ব্যাখ্যা
- কোন কিছুর ভিতরে অবস্থিত বা স্থিতিশীলতা বুঝালে in বসে।
Example: The students are in the room.
- কোন ব্যক্তি বা বস্তু কোনকিছুর অংশভুক্ত বুঝালে of বসে৷
Example: Tia stared at the floor of her room.
IBA, DU · ৫ জুন, ২০২১ · ৮০ প্রশ্ন
- কোন কিছুর ভিতরে অবস্থিত বা স্থিতিশীলতা বুঝালে in বসে।
Example: The students are in the room.
- কোন ব্যক্তি বা বস্তু কোনকিছুর অংশভুক্ত বুঝালে of বসে৷
Example: Tia stared at the floor of her room.
অশুদ্ধ বাক্যগুলাের শুদ্ধরূপ:
- Everyone was pleased at the party (singular subject + singular verb).
- The interviewed asked a number of questions (a number of এর পরের noun টি plural হয়।)
- Each of the boys is suffering from coronavirus. (Each of the boys এর পর singular verb বসে)।
সঠিক উত্তর হলো অপশন a.
Astute - having or showing an ability to accurately assess situations or people and turn this to one's advantage; চতুর।
Synonyms - Ingenious, clever, intelligent, Perceptive
Ingenious - clever, original, and inventive; cleverly and originally devised and well suited to its purpose.
Perceptive - Having or showing sensitive insight.
এখানে Astute এর সমার্থক শব্দ হিসেবে 'Ingenious' more accurate.
Epidemic (adjective)- attacking or affecting many individuals in a community or a population simultaneously.
Synonyms:
Pestiferous, plaguey, pestilent, epizootic, epiphytotic, pandemic, pestilential.
Antonyms:
Endemic, agreeable, good, antiseptic.
Though / Although যুক্ত Complex Sentence কে Simple Sentence এ পরিণত করার নিয়মঃ
- Though/Although-এর পরিবর্তে In Spite of বসে + সেই Clause এর Subject-এর Possessive form বসে + সেই Clause এর am/ is / are/was/ were এর পরিবর্তে being বসে বা সে clause এর has/have/ had এর পরিবর্তে having বসে বা সে বাক্যের মূল Verb এর Present form এর সাথে ing যােগ করতে হয় + Clause এর বাকী অংশ বসে + অপর clause বসে।
অতএব সঠিক উত্তর অপশন d.
নোটঃ in spite of এবং despite এরপর noun, gerund (-ing form of a verb) অথবা pronoun ব্যবহৃত হয়। attack -এর সাথে ing যুক্ত হবে না৷ কারণ এর সাথে ing যুক্ত হলে তা adjective এর কাজ করে যা বাক্যের structure এর সাথে বেমানান।
Source: British Council, Advanced Learner's Communicative English Grammar
বাক্যটি হ্যাঁ বোধক, তাই tag question টি হবে না বোধক।
অর্থাৎ person এবং verb অনুযায়ী সঠিক উত্তর হবে doesn’t she.
Birds of the same feather flock together - চোরে চোরে মাসতুতো ভাই।
Morning shows the day - সকালেবেলাতেই দিনের প্রকৃতি বুঝা যায় বা উঠতি মূল পত্তনেই বোঝা যায়।
Better late than never - একেবারেই না হওয়ার চেয়ে দেরিতে হওয়াও ভালো।
Source: LiveMCQ Lecture
Reflexive Pronouns:
Myself, ourselves, yourself, yourselves, himself, herself, themselves.
Stratum (noun) - a bed or layer artificially made.
Plural form - strata.
শুদ্ধ বাক্যটি হলো- My friend is going to buy some new furniture.
অশুদ্ধ বাক্যগুলাের শুদ্ধরূপ:
- My friend has got brown eyes. (eye countable noun হওয়ায় এর সাথে s বা es বসবে)
- She has got short black hair. (hair uncountable noun এর সাথে s বা es যুক্ত হবে না)।
- He is going to buy some new chairs. (chair countable noun হওয়ায় এর সাথে s বা es যুক্ত হবে)।
Recondite - difficult for one of ordinary knowledge or intelligence to understand.
Synonyms - abstruse, arcane, deep, esoteric.
Antonym - evident, lucid, manifest, obvious.
Get on- phrasal verb of get.
Meaning - to manage or deal with a situation, especially successfully.
Example: We're getting on quite well with the decorating.
Synonym: fare, manage, progress.
Break down- সম্পর্ক ভেঙ্গে যাওয়া,
wash up- পরিস্কার করা,
give up- হাল ছেড়ে দেওয়া,
put out- নেভানাে।
বাক্যটির অর্থানুসারে give up বসালে অর্থপূর্ণ হয়।
বাক্যটির অর্থ- যদিও নদী পার হওয়া কঠিন, তবু হাল ছাড়বেন না।
If + subject + simple past tense….. + would/should/might + verb (simple form).
অতএব সূত্রানুযায়ী শূন্যস্থানে lived বসবে।
- 'Some' determiner-টি countable এবংuncountable উভয় noun এর পূর্বেই বসে।
- তবে, countable noun এর পূর্বে বসলে nounটি অবশ্যই plural হবে।
যেমনঃ
- Would you like to buy some apples?
- Rana has listened to some music.
- Would you like to listen to some music?
- He bought some pieces of cheese.
- I want to buy some new shoes.
Source: Longman & Oxford Dictionary
এখানে, অপশন খ) তে some অর্থ কিছু এবং অপশন গ-তে some অর্থ কোন এক।
- If যুক্ত sentence এর প্রথম অংশ past indefinite tense হলে পরের অংশে subject এরপর would/could + verb এর present from হবে।
অতএব, সঠিক উত্তর অপশন (ক)।
অন্যান্য অপশনের বাক্যগুলোর শুদ্ধরূপ-
- If I knew the answer, I would tell you.
- If I were you, I would pat your jacket on.
- It would be nice if the weather was better.
- তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়ােগ কখনাে কখনাে গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে। এ দোষে দুষ্ট শব্দ তার যােগ্যতা হারায়।
- ‘গরুর গাড়ি’, ‘শবদাহ’, ‘মড়াপােড়া’ প্রভৃতি স্থলে যথাক্রমে ‘গরুর শকট’, ‘শবপােড়া’, ‘মড়াদাহ' প্রভৃতির ব্যবহার গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
দ্বিতীয়া তৎপুরুষ সমাস : পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি (কে, রে) ইত্যাদি লোপ হয়ে যে সমাস হয়, তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে।
যথা :
- দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত,
- বিপদকে আপন্ন = বিপদাপন্ন।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
সূর্য: আদিত্য, রবি, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, সবিতা, ইত্যাদি।
চাঁদ: শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাকর, সুধাংশু, হিমাংশু, সোম, বিধু, ইন্দু, নিশাকর ইত্যাদি।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
আলমারি - পর্তুগিজ ভাষার শব্দ
চাকু - তুর্কি শব্দ
লুঙ্গি - বর্মী বা মায়ানমারের শব্দ
রিক্সা - জাপানি
রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলো হলো -
- রাজা,
- অচলায়তন,
- চিরকুমার সভা,
- তাসের দেশ,
- রক্তকরবী,
- ডাকঘর।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর।
কায়কোবাদ (১৮৫৭-১৯৫১):
- আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি।
- তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী, ‘কায়কোবাদ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম।
- কায়কোবাদের 'মহাশ্মশান' হচ্ছে মহাকাব্য। তৃতীয় পানিপথের যুদ্ধ অবলম্বনে রচিত এ কাব্যে জয়-পরাজয় অপেক্ষা ধ্বংসের ভয়াবহতা প্রকট হওয়ায় এর নাম হয়েছে ‘মহাশ্মশান’। এটি তাঁর শ্রেষ্ঠ রচনা এবং এর দ্বারাই তিনি মহাকবিরূপে খ্যাতি অর্জন করেন।
উৎসঃ বাংলাপিডিয়া।
- সংস্কৃতের শব্দভাণ্ডার থেকে সব সময়েই প্রয়ােজনীয় শব্দাবলি বাংলা ভাষায় গ্রহণ করা হয়। যে-সব সংস্কৃত শব্দ অপরিবর্তিত রূপে হুবহু বাংলায় এসেছে সে-সব শব্দকে ‘তৎসম শব্দ’ বলা হয়।
- প্রাচীন-ব্যাকরণ রচয়িতারা ‘তৎ' অর্থাৎ ‘তা’ বলতে বােঝাতেন ‘সংস্কৃত’ (এখন বলি প্রাচীন ভারতীয় আর্য) ভাষাকে। আর ‘সম’ শব্দের অর্থ ‘সমান। তৎসম শব্দের অর্থ সংস্কৃতের সমান অর্থাৎ সংস্কৃত।
- বাংলা সাধু ভাষার শতকরা প্রায় ৪৫ ভাগ শব্দ তৎসম।
- তৎসম শব্দের উদাহরণ : অঞ্চল, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, আকাশ, স্থল, হস্ত, পদ, মস্তক, চক্ষু, কর্ণ, নর, নারী, বৃক্ষ, লতা ইত্যাদি।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমী অভিধান।
ক্ষীয়মাণ - বর্ধমান
ক্ষয়িষ্ণু - বর্ধিষ্ণু
ক্ষুদ্র - বৃহৎ
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
কতগুলাে সন্ধি কোনাে নিয়মে সাধিত হয় না এমন সন্ধিকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন:
-পর্ + পর = পরস্পর,
-আ + চর্য = আশ্চর্য,
-গাে + পদ = গােষ্পদ,
-বন্ + পতি = বনস্পতি,
-ষট্ + দশ = ষােড়শ,
-বৃহৎ + পতি = বৃহস্পতি,
-মনস্ + ঈষা = মনীষা,
-এক + দশ = একাদশ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
-বাক্যের বিভিন্ন ভাব সার্থকভাবে প্রকাশের জন্য কন্ঠস্বরের ভঙ্গির তারতম্য বোঝাতে বর্ণের অতিরিক্ত যে-সব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে বলে বিরামচিহ্ন৷
-অপশন ঘ-তে বিরামচিহ্ন সঠিকভাবে ব্যবহৃত হয়নি৷ তারিখ লিখতে কমা বসে৷ অর্থাৎ শুদ্ধরূপ হবে - ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ১৯৫২
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
খাঁটি বাংলা উপসর্গ যােগে সৃষ্ট পদ হলো আকাঁড়া৷
আ - অভাব বা না অর্থে > আকাঁড়া, আধোয়া, আলুনি, আছাঁকা, আচালা, আছাঁটা, আঢাকা৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
ভার (বিশেষ্য):
-ওজন (গুরুভার)।
-বোঝা (ভারবাহক)।
-উদ্বেগ; উৎকন্ঠা; চাপ (ঋণের ভার, বেদনার ভার)।
-দায়িত্ব; দায় (ভারপ্রাপ্ত কর্মচারী)।
-পুঞ্জ; সমূহ; রাশি (কুসুমভার, কেশভার)।
-ভারযষ্টি; বাঁক (খেজুর রসের ভার কাঁধে ছিল তার)।
-ভারী বোঝাবিশিষ্ট; অধিক ওজনযুক্ত (বইগুলো বড্ড ভার মনে হচ্ছে)।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান
দ্বিরুক্ত অর্থ দুইবার উক্ত হয়েছে এমন।
যেমন-
আধিক্য বােঝাতে- রাশি রাশি ধন, ধামা ধামা ধান।
সামান্য বােঝাতে- আমি আজ জ্বর জ্বর বােধ করছি।
ভাবের গভীরতা বােঝাতে- ছি ছি, তুমি কী করেছ?
তীব্রতা বােঝাতে- গরম গরম জিলাপি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
তুলসী বনের বাঘ - ভন্ড, শয়তান৷
উদাহরণ : নাম শুভ হলে হবে কী, আসলে ও তুলসী বনের বাঘ৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
অপশন খ-তে 'দারিদ্র' বানানটি ভুল৷ সঠিক রূপ হবে - 'দারিদ্র্য'।
সঠিক বাক্য - দেশের দারিদ্র্য/দরিদ্রতা দূর করতে হবে।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
পক্ষঃ
- সহায়; অবলম্বন।
- সহায়কবর্গ; সাহায্যকারী; সেনাদল; রাজশক্তি।
আসামির পক্ষে উকিল কে? -এখানে ‘পক্ষে' সহায় অর্থে ব্যবহৃত হয়েছে।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
ভরাডুবি - সর্বনাশ
মগের মুল্লুক - অরাজক দেশ
পুকুর চুরি - বড় ধরনের চুরি
বালির বাঁধ - অস্থায়ী বস্তু
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
পদাত্মক দ্বিরুক্তি:
- বিভক্তিযুক্ত পদের দুইবার ব্যবহারকে পদাত্মক দ্বিরুক্তি বলা হয়। এগুলাে দুই রকমে গঠিত হয়।
যেমন-
১. একই পদের অবিকৃত অবস্থায় দুইবার ব্যবহার। যথা – ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। হাটে হাটে বিকিয়ে তাের ভরা আপণ।
২. যুগরীতিতে গঠিত দ্বিরক্ত পদের ব্যবহার। যথা- হাতে নাতে, আকাশে-বাতাসে, কাপড়-চোপড়, দলে-বলে ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
পরিকল্পনা মন্ত্রনালয়ের অধীন ‘পরিকল্পনা কমিশন’ সরকারের উন্নয়ন পরিকল্পনা পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে থাকে।
বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল - ১৯৭৩-৭৮।
সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল ২০১৬ - ২০ পর্যন্ত।
• বর্তমানে দেশে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাস্তবায়ন চলছে।
এর মেয়াদকালঃ জুলাই, ২০২০ - জুন, ২০২৫।
উৎসঃ পরিকল্পনা কমিশন ওয়েবসাইট।
অস্কার/একাডেমী পুরস্কার - ২০২০
- সেরা মুভি - প্যারাসাইট (কোরিয়ান)
- সেরা পরিচালক - Bong Joon Ho (‘প্যারাসাইট’ মুভির পরিচালক)
- সেরা অভিনেতা - জোয়াকুইন ফোনিক্স (‘জোকার’ মুভির জন্য)
- সেরা অভিনেত্রী - রেনে জিলওয়েগার (‘জুডি’ মুভির জন্য)
উৎসঃ অস্কার ওয়েবসাইট।
-The theme for International Women’s Day (8 March) 2020 is, I am Generation Equality: Realizing Women’s Rights.
-The theme is aligned with UN Women’s new multigenerational campaign, Generation Equality, which marks the 25th anniversary of the Beijing Declaration and Platform for Action.
Source : UN Women
ফ্রেঞ্চ ওপেন অনুষ্ঠিত হয় ক্লে কোর্টে৷ একমাত্র এই গ্রান্ড স্ল্যামেই এমন কোর্টে খেলা হয়৷
রাফায়েল নাদালকে ক্লে কোর্টের রাজা বলা হয়৷ তিনি সর্বমোট ১৩ বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন৷
উৎসঃ বিবিসি
Isaac Newton, English physicist and mathematician, who was the culminating figure of the Scientific Revolution of the 17th century.
In optics, his discovery of the composition of white light integrated the phenomena of colours into the science of light and laid the foundation for modern physical optics.
In mechanics, his three laws of motion, the basic principles of modern physics, resulted in the formulation of the law of universal gravitation.
In mathematics, he was the original discoverer of the infinitesimal calculus.
Newton’s Philosophiae Naturalis Principia Mathematica (Mathematical Principles of Natural Philosophy, 1687) was one of the most important single works in the history of modern science.
Source: Britannica
- Zulu, a nation of Nguni-speaking people in KwaZulu-Natal province, South Africa.
- They are a branch of the southern Bantu and have close ethnic, linguistic, and cultural ties with the Swazi and Xhosa.
- The Zulu are the single largest ethnic group in South Africa and numbered about nine million in the late 20th century.
Source: britannica
আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয় ১৮৯৬ সালে গ্রিসের এথেন্সে।
ব্যারেন পিয়েরে দ্য ক্যুবার্তোর উদ্যোগে আধুনিক অলিম্পিক গেমসের প্রচলন হয়। এর আগে খ্রিস্টপূর্ব ৭৭৬ অব্দ থেকে ৩৯৩ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন গ্রিসে প্রাচীন অলিম্পিকের আসর অনুষ্ঠিত হতো।
অলিম্পিকে ক্রিকেট ছাড়া অপশনে উল্লিখিত অন্য খেলাগুলো অন্তর্ভুক্ত আছে।
(সূত্রঃ অলিম্পিক গেমস ওয়েবসাইট)
- International Day of Friendship is celebrated on 30 July.
- The International Day of Friendship was proclaimed in 2011 by the UN General Assembly with the idea that friendship between peoples, countries, cultures and individuals can inspire peace efforts and build bridges between communities.
Source: UN
- The 2019–20 UEFA Champions League was the 65th season of the tournament where Bayern Munich defeated Paris Saint-Germain in the final, played at the Estádio da Luz in Lisbon, Portugal, 1–0.
- Bayern became the first European Cup winners to win all their matches during the tournament.
- Robert Lewandowski from Poland who plays for Bayern Munich is the top scorer of the 2019-20 season with 15 goals.
Source: BBC and UEFA
2021
Kohli was the number one ranked ODI batsman from August 2017 to April 2021, counting to 1,258 days.
- গত ৪ আগস্ট ২০২০ লেবাননের বৈরুত সমুদ্রবন্দরে শক্তিশালী দুটি বিস্ফোরণ সংঘটিত হয়।
- এতে ১৭১ জনের অধিক নিহত এবং ২১ বাংলাদেশি নৌবাহিনী সদস্যসহ ৫ হাজারের অধিক সংখ্যক মানুষ আহত হয়।
- বন্দরের ওয়্যারহাউসে সংরক্ষিত অ্যামোনিয়াম নাইট্রেট থেকে এই বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হয়।
- এ ঘটনায় বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীসহ লেবানন সরকার পদত্যাগে বাধ্য হয়। বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিজয়’ ক্ষতিগ্রস্ত হয়।
সোর্স : বিবিসি বাংলা।
- ১৯৭০ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ উভয় ক্ষেত্রে নির্বাচন করে অভূতপূর্ব সাফল্য লাভ করে।
- ১৯৭০ সালের ৭ ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে পুরো পাকিস্তানে জাতীয় পরিষদের মোট আসন ছিলো ৩১৩টি। আসনগুলোর মধ্যে পূর্ব পাকিস্তানের আসন সংখ্যা ছিলো ১৬৯টি। যার মধ্যে ৭টি ছিলো সংরক্ষিত মহিলা আসন। নির্বাচনে ১৬৯টি আসনের মধ্যে পূর্ব পাকিস্তান আওয়ামীলীগ ১৬৭টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
- '৭০ সালে প্রাদেশিক নির্বাচনও অনুষ্ঠিত হয়। এ নির্বাচনেও আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান অ্যাসেম্বলির ৩০০টি আসনের মধ্যে ২৯৮টিতে জয়লাভ করে। তবুও তৎকালীন সামরিক শাসক ইয়াহিয়া খান আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেয়নি।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং সমকাল পত্রিকা
Dominic Thiem defeats Alexander Zverev in five-set comeback to win the 2020 US Open title.
Naomi Osaka defeated Victoria Azarenka in the Women's Singles final to win her third Grand Slam title.
Source: US Open Website
অ্যাপল ইন কর্পোরেটড হলাে একটি বিখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি যার প্রতিষ্ঠাকাল ১ এপ্রিল, ১৯৭৬।
প্রতিষ্ঠাতা- স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক।
অ্যাপল কোম্পানির সদরদপ্তর কুপার্টিনো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা- টিম কুক।
উৎসঃ apple.com
মে, ২০২১ পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ চার হাজার ৫০০ কোটি ডলার (৪৫ বিলিয়ন)।
উল্লেখ্য, ২রা জুন, ২০২১ বৈদেশিক মুদ্রার পরিমাণ ৪৫ দশমিক ৫৪ বিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার (১ জুন) অর্থমন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত বছরের তুলনায় বৈদেশিক রিজার্ভের প্রবৃদ্ধি ৩৯ দশমিক ৪৯ শতাংশ বেশি। ২০২১ অর্থবছরের জুলাই থেকে মে মাসে রিজার্ভের রেকর্ড গড়েছে বাংলাদেশ।
সূত্রঃ কালের কণ্ঠ
অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলাের মধ্যে একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হলাে- Microsoft Word (সংক্ষেপে MS Word)।
MS Word-এ নথি বা প্রতিবেদন লেখার পর আমরা Home key চেপে একটি নথির লাইনের শুরুতে যেতে পারি।
EDI হলো Electronic Data Interchange.
EDI is a standard format to exchange business information between two organizations electronically instead of using paper documents.
এটি কম্পিউটার থেকে কম্পিউটারের ডেটা বা তথ্যের বিনিময় যা সংস্থাগুলির মধ্যে ব্যবসায়ের নথি। এটি এমন একটি প্রমিত বিন্যাসের ব্যবহারের সাথে জড়িত যা সংস্থাগুলি মানুষের হস্তক্ষেপ ছাড়াই বৈদ্যুতিকভাবে অন্য সংস্থাগুলিকে তথ্য বা নথি পাঠাতে দেয়।
EDI এর বিভিন্ন স্ট্যান্ডার্ডের মধ্যে X12, ANSI, EDIFACT, ODETTE উল্লেখযোগ্য৷
Source: IBM
অপটিক্যাল ফাইবার বা আলোক তন্তু এক ধরণের সরু (প্রায় চুলের মতো) স্বচ্ছ তন্তু বিশেষ।
এটি তৈরি হয় সাধারণত কাচ দিয়ে। কাচের তৈরি হলেও এটি অত্যন্ত নমনীয় এবং বলা বাহুল্য নিরেট।
সাধারণ কাচের থেকে এর প্রতিসরণাঙ্ক বেশ বেশি প্রায় ১.৭।
এক প্রান্তে আলো আপতিত হলে এর দেয়ালে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রক্রিয়ায় আলো ক্রমশ এগিয়ে যায় এবং তন্তুর অন্য প্রান্ত দিয়ে নির্গত হয়। বাইরের বায়ু মাধ্যম থেকে ভেতরের তন্তু-মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশ বেশি হওয়ায় অভ্যন্তরীণ প্রতিফলন সহজ হয়। এর বাইরে এক ধরণের আলোক প্রতিফলক পদার্থের আবরণ দেয়া থাকে যাকে বলে ক্লাডিং।
ফলে আলোর কোন রশ্মি প্রতিসরিত হলেও পুনরায় তন্তুর মধ্যে ফিরে আসে। ফলে এক প্রান্ত দিয়ে আলোক শক্তি ঢুকিয়ে দিলে অন্য প্রান্ত দিয়ে সম্পূর্ণ আলো বেরিয়ে আসে।
সূত্রঃ পদার্থবিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
Worms
Computer worms are similar to viruses in that they replicate functional copies of themselves and can cause the same type of damage.
In contrast to viruses, which require the spreading of an infected host file, worms are standalone software and do not require a host program or human help to propagate.
To spread, worms either exploit a vulnerability on the target system or use some kind of social engineering to trick users into executing them.
Here the points line are (1, 13) and (-3, 6)
∴ Slope, m = Y1 - Y2 / X1 - X2
= (13 - 6)/(1 + 3)
= 7/4
= 1.75
Here, a + b + c = 12 & a + b = 4
So, c = 8
As, a + c = 7
∴ a = 7 - 8 = -1
The general equation of a sphere is: (x - a)2 + (y - b)2 + (z - c)2 = r2, where (a, b, c) represents the center of the sphere
As, here x2 + y2 + z2 = 4
or, (x - 0)2 + (y - 0)2 + (z - 0)2 = 22,
So, it's an equation of a sphere where (0, 0, 0) represents the center of the sphere and '2' is it's radius
a - b ≥ a + b
⇒ a - b - b ≥ a
⇒ -2b ≥ 0
⇒ 2b ≤ 0 [-1 দ্বারা গুণ করে]
∴ b ≤ 0
If g(m) > g(n)
∴ m > n
So, m ≠ n
Here, logx50 = logx(2×25)
= logx2 + logx52
= logx2 + 2logx5
= a + 2b [As, logx2 = a; logx5 = b]
For option a, let's assume that A = 25, so option a can’t be entirely true
For option b, let's assume that A = 12, then option b is true
For option c, let's assume that A = 20, so option c is true
For option d, let's assume that A = 20, so option d is also true.
From the given condition of the options and question, option a can’t be inferred.
আমরা জানি,
পিরামিডের ভূমি (base) বর্গাকৃতি
∴ (1/3×base2×h2) / (1/3×base1×h1) = 128/100
⇒ base2×1.12h1/base1×h1 = 128/100 [As, the height is increased by 12%, so h2 = 1.12h1]
⇒ base2/base1 = 128/(100×1.12)
⇒ x22/x12 = 128/112 [ x1, x2 হলো বর্গাকৃতি ভূমি (base) ]
⇒ x2/x1 = √(128/112) = 1.07
∴ % = 100×1.07 = 107
সুতরাং, ভূমি (base) বৃদ্ধি করতে হবে = ( 107 - 100 )% = 7%
Here, Second term is = a + (2 - 1)d = 4
∴ a + d = 4 ...... (i)
and, Tenth term is = a + (10 - 1) = 15
∴ a + 9d = 15 ...... (ii)
Now, (i)×9 - (ii),
8a = 21
∴ a = 2.625 ≅ 2.63
প্রথম 1000 ডলার এর জন্য ট্যাক্স দিতে হয় না।
বাকি টাকা = (2500 - 1000) = 1500 টাকা
এখানে, (100 - 65)% = 35%
প্রশ্নমতে, 35% = 1500
∴ 1% = 1500/35
∴ 100% = 1500×100/35
= 4285.71 ≅ 4286
∴ নির্ণেয় টাকার পরিমাণ = (4286 +1000) = 5286 টাকা
In an engineering test, a rocket sled is propelled into a target. If the sled's distance d in meters from the target is given by the formula d = -1.5t2 + 120, where t is the number of seconds after rocket ignition, then how many seconds have passed since rocket ignition when the sled is 10 meters from the target?
Given, d = -1.5t2 + 120
As, d =10
∴ 10 = -1.5t2 + 120
⇒ 1.5t2 - 110 = 0
⇒ 1.5t2 = 110
⇒ t2 = 110/1.5
⇒ t = √(110/1.5)
∴ t = 8.56
Here, ex = 5
⇒ lnex = ln 5
⇒ xlne = ln 5 [As, lne = 1]
∴ x = 1.61
দেয়া আছে,
k = 462/n যেখানে k একটি পূর্ণসংখ্যা।
∴ n এর মান এমন হবে যা দ্বারা 462 কে নিঃশেষে ভাগ করা যাবে। অপশন অনুযায়ী একমাত্র 22 দ্বারা 462 কে ভাগ করা যায়।
সুতরাং n এর মান 22.
13 x 1 = 13 --> অর্থাৎ, 13 + 2 = 15 কে ১৩ দিয়ে ভাগ করলে ২ ভাগ শেষ থাকবে।
একইভাবে,
13 x 2 = 26 --> 28 কে ১৩ দিয়ে ভাগ করলে ২ ভাগ শেষ থাকবে।
13 x 3 = 39 --> 41 কে ১৩ দিয়ে ভাগ করলে ২ ভাগ শেষ থাকবে।
13 x 4 = 52 --> 54 কে ১৩ দিয়ে ভাগ করলে ২ ভাগ শেষ থাকবে।
13 x 5 = 65 --> 67 কে ১৩ দিয়ে ভাগ করলে ২ ভাগ শেষ থাকবে।
13 x 6 = 78 --> 80 কে ১৩ দিয়ে ভাগ করলে ২ ভাগ শেষ থাকবে।
13 x 7 = 91 --> 93 কে ১৩ দিয়ে ভাগ করলে ২ ভাগ শেষ থাকবে।
13 x 8 = 104 --> যেহেতু ১০০ এর চেয়ে ছোট চেয়েছে তাই এটা হবে না।
অর্থাৎ, ১৫, ২৮, ৪১, ৫৪, ৬৭, ৮০, ৯৩ কে ১৩ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২ থাকে।
তাহলে, মোট সংখ্যা হল ৭টি।
কিন্তু আমরা জানি,
যেকোনো সংখ্যা দ্বারা তার চেয়ে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ ক্ষুদ্র সংখ্যাটিই হবে।
উক্ত নিয়মানুসারে, ২ কে ১৩ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২ হবে। এবং, ২ অবশ্যই ১০০ এর চেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা (Positive Integer)।
সুতরাং, ১০০ এর চেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা যাদেরকে ১৩ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২ হবে এমন সর্বমোট সংখ্যা হল - ২, ১৫, ২৮, ৪১, ৫৪, ৬৭, ৮০, ৯৩ = ৮টি।