পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
পার্ট-১) ১) গুরুত্বপূর্ণ দেশগুলোর সাধারণ তথ্য এবং ইতিহাস (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, ফ্রান্স, রাশিয়ার, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, কানাডা, অস্ট্রেলিয়ার, দক্ষিণ আফ্রিকা, জাপান) ২) অক্সফাম, অরবিস, TI, ICC, INTERPOL, FBI, CIA, FSB, RAW, Fairfax, মোসাদ, আমান, M16, হামাস, আল শাবাব, আইরিস রিপাবলিকান আর্মি, টুপাক আমারু, হিজবুল্লাহ, ফার্ক, আবু শায়াফ, শাইনিং পাথ, M-23, উলফা, খেমারুজ, পিকেকে, ব্ল্যাক সেপ্টেম্বর, গডস আর্মি, ইসলামিক স্ট্যাট, হুথি বিদ্রোহী, লস্কর - ই তৈইব্যা, জইশ মোহাম্মদ, হিজবুত তাহরীর, JKLF, নকশাল, তানজিম আল জিহাদ, M19. পার্ট-২) নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসনঃ 1) Definition of Values Education and Good Governance; 2) Relation between Values Education and Good Governance; 3) General Perception of Values Education and Good Governance; 4) Importance of Values Education and Good Governance in the life of an individual as a citizen as well as in the making of society and national ideals; পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC পৌরনীতি বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের নাম-
  1. ক) প্রাসাদ
  2. খ) কৃষাণ
  3. গ) বৈশাখী
  4. ঘ) নবান্ন
ব্যাখ্যা

- ভারত যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে ১৫ আগস্ট, ১৯৪৭ সালে।
- ভারত আয়তনে দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র।
- বর্তমানে ভারতের রাজ্য সংখ্যা ২৮ টি।
- ভারতের প্রথম রাজধানী কলকাতা।
- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রশাসনিক ভবন বা মুখ্যমন্ত্রীর কার্যালয়ের নাম নবান্ন।
উৎসঃ পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি ওয়েবসাইট।

.
ম্যাকাওকে পর্তুগাল গণচীনের নিকট ফেরত দেয়-
  1. ক) ১৯৯৭ সালে
  2. খ) ১৯৯৯ সালে
  3. গ) ২০০১ সালে
  4. ঘ) ১৯৯৫ সালে
ব্যাখ্যা

- ম্যাকাও দ্বীপটি পর্তুগালের কলোনি ছিল।
- দ্বীপটি চীন সাগরে অবস্থিত।
- ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর পর্তুগাল গণচীনের নিকট ম্যাকাও ফেরত দেয়।
- এটি বর্তমানে চীনের একটি বিশেষ স্বায়তশাসিত অঞ্চল।
উৎসঃ বিবিসি নিউজ।

.
'ফেয়ার ফ্যাক্স' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) রাশিয়া
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

• ফেয়ারফ্যাক্স হলো যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত গোয়েন্দা সংস্থার নাম।
• যুক্তরাষ্ট্রের আরও কিছু গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার নামঃ
- সিআইএ,
- এফবিআই,
- এনজিএ,
- এনএসএ,
- আইএনআর ইত্যাদি।
উৎসঃ যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।

.
'RAW' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ভারত
  3. গ) জাপান
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা

- Research and Analysis Wing (RAW) ভারতের জাতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা।
- এটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রধান কার্যালয় নয়াদিল্লিতে অবস্থিত।
- RAW প্রতিষ্ঠার পূর্বে Intelligence Bureau (IB) ভারতের আভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় ক্ষেত্রে তৎপরতা চালাতো।
- তবে ১৯৬২ সালের যুদ্ধে চীনের নিকট ভারতের পরাজয়ের দুর্বলতার অনুসন্ধানে ভারত সরকার একটি স্বতন্ত্র ও কার্যকর বৈদেশিক গোয়েন্দা সংস্থা গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে।
- RAW এর প্রথম প্রধান ছিলেন রামেশ্বর নাথ কাউ।
- তিনি ১৯৭৭ পর্যন্ত RAW এর দায়িত্বে ছিলেন।
- চীন ও পাকিস্তানকে মোকাবেলার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা লাভ, দক্ষিণ আফ্রিকায় ANC ক্ষমতা লাভ, আফগানিস্তানে ভারতের উপস্থিতি প্রভৃতি ক্ষেত্রে RAW গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- RAW এর বর্তমান প্রধান সামন্ত গোয়েল ।
উৎসঃ Council on Foreign Relations ওয়েবসাইট।

.
'Ayers Rock' কোথায় অবস্থিত?
  1. ক) দক্ষিণ আফ্রিকা
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা

- 'Ayers Rock' অবস্থিত অস্ট্রেলিয়ায়।
- অস্ট্রেলিয়াকে ক্যাঙ্গারুর দেশ বলা হয়।
- অস্ট্রেলিয়া শব্দের অর্থ এশিয়ার দক্ষিণাঞ্চল।
- অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কোসিয়াস্কো।
উৎসঃ অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট।

.
আন্তর্জাতিক অপরাধ আদালতের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) রোম
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) দ্য হেগ
ব্যাখ্যা

- ১৭ জুলাই ১৯৯৮ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত (International Criminal Court) প্রতিষ্ঠিত হয়।
- ১ জুলাই, ২০০২ সালে এটি কার্যকর হয়।
- বর্তমানে এর সদস্য সংখ্যা ১২৪টি।
- এর সদরদপ্তর অবস্থিত নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে।
উৎসঃ আইসিসির ওয়েবসাইট।

.
ফার্ক ও কলম্বিয়া সরকারের সাথে ঐতিহাসিক শান্তি চুক্তিতে মধ্যস্থতা করে-
  1. ক) কিউবা ও নরওয়ে
  2. খ) ফিনল্যান্ড ও কিউবা
  3. গ) সুইডেন ও নরওয়ে
  4. ঘ) পেরু ও আর্জেন্টিনা
ব্যাখ্যা

- ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হওয়া ফার্ক (রেভ্যুলেশনারী আর্মড ফোর্সেস অব কলম্বিয়া) দীর্ঘ ৫২ বছর ধরে চলা লড়াই বন্ধে ২০১৬ সালের ২৪ নভেম্বর কলম্বিয়া সরকারের সাথে ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পাদন করে।
- এ প্রক্রিয়ায় মধ্যস্থতা করে কিউবা এবং নরওয়ে।
- শান্তি চুক্তি সম্পাদনের জন্যে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়াল সান্তোষ ২০১৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৪ সালে কলম্বিয়ান কমিউনিস্ট পার্টির সামরিক শাখা হিসেবে ফার্ক গঠিত হয়।
- ম্যানুয়েল মারুলেন্দা ফার্কের প্রতিষ্ঠাতা।
- কলম্বিয়া দীর্ঘদিন ধরে চলে আসা ভূমি সমস্যা সহ বৈষম্যের বিরুদ্ধে প্রথম এ লড়াইয়ের সূত্রপাত ঘটে। এক্ষেত্রে কিউবার বিপ্লব ফার্ক গেরিলাদের অনুপ্রেরণা যোগায়।
- এ শান্তি চুক্তিতে ফার্কের পক্ষে টিমোশেনকো বা রদ্রিগো লনোডানো স্বাক্ষর করেন।
উৎসঃ বিবিসি ওয়ার্ল্ড।

.
'ব্লাক ক্যাট' কোন দেশের কমান্ডো বাহিনী?
  1. ক) মিয়ানমার
  2. খ) রাশিয়া
  3. গ) ফিলিস্তিন
  4. ঘ) ভারত
ব্যাখ্যা

- 'ব্লাক ক্যাট' হলো ভারতের কমান্ডো বাহিনী।
- এর মূল নাম National Security Guard (NSG)।
- এটি ভারতের কেন্দ্রীয় সরকারের এমন একটি বিশেষ বাহিনী যা সন্ত্রাসীদের মোকাবেলায় সর্বদা প্রস্তুত এবং প্রতি আক্রমণ পারদর্শী।
উৎসঃ ভারতীয় সরকারি ওয়েবসাইট।

.
'আল-শাবাব' কোন দেশের গেরিলা সংগঠন?
  1. ক) নাইজেরিয়া
  2. খ) লেবানন
  3. গ) সোমালিয়া
  4. ঘ) লাইবেরিয়া
ব্যাখ্যা

- 'আল-শাবাব' এর পুরো নাম হরকাত আল-শাবাব।
- এটি সোমালিয়ার একটি জঙ্গি সংগঠন।
- এ সংগঠনে অনেক বিদেশি যুদ্ধা আছে বলে ধারণা করা হয়।
- এরা সরাসরি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত।
উৎসঃ আল জাজিরা।

১০.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে মোট কয়টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন?
  1. ক) ২৩৮টি
  2. খ) ২৭৫টি
  3. গ) ২৮০টি
  4. ঘ) ২৭০টি
ব্যাখ্যা

- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেকট্রোরাল কলেজ ৫১টি।
- আর ইলেকট্রোরাল ভোটার ৫৩৮টি।
- প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ইলেকট্রোরাল ভোটার প্রয়োজন ২৭০ টি।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার এবং বিবিসি নিউজ।

১১.
ইন্টারপোলের বর্তমান সদস্য সংখ্যা-
  1. ক) ১৯০টি
  2. খ) ১৯২টি
  3. গ) ১৯৪টি
  4. ঘ) ১৯৬টি
ব্যাখ্যা

- Interpol এর পূর্ণরূপ হলো International Criminal Police Organisations।
- এটি ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এটির সদরদপ্তর ছিলো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিও শহরে সদরদপ্তর স্থাপন করা হয়।
- প্রথমে ১৬টি দেশ নিয়ে যাত্রা শুরু করলেও এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি।
- বাংলাদেশ ১৯৭৬ সালে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।
উৎসঃ ইন্টারপোল ওয়েবসাইট।

১২.
নিচের কোন ঘটনাটি আগে ঘটেছিল?
  1. ক) জাতিসংঘের প্রতিষ্ঠা
  2. খ) চীনের সাংস্কৃতিক বিপ্লব
  3. গ) ভারতের স্বাধীনতা
  4. ঘ) রাশিয়ার বলশেভিক বিপ্লব
ব্যাখ্যা

- রাশিয়ার বলশেভিক বিপ্লব সংঘটিত হয় ১৯১৭ সালে।
- চীনের সাংস্কৃতিক বিপ্লব শুরু হয় ১৯৬৬ সালে।
- ভারত স্বাধীনতা লাভ করে ১৯৪৭ সালে।
- জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালে।

১৩.
'গডস আর্মি' কোন দেশের বিপ্লবী গোষ্ঠী?
  1. ক) জাপান
  2. খ) ফিলিপাইন
  3. গ) রাশিয়া
  4. ঘ) মিয়ানমার
ব্যাখ্যা

- গডস আর্মি মিয়ানমারের একটি বিপ্লবী গ্রুপ বা গোষ্ঠী।
- ১৯৯৭ সালে সাউ তুই তুই এটা প্রতিষ্ঠা করেন।
- এই গোষ্ঠীটি মিয়ানমারের কারেন রাজ্যে তাদের কার্যক্রম চালায়‌।
উৎসঃ মিয়ানমারের সরকারি ওয়েবসাইট।

১৪.
জাপানের পার্লামেন্টের নাম-
  1. ক) নেসেট
  2. খ) স্টার্লিং
  3. গ) ডায়েট
  4. ঘ) ডোমা
ব্যাখ্যা

- জাপান এশিয়ার একটি উন্নত দেশ।
- জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়।
- জাপানের আইন সভার নাম ডায়েট।
- জাপানের রাষ্ট্রপ্রধান- সম্রাট।
- জাপানের সরকার প্রধান- প্রধানমন্ত্রী।
- জাপানের বর্তমান সম্রাট নারুহিতো। তিনি জাপানের ১২৬ তম সম্রাট।
উৎসঃ জাপানের সরকারি ওয়েবসাইট।

১৫.
সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি রাষ্ট্র গঠিত হয়?
  1. ক) ১২টি
  2. খ) ১৩টি
  3. গ) ১৫টি
  4. ঘ) ১৬টি
ব্যাখ্যা

- ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৫টি রাষ্ট্র গঠিত হয়।
- USSR (Union of Soviet Socialist Republics) আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয় ১৯৯১ সালের ২১ ডিসেম্বর।
- তখন অখণ্ড ইউরোপের প্রবক্তা মিখাইল গর্বাচেভ পদত্যাগ করেন।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিয়া।

১৬.
হিজবুল্লাহ কোন দেশ ভিত্তিক সংগঠন?
  1. ক) প্যালেস্টাইন
  2. খ) ইয়েমেন
  3. গ) সিরিয়া
  4. ঘ) লেবানন
ব্যাখ্যা

- হিজবুল্লাহ লেবাননের মুসলিম শিয়া সম্প্রদায়ের একটি রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী।
- এটি ১৯৮২ সালে লেবাননে ইসরাইলি আগ্রাসন ও গৃহযুদ্ধের সময় জন্ম লাভ করে।
- হিজবুল্লাহর বর্তমান মহাসচিব শেখ হাসান নসরুল্লাহ।
- ইরান ও সিরিয়া হিজবুল্লাহকে সমর্থন করে।
- আল মানার হিজবুল্লাহ পরিচালিত একটি টিভি চ্যানেল৷
উৎসঃ আল জাজিরা, আল মানার এবং বিবিসি।

১৭.
দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি?
  1. ক) ক্রোনার
  2. খ) পেসো
  3. গ) ক্রুজিরা
  4. ঘ) র‍্যান্ড
ব্যাখ্যা

- দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম র‍্যান্ড।
- ক্রোনা আইসল্যান্ড এবং সুইডেনের মুদ্রার নাম।
- ক্রুজিরো ব্রাজিলের পূর্বতন মুদ্রার নাম, বর্তমান মুদ্রা রিয়াল।
- পেসো হলো আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, উরুগুয়ে ও কিউবার মুদ্রার নাম।
উৎসঃ সংশ্লিষ্ট দেশসমূহের সরকারি ওয়েবসাইট ও ব্রিটানিকা।

১৮.
আটলান্টিক মহাসাগরের রুবেন দ্বীপে অন্তরীণ ছিলেন-
  1. ক) নেপোলিয়ন বোনাপার্ট
  2. খ) নেলসন ম্যান্ডেলা
  3. গ) জর্জ ল্যাডওয়েল টেলর
  4. ঘ) এফডব্লিউডি ক্লার্ক
ব্যাখ্যা

- ১৯৬১ সালে নেলসন ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র শাখা গঠন করেন।
- ১৯৬২ সালে বর্ণবাদী সরকার তাকে গ্রেফতার করে এবং ১৯৬৪ সালে অন্তর্ঘাতসহ নানা অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
- প্রচন্ড প্রতিবাদের মুখে বর্ণবাদী সরকার ১৯৯০ সালে ম্যান্ডেলাকে মুক্তি দিতে বাধ্য হয়।
- দীর্ঘ ২৭ বছর কারাভোগের মধ্যে ১৮ বছর তিনি দক্ষিণ আটলান্টিক মহাসাগরের রুবেন দ্বীপে অন্তরীণ ছিলেন।
- ১৯৯১ সালে ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।
- ১৯৯৪ সালে আফ্রিকায় শান্তিপূর্ণ নির্বাচন হলে জয় লাভ করেন এবং তিনি প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন‌।
উৎসঃ দক্ষিণ আফ্রিকার সরকারি ওয়েবসাইট।

১৯.
ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম-
  1. ক) এয়ারফোর্স ওয়ান
  2. খ) ওভাল অফিস
  3. গ) ১১ নং ডাউন স্ট্রিট
  4. ঘ) এলিসি প্রাসাদ
ব্যাখ্যা

- ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম এলিসি প্রাসাদ।
- ১৮৭৪ সাল থেকে এলিসি প্রাসাদ ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন হিসেবে ব্যবহার শুরু হয়।
- ফ্রান্সের প্রেসিডেন্টের মেয়াদকাল পাঁচ বছর।
উৎসঃ ফ্রান্সের সরকারি ওয়েবসাইট।

২০.
বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে-
  1. ক) ১৯৮০ সালে
  2. খ) ১৯২৩ সালে
  3. গ) ১৯৭২ সালে
  4. ঘ) ১৯৭৬ সালে
ব্যাখ্যা

- Interpol এর পূর্ণরূপ হলো International Criminal Police Organisations।
- এটি ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এটির সদরদপ্তর ছিলো অস্ট্রিয়ার ভিয়েনা শহরে।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিও শহরে সদরদপ্তর স্থাপন করা হয়।
- প্রথমে ১৬টি দেশ নিয়ে যাত্রা শুরু করলেও এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি।
- বাংলাদেশ ১৯৭৬ সালে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।
উৎসঃ ইন্টারপোল ওয়েবসাইট।

২১.
'আবু সায়েফ' গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর?
  1. ক) ফিলিস্তিন
  2. খ) আফগানিস্তান
  3. গ) কম্বোডিয়া
  4. ঘ) ফিলিপাইন
ব্যাখ্যা

- 'আবু সায়েফ' গেরিলা গোষ্ঠী ফিলিপাইনে তৎপর।
- ১৯৯১ সালে প্রতিষ্ঠিত স্বাধীনতাকামী আবু সায়েফ গ্রুপ ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশে তৎপরতা চালাচ্ছে।
- তারা দীর্ঘদিন ধরে মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশে একটি স্বাধীন রাষ্ট্র গড়ার সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
উৎসঃ বিবিসি নিউজ।

২২.
চীনে 'এক দেশ দুই নীতি' চালু থাকবে কত সাল পর্যন্ত?
  1. ক) ১৯৯৭ সাল
  2. খ) ২০৩১ সাল
  3. গ) ২০৩৯ সাল
  4. ঘ) ২০৪৭ সাল
ব্যাখ্যা

- নানকিং চুক্তি স্বাক্ষরিত হয় ১৮৪২ সালে।
- এই চুক্তির মাধ্যমে বৃটিশরা চীন থেকে হংকং দ্বীপ লাভ করে।
- চীনে 'এক দেশ দুই নীতি' চালু হয় ১৯৯৭ সালে এবং এই নীতি চালু থাকবে ২০৪৭ সাল পর্যন্ত।
উৎসঃ চীনের সরকারি ওয়েবসাইট।

২৩.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা-
  1. ক) পিটার বেনেনসন
  2. খ) হেনরি ডুনান্ট
  3. গ) জর্জ জ্যাকসন
  4. ঘ) পিটার ইজেন
ব্যাখ্যা

- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বার্লিনভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা।
- এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা পিটার ইজেন।
- এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।
- বাংলাদেশ প্রথম ২০০১ সালে টিআই এর দুর্নীতি ধারণা সূচক রিপোর্টে অন্তর্ভুক্ত হয় ।
উৎসঃ টিআই ওয়েবসাইট।

২৪.
'Chancellor of Ex-chequer' বলা হয়-
  1. ক) কানাডার অর্থমন্ত্রীকে
  2. খ) যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীকে
  3. গ) ভারতের অর্থমন্ত্রীকে
  4. ঘ) যুক্তরাজ্যের অর্থমন্ত্রীকে
ব্যাখ্যা

- যুক্তরাজ্যের অর্থমন্ত্রীকে 'Chancellor of Ex-chequer' বলা হয়।
- ব্রিটিশ অর্থমন্ত্রীর কার্যালয় ১১নং ডাইনিং স্ট্রিট।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিয়া।

২৫.
'দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো' কোন ধরনের মূল্যবোধ?
  1. ক) সামাজিক মূল্যবোধ
  2. খ) রাজনৈতিক মূল্যবোধ
  3. গ) নৈতিক মূল্যবোধ
  4. ঘ) অর্থনৈতিক মূল্যবোধ
ব্যাখ্যা

• নীতি ও উচিত অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস।
• নৈতিক মূল্যবোধ হচ্ছে সেসব মনোভাব এবং আচারণ যা মানুষ সবসময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তিবোধ করে।
• সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, অন্যায়কে অন্যায় বলা, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং অন্যকে বিরত রাখতে পরামর্শ প্রদান করা, দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ও বিপদ থেকে উদ্ধারে তাকে সাহায্য করা, অসহায় ও ঋণগ্রস্ত মানুষকে ঋণ মুক্ত হতে সাহায্য করাকে নৈতিক মূল্যবোধ বলা যেতে পারে।
• শিশুরা তার পরিবারেই সর্বপ্রথম নৈতিক মূল্যবোধ শিক্ষা পায়।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

২৬.
প্লেটোর যে গ্রন্থে সুশাসনের ধারণা প্রথম পাওয়া যায়-
  1. ক) Symposium
  2. খ) Protagoras
  3. গ) The Republic
  4. ঘ) Euthydemus
ব্যাখ্যা

- সুশাসনের ধারণাটি বহুমাত্রিক।
- সুশাসন অর্থ হচ্ছে নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন।
- সুশাসনের ধারণা প্রথম পাওয়া যায় প্লেটোর 'The Republic' গ্রন্থে।

২৭.
বাংলাদেশের সংবিধানে 'আইনের চোখে সব নাগরিক সমান' উল্লেখ আছে?
  1. ক) ৭ নং অনুচ্ছেদে
  2. খ) ২৭ নং অনুচ্ছেদে
  3. গ) ২৯ নং অনুচ্ছেদে
  4. ঘ) ১৯ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা

• বাংলাদেশের সংবিধানের,
• অনুচ্ছেদ-২৭ঃ আইনের চোখে সব নাগরিক সমান।
• অনুচ্ছেদ-৭ঃ সংবিধানের প্রাধান্য।
• অনুচ্ছেদ-১৯ঃ সুযোগের সমতা
• অনুচ্ছেদ-২৯ঃ সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।

২৮.
কোনটি শ্রমের মর্যাদা নিশ্চিত করতে শিখায়?
  1. ক) সংস্কৃতি
  2. খ) মূল্যবোধ শিক্ষা
  3. গ) সুশাসন
  4. ঘ) নৈতিকতা
ব্যাখ্যা

• মূল্যবোধ শিক্ষা শ্রমের মর্যাদা নিশ্চিত করতে শিখায়।
• শ্রমের মর্যাদা মূল্যবোধের একটি ভিত্তি বা উপাদান।
• মূল্যবোধের অন্যান্য উপাদান বা ভিত্তি গুলো হলোঃ
- নীতি ও ঔচিত্যবোধ,
- ন্যায় বিচার,
- আইনের শাসন,
- শৃঙ্খলাবোধ,
- সচেতনতা ও কর্তব্য,
- সৃজনশীলতা,
- জবাবদিহিতা,
- সহমর্মিতা,
- সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখীতা ইত্যাদি।
উৎসঃ পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি।

২৯.
মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে-
  1. ক) সাংস্কৃতিক অবরোধ রক্ষণ করা
  2. খ) সামাজিক অবক্ষয় রোধ করা
  3. গ) রাজনৈতিক অবক্ষয় রোধ করা
  4. ঘ) অর্থনৈতিক অবক্ষয় রোধ করা
ব্যাখ্যা

• মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা।
• মূল্যবোধ ও মূল্যবোধ শিক্ষার ধারণা মানুষের সামগ্রিক সামাজিক জীবনাচারের সাথে সম্পৃক্ত একটি প্রত্যয়।
• মানুষের সামাজিক আচরণের মূল অংশটি মূল্যবোধ থেকে উৎসারিত।
• তাই মূল্যবোধ শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য মানুষের সামাজিক জীবনাচারের মধ্যেই বিস্তৃত ও গ্রোথিত।

৩০.
"সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়।" সংজ্ঞাটি প্রদান করে-
  1. ক) আইএমএফ
  2. খ) বিশ্বব্যাংক
  3. গ) ইউএনডিপি
  4. ঘ) ম্যাককরনী
ব্যাখ্যা

• বিশ্বব্যাংকের মতে, ''সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়।''
• ম্যাককনীর মতে, ''সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়।''
উৎসঃ বিশ্বব্যাংকের ওয়েবসাইট।

৩১.
সরকার ও জনগণের মধ্যে আয়নার মতো কাজ করে-
  1. ক) বিরোধীদল
  2. খ) রাজনীতি
  3. গ) আইনজীবী
  4. ঘ) মিডিয়া
ব্যাখ্যা

• সরকার ও জনগণের মধ্যে আয়নার মতো কাজ করে মিডিয়া।
• গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া তথা স্বাধীন সংবাদমাধ্যম।
• গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের সকল কার্যক্রম প্রচার করে থাকে মিডিয়া‌।

৩২.
বাংলাদেশের সংবিধানে ন্যায়পাল পদ প্রতিষ্ঠার কথা উল্লেখ আছে?
  1. ক) ৭৫ নং অনুচ্ছেদে
  2. খ) ৭৬ নং অনুচ্ছেদে
  3. গ) ৭৭ নং অনুচ্ছেদে
  4. ঘ) ৭৮ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা

• বাংলাদেশের সংবিধানের,
- অনুচ্ছেদ নং ৭৭ (১) অনুযায়ী সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ প্রতিষ্ঠার জন্য বিধান করিতে পারিবেন।
- ৭৫ নং অনুচ্ছেদে বলা হয়েছে কার্যপ্রণালী-বিধি, কোরাম প্রভৃতি।
- ৭৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে সংসদের স্থায়ী কমিটি সমূহ।
- ৭৮ নং অনুচ্ছেদে বলা হয়েছে সংসদ ও সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।

৩৩.
কোন অধিকার রাষ্ট্র কর্তৃক প্রণয়ন করা যায় না?
  1. ক) ব্যক্তিগত অধিকার
  2. খ) সামাজিক অধিকার
  3. গ) নৈতিক অধিকার
  4. ঘ) গণতান্ত্রিক অধিকার
ব্যাখ্যা

- নৈতিক অধিকার মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে আসে।
- এটি রাষ্ট্র কর্তৃক প্রণয়ন করা হয় না।
- তাই নৈতিক অধিকারের কোনো আইনগত ভিত্তি নেই।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৩৪.
নিচের কোনটি মূল্যবোধের উপাদান নয়?
  1. ক) নাগরিক সচেতনতা
  2. খ) সামাজিক ন্যায়বিচার
  3. গ) কৌশলগত দৃষ্টি
  4. ঘ) নীতি ও ঔচিত্যবোধ
ব্যাখ্যা

• গণতান্ত্রিক সমাজব্যবস্থায় যে উপাদানগুলো মূল্যবোধের ভিত্তি বা উপাদান বলে স্বীকার করা হয় সেগুলো হলোঃ
- নীতি ও ঔচিত্যবোধ,
- সামাজিক ন্যায়বিচার,
- শৃঙ্খলাবোধ,
- সহনশীলতা,
- সহমর্মিতা,
- শ্রমের মর্যাদা,
- আইনের শাসন,
- নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ,
- সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতা,
- সরকার ও রাষ্ট্রের দায়দায়িত্ব ও
- জবাবদিহিতা ইত্যাদি।
• কৌশলগত দৃষ্টি হচ্ছে ইউএনডিপি কর্তৃক সুশাসনের একটি উপাদান।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৩৫.
'সংবাদপত্রের স্বাধীনতা' কোন ধরনের অধিকার?
  1. ক) অর্থনৈতিক
  2. খ) সামাজিক
  3. গ) রাজনৈতিক
  4. ঘ) সাংস্কৃতিক
ব্যাখ্যা

• যে সকল অধিকার নাগরিকের সভ্য জীবনযাপনের জন্য অপরিহার্য তাকেই সামাজিক অধিকার বলে।
• সভ্য জীবনযাপনের জন্য সামাজিক অধিকার অপরিহার্য।
• কেননা সামাজিক অধিকার সমাজজীবনকে বিকশিত করে। সামাজিক অধিকারসমূহ হলোঃ
১. জীবনের অধিকার
২. ব্যক্তি স্বাধীনতার অধিকার
৩. চিন্তা ও মতপ্রকাশের অধিকার
৪. সভা-সমিতির অধিকার
৫. চলাফেরার অধিকার
৬. সংবাদপত্রের স্বাধীনতা
৭. চুক্তি সম্পাদনের অধিকার
৮. আইনের চোখে সমানাধিকার
৯. সম্পত্তির অধিকার
১০. ধর্মের অধিকার
১১. পরিবার গঠনের অধিকার
১২. খ্যাতি বা সম্মান লাভের অধিকার
১৩. শিক্ষার অধিকার
১৪. নিজস্ব সংস্কৃতি ও ভাষার অধিকার ও
১৫. অর্থনৈতিক ও সামাজিক সুবিচার লাভের অধিকার।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৩৬.
গণতন্ত্রে রাষ্ট্রীয় ক্ষমতার উৎস-
  1. ক) প্রধানমন্ত্রী
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) আমলাগণ
  4. ঘ) জনগণ
ব্যাখ্যা

- গণতন্ত্র আধুনিক যুগের সবচেয়ে জনপ্রিয় সরকার।
- গণতন্ত্রে রাষ্ট্রীয় ক্ষমতার উৎস জনগণ।
- গণতন্ত্র দুই প্রকার। যথাঃ একটি প্রত্যক্ষ গণতন্ত্র এবং অপরটি পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র।
- প্রত্যক্ষ গণতন্ত্রে নাগরিকগণ রাষ্ট্রীয় কার্যাবলীতে সরাসরি বা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে থাকে।
- প্রাচীন আমলে গ্রিসে এবং বর্তমানে সুইজারল্যান্ডে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান রয়েছে।

৩৭.
মূল্যবোধ কাদের দ্বারা অনুমোদিত?
  1. ক) সমাজের সকল মানুষের
  2. খ) সাধারণ জনগণের
  3. গ) সমাজের বৃহৎ অংশের
  4. ঘ) শিক্ষিত জনগনের
ব্যাখ্যা

• সামাজিক মূল্যবোধ হচ্ছে শিষ্টাচার, ন্যায়পরায়ণতা, সততা, সহনশীলতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ, সৌজন্যবোধ প্রভৃতি মানবীয় গুণাবলির সমষ্টি।
• মূল্যবোধ সমাজের বৃহৎ অংশ দ্বারা অনুমোদিত।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।