পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
পরীক্ষা - ২৩: Subject - English Language and Grammar Topics: 1. Idioms and Phrases [Meaning of Phrases, Kinds of Phrases and Identifying Phrases] 2. Composition [Name of the parts of the Paragraph/Letters/Application etc.] এবং বিষয় - ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা টপিক - দুর্যোগ ব্যবস্থাপনা ১) বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন: আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের সেক্টরভিত্তিক (যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। ২) প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা: দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
কত বছরের গড় আবহাওয়াকে কোনো অঞ্চলের জলবায়ু বলে?
  1. ১০-২০ বছর
  2. ২০-৩০ বছর
  3. ২৫-৪০ বছর
  4. ৩০-৪০ বছর
ব্যাখ্যা
• জলবায়ু:
- কোনো নির্দিষ্ট অঞ্চলের কয়েক বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে।
- পরিবর্তনশীল আবহাওয়ায় কোনো স্থানের বায়ুর তাপ, চাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাতের পরিমাণ ইত্যাদির ৩০-৪০ বছরের গড় অবস্থাকে সে স্থানের জলবায়ু বলা হয়।
- অক্ষাংশ, সমুদ্র হতে দূরত্ব, বায়ুপ্রবাহের দিক, ভূ-পৃষ্ঠের উচ্চতা, সমুদ্রস্রোত  ইত্যাদি নিয়ামকের উপর ভিত্তি করে বিভিন্ন অঞ্চলে জলবায়ুর পার্থক্য দেখা যায়।

• আবহাওয়া ও জলবায়ুর নিয়ামক:
- আবহাওয়া ও জলবায়ুর নিয়ামকসমূহ সর্বত্র সমানভাবে কাজ করে না।
- আবহাওয়া ও জলবায়ুর নিয়ামকসমূহ :
১. অক্ষাংশ ২. উচ্চতা ৩. সমুদ্র থেকে দূরত্ব ৪. স্থলভাগ ও জলভাগের অবস্থান ৫. সমুদ্রস্রোত ৬. ভূমির ঢাল ৭. ভূ-প্রকৃতি ৮. বায়ুপ্রবাহ ৯. বায়ুর চাপ এবং ১০. বনভূমির অবস্থান।

তথ্যসূত্র: ভূগোল প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
সাধারণত বায়ুমণ্ডলীয় তাপমাত্রা প্রতি ১০০০ মিটার উচ্চতায় হ্রাস পায় -
  1. ৪° সেলসিয়াস
  2. ৬° সেলসিয়াস
  3. ৮° সেলসিয়াস
  4. ৭° সেলসিয়াস
ব্যাখ্যা
• উচ্চতা :
- উচ্চতা যত বৃদ্ধি পায় বায়ুমণ্ডলীয় তাপমাত্রা তত বেশি হ্রাস পায়।
- সাধারণত প্রতি ১০০০ মিটার উচ্চতায় ৬° সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়।
- উচ্চতার জন্যই একই অক্ষাংশে অবস্থিত দুই জায়গার জলবায়ুতে পার্থক্য দেখা যায়।
যেমন: দিনাজপুর ও শিলং একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও শুধু উচ্চতা ভিন্নতার জন্য এদের জলবায়ু ভিন্নরকম হয়। দিনাজপুরের চেয়ে শিলং এর তাপমাত্রা অনেক কম।

তথ্যসূত্র: ভূগোল প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র কয়টি?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা
• ভূ-উপগ্রহ কেন্দ্র:
• বর্তমানে বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র ৪টি। যথাঃ
- রাঙ্গামাটি (বেতবুনিয়া)
- গাজীপুর (তালিবাবাদ)
- মহাখালী ও
- সিলেট
• বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রটি ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্বোধন করেন।
• এটি বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র।

তথ্যসূত্র: আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট।
.
কোনটি জীব-ভূ-রাসায়নিক চক্রে বিরূপ প্রভাব ফেলছে?
  1. মশা নিধন
  2. মাছ চাষ
  3. বন উজাড়
  4. নগরায়ন
ব্যাখ্যা
• বন উজাড়:
- জীব-ভূ-রাসায়নিক চক্রে বিরূপ প্রভাব ফেলছে - বন উজাড়।
- বর্তমানে মানবসৃষ্ট কর্মকান্ডের নেতিবাচক প্রভাবে জীব-ভূ-রাসায়নিক চক্রের উপর বিরূপ প্রভাব ফেলছে।
- বন্যপ্রাণি নিধন, গাছ কাটা, জমি ভরাট, জলাশয় নষ্ট করা, জীববৈচিত্র্যে হুমকি তৈরি করা, পরিবেশ দূষণ ইত্যাদি এদেশের আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আর সে কারণে জীব-ভূ-রাসায়নিক চক্রের রাসায়নিক ও প্রকৃতিগত পরিবর্তন হচ্ছে। 

তথ্যসূত্র: ভূগোল (১ম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কৃষি ক্ষেত্রে কী পরিবর্তন হয়েছে?
  1. রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার হচ্ছে
  2. একই জমিতে সারা বছর চাষ হচ্ছে
  3. ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে
  4. সবগুলো
ব্যাখ্যা
• কৃষি উন্নয়ন (Agricultural Development):
- আগেকার দিনে সনাতন পদ্ধতিতে অর্থাৎ গরু, লাঙল ইত্যাদি দিয়ে চাষাবাদ করা হতো।
- উন্নতমানের সার, কীটনাশক, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার তেমন ছিল না। এর ফলে অধিক জমিতে আবাদ করেও ফসল উৎপাদিত হতো অল্প।
- বিশ শতকের ষাটের দশকে কৃষি ক্ষেত্রে সবুজ বিপ্লব শুরু হয়।

- এরপর থেকে ফসল উৎপাদন বৃদ্ধি পেতে থাকে।
- বর্তমানে জমিতে বিভিন্ন ধরনের সার, কীটনাশক, পানি সেচ, উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের ফলে অল্প জমিতে অধিক ফসল উৎপাদিত হয়।
- এছাড়া সারা বছর ধরে একাধিক ফসল ফলানো হয়। এতে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দৈর্ঘ্য কত কিলোমিটার?
  1. ৬২০ কি.মি.
  2. ৭১৬ কি.মি.
  3. ৭১৩ কি.মি.
  4. ৮৭০ কি.মি.
ব্যাখ্যা
• উপকূলীয় অঞ্চল:
- বাংলাদেশের উপকূল (৭১৬ কি.মি.) অঞ্চল সমুদ্র সমতলের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, জলাবদ্ধতা, ঘূর্ণিঝড়, জলোচ্ছাস ও নদীভাঙন ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ দ্বারা অনবরত ক্ষতিগ্রস্থ হচ্ছে।
- ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসরত অসংখ্য নিম্ন আয়ের মানুষ প্রতিনিয়ত নানা ধরনের দুর্যোগ দ্বারা বিপদাপন্ন অবস্থায় পতিত হচ্ছে।
-  অতএব সুষ্ঠু দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনার মাধ্যমে উপকূলীয় জনগণের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা (দুর্যোগ মোকাবেলার ক্ষমতা) বৃদ্ধি ও পাশাপাশি উপকূলীয় এলাকার সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া প্রয়োজন।
 
তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বাংলাদেশ সরকারের কোন প্রতিষ্ঠানটি উপকূলীয় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি পরিচালনা করে থাকে?
  1. সিপিপি
  2. সিসিডিবি
  3. প্রশিকা
  4. বিডিপিসি
ব্যাখ্যা
• উপকূলীয় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি:
 উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনার কতিপয় পন্থা সম্পর্কে বর্ণনা করা
হলো:
১. আবহাওয়ার তথ্যভিত্তিক পূর্বাভাস ও সর্তীকরণ যথা সময়ে প্রচার করা।
২. বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা সংস্থা স্পারসো-এর মাধ্যমে ভূ-উপগ্রহের চিত্র ও রাডার চিত্রের সাহায্যে উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে পূর্বাভাস ও আগাম সতর্কীকরণের ব্যবস্থার উন্নয়ন করা।

৩. পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বন্যা পূর্বাভাস কেন্দ্র হতে বন্যা সংক্রান্ত পূর্বাভাস প্রচার ব্যবস্থার উন্নয়ন সাধন করা।
৪. ঘূর্ণিঝড় পূর্ব ও পরবর্তি সংকেত দান, সতর্কীকরণ, উদ্ধার ও পূণর্বাসন ইত্যাদি কাজে সরকারি সংস্থা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) এর কার্যক্রমের আওতা ও সক্ষমতা বৃদ্ধি করা।
৫. জরুরি পরিস্থিতিতে আর্তদের চিকিৎসা, উদ্ধার, ত্রাণ বিতরণ ও পূণর্বাসন কাজে সামরিক বাহিনীর সদস্যবৃন্দ কর্তৃক বেসামরিক প্রশাসনকে সব রকম সাহায্য ও সহযোগিতা দান করা।

৬. বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সংস্থা কর্তৃক দুর্যোগ সংক্রান্ত সংকেতসমূহ প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।
৭. সরকারি প্রচেষ্টার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কর্মরত বেসরকারি সংস্থাসমূহ যেমন- অক্সফাম, ডিজাস্টার, ফোরাম, কেয়ার বাংলাদেশ, কারিতাস, প্রশিকা, সিসিডিবি, বিডিপিসি (বাংলাদেশ দুর্যোগ প্রস্তুতি কেন্দ্র) ইত্যাদি সংস্থার উল্লেখযোগ্য অবদান রাখা।
এছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মক্ত বিশ্ববিদ্যালয়।
.
কক্সবাজারের জলবায়ুকে কেমন জলবায়ু বলা হয়?
  1. সমভাবাপন্ন
  2. চরমভাবাপন্ন
  3. মৃদুভাবাপন্ন
  4. নিয়তভাবাপন্ন
ব্যাখ্যা
• জলবায়ু:
- সমুদ্র হতে দূরত্ব জলবায়ুতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। জলভাগের অবস্থান কোনো এলাকার জলবায়ুকে মৃদুভাবাপন্ন করে। যেমন- কক্সবাজার, চট্টগ্রাম, পটুয়াখালী সমুদ্র উপকূলে অবস্থিত হওয়ায় এসব স্থানের জলবায়ু মৃদুভাবাপন্ন।
- সমুদ্রের নিকটবর্তী এলাকায় শীত-গ্রীষ্ম তেমন পার্থক্য না হলেও সমুদ্র উপকূল থেকে দূরের এলাকায় শীত ও গ্রীষ্ম উভয়ই বেশি হয়। এ কারণে সমুদ্র নিকটবর্তী জলবায়ুকে সমভাবাপন্ন ও দূরবর্তী জলবায়ুকে মহাদেশীয় চরমভাবাপন্ন জলবায়ু বলা

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
Upon receiving the devastating news, he fell into utter distress. Here the underlined part is a/an -
  1. Noun phrase
  2. Adverb phrase
  3. Phrase preposition
  4. Adjective phrase.
ব্যাখ্যা
• Noun phrases
- A noun phrase consists of a pronoun or noun and any associated modifiers, including adjectives, adjective phrases, adjective clauses and other nouns in the possessive case.
- অধিকাংশ সময়ই, Noun phrase  মূলত: একটি Noun বা Pronoun এর কাজ করে। 
- এছাড়া, অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun phrase বিভিন্ন ভূমিকা পালন করে ।
- যেমন: 
- Subject হিসেবে। 
- Object of a verb হিসেবে। 
- Object of a preposition হিসেবে। 
- Subject complement হিসেবে। 
- Object complement হিসেবে।

• Upon receiving the devastating news, he fell into utter distress -  এই বাক্যে preposition এর object হিসাবে এটি noun phrase.
১০.
Having returned home, he greeted his mother first. Here the underlined part is a/an -
  1. Noun phrase
  2. Participle phrase
  3. Prepositional phrase
  4. Phrasal verb
ব্যাখ্যা
Having returned home, he greeted his mother first. Here the underlined part is a - Participle phrase.

• যে phrase, participle দিয়ে শুরু হয় এবং noun দিয়ে শেষ হয়, তাকে participle phrase বলে।
- Participle phrase মূলত sentence এ adjective এর মতো কাজ করে।
- Participle Phrase + Comma + Whole Sentence

• প্রশ্নে উল্লেখিত বাক্যটির গঠন - 
- Perfect Participle + Noun (home) + Whole Sentence এবং
- অর্থাৎ, phrase টি participle দিয়ে শুরু এবং noun (home) দিয়ে শেষ। 
- তাই এটি Participle phrase.
১১.
The phrase 'All and sundry' refers to -
  1. unimportant person
  2. every person
  3. in detail
  4. very attentive
ব্যাখ্যা
• All and sundry
English Meaning: every person / everyone.
Bangla Meaning: সকলেই।

Ex. Sentence: I don't want all and sundry knowing about our problems.
Bangla Meaning: আমি চাই না সকলেই আমাদের সমস্যার কথা জানুক।

Source: Live MCQ Lecture.
১২.
He went to Australia to earn more money. Here the underlined phrase is an -
  1. Adjective phrase
  2. Phrase preposition
  3. Adverb phrase
  4. None of these
ব্যাখ্যা
• He went to Australia to earn more money. Here the underlined phrase is an - Adverb phrase.
- Underlined কৃত অংশটুকুর গঠন হচ্ছে - 'to + Verb (base form) + Extension.
- সাধারণত - 'to + Verb (base form) + Extension দিয়ে গঠিত Phrase কে Infinitive Phrase বলে এবং তা সাধারণত Noun/Adverb Phrase এর কাজ করে।

• Adverbial Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয়ে adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারনত বাক্যকে কখন ( when), কোথায় ( where), কেন( why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটি Advrbial phrase.

- প্রদত্ত বাক্যের verb Left কে why দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে পাওয়া যায় 'to earn more money'.
- এখানে Left – Verb এর উদ্দেশ্য বুঝানোর কারণে এটি Adverb Phrase of Purpose হয়েছে।

• অর্থাৎ, প্রশ্নে উল্লেখিত বাক্যটি  Infinitive Phrase + Adverb Phrase উভয়ই।
- যেহেতু প্রশ্নে adverb phrase রয়েছে তাই উত্তর এটিই হবে।
১৩.
This machine imported from China is working well. Here the underlined part is a/an -
  1. Verb phrase
  2. Conjunction phrase
  3. Adjective phrase
  4. Noun phrase
ব্যাখ্যা
• This machine imported from China is working well. Here the underlined part is an Adjective phrase.
- যে phrase গুলো sentence - এ adjective এর মত কাজ করে, অর্থ্যাৎ Noun এর অবস্থা, দোষ-গুণ ইত্যাদি প্রকাশ করে, সেই phrase গুলোকে Adjective Phrase বলে।
-  Noun এর পর যদি কোন clause/Phrase বসে তাহলে সেটি Adjective clause/Phrase হবে।
-  এখানে underlined phrased টি  noun ‘The machine' কে modify করায় এটি Adjective phrase.
১৪.
Traveling around the world has always been her dream. Here the underlined part is a/an -
  1. Participle phrase
  2. Adverb phrase
  3. Gerundial phrase
  4. Verb phrase
ব্যাখ্যা
Traveling around the world has always been her dream. Here the underlined part is a - Gerundial phrase.

• Gerundial Phrase:
- Verb+ing + Extension যদি Noun (Subject/ Object) এর কাজ করে তবে তাকে Gerundial Phrase বলে।
-  Verb+ing – noun এর কাজ করলে সেটা Gerund হয়।
- আর Gerund এর সাথে Object বা Modifier থাকলে Gerundial Phrase হয়।

যেমন:
- Walking in the morning is good for health.
- Helping the poor is a great virtue.
- Stop telling lies.
- Cycling on the hill tracks is not easy.

•  এখানে, 'TTraveling around the world' phrase টি বাক্যের subject বা noun এর কাজ করছে তাই এটি Gerundial Phrase.
১৫.
They have been working on the project since last week. Here 'have been working' is an example of -
  1. Phrasal Verb
  2. Verb Phrase
  3. Adjective phrase
  4. Adverb phrase
ব্যাখ্যা
• They have been working on the project since last week. Here 'have been working' is an example of - Verb Phrase.

Verb Phrase:
- যে phrase - verb এর কাজ করে সেটি Verb Phrase.
-A verb phrase consists of a main verb alone, or a main verb plus any modal and/or auxiliary verbs.
- The main verb always comes last in the verb phrase

• অন্যদিকে,
• Phrasal Verb:
- বাক্যে Verb + preposition/adverb থাকলে সেটা Phrasal Verb হয়।
- যেমন - look down upon, give up, look after.
- তাই এখানে Phrasal Verb (verb + preposition) হচ্ছে phrasal verb.
১৬.
I will dive into that new TV show later tonight. The underlined part is a/an -
  1. Phrasal verb
  2. Phrase preposition
  3. Adverb phrase
  4. Noun phrase
ব্যাখ্যা
• I will dive into that new TV show later tonight. The underlined part is a - Phrasal verb.

• Phrasal Verb:
- বাক্যে Verb + preposition/adverb থাকলে সেটা Phrasal Verb হয়।
- যেমন - look down upon, give up, look after.
- তাই এখানে Phrasal Verb (verb + preposition) (dive +into) হচ্ছে phrasal verb.
১৭.
He loves pizza as much as he loves pasta. Here 'as much as' is a/an -
  1. Conjunctional phrase
  2. Adjective phrase
  3. Prepositional phrase
  4. Phrase preposition
ব্যাখ্যা
♦ Conjunctional phrase:
- A conjunctional phrase conducts the function of the conjunction.
- যখন কোন phrase বা শব্দসমষ্টি একটি বাক্যে ব্যবহৃত হয়ে Conjunction এর কাজ করে তখন তাকে Conjunctional phrase বলে।
- Parts of Speech এর যে Word গুলো দুই বা ততোধিক word, phrase, clause বা sentence কে যুক্ত করে তাকে Conjunction বলে। 
- দুইটি Sentence এর মধ্যে সংযোগ স্থাপনের জন্য Conjunction ব্যবহৃত হয়।
-  as much as, as long as, as soon as, as well as, along with, together with, either-or, neither-nor, not only- but also ইত্যাদি Conjunctional phrase.

• প্রদত্ত বাক্যে 'as much as' Conjunction এর কাজ করেছে বিধায় এটি Conjunctional phrase হয়েছে।
১৮.
A 'Verbal Phrase' can also be referred as a/an -
  1. Group verb
  2. Conjunctional phrase
  3. Adjective phrase
  4. Adverbial phrase
ব্যাখ্যা
♦ Verbal Phrase/Group verb: 
- এক বা একাধিক word একত্রে মিলে যখন একটি verb এর মত কাজ করে তখন তাকে Verbal phrase বলে ।
- এদেরকে Group verb ও বলা হয়ে থাকে। 
- Example: He gave up smoking. 

Source: A passage to the English Language by S.M Zakir Hussain.
১৯.
We ate dinner under the starry sky. Here the underlined part is a/an -
  1. Adjective phrase
  2. Phrase preposition
  3. Verb Phrase
  4. Adverbial Phrase
ব্যাখ্যা
♦ Adverbial Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয়ে adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারণত বাক্যকে কখন ( when), কোথায় ( where), কেন( why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটি Advrbial phrase.

We ate dinner under the starry sky
- এই বাক্যে কোথায় ( where) দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে।
- যেমন: 'কোথায় dinner করেছি' এর উত্তর পাওয়া যায় 'under the starry sky'
- তাই এটি Adverbial Phrase.
২০.
He is at the point of his death. Here the underlined phrase is a/an -
  1. Phrase preposition
  2. Phrasal verb
  3. Prepositional phrase
  4. Verb phrase
ব্যাখ্যা
• Phrase preposition: 
- কয়েকটি word গুচ্ছগতভাবে Preposition এর কাজ করে।
- Phrase preposition এর শুরুতে এবং শেষে preposition থাকে।
- যেমন - in front of, because of, according to ইত্যাদি।

সে অনুসারে, at the point of হচ্ছে Phrase preposition.

• Prepositional Phrase:
- যে Phrase – Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective বা Adverb এর কাজ করে, তাকে Prepositional Phrase বলে।
- এখানে on the left- Phrase-টি The house এর adjective হয়েছে এবং এটি on - Preposition দিয়ে শুরু হয়েছে।
- তাই এটি একটি Prepositional Phrase.
Other examples:
- A man of high intellect often feels lonely. (Prepositional Phrase/ Adjective Phrase)
- He went there with a jolly mind. (Prepositional Phrase/ Adverb Phrase)

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
২১.
The phrase 'Run riot' means -
  1. Behave in a violent and unrestrained way.
  2. To disagree with.
  3. Have too little of something.
  4. Used to express the thorough or radical nature of a process or operation.
ব্যাখ্যা
♦ Run riot
English Meaning: behave in a violent and unrestrained way.
Bangla Meaning: উন্মত্ত এবং লাগামহীন আচরণ

• অন্য অপশন,
- Run low / short
English Meaning: become depleted / have too little of something.
Bangla Meaning: ফুরিয়ে যাওয়া / ঘাটতি

- Run counter to
English Meaning: to be opposed to / to disagree with.
Bangla Meaning: বিরুদ্ধ হওয়া / কারো সাথে মতের অমিল হওয়া

- Root and branch
English Meaning: used to express the thorough or radical nature of a process or operation / completely.
Bangla Meaning: সমূল / আমূল / সম্পূর্ণরূপে

Source: Live MCQ Lecture.
২২.
A team of skilled scientists is conducting groundbreaking research in the field of genetics. Here the underlined part is a/an -
  1. Adjective phrase.
  2. Phrase preposition
  3. Adverb phrase
  4. Noun phrase
ব্যাখ্যা
A team of skilled scientists is conducting groundbreaking research in the field of genetics. Here the underlined part is a - Noun phrase.

• Noun phrases
- A noun phrase consists of a pronoun or noun and any associated modifiers, including adjectives, adjective phrases, adjective clauses and other nouns in the possessive case.
- অধিকাংশ সময়ই, Noun phrase  মূলত: একটি Noun বা Pronoun এর কাজ করে। 
- এছাড়া, অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun phrase বিভিন্ন ভূমিকা পালন করে ।
- যেমন: 
- Subject হিসেবে। 
- Object of a verb হিসেবে। 
- Object of a preposition হিসেবে। 
- Subject complement হিসেবে। 
- Object complement হিসেবে।

A team of skilled scientists is conducting groundbreaking research in the field of genetics. - এই বাক্যে subject হিসাবে এটি noun phrase.