাণের ডাল এর মূল্য = x টাকা
দেওয়া আছে,
কম পরিমাণ : বেশি পরিমাণ = 2 : 3
অনুপাতদ্বয়ের যোগফল = 2 + 3 = 5
তাহলে 5 কেজি এর ক্রয়মূল্য = 14×2 + x×3
= 28 + 3x
এবং 5 কেজি এর বিক্রয়মূল্য = 22 × 5 = 110
. : লাভ = 110 - (28 + 3x)
= 110 - 28 - 3x
= 82 - 3x

প্রশ্নমতে, (82 − 3x)/(28 + 3x)×100% =  10% = 10/100 = 1/10 [যেহেতু, 10% লাভ]
⇒ (82 − 3x)/(28 + 3x) = 1/10
⇒ 820 − 30x = 28 + 3x
⇒ 33x = 792
⇒ x = 792/33 = 24

৩২.
Jamal covered a distance of 340 miles between city A and B taking a total of 5 hours. If part of the distance was covered at 60 miles per hour speed and the balance at 80 miles per hour speed, how many hours did he travel at 60 miles per hour?
  1. ক) 2
  2. খ) 2.5
  3. গ) 3
  4. ঘ) None
ব্যাখ্যা

মনেকরি,
60 মাইল বেগে x ঘণ্টা যায়
∴ 80 মাইল বেগে যায় (5-x) ঘণ্টা
প্রশ্নমতে,
60x + 80(5-x) = 340
⇒ 60x + 400 - 80x = 340
⇒ 20x = 60
⇒ x = 3

৩৩.
The average age of husband, wife and their child 3 years ago was 27 years and that of wife and the child 5 years ago was 20 years. The present age of the husband is :
  1. ক) 35
  2. খ) 40
  3. গ) 50
  4. ঘ) None
ব্যাখ্যা

3 year ago the age was = 27×3 = 81
Currently sum of their age is  = 81 + 9 = 90
5 year ago = 20×2 = 40
Now, the sum is = 40 + 10 = 50

So, Present age of the husband = 90 - 50 = 40

৩৪.
In a certain store, the profit is 320% of the cost. If the cost increases by 25% but the selling price remains constant, approximately what percentage of the selling prices is the profit?
  1. ক) 30
  2. খ) 70
  3. গ) 100
  4. ঘ) 250
ব্যাখ্যা

মনেকরি,
ক্রয়মূল্য 100 টাকা
∴ লাভ = 320 টাকা
তাহলে বিক্রয়মূল্য = 100 + 320 = 420 টাকা
আবার, নতুন ক্রয়মূল্য = 125 টাকা
তাহলে লাভ = 420 - 125 = 295 টাকা
∴ শতকরা লাভ = 295/420 × 100% = 70.23% ≈ 70%

৩৫.
The electricity bill of a certain establishment is partially fixed and partially varies as the number of units of electricity consumed. When in a certain month 540 units are consumed, the bill is Tk. 1800. In another month 620 units are consumed and the bill is Tk 2040. In yet another month if 500 units are consumed what would be the bill (in Tk) for that month?
  1. ক) 1950
  2. খ) 1560
  3. গ) 1840
  4. ঘ) 1680
ব্যাখ্যা

Let the fixed amount be Rs. x and the cost of each unit be Rs. y.
Then,
540y + x = 1800 ...(i) and
620y + x = 2040 ...(ii)
On subtracting (i) from (ii), we get 80y = 240
⇒ y = 3
Putting y = 3 in (i), we get :
540×3 + x = 1800
⇒ x = (1800 − 1620) = 180
∴ Fixed charges = Tk. 180, and, charge per unit = Tk. 3
Total charges for consuming 500 units = Tk. (180 + 500×3) = Tk. 1680

৩৬.
In a market survey 20% respondents opted for product A whereas 60% opted for product B. the remaining individuals were not certain. If the difference in number between those who opted for product B and those who were uncertain was 720. How many individuals were covered in the survey?
  1. ক) 1440
  2. খ) 1800
  3. গ) 3600
  4. ঘ) None
ব্যাখ্যা

Let, there is total 100 individuals
So, A = 20
B = 60
None = 20

ATQ,
(60 - 20) = 40 unit = 720
Or, 100 unit = 720/40 × 100 = 1800

৩৭.
A man travelled a distance of 61 km in 9 hours. He travelled partly on foot at 4 km/hr and partly on bicycle at 9 km/hr. What is the distance (in km) travelled on foot?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 14
  4. ঘ) 16
ব্যাখ্যা

মনে করি,
হেঁটে যায় = x km
∴ সাইকেলে যায় = (61 - x) km
প্রশ্নমতে, x/4 + (61−x)/9 = 9
⇒ (9x + 244 - 4x)/36 = 9
⇒ 5x + 244 = 324
⇒ 5x = 80
⇒ x = 16 km

৩৮.
X, Y and Z share Tk 1800 in such a way that X has 2.5 times as much as Y, and Y has 4 times as much as Z. How much money (in Taka) does Z receive?
  1. ক) 120
  2. খ) 132
  3. গ) 145
  4. ঘ) 200
ব্যাখ্যা

মনে করি,
z এর আয় = p টাকা
y এর আয় = 4p টাকা
x এর আয় = 2.5×4p টাকা = 10p টাকা

∴ x : y : z = 10p : 4p : p
= 10 : 4 : 1
তাহলে, z এর আয় = 1/(10 + 4 + 1) × 1800
= 1/15 × 1800
= 120 টাকা

৩৯.
The captain of a cricket team of 11 members is 26 years old and the wicket keeper is 3 years older than him. If the ages of these two are excluded, the average age of the remaining players is one year less than the average age of the whole team. What is the average age of the team?
  1. ক) 23
  2. খ) 24
  3. গ) 25
  4. ঘ) None
ব্যাখ্যা

Given, Captain's age 26 years and Wicketkeeper's age 29 years.
Let, Average age be X years

ATQ,
9(x - 1) + 26 + 29 = 11x
⇒ 9x - 9 + 26 + 29 = 11x
⇒ 2x = 46
⇒ x = 23

৪০.
For which values of x is the value of (x2 − 6x + 8) negative?
  1. ক) 2 < x < 4
  2. খ) x < 4
  3. গ) 8 > x > 6
  4. ঘ) x > 8
ব্যাখ্যা
x2 - 6x + 8 = 0
⇒ x2 - 4x - 2x + 8 = 0
⇒ x(x - 4) - 2(x - 4) = 0
⇒ (x - 4)(x - 2) = 0
⇒ x = 4 Or, x = 2

So, 2 < x < 4
৪১.
How many goals did Messi score to break Pele's international goal scoring record?
  1. ক) 75
  2. খ) 75
  3. গ) 77
  4. ঘ) 78
ব্যাখ্যা
Pele's international goal for Brazil is 77 in 92 appearances. Messi scored 78 goals to break Pele's record.
Portugal's Christiano Ronaldo is at the top with 115 goals to his name.
Source : goal.com
৪২.
When the stock prices are persistently on the rise, it is known as _____market.
  1. ক) lucrative
  2. খ) prospective
  3. গ) bullish
  4. ঘ) bearish
ব্যাখ্যা
- A bull market is a market that is on the rise and where the conditions of the economy are generally favorable.
The commonly accepted definition of a bull market is when stock prices rise by 20% after two declines of 20% each. 
- A bear market exists in an economy that is receding and where most stocks are declining in value.
৪৩.
'Maitree Super Thermal Power Project' is located at-
  1. ক) Rampal
  2. খ) Matarbari
  3. গ) Payra
  4. ঘ) Haripur
ব্যাখ্যা

The Maitree super thermal power project is being constructed by the Bangladesh-India Friendship Power Company (BIFPCL), a 50:50 joint venture between the Bangladesh Power Development Board (BPDB) and National Thermal Power Corporation (NTPC).

Project Type : Super critical thermal power plant
Location : Rampal, Bangladesh
Capacity : 2 x 660MW


source: daily newspaper
৪৪.
One petabyte is equal to 1024-
  1. ক) Exabyte
  2. খ) Terabyte
  3. গ) Giga
  4. ঘ) Zetta
ব্যাখ্যা

1 Petabyte = 1024 Terabytes.
The units of Computer Memory Measurements are:
- 1 Bit = Binary Digit.
- 8 Bits = 1 Byte
- 1024 Bytes = 1 KB (Kilo Byte)
- 1024 KB = 1 MB (Mega Byte)
- 1024 MB = 1 GB (Giga Byte)
- 1024 GB = 1 TB (Terra Byte)
- 1024 TB = 1 PB (Petabyte)
- 1024 PB = 1 EB (Exa Byte)

৪৫.
Which country is not a member of OPEC
  1. ক) Algeria
  2. খ) Indonesia
  3. গ) Nigeria
  4. ঘ) Malaysia
অনির্ধারিত
ব্যাখ্যা


বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন OPEC (Organization of the Petroleum Exporting Countries)।
- এটি ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- ওপেকের বর্তমান সদস্য দেশ ১৩ টি।

• এগুলো হলোঃ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা, আলজেরিয়া, নাইজেরিয়া, লিবিয়া, অ্যাঙ্গোলা, গ্যাবন, নিরক্ষীয় গিনি ও কঙ্গো প্রজাতন্ত্র। এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল ৫টি। যথা- ভেনেজুয়েলা, সৌদি আরব, ইরান, ইরাক ও কুয়েত।

ইন্দোনেশিয়া আগে ওপেকের সদস্য ছিলো, এখন তাদের সদস্যপদ নেই। মালয়েশিয়াও ওপেকের সদস্য না।

উৎসঃ ওপেকের ওয়েবসাইট।

৪৬.
The waterfall 'Victoria' is on the river-
  1. ক) Amazon
  2. খ) Missouri
  3. গ) St Lawrence
  4. ঘ) Zambezi
ব্যাখ্যা
Victoria Falls, spectacular waterfall located about midway along the course of the Zambezi River, at the border between Zambia and Zimbabwe.
source: britannica
৪৭.
Which vitamin is necessary for blood clotting?
  1. ক) A
  2. খ) D
  3. গ) K
  4. ঘ) E
ব্যাখ্যা

- ভিটামিন- কে রক্ত তঞ্চন (Blood Clotting) করার প্রয়োজনীয় প্রোটিন ফিব্রিনোজেন তৈরি করে। এর অভাবে শরীরে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া বাধাগ্রস্থ হয়।
- ভিটামিন- ডি এর অভাবে রিকেটস ও অস্টিওম্যালাসিয়া রোগ হতে পারে।
- ভিটামিন- এ এর অভাবে রাতকানা রোগ হতে পারে।

সূত্র: মাধ্যমিক জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি এবং Encyclopedia Britannica

৪৮.
The Book 'How to Avoid a climate Disaster' is written by :
  1. ক) Jeff Bezos
  2. খ) Larry Page
  3. গ) Bill Gates
  4. ঘ) Mark Zuckerberg
ব্যাখ্যা
The Book 'How to Avoid a Climate Disaster' is written by Bill Gates.
This books depicts the innovation and breakthroughs we need to face the forthcoming climate induced disaster.
Source: goodreads
৪৯.
Which political party has won the German Election 2021?
  1. ক) SPD
  2. খ) FDP
  3. গ) CDU
  4. ঘ) CSU
ব্যাখ্যা

Germany’s federal election on September 26th yielded a close finish.
The centre-left Social Democratic Party (SPD) took the largest share of the vote and is the largest party in the new Bundestag. It beat its senior partner in the governing coalition, the centre-right Christian Democratic Union (CDU) and its Bavarian sister party, the Christian Social Union (CSU), into second place.

Source: The Economist

৫০.
Which country is the largest producer of natural gas?
  1. ক) Qatar
  2. খ) Russia
  3. গ) Saudi Arabia
  4. ঘ) Nigeria
ব্যাখ্যা

Countries that Product the Most Natural Gas
The numbers below are based on data from the U.s. Energy Information Administration (EIA).

1. Russia
2. Iran
3. Qatar
4. United States
5. Saudi Arabia


Source: worldpopulationreview.com
৫১.
In England, Tulip Siddiq is acting as the shadow minister for the Ministry of-
  1. ক) Child care
  2. খ) Labor
  3. গ) Education
  4. ঘ) Human rights
৫২.
Summer Olympics 2024 will be hosted by-
  1. ক) Japan
  2. খ) France
  3. গ) Italy
  4. ঘ) England
ব্যাখ্যা
Summer Olympics 2024 will be hosted by Paris, capital city of France.
Paris 2024 will see a new vision of Olympism in action, delivered in a unique spirit of international celebration.
Source: Olympics
৫৩.
The term 'Amicus Curiae' is related to-
  1. ক) Judiciary
  2. খ) Physics
  3. গ) Medical Science
  4. ঘ) Mathematics
ব্যাখ্যা
Latin for ''friend of the court.'' Plural is ''amici curiae.''
Frequently, a person or group who is not a party to an action, but has a strong interest in the matter, will petition the court for permission to submit a brief in the action with the intent of influencing the court's decision.
Source: law.cornell.edu
৫৪.
In computer terminology, OCR stands for-
  1. ক) Optical Character Reader
  2. খ) Optical Card Reader
  3. গ) Online Code Reader
  4. ঘ) Optical Code Reader
ব্যাখ্যা

OCR-এর পুর্ণরূপ হলো Optical Character Reader.
এটি মূলত ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সবধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
সোর্সঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম।

৫৫.
In computer terminology loT stands for-
  1. ক) Internet of Technologies
  2. খ) Internet of things
  3. গ) Internet of Transmission
  4. ঘ) Intranet of Technologies
ব্যাখ্যা
In computer terminology loT stands for - Internet of things.
IoT, is a system of interrelated computing devices, mechanical and digital machines, objects, animals or people that are provided with unique identifiers (UIDs) and the ability to transfer data over a network without requiring human-to-human or human-to-computer interaction.
৫৬.
Which key combination is used to permanently delete a file or folder?
  1. ক) Alt + delete
  2. খ) Ctrl + delete
  3. গ) Shift + delete
  4. ঘ) End + delete
ব্যাখ্যা

Basically, we use SHIFT + DELETE to permanently delete the file or folder from the system so that it won’t move to the Recycle Bin or no one can restore that particular file or folder from the trash or recycle bin.
Source: Fundamentals of Computer.

৫৭.
Bangladesh is scheduled to officially become a developing country in-
  1. ক) 2025
  2. খ) 2026
  3. গ) 2027
  4. ঘ) 2028
ব্যাখ্যা

- LDC (Least Developed Countries) হলো জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ১৯৭১ সালে তৈরিকৃত বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশসমূহের একটি তালিকা।
- বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
বর্তমানে LDC তালিকায় ৪৬টি দেশ রয়েছে। এ পর্যন্ত মোট ৬টি দেশ LDC তালিকা থেকে উত্তরণ করতে সমর্থ হয়েছে।
- বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো LDC তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। অর্জিত লক্ষ্যসমূহ ২০২১ সাল পর্যন্ত অক্ষুণ্ন থাকায় ২০২৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।

তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট

৫৮.
Bangladesh is providing _____million foreign currency assistance to Sri Lanka
  1. ক) $200
  2. খ) $250
  3. গ) $450
  4. ঘ) $500
ব্যাখ্যা

Bangladesh is providing $250 million loan assistance to Sri Lanka through currency swap.
The image of Bangladesh and the respect for people of this country has increased due to the assistance to Sri Lanka and Sudan from foreign exchange reserves.


source: the daily star
৫৯.
The SDG goals are intended to be achieved by year-
  1. ক) 2025
  2. খ) 2030
  3. গ) 2033
  4. ঘ) 2035
ব্যাখ্যা

- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি লক্ষ্য নির্ধারণ করা হয় যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
এসডিজির ১৭টি লক্ষ্য হলো:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
(তথ্যসূত্রঃ SDG ওয়েবসাইট)

৬০.
The country's 28th gas field is in-
  1. ক) Moulvibazar
  2. খ) Beanibazar
  3. গ) Kanaighat
  4. ঘ) Zakiganj
ব্যাখ্যা

- দেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৮টি।
- সর্বশেষ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
- গত ৯ আগস্ট নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
- বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোরেশন কোম্পানি (বাপেক্স) এটি আবিষ্কার করে।
- ক্ষেত্রটিতে ৬,৮০০ কোটি ঘনফুট গ্যাস রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
- দৈনিক এই ক্ষেত্র থেকে ১ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।
(তথ্যসূত্র: প্রথম আলো)