পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
বাংলা সাহিত্যঃ কাজী নজরুল ইসলাম, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালীপ্রসন্ন সিংহ, কুসুমকুমারী দাশ, কায়কোবাদ, গিরিশচন্দ্র ঘোষ, গোলাম মোস্তফা, চণ্ডীচরণ মুনশী, জসীম উদ্দীন, জহির রায়হান, জাহানারা ইমাম, জীবনানন্দ দাশ, জর্জ আব্রাহাম গ্রিয়ারসন, জন ক্লার্ক মার্শম্যান, জোশুয়া মার্শম্যান, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, দাউদ হায়দার, দ্বিজেন্দ্রলাল রায়, দীনবন্ধু মিত্র, দীনেশচন্দ্র সেন, হাসান আজিজুল হক, হাসান হাফিজুর রহমান, হুমায়ুন আজাদ, হুমায়ুন কবির, হুমায়ূন আহমেদ, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড, নওয়াব ফয়জুন্নেসা, নবীনচন্দ্র সেন, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, নীলিমা ইব্রাহিম, প্রমথ চৌধুরী, প্রেমেন্দ্র মিত্র, প্যারীচাঁদ মিত্র, ফররুখ আহমদ, বদরুদ্দীন ওমর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বন্দে আলী মিয়া, বিজন ভট্টাচার্য, বিষ্ণু দে, বিহারীলাল চক্রবর্তী, বুদ্ধদেব বসু, বেগম রোকেয়া, মানোএল দা আস্‌সুম্পসাঁউ, মাইকেল মধুসূদন দত্ত, মানিক বন্দ্যোপাধ্যায়, মামুনুর রশিদ, মীর মশাররফ হোসেন, মুনীর চৌধুরী, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, মোতাহের হোসেন চৌধুরী, মোহাম্মদ নজিবর রহমান, মোহাম্মদ মোজাম্মেল হক, রবীন্দ্রনাথ ঠাকুর, শওকত আলী, শওকত ওসমান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শহীদ কাদরী, শহীদুল্লা কায়সার, শামসুজ্জামান খান, শামসুদ্দীন আবুল কালাম, শামসুর রাহমান, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যেন সেন, সত্যেন্দ্রনাথ দত্ত, সমর সেন, সরদার জয়েন উদ্দিন, সানাউল হক, সিকান্দার আবু জাফর, সিরাজুল ইসলাম চৌধুরী, স্বর্ণকুমারী দেবী, সোমেন চন্দ, হরপ্রসাদ শাস্ত্রী, সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায়, সুধীন্দ্রনাথ দত্ত, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, সুফিয়া কামাল, সেলিনা হোসেন, সেলিম আল দীন, সৈয়দ আলী আহসান, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, সৈয়দ ওয়ালীউল্লাহ, সৈয়দ মুজতবা আলী, সৈয়দ শামসুল হক। [প্রধান সাহিত্যিকগণের তথ্যগুলো ভালভাবে পড়বেন। আর বাকীদের ব্যাসিক তথ্যগুলো পড়বেন।] সোর্সঃ যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের ‘বেদান্তচন্দ্রিকা’র জবাবে রাজা রামমোহন রায় কোনটি লিখেছেন?
  1. ক) বত্রিশ সিংহাসন
  2. খ) ভট্টাচার্যের সহিত বিচার
  3. গ) বেদান্তগ্রন্থ
  4. ঘ) বেদান্তসার
ব্যাখ্যা
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন।
তাঁর রচিত গ্রন্থ - বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, রাজাবলি, বেদান্তচন্দ্রিকা, প্রবোধচন্দ্রিকা।

- বেদান্তগ্রন্থ, বেদান্তসার ও পথ্যপ্রদান গ্রন্থ ত্রয়ের রচয়িতা রাজা রামমোহন রায়।

- মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের ‘বেদান্তচন্দ্রিকা’র জবাবে রাজা রামমোহন ‘ভট্টাচার্যের সহিত বিচার’ লিখেন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা সাহিত্যের ইতিহাস।
.
নিচের কোনটি সুফিয়া কামালের কবিতা?
  1. ক) সাম্য
  2. খ) আবার আসিব ফিরে
  3. গ) তাহারেই পড়ে মনে
  4. ঘ) আঠারো বছর বয়স
ব্যাখ্যা
কবি সুফিয়া কামালের বিখ্যাত কবিতা ‘তাহারেই পড়ে মনে’ প্রথম প্রকাশিত হয় মাসিক মোহাম্মদী পত্রিকায়। কবিতায় কবির অনুভূতির সাথে শীতের রিক্ততা তুলনীয়। তবে কবিতায় উল্লেখ আছে বসন্ত ঋতুর।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
'ঘেটুপুত্র কমলা' চলচ্চিত্রের পরিচালক-
  1. ক) হুমায়ুন আহমেদ
  2. খ) হুমায়ুন কবির
  3. গ) হুমায়ুন আজাদ
  4. ঘ) জহির রায়হান
ব্যাখ্যা

হুমায়ূন আহমেদের সর্বশেষ নির্মিত চলচ্চিত্র 'ঘেটুপুত্র কমলা' যা ২০১২ সালে নির্মিত হয়েছিল। তাঁর নির্মিত অন্যান্য চলচ্চিত্র- আগুনের পরশমনি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, শ্যামল ছায়া, আমার আছে জল।
এছাড়াও তিনি নিজে পরিচালনা করেননি কিন্তু তাঁর উপন্যাস অবলম্বনে নির্মিত এরকম কিছু চলচ্চিত্রঃ শঙ্খনীল কারাগার, দারুচিনি দ্বীপ, নন্দিত নরকে।

.
সৈয়দ মুজতবা আলীর উপন্যাস কোনটি?
  1. ক) দেশে বিদেশে
  2. খ) পঞ্চতন্ত্র
  3. গ) অবিশ্বাস্য
  4. ঘ) জলে ডাঙ্গায়
ব্যাখ্যা
বার্লিন প্রবাসী বাঙালী তরুণ ছাত্রদের নিয়ে রচিত ছোটগল্পগ্রন্থ 'চাচা কাহিনী' রচনা করেন সৈয়দ মুজতবা আলী। তার রচিত বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে ভ্রমণকাহিনীঃ দেশে-বিদেশে (১৯৪৯), জলে-ডাঙায় (১৯৬০); উপন্যাসঃ অবিশ্বাস্য, শবনম; রম্যরচনাঃ পঞ্চতন্ত্র উল্লেখযোগ্য।
উৎসঃ বাংলাপিডিয়া।
.
কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন-
  1. ক) ১১ই বৈশাখ, ১৩০৬
  2. খ) ১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬
  3. গ) ১২ই ভাদ্র, ১৩০৩
  4. ঘ) ২১ জ্যৈষ্ঠ, ১৩০৫
ব্যাখ্যা
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দে (২৪ শে মে, ১৮৯৯ খ্রি.) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতা জাহেদা খাতুন৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী শওকত ওসমান রচিত -
  1. ক) নাটক
  2. খ) উপন্যাস
  3. গ) গল্পগ্রন্থ
  4. ঘ) প্রহসন
ব্যাখ্যা
শওকত ওসমান রচিত কয়েকটি উপন্যাস -
ক্রীতদাসের হাসি, সমাগম, রাজা উপাখ্যান, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, পতঙ্গ পিঞ্জর, রাজসাক্ষী, জলাঙ্গী, পুরাতন খঞ্জর, বনি আদম, জননী, চৌরসন্ধি, ইত্যাদি।
শওকত ওসমান রচিত নাটক -
তস্কর নস্কর, পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা, আমলার মামলা।
শওকত ওসমান রচিত গল্পগ্রন্থ -
ঈশ্বরের প্রতিদ্বন্দী, পিঁজরাপোল, জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
ঋত্বিক ঘটক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাস নিয়ে চলচ্চিত্র তৈরি করেন?
  1. ক) অপরাজিত
  2. খ) পথের পাঁচালী
  3. গ) ইছামতী
  4. ঘ) অশনি সংকেত
ব্যাখ্যা
ঋত্বিক ঘটক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অশনি সংকেত (১৯৫৯) উপন্যাস নিয়ে চলচ্চিত্র তৈরি করেন। তার প্রথম রচিত উপন্যাস হলো পথের পাঁচালী (১৯২৯)। অপরাজিত (১৯৩১) হলো পথের পাঁচালীর দ্বিতীয় খন্ড। ইছামতী (১৯৪৯) উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
বাংলা সাহিত্যের প্রথম সার্থক প্রহসন কোনটি?
  1. ক) সধবার একাদশী
  2. খ) বিয়ে পাগলা বুড়ো
  3. গ) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
  4. ঘ) একেই কি বলে সভ্যতা
ব্যাখ্যা
মাইকেল মধুসূদন দত্ত ১৮৫৯ খ্রিস্টাব্দের ৮ মে’র পরে প্রহসন লেখা আরম্ভ করেন এবং অল্প কিছুদিনের মধ্যেই তা শেষ করেন। প্রথমে একেই কি বলে সভ্যতা এবং এটি শেষ করেই বুড়ো সালিকের ঘাড়ে রোঁ রচনা করেন। প্রহসন দুটি বেলগাছিয়া নাট্যশালায় অভিনয়ের উদ্দেশ্যে রচিত হয়েছিল। ১৮৬০ খ্রিস্টাব্দের প্রথম দিকে পাইকপাড়া রাজাদের ব্যয়ে প্রহসন দুটি প্রকাশিত হয়।
.
'কবর' নাটকের রচয়িতা কে?
  1. ক) মুনীর চৌধুরী
  2. খ) জসীম উদ্দীন
  3. গ) সুকান্ত ভট্টাচার্য
  4. ঘ) আনিসুজ্জামান
ব্যাখ্যা
'কবর' নাটকের রচয়িতা মুনীর চৌধুরী। এছাড়াও তাঁর রচিত অন্যান্য নাটক- দণ্ডকারণ্য, চিঠি, রাজার জন্মদিনে, পলাশী ব্যারাক ও অন্যান্য ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১০.
বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক কে?
  1. ক) প্রমথ চৌধুরী
  2. খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসেবে পরিচিত প্রমথ চৌধুরী। তিনি বীরবল ছদ্মনাম ব্যবহার করে অনেক রচনা প্রকাশ করেন। বীরবলের হালখাতা তাঁর রচিত প্রথম চলিত রীতির গদ্য রচনা। তিনি মাসিক সবুজপত্র (১৯১৪) পত্রিকা সম্পাদনা করতেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১১.
বিভূতিভূষণের রচনা নয় কোনটি?
  1. ক) দৃষ্টি প্রদীপ
  2. খ) দেবযান
  3. গ) অশনি সংকেত
  4. ঘ) ঝরাপালক
ব্যাখ্যা
দৃষ্টি প্রদীপ (১৯৩৫),দেবযান (১৯৪৪), অশনি সংকেত (১৯৫৯) হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস৷ তার প্রথম রচিত উপন্যাস হলো পথের পাঁচালী (১৯২৯)।
ঝরাপালক (১৯২৮) হলো জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর