পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 20 mins
মোট প্রশ্ন১৩১
সিলেবাস
২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট (প্রতি ১০ দিনে একটা করে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৩১ প্রশ্ন

.
'বেহুলা' চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে?
  1. ক) চণ্ডীমঙ্গল কাব্য
  2. খ) মনসামঙ্গল কাব্যে
  3. গ) ধর্মমঙ্গল কাব্যে
  4. ঘ) অন্নদামঙ্গল কাব্যে
ব্যাখ্যা
মনসামঙ্গল কাব্য একটি - আখ্যানকাব্য।
এই কাব্যের প্রধান চরিত্র গুলো হলো- সাপের দেবী মনসা, চাঁদ সওদাগর, বেহুলা, লখিন্দর ইত্যাদি।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
আরবি-ফারসি শব্দ মিশ্রিত ইসলামী চেতনার সম্পৃক্ত সাহিত্যকে বলা হয়--
  1. ক) মর্সিয়া সাহিত্য
  2. খ) পুঁথি সাহিত্য
  3. গ) অনুবাদ সাহিত্য
  4. ঘ) নাথ সাহিত্য
ব্যাখ্যা
শায়েরদের রচিত আরবি-ফারসি শব্দ মিশ্রিত ইসলামী চেতনা সম্পৃক্ত সাহিত্যকে বলা হয় 'পুঁথি সাহিত্য'। আরবি-ফারসি ভাষার শব্দের ব্যাপক ব্যবহারের কারণে অনেকে তাঁদের রচনাকে বলেন 'মিশ্র ভাষা রীতির কাব্য' বা 'দোভাষী পুঁথি'। কলকাতার সস্তা ছাপাখানা থেকে ছাপা হতো বলে একে 'বটতলার পুঁথি'ও বলা হয়।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
কাহ্নপা রচিত কোন পদটি পাওয়া যায়নি?
  1. ক) ২৩
  2. খ) ২৪
  3. গ) ২৫
  4. ঘ) ৪৮
ব্যাখ্যা
চর্যাপদের কবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাহ্নপা। তাঁর রচিত পদের সংখ্যা ১৩টি।
৭, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৮, ১৯, ৩৬, ৪০, ৪২ ও ৪৫। কিন্তু ২৪ নং পদটি পাওয়া যায় নি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'জ্যোতিষ ক্ষেত্রতত্ত্ব ও মানব চরিত্রের ব্যাখ্যা' প্রাধান্য পেয়েছে কোথায়?
  1. ক) ধাঁধা
  2. খ) খনার বচন
  3. গ) ছড়া
  4. ঘ) ডাকের বচন
ব্যাখ্যা
ডাকের বচনে প্রাধান্য পেয়েছে জ্যোতিষ ক্ষেত্রতত্ত্ব ও মানব চরিত্রের ব্যাখ্যা।
খনার বচনে প্রাধান্য পেয়েছে কৃষি ও আবহাওয়ার কথা।
লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি ছড়া।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
চর্যাপদ প্রথম কোথায় থেকে প্রকাশিত হয়?
  1. ক) এশিয়াটিক সােসাইটি
  2. খ) শ্রীরামপুর মিশন
  3. গ) ফোর্ট উইলিয়াম কলেজ
  4. ঘ) বঙ্গীয় সাহিত্য পরিষদ
ব্যাখ্যা
চর্যাপদ ১৯১৬ সালে (১৩২৩ বঙ্গাব্দ) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 'হাজার বছরের পুরান বাঙ্গালায় বৌদ্ধগান ও দোহা’ (৪৭টি পদ বিশিষ্ট) নামে প্রকাশিত হয়।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'বাঙালি ও বাঙলা সাহিত্য' গ্রন্থের রচয়িতা হলেন-
  1. ক) মুহম্মদ শহীদুল্লাহ
  2. খ) মুহম্মদ আব্দুল হাই
  3. গ) সৈয়দ আলী আহসান
  4. ঘ) আহমদ শরীফ
ব্যাখ্যা
‘বাঙালি ও বাঙলা সাহিত্য' গ্রন্থের রচয়িতা আহমদ শরীফ। তার রচিত অন্যান্য- সাহিত্য সংস্কৃতি চিন্তা (১৯৬৯), স্বদেশ অন্বেষা (১৯৭০), জীবনে সমাজে সাহিত্যে (১৯৭০), বিচিত্র চিন্তা (১৯৮৬), স্বদেশ চিন্তা (১৯৯৭) ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'ইতিহাসমালা' গ্রন্থের লেখক কে?
  1. ক) রামরাম বসু
  2. খ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  3. গ) উইলিয়াম কেরি
  4. ঘ) রাজীবলোচন মুখোপাধ্যায়
ব্যাখ্যা
উইলিয়াম কেরি রচিত গ্রন্থ- কথোপকথন ও ইতিহাসমালা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস, ড. সৌমিত্র শেখর।
.
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
  1. ক) ক্রীতদাসের হাসি
  2. খ) মাটি আর অশ্রু
  3. গ) হাঙর নদী গ্রেনেড
  4. ঘ) সারেং বউ
ব্যাখ্যা
সেলিনা হােসেনের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস- হাঙর নদী গ্রেনেড (১৯৭৬)। মুক্তিযুদ্ধের সময়ের একটি সত্য ঘটনা অবলম্বনে উপন্যাসটি রচিত।
১৯৭২ সালে এ ঘটনা নিয়ে গল্প লিখেন। গল্পটি সমকালীন ‘টেরেডাকটিল' নামে তরুণদের একটি পত্রিকায় প্রকাশিত হয়।
১৯৭৪ সালে এ গল্পটি উপন্যাস আকারে লিখেন। এ উপন্যাসের কেন্দ্রিয় চরিত্র বুড়ি।
'ক্রীতদাসের হাসি' শওকত ওসমান ও 'সারেং বউ' শহীদুল্লা কায়সারের উপন্যাস।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'বসন্ত বাতাসে সইগাে, বসন্ত বাতাসে.......' গানের গীতিকার কে?
  1. ক) সঞ্জীব চৌধুরী
  2. খ) বাপ্পা মজুমদার
  3. গ) শাহ আব্দুল করিম
  4. ঘ) দাশরথি রায়
ব্যাখ্যা
গণসংগীত শিল্পী ও মুক্তিযুদ্ধের সংগঠক, বাউল সম্রাট শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে মাওলানা ভাসানীর নেতৃত্বে কাগমারী সম্মেলনে কবিয়াল রমেশ শীলের সাথে গণসঙ্গীত পরিবেশন করেন। ১২ সেপ্টেম্বর ২০০৯ সালে সিলেটে মৃত্যুবরণ করেন।
তাঁর জনপ্রিয় কিছু গান-
-বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে...
-আগে কি সুন্দর দিন কাটাইতাম...।
-গাড়ি চলে না, চলে না, চলে নারে...
-কোন মেস্তরি নাও বানাইছে।
-বসন্ত বাতাসে সইগাে, বসন্ত বাতাসে...।
-সখী কুঞ্জ সাজাও গাে।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১০.
‘নবান্ন' নাটকটি লিখেছেন-
  1. ক) সিকান্দর আবু জাফর
  2. খ) অমৃতলাল বসু
  3. গ) বিজন ভট্টাচার্য
  4. ঘ) নুরুল মােমেন
ব্যাখ্যা
বিজন ভট্টাচার্য রচিত নাটক- নবান্ন (১৯৪৪), জনপদ (১৯৪৫), কলঙ্ক (১৯৪৬), মরাচাঁদ (১৯৪৬) ইত্যাদি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১১.
'থিয়েটার' পত্রিকার সম্পাদক কে?
  1. ক) সারা জাকের
  2. খ) রামেন্দু মজুমদার
  3. গ) আবদুল্লাহ আল মামুন
  4. ঘ) আসাদুজ্জামান নূর
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম নাটকের পত্রিকা 'থিয়েটার'। ১৯৭২ সালের নভেম্বর মাসে পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার দীর্ঘ চার দশক ধরে এ পত্রিকা সম্পাদনা করে আসছেন।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১২.
নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়?
  1. ক) অভয়া
  2. খ) সুরবালা
  3. গ) ষােড়শী
  4. ঘ) সাবিত্রী
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘একরাত্রি' গল্পের নায়িকা - সুরবালা।
শরৎচন্দের 'শ্রীকান্ত' উপন্যাসের চরিত্র - অভয়া, 'দেনাপাওনা' উপন্যাস - ষােড়শী, 'চরিত্রহীন' উপন্যাস - সাবিত্রী।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৩.
‘জিব্রাইলের ডানা’ গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) মিন্নাত আলী
  2. খ) শাহেদ আলী
  3. গ) আবু রুশদ
  4. ঘ) বন্দে আলী মিয়া
ব্যাখ্যা
জিব্রাইলের ডানা (১৯৫৩) গল্পগ্রন্থের রচয়িতা সাহিত্যিক শাহেদ আলী।
তার রচিত গল্পগ্রন্থ - একই সমতলে (১৯৬৩), শা’নযর (১৯৬৫)।
উপন্যাস- হৃদয় নদী (১৯৬৫)।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৪.
‘টুনিমেম' কোন ধরনের রচনা?
  1. ক) কাব্য
  2. খ) ভ্রমণ কাহিনী
  3. গ) গল্প
  4. ঘ) রম্য রচনা
ব্যাখ্যা
সৈয়দ মুজতবা আলীর ছােটগল্পগ্রন্থ- টুনি মেম। এটি প্রকাশিত হয় ১৯৬৩ সালে।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৫.
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) সন্ধ্যাসঙ্গীত
  2. খ) কবি-কাহিনী
  3. গ) জন্মদিনে
  4. ঘ) বনফুল
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ - কবি-কাহিনী (১৮৭৮)।
পরবর্তীতে বনফুল (১৮৮০), সন্ধ্যা সংগীত (১৮৮২), সােনার তরী (১৮৯৪), জন্মদিনে (১৯৪১) প্রকাশিত হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
১৬.
‘পাদটীকা’ গল্পটি কে লিখেছেন?
  1. ক) শওকত ওসমান
  2. খ) হুমায়ুন আহমদ
  3. গ) সৈয়দ মুজতবা আলী
  4. ঘ) আনােয়ার পাশা
ব্যাখ্যা
'পাদটীকা' গল্পের লেখক সৈয়দ মুজতবা আলী।
তার অন্যান্য গল্প- রসগােল্লা, রাজা উজির, ধূপছায়া, পুনশ্চ, তীর্থহীনা, রাক্ষসী, মা জননী, স্বয়ংবরা।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৭.
‘ধানকন্যা'র লেখক কে?
  1. ক) জহির রায়হান
  2. খ) আলাউদ্দিন আল আজাদ
  3. গ) শহীদুল্লা কায়সার
  4. ঘ) মুহম্মদ মনসুর উদ্দিন
ব্যাখ্যা
আলাউদ্দিন আল আজাদের গল্পগ্রন্থ- জেগে আছি (১৯৫০), ধানকন্যা (১৯৫১), মৃগনাভি (১৯৫৩), অন্ধকার সিঁড়ি (১৯৫৩), উজান তরঙ্গে (১৯৬২) ইত্যাদি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৮.
'আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি' চরণটি কোন কবিতার?
  1. ক) ধুমকেতু
  2. খ) বিষের বাঁশি
  3. গ) বিদ্রোহী
  4. ঘ) বীরাঙ্গনা
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার চরণ- আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি! আমি মৃণ্ময়, আমি চিন্ময়, আমি আজব, অমর অক্ষয়, আমি অব্যয়'।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৯.
'Inheritance' শব্দের পারিভাষিক শব্দ-
  1. ক) বংশানুক্রমিক
  2. খ) উত্তরাধিকার
  3. গ) সন্তানসন্ততি
  4. ঘ) উপরের সবগুলোই
ব্যাখ্যা
'Inheritance' শব্দের পারিভাষিক শব্দ- উত্তরাধিকার।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
'কবুতর' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) আরবি
  2. খ) তুর্কি
  3. গ) ফারসি
  4. ঘ) হিন্দি
ব্যাখ্যা
'কবুতর' ফারসি ভাষা থেকে আগত শব্দ।
এছাড়াও কিছু ফারসি ভাষার শব্দ-
আইন, কানুন, আজাদ, আড়ং, আন্দাজ, আপােস, আফিম, আবদার, আমদানি, আমেজ, ইয়ার, জেসমিন, ইসবগুল, কবুতর, কমর, কামান, কিমা, খায়েশ, গরম, গােয়েন্দা, গ্রেফতার, চাদর, চালাক, জঙ্গি, জখম, জরিমানা, তাজা, দরিয়া, দালান,‌ দেওয়ানা, দোয়াত, নাম, নালিশ, নিশান, পলক, পেঁয়াজ, পােলাও, পােশাক, ফরিয়াদ, বখশিশ, বরখাস্ত, বস্তা, বাগান, বাচ্চা, বাজার, রং, রুমাল, শনাক্ত, সানাই, শালগম, সালােয়ার, সওদাগর, সস্তা, সিপাই, সুদ, গালিচা, দোকান, গুজব, দরদ, সরকার, হাঙ্গমা, চাকুরি, তামাশা, চিজ, আওয়াজ, পেয়ালা, নজরানা, ফরমান, বাজি, তালাশ, বাহাদুর, আদমশুমারি, আফগান, পাঞ্জেরি, সিয়া, জিন্দেগানি, বাব, খাব, দিল, বন্দর, পেরেশান, কারখানা, কারচুপি, কারবার, কিংখাব, কিনারা, খােদা, খুশি, গােলাপ, জবানবন্দি, জেনানা, তােষামােদ, দারােগা, পয়জার, পরি, পাজি, পায়তারা, পালােয়ান, পােদ্দারি, বুনিয়াদ, বাদশাহি, বিমা, মগজ, মজুর, মেথর, মােরগ, রোঁদা, লঙ্গরখানা, লাল, সফেদ, সর্দিগর্মি, সেতার, হাতেশা, হিন্দু, হুঁশ, হুশিয়ার, খতরনাক, ফৌজদারি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
'লাশ' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) ফারসি
  2. খ) পর্তুগিজ
  3. গ) তুর্কি
  4. ঘ) আরবি
ব্যাখ্যা
'লাশ' তুর্কি ভাষা থেকে আগত শব্দ।
এছাড়াও আরও কিছু তুর্কি ভাষার শব্দ-
দারোগা, উজবুক, কোর্মা, তুরুক, তােশক, বন্দুক, বাইজি (মূলশব্দ বাজি), বারুদ, বেগম, সওগাত, তােপ, কাবু, তকমা, কাঁচি, খাতুন, খাঁ, বিবি, মুচলেকা, আলখেল্লা, চাকু, লাশ, বাবা, ঠাকুর, উর্দি, উর্দু, কুলি, কুরনিশ, খােকা, বাবুর্চি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২২.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) অধোঃগতি
  2. খ) অধঃগতি
  3. গ) অধোগতি
  4. ঘ) অধগতি
ব্যাখ্যা
অধোগতি, অধোগমন (বিশেষ্য):
১. নিম্নগতি; নিচের দিকে যাওয়া।
২. অবনতি; দুর্দশা; অধঃপতন (আকস্মিক অধোগতির খবরতার কানে আসে-অচিন্তকুমার সেনগুপ্ত)।
৩. নরকবাস; দোজখে যাওয়া।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
২৩.
নিচের কোনটি বিপরীত শব্দযুগলের মধ্যে অশুদ্ধ?
  1. ক) খাতক-মহাজন
  2. খ) স্বপ্ন-বাস্তব
  3. গ) আসমান-জমিন
  4. ঘ) সিক্ত-রিক্ত
ব্যাখ্যা
সিক্ত অর্থ আর্দ্র, ভেজা। আর রিক্ত অর্থ শূন্য, খালি সম্বলহীন, নিঃস্ব ইত্যাদি। বাকিগুলো সঠিক আছে।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৪.
'চতুরঙ্গ' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) চতু + অঙ্গ
  2. খ) চতুর + অঙ্গ
  3. গ) চতুঃ + অঙ্গ
  4. ঘ) চার + অঙ্গ
ব্যাখ্যা
চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ,
চলৎ + চিত্র = চলচ্চিত্র,
চির + উনি = চিরুনি ইত্যাদি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৫.
ফলাযুক্ত শব্দ কোনটি?
  1. ক) লিপ্সা
  2. খ) কর্জ
  3. গ) শক্ত
  4. ঘ) পল্বল
ব্যাখ্যা
ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। বাংলা বর্ণমালায় ফলা আছে ৬ টি। লিপ্সা ও শক্ত শব্দ দুটি যুক্ত ব্যঞ্জন গঠিত কিন্তু পল্বল শব্দে ল এর সাথে ব-ফলা যুক্ত হয়েছে।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৬.
'সৃষ্টি করার ইচ্ছা'- এর বাক্য সংকোচন কোনটি?
  1. ক) সৃষ্টিশীল
  2. খ) দিদৃক্ষা
  3. গ) সৃজনশীল
  4. ঘ) সিসৃক্ষা
ব্যাখ্যা
'সৃষ্টি করার ইচ্ছা'- এর বাক্য সংকোচন হবে- সিসৃক্ষা এবং দেখবার ইচ্ছা এর বাক্য সংকোচন- দিদৃক্ষা।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৭.
নিচের কোন বাক্যটিতে ভুল নেই?
  1. ক) শনিতে অশনি দেখতে পাইলাম
  2. খ) ফুল দেখতে সৌন্দর্য
  3. গ) ভুল লিখতে ভূল করো না
  4. ঘ) দরিদ্রতা অভিশাপ
ব্যাখ্যা
দরিদ্রতা অভিশাপ বাক্যটিতে কোনো ভুল নেই। বাকিগুলোর শুদ্ধরূপ- শনিতে অশনি দেখতে পেলাম, ফুল দেখতে সুন্দর, ভুল লিখতে ভুল করো না।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৮.
'ন্যায়' শব্দের বিশেষণ কোনটি?
  1. ক) ন্যায়সঙ্গত
  2. খ) নীতিবাদ
  3. গ) ন্যায়কৃত
  4. ঘ) ন্যায্য
ব্যাখ্যা
'ন্যায়' শব্দটি বিশেষ্য, এর বিশেষণ রূপটি হলো- ন্যায্য।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৯.
একটি বাক্যের সবচেয়ে প্রয়োজনীয় অংশ হলো-
  1. ক) বিশেষ্য
  2. খ) অব্যয়
  3. গ) বিশেষণ
  4. ঘ) ক্রিয়া
ব্যাখ্যা
একটি বাক্যের সবচেয়ে প্রয়োজনীয় অংশ হলো- ক্রিয়া। কারণ ক্রিয়ার মাধ্যমেই কোনো বাক্যের কাল সম্পর্কে জানা যায়।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৩০.
নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ান্ত শব্দ?
  1. ক) চলন্ত
  2. খ) পাচক
  3. গ) ঢাকাই
  4. ঘ) গায়ক
ব্যাখ্যা
ঢাকা + আই = ঢাকাই - তদ্ধিত প্রত্যয়ান্ত শব্দ,
√চল + অন্ত = চলন্ত কৃৎ প্রত্যয়, √পচ + ণক = পাচক সংস্কৃত কৃৎ প্রত্যয় এবং গৈ + ণক/অক = গায়ক কৃৎ প্রত্যয়যুক্ত শব্দ।
উৎস: নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই।
৩১.
'দলছুট' কোন সমাসের উদাহরণ?
  1. ক) করণ তৎপুরুষ
  2. খ) রূপক তৎপুরুষ
  3. গ) অপাদান তৎপুরুষ
  4. ঘ) সম্বন্ধ তৎপুরুষ
ব্যাখ্যা
দল হতে ছুট = দলছুট পঞ্চমী তৎপুরুষ বা অপাদান তৎপুরুষ সমাসের উদাহরণ।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৩২.
The Age of the Renaissance was originated in-
  1. ক) Rome
  2. খ) Florence
  3. গ) Paris
  4. ঘ) Manchester
ব্যাখ্যা
The Renaissance Age (1500 – 1660)
Literary Features:
- Originated in Italy (Florence City).
- Renaissance spirit was the main force that characterized the literature of this age.
- Major Features à l) Aestheticism. ll) Humanism. lll) Nationalism. lV) Spirit of Adventure.
Source: LiveMCQ Lecture
৩৩.
William Shakespeare born on -
  1. ক) 13 April
  2. খ) 23 April
  3. গ) 13 May
  4. ঘ) 23 May
ব্যাখ্যা
William Shakespeare is the greatest English dramatist. He is famous for the objective presentation of his deep knowledge about human psychology.
He was born on 23 April, 1564 AD and died on 23 April, 1616 AD. His Birthplace is Stratford Avon.
'1590-1616' is called the Shakespearean period. He is often called The Bard of Avon.
He wrote 37 plays and 154 sonnets.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture
৩৪.
‘Ode to adversity’ is written by whom?
  1. ক) Thomas Gray
  2. খ) Thomas Malory
  3. গ) John Keats
  4. ঘ) William Hazlitt
ব্যাখ্যা
Thomas Gray is famous for Graveyard Poet. His famous Elegy is 'Elegy Written in a Country Churchyard'. His other notable works are Alexander’s Feast, Ode to adversity, The Bard.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture
৩৫.
What kind of literary work ‘Pygmalion’ is?
  1. ক) Poem
  2. খ) Play
  3. গ) Novel
  4. ঘ) Criticism
ব্যাখ্যা
George Bernard Shaw (1856-1950):
Irish comic dramatist, literary critic, and socialist propagandist, winner of the Nobel Prize for Literature in 1925.
Famous Plays of G.B. Shaw are-
Pygmalion
Mrs. Warren’s Profession
Arms and the Man
Heartbreak House
Caesar and Cleopatra
Man and Superman
The Doctor’s Dilemma
St. Joan of Arc
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman and Britannica
৩৬.
‘Samuel Langhorne Clemens’ is the real name of which eminent writer?
  1. ক) Mark Twain
  2. খ) Ernest Hemingway
  3. গ) Alexander Pope
  4. ঘ) Daniel Defoe
ব্যাখ্যা
Samuel Langhorne Clemens is the real name of Mark Twain. Life on Mississippi, The Adventures of Huckleberry Finn and The Adventures of Tom Sawyer are his famous books.
Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman and Live MCQ Lecture.
৩৭.
Romantic Period is started with the publication of -
  1. ক) The Rime of the Ancient Marriner
  2. খ) Lyrical Ballads
  3. গ) Tintern Abbey
  4. ঘ) Song of Innocence
ব্যাখ্যা

Romantic Period started in 1798 with William Wordsworth’s first edition of ''Lyrical Ballads''. Revival of Romanticism took place in the Romantic Period. Lyrical Ballads brought about a great change in literature, both in subject and style.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
৩৮.
Allah helps those that help themselves. What type of pronoun is “that”?
  1. ক) relative
  2. খ) personal
  3. গ) reflexive
  4. ঘ) demonstrative
ব্যাখ্যা
that = যে, যা, যারা, যেগুলো = relative
that = ঐ, ওটা = demonstrative
৩৯.
The meeting decided to invest more for the project. What type of noun is “meeting”?
  1. ক) Common
  2. খ) Collective
  3. গ) Material
  4. ঘ) Abstract
ব্যাখ্যা
Meeting = সভা, যা এর সকল সদস্যের সমষ্টিকে বুঝাচ্ছে, তাই এটা Collective Noun.
৪০.
His wife is a doctor. What type of part of speech is “his”?
  1. ক) Noun
  2. খ) Pronoun
  3. গ) Adjective
  4. ঘ) Preposition
ব্যাখ্যা
his তার পরের Noun-wife কে Modify করার কারণে এটি এখানে Adjective.
৪১.
Which is the feminine form of tiger?
  1. ক) tigers
  2. খ) tigeress
  3. গ) tigress
  4. ঘ) wolf
ব্যাখ্যা
Tiger (masculine) = Tigress (feminine)
৪২.
The boy resembles ____ his father.
  1. ক) with
  2. খ) to
  3. গ) of
  4. ঘ) no preposition
ব্যাখ্যা
resemble অর্থ সদৃশ হওয়া বা দেখতে একরকম মনে হওয়া। এর পর কোন Preposition ব্যবহার হয় না।
৪৩.
The police searched ____ the case.
  1. ক) in
  2. খ) into
  3. গ) about
  4. ঘ) for
ব্যাখ্যা
search into = তদন্ত করা
৪৪.
‘Break out’ means-
  1. ক) escape from prison
  2. খ) get upset
  3. গ) interrupt
  4. ঘ) enter forcibly
ব্যাখ্যা

Break out means -
1. escape;
2. (of war, fighting, or similarly undesirable things) start suddenly;
3. (of a physical discomfort) suddenly manifest itself.
Source: Oxford Dictionary.

৪৫.
How to find the way to the goal is the question. What type of phrase is the underlined one?
  1. ক) Noun Phrase
  2. খ) Adjective phrase
  3. গ) Adverb phrase
  4. ঘ) Participle phrase
ব্যাখ্যা
বাক্যের Subject হওয়ার কারণে প্রশ্নের উল্লেখিত অংশটুকু - Noun Phrase.
৪৬.
He helps his friend when he is in danger. (Make it Simple)
  1. ক) He helps his friend in time of danger.
  2. খ) He helps his friend if he is in danger.
  3. গ) He helps his friend to be in danger.
  4. ঘ) He helps his friend while he is in danger.
ব্যাখ্যা
Complex Sentence এ 'WH' Word যুক্ত Clause থাকলে Simple Sentence এ অর্থ সঙ্গতিপূর্ণ Phrase বসাতে হয়।
এখানে when he is in danger এর পরিবর্তে in time of danger বসেছে।
৪৭.
Anger should be controlled for our own sake. (Make it Active)
  1. ক) People should control anger for our own sake.
  2. খ) We should be control anger for our own sake.
  3. গ) We should control anger for our own sake.
  4. ঘ) We should controlled anger for our own sake.
ব্যাখ্যা
এখানে Subject নেই, যেহেতু পরবর্তীতে our আছে তাই এখানে Subject – we হবে।
৪৮.
Blame is not synonymous to ____.
  1. ক) guilt
  2. খ) fault
  3. গ) acclamation
  4. ঘ) censure
ব্যাখ্যা
guilt = দোষ
fault = ত্রুটি
censure = নিন্দা করা
acclamation = প্রশংসা
সুতরাং, প্রশ্নের অপশনগুলোর মধ্যে গ) acclamation -ই গ্রহনযোগ্য।
৪৯.
What is the noun form of cancel?
  1. ক) conceal
  2. খ) cancellation
  3. গ) cancelment
  4. ঘ) cancelness
ব্যাখ্যা

Cancel (verb) - Cancellation (noun).
Source: Cambridge Dictionary

৫০.
Choose the wrongly spelt word-
  1. ক) Accompany
  2. খ) Heterogeneous
  3. গ) Scizophrenea
  4. ঘ) Misspell
ব্যাখ্যা
Correct Spelling: Schizophrenia যার বাংলা অর্থ - মানসিক রোগবিশেষ; বিভক্ত ব্যক্তিতা; ভগ্নমনস্কতা।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
৫১.
x + (1/x) = 2 এর সমাধান সেট কত?
  1. ক) {0}
  2. খ) {2}
  3. গ) {1}
  4. ঘ) {3}
ব্যাখ্যা

x + (1/x) = 2
বা, x2 + 1 = 2x
বা, x2 - 2x + 1 = 0
বা (x - 1)2 = 0
∴ x = 1
∴ নির্ণেয় সমাধান সেট = {1}

৫২.
একটি বাক্সে ১০ টি নীল ও ১৫ টি লাল মার্বেল আছে। দৈবভাবে বল তুললে প্রতিবার ২টি একই রংয়ের মার্বেল হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) ১/৮
  2. খ) ১/৩
  3. গ) ১/২
  4. ঘ) ১/৫
ব্যাখ্যা

মোট মার্বেল = (১০ + ১৫) = ২৫ টি
∴ দুটি নীল মার্বেল টানার সম্ভাবনা = (১০/২৫) × (৯/২৪) = ৩/২০
∴ দুইটি লাল মার্বেল টানার সম্ভাবনা = (১৫/২৫) × (১৪/২৪) = ৭/২০
∴ মোট সম্ভাবনা = (৩/২০) + (৭/২০) = ১০/২০ = ১/২

৫৩.
৩ জন বালক এবং ৫ জন বালিকাকে এক সারিতে রেখে কতভাবে সাজানো যাবে যেখানে ৩ জন বালক সর্বদা একত্রে থাকবে?
  1. ক) ৪৩২০
  2. খ) ২৪৯০
  3. গ) ৬৭২৮
  4. ঘ) ৭৩৭৩
ব্যাখ্যা

তিন জন বালককে একজন বালক ধরে মোট বালক বালিকার সংখ্যা = ৬ জন
∴ ৬ জনকে সাজানো যায় = ৬! উপায়ে
৩ জন বালক কে সাজানো যায় = ৩! উপায়ে
∴ একত্রে সাজানো যায় = (৬! × ৩!) = ৪৩২০ উপায়ে।

৫৪.
22 + 42 + 62 ......... + 322 = কত?
  1. ক) 5984
  2. খ) 5894
  3. গ) 6585
  4. ঘ) 4589
ব্যাখ্যা

22 + 42 + 62 ......... + 322 
= (2.1)2 + (2.2)2 + (2.3)2 + ........ +(2.16)2
=22(12 + 22 + .......... + 162) ........ (1)
আমরা জানি,
n তম পদের সমষ্টি Sn = {n(n + 1)(2n + 1)}/6
16  তম পদের সমষ্টি S16 = (16 × 17 × 33)/6 =1496
(1) এ মান বসিয়ে পাই,
= 4 × 1496
= 5984

৫৫.
টাকায় ৪ টি লেবু কিনে টাকায় ২ টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৪০%
  2. খ) ৩০%
  3. গ) ১০০%
  4. ঘ) ২৩%
ব্যাখ্যা

৪ টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
∴ ১ টি লেবুর ক্রয়মূল্য ১/৪ টাকা
আবার,
২টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
১ টি লেবুর বিক্রয়মূল্য ১/২ টাকা
∴ লাভ (১/২ - ১/৪) = ১/৪ টাকা
এখন ১/৪ টাকায় লাভ হয় ১/৪ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (৪ × ১০০)/৪ = ১০০ টাকা
∴ নির্ণেয় লাভ ১০০%

৫৬.
x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক নিচের কোনটি?
  1. ক) x + y + 1
  2. খ) x + y - 1
  3. গ) X - y
  4. ঘ) x - y - 1
ব্যাখ্যা

x2 - y2 + 2y - 1
= x2 - (y2 - 2y + 1)
= x2 - (y - 1)2
= (x + y -1)(x - y + 1)

৫৭.
প্রতি মিটার ১০০ টাকা দরে কাপড় ক্রয় করে ১২৫ টাকা দরে বিক্রয় করলে দোকানদারের ২০০০ টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন?
  1. ক) ৮০ মিটার
  2. খ) ৭০ মিটার
  3. গ) ২৫৬ মিটার
  4. ঘ) ৪৮ মিটার
ব্যাখ্যা

১ মিটার কাপড়ে লাভ হয় (১২৫ -১০০) = ২৫ টাকা
২৫ টাকায় লাভ হয় ১ মিটার কাপড়ে
∴ ২০০০ টাকা লাভ হয় (২০০০/২৫) = ৮০ মিটার কাপড়ে
∴দোকানদার মোট ৮০ মিটার কাপড় ক্রয় করেছিলেন।

৫৮.
কোনো চতুর্ভুজের কোণ গুলোর পরিমাপের অনুপাত ১ঃ১ঃ২ঃ৩।চতুর্ভুজের বৃহত্তম কোণ এর পরিমাপ কত?
  1. ক) ১৩০.২০°
  2. খ) ১৩৫.৭৮°
  3. গ) ১৪০°
  4. ঘ) ১৫৪.২৮°
ব্যাখ্যা

চতুর্ভুজের কোণ গুলোর পরিমাপের অনুপাত ১ঃ১ঃ২ঃ৩
অনুপাতের রাশি গুলোর যোগফল = (১ + ১ + ২ + ৩) = ৭
∴বৃহত্তম কোণ = (৩৬০ এর ৩/৭)° = ১৫৪.২৮° (প্রায়)

৫৯.
একটি বৃত্তাকার মাঠের ব্যাস ২৬ মিটার। মাঠটির বাইরে চারিদিকে ২ মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাসহ মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) ২২৫π
  2. খ) ২২০π
  3. গ) ১২৫π
  4. ঘ) ২০৫π
ব্যাখ্যা

বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ = ২৬/২ = ১৩ মিটার
রাস্তাসহ মাঠের ব্যাসার্ধ = ১৩ + ২ = ১৫ মিটার
∴ রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল = (১৫)π = ২২৫π বর্গমিটার।

৬০.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, যেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৫০ সেমি ও ভূমি ৬০ সেমি?
  1. ক) ১০০০০ বর্গ সেমি
  2. খ) ১১০০০ বর্গ সেমি
  3. গ) ১২০০ বর্গ সেমি
  4. ঘ) ১১০০ বর্গ সেমি
ব্যাখ্যা

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2) বর্গ একক
= (৬০/৪)√{(৪ × ৫০) - (৬০)}
= ১৫√(১০০০০ - ৩৬০০)
= ১৫ × ৮০
= ১২০০ বর্গ সেমি

৬১.
একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক শর্করা: আমিষ: চর্বি জাতীয় খাবারের অনুপাত কত হওয়া প্রয়োজন?
  1. ক) ৪: ২: ১
  2. খ) ৪: ২: ২
  3. গ) ৪: ১: ১
  4. ঘ) ৪: ৩: ১
ব্যাখ্যা
একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক শর্করা: আমিষ: চর্বি জাতীয় খাবারের অনুপাত ৪: ১: ১ হওয়া প্রয়োজন৷ একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষের দৈনিক ২৫০০ কিলোক্যালরি এবং একজন নারীর ২০০০ কিলোক্যালরির সমপরিমাণ খাবার খাওয়া প্রয়োজন।
উৎসঃ নবম-দশম শ্রেণির বিজ্ঞান বই।
৬২.
আমিষ গঠনের একক কী?
  1. ক) ফসফরাস
  2. খ) অ্যামাইনো এসিড
  3. গ) আয়রন
  4. ঘ) সালফার
ব্যাখ্যা
অ্যামাইনো এসিড হচ্ছে আমিষ গঠনের একক। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন- এ চারটি মৌলের সমন্বয়ে আমিষ তৈরি হয়। আমিষে শতকরা ১৬ ভাগ নাইট্রোজেন থাকে। শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যামাইনো এসিডে পরিণত হয়৷
উৎসঃ নবম-দশম শ্রেণির বিজ্ঞান বই এবং জীববিজ্ঞান (নবম-দশম শ্রেণি)৷
৬৩.
রক্তরসের কাজ নয় কোনটি?
  1. ক) রক্তের অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করা
  2. খ) শ্বসনের ফলে কোষের সৃষ্ট CO2 কে বাইকার্বনেট হিসেবে ফুসফুসে পরিবহন করা
  3. গ) রক্তকণিকাসহ রক্তরসে দ্রবীভূত খাদ্যসার দেহের বিভিন্ন অংশে বাহিত করা
  4. ঘ) দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা
ব্যাখ্যা
রক্তের তরল অংশকে রক্তরস বা প্লাজমা বলা হয়৷ রক্তরসের প্রায় ৯০% পানি, বাকি ১০% দ্রবীভূত অবস্থায় থাকে, যা বিভিন্নরকমের জৈব এবং অজৈব পদার্থ। রক্তের অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করা, শ্বসনের ফলে কোষের সৃষ্ট CO2 কে বাইকার্বনেট হিসেবে ফুসফুসে পরিবহন করা, রক্তকণিকাসহ রক্তরসে দ্রবীভূত খাদ্যসার দেহের বিভিন্ন অংশে বাহিত করা, রক্ত জমাট বাঁধার প্র‍য়োজনীয় উপাদানগুলো পরিবহন করা ইত্যাদি হলো রক্তরসের কাজ৷
উৎসঃ নবম-দশম শ্রেণির বিজ্ঞান বই এবং জীববিজ্ঞান (নবম-দশম শ্রেণি)৷
৬৪.
ডায়াবেটিস রোগীর শরীরে কোন উপাদানটির ঘাটতি থাকে?
  1. ক) ইনসুলিন
  2. খ) গ্লুকোজ
  3. গ) শ্বেত রক্তকণিকা
  4. ঘ) পানি
ব্যাখ্যা
ডায়াবেটিস এক ধরনের বিপাকজনিত রোগ৷ প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক এক ধরনের হরমোন নির্গত হয়, যা রক্তে গ্লুকোজের পরিমাণকে কমায়। কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন নির্গত করতে পারে না, কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না। যে কারণে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়৷
উৎসঃ নবম-দশম শ্রেণির বিজ্ঞান বই৷
৬৫.
চার্লস ডারউইনের মতবাদের মূল প্রতিপাদ্য কী?
  1. ক) প্রাকৃতিক নির্বাচন
  2. খ) অর্জিত বৈশিষ্ট্য
  3. গ) জেনেটিক সিলেকশন
  4. ঘ) বিবর্তন
ব্যাখ্যা
ইংলিশ জীববিজ্ঞানী চার্লস ডারউইন সর্বপ্রথম বিবর্তনের ধারণা দেন। ১৮৫৯ সালে তাঁর আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ 'অরিজিন অব স্পিসিস' এ প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব উপস্থাপন করেন যা বৈজ্ঞানিক মহলে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়।
ডারউইনের তত্ত্বের মূল প্রতিপাদ্য ছিলো প্রাকৃতিক নির্বাচন।
'অনুকুল (বা অভিযোজনমূলক) প্রকরণ সম্বলিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় বেশি সুযোগ-সুবিধা ভোগ করে - এই প্রক্রিয়াকে প্রাকৃতিক নির্বাচন বলে৷
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬৬.
নিচের কোনটি এসিড?
  1. ক) ক্যালসিয়াম অক্সাইড
  2. খ) ক্যালসিয়াম হাইড্রক্সাইড
  3. গ) সোডিয়াম হাইড্রক্সাইড
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
এসিড হলো ঐ সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে H+ উৎপন্ন করে৷ যেমনঃ অক্সালিক এসিড, হাইড্রোক্লোরিক এসিড, সালফিউরিক এসিড ইত্যাদি৷
ক্ষারক হলো সেই সকল রাসায়নিক বস্তু যাদের মধ্যে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রোক্সিল আয়ন (OH-) তৈরি করে৷ যেমনঃ ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড।
উৎসঃ বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
৬৭.
ব্যাটারিতে সাধারণত কয়টি অংশ থাকে?
  1. ক) ৩ টি
  2. খ) ৪ টি
  3. গ) ৫ টি
  4. ঘ) ৬ টি
ব্যাখ্যা
ব্যাটারিতে সাধারণত তিনটি অংশ থাকে- অ্যানোড, ক্যাথোড এবং ইলেকট্রোলাইট।
উৎসঃ বিজ্ঞান নবম-দশম শ্রেণি
৬৮.
বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমন্ডলের কোন স্তর থেকে?
  1. ক) আয়নোস্ফিয়ার
  2. খ) ট্রপোস্ফিয়ার
  3. গ) এক্সোস্ফিয়ার
  4. ঘ) স্ট্রাটোস্ফিয়ার
ব্যাখ্যা
বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার থেকে। অপরদিকে মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড় ও কুয়াশা সবকিছুই ট্রপোমন্ডল স্তরে সৃষ্টি হয়।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৬৯.
শরীরের ভেতরের কোন অঙ্গ বা গহ্বরকে বাহির থেকে সরাসরি দেখার প্রক্রিয়াকে কী বলে?
  1. ক) এন্ডোস্কপি
  2. খ) ইসিজি
  3. গ) সিটি স্ক্যান
  4. ঘ) এনজিওগ্রাফি
ব্যাখ্যা
চিকিৎসার প্রয়োজনে অনেক সময় শরীরের অভ্যন্তরের ফাঁপা অঙ্গ সরাসরি দেখার প্রয়োজন হয়। একে এন্ডোস্কপি বলে। এক্ষেত্রে অপটিক্যাল ফাইবারের দুটি তন্তু ব্যবহার করা হয়। একটি তন্তু দিয়ে আলো ফেলা হয় এবং অপর একটি তন্তু দিয়ে সিসিডি ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়। এন্ডোস্কপি'র সাহায্যে ফুসফুস, পাকস্থলি, ক্ষুদ্রান্ত ও বৃগদান্ত্র, মূত্রনালির অভ্যন্তরভাগ, নাক, কান, লিভার ইত্যাদি অঙ্গের ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করা যায়। এর সাহায্যে অনেক ক্ষেত্রে সার্জারিও করা হয়।
উৎসঃ বিজ্ঞান নবম-দশম শ্রেণি
৭০.
কালবৈশাখী ঝড় সংঘটিত হয় কখন?
  1. ক) এপ্রিল-মে মাসে
  2. খ) মার্চ-মে মাসে
  3. গ) মার্চ-এপ্রিল মাসে
  4. ঘ) এপ্রিল-জুলাই মাসে
ব্যাখ্যা
সাধারণত এপ্রিল থেকে মে মাসের ভেতর আমাদের দেশে কালবৈশাখী ঝড় সংঘটিত হয়। সাধারণত ঈশান কোণে (North) মেঘ জমা হয়ে কিছুক্ষণের মাঝে আকাশ মেঘে ঢেকে গিয়ে কালবৈশাখী ঝড় শুরু হয়। এই ঝড়ে বাতাসের বেগ ঘন্টায় ৫৫ থেকে ৮০ কিলোমিটারের মত হতে পারে।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭১.
বৈদ্যুতিক প্রবাহের একক কোনটি?
  1. ক) অ্যাম্পিয়ার
  2. খ) বিভব
  3. গ) কেলভিন
  4. ঘ) মোল
ব্যাখ্যা
বৈদ্যুতিক প্রবাহের একক- অ্যাম্পিয়ার; দৈর্ঘের একক- মিটার; তাপমাত্রার একক- কেলভিন; পদার্থের পরিমাণের একক- মোল।
উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই
৭২.
'প্রতিটি পদার্থ অজস্র ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত' - মতবাদটির প্রবক্তা কে?
  1. ক) জন ডাল্টন
  2. খ) বেকরেল
  3. গ) মেরি কুরি
  4. ঘ) ম্যাক্স প্ল্যাঙ্ক
ব্যাখ্যা
১৮০৩ সালে বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে পরমাণু সম্পর্কে এই মতবাদটি দেন- 'প্রতিটি পদার্থ অজস্র ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত'।
উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি।
৭৩.
জেনারেটর কোন শক্তি ব্যবহার করে বিদ্যুৎ শক্তি তৈরি করে?
  1. ক) যান্ত্রিক শক্তি
  2. খ) বিদ্যুৎ শক্তি
  3. গ) আলোক শক্তি
  4. ঘ) তাপশক্তি
ব্যাখ্যা
জেনারেটরে যখন বিদ্যুৎ তৈরী হয় তখন আসলে যান্ত্রিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়।
উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৭৪.
কোন রশ্মি মূলত শক্তিশালী বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ?
  1. ক) গামা রশ্মি
  2. খ) বিটা রশ্মি
  3. গ) আলফা রশ্মি
  4. ঘ) রঞ্জন রশ্মি
ব্যাখ্যা
আলফা রশ্মি হলো একটি হিলিয়াম নিউক্লিয়াস, বিটা রশ্মি হচ্ছে - ইলেক্ট্রন এবং গামা রশ্মি হচ্ছে - শক্তিশালী চুম্বকীয় তরঙ্গ যার তরঙ্গ দৈর্ঘ্য খুব কম এবং কম্পন অনেক বেশি।
উৎসঃ নবম-দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান বই।
৭৫.
চতুর্থ প্রজন্মের মোবাইল সেবা কোনটি?
  1. ক) HSPA
  2. খ) EDGE
  3. গ) GPRS
  4. ঘ) LTE
ব্যাখ্যা
WiMAX 2, LTE (Long Term Evolution) ইত্যাদি চতুর্থ প্রজন্মের মোবাইল সেবা। GSM, EDGE, UTMS, HSPA এগুলো ৩য় প্রজন্মের মোবাইল সেবা।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান
৭৬.
নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট নয়?
  1. ক) Resource Demand
  2. খ) Resource Scalability
  3. গ) On Demand
  4. ঘ) Pay as you go
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য তিনটি।
যথাঃ Resource Scalability, On Demand, Pay as you go।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
৭৭.
কৃত্রিম বুদ্ধিমত্তার জনক-
  1. ক) পল এঙ্গেলবার্গ
  2. খ) এলান টুরিং
  3. গ) মার্ক হ্যানসন
  4. ঘ) গ্যারি মার্কাস
ব্যাখ্যা
মানুষ যেভাবে চিন্তাভাবনা করে, কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তাভাবনা করার সক্ষমতার রূপদানকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence বলে। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ এলান টুরিং। ১৯৫০ সালে তার আবিষ্কৃত 'টুরিং টেস্ট' কৃত্রিম বুদ্ধিমত্তার ধারনার ভিত্তি প্রস্তর স্থাপন করে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান
৭৮.
সেলুলার টেলিফোনের মূল অংশ নয় কোনটি?
  1. ক) Antenna System
  2. খ) Control Unit
  3. গ) Network Unit
  4. ঘ) Transceiver
ব্যাখ্যা
সেলুলার টেলিফোনের তিনটি মূল অংশ আছে৷ যথাঃ একটি কন্ট্রোল ইউনিট (Control Unit), একটি ট্রান্সিভার (Transceiver) এবং একটি এন্টেনা সিস্টেম (Antenna System )৷
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
৭৯.
নিচের কোনটি WiFi এর প্রাথমিক স্ট্যান্ডার্ড?
  1. ক) IEEE 802.16B
  2. খ) IEEE 802.11B
  3. গ) IEEE 802.11ax
  4. ঘ) IEEE 802.11G
ব্যাখ্যা
WiFi এর প্রাথমিক স্ট্যান্ডার্ড ছিলো IEEE 802.11B, এরপরের দ্রুততর সংস্করণের নাম ছিলো IEEE 802.11G এবং সর্বশেষ WiFi 6 নামে পরিচিত স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11ax।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান এবং tp-link.com
৮০.
কারও তৈরি করা কাজকে নিজের বলে উপস্থাপন করাকে আইসিটির ভাষায় কী বলে?
  1. ক) রিমডেলিং
  2. খ) এডিটিং
  3. গ) প্লেজিয়ারিজম
  4. ঘ) স্পুনিফিং
ব্যাখ্যা
কারও তৈরি করা কাজ বা চিন্তাধারা নিজের বলে উপস্থাপন করাকে আইসিটির ভাষায় প্লেজিয়ারিজম বলে। এটি এক ধরনের সাইবার ক্রাইম।
৮১.
কোন নেটওয়ার্কে একটি কম্পিউটার অচল হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে?
  1. ক) রিং নেটওয়ার্ক
  2. খ) স্টার নেটওয়ার্ক
  3. গ) বাস নেটওয়ার্ক
  4. ঘ) হাইব্রিড নেটওয়ার্ক
ব্যাখ্যা
রিং নেটওয়ার্কে একটি কম্পিউটার অচল হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। অপশনের অন্য নেটওয়ার্ক গুলোতে একটি কম্পিউটার নষ্ট হলেও বাকিগুলো দিয়ে কাজ করা যায়, পুরো নেটওয়ার্কই অচল হয়ে পড়ে না।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
৮২.
ইন্টারনেটে ব্যবহারযোগ্য সকল ওয়েবপেইজকে কোন ল্যাংগুয়েজ দ্বারা লেখা হয়?
  1. ক) HTML
  2. খ) SQL
  3. গ) PHP
  4. ঘ) C++
ব্যাখ্যা
ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে Web Page বলে৷ ওয়েবপেইজ সাধারণত HTML দ্বারা তৈরি করা হয়৷ ইন্টারনেটে ব্যবহারযোগ্য সকল ওয়েবপেইজকে HTML ল্যাংগুয়েজ দ্বারা লেখা হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
৮৩.
নিচের কোনটি ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার?
  1. ক) MS Excess
  2. খ) MS DBMS
  3. গ) MS EXCEL
  4. ঘ) MS Access
ব্যাখ্যা
MS Access ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার, MS WORD ডকুমেন্ট এবং রাইটিং সফটওয়্যার, MS POWERPOINT প্রেজেন্টেশন সফটওয়্যার, MS EXCEL স্প্রেডশিট সফটওয়্যার।
Source: Microsoft
৮৪.
American National Standard Institute-এর standard definition অনুসারে রিলেশনাল ডাটাবেজের জন্য আদর্শ কুয়েরি ল্যাঙ্গুয়েজ -
  1. ক) QUEL
  2. খ) SQL
  3. গ) OQL
  4. ঘ) QBE
ব্যাখ্যা
কয়েকটি সর্বাধিক ব্যবহৃত ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে - QUEL, QBE, SQL, OQL, XQUERY ইত্যাদি। ANSI (American National Standard Institute) এর standard definition অনুসারে SQL রিলেশনাল ডাটাবেজের জন্য আদর্শ কুয়েরি ল্যাঙ্গুয়েজ হিসেবে প্রচলিত হয়েছে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
৮৫.
নিচের কোন উপপাদ্যটি ভুল?
  1. ক) A + 0 = A
  2. খ) A + A = A
  3. গ) A.1 = A
  4. ঘ) A.A = 1
ব্যাখ্যা

বুলিয়ান এলজেবরার সাধারণ মৌলিক উপপাদ্যঃ
A + 0 = A
A.1 = A
A + A = A
A.A = A
A + 1 = 1
A.0 = 0
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান

৮৬.
কোন গেইটের আউটপুটকে নট গেইট দিয়ে প্রবাহিত করলে এক্স-নর গেইট পাওয়া যায়?
  1. ক) নট
  2. খ) অর
  3. গ) এক্স-অর
  4. ঘ) ন্যান্ড
ব্যাখ্যা
এক্স-অর এবং এক্স-নর নামে দুইটি লজিক গেইট রয়েছে যা বিশেষ গেইট নামে পরিচিত। এক্স-অর গেইটের আউটপুটকে নট গেইট দিয়ে প্রবাহিত করলে এক্স-নর গেইট পাওয়া যায়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৮৭.
কোনো সংখ্যার চারগুণের সাথে ১ যোগ করলে যোগফল ঐ সংখ্যার তিনগুণ হতে ৫ বেশি হবে?
  1. ক) ৮
  2. খ) ৭
  3. গ) ৪
  4. ঘ) ৬
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি ক
প্রশ্নমতে,
৪ক + ১ = ৩ক + ৫
বা, ক = ৪
∴ সংখ্যাটি ৪

৮৮.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 8
  4. ঘ) 3
ব্যাখ্যা

১ম চিত্র থেকে,
64/8 = 8
49/7 = 7
________
          1 [মাঝে বসেছে]

৩য় চিত্র থেকে,
36/6 = 6
25/5 = 5
________
      1 [মাঝে বসেছে]

২য় চিত্র থেকে,
56/7 = 8
36/6 = 6
_________
      2 [মাঝের সংখ্যাটি]

৮৯.
নিচের কোন চিত্রটি অন্য চিত্র থেকে আলাদা?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 3
ব্যাখ্যা
চিত্র 1, 2, 4, 5 এর কাঁটা গুলো পরস্পর সমকোণে অবস্থান করছে। কিন্তু চিত্র 3 এর কাঁটা দুটি পরস্পর সমকোণে নেই তাই চিত্র 3 অন্য চিত্র থেকে ভিন্ন।
৯০.
নিচের চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে?
  1. ক) ১ টি
  2. খ) ৫ টি
  3. গ) ৩ টি
  4. ঘ) ৭ টি
ব্যাখ্যা

AFEB, FGHE, BEDC, EHID, AGIC = ৫ টি বর্গক্ষেত্র।
৯১.
নিচের কোনটি লিভারের মূলনীতি?
  1. ক) ভার × বল বাহুর দৈর্ঘ্য = বল × ভার বাহুর দৈর্ঘ্য
  2. খ) বল × বল বাহুর দৈর্ঘ্য = ভার × ভার বাহুর দৈর্ঘ্য
  3. গ) বল/ভার = ভার বাহুর দৈর্ঘ্য/ বল বাহুর দৈর্ঘ্য
  4. ঘ) খ ও গ
ব্যাখ্যা
লিভারের মূলনীতি = বল/ভার = (ভার বাহুর দৈর্ঘ্য)/( বল বাহুর দৈর্ঘ্য)
৯২.
2.25/0.75 এর ভাগফল কত?
  1. ক) 2
  2. খ) 0.0003
  3. গ) 3
  4. ঘ) 0.03
ব্যাখ্যা
2.25/0.75 = 3
৯৩.
একটি রাষ্ট্রের ________ থাকতেই হবে।
  1. ক) সংসদ
  2. খ) প্রধানমন্ত্রী
  3. গ) বিশ্ববিদ্যালয়
  4. ঘ) জনসংখ্যা
ব্যাখ্যা
যে কোনো রাষ্ট্রের গঠন উপাদান ৪ টি। ১) নির্দিষ্ট ভূখন্ড ২) জনসংখ্যা ৩) সরকার ৪) সার্বভৌমত্ব। সুতরাং একটি রাষ্ট্রের জনসংখ্যা থাকতেই হবে।
৯৪.
নিচের কোনটি সবচেয়ে বড় শহর?
ক এর আয়তন খ এর সমান
গ এর আয়তন ক এর চেয়ে বড়
ঘ এর আয়তন খ এর চেয়ে ছোট
  1. ক) ক
  2. খ) খ
  3. গ) গ
  4. ঘ) ঘ
ব্যাখ্যা

ক এর আয়তন খ এর সমান
গ এর আয়তন ক এর চেয়ে বড়
ঘ এর আয়তন খ এর চেয়ে ছোট
∴ ক = খ
গ>ক এবং গ>খ
ঘ<খ
∴ গ সবচেয়ে বড় শহর।

৯৫.
Time : watch :: Pressure : ?
  1. ক) Barometer
  2. খ) Foroce
  3. গ) Hard
  4. ঘ) Meter
ব্যাখ্যা
Time (সময়) পরিমাপ করার যন্ত্র হল Watch (ঘড়ি)। Pressure (চাপ) পরিমাপ করার যন্ত্র Barometer (ব্যারোমিটার)।
৯৬.
একটি কাঁটার ঘড়িকে আয়নায় দেখা গেল ৯ঃ৩০ মিনিট বাজে। প্রকৃত পক্ষে সময় কত?
  1. ক) ৮ঃ৩০ মিনিট
  2. খ) ৩ঃ৩০ মিনিট
  3. গ) ২ঃ৩০ মিনিট
  4. ঘ) ৬ঃ৩০ মিনিট
ব্যাখ্যা
ছবি আয়নায় প্রতিফলন হলে বাম পার্শ্বের অংশ দেখাবে ডান পার্শ্বে আর ডান পার্শ্বের অংশ দেখাবে বাম পার্শ্বে। উপরিভাগ এবং পাদদেশ একই থাকে। তাই প্রকৃত সময় হবে ২ঃ৩০ মিনিট।
৯৭.
নিচের কোন সংখ্যাটি ভিন্ন ধরনের?
  1. ক) √১৬
  2. খ) √৪
  3. গ) √২২৫
  4. ঘ) √৩
ব্যাখ্যা

√৩ হল অমূলদ সংখ্যা, বাকি সংখ্যা গুলো মূলদ সংখ্যা।

৯৮.
বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’- মালার ‘ন’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী?
  1. ক) ণ
  2. খ) ত
  3. গ) ট
  4. ঘ) ঠ
ব্যাখ্যা

ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন।
∴ ন এর পূর্বের পঞ্চম অক্ষরটি ণ।

৯৯.
গৌড়ের রাজধানীর নাম কি ছিল?
  1. ক) কর্ণসুবর্ণ
  2. খ) বড় কামতা
  3. গ) পুন্ড্রনগর
  4. ঘ) সমতট
ব্যাখ্যা
ষষ্ঠ শতকের পূর্বে বাংলার উত্তর অংশে গৌড় রাজ্য বলে একটি স্বাধীন রাজ্যের কথা জানা যায়।
সপ্তম শতকে শশাঙ্ককে গৌড়রাজ বলা হতো। এ সময় গৌড়ের রাজধানী ছিলো কর্ণসুবর্ণ।
বর্তমান মুর্শিদাবাদ জেলায় ছিলো এর অবস্থান।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
১০০.
পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ'এর যুগ্ম সম্পাদক কে ছিলেন?
  1. ক) শেখ মুজিবুর রহমান
  2. খ) মাওলানা ভাসানী
  3. গ) শামসুল হক
  4. ঘ) শেরে বাংলা এ. কে. ফজলুল হক
ব্যাখ্যা
১৯৪৯ সালের ২৩-২৪ শে জুন ঢাকার রোজ গার্ডেন কর্মী সম্মেলনে ৩০০ জন শীর্ষ পর্যায়ের প্রতিনিধি অংশ নিয়ে সর্বসম্মতভাবে 'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ' নামে নতুন দল গঠন করা হয়৷
মাওলানা ভাসানীকে সভাপতি, শামসুল হককে সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সম্পাদক করে ৪০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়৷ ঢাকার আরমানিটোলায় ২৪ শে জুন সদ্য গঠিত আওয়ামী মুসলিম লীগের প্রথম জনসভা অনুষ্ঠিত হয়৷ ১৯৫৫ সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে 'আওয়ামী লীগ' নাম ধারণ করে৷
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
১০১.
বাঙালির মুক্তির সনদ নামে পরিচিত নিচের কোনটি?
  1. ক) ছয়দফা
  2. খ) ভাষা আন্দোলন
  3. গ) মুক্তিযুদ্ধ
  4. ঘ) ৬৯'এর গণঅভ্যুত্থান
ব্যাখ্যা
১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত ছয়দফা দাবী কে ‘বাঙালির মুক্তির সনদ’ বা ‘ম্যাগনাকার্টা’ বলা হয়।
১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের সম্মেলনে বঙ্গবন্ধু প্রথম ছয়দফা দাবী উত্থাপন করেন। একই বছরের ১৮-১৯ মার্চ আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা গৃহিত হয় এবং ২৩শে মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছয়দফা উত্থাপন করেন। ৭ জুন ছয়দফা দিবস পালিত হয়।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া।
১০২.
কত সালে শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?
  1. ক) ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে
  2. খ) ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৮ সালে
  3. গ) ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৭ সালে
  4. ঘ) ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে
ব্যাখ্যা
আইয়ুব সরকার ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে এবং শেখ মুজিব সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি প্রদান করে। ২৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর মুক্তি উপলক্ষে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে রেসকোর্স ময়দানের সংবর্ধনা সভায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন তদানীন্তন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী।
১০৩.
মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কবে?
  1. ক) ১৭ এপ্রিল, ১৯৭১
  2. খ) ১০ এপ্রিল, ১৯৭০
  3. গ) ১০ এপ্রিল, ১৯৭১
  4. ঘ) ১৭ এপ্রিল, ১৯৭০
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল এ সরকার শপথ গ্রহণ করে। এ সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী।
১০৪.
নিচের কোনটি খরা সহিষ্ণু ধানের জাত?
  1. ক) ব্রি ধান ৫৫
  2. খ) বি আর ৫
  3. গ) ব্রি ধান ৫১
  4. ঘ) ব্রি ধান ৬২
ব্যাখ্যা
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত খরা সহিষ্ণু ধানের জাত সমূহ হলো: ব্রি ধান ৪৩, ব্রি ধান ৫৫, ব্রি ধান ৫৬, ব্রি ধান ৫৭, ব্রি ধান ৬৬, ব্রি ধান ৭১ ও ব্রি ধান ৮৩।
অন্যদিকে বিআর ৫ হলো এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ, ব্রি ধান ৫১ হলো জলমগ্নতা সহিষ্ণু এবং ব্রি ধান ৬২ হলো জিংক সমৃদ্ধ ধানের জাত।
উৎসঃ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট
১০৫.
বাংলাদেশের একমাত্র জাতীয় কিশোরী উন্নয়ন কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) পুলেরহাট, যশোর
  2. খ) কোনাবাড়ী, গাজীপুর
  3. গ) টঙ্গী, গাজীপুর
  4. ঘ) ত্রিশাল, ময়মনসিংহ
ব্যাখ্যা

উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন৷
১০৬.
খাসিয়া উপজাতির পারিবারিক কাঠামো কেমন?
  1. ক) মাতৃতান্ত্রিক
  2. খ) পিতৃতান্ত্রিক
  3. গ) উভয়ই
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
বাংলাদেশে বসবাসরত ৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে খাসিয়া ও গারো উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক।
উৎসঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
১০৭.
প্রতি আর্থিক বছরে কোন দেশের অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্য হলো-
  1. ক) মোট দেশজ উৎপাদন
  2. খ) মোট জাতীয় উৎপাদন
  3. গ) চূড়ান্ত উৎপাদন
  4. ঘ) নীট জাতীয় উৎপাদন
ব্যাখ্যা
একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে বা ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তাদের বাজার দামের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে।
এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দেশে কর্মরত দেশি-বিদেশি সকল নাগরিক ও কোম্পানির আয় অন্তর্ভুক্ত হয়। তবে বিদেশে কর্মরত সংশ্লিষ্ট দেশের নাগরিক ও কোম্পানির আয় অন্তর্ভুক্ত হয় না।
উৎসঃ অর্থনীতি, নবম-দশম শ্রেণী।
১০৮.
বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ জারী করা হয় কবে?
  1. ক) ১১ জানুয়ারি, ১৯৭২
  2. খ) ১১ জানুয়ারি, ১৯৭৩
  3. গ) ১১ ফেব্রুয়ারী, ১৯৭৩
  4. ঘ) ১১ ফেব্রুয়ারী, ১৯৭২
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ জারী করেন। ২৩ মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়। ১১ এপ্রিল তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেনকে আহবায়ক করে ৩৪ সদস্যবিশিষ্ট সংবিধান রচনা কমিটি গঠন করা হয়।
এই কমিটি ১৭ এপ্রিল তাদের প্রথম বৈঠকে বসে এবং ১২ অক্টোবর খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করে। ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহিত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
উৎসঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান
১০৯.
সংবিধান সংশোধনী বিলে রাষ্ট্রপতিকে কত দিনের মধ্যে স্বাক্ষর করতে হয়?
  1. ক) ৭ দিন
  2. খ) ৮ দিন
  3. গ) ১০ দিন
  4. ঘ) ১৭ দিন
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের ১৪২ নং অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধনী সংক্রান্ত কোন বিল পাসের জন্যে সংসদের মোট সদস্য সংখ্যার দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি প্রয়োজন। বিল পাসের পর এতে রাষ্ট্রপতিকে ৭ দিনের মধ্যে স্বাক্ষর করতে হয়। এই সময়সীমার মধ্যে রাষ্ট্রপতি স্বাক্ষর না করলে রাষ্ট্রপতি বিলে স্বাক্ষর করেছেন বলে ধরে নেওয়া হয়।
উৎসঃ বাংলাদেশ সংবিধান
১১০.
জাতীয় সংসদের প্রথম বিরোধীদলীয় নেতা কে?
  1. ক) আসাদুজ্জামান খান
  2. খ) হুসেইন মুহাম্মদ এরশাদ
  3. গ) শেখ মুজিবুর রহমান
  4. ঘ) খালেদা জিয়া
ব্যাখ্যা
জাতীয় সংসদের প্রথম বিরোধীদলীয় নেতা বাংলাদেশ আওয়ামীলীগের আসাদুজ্জামান খান। তিনি দ্বিতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ছিলেন।
প্রথম নারী বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা (৩য় সংসদ)। প্রথম ও ষষ্ঠ জাতীয় সংসদে কোন বিরোধীদলীয় নেতা ছিলো না। বর্তমান ১১তম সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
উৎসঃ জাতীয় সংসদ ওয়েবসাইট
১১১.
বাংলাদেশে সরকার ব্যবস্থায় প্রধান নীতি নির্ধারক কে?
  1. ক) প্রধানমন্ত্রী
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) আইনমন্ত্রী
  4. ঘ) বিচার বিভাগ
ব্যাখ্যা
শাসন বিভাগের প্রকৃত ক্ষমতা ন্যস্ত থাকে প্রধানমন্ত্রীর হাতে। রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রপতি দেশের প্রতিনিধিত্ব করবে; কিন্তু সকল ক্ষেত্রে তাঁকে প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করতে হয়। প্রধানমন্ত্রী মন্ত্রীপরিষদেরও প্রধান। মন্ত্রীপরিষদের সদস্যদের প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি নিয়োগ দান করেন। মন্ত্রীদের মধ্যে দায়দায়িত্ব বন্টন করেন প্রধানমন্ত্রী।
সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী সরকার ব্যবস্থার প্রধান নীতিনির্ধারক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে আইন বাস্তবায়নগত সকল ক্ষমতা শাসন বিভাগের এখতিয়ারে। বাংলাদেশের শাসন বিভাগ এর ব্যাপ্তি সমুন্নত রেখেছে রাষ্ট্রের সর্বোচ্চ পদ থেকে একেবারে তৃণমূল পযায় পর্যন্ত। এ কারণে সরকারের এই বিভাগটির মাধ্যমেই রাষ্ট্রের সকল আইন বাস্তবায়ন সম্ভব হয়।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)।
১১২.
বঙ্গবন্ধু কৃত্রিম উপগ্রহ-১ কোন জায়গা থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হয়?
  1. ক) ফ্লোরিডা
  2. খ) লিও
  3. গ) ইতালি
  4. ঘ) নিউইয়র্ক
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মার্কিন কোম্পানি স্পেসএক্স-এর সর্বাধুনিক রকেট ফ্যালকন-৯ বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ 'বঙ্গবন্ধু-১' স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।
উৎসঃ বিবিসি
১১৩.
মেসোপোটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কী?
  1. ক) ব্যাবিলনীয় সভ্যতা
  2. খ) অ্যাসিরীয় সভ্যতা
  3. গ) ক্যালডীয় সভ্যতা
  4. ঘ) সুমেরীয় সভ্যতা
ব্যাখ্যা
বর্তমান ইরাকের ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলে খ্রিস্টপূর্ব প্রায় ৫০০০ বছর পূর্বে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল। মেসোপটেমীয়ায় সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসেরীয় এবং ক্যালডীয় নামে চারটি সভ্যতা গড়ে উঠে। এদের মধ্যে সবার আগে গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা।
খ্রিস্টপূর্ব প্রায় পাঁচ হাজার বছর পূর্বে মেসোপটেমীয়ার দক্ষিণাংশে ও পারস্য উপসাগরীয় অঞ্চলে সুমেরীয়রা বসতি স্থাপন করেন। খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দে সুমেরীয় সভ্যতার পতন ঘটে। মেসোপটেমিয়ায় সবার শেষে ক্যালডীয় সভ্যতা গড়ে উঠেছিল।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
১১৪.
৩৬৫ দিনে বছর-এ হিসাবের আবিষ্কারক -
  1. ক) মিশরীয়ররা
  2. খ) ব্যাবিলনীয়রা
  3. গ) পারস্যরা
  4. ঘ) গ্রিকরা
ব্যাখ্যা
জ্যোতিষশাস্ত্র ও অংক শাস্ত্র আয়ত্ত করার মাধ্যমে তারা নীল নদের প্লাবন, নাব্যতা, পানি প্রবাহের মাপ, জোয়ারভাটা ইত্যাদি ছাড়াও জমি পরিমাপ করতে জানত। অংক শাস্ত্রের দুটি শাখা জ্যামিতি এবং পাটিগণিতেরও প্রচলন করে মিশরীয়রা। এই সভ্যতার মানুষ যোগ, বিয়োগ ও ভাগের ব্যবহার জানত। খ্রিস্টপূর্ব ৪২০০ অব্দে মিশরীয়রা পৃথিবীতে প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে। ৩৬৫ দিনে বছর এ হিসাবের আবিষ্কারকও তারা। প্রাচীন মিশরের অধিবাসীরা সময় নির্ধারণের জন্য সূর্য ঘড়ি, ছায়াঘড়ি, জলঘড়ি আবিষ্কার করে।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি
১১৫.
বর্তমানে বাংলাদেশে শীর্ষ বিনিয়োগকারী দেশ কোনটি?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) ফ্রান্স
  4. ঘ) ইতালি
ব্যাখ্যা
বাংলাদেশের অর্থনীতিতে চীনের প্রভাব এখন সবচেয়ে বেশি। ২০১৬ সালের পর থেকে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়িয়েছে দেশটি। ফলে এই মুহূর্তে চীনই বাংলাদেশের সর্ববৃহৎ বিনিয়োগকারী রাষ্ট্র।
এখন পর্যন্ত চীন থেকে বাংলাদেশে বিনিয়োগ এসেছে (স্টক বিনিয়োগ) ২ হাজার ৯০৭ মিলিয়ন ডলার। শুধু ২০১৯ সালে চীন থেকে নতুন বিনিয়োগ এসেছে এক হাজার ৪০৮ মিলিয়ন ডলার।
সরকারি হিসাব অনুযায়ী, ২০১৮ সালে বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ ছিল ৩৬০ কোটি ডলার। এরমধ্যে চীনই করেছে বেশি। গত বছর চীনের পর নেদারল্যান্ড ছিল দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগকারী রাষ্ট্র। দেশটি এখানে বিনিয়োগ করেছে ৬৯ কোটি ২০ লাখ ডলার। ৩৭ কোটি ১০ লাখ ডলার বিনিয়োগ করে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেন। যুক্তরাষ্ট্রের স্থান চতুর্থ। যদিও একসময় যুক্তরাষ্ট্রই ছিল শীর্ষে। ২০১৮ সালে ১৭ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ করে চতুর্থ স্থানে ছিল যুক্তরাষ্ট্র।
উৎসঃ banglatribune.com
১১৬.
আফগানিস্তান, ইরান এবং পাকিস্তানের মধ্যে আফিম উৎপাদনকারী অঞ্চলকে কী বলা হয়?
  1. ক) গোল্ডেন ক্রিসেন্ট
  2. খ) গোল্ডেন ট্রায়াঙ্গেল
  3. গ) গোল্ডেন ওয়েজ
  4. ঘ) রেড ক্রিসেন্ট
ব্যাখ্যা
গোল্ডেন ক্রিসেন্ট পশ্চিম, মধ্য এবং দক্ষিণ এশিয়ার বিস্তৃত অবৈধ আফিম বৃদ্ধির মূল ক্ষেত্র। এটি আফগানিস্তান, ইরান এবং পাকিস্তানের পর্বতমালা জুড়ে রয়েছে। মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস সীমান্তে মাদক উৎপাদনকারী অঞ্চলকে ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ বলা হয়।
উৎসঃ worldatlas
১১৭.
‘বাথ’ কোন দেশের মুদ্রার নাম?
  1. ক) থাইল্যান্ড
  2. খ) ভারত
  3. গ) পাকিস্তান
  4. ঘ) শ্রীলংকা
ব্যাখ্যা
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ। ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার মুদ্রার নাম রুপি।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা
১১৮.
কোনটি বলকান রাষ্ট্র নয়?
  1. ক) বুলগেরিয়া
  2. খ) কসোভো
  3. গ) ক্রোয়েশিয়া
  4. ঘ) এস্তোনিয়া
ব্যাখ্যা
বলকান পর্বতের পাদদেশে অবস্থিত দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশসমূহ ‘বলকান রাষ্ট্র’ নামে পরিচিত। বলকান উপদ্বীপ অঞ্চলে বারোটি রাষ্ট্র রয়েছে - আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগেভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, কসোভো, মেসিডোনিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো, রুমানিয়া এবং স্লোভেনিয়া। গ্রিস এবং তুরস্কের কিছু অংশ বলকান অঞ্চলে থাকলেও এগুলো বলকান রাষ্ট্র হিসাবে বিবেচিত হয় না। এস্তোনিয়া হলো বাল্টিক রাষ্ট্র।
Source: worldatlas
১১৯.
আধুনিক আইনের ভিত্তি তৈরি করে কোন সভ্যতা?
  1. ক) রোমান সভ্যতা
  2. খ) ইনকা সভ্যতা
  3. গ) মিশরীয় সভ্যতা
  4. ঘ) পারস্য সভ্যতা
ব্যাখ্যা
গ্রীক সভ্যতার একটি বর্ধিত অংশ রোমান সভ্যতা। এটি প্রাচীন রোম নগরীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। অষ্টম খ্রিস্টপূর্বাব্দ থেকে ৪৭৬ খ্রিস্টাব্দ পর্যন্ত রোমান সভ্যতা সগৌরবে টিকে ছিলো। দর্শন, সাহিত্য ও আইন রচনার ক্ষেত্রে রোমানরা অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। আধুনিক আইনের ভিত্তি হলো - রোমান আইন। এছাড়া একেশ্বরবাদী খ্রিস্টান ধর্মের ব্যাপক প্রসার ঘটায় রোমানরা।
উৎসঃ নবম - দশম শ্রেণির ইতিহাস ও বিশ্বসভ্যতা বই (উন্মুক্ত)।
১২০.
আমেরিকাকে 'স্ট্যাচু অব লিবার্টি' কে দেয়?
  1. ক) ফ্রান্স
  2. খ) ইতালি
  3. গ) স্পেন
  4. ঘ) জার্মান
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৮৮৪ সালের ৪ জুলাই ফ্রান্স প্যারিসে একটি অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে 'স্ট্যাচু অব লিবার্টি' উপহার দেয়। ২৮ অক্টোবর, ১৯৮৬ সালে নিউইয়র্কের হাডসন নদীর তীরে Statue of Liberty এর স্থাপন সম্পন্ন হয়।
Source: Encyclopedia Britannica, history.com
১২১.
ইউরোপীয়ান কমিশন (EC) গঠিত হয় কোন চুক্তির মাধ্যমে?
  1. ক) জেনেভা চুক্তি
  2. খ) ভিয়েনা কনভেশন
  3. গ) রোম চুক্তি
  4. ঘ) প্যারিস প্যাক্ট
ব্যাখ্যা

➮ The Treaty of Rome যার মাধ্যমে EC গঠন।
স্বাক্ষর - ২৫ মার্চ, ১৯৫৭; কার্যকর - ১ জানুয়ারি, ১৯৫৮।

➮ ইউরোপীয়ান কমিশন
⤇ কাজ - ইইউ - এর কৌশল, প্রাধান্য ও ভূমিকা নির্ধারণ, পলিসির বাস্তবায়ন ইত্যাদি।
⤇ প্রতিষ্ঠা - ১৯৫৮ সাল
⤇ দপ্তর - ব্রাসেলস, বেলজিয়াম।
⤇ কমিশন প্রেসিডেন্ট - Ursula von der Leyen (ডিসেম্বর, ২০১৯ - অক্টোবর, ২০২৪)

সুত্রঃ EU Website.

১২২.
নিচের কোন দেশটি “ডেটন চুক্তি”র স্বাক্ষরকারী দেশ নয়?
  1. ক) বসনিয়া
  2. খ) ক্রোয়েশিয়া
  3. গ) সার্বিয়া
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
Dayton Accords, peace agreement reached on Nov. 21, 1995, by the presidents of Bosnia, Croatia, and Serbia, ending the war in Bosnia and outlining a General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina. It preserved Bosnia as a single state made up of two parts, the Bosniak-Croat federation and the Bosnian Serb Republic, with Sarajevo remaining as the undivided capital city.
Source: Britannica
১২৩.
এসিড বৃষ্টি কেন হয়?
  1. ক) সালফার ডাই-অক্সাইড এর আধিক্যে
  2. খ) কার্বন ডাই-অক্সাইড এর আধিক্যে
  3. গ) কার্বন মনোক্সাইড এর আধিক্যে
  4. ঘ) নাইট্রাস অক্সাইডের আধিক্যে
ব্যাখ্যা
কোন ভাবেই কার্বন ডাই অক্সাইড (CO2), কার্বন মনো অক্সাইড (CO) এবং নাইট্রাস অক্সাইড (N2O) এসিড বৃষ্টির সাথে সম্পর্কযুক্ত নয় বা এসিড বৃষ্টির কারন নয়।
যেমন কার্বন ডাই অক্সাইড (CO2) দূর্বল কার্বনিক এসিড (H2CO3) তৈরি করে যা এসিড বৃষ্টি তৈরি করতে পারে না।
এসিড বৃষ্টির pH এর মান 5.6 থেকে 3.5 এর মধ্য থেকে থাকে। আর এই এসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস বা এসিড বৃষ্টির কারন মূলত সালফার ডাই অক্সাইড (SO2), নাইট্রোজেন অক্সাইড সমূহ (NO, NO2); এবং এই গ্যাস গুলো দ্বারা সৃষ্ট শক্তিশালী সালফিউরিক এসিড (H2SO4 এবং নাইট্রিক এসিড (HNO3)।
উৎসঃ রসায়ন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী, হাজারী এবং নাগ।
১২৪.
জাতিসংঘের অঙ্গসংস্থা নয় কোনটি?
  1. ক) Redcross
  2. খ) WHO
  3. গ) World Bank
  4. ঘ) IMF
ব্যাখ্যা
জাতিসংঘের অঙ্গ এবং বিশেষায়িত কিছু সংস্থা - WHO, FAO, ICJ, World Bank, IMF, ILO, WIPO, IAEA।
বিশ্বের দুঃস্থ মানুষের সেবায় নিয়োজিত রেডক্রস বিশ্বের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন। ১৮৬৩ সালে হেনরি ডুনান্ট রেডক্রস প্রতিষ্ঠা করেন। এটির সদরদপ্তর জেনেভায় অবস্থিত। সংস্থাটি ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
উৎসঃ জাতিসংঘ এবং রেডক্রস মুভমেন্ট ওয়েবসাইট
১২৫.
নিচের কোনটি অর্থকরী ফসল?
  1. ক) গম
  2. খ) ভুট্টা
  3. গ) চা
  4. ঘ) আলু
ব্যাখ্যা
যেসব ফসল সরাসরি বিক্রয়ের উদ্দেশ্যে চাষ করা হয় তাদের অর্থকরী ফসল বলে।
বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থকরী ফসলগুলো হলোঃ পাট, চা, ইক্ষু, তুলা, রাবার, তামাক, ফুল ইত্যাদি।
অন্যদিকে, ধান, গম, ভুট্টা, তেলবীজ, আলু, সবজী, ফলমূল ইত্যাদি হলো খাদ্যশস্য।
উৎসঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী
১২৬.
ভারতের কোন রাজ্যটি সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) বেঙ্গালুরু
  2. খ) আসাম
  3. গ) মেঘালয়
  4. ঘ) নাগাল্যান্ড
ব্যাখ্যা
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয়। এগুলো নেপাল ও বাংলাদেশের মাঝে অবস্থিত অত্যন্ত সরু চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর দ্বারা ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত।
রাজ্যগুলো হলোঃ আসাম, মেঘালয়, অরুণাচল, মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মিজোরাম। ঝাড়খণ্ড রাজ্য সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়।
উৎসঃ গ্লোবার সিকিউরিটি সংস্থা ওয়েবসাইট
১২৭.
বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়চূড়া তাজিংডং এর উচ্চতা কত?
  1. ক) ৬১০ মিটার
  2. খ) ১২৪০ মিটার
  3. গ) ১২৩০ মিটার
  4. ঘ) ১২৩১ মিটার
ব্যাখ্যা
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড় সমূহের গড় উচ্চতা ৬১০ মিটার। এগুলো মূলত রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশে অবস্থিত। অন্যতম উচ্চ পাহাড়চূড়া কেওক্রাডং এর উচ্চতা ১২৩০ মিটার আর সর্বোচ্চ পাহাড়চূড়া তাজিংডং এর উচ্চতা ১২৩১ মিটার। দুটি চূড়াই বান্দরবান জেলায় অবস্থিত।
সূত্রঃ নবম-দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বোর্ড বই।
১২৮.
নিচের কোনটি থেকে আইন উৎপন্ন হয়?
  1. ক) সুশাসন
  2. খ) নৈতিকতা
  3. গ) মূল্যবোধ
  4. ঘ) সুবিচার
ব্যাখ্যা
মূল্যবোধ থেকে আসে আইন। আইন হচ্ছে নাগরিকদের আচরণ নিয়ন্ত্রনের জন্য অত্যাবশ্যকীয় কিছু বিধানের সমষ্টি যা রাষ্ট্র কর্তৃক গৃহীত ও সমর্থিত এবং জনকল্যানের জন্য অপরিহার্য।
উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন ১ম-পত্র বই
১২৯.
নিচের কোনটি সার্বজনীন মূল্যবোধ?
  1. ক) সহানুভূতি
  2. খ) শ্রদ্ধা প্রদর্শন
  3. গ) ন্যায়পরায়ণতা
  4. ঘ) উদারতা
ব্যাখ্যা
মূল্যবোধ সাধারণত আপেক্ষিক যা স্থান-কাল-পাত্র ভেদে ভিন্নতর বা পরিবর্তন হতে পারে। তবে কিছু কিছু মূল্যবোধ যেমন: সততা, ন্যায়পরায়ণতা, পরোপকার প্রভৃতি সার্বজনীন মূল্যবোধ। স্থান কিংবা সময়ের ব্যবধানে এসব মূল্যবোধ সব সময়ই অস্তিত্বশীল থাকে।
উৎসঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথম পত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক
১৩০.
সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য কোনটি?
  1. ক) সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ
  2. খ) জাতীয় সম্পদ রক্ষা
  3. গ) জনসম্মতি
  4. ঘ) দক্ষ জনশক্তি
ব্যাখ্যা
সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ, জনসম্মতি, দক্ষ জনশক্তি এগুলো হচ্ছে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয়৷ জাতীয় সম্পদ রক্ষা, সংবিধান মেনে চলা, সুশাসনের আগ্রহ এগুলো হচ্ছে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য৷
উৎসঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক
১৩১.
মূল্যবোধের বৈশিষ্ঠ্য কোনটি?
  1. ক) নৈতিক প্রাধান্য
  2. খ) সহমর্মিতা
  3. গ) শ্রমের মর্যাদা
  4. ঘ) আইনের শাসন
ব্যাখ্যা
মূল্যবোধের বৈশিষ্ঠ্য - সামাজিক মাপকাঠি, যোগসূত্র ও সেতুবন্ধন, নৈতিক প্রাধান্য, বিভিন্নতা, বৈচিত্র্যময়তা ও আপেক্ষিকতা, পরিবর্তনশীলতা ও নৈর্ব্যক্তিকতা। অন্যদিকে, নীতি ও ঔচিত্যবোধ, সামাজিক ন্যায়বিচার, শৃঙ্খলাবোধ, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, আইনের শাসন ইত্যাদি মূল্যবোধের ভিত্তি বা উপাদান।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন ১ম-পত্র বোর্ড বই