পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
পরীক্ষা - ২৯: বিষয় - কম্পিউটার ও তথ্য প্রযুক্তি টপিক - কম্পিউটার ১. ডাটাবেজ সিস্টেম ও এর উপাদান, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ২. কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও নিরাপদ ব্যবহার, সাইবার অপরাধ ও এর প্রতিকার ইত্যাদি। ৩. কম্পিউটার নেটওয়ার্ক [ল্যান, ম্যান, ওয়াই-ফাই, ওয়াইম্যাক্স] ও ইন্টারনেটের ধারণা ও বিবর্তন। ৪. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW), নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি: ই-মেইল, ফ্যাক্স ইত্যাদি; ৫. দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার। এবং বিষয় - বাংলা সাহিত্য টপিক - বাংলা সাহিত্যের আধুনিক যুগের লেখকগণ [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] ১. গুরুত্বপূর্ণ লেখকগণ: রবীন্দ্রনাথ ঠাকুর, নীলিমা ইব্রাহিম, প্রমথ চৌধুরী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মীর মশাররফ হোসেন, মুনীর চৌধুরী। ২. অন্যান্য লেখকগণ: গোবিন্দচন্দ্র দাস, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড, নওয়াব ফয়জুন্নেসা, নবীনচন্দ্র সেন, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্রেমেন্দ্র মিত্র, প্যারীচাঁদ মিত্র, ফররুখ আহমদ, বদরুদ্দীন ওমর, বন্দে আলী মিয়া, বিজন ভট্টাচার্য, বিষ্ণু দে, মনোএল দা আস্‌সুম্পসাঁউ, মামুনুর রশিদ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, মোতাহের হোসেন চৌধুরী, মোহাম্মদ নজিবর রহমান, মোহাম্মদ মোজাম্মেল হক।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. এজাক্স
  2. এভিজি
  3. অ্যাভাস্ট
  4. নরটন
সঠিক উত্তর:
এজাক্স
উত্তর
সঠিক উত্তর:
এজাক্স
ব্যাখ্যা
• এন্টিভাইরাস সফটওয়্যার: 
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।
- উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো -
এভিজি এন্টিভাইরাস সফটওয়্যার, অ্যাভাস্ট এন্টিভাইরাস সফটওয়্যার, নরটন এন্টিভাইরাস সফটওয়্যার, এভিরা এন্টিভাইরাস সফটওয়্যার, পান্ডা এন্টিভাইরাস সফটওয়্যার ইত্যাদি।

Ajax অর্থ হলো Asynchronous JavaScript and XML. তবে এটি কোন Prgraming Lanuage না বরং কোন একটি ওয়েবসাইটের কিছু content কে কোন প্রকার Page Load ছাড়াই web server এ আদান প্রদান করার জন্য এটি ব্যবহার করা হয়।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, britannica.
.
ডেস্কটপ হলো -
  1. সুপার কম্পিউটার
  2. মাইক্রো কম্পিউটার
  3. মিনি কম্পিউটার
  4. মেইনফ্রেম কম্পিউটার
সঠিক উত্তর:
মাইক্রো কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রো কম্পিউটার
ব্যাখ্যা
• মাইক্রো কম্পিউটার: 
- মাইক্রো এর সাধারণ অর্থ ক্ষুদ্র। 
- ক্ষুদ্রাকৃতির মাইক্রোপ্রসেসর চিপ দিয়ে যে কম্পিউটার গঠিত হয় তাকে মাইক্রো কম্পিউটার বলে। 
- মাইক্রো কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বা সংক্ষেপে PC বলা হয়। 
- মানুষের ব্যবহারিক সুবিধার প্রতি লক্ষ রেখে বিভিন্ন রকমের মাইক্রো কম্পিউটার বাজারে এসেছে।
যেমন -
১. পামটপ কম্পিউটার, 
২. ল্যাপটপ কম্পিউটার, 
৩. নোটবুক কম্পিউটার, 
৪. ডেস্কটপ কম্পিউটার। 
- Tablet PC, Phablet, Smartphone ইত্যাদি ও মাইক্রোকম্পিউটারের অন্তর্ভুক্ত। 
-  ১৯৮১ সালে IBM কোম্পানি ব্যবসায়িক উদ্দেশ্যে প্রথম মাইক্রোকম্পিউটার তৈরি করে। 
- অতিমাত্রায় তাপমাত্রা ওঠানামা করলে মাইক্রোকম্পিউটারের কিছু সিস্টেম নষ্ট হয়ে যায়। তাই কম্পিউটার সূর্যালোক, উত্তপ্ত বা খুব বেশি ঠান্ডা স্থানে রাখা বিপদজনক। 
- সক্রিয় একটি মাইক্রোকম্পিউটারের জন্য আদর্শ রুম টেম্পারেচার ৬০ থেকে ৯০ ডিগ্রী ফারেনহাইট, এবং বন্ধ থাকা অবস্থায় ৫০ থেকে ১১০ ডিগ্রী ফারেনহাইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বিদ্যুতের চাহিদা মেটানোর অক্ষমতার কারণে কোনটি ঘটে?
  1. Brown out
  2. Black Out
  3. Transient
  4. Noise
সঠিক উত্তর:
Brown out
উত্তর
সঠিক উত্তর:
Brown out
ব্যাখ্যা
• ব্রাউন আউট (Brown out ): 
- অতিরিক্ত বিদ্যুতের চাহিদা মেটানোর অক্ষমতার কারণে সরবরাহ লাইনে ভোল্টেজের পরিমাণ কমে যায়, এই ঘটনাকে ব্রাউন আউট বলা হয়
- কম্পিউটারের ক্ষতি রোধে এসময় কম্পিউটার বন্ধ রাখা উচিৎ।
- ব্রাউন আউট পরিকল্পিত বা অপরিকল্পিত দুই কারণেই হতে পারে। 

• ঝড়, তুফান, বজ্রপাত ইত্যাদি কারণে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়াকে ব্লাক আউট(Black Out) বলে। 
• বিদ্যুত সরবরাহ লাইন থেকে সৃষ্ট ভোল্টেজ বা বিদ্যুতের বড় ধরনের স্পাইককে ট্রানসিয়েন্ট(Transient) বলে। 
• পাওয়ার সাপ্লাই, কুলিং ফ্যান, স্পীকারের উচ্চমাত্রার শব্দ বা প্রিন্টারের শব্দকে নয়েজ(Noise) বলে। 

 উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ই-ব্যাংকিং এর সূচনা হয় কোন দেশে?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ডেনমার্ক
  4. জাপান
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
ই-ব্যাংকিং: 
- বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং এর যে কার্যক্রম পরিচালিত হচ্ছে তাকে ই-ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং বলে।
- ১৯৬১ সালে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের ‘The National City Bank of New York’ ই-ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন করে EFTS (Electronic Fund Transfer System) নামে।
- ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের ‘Barclays bank’ প্রথম Cash Dispenser (CD) স্থাপন করে। 
- সুইডেন, ফ্রান্স ও সুইজারল্যান্ড প্রথম 'National Cash Dispenser Network' ব্যবহার শুরু করে।  
- জাপান ও আমেরিকা ১৯৬৯ সালে CD মেশিন ব্যবহার করা শুরু করে।
- Loyd’s Bank ১৯৭২ সালে প্রথম Cashpoint বসিয়ে আধুনিক অনলাইন ব্যাংকিং কার্যক্রম শুরু করে।
- ই-ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকগণ সাধারণ ব্যাংকিং এর পাশাপাশি ATM কার্ড, ডেভিড কার্ড, ক্রেডিট কার্ড, Online Banking, SMS ব্যাংকিং, Home ব্যাংকিং ইত্যাদি সেবা গ্রহণ করে থাকে। 
- ব্যাংকের সার্ভারে নিরাপত্তামূলক ব্যবস্থার জন্য Firewall ব্যবহার করা হয়। 

উৎস: ফিনান্স, ব্যাংকিং ও বিমা, ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে DDL ব্যবহৃত হয় কোন কাজে?
  1. ডাটা সংরক্ষণ
  2. ডাটা ইনসার্ট
  3. ডাটা ডিলিট
  4. ডাটা মডিফাই
সঠিক উত্তর:
ডাটা সংরক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
ডাটা সংরক্ষণ
ব্যাখ্যা
• ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ:  
- যে ল্যাঙ্গুয়েেজের মাধ্যমে ডাটাবেজ সিস্টেমে ডাটাবেজ তৈরি, কুয়েরি ও ডাটা মডিফিকেশন করা হয় থাকে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ বলে।
- ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ ২ ধরনের -

১. Data Definition Language (DDL):
- ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটা সংরক্ষণ ও ডাটা এ্যাকসেস করার জন্য DDL ব্যবহার করা হয়।

২. Data Manipulation Language (DML):
- ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটা ইনসার্ট, ডিলিট, আপডেট এবং মডিফাই করার জন্য DML ব্যবহার করা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ঐতিহাসিক 'মৃণালিনী' উপন্যাসের একটি কেন্দ্রীয় চরিত্রের নাম -
  1. হেমচন্দ্র
  2. নবকুমার
  3. কুন্দনন্দিনী
  4. ভ্রমর
সঠিক উত্তর:
হেমচন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
হেমচন্দ্র
ব্যাখ্যা
• মৃণালীনি:
- বাংলা উপন্যাসের জনক বঙ্কিম চন্দ্র চট্রোপাধ্যায় রচিত একটি ঐতিহাসিক উপন্যাস হচ্ছে - মৃণালীনি।
- ত্রয়োদশ শতাব্দীর বাংলাদেশ ও তুর্কি আক্রমণের ঐতিহাসিক পটভূমি এ উপন্যাসের উপজীব্য বিষয়।
- এ উপন্যাসের বিখ্যাত চরিত্র গুলো হচ্ছে - হেমচন্দ্র, মৃণালিনী, মনোরমা।
• অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে -  

- 'নবকুমার' চরিত্রটি বঙ্কিম চন্দ্র এর 'কপালকুন্ডলা' নামক একটি রোমান্সমূলক উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র।
- 'কুন্দনন্দিনী' চরিত্রটি বঙ্কিম চন্দ্র চট্রোপাধ্যায় এর 'বিষবৃক্ষ' উপন্যাস থেকে নেয়া হয়েছে।
- 'ভ্রমর' চরিত্রের স্রষ্টা বঙ্কিম চন্দ্র চট্রোপাধ্যায়।
- 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের একটি চরিত্র 'ভ্রমর'।
- এ উপন্যাসের অন্যান্য চরিত্র গুলো হলো - গোবিন্দলাল, রোহিণী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
.
মুনীর চৌধুরী রচিত “কবর” নাটকের প্রকাশকাল কবে?
  1. ১৯৬৬
  2. ১৯৫২
  3. ১৯৭১
  4. ১৯৬৯
সঠিক উত্তর:
১৯৬৬
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৬
ব্যাখ্যা
কবর নাটক:
- মুনীর চৌধুরী একাধারে একজন শিক্ষাবিদ, নাট্যকার, সমালোচক ও বাগ্মী ছিলেন।
- তাঁর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত “কবর” একটি একাঙ্ক নাটক। 
- নাটকটি ১৯৫৩ সালে ঢাকা জেলে বসে তিনি রচনা করেন এবং রাজবন্দি দ্বারা অভিনীত হয়।
- পরবর্তীতে, ১৯৬৬ সালে নাটকটি প্রথম প্রকাশ করা হয়।
- মার্কিন নাট্যকার Irwin Shaw  রচিত Bury The Dead নাটকের অনুসরণে এদেশীয় ঘটনা কেন্দ্র করে “কবর” নাটকটি লেখা হয়েছে।

 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
.
'যদু মুখুজ্জে' চরিত্রের স্রষ্টা কে?
  1. বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
  2. মানিক বন্দোপাধ্যায়
  3. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
ব্যাখ্যা
• 'যদু মুখুজ্জে' চরিত্রের স্রষ্টা- 'বিভূতিভূষণ বন্দোপাধ্যায়'। 

• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরারিপুর গ্রামে মাতুলালয়ে জন্ম।
- ১৩২৮ বঙ্গাব্দের (১৯২১) মাঘ প্রবাসীতে প্রথম গল্প ‘উপেক্ষিতা’ প্রকাশের মধ্য দিয়ে বিভূতিভূষণের সাহিত্যিক জীবন শুরু হয়। 
- বাংলা কথাসাহিত্যে শরৎচন্দ্রের পরে বিভূতিভূষণই সর্বাপেক্ষা জনপ্রিয় সাহিত্যিকের মর্যাদা পেয়েছেন।
- হেমন্তকুমার গুপ্তের সঙ্গে যৌথভাবে তিনি দীপক (১৯৩২) পত্রিকা সম্পাদনা করেন।

তাঁর রচিত গ্রন্থসমূহ হলো: 
• উপন্যাস:
- পথের পাঁচালী,
- অপরাজিত, 
- অশনি সংকেত,
- আরণ্যক,
- আদর্শ হিন্দু হোটেল,
- দেবযান,
- ইছামতী,
- দৃষ্টি প্রদীপ, 
- বিপিনের সংসার, 
- চাঁদের পাহাড়, 
- দম্পতি ইত্যাদি।

• ছোটগল্প:
- মেঘমল্লার, 
- মৌরীফুল, 
- যাত্রাবদল, 
- কিন্নরদল ইত্যাদি। 
------------------------------
• বিভূতিভূষণ বন্দোপাধ্যায় ও 'অনুবর্তন' উপন্যাস:

- প্রকৃতি ও মানব জীবন সত্তার ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায় রচিত 'অনুবর্তন' উপন্যাসে ব্যক্তি অভিজ্ঞতার রূপায়ন ঘটেছে।
- এ উপন্যাসের অন্যতম চরিত্র হচ্ছে - যদু মুখুজ্জে
- এখানে গ্রামীণ মানুষের দলাদলি ও স্বার্থপ্রিয়তা উপন্যাসের মূল উপজীব্য বিষয়। 
- অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র গুলো হচ্ছে - ক্ষেত্র বাবু, নারান বাবু, ছাত্র চুনি।
- বিভূতিভূষণ বন্দোপাধ্যায় রচিত আরও কিছু বিখ্যাত উপন্যাসের মাঝে রয়েছে - পথের পাঁচালী, দেবযান, আরণ্যক, অপরাজিত ইত্যাদি।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং 'অনুবর্তন' উপন্যাস; বাংলাপিডিয়া।
.
“তুমি পশু সে দেবতা” উক্তিটি কোন নাটক এর অন্তর্গত?
  1. সাজাহান
  2. নবান্ন
  3. স্বাধীনতা আমার স্বাধীনতা
  4. রক্তাক্ত প্রান্তর
সঠিক উত্তর:
রক্তাক্ত প্রান্তর
উত্তর
সঠিক উত্তর:
রক্তাক্ত প্রান্তর
ব্যাখ্যা
• “তুমি পশু সে দেবতা” উক্তিটি  'রক্তাক্ত প্রান্তর' নাটক এর অন্তর্গত। 

• 'রক্তাক্ত প্রান্তর' নাটক:

- রক্তাক্ত প্রান্তর  মুনীর চৌধুরীর প্রথম মৌলিক নাটক। পানি পথের তৃতীয় যুদ্ধের ঘটনার প্রেক্ষিতে এ নাটক নির্মিত।
- “তুমি পশু সে দেবতা” উক্তিটি এ নাটক থেকে নেয়া হয়েছে।
- 'নবান্ন' নাটকটি বিজন ভট্রাচার্য রচিত একটি বিখ্যাত নাটক।
- পঞ্চাশের মন্বন্তরের পটভূমিকায় কৃষক জীবনের সংগ্রাম ও কাহীনির বাস্তবতায় নাটকটি রচিত।
- 'স্বাধীনতা আমার স্বাধীনতা' নাটকটি বিখ্যাত নাট্যকার মমতাজ উদদীন আহমদ রচিত।
- 'সাজাহান' নাটকটি মুঘল সম্রাট সাজাহানকে কেন্দ্র করে রচিত দ্বিজেন্দ্রলাল রায়ের একটি বিখ্যাত ঐতিহাসিক নাটক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
১০.
বিভূতিভূষণ বন্দোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?
  1. সাগরদাড়ি গ্রামে
  2. হুগলি জেলায়
  3. মুরারিপুর, চব্বিশ পরগণা
  4. পশ্চিমবঙ্গের বর্ধমান  
সঠিক উত্তর:
মুরারিপুর, চব্বিশ পরগণা
উত্তর
সঠিক উত্তর:
মুরারিপুর, চব্বিশ পরগণা
ব্যাখ্যা
• বিভূতিভূষণ বন্দোপাধ্যায়:
- কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায় ১৮৯৪ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া - মুরারিপুর গ্রামে  মাতুলালয়ে জন্ম। 
• অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে - 

- নন্দিত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্রোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন।
- মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে, এক জমিদার বংশে জন্মগ্রহণ করেন। 
- অধ্যাপক ও রাজনীতিক বদরুদ্দীন ওমর ১৯৩১ সালের ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
১১.
‘পল্লিসাহিত্য’ প্রবন্ধটি কে রচনা করেছেন?
  1. ড. মুহম্মদ শহিদুল্লাহ 
  2. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
  3. জসীম উদ্‌দীন
  4. আবু ইসহাক 
সঠিক উত্তর:
ড. মুহম্মদ শহিদুল্লাহ 
উত্তর
সঠিক উত্তর:
ড. মুহম্মদ শহিদুল্লাহ 
ব্যাখ্যা
• পল্লিসাহিত্য:
- বিশিষ্ট ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, গবেষক ড. মুহম্মদ শহিদুল্লাহ রচিত একটি প্রবন্ধ হচ্ছে - ‘পল্লিসাহিত্য’। 
- ১৯৩৮ সালে কিশোরগঞ্জ জেলায় পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মিলনীর একাদশ অধিবেশনে ড. মুহম্মদ শহিদুল্লাহ সভাপতি হিসেবে যে অভিভাষণ দেন তারই পুনর্লিখিত রূপ ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধটি।
• অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে - 

- অপরাজেয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্রোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় উপন্যাস হচ্ছে - ‘পল্লিসমাজ’।
- পল্লিকবি জসীম উদদীনের উল্লেখযোগ্য কিছু নাটকের মাঝে রয়েছে - পল্লীবধূ, বেদেরমেয়ে, পদ্মাপাড় ইত্যাদি।
- আবু ইসহাক  বাংলা সাহিত্যের একজন স্বনামধন্য ঔপন্যাসিক হিসেবে পরিচিত। তাঁর রচিত জনপ্রিয় উপন্যাস গুলির মাঝে রয়েছে - সূর্য দিঘল বাড়ী, পদ্মার পলিদ্বীপ, জাল ইত্যাদি।  

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
১২.
‘ভলগার তীরে’ ভ্রমণকাহিনিটি কার লেখা?
  1. নির্মলেন্দু গুণ
  2. শহিদুল্লাহ কায়সার
  3. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
  4. সৈয়দ মুজতবা আলী
সঠিক উত্তর:
নির্মলেন্দু গুণ
উত্তর
সঠিক উত্তর:
নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা
• নির্মলেন্দু গুণ:
 নির্মলেন্দু গুণ রচিত ভ্রমণকাহিনি গুলোর মাঝে ভলগার তীরে, গীনসাবার্গের সঙ্গে, ভ্রমি দেশে দেশে বিশেষভাবে উল্লেখযোগ্য।
- নির্মলেন্দু গুণ গত শতাব্দীর ষাটের দশকে কবিতা রচনা আরম্ভ করেন।
- তাকে কবিদের কবি বলা হয়ে থাকে।
• অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে -

- ১৯৬৬ সালে প্রকাশিত শহিদুল্লাহ কায়সার রচিত ভ্রমণকাহিনি হলো - পেশোয়ার থেকে তাসখন্ড।
- যাযাবর ছদ্মনামে প্রকাশিত বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় রচিত ভ্রমণকাহিনি হচ্ছে দৃষ্টিপাত।
- সৈয়দ মুজতবা আলী রচিত বিখ্যাত ভ্রমণকাহিনি হচ্ছে - দেশে বিদেশে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
১৩.
রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
  1. বাংলা গীতাঞ্জলি
  2. সোনার তরী
  3. Song offerings
  4. সঞ্চয়িতা 
সঠিক উত্তর:
Song offerings
উত্তর
সঠিক উত্তর:
Song offerings
ব্যাখ্যা
• কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে ইংরেজি গীতাঞ্জলি বা Song offerings গ্রন্থ এর জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
- ইংরেজী Song offerings গ্রন্থের ভূমিকা লিখেন W.B. Yeats
- বাংলা গীতাঞ্জলি কাব্যটি প্রকাশিত হয় ১৯১০ সালে।
- এর অবলম্বনে ইংরেজী গ্রন্থ Song offerings ১৯১২ সালে ইংল্যান্ডে প্রকাশিত হয়।
- বাংলা ভাষায় প্রকাশিত গ্রন্থের জন্য নোবেল পুরস্কার দেয়া হয়না।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
১৪.
ফররুখ আহমদ রচিত কাব্যনাট্য কোনটি?
  1. অনুপম দিন
  2. নৌফেল ও হাতেম
  3. চতুর্দশী 
  4. আলোছায়া 
সঠিক উত্তর:
নৌফেল ও হাতেম
উত্তর
সঠিক উত্তর:
নৌফেল ও হাতেম
ব্যাখ্যা
• নৌফেল ও হাতেম:
- ইসলামি স্বাত্যন্দ্রবাদী কবি ফররুখ আহমদ রচিত একটি কাব্যনাট্য হচ্ছে - নৌফেল ও হাতেম
- তাঁর কবিতায় ফুটে উঠেছে মুসলিম জাগরণ এবং আরব ইরানের ঐতিহ্য।
- তাঁর রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে - সাত সাগরের মাঝি।
• অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে -

- সৈয়দ শামসুল হকের লিখিত একটি উপন্যাস হচ্ছে - অনুপম দিন।
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৬২ সালে।
- 'চতুর্দশী' কাব্যগ্রন্থটি প্রকাশ করেন বলাইচাঁদ মুখোপাধ্যায় ১৯৪৭ সালে। 
- 'আলোছায়া' হচ্ছে একটি নাটক।
- নাটকটি প্রকাশ করেন প্রখ্যাত নাট্যকার নুরুল মোমেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
১৫.
প্রমথ চৌধুরী সম্পাদিত ‘সবুজ পত্র’ পত্রিকার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. মীর মশাররফ হোসেন 
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. আবুল কালাম শামসুদ্দীন
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
• সবুজ পত্র:
- ‘সবুজ পত্র’ প্রমথ চৌধুরী সম্পাদিত বিশিষ্ট মাসিক পত্রিকা।
- এই পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর  ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। 
- পত্রিকাটি ১৯১৪ সালে প্রথম প্রকাশিত হয়। 
- পত্রিকাটি রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ও ভাষারীতির আধুনিকতা বিকাশে বিশেষভাবে সহায়ক ছিল। 
- এই পত্রিকাকে কেন্দ্র করে চলিত রীতি বাংলা গদ্যে প্রতিষ্ঠা লাভ করে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
১৬.
‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেয়া?
  1. সাম্য
  2. আমার পথ
  3. লাইব্রেরী
  4. সংস্কৃতি - কথা
সঠিক উত্তর:
সংস্কৃতি - কথা
উত্তর
সঠিক উত্তর:
সংস্কৃতি - কথা
ব্যাখ্যা
• জীবন ও বৃক্ষ:
- ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধটি মোতাহের হোসেন চৌধুরী রচিত ‘সংস্কৃতি - কথা’ শীর্ষক গ্রন্থ থেকে নেয়া হয়েছে।
- এ প্রবন্ধে তিনি জীবনের সার্থকতা বৃক্ষের মাঝে খুজেছেন।
- মোতাহের হোসেন চৌধুরী ছিলেন বিশিষ্ট গদ্যশিল্পী।
- তিনি বুদ্ধির মুক্ত আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।
• অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে -

- আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধগ্রন্থ ‘রুদ্র - মঙ্গল’ থেকে সংকলিত হয়েছে।
- লাইব্রেরী প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিখ্যাত প্রবন্ধ। 
- বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় ছিলেন বাংলা উপন্যাসের জনক।
- তাঁর প্রকাশিত একটি গদ্যগ্রন্থ ‘সাম্য’।
- ইউরোপীয় সাম্য চিন্তার ধারার ইতিহাস এখানে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর, শীকর বাংলা ভাষা ও সাহিত্য, একাদশ - দ্বাদশ শ্রেণী, বাংলা সাহিত্য।
১৭.
‘দণ্ডকারণ্য’ গ্রন্থের প্রকাশক - 
  1. কাজী আবদুল ওদুদ
  2. মুনীর চৌধুরী
  3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. রামরাম বসু
সঠিক উত্তর:
মুনীর চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
মুনীর চৌধুরী
ব্যাখ্যা
• দণ্ডকারণ্য:
- বিশিষ্ট শিক্ষাবিদ, নাট্যকার, সমালোচক ও বাগ্মী মুনীর চৌধুরী রচিত বিখ্যাত কিছু নাটকের নাম - রক্তাক্ত প্রান্তর, দণ্ডকারণ্য, কবর ইত্যাদি।
- দণ্ড, দণ্ডধর, দণ্ডকারণ্য নামে তিনটি নাটক একত্রিত করে ১৯৬৬ সালে ‘দণ্ডকারণ্য’ নামে একটি নাটক প্রকাশ করা হয়। 
• অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে -

- কাজী আবদুল ওদুদ রচিত একটি বিখ্যাত গ্রন্থের নাম - শাশ্বত বঙ্গ।
- বেতাল পঞ্চবিংশতি, প্রভাবতি সম্ভাষণ, ব্যাকরণ কৌমুদী বিদ্যাসাগর রচিত কিছু বিখ্যাত গ্রন্থ।
- ফোর্ট উইলাম কলেজ থেকে প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থ - রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থের রচয়িতা হচ্ছেন রামরাম বসু।
- তাঁর আরকেটি বিখ্যাত গ্রন্থ - লিপিমালা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর, শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
১৮.
প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. সুধাকর 
  2. ভারতী 
  3. বিশ্বভারতী
  4. নবযুগ
সঠিক উত্তর:
বিশ্বভারতী
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বভারতী
ব্যাখ্যা
• প্রমথ চৌধুরী:
- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী সম্পাদিত একটি পত্রিকা হচ্ছে - বিশ্বভারতী।
- তাঁর প্রথম গদ্য রচনা ‘বীর বলের হালখাতা’ তিনি বিশ্বভারতী পত্রিকায় প্রথম প্রকাশ করেন।
- তাঁর সম্পাদিত আরোও একটি পত্রিকা হচ্ছে 'সবুজ পত্র'।
- যেটি প্রকাশিত হয় ১৯১৪ সালে।
- বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনে এ পত্রিকার অবদান ছিল অনস্বীকার্য।
• অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে -

- 'ভারতী' পত্রিকাটি রবীন্দ্র ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রথম সম্পাদনা করেন।
- পরবর্তীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সরলা দেবী প্রমুখ পত্রিকাটি সম্পাদনা করেন।
- 'সুধাকর' পত্রিকার সম্পাদক ছিলেন শেখ আবদুর রহিম।
- 'দৈনিক নবযুগ' পত্রিকাটি কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমেদ যুগ্মভাবে সম্পাদিত একটি পত্রিকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
১৯.
নিচের কোনটি আত্মজীবনী?
  1. নানা চর্চা 
  2. বিন্দু বিসর্গ
  3. আলোছায়া
  4. দেবযান
সঠিক উত্তর:
বিন্দু বিসর্গ
উত্তর
সঠিক উত্তর:
বিন্দু বিসর্গ
ব্যাখ্যা
• বিশিষ্ট  শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী ড. নীলিমা ইব্রাহিম রচিত উল্লেখ যোগ্য আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে - 'বিন্দু বিসর্গ'।
- তাঁর গ্রন্থবদ্ধ রচনাসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো: গবেষণা শরৎ-প্রতিভা (১৯৬০), বাংলার কবি মধুসূদন (১৯৬১), ঊনবিংশ শতাব্দীর বাঙালী সমাজ ও বাংলা নাটক (১৯৬৪)
• অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে -

- প্রমথ চৌধুরী হলেন বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক।
- ‘নানা চর্চা’ হচ্ছে ১৯৩২ সালে প্রকাশিত প্রমথ চৌধুরী রচিত একটি প্রবন্ধ গ্রন্থ।  
- প্রখ্যাত নাট্যকার নুরুল মোমেন রচিত একটি নাটক হচ্ছে - আলোছায়া।
- এটি একটি কমেডি নাটক।
- বিভূতিভূষণ বন্দোপাধ্যায় রচিত একটি উপন্যাস হচ্ছে - দেবযান।
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৪৪ সালে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
২০.
নিচের কোনটি শিশুতোষ গ্রন্থ?
  1. বন্ধু বিয়োগ
  2. ইছামতী
  3. কুচঁবরণ কন্যা
  4. যদি এমন হতো
সঠিক উত্তর:
কুচঁবরণ কন্যা
উত্তর
সঠিক উত্তর:
কুচঁবরণ কন্যা
ব্যাখ্যা
কবি, ঔপন্যাসিক ও  শিশু সাহিত্যিক বন্দে আলী মিয়া রচিত বেশ কিছু শিশুতোষ গ্রন্থের মাঝে উল্লেখযোগ্য হলো - কুচঁবরণ কন্যা, চোর জামাই, ডাইনী বউ ইত্যাদি।
- তিনি ১৫ই ডিসেম্বর, ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন।
- তাঁর সম্পাদিত পত্রিকা গুলির মাঝে কিশর পরাগ, শিশু বার্ষিকী, জ্ঞানের আলো ইত্যাদি উল্লেখযোগ্য।
• অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে -

- কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায় রচিত শেষ উপন্যাস হচ্ছে - ইছামতী।
- আধুনিক গীতিকবিতার স্রষ্টা  বিহারীলাল চক্রবর্তী রচিত একটি কাব্যগ্রন্থ হচ্ছে - বন্ধু বিয়োগ।
- প্রখ্যাত নাট্যকার নুরুল মোমেন রচিত নাটক গুলির মাঝে বিখ্যাত হলো - রুপান্তর, নেমেসিস, যদি এমন হতো,আলোছায়া ইতাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
২১.
বিজন ভট্রাচার্য রচিত নাটক কোনটি?
  1. খেলাঘর
  2. বেনামী বন্দর
  3. নদী বক্ষে
  4. নবান্ন
সঠিক উত্তর:
নবান্ন
উত্তর
সঠিক উত্তর:
নবান্ন
ব্যাখ্যা
• নবান্ন:
• নবনাট্য আন্দোলনের পথিকৃৎ বিজন ভট্রাচার্য রচিত একটি নাটক হচ্ছে - 'নবান্ন'।
- এ নাটকের মাধ্যমে তিনি বাংলা নাট্যধারায় গুরুত্বপূর্ণ  অবদান রাখেন।
- নাটকটি পঞ্চাশের মন্বন্তরের পটভূমিকায় কৃষক জীবনের দুঃখ দুর্দশা ও জীবন সংগ্রামের কাহিনি অবলম্বনে রচিত নাটক।
- তাঁর রচিত নাটকের মূল উপজীব্য বিষয় ছিল - সমাজের নিচের তলার মানুষের জীবনচিত্র।
- তাঁর রচিত আরোও কিছু উল্লেখযোগ্য নাটকের মাঝে রয়েছে - জনপদ, কলঙ্ক, মরাচাঁদ, অবরোধ ইত্যাদি।
• অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে -

- বিশিষ্ট লেখক ও চিন্তাবিদ কাজী আবদুল ওদুদ রচিত একটি উপন্যাস হচ্ছে - নদী বক্ষে।
- সাহিত্যিক ও সাংবাদিক প্রেমেন্দ্র মিত্র রচিত গল্পগ্রন্থ গুলির মাঝে উল্লেখযোগ্য - পঞ্চশর, বেনামী বন্দর, পুতুল ও প্রতিমা, জলপায়রা ইত্যাদি।
- মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 'খেলাঘর' রচনা করেন মাহমুদুল হক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
২২.
নবীনচন্দ্র সেন রচিত কাব্যগ্রন্থ কোনটি?
  1. কাব্যতত্ত্ব অন্বেষা
  2. প্রথমা
  3. অবকাশরঞ্জনী
  4. প্রতিবাদের ছড়া
সঠিক উত্তর:
অবকাশরঞ্জনী
উত্তর
সঠিক উত্তর:
অবকাশরঞ্জনী
ব্যাখ্যা
• অবকাশরঞ্জনী:
- নবীনচন্দ্র সেন প্রকাশিত প্রথম গ্রন্থের নাম 'অবকাশরঞ্জনী'।
- এ কাব্যগ্রন্থে তিনি প্রকাশ করেছেন প্রবল দেশপ্রেম ও আত্মচিন্তামূলক ভাবধারা।
- নবীনচন্দ্র সেন রচিত অন্যান্য কিছু উল্লেখযোগ্য গ্রন্থের মাঝে রয়েছে - ক্লিওপেট্রা, ভানুমতি, প্রবাসের পত্র, গীতা ও চণ্ডীর অনুবাদ ইত্যাদি।
• অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে -

- অধ্যাপক ও আবৃত্তিকার নরেন বিশ্বাস রচিত গ্রন্থ গুলির মাঝে উল্লেখযোগ্য হচ্ছে 'কাব্যতত্ত্ব অন্বেষা'।
- তিনি মূলত আবৃত্তিগুরু হিসেবে অতি পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। 
- সাহিত্যিক ও সাংবাদিক প্রেমেন্দ্র মিত্র রচিত একটি কাব্যগ্রন্থ হচ্ছে - প্রথমা। 
- সাংবাদিক ও লেখক, বিশেষ করে শিশুতোষ গ্রন্থাকার ফয়েজ আহমদ রচিত একটি শিশু কিশোর জাতীয় গ্রন্থের নাম হচ্ছে -  প্রতিবাদের ছড়া। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।