ব্যাখ্যা
- ভারতীয় উপমহাদেশ থেকে এখন পর্যন্ত ১২ জন ব্যক্তি নোবেল পুরুষ্কার পেয়েছেন।
- ভারতীয় উপমহাদেশ থেকে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- তিনি ১৯১৩ সালে সাহিত্যে এই পুরস্কার লাভ করেন।
⇒ ভারতীয় উপমহাদেশ থেকে নোবেল পুরস্কারপ্রাপ্ত:
১. রবীন্দ্রনাথ ঠাকুর,
- সাহিত্যে (১৯১৩),
২. সিভি রমন (চন্দ্রশেখর ভেঙ্কট রমন),
- পদার্থবিদ্যায় (১৯৩০),
৩. হর গোবিন্দ খোরানা,
- চিকিৎসায় (১৯৬৮),
৪. মাদার টেরেসা,
- শান্তিতে (১৯৭৯),
৫. আবদুস সালাম,
- পদার্থবিজ্ঞানে (১৯৭৯),
৬. সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর,
- পদার্থবিজ্ঞানে (১৯৮৩),
৭. অমর্ত্য সেন,
- অর্থনীতিতে (১৯৯৮),
৮. ড. মুহাম্মদ ইউনূস,
- শান্তিতে (২০০৬),
৯. ভেঙ্কটরামন রামকৃষ্ণন,
- রসায়নে (২০০৯),
১০. মালালা ইউসুফজাঈ,
- শান্তিতে (২০১৪),
১১. কৈলাশ সত্যার্থী,
- শান্তি (২০১৪),
১২. অভিজিৎ বন্দ্যোপাধ্যায়,
- অর্থনীতিতে (২০১৯)।
উৎস: Nobel Prizes ওয়েবসাইট।