পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা - ৫: টপিক সমূহ: আফ্রিকা মহাদেশ উত্তর আফ্রিকা, পূর্ব আফ্রিকা, আফ্রিকার শিং, মধ্য আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, দক্ষিন আমেরিকা, ওশেনিয়া মহাদেশ - অস্ট্রেলেশিয়া, পলিনেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং উত্তর আমেরিকা মহাদেশ, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ মধ্য আমেরিকা, উত্তর আমেরিকা। এক নজরে সকল মহাদেশ: গুরুত্বপূর্ণ নগরী, নামের বিবর্তন। [Live Class – 7 & 8]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
নিম্নের কোন দেশে বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর অবস্থিত?
  1. চীন
  2. মিশর
  3. কানাডা
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
গ্রেট বেরিয়ার রিফ:
- গ্রেট বেরিয়ার রিফ হলো বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর।
- এটি ২৯০০ এর বেশি একক রিফের সমন্বয়ে গঠিত।
- অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর কুইন্সল্যান্ডের কোরাল সাগরে পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত।
- অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ডের সমুদ্রতটে গড়ে ওঠা এই প্রবাল প্রাচীরটি প্রায় ৩৪,৪৪,০০০ বর্গ কিলোমিটার স্থান জুড়ে অবস্থিত।
- UNESCO এটিকে ১৯৮১ সালে বিশ্ব হেরিটেজ সাইটেও অন্তর্ভুক্ত করে।

উৎস: World Atlas.
.
কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত?
  1. ফিজি
  2. নাউরু
  3. নিউজিল্যান্ড
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
ওশেনিয়া মহাদেশ:
- ওশেনিয়া হল একটি বিস্তীর্ণ অঞ্চল যা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়ার প্রশান্ত মহাসাগরের উপ-অঞ্চলকে ঘিরে রয়েছে।
- ওশেনিয়ায় মোট ১৪টি দেশ রয়েছে।
- অস্ট্রেলিয়া ওশেনিয়ার বৃহত্তম এবং জনবহুল দেশ।

• ওশেনিয়ার দেশসমূহ:
১. অস্ট্রেলিয়া,
২.পাপুয়া নিউ গিনি,
৩. নিউজিল্যান্ড,
৪. ফিজি,
৫. সলোমান দ্বীপপুঞ্জ,
৬. মাইক্রোনেশিয়া,
৭. ভানুয়াতু,
৮. সামোয়া,
৯. কিরিবাতি,
১০. টোঙ্গা,
১১. মার্শাল দ্বীপপুঞ্জ,
১২. পালাউ,
১৩. টুভ্যালু,
১৪. নাউরু।

সূত্র: ওয়ার্ল্ড এটলাস।
.
ইস্ট লন্ডন কোন দেশের বন্দর শহর?
  1. যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র
  3. স্কটল্যান্ড
  4. দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
• ইস্ট লন্ডন দক্ষিণ আফ্রিকার একটি বন্দর শহর।
- এটি পূর্ব কেপ প্রদেশের বাফেলো নদীর মুখে অবস্থিত।
- এটির প্রকৃত নাম পোর্ট রেক্স।

বিশ্বের কিছু গুরত্বপূর্ণ সমুদ্রবন্দর:
- আকাবা : জর্ডানের সমুদ্র বন্দর।
- লাতাকিয়া : সিরিয়ার সমুদ্রবন্দর।
- আকিয়াব : মিয়ানমারের সমুদ্রবন্দর।
- হাইফা : ইসরাইলের সমুদ্রবন্দর।
- আন্টওয়ার্প : বেলজিয়ামের সমুদ্রবন্দর।
- লা গুয়েরা : ভেনেজুয়েলার সমুদ্রবন্দর।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
.
'লিমা' কোন দেশের রাজধানী?
  1. পেরু
  2. চিলি
  3. সুরিনাম
  4. কলম্বিয়া
সঠিক উত্তর:
পেরু
উত্তর
সঠিক উত্তর:
পেরু
ব্যাখ্যা
লিমা হলো পেরুর রাজধানী এবং সর্ববৃহৎ শহর। 

কিছু তথ্য:
- পেরু দক্ষিণ আমেরিকার একটি দেশ।
- লিমা প্রশান্ত মহাসাগরের তীরে আন্দিজ পর্বতমালার পাদদেশে অবস্থিত।
- এটি পেরুর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং শিক্ষাগত কেন্দ্র।
- শহরটির ঐতিহাসিক কেন্দ্র ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃত।

উল্লেখ্য,
চিলি, কলম্বিয়া এবং সুরিনাম তিনটিই দক্ষিণ আমেরিকার দেশ।

চিলি:
- এটি প্রশান্ত মহাসাগরের তীর ঘেঁষে অবস্থিত একটি দীর্ঘ, সরু দেশ।
- চিলির রাজধানী হলো সান্তিয়াগো।

কলম্বিয়া:
- এটি দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিম অংশে অবস্থিত।
- কলম্বিয়ার রাজধানী হলো বোগোতা।

সুরিনাম:
- এটি দক্ষিণ আমেরিকার উপকূলীয় অঞ্চলের রাষ্ট্র।
- সুরিনামের রাজধানী হলো প্যারামারিবো।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
.
'লং ওয়াক টু ফ্রিডম' বইটি কোন দেশের নেতার আত্মজীবনী?
  1. যুক্তরাষ্ট্রের
  2. নাইজেরিয়ার
  3. পাপুয়া নিউগিনির
  4. দক্ষিণ আফ্রিকার
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকার
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকার
ব্যাখ্যা
নেলসন ম্যান্ডেলা:

- 'লং ওয়াক টু ফ্রিডম' বইটি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী।
- এটি তার প্রাথমিক জীবন এবং কারাগারে থাকা বছরগুলির বিবরণ দেয়। 
- এটি ১৯৯৪ সালে প্রকাশিত হয়েছিল।

উল্লেখ্য,
- তিনি ১৮ জুলাই ১৯১৮ সালে দক্ষিণ আফ্রিকার এমভেজোতে জন্মগ্রহণ করেছি-
- তিনি ছিলেন একজন কালো জাতীয়তাবাদী নেতা।
- ১৯৪৪ সালে তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (ANC) যোগদান করেন।
- এফ ডব্লিউ ডি ক্লার্ক দেশের বর্ণবাদী বিচ্ছিন্নতার বর্ণবাদী ব্যবস্থার অবসান ঘটাতে সাহায্য করেছিলেন এবং সংখ্যাগরিষ্ঠ শাসনে শান্তিপূর্ণ পরিবর্তনের সূচনা করেছিলেন।
- ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক যৌথভাবে তাদের প্রচেষ্টার জন্য ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- নেলসন ম্যান্ডেলা ৫ ডিসেম্বর ২০১৩ সালে মারা যান।

তথ্যসূত্র - Britannica.com
.
'গ্রিন স্কয়ার' কোথায় অবস্থিত?
  1. লিবিয়া
  2. তুরস্ক
  3. মিশর
  4. রাশিয়া
সঠিক উত্তর:
লিবিয়া
উত্তর
সঠিক উত্তর:
লিবিয়া
ব্যাখ্যা
গ্রিন স্কয়ার:

- গ্রিন স্কয়ার লিবিয়াতে অবস্থিত।
- সরকার বিরোধী বিক্ষোভের স্থান, গাদ্দাফি সমর্থকদের বিক্ষোভ এবং নেতার নিজের জ্বালাময়ী বক্তৃতার জন্য, গ্রিন স্কয়ার বিখ্যাত।
- গ্রিন স্কয়ার দীর্ঘদিন ধরে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ক্ষমতার প্রতীক ছিল।
- কিন্তু বিদ্রোহের সময় এটি পরিবর্তিত হয়েছে, বিদ্রোহীরা স্কোয়ারে ঝড় তুলে এবং এটির নামকরণ করে 'শহীদ স্কয়ার'।

অন্যদিকে -
তাকসিম স্কয়ার:
- তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত একটি স্থানের নাম।
- তাকসিম স্কয়ার এলাকায় প্রধানত ইস্তাম্বুলের অমুসলিমদের বসবাস।
- এটিকে সেক্যুলার তুরস্কের অন্যতম প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

তাহরির স্কয়ার:

- মিশরের কায়রোতে অবস্থিত।
- এটিই কায়রোর গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল।

রেড স্কয়ার:
- ক্রেমলিনকে পৃথক করেছে, যা বর্তমানে রুশ রাষ্ট্রপতির বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে।

উৎস: The symbolic importance of Green Square, France 24, Britannica.com.
.
পালাউ কোন অঞ্চলের অন্তর্গত?
  1. মাইক্রোনেশিয়া
  2. মেলানেশিয়া
  3. পলিনেশিয়া
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
মাইক্রোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রোনেশিয়া
ব্যাখ্যা
• প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জকে ভৌগোলিকভাবে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে।
- মাইক্রোনেশিয়া;
- মেলানেশিয়া;
- পলিনেশিয়া।

• মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- নাউরু;
- পালাউ;
- কিরিবাতি;
- মার্শাল দ্বীপপুঞ্জ এবং
- মাইক্রোনেশিয়া।

• মেলানেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- সলোমান দ্বীপপুঞ্জ;
- ফিজি;
- ভানুয়াতু; ও
- পাপুয়া নিউগিনি।

• পলিনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা;
- টুভ্যালু ও
- সামোয়া।

সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস।
.
'শারম আল শেখ' কোন দেশের বিখ্যাত স্থান?
  1. ওমান
  2. মিশর
  3. কাতার
  4. সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
মিশর
উত্তর
সঠিক উত্তর:
মিশর
ব্যাখ্যা
শারম আল শেখ:
- শারম আল শেখ মিশরের সিনাই উপদ্বীপের দক্ষিণ তীরে অবস্থিত একটি শহর।
- এটি শারম এল-শায়েখ, 'সলোমনের বে' নামেও পরিচিত।

উল্লেখ্য,
- এটি ১৯৬৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ইসরায়েলিদের দখলে ছিল।
- প্রবেশদ্বারটি তিরান প্রণালীতে শারম আল-শেখ উপসাগরের ১৪ মাইল (২৩ কিমি) উত্তর-পূর্বে অবস্থিত।
- ক্যাম্প ডেভিড অ্যাকর্ডস শান্তি চুক্তির পরিপূর্ণতায় ১৯৮০ এর দশকের ইসরায়েলি বাহিনীকে সিনাই উপদ্বীপ থেকে প্রত্যাহার করে নেয়।

উৎস: Britannica.
.
হাইতির রাজধানীর নাম কী?
  1. ব্রিজটাউন
  2. পোর্ট অব স্পেন
  3. সেন্ট জোন্স
  4. পোর্ট অব প্রিন্স
সঠিক উত্তর:
পোর্ট অব প্রিন্স
উত্তর
সঠিক উত্তর:
পোর্ট অব প্রিন্স
ব্যাখ্যা
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ হাইতি। হাইতির রাজধানীর নাম পোর্ট অব প্রিন্স।

কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- হাইতির পশ্চিম উপকূলে গোনাভ উপসাগরের তীরে এটি অবস্থিত।
- ১৭৪৯ সালে ফরাসিরা এটি প্রতিষ্ঠা করেন এবং ১৭৭০ সালে এটি হাইতির রাজধানী হিসেবে ঘোষিত হয়।
- এটি হাইতির সবচেয়ে বড় শহর ও প্রধান বন্দর।
- ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পে এই শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

অন্যদিকে,
পোর্ট অব স্পেন- ত্রিনিদাদ এন্ড টোবাগোর রাজধানী
সেন্ট জোন্স- এন্টিগুয়া এন্ড বারমুডার রাজধানীর এবং
ব্রিজটাউন- বার্বাডোজের রাজধানী।

সূত্র: worldatlas.com