পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৭০ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭১
সিলেবাস
পরীক্ষা - ৩২ ফুল মডেল টেস্ট [IBA প্যাটার্ন অনুসারে ৮০ মার্কের ফুল মডেল টেস্ট।] [Live MCQ - তে প্রতি মাসের ৪, ১৪ ও ২৪ তারিখে IBA প্যাটার্ন অনুসারে ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৭১ প্রশ্ন

.
'উপমন্ত্রী' কোন সমাস?
  1. অলুক বহুব্রীহি সমাস
  2. অব্যয়ীভাব সমাস
  3. উপপদ তৎপুরুষ সমাস
  4. উপমান কর্মধারায় সমাস
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• অব্যয়ীভাব সমাস:
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থই প্রধান হয়, তবে থাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রধান হয়।
যেমন:
- মন্ত্রীর সদৃশ = উপমন্ত্রী;
- কূলের সমীপে = উপকূল;
- ভাষার সদৃশ = উপভাষা;
- কণ্ঠের সমীপে= উপকণ্ঠ;
- কথার সদৃশ = উপকথা।

এরূপ,নদীর সদৃশ = উপনদী; (আয়তনে) জেলার ক্ষুদ্র = উপজেলা অব্যয়ীভাব সমাসের দৃষ্টান্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. শিঃ + ছেদ = শিরশ্ছেদ
  2. শির্‌ + ছেদ = শিরশ্ছেদ
  3. শিরঃ + শ্ছেদ = শিরশ্ছেদ
  4. শিরঃ + ছেদ = শিরশ্ছেদ
  5. সবগুলোই অশুদ্ধ
ব্যাখ্যা
• বিসর্গ সন্ধির নিয়ম:
পূর্বপদের শেষে বিসর্গ (ঃ) থাকলে এবং পরপদের প্রথমে চ্ বাছ থাকলে বিসর্গ পরিবর্তিত হয়ে শ্; ট্ বা ঠ থাকলে ষ; ত থাকলে স্ হয় এবং পরবর্তী ব্যঞ্জনে তা যুক্ত হয়।

সন্ধিজাত শব্দগঠন:
• নিঃ + চয় = নিশ্চয়।
• দুঃ + চিন্তা = দুশ্চিন্তা।
• নিঃ + ছিদ্র = নিশ্ছিদ্র।
শিরঃ + ছেদ = শিরশ্ছেদ।
• চতুঃ + টয় = চতুষ্টয়।
• ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার।
• নিঃ + ঠুর = নিষ্ঠুর।
• ইতঃ + ততঃ = ইতস্তত।
• মনঃ + তাপ = মনস্তাপ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয় কোনটি?
  1. চক্রবাক
  2. পদ্ম-গোখরো
  3. সঞ্চয়িতা
  4. ঝিঙে ফুল
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• সঞ্চয়িতা:
- 'সঞ্চয়িতা' (১৯৩১) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নিজ কবিতার সংকলন।
- 'সঞ্চয়িতা' রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বাপেক্ষা জনপ্রিয় সংকলিত গ্রন্থ।
- কবিতাগুলি কালানুক্রমিকভাবে সজ্জিত। 'সান্ধ্যসঙ্গীত' কাব্যগ্রন্থ থেকে কবিতাগুলি এতে সংকলিত হয়েছে।

অন্যদিকে,
• কাজী নজরুল ইসলাম রচিত শিশু বিষয়ক কবিতার বই - ঝিঙে ফুল।
• কাজী নজরুল ইসলাম রচিত ছোটগল্প: পদ্ম-গোখরো।
• 'চক্রবাক' কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'সুকান্তকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।' এখানে 'বরখাস্ত' শব্দটি কী যোগে গঠিত?
  1. প্রত্যয়যোগে
  2. উপসর্গযোগে
  3. বিভক্তিযোগে
  4. অনুসর্গযোগে
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'সুকান্তকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।' এখানে 'বরখাস্ত' শব্দটি- উপসর্গযুক্ত।

• 'বর্' ফারসি উপসর্গযোগে বাইরে/ মধ্যে অর্থে গঠিত শব্দ- বরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বরবাদ। 

---------------
• উপসর্গ:
যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে। উপসর্গের কাজ নতুন শব্দ তৈরি করা।
যেমন:
অজানা (অজানা), অভিযোগ (অভিযোগ), বেতার (বে+তার) প্রভৃতি শব্দের 'অ', 'অভি', 'বে' হলো উপসর্গ।

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
• আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
• ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
• উর্দু উপসর্গ: হর।
• ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
.
বাগ্‌ধারা নয় কোনটি?
  1. চোখে সরষে ফুল দেখা
  2. চোখের নেশা
  3. চোখের ছাই
  4. চক্ষু চড়ক গাছ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• বাগ্‌ধারা নয়- চোখের ছাই। 

অন্যদিক, 
• চক্ষু চড়ক গাছ - বিস্ময়।
বাক্য- ওইটুকু ছেলের কথার মারপ্যাঁচ শুনে তো আমার চক্ষু চড়ক গাছ হয়ে যাবার জোগাড়। 

• চোখে সরষে ফুল দেখা - বিপদে দিশেহারা হওয়া।
বাক্য- বাবার মৃত্যুতে শরীফ চোখে সরষে ফুল দেখছে।

• চোখের নেশা - মোহ।
বাক্য- চোখের নেশা দুদিনেই কেটে যাবে, তখন বুঝতে পারবে সবই ভুল ছিল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
.
জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় বলে আখ্যায়িত করেন কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. বুদ্ধদেব বসু
  3. বিহারীলাল চক্রবর্তী
  4. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় বলেছেন।

উল্লেখ্য 
• 'বুদ্ধদেব বসু'- কবি জীবনানন্দ দাশকে 'নির্জনতার' কবি বলে আখ্যায়িত করেছেন।

------------------
• জীবনানন্দ দাশ:
- জীবনানন্দ দাশ ১৮৯৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে "চিত্ররূপময়” কবিতা বলে আখ্যায়িত করেছেন।
- তাঁকে বলা হয়ে থাকে- ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি।
- তাঁর রচিত প্রবন্ধ গ্রন্থ- "কবিতার কথা"। 'কবিতার কথা' প্রবন্ধের একটি বিখ্যাত উক্তি: "সকলেই কবি নন, কেউ কেউ কবি"।
- "বনলতা সেন” তাঁর একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। "বনলতা সেন” কবিতার উপর আডগার এলেন পো এর প্রভাব রয়েছে।
- জীবনানন্দের মৃত্যুর পর প্রকাশিত হয় "রূপসী বাংলা” এবং “বেলা অবেলা কালবেলা" নামক কাব্য।

জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- ধূসর পাণ্ডুলিপি,
- বনলতা সেন,
- ঝরা পালক,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- বেলা অবেলা কালবেলা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'পুরাতনে শ্রদ্ধা রাখ।'- এখানে পুরাতনে কোন কারক?
  1. অপাদান কারক
  2. কর্মকারক
  3. অধিকরণ কারক
  4. করণ কারক
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• অধিকরণ কারক:
ক্রিয়া সম্পাদনের কাল, স্থান ও সময়কে অধিকরণ কারক বলে। অর্থাৎ যে স্থানে বা সময়ে ক্রিয়া সম্পাদিত হয় সেটিই অধিকরণ কারক।

- অর্থাৎ ক্রিয়াপদকে কোথায়, কোন স্থানে, কখন, কোন সময়ে, কবে, কোন বিষয়ে বা ব্যাপারে এসব প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিই অধিকরণ কারক। এই কারকে সাধারণত '-এ', '-য়', '-য়ে', '-তে' ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- বাবা বাড়িতে আছেন।
- বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।

প্রশ্নের বাক্যটি,
• 'পুরাতনে শ্রদ্ধা রাখ।'- এখানে 'কোন বিষয়ে শ্রদ্ধা রাখ?', প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'পুরাতনে'। তাই 'পুরাতনে' অধিকরণে ৭মী বিভক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
'পাকা কথা চাই।' বাক্যে 'পাকা' শব্দটি কী অর্থ প্রকাশ করেছে?
  1. স্থায়ী
  2. দক্ষ
  3. অকালে পরিপক্ক
  4. শেষ সিদ্ধান্তসূচক
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
বাক্যে 'পাকা' বিশেষণ শব্দের রীতিসিদ্ধ প্রয়োগ-
• পাকা কথা (শেষ সিদ্ধান্তসূচক) চাই।
• পাকা বন্দোবস্ত (স্থায়ী) করে এসেছি।
• এ হচ্ছে পাকা রাঁধুনির (দক্ষ) রান্না।
• ইঁচড়ে পাকা (অকালে পরিপক্ক) ছেলেদের কথা অসহ্য।
• একেবারে পাকা হাতের (দক্ষ লেখকের) লেখা।
• আমি কি তোমার পাকা ধানে মই দিয়েছি (হক নষ্ট করা) যে, আমার সঙ্গে শত্রুতা করছ?

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র 'বাঙ্গালা ব্যাকরণ' গ্রন্থ অনুসারে, ব্যাকরণের বিষয়সমূহকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে?
  1. দুই
  2. তিন
  3. চার
  4. পাঁচ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র 'বাঙ্গালা ব্যাকরণ' গ্রন্থ অনুসারে, বাঙ্গালা ব্যাকরণের বিষয়সমূহকে প্রধানত পাঁচ ভাগে বা প্রকরণে বিভক্ত করা যেতে পারে। 
যথা-
১. ধ্বনি প্রকরণ (Phonology),
২. শব্দ প্রকরণ (Accidence),
৩. বাক্য প্রকরণ (Syntax),
৪. ছন্দ প্রকরণ (Prosody),
৫. অলঙ্কার প্রকরণ (Rhetoric)।

উৎস: 'বাঙ্গালা ব্যাকরণ'- ড. মুহম্মদ শহীদুল্লাহ।
১০.
১৯০৩ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুন্তলীন সাহিত্য পুরষ্কার প্রাপ্ত গল্প কোনটি?
  1. মন্দির
  2. মহেশ
  3. বিলাসী
  4. মামলার ফল
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'মন্দির' গল্প:
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি মন্দির গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন।

উল্লেখযোগ্য চরিত্র:
- অমরনাথ,
- অপর্ণা প্রমুখ।

-----------
• তাঁর রচিত অন্যান্য ছোটগল্প:
- কাশীনাথ,
- মন্দির,
- মহেশ,
- বিলাসী,
- সতী,
- মামলার ফল,
- মেজদিদি ইত্যাদি।

উৎস: 'মহেশ' গল্প; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১১.
"বাক্স > বাস্ক" কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. ব্যঞ্জনচ্যুতি
  2. ব্যঞ্জন বিকৃতি
  3. ধ্বনি বিপর্যয়
  4. অভিশ্রুতি
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ধ্বনি বিপর্যয়:
শব্দের মধ্যবর্তী দুটো ব্যঞ্জনধ্বনি পরস্পর পরিবর্তন ঘটলে হলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
যেমন:
- পিশাচ > পিচাশ,
- লাফ > ফাল,
- বাক্স > বাস্ক,
- রিকসা > রিস্কা,
- তলোয়ার > তরোয়াল ইত্যাদি।

অন্যদিকে, 
• ব্যঞ্জন বিকৃতি:
শব্দ-মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি।
যেমন- কবাট কপাট, ধোবা ধোপা, ধাইমা > দাইমা ইত্যাদি।

• ব্যঞ্জনচ্যুতি:
পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পায়। এরূপ লোপকে বলা হয় ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি।
যেমন- বউদিদি > বউদি, বড় দাদা > বড়দা ইত্যাদি।

• অভিশ্রুতি:
বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে অভিশ্রুতি। যেমন- করিয়া থেকে অপিনিহিতির ফলে 'কইরিয়া' কিংবা বিপর্যয়ের ফলে 'কইরা' থেকে অভিশ্রুতিজাত 'করে'।

এরূপ শুনিয়া > শুনে, বলিয়া > বলে, হাটুয়া > হাউটা > হেটো, মাছুয়া > মেছো ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
১২.
দুটি বিশেষণ পদ দ্বারা গঠিত সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
  1. মৌলভিসাহেব
  2. সুস্থসবল
  3. দুঃশাসন
  4. দাদাভাই
  5. ক ও গ
ব্যাখ্যা
• কর্মধারয় সমাস:
বিশেষ্য ও বিশেষণ পদে বা বিশেষ্য ও বিশেষণ ভাবাপন্ন পদে যে সমাস হয় এবং যেখানে পরপদের অর্থ প্রধানরূপে প্রাধান্য পায় তাকে 'কর্মধারয়' সমাস বলে। কর্মধারয় সমাসে সাধারণত বিশেষণ পদ আগে বসে।
যেমন:
- ফুলের মতো কুমারী = ফুলকুমারী,
- নীল যে পদ্ম = নীলপদ্ম।

• সাধারণ কর্মধারয় সমাস:
মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক কর্মধারয় সমাস ছাড়া অন্যান্য কর্মধারয় সমাসকে সাধারণ কর্মধারয় সমাস বলে। সমাসবদ্ধ শব্দে বিশেষ্য ও বিশেষণের অবস্থানগত পার্থক্য নির্দেশ করে কিছু
উদাহরণ:
• (বিশেষণ+ বিশেষ্য):
- কাঁচা যে কলা = কাঁচকলা;
- দুঃ যে শাসন = দুঃশাসন;
- মহৎ যে আত্মা = মহাত্মা।

• (বিশেষণ+ বিশেষণ):
- যিনি সুস্থ তিনিই সবল = সুস্থসবল,
- যে চালাক সেই চতুর = চালাকচতুর,
- যা কাঁচা তা-ই মিঠা = কাঁচামিঠা (কাঁচামিঠে)।

• (বিশেষ্য + বিশেষ্য):
- যিনিই দাদা তিনিই ভাই = দাদাভাই,
- যিনিই মৌলভি তিনিই সাহেব = মৌলভিসাহেব।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
"ভয়" শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সংশয়
  2. অভয়া
  3. দুরভয়
  4. নির্ভয়
  5. প্রত্যয়
ব্যাখ্যা
• 'ভয়' শব্দের বিপরীতার্থক শব্দ - নির্ভয়।

অন্যদিকে, 
•'সংশয়' এর বিপরীতার্থক শব্দ - প্রত্যয়।
• 'অভয়া ' শব্দের অর্থ - গৌরী, ভয়নাশিনী দেবী দুর্গা। 
• 'দুরভয়' বানানটি অশুদ্ধ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
বাংলা তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
  1. মিশুক
  2. ঈশ্বর
  3. দিশারু
  4. হিংস্র
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• '-আবু' বাংলা তদ্ধিত প্রত্যয়যোগে শব্দগঠন:
যে করে- এই অর্থে বিশেষ্য শব্দ গঠন করে।
যেমন:
- দুধ + আরু = দুধারু,
- দিশা + আরু = দিশারু,
- বাক্ + আরু = বাগারু (বাচাল),
- খোঁজ + আরু = খোঁজারু ইত্যাদি।

অন্যদিকে, 
• '-উক' বাংলা কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দ- √মিশ্ + উক্ = মিশুক। 
• '-বর' সংস্কৃত কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দ- √ঈশ্ + বর = ঈশ্বর। 
• সংস্কৃত কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দ- '-র' হিস্ +র = হিংস্র। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
স্বভাবতই মূর্ধন্য 'ণ' ব্যবহৃত হয়েছে নিচের কোন শব্দে?
  1. হরিণ
  2. ভণিতা
  3. লক্ষণ
  4. বর্ণনা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'ণ' ব্যবহারের নিয়ম:
১. ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় মূর্ধন্য 'ণ' যুক্ত হয়। যেমন- ঘণ্টা, লণ্ঠন, কান্ড ইত্যাদি।
২. ঋ, র, ষ – এর পরে মূর্ধন্য 'ণ' হয়। যেমন- ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।
৩. ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, যয়বহং এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য 'ণ' হয়। যেমন – কৃপণ (ঋ-কারের পরে প্, তার পরে ণ), হরিণ (র-এর পরে ই, তার পরে ণ, অর্পণ (র্ + প + অ+), লক্ষণ (ক্+য+অ+ প্)। এরূপ রুক্মিণী, ব্রাহ্মণ ইত্যাদি।

৪. কতকগুলো শব্দে স্বভাবতই ণ হয়। যেমন: গৌণ, কোণ, ভাণ, পণ, শাণ, নিপুণ, ভণিতা, পাণি, কল্যাণ, শোণিত, মণি, আপণ, লাবণ্য, বাণী। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)
১৬.
'ত্বরায় গমন করে যে' এক কথায় কী বলে?
  1. তুরঙ্গম
  2. তেজস্বী
  3. তম্বুজ
  4. গন্তকামা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'ত্বরায় গমন করে যে' এক কথায় বলে - তুরঙ্গম।

অন্যদিকে, 
• তন্তু থেকে জাত - তম্বুজ।
• তেজ আছে যার - তেজস্বী।
• গমন করার ইচ্ছা - গন্তকামা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭.
'কোকিল' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. পিক
  2. পরভৃত
  3. কলঘোষ
  4. শিখী
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'ময়ূর' শব্দের সমার্থক শব্দ: কলাপী, কেকী, শিখী, শিখণ্ডী, বহী, বর্হিণ।

অন্যদিকে,
------------
• 'কোকিল' শব্দের সমার্থক শব্দ:
কোয়েল, পিক, পরভৃত, পরপুষ্ট, অন্যভূত, কাকপুষ্ট, কলঘোষ, বসন্তসখ, বসন্তী, বসন্তদূত, বসন্তঘোষ।

উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৮.
নিচের কোনটি অশুদ্ধ বানানে লেখা?
  1. ব্যথা
  2. ব্যায়
  3. ব্যতিক্রম
  4. ব্রাহ্মণ
  5. উপরের সবগুলোই
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান- ব্যায়।

• শুদ্ধরূপ: ব্যয়। 
- বিশেষ্য পদ। 
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- খরচ,
- অপচয়,
- ক্ষয়।  

অন্যদিকে, 
ব্যতিক্রম, ব্যথা ও ব্রাহ্মণ বানানগুলো শুদ্ধ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
১৯.
The word "Ostentatious" means -
  1. Unobtrusive
  2. Flamboyant
  3. Natural
  4. Excitable
  5. None of these
ব্যাখ্যা
• The word "Ostentatious" means - Flamboyant.

• Ostentatious (Adjective)
English Meaning: Showing your wealth or status in a way that is intended to impress people.
Bangla Meaning: জাঁক করে এমন; জাঁকাল; জাঁককারী; বড়াইপূর্ণ।

• Flamboyant (Adjective)
English Meaning: Brightly coloured and likely to attract attention.
Bangla Meaning: অত্যন্ত রঞ্জিত বা সুসজ্জিত; জাঁকালো।

উল্লিখিত অন্য শব্দগুলো হলো,
ক) Unobtrusive (Adjective) - বিচক্ষণ;
গ) Natural (Noun) - প্রাকৃতিক;
ঘ) Excitable (Adjective) -  উত্তেজনক্ষম; সক্রিয় করান যায় এমন।

Source: Accessible Dictionary by Bangla Academy, Oxford Learner's Dictionary.
২০.
Their abhorrence ___ injustice was clear in their speech.
  1. to
  2. on
  3. of
  4. at
  5. None of these
ব্যাখ্যা
• Correct answer - of.
- Complete Sentence: Their abhorrence of injustice was clear in their speech.

• Abhorrence (Noun)
English Meaning: A feeling of revulsion; disgusted loathing.
Bengali meaning: ঘৃণা; বিতৃষ্ণা; জুগুপ্সা।

Abhorrence of মানে ঘৃণ্য/ বিরক্তি প্রকাশ করা।
- "Abhorrence of" সাধারণত কোনো নির্দিষ্ট বিষয়, কাজ, আচরণ বা অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়, যার প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করা হয়।
Example:
- Abhorrence of cruelty. (নির্মমতার প্রতি ঘৃণা)।
- Abhorrence of corruption. (দুর্নীতির প্রতি ঘৃণা)।

আর Abhorrent to মানে ঘৃণ্য/  ঘৃণিত হওয়া।
- "Abhorrent to" সাধারণত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সাথে ব্যবহৃত হয়, যাদের কাছে কোনো কাজ বা আচরণ ঘৃণিত বা অসহ্য লাগে।
Example
- The idea of cheating is abhorrent to him. (তার কাছে ঠকানো ঘৃণিত)।
- Animal cruelty is abhorrent to us. (পশুর প্রতি নিষ্ঠুরতা আমাদের কাছে ঘৃণিত)।

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
২১.
Choose the correct spelling.
  1. Chrysanthemum
  2. Chrysenthamum
  3. Chrysenthemum
  4. Chrysanthamum
  5. None of these
ব্যাখ্যা
• The correct spelling is 'Chrysanthemum' (Noun).
- English meaning: A large, brightly coloured garden flower that is like a ball in shape and is made up of many long, narrow petals.
- Bangla meaning: চন্দ্রমল্লিকা ফুল। 

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary
২২.
He fought _________ throughout the tournament and finally lifted the trophy with pride.
  1. fall off
  2. fair and square
  3. fair-weather friend
  4. fall flat
  5. None of these
ব্যাখ্যা
Correct answer: He fought fair and square throughout the tournament and finally lifted the trophy with pride.

• Fair and square (Idiom)
- English Meaning: With absolute accuracy/ honesty and straightforwardness.
- Bangla Meaning:  সততা এবং সরলতা/ সৎ ও সরল।

Other options,
Fall off - ঝরে যাওয়া, ধ্বংস হওয়া;
Fair-weather friend - সুসময়ের বন্ধু;
Fall flat - ফলপ্রসূ না হওয়া, প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়া।

• সুতরাং, উল্লিখিত অপশনগুলোর মধ্যে Fair and square ব্যবহার করলেই Sentence টি সঠিক হবে।

Source: Merriam & Webster Dictionary.
২৩.
The synonym of the word 'Relinquish' is -
  1. Retain
  2. Soothing
  3. Cede
  4. Sober
  5. None of these
ব্যাখ্যা
• Relinquish (Verb).
- English meaning: To stop having something, especially when this happens unwillingly.
- Bangla meaning: পরিত্যাগ করা; ছেড়ে দেয়া।

Synonym: Surrender, Render, Deliver, Cede.
Antonym: Sustain, Retain, Keep.

উল্লিখিত অপশনগুলো,
Retain - ধরে রাখা;
Soothing - শীতল;
Cede - পরিত্যাগ করা;
Sober - সংযমী; গম্ভীর।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২৪.
"A room in a public building where outdoor clothes or luggage may be left" is called -
  1. Asylum
  2. Kennel
  3. Creche
  4. Cloakroom
  5. None of these
ব্যাখ্যা
• "A room in a public building where outdoor clothes or luggage may be left" is called - Cloakroom.

• Cloakroom (Noun)
- English meaning: A room in a public building where people can leave coats, bags, etc. for a time.
- Bangla meaning: জামাকাপড় বা ব্যাগ রাখার ঘর।

Other options
- Asylum: An institution for the care of people who are mentally ill.
- Kennel: A small shelter for a dog.
- Creche: Nursery where babies and young children are cared for during the working day

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary, Live MCQ Lecture.
২৫.
The antonym of the word 'Trepidation' is -
  1. Shrill
  2. Disquietude
  3. Somewhat
  4. Equanimity
  5. None of these
ব্যাখ্যা
• Trepidation(Noun).
- English meaning: An uncomfortable feeling of nervousness or worry about something that is happening or might happen in the future.
- Bangla meaning: সচকিত উত্তেজিত মনোভাব।

Synonym: Fear, Anxiety, Fearfulness, Dread.
Antonym: Confidence, Assurance, Boldness, Aplomb.

উল্লিখিত অপশনগুলো,
Shrill -  তীক্ষ্ণ;
Disquietude - মানসিক অস্থিরতা;
Somewhat -  কিছু পরিমাণে বা মাত্রায়;
Equanimity -  মনের মনভাব, প্রশান্তি।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২৬.
The idiom "Have one’s head in the clouds" means -
  1. Madly in love
  2. Completely
  3. To be mentally unbalanced
  4. Day-dreaming
  5. None of these
ব্যাখ্যা
• The idiom 'Have one’s head in the clouds' means - Day-dreaming.

• Have one’s head in the clouds (Idiom):
English meaning:
- To be thinking about something that is not connected with what you are doing.
- ​To have ideas, plans, etc. that are not realistic.
Bangla meaning: পরিস্থিতি সম্পর্কে পূর্ণ ধারণা না রাখা/ আকাশ কুসুম কল্পনা।

Example: He's always got his head in the clouds.
Bangla meaning: সে সর্বদা দিবা-স্বপ্নে বিভোর থাকে।

উল্লিখিত অপশনগুলো,
Madly in love - প্রেমে মজে যাওয়া;
Completely - সম্পূর্ণরূপে;
To be mentally unbalanced - মানসিকভাবে অসুস্থ;
Day-dreaming - আকাশকুসুম।

Source: Merriam & Webster Dictionary, Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২৭.
Hardly had I opened my mouth to speak ____ he ____ me.
  1. when, interrupted
  2. than, interrupted
  3. then, interrupted
  4. when, interrupt
  5. None of these 
ব্যাখ্যা
• No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই 'করতে না করতেই/ হতে না হতেই' অর্থে ব্যবহার করা হয়।

নিয়ম অনুসারে, 
- No sooner had থাকলে পরের অংশে than (not then) ব্যবহার করা হয়।
Hardly had থাকলে পরের অংশে when (not than) ব্যবহার করা হয়;
Scarcely had থাকলে পরের অংশে when (not than) ব্যবহার করা হয়;
As soon as থাকলে পরের অংশে শুধু কমা (,) ব্যবহার করা হয়। 

- Hardly had এরপর 1st clause এর Subject বসে।
- Verb এর Past Participle বসে।
- when বসে।
- 2nd clause এর Subject বসে।
- Verb এর Past Form করতে হবে।

Complete Sentence: Hardly had I opened my mouth to speak when he interrupted me.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২৮.
We'd discussed all the important points before the meeting ended, _____?
  1. shall we
  2. wouldn't  we
  3. hadn't we
  4. had we
  5. None _of these
ব্যাখ্যা
• Correct answer: We'd discussed all the important points before the meeting ended, hadn't we?

Tag question করার নিয়ম:
- Tag question ব্যবহার করা হয় উক্তিটি সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য।
- Statement positive হলে tag question টি negative হবে।
- Subject ও tense অনুসারে auxiliary verb দ্বারা tag question হয়।

Confusing Contraction sentence এর tag question করার নিয়ম:

- যদি subject এরপর 'd থাকে অর্থাৎ, verb টি base form এ আসে, তাহলে এটিকে model auxiliary হিসেবে would ধরতে হবে।
Example: If we won the lottery, we'd buy a big house, wouldn't we?

- তবে 'd এরপরের verb টি যদি past participle form এ থাকে তাহলে তাকে past perfect tense এর had হিসেবে ধরতে হবে।
Example: She'd gone to the market, hadn't she?

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২৯.
Which is the correct use of gerund?
  1. The boy running across the field is my brother.
  2. Sleeping helps to refresh the body.
  3. She was crying loudly.
  4. Running fast, he caught the bus.
  5. None of these
ব্যাখ্যা
Gerund:
- Gerund হল এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে।
- অর্থাৎ, এটি দেখতে verb-এর মতো হলেও বাক্যে Noun হিসেবে ব্যবহৃত হয়।

Gerund এর ব্যবহার:
- Subject হিসেবে ব্যবহৃত হলে।
- Object হিসেবে ব্যবহৃত হলে।
- Preposition এর object হিসেবে বসে।
- Verb এর Complement হিসেবে বসে।

• প্রদত্ত Sentence টিতে 'Sleep' (Verb) এর সাথে ing যুক্ত হয়ে Noun (Subject হিসেবে) এর মতো কাজ করেছে অর্থাৎ verb ও noun এর কাজ করে তখন তাকে Gerund বলে।
- সহজ ভাষায়, Gerund = Verb + ing = Noun = Verb + Noun.

Correct Answer: Sleeping helps to refresh the body. Here, 'Sleeping' is a/ an - Gerund.

অন্য অপশন গুলোর মধ্যে
ক) The boy running across the field is my brother.
ঘ) Running fast, he caught the bus.
- অপশনগুলোর মধ্যে Running হচ্ছে Participle.

Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

Participle মূলত: তিন প্রকার:
1. Present Participle. Ex: The story is thrilling.
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
3. Perfect Participle. Ex: Having gained the truth, keep the truth.

- গ) অপশনে Crying হচ্ছে বাক্যের verb.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
৩০.
Choose the correct sentence.
  1. If she known how much the job opportunity meant to me, she would have supported my decision to apply for the position.
  2. If she had known how much the job opportunity meant to me, she would have support my decision to apply for the position.
  3. If she had known how much the job opportunity meant to me, she would have supported my decision to apply for the position.
  4. If she had known how much the job opportunity meant to me, she have supported my decision to apply for the position.
  5. None of these
ব্যাখ্যা
Correct Sentence: If she had known how much the job opportunity meant to me, she would have supported my decision to apply for the position.

- Third Condition এর নিয়ম অনুসারে:
- If বা Had যুক্ত দুটি clause থাকে। 
- দুটি clause এর যেকোন একটিতে If/ had দিয়ে clause টি শুরু হবে।
- If বা Had যুক্ত clause টি Past Perfect Tense হয়। 
- ২য় clause টি Past perfect Conditional (would have, might have, should have, could have) বসে।
- Verb এর Past Participle form বসে।

অন্যদিকে,
- (ক) Sentence টিতে Third Conditional এর নিয়ম অনুসারে 1st Clause এ Subject (she) এরপর had বসবে।

- (খ) Sentence টিতে Third Conditional এর নিয়ম অনুসারে 2nd Clause এ would have এরপর support verb এর past participle form বসবে।

- (ঘ) Sentence টিতে Third Conditional এর নিয়ম অনুসারে 2nd Clause এ Subject (she) এরপর would বসবে।

Source: CLIFFS TOEFL.
৩১.
The given sentence is in active/passive voice. Change the voice of the sentence. Select the correct option from the sentence.
A letter was sent to the manager.
  1. Someone sent a letter to the manager.
  2. Someone was sent a letter to the manager.
  3. A manager was being sent to a letter by someone.
  4. The manager was being sent to a letter
  5. None of these
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত Voice টি Passive Voice এ আছে।

• বাক্যে ক্রিয়ার কর্তা উহ্য থাকলে Passive Voice থেকে Active Voice করার সময় একটি কর্তা যেমন:  Someone, Somebody, People, The authority ইত্যাদি ব্যবহার করতে হবে।
- Send এর past এবং past participle form হলো - Sent.
- উল্লিখিত sentence টিতে was sent আছে, তাহলে আমাদের বুঝতে হবে sentence টিতে Passive voice টি Past Indefinite Tense এ রয়েছে।
- তাহলে Active Voice এ Someone/ Somebody এরপর সরাসরি verb এর Past form বসে। 

Active Voice: Someone sent a letter to the manager.
Passive Voice: A letter was sent to the manager.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩২.
Too many opinions can interfere ___ the decision-making process.
  1. on
  2. into
  3. with
  4. at
  5. None of these
ব্যাখ্যা
• "Interfere" এর সাথে সাধারণত Appropiate Preposition হিসেবে "with" ব্যবহার করা হয়।
- যার অর্থ হলো: "কিছুতে হস্তক্ষেপ করা" বা "বাধা সৃষ্টি করা"।

Interfere with
English meaning:
- (Somebody) To illegally try to influence somebody who is going to give evidence in court, for example, by threatening them or offering them money. 
- (Something) To prevent something from succeeding or from being done or happening as planned.

Correct answer: Too many opinions can interfere with the decision-making process.
Bangla meaning: অতিরিক্ত মতামত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে।

Source: Oxford Dictionary, Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩৩.
"Virtue is its reward." means -
  1. পরহিতার্থে কর্ম প্রতিদান চায় না।
  2. ধর্মের ঢোল আপনি বাজে।
  3. বিপদের মধ্যেই গুনের পরীক্ষা হয়।
  4. ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
  5. কোনটি নয়।
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নে "Virtue is its reward." প্রবাদটির অর্থ হচ্ছে - পরহিতার্থে কর্ম প্রতিদান চায় না

অন্যদিকে,
• Virtue proclaims itself.
ধর্মের ঢোল আপনি বাজে।

• Virtue thrives best in adversity.
বিপদের মধ্যেই গুনের পরীক্ষা হয়।

• Look before your leap.
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৪.
They asked whether we were coming.
Here, the underlined clause is a/an -
  1. Noun Clause
  2. Adjective Clause
  3. Adverbial Clause
  4. Prepositional Clause
  5. None of these
ব্যাখ্যা
• যে সব Subordinate Clause Noun এর কাজ করে থাকে, অর্থাৎ Subject, Object, Compliment বা Case in Apposition- এর কাজ করে থাকে তাকে Noun Clause বলে।
- Noun Clause বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। যেমন:
- Verb এর Subject হিসেবে।
- Verb এর Object হিসেবে।
- Verb এর Subject এর Complement হিসেবে। 
- Object এর complement হিসেবে।
- Preposition এর object হিসেবে।

• সাধারণত যে সকল Verb এর পরে 'IT' বসানো যায়, তাদের পরে That/ Wh Word দ্বারা শুরু হয়ে কোন Clause থাকে তখন Clause টি Noun Clause হবে।
- প্রদত্ত sentence টিতে 'whether we were coming' Noun clause এর নিয়ম অনুযায়ী Verb (Asked) টি এরপরে Indirect questions (Whether) দ্বারা Clause টি শুরু হয়েছে। তাই Clause টি Noun clause হবে।

Correct Answer: They asked whether we were coming. Here, the underlined clause is a/ an - Noun Clause.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩৫.
Would that I _____ my family more often, but the distance makes it difficult.
  1. seing
  2. seen
  3. could be seen
  4. could see
  5. None of these
ব্যাখ্যা
Would that দিয়ে sentence শুরু হলে Subject এরপর could বসে।
- Verb এর Present form বসে।
- Would that দিয়ে অবাস্তব ইচ্ছা বা সম্ভাবনা প্রকাশ করা হয়।

Example
- Would that I could speak more languages fluently.
- Would that she could attend the event with us.
- Would that we could spend more time together.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩৬.
She felt rather nervous about the presentation.
Here, the underlined phrase is a/an -
  1. Noun Phrase
  2. Adjective Phrase
  3. Verbal Phrase
  4. Prepositional Phrase
  5. None of these
ব্যাখ্যা
Adjective Phrase:
- যে Phrase গুলো sentence- এ adjective এর মত কাজ করে, অর্থাৎ Noun এর অবস্থা, দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করে সেই Phrase গুলোকে Adjective Phrase বলে।
- Noun এরপর যদি কোন clause/ phrased বসে তাহলে সেটি হবে Adjective clause/ phrase.
- বাক্যেটিতে "She felt rather nervous about the presentation." rather nervous অংশটি বাক্যের Noun "She" কে modify করেছে। তাই এই অংশটুকু Adjective Phrase.

Correct answer: She felt rather nervous about the presentation. Here, the underlined phrase is a/ an - Adjective Phrase.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩৭.
I advised him ____ the earlier flight.
  1. took
  2. taking
  3. to take
  4. take
  5. None of these
ব্যাখ্যা
• কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে Infinitive (to+verb) ব্যবহার করতে হবে,
- Verb এর সাথে Verb+ing ব্যবহার করা যাবে না।

Verb গুলো হচ্ছে:
- advise,
- agree,
- want,
- arrange,
- resemble,
- decide,
- demand,
- require,
- forget,
- propose,
- manage,
- suggest,
- refuse,
- ask, etc.

Correct Answer: I advised him to take the earlier flight.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩৮.
একটি সংখ্যার তিনগুণের সাথে ১২ যোগ করা হলে যোগফল হয় ৯। ঐ সংখ্যাটির দ্বিগুণের সাথে ৮ যোগ করা হলে যোগফল কত হবে?
  1. ১০
  2. - ৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার তিনগুণের সাথে ১২ যোগ করা হলে যোগফল হয় ৯। ঐ সংখ্যাটির দ্বিগুণের সাথে ৮ যোগ করা হলে যোগফল কত হবে?

সমাধান:
ধরি, সংখ্যাটি ক

প্রশ্নমতে,
⇒ ৩ক + ১২ = ৯
⇒ ৩ক = ৯ - ১২
⇒ ৩ক = - ৩
∴ ক = - ১

এখন,
দ্বিতীয় অবস্থায়, ২ক + ৮ = ২(- ১) + ৮ = ৬
অতএব, সংখ্যাটির দ্বিগুণের সাথে ৮ যোগ করা হলে যোগফল হবে ৬।
৩৯.
রাকিবের বেতন গত মাসে ৮% বৃদ্ধি পাওয়ার পর সে দেখল যদি তার বেতন ৮% না বেড়ে ১২% বৃদ্ধি পেত তাহলে তার মাসিক বেতন ৭২,১২৮ টাকা হত। রাকিবের বর্তমান মাসিক বেতন কত?
  1. ৫৬,৩২০ টাকা
  2. ৭০,৫৫২ টাকা
  3. ৬২,৫৬০ টাকা
  4. ৬৯,৫৫২ টাকা
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিবের বেতন গত মাসে ৮% বৃদ্ধি পাওয়ার পর সে দেখল যদি তার বেতন ৮% না বেড়ে ১২% বৃদ্ধি পেত তাহলে তার মাসিক বেতন ৭২,১২৮ টাকা হত। রাকিবের বর্তমান মাসিক বেতন কত?

সমাধান:
ধরি, রাকিবের বেতন শুরুতে ছিল = ১০০%
৮% বৃদ্ধি পাওয়ার পর বর্তমান বেতন = ১০০ + ৮ = ১০৮%

আবার,
১২% বৃদ্ধি পেলে হতো = ১০০ + ১২ = ১১২%

এখানে,
১১২% = ৭২১২৮
∴ ১% = ৭২১২৮/১১২
∴ ১০৮% = (৭২১২৮ × ১০৮)/১১২ = ৬৯৫৫২ টাকা

∴ রাকিবের বর্তমান মাসিক বেতন ৬৯,৫৫২ টাকা।
৪০.
মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত ৩ : ১। তিন বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ২। ছয় বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ১৭ : ৭
  2. ১৫ : ৪
  3. ৩ : ১
  4. ৫ : ৩
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত ৩ : ১। তিন বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ২। ছয় বছর পর তাদের বয়সের
অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত = ৩x এবং x

প্রশ্নমতে,
⇒ (৩x - ৩)/(x - ৩) = ৭/২
⇒ ৭x - ২১ = ৬x - ৬
⇒ ৭x - ৬x = ২১ - ৬
∴ x = ১৫
সুতরাং তাদের বর্তমান বয়স = (৩ × ১৫) = ৪৫ বছর এবং ১৫ বছর।
∴ ৬ বছর পর তাদের বয়সের অনুপাত হবে (৪৫ + ৬) : (১৫ + ৬) = ৫১ : ২১ = ১৭ : ৭
৪১.
যদি n একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না?
  1. n3
  2. 3(n - 1) + 1
  3. 5n + 2
  4. 9n + 3
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি n একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না?

সমাধান:
অপশন টেস্ট করে পাই,
ধরি, n = 2
ক) n3 = 23 = 4 = জোড়। (লজিকালি: যে কোন জোড় সংখ্যার ঘন জোড় ই হবে)
খ) 3(n - 1) + 1 = 3(2 - 1) + 1 = (3 × 1) + 1 = 4 = জোড়।
গ) 5n + 2 = (5 × 2) + 2 = 10 + 2 = 12 = জোড়।
ঘ) 9n + 3 = (9 × 2) + 3 = 18 + 3 = 21 = বিজোড়।
৪২.
একটি পাত্রের এক-তৃতীয়াংশ পানি আছে। এতে ৩০ লিটার পানি ঢাললে পাত্রটি সম্পূর্ণ পূর্ণ হয়। পাত্রটির ধারণক্ষমতা কত লিটার?
    অনির্ধারিত
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি পাত্রের এক-তৃতীয়াংশ পানি আছে। এতে ৩০ লিটার পানি ঢাললে পাত্রটি সম্পূর্ণ পূর্ণ হয়। পাত্রটির ধারণক্ষমতা কত লিটার?

    সমাধান:
    ধরি,
    পাত্রের ধারণক্ষমতা = ক লিটার।
    প্রাথমিকভাবে পানি আছে = ক এর (১/৩) = ক/৩ অংশ

    প্রশমতে,
    ⇒ (ক/৩) + ৩০ = ক
    ⇒ ক - (ক/৩) = ৩০
    ⇒ (৩ক - ক)/৩ = ৩০
    ⇒ ২ক = ৯০
    ∴ ক = ৯০/২ = ৪৫লিটার

    ∴ পাত্রের ধারণক্ষমতা = ৪৫ লিটার।
    ৪৩.
    একটি ট্রেন ২৮ কি. মি./ঘন্টা বেগে চলছে। বিপরীত দিক থেকে একজন ব্যক্তি ৮ কি. মি./ঘন্টা বেগে হেঁটে আসছে। ট্রেনটি যদি ব্যক্তিটিকে ১২ সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত?
    1. ৭৫ মিটার
    2. ১১০ মিটার
    3. ১৪০ মিটার
    4. ৯০ মিটার
    5. ১২০ মিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ট্রেন ২৮ কি. মি./ঘন্টা বেগে চলছে। বিপরীত দিক থেকে একজন ব্যক্তি ৮ কি. মি./ঘন্টা বেগে হেঁটে আসছে। ট্রেনটি যদি ব্যক্তিটিকে ১২ সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত?

    সমাধান:
    আপেক্ষিক বেগ = ২৮ + ৮ = ৩৬  কি. মি.
    = ৩৬০০০ মিটার

    ∴ ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে = ৩৬০০০ মিটার
    ∴ ১ সেকেন্ডে অতিক্রম করে = ৩৬০০০/৩৬০০ মিটার
    ∴ ১২ সেকেন্ডে অতিক্রম করে = (৩৬০০০ × ১২)/৩৬০০ = ১২০ মিটার

    অর্থাৎ, ট্রেনের দৈর্ঘ্য ১২০ মিটার।
    ৪৪.
    প্রশ্ন:
    1. 50√7
    2. 42√7
    3. 56√6
    4. 62√7
    5. কোনটিই নয়
    ব্যাখ্যা
    প্রশ্ন:


    সমাধান:
    ৪৫.
    একজন খুচরা বিক্রেতা তার পণ্যের লিখিত মূল্যের উপর ১০% কমিশন দেয়ায় তার ১২.৫% লাভ হয়। লিখিত মূল্যের উপর ২০% কমিশন নিলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
    1. ১০% লাভ
    2. ১২% লাভ
    3. ১২% ক্ষতি
    4. লাভ বা ক্ষতি কিছুই হবে না
    5. কোনটিই নয়
    ব্যাখ্যা
    প্রশ্ন: একজন খুচরা বিক্রেতা তার পণ্যের লিখিত মূল্যের উপর ১০% কমিশন দেয়ায় তার ১২.৫% লাভ হয়। লিখিত মূল্যের উপর ২০% কমিশন নিলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

    সমাধান:
    ধরি,
    লিখিতমূল্য = ১০০ টাকা
    ১০% কমিশন দিয়ে ১ম বিক্রয়মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা।
    আবার ১২.৫% লাভে বিক্রয়মূল্যের হার = (১০০ + ১২.৫) = ১১২.৫%
    প্রশ্নমতে,
    ১১২.৫% = ৯০
    ১% = ৯০/১১২.৫
    ১০০% = (৯০ × ১০০)/১১২.৫ = ৮০ টাকা

    সুতরাং ক্রয়মূল্য = ৮০টাকা।

    এখন, ১০০টাকার পণ্যে ২০% কমিশনে বিক্রয়মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা।
    অর্থাৎ ২০% ছাড় দিলে লাভ বা ক্ষতি কিছুই হবে না।
    ৪৬.
    ১৮০ কেজি ওজনের একটি সারের মিশ্রণে জৈব ও ইউরিয়া সারের অনুপাত ২ : ১। আরো কত কেজি ইউরিয়া সার মিশালে সেই অনুপাত ১ : ৩ হবে?
    1. ৩৫০ কেজি
    2. ২২০ কেজি
    3. ২৪০ কেজি
    4. ৩০০ কেজি
    5. কোনটিই নয়
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১৮০ কেজি ওজনের একটি সারের মিশ্রণে জৈব ও ইউরিয়া সারের অনুপাত ২ : ১। আরো কত কেজি ইউরিয়া সার মিশালে সেই অনুপাত ১ : ৩ হবে?

    সমাধান:
    অনুপাতের যোগফল = ২ + ১ = ৩
    জৈব সারের পরিমাণ= ১৮০ এর (২/৩) অংশ = ১২০ কেজি
    ∴ ইউরিয়া সারের পরিমাণ= ১৮০ এর(১/৩) অংশ = ৬০ কেজি

    ধরি,
    ক কেজি ইউরিয়া সার মিশাতে হবে।

    শর্তমতে,
    ১২০/(৬০+ ক) = ১/৩
    ⇒ ৬০ + ক = ৩৬০
    ⇒ ক = ৩৬০ - ৬০
    ∴ ক = ৩০০ কেজি
    ৪৭.
    একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে ২৫ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত?
    1. ১৫%
    2. ১২%
    3. ৫%
    4. ৮%
    5. ৪%
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে ২৫ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত?

    সমাধান:
    ধরি,
    মূলধন (P) = ক
    সুদমূল = ২ক
    সুদ (I) = ২ক - ক = ক
    সময় (n) = ২৫ বছর

    আমরা জানি,
    I = Pnr
    ⇒ ক = ক × ২৫ × (r/১০০)
    ⇒ r = ১০০/২৫
    ∴ r = ৪

    ∴ বার্ষিক সুদের হার ৪%
    ৪৮.
    রহিম সাহেব গত তিন বছরের গড় আয় ৫০,০০০ টাকা। যদি সে ২য় বছরে ১ম বছরের ৩/২ গুণ আয় করে থাকে এবং ৩য় বছরে ২য় বছরের ৫/২ গুণ আয় করে থাকে তাহলে তার ১ম ও ৩য় বছরের আয়ের গড় কত টাকা?
    1. ৭১০০০ টাকা
    2. ৬৩০০০ টাকা
    3. ৫৭০০০ টাকা
    4. ৫৫০০০ টাকা
    5. ৫২০০০ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন: রহিম সাহেব গত তিন বছরের গড় আয় ৫০,০০০ টাকা। যদি সে ২য় বছরে ১ম বছরের ৩/২ গুণ আয় করে থাকে এবং ৩য় বছরে ২য় বছরের ৫/২ গুণ আয় করে থাকে তাহলে তার ১ম ও ৩য় বছরের আয়ের গড় কত টাকা?

    সমাধান:
    মনে করি,
    প্রথম বছরের আয় x টাকা
    ∴ দ্বিতীয় বছরের আয় ৩x/২ টাকা
    ∴ তৃতীয় বছরের আয় (৩x/২) এর (৫/২) = ১৫x/৪ টাকা

    প্রশ্নমতে,
    ⇒ x + (৩x/২) + (১৫x/৪) = ৫০০০০
    ⇒ (৪x + ৬x + ১৫x)/৪ = (৫০০০০ × ৩)
    ⇒ ২৫x = ৫০০০০ × ৩ × ৪
    ∴ x = ২৪০০০

    তাহলে,
    প্রথম বছরের আয় = ২৪০০০ টাকা
     তৃতীয় বছরের আয় = (২৪০০০ × ১৫)/৪ = ৯০০০০ টাকা

    ∴ ১ম ও ৩য় বছরের আয়ের গড় = (২৪০০০ + ৯০০০০)/২ = ৫৭০০০ টাকা
    ৪৯.
    একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৮, ১৫ ও ১৭ সে. মি. এবং উচ্চতা ৭ সে. মি.। ইহার আয়তন কত?
    1. ৩৬০ ঘন সে. মি.
    2. ৩০০ ঘন সে. মি.
    3. ৪২০ ঘন সে. মি.
    4. ৪৬০ ঘন সে. মি.
    5. কোনটিই নয়
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৮, ১৫ ও ১৭ সে. মি. এবং উচ্চতা ৭ সে. মি.। ইহার আয়তন কত?

    সমাধান:
    প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৮, ১৫ ও ১৭ সে.মি.
    যেহেতু ৮ + ১৫ = ১৭ ইহার ভূমি একটি সমকোণী ত্রিভুজ।
    যার ক্ষেত্রফল = (১/২) × ৮ × ১৫ = ৬০ বর্গ সে. মি.

    সুতরাং, প্রিজমটির আয়তন = ৬০ × ৭ = ৪২০ ঘন সে. মি.
    ৫০.
    (64)-1/2 - (32)- 4/5 = কত?
    1. 1/16
    2. 1/4
    3. 3/2
    4. 1/8
    5. 4/5
    ব্যাখ্যা
    প্রশ্ন: (64)-1/2 - (32)- 4/5 = কত?

    সমাধান:
    (64)- 1/2 - (32)- 4/5
    = (82)- 1/2 - (25)- 4/5
    = (8)- 1 - (2)- 4
    = (1/8) - (1/24)
    = (1/8) - (1/16)
    = (2 - 1)/16
    = 1/16
    ৫১.
    একটি ঘনকের আয়তন ৭২৯ ঘন মিটার হয়, তাহলে ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
    1. ৫২৫ বর্গ মি.
    2. ৪৩০ বর্গ মি.
    3. ৩৩৬ বর্গ মি.
    4. ৪৮৬ বর্গ মি.
    5. কোনটিই নয়
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ঘনকের আয়তন ৭২৯ ঘন মিটার হয়, তাহলে ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত?

    সমাধান:
    মনেকরি, ঘনকের একধারের দৈর্ঘ্য ক মি.

    আমরা জানি,
    ঘনকের আয়তন = ক ঘন মি.
    ⇒ ক = ৭২৯
    ⇒ ক = ৯
    ∴ ক = ৯
    ∴ সমগ্রতলের ক্ষেত্রফল = ৬ক বর্গ মি.
    = ৬ × ৯
    = ৬ × ৮১
    = ৪৮৬ বর্গ মি.
    ৫২.
    একটি চাকার ব্যাসার্ধ ৩৫ সে. মি. চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করবে?
    1. ৪২০ সে. মি.
    2. ১৮০ সে. মি.
    3. ৩৪৫ সে. মি.
    4. ২১০ সে. মি.
    5. কোনটিই নয়
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি চাকার ব্যাসার্ধ ৩৫ সে. মি. চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করবে?

    সমাধান:
    দেওয়া আছে,
    চাকার ব্যাসার্ধ r = ৩৫ সে. মি
    চাকার ব্যাস, ২r = (৩৫ × ২) = ৭০ সে. মি.

    আমরা জানি,
    একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দুরত্ব অতিক্রম করে।

    ∴ চাকার পরিধি = ২πr = ২r × π = ৭০ × (২২/৭) = ২২০ সে. মি.
    ৫৩.
    0.001 এর 10 ভিত্তিক লগারিদম কত?
    1. - 1
    2. 4
    3. - 2
    4. 6
    5. - 3
    ব্যাখ্যা
    প্রশ্ন: 0.001 এর 10 ভিত্তিক লগারিদম কত?

    সমাধান:
    0.001 এর 10 ভিত্তিক লগারিদম = log10(0.001)
    = log10(1/1000)
    = log10(1/103)
    = log10(10- 3)
    = - 3 log1010
    = - 3 × 1    ;[ log1010 = 1 ]
    = - 3
    ৫৪.
    একজন মাঝি দাঁড় বেয়ে 15 কি. মি. যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘণ্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কি. মি. যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কি. মি. যায়। স্রোতের বেগ কত?
    1. 8 km/h
    2. 2 km/h
    3. 4 km/h
    4. 6 km/h
    5. 3 km/h
    ব্যাখ্যা
    প্রশ্ন: একজন মাঝি দাঁড় বেয়ে 15 কি. মি. যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘণ্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কি. মি. যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কি. মি. যায়। স্রোতের বেগ কত?

    সমাধান:
    ধরি,
    দাঁড়ের বেগ = x কি.মি./ ঘণ্টা
    এবং স্রোতের বেগ = y কি.মি./ ঘণ্টা

    প্রশ্নমতে,
    {15/(x + y)} + {15/(x - y)} = 4 ….(i)
    এবং
    5/(x + y) = 3/(x - y)
    ⇒ 5x - 5y = 3x + 3y
    ⇒ 5x - 3x = 3y + 5y
    ⇒ 2x = 8y
    ∴ x = 4y  …..(ii)

    এখন (i) হতে পাই,
    ⇒ {15/(4y + y)} + {15/(4y - y)} = 4
    ⇒ (15/5y) + (15/3y) = 4
    ⇒ 3/y + (5/y) =4
    ⇒ (3+5)/y = 4
    ⇒ 8/y = 4
    ⇒ 4y = 8
    ∴ y = 2

    অতএব স্রোতের বেগ = 2 কি.মি./ঘণ্টা
    ৫৫.
    A, B, C একত্রে ৬২০০০ টাকা দিয়ে ব্যবসায় শুরু করল। A, B এর চেয়ে ৪০০০ টাকা বেশি এবং B, C এর চেয়ে ৫০০০ টাকা বেশি বিনিয়োগ করে। যদি ব্যবসায় ৩৪১০০ টাকা লাভ হয় তাহলে B এর লাভ কত?
    1. ১৩৭৫০ টাকা
    2. ১৪৫২০ টাকা
    3. ৮৮০০ টাকা
    4. ১১৫৫০ টাকা
    5. কোনটিই নয়
    ব্যাখ্যা
    প্রশ্ন: A, B, C একত্রে ৬২০০০ টাকা দিয়ে ব্যবসায় শুরু করল। A, B এর চেয়ে ৪০০০ টাকা বেশি এবং B, C এর চেয়ে ৫০০০ টাকা বেশি বিনিয়োগ করে। যদি ব্যবসায় ৩৪১০০ টাকা লাভ হয় তাহলে B এর লাভ কত?

    সমাধান:
    ধরি,
    C বিনিয়োগ করে = ক টাকা
    ∴ B বিনিয়োগ করে = (ক + ৫০০০) টাকা
    ∴ A বিনিয়োগ করে = (ক + ৯০০০) টাকা

    প্রশ্নমতে,
    ⇒ ক + ক+ ৫০০০ + ক + ৯০০০ = ৬২০০০
    ⇒ ৩ক = ৪৮০০০
    ⇒ ক = ১৬০০০

    ∴ A : B : C = ২৫০০০ : ২১০০০ : ১৬০০০ = ২৫ : ২১ : ১৬

    ∴ B এর লাভ = (২১/৬২) × ৩৪১০০ = ১১৫৫০ টাকা
    ৫৬.
    বার্ষিক শতকরা ৮ টাকা মুনাফায় ৭২০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত?
    1. ৩৬.২৫ টাকা
    2. ৪৬.০৮ টাকা
    3. ৪২ টাকা
    4. ৬৬.০৮ টাকা
    5. কোনটিই নয়
    ব্যাখ্যা
    প্রশ্ন: বার্ষিক শতকরা ৮ টাকা মুনাফায় ৭২০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত?

    সমাধান:
    দেওয়া আছে,
    মূলধন, P = ৭২০০ টাকা
    বার্ষিক মুনাফার হার, r = ৮%
    = ৮/১০০ টাকা
    = ০.০৮ টাকা
    এবং সময় n = ২ বছর

    সরল মুনাফা = (আসল × মুনাফার হার × সময়)/১০০
    = (৭২০০ × ৮ × ২)/১০০
    = ১১৫২ টাকা

    আবার,
    আমরা জানি,
    C = P(1 + r)n - P
    = (৭২০০ × (১ + ০.০৮)) - P
    = {৭২০০ × (১.০৮)} - ৭২০০
    = ৮৩৯৮.০৮ - ৭২০০
    = ১১৯৮.০৮ টাকা

    ∴ পার্থক্য = ১১৯৮.০৮ - ১১৫২ = ৪৬.০৮ টাকা
    ৫৭.
    বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ কোনটি?
    1. আর্জেন্টিনা
    2. ব্রাাজিল
    3. ভেনিজুয়েলা
    4. কলম্বিয়া
    5. উরুগুয়ে
    ব্যাখ্যা
    দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে স্বীকৃতি:
    - দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে ভেনিজুয়েলা প্রথম  স্বীকৃতি প্রদান করে।
    - ভেনিজুয়েলা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে: ২ মে ১৯৭২।
    - ব্রাজিল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে: ১৫ মে, ১৯৭২।
    - আর্জেন্টিনা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে: ২৫ মে ১৯৭২।

    বাংলাদেশকে স্বীকৃতি দানকারী আরব দেশ:
    - ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়: ৮ জুলাই ১৯৭২ সালে।
    - লেবানন বাংলাদেশকে স্বীকৃতি দেয়: ২৮ মার্চ, ১৯৭৩ সালে।
    - ইরান বাংলাদেশকে স্বীকৃতি দেয়: ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪ সালে।

    বাংলাদেশকে স্বীকৃতি দানকারী আরো কিছু উল্লেখযোগ্য রাষ্ট্র:
    - বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ আফ্রিকার - সেনেগাল।
    - এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
    - এশিয়ার বাইরে প্রথম দেশ বা প্রথম ইউরোপীয় দেশ হিসেবে ১৯৭২ সালের ১১ জানুয়ারি স্বীকৃতি দেয় পূর্ব-জার্মানি।
    - মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৪ এপ্রিল, ১৯৭২ তারিখে।
    - প্রথম পশ্চিমা দেশ হিসেবে গ্রেট ব্রিটেন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি।
    - ফ্রান্স বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ১৪ ফেব্রুয়ারি, ১৯৭২।

    উৎস: পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রথম আলো।
    ৫৮.
    বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামেরে ডিজাইনার কে?
    1. বিমান মল্লিক
    2. কামরুল হাসান
    3. মাইনুল হোসেন
    4. জয়নুল আবেদিন
    5. এ এন এ সাহা
    ব্যাখ্যা
    • রাষ্ট্রীয় মনোগ্রাম:
    - বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামে রয়েছে লাল বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র।
    - বৃত্তের উপরের দিকে লেখা আছে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ', নিচে লেখা 'সরকার' এবং বৃত্তের পাশে দুটি করে মোট চারটি তারকা।
    - এ মনোগ্রামের ডিজাইনার এ এন এ সাহা।

    « অন্যদিকে,
    - কামরুল হাসান জাতীয় প্রতীক ও পতাকার ডিজাইনার।
    - সৈয়দ মাইনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধের ডিজাইনার।
    - বিমান মল্লিক প্রথম ডাকটিকিটের ডিজাইনার।

    উৎস: বাংলাদেশ সরকারের ওয়েবসাইট।
    ৫৯.
    মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সাব-সেক্টরে ভাগ করা হয়?
    1. ১১টি
    2. ৬২টি
    3. ৬৪টি
    4. ৬৮টি
    5. ৬৫টি
    ব্যাখ্যা
    মুক্তিযুদ্ধের সেক্টর এবং সাব সেক্টর:
    - ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার সামরিক কৌশল এবং সুবিধার জন্য হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্র ভৌগোলিক এলাকাকে ১১টি সেক্টর বা রণাঙ্গনে ভাগ করা হয়।
    - প্রতি সেক্টরে একজন সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়।
    - যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সেক্টরগুলোকে আবার ৬৪ টি সাব সেক্টরে ভাগ করা হয়েছিলো।
    - এই বিভাজনের মাধ্যমে মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন অঞ্চলে মুক্তিযোদ্ধাদের কার্যক্রম ও সামরিক অপারেশন সমন্বিতভাবে পরিচালনা করা সহজ হয়েছিল।

    উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
    ৬০.
    ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে কোন প্রণালি?
    1. পক প্রণালি
    2. বেরিং প্রণালি
    3. মালাক্কা প্রণালি
    4. জিব্রাল্টার প্রণালি
    5. সুন্দা প্রণালি
    ব্যাখ্যা
    মালাক্কা প্রণালি:
    - মালয় উপদ্বীপ ও সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত।
    - এই প্রণালীটি ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করে।
    - মালাক্কা প্রণালি বিশ্বের ব্যস্ততম শিপিং রুটগুলোর একটি।

    ⇒ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রণালী:
    সুন্দা প্রণালি:
    - সুমাত্রা ও জাভা দ্বীপের মধ্যে অবস্থিত।
    - এই প্রণালীটি ভারত মহাসাগর ও জাভা সাগরের মধ্যে সংযোগ স্থাপন করে।।
    - সুন্দা প্রণালি ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ নৌপথগুলোর একটি।

    বেরিং প্রণালি:
    - এই প্রণালীটি উত্তর আমেরিকা ও এশিয়ার মধ্যে অবস্থিত।
    - যা আলাস্কার প্রদেশ ও রাশিয়ার শাখালিন দ্বীপের মধ্যে বিস্তৃত।
    - বেরিং প্রণালি বেরিং সাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত করে।

    পক প্রণালি:
    - ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত।
    - এই প্রণালীটি ভারত মহাসাগর ও আরব সাগরের মধ্যে সংযোগ স্থাপন করে।
    - পক প্রণালি প্রায় ২৭ কিলোমিটার প্রশস্ত।
    - এবং এটি গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে ব্যবহৃত হয়।

    উৎস: Britannica.
    ৬১.
    বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে কারখানা  কোথায় অবস্থিত?
    1. কমলাপুর
    2. লাকসাম
    3. আখাউড়া
    4. সৈয়দপুর
    5. কোনটিই নয়
    ব্যাখ্যা
    দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা:
    - বাংলাদেশ রেলপথ সরকারি মালিকানা ও সরকার কর্তৃক পরিচালিত দেশের একটি মুখ্য পরিবহন সংস্থা।
    - দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরে অবস্থিত।
    - এ কারণে সৈয়দপুরকে রেলওয়ে শহর বলা হয়।
    - সৈয়দপুর রেলওয়ে কারখানাটি ১৮৭০ সালে নীলফামারী জেলার সৈয়দপুর শহরে প্রতিষ্ঠিত হয়।
    - এই রেলওয়ে কারখানাকে কেন্দ্র করেই মূলত সৈয়দপুর শহরের গোড়া পত্তন হয়েছিল।
    - এটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত হয়।

    উল্লেখ্য,
    - কমলাপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের কেন্দ্রীয় রেলস্টেশন।
    - এটি বাংলাদেশের সবচেয়ে বড় রেলস্টেশনও।
    - এর অবস্থান ঢাকার মতিঝিলে।
    - এটি ঢাকার সঙ্গে দেশের অন্য জায়গার মধ্যে যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্মিনাল।
    - এ স্টেশনের স্থাপত্যশৈলী অনন্য।
    - তারা হলেন ড্যানিয়েল বার্নহ্যাম এবং বব বুই।

    উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
    ii) ইত্তেফাক।
    ৬২.
    পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ কোনটি?
    1. স্বর্ণ
    2. রূপা
    3. হীরা 
    4. তামা
    5. কোনটিই নয়
    ব্যাখ্যা
    খনিজ পদার্থ:
    পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ হলো হীরক যা কার্বনের একটি রুপভেদ।
    • অসংখ্য কার্বন পরমাণু পরস্পরের সাথে বন্ধনযুক্ত হয়ে এ অণু তৈরি করে।
    • একটি হীরক খণ্ডকে টুকরো করতে হলে অনেকগুলো শক্তিশালী সমযোজী বন্ধন ছিন্ন করতে হয় বলে হীরক অত্যন্ত কঠিন।
    • ধাতব খনিজ পদার্থের মধ্যে অন্যতম হলো: লোহা (Fe), তামা (Cu), সোনা (Au), কিংবা রূপা (Ag)।
    • অধাতব খনিজ পদার্থের মধ্যে রয়েছে কোয়ার্টজ (Quartz), মাইকা (Mica) কিংবা খনিজ লবণ।
    • আবার গ্যাস, কয়লা, পেট্রোল এগুলোকে জৈব খনিজ পদার্থ বলে।

    উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
    ৬৩.
    যক্ষ্মা রোগের টিকা কোনটি?
    1. এম এম আর
    2. টিটি
    3. ডিপিটি
    4. বিসিজি
    5. কোনটিই নয়
    ব্যাখ্যা
    যক্ষ্মা রোগের টিকা:
    - Bacillus Calmatte Guerin-BCG হলো যক্ষ্মা রোগের টিকা।
    - যক্ষ্মা রোগের প্রতিষেধক হিসেবে দেয়া হয় বিসিজি (Bacillus Calmatte Guerin) টিকা।
    - টিকার আবিষ্কারক ক্যালসাট ও গুয়েচিন।
    - ব্যাকটেরিয়া থেকে যক্ষ্মা রোগের প্রতিষেধক টিকা তৈরি করা হয়।
    - ডিপথেরিয়া, হুপিংকাশি ও টিটেনাস প্রতিষেধক হিসেবে ডিপিটি (DPT) টিকা দেয়া হয়।
    - পোলিও রোগের টিকার নাম ওপিভি (Oral Polio Vaccine).

    অপরদিকে,
    - হাম রোগের টিকা এমএমআর।
    - ডি.পি.টি. ভ্যাকসিনের লক্ষ্য হলো-হঠাৎ শিশু মৃত্যু(ডিপথেরিয়া, পারটুসিস ও টিটেনাসের কারণে), মস্তিষ্কের গোলযোগ, অটিজম, অন্ধত্ব, মৃগি জনিত মৃত্যু প্রতিহত করা।
    -  টিটি (টিটেনাস টক্সয়েড)  শিশুকে ধনুষ্টঙ্কার থেকে বাঁচতে অন্তঃসত্ত্বা মায়েদের এ টিটি টিকা নিতে হয়। 

    উৎস: Britannica.
    ৬৪.
    আড়িয়াল খাঁ কোন নদীর শাখা নদী?
    1. পদ্মা
    2. মেঘনা
    3. যমুনা
    4. শীতলক্ষ্যা
    5. ব্রহ্মপুত্র
    ব্যাখ্যা
    • আড়িয়াল খাঁ নদী:
    - আড়িয়াল খাঁ নদী পদ্মা নদীর পূর্বপ্রান্তের শেষ এবং অন্যতম প্রধান শাখানদী। 
    -  গোয়ালন্দঘাট থেকে প্রায় ৫১.৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পদ্মা থেকে উৎপন্ন হয়ে  ফরিদপুর ও  মাদারীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে  বরিশাল-এর উত্তর-পূর্ব কোণে  তেঁতুলিয়া চ্যানেলে পতিত হয়েছে।
    - মাদারীপুর শহর এ নদীর ডান তীরে অবস্থিত।
    - এ নদী সারাবছরই নাব্য থাকে এবং  জোয়ারভাটা দ্বারা প্রভাবিত।
    - মাদারীপুর পর্যন্ত স্বাভাবিক জোয়ারভাটার পরিসর ০.৩২ মিটার।
    - নদীটির মোট দৈর্ঘ্য ১৬০ কিমি।

    এছাড়াও,
    - কুমার, মাথাভাঙা, ভৈরব, গড়াই, মধুমতী, আড়িয়াল খাঁ ইত্যাদি পদ্মা নদীর প্রধান শাখা নদী।
    - ব্রহ্মপুত্র নদীর শাখা নদী হলো শীতলক্ষ্যা।
    - মেঘনা নদীর শাখা নদী হল মনু ,তিতাস, গোমতী, বাউলাই।


    সূত্র: ভূগোল ও পরিবেশ: নবম-দশম শ্রেণী ও বাংলাপিডিয়া।
    ৬৫.
    ঐতিহাসিক বাঘা মসজিদ কোথায় অবস্থিত?
    1. বাগেরহাট
    2. খুলনা
    3. কিশোরগঞ্জ
    4. সোনারগাঁও
    5. রাজশাহী
    ব্যাখ্যা
    • বাঘা মসজিদ:
    - বাঘা মসজিদ রাজশাহী জেলা সদর হতে প্রায় ৪১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ।
    - সুলতান নাসিরউদ্দিন নসরাত শাহ ১৫২৩ খ্রিষ্টাব্দে মসজিদটি প্রতিষ্ঠা করেন।
    - মসজিদটি ১৫২৩-১৫২৪ সালে (৯৩০ হিজরি) হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নসরাত শাহ নির্মাণ করেন।
    - পরবর্তীতে বিভিন্ন সময় এই মসজিদের সংস্কার করা হয় এবং মসজিদের গম্বুজগুলো ভেঙ্গে গেলে ধ্বংসপ্রাপ্ত মসজিদে নতুন করে ছাদ দেয়া হয় ১৮৯৭ সালে।
     - মসজিদটি ২৫৬ বিঘা জমির ওপর অবস্থিত।
    - সমভুমি থেকে থেকে ৮-১০ ফুট উঁচু করে মসজিদের আঙিনা তৈরি করা হয়েছে।
    - মসজিদটিতে ১০টি গম্বুজ আছে ।
    - আর ভেতরে রয়েছে ৬টি স্তম্ভ।
    - মসজিদটিতে ৪টি মেহরাব রয়েছে যা অত্যন্ত কারুকার্য খচিত।
    -  মসজিদের পাশে অবস্থিত বিশাল দিঘীও একটি দর্শনীয় স্থান।
    - এছাড়া বাঘা মসজিদের পাশেই রয়েছে একটি মাজার শরীফ।

     উৎস:  জাতীয় তথ্য বাতায়ন।[Link]
    ৬৬.
    চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
    1. মেক্সিকো
    2. কেনিয়া
    3. চীন
    4. সুইডেন
    5. ডেনমার্ক
    ব্যাখ্যা
    নারী সম্মেলন:
    - জাতিসংঘ নারীদের নিয়ে চারটি বিশ্ব সম্মেলন আয়োজন করেছে, যথা-
    - প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় মেক্সিকো সিটিতে।
    - ১৯ জুন - ২ জুলাই , ১৯৭৫ সালে প্রথম জাতিসংঘ নারী সম্মেলন আয়োজন করে।
    - ২য় নারী সম্মেলন- ১৯৮০ সালে কোপেন হেগেন, ডেনমার্ক।
    - ৩য় নারী সম্মেলন ১৯৮৫ সালে নাইরোবি, কেনিয়া।
    - ৪র্থ নারী সম্মেলন ১৯৯৫ সালে বেইজিং, চীন।

    উল্লেখ্য,
    - বেইজিং সম্মেলনে নারীদের ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা বৈশ্বিক নীতি গৃহীত হয়।
    - লিঙ্গ সমতার জন্য নারীর কর্ম নির্ধারণ করা হয়।

    উৎস: Britannica. [Link]
    ৬৭.
    OIC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
    1. রিয়াদ
    2. কায়রো
    3. রাবাত
    4. দোহা
    5. জেদ্দা
    ব্যাখ্যা
    OIC: 
    - OIC এর পূর্ণরূপ: The Organization of Islamic Cooperation.
    - মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
    -  গঠন: ২৫ সেপ্টেম্বর ১৯৬৯, মরক্কোর রাবাত সম্মেলনের মাধ্যমে।
    - ইসরাইল কর্তৃত্ব আল আকসা মসজিদ অগ্নিসংযোগের প্রেক্ষাপটের OIC গঠিত হয়।
    - প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল: ২৪ টি।
    - বর্তমান সদস্য: ৫৭ টি (এপ্রিল ২০২৫)।
    - সদর দপ্তর : জেদ্দা, সৌদি আরব।
    - অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফারসি।
    - প্রথম সম্মেলন: রাবাত, মরক্কো (১৯৬৯ সাল)।
    - বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।
    - মহাপরিচালক: Mr Hissein Brahim Taha.

    উল্লেখ্য,
    - ও.আই.সি ১৫ তম সম্মেলন, ৪-৫ মে, ২০২৪ সালে গাম্বিয়ার বানজুলে অনুষ্ঠিত হয়।
    - OIC এর পরবর্তী সম্মেলন  ২০২৬ আজারবাইজানে অনুষ্ঠিত হবে।

    উৎস: OIC ওয়েবসাইট। [Link]
    ৬৮.
    আরব লীগ প্রতিষ্ঠিত হয় কবে?
    1. ১৯৪৫ সালে
    2. ১৯৪৪ সালে
    3. ১৯৪৮ সালে
    4. ১৯৫০ সালে
    5. ১৯৫১ সালে
    ব্যাখ্যা
    আরব লীগ:
    - আরব লীগ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার আরব রাষ্ট্রগুলোর একটি আঞ্চলিক সংস্থা।
    - প্রতিষ্ঠা: ২২ মার্চ, ১৯৪৫সাল।
    - সদর দপ্তর: কায়রো, মিশর।
    - উদ্দেশ্য: আরব ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি করা।
    - সদস্য: ২২টি। (এপ্রিল ২০২৫)।
    - প্রতিষ্ঠাতা সদস্য: মিশর, সিরিয়া, লেবানন, ইরাক, ট্রান্সজর্ডান (বর্তমান জর্ডান), সৌদি আরব, ইয়েমেন।

    • পরবর্তী সদস্য রাষ্ট্র: লিবিয়া (১৯৫৩), সুদান (১৯৫৬), তিউনিসিয়া ও মরক্কো (১৯৫৮), কুয়েত (১৯৬১), আলজেরিয়া (১৯৬২), বাহরাইন, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (১৯৭১), মৌরিতানিয়া (১৯৭৩), সোমালিয়া (১৯৭৪), ফিলিস্তিনি মুক্তি সংস্থা (১৯৭৬), জিবুতি (১৯৭৭), কোমোরোস (১৯৯৩)।
    - এই সংস্থা আরব দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করতে কাজ করে।

    উৎস: আরব লীগ ওয়েবসাইট। [Link]
    ৬৯.
    নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র নয়?
    1. এস্তোনিয়া
    2. লিথুয়ানিয়া
    3. সুইডেন
    4. লাতবিয়া
    5. কোনটিই নয়
    ব্যাখ্যা
    সুইডেন বাল্টিক রাষ্ট্র নয়।

    বাল্টিক রাষ্ট্র:
    - উত্তর-পূর্ব ইউরোপের বাল্টিক সাগরের পূর্বতীরে অবস্থিত রাষ্ট্রসমূহ বাল্টিক রাষ্ট্র হিসেবে পরিচিত।
    - এই অঞ্চলে তিনটি দেশ রয়েছে;
    - এস্তোনিয়া,
    -  লিথুয়ানিয়া,
    - লাতবিয়া।
    - বাল্টিক রাষ্ট্রসমূহ বর্তমানে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ।

    • সুইডেন:
    - স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপে অবস্থিত উত্তর ইউরোপের দেশ সুইডেন।
    - পশ্চিমে নরওয়ে, উত্তর-পূর্বে ফিনল্যান্ড।
    - এবং দক্ষিণ-পূর্বে আছে যথাক্রমে বাল্টিক সাগর ও বথনিয়া উপসাগর।
    - আয়তনের সুইডেন উত্তর ইউরোপের বৃহত্তম দেশ।
    - ইউরোপের পঞ্চম বৃহত্তম এবং বিশ্বের ৫৫তম বৃহত্তম দেশ।
    - ডেনমার্ক, জার্মানি, পোল্যান্ড, রাশিয়া, লিথুয়ানিয়া, লাতভিয়া এবং এস্তোনিয়ার সঙ্গে সুইডেনের সমুদ্রসীমা রয়েছে।

    উৎস: Britannica.
    ৭০.
    স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট-সেবাদাতা প্রতিষ্ঠান কোনটি?
    1. অ্যাপল
    2. মাইক্রোসফট
    3. স্টারলিংক
    4. আলিবাবা
    5. অ্যামাজন
    ব্যাখ্যা
    স্টারলিংক:
    - স্টারলিংক ইন্টারনেট-সেবা দেয় স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে।
    -  তাদের ইন্টারনেট-সেবা জিওস্টেশনারি (ভূস্থির উপগ্রহ) থেকে আসে, যা ৩৫ হাজার ৭৮৬ কিলোমিটার ওপর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে।
    - পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত হাজার হাজার স্যাটেলাইটের একটি সমষ্টি হচ্ছে স্টারলিংক।
    - যা পুরো বিশ্বকেই উচ্চগতির ইন্টারনেট-সেবা দিতে পারে।
    - ৩০ জানুয়ারি পর্যন্ত হিসাবে, স্টারলিংকের ৬ হাজার ৯৯৪টি স্যাটেলাইট স্থাপিত হয়েছে।
    - কাজ শুরু হয় ২০১৫ সালে এবং ২০১৯ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়
    - দক্ষিণ এশিয়ায় ভুটানে প্রথম স্টারলিংকের কার্যক্রম শুরু হয়েছে।
    - ইন্টারনেটে ডাউনলোড গতি ২৫ থেকে ২২০ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড)।
    - তবে বেশির ভাগ ব্যবহারকারী ১০০ এমবিপিএসের বেশি গতি পান। স্টারলিংকে আপলোড গতি সাধারণত
    - দক্ষিণ এশিয়ায় ভুটানে প্রথম স্টারলিংকের কার্যক্রম শুরু হয়েছে।
    - ইন্টারনেটে ডাউনলোড গতি ২৫ থেকে ২২০ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড)।

    উৎস: প্রথম আলো (১৫ ফেব্রুয়ারি ২০২৫)।
    ৭১.
    কোনটি ওয়েব ব্রাউজার নয়?
    1. Safari
    2. Yahoo
    3. Chrome
    4. Firefox
    5. Internet Explorer
    ব্যাখ্যা
    • Yahoo হচ্ছে  সার্চ ইঞ্জিন

    ওয়েব ব্রাউজার (Web Brwoser):
    - ইন্টারনেটকে তথ্যের মহাসমুদ্র বলা হয়, কারণ ইন্টারনেট বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নেটওয়ার্কে সংযুক্ত সকল কম্পিউটরে যে সকল ইনফরমেশন রয়েছে তা ব্যবহারের সুযোগ করে দেয়।
    - যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা Web page বা World Wide Web-WWW প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে।
     
    জনপ্রিয় কয়েকটি ওয়েব ব্রাউজার হলো-
    • ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer) অথবা মাইক্রোসফট এজ,
    • মজিলা ফায়ারফক্স (Mozilla Firefox),
    সাফারি (Safari),
    • ওপেরা (Opera),
    • Chrome,
    • Firefox,
    • Internet Explorer,
    • গুগল ক্রোম (Google crome) ইত্যাদি।

    ⇒ সার্চ ইঞ্জিন (Search Engine):
    - সার্চ ইঞ্জিন একটি সফটওয়্যার টুল যা ওয়াল্ড ওয়াইড ওয়েব থেকে ইনফরমেশন খুঁজে বের করে।
    - যেমন- Google (গুগল), Yahoo, Bing, MSN ইত্যাদি।

    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।