পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes২৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৫
সিলেবাস
Exam - 47 General Knowledge: Topic: Global History (বৈশ্বিক ইতিহাস,মানব সমাজের বিবর্তন,বিশ্ব সভ্যতা); International Issues (রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, কূটনৈতিক ইত্যাদি) International and Regional Organization. [UN ও এর সহযোগী সংস্থা, ব্রেটন উডস সংস্থা, বিভিন্ন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা, EU, Commonwealth, NAM, OIC, African Union, APEC, Arab League, ASEAN, BENELUX, BIMSTEC, BRICS, CIRDAP, G-7, D-8, G-20, G-77, GCC, OPEC, SAARC, ECO, OECD, ADB, AIIB, NDB, IDB, RCEP, WEF, ICC, AFTA, EFTA, NAFTA, APTA, COMESA, MERCOSUR]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
Where did the ancient Machu Picchu civilization built?
  1. Egypt
  2. Iraq
  3. Mexico
  4. Peru
ব্যাখ্যা
মাচু পিচু:
- মাচু পিচু পেরুর উরুবাম্বা উপত্যকার ওপরে অবস্থিত একটি প্রাচীন ইনকা শহর, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৪৩০ মিটার (৭৯৭০ ফুট) উচ্চতায় অবস্থিত।
- এটি ১৫ শতকে নির্মিত হয়েছিল এবং ইনকা সভ্যতার অন্যতম নিদর্শন হিসেবে বিবেচিত হয়।
- ১৯১১ সালে হাইরাম বিংহাম এই শহরটি পুনরায় আবিষ্কার করেন, যা পরবর্তীতে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে।
- ১৯৮৩সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে।
- বর্তমানে এটি বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের একটি।

এছাড়া,
– ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরের করকোভাদো পাহাড়ের চূড়ায় অবস্থিত।
– তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত।
– কলোসিয়াম রোমের একটি প্রাচীন অ্যাম্ফিথিয়েটার।

উৎস: Britannica.
.
How many years is the term for temporary members of the United Nations?
  1. 9 Years
  2. 5 Years
  3. 1 Years
  4. 2 Years
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ:
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১০ টি অস্থায়ী সদস্যে দেশ  প্রতি বছর সাধারণ পরিষদ কর্তৃক দুই বছরের মেয়াদের জন্য নির্বাচিত করা হয়।
- জাতিসংঘ সনদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রাথমিক দায়িত্ব নিরাপত্তা পরিষদের।
- মূল পাঁচটি স্থায়ী সদস্য এবং ১০ টি অস্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন , যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স।
- স্থায়ী সদস্য পদের জন্য ভারত, জাপান ব্রাজিল , কানাডা দাবিদার।
- অস্থায়ী সদস্যদের আঞ্চলিক প্রতিনিধিত্বের জন্য নির্বাচিত করা হয়।
- যার মধ্যে পাঁচটি  আফ্রিকা বা এশিয়া থেকে।
- ১টি পূর্ব ইউরোপ  থেকে , ২টি ল্যাটিন আমেরিকা  থেকে ।
- ২টি পশ্চিম ইউরোপ বা অন্যান্য অঞ্চল থেকে।
উল্লেখ্য,
- বাংলাদেশ এশিয়া অঞ্চল থেকে মোট দুইবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। 
- প্রথমবার: ১৯৭৯ সালে -১৯৮০ সাল মেয়াদে দ্বিতীয়বার: ২০০০-২০০১ সাল মেয়াদে। 

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়,  এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়& UN ওয়েবসাইট।
.
Which civilization is associated with the Ziggurat religious temple?
  1. Assyria
  2. Sumerian
  3. Babylonian
  4. Mesopotamian
ব্যাখ্যা
সুমেরীয় সভ্যতা:
- সুমেরীয়দের কেন্দ্রীয় ধর্ম মন্দিরকে বলা হয় 'জিগুরাত' এবং ধর্মগুরুকে বলত 'পাতেজি'।
- দক্ষিণ ইরাকের প্রাচীন মেসোপটেমীয় উড়ে শহরে অবস্থিত।
- মেসোপটেমীয় অঞ্চলে বসতি গড়ে তোলার প্রথম নেতৃত্ব দেয় সুমেরীয়রা।
- সুমেরীয় একটি জাতির নাম।
- তাদের আদি বাসস্থান ছিল মেসোপটেমিয়ার উত্তর-পূর্বে অবস্থিত এলামের পাহাড়ি অঞ্চলে।
- সুমেরীয়রা খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দের পূর্বেই সুমেরু নগর গড়ে তোলে।

অপরদিকে
- মেসোপটেমীয় সভ্যতা:
- টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা সভ্যতা গড়ে ওঠে।
- Mesopatamia শব্দের মানে দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। 
- পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা।
- এ সভ্যতাকে চারটি পর্যায়ে ভাগ করা যায়- ১) সুমেরীয় সভ্যতা। ২) ব্যাবিলনীয় সভ্যতা। ৩) অ্যাসেরীয় সভ্যতা। ৪) ক্যালেডীয় সভ্যতা। 
- এই সভ্যতা বর্তমানে মধ্যপ্রাচ্য , দক্ষিণ -পশ্চিম এশিয়া ও ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অবস্থান।
- এই সভ্যতার দেশ সমূহ- ইরাক, কুয়েত, তুরস্ক, ও সিরিয়ার অংশবিশেষ। 

উৎস: বাংলাদেশ ইতিহাস ও সভ্যতা, নবম-দশম শ্রেণি।
.
Amnesty International is an organisation associated with which of the following fields?
  1. Protection of Cruelty to animals
  2. Environment protection
  3. Protection of human rights
  4. Protection of historic monuments
ব্যাখ্যা
Amnesty International:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।
- বিনাবিচারে আটক ব্যক্তিদের মুক্তির লক্ষ্যে নিবেদিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি ১৯৬১ সালের ২৮ মে ব্রিটিশ আইনজীবী পিটার বেনেনসেন কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর লন্ডন, যুক্তরাজ্য।
- এটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়।
- ১৯৭৮ সালে মানবাধিকার ক্ষেত্রে জাতিসংঘ পুরস্কারে ভূষিত করা হয়।
- এই প্রতিষ্ঠান নিয়মিতভাবে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস, ১ মে দিবস এবং ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করে থাকে।
– ভিন্নমতাবলম্বী হিসেবে আটককৃতদের আশু ও নিঃশর্ত মুক্তি, রাজবন্দিদের স্বচ্ছ ও দ্রুত বিচারকার্য সম্পাদন, সব ধরনের উৎপীড়ন ও নির্যাতনের অবসান এবং মৃত্যুদনণ্ড নিয়ে কথা বলে।

উৎস: Amnesty International ওয়েবসাইট।
.
Which country was a founding member of BRICS?"
  1. Singapore
  2. Bangladesh
  3. South Korea
  4. South Africa
অনির্ধারিত
ব্যাখ্যা
দক্ষিণ আফ্রিকা প্রতিষ্ঠাতা সদস্য নয়।দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে BRICS এ যোগ দেয়। অপশনে সঠিক উত্তর না থাকায় উত্তরটি বাতিল করা হলো।
 
BRICS:

- BRICS এর প্রাথমিক সদস্য – ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন।
-
পূর্ব নাম BRIC.
- ১৬ মে ২০০৯ সালে গঠিত হয়।
- ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগ দেওয়ার পর নাম হয় BRICS . 
- ব্রিকসের সদর দপ্তর নেই।
- ব্রিকস এর সর্বশেষ সম্মেলন হয়- কাজান, রাশিয়া ( অক্টোবর, ২২-২৪, ২০২৪)।
- ব্রিকস এর উদ্যেগে ২০১৪ সালে New Deveolpment Bank গঠন করা হয়।
- NDB সদর দপ্তর চীনের সাংহাই শহরে।
- এর লক্ষ্য সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বৃহত্তর অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সমন্বয় তৈরি করা।
- যা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এবং বিশ্বব্যাংকের মতো পশ্চিমা-প্রভাবশালী বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রভাবকে প্রতি-ভারসাম্য করতে সক্ষম।

উৎস: Britannica & BRICS ওয়েবসাইট।
.
Which country is not included in Indochina?
  1. Philippine
  2. Vietnam
  3. Laos
  4. Cambodia
ব্যাখ্যা
ইন্দোচীন:
– দক্ষিণ পূর্ব - এশিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল ইন্দোচীন।
– ভিয়েতনাম ,লাওস, এবং কম্বোডিয়া এই তিনটি অঞ্চল নিয়ে গঠিত।
– ১৯৫৮ থেকে ১৮৯৩ এর মধ্যে, ফ্রান্স প্রথম ইন্দোচীনা ইউনিয়ন গঠন করে।
– ১৯৪০ সালে জাপান উত্তর ভিয়েতনামের টনকিন অঞ্চল দখল করে।
– ১৯৪৫ সালের আগস্টে জাপানের আত্মসমর্পণের পর উত্তরে ভিয়েতনামের জাতীয়তাবাদী নেতা হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্র ঘোষণা করে।
– প্রথম ইন্দোচীন যুদ্ধ , ১৯৪৯ -১৯৫০ সালের পর তারা নিজেদের স্বশাসিত রাষ্ট্র ঘোষণা দেয়।

উৎস: Britannica.
.
The Headquarters of Islamic Development Bank is in -
  1. Cairo
  2. Jeddah
  3. Rabat
  4. None of these
ব্যাখ্যা
ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।

‍IsDB:
– পূর্ণরূপ -Islamic Development Bank.
–১৯৭৫ সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
– বর্তমানে এর সদস্য সংখ্যা -৫৭ টি। (ফেব্রুয়ারি, ২০২৫)।
– ৫৭ তম সদস্য দেশ- গায়ানা।
– যে সকল দেশ ওআইসি সদস্য সেগুলো আইডিবি সদস্য পদ লাভের যোগ্যতা অর্জন করে।
– বাংলাদেশে কার্যক্রম শুরু করে -১৯৮৩ সাল থেকে।
– আইভরি কোস্ট ওয়াইসি সদস্য কিন্তু IDB সদস্য নয়।
– IsDB বর্তমান চেয়ারম্যান- HE.Dr. Muhammad Sulaiman Al Jasser, ( ফেব্রুয়ারি ২০২৫)।

উল্লেখ্য,
– বাংলাদেশ ১৯৭৪ সালে সদস্য পদ লাভ করে।

উৎস: Britannica & IsDB ওয়েবসাইট।
.
The Voluntary charity organization Oxfam International is which country-based?
  1. United Kingdom
  2. United States
  3. Germany
  4. Russia
ব্যাখ্যা
Oxfam International:
- অক্সফাম ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা।
– “অক্সফাম” নামটি ১৯৪২ সালে ব্রিটেনে প্রতিষ্ঠিত অক্সফোর্ড কমিটি ফর ফামিন রিলিফ থেকে এসেছে।
– ১৯৯৫ সালে একটি স্বাধীন বেসরকারি সংস্থা হিসেবে গঠিত হয়।
— এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে।
– প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল ব্রিটেনে।
– অক্সফাম ইন্টারন্যাশনাল বেসরকারিভাবে অর্থায়িত আন্তর্জাতিক সংস্থা।
– এটি বিশ্বব্যাপি দরিদ্র বা দুর্যোগ -পীড়িত সম্প্রদায়ের জন্য ত্রাণ ও উন্নয়ন কার্যক্রম সহায়তা করে।
— বর্তমানে ৭৯ টি দেশে এর কার্যক্রম চলমান রয়েছে। (ফেব্রুয়ারি ২০২৫)।

উৎস: Oxfam International ওয়েবসাইট।
.
When did the Russian Revolution take place?
  1. in 1689
  2. in 1789
  3. in 1907
  4. in 1917
ব্যাখ্যা
রুশ বিপ্লব:
– ১৯১৭ সালে রাশিয়ায় দুটি বিপ্লব হয়েছিল যথা- বলশেভিক বিপ্লব এবং ফেব্রুয়ারি বিপ্লব। এই দুটি বিপ্লবকে একত্রে রুশ বিপ্লব বলা হয়।

ফেব্রুয়ারি বিপ্লব:
- রুশ বিপ্লবের প্রথম অংশকে ফেব্রুয়ারি বিপ্লব বলে।
- ফলে রাজতন্ত্র বিলুপ্ত ঘটে।
- নেতৃত্ব দেন আলেক্সান্দ্রে এফ ক্যারোনস্কি।

বলশেভিক বিপ্লব
- বলশেভিক বিপ্লব অপর নাম অক্টোবর বিপ্লব।
- সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক এক কথায় রাশিয়ার আর্থ-সামাজিক জীবনে এক গুণগত পরিবর্তনের মধ্যে দিয়ে এক তুন যুগের সূচনা করে বলশেভিক বিপ্লব।
- রাশিয়ার শ্রমিক শ্রেণি, কৃষক সমাজ এবং সাধারণ মানুষ বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হয়েছিল অাসিয়ান কমিউনিস্ট তথা 'বলশেভিক' পার্টির নেতৃত্বে।
- এই পার্টির মূলনায়ক ছিলেন ভ. ই. লেনিন বা ভ্লাদিমির ইলিচ লেনিন।

অন্যদিকে,
– ফরাসি বিপ্লব হয় ১৭৮৯ সালে।

উৎস: Britannica & বিশ্ব ইতিহাস ও সভ্যতা, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
In which country was the first summit of the Non-Aligned Movement?
  1. Ghana
  2. Iran
  3. Egypt
  4. Yugoslavia
ব্যাখ্যা
NAM:
- NAM এর পূর্ণরূপ Non-Aligned Movement.
- ন্যাম আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা যা তৃতীয় বিশ্বের দেশগুলো নিয়ে তাদের নিরপেক্ষতা বজায় রেখে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কাজ করে।
- এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়– বেলগ্রেড, যুগোস্লাভিয়া।
- বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- ১৯৫৫ সালে বান্দুং সম্মেলনে এটি গঠনের সিদ্ধান্ত হয়।
- আনুষ্ঠানিকভাবে গঠিত হয় – ১ সেপ্টেম্বর ১৯৬১ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা- ১২১টি ( ফেব্রুয়ারি -২০২৫)।

উৎস: NAM ওয়েবসাইট।
১১.
The Chief Economist of the World Bank is - (February 2025)
  1. Ajay Banga
  2. John Maynard Keynes
  3. Indermit Gil
  4. Ansula kant
ব্যাখ্যা
World Bank:
- বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ Indermit Gill।
- এর ১৪ তম প্রেসিডেন্ট Ajay Banga।
- বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে।
- বিশ্বব্যাংকের পাঁচটি সদস্যকে একত্রে বিশ্বব্যাংক গ্রুপ বলে। যথা -
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4. International Center for Settlement of Investment Dispute (ICSID).
5. International Development Association (IDA).

উৎস: World Bank ওয়েবসাইট।
১২.
Which of the following is included "Bretton Woods Institutions"?
  1. ADB
  2. IDB
  3. NDB
  4. IBRD
ব্যাখ্যা
Bretton Woods Institutions: 
- Bretton Woods Institutions এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান দুটি।

- প্রতিষ্ঠান দুটি হচ্ছে: IMF ও IBRD.
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ - International Bank for Reconstruction Development.
- ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IMF ও IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি উপাদান নিয়ে গঠিত, যথা:
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment  Guarantee Agency (MIGA).
4. International Center for Settlement of Investment Dispute (ICSID).
5. International Development Association (IDA).
উল্লেখ্য,
-  IMF বিশ্বব্যাংক গ্রুপের অন্তর্ভুক্ত নয়।

উৎস: World Bank ওয়েবসাইট।
১৩.
The European Union was established in-
  1. 1992
  2. 1993
  3. 1991
  4. 1994
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন (EU):
-
১ নভেম্বর  ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
-
বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক  ও রাজনৈতিক জোট।
- ৭ ফেব্রুয়ারি ১৯৯২ সালে  নেদারল্যান্ড এর  ম্যাসট্রিচট  চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ চুক্তির ফলে ইউরোপীয় ইউনিয়ন  ও  ইউরোপীয় ইউনিয়নের দেশ সমূহ একক মুদ্রা  ইউরো চালু হয়। 
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ - ২৭টি।
- সর্বশেষ সদস্য- ক্রোয়েশিয়া -২০২৩ সালে।
- এর সদর দপ্তর - ব্রাসেলস, বেলজিয়াম।
- ক্রোশিয়া শেনজেন এবং ইউরো মুদ্রা গ্রহণ করে ১ জানুয়ারি ,২০২৩ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য -৬টি।
- যথা- বেলজিয়াম, ফ্রান্স, জার্মান, ইতালি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড।

উৎস: EU ওয়েবসাইট।
১৪.
What was the foundation of the establishment of the Arab League?
  1. Kairo Protocol
  2. Tripoli Protocol
  3. Alexandria Protocol
  4. Bagdad Protocol
ব্যাখ্যা
আরব লীগ:
- আরব দেশগুলোর আঞ্চলিক জোট।
- এটি সাক্ষরিত হয় ৭ অক্টোবর ১৯৪৪ সালে।
- গঠিত হয় ২২ মার্চ ১৯৪৫।
- আরব লীগের ভিত্তি ছিল আলেকজান্দ্রিয়া প্রটোকল।
- সদর দপ্তর : কায়রো, মিশর।
- প্রতিষ্ঠাকালীন সদস্য - ৭টি।
- যথা: মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া জর্ডান, এবং ইয়েমেন। 
- বর্তমান সদস্য দেশ- ২২টি। ফেব্রুয়ারি ২০২৫)
- আফ্রিকান মহাদেশ থেকে আরব লীগের সদস্য দেশ- লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, মৌরিতানিয়া, কমোরাস, সোমালিয়া।
- এর উদ্দেশ্য - সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক,  অর্থনৈতিক, ও সামাজিক কর্মকাণ্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা। 
উল্লেখ্য,
- সংযুক্ত আরব আমিরাত ৬ ডিসেম্বর  ১৯৭১ সালে আরব লীগে যোগদান করে।
- ২০১১ সালে সিরিয়াকে আরব লীগের সদস্যপদ স্থগিত করা হয়েছিল।

উৎস: Arab League.
১৫.
Which one is known as the "Soft Loan Window"?
  1. MIGA 
  2. IDA
  3. IMF
  4. IFC
ব্যাখ্যা
IDA:
- IDA এর পূর্ণরূপ -International Development Association.
– আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA) হল বিশ্বব্যাংকের একটি অংশ।
– যা বিশ্বের নিম্ন আয়ের দেশগুলোকে সহায়তা করে। 
– IDA এর অনুদান এবং কম সুদে ঋণ দেয় দেশগুলিকে।
কম ঋণের সুদের কারণে IDA কে ‍Soft Loan Window বলা হয়।
– ভবিষ্যতে বিনিয়োগ জীবনযাত্রার মান উন্নত এবং বিশ্বব্যাপী নিরাপদ ও সমৃদ্ধ কমিউনিটি তৈরি করতে সাহায্য করে।
– এই ১৯৬০ সালে ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। 
– বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি।(ফেব্রুয়ারি ২০২৫)।
বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে। 
– এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।

উৎস: IDA ওয়েবসাইট।
১৬.
The Organization of the Petroleum Exporting Countries (OPEC) was created by — 
  1. Teheran Conference
  2. Jeddah Conference
  3. Baghdad Conference
  4. Karacus Conference
ব্যাখ্যা
ওপেক: 

– তৈল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন হচ্ছে OPEC।
– এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালে  ১৪ সেপ্টেম্বর বাগদাদ সম্মেলনের মাধ্যমে।
– প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল – ৫টি ( ইরান ইরাক, কুয়েত, ভেনিজুয়েলা ও সৌদি আরব)।
– বর্তমানে সদস্য সংখ্যা – ১২টি।
– ওপেক এর সদর দপ্তর – ভিয়েনা, অস্ট্রিয়া।
– এর মূল উদ্দেশ্য - তৈল রপ্তানি এবং এর মূল্য নির্ধারণ করা।
–  অ- আরব এশীয় দেশ ইরান।
– অ- আরব দেশগুলো , ইরান , নাইজেরিয়া, ভেনিজুয়েলা, কঙ্গো প্রজাতন্ত্র, গ্যাবন ও নিরক্ষীয় গিনি। 

উল্লেখ্য,
– ওপেকের প্রথম পাঁচ বছর সদর দপ্তর ছিল জেনেভা, সুইজারল্যান্ড।

উৎস: ওপেক ওয়েবসাইট।
১৭.
Where is the SAARC Cultural Center?
  1. Colombo, Sri Lanka 
  2. Islamabad , Pakistan
  3. Kathmandu, Nepal  
  4. Dhaka, Bangladesh 
ব্যাখ্যা
SAARC:
- সার্ক এর পূর্ণরূপ - South Asian Association for Regional Cooperation। 
- সার্ক গঠিত হয়- ৮ ডিসেম্বর ১৯৮৫সালে। 
- সার্ক এর Cultural Center কলম্বো, শ্রীলঙ্কা।
- রূপকার ছিলেন -তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
- সার্ক এর সদস্য -৮টি
- এর সর্বশেষ সদস্য দেশ - আফগানিস্তান (৩ এপ্রিল ২০০৭)।
- ১ম শীর্ষ সম্মেলন হয় ঢাকা, বাংলাদেশ (৭-৮ ডিসেম্বর ১৯৮৫)।

সার্কের কয়েকটি আঞ্চলিক কেন্দ্র:
•সার্ক কৃষি তথ্যকেন্দ্র, ঢাকা।
•সার্ক আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র , ভারত।
•সার্ক এনার্জি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান।
•সার্ক যক্ষ্মা কেন্দ্র-  কাঠমান্ডু,নেপাল।

উৎস: SAARC ওয়েবসাইট।
১৮.
Only Asian country in the G-7 is —
  1. India
  2. Malaysia
  3. China 
  4. Japan
ব্যাখ্যা
জি-৭:
– বিশ্বের শিল্প উন্নত সাতটি দেশের জোটকে জি- ৭ বলা হয়। 
একমাত্র এশীয় দেশ জাপান।
– প্রতিষ্ঠিত হয় - ১৫ নভেম্বর ১৯৭৫ সালে।
– এর উদ্দেশ্য সদস্য দেশগুলোকে পারস্পরিক অর্থনৈতিকভাবে সহযোগিতা করা ।
প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৬টি। যথা-
১. যুক্তরাজ্য
২. কানাডা 
৩. জাপান 
৪. জার্মানি
৫. ইতালি
৬. যুক্তরাষ্ট্র
৭. ফ্রান্স

উল্লেখ্য,  
- রাশিয়া জি-৭ এ যোগ দেয় -১৯৯৭ সালে। 
– পূর্বে এর সদস্য ছিল ৮টি , তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়াকে সদস্যপদ থেকে স্থগিত করা হয়।

উৎস: G-7 ওয়েবসাইট।
১৯.
How many members are there in ADB? (February 2025)
  1. 68
  2. 69
  3. 56
  4. 77
ব্যাখ্যা
ADB:
- ADB এর পূর্ণরূপ Asian Development Bank। 
- এটা প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট ১৯৬৬ সালে।
- সদর দপ্তর - ম্যানিলা, ফিলিপাইন।
- বর্তমানে এর সদস্য সংখ্যা- ৬৯টি। (ফেব্রুয়ারি ২০২৫)।
- প্রতিষ্ঠাকালীন সদস্য  ছিল ৩১টি।
- সর্বশেষ সদস্য Israel (সেপ্টেম্বর ২০২৪)।
- বাংলাদেশ এডিবির সদস্য পদ লাভ করে -১৯৭৩ সালে। 
- এডিবির বর্তমান প্রেসিডেন্ট  Masatsugu Asakawa (ফেব্রুয়ারি ২০২৫)।

উল্লেখ্য, 
- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ১৯৬৬ সালের ২২ আগস্ট ০১ লক্ষ শেয়ার ও ৩১টি সদস্যদেশ নিয়ে যাত্রা শুরু করে। 
- ১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর থেকে বিগত ৫০ বছর যাবৎ এশিয়া প্যাসিফিক অঞ্চলে উন্নয়ন সহায়তা প্রদান করে আসছে। 
- এডিবিতে বাংলাদেশের অবস্থান ২০তম এবং,
- আঞ্চলিক দেশসমূহের মধ্যে ১৩ তম।

উৎস: ADB  ওয়েবসাইট।
২০.
World Economic Forum (WEF) 55th Summit held in -
  1. 10-14 January 2025
  2. 20-24 January 2025
  3. 18-20 January 2025
  4. None of above
ব্যাখ্যা
WEF:
- WEF এর পূর্ণরূপ- World Economic Forum.
- বিশ্ব অর্থনৈতিক ফোরাম হলো আন্তর্জাতিক পাবলিক-প্রাইভেট সহযোগিতা সংস্থা। 
- এর সর্বশেষ বৈঠক, ২০-২৪ জানুয়ারি ২০২৫ দাভোস , সুইজারল্যান্ড। 
- এটি প্রতিষ্ঠিত হয় -  ২৪ জানুয়ারি ১৯৭১ সালে।
- এটি প্রতিষ্ঠিত করেন -Klaus Schwab.
- এর সদর দপ্তর - Cologny ,Switzerland.
- এটি একটি বৈশ্বিক, নিরপেক্ষ এবং অলাভজনক এমন প্ল্যাটফর্ম।
উল্লেখ্য, 
- প্রতি বছর সুইজারল্যান্ড এর ডাভোসে এর সভা অনুষ্ঠিত হয়।
উৎস: WEF ওয়েবসাইট। 
২১.
D-8 Organization for Economic Cooperation is following principles–
  1. Peace instead of conflict
  2. Dialogue instead of confrontation
  3. Cooperation instead of exploitation
  4. Above all
ব্যাখ্যা
D-8:
– ডি-৮ উন্নয়নশীল দেশের পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতামূলক সংস্থা।
– এটি প্রতিষ্ঠিত হয় - ১৫ জুন ১৯৯৭।
– বর্তমান সদস্য ৮টি।
– সদর দপ্তর - ইস্তানবুল ,তুরস্ক।
ডি-৮ প্রথম সম্মেলন (১৯৯৭ ইস্তানবুল) কয়েকটি নীতি অনুমোদন করে, যথা-
•Peace instead of conflict.
•Dialogue instead of confrontation.
•Cooperation instead of exploitation.
•Justice instead of double-standard.
•Equality instead of discrimination.
•Democracy instead of oppression.
সদস্য দেশ গুলো, যথা-
১. বাংলাদেশ
২. পাকিস্তান
৩. ইরান
৪. তুরস্ক
৫. মিশর 
৬. ইন্দোনেশিয়া
৭. মালয়েশিয়া
৮. নাইজেরিয়া 

উৎস: D-8 ওয়েবসাইট।
২২.
Where is the Headquarters of CIRDAP?
  1. Dhaka
  2. Washington
  3. Jakarta 
  4. Manila
ব্যাখ্যা
CIRDAP:
– এর পূর্ণরূপ- Center on integrated Rural Development for  Asia and the Pacific।
এর সদর দপ্তর ঢাকায়। 
– একটি আন্তঃসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা। 
– ১৯৭৯ সালের ৬ জুলাই প্রতিষ্ঠিত হয়।
– জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় পরিচালিত হচ্ছে।
– এর সদস্য সংখ্যা -১৫টি। যথা- আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত,  ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম।

উল্লেখ্য,
– ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে ৬ জুলাইকে ‘বিশ্ব গ্রামীণ উন্নয়ন দিবস’ হিসেবে ঘোষণা করে একটি প্রস্তাব গৃহীত হয়।

উৎস: CIRDAP ওয়েবসাইট।
২৩.
Historical “D-day” is related with–
  1. Gulf war
  2. 1st world war
  3. 2nd world war
  4. Russia- Ukraine war
ব্যাখ্যা
Historical “D-day”:

- ১৯৩৯ সালের মে মাসে হিটলার ফ্রান্স আক্রমণ করেন এবং মাত্র ছয় সপ্তাহের মধ্যে ফ্রান্স দখল করে নেন।
- ফ্রান্স দখল করার পর সোভিয়েত ইউনিয়ন আক্রমণের জন্য প্রস্তুত হতে থাকে জার্মানি।
- ১৯৪৪ সালের ৬ জুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশের সেনাবাহিনী দ্বারা ফ্রান্সের উত্তরাঞ্চলীয় নরমান্ডি উপকূলে  জার্মানের নাৎসিদের হাত থেকে ফ্রান্সকে দখল মুক্ত করার নাম ছিল D-ডে।
- ৬ জুন, ১৯৪৪ সালে D-ডে বা অপারেশন ওভারলোড শুরুর দিন বলা হয়। 
- ডি দিবস বা অবতরণের দিন ধার্য করা হয় ১৯৪৪ সালের ১ই জুন কিন্তু  প্রতিকূল আবহাওয়ার জন্য ৬ জুন করা হয়। 

উল্লেখ্য,
– ২য় বিশ্বযুদ্ধ শুরু হয়  ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মান পোল্যান্ড আক্রমণের মধ্যে দিয়ে।
– এই যুদ্ধে অক্ষ শক্তি ছিল - জার্মান ,জাপান, ইতালি। 
– ২য় বিশ্বযুদ্ধ শেষ হয় ২সেপ্টম্বর ১৯৪৫ ।

উৎস: History.com
২৪.
Which country has withdrawn its membership from the Commonwealth?
  1. Zimbabwe
  2. Zambia
  3. Ireland
  4. A & C
ব্যাখ্যা
কমনওয়েলথ:
কমনওয়েলথ এর সদস্যপদ ত্যাগকারী দুটি দেশ, যথা- আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে। 
– কমনওয়েলথ গঠনের ধারণা নেওয়া  হয় ১৯২৬ সালে। 
– ব্রিটিশ কমনওয়েলথ অব নেশন নামে পরিচিত ছিল (১৯৩১-১৯৪৯)।
– ব্রিটিশ শব্দটি বাদ দেওয়া হয় ১৯৪৯ সালে। 
– ব্রিটিশ  উপনিবেশে না থেকে কমনওয়েলথ সদস্য দেশসমূহ যথা- মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
– ব্রিটিশ উপনিবেশের সদস্য ছিল কিন্তু  কমনওয়েলথ  এর সদস্য না যথা-  বাহারাইন, ইরাক, মিশর, জর্ডান কুয়েত, মিয়ানমার কাতার, যুক্তরাষ্ট্র, সুদান ইত্যাদি।
– পাকিস্তান ১৯৭২ সালে ত্যাগ করে  আবার ১৯৮৯ সালে যোগ দেয়। 
– দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে ১৯৯৪ সালে যোগ দেয়।

উল্লেখ্য,
– বর্তমানে কমনওয়েলথের সদস্য -৫৬টি।
– সর্বশেষ সদস্য টোগো, (ফেব্রুয়ারি ২০২৫)।

উৎস: Commonwealth ওয়েবসাইট।
২৫.
Which of the following is not associated with the UNO?
  1. ILO
  2. ASEAN
  3. FAO
  4. None of the above
ব্যাখ্যা
ASEAN:
- এর পূর্ণরূপ Association of Southest  Asian Nations.
-
দক্ষিণ পূর্ব এশিয়ার  একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- বর্তমানে এর সদস্য সংখ্যা ১০টি।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে।
- এর সদর দপ্তর জার্কাতা, ইন্দোনেশিয়া। 
- এর বর্তমান সদস্য দেশগুলো যথা- ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার।

ILO:
- এর পূর্ণরূপ International Labour organization.
- এটি ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

FAO: 
- বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (FAO)।
- ১৯৪৫ সালে ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালে এর সদস্য পদ লাভ করে।
উল্লেখ্য, 
- ILO ও FAO জাতিসংঘের অঙ্গসংস্থা। 

উৎস: ASEAN& Britannica ওয়েবসাইট ।