পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
জর্জ আব্রাহাম গ্রিয়ারসন, জন ক্লার্ক মার্শম্যান, জোশুয়া মার্শম্যান, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, দাউদ হায়দার, দ্বিজেন্দ্রলাল রায়, দীনবন্ধু মিত্র, দীনেশচরুন্দ্র সেন, রফিক আজাদ, হাসান আজিজুল হক, হাসান হাফিজুর রহমান, হুমায়ুন আজাদ, হুমায়ুন কবির, হুমায়ূন আহমেদ, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় [প্রধান সাহিত্যিকগণের তথ্যগুলো ভালভাবে পড়বেন। আর বাকীদের ব্যাসিক তথ্যগুলো পড়বেন।] সোর্স: যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
'আত্মজা ও একটি করবী গাছ' গল্পগ্রন্থের পটভূমি কী?
  1. ক) দেশভাগ
  2. খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  3. গ) পানিপথের তৃতীয় যুদ্ধ
  4. ঘ) মুক্তিযুদ্ধ
ব্যাখ্যা
'আত্মজা ও একটি করবী গাছ' হাসান আজিজুল হক রচিত একটি গল্পগ্রন্থ।
- গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৭ খ্রিষ্টাব্দে। 
- দেশ বিভাগের ফলে সৃষ্ট ব্যক্তিচরিত্রের নৈতিক স্খলন সাম্প্রদায়িকতা এবং সংশ্লিষ্টঙ্কারণে সৃষ্ট চরম হতাশা ও দারিদ্র্য, উত্তেজক পরিস্থিতি ইত্যাদি বিষয় নিয়ে রচিত হয় 'আত্মজা ও একটি করবী গাছ'।
- বাংলাদেশের ছোটগল্পের ধারায় এই গল্পগ্রন্থটি খুবই গুরুত্বপূর্ণ। 

এতে আছে ৮ টি গল্প -
- আত্মজা ও একটি করবী গাছ,
- পরবাসী,
- সারাদুপুর,
- অন্তর্গত নিষাদ,
- মারী,
- উটপাখি,
- সুখের সন্ধানে,
- আমৃত্যু আজীবন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'ঠাকুরমার ঝুলি' এর সম্পাদক কে?
  1. ক) জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
  2. খ) দীনেশচন্দ্র সেন
  3. গ) সুকুমার রায়
  4. ঘ) দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার
ব্যাখ্যা
'ঠাকুরমার ঝুলি' এর সম্পাদক দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার। 
- প্রকাশিত হয় ১৯০৭ খ্রিষ্টাব্দে।
- বইগুলো বাংলাদেশে প্রচলিত বিভিন্ন রূপকথার সংকলন। 
- রূপকথার সঙ্গে এখানে উপকথার বৈশিষ্ট আছে।
- কারন এখানে পশুপাখির মুখদিয়েও কাহিনী বর্ণিত আছে।

দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার সম্পাদিত অন্যান্য উল্লেখযোগ্য কয়েটি গ্রন্থ:
- ঠাকুরদাদার ঝুলি,
- ঠানদিদির থলে,
- দাদামশায়ের থলে,
- খোকা বাবুর খেলা, 
- আমাল বই, 
- কিশোরদের মন, 
- বাংলার সোনার ছেলে, 
- পৃথিবীর রূপকথা ও 
- সবুজ লেখা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'ইয়ংবেঙ্গল' প্রতিষ্ঠানটি কার দ্বারা প্রভাবিত?
  1. ক) জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
  2. খ) জোশুয়া মার্শম্যান
  3. গ) জন ক্লার্ক মার্শম্যান
  4. ঘ) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
ব্যাখ্যা
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও (১৮০৯-১৯৩১) হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন।
- 'ইয়ংবেঙ্গল' ডিরোজিও প্রভাবিত এক তরুন ছাত্রগোষ্ঠী।
- এদের মধ্যে  প্রধান ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রসিককৃষ্ণ মল্লিক, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ী, প্যারীচাঁদ মিত্র ও তারা চাঁদ চক্রবর্তী।
- ছাত্র হিসেবে সকলেই ছিলেন প্রতিভাবান, ইংরেজি শিক্ষার প্রতি প্রবল আগ্রহী।
- প্রথম জীবনে হিন্দুধর্মের প্রতি অশ্রদ্ধাপরায়ণ ও ঐতিহ্য সম্পর্কে অত্যন্ত সমালোচনা-মুখর। 
- প্রচলিত হিন্দুত্বের বিরুদ্ধে বিদ্রোহ তাদের ঐক্যসূত্র। 
- ঊনবিংশ শতাব্দীর সাহিত্য, ধর্ম, নীতি গঠনে তাদের বিশিষ্ট ভূমিকা ছিল। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
দাউদ হায়দার রচিত গ্রন্থ কোনটি?
  1. ক) পাখির বাসা
  2. খ) নেই কেন সেই পাখি
  3. গ) এই শাওনে এই পরবাসে
  4. ঘ) ভালো আছি ভালো থেকো
ব্যাখ্যা
লেখক দাউদ হায়দার এর জন্ম ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, পাবনার দোহায়। 
তাঁর প্রকাশিত গ্রন্থ- 
- জন্মই আমার আজন্ম পাপ,
- এই শাওনে এই পরবাসে,
- আমি ভাল আছি তুমি, 
- পাথরের পুঁথি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কবি রফিক আজাদ রচিত কাব্য কোনটি?
  1. ক) স্বগত সংলাপ
  2. খ) ফেরার সময়
  3. গ) চুনিয়া আমার আর্কেডিয়া
  4. ঘ) এই গৃহ এই সন্ন্যাস
ব্যাখ্যা
'চুনিয়া আমার আর্কেডিয়া' কাব্যটির রচয়িতা রফিক আজাদ (১৯৪৩)। 
কবিতাটি নিম্নরূপ- 

চুনিয়া আমার আর্কেডিয়া
             - রফিক আজাদ
স্পর্শকাতরতাময় এই নাম
উচ্চারণমাত্র যেন ভেঙে যাবে,
অন্তর্হিত হবে তার প্রকৃত মহিমা,-
চুনিয়া একটি গ্রাম, ছোট্ট কিন্তু ভেতরে-ভেতরে
খুব শক্তিশালী
মারণাস্ত্রময় সভ্যতার বিরুদ্ধে দাঁড়াবে।

মধ্যরাতে চুনিয়া নীরব।
চুনিয়া তো ভালোবাসে শান্তস্নিগ্ধ পূর্ণিমার চাঁদ,
চুনিয়া প্রকৃত বৌদ্ধ-স্বভাবের নিরিবিলি সবুজ প্রকৃতি;
চুনিয়া যোজনব্যাপী মনোরম আদিবাসী ভূমি।
চুনিয়া কখনো কোনো হিংস্রতা দ্যাখেনি।
চুনিয়া গুলির শব্দে আঁতকে উঠে কি?
প্রতিটি গাছের পাতা মনুষ্যপশুর হিংস্রতা দেখে না-না ক’রে ওঠে?
- চুনিয়া মানুষ ভালোবাসে।   (সংকলিত)

তাঁর রচিত অন্যান্য কাব্য- 
- অসম্ভবের পায়ে,
- সীমাবদ্ধ জলে সীমিত সবুজে, 
- নির্বাচিত কবিতা, 
- সশস্ত্র সুন্দর, 
- হাতুড়ীর নিচে জীবন, 
- অপর অরণ্য, 
- প্রিয় শাড়িগুলি, 
- খুব বেশি দূরে নয় ইত্যাদি। 

উৎস: চুনিয়া আমার আর্কেডিয়া এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক। 
.
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলোতে কোন অঞ্চলের চিত্র পাওয়া যায়?
  1. ক) বঙ্গ
  2. খ) গৌড়
  3. গ) পুণ্ড্র
  4. ঘ) রাঢ়
ব্যাখ্যা
• কথাসাহিত্যিক, রাজনীতিবিদ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ১৮৯৮ সালের ২৩ জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে এক জমিদারবংশে তাঁর জন্মগ্রহণ করেন। 
- তারাশঙ্করের প্রথম গল্প ‘রসকলি’ সেকালের বিখ্যাত পত্রিকা কল্লোল-এ প্রকাশিত হয়।
- এছাড়া কালিকলম, বঙ্গশ্রী,  শনিবারের চিঠি,  প্রবাসী, পরিচয় প্রভৃতি প্রথম শ্রেণির পত্র-পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়। 
- তার উপন্যাসগুলোতে রাঢ় অঞ্চলের গ্রামীণ জীবনের সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় নিপুনভাবে উপস্থাপিত হয়েছে। 

• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- হাঁসুলী বাঁকের উপকথা, 
- একটি কালো মেয়ের কথা,
- চৈতালি ঘূর্ণি,
- আরোগ্য নিকেতন,
- সপ্তপদী,
- কবি,
- পঞ্চগ্রাম,
- গণদেবতা,
- ধাত্রীদেবতা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
Linguistic Survey of India গ্রন্থে ভারতের কতটি ভাষার বিবরণ রয়েছে?
  1. ক) ১৫৪ টি
  2. খ) ১৭৯ টি
  3. গ) ২৪৪ টি
  4. ঘ) ৫৪৪ টি
ব্যাখ্যা
জর্জ আব্রাহাম গ্রিয়ারসন ১৯০৩ খ্রিস্টাব্দে ভারতীয় ভাষা সম্পর্কিত তথ্য ও উপাদানের ভিত্তিতে গবেষণা শুরু করেন।
- এ গবেষণার ফলই তাঁর জীবনের অমর কীর্তি Linguistic Survey of India।
- এতে তৎকালীন ভারতের প্রচলিত ১৭৯টি ভাষা ও ৫৪৪ টি উপভাষার বিবরণ রয়েছে। 
- ১৯০৩-২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত ২০ খন্ডে ৮০০০ পৃষ্ঠায় এ মহাগ্রন্থ প্রকাশিত হয়। এটি ভারতের ভাষা-জাত-কুল সম্পর্কে যেমন বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করেছে, তেমনি ভারতের আধুনিক ভাষাতত্ত্বের সূতিকাগার হিসেবেও কাজ করেছে।
- তাঁর এ অসামান্য গবেষণার স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাঁকে মর্যাদাপূর্ণ Order of Merit উপাধিতে ভূষিত করে।
- ডাবলিন, অক্সফোর্ড, পাটনা ও Halle (জার্মানি) বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
জোশুয়া মার্শম্যান কোন পত্রিকার প্রধান উদ্যোক্তা?
  1. ক) সমাচার দর্পন
  2. খ) ফ্রেন্ড অব ইন্ডিয়া
  3. গ) দিগদর্শন
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
জোশুয়া মার্শম্যান, (১৭৬৮-১৮৩৭)  পন্ডিত, প্রাচ্যবিদ্যাবিশারদ, ধর্মতাত্ত্বিক, শ্রীরামপুর মিশনের অন্যতম প্রতিষ্ঠাতা। 
জোশুয়া মার্শম্যান ভারতে সংবাদপত্রের সূচনাকারীদের অন্যতম। 

তিনি যেসকল পত্রিকার প্রধান উদ্যোক্তা ছিলেন সেগুল হচ্ছে-
- সমাচার দর্পন,
- দিগদর্শন
- ফ্রেন্ড অব ইন্ডিয়া

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
নিম্নের কোনটি হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়?
  1. ক) শ্যামল ছায়া
  2. খ) জাহান্নম হইতে বিদায়
  3. গ) অনীল বাগচীর একদিন
  4. ঘ) জোছনা ও জননীর গল্প
ব্যাখ্যা
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস -
- জোছনা ও জননীর গল্প,
- আগুনের পরশমণি,
- শ্যামল ছায়া,
- সৌরভ,
- ১৯৭১,
- অনীল বাগচীর একদিন।

অন্যদিকে, 'জাহান্নম হইতে বিদায়' (১৯৭১) শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০.
দ্বিজেন্দ্রলাল রায় রচিত প্রথম কাব্য কোনটি?
  1. ক) আর্যগাথা
  2. খ) আলেখ্য
  3. গ) ত্রীবেণী
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
দ্বিজেন্দ্রলাল রায় রচিত প্রথম কাব্য 'আর্যগাথা'।
- কাব্যটি প্রকাশিত হয় ১৮৮২ খ্রিষ্টাব্দে। 
- লেখক ছাত্রাবস্থায় এ কাব্যটি প্রকাশিত হয়। 
- তাঁর রচিত ইংরেজি কাব্যগ্রন্থের নাম Lyrics of Ind. 
তাঁর রচিত ব্যঙ্গ কবিতা- 
- আষাঢ়ে
- হাসির গান 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
নাট্যকার দীনবন্ধু মিত্র রচিত সর্বশেষ নাটক কোনটি?
  1. ক) জামাইবরিক
  2. খ) নবীন তপস্বিনী
  3. গ) কমলেকামিনী
  4. ঘ) লীলাবতী
ব্যাখ্যা
নাট্যকার দীনবন্ধু মিত্র রচিত সর্বশেষ নাটক 'কমলেকামিনী'। 
-  নাটকটি প্রকাশিত হয় ১৮৭৩ খ্রিষ্টাব্দে। 
- এই নাটকের পটভূমি কাছাড় অঞ্চল। 
- নাটকগুলির সবই অভিজাত বংশীয় তবে দুর্বল। 
- নাটকটির উল্লেখযোগ্য চরিত্র: রাজা, সমরকেতু, শশাঙ্কশেখর, গান্ধারী, সুশীলা, সুরবালা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'কবি' উপন্যাসে কোন সম্প্রদায়ের কথা বলা হয়েছে?
  1. ক) ডোম
  2. খ) ধীবর
  3. গ) সাঁওতাল
  4. ঘ) কাহার
ব্যাখ্যা
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস 'কবি'।
- এটি প্রকাশিত হয় ১৯৪১ খ্রিষ্টাব্দে ।
- এটি তাঁর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। 
- এই উপন্যাসটি ডোম সম্প্রদায়ের একজন যুবকের কবি রূপে প্রতিষ্ঠা এবং দুটি নারীর সঙ্গে তার সম্পর্ক বিষয়ক কাহিনী বর্ণিত হয়েছে।
- এই উপন্যাসের  ''জীবন এতো ছোট ক্যানে? '' - সংলাপটি ক্ল্যাসিক মর্যাদা পেয়েছে। 

- 'কবি' নামে হুমায়ুন আহমেদের একটি জনপ্রিয় উপন্যাস রয়েছে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।