পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes৪৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৮
সিলেবাস
পরীক্ষা- ১১ বাংলা একাডেমি প্রণীত প্রমিত বানানের নিয়মাবলি (লেকচার ৯)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১]

৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১] · তারিখ অনির্ধারিত · ৪৮ প্রশ্ন

.
বাংলা একাডেমির ‘প্রমিত বাংলা বানানের নিয়ম' কত সালে প্রণীত হয়? 
  1. ১৯৯২
  2. ১৯৯৪
  3. ১৯৯৬
  4. ১৯৯০
সঠিক উত্তর:
১৯৯২
উত্তর
সঠিক উত্তর:
১৯৯২
ব্যাখ্যা

১৯৯২ সালে বাংলা একডেমি প্রমিত বাংলা বানানের বেশ কয়েকটি নিয়ম প্রণয়ন করে।  

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?
  1. শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
  2. শিরোশ্ছেদ, দারিদ্র্য, সমীচিন
  3. শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
  4. শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
সঠিক উত্তর:
শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
উত্তর
সঠিক উত্তর:
শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
ব্যাখ্যা

শুদ্ধ বানান- শিরশ্ছেদ, দরিদ্রতা/ দারিদ্র্য, সমীচীন।

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? 
  1. শূণ্য
  2. প্রোজ্জ্বল
  3.  পুন্য
  4. ভূবন
সঠিক উত্তর:
প্রোজ্জ্বল
উত্তর
সঠিক উত্তর:
প্রোজ্জ্বল
ব্যাখ্যা

-  শুদ্ধ বানান- শূন্য, পুণ্য, ভুবন ।

প্র+উজ্জ্বল= প্রোজ্জ্বল।

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
কোন বানানটি শুদ্ধ নয়?
  1.  মনীষী
  2.  ইন্দ্ৰিয়
  3. নিশীথিনীনাথ
  4. উর্দ্ধ
সঠিক উত্তর:
উর্দ্ধ
উত্তর
সঠিক উত্তর:
উর্দ্ধ
ব্যাখ্যা

- উর্দ্ধ এর শুদ্ধরূপ ঊর্ধ্ব ।

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন- 
  1. ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
  2.  যশলাভ, সদ্যোজাত, সম্বৰ্ধনা
  3.  স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিকী
  4. ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত
সঠিক উত্তর:
 স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিকী
উত্তর
সঠিক উত্তর:
 স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিকী
ব্যাখ্যা

 শুদ্ধ বানান (ক) ভবিষ্যৎ, ভৌগোলিক, যক্ষা। (খ) সদ্যোজাত, সংবর্ধনা। (গ) সবগুলোই শুদ্ধ। (ঘ) ঐকতান, কেবল/মাত্র, উপরিউক্ত/ উপর্যুক্ত।

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।  

.
বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ? 
  1. হাতি/হাতী
  2. নারি/নারী 
  3. জাতি/জাতী
  4. দাদি/দাদী
সঠিক উত্তর:
নারি/নারী 
উত্তর
সঠিক উত্তর:
নারি/নারী 
ব্যাখ্যা

- ‘বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, নারি/নারী দুটি বানান শুদ্ধ। তবে দুটি বানান একই অর্থ প্রকাশ করে না। অন্যদিকে হাতি, জাতি ও দাদি বানানগুলো শুদ্ধ হলেও হাতী, জাতী ও দাদী বানানগুলো অশুদ্ধ।

অপ্রাণিবাচক শব্দ ও ইতরপ্রাণিবাচক অতৎসম শব্দের শেষে ই/ঈ-কারের মধ্যে ই-কার হবে। যেমন :
অপ্রাণিবাচক শব্দ : বাড়ি, গাড়ি, শাড়ি, চাবি ইত্যাদি ।
ইতরপ্রাণিবাচক শব্দ : পাখি, হাতি, চড়ুই, মুরগি ইত্যাদি. 

প্রতিপাদিতঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
ভুল কোনটি? 
  1. অধিকারিণী
  2. তপস্বিণী 
  3. সঙ্গিনী
  4. প্রতিহারিণী
সঠিক উত্তর:
তপস্বিণী 
উত্তর
সঠিক উত্তর:
তপস্বিণী 
ব্যাখ্যা

কোনো শব্দের শেষে যদি ঈ-কার
থাকে, সেই শব্দের সঙ্গে জগৎ,
বাচক, বিদ্যা, সভা, ত্ব, তা, নী, ণী,
পরিষদ, তত্ত্ব ইত্যাদি যুক্ত হয়ে যদি
নতুন শব্দ গঠন করে, তবে পূর্ববর্তী
শব্দের ঈ-কার নবগঠিত শব্দে
সাধারণত ই-কারে পরিণত হয়।
যেমন : প্রাণী+বিদ্যা = প্রাণিবিদ্যা
প্রাণী+জগৎ = প্রাণিজগৎ
প্রাণী+বাচক = প্রাণিবাচক
মন্ত্রী+সভা = মন্ত্রিসভা
মন্ত্রী+পরিষদ = মন্ত্রিপরিষদ
কৃতী+ত্ব = কৃতিত্ব
স্থায়ী+ত্ব = স্থায়িত্ব
দায়ী+ত্ব = দায়িত্ব
প্রতিদ্বন্দ্বী+তা = প্রতিদ্বন্দ্বিতা
সহমর্মী+তা = সহমর্মিতা
বাগী+তা = বাগ্মিতা
সঙ্গী+নী = সঙ্গিনী
তপস্বী+নী=তপস্বিনী
অধিকারী+ণী = অধিকারিণী
প্রতিহারী+ণী = প্রতিহারিণী
ইত্যাদি)

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
ভুল কোনটি? 
  1. আযান
  2. শহিদ
  3.  খুশি
  4. নবি
অনির্ধারিত
ব্যাখ্যা

বাংলা একডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, সকল বানানই শুদ্ধ।  
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 

.
ভুল কোনটি? 
  1. পদবী
  2. পদবি
  3.  উষা
  4. উর্ণা
সঠিক উত্তর:
পদবী
উত্তর
সঠিক উত্তর:
পদবী
ব্যাখ্যা

 তৎসম শব্দগুলো সংস্কৃতের যথাযথ বানানে লিখতে হবে। তবে, যে-সব
বানানে মূল সংস্কৃত ই-কার ও ঈ-
কার এবং উ-কার ও উ-কার উভয়ই
শুদ্ধ হিসেবে গ্রহণ করেছে, সে
বানানগুলোতে শুধু ই-কার এবং উ-
কার ব্যবহৃত হবে । যেমন : সংস্কৃতে
পদবী ও পদবি দুটোই শুদ্ধ বানান ।
এক্ষেত্রে বাংলায় ‘পদবি' গৃহীত
হবে। সংস্কৃতে ঊষা ও উষা দুটোই শুদ্ধ বানান। এক্ষেত্রে ‘উষা” গৃহীত
হবে।
এ-রকম আরো উদাহরণ:
কিংবদন্তি, শ্রেণি, খঞ্জনি, চিৎকার,
ধমনি, ধূলি, পঞ্জি, ভঙ্গি, মঞ্জুরি, মসি,
লহরি, সরণি, সূচি, উর্ণা ইত্যাদি ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১০.
কোনটি শুদ্ধ বানান?
  1. আশির্বাদ
  2. বিপনী
  3. খ্রিষ্টাব্দ
  4. কোনটিই শুদ্ধ নয়
সঠিক উত্তর:
খ্রিষ্টাব্দ
উত্তর
সঠিক উত্তর:
খ্রিষ্টাব্দ
ব্যাখ্যা

ব্যাখ্যা : শুদ্ধ বানান খ্রিষ্টাব্দ , বিপণি, আশীর্বাদ। 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১১.
কোন বানানটি সঠিক? 
  1. মুহুর্ত
  2. দারিদ্রতা
  3. দূষণীয়
  4. নুপূর
সঠিক উত্তর:
দূষণীয়
উত্তর
সঠিক উত্তর:
দূষণীয়
ব্যাখ্যা

 শুদ্ধ বানানগুচ্ছ- মুহূর্ত, দারিদ্র্য/দরিদ্রতা, দূষণীয়, নূপুর। 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১২.
নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ?
  1. নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব
  2. অনূর্বর, ঊর্ধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি
  3. ভূরিভূরি, ভুঁড়িওয়ালা, মাতৃস্বসা
  4. রানি, বিকিরণ, দুরতিক্রম্য
সঠিক উত্তর:
রানি, বিকিরণ, দুরতিক্রম্য
উত্তর
সঠিক উত্তর:
রানি, বিকিরণ, দুরতিক্রম্য
ব্যাখ্যা

- শুদ্ধ বানান- ক. নিক্বণ, সূচ্যগ্র, অনূর্ধ্ব; খ. অনুর্বর, ঊর্ধ্বগামী, শুদ্ধাশুদ্ধি; গ. ভূরিভূরি, ভুঁড়িওয়ালা, মাতৃসা; ঘ. রানি, বিকিরণ, দুরতিক্রম্য।

প্রতিপাদিত: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৩.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. আশিস
  2.  আশীষ
  3. আশীস
  4. আশিষ
সঠিক উত্তর:
আশিস
উত্তর
সঠিক উত্তর:
আশিস
ব্যাখ্যা

শুদ্ধ বানান- আশিস। অর্থ- দোয়া, আশীর্বাদ, শুভেচ্ছা।

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৪.
সঠিক বানান নির্ণয় করুন।
  1. বয়সন্ধি
  2. অসমিচীন
  3. মনন্ত্রর
  4. অন্তঃকলহ
সঠিক উত্তর:
অন্তঃকলহ
উত্তর
সঠিক উত্তর:
অন্তঃকলহ
ব্যাখ্যা

শুদ্ধ বানান- অসমীচীন, বয়ঃসন্ধি, মন্বন্তর।

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৫.
কোন বানানটি অশুদ্ধ?
  1. উপর্যুক্ত
  2. উপরোক্ত
  3. উপকর্ত্রী
  4. উপর্যুপরি
সঠিক উত্তর:
উপরোক্ত
উত্তর
সঠিক উত্তর:
উপরোক্ত
ব্যাখ্যা

অশুদ্ধ বানান উপরোক্ত। 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৬.
সঠিক বানান নির্ণয় করুন।
  1. অনসূয়
  2. সমীরন
  3. স্বচ্ছল
  4. সম্পূর্ন
সঠিক উত্তর:
অনসূয়
উত্তর
সঠিক উত্তর:
অনসূয়
ব্যাখ্যা

শুদ্ধ বানান- অনসূয়, সচ্ছল, সম্পূর্ণ, সমীরণ ।

অনসূয়= বিণ. ঈর্ষাশূন্য, বিদ্বেষহীন। স্ত্রী. অনসূয়া।

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৭.
শুদ্ধ বানান কোনটি-
  1. সান্তনা
  2. বৈশিষ্ট
  3. আনুষঙ্গিক
  4. তদানুসারে
সঠিক উত্তর:
আনুষঙ্গিক
উত্তর
সঠিক উত্তর:
আনুষঙ্গিক
ব্যাখ্যা

শুদ্ধ বানান- তদনুসারে , বৈশিষ্ট্য, সান্ত্বনা। 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৮.
শব্দের সঠিক বানান নির্ণয় করুন:
  1. পীড়াপিড়ি
  2. পিড়াপিড়ী
  3. পীড়াপীড়ি
  4. পিড়াপীড়ি
সঠিক উত্তর:
পীড়াপীড়ি
উত্তর
সঠিক উত্তর:
পীড়াপীড়ি
ব্যাখ্যা

 শুদ্ধ বানান- পীড়াপীড়ি

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৯.
কোনটি শুদ্ধ বানান?
  1.  নূ্ন্যতম
  2. ন্যুনতম
  3. ন্যূনতম
  4. নুন্যতম
সঠিক উত্তর:
ন্যূনতম
উত্তর
সঠিক উত্তর:
ন্যূনতম
ব্যাখ্যা

শুদ্ধ বানান- ন্যূনতম, ন্যূনাধিক । 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২০.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. মাহাত্ম্য
  2. মহত্ত্বর
  3. মহত্ত
  4. উপরের কোনটিই নয় 
সঠিক উত্তর:
মাহাত্ম্য
উত্তর
সঠিক উত্তর:
মাহাত্ম্য
ব্যাখ্যা

শুদ্ধ বানান- মাহাত্ম্য, মহত্তম, মহত্তর, মহত্ত্ব।

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২১.
কোন বানানটি সঠিক?
  1. মহর্সি
  2. মহর্ষি
  3. মহর্ষী
  4. মহর্সী
সঠিক উত্তর:
মহর্ষি
উত্তর
সঠিক উত্তর:
মহর্ষি
ব্যাখ্যা

শুদ্ধ বানান- মহর্ষি

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২২.
কোন বানানটি সঠিক?
  1. শ্রাবন
  2. শ্রাবনী
  3. স্রাবন
  4. স্রাবণ
সঠিক উত্তর:
স্রাবণ
উত্তর
সঠিক উত্তর:
স্রাবণ
ব্যাখ্যা

শুদ্ধ বানান- স্রাবণ, শ্রাবণ, শ্রাবণী, শ্রাবণিক ।

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২৩.
নিচের কোন বানানটি ভুল?
  1. বিদ্যুৎ
  2. বৈদ্যুত
  3. বৈদ্যুতিক 
  4. বিদ্যুতিকরণ
সঠিক উত্তর:
বিদ্যুতিকরণ
উত্তর
সঠিক উত্তর:
বিদ্যুতিকরণ
ব্যাখ্যা

 শুদ্ধ বানান- বৈদ্যুত , বিদ্যুৎ, বৈদ্যুতিক ।

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২৪.
কোন বানানটি সঠিক?
  1. মুমূর্ষা
  2. মূর্ধণ্য
  3. চাহণ
  4. পুরান
সঠিক উত্তর:
মুমূর্ষা
উত্তর
সঠিক উত্তর:
মুমূর্ষা
ব্যাখ্যা

শুদ্ধ বানান- মুমূর্ষা, চাহন, মূর্ধন্য, পুরাণ। 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২৫.
কোন বানানটি শুদ্ধ? 
  1. তিতীক্ষা
  2. তীতিক্ষা
  3. তিতিক্ষা 
  4. তীতীক্ষা
সঠিক উত্তর:
তিতিক্ষা 
উত্তর
সঠিক উত্তর:
তিতিক্ষা 
ব্যাখ্যা

শুদ্ধ বানান-  তিতিক্ষা । 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২৬.
কোন বানানটি শুদ্ধ?
  1.  ভূমিষ্ট 
  2. ভুমিষ্ঠ
  3. ভূমীষ্ঠ
  4. ভূমিষ্ঠ
সঠিক উত্তর:
ভূমিষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
ভূমিষ্ঠ
ব্যাখ্যা

শুদ্ধ বানান-  ভূমিষ্ঠ । 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২৭.
কোনটি শুদ্ধ বানান? 
  1. ইতিপূর্বে
  2. ইতঃপূর্বে
  3. ইতোপূর্বে
  4. ইতপূর্বে
সঠিক উত্তর:
ইতঃপূর্বে
উত্তর
সঠিক উত্তর:
ইতঃপূর্বে
ব্যাখ্যা

শুদ্ধ বানান- ইতঃপূর্বে । 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২৮.
কোনটি শুদ্ধ বানান? 
  1. প্রণয়ণ
  2. প্ৰণয়ন
  3. প্রনয়ন
  4. প্রনয়ণ
সঠিক উত্তর:
প্ৰণয়ন
উত্তর
সঠিক উত্তর:
প্ৰণয়ন
ব্যাখ্যা

শুদ্ধ বানান-  প্রণয়ন। 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২৯.
কোন বানানটি শুদ্ধ?
  1. ঐন্দ্রজালিক
  2. ঐন্দ্রজালীক
  3. ঈন্দ্রজালিক
  4. ঈন্দ্রজালীক
সঠিক উত্তর:
ঐন্দ্রজালিক
উত্তর
সঠিক উত্তর:
ঐন্দ্রজালিক
ব্যাখ্যা

শুদ্ধ বানান-  ঐন্দ্রজালিক। 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৩০.
কোন বানানটি শুদ্ধ?
  1. দুষ্কৃতকারি
  2. দুষ্কৃতিকারি
  3. দুষ্কৃতিকারী
  4. দুষ্কৃতকারী
সঠিক উত্তর:
দুষ্কৃতকারী
উত্তর
সঠিক উত্তর:
দুষ্কৃতকারী
ব্যাখ্যা

শুদ্ধ বানান-  দুষ্কৃতকারী। 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৩১.
শুদ্ধ বানান নির্ণয় করুন?
  1. অস্তমান
  2. অস্তমাণ
  3. অস্তায়মান
  4. অস্তায়মাণ
সঠিক উত্তর:
অস্তায়মান
উত্তর
সঠিক উত্তর:
অস্তায়মান
ব্যাখ্যা

শুদ্ধ বানান- অস্তায়মান। 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৩২.
কোন বানানটি সঠিক?
  1. নীরিক্ষন
  2. নিরীক্ষন
  3. নীরিক্ষণ
  4. নিরীক্ষণ
সঠিক উত্তর:
নিরীক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
নিরীক্ষণ
ব্যাখ্যা

শুদ্ধ বানান- নিরীক্ষণ। 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৩৩.
কোনটি শুদ্ধ বানান?
  1. অধঃগতি 
  2. অধগতি
  3. অধোগতি
  4. অধোঃগতি
সঠিক উত্তর:
অধোগতি
উত্তর
সঠিক উত্তর:
অধোগতি
ব্যাখ্যা

শুদ্ধ বানান- অধোগতি। 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৩৪.
কোনটি শুদ্ধ বানান?
  1. নিরহংকারী
  2. নিরহংকার
  3. নিরহংকারি
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
নিরহংকার
উত্তর
সঠিক উত্তর:
নিরহংকার
ব্যাখ্যা

শুদ্ধ বানান- নিরহংকার। 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৩৫.
কোনটি শুদ্ধ বানান? 
  1. আদ্যক্ষর
  2. আদ্যাক্ষর
  3. আদ্যোক্ষর
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
আদ্যাক্ষর
উত্তর
সঠিক উত্তর:
আদ্যাক্ষর
ব্যাখ্যা

শুদ্ধ বানান- আদ্য+অক্ষর= আদ্যাক্ষর। 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৩৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. নিসুতি
  2. নিষুপ্তি
  3. নিষুতি
  4. নিষুতী
সঠিক উত্তর:
নিষুপ্তি
উত্তর
সঠিক উত্তর:
নিষুপ্তি
ব্যাখ্যা

শুদ্ধ বানান- নিষুপ্তি। 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৩৭.
কোনটি শুদ্ধ বানান?
  1. পসারিণী
  2. পসারিনী
  3. পসারীনি
  4. পসারীনী
সঠিক উত্তর:
পসারিণী
উত্তর
সঠিক উত্তর:
পসারিণী
ব্যাখ্যা

শুদ্ধ বানান-পসারিণী। 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৩৮.
শুদ্ধ শব্দ কোনটি?
  1. নিশীথ
  2. নিশিথ
  3. নীশিথ
  4. নীশীথ
সঠিক উত্তর:
নিশীথ
উত্তর
সঠিক উত্তর:
নিশীথ
ব্যাখ্যা

শুদ্ধ বানান-নিশীথ। 

প্রতিপাদিত: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৩৯.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. নারীত্ব
  2. কৃতিত্ব
  3. সতিত্ব
  4. ব্যক্তিত্ব
সঠিক উত্তর:
সতিত্ব
উত্তর
সঠিক উত্তর:
সতিত্ব
ব্যাখ্যা

শুদ্ধ বানান-সতীত্ব। 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৪০.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. মরীচিকা
  2. মরিচীকা 
  3. মরিচিকা
  4. মরীচীকা
সঠিক উত্তর:
মরীচিকা
উত্তর
সঠিক উত্তর:
মরীচিকা
ব্যাখ্যা

শুদ্ধ বানান-মরীচিকা। 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৪১.
কোন বানানটি সঠিক? 
  1. স্বত্ত্ব
  2. সত্তা
  3. স্বত্তা
  4. সত্বা
সঠিক উত্তর:
সত্তা
উত্তর
সঠিক উত্তর:
সত্তা
ব্যাখ্যা

শুদ্ধ বানান-সত্তা। 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৪২.
কোনটি শুদ্ধ বানান?
  1. রূপায়ন
  2. রুপায়ন
  3. রূপায়ণ
  4.  রুপায়ণ
সঠিক উত্তর:
রূপায়ণ
উত্তর
সঠিক উত্তর:
রূপায়ণ
ব্যাখ্যা

শুদ্ধ বানান-রূপায়ণ। 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৪৩.
কোনটি শুদ্ধ বানান?
  1. মূর্ধন্য
  2. মূর্ধণ্য
  3. মুর্ধন্য
  4. মুর্ধণ্য
সঠিক উত্তর:
মূর্ধন্য
উত্তর
সঠিক উত্তর:
মূর্ধন্য
ব্যাখ্যা

শুদ্ধ বানান-মূর্ধন্য। 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৪৪.
কোনটি শুদ্ধ বানান?
  1. অদ্যপি
  2. অদ্যাপি
  3. অদ্যপী
  4. অদ্যাপী
সঠিক উত্তর:
অদ্যাপি
উত্তর
সঠিক উত্তর:
অদ্যাপি
ব্যাখ্যা

শুদ্ধ বানান- অদ্য+অপি= অদ্যাপি। 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৪৫.
কোনটি শুদ্ধ বানান?
  1. অপ্রণয়িনী
  2. অপ্ৰনয়িনী
  3. অপ্রণয়িণী
  4. অপ্রনয়ীনী
সঠিক উত্তর:
অপ্রণয়িণী
উত্তর
সঠিক উত্তর:
অপ্রণয়িণী
ব্যাখ্যা

শুদ্ধ বানান- অপ্রণয়িণী।

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৪৬.
কোনটি শুদ্ধ বানান?
  1. বাল্মিকী
  2. বাল্মিকি
  3. বাল্মীকি
  4. বাল্মীকী
সঠিক উত্তর:
বাল্মীকি
উত্তর
সঠিক উত্তর:
বাল্মীকি
ব্যাখ্যা

শুদ্ধ বানান- বাল্মীকি। 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৪৭.
কোনটি শুদ্ধ বানান? 
  1. ক্ষুৎপীড়িত
  2. ক্ষুৎপিড়িত
  3. ক্ষুতপীড়িত
  4. ক্ষুৎপিড়ীত
সঠিক উত্তর:
ক্ষুৎপীড়িত
উত্তর
সঠিক উত্তর:
ক্ষুৎপীড়িত
ব্যাখ্যা

শুদ্ধ বানান- ক্ষুৎপীড়িত । 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৪৮.
কোন বানানটি শুদ্ধ?
  1. স্নেহাশিষ
  2. স্নেহাশীস
  3. স্নেহাশিস
  4. উপরের কোনটিই শুদ্ধ নয়
সঠিক উত্তর:
স্নেহাশিস
উত্তর
সঠিক উত্তর:
স্নেহাশিস
ব্যাখ্যা

শুদ্ধ বানান- স্নেহাশিস । 

প্রতিপাদিতঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।