পরীক্ষা আর্কাইভ

সহকারী প্রশাসনিক কর্মকর্তা

পরীক্ষাIBA, DUতারিখ২৭ জুন, ২০২৫সময়50 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর সহকারী প্রশাসনিক কর্মকর্তা মূল প্রশ্ন পত্রের উপর লাইভ পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সহকারী প্রশাসনিক কর্মকর্তা

IBA, DU · ২৭ জুন, ২০২৫ · ৮০ প্রশ্ন

.
ভাষার কয়টি মৌলিক অংশ থাকে?
  1. কোনটিই নয়
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• প্রতিটি ভাষার চারটি মৌলিক অংশ থাকে।
যথা - 
- ধ্বনি (Sound);
- শব্দ (Word);
- বাক্য (sentence);
- অর্থ (meaning)।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোনটি স্বরভক্তির উদাহরণ?
  1. ইস্কুল
  2. আইজ
  3. মাইর
  4. শোলোক
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
শোলোক
উত্তর
সঠিক উত্তর:
শোলোক
ব্যাখ্যা
• মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি (Anaptyxis):
- সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
যেমন:
অ – রত্ন > রতন, ধর্ম > ধরম, স্বপ্ন > স্বপন, হর্ষ > হরষ ইত্যাদি।
ই – প্রীতি > পিরীতি, ক্লিপ > কিলিপ, ফিল্ম > ফিলিম ইত্যাদি।
উ – মুক্তা মুকুতা, তুর্ক » তুরুক, ক্রু » ভুরু ইত্যাদি।
এ – গ্রাম > গেরাম, প্ৰেক > পেরেক, স্রেফ > সেরেফ ইত্যাদি।
ও – শ্লোক » শােলােক, মুরগ > মুরােগ > মােরগ ইত্যাদি।

অন্যদিকে,
আদি স্বরাগম:
ধ্বনি পরিবর্তনের ফলে মূল শব্দের আদিতে স্বরধ্বনির আগমন ঘটাকে আদি স্বরাগম বলে। যেমন -
স্কুল > ইস্কুল,
স্ত্রী > ইস্ত্রী
স্টেশন > ইস্টেশন
স্টিমার > ইস্টিমার ইত্যাদি।

অপিনিহিতি (Apenthesis):
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন,
আজি > আইজ, সাধু > সাউধ, রাখিয়া » রাইখ্যা, বাক্য > বাইক্য, সত্য > সইত্য, চারি > চাইর, মারি > মাইর ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
.
'পশ্বাচার' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. পশ্ব + চার
  2. পশ্চ + আচার
  3. পশু + চার
  4. পশু + আচার
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
পশু + আচার
উত্তর
সঠিক উত্তর:
পশু + আচার
ব্যাখ্যা
• স্বরসন্ধির নিয়ম:
উ-ধ্বনি বা ঊ-ধ্বনির পরে অন্য স্বরধ্বনি থাকলে উ অথবা ঊ-ধ্বনির জায়গায় ব-ফলা হয় এবং পরের স্বরধ্বনির চিহ্ন আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- মনু + অন্তর = মন্বন্তর,
- সু + আগত = স্বাগত,
- পশু + আচার = পশ্বাচার,
- অনু + ঈক্ষা = অন্বীক্ষা,
- তনু + ঈ = তন্বী,
- গুরু + ঈ = গুবী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
অব্যয়ের দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে কোন বাক্যে?
  1. রোগীর তো যায় যায় অবস্থা।
  2. কবিরের মৃত্যুতে সবাই হায় হায় করতে লাগল।
  3. কে কে যাবে দোকানে?
  4. নদী বয়ে চলে ধীরে ধীরে।
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
কবিরের মৃত্যুতে সবাই হায় হায় করতে লাগল।
উত্তর
সঠিক উত্তর:
কবিরের মৃত্যুতে সবাই হায় হায় করতে লাগল।
ব্যাখ্যা
অব্যয় পদের দ্বিরুক্তি: কবিরের মৃত্যুতে সবাই হায় হায় করতে লাগল।

বাংলা ব্যাকরণে অব্যয় এমন শব্দ যা বাক্যে অন্য শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং সাধারণত অপরিবর্তনীয় থাকে। দ্বিরুক্তি বলতে একই শব্দ বা শব্দাংশের পুনরাবৃত্তি বোঝায়, যা অর্থের তীব্রতা বা ভাব প্রকাশে ব্যবহৃত হয়।

অপশন বিশ্লেষণ,
ক) রোগীর তো যায় যায় অবস্থা: এখানে যায় যায় হলো ক্রিয়াপদের দ্বিরুক্তি, কারণ যায় একটি ক্রিয়া। এটি অব্যয় নয়।
খ) কবিরের মৃত্যুতে সবাই হায় হায় করতে লাগল: এখানে হায় হায় হলো অব্যয়ের দ্বিরুক্তি। হায় একটি অনুকরণাত্মক অব্যয় (অনুনাদ বা ধ্বন্যাত্মক অব্যয়), যা দুঃখ বা ক্ষোভ প্রকাশ করে। এটি দুইবার ব্যবহৃত হয়েছে, যা দ্বিরুক্তির উদাহরণ। তাই এটি সঠিক উত্তর।

গ) কে কে যাবে দোকানে?: এখানে কে কে হলো প্রশ্নবাচক সর্বনামের দ্বিরুক্তি। কে একটি সর্বনাম, অব্যয় নয়।
ঘ) নদী বয়ে চলে ধীরে ধীরে: এখানে ধীরে ধীরে হলো ক্রিয়াবিশেষণের (বিশেষণ থেকে গঠিত) দ্বিরুক্তি। ধীরে একটি ক্রিয়াবিশেষণ, অব্যয় নয়।

উপসংহার:
• কবিরের মৃত্যুতে সবাই হায় হায় করতে লাগল বাক্যে - হায় হায় অব্যয়ের দ্বিরুক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ) ও  মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি রূপক কর্মধারয়ের উদাহরণ?
  1. চন্দ্রমুখ
  2. ক্রোধানল
  3. ভ্রমরকৃষ্ণ
  4. অরুণরাঙ্গা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
ক্রোধানল
উত্তর
সঠিক উত্তর:
ক্রোধানল
ব্যাখ্যা
সঠিক উত্তর - খ) ক্রোধানল।

• রূপক কর্মধারয়:
যে কর্মধারয় সমাসে উপমান ও উপমেয়কে অভিন্ন কল্পনা করা হয় এবং উপমান ও উপমেয় বা উপমিত পদে সমাস হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে।

রূপক কর্মধারয় সমাসের উদাহরণ:
- কাল রূপ চক্র = কালচক্র;
- প্রাণ রূপ প্রিয় = প্রাণপ্রিয়;
- বিদ্যা রূপ ধন = বিদ্যাধন;
- ক্রোধ রূপ অনল = ক্রোধানল,
- বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু;
- মন রূপ মাঝি = মনমাঝি;
- সংসার রূপ সমুদ্র = সংসার সমুদ্র।

অন্যদিকে:
• উপমিত কর্মধারয়:
যাকে তুলনা করা হয়, তা উপমেয়। কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয়। এগুলােকে উপমিত কর্মধারয় সমাস বলে।
যেমন:
- নয়ন পদ্মের ন্যায় = নয়নপদ্ম;
- আঁখি পদ্মের ন্যায় = পদ্মআঁখি;
- পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ; 
- মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ।

উপমান কর্মধারয়: 
উপমান অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ কস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান। উপমান ও উপমেয়ের একটি সাধারণ ধর্ম থাকবে।
যেমন:
ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ - ভ্রমরকৃষ্ণকেশ।
এখানে ভ্রমর উপমান এবং কেশ উপমেয়। কৃষ্ণত্ব হলো সাধারণ ধর্ম।
আবার,
তুষারের ন্যায় শুভ্র - তুষারশুভ্র,
অরুণের ন্যায় রাঙা - অরুণরাঙা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); বাংলা প্রথম পত্র, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
কোনটি তৎপুরুষ সমাস?
  1. কাড়াকাড়ি
  2. প্রণাম
  3. বিদ্যাহীন
  4. উপগ্রহ
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
বিদ্যাহীন
উত্তর
সঠিক উত্তর:
বিদ্যাহীন
ব্যাখ্যা
তৃতীয়া তৎপুরুষ সমাস:
- পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে।
- যথা:
- মন  দিয়ে গড়া = মনগড়া,
- শ্রম দ্বারা লব্ধ = শ্রমলব্ধ,
- মধু দিয়ে মাখা= মধুমাখা ৷

- ঊন, হীন, শূন্য প্রভৃতি শব্দ উত্তরপদ হলেও তৃতীয়া তৎপুরুষ সমাস হয়।
- যথা:
- এক দ্বারা ঊন = একোন,
- বিদ্যা দ্বারা হীন = বিদ্যাহীন,
- জ্ঞান দ্বারা শূন্য = জ্ঞানশূন্য,
- পাঁচ দ্বারা কম = পাঁচ কম।

অন্যদিকে,
কাড়াকাড়ি - কাড়িতে কাড়িতে যে লড়াই; ব্যতিহার বহুব্রীহি সমাস।
- গ্রহের তুল্য = উপগ্রহ - অব্যয়ীভাব সমাস।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
নিচের কোন শব্দে 'উৎকৃষ্ট' অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে?
  1. সুজন
  2. সাজিরা
  3. সরাজ
  4. সুখবর
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
সাজিরা
উত্তর
সঠিক উত্তর:
সাজিরা
ব্যাখ্যা
- 'সাজিরা' শব্দের 'সা' - বাংলা উপসর্গ।
- 'সাজিরা' শব্দের 'সা' উৎকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে।

• উত্তম অর্থে ব্যবহৃত উপসর্গজাত শব্দ:
- সুনজর,
- সুখবর,
- সুনাম,
- সুজন;
- সুকাজ।

আবার,
'সরাজ' শব্দের 'স' সহিত অর্থে ব্যবহৃত হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
কোনটি সংস্কৃত ধাতু দ্বারা গঠিত শব্দ?
  1. স্থান
  2. কেনা
  3. বাঁধা
  4. ঘষা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
স্থান
উত্তর
সঠিক উত্তর:
স্থান
ব্যাখ্যা
সঠিক উত্তর - ক) স্থান।

ব্যাখ্যা:
• স্থান - এটি সংস্কৃত 'স্থা' ধাতু থেকে গঠিত শব্দ।
• সংস্কৃত ধাতু: √স্থা (দাঁড়ানো, থাকা অর্থে)।
• স্থা + অন = স্থান।

অন্য বিকল্পগুলো:

খ) কেনা - বাংলা ধাতু 'কিন্' থেকে গঠিত;
গ) বাঁধা - বাংলা ধাতু 'বাঁধ্' থেকে গঠিত;
ঘ) ঘষা - বাংলা ধাতু 'ঘষ্' থেকে গঠিত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'অমর‍্যবতী' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. কলাবতী
  2. মরাবতী
  3. নরক
  4. মায়াবতী
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
নরক
উত্তর
সঠিক উত্তর:
নরক
ব্যাখ্যা
• 'অমরাবতী' শব্দের অর্থ হলো দেবতাদের বাসস্থান, অর্থাৎ স্বর্গ বা সুরলোক।
অর্থ্যাৎ,
'অমরাবতী' এর বিপরীত অর্থ হবে 'নরক'।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত। 
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয়। 
'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত। 
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত। 
'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয়। 
'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত। 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ-বিনয়। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১০.
'কুলকাঠের আগুন' বাগধারাটির অর্থ কী?
  1. অসম্ভব বস্তু
  2. তীব্র জ্বালা
  3. অসাবধান
  4. সামান্য
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
তীব্র জ্বালা
উত্তর
সঠিক উত্তর:
তীব্র জ্বালা
ব্যাখ্যা
• 'কুল কাঠের আগুন' বাগধারাটির সঠিক অর্থ- 'তীব্র জ্বালা'।
বাক্য গঠন: তোমার কথার খোঁচায় আমার সারা দেহে কুল কাঠের আগুন জ্বলছে। 

অন্যদিকে,
- 'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য ।
- 'কাছা ঢিলা' বাগধারাটির অর্থ - অসাবধান।
- 'বাঘের দুধ' বাগধারাটির অর্থ - 'অসম্ভব বস্তু'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
১১.
"আমরা সবাই রাজা" গানটি সংকলন করা হয়েছে কোথা থেকে?
  1. রাজা নাটক
  2. নটিরপূজা নাটক
  3. রক্তকরবী নাটক
  4. সবাই রাজা নাটক
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
রাজা নাটক
উত্তর
সঠিক উত্তর:
রাজা নাটক
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথের অতি পরিচিত একটি গান ‘আমরা সবাই রাজা’।
- ১৩১৭ সালে রচিত ‘রাজা’ নাটকে গানটি ব্যবহৃত হয়। পরবর্তী কালে ‘রাজা’র সংক্ষিপ্ত সংস্করণ ‘অরূপরতন’ নাটকেও গানটি রেখে দেন রবীন্দ্রনাথ।
- এই গানটিতে যেন রবীন্দ্রনাথ রাজত্ব বা ‘রুল’ নিয়ে তাঁর আদর্শগুলি সূত্রাকারে লিপিবদ্ধ করে গিয়েছেন। 

"আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে-
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
আমরা যা খুশি তাই করি, তবু তাঁর খুশিতেই চরি,
আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে-
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?"

অর্থাৎ, রাজ্যে বৈষম্য নেই, রয়েছে সমানাধিকার ও স্বাধীনতা। এই রাজার সঙ্গে আমাদের সম্পর্কটি ত্রাসেরও নয়, দাসত্বেরও নয়। পশ্চিমি চিন্তায় ‘দাসত্ব’ ও ‘স্বাধীনতা’র আইডিয়া দুটি বৈপরীত্যের সূত্রে পরস্পরের সঙ্গে বাঁধা। তাদের দুই মেরুতে রেখে পশ্চিমি রাজনৈতিক চিন্তা এগিয়েছে। এই গানেও তা-ই। আমরা রাজার দাস নই, তাঁর শাসন ভিত্তি ত্রাস নয়, এই কথাটা বলে স্বাধীনতার একটি পরিচিত তত্ত্বেরই আভাস দিলেন রবীন্দ্রনাথ।

সূত্র:
১. রবীন্দ্রনাথের ‘রাজা’ নাটকের রাজনৈতিক দর্শন, (অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়) [সাপ্তাহিক একতা'য় প্রকাশিত]
২. কেন আমরা সবাই রাজা (দীপেশ চক্রবর্তী), [আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত]
১২.
"পুতুলনাচের ইতিকথা" গ্রন্থের রচয়িতা কে?
  1. মানিক বন্দ্যোপাধ্যায়
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. সুনীল গঙ্গোপাধ্যায়
  4. সমরেশ মজুমদার
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
মানিক বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
• মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস- 'পুতুলনাচের ইতিকথা'।
---------------------------
• পুতুলনাচের ইতিকথা:
- উপন্যাসটি ১৯৩৬ সালে প্রকাশিত হয়।
-  মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন: 'সাহিত্যিকেরও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন।' 'পুতুলনাচের ইতিকথা'য় সেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ আছে।
- ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের অন্তর্গত টানাপোড়েন ও অস্তিত্ব সংকট শশী চরিত্রের মধ্য দিয়ে প্রকাশিত।
- 'পুতুলনাচের ইতিকথা'য় পুতুল বলতে এই মানুষগুলোকেই বোঝানো হয়েছে, যারা চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাঁড়াতে পারে না; পুতুলের মতো অন্যের অল্প ধাক্কাতেই চালিত হয়।
- উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: হারু ঘোষ, শশী, কুসুম ইত্যাদি।
---------------------------- 
• মানিক বন্দ্যোপাধ্যায়: 
- ১৯০৮ সালে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে তিনি জন্মগ্রহণ করেন। 
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।
- পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের গ্রাজুয়েট।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার, ‘মানিক’ তাঁর ডাকনাম।


- মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন ত্রিশোত্তর বাংলা কথাসাহিত্যের একজন শক্তিমান লেখক।
- স্নাতক শ্রেণিতে অধ্যয়নের সময় বিচিত্রা পত্রিকায় তাঁর প্রথম গল্প 'অতসী মামী' (১৯২৮) প্রকাশিত হলে পাঠক মহলে আলোড়নের সৃষ্টি হয়।
- সাহিত্যের মাধ্যমে মার্ক্সের শ্রেণিসংগ্রামতত্ত্বের বিশ্লেষণ এবং মানুষের মনোরহস্যের জটিলতা উন্মোচনে তিনি ছিলেন একজন দক্ষশিল্পী।
- 'পদ্মানদীর মাঝি' ও 'পুতুলনাচের ইতিকথা' উপন্যাস দুটি তাঁর বিখ্যাত রচনা। এ দুটির মাধ্যমেই তিনি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন। পদ্মানদীর মাঝি চলচ্চিত্রায়ণ হয়েছে।
- তিনি ১৯৫৬ খ্রিস্টাব্দের ৩ ডিসেম্বর কলকাতায় মারা যান।
 
• তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলো: 
- জননী, 
- দিবারাত্রির কাব্য, 
- পদ্মানদীর মাঝি, 
- পুতুলনাচের ইতিকথা, 
- শহরতলী, 
- চিহ্ন, 
- চতুষ্কোণ, 
- সার্বজনীন, 
- আরোগ্য প্রভৃতি।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৩.
ব্যাকরণের মূল ভিত্তি কী?
  1. ভাব
  2. ভাষা
  3. ধ্বনি
  4. বাক্য
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
ভাষা
উত্তর
সঠিক উত্তর:
ভাষা
ব্যাখ্যা
• ব্যাকরণের মূল ভিত্তি হলো ভাষা। ব্যাকরণ হচ্ছে ভাষার নিয়ম-কানুন ও শৃঙ্খলার বিজ্ঞান।

কারণসমূহ:
- ব্যাকরণ ভাষার গঠন, প্রকৃতি ও ব্যবহারের নিয়ম নির্ধারণ করে।
- ভাষাকে শুদ্ধভাবে লিখতে, পড়তে ও বলতে ব্যাকরণের সাহায্য নেওয়া হয়।
- ব্যাকরণ ভাষার বিভিন্ন উপাদান (ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি) নিয়ে আলোচনা করে।
- ভাষা ছাড়া ব্যাকরণের কোনো অস্তিত্ব নেই।

ব্যাকরণের সংজ্ঞা:
যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের গঠনপ্রকৃতি ও ব্যবহারবিধি সুনির্দিষ্ট নিয়মের দ্বারা আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে।

অন্য অপশনগুলো (ভাব, ধ্বনি, বাক্য) ব্যাকরণের বিভিন্ন অংশ বা উপাদান হলেও মূল ভিত্তি নয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); বাংলা প্রথম পত্র, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৪.
নিচের কোনটি ভুল শব্দ?
  1. অঙ্গন
  2. শশী
  3. সূক্ষ্ম
  4. ব্রক্ষ
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
ব্রক্ষ
উত্তর
সঠিক উত্তর:
ব্রক্ষ
ব্যাখ্যা
'ব্রক্ষ' শব্দটি ভুল। সঠিক বানান হলো: ব্রহ্ম (ব্‌ + র + হ্‌ + ম্)।

অন্য অপশনগুলো সঠিক।
যেমন - 
ক) অঙ্গন - সঠিক বানান (উঠান/প্রাঙ্গণ অর্থে);
খ) শশী - সঠিক বানান (চাঁদ অর্থে);
গ) সূক্ষ্ম - সঠিক বানান (সূক্ষ্ম = মিহি/ক্ষুদ্র অর্থে)।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৫.
সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
  1. ধ্বনিতত্ত্বে
  2. রূপতত্ত্বে
  3. বাক্যতত্ত্বে
  4. বর্ণতত্ত্বে
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
রূপতত্ত্বে
উত্তর
সঠিক উত্তর:
রূপতত্ত্বে
ব্যাখ্যা
• 'সমাস' ব্যাকরণের রূপতত্ত্বের আলোচ্য বিষয়।

• রূপতত্ত্ব:

এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়, ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একককে বলা হয় রূপমূল (morpheme)। রূপমূল গঠন করে শব্দ। সেই জন্য শব্দতত্ত্বকে রূপতত্ত্ব (Morphology) বলা হয়।

• ব্যাকরণের এ অংশে শব্দ ও পদের ব্যুৎপত্তি-গঠন নিয়ে আলোচনা করা হয়।
যেমন-  
- বচন,
- লিঙ্গ,
- উপসর্গ,
- প্রত্যয়,
- বিভক্তি,
- সমাস,
- ধাতুরূপ,
- কাল (সময়) ইত্যাদি বিষয় এ অংশে আলোচিত হয়।
 
উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
কোনটি পদাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
  1. সাথে সাথে
  2. দিনরাত্রি
  3. রাতারাতি
  4. শুনশান
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
সাথে সাথে
উত্তর
সঠিক উত্তর:
সাথে সাথে
ব্যাখ্যা
• সাথে সাথে - এখানে 'সাথে' পদটির সম্পূর্ণ পুনরাবৃত্তি হয়েছে। এটি পদাত্মক দ্বিরুক্তির উদাহরণ।
 
• দ্বিরুক্তি তিন প্রকার।
যথা:
⇒ শব্দের দ্বিরুক্তি,
⇒ পদের দ্বিরুক্তি,
⇒ অনুকার দ্বিরুক্তি।

• পদাত্মক দ্বিরুক্তি:
বিভক্তিযুক্ত পদ পর পর দুবার ব্যবহৃত হলে তাকে পদাত্মক দ্বিরুক্তি বলে। পদাত্মক দ্বিরুক্তি দুইভাবে হতে পার:
১. যথাদ্বিরুক্তি,
২. যুগ্মরীতি বা অনুচর-দ্বিরুক্তি।

• পদাত্মক দ্বিরুক্তি:
যেমন:
- ভয়ে ভয়ে, হাটে হাটে, জনে জনে, হাতে হাতে, সাথে সাথে। 

অন্যদিকে,
- দিনরাত্রি - দ্বন্দ্ব সমাসের উদাহরণ।
- রাতারাতি, শুনশান - অনুকার/ধন্যাত্মক দ্বিরুক্তি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১৭.
"ডাক্তার ডাক" বাক্যটিতে "ডাক্তার" কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্মে শূন্য
  2. করণে শূন্য
  3. কর্মে সপ্তমী
  4. করণে সপ্তমী
  5. করণে প্রথমা
সঠিক উত্তর:
কর্মে শূন্য
উত্তর
সঠিক উত্তর:
কর্মে শূন্য
ব্যাখ্যা
• কর্মকারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।

• 'ডাক্তার ডাক' - এই বাক্যে 'ডাক্তার' কর্মকারকে শূন্য বিভক্তি। 
কারণ,
- বাক্যটিতে “ডাক্তার” শব্দটিকে আশ্রয় করেই কর্তার কাজ। তাই এটি কর্মকারকের উদাহরণ।
- প্রথমা বা শূন্য বা অ বিভক্তি যুক্ত হয়েছে।

কর্ম কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ: 
- ১মা বা শূন্য বিভক্তি: ডাক্তার ডাক, বই এনো, বাঘে মানুষ খায়। 
- ২য়া বিভক্তি: ডাক্তারকে ডাক, তাকে বল।
- ৬ষ্ঠী বিভক্তি: তার দেখা পাইনি।
- ৭মী বিভক্তি: ‘জিজ্ঞাসিব জনে জনে’।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ,  বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৮.
"আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইল" বাক্যটিতে কোন ধরনের দোষ আছে?
  1. বাহুল্য দোষ
  2. উপমার ভুল প্রয়োগ
  3. বাগধারার দোষ
  4. গুরুচণ্ডালী দোষ
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
উপমার ভুল প্রয়োগ
উত্তর
সঠিক উত্তর:
উপমার ভুল প্রয়োগ
ব্যাখ্যা
উপমার ভুল প্রয়ােগ:
- উপমা ভাষাবিশেষের সম্পদ। বিশেষ অর্থে প্রসঙ্গ অনুযায়ী এসব উপমা প্রয়ােগ করা হয়ে থাকে।
- সঠিকভাবে এসব উপমা ব্যবহার না করলে বাক্য তার যােগ্যতা হারায়।

যেমন:
- আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হল।
- এখানে উপমার ভুল প্রয়ােগ ঘটেছে, কারণ বীজ মন্দিরে বপন করা হয় না, বপন করা হয় ক্ষেতে। 
- বাক্যটি হবে 'আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উপ্ত হল।'

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
"চশমা" কোন ভাষার শব্দ?
  1. ফারসি
  2. আরবী
  3. ফরাসী
  4. পর্তুগিজ
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
চশমা (বিশেষ্য): 
- ফারসি ভাষা থেকে আগত শব্দ। 
অর্থ:
- ক্ষীণ দৃষ্টিশক্তি সংশোধনের উদ্দেশ্যে নাকের ওপর ধারণীয় ফ্রেমে আটা কাচ বা প্লাস্টিকের পরকলা যুক্ত সরঞ্জাম,
- উপনেত্র।

আরো কিছু ফারসি শব্দ - 
- খোদা, নামাজ, রোজা, চশমা, তোশক, দোকান, কারখানা, আমদানি, জানোয়ার।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২০.
"কখন আসা হলো?"- এটি কোন বাচ্যের উদাহরণ?
  1. কর্তা বাচ্য
  2. কর্ম বাচ্য
  3. ভাব বাচ্য
  4. করণ বাচ্য
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
ভাব বাচ্য
উত্তর
সঠিক উত্তর:
ভাব বাচ্য
ব্যাখ্যা
• কখন আসা হলো? - ভাববাচ্যের উদাহরণ।

• ভাববাচ্য:
- যে বাক্যের ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে ভাববাচ্য বলে।
যেমন:
- কোথা থেকে আসা হলো।
- কখন আসা হলো?
- একটু বাইরে বেড়িয়ে আসা যাক।

• কখনো কখনো ভাববাচ্যে কর্তা উহ্য থাকে, কর্ম দ্বারাই ভাববাচ্য গঠিত হয়।
যেমন-
- এ পথে চলা যায় না।
- এবার ট্রেনে ওঠা যাক।

অন্যদিকে,
কর্তাবাচ্য:
- যে বাক্যের ক্রিয়া কর্তাকে অনুসরণ করে, তাকে কর্তাবাচ্য বলে।
- এক্ষেত্রে ক্রিয়ার রূপটি কর্তার পক্ষ অনুযায়ী হয়।
যেমন:
- আমি আগামীকাল বাড়ি ফিরব।
- শরতে শিউলি ফোটে।
- ঝরণা ছবি আঁকে।

কর্মবাচ্য:
যে বাক্যের ক্রিয়া কর্মকে অনুসরণ করে, তাকে কর্মবাচ্য বলে।
যেমন:
- পুলিশ কর্তৃক ডাকাত ধৃত হয়েছে।
- চিঠিটা পড়া হয়েছে।

কর্মকর্তৃবাচ্য:
যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় বাক্য গঠন করে, তাকে কর্মকর্তৃবাচ্যের বাক্য বলে।
যেমন:
বিষয়টি ভালো শোনায় না।
বাঁশি বাজে এ মধুর লগনে।
সুতি কাপড় অনেক দিন টেকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ)।
২১.
Questions 21 to 25: Choose the appropriate word to fill in the gap in the following sentences.
Computer-Generated Imagery (CGI) in movies no longer shocks movie-goers because these effects have now become _____ across many films.
  1. commonplace
  2. insular
  3. proverbial
  4. expensive
  5. regulated
সঠিক উত্তর:
commonplace
উত্তর
সঠিক উত্তর:
commonplace
ব্যাখ্যা
• Complete sentence: Computer-Generated Imagery (CGI) in movies no longer shocks movie-goers because these effects have now become commonplace across many films.
- Bangla meaning: সিনেমায় কম্পিউটার-জেনারেটেড ইমেজারি (CGI) আর সিনেমাপ্রেমীদের হতবাক করে না কারণ এই প্রভাবগুলি এখন অনেক সিনেমাতেই গতানুগতিক হয়ে উঠেছে।

• Given options:
ক) commonplace (adjective, noun) - গতানুগতিক; বৈশিষ্ট্যহীন; গতানুগতিক মন্তব্য, ঘটনা ইত্যাদি।

খ) insular (adjective) - দ্বীপবাসী সম্বন্ধী বা দ্বীপবাসীসদৃশ। (বিশেষত) সংকীর্ণচিত্ত।

গ) proverbial (adjective) - প্রবাদবিষয়ক কিংবা প্রবাদের দ্বারা প্রকাশিত; প্রবাদ; প্রবাদতুল্য; লোকপ্রসিদ্ধ।

ঘ) expensive (adjective) - প্রসারণশীল; বিস্তারণসাধ্য। (ব্যক্তি, কথা ইত্যাদি প্রসঙ্গে) উচ্ছল; উচ্ছলিত; উচ্ছলতাপূর্ণ।

ঙ) regulated (adjective) - নিয়ন্ত্রিত; বিধিবদ্ধ; নিয়ম অনুসারে চালিত।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- ক) commonplace.
- কারণ 'commonplace' শব্দটি সাধারণ বা ঘন ঘন দেখা যায়, যা CGI প্রভাব এখন ব্যাপক এবং আর অবাক করার মতো নয় এমন প্রেক্ষাপটের সাথে খাপ খায়।
- অর্থাৎ, CGI এখন স্বাভাবিক।
- তাই এখানে "commonplace" শব্দটি বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হবে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২২.
In his earlier writings, the sufferings of the working class played a/an _____ role in the stories.
  1. amicable
  2. baroque
  3. confusing
  4. pivotal
  5. elated
সঠিক উত্তর:
pivotal
উত্তর
সঠিক উত্তর:
pivotal
ব্যাখ্যা
• Complete sentence: In his earlier writings, the sufferings of the working class played a pivotal role in the stories.
- Bangla meaning: তার আগের লেখাগুলিতে, শ্রমিক শ্রেণীর দুর্দশা গল্পগুলিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

• Given options:
ক) amicable (adjective) - শান্তিপ্রবণ; শান্তিপূর্ণ; বন্ধুত্বপূর্ণ বা শান্তিপূর্ণভাবে সাধিত।

খ) baroque (adjective, noun)
(১) সপ্তদশ ও অষ্টাদশ শতকের ইউরোপে (বিশেষত স্থাপত্যে) অলংকারবহুল কিন্তু অতিরঞ্জনমূলক শিল্পরীতি; বারোক।
(২) জটিল ও পুঙ্খানুপুঙ্খ বর্ণনাসমৃদ্ধ।

গ) confusing (adjective) - বিভ্রান্তিকর; গোলমেলে।

ঘ) pivotal (adjective) - আবর্তন কীলকসংক্রান্ত বা সদৃশ; (লাক্ষণিক) কেন্দ্রীয়; নিরতিশয় গুরুত্বপূর্ণ।

ঙ) elated (adjective) - পরমোল্লসিত; অনুপ্রাণিত।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- ঘ) pivotal.
- কারণ, 'pivotal' দ্বারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা কেন্দ্রীয়ভাবে তাৎপর্যপূর্ণ বোঝায়, যা লেখকের পূর্ববর্তী লেখাগুলিতে শ্রমিক শ্রেণীর দুর্ভোগ একটি মূল উপাদান ছিল এমন প্রেক্ষাপটের সাথে খাপ খায়।
- তাই শ্রমিক শ্রেণীর sufferings (দুর্ভোগ) বোঝাতে 'pivotal' সবচেয়ে উপযুক্ত শব্দ।
 
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৩.
Christian Bale is considered a truly _______ actor due to his remarkable ability to undergo physical changes for various roles.
  1. translucent
  2. intractable
  3. metamorphosis
  4. protean
  5. effete
সঠিক উত্তর:
protean
উত্তর
সঠিক উত্তর:
protean
ব্যাখ্যা
• Complete sentence: Christian Bale is considered a truly protean actor due to his remarkable ability to undergo physical changes for various roles.
- Bangla meaning: বিভিন্ন চরিত্রে শারীরিক পরিবর্তন আনার অসাধারণ ক্ষমতার কারণে ক্রিশ্চিয়ান বেলকে একজন সত্যিকারের বিচিত্ররূপী অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়।

• Given options:
ক) translucent (adjective) - আলোকপ্রবাহী কিন্তু অস্বচ্ছ। পরিষ্কার, আধা-স্বচ্ছ।

খ) intractable (adjective) - সহজে নিয়ন্ত্রণ বা বশ করা যায় না এমন; দুরন্ত; দুর্দান্ত; দুঃশাসন; দুর্দম; দুর্ধর্ষ।
 
গ) metamorphosis (noun) - রূপান্তর; আকারের বা চরিত্রের পরিবর্তন।
- (এটি একটি noun, কিন্তু এখানে adjective প্রয়োজন)।

ঘ) protean (adjective) - বিচিত্ররূপী; বিচিত্রক্ষম; নিয়তপরিবর্তনশীল।

ঙ) effete (adjective) - জীর্ণ; ক্ষীণ; দুর্বল।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- ঘ) protean.
- কারণ, 'protean' মানে অত্যন্ত বহুমুখী বা অভিযোজিত, বিশেষ করে বিভিন্ন রূপ বা ভূমিকা গ্রহণের ক্ষেত্রে।
- এটি ক্রিশ্চিয়ান বেলের রূপান্তরকারী বহুমুখীতাকে বর্ণনা করার জন্য সবচেয়ে উপযুক্ত শব্দ।
 
Note: The term "protean" derives from Proteus, a Greek sea god who could change his shape at will.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৪.
Given the considerable family wealth he inherited, nobody ever thought he would become the _____ person that he is today.
  1. brilliant
  2. astute
  3. impecunious
  4. prolific
  5. laconic
সঠিক উত্তর:
impecunious
উত্তর
সঠিক উত্তর:
impecunious
ব্যাখ্যা
• Complete sentence: Given the considerable family wealth he inherited, nobody ever thought he would become the impecunious person that he is today.
- Bangla meaning: উত্তরাধিকারসূত্রে পাওয়া বিপুল পারিবারিক সম্পদের কারণে, কেউ কখনও ভাবেনি যে তিনি আজকের মতো নি:সম্বল ব্যক্তি হয়ে উঠবেন।
 
• Given options:
ক) brilliant (adjective) - অতি উজ্জ্বল; দীপ্তিময়; চমৎকার; অতি উৎকৃষ্ট; সুদক্ষ; অতিশয় চতুর; মেধাবী; প্রতিভাবান।

খ) astute (adjective) - প্রাধান্য বা সুবিধা অর্জনের ব্যাপারে তীক্ষ্ণদৃষ্টি। বিচক্ষণ; চতুর।

গ) impecunious (adjective) - (আনুষ্ঠানিক) নি:সম্বল; কপর্দকশূন্য।

ঘ) prolific (adjective) - (আনুষ্ঠানিক) প্রচুর পরিমাণে উৎপাদনশীল; অতিপ্রজ।

ঙ) laconic (adjective) - অল্পকথায় প্রকাশিত।
 
• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- ঘ) protean.
- কারণ, 'impecunious' মানে নি:সম্বল; কপর্দকশূন্য যা পূর্বে উল্লিখিত "যথেষ্ট পারিবারিক সম্পদের" সম্পূর্ণ বিপরীত।
- এটি একটি irony তৈরি করে যে উত্তরাধিকারসূত্রে সম্পদ পাওয়া সত্ত্বেও, তিনি এখন আর্থিকভাবে সংগ্রাম করছেন।
- বাক্যটি অতীতের সম্পদ এবং বর্তমান অবস্থার মধ্যে একটি বৈসাদৃশ্য স্থাপন করে যা nobody ever thought এর সাথে খাপ খায়।
- তাই বাক্যটির অর্থ পরিপূর্ণ করতে 'impecunious' সবচেয়ে উপযুক্ত শব্দ।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৫.
The company's logo is so _____ that people anywhere in the world can recognize it in an instant.
  1. minimal
  2. clandestine
  3. ornamental
  4. disparate
  5. ubiquitous
সঠিক উত্তর:
ubiquitous
উত্তর
সঠিক উত্তর:
ubiquitous
ব্যাখ্যা
• Complete sentence: The company's logo is so ubiquitous that people anywhere in the world can recognize it in an instant.
- Bangla meaning: কোম্পানির লোগো এতটাই সর্বব্যাপী যে বিশ্বের যেকোনো স্থানের মানুষ তাৎক্ষণিকভাবে চিনতে পারে।

• Given options:
ক) minimal (adjective) - ন্যূনতম যৎসামান্য; অল্পতম।

খ) clandestine (adjective) - গোপন; গুপ্ত।

গ) ornamental (adjective) - শোভাময়; শোভাবর্ধক; শোভাস্বরূপ।

ঘ) disparate (adjective) - অসদৃশ; অসম; গুণ বা পরিমাণে তুলনীয় নয় এমন; (দুটি বস্তু সম্বন্ধে) পরস্পরের মধ্যে তুলনাহীনভাবে পৃথক।

ঙ) ubiquitous (adjective) -  (আনুষ্ঠানিক) একই সময়ে সর্বত্র বা বিভিন্ন স্থানে উপস্থিত; সর্বব্যাপী।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- ঙ) ubiquitous.
- কারণ, 'ubiquitous' অর্থ সর্বত্র উপস্থিত বা সর্বজনীনভাবে স্বীকৃত, যা বিশ্বব্যাপী তাৎক্ষণিকভাবে শনাক্তযোগ্য লোগোর প্রেক্ষাপটের সাথে পুরোপুরি খাপ খায়।
- "বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ এটিকে চিনতে পারে" এর জন্য সর্বব্যাপী শব্দটির প্রয়োজন, যা সর্বব্যাপীতা এবং সর্বজনীন পরিচিতি বোঝায়।
- তাই বাক্যটির অর্থ পরিপূর্ণ করতে 'ubiquitous' সবচেয়ে উপযুক্ত শব্দ।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৬.
Questions 26 to 30: Identify the erroneous part. If there is no error, choose option E.
Than he smiled softly, turned away, and left the room.
  1. Than
  2. softly
  3. turned away
  4. left
  5. No error
সঠিক উত্তর:
Than
উত্তর
সঠিক উত্তর:
Than
ব্যাখ্যা
• The erroneous part is: ক) Than.

• Correct sentence: Then he smiled softly, turned away, and left the room.

- Bangla meaning: তারপর সে মৃদু হেসে মুখ ফিরিয়ে ঘর থেকে বেরিয়ে গেল।

• Explanation:
- "Then" is used to indicate time or sequence.
- Then (পরবর্তীকালে; তার পরে), অর্থাৎ, সময় বা ক্রম নির্দেশ করতে ব্যবহৃত হয়।
- যেমন: He smiled, then left.

অন্যদিকে,

- The word "Than" is incorrect in this context. It should be "Then" because:
- "Than" is used for comparisons.
- অর্থাৎ, "Than" তুলনা করার জন্য ব্যবহার করা হয়।
- যেমন: She is taller than him.

• Other Options:
খ) softly → Correct adverb form.
গ) turned away → Correct phrasal verb.
ঘ) left → Correct past tense.
২৭.
My assistant Hamidur yesterday submitted a blatantly brilliant report on the company's sustainable practices.
  1. My assistant
  2. blatantly brilliant
  3. report on
  4. company's
  5. No error
সঠিক উত্তর:
blatantly brilliant
উত্তর
সঠিক উত্তর:
blatantly brilliant
ব্যাখ্যা
• The correct answer is: খ) blatantly brilliant.

• Correct sentence: My assistant Hamidur yesterday submitted a remarkably/exceptionally brilliant report on the company's sustainable practices.

• Explanation:
- The phrase "blatantly brilliant" is problematic because:
- "Blatantly" typically carries a negative connotation (meaning "obviously bad" or "offensively conspicuous"), while "brilliant" is positive.
- অর্থাৎ, 'Blatantly' দ্বারা বোঝায় নির্লজ্জভাবে; অশালীন ও নির্লজ্জ ভঙ্গিতে মনোযোগ আকর্ষণ করে।
- যা brilliant এর সাথে contradiction (দ্বন্দ্ব) তৈরি করে।
- A more natural phrase would be "remarkably brilliant" or "exceptionally brilliant."

• Other Options:
ক) My assistant → Correct possessive structure.
- My assistant (আমার সহকারী) এখানে possessive এর সঠিক ব্যবহার হয়েছে।

গ) report on (something) → Proper prepositional use.
- (কোনো বিষয়ের উপর) প্রতিবেদন তৈরি করা অর্থে report on ব্যবহার করা হয়।
- অর্থাৎ, preposition এর সঠিক ব্যবহার।

ঘ) company's → Correct possessive form.
- the company's sustainable practices (কোম্পানির টেকসই রীতি), এখানে possessive এর সঠিক ব্যবহার হয়েছে।
২৮.
Because he had lost his hearing aide the day before, Kabir could not properly focus on the lecture.
  1. had lost
  2. hearing aide
  3. day before
  4. focus on
  5. No error
সঠিক উত্তর:
hearing aide
উত্তর
সঠিক উত্তর:
hearing aide
ব্যাখ্যা
• The erroneous part is: খ) hearing aide.

• Correct sentence: Because he had lost his hearing aid the day before, Kabir could not properly focus on the lecture.

• Explanation:
- "Hearing aide" না হয়ে "hearing aid" (without the 'e').
- An "aid" is a device that provides assistance.

• Hearing aid (noun) - বধির ব্যক্তিগণকর্তৃক ব্যবহৃত বৈদ্যুতিক ধ্বনি সম্প্রসারক যন্ত্র।
- An electronic device for amplifying sound that is usually worn in or behind the ear of a person with hearing loss.

অন্যদিকে,
- An "aide" refers to a person who assists (e.g., a political aide).
• aide (noun) - সহায়তাকারী; সাহায্যকারী।
- A person who acts as an assistant

• Other Options:
ক) had lost → Correct past perfect tense.
- Kabir তার hearing aid টি হারিয়ে ফেলেছে তাই লেকচারে ফোকাস করতে পারেনি।
- সুতরাং, past perfect tense এর সঠিকভাবে ব্যবহৃত হয়েছে।

গ) day before → Correct adverbial phrase.
- "The day before" refers to the day that immediately precedes a specific day.
- অর্থাৎ, "The day before" বলতে সেই দিনটিকে বোঝায় যা একটি নির্দিষ্ট দিনের ঠিক আগের।
- এখানে লেকচারের আগের দিনটিকে বোঝানো হয়েছে।

ঘ) focus on → Correct phrasal verb.
- সংহত/কেন্দ্রীভূত/ নিবন্ধ করা/মনোনিবেশ করা অর্থে 'focus on' phrasal verb টি ব্যবহৃত হয়।
২৯.
Neither the line manager nor his assistant was informed about the sudden inspection visit.
  1. Neither the line
  2. was
  3. informed about
  4. inspection visit
  5. No error
সঠিক উত্তর:
No error
উত্তর
সঠিক উত্তর:
No error
ব্যাখ্যা
• The correct answer is: ঙ) No error.

• Correct sentence: Neither the line manager nor his assistant was informed about the sudden inspection visit.

• Explanation:
- Subject-Verb Agreement অনুসারে,
- Either ...... or, Neither….nor, Not only….but also দ্বারা যুক্ত একাধিক subject -এর ক্ষেত্রে verb টি তার নিকটতম subject অনুসারে বসে।
- অর্থাৎ, assertive sentence -এ or, nor, but also -এর পরে singular subject থাকলে singular verb এবং plural subject থাকলে plural verb বসবে।
- তাই এখানে Neither the line manager এবং nor -এর পরে singular verb 'was' এর ব্যবহার সঠিক।

অন্যদিকে, 
- Preposition/Phrase Use:
- "informed about" is the correct collocation, যা কোনো কিছু সম্পর্কে অবহিত করা অর্থে ব্যবহৃত হয়।
- এখানে 'the sudden inspection visit' সম্পর্কে অবহিত নয় বোঝাতে ব্যবহৃত হয়েছে।

- আবার, "inspection visit" is a standard noun phrase.
- পরিদর্শনের উদ্দেশ্যে visit করা বোঝাতে "inspection visit" ব্যবহৃত হয়।
৩০.
These days, sadly, nothing but mangoes grow in my backyard garden.
  1. These days
  2. mangoes
  3. nothing but
  4. grow in
  5. No error
সঠিক উত্তর:
grow in
উত্তর
সঠিক উত্তর:
grow in
ব্যাখ্যা
• The correct answer is: ঘ) grow in.

• Correct sentence: These days, sadly, nothing but mangoes grows in my backyard garden.

• Explanation:
- The error lies in the subject-verb agreement.
- The phrase "nothing but mangoes" treats "nothing" as the subject (singular), so the verb should also be singular.
- অর্থাৎ, 'nothing but mangoes' phrase টিতে subject হলো 'nothing' যা singular তাই verb টিও singular (grows in) হবে।

• Other Options:
ক) These days → Correct adverbial phrase.
- These days (এই দিনগুলোতে), অর্থাৎ days হলো plural তাই These হবে।

খ) mangoes → Plural form is correct (the focus is on "nothing").
- nothing but এর পরে Plural form এর ব্যবহার সঠিক।

গ) nothing but → Standard phrase (singular focus).
- শুধু; ছাড়া অর্থে 'nothing but' ব্যবহার করা হয়।
- এখানে বোঝানো হয়েছে আম ছাড়া।
৩১.
Questions 31 to 33: Choose the correct analogy.
unscrupulous: principles :: ________ : actions
  1. conscious
  2. agile
  3. reckless
  4. proactive
  5. None
সঠিক উত্তর:
reckless
উত্তর
সঠিক উত্তর:
reckless
ব্যাখ্যা
• The correct analogy is: গ) reckless.

• "unscrupulous : principles :: reckless : actions"

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- unscrupulous - বিবেকহীন; নির্বিবেক; বিবেকবর্জিত; অবিবেকী; সদ্বিবেচনাশূন্য।
- principles - আচরণের মূলনীতি; নীতিনিয়ম; নৈতিক বিধিবিধান।
- actions - ক্রিয়াকলাপ; ক্রিয়াকাণ্ড; আচরণ।

• Given options:
ক) conscious - (নিজের কাজ বা অনুভব সম্বন্ধে) সচেতন; সজ্ঞান।

খ) agile - (জীবন্ত বস্তু) ক্ষিপ্র; ক্ষিপ্রগতি; চটপটে; গতিশীল।

গ) reckless - অগ্রাহ্য করে এমন; বেপরোয়া; অপরিণামদর্শী; অসংযত।

ঘ) proactive - প্ররোচক; সক্রিয়।

• Analogical Relation:
- Unscrupulous means lacking moral principles.
- Similarly, reckless means lacking caution in actions.
- Both pairs describe a lack of restraint—one in principles (unscrupulous), the other in actions (reckless).

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩২.
framework : implement :: personnel : ________
  1. deploy
  2. enact
  3. handover
  4. control
  5. None
সঠিক উত্তর:
deploy
উত্তর
সঠিক উত্তর:
deploy
ব্যাখ্যা
• The correct analogy is: ক) deploy.

• "framework : implement :: personnel : deploy"

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- framework - মূল কাঠামো; প্রতিষ্ঠিত ব্যবস্থা।
- implement - কার্যে পরিণত করা; বাস্তবায়িত করা।
- personnel - কর্মচারী; কোনো অফিস বা প্রতিষ্ঠানের কর্মীবৃন্দ; সরকারি দফতর বা সামরিক বাহিনীর সদস্য।

• Given options:
ক) deploy - (সামরিক সৈন্যদল ইত্যাদি) ব্যূহ থেকে ছড়িয়ে পড়া বা ছড়িয়ে দেওয়া; বিকীর্ণ করা; (লাক্ষণিক) প্রয়োগ করা।
- Means to strategically position or utilize resources, personnel, or systems effectively.

খ) enact - আইনে পরিণত করা; আইন পাস করা।
- More suited to laws/rules (not personnel).

গ) handover - হস্তান্তর; অর্পণ করা।
- Implies transfer (not the best fit for utilizing personnel).

ঘ) control - নিয়ন্ত্রণ করা; শাসন করা; দমন করা।
- Focuses on management (less precise than "deploy").

• Analogical Relation:
- Framework is a structured plan/system, and to implement means to put it into action.
- Similarly, personnel refers to staff/employees, and to deploy means to assign or utilize them effectively.
- Both pairs show a system/structure (framework/personnel) paired with its actionable use (implement/deploy).
- অর্থাৎ, Framework কে implement করা হয়, personnel কে deploy (স্থাপন/চালু) করা হয়।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩৩.
time : synchronous :: place : ________
  1. dubious
  2. vague
  3. spurious
  4. congruent
  5. None
সঠিক উত্তর:
congruent
উত্তর
সঠিক উত্তর:
congruent
ব্যাখ্যা
• The correct analogy is: ঘ) congruent.

• "time : synchronous :: place : congruent"

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- time - অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব দিন; কাল; সময়।
- synchronous - সমকালীন, একই সময়ে ঘটিতেছে এমন।
- place - স্থান; জায়গা।

• Given options:
ক) dubious - সন্দেহপূর্ণ; সন্দিগ্ধ; (বস্তু বা কাজ) সন্দেহজনক; অনিশ্চিত; দ্ব্যর্থক।
- Means doubtful (irrelevant to place).

খ) vague - অস্পষ্ট; ভাসাভাসা; আবছা।
- Means unclear.

গ) spurious - মেকি; মিথ্যা; জাল; ভেজাল।
- Means false/fake.

ঘ) congruent - সদৃশ; উপযোগী; যথাযথ; (জ্যামিতি) সর্বসম।
- (of figures) identical in form; similar to or in agreement with something.

• Analogical Relation:
- Synchronous refers to events happening at the same time (time-related).
- Congruent refers to objects or shapes occupying the same space or place (place-related), meaning they coincide or align perfectly.
- Both pairs describe alignment—one in time (synchronous), the other in space/place (congruent).

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩৪.
Which of the following pairs represents an incorrect antonym?
  1. scarce, abundant
  2. praise, compliment
  3. victory, defeat
  4. complex, simple
  5. None
সঠিক উত্তর:
praise, compliment
উত্তর
সঠিক উত্তর:
praise, compliment
ব্যাখ্যা
• The incorrect antonym pair is: খ) praise, compliment.

- Praise (প্রশংসা) and compliment (প্রশংসা/সম্ভাষণ) are synonyms, not antonyms.

• Other options:
ক) scarce (অপ্রচুর) ↔ abundant (প্রচুর).

গ) victory (জয়) ↔ defeat (পরাজয়).

ঘ) complex (জটিল) ↔ simple (সরল).

- এই শব্দগুলো পরস্পর বিপরীত (antonyms).

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩৫.
Which of the following best replaces the word explicit in the phrase 'explicit permission'?
  1. broad
  2. tacit
  3. equivocal
  4. express
  5. None
সঠিক উত্তর:
express
উত্তর
সঠিক উত্তর:
express
ব্যাখ্যা
• The best replacement for the word "explicit" in the phrase "explicit permission" is: ঘ) express.

• Explicit (adjective)
- English Meaning: Fully revealed or expressed without vagueness, implication, or ambiguity: unambiguous in expression.
- Bangla Meaning: (কোনো বিবরণ ইত্যাদি প্রসঙ্গে) পরিষ্কারভাবে ও পরিপূর্ণভাবে প্রকাশিত; সুনির্দিষ্ট।

• Given options:
ক) broad (চওড়া; প্রশস্ত; বিস্তৃত; (মনোভাব বা ধ্যানধারণা) খোলা; উদার).
- Means wide or general, but lacks the clarity of "explicit."

খ) tacit (adjective) - (অনুক্ত; নীরব; মৌন).
- Implies unspoken or implied.

গ) equivocal (adjective) - (১) দ্ব্যর্থবোধক। (২) সন্দেহজনক।
- Means ambiguous or open to interpretation.

ঘ) express (adjective) - (পরিষ্কারভাবে এবং সুনির্দিষ্টভাবে বর্ণিত).
- carries the same meaning—something clearly and deliberately stated.

- Explicit permission means permission that is clearly stated, unambiguous, and directly communicated.
- সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The best replacement is- ঘ) express.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩৬.
Questions 36 to 40: Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
  1. seperate
  2. tomorrow
  3. committee
  4. achieve
  5. None
সঠিক উত্তর:
seperate
উত্তর
সঠিক উত্তর:
seperate
ব্যাখ্যা
• The misspelled word is: ক) seperate.

- The correct spelling is "separate" (Remember: There's 'a rat' in 'separate').

• Separate (Verb, Adjective, Noun)
- English Meaning: to (cause to) divide into parts; existing or happening independently or in a different physical space; detached, different, distinct.
- Bangla Meaning: বিচ্ছিন্ন/পৃথক/আলাদা/বিযুক্ত করা বা হওয়া। বিভক্ত; পৃথক; আলাদা; বিচ্ছিন্ন; বিযুক্ত; স্বতন্ত্র পরিচ্ছদ।

• Other options:
খ) tomorrow - আগামীকাল; নিকট ভবিষ্যৎ।
গ) committee - বিশেষ কাজ সম্পাদনের জন্য নির্বাচিত ব্যক্তিবর্গ; কমিটি; সমিতি।
ঘ) achieve - অর্জন করা; সম্পন্ন/সমাধা করা/ নিষ্পন্ন করা; সফল হওয়া।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৩৭.
Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
  1. receive
  2. embarassed
  3. restaurant
  4. government
  5. None
সঠিক উত্তর:
embarassed
উত্তর
সঠিক উত্তর:
embarassed
ব্যাখ্যা
• The misspelled word is: খ) embarassed.

- The correct spelling is "embarrassed" (with two 'r's and two 's's).

• Embarrassed (adjective)
- English Meaning: feeling or showing a state of self-conscious confusion and distress.
- Bangla Meaning: বিভ্রান্ত; কাঁচুমাচু; অপ্রস্তুত; বিমূঢ়; অপ্রতিভ; হতবুদ্ধি; বিহ্বল।

• Other options:
ক) receive (verb) - পাওয়া; গ্রহণ করা।

গ) restaurant (noun) - রেস্টুরেন্ট; রেস্তোরাঁ।

ঘ) government (noun)- শাসকবর্ণ; সরকার; শাসন; শাসনক্ষমতা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩৮.
Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
  1. friendly
  2. reverse
  3. maintenence
  4. amalgamate
  5. None
সঠিক উত্তর:
maintenence
উত্তর
সঠিক উত্তর:
maintenence
ব্যাখ্যা
• The misspelled word in the list is: গ) maintenence.

- The correct spelling is "maintenance."

• Maintenance (noun)
- English meaning: The process of preserving a condition or situation or the state of being preserved.
- Bangla meaning: রক্ষণাবেক্ষণ; ভরণপোষণ।

• Other options:
ক) friendly (Adjective) - বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়; মিত্রোচিত; বন্ধুসুলভ; সানুরাগ; প্রীতিপূর্ণ।

খ) reverse (Adjective, Verb, Noun) - পরস্পরবিরোধী; বিপরীত চরিত্রের; উলটা।

ঘ) amalgamate (Verb) - (শ্রেণী, সমাজ, জাতি, ব্যবসায়িক প্রতিষ্ঠান) মেশানো; যুক্ত করা; মিলিত করা।

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.
৩৯.
Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
  1. controvarsy
  2. cigarette
  3. despair
  4. excellent
  5. None
সঠিক উত্তর:
controvarsy
উত্তর
সঠিক উত্তর:
controvarsy
ব্যাখ্যা
• The misspelled word is: ক) controvarsy.

- The correct spelling is "controversy."

• Controversy (noun)
- English Meaning: A discussion marked especially by the expression of opposing views: dispute; quarrel; strife.
- Bangla Meaning: বিতর্ক; বিরোধ; মতান্তর; কোনো সামাজিক, নৈতিক বা রাজনৈতিক প্রশ্ন নিয়ে দীর্ঘস্থায়ী বাদানুবাদ।

• Other options:
খ) cigarette (noun) - সিগারেট।
গ) despair (noun, verb) - হতাশা; নৈরাশ্য; হতাশ/নিরাশ হওয়া।
ঘ) excellent (adjective) - চমৎকার; উন্নতমানের।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৪০.
Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
  1. mortgage
  2. amateur
  3. perceive
  4. incredeble
  5. None
সঠিক উত্তর:
incredeble
উত্তর
সঠিক উত্তর:
incredeble
ব্যাখ্যা
• The misspelled word is: ঘ) incredeble.

- The correct spelling is "incredible."

• Incredible (adjective)
- English Meaning: too extraordinary and improbable to be believed; amazing, extraordinary.
- Bangla Meaning: অবিশ্বাস্য; অশ্রদ্ধেয়; (কথ্য) বিশ্বাস করা কঠিন; প্রত্যয়াতীত; বিস্ময়কর।

• Other options:
ক) mortgage (noun, verb) - বন্ধক; রেহাননামা; বন্ধক বা রেহান দেওয়া।

খ) amateur (noun) - শৌখিন চিত্র বা সংগীত বা নাট্যশিল্পী; অপেশাদার ক্রীড়াবিদ

গ) perceive (verb) - (আনুষ্ঠানিক) অবহিত হওয়া; দৃষ্টি দ্বারা প্রত্যক্ষ করা; হৃদয়ঙ্গম করা; মনে মনে উপলব্ধি করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৪১.
গাজীপুর থেকে ময়মনসিংহ ৮০ কিলোমিটার যাত্রার ৩/৪ অংশ জামিল ৩০ কিমি/ঘণ্টা গতিবেগে এবং বাকি অংশ ১০ কিমি/ঘণ্টা গতিবেগে গেলে, তার গড় গতিবেগ (কিমি/ঘণ্টা) কত ছিল?
  1. ১০
  2. ১২
  3. ১৫
  4. ২০
  5. ২৫
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
প্রশ্ন: গাজীপুর থেকে ময়মনসিংহ ৮০ কিলোমিটার যাত্রার ৩/৪ অংশ জামিল ৩০ কিমি/ঘণ্টা গতিবেগে এবং বাকি অংশ ১০ কিমি/ঘণ্টা গতিবেগে গেলে, তার গড় গতিবেগ (কিমি/ঘণ্টা) কত ছিল?

সমাধান:
গাজীপুর থেকে ময়মনসিংহের মোট দূরত্ব = ৮০ কিলোমিটার
যাত্রার ৩/৪ অংশ = (৩/৪) × ৮০ = ৬০ কি.মি.
∴ যাত্রার বাকি অংশ = ৮০ - ৬০ = ২০ কি.মি.

প্রথম অংশ ৬০ কি.মি. যাওয়ার, 
সময় = দূরত্ব/গতিবেগ = ৬০/৩০ = ২ ঘণ্টা 

আবার,
দ্বিতীয় অংশ ২০ কি.মি. যাওয়ার,
সময় = দূরত্ব/গতিবেগ = ২০/১০ = ২ ঘণ্টা

∴ মোট দূরত্ব = ৮০ কি.মি. এবং মোট সময় = ২ + ২ =৪ ঘণ্টা

∴ গড় গতিবেগ = মোট দূরত্ব/মোট সময় = ৮০/৪ = ২০ কি.মি./ঘণ্টা
৪২.
নিচের কোন সংখ্যাটি ১৪৮ এর মৌলিক গুণনীয়কগুলোর যোগফল?
  1. ১৫
  2. ২৩
  3. ২৯
  4. ৩৮
  5. ৩৯
সঠিক উত্তর:
৩৯
উত্তর
সঠিক উত্তর:
৩৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ১৪৮ এর মৌলিক গুণনীয়কগুলোর যোগফল?

সমাধান:
১৪৮-এর মৌলিক গুণনীয়কগুলো হলো = ২, ২, ৩৭
প্রতিটি মৌলিক সংখ্যা একবার করে নিয়ে পাই, ২ এবং ৩৭

∴ এদের যোগফল = ২ + ৩৭ = ৩৯
৪৩.
৪১ + ৩৪২ + ৩৪৩ = ?
  1. ২(৩৪২)
  2. ৫(৩৪৩)
  3. ১৩(৩৪১)
  4. ৩(৩৪২)
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
১৩(৩৪১)
উত্তর
সঠিক উত্তর:
১৩(৩৪১)
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৪১ + ৩৪২ + ৩৪৩ = ?

সমাধান:
৪১ + ৩৪২ + ৩৪৩ 
= ৩৪১(১ + ৩ + ৩)
= ৩৪১ (১ + ৩ + ৯)
= ১৩(৩৪১)
৪৪.
একটি পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫ মিটার ও ১০ মিটার। পুকুরের চারপাশে ৫ মিটার প্রশস্ত একটি রাস্তা প্রস্তুত করতে কত টাকা খরচ হয়, যদি প্রতি বর্গমিটার রাস্তার ব্যয় ১২০ টাকা হয়?
  1. ১৬০০০
  2. ১৮০০০
  3. ২০০০০
  4. ২২৫০০
  5. ২৫০০০
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫ মিটার ও ১০ মিটার। পুকুরের চারপাশে ৫ মিটার প্রশস্ত একটি রাস্তা প্রস্তুত করতে কত টাকা খরচ হয়, যদি প্রতি বর্গমিটার রাস্তার ব্যয় ১২০ টাকা হয়?

সমাধান:
দেওয়া আছে,
পুকুরের দৈর্ঘ্য = ১৫ মিটার
পুকুরের প্রস্থ = ১০ মিটার

∴ পুকুরের ক্ষেত্রফল = ১৫ × ১০ = ১৫০ বর্গমিটার

আবার,
রাস্তাসহ দৈর্ঘ্য = ১৫ + ৫ + ৫ = ২৫ মিটার
রাস্তাসহ প্রস্থ = ১০ + ৫ + ৫ = ২০ মিটার

∴ রাস্তাসহ পুকুরের ক্ষেত্রফল = ২৫ × ২০ = ৫০০ বর্গমিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = মোট ক্ষেত্রফল - পুকুরের ক্ষেত্রফল = ৫০০ - ১৫০ = ৩৫০ বর্গমিটার

∴ ১ বর্গমিটার রাস্তার ব্যয় ১২০ টাকা হয়
∴ ৩৫০ বর্গমিটার রাস্তার ব্যয় = ১২০ × ৩৫০ = ৪২০০০ টাকা 

অপশনে সঠিক উত্তর নেই।
৪৫.
চার ঘণ্টায় ৪টি বই বাঁধাই করতে ৪ জন কারিগর দরকার হলে ৮০টি বই ২ ঘন্টায় বাঁধাই করতে কতজন কারিগর দরকার?
  1. ১০০
  2. ১২০
  3. ১৩০
  4. ১৪০
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: চার ঘণ্টায় ৪টি বই বাঁধাই করতে ৪ জন কারিগর দরকার হলে ৮০টি বই ২ ঘন্টায় বাঁধাই করতে কতজন কারিগর দরকার?

সমাধান:
∴ ৪ ঘণ্টায় ৪ টি বই বাঁধাই করতে পারে = ৪ জন
∴ ১ ঘণ্টায় ৪ টি বই বাঁধাই করতে পারে = ৪ × ৪ জন
∴ ১ ঘণ্টায় ১ টি বই বাঁধাই করতে পারে = (৪ × ৪)/৪  = ৪ জন
∴ ২ ঘণ্টায় ৮০ টি বই বাঁধাই করতে পারে = (৪ × ৮০)/২ = ১৬০ জন
৪৬.
তিন অঙ্কের সকল ধনাত্মক সংখ্যা থেকে দৈবভাবে একাট সংখ্যা নির্বাচন করলে সংখ্যাটির মধ্যে "৭" এক বা একের অধিকবার পাওয়ার সম্ভাবনা কত?
  1. ৬৩/৯০০
  2. ৭/২৫
  3. ৭০/১২৫
  4. ৭৭৮/৯০০
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
৭/২৫
উত্তর
সঠিক উত্তর:
৭/২৫
ব্যাখ্যা
প্রশ্ন: তিন অঙ্কের সকল ধনাত্মক সংখ্যা থেকে দৈবভাবে একাট সংখ্যা নির্বাচন করলে সংখ্যাটির মধ্যে "৭" এক বা একের অধিকবার পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
৩ অঙ্কের সংখ্যার সীমা  ১০০ থেকে ৯৯৯
∴ মোট সংখ্যা = ৯৯৯ - ১০০ + ১ = ৯০০ টি

এখন, যেসব সংখ্যায় "৭" নেই
শতকের অঙ্ক = ১০ - ৯ থেকে যেকোনো সংখ্যা, কিন্তু ৭ বাদে,
⇒ {১, ২, ৩, ৪, ৫, ৬, ৮, ৯} = মোট 8টি 
দশকের অঙ্ক = ০ - ৯, কিন্তু ৭ বাদে = ৯টি সংখ্যা
এককের অঙ্ক = ০ - ৯, কিন্তু ৭ বাদে = ৯টি সংখ্যা

∴ যেসব সংখ্যায় ৭ নেই = ৮ × ৯ × ৯ = ৬৪৮ টি

∴ যেসব সংখ্যায় "৭" একবার বা একাধিকবার আছে = ৯০০ - (যেখানে ’৭’ নেই)
= ৯০০ - ৬৪৮ = ২৫২ টি

∴  সম্ভাবনা = অনুকূল সংখ্যা/মোট সংখ্যা = ২৫২/৯০০ = ৭/২৫
৪৭.
ছয় লিটার আমের শরবতে আম ও পানির অনুপাত ১ : ২। অন্য একটি পাত্রে ৩২ লিটার আমের শরবতে আম ও পানির অনুপাত ১ : ৩। দুটিকে একত্র করলে নতুন মিশ্রণে আম ও পানির অনুপাত কত হবে?
  1. ১৭ : ৫
  2. ৫ : ১৪
  3. ২ : ৫
  4. ৪ : ১২
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
৫ : ১৪
উত্তর
সঠিক উত্তর:
৫ : ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: ছয় লিটার আমের শরবতে আম ও পানির অনুপাত ১ : ২। জন্য একটি পাত্রে ৩২ লিটার আমের শরবতে আম ও পানির অনুপাত ১ : ৩। দুটিকে একত্র করলে নতুন মিশ্রণে আম ও পানির অনুপাত কত হবে?

সমাধান:
প্রথম শরবতের পরিমাণ = ৬ লিটার
আম : পানি = ১ : ২

∴ আমের পরিমাণ = (১/৩) × ৬ = ২ লিটার
∴ পানির পরিমাণ = (২/৩) × ৬ = ৪ লিটার

আবার,
দ্বিতীয় শরবতের পরিমাণ = ৩২ লিটার
আম : পানি = ১ : ৩

∴ আমের পরিমাণ = (১/৪) × ৩২ = ৮ লিটার
∴ পানির পরিমাণ = (৩/৪) ×৩২ = ২৪ লিটার

মিশ্রণে মোট আমের পরিমাণ = প্রথম শরবতের আম + দ্বিতীয় শরবতের আম = ২ + ৮ = ১০ লিটার
মিশ্রণে মোট পানি পরিমাণ = প্রথম শরবতের পানি + দ্বিতীয় শরবতের পানি = ৪ + ২৪ = ২৮ লিটার

∴ নতুন মিশ্রণে আম ও পানির অনুপাত = ১০ : ২৮ = ৫ : ১৪
৪৮.
১০ কে ৭ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে -
  1. কোনাটই নয়
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন:১০ কে ৭ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে - 

সমাধান: 
কোনো সংখ্যা an হলে, সেটি ৭ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে- 
a সংখ্যাটি ৭ দ্বারা বিভাজ্য হতে হবে। অর্থাৎ a এর মান ৭ বা ৭ এর গুণিতক হতে হবে। 

এখানে, a = 4; যা ৭ দ্বারা বিভাজ্য নয়। 
৪ কে ৭ দ্বারা ভাগ করলে ভাগফল ০ ও ভাগশেষ ৪ হয়। 

তাই, ৪১০ কে ৭ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ৪ 

৪৯.
আমিনুল বাসা থেকে বের হয়ে ২৪ কি.মি. উত্তরে যায় এবং পরবর্তীতে ৭ কি.মি. পূর্বে যায়। সর্বশেষ অবস্থান থেকে তার বাসার সর্বনিম্ন দূরত্ব কত?
  1. ২৫
  2. ২৯
  3. ৩০
  4. ৪২
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
প্রশ্ন:  আমিনুল বাসা থেকে বের হয়ে ২৪ কি.মি. উত্তরে যায় এবং পরবর্তীতে ৭ কি.মি. পূর্বে যায়। সর্বশেষ অবস্থান থেকে তার বাসার সর্বনিম্ন দূরত্ব কত?

সমাধান:
প্রথমে ২৪ কিমি উত্তরে যায়
পরে ৭ কিমি পূর্বে যায়

পিথাগোরাসের উপপাদ্য হতে পাই,
c = a + b
⇒ c = √(২৪ + ৭) = √(৫৭৬ + ৪৯) = √(৬২৫)
∴ c = ২৫ কি.মি.

∴ আমিনুলের বাসা থেকে তার সর্বশেষ অবস্থানের সর্বনিম্ন দূরত্ব ২৫ কি.মি.
৫০.
মেশিন ক, খ, গ একসাথে একটি কাজ ৪ ঘন্টায় শেষ করে। মেশিন খ ও গ একসাথে কাজ করলে কাজটি শেষ হয় ৫ ঘন্টায়। একই কাজ মেশিন ক এর একা করতে কত সময় (ঘন্টায়) লাগবে?
  1. ১২
  2. ১৮
  3. ২০
  4. ২১
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
প্রশ্ন: মেশিন ক, খ, গ একসাথে একটি কাজ ৪ ঘন্টায় শেষ করে। মেশিন খ ও গ একসাথে কাজ করলে কাজটি শেষ হয় ৫ ঘন্টায়। একই কাজ মেশিন ক এর একা করতে কত সময় (ঘন্টায়) লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
মেশিন ক, খ, ও গ একত্রে একটি কাজ শেষ করে = ৪ ঘন্টায়
মেশিন খ ও গ একত্রে একই কাজ শেষ করে = ৫ ঘন্টায়

এখন,
ক, খ, গ একত্রে ১ ঘন্টায় করে = ১/৪ অংশ
খ ও গ একত্রে ১ ঘন্টায় করে = ১/৫ অংশ

একত্রে কাজের হার থেকে খ ও গ এর হার বিয়োগ করলে 'ক' এর হার পাওয়া যায়।

∴ 'ক' ১ ঘন্টায় করে = (১/৪) - (১/৫) = (৫ - ৪)/২০ = ১/২০ অংশ

∴ 'ক' ১/২০ অংশ কাজ করে = ১ ঘন্টায়
∴ ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = ১/(১/২০) = ২০ ঘন্টায়
৫১.
একজন দোকানদার একটি পণ্য ৩৫% ছাড়ে ১৯৫ টাকায় বিক্রয় করে। পণ্যটি ২৫% ছাড়ে বিক্রি করতে চাইলে বিক্রয়মূল্য কত টাকা হবে?
  1. ২১৫
  2. ২২০
  3. ২৩৫
  4. ২৪৫
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার একটি পণ্য ৩৫% ছাড়ে ১৯৫ টাকায় বিক্রয় করে। পণ্যটি ২৫% ছাড়ে বিক্রি করতে চাইলে বিক্রয়মূল্য কত টাকা হবে?

সমাধান:
ধরি,
পণ্যটির আসল মূল্য = ক টাকা
৩৫% ছাড়ে বিক্রয়মূল্য = ১৯৫ টাকা

সুতরাং,
⇒ ক - (ক এর ৩৫%) = ১৯৫
⇒ ক - (৩৫ক/১০০) = ১৯৫
⇒ (১০০ক - ৩৫ক)/১০০ = ১৯৫
⇒ ৬৫ক/১০০ = ১৯৫
⇒ ক = (১৯৫ × ১০০)/৬৫
∴ ক = ৩০০ টাকা 

এখন, যদি ২৫% ছাড়ে বিক্রয় করা হয়, তবে বিক্রয়মূল্য হবে,
= ৩০০ - (৩০০ এর ২৫%)
= ৩০০ - (৩০০ × ২৫/১০০)
= ৩০০ - ৭৫
= ২২৫ টাকা

সুতরাং, ২৫% ছাড়ে পণ্যটির বিক্রয়মূল্য হবে ২২৫ টাকা।

শর্টকাট পদ্ধতি:
(১০০ - ৩৫)% = ৬৫% ≡ ১৯৫ টাকা
∴ ১% ≡ ১৯৫/৬৫ = ৩ টাকা
∴ (১০০ - ২৫)% = ৭৫% ≡ ৭৫ × ৩ = ২২৫ টাকা

সুতরাং, ২৫% ছাড়ে বিক্রয়মূল্য হবে ২২৫ টাকা।
৫২.
একটি ২৩.৩ মিটার দৈর্ঘ্যের তারকে এমনভাবে দুইভাগে কাটা হয় যাতে করে এক অংশ অন্য অংশ অপেক্ষা ৯.১ মিটার বড় হয়। বড় অংশের দৈর্ঘ্য কত মিটার?
  1. ৭.১
  2. ১৮.২
  3. ১২.৮
  4. ১৬.২
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
১৬.২
উত্তর
সঠিক উত্তর:
১৬.২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ২৩.৩ মিটার দৈর্ঘ্যের তারকে এমনভাবে দুইভাগে কাটা হয় যাতে করে এক অংশ অন্য অংশ অপেক্ষা ৯.১ মিটার বড় হয়। বড় অংশের দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
দেওয়া আছে,
তারের মোট দৈর্ঘ্য = ২৩.৩ মিটার
এক অংশ অপর অংশের চেয়ে ৯.১ মিটার বড়

ধরি,
ছোট অংশের দৈর্ঘ্য = ক মিটার
বড় অংশের দৈর্ঘ্য = ক + ৯.১ মিটার

প্রশ্নমতে,
⇒ ক + (ক + ৯.১) = ২৩.৩
⇒ ২ক + ৯.১ = ২৩.৩
⇒ ২ক = ২৩.৩ - ৯.১
⇒ ২ক = ১৪.২
⇒ ক = ১৪.২/২
∴ ক = ৭.১ মিটার

∴ বড় অংশের দৈর্ঘ্য = ক + ৯.১ = ৭.১ + ৯.১ = ১৬.২ মিটার
৫৩.
নিচের কোনটি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যাকে ৭৭০০ এর সাথে যোগ করলে যোগফল ২২, ২৫, ৩২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ১১০০
  2. ২২০০
  3. ৭৭০০
  4. ৮৮০০
  5. ৯৯০০
সঠিক উত্তর:
৯৯০০
উত্তর
সঠিক উত্তর:
৯৯০০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যাকে ৭৭০০ এর সাথে যোগ করলে যোগফল ২২, ২৫, ৩২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
বৃহত্তম সংখ্যা হবে ২২, ২৫, ৩২ এর ল.সা.গু + ৭৭০০

এখানে
২২ = ২ × ১১
২৫ = ৫ × ৫
৩২ = ২ × ২ × ২ × ২ × ২

ল.সা.গু = ২ × ২ × ২ × ২ × ২ × ৫ × ৫ × ১১ = ৩২ × ২৫ × ১১ = ৮,৮০০

যেহেতু (৭৭০০ + অজানা সংখ্যা) টি ২২, ২৫ ও ৩২ দ্বারা বিভাজ্য হবে, সেহেতু (৭৭০০ + অজানা সংখ্যা) হবে ৮৮০০ এর গুণিতক।

এখন,
৮৮০০ × ১ = ৮৮০০
৮৮০০ - ৭৭০০ = ১১০০ যা চার অঙ্কের হলেও বৃহত্তম নয়
৮৮০০ × ২ = ১৭৬০০
১৭৬০০ - ৭৭০০ = ৯৯০০ যা চার অঙ্কের বৃহত্তম একটি সংখ্যা
৮৮০০ × ৩ = ২৬৪০০
২৬৪০০ - ৭৭০০ = ১৮৭০০ যা ৫ অঙ্কের সংখ্যা

অর্থাৎ চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো ৯৯০০ যার সাথে ৭৭০০ যোগ করলে যোগফলকে ২২, ২৫, ৩২ দ্বারা নিঃশেষে ভাগ করা যায়।
৫৪.
রাজশাহী বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য ১.৫ কিলোমিটার ও প্রস্থ ৩০ মিটার। রানওয়ের চতুর্পাশে প্রতি ৩ মিটার অন্তর একটি লাইট প্রতিস্থাপন করা হলে মোট কতগুলো লাইট লাগবে?
  1. ৫০০
  2. ৫১০
  3. ১০২০
  4. ১০২১
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
১০২০
উত্তর
সঠিক উত্তর:
১০২০
ব্যাখ্যা

প্রশ্ন: রাজশাহী বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য ১.৫ কিলোমিটার ও প্রস্থ ৩০ মিটার। রানওয়ের চতুর্পাশে প্রতি ৩ মিটার অন্তর একটি লাইট প্রতিস্থাপন করা হলে মোট কতগুলো লাইট লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
রানওয়ের দৈর্ঘ্য = ১.৫ কিলোমিটার = ১৫০০ মিটার
রানওয়ের প্রস্থ = ৩০ মিটার
প্রতি ৩ মিটার অন্তর লাইট বসানো হবে।

দৈর্ঘ্য বরাবর লাইট লাগবে = (১৫০০/৩) + ১ = ৫০০ + ১ = ৫০১
প্রস্থ বরাবর লাইট লাগবে = ৩০/৩ + ১ = ১০ + ১ = ১১

মোট লাইট লাগবে = (৫০১ + ৫০১ + ১১ + ১১) - ৪ [ এখানে ৪ হলো দুই দিকের প্রস্থের দুই প্রান্তের মোট ৪টি লাইট ]
= ১০২০

৫৫.
২৩, ২৫, ২৭,..............,৪৫ ধারাটির যোগফল কত?
  1. ৪০৫
  2. ৪০৬
  3. ৪০৭
  4. ৪০৮
  5. ৪০৯
সঠিক উত্তর:
৪০৮
উত্তর
সঠিক উত্তর:
৪০৮
ব্যাখ্যা
প্রশ্ন: ২৩, ২৫, ২৭,..............,৪৫ ধারাটির যোগফল কত?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা,
প্রথম পদ, a = ২৩
সাধারণ অন্তর, d = ২৫ - ২৩ = ২

আমরা জানি,
সমান্তর ধারার n-তম পদ = a ​+(n - 1)d

প্রশ্নমতে,
⇒ a ​+(n - 1)d = ৪৫
⇒ ২৩ + (n - ১) × ২ = ৪৫
⇒ ২(n - ১) = ৪৫ - ২৩
⇒ n - ১ = ২২/২
⇒ n - ১ = ১১
∴ n = ১২

∴ ধারাটির সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (১২/২){২ × ২৩ + (১২ - ১)২}
= ৬ × (৪৬ + ২২)
= ৬ × ৬৮
= ৪০৮
৫৬.
বিমল স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে ৪০ মিটার/মিনিট বেগে ১৫ মিনিটে তার গন্তব্যে পৌঁছায়। আর স্রোতের প্রতিকূলে ৫০ মিনিটে পূর্বের জায়গায় ফেরত আসে। স্রোতের গতিবেগ মিনিটে কত মিটার?
  1. ১২
  2. ১৪
  3. ১৫
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
১৪
উত্তর
সঠিক উত্তর:
১৪
ব্যাখ্যা
প্রশ্ন: বিমল স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে ৪০ মিটার/মিনিট বেগে ১৫ মিনিটে তার গন্তব্যে পৌঁছায়। আর স্রোতের প্রতিকূলে ৫০ মিনিটে পূর্বের জায়গায় ফেরত আসে। স্রোতের গতিবেগ মিনিটে কত মিটার?

সমাধান:
স্রোতের অনুকূলে দূরত্ব,
১ মিনিটে যায় = ৪০ মিটার
∴ ১৫ মিনিটে যায় = ৪০ × ১৫ = ৬০০ মিটার

গন্তব্য থেকে ফেরার দূরত্ব = অনুকূলে যাওয়ার দূরত্বের সমান
∴ স্রোতের প্রতিকূলে গতিবেগ = ৬০০/৫০ = ১২ মিটার/মিনিট

সুতরাং,
স্রোতের অনুকূলে গতিবেগ, x + y = ৪০ ....(১)
স্রোতের প্রতিকূলে গতিবেগ, x - y = ১২ ....(২)

এখন, (১) - (২) করে পাই,
⇒ x + y - x + y = ৪০ - ১২
⇒ ২y = ২৮
∴ y = ১৪

∴ স্রোতের গতিবেগ ১৪ মিটার/মিনিট।
৫৭.
আলিফ এন্টারপ্রাইজ প্রতি প্যাকেট লাঞ্চ ৭৫ টাকায় বানিয়ে মোট ১৫০ টি লাঞ্চ প্যাকেট একটি অফিসে সরবরাহ করে। যদি ২/৩ লাঞ্চ প্যাকেট ১৫০ টাকায় এবং বাকিগুলো ২০০ টাকায় বিক্রয় করা হয়, তবে লাভের পরিমাণ কত টাকা?
  1. ১০২৫০
  2. ১২৭৫০
  3. ১৩৭৫০
  4. ১৬৫০০
  5. ১৮৫২৫
সঠিক উত্তর:
১৩৭৫০
উত্তর
সঠিক উত্তর:
১৩৭৫০
ব্যাখ্যা
প্রশ্ন: আলিফ এন্টারপ্রাইজ প্রতি প্যাকেট লাঞ্চ ৭৫ টাকায় বানিয়ে মোট ১৫০ টি লাঞ্চ প্যাকেট একটি অফিসে সরবরাহ করে। যদি ২/৩ লাঞ্চ প্যাকেট ১৫০ টাকায় এবং বাকিগুলো ২০০ টাকায় বিক্রয় করা হয়, তবে লাভের পরিমাণ কত টাকা?

সমাধান:
মোট লাঞ্চ প্যাকেট সংখ্যা = ১৫০ টি
প্রতি প্যাকেট খরচ = ৭৫ টাকা
∴ মোট  খরচ = ১৫০ × ৭৫ = ১১২৫০ টাকা

এখন,
মোট প্যাকেট সংখ্যা = ১৫০
২/৩ অংশ প্যাকেট = (২/৩) × ১৫০ = ১০০ টি প্যাকেট
∴ বাকি প্যাকেট = ১৫০ - ১০০ = ৫০ টি প্যাকেট

∴ ১০০ প্যাকেটের বিক্রয়মূল্য = ১০০ × ১৫০ = ১৫০০০ টাকা
এবং ৫০ প্যাকেটের বিক্রয়মূল্য = ৫০ × ২০০ = ১০০০০ টাকা

∴ মোট বিক্রয়মূল্য = ১৫০০০ + ১০০০০ = ২৫০০০ টাকা

∴ লাভ = ২৫০০০ - ১১২৫০ = ১৩৭৫০ টাকা
৫৮.
একটি চৌবাচ্চা ক নল দ্বারা ২৪ মিনিটে এবং খ নল দ্বারা ৩২  মিনিটে পূর্ণ হয়। দুটি নল একত্রে চালু করার কতক্ষণ পর খ নল বন্ধ করতে হবে যাতে পুরো চৌবাচ্চাটি ১৮ মিনিটে পূর্ণ হয়?
  1. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চা ক নল দ্বারা ২৪ মিনিটে এবং খ নল দ্বারা ৩২  মিনিটে পূর্ণ হয়। দুটি নল একত্রে চালু করার কতক্ষণ পর খ নল বন্ধ করতে হবে যাতে পুরো চৌবাচ্চাটি ১৮ মিনিটে পূর্ণ হয়?

সমাধান:
ক নল ১ মিনিটে পূর্ণ করে ১/২৪​ অংশ 
খ নল ১ মিনিটে পূর্ণ করে ১/৩২​ অংশ

∴ দুটি নল একত্রে ১ মিনিটে পূর্ণ করে = (১/২৪) + (১/৩২) = (৪ + ৩)/৯৬ = ৭/৯৬ অংশ

ধরি, খ নলটি t মিনিট চালু রাখা হয়।

প্রশ্নমতে,
⇒ t(৭/৯৬) + (১৮ - t)/২৪ = ১
⇒ (৭t + ৭২ - ৪t)/৯৬ = ১
⇒ ৩t + ৭২ = ৯৬
⇒ ৩t = ৯৬ - ৭২
⇒ ৩t = ২৪
∴ t = ৮ মিনিট

সুতরাং, খ নলটি ৮ মিনিট পর বন্ধ করতে হবে যাতে চৌবাচ্চাটি ১৮ মিনিটে পূর্ণ হয়।
৫৯.
৪, ৫, ৭, ১১, ১৯, ৩৫,......................... ধারাটির পরবর্তী পদ কোনটি?
  1. ৬৭
  2. ৬৮
  3. ৬৯
  4. ৭০
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
৬৭
উত্তর
সঠিক উত্তর:
৬৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৫, ৭, ১১, ১৯, ৩৫,......................... ধারাটির পরবর্তী পদ কোনটি?

সমাধান:
১ম পদ = ৪
২য় পদ = ৪ + ১ = ৫
৩য় পদ = ৫ + ২ = ৭
৪র্থ পদ = ৭ + ৪ = ১১
৫ম পদ = ১১ + ৮ = ১৯
৬ষ্ঠ পদ = ১৯ +১৬ = ৩৫
৭ম পদ = ৩৫ + ৩২ = ৬৭
৬০.
একটি আয়তাকার বাক্সের ধারণক্ষমতা ১২ ঘনফুট। দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা দ্বিগুণ করে নতুন একটি বাক্স বানালে, তার ধারণক্ষমতা কত ঘনফুট হবে?
  1. ২৪
  2. ৫৪
  3. ৬০
  4. ৭২
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাক্সের ধারণক্ষমতা ১২ ঘনফুট। দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা দ্বিগুণ করে নতুন একটি বাক্স বানালে, তার ধারণক্ষমতা কত ঘনফুট হবে?

সমাধান:
আয়তাকার বাক্সের দৈর্ঘ্য = ক ফুট
আয়তাকার বাক্সের প্রস্থ  = খ  ফুট
আয়তাকার বাক্সের উচ্চতা = গ ফুট

আয়তাকার বাক্সের আয়তন = কখগ ঘনফুট

প্রশ্নমতে
কখগ = ১২ ঘন ফুট

নতুন আয়তাকার বাক্সের দৈর্ঘ্য = ২ক ফুট
নতুন আয়তাকার বাক্সের প্রস্থ  = ২খ  ফুট
নতুন আয়তাকার বাক্সের উচ্চতা = ২গ ফুট

আয়তাকার বাক্সের আয়তন = ২ক × ২খ × ২গ ঘনফুট
= ৮ × কখগ ঘনফুট
= ৮ × ১২ ঘনফুট
= ৯৬ ঘনফুট
৬১.
বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা কে?
  1. ফরিদা আখতার
  2. শেখ বসির উদ্দিন
  3. ব্রিঃ জেঃ (অবঃ) এম সাখাওয়াত হোসেন
  4. আদিলুর রহমান খান
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
আদিলুর রহমান খান
উত্তর
সঠিক উত্তর:
আদিলুর রহমান খান
ব্যাখ্যা
বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকার:

- ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট, ২০২৪ তারিখে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।
- নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগস্ট, ২০২৪ সালে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।

⇒ প্রধান উপদেষ্টা: ড. মুহাম্মদ ইউনূস।
- মোট উপদেষ্টা: ২৩ জন।
- নারী উপদেষ্টা রয়েছে ৪ জন।

উল্লেখ্য,
- বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
- আদিলুর রহমান খান: ১. শিল্প মন্ত্রণালয়, ২. গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

অন্যদিকে,
- ফরিদা আখতার: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। 
- শেখ বশিরউদ্দীন: ১. বাণিজ্য মন্ত্রণালয় ২. বস্ত্র ও পাট মন্ত্রণালয়, ৩. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। 
- ব্রিঃ জেঃ (অবঃ) এম সাখাওয়াত হোসেন: ১. নৌ-পরিবহন মন্ত্রণালয়, ২. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

উৎস: প্রধান উপদেষ্টার কার্যালয় ওয়েবসাইট।
৬২.
বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন কে?
  1. শারমিন আখতার
  2. নিগার সুলতানা জ্যোতি
  3. নাহিদা আখতার
  4. ফারজানা হক
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
নিগার সুলতানা জ্যোতি
উত্তর
সঠিক উত্তর:
নিগার সুলতানা জ্যোতি
ব্যাখ্যা
বাংলাদেশ নারী ক্রিকেট দল:
- বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বারা পরিচালিত একটি আন্তর্জাতিক নারী ক্রিকেট দল।
- এটি বাংলাদেশকে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করে।
- বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

উল্লেখ্য,
- বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে ২০১১ সালে যুক্তরাষ্ট্রকে হারিয়ে।
- এশিয়া কাপের শিরোপা জয় লাভ করে ২০১৮ সালে।
- টেস্ট ক্রিকেটে মর্যাদা পায় ২০২১ সালে ।
- একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম নারী সেঞ্চুরিয়ান ফারজানা হক পিংকি।

অন্যদিকে,
- প্রথম শ্রেণির নারী ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তি গড়েছেন নিগার সুলতানা।

উৎস: i) বিসিবি।
ii) ICC ওয়েবসাইট। [link]
ii) প্রথম আলো।
৬৩.
'অরেঞ্জ রেভুলেশন' কোন দেশের সাথে সম্পৃক্ত?
  1. রাশিয়া
  2. মায়ানমার
  3. ইউক্রেন
  4. শ্রীলংকা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
ইউক্রেন
ব্যাখ্যা
অরেঞ্জ বিপ্লব (Orange Revolution):
- 'অরেঞ্জ রেভুলেশন' ইউক্রেনের সাথে সম্পৃক্ত।

⇒ অরেঞ্জ বিপ্লব ছিল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলন।
- এটি সংঘটিত হয়েছিল ২০০৪ সালের শেষের দিকে এবং ২০০৫ সালের শুরুতে।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ ছিল নাগরিক প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রবিন্দু।
- ২০০৪ সালে ইউক্রেনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি এবং ব্যাপক দুর্নীতির অভিযােগ তুলে এ আন্দোলনের সূত্রপাত।
- মূল দাবি: ভোট পুনঃগণনা, নতুন নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ও স্বচ্ছতার প্রতি সম্মান প্রদর্শন।
- এই আন্দোলনের ফলে ভিক্টর ইউশ্চেঙ্কো (Yushchenko) প্রেসিডেন্ট নির্বাচিত হন।

উৎস: Britannica.
৬৪.
নিচের কোন দেশটি ৭৮৭ ড্রিমলাইনার প্লেনের প্রস্তুতকারক?
  1. রাশিয়া
  2. চীন
  3. ফ্রান্স
  4. যুক্তরাষ্ট্র
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
৭৮৭ ড্রিমলাইনার বিমানটির প্রস্তুতকারক দেশ হল যুক্তরাষ্ট্র। এই বিমানটি তৈরি করে মার্কিন সংস্থা বোয়িং কোম্পানি।

৭৮৭ ড্রিমলাইনার প্লেন:
- ৭৮৭ ড্রিমলাইনার বিমানটির প্রস্তুতকারক দেশ হল যুক্তরাষ্ট্র।
- বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার একটি অত্যাধুনিক, দীর্ঘপাল্লার, জ্বালানী-সাশ্রয়ী বাণিজ্যিক জেট বিমান যা বোয়িং কম্পানি দ্বারা নির্মিত হয়েছে।
- এটি মূলত যাত্রী পরিবহনের জন্য ডিজাইন করা একটি ওয়াইড-বডি (wide-body) বিমান।
- এটি যাত্রীবাহী জেট হিসেবে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিমানগুলির মধ্যে একটি।

উল্লেখ্য,
- ধরন: যাত্রীবাহী জেট (wide-body airliner)। 
- পরিবহন ক্ষমতা: ২৪৮ থেকে ৩৩৬ জন যাত্রী (মডেল অনুযায়ী)। 
- পরিসীমা (Range): প্রায় ১৪,০১০ কিমি (৭,৫৬৫ মাইল)।
- ইঞ্জিন: দুটি উন্নত টার্বোফ্যান ইঞ্জিন।
- বিস্তার: ৬০ মিটার (১৯৭ ফুট)। 
- উচ্চতা: ১৭ মিটার (৫৬ ফুট)। 
- মডেলসমূহ:
• ৭৮৭-৮: প্রাথমিক ও ছোট সংস্করণ
• ৭৮৭-৯: দীর্ঘতর সংস্করণ
• ৭৮৭-১০: বৃহত্তম সংস্করণ (সবচেয়ে বেশি যাত্রী বহনের ক্ষমতা)

উৎস: The Boeing Company. [link]
৬৫.
নিচের কোনটি মাইক্রোসফট এক্সেলের ফাংশন নয়?
  1. SUBTRACT
  2. COUNTA
  3. INDEX
  4. MATCH
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
SUBTRACT
উত্তর
সঠিক উত্তর:
SUBTRACT
ব্যাখ্যা
• উত্তর: ক) SUBTRACT
SUBTRACT মাইক্রোসফট এক্সেলের কোনো বিল্ট-ইন ফাংশন নয়। এক্সেলে বিয়োগের জন্য আলাদা কোনো ফাংশন নেই - সরাসরি মাইনাস (-) অপারেটর ব্যবহার করতে হয়।

• অপশন আলোচনা:
COUNTA - খালি নয় এমন সেলের সংখ্যা গণনা করে
INDEX - নির্দিষ্ট অবস্থান থেকে ভ্যালু রিটার্ন করে
MATCH - একটি ভ্যালুর অবস্থান খুঁজে বের করে

এগুলো সবই এক্সেলের প্রকৃত ফাংশন।

• স্প্রেডশীট সফটওয়্যার:
স্প্রেডশীট (Spreadsheet) সফটওয়্যার হলো একটি প্রোগ্রাম, যা সারি (Row) ও কলাম (Column)-এ বিভক্ত একটি গ্রিড বা টেবিলের মাধ্যমে তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ, গণনা ও উপস্থাপনা করতে ব্যবহৃত হয়। প্রতিটি ছোট ঘরকে সেল (Cell) বলা হয় এবং সেলগুলোতে সংখ্যা, লেখা, সূত্র (Formula), ফাংশন ইত্যাদি ব্যবহার করা যায়।

• জনপ্রিয় স্প্রেডশীট সফটওয়্যারসমূহ এবং  বৈশিষ্ট্য:
Microsoft Excel এর নির্মাতা Microsoft - সবচেয়ে জনপ্রিয় ও ফিচার-সমৃদ্ধ।
Google Sheets এর নির্মাতা Google - ক্লাউড-ভিত্তিক, রিয়েল-টাইম কল্যাবোরেশন।
LibreOffice Calc এর নির্মাতা LibreOffice Foundation - ওপেন সোর্স, ফ্রি।
Apple Numbers এর নির্মাতা Apple - Mac/iOS ব্যবহারকারীদের জন্য নির্মিত।

সূত্র: মাইক্রোসফট ওয়েবসাইট।
৬৬.
নিচের কোন গ্রহটিকে 'Red Planet' বলা হয়?
  1. শনি
  2. মঙ্গল
  3. বুধ
  4. বৃহস্পতি
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
মঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গল
ব্যাখ্যা
মঙ্গল গ্রহকে 'Red Planet' বলা হয়।

মঙ্গল গ্রহ:
- সূর্য থেকে চতুর্থ দূরবর্তী গ্রহ মঙ্গল।
- বুধের পরেই সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ।
- সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব ২২৮ মিলিয়ন কিলোমিটার।
- এটি একবার সূর্যকে প্রদক্ষিণ করতে ৬৮৭ দিন সময় নেয়।
- এর ব্যাসার্ধ প্রায় ৩৩৯০ কিলোমিটার (২১০৬ মাইল)।
- এর আকার পৃথিবীর আকারের অর্ধেক।
- সূর্য থেকে মঙ্গল গ্রহে আলো পৌছাতে সময় লাগে ১৩ মিনিট।
- নিজ কক্ষপথে একবার ঘুরে আসতে সময় লাগে প্রায় ২৪ ঘন্টা।
- মঙ্গল গ্রহের উপগ্রহের সংখ্যা দুইটি: ফোবোস ও ডিমোস।

উল্লেখ্য,
- এই গ্রহটিকে ‘লাল গ্রহ’ নামে অভিহিত করা হয়।
- মঙ্গলের লালাভ হওয়ার পেছনে মূল কারণ এর পৃষ্ঠে প্রচুর আয়রন অক্সাইড আছে।
- নাসার বিজ্ঞানীদের ধারণা, মঙ্গলের কেন্দ্রেও লোহা আছে, তবে পরিমাণে অঢেল হওয়ায় গ্রহটির পৃষ্ঠেও লোহার একটি আবরণ তৈরি হয়েছে। সে কারণেই লাল দেখায়।

উৎস: i) NASA (.gov).
ii) ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৬৭.
নিচের কোন গ্রন্থিটি ইনসুলিন নিঃসরণ করে?
  1. অ্যাড্রেনালিন
  2. পিটুইটারি
  3. থাইম্যান
  4. অগ্ন্যাশয়
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
অগ্ন্যাশয়
উত্তর
সঠিক উত্তর:
অগ্ন্যাশয়
ব্যাখ্যা
• ইনসুলিন:
- ইনসুলিন একটি হরমোন।
- ইহা অগ্ন্যাশয়ের Islets of langerhans এর বিটা কোষ থেকে নিঃসৃত হয় যা রক্তে বিদ্যমান গ্লুকোজকে দেহ কোষে প্রবেশে সাহায্য করে।
- এর ফলে গ্লুকোজের উচ্চ মাত্রা হ্রাসপ্রাপ্ত হয়ে স্বাভাবিক মাত্রায় ফিরে আসে।
- কোন কারণে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসৃত না হলে বা কম নিঃসৃত হলে অথবা নিঃসৃত ইনসুলিন অকার্যকর হলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় অর্থাৎ ডায়াবেটিস রোগ হয়।
- এ অবস্থায় ডায়াবেটিক রোগীকে ইনসুলিন ইনজেকশন নিতে হয়।
- বাংলাদেশে এ ধরনের রোগীর সংখ্যা লক্ষ লক্ষ।
- ইনসুলিন ৫১টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত ক্ষুদ্রাকার সরল প্রোটিন।
- দুটি পলিপেপটাইড চেইন (২১টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত চেইন-A এবং ৩০টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত চেইন-B) দুটি ডাইসালফাইড বন্ডের মাধ্যমে সংযুক্ত হয়ে একটি ইনসুলিন অণু গঠন করে।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৮.
ইরান ও ইসরায়েল এর মধ্যে চলমান যুদ্ধ শুরু হয় কবে?
  1. ১৩ জুন ২০২৫
  2. ১৪ জুন ২০২৫
  3. ১৫ জুন ২০২৫
  4. ১৬ জুন ২০২৫
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
১৩ জুন ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
১৩ জুন ২০২৫
ব্যাখ্যা
ইরান ও ইসরায়েল-এর মধ্যে চলমান যুদ্ধ':
- ইরান ও ইসরায়েল এর মধ্যে চলমান যুদ্ধ শুরু হয় ১৩ জুন ২০২৫ তারিখে।

⇒ ১৩ জুন ইরানে আকস্মিক ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল।
- এরপর পাল্টা প্রতিশোধ নিতে ইরানও ইসরায়েলের ওপর হামলা শুরু করে।
- এতে দেশ দুইটির মধ্যে যুদ্ধ শুরু হয়।
- এর মাঝে যুক্তরাষ্ট্র গত ২১ জুন ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।
- সর্বশেষ ২৩ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান, ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরপর উভয় দেশ সেইদিনেই যুদ্ধবিরতি কার্যকরের তথ্য নিশ্চিত করে। 

উল্লেখ্য,
- ১৩ জুন, ২০২৫ তারিখে ইসরাইল ইরানের তেহরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে যে হামলা চালায় তার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন রাইজিং লায়ন’। এর লক্ষ্য ছিল তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ‘হৃদয়’-এ আঘাত হানা।
- ‘অপারেশন রাইজিং লায়ন’-এর বিপরীতে ইরানের পরিচালিত অভিযানের নাম ‘ট্রু প্রমিজ ৩’। এর মাধ্যমে ইসরায়েলের ডজনখানেক সামরিক ঘাঁটি ও বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

উৎস: i) CSIS ওয়েবসাইট।
ii) The Economic Times.
৬৯.
বিসিআইসি এর অধীনে বর্তমানে কতগুলি কারখানা চলমান?
  1. ১১
  2. ১২
  3. ১৩
  4. ১৪
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
১১
উত্তর
সঠিক উত্তর:
১১
ব্যাখ্যা
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি):
- বিসিআইসি এর অধীনে বর্তমানে ১১টি কারখানা চলমান।

⇒ চলমান কারখানাগুলোর মধ্যে:
• ইউরিয়া সার কারখানা: ৫টি (চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড, যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড,আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানী লিঃ, শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিঃ,ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানী )।
• ডিএপি সার কারখানা: ১টি (ডিএপি ফার্টিলাইজার কোং লিঃ)।
• টিএসপি সার কারখানা: ১টি (টিএসপি কমপ্লেক্স লিঃ)।
• কাগজ কারখানা: ১টি (কর্ণফুলী পেপার মিলস্ লিঃ)।
• সিমেন্ট কারখানা: ১টি (ছাতক সিমেন্ট কোম্পানী লিঃ)।
• গ্লাসশীট কারখানা: ১টি (উসমানিয়া গ্লাসশীট ফ্যাক্টরী লিঃ)।
• স্যানিটারীওয়্যার ইস্যুলেটর কারখানা: ১টি (বাংলাদেশ ইস্যুলেটর এন্ড স্যানিটারীওয়্যার ফ্যাক্টরী লিঃ)।

উৎস: BCIC ওয়েবসাইট।
৭০.
বিসিআইসি কবে গঠিত হয়?
  1. ১৯৭২
  2. ১৯৭৩
  3. ১৯৭৬
  4. ১৯৭৯
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
১৯৭৬
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৬
ব্যাখ্যা
বিসিআইসি ১৯৭৬ সালে গঠিত হয়।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি):
- ১৯৭২ সনের রাষ্ট্রপতি ২৭ নম্বর অধ্যাদেশের ১৯৭৬ সনের ২৫ নম্বর সংশোধনী বলে ৩টি কর্পেোরেশন যথা- বাংলাদেশ সার, রসায়ন ও ভেষজ শিল্প কর্পোরেশন, বাংলাদেশ কাগজ ও বোর্ড কর্পোরেশন, বাংলাদেশ ট্যানারীজ কর্পোরেশন একীভূত করে ১লা জুলাই, ১৯৭৬ইং তারিখে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) প্রতিষ্ঠিত হয়।
- সংস্থার চেয়ারম্যান এবং বোর্ড অব ডিরেক্টর্স এর পরিচালকবৃন্দ সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত।
- প্রধান নির্বাহী হিসাবে চেয়ারম্যানকে সংস্থাটি পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়েছে।
- কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সরকারের পক্ষ থেকে নিয়োগকৃত একজন চেয়ারম্যান ও ৫ জন পরিচালক এর সমন্বয়ে গঠিত একটি বোর্ড অব ডিরেক্টরর্স এর মাধ্যমে পরিচালিত হয়।

⇒ উত্তরাধীকার সূত্রে প্রাপ্ত ৮৮টি প্রতিষ্ঠান নিয়ে সংস্থার যাত্রা শুরু হয়।
- পরবর্তীতে ৬টি নতুন কারখানা সংস্থা কর্তৃক স্থাপিত হয় এবং ৩টি কারখানা অন্য সংস্থা হতে বিসিআইসি’র নিয়ন্ত্রনাধীনে ন্যাস্ত হয়।
- সরকার বিরাষ্ট্রীয়করন নীতিমালা বাস্তবায়নের ফলে মোট ৯৭টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ৬৫টি প্রতিষ্ঠান হতে পূজি প্রত্যাহার করা হয়।
- ৭টি কারখানা প্রাক্তন মালিকের নিকট এবং ৭টি প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্টের নিকট হস্তান্তর করা হয়।
- ৫টি প্রতিষ্ঠান সরকারি সিদ্ধান্তক্রমে বন্ধ করে জনবল পে-অফ করা হয়েছে।
- সরকারের বিরাষ্ট্রীয়করণ নীতিমালার আওতায় ২০০২ সাল হতে ৮টি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ আছে।

উৎস: BCIC ওয়েবসাইট।
৭১.
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয় কোন তারিখে?
  1. ১১ জুন
  2. ১২ জুন
  3. ১৩ জুন
  4. ১৪ জুন
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
১২ জুন
উত্তর
সঠিক উত্তর:
১২ জুন
ব্যাখ্যা
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস:
- বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস (World Day Against Child Labour) পালিত হয় ১২ জুন।
- ২০২৫ সালে দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি—এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি।

উল্লেখ্য,
- শিশুর অধিকার রক্ষা এবং ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে ২০০২ সাল থেকে জাতিসংঘের অঙ্গ সংগঠন আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) ১২ জুন ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ পালন করে আসছে।
- ১৯৮৯ সালে জাতিসংঘের শিশু অধিকার সনদে মতামত রাখা হয়েছিল, ১৮ বছর হবে শিশুর সর্বোচ্চ সময়কাল।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) ILO ওয়েবসাইট।
৭২.
'ZIP Code' এ ব্যবহৃত 'ZIP' এর পূর্ণরূপ কি?
  1. Zone Identification Process
  2. Zone Identification Plot
  3. Zone Improvement Plot
  4. Zone Improvement Plan
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
Zone Improvement Plan
উত্তর
সঠিক উত্তর:
Zone Improvement Plan
ব্যাখ্যা
ZIP Code:
- 'ZIP Code' এ ব্যবহৃত 'ZIP'-এর পূর্ণরূপ: Zone Improvement Plan.

⇒ জিপ কোড (ZIP Code) হল মার্কিন যুক্তরাষ্ট্রের পোস্টাল সার্ভিস (USPS) দ্বারা ব্যবহৃত একটি পোস্টাল কোড সিস্টেম।
- এটি মূলত ১৯৬৩ সালে চালু করা হয়।
- ১৯৮৩ সালে নয়-অঙ্কের কোড চালু হয়, যেখানে ৫টি সংখ্যার পর হাইফেন ও আরও ৪টি সংখ্যা যুক্ত হয়।
- জিপ কোডটি নয় অঙ্কের (digit) হলে, প্রথম পাঁচটি অঙ্ক (digit) দিয়ে রাজ্য (state) এবং ডাক অঞ্চল (postal zone) বা ডাকঘর (post office) কে নির্দেশ করে।

উল্লেখ্য,
- বাংলাদেশে জিপ কোডের পরিবর্তে পোস্টাল কোড ব্যবহৃত হয়, যা ৪ সংখ্যার, এবং প্রতিটি পোস্ট অফিসের জন্য নির্দিষ্ট একটি কোড থাকে।

উৎস: Britannica.
৭৩.
কাজী নজরুল ইসলাম একুশে পদক পান কত সালে?
  1. ১৯৬০
  2. ১৯৭৪
  3. ১৯৭৬
  4. ১৯৭৮
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
১৯৭৬
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৬
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম একুশে পদক পান ১৯৭৬ সালে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম:

- দ্রোহ, প্রেম ও সাম্যের কবি হিসেবে পরিচিত কবি কাজী নজরুল ইসলাম।
- বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডি. লিট উপাধি প্রদান করে।
- ১৯৪৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক বাংলা সাহিত্যর ‘জগত্তারিণী স্বর্ণপদক’ পাওয়ার পর ১৯৬০ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত হন।
- ১৯৭৬ সালে একুশে পদকে ভূষিত করা হয় কবিকে।

⇒ কবি কাজী নজরুল ইসলামকে ১৯৭২ সালের ২৪ মে কলকাতা থেকে সরকারি উদ্যোগে সপরিবার ঢাকায় আনা হয়।
- ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়।
- ১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
- ২০২৪ সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হয়।
- ১৯৭২ সালের ৪ মে থেকে তাঁকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
- ৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়।

উল্লেখ্য,
- একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
- ১৯৭৬ সালে জিয়াউর রহমান একুশে পদক প্রবর্তন করেন।
- জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে এ পদক দেওয়া হয়।
- ১৯৭৬ সালে সাহিত্য, সাংবাদিকতা এবং শিক্ষায় মোট ৯ জনকে একুশে পদক প্রদান করা হয়।
- পদক প্রাপ্তরা হলেন:
• সাহিত্যে: আবদুল কাদির, কাজী নজরুল ইসলাম, কবি জসীম উদদীন এবং সুফিয়া কামাল।
• সাংবাদিকতায়: আবুল কালাম শামসুদ্দিন, তফাজ্জল হোসেন মানিক মিয়া ও আবদুস সালাম।
• শিক্ষায় মুহম্মদ কুদরত এ খুদা ও মুহম্মদ মনসুর উদ্দিন।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
৭৪.
জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে?
  1. ১৭ এপ্রিল
  2. ১৩ জুন
  3. ২৪ অক্টোবর
  4. ২৭ ডিসেম্বর
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
২৪ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
২৪ অক্টোবর
ব্যাখ্যা
জাতিসংঘ দিবস:
- প্রতি বছর ২৪ অক্টোবর বিশ্বব্যাপী জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়।

⇒ সান ফ্রান্সিসকো সম্মেলন জাতিসংঘ প্রতিষ্ঠা সম্মেলন হিসেবেও পরিচিত।
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল - ২৬ জুন পর্যন্ত সান ফ্রান্সিসকো সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা, যা যুদ্ধ এবং সংঘাত প্রতিরোধ করবে এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তা বজায় রাখবে। সান ফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশ অংশগ্রহণ করে এবং তারা জাতিসংঘের সংবিধান বা চার্টার অনুমোদন করে।
- এই সম্মেলনে প্রধানভাবে মিত্র শক্তি বা Allied Powers-এর ৫০টি দেশ অংশগ্রহণ করে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল: যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, চীন, ফ্রান্স।
- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যসহ অধিকাংশ প্রতিষ্ঠাতা রাষ্ট্র জাতিসংঘ সনদ অনুমোদন করে এবং একে স্বীকৃতি প্রদান করে।
- সর্বসম্মতভাবে সনদটি স্বাক্ষরিত হয় ২৪ অক্টোবর।
- মোট ৫১টি দেশ মূল সনদে স্বাক্ষর করেছিল।
- সেজন্য ২৪শে অক্টোবর জাতিসংঘের জন্ম দিনকে সারা বিশ্বব্যাপী জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়।

উৎস: UN ওয়েবসাইট।
৭৫.
'Gemini' নামক এআই মডেলটি কোন কোম্পানি তৈরি করেছে?
  1. DeepSeek
  2. OpenAI
  3. Google
  4. Apple
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
Google
উত্তর
সঠিক উত্তর:
Google
ব্যাখ্যা
• ‘Gemini’ নামক এআই মডেলটি তৈরি করেছে Google. এটি Google-এর গবেষণা প্রতিষ্ঠান DeepMind দ্বারা উন্নীত একটি শক্তিশালী জেনারেটিভ এআই মডেল, যা মূলত ভাষা, চিত্র, কোড এবং অন্যান্য তথ্য প্রক্রিয়াকরণের জন্য ডিজাইন করা হয়েছে। ২০২৩ সালে Google প্রথম এই মডেলটি প্রকাশ করে Bard-এর উত্তরসূরি হিসেবে। এটি OpenAI-এর GPT এবং Anthropic-এর Claude-এর মতো প্রতিযোগী মডেল হিসেবে কাজ করছে। Gemini মডেল উন্নত সংলাপ, বিশ্লেষণ, এবং মাল্টিমোডাল তথ্য প্রক্রিয়ায় দক্ষ। প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে শুধুমাত্র গ) Google সঠিক, কারণ DeepSeek, OpenAI, Apple বা অন্যান্য কেউ এই মডেল তৈরি করেনি।

• গুগল (Google):
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের প্রকৃত নাম বা পুরাতন নাম ব্যাকরাব (BackRub)।
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই। [তথ্য: জুন, ২০২৫ পর্যন্ত]
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল’ (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- Google + হলো একটি সামাজিক নেটওয়ার্কিং সেবা।
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Contacts, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি।

উৎস:
১. ব্রিটানিকা।
২. অফিসিয়াল ওয়েবসাইট।
৭৬.
২০২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে?
  1. প্যারিস
  2. লস অ্যাঞ্জেলেস
  3. ব্রিসবেন
  4. টোকিও
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
লস অ্যাঞ্জেলেস
উত্তর
সঠিক উত্তর:
লস অ্যাঞ্জেলেস
ব্যাখ্যা
অলিম্পিক গেমস:
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অলিম্পিক গেমস সংক্রান্ত সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।
- অলিম্পিক গেমস-এর জনক ফ্রান্সের নাগরিক ব্যরন দ্য কুবার্তো।
- ১৯১৪ সালে কুবার্তো দ্বারা উপস্থাপিত অলিম্পিক পতাকাটি হল প্রোটোটাইপ: এটির সাদা জমিনের কেন্দ্রে পাঁচটি আন্তঃসংলগ্ন রিং রয়েছে - নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল।
- এই রিংগুলি অলিম্পিকে একসাথে যোগদানকারী 'বিশ্বের পাঁচটি অংশ' প্রতিনিধিত্ব করে।

⇒ ২০২৪ সালের ২৬ জুলাই - ১১ আগস্ট ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে।
- এ বছর ৪০টি করে সর্বাধিক স্বর্ণপদক লাভ করে যুক্তরাষ্ট্র ও চীন।
- ৪০ স্বর্ণপদকের পাশাপাশি ৪৪টি ব্রোঞ্জপদকসহ যুক্তরাষ্ট্র ১২৬টি পদক জিতেছে।
- অন্যদিকে ৪০ স্বর্ণপদকের সঙ্গে ২৭ ব্রোঞ্জপদকসহ ৯১টি পদক পেয়েছে চীন।
- আর ২০ স্বর্ণপদকসহ ৪৫ পদক নিয়ে তৃতীয় হয়েছে জাপান।

⇒ ২০২৮ সালে ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে।
- ২০২৮ সালের ২১ জুলাই - ৬ আগস্ট পর্যন্ত এই আয়োজন অনুষ্ঠিত হবে।

উৎস: i) Olympics.
ii) Britannica.
৭৭.
নিচের কোন দেশটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত নয়?
  1. আলবেনিয়া
  2. তিউনিশিয়া
  3. পর্তুগাল
  4. মিশর
  5. সিরিয়া
সঠিক উত্তর:
পর্তুগাল
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগাল
ব্যাখ্যা
পর্তুগাল দেশটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত নয়।

ভূমধ্যসাগর (Mediterranean Sea):

- ভূমধ্যসাগর বিশ্বের ১০ম বৃহত্তম সমুদ্র.
- এটি দক্ষিণ ইউরোপ এবং উত্তর আফ্রিকার মধ্যে অবস্থিত।
- আয়তন: প্রায় ২.৫ মিলিয়ন বর্গকিলোমিটার।
- এর সর্বোচ্চ গভীরতা প্রায় ১৬,০০০ ফুট (৪,৯০০ মিটার)। 
- ভূমধ্যসাগরের উত্তরে ইউরোপ মহাদেশ; পূর্বে এশিয়া এবং দক্ষিণে আফ্রিকা অবস্থিত। 
- এটি পশ্চিমে জিব্রাল্টার প্রণালী (Strait of Gibraltar) দিয়ে আটলান্টিক মহাসাগরের সাথে এবং দক্ষিণ-পূর্বে সুয়েজ খাল দিয়ে লোহিত সাগরের সাথে সংযুক্ত।
- এটি উত্তর-পূর্বে দারদানেলিস প্রণালী, মারমারা সাগর এবং বসফরাস প্রণালীর মাধ্যমে কৃষ্ণ সাগরের সাথে সংযুক্ত। 

⇒ ভূমধ্যসাগরীয় অঞ্চল হলো ভূমধ্যসাগরের চারপাশে অবস্থিত দেশগুলিকে ঘিরে থাকা একটি ভৌগোলিক অঞ্চল।
- ভূমধ্যসাগরের তীরে অবস্থিত ২২টি দেশ: স্পেন, ফ্রান্স, মোনাকো, ইতালি, মাল্টা, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টিনিগ্রো, আলবেনিয়া, গ্রীস, তুরস্ক, সাইপ্রাস, সিরিয়া, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন, মিশর, লিবিয়া, তিউনিশিয়া, আলজেরিয়া, মরক্কো।

উৎস: Worldatlas.
৭৮.
বিশ্বব্যাংকের হিসাবমতে বিশ্ব অর্থনীতি ২০২৫ সালে কী হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা যাচ্ছে?
  1. ১.২%
  2. ১.৫%
  3. ২.৩%
  4. ৩.৬%
  5. ৪.২%
সঠিক উত্তর:
২.৩%
উত্তর
সঠিক উত্তর:
২.৩%
ব্যাখ্যা
বাণিজ্য উত্তেজনার প্রভাবে বৈশ্বিক প্রবৃদ্ধি কমবে: বিশ্বব্যাংক
- ২০২৫ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস ০.৪ শতাংশীয় পয়েন্ট কমিয়েছে বিশ্বব্যাংক।
- সংস্থাটির মতে, এ বছর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ২.৩ শতাংশ হবে। 
- ১০ জুন ২০২৫ তারিখে প্রকাশিত সংস্থাটির ‘গ্লোবাল ইকোনমিক প্রসপ্রেক্ট’ বা ‘বিশ্ব অর্থনৈতিক সম্ভাবনা’ শীর্ষক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
- এতে বলা হয়, উচ্চ হারে শুল্ক আরোপ ও অনিশ্চয়তা বৃদ্ধি পাওয়ার কারণে প্রায় সব অর্থনীতির জন্যই একটি বড় ‘প্রতিবন্ধকতা’ তৈরি হয়েছে।

⇒ বিশ্বব্যাংকের প্রতিবেদনটিতে তাদের মাত্র ছয় মাস আগের পূর্বাভাসের তুলনায় বিশ্বের প্রায় ৭০ শতাংশ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে বলে জানানো হয়েছে।
- সংস্থাটির পূর্বাভাসে বলা হয়, যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপ এবং উদীয়মান ছয়টি অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে।
- বিশ্বব্যাংক সরাসরি মন্দার পূর্বাভাস না দিলেও জানিয়েছে, চলতি ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে এমন এক দুর্বল অবস্থায় নামবে, যা ২০০৮ সালের পর মন্দা ব্যতিরেকে সবচেয়ে দুর্বল।
- আগামী ২০২৭ সাল নাগাদ বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) গড় প্রবৃদ্ধি হবে মাত্র ২ দশমিক ৫ শতাংশ, যা ১৯৬০-এর দশকের থেকে কোনো একক দশকে সবচেয়ে ধীরগতির প্রবৃদ্ধি।

উৎস: i) বিশ্বব্যাংক ওয়েবসাইট। [link]
ii) প্রথম আলো। [link]
৭৯.
নিচের কোন দেশটিতে কপ-২৯ ক্লাইমেট সামিট অনুষ্ঠিত হয়েছে?
  1. আজারবাইজান
  2. যুক্তরাজ্য
  3. ব্রাজিল
  4. ভারত
  5. কাতার
সঠিক উত্তর:
আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
আজারবাইজান
ব্যাখ্যা
কপ-২৯ ক্লাইমেট সামিট:
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের বাকুতে কপ-২৯ ক্লাইমেট সামিট অনুষ্ঠিত হয়েছে। 
- এ জলবায়ু সম্মেলনের নাম দেওয়া হয়েছিল ‘ফাইন্যান্স কপ’ বা ‘জলবায়ুর আর্থিক সম্মেলন’।
- জলবায়ু সম্মেলন কপ-২৯–এর সভাপতিত্ব করেন মুখতার বাবায়েভ (Mukhtar Babayev)।
- এই সম্মেলনে রাষ্ট্রপ্রধান, বিজ্ঞানী, নীতিনির্ধারক, ব্যবসায়ী এবং উদ্যোক্তারা অংশ নেন।
- যদিও যুক্তরাষ্ট্র, চীন ও ফ্রান্সের মতো বড় কার্বন নিঃসরণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা অনুপস্থিত ছিলেন।

⇒ এ জলবায়ু চুক্তিতে ঐকমত্যে আসে প্রায় ২০০টি সদস্য দেশ।
- চূড়ান্ত চুক্তি অনুযায়ী, ২০৩৫ সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতিবছর ৩০০ বিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার করেছে।
- পাশাপাশি, দেশগুলো ২০৩৫ সালের মধ্যে জলবায়ু পরিবর্তন প্রতিরোধের জন্য ১.৩ ট্রিলিয়ন ডলার প্রয়োজন হবে বলে সম্মত হয়েছে।

উল্লেখ্য,
- জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব একটি বৈশ্বিক সমস্যা।
- তাই জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত কাঠামো কনভেনশনের (ইউনএফসিসিসি) আওতায় ১৯৯৫ সাল থেকে প্রতিবছর Conference of Parties (COP) অনুষ্ঠিত হয়ে থাকে।
- প্রথম কপ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৫ সালে জার্মানির বার্লিন শহরে।
- পরবর্তী কপ- ৩০ (COP-30) সম্মেলন ২০২৫ সালের নভেম্বরে ব্রাজিলের বেলেম ডো প্যারাকে অনুষ্ঠিত হবে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৮০.
বিশ্বের অন্যতম কেমিক্যাল উৎপাদনকারী কোম্পানি BASF-এর হেডকোয়ার্টারস কোথায় অবস্থিত?
  1. নেদারল্যান্ড
  2. যুক্তরাজ্য
  3. ফ্রান্স
  4. জার্মানি
  5. ইতালি
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা
BASF:
- BASF-এর পূর্ণরূপ: Badische Anilin- und Sodafabrik.
- এটি বিশ্বের সবচেয়ে বড় রাসায়নিক উৎপাদনকারী কোম্পানি। 
- বর্তমানে রাসায়নিক, প্লাস্টিক, কৃষি পণ্য, পুষ্টি ও যত্ন পণ্য, পৃষ্ঠ প্রযুক্তি এবং শিল্প সমাধান সহ বিস্তৃত পণ্য উৎপাদন করে।
- প্রতিষ্ঠিত হয়েছিল: ৬ এপ্রিল, ১৮৬৫।
- প্রধান প্রতিষ্ঠাতা: Friedrich Engelhorn.
- সদর দপ্তর: লুডভিগশাফ, জার্মানি।

⇒ ১৮৬৫ সালে ম্যানহাইমে Badische Anilin- & Soda-Fabrik (Baden Anilin & Soda Factory) নামে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯১৯ সালে প্রধান কার্যালয় রাইন নদী পেরিয়ে লুডভিগশাফেনে স্থানান্তরিত হয়।
- ১৯২৫ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত কোম্পানিটি বিশ্বের বৃহত্তম রাসায়নিক সংস্থা IG Farben (qv) এর অংশ ছিল।
- ১৯৫২ সালে BASF পুনর্গঠিত হয়।

উৎস: i) BASF ওয়েবসাইট।
ii) Britannica.