উত্তর
ব্যাখ্যা
• Humidity হলো বাতাসে বিদ্যমান জলীয় বাষ্পের পরিমাণ। অর্থাৎ, এটি নির্ধারণ করে কতটা জল বাষ্প আকারে বাতাসে রয়েছে। বাতাসে বেশি জলীয় বাষ্প থাকলে আমরা বলি “high humidity” এবং কম থাকলে “low humidity।” এটি বর্ষা বা বৃষ্টির সাথে সরাসরি সম্পর্কিত নয়, কারণ এটি শুধুমাত্র বায়ুর আর্দ্রতার পরিমাপ। তাপমাত্রার সাথে মিলিত হয়ে, উচ্চ আর্দ্রতা মানুষকে আরও গরম বা অস্বস্তিকর অনুভূতি দিতে পারে। সুতরাং, humidity হলো জলীয় বাষ্পের পরিমাণ এবং এটি বায়ুর তাপমাত্রা, চাপ বা বৃষ্টিপাতের পরিমাণের সঙ্গে সরাসরি সমান নয়।
- সঠিক উত্তর: খ) The amount of water vapor in the air.
বায়ুর আর্দ্রতা (Humidity):
- বায়ুতে জলীয়বাষ্প ধারণ করা না হলে পানিচক্র প্রক্রিয়া সম্পন্ন হত না।
- বায়ুর জলীয়বাষ্প ধারণ করাকে তাই বলা হয় বায়ুর আর্দ্রতা।
অর্থাৎ, বায়ুর আর্দ্রতার উপর বায়ুর জলীয়বাষ্প ধারণক্ষমতা নির্ভর করে।
- বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের পরিমাণ শতকরা ১ ভাগেরও কম।
- আর্দ্র বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ প্রায় শতকরা ২ থেকে ৫ ভাগ বেশি থাকে।
- বায়ুর এই আর্দ্রতা হাইগ্রোমিটার দ্বারা পরিমাপ করা যায়।
- বায়ুর আর্দ্রতা মূলত দুই প্রকার।
যথা-
১। পরম আর্দ্রতা:
- কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয়বাষ্পের প্রকৃত পরিমাণকে বলা হয় পরম আর্দ্রতা।
২। আপেক্ষিক আর্দ্রতা:
- কোনো নির্দিষ্ট আয়তনের জলীয়বাষ্পের প্রকৃত পরিমাণ আর একই আয়তনের বায়ুতে একই উষ্ণতায় পরিপৃক্ত করতে যে পরিমাণ জলীয়বাষ্প প্রয়োজন এ দুটির অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা।
উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।