পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৯৩
সিলেবাস
বিশেষ মডেল টেস্ট - ২ দুর্নীতি দমন কমিশনের 'উপসহকারী পরিচালক' ও 'কোর্ট পরিদর্শক' পদের পরীক্ষার প্রস্তুতির জন্য প্রযোজ্য।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৯৩ প্রশ্ন

.
বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?
  1. হরিচরণ দে
  2. রামচন্দ্র বিদ্যাবাগীশ
  3. অশোক মুখোপাধ্যায়
  4. ড. সুকুমার সেন 
সঠিক উত্তর:
রামচন্দ্র বিদ্যাবাগীশ
উত্তর
সঠিক উত্তর:
রামচন্দ্র বিদ্যাবাগীশ
ব্যাখ্যা

রামচন্দ্র বিদ্যাবাগীশ: 
- প্রথম বাংলা অভিধানকার রামচন্দ্র বিদ্যাবাগীশ খ্যাতনামা স্মার্ত্ত ও ব্রাহ্মসমাজের প্রথম আচার্য হিসেবে সকলের কাছে স্মরণীয় হয়ে আছেন।
- ১৭৮৬ সালে তিনি জন্মগ্রহণ করেন ও ১৮৪৫ সালের ২ মার্চ তাঁর জীবনাবসান ঘটে। 
- বাংলা অভিধানের জয়যাত্রা শুরু হয়েছিল ১৮১৭ সালে রামচন্দ্র বিদ্যাবাগীশের হাত ধরে।

- তিনি 'বঙ্গভাষাভিধান' নামে বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন।
- 'বঙ্গভাষাভিধান': বাঙালি রচিত বাংলা ভাষার প্রথম অভিধান।
- প্রায় দুশো বছর আগে প্রকাশিত রামচন্দ্র বিদ্যাবাগীশের সেই অভিধানকে ঘিরে বাঙালির গর্বের শেষ নেই। সেই সময়কার দাপুটে প্রকাশক স্কুল বুক সোসাইটি এই বইয়ের মুদ্রণ ও প্রকাশনার যাবতীয় দায়ভার গ্রহণ করে একটি ঐতিহাসিক কর্তব্য সম্পন্ন করেছিল। 

উৎস: সংবাদপত্রে 'সেকালের কথা' প্রথম খণ্ড এবং ‘বঙ্গভাষাভিধান’ রামচন্দ্র বিদ্যাবাগীশ।

.
বাংলা ব্যাকরণে 'লেক্সিকোগ্রাফি' কোন বিষয় নিয়ে আলোচনা করে?
  1. ধ্বনিতত্ত্ব
  2. অর্থতত্ত্ব
  3. রূপতত্ত্ব
  4. অভিধানতত্ত্ব
সঠিক উত্তর:
অভিধানতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
অভিধানতত্ত্ব
ব্যাখ্যা

'Lexicography' শব্দের বাংলা পরিভাষা- অভিধানতত্ত্ব।

• লেক্সিকোগ্রাফি (Lexicography) হলো অভিধান রচনার বিদ্যা বা শাস্ত্র। এটি শব্দের সংগ্রহ, বিন্যাস, অর্থ, ব্যবহার, উচ্চারণ, ব্যাকরণিক তথ্য, উদাহরণ ইত্যাদি সংকলন করে অভিধান তৈরির প্রক্রিয়া নিয়ে আলোচনা করে।
- বাংলা ব্যাকরণে এটিকে অভিধানতত্ত্ব বলা হয়।

অন্যদিকে,
'Semantic' শব্দের বাংলা পরিভাষা- অর্থতত্ত্ব,
'Phonology' শব্দের বাংলা পরিভাষা- ধ্বনিতত্ত্ব,
'Syntax' শব্দের বাংলা পরিভাষা- বাক্যতত্ত্ব,
'Morphology' শব্দের বাংলা পরিভাষা- শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।

.
'সুরধুনী কাব্য' - কে লিখেছেন?
  1. নবীনচন্দ্র সেন
  2. মানিক বন্দ্যোপাধ্যায়
  3. দীনবন্ধু মিত্র
  4. বুদ্ধদেব বসু
সঠিক উত্তর:
দীনবন্ধু মিত্র
উত্তর
সঠিক উত্তর:
দীনবন্ধু মিত্র
ব্যাখ্যা

• 'সুরধুনী কাব্য':
- 'সুরধুনী কাব্য' গ্রন্থটির লেখক- দীনবন্ধু মিত্র।
- সুরধুনী কাব্য হিমালয় থেকে গঙ্গাদেবীর সাগরসঙ্গমে যাত্রার ছন্দোবদ্ধ বর্ণনা।
- এতে উত্তর ভারতের বিভিন্ন জনপদ এবং বঙ্গদেশ ও সমকালীন কলকাতার বিশিষ্ট স্থান ও স্মরণীয় ব্যক্তিদের চমৎকার বর্ণনা রয়েছে।

--------------
দীনবন্ধু মিত্র: 
- রায়বাহাদুর দীনবন্ধু মিত্র একজন নাট্যকার ছিলেন।
- ১৮৩০ সালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতৃদত্ত নাম গন্ধর্বনারায়ণ। 
- ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুপ্রেরণায় কবিতা লিখতেন।
- তিনি কলেজে পড়ার সময়ই ঈশ্বর গুপ্তের সংস্পর্শে গিয়ে সংবাদ প্রভাকর, সাধুরঞ্জন প্রভৃতি পত্রিকায় কবিতা লিখতে শুরু করেন।
- তবে নাটক ও প্রহসন লিখেই তিনি সর্বাধিক খ্যাতি অর্জন করেন।
- নীলদর্পণ তাঁর শ্রেষ্ঠ নাটক এবং শ্রেষ্ঠ রচনাও।

দীনবন্ধু মিত্রের কাব্যগ্রন্থ -
- দ্বাদশ কবিতা ও
- সুরধুনী কাব্য।

দীনবন্ধু মিত্র রচিত প্রহসন:
-  সধবার একাদশী,
- বিয়ে পাগলা বুড়ো ও
- জামাই বারিক 

নাটক:
- লীলাবতী,
- নবীন তপস্বিনী,
- কমলে কামিনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ও বাংলাপিডিয়া।

.
কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন কোনটি?
  1. প 
  2. ঘ 
  3.  ঠ
  4. জ 
সঠিক উত্তর:
ঘ 
উত্তর
সঠিক উত্তর:
ঘ 
ব্যাখ্যা

• কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন - ঘ।

• স্পৃষ্ট ব্যঞ্জন:

যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুটি বাক্‌প্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা তৈরি করে, সেগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন বলে। এগুলো স্পর্শ ব্যঞ্জনধ্বনি নামেও পরিচিত।
যথা:
ফল, থলে, ঠাণ্ডা, ছুরি, খেলা শব্দের ফ, থ, ঠ, ছ, খ স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি।

উচ্চারণ স্থান অনুযায়ী এগুলোকে পাঁচ ভাগে ভাগ করা যায়।
যথা:
- ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: প, ফ, ব, ভ।
- দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন: ত, থ, দ, ধ।
- মূর্ধা স্পষ্ট ব্যঞ্জন: ট,, ড, ঢ।
- তালু স্পৃষ্ট ব্যঞ্জন: চ, ছ, জ, ঝ।
- কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: ক, খ, গ, ঘ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।

.
"মুকুট > মুটুক" - কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. বিষমীভবন 
  2. সমীভবন
  3. ধ্বনি বিপর্যয়
  4. অন্তর্হতি 
সঠিক উত্তর:
ধ্বনি বিপর্যয়
উত্তর
সঠিক উত্তর:
ধ্বনি বিপর্যয়
ব্যাখ্যা

• ধ্বনি বিপর্যয়:
উচ্চারণের সময় আগের ধ্বনি পরে গেলে ও পরের ধ্বনি আগে চলে আসলে ধ্বনি বিপর্যয় ঘটে।
যেমন:
- তলোয়ার > তরোয়াল;
- নকশা > নশকা;
- রিক্সা > রিস্কা;
- লাফ > ফাল;
- তুলতুলা > লুতলুতা ইত্যাদি।

এরূপ- 
- মুকুট > মুটুক; ধ্বনি পরিবর্তটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
সপ্তমী তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য- 
  1. পূর্বপদে সপ্তমী বিভক্তি (এ/য়/তে) থাকে যা লোপ পায়।
  2. ব্যাসবাক্যে 'এ', 'য়', 'তে' বিভক্তি ব্যবহৃত হয়।
  3. কোনো কোনো সময় ব্যাসবাক্যে পরপদ সমস্তপদের পূর্বে আসে।
  4. উপরের সবকটি 
সঠিক উত্তর:
উপরের সবকটি 
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবকটি 
ব্যাখ্যা

সপ্তমী তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য:
- পূর্বপদে সপ্তমী বিভক্তি (এ/য়/তে) থাকে যা লোপ পায়।
- ব্যাসবাক্যে 'এ', 'য়', 'তে' বিভক্তি ব্যবহৃত হয়।
- কোনো কোনো সময় ব্যাসবাক্যে পরপদ সমস্তপদের পূর্বে আসে।
--------------

• সপ্তমী তৎপুরুষ সমাস:
পূর্বপদে সপ্তমী বিভক্তি (এ, য়, তে ) লোপ হয়ে যে সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে।
যেমন -
- গাছে পাকা = গাছপাকা,
- দিবায় নিদ্রা = দিবানিদ্রা,
- সত্যে আগ্রহ (নিষ্ঠা) = সত্যাগ্রহ।

• সপ্তমী তৎপুরুষ সমাসে কোনো কোনো সময় ব্যাসবাক্যে পরপদ সমস্তপদের পূর্বে আসে।
যেমন -
- পূর্বে ভূত = ভূতপূর্ব,
- পূর্বে অশ্ৰুত = অশ্রুতপূর্ব,
- পূর্বে অদৃষ্ট = অদৃষ্টপূর্ব।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহুর্তের রূপায়ণ? 
  1. উপন্যাস
  2. ছোটগল্প
  3. নাটক
  4. প্রবন্ধ
সঠিক উত্তর:
ছোটগল্প
উত্তর
সঠিক উত্তর:
ছোটগল্প
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) ছোটগল্প।

কারণ:
ছোটগল্প সাহিত্যের সেই বিশেষ শাখা যা জীবনের কোনো একটি বিশেষ মুহূর্ত, ঘটনা বা অনুভূতির রূপায়ণ করে।
এটি সংক্ষিপ্ত আকারের হওয়ায় গল্পকার একটি নির্দিষ্ট মুহূর্তকে কেন্দ্র করে চরিত্র, পরিবেশ ও আবেগের গভীর চিত্রণ করেন। ফলে পাঠকের মনে একটি তীব্র, স্থায়ী ছাপ পড়ে।
রবীন্দ্রনাথ, প্রেমচাঁদ, পরশুরাম, মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখের ছোটগল্পে এই বৈশিষ্ট্য স্পষ্ট।

• 'ছোটগল্প' সম্পর্কিত আরো কিছু তথ্য:
- ছোটগল্প বিশেষ গদ্যরচনা, যা কথা সাহিত্যের অন্তর্গত। 
- বাংলা সাহিত্যে এর আবির্ভাব উনিশ শতকের মাঝামাঝি সময়ে।
- বাংলা সাহিত্যের আধুনিক যুগের অন্যতম উপাদান ও আধুনিকতম শাখা হলো ছোটগল্প।
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বাংলা সাহিত্যে ছোটগল্প স্থান লাভ করে বিধায় তাকে ছোটগল্পের জনক বলা হয়।
- ছোটগল্প বলতে সাধারণত তাকেই বোঝায় যা আধঘণ্টা থেকে এক বা দুঘণ্টার মধ্যে এক নাগাড়ে পড়ে শেষ করা যায়।
- তবে আকারে ছোট হলেই তাকে ছোটগল্প বলা যাবে না।
- কারণ ছোটগল্পের প্রধান বৈশিষ্ট্য হলো এতে বিন্দুতে সিন্ধুর বিশালতা থাকতে হবে, অর্থাৎ অল্প কথায় অধিক ভাব ব্যক্ত করতে হবে। 
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'সোনার তরী' 'বর্ষাযাপন' নামক কবিতায় ছোটগল্প সম্পর্কে মনোভাব প্রকাশ করেছেন। 

অন্য অপশনগুলোর ব্যাখ্যা:
ক) উপন্যাস → জীবনের বিস্তৃত ক্যানভাস, দীর্ঘ সময়কাল, একাধিক চরিত্র ও ঘটনাপ্রবাহের রূপায়ণ করে। একটি বিশেষ মুহূর্ত নয়।
গ) নাটক → মঞ্চে অভিনয়ের জন্য রচিত, সংলাপ-নির্ভর। জীবনের বিভিন্ন পর্যায় বা সংঘাত দেখায়, কোনো একটি মুহূর্তের ওপর কেন্দ্রীভূত নয়।
ঘ) প্রবন্ধ → চিন্তা, বিশ্লেষণ, যুক্তি-তর্কের মাধ্যমে কোনো বিষয় আলোচনা করে। এটি সাহিত্যের কল্পনাশ্রয়ী শাখা নয়, বরং গদ্যের তথ্যভিত্তিক/বিশ্লেষণাত্মক ধারা।

সুতরাং সাহিত্যের যে শাখা জীবনের বিশেষ মুহূর্তের রূপায়ণ করে তা হলো ছোটগল্প।

উৎস: বি.এড প্রোগ্রাম- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

.
বাংলা ব্যাকরণে 'বাক্যের বর্গ' এর নাম হয় -
  1. বাক্য অনুযায়ী
  2. পদ অনুযায়ী 
  3. ধ্বনি অনুযায়ী
  4. ভাষা অনুযায়ী
সঠিক উত্তর:
পদ অনুযায়ী 
উত্তর
সঠিক উত্তর:
পদ অনুযায়ী 
ব্যাখ্যা

বাক্যের বর্গ:
বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বর্গ বলে। বর্গ হলো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শব্দের গুচ্ছ।
- বর্গ হলো ঘনিষ্টভাবে সম্পর্কীত শব্দের গুচ্ছ।
- বর্গকে বলা যায় বাক্যের একক।
মানুষ কথা বলতে গিয়ে শব্দের পরে শব্দ না বসিয়ে প্রায়ই বর্গের পরে বর্গ বসায়।
যেমন,
মালা ও মায়া খুব সকালে বাড়ির সমানে থাকা স্কুল-বাসে উঠে পড়ল।

• কোনো একটি বর্গ বাক্যের মধ্যে যে পদের মতো আচরণ করে, সেই পদের নাম অনুযায়ী বর্গের নাম হয়।
উদাহরন অনুযায়ী 'মালা ও মায়া' ও 'স্কুল-বাসে' হলো বিশেষ্যবর্গ; 'বাড়ির সামনে থাকা' হলো বিশেষণবর্গ, 'খুব সকালে' ক্রিয়াবিশেষণ-বর্গ এবং 'উঠে পড়লো' হলো ক্রিয়াবর্গ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নমব-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

.
বেগম রোকেয়ার 'অবরোধবাসিনী' কী ধরনের গ্রন্থ?
  1. কাব্য
  2. গদ্যগ্রন্থ
  3. ছোটগল্পের সংকলন
  4. উপন্যাস
সঠিক উত্তর:
গদ্যগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
গদ্যগ্রন্থ
ব্যাখ্যা

• 'অবরোধবাসিনী' গদ্যগ্রন্থ:
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি নকশাধর্মী গদ্যগ্রন্থ 'অবরোধবাসিনী'।
- এই গ্রন্থে মোট ৪৭টি ঘটনা অনুগল্প আকারে লেখা হয়েছে।
- এই গ্রন্থের মাধ্যমে বেগম রোকেয়া গল্প আকারে পর্দা প্রথার ফলে নারীদের অবস্থা সবার কাছে উপস্থাপন করেছেন। ঘটনাগুলো সব বাস্তব জীবন থেকে নেওয়া।

------------
তাঁর উলেখযোগ্য রচনার মধ্যে রয়েছে:
- মতিচুর (প্রবন্ধ),
- Sultana's Dream (নকশাধর্মী রচনা),
- পদ্মরাগ (উপন্যাস),
- অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ) প্রভৃতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; 'অবরোধবাসিনী' গদ্যগ্রন্থ এবং বাংলাপিডিয়া।

১০.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. ন্যূনতম
  2. নূপুর
  3. যুপকাষ্ঠ
  4. প্রাতরাশ
সঠিক উত্তর:
যুপকাষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
যুপকাষ্ঠ
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'যুপকাষ্ঠ' - বানানটি শুদ্ধ নয়। 
 এর শুদ্ধ বানান- যূপকাষ্ঠ। 

• 'যূপকাষ্ঠ' তৎসম বা সংস্কৃত শব্দ।

• 'যূপকাষ্ঠ' শব্দের অর্থ:
যে কাঠের ওপর রেখে পশু বলি দেওয়া হয়, হাড়িকাঠ।

অন্যদিকে,
- নূন্যতম শব্দের শুদ্ধ বানান - ন্যূনতম।
- নুপুর এর শুদ্ধ বানান - নূপুর।
- প্রাতঃরাশ শব্দের শুদ্ধ বানান - প্রাতরাশ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১১.
‘দ্যুলোক’ - এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. দিগ্ + লোক
  2. দি + লোক
  3. দিব্‌ + লোক
  4. দুঃ + লোক
সঠিক উত্তর:
দিব্‌ + লোক
উত্তর
সঠিক উত্তর:
দিব্‌ + লোক
ব্যাখ্যা

- কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসরণ করে না। এগুলোকে নিপাতনে সিদ্ধ বলে।
- দ্যুলোক নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি।
- এর সঠিক সন্ধিবিচ্ছেদ হলো- দিব্‌ + লোক = দ্যুলোক।

এছাড়াও আরো কয়েকটি নিপাতনে সিন্ধ ব্যাঞ্জনসন্ধির উদাহরণ- 
ষট্‌ + দশ = ষোড়শ;
পর্‌ + পর = পরস্পর;
গো + পদ = গোস্পদ।

উৎস- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১২.
"আমাদের ছোট গ্রাম মায়ের সমান,
আলো দিয়ে, বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ।" - কবিতাংটুকু কার রচনা?
  1. আহসান হাবীব
  2. আল মাহমুদ 
  3. বন্দে আলী মিয়া
  4. কাজী কাদের নেওয়াজ 
সঠিক উত্তর:
বন্দে আলী মিয়া
উত্তর
সঠিক উত্তর:
বন্দে আলী মিয়া
ব্যাখ্যা

• 'আমাদের ছোট গ্রাম মায়ের সমান,
আলো দিয়ে, বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ।'- কবিতাংটুকুর রচয়িতা 'বন্দে আলী মিয়া'।
 
- কবিতাংটুকু বন্দে আলী মিয়া রচিত ‘আমাদের গ্রাম’ কবিতার অন্তর্ভুক্ত।

- কবিতার কিছু অংশ-বিশেষ:

আমাদের গ্রাম
- বন্দে আলী মিয়া

আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর,
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর।
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই,
এক সাথে খেলি আর পাঠশালে যাই।
আমাদের ছোট গ্রাম মায়ের সমান,
আলো দিয়ে, বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ।

• বন্দে আলী মিয়া: 
- বন্দে আলী মিয়া সাহিত্যিক, সাংবাদিক, চিত্রকর।
- তিনি ১৯০৬ সালের ১৫ ডিসেম্বর পাবনা জেলার রাধানগর গ্রামে তাঁর জন্ম।
- তিনি কিছুদিন ইসলাম দর্শন পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করার পর কলকাতা কর্পোরেশন স্কুলে শিক্ষকতা করেন।
- দেশ-বিভাগের পর তিনি ঢাকা ও রাজশাহী বেতার কেন্দ্রে চাকরি করেন।
- বন্দে আলী মিয়া রচিত ‘রুপকথা’ এ শিশুতোষ গ্রন্থ।
- বন্দে আলী মিয়া কবিতা, উপন্যাস, নাটক, জীবনী, শিশুসাহিত্য প্রভৃতি মাধ্যমে গ্রন্থ রচনা করেন।

তাঁর উল্লেখযোগ্য রচনা হলো:
কাব্য
- ময়নামতীর চর,
- অনুরাগ,
- পদ্মানদীর চর,
- মধুমতীর চর,
- ধরিত্রী;

উপন্যাস: 
- বসন্ত জাগ্রত দ্বারে,
- শেষ লগ্ন,
- অরণ্য গোধূলি,
- নীড়ভ্রষ্ট।

নাটক: 
- মসনদ।

শিশুসাহিত্য: 
- চোর জামাই, 
- মেঘকুমারী, 
- বাঘের ঘরে ঘোগের বাসা, 
- সোনার হরিণ, 
- শিয়াল পন্ডিতের পাঠশালা, 
- কুঁচবরণ কন্যা, 
- সাত রাজ্যের গল্প।

উৎস: আমাদের গ্রাম কবিতা- বন্দে আলী মিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১৩.
"ঘনিষ্ঠ সম্পর্ক" অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. দুধের মাছি
  2. বসন্তের কোকিল
  3. কংস মামা
  4. দহরম মহরম
সঠিক উত্তর:
দহরম মহরম
উত্তর
সঠিক উত্তর:
দহরম মহরম
ব্যাখ্যা

• 'দহরম মহরম' বাগ্‌ধারাটির অর্থ - ঘনিষ্ঠ সম্পর্ক।

অন্যদিকে,
• 'দুধের মাছি' বাগ্‌ধারাটির অর্থ - সুসময়ের বন্ধু।
• 'বসন্তের কোকিল' বাগ্‌ধারাটির অর্থ- সুসময়ের বন্ধু। 
• 'কংস মামা' বাগ্‌ধারাটির অর্থ- নির্মম আত্মীয় 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

১৪.
‘গৃহিণী’ - কোন ধরনের শব্দ?
  1. দেশি 
  2. সংস্কৃত
  3. তভব 
  4. অর্ধ- তৎসম
সঠিক উত্তর:
সংস্কৃত
উত্তর
সঠিক উত্তর:
সংস্কৃত
ব্যাখ্যা

• তৎসম শব্দ:
- যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ।
- তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ [তৎ (তার) + সম (সমান)] = তার সমান অর্থাৎ সংস্কৃত।
উদাহরণ:
- চন্দ্র,
- সূর্য,
- নক্ষত্র,
- জ্যোৎস্না,
- শ্রাদ্ধ,
- গৃহিণী,
- বৈষ্ণব,
- কুৎসিত,
- ভবন,
- ধর্ম,
- পাত্র,
- মনুষ্য ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৫.
কোন বিপরীতার্থক শব্দযুগল সঠিক নয়?
  1. হলাহল - সুধা
  2. হরিষ - বিষাদ
  3. প্রসন্ন - বিষণ্ণ
  4. নন্দিত - আনন্দিত
সঠিক উত্তর:
নন্দিত - আনন্দিত
উত্তর
সঠিক উত্তর:
নন্দিত - আনন্দিত
ব্যাখ্যা

• নন্দিত অর্থ- আনন্দিত। এটি সঠিক বিপরীতার্থক শব্দযুগল নয়।
- ‘নন্দিত- নিন্দিত’ বিপরীতার্থক শব্দের উদাহরণ।

কিছু বিপরীতার্থক শব্দযুগল সমূহ- 
- হলাহল(তীব্র বিষবিশেষ)- সুধা/ অমৃত।
- হর্ষ/হরিষ - বিষাদ।
- প্রসন্ন - বিষণ্ণ।
- সন্নিকৃষ্ট - বিপ্রকৃষ্ট। 
- সন্ধি - বিগ্রহ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৬.
'ঙ'-এর ক্ষেত্রে কোন উচ্চারণটি শুদ্ধ?
  1. উয়ঁ
  2. উঁয়ো
  3. উঁঅ
  4. উপরের সবগুলোই
সঠিক উত্তর:
উপরের সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলোই
ব্যাখ্যা

• ঙ [উয়োঁ, উঁয়]:
- পঞ্চম ব্যঞ্জনবর্ণ এবং ক-বর্গের পঞ্চম বর্ণ।
- ‘উয়ঁ’, ‘উঁয়ো’ বা ‘উমা’; উঁঅ রূপে উচ্চারিত হয়। 
- এর উচ্চারণ স্থান নাসিকা।
- এটি ঘোষ পশ্চাত্তালুজাত নাসিক্য ব্যঞ্জন ধ্বনি। 
- এর উচ্চারণ হুবহু ‍অনুস্বারের মতো।

উৎস: অভিগম্য অভিধান; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৭.
"দিবানিদ্রা" শব্দটি কোন অর্থে সঠিক?
  1. দিবা ও নিদ্রা 
  2. দিবায থেকে নিদ্রা
  3. দিবায় নিদ্রা
  4. দিবায় নিদ্রা দেয় যে 
সঠিক উত্তর:
দিবায় নিদ্রা
উত্তর
সঠিক উত্তর:
দিবায় নিদ্রা
ব্যাখ্যা

"দিবানিদ্রা" শব্দটি খ) দিবায় নিদ্রা - এভাবে সমাসসাধিত ধরলে সঠিক হবে।

ব্যাখ্যা:
'দিবানিদ্রা' শব্দটি বাংলা ভাষায় একটি সমাসসাধিত শব্দ, যা 'দিবায় নিদ্রা' থেকে গঠিত। এটি একটি সপ্তমী তৎপুরুষ সমাস, যেখানে 'দিবা' (বিশেষ্য - দিন) এবং 'নিদ্রা' (বিশেষ্য - ঘুম) মিলে 'দিবায় নিদ্রা' অর্থাৎ 'দিনের বেলায় ঘুম' বা 'দিনে ঘুমানো' বোঝায়।

সমাসের বিশ্লেষণ:
- পূর্বপদ: দিবা (অধিকরণ কারক - 'দিবায়');
- পরপদ: নিদ্রা (বিশেষ্য);
- ব্যাসবাক্য: দিবায় নিদ্রা = দিবানিদ্রা।

সমাসের নাম: সপ্তমী তৎপুরুষ সমাস।
অর্থ: দিনের ঘুম, দুপুরের ঘুম।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষার ব্যাকরণ, ড. মুহম্মদ শহীদুল্লাহ্; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৮.
'হরিণের চামড়া' এর বাক্যসংকোন কোনটি?
  1. নির্মোক
  2. অজিন
  3. কৃত্তি
  4. শিঞ্জন
সঠিক উত্তর:
অজিন
উত্তর
সঠিক উত্তর:
অজিন
ব্যাখ্যা

• 'হরিণের চামড়া' এর বাক্যসংকোন - অজিন।

অন্যদিকে,
- সাপের খোলস - নির্মোক।
- 'বাঘের চামড়া' - কৃত্তি। 
- অলঙ্কারের ধ্বনি - শিঞ্জন।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান।

১৯.
"যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়।" - কার উক্তি?
  1. কাজী মোতাহার হোসেন
  2. ড. মুহম্মদ শহীদুল্লাহ 
  3. প্রমথ চৌধুরী
  4. মীর মশররাফ হোসেন
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরী
ব্যাখ্যা

• ‘যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়।’ এ উক্তিটি করেছেন : প্রমথ চৌধুরী। 
--------------------- 
 • 'বইপড়া' প্রবন্ধ:
- 'বইপড়া' প্রবন্ধের রচয়িতা প্রমথ চৌধুরী।
- এটি তাঁর 'প্রবন্ধ সংগ্রহ' গ্রন্থে সংকলিত হয়েছে। 

• এই প্রবন্ধের কিছু বিখ্যাত উক্তি হলো :
- ‘যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব।’ 
- ‘যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়।’
- ‘যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতির ধনের ভাঁড়েও ভবানী।’

 • প্রমথ চৌধুরী:
- প্রমথ চৌধুরী সাহিত্যিক, বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক।
- তিনি ১৮৬৮ সালের ৭ আগষ্ট যশোরে জন্মগ্রহণ করেন। 
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থে তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
- বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন।
- তিনি 'সবুজপত্র' পত্রিকাটি সম্পাদনা করেন। 

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সনেট পঞ্চাশৎ,
- পদচারণ। 

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- তেল নুন লকড়ি,
- বীরবলের হালখাতা,
- নানাকথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- নানাচর্চা,
- আত্মকথা,
- প্রবন্ধসংগ্রহ ইত্যাদি।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- চার ইয়ারী কথা,
- আহুতি,
- নীললোহিত।
----------------------
• প্রমথ চৌধুরীর বিখ্যাত কিছু উক্তি:
- সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
- বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে আর নিহত হয়েছে চট্টগ্রামে।
- সাহিত্য জাতির দর্পণ স্বরূপ।
- হীরক ও কাঁচ যমজ হলেও সহোদর নয়।
- সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া-কারও মনোরঞ্জন করা নয়।
- কাব্যজগতে যার নাম আনন্দ, তারই নাম বেদনা।
- সাহিত্যে মানবাত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে। 
- যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়।
- জ্ঞানের প্রদীপ যেখানেই জ্বালো না কেন, তাহার আলোক চারিদিক ছড়াইয়া পড়িবে।
- যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব।
- মনোজগতে বাতি জ্বালানোর জন্য সাহিত্যচর্চার বিশেষ প্রয়োজন।
- ইহা সত্যকে সুন্দর করে নাই, মিথ্যাকে সত্যের মুখোশ পরাইয়াছে।
- মন উঁচুতে উঠতে চায় নীচুতেও নামতে চায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, 'বইপড়া' প্রবন্ধ ও বাংলাপিডিয়া।

২০.
"এই দুনিয়ায় আসছে আবার নও-জমানার ইনকিলাব।" - এখানে, 'ইনকিলাব' শব্দের অর্থ কী?
  1. সুবিচার
  2. আন্দোলন
  3. বিপ্লবী
  4. পক্ষপাতহীন
সঠিক উত্তর:
আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
আন্দোলন
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'ইনকিলাব' শব্দের অর্থ বিদ্রোহ; বিপ্লব; আন্দোলন।

- 'ইনকিলাব' বিশেষ্য।
- 'ইনকিলাব' আরবি শব্দ।
- 'ইনকিলাব' এর ইংরেজি Revolution, Uprising.

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য।

২১.
The plural form 'Appendix' is-
  1. Appendices
  2. Appendixs
  3. Appendixa
  4. Appendis
সঠিক উত্তর:
Appendices
উত্তর
সঠিক উত্তর:
Appendices
ব্যাখ্যা

• The plural form 'Appendix' is- Appendices.

• Appendix (noun) 
- English Meaning: An appendix to a book is extra information that is placed after the end of the main text.
- Bangla Meaning: বিশেষত বইয়ের শেষে সংযোজিত অংশ; পরিশিষ্ট।

- এর Plural form হলো: appendices, appendixes.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২২.
I leaned the wood _____ the wall.
  1. over
  2. against
  3. into
  4. with
সঠিক উত্তর:
against
উত্তর
সঠিক উত্তর:
against
ব্যাখ্যা

• Complete Sentence: I leaned the wood against the wall.

• Lean (something) against/on something
- English Meaning: to put something against a wall or other surface so that it is supported
- Bangla Meaning: হেলান দেওয়া বা ঠেস দেওয়া।

More examples:
- He leaned against the wall.
- She leaned the brush against the wall.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

২৩.
What does 'Flying visit' mean?
  1. A planned long tour
  2.  A visit by airplane
  3. A very nice visit
  4. A very short visit
সঠিক উত্তর:
A very short visit
উত্তর
সঠিক উত্তর:
A very short visit
ব্যাখ্যা

 • 'Flying visit' means - A very short visit.

• Flying visit (Noun)
- English meaning: A very short visit, A hurried or fleeting visit.
- Bangla meaning: ক্ষণিকের জন্য আগমন, ক্ষণিকের দর্শন।

• Example Sentence: He made a flying visit to her grandmother’s house on her way to work.
- Bangla meaning: সে তার কাজের মাঝপথে তার দাদির বাড়িতে একটি সংক্ষিপ্ত সফর করেছিল।

Source:
1. Cambridge Dictionary.
2. Collins Dictionary.

২৪.
Times have changed and so _______ .
  1. do we
  2. did we
  3. have we
  4. we are
সঠিক উত্তর:
have we
উত্তর
সঠিক উত্তর:
have we
ব্যাখ্যা

• Complete sentence: Times have changed and so have we.

• Affirmative agreement:
- কারো হ্যা-সূচক বাক্যের সাথে auxiliary verb ব্যবহার করে একমত প্রকাশ করাই হলো Affirmative agreement.
- বাক্যের প্রথম অংশ হ্যাঁ সূচক হলে so, too, also, ইত্যাদি ব্যবহার করতে হয়।
- so, auxiliary verb -এর পূর্বে এবং too, also - auxiliary verb -এর পরে ব্যবহৃত হয়।

• Structure-1: Subject + positive verb +.......+ and + so + auxiliary verb + subject.
- যেমন: He took pictures ad so did I.

• Structure-2: Subject + positive verb +.......+ and + subject + auxiliary verb + too/also.
- যেমন: He took pictures and I did too/also.

২৫.
Choose the correct spelling:
  1. Transparency
  2. Transparancy
  3. Transpaerency
  4. Trensparency
সঠিক উত্তর:
Transparency
উত্তর
সঠিক উত্তর:
Transparency
ব্যাখ্যা

• The correct spelling: ক) Transparency.

Transparency (Noun)
- English Meaning: The quality of allowing light to pass through so that objects behind can be distinctly seen; the quality of being easy to perceive or detect.
- Bangla Meaning: স্বচ্ছতা; আলোকভেদ্যতা।

• Ex. Sentence: He says that there needs to be more transparency in the way the government operates.
- Bangla Meaning: তিনি বলেন, সরকার পরিচালনার পদ্ধতিতে আরও স্বচ্ছতা থাকা দরকার।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৬.
The verb form of the word 'Friend' is: 
  1. Friendly
  2. Friendlier
  3. Befriend
  4. Defriend
সঠিক উত্তর:
Befriend
উত্তর
সঠিক উত্তর:
Befriend
ব্যাখ্যা

• The verb form of the word 'Friend' is: Befriend.

• Friend (Noun):
- English Meaning: a person with whom one has a bond of mutual affection, typically one exclusive of sexual or family relations.
- Bangla Meaning: বন্ধু; বান্ধব; সখা; সুহৃদ; মিত্র; বয়স্য।

• Befriend (Verb): - কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করা।

অন্যদিকে,
- Friendly (adjective) - বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়
- Friendlier - Comparative form of 'friendly'.
- Defriend: another term for unfriend (সামাজিক যোগাযোগ মাধ্যমে অবন্ধু বানানো).
- It is not the direct or traditional verb form of "friend".

- সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায়, The verb form of the word 'Friend' is: Befriend.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৭.
Complete the sentence: I don't care how much _______
  1. does the car cost
  2. does cost the car
  3. the car costs
  4. cost the car
সঠিক উত্তর:
the car costs
উত্তর
সঠিক উত্তর:
the car costs
ব্যাখ্যা

• Complete sentence: I don't care how much the car costs.

• Embedded question এর নিয়মানুযায়ী:

- বাক্যের মাঝে wh-word বসে যে প্রশ্ন তৈরি করে তাই embedded question.
- Embedded question, English Grammar এর এমন একটি নিয়ম যেখানে একটি assertive বাক্যের মধ্যে একটি interrogative বা প্রশ্নবোধক বাক্য (indirect question) সন্নিবেশিত করা হয়।
- অর্থাৎ, wh-word দ্বারা subordinate clause শুরু হয় এবং subordinate clause টি কখনোই Interrogative হয় না, সর্বদাই assertive হয়ে থাকে।
- Structure: Main clause + Sub + verb + ext.

- এরা প্রশ্নের মত কিন্তু প্রশ্ন নয় (indirect question).
- Wh words সমূহ sentence এর মাঝে বসলে প্রশ্ন করার যোগ্যতা হারায়।

- উল্লিখিত বাক্যের subordinate clause এ wh word (how much) এর পর subject + verb +ext. বসবে।

- সুতরাং, সঠিক বাক্যটি হবে- I don't care how much the car costs.

২৮.
They are in _____ prison for robbery.
  1. a
  2. an
  3. the
  4. No article
সঠিক উত্তর:
No article
উত্তর
সঠিক উত্তর:
No article
ব্যাখ্যা

• Complete Sentence: They are in prison for robbery.

• Article এর নিয়ম অনুসারে,
- School, college, market, bed, hospital, prison, mosque, temple, church, court of ইত্যাদি মূখ্য উদ্দেশ্যে (যেটার জন্য নির্মিত) ব্যবহৃত হলে কোন Article বসে না।
- যেমন: They are in prison for robbery.

• কিন্তু স্থানগুলো অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হলে এদের আগে Article বসে।
- যেমন: She went to the prison to see Anis.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২৯.
The word ‘Deliberately' is closest in meaning to-
  1. Randomly
  2. Purposely
  3. Slowly
  4. Accurately
সঠিক উত্তর:
Purposely
উত্তর
সঠিক উত্তর:
Purposely
ব্যাখ্যা

• The word ‘Deliberately' is closest in meaning to- Purposely.

• Deliberately (Adverb)
- English Meaning: consciously and intentionally; on purpose.
- Bangla Meaning: উদ্দেশ্যপ্রণোদিতভাবে; সুচিন্তিতভাবে; অত্যন্ত সতর্কতার সঙ্গে।

• Given options:
ক) Randomly - এলোমেলোভাবে; এলোপাতাড়িভাবে।

খ) Purposely - উদ্দেশ্যমূলকভাবে।

গ) Slowly - ধীরে, মন্থরগতিতে বা মন্থরভাবে।

ঘ) Accurately - যথাযথভাবে; নির্ভুলভাবে।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The word ‘Deliberately' is closest in meaning to- Purposely.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩০.
Many predict that by 2100, sea levels _______ significantly.
  1. will rise
  2. Would rise
  3. will have risen
  4. would have risen
সঠিক উত্তর:
will have risen
উত্তর
সঠিক উত্তর:
will have risen
ব্যাখ্যা

• Complete Sentence: Many predict that by 2100, sea levels will have risen significantly.

• Explantion:
- বাক্যে ভবিষ্যৎ সময় জ্ঞাপক শব্দ যেমন: By this time, By (time), By next (time, week, month, year) ইত্যাদি থাকলে verb এর future perfect tense হয়।
- Future perfect tense -এর সঠিক structure হলো- Sub + will have + verb এর past participle form + ext.

- প্রশ্নে উল্লিখিত বাক্যে 'by 2100', থাকায়, নিয়মানুযায়ী অন্য অংশে future perfect tense (will have risen) হবে।

- সুতরাং, শূন্যস্থানে will have risen হবে।

৩১.
The rain came pouring down in torrents.
Here, the underlined word ‘pouring’ is-
  1. Gerund
  2. Present participle
  3. Infinitive
  4. Conjunction
সঠিক উত্তর:
Present participle
উত্তর
সঠিক উত্তর:
Present participle
ব্যাখ্যা

• The rain came pouring down in torrents.
- Here, the underlined word ‘pouring’ is- Present participle.

- The word "pouring" is part of the verb phrase "came pouring", describing the action of the rain.
- অর্থাৎ, 'pouring' এখানে subject "rain"-এর state/condition বর্ণনা (modify) করছে বিধায় adjective হিসেবে কাজ করছে, তাই এটি present participle.
- Intransitive verb (come) -এর পরে Present participle বসে।

• Present participle:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি adjective -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও adjective -এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সহজ ভাষায় → present participle হলো Verb + ing = adjective = Verb + adjective কাজ করে।

অন্যদিকে,
• Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.
- যেমন: Rising early is a good habit.

৩২.
What is the synonym of 'Conceal'?
  1. Cover
  2. Present
  3. Reveal
  4. Generous
সঠিক উত্তর:
Cover
উত্তর
সঠিক উত্তর:
Cover
ব্যাখ্যা

• The synonym of 'Conceal' is- Cover.

• Conceal (verb)
- English Meaning: To hide something so that it cannot be seen or discovered.
- Bangla Meaning: গোপন করা; লুকিয়ে রাখা; গুপ্ত বা অব্যক্ত রাখা; ছদ্মবেশ পরানো।

• Given options:
ক) Cover - ঢেকে দেওয়া; ঢেকে ফেলা; আড়াল করা; লুকিয়ে ফেলা।

খ) Present - দান/প্রদান করা; উপস্থাপন/পেশ করা।

গ) Reveal - দৃষ্টিগোচর করানো; প্রকাশ করা।

ঘ) Generous - উদার; সহৃদয়।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The synonym of 'Conceal' is- Cover.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩৩.
If I _________ you, I ________ anyone about this.
  1. was, wouldn't told
  2. were, wouldn't tell
  3. were, wouldn't be tell
  4. had, wouldn't have told
সঠিক উত্তর:
were, wouldn't tell
উত্তর
সঠিক উত্তর:
were, wouldn't tell
ব্যাখ্যা

• Complete sentence: If I were you, I wouldn't tell anyone about this.

• প্রশ্নটি মূলত Second conditional-এর উপর ভিত্তি করে করা হয়েছে। 
- একটি conditional sentence-এ দুটি অংশ থাকে। 
1. Condition বা শর্ত, 
2. Consequence বা ফলাফল। 

• Second Conditional-এর নিয়মানুযায়ী: 
- শর্তযুক্ত অংশে If + past indefinite যুক্ত clause থাকলে, পরবর্তী clause টিতে subject-এর পরে would/could/might + verb-এর base form বসে। 

• Structure: If + past indefinite + subject + would/could/might + verb -এর base form + extension. 

• Note: 'If' clause-এ be verb হিসেবে সর্বদাই were হবে, If না থাকলে শর্তযুক্ত অংশটি were দ্বারা শুরু হবে। 

৩৪.
Does he always help his relatives? (Passive)
  1. Did his relatives always helped by him?
  2. Do his relatives always helped by him?
  3. Were his relatives always helped by him?
  4. Are his relatives always helped by him?
সঠিক উত্তর:
Are his relatives always helped by him?
উত্তর
সঠিক উত্তর:
Are his relatives always helped by him?
ব্যাখ্যা

- Active Voice: Does he always help his relatives? 
- Passive Voice: Are his relatives always helped by him?

• Do/Doeds/Did যুক্ত interrogative Active voice কে Passive voice এ রূপান্তরের নিয়ম:
- Tense অনুযায়ী Auxiliary verb হিসেবে am/is/are/was/were বসে।
- Active Voice এর object‌ টি Passive voice এর subject হয়।
- মূল verb এর past participle বসে।
- Active voice এর subject টি Passive voice এর object হয়।
- তার পূর্বে Preposition (By) বসে।

• More examples:
- Active: Did you see the movie yesterday?
- Passive: Was the movie seen by you yesterday?

৩৫.
I am ______ since class four.
  1. used to swim
  2. used to swimming
  3. used to swum
  4. used to swam
সঠিক উত্তর:
used to swimming
উত্তর
সঠিক উত্তর:
used to swimming
ব্যাখ্যা

• Complete sentence: I am used to swimming since class four.

• Used to (phrase)
- English Meaning: shows that a particular thing always happened or was true in the past, especially if it no longer happens or is no longer true.
- Bangla Meaning: অতীতের নিত্য বা প্রায়িক ঘটনা নির্দেশে ব্যবহৃত।

• Modal auxiliary এর নিয়মানুযায়ী,
• be (am, is, are, was, were) + used to থাকলে এর পর Verb+ing ব্যবহৃত হয়।
• Be used to/get used to এর পরে noun অথবা Gerund বসে।
• Structure: subject + be/get + used to + [verb + ing]/noun.
- যেমন: I'm used to living in Paris. 

• তবে শুধু Used to এর পর Verb এর base form বসে।
- যেমন:
- I used to eat meat, but now I’m a vegetarian.
- He used to go to our school.

৩৬.
It's high time we ______ some changes around here.
  1. will make
  2. make
  3. made
  4. have made
সঠিক উত্তর:
made
উত্তর
সঠিক উত্তর:
made
ব্যাখ্যা

• Complete sentence: It's high time we made some changes around here.

• It is time/ It is high time:
- It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে পরবর্তী verb টি past indefinite tense এ হয়।
- কোনো কিছু করার এখনই উপযুক্ত সময় অর্থে It is time/ It is high time ব্যবহৃত হয়।
- যেমন: It's high time we made some changes around here.

• তবে, It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb (Infinitive) হয়।
- যেমন: It's high time to make some changes.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩৭.
Make it simple: The girl who is brave saved the child.
  1. The girl is brave and saved the child.
  2. A brave girl saved the child.
  3. A brave girl that saved the child.
  4. The girl is brave to save the child.
সঠিক উত্তর:
A brave girl saved the child.
উত্তর
সঠিক উত্তর:
A brave girl saved the child.
ব্যাখ্যা

- Complex: The girl who is brave saved the child.
- Simple: A brave girl saved the child.

• Subject + relative pronoun (who/which / that) + adjective যুক্ত complex sentence কে simple sentence এ রূপান্তরের নিয়ম:
- প্রথমে the-এর পরিবর্তে a / an বসে +
- relative pronoun এর পরের adjective টি বসে +
- প্রদত্ত subject টি বসে +
- প্রদত্ত sentence-এর adjective-এর পরের অংশটি বসে।

- নিয়ম অনুযায়ী article 'A' বসেছে, প্রদত্ত adjective 'brave' বসেছে + subject 'girl' বসেছে + adjective-এর পরের অংশ 'saved the child' বসেছে।

• More examples:
- Complex: The girl who is meritorious can make a good result.
- Simple: A meritorious girl can make a good result.

৩৮.
"An office or post with no work but high pay" is called-
  1. Gratis
  2. Stipend
  3. Honorary
  4. Sinecure
সঠিক উত্তর:
Sinecure
উত্তর
সঠিক উত্তর:
Sinecure
ব্যাখ্যা

• "An office or post with no work but high pay" is called-Sinecure.

• Sinecure (noun)
- English Meaning: An office or post with no work but high pay; a paid position that involves little or no work.
- Bangla Meaning: যে পদের জন্য মর্যাদা বা সম্মানী আছে কিন্তু তেমন কাজ বা দায়িত্ব নেই।

অন্যদিকে,
• Gratis (adverb) (adjective) 
- English Meaning: without charge; free.
- Bangla Meaning: বিনামূল্যে; মাগনা। 

• Stipend (adverb), (adjective) 
- English Meaning: A fixed sum of money paid periodically for services or to defray expenses
- Bangla Meaning: (বিশেষত) যাজক বা সৈনিকের বেতন; বৃত্তি; ভাতা।

• Honorary (noun)
- English meaning: An honorary position in an organization is one for which no payment is made.
- Bangla meaning: অবৈতনিক।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩৯.
The opposite word of 'Compliance' is-
  1. Deference
  2. Curse
  3. Defiance
  4. Arrive
সঠিক উত্তর:
Defiance
উত্তর
সঠিক উত্তর:
Defiance
ব্যাখ্যা

• The opposite word of 'Compliance' is- Defiance.

• Compliance (noun)
- English Meaning: the action or fact of complying with a wish or command; a disposition to yield to others.
- Bangla Meaning: পরের ইচ্ছাপূরণ বা ইচ্ছাপূরণে সম্মতি; মেনে নেওয়া; সম্মতি দেওয়া; বশ্যতা স্বীকার।

• Given options:
ক) Deference - অন্যের ইচ্ছার কাছে নতিস্বীকার; অন্যের মতামত গ্রাহ্যকরণ।

খ) Curse - অভিশাপ দেওয়া; কঠোর ভাষায় গালাগাল করা।

গ) Defiance - প্রকাশ্যে অবাধ্যতা বা প্রতিরোধ; বিরুদ্ধাচরণ; স্পর্ধা; অবজ্ঞা।

ঘ) Arrive - বিশেষত গন্তব্যে পৌঁছানো।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The opposite word of 'Compliance' is- Defiance.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৪০.
Which one is the correct sentence?
  1. The coach as well as the team have ready.
  2. The coach as well as the team are ready.
  3. The coach as well as the team were ready.
  4. The coach as well as the team is ready.
সঠিক উত্তর:
The coach as well as the team is ready.
উত্তর
সঠিক উত্তর:
The coach as well as the team is ready.
ব্যাখ্যা

• Correct sentence: The coach as well as the team is ready.

• Subject-Verb agreement অনুযায়ী,
- With, together with, along with, as well as, in addition to, accompanied with/by, and not, including, excluding, but, except, ইত্যাদি দ্বারা কোনো noun বা pronoun যুক্ত হলে, verb সর্বদা প্রথম subject (noun/pronoun) অনুযায়ী হবে।
- অর্থাৎ, প্রথম noun/ pronoun টি singular হলে verb টি singular হবে।
- আবার প্রথম noun/ pronoun টি plural হলে verb টি plural হবে।

- যেমন: The coach as well as the team is ready.
- এখানে প্রথম subject 'The coach' হলো singular, তাই সঠিক verb হিসেবে is ব্যবহার হবে।

৪১.
  1. ৪/৭
  2. ৩/১০
  3. ৩/৪
  4. ৫/৮
সঠিক উত্তর:
৩/১০
উত্তর
সঠিক উত্তর:
৩/১০
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

৪২.
একটি বৃত্তের পরিধি 26π মিটার। ঐ বৃত্তের ভিতরে অঙ্কিত বৃহত্তম বর্গের পরিসীমা কত?
  1. 52√2 মিটার
  2. 64 মিটার
  3. 84√2 মিটার
  4. 32√2 মিটার
সঠিক উত্তর:
52√2 মিটার
উত্তর
সঠিক উত্তর:
52√2 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের পরিধি 26π মিটার। ঐ বৃত্তের ভিতরে অঙ্কিত বৃহত্তম বর্গের পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে, বৃত্তের পরিধি = 2πr = 26π
⇒ r = (26π) / (2π)
⇒ r = 13

∴ বৃত্তের ব্যাস,
d = 2r = 2 × 13 = 26 একক

আমরা জানি, বৃত্তের অন্তলিখিত বৃহত্তম বর্গের কর্ণ বৃত্তের ব্যাসের সমান।

ধরি, বর্গের বাহু = a এবং কর্ণ = d
আমরা জানি,
d = a√2
⇒ a = d/√2
⇒ a = 26/√2
⇒ a = (26 × √2)/(√2 × √2)
⇒ a = 26√2/2
⇒ a = 13√2

∴ বর্গের পরিসীমা = 4a
= 4 × 13√2
= 52√2 মিটার

৪৩.
একটি নির্দিষ্ট হার সরল সুদে ৮৫০০ টাকা ৪ বছরে সুদে-আসলে ১১৩৯০ টাকা হয়। সুদের হার কত? 
  1. ৭.২৫%
  2. ৮.৫%
  3. ৯.২%
  4. ১০.৫%
সঠিক উত্তর:
৮.৫%
উত্তর
সঠিক উত্তর:
৮.৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নির্দিষ্ট হার সরল সুদে ৮৫০০ টাকা ৪ বছরে সুদে-আসলে ১১৩৯০ টাকা হয়। সুদের হার কত? 

সমাধান:
ধরি,
আসল, P = ৮৫০০ টাকা
সুদ-আসল, A = ১১৩৯০ টাকা
∴ সুদ, I = (১১৩৯০ - ৮৫০০) টাকা = ২৮৯০ টাকা
সময়, n = ৪ বছর

আমরা জানি,
 I = Pnr/১০০
বা, r = (I × ১০০)/(Pn) 
বা, r = (২৮৯০ × ১০০)/(৮৫০০ × ৪)
বা, r = ২৮৯০০০/৩৪০০০
∴ r = ৮.৫ 

∴ সুদের হার = ৮.৫%

৪৪.
  1. 9/4
  2. 125/8
  3. 64/27
  4. 72/25
সঠিক উত্তর:
64/27
উত্তর
সঠিক উত্তর:
64/27
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

৪৫.
একটি দ্রব্য ৮০০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয় মূল্য ২০% কম হলে কত টাকা লাভ হবে?
  1. ১৬০ টাকা
  2. ২০০ টাকা
  3. ২৮০ টাকা
  4. ৩২০ টাকা
সঠিক উত্তর:
২৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৮০ টাকা
ব্যাখ্যা

একটি দ্রব্য ৮০০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয় মূল্য ২০% কম হলে কত টাকা লাভ হবে?

সমাধান:
১৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১৫ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১১৫/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৮০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১৫ × ৮০০)/১০০ টাকা
= ৯২০ টাকা

আবার,
ক্রয়মূল্য ২০% কম হলে দাম হত = ৮০০ - ৮০০ এর ২০%
= ৮০০ - {৮০০ × (২০/১০০)}
= ৮০০ - ১৬০
= ৬৪০ টাকা

∴ লাভ = (৯২০ - ৬৪০) টাকা = ২৮০ টাকা

৪৬.
∠P = 3x + 15° এবং ∠Q = 2x + 15° পরস্পর সম্পূরক কোণ হলে, ∠P এর মান কত?
  1. 60°
  2. 75°
  3. 105°
  4. 115°
সঠিক উত্তর:
105°
উত্তর
সঠিক উত্তর:
105°
ব্যাখ্যা

প্রশ্ন: ∠P = 3x + 15° এবং ∠Q = 2x + 15° পরস্পর সম্পূরক কোণ হলে, ∠P এর মান কত?

সমাধান:
দেওয়া আছে:
∠P = 3x + 15° এবং ∠Q = 2x + 15°

আমরা জানি, দুটি কোণ পরস্পর সম্পূরক হলে তাদের সমষ্টি 180° হয়।
∴ ∠P + ∠Q = 180°
⇒ (3x + 15) + (2x + 15) = 180
⇒ 5x + 30 = 180
⇒ 5x = 180 - 30
⇒ 5x = 150
∴ x = 30

এখন, 
∠P = 3x + 15
= 3 × 30 + 15
= 90 + 15
= 105°

∴ ∠P এর মান = 105°

৪৭.
পাঁচটি ঘণ্টা একবার একত্রে বাজার পর যথাক্রমে ৩, ৫, ৭, ৮ ও ১০ সেকেন্ড অন্তর বাজতে লাগলো। ঘণ্টাগুলো পুনরায় কত সময় পর একত্রে বাজবে?
  1. ১০ মিনিট 
  2. ১২ মিনিট 
  3. ১৪ মিনিট 
  4. ১৬ মিনিট ৩০ সেকেন্ড
সঠিক উত্তর:
১৪ মিনিট 
উত্তর
সঠিক উত্তর:
১৪ মিনিট 
ব্যাখ্যা

প্রশ্ন: পাঁচটি ঘণ্টা একবার একত্রে বাজার পর যথাক্রমে ৩, ৫, ৭, ৮ ও ১০ সেকেন্ড অন্তর বাজতে লাগলো। ঘণ্টাগুলো পুনরায় কত সময় পর একত্রে বাজবে? 

সমাধান:
ঘণ্টাগুলো একবার একত্রে বাজার পর ৩, ৫, ৭, ৮ ও ১০ এর ল.সা.গু. এর সমান সময়ের পর পুনরায় একত্রে বাজবে। 

৩ = ১ × ৩ 
৫ = ১ × ৫ 
৭ = ১ × ৭ 
৮ = ১ × ২ × ২ × ২
১০ = ১ × ২ × ৫

নির্ণেয় ল.সা.গু. = ১ × ২ × ২ × ২ × ৩ × ৫ × ৭ = ৮৪০ 

∴ ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে = ৮৪০ সেকেন্ড পর
= (৮৪০/৬০) মিনিট পর
= ১৪ মিনিট পর

৪৮.
একজন মাঝি স্রোতের প্রতিকূলে ৪৫ কি.মি. পথ ১৫ ঘণ্টায় অতিক্রম করেন। স্থির পানিতে একই সময়ে ২ গুণ দূরত্ব অতিক্রম করতে পারেন। স্রোতের অনুকূলে একই পথ অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ৩ ঘন্টা
  2. ৫ ঘন্টা
  3. ৬ ঘন্টা
  4. ৭.৫ ঘন্টা
সঠিক উত্তর:
৫ ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
৫ ঘন্টা
ব্যাখ্যা

 প্রশ্ন: একজন মাঝি স্রোতের প্রতিকূলে ৪৫ কি.মি. পথ ১৫ ঘণ্টায় অতিক্রম করেন। স্থির পানিতে একই সময়ে ২ গুণ দূরত্ব অতিক্রম করতে পারেন। স্রোতের অনুকূলে একই পথ অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
স্রোতের প্রতিকূলে নৌকার গতি = (৪৫/১৫) কি.মি./ঘন্টা
= ৩ কি.মি./ঘন্টা

স্থির পানিতে নৌকার গতি = ২ × স্রোতের প্রতিকূলে নৌকার গতি
= ২ × ৩
= ৬ কি.মি./ঘন্টা

নদীর স্রোতের গতি = স্থির পানিতে নৌকার গতি - স্রোতের প্রতিকূলে নৌকার গতি
= ৬ - ৩ কি.মি./ঘন্টা
= ৩ কি.মি./ঘন্টা

অনুকূলের গতি = স্থির পানিতে নৌকার গতি + নদীর স্রোতের গতি
= ৬ + ৩ কি.মি./ঘন্টা
= ৯ কি.মি./ঘন্টা

একই পথ অতিক্রম করতে সময় লাগবে = ৪৫/৯ ঘন্টা
= ৫ ঘন্টা

∴ একই পথ অতিক্রম করতে সময় লাগবে ৫ ঘন্টা।

৪৯.
logx6 + logx36 + logx216 = 12 হলে x এর মান কত?
  1. √8
  2. √6
  3. 10
  4. 3/5
সঠিক উত্তর:
√6
উত্তর
সঠিক উত্তর:
√6
ব্যাখ্যা

প্রশ্ন: logx6 + logx36 + logx216 = 12 হলে x এর মান কত?

সমাধান:
logx6 + logx36 + logx216 = 12
⇒ logx(6 × 36 × 216) = 12
⇒ logx(61 × 62 × 63) = 12
⇒ logx(66) = 12
⇒ 6logx6 = 12
⇒ logx6 = 2
⇒ x2 = 6
∴ x = √6

৫০.
400 গ্রাম চিনির একটি মিশ্রণে 25% চিনি রয়েছে। ঐ দ্রবণে চিনির পরিমাণ 40% করতে অতিরিক্ত কতটুকু চিনি যোগ করতে হবে?
  1. 60.55 গ্রাম
  2. 80 গ্রাম
  3. 100 গ্রাম
  4. 120 গ্রাম
সঠিক উত্তর:
100 গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
100 গ্রাম
ব্যাখ্যা

প্রশ্ন: 400 গ্রাম চিনির একটি মিশ্রণে 25% চিনি রয়েছে। ঐ দ্রবণে চিনির পরিমাণ 40% করতে অতিরিক্ত কতটুকু চিনি যোগ করতে হবে?

সমাধান:
দ্রবণে চিনি আছে = 400 এর 25%
= 400 × (25/100)
= 100 গ্রাম
এবং, ঐ দ্রবণে অন্য পদার্থ আছে = 400 - 100 = 300 গ্রাম (যা অপরিবর্তিত থাকবে)।

ধরি, অতিরিক্ত x গ্রাম চিনি যোগ করতে হবে।
∴ নতুন মিশ্রণের মোট পরিমাণ = (400 + x) গ্রাম
∴ নতুন চিনির পরিমাণ = (100 + x) গ্রাম

প্রশ্নানুযায়ী, নতুন মিশ্রণে চিনির পরিমাণ 40% হবে।
প্রশ্নমতে,
(100 + x)/(400 + x) = 40%
⇒ (100 + x)/(400 + x) = 40/100
⇒ (100 + x)/(400 + x) = 2/5
⇒ 5(100 + x) = 2(400 + x)
⇒ 500 + 5x = 800 + 2x
⇒ 5x - 2x = 800 - 500
⇒ 3x = 300
∴ x = 100 

∴ আরো 100 গ্রাম লবণ যোগ করতে হবে।

৫১.
(sinθ + cosθ)/(sinθ - cosθ) = 7 হলে secθ এর মান কত?
  1. 5/13
  2. 3/4
  3. 5/3
  4. 11/17
সঠিক উত্তর:
5/3
উত্তর
সঠিক উত্তর:
5/3
ব্যাখ্যা

প্রশ্ন: (sinθ + cosθ)/(sinθ - cosθ) = 7 হলে secθ এর মান কত?

সমাধান:
(sinθ + cosθ)/(sinθ - cosθ) = 7
⇒ (sinθ + cosθ + sinθ - cosθ)/(sinθ + cosθ - sinθ + cosθ) = (7 + 1)/(7 - 1) [যোজন-বিয়োজন করে]
⇒ 2sinθ/2cosθ = 8/6
⇒ sinθ/cosθ = 4/3
⇒ tanθ = 4/3
⇒ tan2θ = 16/9
⇒ ​​sec2θ - 1 = 16/9 [ sec2θ - tan2θ = 1]
⇒ sec2θ = 1 + 16/9
⇒ sec2θ = (9 + 16)/9
⇒ sec2θ = 25/9
⇒ secθ = 5/3

৫২.
|x - 2| < 3 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 3x + 5 < n হবে?
  1. m = 5, n = 16
  2. m = 4, n = 24
  3. m = 2, n = 20
  4. m = 3, n = 16
সঠিক উত্তর:
m = 2, n = 20
উত্তর
সঠিক উত্তর:
m = 2, n = 20
ব্যাখ্যা

প্রশ্ন: |x - 2| < 3 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 3x + 5 < n হবে?

সমাধান:
|x - 2| < 3
⇒ -3 < x - 2 < 3
⇒ -3 + 2 < x - 2 + 2 < 3 + 2
⇒ -1 < x < 5
⇒ -3 < 3x < 15
⇒ -3 + 5 < 3x + 5 < 15 + 5
∴ 2 < 3x + 5 < 20

যেখানে, m < 3x + 5 < n
∴ m = 2 এবং n = 20

৫৩.
'ENGINEER' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?
  1. 240
  2. 320
  3. 480
  4. 720
সঠিক উত্তর:
240
উত্তর
সঠিক উত্তর:
240
ব্যাখ্যা

প্রশ্ন: 'ENGINEER' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?

সমাধান:
'ENGINEER' শব্দটিতে মোট বর্ণ আছে 8 টি। যার মধ্যে Vowel আছে 4টি (তবে E আছে তিনটি)।
Vowel চারটিকে একটি ধরে মোট বর্ণ = 5টি (যার মধ্যে n আছে দুইটি)

∴ 5টি বর্ণকে সাজানো যায় = 5!/2! = 120/2 = 60
Vowel চারটিকে সাজানো যায় = 4!/3! = 4

∴ স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট সাজানো যাবে = 60 × 4 = 240

৫৪.
a2 + b2 = 13 এবং ab = 6 হলে, a4 + b4 এর মান কত?
  1. 85
  2. 97
  3. 110
  4. 127
সঠিক উত্তর:
97
উত্তর
সঠিক উত্তর:
97
ব্যাখ্যা

প্রশ্ন: a2 + b2 = 13 এবং ab = 6 হলে, a4 + b4 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে:
a2 + b2 = 13 এবং ab = 6

প্রদত্ত রাশি = a4 + b4
= (a2)2 + (b2)2
= (a2 + b2)2 - 2a2b2
= (a2 + b2)2 - 2(ab)2
= 132 - 2 × 62
= 169 - 72
= 97

৫৫.
2x + 3y - 9 = 0 এবং mx - 6y + 12 = 0 রেখা দুটি পরস্পর সমান্তরাল হলে, m এর মান কত?
  1. 3
  2. - 4
  3. 5
  4. - 3/4
সঠিক উত্তর:
- 4
উত্তর
সঠিক উত্তর:
- 4
ব্যাখ্যা

প্রশ্ন: 2x + 3y - 9 = 0 এবং mx - 6y + 12 = 0 রেখা দুটি পরস্পর সমান্তরাল হলে, m এর মান কত?

সমাধান:
আমরা জানি, y = mx + c দ্বারা একটি সরলরেখা প্রকাশ করা হয়, যেখানে m হলো রেখার ঢাল এবং c হলো y-অক্ষের ছেদাংশ।

প্রথম রেখার ঢাল নির্ণয়:
2x + 3y - 9 = 0
⇒ 3y = - 2x + 9
⇒ y = (- 2/3)x + 3

অতএব, প্রথম রেখার ঢাল,
m1 = - 2/3

দ্বিতীয় রেখার ঢাল নির্ণয়:
mx - 6y + 12 = 0
⇒ -6y = - mx - 12
⇒ y = (m/6)x + 2

অতএব, দ্বিতীয় রেখার ঢাল,
m2 = m/6

সমান্তরাল রেখার শর্ত:
দুটি রেখা পরস্পর সমান্তরাল হলে তাদের ঢাল সমান হয়।
⇒ m1 = m2
⇒ - 2/3 = m/6
⇒ m =  (- 2/3) × 6
⇒ m = - 4

∴ m এর মান = - 4

৫৬.
একটি সংখ্যার এক-ষষ্ঠাংশের এক-চতুর্থাংশ ১২ হলে, সংখ্যাটির অর্ধেকের তিন-অষ্টমাংশ কত? 
  1. ৫৪
  2. ৬৮
  3. ৭২
  4. ৮৪
সঠিক উত্তর:
৫৪
উত্তর
সঠিক উত্তর:
৫৪
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার এক-ষষ্ঠাংশের এক-চতুর্থাংশ ১২ হলে, সংখ্যাটির অর্ধেকের তিন-অষ্টমাংশ কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
(১/৬) × (১/৪) × ক = ১২
⇒ ক/২৪ = ১২
⇒ ক = ১২ × ২৪
∴ ক = ২৮৮

∴ সংখ্যাটি = ২৮৮
∴ সংখ্যাটির অর্ধেক = ২৮৮/২ = ১৪৪

∴ ১৪৪ এর তিন-অষ্টমাংশ = ১৪৪ × (৩/৮)= ৫৪

 ∴ সংখ্যাটির অর্ধেকের তিন-অষ্টমাংশ = ৫৪

৫৭.
একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 4 সেমি এবং উচ্চতা 9 সেমি হলে, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল কত?
  1. 72π বর্গ সেমি
  2. 96π বর্গ সেমি
  3. 104π বর্গ সেমি
  4. 124π বর্গ সেমি
সঠিক উত্তর:
104π বর্গ সেমি
উত্তর
সঠিক উত্তর:
104π বর্গ সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 4 সেমি এবং উচ্চতা 9 সেমি হলে, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে:
সিলিন্ডারের ব্যাসার্ধ, r = 4 সেমি
উচ্চতা, h = 9 সেমি

আমরা জানি,
সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr(r + h)
= 2π × 4 (4 + 9)
= 2π × 52
= 104π বর্গ সেমি

৫৮.
f(x) = x3 - px2 + 7x - 10 হলে, তাহলে p এর কোন মানের জন্য f(2) = 0 হবে?
  1. - 2
  2. 3
  3. 4
  4. - 5
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: f(x) = x3 - px2 + 7x - 10 হলে, তাহলে p এর কোন মানের জন্য f(2) = 0 হবে?

সমাধান:
দেওয়া আছে:
f(x) = x3 - px2 + 7x - 10

f(2) নির্ণয় করি,
f(2) = (2)3 - p(2)2 + 7(2) - 10
= 8 - 4p + 14 - 10
= 12 - 4p

এখন,
f(2) = 0
⇒ 12 - 4p = 0
⇒ 4p = 12
∴ p = 3

৫৯.
(- 1, - 4) এবং (4, 8) বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. 8 একক
  2. 10 একক
  3. 13 একক
  4. 17 একক
সঠিক উত্তর:
13 একক
উত্তর
সঠিক উত্তর:
13 একক
ব্যাখ্যা

প্রশ্ন: (- 1, - 4) এবং (4, 8) বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:

৬০.
একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হলো। কমপক্ষে 2 টি T (Tail) আসার সম্ভাবনা কত?
  1. 1/2
  2. 1/4
  3. 2/3
  4. 3/4
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হলো। কমপক্ষে 2 টি T (Tail) আসার সম্ভাবনা কত?

সমাধান:
মুদ্রা তিনবার নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফলগুলো হবে:
= HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT
মোট সম্ভাব্য ফলাফল = 8 টি 

এর মধ্যে কমপক্ষে 2 টি Tail আসলে অনুকূল ফলাফল হয় = HTT, THT,TTH TTT অর্থাৎ 4 টি 

∴ মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হলে কমপক্ষে 2 টি Tail আসার সম্ভাবনা = 4/8 = 1/2

৬১.
দুর্নীতি দমন ও প্রতিরোধের লক্ষ্যে কত সালে 'দুর্নীতি দমন কমিশন' গঠিত হয়?
  1. ২০০০ সালে
  2. ২০০২ সালে
  3. ২০০৪ সালে
  4. ২০০৬ সালে
সঠিক উত্তর:
২০০৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৪ সালে
ব্যাখ্যা

• দুর্নীতি দমন কমিশন:
-  বাংলাদেশের 'দুর্নীতি দমন কমিশন' এর একটি প্রকাশনাতে দুর্নীতি বলতে বোঝান হয়েছে, "ব্যক্তি স্বার্থ অর্জনের বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অর্পিত ক্ষমতার অপব্যবহারই দুর্নীতি।" যেমন- রাষ্ট্রীয় সম্পদের অব্যবহার, সরকারি সম্পত্তি ক্রয়-বিক্রয়ে অস্বচ্ছতা, দায়িত্ব পালনে অবহেলা, অসৎ উদ্দেশ্যে প্রভাব বিস্তার, ঘুষ গ্রহণ, অর্থ বা সম্পদ আত্মসাৎ, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার সবই দুর্নীতি।

• দুর্নীতি দমন ও প্রতিরোধের লক্ষ্যে ২০০৪ সালের ৯ মে দুদক আইন কার্যকরের মাধ্যমে পূর্বেকার দুর্নীতি দমন ব্যুরোর স্থলে দুর্নীতি দমন কমিশন গঠিত হয়।
- এটি একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।
- এর কার্যালয়: ঢাকার সেগুনবাগিচা।
- একজন চেয়ারম্যান ও দুইজন কমিশনার নিয়ে দুদক কমিশন গঠিত হয়।
- দুদক দেশে দুর্নীতি প্রতিরোধে কাজ করে যাচ্ছে।
- তবে নানা সীমাবদ্ধতা কারণে দুদক দুর্নীতির লাগাম টেনে ধরতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে না।

উৎস: দুর্নীতি দমন কমিশন ওয়েবসাইট।

৬২.
'ওয়েস্টফালিয়া শান্তিচুক্তি' এর উদ্দেশ্য কী ছিল?
  1. রাজার ক্ষমতা হ্রাস করা
  2. জনগণকে সরকারের অন্তর্গত করা
  3. ইউরোপে ধর্মযুদ্ধ বন্ধ করা
  4. ইউরোপের সাম্রাজ্যবাদের বৈধতা দান করা
সঠিক উত্তর:
ইউরোপে ধর্মযুদ্ধ বন্ধ করা
উত্তর
সঠিক উত্তর:
ইউরোপে ধর্মযুদ্ধ বন্ধ করা
ব্যাখ্যা

• ওয়েস্টফালিয়া শান্তিচুক্তি:
-ষোড়শ শতকে খ্রিষ্টন  ধর্ম সংস্কার আন্দেলনের ফলে, সপ্তদশ শতকে ইউরোপের বিভিন্ন শহরে ধর্মযুদ্ধ ছড়িয়ে পড়ে। ১৬১৮ সাল থেকে ১৬৪৮ সাল পর্যন্ত স্থায়ী  (Thirty Years War) এ যুদ্ধ ১৬৪৮ সালের ওয়েস্টফালিয়া শান্তিচুক্তির মাধ্যমে শেষ হয়।
- ওয়েস্টফালিয়া শান্তিচুক্তি- ১৬৪৮ সালে স্বাক্ষরিত হয়।
- চুক্তির উদ্দেশ্য- ৩০ বছর ব্যাপী যুদ্ধের অবসান।
- ফলাফল- যুদ্ধের অবসান এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সূচনা।

উৎস: Britannica

৬৩.
২০২৫ সালের শান্তিতে নোবেল জয়ী মারিয়া কোরিনা মাচাদো কোন দেশের নাগরিক?
  1. কলম্বিয়া
  2. ভেনেজুয়েলা
  3. তুরস্ক
  4. হাঙ্গেরি
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
উত্তর
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
ব্যাখ্যা

২০২৫ সালের  শান্তিতে নোবেল বিজয়ী:
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।
- অবদান: ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

উল্লেখ্য,
- সাহিত্য: হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- চিকিৎসাবিজ্ঞান: ম্যারি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি।
- পদার্থবিজ্ঞান: জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস।
- রসায়ন: সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম. ইয়াগি।
- অর্থনীতি: ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।

৬৪.
দুর্নীতি ও অনিয়মের তথ্য সরাসরি জানাতে চালুকৃত দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইন -
  1. ১০৬
  2. ১০৩
  3. ৩৩৩
  4. ৯৯৯
সঠিক উত্তর:
১০৬
উত্তর
সঠিক উত্তর:
১০৬
ব্যাখ্যা

 দুর্নীতি ও অনিয়মের তথ্য সরাসরি জানাতে এখন থেকে চালু হলো দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইন ‘১০৬’।
-
বিনা খরচে এবং যে কোন মোবাইল বা টেলিফোন থেকে এই নাম্বারে কল করে দুদককে দুর্নীতির তথ্য, অভিযোগ জানানো যাবে।অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই নম্বরে ফ্রি কল করে দুর্নীতির তথ্য জানানো যাবে।

বিভিন্ন সেবায় হটলাইন:
- ৯৯৯: বাংলাদেশের জরুরি কল সেন্টার। ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস। 
- ১০৬: দুর্নীতি দমন কমিশনের কল সেন্টার।
- ১৬৪৩০: সরকারি আইনি সহায়তা কল সেন্টার।
- ১৬১২৩: কৃষি বিষয়ক যে কোন পরামর্শ পেতে বিনামূল্যে কল করুন।
- ১০৯: নারী ও শিশু নির্যাতন অথবা পাচারের ঘটনা প্রতিরোধে কল সেন্টার।
- ১০৯৮: শিশু সহায়তামুলক কল সেন্টার।
- ৩৩৩: জাতীয় তথ্যবাতায়ন কল সেন্টার।
- ১৬২৬৩: বাংলাদেশ সরকারের স্বাস্থ্য কল সেন্টার।
- ১৬১০৮: মানবাধিকার সহায়ক কল সেন্টার।
- ১৬২৫৬: আপনার ইউনিয়নের সকল তথ্য জানতে কল করুন ইউনিয়ন সহায়তামুলক কল সেন্টারে।
- ১৩১: বাংলাদেশ রেলওয়ে কল সেন্টার।
- ১০৫: জাতীয় পরিচয়পত্র তথ্য কল সেন্টার।
- ১০০: বিটিআরসি কল সেন্টার।
- ১৬৪২০: বিটিসিএল কল সেন্টার।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

৬৫.
২০২৫ সালে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে শীর্ষদেশ কোনটি?
  1. নেদারল্যান্ডস
  2. জাপান
  3. যুক্তরাজ্য
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
ব্যাখ্যা

• ২০২৫ সালে (ফিসিক্যাল ইয়ার ২০২৪-২৫) বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) সবচেয়ে বেশি এসেছে নেদারল্যান্ডস থেকে। • নেদারল্যান্ডস সর্বোচ্চ FDI নিয়ে শীর্ষে রয়েছে, যা মোট FDI প্রবাহের প্রায় ২৭% আসে এখান থেকে।




উল্লেখ্য,
বাংলাদেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) ২০২৫ অর্থবছরে ১৯.১৩% বৃদ্ধি পেয়ে ১.৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরে ছিল ১.৪ বিলিয়ন ডলার।
 
 উৎস: TBS ও বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

৬৬.
ফরাসি বিপ্লবের সূচনা হয়- 
  1. ১৭৭৯ সালে
  2. ১৭৮৯ সালে
  3. ১৬৮৯ সালে
  4. ১৬৯৯ সালে
সঠিক উত্তর:
১৭৮৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৭৮৯ সালে
ব্যাখ্যা

• ফরাসি বিপ্লব:
- “স্বাধীনতা, সাম্য, মৈত্রী” - ফরাসি বিপ্লবের মূল স্লোগান।
- ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসী বিপ্লব শুরু হয়।
- এই বিপ্লব ১০ বছর স্থায়ী হয়েছিল।
- রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে।
- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
- বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।

উৎস: ব্রিটানিকা এবং হিস্টরি.কম।

৬৭.
২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের উদ্ভোধনী ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. মেক্সিকো
  4. আর্জেন্টিনা
সঠিক উত্তর:
মেক্সিকো
উত্তর
সঠিক উত্তর:
মেক্সিকো
ব্যাখ্যা

• ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোতে।

- বিশ্বকাপ শুরু হবে ১১ জুন ২০২৬।
- আয়োজক দেশ মেক্সিকো টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে।
- ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটি স্টেডিয়াম (Estadio Azteca)-এ।
- এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ,
যেখানে

- দল - ৪৮টি 
- ম্যাচ - ১০৪টি 
- আয়োজক - ৩টি দেশ (কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র)

উল্লেখ্য,

- ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল এখানেই হয়েছিল।
- ২০২৬ সালে এটি হবে বিশ্বের প্রথম স্টেডিয়াম, যেখানে ৩টি ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হলো।

উৎস: ফিফা ওয়েবসাইট।

৬৮.
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কত তারিখ?
  1. ৮ মে
  2. ৪ অক্টোবর
  3. ৯ আগস্ট
  4. ৯ ডিসেম্বর
সঠিক উত্তর:
৯ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
৯ ডিসেম্বর
ব্যাখ্যা

 আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস:
- ২০০৩ সালের ৩১ অক্টোবর মেক্সিকোর মেরিডা শহরে অনুষ্ঠিত হয় জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন।
- খসড়াকৃত দুর্নীতি বিরোধী চুক্তিতে সকল দেশ একই বছরের ৯ ডিসেম্বর স্বাক্ষর করে।
- দিনটিকে স্মরণীয় করে রাখতে জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে।
- দিবসটি ২০০৩ সালে প্রথম পালিত হয়।
- বাংলাদেশ ২০১৭ সালে প্রথম পালন করে।

উৎস: UN ওয়েবসাইট।

৬৯.
'Rapid Support Forces (RSF)' কোন দেশের মিলিশিয়া বাহিনী?
  1. কঙ্গো
  2. সুদান 
  3. নাইজেরিয়া
  4. মিয়ানমার
সঠিক উত্তর:
সুদান 
উত্তর
সঠিক উত্তর:
সুদান 
ব্যাখ্যা

Rapid Support Forces (RSF):
- উত্তর আফ্রিকার দেশ সুদানের দারফুর অঞ্চলে মিলিশিয়াক গোষ্ঠী The Rapid Support Forces (RSF)।
- এটি মূলত ২০১৩ সালে গঠিত হয়।
- ২০২৩ সালের ১৫ এপ্রিল সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে ক্ষমতা ও নিয়ন্ত্রণ নিয়ে গৃহযুদ্ধ শুরু হয়।
- সুদানের সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান, আরএসএফের নেতৃত্বে রয়েছেন তার সাবেক ডেপুটি মোহাম্মদ হামদান দাগলো।
- এই যুদ্ধের ফলে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট সংকটের জন্ম দিয়েছে।

সম্প্রতি,
- সুদানে সামরিক সরকারের প্রতিদ্বন্দ্বী আরেকটি সরকার গঠনের ঘোষণা দিয়েছে দেশটির আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।

উৎস: বাসস পত্রিকা রিপোর্ট।

৭০.
পরিবেশকর্মী 'গ্রেটা থুনবার্গ' কোন দেশের নাগরিক?
  1. সুইডেন 
  2. ফিনল্যান্ড 
  3. সুইজারল্যান্ড 
  4. নরওয়ে
সঠিক উত্তর:
সুইডেন 
উত্তর
সঠিক উত্তর:
সুইডেন 
ব্যাখ্যা

• গ্রেটা থুনবার্গ:
- গ্রেটা থুনবার্গ ছিলেন সুইডেনের একজন পরিবেশবাদী আন্দোলনকর্মী।
- তার জন্মস্থান: স্টকহোম, সুইডেন।
- গ্রেটা থুনবার্গের বাবা স্ভান্তে থুনবার্গ একজন অভিনেতা এবং রসায়নে নোবেল পুরস্কার জয়ী বিজ্ঞানী স্ভান্তে আরহেনিয়াসের উত্তরসূরি।
- ২০১৮ সালের মে মাসে গ্রেটার বয়স যখন ১৫, সেসময় গ্রেটা স্থানীয় এক পত্রিকার জলবায়ু পরিবর্তন বিষয়ে এক রচনা প্রতিযোগিতায় পুরস্কার পান।
- অগাস্ট, ২০১৮-এ সুইডেনের পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করা শুরু করেন তিনি।
- সুইডেন সরকার যেন ২০১৫ সালের প্যারিস সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের আলোচনায় ঠিক হওয়া সিদ্ধান্ত অনুযায়ী কার্বন নির্গমন নিয়ন্ত্রণ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়, সেলক্ষ্যে বিক্ষোভ করে গ্রেটা।
- 'স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট' লেখা একটি লেখা সম্বলিত ব্যানার নিয়ে তিনি পার্লামেন্টের সামনে দাঁড়ান।
- সে শুক্রবার স্কুল ফাঁকি দেয়া শুরু করে। 
- সোশ্যাল মিডিয়ায় তার বিক্ষোভ ভাইরাল হয় এবং তার প্রতিবাদের কারণ দিনদিন জনপ্রিয়তা পায়।
- ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র এবং জাপানের ২০ হাজারের বেশি শিক্ষার্থী গ্রেটার প্রতি সমর্থন জানিয়ে নিজ নিজ দেশে বিক্ষোভ প্রকাশ করেন।

উৎস: Fridays For Future ওয়েবসাইট।

৭১.
বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় -
  1. ১৯৭৭ সালে
  2. ১৯৭৯ সালে
  3. ১৯৮২ সালে
  4. ১৯৮৩ সালে
সঠিক উত্তর:
১৯৭৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৭ সালে
ব্যাখ্যা

• বাংলাদেশে গণভোট:
- রাষ্ট্রের কোন গুরুত্বপুর্ন বিষয়ে জনমত যাচাই করার জন্য যে প্রত্যক্ষ ভোট গ্রহন করা হয় তাকে গণভোট বা Referendum বলা হয়।
- বাংলাদেশে এ পর্যন্ত গণভোট হয়েছে ৩ বার।
- বাংলাদেশের প্রথম গণভোট অনুষ্ঠিত হয় ১৯৭৭ সালের ৩০ মে জিয়াউর রহমানের নিজ শাসনকে বৈধকরণ (প্রশাসনিক)।
- দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালের ১ মার্চ এরশাদের সমর্থন যাচাই (প্রশাসনিক)।
- তৃতীয় গণভোট - ১৫ সেপ্টেম্বর, ১৯৯১ (একমাত্র সাংবিধানিক )।
- সংবিধানের পঞ্চম সংশোধনীতে গনভোটের বিধান আওতাভুক্ত করা হয়েছিল।

উৎস: বাংলাদেশ আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ।

৭২.
সম্প্রতি সুদানে বাংলাদেশের শান্তিরক্ষী কোন মিশনে দায়িত্বরত অবস্থায় হামলার শিকার হন?(ডিসেম্বর,২০২৫)
  1. UNIMOG 
  2. UNISFA
  3. UNITSO
  4. UNMISS
সঠিক উত্তর:
UNISFA
উত্তর
সঠিক উত্তর:
UNISFA
ব্যাখ্যা

• বাংলাদেশি শান্তিরক্ষীরা আবেইতে UNISFA মিশনে দায়িত্ব পালনকালে হামলার শিকার হন।

• ২০২৫ সালের ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ড্রোন হামলা ঘটে। এই হামলায় বাংলাদেশের ৬ জন শান্তিরক্ষী শাহাদাত বরণ করেন।

• নিহত শান্তিরক্ষীদের মৃতদেহ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
• মৃতদেহ এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে দেশে আনা হয়।
• বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম মৃতদেহ গ্রহণ করেন।

উৎস: UNISFA নিউজ ও বিবিসি।

৭৩.
"দুর্নীতি দমন সংস্কার কমিশন"-এর প্রধান কে?
  1. ড. ইফতেখারুজ্জামান
  2. ড. বদিউল আলম মজুমদার
  3. সফর রাজ হোসেন
  4. ড. আবদুল মোমেন
সঠিক উত্তর:
ড. ইফতেখারুজ্জামান
উত্তর
সঠিক উত্তর:
ড. ইফতেখারুজ্জামান
ব্যাখ্যা

 দুর্নীতি দমন সংস্কার কমিশন:
- ৩ অক্টোবর, ২০২৪ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যমান দুর্নীতি দমন কমিশনকে কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবনার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে "দুর্নীতি দমন সংস্কার কমিশন" গঠন করা হয়েছে।

• উক্ত কমিশনের প্রধান: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
- এছাড়াও উক্ত কমিশনের সদস্য- জনাব মাসুদ আহমেদ, অধ্যাপক মোবাশ্বের মোনেম, অধ্যাপক মোস্তাক খান, জনাব মাহদীন চৌধুরী, ড. মাহবুবুর রহমান, জনাব ফারজানা শারমিন, ও শিক্ষার্থী প্রতিনিধি।

অন্যদিকে,
- সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।
- নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।
- পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন।
- দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।

৭৪.
UNIDO-এর সদর দপ্তর কোথায়?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র 
  3. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র 
  4. ভিয়েনা, অস্ট্রিয়া
সঠিক উত্তর:
ভিয়েনা, অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েনা, অস্ট্রিয়া
ব্যাখ্যা

• UNIDO:
- UNIDO-এর পূর্ণরূপ- United Nations Industrial Development Organization.
- জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ নভেম্বর, ১৯৬৬ সালে।
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান সদস্য: ১৭৩টি।
- বর্তমান মহাপরিচালক: গের্ড মুলার।
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।

উৎস: UNIDO ওয়েবসাইট।

৭৫.
সুশাসনের পূর্বশর্ত কী?
  1. আইনের শাসন
  2. বিচার বিভাগের স্বাধীনতা
  3. স্বাধীন প্রচারমাধ্যম
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা

সুশাসনের পূর্বশর্ত:
- যেকোন দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো সুশাসন।
- সুশাসন প্রতিষ্ঠার কিছু পূর্বশর্ত রয়েছে।
- সুশাসনের পূর্বশর্ত গুলো হলো:
• আইনের শাসন,
• স্বচ্ছতা,
• জবাবদিহিতা,
• গ্রহণযোগ্যতা,
• দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্ৰশাসন,
• অংশগ্রহণমূলক সরকার ব্যবস্থা,
• স্বাধীন প্রচারমাধ্যম,
• দায়বদ্ধতা,
• ক্ষমতার বিকেন্দ্রীকরণ,
• রাজনৈতিক স্বাধীনতার সুরক্ষা,
• অংশগ্রহণের সুযোগ উন্মুক্ততা,
• বাকস্বাধীনতা,
• বিচার বিভাগের স্বাধীনতা,
• বৈধতা প্রভৃতি।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক

৭৬.
'জুলাই শহীদ স্মৃতি ভবন' কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত?
  1. ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
  3. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
  4. খুলনা বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর:
ঢাকা বিশ্ববিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা

• জুলাই শহিদ স্মৃতি ভবন:
- জুলাই শহিদ স্মৃতি ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসনের জন্য নবনির্মিত ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’ ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার উদ্বোধন করা হয়েছে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে এই ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
- উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১১- তলা বিশিষ্ট ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’-এর ২৫২ টি কক্ষে ১ হাজার ৮জন শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা রয়েছে।

উল্লেখ্য,
- জুলাই ৩৬ গেইট - সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে।
- ‘শহীদ মীর মুগ্ধ তোরণ- খুলনা বিশ্ববিদ্যালয়।

উৎস: ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ও পত্রিকা প্রতিবেদন।

৭৭.
বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান -
  1. সোনারগাঁও
  2. ময়নামতি
  3. সোমপুর বিহার
  4. মহাস্থানগড়
সঠিক উত্তর:
মহাস্থানগড়
উত্তর
সঠিক উত্তর:
মহাস্থানগড়
ব্যাখ্যা

• মহাস্থানগড়:

- মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি।
- পূর্বে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর।
- এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল।
- এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে।
- এর অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়।
- সেন বংশের শেষ রাজা লক্ষ্মণ সেন (১০৮২-১১২৫) যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই গড় অরক্ষিত ছিল।
- মহাস্থানগড়ের বিস্তীর্ণ ধবংসাবশেষ প্রাচীর পুন্ড্রবর্ধনভূক্তির রাজধানী পুন্ড্রনগরের সুদীর্ঘ প্রায় আড়াই হাজার বছরের গৌরবোজ্জল ইতিহাসের এক নীরব স্বাক্ষী।
- এটি বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান।

অন্যদিকে -
• সোনারগাঁও:
- বাংলাদেশের প্রাচীন জনপদের মধ্যে শিল্পকলা, সংস্কৃতি ও সাহিত্যের ক্ষেত্রে সোনারগাঁও একটি গৌরবময় জনপদ।
- আনুমানিক ১২৮১ খ্রিস্টাব্দে এ অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনা হয়।
- মধ্যযুগে এটি মুসলিম সুলতানদের রাজধানী ছিল।

• সোমপুর বিহার:
- পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার।
- পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন।
- ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন।
- ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।

• ময়নামতি:
- ময়নামতি বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান।
- সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এ বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

৭৮.
‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ - পুস্তিকাটি সম্পাদনা করেন -
  1.  আবুল মনসুর আহমদ
  2. কাজী মোতাহার হোসেন
  3. অধ্যাপক আবুল কাশেম
  4. মোহাম্মদ মোজাম্মেল হক
সঠিক উত্তর:
অধ্যাপক আবুল কাশেম
উত্তর
সঠিক উত্তর:
অধ্যাপক আবুল কাশেম
ব্যাখ্যা

‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’:
-  ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমদ্দুন মজলিশের উদ্যোগে ১৯৪৭ সালে ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ প্রকাশিত হয়।
- এই পুস্তিকার নিবন্ধন সমূহের লেখক ছিলেন:
- কাজী মোতাহার হোসেন,
- অধ্যাপক আবুল কাশেম এবং
- আবুল মনসুর আহমদ।
- ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ শিরোনামে অধ্যাপক আবুল কাশেম সম্পাদিত পুস্তিকা প্রকাশ করে। 
- এই পুস্তিকায় বাংলা ভাষাকে পূর্ব বাংলায় শিক্ষার একমাত্র মাধ্যম, অফিস ও আদালতের ভাষা এবং পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি তুলে ধরা হয়।
- দেওয়ান মোহাম্মদ আজরফ ১৯৪৯ সালে মজলিশের সভাপতি নির্বাচিত হন।

উৎস: বাংলাপিডিয়া।

৭৯.
'জাতীয় শহীদ সেনা দিবস' কত তারিখ?
  1. ২২ ফেব্রুয়ারি
  2. ২৩ ফেব্রুয়ারি
  3. ২২ জানুয়ারি
  4. ২৫ ফেব্রুয়ারি
সঠিক উত্তর:
২৫ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
২৫ ফেব্রুয়ারি
ব্যাখ্যা

• ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা:
- ২৫ ফেব্রুয়ারি ২০০৯—বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় ও শোকাবহ অধ্যায়। এই দিনে কতিপয় বিপথগামী বিডিআর সদস্য কতৃক সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তা শাহাদাত বরণ করেন।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দিনটিকে আনুষ্ঠানিকভাবে 'জাতীয় শহীদ সেনা দিবস' হিসেবে ঘোষণা করেছে।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।

৮০.
IUCN-এর কাজ কী?
  1. বুদ্ধিবৃত্তিক মেধা সম্পদ সংরক্ষণ
  2. বিশ্বব্যাপী জীববৈচিত্র সংরক্ষণ
  3. পানি সম্পদ সংরক্ষণ করা
  4. বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
সঠিক উত্তর:
বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
ব্যাখ্যা

• IUCN:
- IUCN-এর পূর্ণরুপ: International Union for the Conservation of Nature.
- এটি বিশ্ব জীববৈচিত্র সংরক্ষণকারী সংস্থা।
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার উদ্দেশ্যে ফ্রান্সের ফন্টেইনব্লিউতে 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ৫ অক্টোবর, ১৯৪৮।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি বিশ্বের ১৭০টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।

উৎস: IUCN ওয়েবসাইট।

৮১.
জলবায়ু সম্মেলন কপ-৩১ কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. পেরু
  2. তুরস্ক
  3. অস্ট্রেলিয়া
  4. বেলজিয়াম
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা

জলবায়ু সম্মেলন কপ-৩১:
- ২০২৬ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ আয়োজন করতে যাচ্ছে তুরস্ক।
- অস্ট্রেলিয়া যৌথভাবে এ সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তুরস্ক এ দায়িত্ব পেয়েছে।
- তবে এ সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর সরকারের সঙ্গে দর–কষাকষির নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া।
- ব্রাজিলে আয়োজিত কপ৩০-এ সমঝোতার মধ্য দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- ২০২২ সালে দুই দেশই সম্মেলনটি আয়োজনের আবেদন করেছিল।

উল্লেখ্য,
- COP এর পূর্ণরূপ Conference of the parties. 
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা। 
- ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।  
- ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করেছে ব্রাজিল।

উৎস: UN-Habitat অফিসিয়াল ওয়েবসাইট, পত্রিকা রিপোর্ট

৮২.
UNCAC বাংলাদেশ স্বাক্ষর করেন কত সালে?
  1. ২০০৭ সালে
  2. ২০০৯ সালে
  3. ২০১১ সালে
  4. ২০১৩ সালে
সঠিক উত্তর:
২০০৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৭ সালে
ব্যাখ্যা

• জাতিসংঘ দুর্নীতিবিরোধী সনদ (UNCAC):
- UNCAC এর পূর্ণরূপ: United Nations Convention Against Corruption.
- জাতিসংঘ দুর্নীতিবিরোধী সনদ (UNCAC) হলো দুর্নীতিবিরোধী বহুপাক্ষিক বৈশ্বিক চুক্তি।
- জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা গৃহীত হয়: ৩১ অক্টোবর, ২০০৩।
- কার্যকর হয়: ১৪ ডিসেম্বর, ২০০৫।
- স্বাক্ষরস্থল: মেরিডা, মেক্সিকো।
- স্বাক্ষরকারী রাষ্ট্রের সংখ্যা (Signatories) : ১৪০।
- পক্ষভুক্ত রাষ্ট্রের সংখ্যা (Parties) : ১৯১।
- বাংলাদেশ স্বাক্ষর করে: ২০০৭ সালে।

উৎস: UN ওয়েরবসাইট।

৮৩.
কোন প্রোগ্রামটি লাইন-বাই-লাইন কোড রূপান্তর করে তাৎক্ষণিক আউটপুট দেয়?
  1. ইন্টারপ্রেটার
  2. ডিবাগার
  3. কম্পাইলার
  4. অ্যাসেম্বলার
সঠিক উত্তর:
ইন্টারপ্রেটার
উত্তর
সঠিক উত্তর:
ইন্টারপ্রেটার
ব্যাখ্যা

• যে প্রোগ্রামটি লাইন-বাই-লাইন কোড রূপান্তর করে এবং তাৎক্ষণিক আউটপুট প্রদান করে তাকে ইন্টারপ্রেটার বলা হয়। ইন্টারপ্রেটার সোর্স কোডকে একবারে সম্পূর্ণভাবে কম্পাইল না করে, প্রতিটি লাইন পড়ে বুঝে সরাসরি কার্যকর করে। এর ফলে প্রোগ্রাম চলাকালীন ত্রুটি দ্রুত ধরা যায় এবং ফলাফল অবিলম্বে দেখা যায়।
 
• অনুবাদক প্রোগ্রাম:
- যে প্রোগ্রাম এর মাধ্যমে উৎস বা সোর্স প্রোগ্রামকে বস্তু বা অবজেক্ট প্রোগ্রামে রুপান্তরিত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়।
- হাই-লেভেল এর ভাষা কে মেশিন ভাষায় রুপান্তরিত করার জন্য অনুবাদক প্রোগ্রাম এর প্রয়োজন পরে।
- তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। যথা-

১. কম্পাইলার:
- কম্পাইলার হল এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রামকে একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে।

২. ইন্টারপ্রেটার:
- ইন্টারপ্রেটার উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে, তবে কম্পাইলার যেমন, প্রথমে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে এবং শেষে ফলাফল প্রদান করে কিন্তু ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না। প্রোগ্রামে রূপান্তর করে না।
- ইন্টারপ্রেটার এক লাইন করে সম্পাদন করে এবং তাৎক্ষণিক ফলাফল প্রদান করে।

৩. অ্যাসেম্বলার:
- অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লিখিত উৎস প্রোগ্রাম অর্থাৎ নেমোনিক কোডকে মেশিনের ভাষায় লিখিত অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করা এক ধরনের অনুবাদক প্রোগ্রাম।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৪.
নিচের কোনটি আউটপুট ডিভাইস?
  1.  MICR
  2. Mouse
  3. Light pen
  4. Plotter
সঠিক উত্তর:
Plotter
উত্তর
সঠিক উত্তর:
Plotter
ব্যাখ্যা

• Plotter:
- প্লটার হলো এক ধরনের কম্পিউটার আউটপুট ডিভাইস যা উচ্চমানের গ্রাফিক্স, টেকনিক্যাল ড্রইং এবং বড় আকারের প্রিন্টআউট তৈরি করতে ব্যবহৃত হয়, যা কলম বা অন্যান্য অঙ্কন সরঞ্জাম ব্যবহার করে কাগজ বা অন্যান্য মাধ্যমে রেখা ও আকার আঁকে।

ইনপুট ডিভাইস:
যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস। যেমন :
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।
 
আউটপুট ডিভাইস:
যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৫.
1 পেটাবাইট = কত?
  1. 215
  2. 230
  3. 240
  4. 250
সঠিক উত্তর:
250
উত্তর
সঠিক উত্তর:
250
ব্যাখ্যা

• মেমোরির ধারণক্ষমতা বা ক্যাপাসিটি (Capacity):
- কম্পিউটারের মেমোরির ধারণক্ষমতা বলতে কম্পিউটার তার স্মৃতি স্থানে কতকগুলো বিট বা বাইট সংরক্ষণ করতে পারে তা বোঝায়।
- মেমোরির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট।
- মেমোরির ধারণ ক্ষমতা প্রকাশ করা হয় বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট ইত্যাদি দ্বারা।
- মেমোরি পরিমাপের এককগুলোর মধ্যে সম্পর্ক নিম্নরূপ: 

৪ বিট = 1 বাইট = 1 অক্ষর
- 210 বাইট বা 1024 বাইট = 1 কিলোবাইট (1 KB)
- 220 বাইট বা 1024 কিলোবাইট = 1 মেগাবাইট (1 MB)
- 230 বাইট বা 1024 মেগাবাইট = 1 গিগাবাইট (1 GB)
- 240 বাইট বা 1024 গিগাবাইট = 1 টেরাবাইট (1 TB)
- 250 বাইট বা 1024 টেরাবাইট = 1 পেটাবাইট (1 PB)

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৬.
প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কী?
  1. Mark -1
  2. ENIAC
  3. UNIVAC
  4. EDSAC
সঠিক উত্তর:
ENIAC
উত্তর
সঠিক উত্তর:
ENIAC
ব্যাখ্যা

ENIAC: ১৯৪৬ সালে ড. জন মউসলি এবং তাঁর ছাত্র প্রেসপার একার্ট যৌথভাবে ENIAC নামক কম্পিউটারটি তৈরি করেছিলেন। এটিই হলো প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।

UNIVAC: ১৯৫১ সালে ENIAC এর নির্মাতারা UNIVAC কম্পিউটারের নির্মাণকাজ শেষ করেন।
ইউনিভাকই ছিল সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার এবং এ যন্ত্রেই সর্বপ্রথম চুম্বক-ফিতা ব ̈বহার করা হয়েছিল।

EDVAC: EDVAC কম্পিউটারে সংরক্ষিত প্রোগ্রাম নির্বাহের কিছু সুবিধা ছিল।

EDSAC: EDSAC কম্পিউটারই প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার।
অনেকেই একে প্রথম স্বয়ংক্রিয় ডিজিটাল কম্পিউটার মনে করেন।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৮৭.
ক্লাউড কম্পিউটিং সার্ভিস মডেল (PaaS) এর অন্তর্ভুক্ত কোনটি?
  1. Dell Servers
  2. Microsoft Windows OS
  3. Amazon S3
  4. Google App Engine
সঠিক উত্তর:
Google App Engine
উত্তর
সঠিক উত্তর:
Google App Engine
ব্যাখ্যা

•একটি PaaS (Platform as a Service) প্রদানকারী এমন একটি ক্লাউড পরিষেবা, যা ডেভেলপারদের অ্যাপ তৈরি, চালানো ও ডিপ্লয় করার জন্য সম্পূর্ণ প্ল্যাটফর্ম সরবরাহ করে। এতে হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ডাটাবেস, রানটাইম এবং ডেভেলপমেন্ট টুলসহ সবকিছু প্রস্তুত থাকে, ফলে ব্যবহারকারীকে অবকাঠামো ব্যবস্থাপনা নিয়ে ভাবতে হয় না।
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে Google App Engine হলো একটি প্রকৃত PaaS পরিষেবা, কারণ এটি কোড আপলোড করলেই স্বয়ংক্রিয়ভাবে স্কেলিং, লোড ব্যালান্সিং এবং রিসোর্স ম্যানেজমেন্ট করে। অন্যদিকে Dell Servers হার্ডওয়্যার, Microsoft Windows OS একটি অপারেটিং সিস্টেম এবং Amazon S3 স্টোরেজ পরিষেবা। তাই সঠিক উত্তর ঘ) Google App Engine.

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী সার্ভার থেকে ডাটা, সফটওয়্যার এবং বিভিন্ন কম্পিউটিং রিসোর্স ব্যবহার করার প্রযুক্তি।
- ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয়টি হলো নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ডড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস বা হার্ডওয়‍্যার ভাড়া নেওয়া।

• ক্লাউড কম্পিউটিং সার্ভিসদাতা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকে। এ সব সার্ভিস মডেলকে তিনভাগে ভাগ করা যায়। যথা:

১। অবকাঠামোগত সেবা (IaaS: Infrastructure as a service):
- এই মডেলে অবকাঠামো ভাড়া দেওয়া হয়। অ্যামাজন-এর ইলাস্টিক কম্পিউটিং ক্লাউড (EC2) এরকম একটি মডেল। EC2-এর প্রতিটি সার্ভারে 1 থেকে 4 টি ভার্চুয়াল মেশিনে চলে, ক্রেতারা এগুলোই ভাড়া নিয়ে থাকেন। ব্যবহারকারীরা ভার্চুয়াল মেশিনে নিজেদের ইচ্ছেমতো অপারেটিং সিস্টেম ইনস্টল করে নিজের নিয়ন্ত্রণে অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালাতে
পারেন।

২। প্ল্যাটফর্মভিত্তিক সেবা (PaaS: Platform as a service):
- এই মডেলে ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় কম্পিউটিং প্ল্যাটফর্ম, যার মধ্যে অন্তর্ভুক্ত অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এক্সিকিউশন পরিবেশ, ডেটাবেজ এবং ওয়েব সার্ভার ইত্যাদি। এই প্ল্যাটফর্মে ব্যবহারকারী স্বল্প ব্যয়ে তার অ্যাপ্লিকেশন সফটওয়্যার উন্নয়ন করতে পারেন। Google -এর App Engine এই মডেলের উদাহরণ।

৩। সফটওয়্যারভিত্তিক সেবা (SaaS: Software as a service):
- এই মডেলে ব্যবহারকারীরা সার্ভিসদাতা প্রতিষ্ঠানের উন্নয়ন করা সফটওয়‍্যার ও ডেটাবেজে অ্যাকসেস এবং ব্যবহারে সুযোগ পায়। এর ফলে ব্যবহারকারীকে সিপিইউ বা স্টোরেজের অবস্থান, কনফিগারেশন ইত্যাদি জানা বা রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন হয় না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ (আলিম শ্রেণি)।

৮৮.
বায়ুমণ্ডলের চাপ নির্ণয়ের জন্য ব্যবহৃত যন্ত্র কোনটি?
  1. হাইগ্রোমিটার 
  2. ফ্যাদোমিটার
  3. ব্যারােমিটার 
  4. ম্যানােমিটার 
সঠিক উত্তর:
ব্যারােমিটার 
উত্তর
সঠিক উত্তর:
ব্যারােমিটার 
ব্যাখ্যা

• বায়ুমণ্ডলের চাপ নির্ণয়ের জন্য ব্যবহৃত যন্ত্র হলো ব্যারোমিটার (Barometer)। এটি মূলত বায়ুর চাপ মাপতে ব্যবহৃত হয়। ব্যারোমিটারের কাজের পদ্ধতি হলো বায়ুর ওজন দ্বারা একটি তরল বা যান্ত্রিক যন্ত্রে চাপের পরিবর্তন পরিমাপ করা। প্রচলিত ধরণের ব্যারোমিটারে সাধারণত পারদ (Mercury) ব্যবহার করা হয়, যা একটি উল্লম্ব নলিকায় রাখা থাকে। বায়ুর চাপ বাড়লে পারদের স্তর উপরে ওঠে এবং চাপ কমলে স্তর নিচে নামে। ব্যারোমিটার আবহাওয়ার পূর্বাভাসেও ব্যবহৃত হয়, কারণ বায়ুর চাপের পরিবর্তন দিয়ে বৃষ্টি, কুয়াশা বা শুকনো আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায়।

অন্যদিকে, 
• ম্যানােমিটার- গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র। 
• ফ্যাদোমিটার- সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র। 
• হাইগ্রোমিটার- আর্দ্রতা পরিমাপের যন্ত্র। 

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

৮৯.
প্রকৃতির মৌলিক বলগুলোর মধ্যে কোন বলটি সবচেয়ে দুর্বল হিসেবে পরিচিত?
  1. মহাকর্ষ বল
  2. তড়িৎচুম্বকীয় বল
  3. দুর্বল নিউক্লীয় বল
  4. সবল নিউক্লীয় বল
সঠিক উত্তর:
মহাকর্ষ বল
উত্তর
সঠিক উত্তর:
মহাকর্ষ বল
ব্যাখ্যা

• প্রকৃতির মৌলিক চারটি বলের মধ্যে মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল হিসেবে পরিচিত। এই বলটি যেকোনো দুই ভরের মধ্যে কাজ করে এবং ভরের উপর নির্ভরশীল। যদিও মহাকর্ষ বল অসীম দূরত্বেও প্রভাব ফেলে, তবে এর শক্তি অন্যান্য মৌলিক বল যেমন তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লীয় বল বা সবল নিউক্লীয় বলের তুলনায় অত্যন্ত ক্ষুদ্র। উদাহরণস্বরূপ, একটি ছোট চুম্বকের তাড়নাও একটি ছোট কণার মহাকর্ষীয় প্রভাবকে লাঘব করতে পারে। মহাকর্ষ বল বৃহৎ স্কেলে যেমন গ্রহ, নক্ষত্র ও গ্যালাক্সি ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও কণিকাগত বা দৈনন্দিন জীবনের ছোট পরিসরে এটি প্রায় অপ্রভাবশালী। তাই প্রকৃতির মৌলিক বলের মধ্যে এটি সবচেয়ে দুর্বল বল হিসেবে বিবেচিত হয়।

• প্রকৃতিতে মাত্র চার ধরনের মৌলিক বল আছে। যথা:
- মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বক বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লীয় বল এবং সবল নিউক্লীয় বল।
১। মহাকর্ষ বল:
- এই সৃষ্টিজগতের সকলবস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে, সেটাই হচ্ছে মহাকর্ষ বল।
- এই বলের কারণে গ্যালাক্সির ভেতরে নক্ষত্ররা ঘুরপাক খায় কিংবা সূর্যকে ঘিরে পৃথিবী ঘোরে, পৃথিবীকে ঘিরে চাঁদ ঘোরে।
- পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের ওপর কাজ করে, তখন তাকে মধ্যাকর্ষণ বল বলে।
এই মধ্যাকর্ষণ বল আমাদেরকে নিচের দিকে (পৃথিবীর কেন্দ্রের দিকে) টেনে রেখেছে এবং এর কারণেই আমরা নিজেদের ওজনের অনুভূতি পাই।
- ভর আছে সেরকম যেকোন বস্তু অন্য বস্তুকে মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করে।

২. তড়িৎ চৌম্বক বা বিদ্যুৎ চৌম্বকীয় বল:
- দুটি আহিত কণা তাদের আধানের কারণে একে অপরের ওপর যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে তড়িৎ চৌম্বক বল বলে।

৩। দুর্বল নিউক্লীয় বল:
- দুর্বল নিউক্লীয় বল মহাবিশ্বের চারটি মৌলিক বলের মধ্যে দ্বিতীয় দুর্বলতম বল, যা মহাকর্ষ বলের চেয়ে অনেক বেশি শক্তিশালী কিন্তু সবল নিউক্লীয় ও তড়িৎচুম্বকীয় বলের চেয়ে দুর্বল।
- মহাকর্ষ এবং তড়িৎ চৌম্বক বল যেকোন দূরত্ব থেকে কাজ করতে পারে কিন্তু এই দুর্বল নিউক্লীয় বল খুবই অল্প দূরত্বে (১০- ১৮ m) কাজ করে।

৪। সবল নিউক্লীয় বল:
- সবল নিউক্লীয় বল হচ্ছে সৃষ্টিজগতের সবচেয়ে শক্তিশালী বল, তড়িৎ চৌম্বকীয় বল থেকেও ১০০ গুণ বেশি শক্তিশালি কিন্তু এটাও খুবই অল্প দূরত্বে (১০- ১৫ m) কাজ করে।
- সূর্য থকে প্রাপ্ত আলো ও তাপ এই বল দিয়ে তৈরি হয়।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৯০.
বিটা রশ্মি কোন ধরনের বিকিরণ হিসেবে পরিচিত?
  1. ইলেকট্রনের প্রবাহ
  2. প্রোটনের প্রবাহ
  3. নিউট্রনের প্রবাহ
  4. মেসনের প্রবাহ
সঠিক উত্তর:
ইলেকট্রনের প্রবাহ
উত্তর
সঠিক উত্তর:
ইলেকট্রনের প্রবাহ
ব্যাখ্যা

• বিটা রশ্মি মূলত একটি ধরনের ইলেকট্রন বিকিরণ হিসেবে পরিচিত। এটি পরমাণুর অস্থির নিউক্লিয়াস থেকে নির্গত হয় যখন একটি নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয় বা প্রোটন নিউট্রনে পরিণত হয়। এই প্রক্রিয়ায় উচ্চ-শক্তির ইলেকট্রন বা পজিট্রন নির্গত হয়, যাকে আমরা বিটা কণা বলি। বিটা রশ্মি অতিসূক্ষ্ম কণার মাধ্যমে অণু এবং অণুর সঙ্গে পারস্পরিক ক্রিয়া করতে পারে, ফলে এটি বিভিন্ন পদার্থে প্রবেশ করতে সক্ষম। বিকিরণের ধরনের দিক থেকে, এটি কেবল ইলেকট্রনের প্রবাহ এবং প্রোটন, নিউট্রন বা মেসনের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।
- তাই সঠিক উত্তর হলো: ক) ইলেকট্রনের প্রবাহ।

বিটা রশ্মির ধর্ম:
- এই রশ্মি ঋণাত্মক আধানযুক্ত।
- এই রশ্মি চৌম্বক ও তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়। 
- এটি প্রতিপ্রভা সৃষ্টি করে।
- বিটা কণিকার ভর একটি ইলেকট্রনের ভরের সমান।
- ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া সৃষ্টি করে।
- বিটা কণা প্রকৃতপক্ষে দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন।
- এর ভেদন ক্ষমতা আলফা রশ্মির চেয়ে বেশি এবং এটি 0.01m পুরু।

সূত্র: পদার্থবিজ্ঞান, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৯১.
পর্যায় সারণির কোন গ্রুপে নোবেল গ্যাস অবস্থান করে?
  1. গ্রুপ ১
  2. গ্রুপ ২
  3. গ্রুপ ১৮
  4. গ্রুপ ১৭
সঠিক উত্তর:
গ্রুপ ১৮
উত্তর
সঠিক উত্তর:
গ্রুপ ১৮
ব্যাখ্যা

• নোবেল গ্যাসগুলি পর্যায় সারণির গ্রুপ ১৮-এ অবস্থান করে। এই গ্যাসগুলোকে Inert Gas-ও বলা হয়, কারণ এরা রাসায়নিকভাবে খুবই স্থিতিশীল এবং সাধারণ পরিস্থিতিতে প্রায় কোনো যৌগ তৈরি করে না। এর প্রধান কারণ হলো এদের বাহ্যিক শক্তস্তর (ভ্যালেন্স শেল) পূর্ণ, যা অন্য পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার বা গ্রহণ করার প্রয়োজন নেই। গ্রুপ ১৮-এ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন অন্তর্ভুক্ত। এরা সাধারণত গ্যাস আকারে থাকে, বর্ণহীন, গন্ধহীন এবং অক্রিয়। অন্য গ্রুপের ধাতু বা অ-ধাতুর তুলনায় নোবেল গ্যাসের প্রতিক্রিয়া খুবই সীমিত।
- সুতরাং, সঠিক উত্তর হলো গ) গ্রুপ ১৮।


• নিষ্ক্রিয় গ্যাস:
- পর্যায় সারণির যেসব মৌলের পরমাণু সমূহ ইলেকট্রন আদান, প্রদান বা শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে না তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। 
- যৌগ গঠন না করার বৈশিষ্ট্যের কারণে এদেরকে নোবেল গ্যাস বলা হয়। 

• পর্যায় সারণির গ্রুপ ১৮ এর মৌল গুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস।
• এ গ্রুপের মৌল গুলো হল -
- হিলিয়াম (He),
- নিয়ন (Ne), 
- আর্গন (Ar), 
- ক্রিপটন (Kr), 
- জেনন (Xe), 
- রেডন (Rn), 
- ওগানেসন (Og)।

• গ্রুপ ১৮ এর মৌল অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস গুলোকে বলা হয় নোবেল গ্যাস।

তথ্যসূত্র:
- মাধ্যমিক রসায়ন; ৯ম ও ১০ম শ্রেণী।

৯২.
কয়লার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
  1. হাইড্রোজেন
  2. সালফার
  3. কার্বন
  4. সিলিকন
সঠিক উত্তর:
কার্বন
উত্তর
সঠিক উত্তর:
কার্বন
ব্যাখ্যা

• কয়লার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো কার্বন (গ)। কয়লা মূলত জীবাশ্ম উদ্ভিদ থেকে তৈরি হয়, যা বহু কোটি বছর ধরে চাপ ও তাপের প্রভাবে রূপান্তরিত হয়েছে। এই প্রক্রিয়ায় জীবাশ্ম উদ্ভিদের অর্গানিক যৌগগুলি নষ্ট হয়ে প্রায় সম্পূর্ণ কার্বনে পরিণত হয়। কার্বনই কয়লাকে শক্তি সরবরাহের প্রধান উৎস হিসেবে কাজ করতে সাহায্য করে। যখন কয়লা দহিত হয়, তখন কার্বনের জ্বালানি শক্তি তাপ ও বিদ্যুতের উৎপাদনে রূপান্তরিত হয়। অন্য উপাদান যেমন হাইড্রোজেন, সালফার বা সিলিকনও উপস্থিত থাকে, কিন্তু এদের পরিমাণ কম এবং মূলত কার্বনের সাথে রাসায়নিক ক্রিয়ায় ছোটখাটো প্রভাব ফেলে। তাই কয়লার মূল কার্যকারিতা নির্ভর করে কার্বনের উপর।

কয়লা: 
- কয়লা হলো কালো বা কালচে বাদামি রঙের এক ধরনের পাললিক শিলা। 
- কয়লার মূল উপাদান হচ্ছে কার্বন (C)। 
- কয়লা একটি দাহ্য পদার্থ, তাই জ্বালানি হিসেবে এর বহুল ব্যবহার রয়েছে। 
- প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের মতো কয়লা একটি জীবাশ্ম জ্বালানি (Fossil Fuel) হলেও এর গঠন প্রক্রিয়া আলাদা। 
- প্রায় ৩৫০ মিলিয়ন বছর আগে জলাভূমিতে জন্মানো প্রচুর ফার্ন, শৈবাল, গুল্ম ও অন্যান্য গাছপালা মরে ক্ষয়প্রাপ্ত হয়ে কয়লা তৈরি হয়েছে। 
- কয়লা তিন রকমের হয়ে থাকে। 
যথা - ১। অ্যানথ্রাসাইট, ২। বিটুমিনাস এবং ৩। লিগনাইট। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৯৩.
অণুচক্রিকা মূলত কোথা থেকে উৎপন্ন হয়?
  1. হৃৎপিণ্ড
  2. লিভার 
  3. অস্থিমজ্জা 
  4. লোমকোষ 
সঠিক উত্তর:
অস্থিমজ্জা 
উত্তর
সঠিক উত্তর:
অস্থিমজ্জা 
ব্যাখ্যা

• অণুচক্রিকা বা প্লেটলেট মূলত রক্তের ক্ষতের উপর রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং রক্তপাত রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্লেটলেটের উৎপত্তি হয় অস্থিমজ্জা থেকে, যা হাড়ের ভিতরের নরম তন্তু। অস্থিমজ্জায় বিশেষ ধরনের বড় কোষ থাকে, যাকে মেগাকারিওসাইট বলা হয়। এই মেগাকারিওসাইট থেকে ছোট ছোট প্লেটলেট ভাঙা বা ছিঁড়ে রক্তে প্রবেশ করে। অন্য অঙ্গ যেমন হৃৎপিণ্ড, লিভার বা লোমকোষ প্লেটলেট উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত নয়। তাই রক্তের স্বাভাবিক গঠন বজায় রাখতে এবং ক্ষত সৃষ্টির ক্ষেত্রে কার্যকর রক্ত জমাট বাঁধাতে প্লেটলেটের উৎপাদন অস্থিমজ্জায় ঘটে।

অণুচক্রিকা: 
- ইংরেজিতে এদেরকে প্লাটিলেট (Platelet) বলে।
- অণুচিক্রকা আকারে ছোট, বর্তুলাকার ও বর্ণহীন, এরা গুচ্ছাকারে থাকে। 
- অস্থিমজ্জার মধ্যে অণুচক্রিকা উৎপন্ন হয়। 
- অণুচক্রিকাগুলোর গড় আয়ু ৫-১০ দিন। 
- পরিণত মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে অণুচক্রিকার সংখ্যা প্রায় আড়াই লাখ। 
- অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 
- কোন রক্তবাহী নালির ক্ষতি হলে এরা অনতিবিলম্বে থ্রোম্বোপ্লাষ্টিন নামক এক প্রকার রাসায়নিক দ্রব্য নিঃসরণ করে, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।