পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২ অক্টোবর, ২০২০সময়25 minutes৪৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষাঃ বিগত ২টি পরীক্ষার প্রশ্নের উপর [পরীক্ষার আগে আর্কাইভ বাটনে ২টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২ অক্টোবর, ২০২০ · ৫০ প্রশ্ন

.
বাক্যে সম্বোধনের এর পরে কি বসে?
  1. ক) দাঁড়ি
  2. খ) সেমিকোলন
  3. গ) কোলন
  4. ঘ) কমা
সঠিক উত্তর:
ঘ) কমা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কমা
ব্যাখ্যা

কমা (,)
১) বাক্য সুস্পষ্ট করতে বাক্যকে কয়েকটি ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাঝে কমা বসে। যেমন- সুখ চাও, সুখ পাবে বই পড়ে।
২) পরস্পর সম্পর্কিত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে ব্যবহৃত হলে শেষ পদটি ছাড়া প্রতিটির পরে কমা বসে। যেমন- ১৬ ডিসেম্বর আমাদের মন সুখ, স্বাচ্ছন্দ্য, ভালবাসা, আনন্দে ভরে থাকে।
৩) সম্বোধনের পরে কমা বসে। যেমন- রশিদ, এদিকে এসো।
৪) জটিল বাক্যের প্রত্যেকটি খন্ডবাক্যের পরে কমা বসে। যেমন- যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে।
৫) কোন বাক্যে উদ্ধৃতি থাকলে, তার আগের খন্ডবাক্যের শেষে কমা (,) বসে। যেমন- আহমদ ছফা বলেন, ‘মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।’ তুমি বললে, ‘আমি কালকে আবার আসবো।’
৬) মাসের তারিখ লেখার সময় বার ও মাসের পর কমা বসে। যেমন- ২৫ বৈশাখ, ১৪১৮, বুধবার।
৭) ঠিকানা লেখার সময় বাড়ির নাম্বার বা রাস্তার নামের পর কমা বসে। যেমন- ৬৮, নবাবপুর রোড, ঢাকা- ১০০০।
8) ডিগ্রী পদবি লেখার সময় কমা ব্যবহৃত হয়। যেমন- ডক্টর মুহম্মদ এনামুল হক, এম,এ, পি-এইচ,ডি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।

.
যোগরূঢ় শব্দ কোনটি?
  1. ক) পাঠক
  2. খ) লেখক
  3. গ) বহুব্রীহি
  4. ঘ) সন্দেশ
সঠিক উত্তর:
গ) বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর:
গ) বহুব্রীহি
ব্যাখ্যা

সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমন- পঙ্কজ, আদিত্য, রাজপুত, মহাযাত্রা, জলধি, তুরঙ্গম, জলদ, দশানন, পরিবার, বহুব্রীহি, গোঁফখেজুরে, অসুখ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

.
'আলাহিদা' থেকে 'আলাদা' শব্দটি হবার কারণ?
  1. ক) বর্ণবিপর্যয়
  2. খ) বর্ণদ্বিত্ব
  3. গ) বর্ণাগম
  4. ঘ) অন্তর্হতি
সঠিক উত্তর:
ঘ) অন্তর্হতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অন্তর্হতি
ব্যাখ্যা

শব্দের মধ্যে কোনাে ব্যঞ্জনধ্বনি লােপ পেলে তাকে অন্তর্হতি বলে।
যেমন- আলাহিদা > আলাদা, ফাল্গুন > ফাগুন, ফলাহার > ফলার ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) প্রভাকর
  2. খ) সুধাকর
  3. গ) চপলা
  4. ঘ) দ্রম
সঠিক উত্তর:
গ) চপলা
উত্তর
সঠিক উত্তর:
গ) চপলা
ব্যাখ্যা

বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ হলো শম্পা, তড়িৎ, চপলা, চঞ্চলা, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী ইত্যাদি।
সূত্রঃ প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, একাদশ-দ্বাদশ শ্রেণী, ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন।

.
'কাঁদন' শব্দটি গঠিত হয়েছে-
  1. ক) প্রত্যয়যোগে
  2. খ) সমাস যোগে
  3. গ) উপসর্গযোগে
  4. ঘ) সন্ধিযোগে
সঠিক উত্তর:
ক) প্রত্যয়যোগে
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রত্যয়যোগে
ব্যাখ্যা

ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে 'অন' প্রত্যয় ব্যবহৃত হয়ঃ
√কাঁদ+অন = কাঁদন
√নাচ+অন = নাচন
√বাড়+অন= বাড়ন
√ঝুল+অন = ঝুলন
√দুল+অন = দোলন

ধাতুর শেষে ‘আ-কার’ থাকলে ‘ওন’ হয়। যেমন-
√খা+অন = খাওন
√ছা+অন = ছাওন
√দে+অন = দেওন
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
'Abstract' শব্দের অর্থ কি?
  1. ক) আদিরূপ
  2. খ) স্থপতি
  3. গ) স্থাপত্যকলা
  4. ঘ) বিমূর্ত
সঠিক উত্তর:
ঘ) বিমূর্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিমূর্ত
ব্যাখ্যা

Archetype- আদিরূপ, Amplitude – বিস্তার, Amplification – পরিবর্ধন, Abstract – বিমূর্ত।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং শীকর বাংলা প্রশ্ন পাঠ, মোহসীনা নাজিলা।

.
নিচের কোনটি তুর্কি শব্দ-
  1. ক) আব্বু
  2. খ) চাচা
  3. গ) বিবি
  4. ঘ) দাদা
সঠিক উত্তর:
গ) বিবি
উত্তর
সঠিক উত্তর:
গ) বিবি
ব্যাখ্যা

হিন্দি শব্দ- চাচা, দাদা, দাদি, ফুফা, ফুফি।
তুর্কি শব্দ- বাবা, খোকা, বিবি।
উর্দু শব্দ- আব্বু।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

.
Choose the one which best replaces the highlighted phrase (8-9):
Increased the productivity necessary reflects greater efforts made by the employees.
  1. ক) Increase productivity necessarily
  2. খ) Increased productivity in necessarily
  3. গ) Increased productivity necessarily
  4. ঘ) no improvement
সঠিক উত্তর:
গ) Increased productivity necessarily
উত্তর
সঠিক উত্তর:
গ) Increased productivity necessarily
ব্যাখ্যা
প্রশ্নোক্ত বাক্যটিতে ‘Increased Productivity’ subject হিসেবে বসেছে। এর পরই verb reflect কে modify করতে necessary কে adverb করতে হবে অর্থাৎ necessarily হবে। সুতরাং অপশন (গ) সঠিক উত্তর।
.
Acquisition of certain specific skills can be facilitated from general awareness, education and exposures to novel situations
  1. ক) Can be facilitate from
  2. খ) May facilitate through
  3. গ) can be facilitated by
  4. ঘ) no improvement
সঠিক উত্তর:
গ) can be facilitated by
উত্তর
সঠিক উত্তর:
গ) can be facilitated by
ব্যাখ্যা
General awareness, education and exposures to novel situations দ্বারা skill acquisition সহজ হতে পারে। তাই বাক্যটি passive voice এ হবে এবং facilitated এর পর from না হয়ে by হবে। সুতরাং অপশন (গ) সঠিক উত্তর।
১০.
Select from the options, the pair having a similar relationship to the first pair (10-11):
RECALL : REMEMBER ::
  1. ক) Behave : Re-enact
  2. খ) Construct : Terminale
  3. গ) Counterfeit : Forge
  4. ঘ) Predict : Prove
সঠিক উত্তর:
গ) Counterfeit : Forge
উত্তর
সঠিক উত্তর:
গ) Counterfeit : Forge
ব্যাখ্যা
Recall এবং remember সমার্থক শব্দ; যাদের অর্থ স্মরণ করা। আবার অপশন গুলোর মধ্যে Counterfeit এবং Forge সমার্থক শব্দ; যাদের অর্থ জাল করা।
১১.
Indigenous : Foreign ::
  1. ক) Native : Extraneous
  2. খ) Indifferent : Interested
  3. গ) Resident : Nomadic
  4. ঘ) Partial : Whole
সঠিক উত্তর:
ক) Native : Extraneous
উত্তর
সঠিক উত্তর:
ক) Native : Extraneous
ব্যাখ্যা
Indigenous (দেশী) এবং Foreign (বিদেশী) শব্দদ্বয় বিপরীতার্থক; আবার Native (দেশীয়/স্থানীয়) এবং Extraneous (বিদেশী) শব্দদ্বয়ও বিপরীতার্থক।
১২.
Mark the correct spelt world from the alternative-
  1. ক) Palete
  2. খ) Palet
  3. গ) Palate
  4. ঘ) Pelate
সঠিক উত্তর:
গ) Palate
উত্তর
সঠিক উত্তর:
গ) Palate
ব্যাখ্যা

palate (noun)
(১) তালু।
(২) স্বাদবোধ; রুচিবোধ: He has a good palate for Chinese food.

১৩.
Select, from answer choices, the word that is as nearly opposite in meaning to the word given in the question (13-14):
HAGGLE
  1. ক) bargain
  2. খ) chaffer
  3. গ) Outright
  4. ঘ) dispose of
সঠিক উত্তর:
গ) Outright
উত্তর
সঠিক উত্তর:
গ) Outright
ব্যাখ্যা

haggle- তর্কাতর্কি করা।
outright- সরাসরি, কোন রকমের বিতর্ক ছাড়া।

১৪.
EFFICACIOUS
  1. ক) Useful
  2. খ) Skilled
  3. গ) Fruitless
  4. ঘ) Unskilled
সঠিক উত্তর:
গ) Fruitless
উত্তর
সঠিক উত্তর:
গ) Fruitless
ব্যাখ্যা

efficacious (adjective) (ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় না) ঈপ্সিত ফল দিতে সক্ষম।
Fruitless (adjective) ব্যর্থ, ফলহীন, বন্ধ্যা।
Antonyms for efficacious:
fruitless, ineffective, ineffectual, inefficient, inoperative, unfruitful, unproductive, useless

১৫.
বাংলাদেশ আনুষ্ঠানিক ভাবে LDC তালিকা থেকে বের-
  1. ক) ২০২১ সালে
  2. খ) ২০২২ সালে
  3. গ) ২০২৪ সালে
  4. ঘ) ২০২৭ সালে
সঠিক উত্তর:
গ) ২০২৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০২৪ সালে
ব্যাখ্যা

LDC (Least Developed Countries) হলো জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ১৯৭১ সালে তৈরিকৃত বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশসমূহের একটি তালিকা। বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
বর্তমানে LDC তালিকায় ৪৭টি দেশ রয়েছে। এ পর্যন্ত মোট ৫টি দেশ LDC তালিকা থেকে উত্তরণ করতে সমর্থ হয়েছে।
বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো LDC তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। অর্জিত লক্ষ্যসমূহ ২০২১ সাল পর্যন্ত অক্ষুণ্ন থাকলে ২০২৪ সালে বাংলাদেশ আনুষ্ঠানিক ভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)

১৬.
বর্তমানে ভারতের প্রদেশ সংখ্যা-
  1. ক) ২৬
  2. খ) ২৭
  3. গ) ২৮
  4. ঘ) ২৯
সঠিক উত্তর:
গ) ২৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৮
ব্যাখ্যা
ভারতের সর্বশেষ প্রদেশ তেলেঙ্গানা। বর্তমানে ভারতের প্রদেশ সংখ্যা ২৮টি। এগুলো হলোঃ অন্ধ্রপ্রদেশ, অরুণাচল, আসাম, বিহার, ছত্রিশগড়, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মিজোরাম, মনিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, উডিষা, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাডু, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরখণ্ড, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল ৮টি। এগুলো হলোঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চন্ডীগড়, দাদ্রা ও নাগর হাভেলি এবং দামান ও দিউ, দিল্লি, জম্মু-কাশ্মীর, লাদাখ, লাক্ষা দ্বীপ এবং পুডুচেরি। (সূত্রঃ www.knowindia.gov.in)
১৭.
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সদর দপ্তর-
  1. ক) ভার্জিনিয়া
  2. খ) ওয়াশিংটন
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) ক্যালিফোর্নিয়া
সঠিক উত্তর:
ঘ) ক্যালিফোর্নিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্যালিফোর্নিয়া
ব্যাখ্যা

ফেইসবুক বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম। এটি ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারী মার্ক জুকারবার্গ এবং তার কয়েকজন বন্ধু মিলে চালু করেন। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত।
সূত্রঃ ফেইসবুক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণী।

১৮.
কোন দেশে ওআইসি এর সদর দপ্তর অবস্থিত-
  1. ক) ইরাক
  2. খ) মিশর
  3. গ) সৌদি আরব
  4. ঘ) মরক্কো
সঠিক উত্তর:
গ) সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
গ) সৌদি আরব
ব্যাখ্যা

OIC
সাধারণ তথ্যঃ OIC এর পূর্ণরূপ হল Organization of Islamic Cooperation . ২০১১ সালে OIC এর পূর্ণরূপ হল Organization of Islamic Conference এর পরিবর্তে Organization of Islamic Cooperation রাখা হয় । ১৯৬৯ সালের ২১ আগস্ট জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা পবিত্র মসজিদ আল-আকসাতে ইসরাইল কর্তৃক অগ্নি সংযোগের ঘটনাকে কেন্দ্র করে ওআইসি প্রতিষ্ঠা লাভ করে । এ সংস্থার উদ্দেশ্য হল মুসলিম ধর্মীয় স্থানসমূহ শত্রুর কবলমুক্ত ও নিরাপদ করা এবং মুসলিম ভ্রাতৃত্ব ও সংহতিকে জোরদার করা ।

বিশেষ তথ্যসমুহঃ
প্রতিষ্ঠাঃ ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে
প্রতিষ্ঠার স্থানঃ মরোক্কোর রাজধানী রাবাতে
সদস্য সংখ্যাঃ ৫৭টি দেশ
প্রতিষ্ঠাকালীন সদস্যঃ ২৫টি
প্রতিষ্ঠাকালীন সম্মেলনঃ ১৯৬৯ সালের ২১ আগস্ট আল-আকসা মসজিদে অগ্নি সংযোগের ঘটনাকে কেন্দ্র করে মরোক্কোর রাজধানী রাবাতে ওআইসি প্রতিষ্ঠা লাভ করে ।
সদর দপ্তরঃ জেদ্দা (সৌদিআরব)

বিশেষ তথ্যঃ বাংলাদেশ ১৯৭৪ সালে OIC এর ৩২তম সদস্য হিসেবে লাহোর সম্মেলনে যোগদান করে । ওআইসি কর্তৃক পরিচালিত ৩টি বিশ্ববিদ্যালয়ের একটি হল ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) - গাজীপুর, বাংলাদেশ ।

বর্তমান প্রধানঃ(২০১৯) রিসেপ তায়েপ এরদোগান (তুরস্ক)
বর্তমান মহাসচিবঃ ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন (১৭ নভেম্বর, ২০১৬, সৌদিআরব)
অফিসিয়াল ভাষাঃ আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ
অন্যান্য তথ্যঃ পর্যবেক্ষক রাষ্ট্র ও সংস্থা আছে ১৭টি।
সুত্রঃ লাইভ এমসিকিউ কন্টেন্ট প্রোগ্রাম (Upcoming)

১৯.
“নির্বাণ” ধারণাটি নিচের কোন ধর্মের সাথে সম্পৃক্ত?
  1. ক) হিন্দু
  2. খ) বৌদ্ধ
  3. গ) খ্রিস্টান
  4. ঘ) ইহুদী
সঠিক উত্তর:
খ) বৌদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
খ) বৌদ্ধ
ব্যাখ্যা

নির্বাণ হলো বৌদ্ধ ধর্ম মতানুসারে সাধনার চরম পরিণতি বা পরম প্রাপ্তি। দীর্ঘ সময় সাধণার পরেই কেবল এমন স্তরে পৌঁছানো যায়। বৌদ্ধমতানুসারে নির্বাণ হলো মোক্ষলাভের শর্ত।
উৎসঃ ত্রিপিটক- মূল গ্রন্থের অনুবাদ থেকে গৃহীত, অনুবাদক: সুদর্শন বড়ুয়া, পৃষ্ঠা ২০০, প্রকাশকাল: ১৯৯৯; এবং নির্বাণ- বৌদ্ধ দর্শন ও ধর্ম - স্বামী বিদ্যারণ্য, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্থক পরিষদ, ভারত, পৃষ্ঠা ১৬৩, প্রকাশকাল: মার্চ ১৯৮৪।

২০.
Which of the following languages is more suited to structured program?
  1. ক) FORTRAN
  2. খ) BASIC
  3. গ) PASCAL
  4. ঘ) None
সঠিক উত্তর:
গ) PASCAL
উত্তর
সঠিক উত্তর:
গ) PASCAL
ব্যাখ্যা

PASCAL languages is more suited to a structured program.
Pascal is an imperative and procedural programming language, which Niklaus Wirth designed in 1968–69 and published in 1970, as a small, efficient language intended to encourage good programming practices using structured programming and data structuring. It is named in honor of the French mathematician, philosopher and physicist Blaise Pascal.

২১.
In how many ways can the letters of the word ''LEADER'' be arranged?
  1. ক) 720
  2. খ) 360
  3. গ) 120
  4. ঘ) 60
সঠিক উত্তর:
খ) 360
উত্তর
সঠিক উত্তর:
খ) 360
ব্যাখ্যা

The word,'LEADER'' contains 6 letters, 1L, 2E, 1A, 1D and 1R.
∴ Required number of ways = 6!/2!
= 360

২২.
The least number by which 7350 must be divided to get a number which is a perfect square is-
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 15
  4. ঘ) 30
সঠিক উত্তর:
খ) 6
উত্তর
সঠিক উত্তর:
খ) 6
ব্যাখ্যা

7350 = 2 x 3 x 5 x 5 x 7 x 7
So, the least number is = 2 x 3 = 6

২৩.
Eighteen years ago, a father was three times as old as his son. Now the father is only twice as old as his son. Then the sum of the present ages of the son and the father is-
  1. ক) 72
  2. খ) 105
  3. গ) 108
  4. ঘ) 120
সঠিক উত্তর:
গ) 108
উত্তর
সঠিক উত্তর:
গ) 108
ব্যাখ্যা

In the question, the first piece of relevant information given is that eighteen years ago a father was three times as old as his son. Mathematically an equation can be developed from this but some variables needs to be assigned before we can do this.
Let father’s current age = x (in years)
Let son’s current age = y (in years)
x - 18 = 3(y - 18)
⇒ 3y - 54 = x - 18
⇒ 3y = x + 36
∴ y = x/3 + 12 … (1)

The second piece of information is that currently the father is twice as old as his son. Mathematically a second equation can be derived from this and simultaneous equations can be used where there are two variables and two equations.
x = 2y … (2)
put (1) into (2)
⇒ x = 2(x/3 + 12)
⇒ x = 2x/3 + 24
⇒ x/3 = 24
⇒ x = 72
⇒ x = 2y
⇒ y = x/2
⇒ y = 72/2
∴ y = 36
The father’s age is 72 years old and the son’s age is 36 years old.
Therefore, sum of present ages of son and father = 36 + 72 = 108 years.

২৪.
Sixty-five percent of a number is 21 less than; four-fifth of that number. What is the number?
  1. ক) 120
  2. খ) 140
  3. গ) 160
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
খ) 140
উত্তর
সঠিক উত্তর:
খ) 140
ব্যাখ্যা

Let the number be x
As given 65% of x = 4/5 of x -21
So, solving above equation:
65 X x/100= 4 X x/5 - 21
⇒ 65 X x /100 = ( 4x - 105)/5
⇒ (65x) X 5 = (4x- 105) X 100
⇒ 65 x = (4x -105) X 20
⇒ 65 x = 80 x - 2100
⇒ 15x = 2100
∴ x = 140
So, the number is 140.

২৫.
A man walking at the rate of 4 km/hr crosses a bridge in 15 minutes. The length of the bridge (in meters) is-
  1. ক) 600
  2. খ) 750
  3. গ) 1000
  4. ঘ) 1250
সঠিক উত্তর:
গ) 1000
উত্তর
সঠিক উত্তর:
গ) 1000
ব্যাখ্যা

15min = 1/4hrs
1 hr → 4 kms
1/4hr → 4/4 kms
So, length of the bridge= 1 km = 1000 metres

২৬.
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. ক) সওগাত
  2. খ) শিখা
  3. গ) লাঙ্গল
  4. ঘ) মাহেন ও
সঠিক উত্তর:
গ) লাঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
গ) লাঙ্গল
ব্যাখ্যা

'লাঙ্গল' কাজী নজরুল ইসলাম সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা। প্রথম প্রকাশিত হয় ১৯২৫ সালের ডিসেম্বরে কলকাতা থেকে। এটি 'শ্রমিক প্রজা স্বরাজ সম্প্রদায়' নামে শ্রমিক শ্রেণীর একটি মুখপত্র। এর সম্পাদক কাজী নজরুল ইসলাম হলেও ছাপা হতো মণিভূষণ মুখোপাধ্যায়ের নামে। দৈনিক নবযুগ (১৯২০) ও ধূমকেতু (১৯২২) কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

২৭.
'আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি?'- গানটির প্রথম সুরকার কে?
  1. ক) আলতাফ মাহমুদ
  2. খ) আবদুল গাফফার চৌধুরী
  3. গ) মাহবুবউল আলম
  4. ঘ) আব্দুল লতিফ
সঠিক উত্তর:
ঘ) আব্দুল লতিফ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আব্দুল লতিফ
ব্যাখ্যা

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’- গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। এটির প্রথম সুরকার আব্দুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
উৎসঃ বাংলাপিডিয়া।

২৮.
'অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুদ্র স্বদেশ ভূমি' কার রচনা?
  1. ক) সুকান্ত ভট্রাচার্য
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) জসীমউদ্দীন
  4. ঘ) হাসান হাফিজুর রাহমান
সঠিক উত্তর:
ক) সুকান্ত ভট্রাচার্য
উত্তর
সঠিক উত্তর:
ক) সুকান্ত ভট্রাচার্য
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। তাঁর রচিত কাব্যগ্রন্থ- ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠেকড়া, অভিযান, হরতাল, গীতিগুচ্ছ ইত্যাদি।
তাঁর বিখ্যাত কিছু উক্তি- 'হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে।',
'অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুদ্র স্বদেশ ভূমি।',
'ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।',
'সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।',
'এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার।'
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।

২৯.
'আগুনের পরশমনি' চলচ্চিত্রের পরিচালক কে?
  1. ক) মোরশেদুল ইসলাম
  2. খ) সুভাষ দত্ত
  3. গ) হুমায়ূন আহমেদ
  4. ঘ) চাষী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
গ) হুমায়ূন আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
গ) হুমায়ূন আহমেদ
ব্যাখ্যা

হুমায়ূন আহমেদের সর্বশেষ নির্মিত চলচ্চিত্র 'ঘেটুপুত্র কমলা' যা ২০১২ সালে নির্মিত হয়েছিল। তাঁর নির্মিত অন্যান্য চলচ্চিত্র- আগুনের পরশমনি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, শ্যামল ছায়া, আমার আছে জল।
এছাড়াও তিনি নিজে পরিচালনা করেননি কিন্তু তাঁর উপন্যাস অবলম্বনে নির্মিত এরকম কিছু চলচ্চিত্রঃ শঙ্খনীল কারাগার, দারুচিনি দ্বীপ, নন্দিত নরকে।

৩০.
মানুষের মুখে ছেদন দন্ত কয়টি?
  1. ক) ২ টি
  2. খ) ৪ টি
  3. গ) ৬ টি
  4. ঘ) ৮ টি
সঠিক উত্তর:
খ) ৪ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ টি
ব্যাখ্যা

মানুষের মুখে চার ধরনের দাঁত রয়েছে। এগুলো হলোঃ
১) Incisor( কর্তন)
২) Canine( ছেদন)
৩) Premolar ( অগ্রপেষণ)
৪) Molar ( পেষণ)।
একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ৩২ টি দাঁতের মধ্যে উপরের পাটিতে থাকে ১৬ টি আর নিচে থাকে ১৬ টি।
প্রতি পাটিতে ১৬ টি দাঁতের মধ্যে সামনের ৪ টি Incisor বা কর্তন দাঁত। তার পরেই যে সুচালো দাঁতটি রয়েছে সেটি হলো Canine বা ছেদন। মাংসাশী প্রানীদের এই দাঁত অনেক লম্বা থাকে। তার পরে দুটি (এক পাশে) অগ্রপেষণ। সবার শেষে আক্কেল দাঁতসহ তিনটি (এক পাশে) দাঁত হলো পেষণ দাঁত যা আমাদের চিবানোর কাজে লাগে।
অর্থাৎ মানুষের মোট ৩২ টি দাঁতের মধ্যে কর্তন দাঁত ৪+৪= ৮ টি। ছেদন ২+২= ৪ টি। অগ্রপেষণ ৪+৪ =৮ টি এবং পেষণ দাঁত ৬+৬ = ১২ টি।
উৎসঃ সপ্তম শ্রেণি, বিজ্ঞান; নবম-দশম শ্রেণি, জীববিজ্ঞান এবং একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রাণীবিজ্ঞান।

৩১.
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
  1. ক) কুহেলিকা
  2. খ) ঘরে বাইরে
  3. গ) মধুমালা
  4. ঘ) সূর্যদীঘল বাড়ী
সঠিক উত্তর:
ক) কুহেলিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) কুহেলিকা
ব্যাখ্যা

মৃত্যুক্ষুধা, বাধনহারা ও কুহেলিকা কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।

৩২.
The synonym of 'panacea' is-
  1. ক) disease
  2. খ) gland
  3. গ) fresh
  4. ঘ) elixir
সঠিক উত্তর:
ঘ) elixir
উত্তর
সঠিক উত্তর:
ঘ) elixir
ব্যাখ্যা

Panacea: সর্বরোগের মহৌষধ, সর্বরোগনিবারক ঔষধ।
Synonym: Elixir, cure all.

৩৩.
Have you ___ the letter?
  1. ক) read
  2. খ) reads
  3. গ) readed
  4. ঘ) road
সঠিক উত্তর:
ক) read
উত্তর
সঠিক উত্তর:
ক) read
ব্যাখ্যা
বাক্যটি present perfect tense এ গঠিত।
বাক্যের গঠনঃ Have + subject + verb এর past participle form + object.
৩৪.
There ____ a tree in front of the house.
  1. ক) is
  2. খ) are
  3. গ) were
  4. ঘ) has
সঠিক উত্তর:
ক) is
উত্তর
সঠিক উত্তর:
ক) is
ব্যাখ্যা
যেহেতু a tree singular, তাই বাক্যে মূল verb হিসেবে is বসবে।
Source: Bangla Academy Dictionary.
৩৫.
A doctor who treats eye diseases is __
  1. ক) a pharmacologist
  2. খ) an ophthalmologist
  3. গ) a cardiologist
  4. ঘ) a neurologist
সঠিক উত্তর:
খ) an ophthalmologist
উত্তর
সঠিক উত্তর:
খ) an ophthalmologist
ব্যাখ্যা

cardiologist (noun): a doctor who specializes in treating diseases of the heart.
neurologist (noun): a doctor who studies and treats diseases of the nerves.
ophthalmologist (noun): a doctor who treats eye diseases.
optician (noun) (US optometrist): someone whose job is examining people's eyes and selling glasses or contact lenses to correct sight problems.

৩৬.
'The work is done by Maruf' This is an example of-
  1. ক) active voice
  2. খ) passive voice
  3. গ) quasi -passive voice
  4. ঘ) not any voice which are mentioned
সঠিক উত্তর:
খ) passive voice
উত্তর
সঠিক উত্তর:
খ) passive voice
ব্যাখ্যা
Passive voice এর ক্ষেত্রে সাধারণত auxiliary verb + মূল verb এর past participle form থাকে এবং কর্তা সরাসরি কাজটি না করে কর্তাকে দিয়ে কাজটি করানো হয়েছে এমন অর্থ প্রকাশ করে। অর্থাৎ বাক্যে object এর জায়গায় subject, আর subject এর জায়গায় object বসে। তাই প্রশ্নোক্ত বাক্যটি একটি passive voice.
৩৭.
'Quickness' is an example of-
  1. ক) noun
  2. খ) pronoun
  3. গ) verb
  4. ঘ) adjective
সঠিক উত্তর:
ক) noun
উত্তর
সঠিক উত্তর:
ক) noun
ব্যাখ্যা

quick (adjective)
(১) দ্রুতগতিসম্পন্ন; দ্রুতনিষ্পন্ন: He is a quick worker.
People like quick food at lunch.
(in) quick time সৈন্যদের মার্চ করার স্বাভাবিক গতি (ঘণ্টায় ৪ মাইল)।
quick march দ্রুত মার্চ করা।
quick-freeze (verb transitive) খাদ্যদ্রব্য দ্রুত হিমায়িতকরণ।
(২) প্রাণবন্ত; উজ্জ্বল; চটপটে; উপস্থিতবুদ্ধিসম্পন্ন: He is quick to understand mathematical problems.
He is a quick worker.
a quick temper সহজে রাগ করার স্বভাব।
(৩) (প্রাচীন প্রয়োগ) জীবিত: the quick and the dead.
quick (noun) [Uncountable noun] নখের নিচের সংবেদনশীল মাংস।
cut/touch somebody to the quick কারো অনুভূতিতে গভীর আঘাত হানা।
quick (adverb) He wants to be famous quick.
quickly (adverb)
quickness (noun)

৩৮.
একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য ২ মিটার। ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল কত?
  1. ক) ৩৬ বর্গমিটার
  2. খ) ৪৮ বর্গমিটার
  3. গ) ৫৪ বর্গমিটার
  4. ঘ) ৯৬ বর্গমিটার
অনির্ধারিত
ব্যাখ্যা

অপশন গুলোতে সঠিক উত্তর নাই। তাই প্রশ্নটি বাতিল করা হয়েছে।
একটি তলের ক্ষেত্রফল = ২= ৪ বর্গমিটার।
∴ ঘনকের ছয়টি তল থাকে এবং এদের সবগুলোর ক্ষেত্রফল একত্রে হবে = ৬✕৪ = ২৪ বর্গ মিটার।

৩৯.
ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
  1. ক) ৯
  2. খ) ১০
  3. গ) ১
  4. ঘ) -১
সঠিক উত্তর:
গ) ১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১
ব্যাখ্যা

ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১০০০০০; পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯৯৯৯৯
এদের অন্তর = ১০০০০০-৯৯৯৯৯ = ১

৪০.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণদ্বয়ের একটি 55° হলে তৃতীয় কোণটির পরিমাণ কত?
  1. ক) 80°
  2. খ) 70°
  3. গ) 100°
  4. ঘ) 90°
সঠিক উত্তর:
খ) 70°
উত্তর
সঠিক উত্তর:
খ) 70°
ব্যাখ্যা

সমান কোণদ্বয়ের সমষ্টি = 55° + 55°
= 110°
∴ অপর কোণ = 180° - 110°
= 70°

৪১.
Data সংগ্রহেরর পদ্বতি নয়-
  1. ক) সাক্ষাৎকার
  2. খ) টেবিল
  3. গ) প্রশ্নমালা
  4. ঘ) পর্যবেক্ষণ
সঠিক উত্তর:
খ) টেবিল
উত্তর
সঠিক উত্তর:
খ) টেবিল
ব্যাখ্যা
Data সংগ্রহের পদ্ধতি হলোঃ সাক্ষাৎকার পদ্ধতি, প্রশ্নমালা পদ্ধতি, জরিপ পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি ইত্যাদি।
৪২.
কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১০ জুলাই, ১৯২৪
  2. খ) ৭ জুলাই, ১৯৩০
  3. গ) ১০ জুলাই, ১৯৪৬
  4. ঘ) ৭ জুলাই, ১৯৫৬
সঠিক উত্তর:
গ) ১০ জুলাই, ১৯৪৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ জুলাই, ১৯৪৬
ব্যাখ্যা
ঢাকা মেডিকেল কলেজ ১০ জুলাই ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়।
উৎসঃ ঢাকা মেডিকেল কলেজের ওয়েবসাইট।
৪৩.
তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ' জারী করেন-
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৩
  3. গ) ১৯৭৪
  4. ঘ) ১৯৭৫
সঠিক উত্তর:
ক) ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭২
ব্যাখ্যা

১৯৭২ সালের ১১ জানুয়ারী তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ' জারী করেন। এটি ছিলো বাংলাদেশের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান।
এর ধারাবাহিকতায় ১১ এপ্রিল ১৯৭২ সংবিধান রচনার জন্যে ড. কালাম হোসেনের নেতৃত্বে ৩৪ সদস্যের কমিটি গঠিত হয়।
১৯৭২ সালের ১২ অক্টোবর খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয় এবং এর উপর সাধারণ আলোচনা শুরু হয়। ৪ নভেম্বর বাংলাদেশ সংবিধান গৃহিত এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ তা কার্যকর হয়।
উৎসঃ বাংলাদেশের সংবিধান, আরিফ খান ও একাদশ-দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)।

৪৪.
হরিকেল কোন জেলায় প্রাচীন নাম
  1. ক) নোয়াখালী
  2. খ) কুমিল্লা
  3. গ) সিলেট
  4. ঘ) ভোলা
সঠিক উত্তর:
গ) সিলেট
উত্তর
সঠিক উত্তর:
গ) সিলেট
ব্যাখ্যা

প্রত্নতত্ত্ববিদ্গণ হরিকেল বলতে শ্রীহট্ট বা সিলেট ও চট্টগ্রামের পূর্বাঞ্চলকে নির্দেশ করেন। চীনা পরিব্রাজক ইৎসিং বলেছেন - হরিকেল ছিল পূর্ব ভারতের সীমায়। হরিকেল জনপদের দক্ষিণে অবস্থিত ছিলো তাম্রলিপ্ত জনপদ। বর্তমান পশ্চিম বঙ্গের মেদিনীপুর জেলার তমলুকই ছিল তাম্রলিপ্ত -জনপদের প্রাণকেন্দ্র।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব-সভ্যতা।

৪৫.
ফাইলেরিয়া জীবানু বহনকারী মশার নাম-
  1. ক) এডিস
  2. খ) অ্যানোফিলিস
  3. গ) কিউলেক্স
  4. ঘ) ম্যানসোনাইড
সঠিক উত্তর:
গ) কিউলেক্স
উত্তর
সঠিক উত্তর:
গ) কিউলেক্স
ব্যাখ্যা
ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস ইত্যাদির বাহক এডিস মশা। ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিস মশা। আর ফাইলেরিয়ার বাহক হল কিউলেক্স মশা।
৪৬.
অসংক্রামক ব্যাধি-
  1. ক) যক্ষ্মা
  2. খ) নিউমোনিয়া
  3. গ) অ্যাজমা
  4. ঘ) আমাশয়
সঠিক উত্তর:
গ) অ্যাজমা
উত্তর
সঠিক উত্তর:
গ) অ্যাজমা
ব্যাখ্যা
এইডস, যক্ষ্মা, পোলিও, ধনুষ্টংকার, হাম, হার্পিস, কোভিড-১৯, দাদ, নিউমোনিয়া, আমাশয় ইত্যাদি হল সংক্রামক রোগ। অন্যদিকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমা, কিডনি রোগ ইত্যাদি হল অসংক্রামক রোগ।
৪৭.
সিফিলিস ছড়ায়-
  1. ক) যৌন মিলন
  2. খ) Droplet infection
  3. গ) অনিরাপদ পানি পান
  4. ঘ) খাদ্যের মাধ্যমে
সঠিক উত্তর:
ক) যৌন মিলন
উত্তর
সঠিক উত্তর:
ক) যৌন মিলন
ব্যাখ্যা

সংক্রামক রোগ ছড়ানোর মাধ্যমঃ
১) স্পর্শঃ বেশ কিছু রোগ এভাবে ছড়ায়। যেমন স্কেবিস, ছত্রাক জনিত চর্ম রোগ।
২) যৌন সংস্পর্শঃ এইডস, সিফিলিস, গনোরিয়া, হেপাটাইটিস (বি, সি), হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন যেটি জরায়ুমুুখ ক্যান্সারের অন্যতম কারণ, লিমফো গ্রানুলোমা ভেনেরিয়াম, শ্যাাংক্রয়েড।
৩) খাদ্য ও পানীয়ঃ টাইফয়েড, পোলিও মায়েলাইটিস, হেপাটাইটিস (এ, ডি), কলেরা, ডায়রিয়া, আমাশয়, বিভিন্ন কৃমি সংক্রমণ।
৪) বায়ু বাহিতঃ যক্ষা, ইনফ্লুয়েঞ্জা, হুপিং কাশি, মেনিনজাইটিস, নিউমোনিয়া, ব্রংকাইটিস, ব্রংকিওলাইটিস, মাম্পস, রুবেলা, হাম।
৫) ভেক্টর বাহিতঃ
মশাঃ ডেঙ্গি, চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, ম্যালেরিয়া, ফাইলেরিয়াসিস।
মাছিঃ উদরাময়, আমাশয়, ক্রিমি সংক্রমণ, কালাজ্বর, চ্যাগাস ডিজিস, স্লিপিং সিকনেস, চোখের কৃমি (deer fly)।

৪৮.
Vit-D এর অভাবে-
  1. ক) বেরিবেরি
  2. খ) স্কার্ভি
  3. গ) রিকেটস
  4. ঘ) পেলেগ্রা
সঠিক উত্তর:
গ) রিকেটস
উত্তর
সঠিক উত্তর:
গ) রিকেটস
ব্যাখ্যা

ভিটামিন-বি১(B1) এর অভাবে বেরিবেরি রোগ হয়। এছাড়া ভিটামিন-সি(C) এর অভাবে স্কার্ভি; ভিটামিন-ডি(D) এর অভাবে রিকেটস; এবং ভিটামিন-এ(A) এর অভাবে রাতকানা রোগ হয়।
উৎসঃ জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।

৪৯.
প্রোটিন গঠনে সহায়তা করে, এমন Amino Acid এর সংখ্যা-
  1. ক) ২২টি
  2. খ) ২০ টি
  3. গ) ১০ টি
  4. ঘ) ৮ টি
সঠিক উত্তর:
খ) ২০ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০ টি
ব্যাখ্যা
সাধারণত ২০ টি অ্যামিনো এসিড প্রোটিন গঠনে অংশগ্রহণ করে। এদেরকে বলা হয় প্রোটিন অ্যামিনো এসিড।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণি, জীববিজ্ঞান।
মানব শরীরে ২০ টি অ্যামিনো এসিড রয়েছে, যা প্রোটিন গঠনে সহায়তা করে।
উৎসঃ ব্রিটানিকা।
৫০.
কোনটি Fat Soluble Vitamin-
  1. ক) Vitamin A
  2. খ) Vitamin D
  3. গ) Vitamin K
  4. ঘ) উপরের সবগুলি
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলি
ব্যাখ্যা
Fat-Soluble Vitamins: A, D, E, and K.