পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১০
সিলেবাস
বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক - আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি [গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, ফ্রান্স, রাশিয়ার, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, কানাডা, অস্ট্রেলিয়ার, দক্ষিণ আফ্রিকা, জাপান প্রভৃতি) ইত্যাদি সম্পর্কিত সাধারণ তথ্য, ইতিহাস ও রাজনীতি] উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, ওয়ার্ল্ড এটলাস ওয়েবসাইট, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
'টাইগার হিল' কোথায় অবস্থিত?
  1. ক) দার্জিলিং
  2. খ) কাশ্মীর
  3. গ) তামিলনাড়ু
  4. ঘ) চেন্নাই
সঠিক উত্তর:
ক) দার্জিলিং
উত্তর
সঠিক উত্তর:
ক) দার্জিলিং
ব্যাখ্যা
- টাইগার হিল ভারতের দার্জিলিং এ অবস্থিত।
- টাইগার হিল থেকে মাউন্ট এভারেস্ট দেখা যায়, তবে এখান থেকে দেখে মনে হয় যেন কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্টের চেয়ে উচু।
- টাইগার হিল থেকে এভারেস্টের সরলরেখার দূরত্ব 107 মাইল (172 কিমি)।
- টাইগার হিলের উচ্চতা ২,৫৯০ মিটার।

উৎস: ভারত সরকারের ওয়েবসাইট।
.
কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে?
  1. ক) ২০১৩ সালে
  2. খ) ২০১৪ সালে
  3. গ) ২০১৫ সালে
  4. ঘ) ২০১৬ সালে
সঠিক উত্তর:
খ) ২০১৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০১৪ সালে
ব্যাখ্যা
• ক্রিমিয়া:
- ১৬ মার্চ, ২০১৪ সালে ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কৃষ্ণ সাগরের উত্তর উপকূলের ছোট দ্বীপ ক্রিমিয়ায় অনুষ্ঠিত এক গণভোটে ক্রিমিয়ার জনগণ রাশিয়ার সাথে একীভূত হওয়ার পক্ষে রায় দেন।
- ১৭ মার্চ, ২০১৪ সালে ক্রিমিয়ার পার্লামেন্ট নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে।
- ১৮ মার্চ, ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া।
- ২১ মার্চ, ২০১৪ সালে সকল আইনি প্রক্রিয়া শেষে ইতিহাসের সবচেয়ে স্বল্পায়ু রাষ্ট্র ক্রিমিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত হয়।

এছাড়াও,
- ২৩ জুন, ১৯১৭ সালে ইউক্রেন গণপ্রজাতন্ত্রের ঘোষণা দেয়।
- ১৯১৮ সালে ইউক্রেনে বলশেভিক সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়।
- ১৯২২ সালে সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা চার সদস্যের অন্যতম প্রজাতন্ত্র হিসেবে ইউক্রেন আত্মপ্রকাশ করে।
- ২৪ আগস্ট, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেন স্বাধীনতা লাভ করে।

উৎস: হিস্টোরি ডটকম এবং বিবিসি ওয়ার্ল্ড।
.
কত সালে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ শাসনের সমাপ্তি ঘটে?
  1. ক) ১৯৯৮ সালে
  2. খ) ১৯৯৬ সালে
  3. গ) ১৯৯৪ সালে
  4. ঘ) ১৯৯২ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৯৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৯৪ সালে
ব্যাখ্যা
দক্ষিণ আফ্রিকা:
- ১৯৬১ সালের নেলসন ম্যান্ডেলার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র শাখা গঠন করেন।
- ১৯৬৪ সালে অন্তর্ঘাত সহ নানা অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বর্ণবাদী সরকার।
- দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ১৯৯০ সালে মুক্তি পান।
- ১৯৯১ সালে ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।

- ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় সকল শ্রেণীর লোকের অংশগ্রহণে শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে নেলসন ম্যান্ডেলা দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৯৪ সালে  নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ৩৪২ বছরের শ্বেতাঙ্গ শাসনের অবসান হয়।
- দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্টের নাম - এফডব্লিউডি ক্লার্ক।

উৎস: ব্রিটানিকা.কম।
.
কোন পর্বত দ্বারা রাশিয়া ইউরোপীয় ও এশীয় অংশে বিভক্ত?
  1. ক) ইউরাল পর্বত
  2. খ) কারাকোরাম পর্বত
  3. গ) পিরেনিজ পর্বত
  4. ঘ) এটলাস পর্বত
সঠিক উত্তর:
ক) ইউরাল পর্বত
উত্তর
সঠিক উত্তর:
ক) ইউরাল পর্বত
ব্যাখ্যা
ইউরাল পর্বত: 
- এশিয়া ও ইউরোপের মাঝে ইউরাল পর্বত অবস্থিত।
- রাশিয়ায় অবস্থিত ইউরাল পর্বত এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে।
- ইউরাল পর্বত দ্বারা রাশিয়া ইউরোপীয় ও এশীয় অংশে বিভক্ত।
- ইউরাল পর্বতের দৈর্ঘ্য প্রায় আড়াই হাজার কিলোমিটার

অন্যদিকে,
- কারাকোরাম পর্বত অবস্থিত দক্ষিণ এশিয়ায়।
- পিরেনিজ পর্বত অবস্থিত স্পেন-ফ্রান্স সীমান্তে।
- এটলাস পর্বতমালা মরক্কো, আলজেরিয়া, এবংতিউনিসিয়ায় অবস্থিত।

উৎস: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড অ্যাটলাস।
.
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কী?
  1. ক) হাউস অফ লর্ডস
  2. খ) ডায়েট
  3. গ) হাউস অফ রিপ্রেজেন্টেটিভ
  4. ঘ) সিনেট
সঠিক উত্তর:
গ) হাউস অফ রিপ্রেজেন্টেটিভ
উত্তর
সঠিক উত্তর:
গ) হাউস অফ রিপ্রেজেন্টেটিভ
ব্যাখ্যা
- মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা দ্বি-কক্ষবিশিষ্ট।
- মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদ এবং
- উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- প্রতিনিধি পরিষদের আসন সংখ্যা ৪৩৫টি, যার মেয়াদ ২ বছর।
- অন্যদিকে উচ্চকক্ষ সিনেটে আসন সংখ্যা ১০০টি, যার মেয়াদ ৬ বছর।

উৎস: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
.
কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) নিউজিল্যান্ড
  4. ঘ) অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
গ) নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) নিউজিল্যান্ড
ব্যাখ্যা
বিশ্বে নারীদের ভোটাধিকার লাভ:
- নিউজিল্যান্ড : ১৮৯৩ সালে (বিশ্বে ১ম)
- অস্ট্রেলিয়া : ১৯০২ সালে (বিশ্বে ২য়)
- ফিনল্যান্ড : ১৯০৬ সালে (বিশ্বে ৩য়)
- ডেনমার্ক : ১৯১৫ সালে
- যুক্তরাজ্য : ১৯১৮ সালে
- যুক্তরাষ্ট্র : ১৯২০ সালে
- তুরস্কে : ১৯৩০ সালে
- শ্রীলংকা : ১৯৩১ সালে (দক্ষিণ এশিয়ায়-১ম)
- মালদ্বীপ : ১৯৩২ সালে
- পাকিস্তান : ১৯৪৭ সালে
- সিরিয়া : ১৯৪৯ সালে (আরব-১ম)
- ভারত : ১৯৫০ সালে
- বাংলাদেশ : ১৯৭২ সালে
- কুয়েত : ২০০৫ সালে।

উৎস: ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন।
.
গ্রাউন্ড জিরো কোন শহরে অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) শিকাগো
  3. গ) সান ফ্রান্সিসকো
  4. ঘ) লস এঞ্জেলেস
সঠিক উত্তর:
ক) নিউইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
ক) নিউইয়র্ক
ব্যাখ্যা
গ্রাউন্ড জিরো:

- ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে নিউইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টার জঙ্গী গোষ্ঠী আল-কায়দার বোমা হামলায় ধ্বংস হয়ে যায়।
- পরে ধ্বংস হওয়া স্থানটি বিশ্বব্যাপী গ্রাউন্ড জিরো হিসেবে পরিচিতি লাভ করে।
- আল-কায়দার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার প্রেক্ষিতে ইরাক ও আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র।

উৎস: ব্রিটানিকা।
.
যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল?
  1. ক) আলাস্কা
  2. খ) ফ্লোরিডা
  3. গ) টেক্সাস
  4. ঘ) লুইজিয়ানা
সঠিক উত্তর:
ঘ) লুইজিয়ানা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লুইজিয়ানা
ব্যাখ্যা
- মার্কিন যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্যের সংখ্যা ৫০টি।
- পশ্চিমাঞ্চলীয় মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যটি ১৮০৩ সালে  ফ্রান্স থেকে ক্রয় করা হয়েছিল।
- মিসিসিপি নদী থেকে রকি পাহাড়ে এবং মেক্সিকোর উপসাগর থেকে কানাডা পর্যন্ত বিস্তৃত।

এছাড়াও,
- ১৮৬৭ সালে যুক্তরাষ্ট্র রাশিয়ার নিকট থেকে আলাস্কা অঙ্গরাজ্যটি ক্রয় করেছিল।
- ১৯৫৯ সালে হাওয়াই যুক্তরাষ্ট্রের ৫০ তম (সর্বশেষ) অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়।

উৎস: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
.
ভারতের ক্ষেপণাস্ত্র মানব বলা হয় -
  1. ক) জওহরলাল নেহেরু
  2. খ) প্রতিভা পাতিল
  3. গ) রাজেন্দ্র প্রাসাদ
  4. ঘ) এ পি জে আব্দুল কালাম
সঠিক উত্তর:
ঘ) এ পি জে আব্দুল কালাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এ পি জে আব্দুল কালাম
ব্যাখ্যা
ভারতের বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিবর্গ: 

- যুক্তরাষ্ট্রীয় সংসদীয় প্ৰজাতন্ত্ৰ ।
- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রাসাদ।
- এ পি জে আব্দুল কালাম ছিলেন একাদশ রাষ্ট্রপতি এবং ভারতের ক্ষেপণাস্ত্র মানব বলা হয়।
- ভারতের প্রথম নির্বাচিত মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাতিল ৷
- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পন্ডিত জওহরলাল নেহরু। তার মেয়ে ইন্দিরা গান্ধী ও দৌহিত্র রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
- স্বাধীন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। তাঁকে 'শান্তির মানুষ' বলা হয়।

উৎস: ব্রিটানিকা।
১০.
'পিস স্ট্যাচু (Peace Statue)' কোথায় অবস্থিত?
  1. ক) সিউল
  2. খ) হিরোশিমা
  3. গ) নাগাসাকি
  4. ঘ) লন্ডন
সঠিক উত্তর:
গ) নাগাসাকি
উত্তর
সঠিক উত্তর:
গ) নাগাসাকি
ব্যাখ্যা
পিস স্ট্যাচু:
- মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ২য় বিশ্বযুদ্ধে যুদ্ধে অংশগ্রহন করেন ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া জাপানের অধীন ছিলো।
- যুক্তরাষ্ট্র জাপানে ২ টি পারমাণবিক বোমা ফেলে:
- হিরোশিমায় লিটল বয় - ৬ আগস্ট, ১৯৪৫।
 -নাগাসাকিতে ফ্যাট ম্যান - ৯ আগস্ট ১৯৪৫।

- নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরনে নিহতদের স্মরণে শান্তি পার্ক স্থাপন করা হয়।
- এই পার্কে স্থাপিত হয়েছে পিস স্ট্যাচু

গুরুত্বপূর্ণ:
- স্ট্যাচু অব পিস অবস্থিত দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউলে জাপানি দূতাবাসের সামনে।
- ২য় বিশ্বযুদ্ধের সময় জাপানের সাম্রাজ্যবাদী সামরিক যৌন দাসত্বের শিকার হওয়া মহিলাদের সান্ত্বনা ও ভোগান্তির কথা স্মরণ করিয়ে দেয়।

উৎস: ব্রিটানিকা ও বিবিসি ইংরেজি নিউজ।