পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৪৫
সিলেবাস
Exam 15 Topic: k. World War II : Background and cause, Allied & Axis power, American involvement, l. Yalta Conference & Potsdam Conference, m. The establishment of the UNO Source: Class – 10, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১]

৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১] · তারিখ অনির্ধারিত · ৪৫ প্রশ্ন

.
The policy of “Appeasement” is mostly linked with—/ ‘আপিজমেন্ট নীতি’ কার সাথে সম্পর্কিত?
  1. Winston Churchill /উইনস্টন চার্চিল
  2. Neville Chamberlain / নেভিল চেম্বারলিন
  3. Roosevelt/ রুজভেল্ট
  4. Stalin/ স্তালিন
সঠিক উত্তর:
Neville Chamberlain / নেভিল চেম্বারলিন
উত্তর
সঠিক উত্তর:
Neville Chamberlain / নেভিল চেম্বারলিন
ব্যাখ্যা

Appeasement Policy (আপিজমেন্ট নীতি) মানে হলো আগ্রাসী শক্তিকে শান্ত করার জন্য তাকে কিছু দাবি মেনে নেওয়া বা ছাড় দেওয়া। মূলত যুদ্ধ এড়িয়ে শান্তি রক্ষা করার জন্য এ নীতি অনুসরণ করা হয়েছিল। নেভিল চেম্বারলিন ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী (১৯৩৭–১৯৪০)। তিনি মনে করতেন, হিটলারকে কিছুটা ছাড় দিলে বড় যুদ্ধ এড়ানো সম্ভব হবে। ১৯৩৮ সালের Munich Agreement-এ তিনি হিটলারকে Sudetenland (চেকোস্লোভাকিয়ার অংশ) দখল করতে দেন। প্রথমে মনে হয়েছিল চেম্বারলিন ইউরোপে শান্তি এনেছেন। তিনি ফিরে গিয়ে বলেছিলেন: “Peace for our time”। কিন্তু হিটলার থামেনি, বরং আরও আগ্রাসী হয়ে ওঠে। কয়েক মাস পরেই জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, আর সেখান থেকেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯)।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র
ভিক্তর মাৎসুলেনকো- দ্বিতীয় বিশ্বযুদ্ধ

.
Which invasion in 1939 directly triggered World War II?/ ১৯৩৯ সালে কোন আগ্রাসন সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে?
  1. Poland/ পোল্যান্ড
  2. Austria/ অস্ট্রিয়া
  3. Czechoslovakia/ চেকোস্লোভাকিয়া
  4. France/ ফ্রান্স
সঠিক উত্তর:
Poland/ পোল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
Poland/ পোল্যান্ড
ব্যাখ্যা

প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানি দুর্বল হয়ে পড়ে। কিন্তু হিটলার ক্ষমতায় এসে জার্মানিকে পুনর্গঠন করে এবং আগ্রাসী নীতি গ্রহণ করে। ১৯৩৮ সালে সে অস্ট্রিয়া (Anschluss) ও সুদেটেনল্যান্ড (চেকোস্লোভাকিয়ার অংশ) দখল করে। ১৯৩৯ সালের মার্চে পুরো চেকোস্লোভাকিয়াও দখল করে নেয়। তবে এসব আগ্রাসনের পরও ইউরোপের বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধ শুরু করেনি। ১ সেপ্টেম্বর ১৯৩৯ সালে জার্মানি পোল্যান্ড আক্রমণ করে। এর আগে হিটলার ও স্তালিন Nazi-Soviet Pact (২৩ আগস্ট ১৯৩৯) স্বাক্ষর করে পোল্যান্ড ভাগ করে নেওয়ার গোপন চুক্তি করেছিল। জার্মানির পশ্চিম দিক থেকে আক্রমণের পাশাপাশি সোভিয়েত ইউনিয়ন পূর্ব দিক থেকে পোল্যান্ড আক্রমণ করে। জার্মানির এই পদক্ষেপ মিত্রশক্তি ব্রিটেন ও ফ্রান্সকে ক্ষুব্ধ করে তোলে। ৩ সেপ্টেম্বর ১৯৩৯ তারা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এর মাধ্যমেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ (World War II)।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র
ভিক্তর মাৎসুলেনকো- দ্বিতীয় বিশ্বযুদ্ধ

.
Rome-Berlin Axis was formed between—/ রোম-বার্লিন অক্ষ কার মধ্যে হয়েছিল?
  1.  Germany & USSR/ জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন
  2. France & Germany /ফ্রান্স ও জার্মানি  
  3. Italy & Japan/ ইতালি ও জাপান
  4. Germany & Italy / জার্মানি ও ইতালি
সঠিক উত্তর:
Germany & Italy / জার্মানি ও ইতালি
উত্তর
সঠিক উত্তর:
Germany & Italy / জার্মানি ও ইতালি
ব্যাখ্যা

অক্টোবর ১৯৩৬ সালে ইতালির একনায়ক বেনিতো মুসোলিনি এবং জার্মানির নাৎসি নেতা আডলফ হিটলার একটি চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে দুই দেশ নিজেদের মধ্যে রাজনৈতিক ও সামরিক সহযোগিতার ঘোষণা দেয়। মুসোলিনি ঘোষণা করেছিলেন যে “Europe would revolve around the Rome-Berlin Axis” অর্থাৎ ইউরোপের রাজনীতি রোম ও বার্লিনকে কেন্দ্র করে ঘুরবে। এখান থেকেই জোটটির নাম হয় Rome-Berlin Axis। এই জোটের ফলে ইউরোপে ফ্যাসিবাদী শক্তি আরও দৃঢ় হয়। পরে এই জোটের সঙ্গে জাপান যোগ দিলে তৈরি হয় Axis Powers (অক্ষশক্তি)। জার্মানি ও ইতালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু থেকেই একসাথে যুদ্ধ করে।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র
ভিক্তর মাৎসুলেনকো- দ্বিতীয় বিশ্বযুদ্ধ

.
Which ideology encouraged German expansionism?/ কোন মতবাদ জার্মান সম্প্রসারণবাদকে উৎসাহ দেয়?
  1. Marxism/ মার্কসবাদ
  2.  Fascism/ ফ্যাসিবাদ
  3. Nazism/ নাজিবাদ 
  4. Socialism/ সমাজতন্ত্র
সঠিক উত্তর:
Nazism/ নাজিবাদ 
উত্তর
সঠিক উত্তর:
Nazism/ নাজিবাদ 
ব্যাখ্যা

নাজিবাদ (Nazism) ছিল Adolf Hitler ও তার National Socialist German Workers’ Party (NSDAP) এর আদর্শ। এর প্রধান ভিত্তি ছিল—জার্মানদের “শ্রেষ্ঠ জাতি” হিসেবে দাবি। ইহুদিদের প্রতি ঘৃণা। জাতীয়তাবাদী উন্মাদনা। জার্মান জাতির বসবাসের জন্য নতুন ভূমি দখল। হিটলার বিশ্বাস করতেন, জার্মান জাতির বেঁচে থাকার জন্য ইউরোপের পূর্বাঞ্চল (বিশেষত পোল্যান্ড, ইউক্রেন, রাশিয়ার অংশ) দখল করতে হবে। এই “Lebensraum” নীতিই জার্মান সম্প্রসারণবাদের মূল চালিকা শক্তি হয়। নাজিবাদের সম্প্রসারণবাদী আদর্শের কারণেই হিটলার বারবার আগ্রাসী পদক্ষেপ নেন—
১৯৩৬: রাইনল্যান্ডে সৈন্য প্রবেশ
১৯৩৮: অস্ট্রিয়া দখল (Anschluss)
১৯৩৮: সুদেটেনল্যান্ড দখল
১৯৩৯: পোল্যান্ড আক্রমণ

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র
ভিক্তর মাৎসুলেনকো- দ্বিতীয় বিশ্বযুদ্ধ

.
Japan invaded which country in 1931? /১৯৩১ সালে জাপান কোন দেশ আক্রমণ করে?
  1. China /চীন
  2. Korea/ কোরিয়া
  3. Philippines/ ফিলিপাইন
  4. Burma/ বার্মা
সঠিক উত্তর:
China /চীন
উত্তর
সঠিক উত্তর:
China /চীন
ব্যাখ্যা

১৯৩০-এর দশকে জাপান অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী হতে চাইছিল। চীনের মানচুরিয়া অঞ্চল ছিল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং জাপানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ১৮ সেপ্টেম্বর ১৯৩১ জাপানী সেনারা চীনের মানচুরিয়া আক্রমণ করে। তারা সেখানে একটি নতুন প্রণোদিত সরকার Manchukuo প্রতিষ্ঠা করে, যার নেতৃত্ব দেন জাপানের সম্রাট পুত্র। এটি ছিল জাপানের পূর্ব এশিয়ায় সাম্রাজ্য বিস্তারের প্রথম বড় পদক্ষেপ। এর মাধ্যমে জাপান দেখাতে চেয়েছিল যে, তারা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তার করবে, যা পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হয়ে ওঠে।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র
ভিক্তর মাৎসুলেনকো- দ্বিতীয় বিশ্বযুদ্ধ

.
Who signed the Nazi-Soviet Pact in 1939?/ ১৯৩৯ সালে নাৎসি-সোভিয়েত চুক্তি কারা স্বাক্ষর করে?
  1. Hitler & Stalin / হিটলার ও স্তালিন
  2.  Hitler & Mussolini / হিটলার ও মুসোলিনি
  3. Stalin & Churchill / স্তালিন ও চার্চিল
  4. Roosevelt & Stalin / রুজভেল্ট ও স্তালিন
সঠিক উত্তর:
Hitler & Stalin / হিটলার ও স্তালিন
উত্তর
সঠিক উত্তর:
Hitler & Stalin / হিটলার ও স্তালিন
ব্যাখ্যা

১৯৩৯ সালের আগের দিকে ইউরোপে যুদ্ধের আভাস স্পষ্ট। হিটলার চেকোস্লোভাকিয়া ও পোল্যান্ড দখল করতে চাচ্ছিল। একই সময়, সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপে প্রভাব বিস্তারের সুযোগ খুঁজছিল। ২৩ আগস্ট ১৯৩৯ সালে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন চুক্তি স্বাক্ষর করে। স্বাক্ষরকারীরা ছিলেন: Adolf Hitler (জার্মানি), Joseph Stalin (সোভিয়েত ইউনিয়ন)। চুক্তির প্রধান শর্ত: একে অপরের বিরুদ্ধে আক্রমণ না করা। গোপন প্রটোকল: পোল্যান্ডকে ভাগ করে নেওয়া হবে।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

.
Ethiopia was invaded by—/ ইথিওপিয়া আক্রমণ করেছিল কারা?
  1. Germany / জার্মানি
  2. Italy / ইতালি
  3. Japan/ জাপান
  4. Britain / ব্রিটেন
সঠিক উত্তর:
Italy / ইতালি
উত্তর
সঠিক উত্তর:
Italy / ইতালি
ব্যাখ্যা

আফ্রিকার ইথিওপিয়া ছিল অল্প কয়েকটি স্বাধীন দেশগুলোর একটি। ইতালির শাসক বেনিটো মুসোলিনি (Mussolini) আফ্রিকায় ইতালির সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা করেন। ইথিওপিয়া ইতালির আগের উপনিবেশবাদী প্রচেষ্টায় (১৮৯৬ সালে Battle of Adwa) ইতালিকে পরাজিত করেছিল। তাই মুসোলিনি প্রতিশোধ নিতে চেয়েছিল। অক্টোবর ১৯৩৫ সালে ইতালি ইথিওপিয়া আক্রমণ করে। আধুনিক অস্ত্র ও রাসায়নিক গ্যাস ব্যবহার করে ইতালির বাহিনী দ্রুত অগ্রসর হয়। মে ১৯৩৬ সালে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা (Addis Ababa) দখল করে।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র
ভিক্তর মাৎসুলেনকো- দ্বিতীয় বিশ্বযুদ্ধ

.
Which alliance opposed the Axis Powers?/ অক্ষশক্তির বিরোধী কোন জোট ছিল?
  1. NATO/ ন্যাটো
  2. League of Nations/ লিগ অব নেশনস
  3. Allied Powers / মিত্রশক্তি
  4. Triple Alliance/ ত্রিশক্তি জোট
সঠিক উত্তর:
Allied Powers / মিত্রশক্তি
উত্তর
সঠিক উত্তর:
Allied Powers / মিত্রশক্তি
ব্যাখ্যা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রধান শক্তিগুলো দুটি জোটে বিভক্ত ছিল: Axis Powers (অক্ষশক্তি): জার্মানি, ইতালি, জাপান এবং Allied Powers (মিত্রশক্তি): ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন ইত্যাদি। Allied Powers মূলত অক্ষশক্তির আগ্রাসন রোধ ও বিশ্বশান্তি পুনঃস্থাপনের জন্য কাজ করেছিল। যুদ্ধের সময় তারা যৌথভাবে পরিকল্পনা করেছিল— সামরিক অভিযান পরিচালনা, অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ, যুদ্ধকৌশল তৈরি।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

.
The Spanish Civil War (1936–39) is seen as a rehearsal for WWII because—/ স্প্যানিশ গৃহযুদ্ধকে (১৯৩৬–৩৯) দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন?
  1. Many countries tested weapons /অনেক দেশ এখানে অস্ত্র পরীক্ষা করেছিল
  2. UNO was formed/ জাতিসংঘ গঠিত হয়
  3. Poland was divided/ পোল্যান্ড ভাগ করা হয়
  4.  Chamberlain visited Spain/ চেম্বারলিন স্পেনে সফর করেছিলেন
সঠিক উত্তর:
Many countries tested weapons /অনেক দেশ এখানে অস্ত্র পরীক্ষা করেছিল
উত্তর
সঠিক উত্তর:
Many countries tested weapons /অনেক দেশ এখানে অস্ত্র পরীক্ষা করেছিল
ব্যাখ্যা

১৯৩৬–১৯৩৯ সালের মধ্যে স্পেনের গৃহযুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধটি লেফটিস্ট Republicans এবং ফ্যাসিস্ট Nationalists (Franco) এর মধ্যে লড়াই। যুদ্ধ চলাকালে বিভিন্ন বিদেশি শক্তি সরাসরি বা গোপনভাবে অংশ নেয়: Germany: Luftwaffe (বিমান বাহিনী) ব্যবহার করে নতুন বিমান ও বোমা পরীক্ষা করে। Italy: নতুন ট্যাঙ্ক ও অস্ত্র ব্যবহার করে। USSR: Republicansকে অস্ত্র ও প্রশিক্ষণ সরবরাহ করে। অর্থাৎ, বিভিন্ন দেশের নতুন সামরিক কৌশল ও অস্ত্র ব্যবহার ও পরীক্ষা করা হয়, যা পরবর্তীতে WWII-তে ব্যবহৃত হয়।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

১০.
Which was NOT an Axis Power?/ নিম্নের কোনটি অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল না?
  1. Germany/ জার্মানি
  2. Japan/ জাপান
  3. Italy/ ইতালি
  4. France / ফ্রান্স
সঠিক উত্তর:
France / ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
France / ফ্রান্স
ব্যাখ্যা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রধান আগ্রাসী জোট ছিল অক্ষশক্তি। এর অন্তর্ভুক্ত দেশগুলো ছিল: Germany (জার্মানি), Italy (ইতালি), Japan (জাপান)। France (ফ্রান্স) ছিল Allied Powers (মিত্রশক্তি) এর অংশ। যুদ্ধের শুরুতে ফ্রান্স জার্মানির বিরুদ্ধে দাঁড়ায়। কিছু সময়ের জন্য ফ্রান্সের ভিসি সরকার (Vichy France) জার্মানির সাথে সহযোগিতা করলেও, পুরো দেশটি কখনও অক্ষশক্তির মূল অংশ ছিল না।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

১১.
How many member states are there in the UNO at present (2025)?/ বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্র কতটি?
  1. 190/১৯০
  2. 193/১৯৩
  3. 200/২০০
  4. 175/১৭৫
সঠিক উত্তর:
193/১৯৩
উত্তর
সঠিক উত্তর:
193/১৯৩
ব্যাখ্যা

জাতিসংঘ (UNO) ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল মাত্র ৫১টি সদস্য রাষ্ট্র নিয়ে। সময়ের সাথে সাথে বিশ্বের নতুন স্বাধীন রাষ্ট্রগুলো জাতিসংঘে যোগ দিয়েছে। সর্বশেষ দেশ হিসেবে South Sudan (দক্ষিণ সুদান) ২০১১ সালে জাতিসংঘে যোগ দেয়, ফলে মোট সদস্য সংখ্যা দাঁড়ায় ১৯৩। ২০২৫ সাল পর্যন্ত জাতিসংঘের সদস্য সংখ্যা ১৯৩-ই রয়েছে, এর পর থেকে কোনো নতুন দেশ যোগ হয়নি।

উৎস: জাতিসংঘ

১২.
Who is called the “Father of the United Nations”?/ জাতিসংঘের জনক কাকে বলা হয়?
  1. Franklin D. Roosevelt  / ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
  2. Woodrow Wilson / উডরো উইলসন
  3. Winston Churchill / উইনস্টন চার্চিল
  4. Harry Truman / হ্যারি ট্রুম্যান
সঠিক উত্তর:
Franklin D. Roosevelt  / ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
উত্তর
সঠিক উত্তর:
Franklin D. Roosevelt  / ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
ব্যাখ্যা

ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট (Franklin D. Roosevelt) ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট (১৯৩৩–১৯৪৫) এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তিনি শান্তি প্রতিষ্ঠা ও বিশ্বসংস্থা গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি জাতিসংঘ (UNO) প্রতিষ্ঠার পরিকল্পনা এবং নীতিমালা প্রণয়নে মূল উদ্যোগ নেন। তিনি “Father of the United Nations” বা জাতিসংঘের জনক হিসেবে খ্যাত।

উৎস
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

১৩.
Who was the leader of Free France during WWII?/ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্বাধীন ফ্রান্স আন্দোলনের নেতা কে ছিলেন?
  1. Petain/ ফিলিপ পেতাঁ
  2. Laval/ লাভাল
  3. Napoleon III/ নেপোলিয়ন III
  4. De Gaulle/দ্য গল
সঠিক উত্তর:
De Gaulle/দ্য গল
উত্তর
সঠিক উত্তর:
De Gaulle/দ্য গল
ব্যাখ্যা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্বাধীন ফ্রান্স আন্দোলনের (Free France Movement) নেতা ছিলেন দ্য গল । ফ্রান্স নাৎসি জার্মানির হাতে পতনের পর (১৯৪০ সালে) তিনি লন্ডনে গিয়ে Free France Movement শুরু করেন এবং ফরাসি জনগণকে নাৎসি দখলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে আহ্বান জানান। তিনি পরবর্তীতে ফ্রান্সের মুক্তির প্রতীক হয়ে ওঠেন।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা

১৪.
Which country attacked Pearl Harbor in 1941?/ ১৯৪১ সালে পার্ল হারবারে আক্রমণ করেছিল কোন দেশ?
  1. USSR / সোভিয়েত ইউনিয়ন
  2. Germany / জার্মানি
  3. Japan / জাপান
  4.  Italy / ইতালি
সঠিক উত্তর:
Japan / জাপান
উত্তর
সঠিক উত্তর:
Japan / জাপান
ব্যাখ্যা

৭ ডিসেম্বর ১৯৪১ সালে জাপান হাওয়াই অঙ্গরাজ্যের পার্ল হারবার নৌঘাঁটিতে আকস্মিক বিমান ও নৌবাহিনী হামলা চালায়। এই হামলার ফলে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে। হামলায় অনেক যুদ্ধজাহাজ ধ্বংস হয় এবং হাজার হাজার সেনা নিহত বা আহত হয়।

উৎস
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

১৫.
Winston Churchill was the Prime Minister of—/ উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
  1. Germany/ জার্মানি
  2. Japan/ জাপান
  3. Italy/ ইতালি
  4. Britain / ব্রিটেন
সঠিক উত্তর:
Britain / ব্রিটেন
উত্তর
সঠিক উত্তর:
Britain / ব্রিটেন
ব্যাখ্যা

উইনস্টন চার্চিল (Winston Churchill) ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের (যুক্তরাজ্যের) প্রধানমন্ত্রী (1940–1945 এবং পুনরায় 1951–1955)। তিনি নাৎসি জার্মানির বিরুদ্ধে ব্রিটিশ জনগণকে অনুপ্রাণিত করেছিলেন এবং তার নেতৃত্বে ব্রিটেন যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হয়। USA-এর নেতা ছিলেন ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট (Roosevelt) এবং পরে হ্যারি ট্রুম্যান। USSR-এর নেতা ছিলেন জোসেফ স্টালিন (Joseph Stalin)। France-এর Free France আন্দোলনের নেতা ছিলেন শার্ল দ্য গল (Charles De Gaulle)।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা

১৬.
Who led the USSR during WWII?/ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের নেতা কে ছিলেন?
  1. Lenin / লেনিন
  2. Stalin  / স্টালিন
  3. Trotsky / ট্রটস্কি
  4. Khrushchev / ক্রুশ্চেভ
সঠিক উত্তর:
Stalin  / স্টালিন
উত্তর
সঠিক উত্তর:
Stalin  / স্টালিন
ব্যাখ্যা

জোসেফ স্টালিন (Joseph Stalin) ছিলেন সোভিয়েত ইউনিয়নের নেতা (1924–1953)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় (1939–1945) তিনি সোভিয়েত বাহিনীকে নেতৃত্ব দেন এবং জার্মানির বিরুদ্ধে লড়াই পরিচালনা করেন। স্টালিনের অধীনে মস্কো, স্টালিনগ্রাদ এবং লেনিনগ্রাদ যুদ্ধের গুরুত্বপূর্ণ প্রতিরোধ সংঘটিত হয়।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

১৭.
“Il Duce” was the title of—/ “ইল ডুচে” উপাধি কার ছিল?
  1. Hitler / হিটলার
  2. Franco / ফ্রাঙ্কো
  3. Mussolini  / মুসোলিনি
  4. Hirohito / হিরোহিতো
সঠিক উত্তর:
Mussolini  / মুসোলিনি
উত্তর
সঠিক উত্তর:
Mussolini  / মুসোলিনি
ব্যাখ্যা

বেনিতো মুসোলিনি (Benito Mussolini) ছিলেন ইতালির ফ্যাসিস্ট নেতা। তিনি নিজেকে “Il Duce” (ইতালিয়ান ভাষায় মানে “The Leader”) নামে পরিচিত করান। এই উপাধি তার একনায়কত্ব ও পুরো দেশে নিয়ন্ত্রণ প্রকাশের প্রতীক ছিল।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

১৮.
The Japanese Emperor during WWII was—/ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সম্রাট ছিলেন—
  1. Hirohito  / হিরোহিতো
  2. Meiji / মেইজি
  3. Akihito / আকিহিতো
  4. Yoshihito / ইয়োশিহিতো
সঠিক উত্তর:
Hirohito  / হিরোহিতো
উত্তর
সঠিক উত্তর:
Hirohito  / হিরোহিতো
ব্যাখ্যা

হিরোহিতো (Hirohito) ছিলেন জাপানের সম্রাট (1926–1989) এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের রাষ্ট্রপ্রধান। তিনি যুদ্ধকালীন নীতি ও সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। WWII-এর পর হিরোহিতো ক্ষমতায় থাকলেও সংবিধান অনুযায়ী তার ক্ষমতা সাংবিধানিক হয়ে যায় এবং তার ভূমিকা প্রধানত সাংস্কৃতিক ও চিহ্নিত।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

১৯.
Who was the US President at the start of WWII?/ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন—
  1. Harry Truman / হ্যারি ট্রুম্যান
  2. F. D. Roosevelt  / ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
  3. Eisenhower / আইসেনহাওয়ার
  4. Wilson / উডরো উইলসন
সঠিক উত্তর:
F. D. Roosevelt  / ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
উত্তর
সঠিক উত্তর:
F. D. Roosevelt  / ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
ব্যাখ্যা

ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট (Franklin D. Roosevelt) ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ১৯৩৩ থেকে ১৯৪৫ পর্যন্ত। WWII শুরু হয় ১৯৩৯ সালে, তখন রুজভেল্টই প্রেসিডেন্ট ছিলেন। তিনি যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেন, এবং পার্ল হারবার আক্রমণের পর যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধের দিকে পরিচালিত করেন।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

২০.
The Allied commander in Europe was—/ ইউরোপে মিত্রবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন—
  1. Patton / প্যাটন
  2. Eisenhower  / আইসেনহাওয়ার
  3. MacArthur / ম্যাকার্থার
  4. Montgomery / মন্টগোমরি
সঠিক উত্তর:
Eisenhower  / আইসেনহাওয়ার
উত্তর
সঠিক উত্তর:
Eisenhower  / আইসেনহাওয়ার
ব্যাখ্যা

ডুইট ডি. আইসেনহাওয়ার (Dwight D. Eisenhower) ছিলেন ইউরোপে মিত্রশক্তির (Allied Powers) প্রধান সামরিক কমান্ডার। তিনি D-Day (৬ জুন ১৯৪৪, Normandy Landings) ও অন্যান্য গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেন। আইসেনহাওয়ারের নেতৃত্বে মিত্রবাহিনী জার্মানির বিরুদ্ধে সফলভাবে যুদ্ধ চালায় এবং ইউরোপ মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

২১.
The US entered WWII after—/ আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় কোন ঘটনার পর?
  1.  German invasion of Poland / জার্মানির পোল্যান্ড আক্রমণ
  2. Pearl Harbor attack  / পার্ল হারবার আক্রমণ
  3. Fall of France / ফ্রান্স পতন
  4.  Yalta Conference / ইয়াল্টা সম্মেলন
সঠিক উত্তর:
Pearl Harbor attack  / পার্ল হারবার আক্রমণ
উত্তর
সঠিক উত্তর:
Pearl Harbor attack  / পার্ল হারবার আক্রমণ
ব্যাখ্যা

১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপান হঠাৎ করে আমেরিকার হাওয়াই দ্বীপে অবস্থিত নৌঘাঁটি পার্ল হারবারে আক্রমণ চালায়। এই আক্রমণে বহু মার্কিন যুদ্ধজাহাজ, বিমান ধ্বংস হয় এবং হাজারো সৈনিক নিহত হয়। এতদিন পর্যন্ত আমেরিকা নিরপেক্ষ অবস্থানে ছিল, তবে এই আকস্মিক আক্রমণের ফলে মার্কিন জনগণ ও সরকার যুদ্ধের পক্ষে দাঁড়ায়। এর ফলস্বরূপ, ৮ ডিসেম্বর ১৯৪১ সালে আমেরিকা জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং পরবর্তীতে জার্মানি ও ইতালির বিরুদ্ধেও যুদ্ধে যোগ দেয়।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
ভিক্তর মাৎসুলেনকো- দ্বিতীয় বিশ্বযুদ্ধ

২২.
Pearl Harbor is located in—/ পার্ল হারবার কোথায় অবস্থিত?
  1. Hawaii  / হাওয়াই
  2. California / ক্যালিফোর্নিয়া
  3. Philippines / ফিলিপাইন
  4. Alaska / আলাস্কা
সঠিক উত্তর:
Hawaii  / হাওয়াই
উত্তর
সঠিক উত্তর:
Hawaii  / হাওয়াই
ব্যাখ্যা

পার্ল হারবার হলো হাওয়াই দ্বীপপুঞ্জের ওআহু দ্বীপে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন নৌঘাঁটি। ৭ ডিসেম্বর ১৯৪১ সালে জাপানের আকস্মিক বিমান ও সাবমেরিন আক্রমণে এখানে মার্কিন নৌবহরের বড় অংশ ধ্বংস হয়ে যায়। এই ঘটনাই সরাসরি আমেরিকাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে টেনে আনে। হাওয়াই প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সামরিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
ভিক্তর মাৎসুলেনকো- দ্বিতীয় বিশ্বযুদ্ধ

২৩.
The US General in the Pacific was—/ প্রশান্ত মহাসাগরে মার্কিন সেনাপতি ছিলেন—
  1. Eisenhower / আইজেনহাওয়ার
  2. Montgomery / মন্টগোমেরি
  3. MacArthur  / ম্যাকআর্থার
  4. Patton / প্যাটন
সঠিক উত্তর:
MacArthur  / ম্যাকআর্থার
উত্তর
সঠিক উত্তর:
MacArthur  / ম্যাকআর্থার
ব্যাখ্যা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় General Douglas MacArthur ছিলেন যুক্তরাষ্ট্রের প্রধান সেনাপতি Pacific Theatre (প্রশান্ত মহাসাগরীয় ফ্রন্টে)। তিনি জাপানের বিরুদ্ধে আমেরিকার “island hopping strategy” পরিচালনা করেন, যার মাধ্যমে একের পর এক দ্বীপ দখল করে জাপানের দিকে অগ্রসর হয়। ম্যাকআর্থারকে বিখ্যাত করে তোলে তার প্রতিশ্রুতি: “I shall return”, যখন তিনি জাপানের দখলে থাকা ফিলিপাইন থেকে সরে গিয়ে পরবর্তীতে ফিরে এসে ফিলিপাইন মুক্ত করেন। যুদ্ধের পর তিনি জাপানের পুনর্গঠন এবং সংবিধান প্রণয়নের দায়িত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
ভিক্তর মাৎসুলেনকো- দ্বিতীয় বিশ্বযুদ্ধ

২৪.
The dropping of the first atomic bomb was on—/ প্রথম পারমাণবিক বোমা ফেলা হয় কোন শহরে?
  1.  Nagasaki / নাগাসাকি
  2. Tokyo / টোকিও
  3. Osaka / ওসাকা
  4. Hiroshima  / হিরোশিমা
সঠিক উত্তর:
Hiroshima  / হিরোশিমা
উত্তর
সঠিক উত্তর:
Hiroshima  / হিরোশিমা
ব্যাখ্যা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে, ১৯৪৫ সালের ৬ আগস্ট যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে প্রথম পারমাণবিক বোমা ("Little Boy") নিক্ষেপ করে। এতে মুহূর্তের মধ্যে শহরের বিশাল অংশ ধ্বংস হয়ে যায় এবং প্রায় ৮০,০০০ মানুষ তাৎক্ষণিকভাবে নিহত হয়; পরে আঘাত ও তেজস্ক্রিয়তার কারণে আরও লক্ষাধিক মানুষ প্রাণ হারায়।  এরপর ৯ আগস্ট ১৯৪৫ সালে নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমা ("Fat Man") ফেলা হয়। এই দুই বোমা হামলার ধ্বংসযজ্ঞের পর জাপান অবশেষে আত্মসমর্পণ করে, যার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
ভিক্তর মাৎসুলেনকো- দ্বিতীয় বিশ্বযুদ্ধ

২৫.
The second atomic bomb was dropped on—/ দ্বিতীয় পারমাণবিক বোমা কোথায় ফেলা হয়?
  1. Hiroshima / হিরোশিমা
  2. Nagasaki  / নাগাসাকি
  3. Kyoto / কিয়োটো
  4. Sapporo / সাপ্পোরো
সঠিক উত্তর:
Nagasaki  / নাগাসাকি
উত্তর
সঠিক উত্তর:
Nagasaki  / নাগাসাকি
ব্যাখ্যা

প্রথম পারমাণবিক বোমা ("Little Boy") ফেলা হয় ৬ আগস্ট ১৯৪৫ সালে হিরোশিমায়। দ্বিতীয় পারমাণবিক বোমা ("Fat Man") ফেলা হয় ৯ আগস্ট ১৯৪৫ সালে নাগাসাকিতে। এই বোমায় প্রায় ৪০,000 মানুষ তাৎক্ষণিকভাবে নিহত হয় এবং পরবর্তীতে আঘাত ও তেজস্ক্রিয়তার কারণে আরও বহু মানুষ প্রাণ হারায়। হিরোশিমা ও নাগাসাকির উপর এই ভয়াবহ আক্রমণের পরপরই জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয় (১৫ আগস্ট ১৯৪৫), যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটায়।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
ভিক্তর মাৎসুলেনকো- দ্বিতীয় বিশ্বযুদ্ধ

২৬.
“Island Hopping” was a strategy used in—/ “আইল্যান্ড হপিং” কৌশল ব্যবহৃত হয়েছিল—
  1. Pacific War  / প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধ
  2. European War / ইউরোপীয় যুদ্ধ
  3. Cold War / শীতল যুদ্ধ
  4. Atlantic War / আটলান্টিক যুদ্ধ
সঠিক উত্তর:
Pacific War  / প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
Pacific War  / প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধ
ব্যাখ্যা

“Island Hopping” বা “Leapfrogging” ছিল মার্কিন সেনাপতি General Douglas MacArthur এবং নৌবাহিনীর প্রধান Admiral Chester Nimitz-এর পরিকল্পিত একটি কৌশল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান প্রশান্ত মহাসাগরের বহু দ্বীপ দখল করে রেখেছিল। প্রতিটি দ্বীপে সরাসরি আক্রমণ করা কঠিন ও ব্যয়বহুল ছিল। তাই মিত্রশক্তি গুরুত্বপূর্ণ দ্বীপগুলো দখল করে, জাপানকে ধাপে ধাপে পিছিয়ে দেয়, আর অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দ্বীপগুলো এড়িয়ে যায়। এর মাধ্যমে তারা জাপানের দিকে অগ্রসর হতে থাকে এবং শেষ পর্যন্ত জাপান মূল ভূখণ্ডের কাছাকাছি পৌঁছে যায়। এই কৌশল প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধে (Pacific War) মিত্রবাহিনীর সাফল্যের অন্যতম প্রধান কারণ হয়ে ওঠে।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
ভিক্তর মাৎসুলেনকো- দ্বিতীয় বিশ্বযুদ্ধ

২৭.
Who became US President after Roosevelt’s death in 1945?/ রুজভেল্ট মারা গেলে ১৯৪৫ সালে প্রেসিডেন্ট হন—
  1. Eisenhower / আইজেনহাওয়ার
  2. Truman / ট্রুম্যান
  3. Kennedy / কেনেডি
  4. Johnson / জনসন 
সঠিক উত্তর:
Truman / ট্রুম্যান
উত্তর
সঠিক উত্তর:
Truman / ট্রুম্যান
ব্যাখ্যা

মার্কিন প্রেসিডেন্ট Franklin D. Roosevelt (FDR) ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ১৯৪৫ সালের এপ্রিল মাসে তিনি মারা যান। তাঁর মৃত্যুর পর Vice President Harry S. Truman প্রেসিডেন্টের দায়িত্ব নেন। ট্রুম্যানই পরবর্তীতে পারমাণবিক বোমা ব্যবহারের সিদ্ধান্ত নেন এবং যুদ্ধ-পরবর্তী সময়ে আমেরিকার নীতি নির্ধারণে (যেমন: Truman Doctrine, Marshall Plan) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
ভিক্তর মাৎসুলেনকো- দ্বিতীয় বিশ্বযুদ্ধ

২৮.
The Manhattan Project was—/ “ম্যানহাটান প্রকল্প” কী ছিল?
  1. D-Day operation / ডি-ডে অভিযান
  2. UNO formation / জাতিসংঘ গঠন
  3. German invasion plan / জার্মান আক্রমণ পরিকল্পনা
  4. Making the atomic bomb  / পারমাণবিক বোমা তৈরি
সঠিক উত্তর:
Making the atomic bomb  / পারমাণবিক বোমা তৈরি
উত্তর
সঠিক উত্তর:
Making the atomic bomb  / পারমাণবিক বোমা তৈরি
ব্যাখ্যা

Manhattan Project ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের গোপন গবেষণা ও সামরিক প্রকল্প। এর মূল উদ্দেশ্য ছিল প্রথম পারমাণবিক বোমা তৈরি করা। প্রকল্পটি শুরু হয় ১৯৪২ সালে, এবং এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার বিজ্ঞানীরা অংশ নেন। বিখ্যাত পদার্থবিদ রবার্ট ওপেনহাইমার (Robert Oppenheimer) ছিলেন এই প্রকল্পের বৈজ্ঞানিক পরিচালক। ১৯৪৫ সালে এই প্রকল্পের মাধ্যমে তৈরি হয় দুটি বোমা:“Little Boy” → Hiroshima (৬ আগস্ট ১৯৪৫), “Fat Man” → Nagasaki (৯ আগস্ট ১৯৪৫)। এই প্রকল্পের সাফল্যের ফলেই জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
ভিক্তর মাৎসুলেনকো- দ্বিতীয় বিশ্বযুদ্ধ

২৯.
Yalta Conference was held in—/ ইয়াল্টা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. USA / যুক্তরাষ্ট্র
  2. France / ফ্রান্স
  3. USSR  / সোভিয়েত ইউনিয়ন
  4. Britain / ব্রিটেন
সঠিক উত্তর:
USSR  / সোভিয়েত ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
USSR  / সোভিয়েত ইউনিয়ন
ব্যাখ্যা

Yalta Conference অনুষ্ঠিত হয় ৪–১১ ফেব্রুয়ারি ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে। স্থান ছিল ক্রিমিয়ার ইয়াল্টা শহর, যা তখন সোভিয়েত ইউনিয়নের (USSR) অন্তর্ভুক্ত ছিল। এখানে তিন প্রধান মিত্রশক্তির নেতা অংশ নেন: Franklin D. Roosevelt (USA), Winston Churchill (Britain), Joseph Stalin (USSR)। এই সম্মেলনে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো: জার্মানিকে পরাজিত হওয়ার পর চারটি দখলকৃত অঞ্চলে ভাগ করা হবে। জাতিসংঘ (UNO) গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। পূর্ব ইউরোপে যুদ্ধ-পরবর্তী রাজনৈতিক ব্যবস্থার রূপরেখা নির্ধারণ হয়।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

৩০.
Which leaders attended Yalta Conference?/ ইয়াল্টা সম্মেলনে কারা উপস্থিত ছিলেন?
  1. Churchill, Roosevelt, Stalin  / চার্চিল, রুজভেল্ট, স্টালিন
  2. Hitler, Mussolini, Tojo / হিটলার, মুসোলিনি, তোজো
  3. Truman, Stalin, Churchill / ট্রুম্যান, স্টালিন, চার্চিল
  4. Eisenhower, De Gaulle, Stalin / আইজেনহাওয়ার, দে গল, স্টালিন
সঠিক উত্তর:
Churchill, Roosevelt, Stalin  / চার্চিল, রুজভেল্ট, স্টালিন
উত্তর
সঠিক উত্তর:
Churchill, Roosevelt, Stalin  / চার্চিল, রুজভেল্ট, স্টালিন
ব্যাখ্যা

Yalta Conference অনুষ্ঠিত হয় ৪–১১ ফেব্রুয়ারি ১৯৪৫ সালে, WWII-এর শেষ পর্যায়ে। এখানে তিন প্রধান মিত্রশক্তির নেতা অংশ নেন: Winston Churchill – ব্রিটেনের প্রধানমন্ত্রী, Franklin D. Roosevelt – মার্কিন প্রেসিডেন্ট, Joseph Stalin – সোভিয়েত ইউনিয়নের নেতা উদ্দেশ্য-যুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করা। জার্মানিকে পরাজিত হয়ে গেলে ভাগাভাগি করার রূপরেখা নির্ধারণ। জাতিসংঘ (UNO) গঠনের পরিকল্পনা চূড়ান্ত করা।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

৩১.
The main purpose of Yalta Conference was—/ ইয়াল্টা সম্মেলনের প্রধান উদ্দেশ্য ছিল—
  1. Attack Germany / জার্মানিতে আক্রমণ
  2. Invade Japan / জাপানে আক্রমণ
  3. League of Nations reform / জাতিসংঘ সংস্কার
  4. Post-war peace plan  / যুদ্ধপরবর্তী শান্তি পরিকল্পনা
সঠিক উত্তর:
Post-war peace plan  / যুদ্ধপরবর্তী শান্তি পরিকল্পনা
উত্তর
সঠিক উত্তর:
Post-war peace plan  / যুদ্ধপরবর্তী শান্তি পরিকল্পনা
ব্যাখ্যা

Yalta Conference অনুষ্ঠিত হয় ৪–১১ ফেব্রুয়ারি ১৯৪৫ সালে, WWII-এর শেষ পর্যায়ে। মিত্রশক্তির নেতারা (Churchill, Roosevelt, Stalin) যুদ্ধ শেষ হওয়ার পর বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধপরবর্তী ব্যবস্থা নিয়ে আলোচনা করতে মিলিত হন। প্রধান সিদ্ধান্তসমূহ: জার্মানিকে চারটি অঞ্চলে ভাগ করা হবে। পোল্যান্ড এবং পূর্ব ইউরোপে রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ। জাতিসংঘ (UNO) গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করা। জাপানের বিরুদ্ধে যুদ্ধে সোভিয়েত ইউনিয়নকে যুক্ত করা।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

৩২.
Potsdam Conference was held in—/ পটসডাম সম্মেলন কোথায় হয়?
  1. Britain / ব্রিটেন
  2. Germany  / জার্মানি
  3. USA / যুক্তরাষ্ট্র
  4. Italy / ইতালি
সঠিক উত্তর:
Germany  / জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
Germany  / জার্মানি
ব্যাখ্যা

Potsdam Conference অনুষ্ঠিত হয় ১৭ জুলাই–২ আগস্ট ১৯৪৫ সালে, WWII-এর শেষ পর্যায়ে। স্থান ছিল জার্মানির পটসডাম শহর, যেখানে জার্মানি ইতিমধ্যে মিত্রশক্তির দখলে ছিল। এতে অংশগ্রহণ করেন: Harry S. Truman – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট (Roosevelt-এর মৃত্যুর পর) Winston Churchill / Clement Attlee – ব্রিটেনের প্রধানমন্ত্রী (সম্মেলনের মাঝপথে নির্বাচনের কারণে পরিবর্তন) ,Joseph Stalin – সোভিয়েত ইউনিয়নের নেতা। উদ্দেশ্য ছিল জার্মানির যুদ্ধপরবর্তী শাস্তি, পুনর্গঠন ও বিভাজন নির্ধারণ। জাপানকে আত্মসমর্পণের জন্য সতর্কবাণী (Potsdam Declaration) প্রদান। পূর্ব ইউরোপ ও বিশ্বরাজনীতিতে পরবর্তী পদক্ষেপ সমন্বয়।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

৩৩.
At Yalta, Germany was divided into—/ ইয়াল্টা সম্মেলনে জার্মানি কয় ভাগে ভাগ হয়?
  1. 2 / ২
  2. 3 / ৩
  3. 4  / ৪
  4. 5 / ৫
সঠিক উত্তর:
4  / ৪
উত্তর
সঠিক উত্তর:
4  / ৪
ব্যাখ্যা

Yalta Conference (ফেব্রুয়ারি ১৯৪৫)-এ মিত্রশক্তির নেতারা (Churchill, Roosevelt, Stalin) WWII পরবর্তী জার্মানির ভাগাভাগি নিয়ে আলোচনা করেন। সিদ্ধান্ত হয়, জার্মানি হবে চারটি প্রশাসনিক অঞ্চলে ভাগ: American zone – যুক্তরাষ্ট্র, British zone – ব্রিটেন, Soviet zone – সোভিয়েত ইউনিয়ন, French zone – পরবর্তীতে যুক্ত হয় (প্রাথমিক আলোচনায় না থাকলেও অন্তর্ভুক্ত করা হয়),এই ভাগাভাগি মূলত জার্মানিকে নিয়ন্ত্রণ ও পুনর্গঠনের জন্য করা হয়েছিল। পরে, এই চার ভাগের বিভাজন পূর্ব ও পশ্চিম জার্মানির দিকে পরিচালিত হয় এবং ঠান্ডা যুদ্ধের সময় East Germany ও West Germany সৃষ্টি করে।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

৩৪.
The Cold War seeds were sown at—/ শীতল যুদ্ধের বীজ রোপিত হয়েছিল কোন সম্মেলনে?
  1. Versailles / ভার্সাই
  2. Geneva / জেনেভা
  3. Yalta  / ইয়াল্টা
  4. Potsdam / পটসডাম
সঠিক উত্তর:
Yalta  / ইয়াল্টা
উত্তর
সঠিক উত্তর:
Yalta  / ইয়াল্টা
ব্যাখ্যা

Yalta Conference (ফেব্রুয়ারি ১৯৪৫)-এ মিত্রশক্তির নেতারা (Churchill, Roosevelt, Stalin) WWII পরবর্তী বিশ্বের পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করেন। এখানে জার্মানি ও পূর্ব ইউরোপে রাজনৈতিক প্রভাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিমা মিত্রদের মধ্যে বিশ্বাসঘাতকতা ও মতানৈক্য দেখা দেয়, যেমন: সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপে প্রভাব বিস্তার করতে চায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন মুক্ত ও গণতান্ত্রিক ব্যবস্থা চান। এই অমিল ও কৌশলগত বিরোধ পরবর্তীতে **Cold War (শীতল যুদ্ধ) বীজ রোপণ করে।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

৩৫.
UNO was established in which year?/ জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়?
  1. 1919 / ১৯১৯
  2. 1945  / ১৯৪৫
  3. 1939 / ১৯৩৯
  4. 1950 / ১৯৫০
সঠিক উত্তর:
1945  / ১৯৪৫
উত্তর
সঠিক উত্তর:
1945  / ১৯৪৫
ব্যাখ্যা

UNO (United Nations Organization / জাতিসংঘ) প্রতিষ্ঠিত হয় ২৪ অক্টোবর ১৯৪৫ সালে। এর উদ্দেশ্য ছিল: আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। দেশের মধ্যে বিরোধ সমাধান করা। মানবাধিকার, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন প্রচার করা।  UNO-এর জন্ম WWII-এর পরপরই ঘটে, যখন আগের League of Nations ব্যর্থ হয়ে যায়। ৫১টি  দেশ সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য হয়।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

৩৬.
The UNO headquarters is in—/ জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
  1. London / লন্ডন
  2. Washington / ওয়াশিংটন
  3. New York  / নিউ ইয়র্ক
  4. Geneva / জেনেভা
সঠিক উত্তর:
New York  / নিউ ইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
New York  / নিউ ইয়র্ক
ব্যাখ্যা

UNO (United Nations Organization / জাতিসংঘ)-এর সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক সিটি, USA। সদর দপ্তর হলো জাতিসংঘের মূল কার্যনির্বাহী কেন্দ্র, যেখানে প্রধান সভা, সিকিউরিটি কাউন্সিল, অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল পরিচালিত হয়। যদিও জেনেভা, নিকারাগু ও ভিয়েনায় কিছু গুরুত্বপূর্ণ UNO-এর অফিস আছে, মূল সদর দপ্তর নিউ ইয়র্কে।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

৩৭.
The predecessor of the UNO was—/ জাতিসংঘের পূর্বসূরি কোন সংগঠন ছিল?
  1. NATO / ন্যাটো
  2. League of Nations / লিগ অব নেশনস
  3. Warsaw Pact / ওয়ারসো চুক্তি
  4.  ILO / আন্তর্জাতিক শ্রম সংস্থা
সঠিক উত্তর:
League of Nations / লিগ অব নেশনস
উত্তর
সঠিক উত্তর:
League of Nations / লিগ অব নেশনস
ব্যাখ্যা

League of Nations (জাতিসংঘের পূর্বসূরি) প্রতিষ্ঠিত হয় 1919 সালে, প্রথম বিশ্বযুদ্ধের পর।এর উদ্দেশ্য ছিল: আন্তর্জাতিক শান্তি বজায় রাখা। রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ সমাধান করা। তবে League of Nations ব্যর্থ হয়, কারণ: WWII শুরু হওয়া পর্যন্ত এটি কার্যকর ভূমিকা রাখতে পারেনি। বড় শক্তিশালী দেশগুলো, যেমন যুক্তরাষ্ট্র, এতে যোগ দেয়নি। WWII শেষে, League of Nations-এর অভিজ্ঞতা থেকে UNO (United Nations Organization) 1945 সালে প্রতিষ্ঠিত হয়।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

৩৮.
The UN Charter was signed at—/ জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়?
  1. San Francisco/ সান ফ্রান্সিস্কো
  2. Washington / ওয়াশিংটন
  3.  London / লন্ডন
  4. New York / নিউ ইয়র্ক
সঠিক উত্তর:
San Francisco/ সান ফ্রান্সিস্কো
উত্তর
সঠিক উত্তর:
San Francisco/ সান ফ্রান্সিস্কো
ব্যাখ্যা

জাতিসংঘের সনদ (UN Charter) ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের San Francisco শহরে এক সম্মেলনে স্বাক্ষরিত হয়। এই সম্মেলনে ৫০টি দেশ অংশগ্রহণ করে এবং এর মাধ্যমেই জাতিসংঘ (UNO) প্রতিষ্ঠার পথ সুগম হয়। পরবর্তীতে, প্রয়োজনীয় সংখ্যক রাষ্ট্রের অনুসমর্থনের পর ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়, যা এখন "United Nations Day" হিসেবে পালন করা হয়।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

৩৯.
How many original members did the UNO have in 1945?/ ১৯৪৫ সালে জাতিসংঘের প্রাথমিক সদস্য দেশ কতটি ছিল?
  1. 30/৩০
  2. 45/৪৫
  3. 50/৫০
  4. 51/৫১
সঠিক উত্তর:
51/৫১
উত্তর
সঠিক উত্তর:
51/৫১
ব্যাখ্যা

১৯৪৫ সালের ২৬ জুন সান ফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। তবে পোল্যান্ড সম্মেলনে উপস্থিত না থাকলেও পরে সনদে স্বাক্ষর করে। তাই, জাতিসংঘের প্রাথমিক বা মূল সদস্য রাষ্ট্রের সংখ্যা দাঁড়ায় ৫১টি।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

৪০.
Which organ of UNO is responsible for world peace?/জাতিসংঘের কোন অঙ্গ বিশ্ব শান্তির দায়িত্ব পালন করে?
  1. General Assembly /সাধারণ পরিষদ
  2. Security Council  / নিরাপত্তা পরিষদ
  3. ECOSOC / অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
  4. Secretariat / সচিবালয়
সঠিক উত্তর:
Security Council  / নিরাপত্তা পরিষদ
উত্তর
সঠিক উত্তর:
Security Council  / নিরাপত্তা পরিষদ
ব্যাখ্যা

জাতিসংঘের প্রধান অঙ্গগুলোর মধ্যে Security Council (নিরাপত্তা পরিষদ) আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মূল দায়িত্ব হলো—যুদ্ধ বা সংঘাত প্রতিরোধ করা, আন্তর্জাতিক বিবাদ মীমাংসা করা, শান্তিরক্ষী বাহিনী পাঠানো, প্রয়োজন হলে নিষেধাজ্ঞা (sanctions) আরোপ করা অথবা সামরিক ব্যবস্থা নেওয়া। নিরাপত্তা পরিষদে মোট ১৫টি সদস্য থাকে: ৫টি স্থায়ী সদস্য (Permanent Members): যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য। ১০টি অস্থায়ী সদস্য (Non-permanent Members): ২ বছরের জন্য নির্বাচিত হয়।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

৪১.
Who was the first UN Secretary-General?/ প্রথম জাতিসংঘ মহাসচিব কে ছিলেন?
  1. U Thant/উথান্ট
  2. Dag Hammarskjöld/ দাগ হোমরশল্ড
  3. Trygve Lie/ ট্রিগভেলি
  4. Javier Pérez de Cuéllar/ জাভিয়ের পেরেজ দা কুয়েলার 
সঠিক উত্তর:
Trygve Lie/ ট্রিগভেলি
উত্তর
সঠিক উত্তর:
Trygve Lie/ ট্রিগভেলি
ব্যাখ্যা

জাতিসংঘ গঠনের পর প্রথম মহাসচিব নির্বাচিত হন নরওয়ের কূটনীতিক Trygve Lie (ট্রিগভে লি)। তিনি ১৯৪৬ সালে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর মেয়াদকাল ছিল ১৯৪৬ থেকে ১৯৫২ সাল পর্যন্ত। জাতিসংঘের প্রশাসনিক কার্যক্রম শুরু করা এবং প্রাথমিক কাঠামো গড়ে তোলার কৃতিত্ব তাঁর।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

৪২.
The main aim of UNO is—/ জাতিসংঘের মূল লক্ষ্য কী?
  1. Spread communism – সাম্যবাদ ছড়িয়ে দেওয়া
  2. Form colonies /উপনিবেশ স্থাপন
  3. Increase trade / বাণিজ্য বৃদ্ধি
  4. Maintain world peace /– বিশ্ব শান্তি রক্ষা
সঠিক উত্তর:
Maintain world peace /– বিশ্ব শান্তি রক্ষা
উত্তর
সঠিক উত্তর:
Maintain world peace /– বিশ্ব শান্তি রক্ষা
ব্যাখ্যা

জাতিসংঘ (UNO) প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো—আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। রাষ্ট্রগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা (মানবাধিকার, অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদিতে)। ভবিষ্যতে বিশ্বযুদ্ধ প্রতিরোধ করা।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

৪৩.
Which organ of UNO is called the “Parliament of the World”?/ জাতিসংঘের কোন অঙ্গকে “বিশ্ব সংসদ” বলা হয়?
  1. Security Council / নিরাপত্তা পরিষদ
  2. General Assembly /সাধারণ পরিষদ
  3. ECOSOC / অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
  4. Trusteeship Council / তত্ত্বাবধায়ক পরিষদ
সঠিক উত্তর:
General Assembly /সাধারণ পরিষদ
উত্তর
সঠিক উত্তর:
General Assembly /সাধারণ পরিষদ
ব্যাখ্যা

জাতিসংঘের General Assembly (সাধারণ পরিষদ)-কে বলা হয় “Parliament of the World” (বিশ্ব সংসদ)। কারণ: এখানে জাতিসংঘের সব সদস্য দেশ সমান ভোটাধিকার পায় (প্রতিটি দেশের এক ভোট)। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা, সিদ্ধান্ত ও সুপারিশ করা হয়। বাজেট অনুমোদন এবং নতুন সদস্য গ্রহণের মতো কাজও সাধারণ পরিষদের মাধ্যমে হয়। বছরে একবার নিয়মিত অধিবেশন বসে, যেখানে বিশ্বের প্রায় সব দেশ অংশ নেয়।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

৪৪.
Which document was signed at the San Francisco Conference?/ সান ফ্রান্সিসকো সম্মেলনে কোন দলিল স্বাক্ষরিত হয়েছিল?
  1. UN Charter  / জাতিসংঘ সনদ
  2. Treaty of Versailles/ ভার্সাই চুক্তি
  3. Atlantic Charter / আটলান্টিক চাটার
  4. League of Nations /লিগ অফ নেশনস
সঠিক উত্তর:
UN Charter  / জাতিসংঘ সনদ
উত্তর
সঠিক উত্তর:
UN Charter  / জাতিসংঘ সনদ
ব্যাখ্যা

San Francisco Conference (১৯৪৫)-এ অংশগ্রহণকারী দেশগুলো সম্মিলিতভাবে জাতিসংঘ সনদ (UN Charter) স্বাক্ষর করে। এই সনদ হলো জাতিসংঘের ভিত্তি, যা সংস্থার কাঠামো, উদ্দেশ্য, সদস্যদের দায়িত্ব এবং কার্যক্রম নির্ধারণ করে। ২৬ জুন ১৯৪৫ সালে ৫০টি দেশ (পরে পোল্যান্ডসহ ৫১) স্বাক্ষর করে। সনদে স্বাক্ষর করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে UNO প্রতিষ্ঠার পথ সুগম হয়, যা ২৪ অক্টোবর ১৯৪৫-এ কার্যকর হয়।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

৪৫.
Which country signed the UN Charter later, not being present at the conference?/ কোন দেশ সম্মেলনে উপস্থিত না থাকলেও পরে জাতিসংঘ সনদে স্বাক্ষর করেছিল?
  1. France / ফ্রান্স
  2. UK / যুক্তরাজ্য 
  3. Poland  / পোল্যান্ড
  4. USA / যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
Poland  / পোল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
Poland  / পোল্যান্ড
ব্যাখ্যা

San Francisco Conference (১৯৪৫)-এ ৫০টি দেশ উপস্থিত ছিল এবং তারা জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। পোল্যান্ড এই সম্মেলনে উপস্থিত ছিল না কারণ তখন তারা যুদ্ধ এবং পুনর্গঠন পরিস্থিতিতে ছিল। তবে পরে পোল্যান্ডও সনদে স্বাক্ষর করে, ফলে UNO-এর প্রাথমিক সদস্য রাষ্ট্রের সংখ্যা দাঁড়ায় ৫১। এর মাধ্যমে পোল্যান্ডকে মূল প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসেবে গণ্য করা হয়।

উৎস
প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র