পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

পরীক্ষাNTRCAতারিখ১২ মার্চ, ২০২৪সময়55 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
১২তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - ২০১৫ (স্কুল পর্যায়)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

NTRCA · ১২ মার্চ, ২০২৪ · ১০০ প্রশ্ন

.
সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যমান?
  1. ক) আঞ্চলিক
  2. খ) উপভাষা
  3. গ) লেখ্য
  4. ঘ) কথ্য
সঠিক উত্তর:
গ) লেখ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) লেখ্য
ব্যাখ্যা
অধিকাংশ ভাষায় অন্তত দুটি রীতি থাকে 
- মৌখিক বা কথ্য 
- লৈখিক বা লেখ্য রূপ 

ভাষার মৌখিক রূপের আবার একাধিক রীতি: একটি চলিত কথ্য রীতি আরেকটি আঞ্চলিক কথ্য রীতি। 
বাংলা ভাষার লৈখিক বা লেখ্য রূপেরও দুইটি রূপ আছে: একটি চলিত রীতি ও অপরটি সাধু রীতি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
ভাষার মৌলিক অংশ কয়টি?
  1. ক) তিনটি
  2. খ) চারটি
  3. গ) পাঁচটি
  4. ঘ) ছয়টি
সঠিক উত্তর:
খ) চারটি
উত্তর
সঠিক উত্তর:
খ) চারটি
ব্যাখ্যা
বাংলা ভাষার মৌলিক অংশ - ৪ টি।
ক. ধ্বনি
খ. শব্দ
গ. বাক্য
ঘ. অর্থ

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহার করতে হবে?
  1. ক) হাইফেন
  2. খ) ড্যাস
  3. গ) কোলন ড্যাস
  4. ঘ) কোলন
সঠিক উত্তর:
ঘ) কোলন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোলন
ব্যাখ্যা
• বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন ১৩ টি। 
যথা: কমা, সেমিকোলন, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, হাইফেন, ড্যাশ, কোলন, উদ্ধরণ চিহ্ন/উদ্ধারচিহ্ন, বন্ধনী, বিন্দু, ত্রিবিন্দু, বিকল্প চিহ্ন।

কোলন:
একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়।
যেমন- 'সভায় ঠিক করা হল: এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।'

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে?
  1. ক) তুলসী বনের বাঘ
  2. খ) বিড়াল তপস্বী
  3. গ) ভিজা বিড়াল
  4. ঘ) বকধার্মিক
সঠিক উত্তর:
গ) ভিজা বিড়াল
উত্তর
সঠিক উত্তর:
গ) ভিজা বিড়াল
ব্যাখ্যা
- 'তুলসী বনের বাঘ' বাগধারাটি অর্থ - ভণ্ড, শয়তান৷
- 'বকধার্মিক' বাগধারাটি অর্থ - ভণ্ড।
- 'বিড়াল তপস্বী' বাগধারাটি অর্থ - ভণ্ড তপস্বী। 
অন্যদিকে, 
- 'ভিজা বিড়াল' বাগধারাটি অর্থ - সাধু বেশে অসৎ লোক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'চক্ষুদান করা' বাগধারার অর্থ কী?
  1. ক) চুরি করা
  2. খ) সেবা করা
  3. গ) অপরাধ করা
  4. ঘ) নষ্ট করা
সঠিক উত্তর:
ক) চুরি করা
উত্তর
সঠিক উত্তর:
ক) চুরি করা
ব্যাখ্যা
'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ = চুরি করা
উদাহরণ- আমার পেনসিল টা আবার কে চক্ষুদান করল? 

আরও কিছু বাগ্‌ধারা- 
চোখের চামড়া/পর্দা = চক্ষুলজ্জা 
চোখের বালি = চক্ষুশূল 
চক্ষু চড়ক গাছ = বিস্ময়ে চোখ বড় হয়ে যাওয়া 
চোখ কপালে তুলা = বিস্মিত হওয়া 
চোখ নাচা = শুভাশুভের লক্ষণ  

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) অত্যাধিক
  2. খ) অদ্যাপি
  3. গ) আদ্যাক্ষর
  4. ঘ) আবিস্কার
অনির্ধারিত
ব্যাখ্যা
শুদ্ধ বানান  - অদ্যাপি এবং আদ্যাক্ষর

• অদ্যাপি (অব্যয়):
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = অদ্য+অপি
অর্থ:
- এখনও,
- আজও, 
- একাল পর্যন্ত ।

• আদ্যাক্ষর (বিশেষ্য):
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয়  = আদ্য+অক্ষর
অর্থ: প্রথম অক্ষর 

• অত্যধিক (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = অতি+অধিক
অর্থ: 
- অত্যন্ত বেশি,
- প্রয়োজনের অতিরিক্ত। 

• আবিষ্কার (বিশেষ্য):
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয়  = আবিস্‌+কৃ+অ
অর্থ: অজ্ঞাত ও অপ্রকাশিত বিষয় বা বস্তুর উদ্ভাবন। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

একাধিক উত্তর সঠিক থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) কেবল মাত্র তুমি যাবে
  2. খ) এতে আশ্চার্য হলাম
  3. গ) বিবিধ জিনিস কিনলাম
  4. ঘ) এ সংবাদে সন্তোষ হলাম
সঠিক উত্তর:
গ) বিবিধ জিনিস কিনলাম
উত্তর
সঠিক উত্তর:
গ) বিবিধ জিনিস কিনলাম
ব্যাখ্যা
প্রয়োগ অনুসারে, প্রদত্ত অপশনগুলোর মধ্যে "বিবিধ জিনিস কিনলাম।" শুদ্ধ বাক্য।

অন্য অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধরূপ হচ্ছে-
- কেবল তুমি যাবে।,
- এতে আশ্চর্যান্বিত হলাম। এবং
- এ সংবাদে সন্তুষ্ট হলাম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
অনুবাদে পারদর্শিতা মূলত কীসের ওপর নির্ভরশীল?
  1. ক) অভ্যাসের
  2. খ) পড়াশোনার
  3. গ) ভাষান্তরের
  4. ঘ) নির্ধারণের
সঠিক উত্তর:
ক) অভ্যাসের
উত্তর
সঠিক উত্তর:
ক) অভ্যাসের
ব্যাখ্যা
অনুবাদে পারদর্শিতা মূলত অভ্যাসের ওপর নির্ভরশীল। 

অনুবাদ হলো কোনো বক্তব্য বা রচনাকে এক ভাষা থেকে অন্য ভাষায়  রূপান্তরিত করা। 
- রচনার বক্তব্য বিষয়ের পরিবর্তন না করে ভাষাগত পরিবর্তনই অনুবাদ বা তর্জমা বলে বিবেচিত। 
অনুবাদ কাজকে দুই ভাগে ভাগ করা যায়। 
যথা: 
- আক্ষরিক অনুবাদ 
- ভাবানুবাদ 

১৯৭০ সালে ইংল্যান্ডের লেখক আলেক্সান্ডার ফ্রেজার টাইটলার সৃজনশীল রচনা অনুবাদ প্রসঙ্গে কতকগুলাে বিষয়ের দিকে দৃষ্টি দিতে বলেন—
১. মূল কাজের একটি পূর্ণাঙ্গ চিত্র ধরবে অনুবাদের চিন্তাভাবনা, ধ্যানদর্শনকে খণ্ডিত না করে।
২. অনুবাদে মূল কাজের শৈলী (Style) যতদূর সম্ভব বজায় রাখতে হবে।
৩. অনুবাদকের দক্ষতা থাকতে হবে দুটি ভাষা—মূল ভাষা ও অনুবাদকের নিজের ভাষায়।
৪. অনূদিত লেখকের উদ্দেশ্য সম্পর্কে অনুবাদকের স্পষ্ট জ্ঞান থাকতে হবে।
৫. অনুবাদের ভাষায় জটিলতা থাকা উচিত নয়। অনূদিত ভাষায় প্রচলিত ও সাধারণ্যে ব্যবহৃত শব্দাবলির সাহায্যেই অনুবাদ করা উচিত।

অনুবাদের নিয়ম ও অনুবাদের ক্ষেত্রে সচেতনতা
অনুবাদ করার সময় নিচের বিষয়গুলাের প্রতি সচেতন হতে হবে :
১. প্রথমেই মূল অংশটি (Text) বারবার পড়ে এর সঠিক অর্থ বােঝা প্রয়ােজন। একই শব্দ নানা অর্থ প্রকাশ করতে পারে। তাই কোন শব্দ কোন অর্থে ব্যবহার করা হয়েছে তা ভালােভাবে বুঝে নেয়া প্রয়ােজন।
২. হুবহু শাব্দিক বা আক্ষরিক অনুবাদ করলে অনুবাদ যথার্থ হবে না। ভাষা শুদ্ধ ও সহজসাধ্য না হলেও অনুবাদ হবে না। মূল রচনার আলংকারিক গুণ অনুবাদে যেন বজায় থাকে, সে বিষয়ে সচেতন হতে হবে।
৩. সংশ্লিষ্ট ভাষার idiom, phrase সম্পর্কে সচেতন থাকতে হবে।। ৪. ক্রিয়ার কাল, বচন, পুরুষ, প্রত্যক্ষ উক্তি ও পরােক্ষ উক্তি বিষয়ে সচেতন হতে হবে।
৫. ইংরেজি নামগুলাে (Noun) অর্থাৎ বিশেষ্যগুলাে ইংরেজি হিসেবেই অনুবাদ করতে হবে।
৬. অনুবাদের শেষে অনুবাদটি বার বার পড়ে দেখা উচিত যেন তা সত্যই অনূদিত ভাষা হয়ে ওঠে। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
He is out of luck এর অর্থ কী?
  1. ক) সে ভাগ্য হারিয়েছে
  2. খ) সে ভাগ্যহারা
  3. গ) তার পোড়া কপাল 
  4. ঘ) সে ভাগ্যের বাইরে.
সঠিক উত্তর:
গ) তার পোড়া কপাল 
উত্তর
সঠিক উত্তর:
গ) তার পোড়া কপাল 
ব্যাখ্যা
He is out of luck এর অর্থ তার পোড়া কপাল
১০.
'বনস্পতি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) বনঃ + পতি
  2. খ) বন + পতি
  3. গ) বনস + পতি
  4. ঘ) বন + স্পতি
সঠিক উত্তর:
খ) বন + পতি
উত্তর
সঠিক উত্তর:
খ) বন + পতি
ব্যাখ্যা
'বনস্পতি' শব্দের সন্ধিবিচ্ছেদ = বন + পতি
- এটি নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জন সন্ধি।

ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারেই যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না। অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ। 
কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জন সন্ধির উদাহরণ- 
আশ্চর্য = আ + চর্য
ষোড়শ = ষট্‌ + দশ
পতঞ্জলি = পতৎ + অঞ্জলি
একাদশ = এক + দশ
বৃহস্পতি = বৃহৎ + পতি 
গোষ্পদ = গো + পদ 
পরস্পর = পর্‌ + পর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
কোনটি স্বরসন্ধির উদাহরণ?
  1. ক) হিমালয়
  2. খ) অহরহ
  3. গ) সংসার
  4. ঘ) বনস্পতি
সঠিক উত্তর:
ক) হিমালয়
উত্তর
সঠিক উত্তর:
ক) হিমালয়
ব্যাখ্যা
হিমালয় = হিম + আলয় 
- এটি স্বরসন্ধির উদাহরণ। 

অ কার কিংবা আ কারের পর অ কার কিংবা আ কার থাকলে উভয় মিলে আ কার হয়, আ কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন- 
অ + অ = আ ----  নর+ অধম = নরাধম। এরূপ-হিমাচল, প্রাণাধিক, হস্তান্তর, হিতাহিত ইত্যাদি।
অ + আ = আ --- হিম + আলয় = হিমালয়। এরূপ - দেবালয়, রত্নাকর, সিংহাসন ইত্যাদি।
আ + অ = আ --- যথা + অর্থ = যথার্থ। এরূপ — আশাতীত, কথামৃত, মহার্ঘ ইত্যাদি।
আ + আ = আ --- বিদ্যা+ আলয় = বিদ্যালয়। এরূপ- কারাগার, মহাশয়, সদানন্দ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ,  নবম-  দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ
১২.
'আকাশে চাঁদ উঠেছে'। এখানে 'আকাশে' কোন প্রকারের অধিকরণ?
  1. ক) ভাবাধিকরণ
  2. খ) ঐকদেশিক অধিকরণ
  3. গ) কালাধিকরণ
  4. ঘ) বৈষয়িক
সঠিক উত্তর:
খ) ঐকদেশিক অধিকরণ
উত্তর
সঠিক উত্তর:
খ) ঐকদেশিক অধিকরণ
ব্যাখ্যা
যে স্থানে বা যে সময়ে ক্রিয়া সম্পাদন হয় তাকে বলে অধিকরণ কারক।
অধিকরণ কারক তিন প্রকার।
যথা-
১. আধারাধিকরণ,
২. কালাধিকরণ এবং
৩. ভাবাধিকরণ।


আধারাধিকরণ:
আধারাধিকরণ বা স্থানাধিকরণ কোন কোন স্থানকে বুঝায়। যেমন: তিলে তৈল আছে। ছেলেটি অঙ্কে কাচা। নদীতে পানি আছে।
এটি তিন ভাগে বিভক্ত। যথা : - ১. ঐকদেশিক, ২. অভিব্যাপক এবং ৩. বৈষয়িক।

• ঐকদেশিক:
বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। যেমন-
পুকুরে মাছ আছে। (পুকুরের যে কোনো একস্থানে)
বনে বাঘ আছে। (বনের যে কোনো এক অংশে)
আকাশে চাঁদ উঠেছে। (আকাশের কোনো এক অংশে)

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
১৩.
'জিজ্ঞাসিব জনে জনে'- এখানে 'জনে জনে' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) করণে ৭মী
  2. খ) কর্মে ৭মী
  3. গ) অপাদানে ৭মী
  4. ঘ) অধিকরণে ৭মী
সঠিক উত্তর:
খ) কর্মে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
খ) কর্মে ৭মী
ব্যাখ্যা
কর্মকারক: কর্তা যাকে আশ্রয় করে বা অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে তাকে বল হয় কর্মকারক।

কর্মকারকের বিভিন্ন বিভক্তির ব্যবহার।
ক) প্রথমা বা শূন্য অ বিভক্তি : ডাক্তার ডাক।
- আমাকে এক খানা বই দাও। (দ্বিকর্মক ক্রিয়ার মূখ্য কর্ম)
- রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা খুঁজে পেলাম না।(গ্রন্থ অর্থে বিশিষ্ট প্রয়ােগ)।
খ) দ্বিতীয়া বা কে বিভক্তি : তাকে বল।
রে বিভক্তি : ‘আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মাের প্রার্থনা।
গ) ষষ্ঠী বা র বিভক্তি : তােমার দেখা পেলাম না।
ঘ) সপ্তমীর এ বিভক্তি: জিজ্ঞাসিবে জনে জনে। (বীপ্সায়)।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
পূর্বপদ প্রধান সমাস কোনটি?
  1. ক) দ্বন্ধ
  2. খ) অব্যয়ীভাব
  3. গ) তৎপুরুষ
  4. ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর:
খ) অব্যয়ীভাব
উত্তর
সঠিক উত্তর:
খ) অব্যয়ীভাব
ব্যাখ্যা
পূর্বপদ প্রধান সমাস = অব্যয়ীভাব সমাস। 

• অব্যয়ীভাব সমাস: 
পূর্বপদে অব্যয়যােগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযােগে ব্যাসবাক্যটি রচিত হয়।
যেমন : জানু পর্যন্ত লম্বিত (পর্যন্ত শব্দের অব্যয় ‘আ’) = আজানুলম্বিত (বাহু), মরণ পর্যন্ত = আমরণ।

• যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
যেমন: দোয়াত-কলম, তাল-তমাল ইত্যাদি।

• যে সমাসে পূর্ব পদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে তৎপুরুষ সমাস বলে।
যেমন: ঘি দ্বারা ভাজা = ঘিভাজা, মন দ্বারা গড়া = মনগড়া, মধু দিয়ে মাখা = মধুমাখা, মেঘ হতে মুক্ত = মেঘমুক্ত, ঘর হতে ছাড়া = ঘরছাড়া ইত্যাদি।

• যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন: কানে কানে যে কথা = কানাকানি
কোলে কোলে যে মিলন = কোলাকুলি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।

মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নতুন সংস্করণ) অনুসারে অব্যয়ীভাব সমাসকে সমাসের প্রকারভেদ থেকে বাদ দেয়া হয়েছে।
১৫.
কোনটি নিত্য সমাস?
  1. ক) কলেছাঁটা
  2. খ) ভবনদী
  3. গ) জয়ধ্বনি
  4. ঘ) জলমাত্র
সঠিক উত্তর:
ঘ) জলমাত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জলমাত্র
ব্যাখ্যা
যে সমাসে সমস্যমান পদগুলোর নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না তাকে নিত্য সমাস বলে।
- শব্দের শেষে ‘মাত্র’ ‘অন্তর’ যুক্ত থাকলে সাধারণত নিত্য সমাস হয়।
যেমন :
- গৃহান্তর
- গ্রামান্তর
- দেশান্তর
- দর্শনমাত্র
- জলমাত্র

উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই (২০১৯)।
১৬.
নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
  1. ক) বাঁদী
  2. খ) সভানেত্রী
  3. গ) জেলেনি
  4. ঘ) পেত্নী
সঠিক উত্তর:
গ) জেলেনি
উত্তর
সঠিক উত্তর:
গ) জেলেনি
ব্যাখ্যা
নরবাচক শব্দকে নারীবাচক শব্দে পরিবর্তন করতে সাধারণত কিছু প্রত্যয় যােগ করতে হয়।
এ রকম কয়েকটি প্রত্যয়ের প্রয়োেগ দেখানাে হলাে:
-আ প্রত্যয়: বৃদ্ধ-বৃদ্ধা, প্রিয়-প্রিয়া, কনিষ্ঠ-কনিষ্ঠা।
-ই প্রত্যয়: দাদা-দাদি, জেঠা-জেঠি, পাগল-পাগলি।
-ইনি প্রত্যয়: কাঙাল-কাঙালিনি, বাঘ-বাঘিনি।
-ইনী প্রত্যয়: বিজয়ী-বিজয়িনী, যােগী-যােগিনী, তেজস্বী-তেজঘিনী।
-ঈ প্রত্যয়: কিশোর-কিশােরী, নর-নারী, সুন্দর-সুন্দরী।
-নি প্রত্যয়: জেলে-জেলেনি, বেদে-বেদেনি, ধােপ-ধােপানি।
-বতী প্রত্যয়: গুণবান-গুণবতী, পুণ্যবান-পুণ্যবতী। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৭.
'শৈশব’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. ক) শিশু + ষ্ণ
  2. খ) শিশু + ষ্ণ্য
  3. গ) শিশু + শব
  4. ঘ) শৈ + শব
সঠিক উত্তর:
ক) শিশু + ষ্ণ
উত্তর
সঠিক উত্তর:
ক) শিশু + ষ্ণ
ব্যাখ্যা
শৈশব (বিশেষ্য পদ) 
- সংস্কৃত শব্দ
সঠিক প্রকৃতি প্রত্যয় - শিশু + অ
অর্থ - শিশুকাল, বাল্যাবস্থা। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ -সংস্করণ অনুসারে, 
- শিশু + ষ্ণ = শৈশব
১৮.
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
  1. ক) ডাইনি
  2. খ) সম্রাজ্ঞী
  3. গ) মানুষ
  4. ঘ) সভানেত্রী
সঠিক উত্তর:
ক) ডাইনি
উত্তর
সঠিক উত্তর:
ক) ডাইনি
ব্যাখ্যা
নিত্য স্ত্রীবাচক শব্দ: কিছু কিছু স্ত্রীবাচক শব্দের পুরুষবাচক শব্দ নেই, তাদের নিত্য স্ত্রীবাচক শব্দ শব্দ বলে।
যেমন - সধবা, বধবা, সতীন, ললনা, পোয়াতী লক্ষ্মী, সুজলা, সুফলা, অধীরা, পেত্নী, ডাইনি, শাকচুন্নী, কুলটা, বিমাতা ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
'মরদ'-এর বিপরীত লিঙ্গ কোনটি?
  1. ক) মর্দ
  2. খ) জেনানা
  3. গ) জেনানী
  4. ঘ) মরদী
সঠিক উত্তর:
খ) জেনানা
উত্তর
সঠিক উত্তর:
খ) জেনানা
ব্যাখ্যা
কয়েকটি বিদেশী নারী বাচক শব্দ:
খান-খানম,
মরদ-জেনানা,
মালেক-মালেকা,
মুহতারিম-মুহতারিমা,
সুলতান-সুলতানা,
বাদশা-বেগম ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
২০.
'খাতক'-এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) ঘাতক
  2. খ) স্বজন
  3. গ) মহাজন
  4. ঘ) কুজন
সঠিক উত্তর:
গ) মহাজন
উত্তর
সঠিক উত্তর:
গ) মহাজন
ব্যাখ্যা
'খাতক'-এর বিপরীত শব্দ 'মহাজন'। 
'ঘাতক' শব্দের বিপরীতার্থক শব্দ 'পালক'। 

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - 'উগ্র'
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত 
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয় 
'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত 
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয় 
'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত 
'উগ্র' এর বিপরীত শব্দ-মৃদু / সৌম্য 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ-বিনয় 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
২১.
'হাতি'-এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) কুন্তল
  2. খ) ফণী
  3. গ) তনু
  4. ঘ) কর
অনির্ধারিত
ব্যাখ্যা
আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে, 
কর (বিশেষ্য)
অর্থ: 
- হস্ত, হাত। 
- হাতির শুঁড়, 
- কিরণ, রশ্মি
- পদ বিশেষ।

অপরদিকে, 
করী (বিশেষ্য)
অর্থ: হস্তী, হাতি। 

• ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ অনুসারে, 
'হাতি' এর সমার্থক শব্দ: গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, দ্রুমারি, গজ ইত্যাদি।
'কুন্তল' শব্দের সমার্থক শব্দগুলো হলো- চুল, অলক, কেশ, চিকুর ইত্যাদি। 
'ফণী' শব্দের সমার্থক শব্দ সর্প, সাপ, আশীবিষ, নাগ, অহি, ভুজঙ্গ, ফনাধর, বিষধর ইত্যাদি।  
'তনু' এর অন্যান্য সমার্থক শব্দ = দেহ, গাত্র, গা, শরীর, গত্র। 
'কর' শব্দটির সমার্থক শব্দ হলো = ভুজ, হাত, হস্ত, বাহু ইত্যাদি।

অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
২২.
নষ্ট হওয়া স্বভাব যার - এক কথায় কী বলে?
  1. ক) নশ্বর
  2. খ) অবিনশ্বর
  3. গ) নষ্ট স্বভাব
  4. ঘ) বিনষ্ট
সঠিক উত্তর:
ক) নশ্বর
উত্তর
সঠিক উত্তর:
ক) নশ্বর
ব্যাখ্যা
নষ্ট হওয়া স্বভাব যার - এক কথায় বলে 'নশ্বর'
অন্যদিকে, 
- নষ্ট হওয়াই স্বভাব নয় যার = অবিনশ্বর

কিছু এক কথায় প্রকাশ- 
- যা আঘাত পায়নি = অনাহত।
- যা আহুত হয় নি = অনাহুত।
- যে সকল অত্যাচারই সয়ে যায় = সর্বংসহা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৩.
'সাপের খোলস'- বাক্য সংকোচন কী হবে? 
  1. ক) প্লাবক
  2. খ) উরগ
  3. গ) নির্মোক
  4. ঘ) কৃত্তি
সঠিক উত্তর:
গ) নির্মোক
উত্তর
সঠিক উত্তর:
গ) নির্মোক
ব্যাখ্যা
'সাপের খোলস' এর এক কথায় প্রকাশ = নির্মোক।

অন্যদিকে, 
যা লাফিয়ে চলে = প্লাবক
বুকে ভর দিয়ে চলে যে = উরগ
বাঘের চামড়া = কৃত্তি।
হরিণের চামড়া - অজিন।
হাতির শাবক- করভ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৪.
'কমা' কোথায় বসে?
  1. ক) বাক্যের মাঝে কোনো পদ ব্যাখ্যা করার জন্য
  2. খ) প্রশ্ন বোঝানোর জন্য
  3. গ) সম্বোধন পদের পর
  4. ঘ) কোনো অপূর্ণ বাক্যের পর
সঠিক উত্তর:
গ) সম্বোধন পদের পর
উত্তর
সঠিক উত্তর:
গ) সম্বোধন পদের পর
ব্যাখ্যা
সম্বোধন’ অর্থ আহবান।
- যাকে সম্বোধন বা আহবান করে কিছু বলা হয়, তাকে সম্বোধন পদ বলে। ওহে মাঝি, আমাকে পার করো।
- অনেক সম্বোধন পদের পূর্বে ওগো, ওরে, হে, অয়ি প্রভৃতি অব্যয়বাচক শব্দ বসে সম্বোধন সূচনা করে।
যেমন: ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে, অয়ি নিরমল ঊষা, কে তোমাকে নিরমিল?

সম্বোধন পদের পর অনেক বিস্ময়সূচক চিহ্ন দেওয়া হয়। এই ধরনের বিস্ময়সূচক চিহ্নকে সম্বোধন চিহ্ন বলা হয়ে থাকে।
আধুনিক নিয়মে সম্বোধন চিহ্ন স্থানে কমা (,) চিহ্নের প্রয়োগ বেশি। যেমন: ওরে খোকা, এখানে আয়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
২৫.
কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য 'ষ' হয় না?
  1. ক) সাৎ
  2. খ) সা
  3. গ) ষ্ণেয়
  4. ঘ) ষ্ণিক 
সঠিক উত্তর:
ক) সাৎ
উত্তর
সঠিক উত্তর:
ক) সাৎ
ব্যাখ্যা
• সংস্কৃত 'সাৎ' প্রত্যয়যুক্ত পদে কখনো ষ হয় না।
যেমন- অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি।

• বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই।
তাই দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ষ লেখার প্রয়ােজন হয় না।
- কেবল কিছু তৎসম বা সংস্কৃত শব্দে ষ-এর প্রয়ােগ রয়েছে।
- যে-সব তৎসম শব্দে ‘ষ’ রয়েছে তা বাংলায় অবিকৃত আছে তৎসম শব্দের বানানে মূর্ধন্য ষ’-এর ব্যবহারের নিয়মকে ষত্ব বিধান বলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
২৬.
Tawfiq went to the library with a view to-
  1. ক) read a book
  2. খ) reads a book
  3. গ) reading a book
  4. ঘ) buy some books
সঠিক উত্তর:
গ) reading a book
উত্তর
সঠিক উত্তর:
গ) reading a book
ব্যাখ্যা
কোনো বাক্যে  with a view to, mind, cannot help, could not help, look forward to, be used to, worth ইত্যাদি শব্দ সমূহের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়।

যেহেতু প্রশ্নে উল্লেখিত with a view to এরপর verb হিসাবে read এসেছে তাই read এর সাথে ing যুক্ত হবে।
সুতরাং সঠিক উত্তর reading a book.

সম্পূর্ণ বাক্যটি হবে - Tawfiq went to the library with a view to reading a book.
২৭.
Hardly had we reached school- 
  1. ক) when the bell rang.
  2. খ) than the bell rang.
  3. গ) the bell rang.
  4. ঘ) after the bell ringing.
সঠিক উত্তর:
ক) when the bell rang.
উত্তর
সঠিক উত্তর:
ক) when the bell rang.
ব্যাখ্যা
- কোনো বাক্যে hardly had থাকলে, hardly had যুক্ত অংশটি past perfect tense এ হয়  ও verb এর past participle form হয় এবং hardly had এর পরবর্তী clause টি শুরু করতে হয় when দিয়ে এবং বাকি অংশ টুকু past indefinite tense এ হয়।
structure: Hardly had + sub + verb এর past participle form + When + past indefinite tense.

যেহেতু প্রদত্ত প্রশ্নের প্রথম Clause টি hardly had যুক্ত এবং past perfect tense এ আছে তাই এর পরবর্তী clause অবশ্যই শুরু করতে হবে when দিয়ে এবং tense হবে past indefinite.
- তাই সঠিক উত্তর হচ্ছে - Hardly had we reached school --- when the bell rang.

সহজে মনে রাখার সুবিধার্থে,
কোনো কিছু হওয়া/ করা মাত্রই অন্য কিছু হয়েছিল/ করেছিল বোঝাতে অথবা হতে না...হতেই / করতে না ..... করতেই বোঝাতে বাক্যে সবসময় Hardly had.......when, scarcely had...when, No sooner had......than এভাবে আসে।
আর When ও than এর পূর্বে Past perfect Tense এবং When ও than - এর পরে Past Indefinite Tense ব্যবহৃত হয়।
২৮.
Though he is poor, -
  1. ক) he is honest
  2. খ) but he is honest
  3. গ) and he is honest
  4. ঘ) but he was honest
সঠিক উত্তর:
ক) he is honest
উত্তর
সঠিক উত্তর:
ক) he is honest
ব্যাখ্যা
- Though অর্থ হচ্ছে যদিও। complex sentence এ বৈপরীত্য বোঝাতে though ব্যবহৃত হয়।
- অর্থাৎ though যুক্ত বাক্যে সাধারণত দুটি বিপরীতমুখী Expressions থাকে এবং principal clause এর শুরুতে and , but কোনো কিছু যুক্ত হয় না।
- Though যুক্ত Clause- টি যে Tense- এ থাকে পরের Clause- টিও একই Tense- এ হয়।

সুতরাং সঠিক উত্তর - he is honest.
সম্পূর্ণ বাক্যটি - Though he is poor, he is honest..
২৯.
আমি তোমাকে খাওয়াবো।
  1. ক) I shall eat you.
  2. খ) I shall feed you.
  3. গ) I shall be eating you.
  4. ঘ) I shall give you a party.
সঠিক উত্তর:
খ) I shall feed you.
উত্তর
সঠিক উত্তর:
খ) I shall feed you.
ব্যাখ্যা
আমি তোমাকে খাওয়াবো - I shall feed you.
Feed (on) - খাওয়ানো; খাদ্য জোগানো।
অন্যকে খাওয়ানো অর্থে feed ব্যবহৃত হয়। আবার আমি তোমাকে খাওয়াবো বাক্যটি একটি ভবিষ্যত নির্দেশক বাক্য।
তাই সঠিক উত্তর হবে - I shall feed you.
৩০.
সে আমার আপন ভাই।
  1. ক) He is my brother.
  2. খ) He is my step brother.
  3. গ) He is my elder brother.
  4. ঘ) He is my own brother.
সঠিক উত্তর:
ক) He is my brother.
উত্তর
সঠিক উত্তর:
ক) He is my brother.
ব্যাখ্যা
সে আমার আপন ভাই - He is my brother.

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
He is my step brother - সে আমার সৎ ভাই।
He is my elder brother - সে আমার বড় ভাই।
He is my own brother - সে আমার নিজের ভাই। ( এখানে own আপন অর্থে ব্যবহৃত হবে না)
৩১.
আমার লিখিবার কলম নাই।
  1. ক) I have no pen to write.
  2. খ) I have no writing pen.
  3. গ) I have no pen to write with.
  4. ঘ) I have no pen for writing.
সঠিক উত্তর:
গ) I have no pen to write with.
উত্তর
সঠিক উত্তর:
গ) I have no pen to write with.
ব্যাখ্যা
লিখিবার কলম/লেখার কলম/ লেখার জন্য কলম ইত্যাদির সঠিক ইংরেজি হচ্ছে ' pen to write with' ।
অর্থাৎ কোনো কিছুর সাহায্যে (pen/pencil) লেখা বোঝাতে 'write with ' ব্যবহৃত হয়।

সুতরাং সঠিক উত্তর হচ্ছে - I have no pen to write with.
৩২.
The adverb form of 'heart' is -
  1. ক) heart
  2. খ) hearten
  3. গ) heartly
  4. ঘ) heartily
সঠিক উত্তর:
ঘ) heartily
উত্তর
সঠিক উত্তর:
ঘ) heartily
ব্যাখ্যা
The adverb form of 'heart' is - heartily.

Heart শব্দের অর্থ  হৃৎপিণ্ড ; হৃদ্‌যন্ত্র; রক্তাশয় এবং এটি একটি Noun.
Heartily (Adverb)
(১) সানন্দে; পূর্ণোদ্যমে; হৃষ্টচিত্তে: set to work heartily; eat heartily.
(২) অত্যন্ত: heartily glad that....

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
Hearten (verb transitive) উৎসাহ দেওয়া; উল্লসিত করা।
৩৩.
The verb form of the word 'danger' is -
  1. ক) dangerous
  2. খ) danger
  3. গ) dangerously
  4. ঘ) endanger
সঠিক উত্তর:
ঘ) endanger
উত্তর
সঠিক উত্তর:
ঘ) endanger
ব্যাখ্যা
The verb form of the word 'danger' is - endanger
Danger (noun) [uncountable noun] বিপদ; ঝুঁকি; আশঙ্কা; শঙ্কা।
এর verb form হচ্ছে - endanger যার অর্থ বিপদে ফেলা; বিপন্ন করা।

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
Dangerous - (adjective) dangerous (to/for) বিপজ্জনক; বিপৎসংকুল।
Dangerously - (adverb) বিপজ্জনকভাবে।
৩৪.
The noun form of the word 'long' is- 
  1. ক) length
  2. খ) longer
  3. গ) longest
  4. ঘ) lengthen
সঠিক উত্তর:
ক) length
উত্তর
সঠিক উত্তর:
ক) length
ব্যাখ্যা
The noun form of the word 'long' is- length.
long শব্দের অর্থ লম্বা বা দীর্ঘ এবং এটি একটি adjective.
এর noun form হচ্ছে - length - অর্থ দৈর্ঘ্য।

longer অর্থ  অনেকক্ষণ ধরে এবং এটি adverb.
lengthen অর্থ দীর্ঘ করা এবং এটি verb transitive.
৩৫.
The Padma is one of the biggest rivers in Bangladesh. (Positive)
  1. ক) Very few river in Bangladesh is as big as the Padma.
  2. খ) Very few rivers in Bangladesh are as big as the Padma.
  3. গ) No other river in Bangladesh is so big as the Padma.
  4. ঘ) No other rivers in Bangladesh are as big as the Padma.
সঠিক উত্তর:
খ) Very few rivers in Bangladesh are as big as the Padma.
উত্তর
সঠিক উত্তর:
খ) Very few rivers in Bangladesh are as big as the Padma.
ব্যাখ্যা
one of the যুক্ত superlative degree কে positive করার নিয়ম -
very few + superlative এর পরের অংশ + Verb (Plural) + as + superlative এর  positive form + as + প্রথম subject.

Biggest এর positive form হচ্ছে Big এবং নিয়মানুযায়ী সঠিক উত্তর - Very few rivers in Bangladesh are as big as the Padma.
৩৬.
Every mother loves her child. (Negative)
  1. ক) There is no mother but loves her child.
  2. খ) Every mother cannot but loves her child.
  3. গ) No mother loves her child.
  4. ঘ) There is no mother loving her child.
সঠিক উত্তর:
ক) There is no mother but loves her child.
উত্তর
সঠিক উত্তর:
ক) There is no mother but loves her child.
ব্যাখ্যা
Every যুক্ত Affirmative sentence কে Negative করতে গেলে,
Every এর পরিবর্তে প্রথমে There is no বসে + every এর পরের শব্দটি বসে + but বসে + verb present form + প্রদত্ত sentence এর বাকি অংশ বসে। 
সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর - There is no mother but loves her child.
৩৭.
Without working hard, you cannot shine in life. (Make it complex sentence)
  1. ক) In spite of working hard, you cannot shine in life.
  2. খ) Though he works hard, he cannot shine in life.
  3. গ) Unless you work hard, you cannot shine in life.
  4. ঘ) Unless you do not work hard, you can't shine in life.
সঠিক উত্তর:
গ) Unless you work hard, you cannot shine in life.
উত্তর
সঠিক উত্তর:
গ) Unless you work hard, you cannot shine in life.
ব্যাখ্যা
Without + verb + ing  যুক্ত simple sentence কে complex sentence এ পরিবর্তন করতে হলে if clause/unless দিয়ে গঠন করতে হয়। 
সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হচ্ছে গ) Unless you work hard, you cannot shine in life.

অপশন ঘ) সঠিক হবে না কারণ Unless এরপর আবার no শব্দটি বসেছে যা শুদ্ধ নয়; কারণ Unless নিজেই Negative, তাই এরপর আর কোনো negative শব্দ বসে না।
৩৮.
If you wanted, I (help) you.
  1. ক) helped
  2. খ) would help
  3. গ) will help
  4. ঘ) can help
সঠিক উত্তর:
খ) would help
উত্তর
সঠিক উত্তর:
খ) would help
ব্যাখ্যা
সঠিক উত্তর হচ্ছে - would help.
কারণ,
• Second conditional Sentence - এর 'If clause ' এ Past Indefinite ব্যবহৃত হলে principal clause এ would/ could/might + verb এর base form ব্যবহৃত হয়।
• if + past indefinite যুক্ত বাক্য complete করবার নিয়ম হচ্ছে - 
• If = past indefinite + subject + would/could/might + verb এর base form +object.

যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যের প্রথম clause টি if + past indefinite (wanted) এ আছে, সুতরাং এর পরের অংশে would help (Would/could/might + verb এর base form) বসবে।
সম্পূর্ণ বাক্যটি হবে - If you wanted, I would help you.
৩৯.
They arrived here after you (left).
  1. ক) had left
  2. খ) left
  3. গ) will leave
  4. ঘ) leave
সঠিক উত্তর:
ক) had left
উত্তর
সঠিক উত্তর:
ক) had left
ব্যাখ্যা
দুইটি clause যদি after দ্বারা যুক্ত দুটি clause এ, after এর পূর্বের  clause টিতে verb এর Past Indefinite  হলে, এর পরের clause টিতে Past Perfect tense হয়।
Structure: Past Indefinite + after + Past Perfect.

যেহেতু প্রশ্নে প্রদত্ত বাক্যটিতে after এর পূর্বের clause টি Past Indefinite tense এ আছে ,তাই এর পরের অংশ অবশ্যই Past Perfect tense হবে।
সুতরাং সঠিক উত্তর - had left.
৪০.
Let the sentence be (pen) through.
  1. ক) pen
  2. খ) penning
  3. গ) pened
  4. ঘ) penned
সঠিক উত্তর:
ঘ) penned
উত্তর
সঠিক উত্তর:
ঘ) penned
ব্যাখ্যা
প্রশ্নে প্রদত্ত বাক্যটি passive voice এ আছে এবং এটি একটি imperative sentence.
Imperative sentence এর passive করতে হলে - let + subject + be + v3 ব্যবহার করতে হয়।
প্রদত্ত বাক্যে pen verb হিসেবে ব্যবহৃত হয়েছে তাই এর Past Participle form হবে penned.

সুতরাং সঠিক উত্তর হবে penned.
সম্পূর্ণ বাক্যটি হচ্ছে - Let the sentence be penned through.
৪১.
A ___ in time saves nine.
  1. ক) stick
  2. খ) strict
  3. গ) stitch
  4. ঘ) stich
সঠিক উত্তর:
গ) stitch
উত্তর
সঠিক উত্তর:
গ) stitch
ব্যাখ্যা
সঠিক উত্তর হচ্ছে - stich. 
প্রশ্নে প্রদত্ত বাক্যটি হচ্ছে একটি প্রবাদ বা proverb.
সম্পূর্ণ প্রবাদটি হচ্ছে - 

A stitch in time saves nine - সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।
এর দ্বারা timely action বোঝায়।
৪২.
The man was ___ for murder.
  1. ক) hung
  2. খ) hang
  3. গ) hanged
  4. ঘ) hangged
সঠিক উত্তর:
গ) hanged
উত্তর
সঠিক উত্তর:
গ) hanged
ব্যাখ্যা
Hang এর অর্থ হচ্ছে ফাঁসি দেয়া। এর past form হচ্ছে Hanged.
'Hang' verb টি ফাঁসিতে ঝুলানো অর্থ প্রকাশ করলে এর Past ও Past participle form হবে ' hanged'.
সুতরাং সঠিক উত্তর হবে hanged.
৪৩.
He speaks as if he ___ a mad.
  1. ক) were
  2. খ) is
  3. গ) has been
  4. ঘ) had been
সঠিক উত্তর:
ক) were
উত্তর
সঠিক উত্তর:
ক) were
ব্যাখ্যা
- As if যুক্ত বাক্যের প্রথম অংশ অর্থাৎ as if এর পূর্বে present indefinite tense থাকলে, এরপরে past indefinite tense হয়। 
- Be verb থাকলে সবসময় were হয়।
সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর - were।
৪৪.
The synonym of the word 'witty' is -
  1. ক) clever
  2. খ) dull
  3. গ) boring
  4. ঘ) tedious
সঠিক উত্তর:
ক) clever
উত্তর
সঠিক উত্তর:
ক) clever
ব্যাখ্যা
The synonym of the word 'witty' is - clever.

Witty (adjective) রসিক; রসালো, showing or characterized by quick and inventive verbal humour.
Clever - চালাক; চতুর; দক্ষ।

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
Dull - একঘেয়ে; নীরস; নিরানন্দ।
Boring - বিরক্তিকর বা ক্লান্তিকর।
Tedious - ক্লান্তিকর; অনাকর্ষণীয়; বিরক্তিকর।

সুতরাং বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে একমাত্র clever ব্যতীত বাকি শব্দগুলো একই রকম অর্থ প্রকাশ করছে। 
তাই অর্থানুযায়ী - The synonym of the word 'witty' is - clever.
৪৫.
The synonym of the word 'cordial' is-
  1. ক) hostile
  2. খ) unfriendly
  3. গ) meek
  4. ঘ) amiable
সঠিক উত্তর:
ঘ) amiable
উত্তর
সঠিক উত্তর:
ঘ) amiable
ব্যাখ্যা
The synonym of the word 'cordial' is - amiable 
Cordial -  আন্তরিক; হার্দ্য; উষ্ণ; সহৃদয়।

অপশনগুলোর মধ্যে - 

hostile -শত্রুপক্ষীয়।
unfriendly - অবন্ধুসুলভ
meek -  নম্র ও ধৈর্যশীল
amiable - সদয়, আন্তরিক,সৌহার্দ্যপূর্ণ।

সুতরাং বোঝা যাচ্ছে অর্থগত দিক থেকে cordial ও amiable একই ধরনের অর্থ প্রকাশ করে।
তাই cordial ও amiable হচ্ছে synonymous।
৪৬.
The antonym of the word 'adverse' is -
  1. ক) hostile
  2. খ) negative
  3. গ) favourable
  4. ঘ) unfavourable
সঠিক উত্তর:
গ) favourable
উত্তর
সঠিক উত্তর:
গ) favourable
ব্যাখ্যা
Adverse - প্রতিকূল, বিরুদ্ধ।

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে
Hostile - শত্রুভাবাপন্ন।
Negative - নেতিবাচক।
Favorable - অনুকূল এবং
Unfavorable - প্রতিকূল ।
সুতরাং adverse শব্দের antonym হচ্ছে favorable.
৪৭.
The antonym of the word 'flexible' is-
  1. ক) hard
  2. খ) elastic
  3. গ) changeable
  4. ঘ) ductile
সঠিক উত্তর:
ক) hard
উত্তর
সঠিক উত্তর:
ক) hard
ব্যাখ্যা
Flexible অর্থ নমনীয়।

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
Hard - শক্ত , কঠিন,
Elastic - স্থিতিস্থাপক,নমনীয়।
Changeable - পরিবর্তনীয় এবং
Ductile - নমনীয়।

সুতরাং বোঝা যাচ্ছে flexible শব্দের antonym হচ্ছে hard.
৪৮.
___ he is coming today.
  1. ক) At length
  2. খ) Ten to one
  3. গ) At large
  4. ঘ) All in all
সঠিক উত্তর:
খ) Ten to one
উত্তর
সঠিক উত্তর:
খ) Ten to one
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে -
- At length - অবশেষে।
- Ten to one - সম্ভবত;
- At large - স্বাধীনভাবে এবং
- All in all - সর্বেসর্বা।
সর্বাধিক গ্রহনযোগ্য উত্তর হিসাবে ten to one সঠিক উত্তর হবে। 
অর্থাৎ সম্ভবত সে আজকে আসছে।
৪৯.
You'll fail in the exam, if you ___ from school.
  1. ক) take to task
  2. খ) put off
  3. গ) put out
  4. ঘ) play truant
সঠিক উত্তর:
ঘ) play truant
উত্তর
সঠিক উত্তর:
ঘ) play truant
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে 
Take to task - তিরস্কার করা।
Put off - ফেলে রাখা।
Put out - নিভানো
এবং Play truant - পলায়ন করা।

শূন্যস্থানে play truant বসালে you'll fail in the exam, if you play truant from school. এর হয় - স্কুল হতে পলায়ন করলে তুমি পরীক্ষায় অকৃতকার্য হবে।
সুতরাং প্রশ্নে উল্লেখিত বাক্যটির অর্থ হিসাবে play truant ই অধিক গ্রহণযোগ্য।
৫০.
His ____ pleased us all.
  1. ক) slow coach
  2. খ) silver spoon
  3. গ) maiden speech
  4. ঘ) weal and woe
সঠিক উত্তর:
গ) maiden speech
উত্তর
সঠিক উত্তর:
গ) maiden speech
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
Slow coach - অলস ব্যক্তি।
Silver spoon - বিত্তবান পরিবারে জন্মগ্রহণ বা রূপোর চামচ মুখে নিয়ে জন্মানো বোঝায়।
Maiden speech - প্রথম বক্তৃতা বা প্রথম ভাষণ।
Weal and woe - সুখ - দুঃখ।

সুতরাং প্রশ্নে উল্লেখিত বাক্যের অর্থানুসারে maiden speech ই সঠিক।
৫১.
আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১২ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?
  1. ক) ৪০ ও ৫২
  2. খ) ৪০ ও ২৮
  3. গ) ৪২ ও ৩২
  4. ঘ) ৩৮ ও ৩৬
সঠিক উত্তর:
খ) ৪০ ও ২৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০ ও ২৮
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১২ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?

সমাধান: 
ধরি,
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = x মিটার 
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য =  (x + 12) মিটার 

প্রশ্নমতে,
2(x + x + 12) = 136
2(2x + 12) = 136
2x + 12 = 68
2x = 68 - 12
2x = 56
x = 56/2
x = 28 

আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = 28 মিটার 
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য =  (28 + 12) মিটার = 40 মিটার
৫২.
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ২৫। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩০ হলে, তৃতীয় সংখ্যাটি কত? 
  1. ক) ২৫
  2. খ) ৪০
  3. গ) ৯০
  4. ঘ) ৫০
সঠিক উত্তর:
খ) ৪০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ২৫। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩০ হলে, তৃতীয় সংখ্যাটি কত? 

সমাধান:
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ২৫
প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি = ২৫ × ২  = ৫০

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩০
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সমষ্টি = ৩০ × ৩
                                                        = ৯০ 

তৃতীয় সংখ্যাটি= ৯০ - ৫০ = ৪০
৫৩.
একটি খাড়া খুঁটি মাটি থেকে ৩ মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্যপ্রান্ত ভূমিতে ৪ মিটার দূরত্বে স্পর্শ করলে খুঁটির উচ্চতা কত?
  1. ক) ৫ মিটার
  2. খ) ৮ মিটার
  3. গ) ৭ মিটার
  4. ঘ) ৯ মিটার
সঠিক উত্তর:
খ) ৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খাড়া খুঁটি মাটি থেকে ৩ মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্যপ্রান্ত ভূমিতে ৪ মিটার দূরত্বে স্পর্শ করলে খুঁটির উচ্চতা কত?
সমাধান: 
 
 ধরি,
খুঁটির উচ্চতা AE = x মি.
3 মি. উঁচুতে ভেঙে যাওয়ায় খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য = x - 3. মি.
Δ ABD এ 
(x - 3)2 = 32 + 42
x2 - 6x + 9 = 9 + 16
x2 - 6x  = 16
x2 - 6x - 16 = 0
x2 - 8x + 2x - 16 =0
x(x - 8) + 2(x - 8) = 0
(x - 8)(x - 2) = 0

হয় 
x - 8 =0
x = 8
অথবা 
x + 2 = 0
x = - 2 [গ্রহণযোগ্য নয় ]
৫৪.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৮ বর্গমিটার হলে, কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) ১২ মিটার
  2. খ) ৯ মিটার
  3. গ) ৬ মিটার
  4. ঘ) ৩ মিটার
সঠিক উত্তর:
গ) ৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৮ বর্গমিটার হলে, কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
বর্গের একবাহু = a
বর্গের ক্ষেত্রফল = a2

প্রশ্নমতে,
বর্গের ক্ষেত্রফল a2 = 18
                       a =√18      
                       a = √(9 × 2)
                        a = 3√2

কর্ণের দৈর্ঘ্য = √2 × a
                   = √2 × 3√2
                     = 6 মিটার
৫৫.
পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৫, ১০, ১৫, ২০ ও ২৫ সেকেন্ড অন্তর বাজতে লাগল, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে?
  1. ক) ৫ মিনিট
  2. খ) ৬ মিনিট
  3. গ) ৪ মিনিট
  4. ঘ) ৬ ঘণ্টা
সঠিক উত্তর:
ক) ৫ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৫, ১০, ১৫, ২০ ও ২৫ সেকেন্ড অন্তর বাজতে লাগল, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে?

সমাধান: 
৫, ১০, ১৫, ২০ ও ২৫ এর ল.সা.গুই নির্ণেয় সময় 
৫, ১০, ১৫, ২০ ও ২৫ এর ল.সা.গু. = ৩০০

∴ ৩০০ সেকেন্ড বা ৫ মিনিট পর আবার ঘন্টাগুলো একত্রে বাজবে।
৫৬.
দুইটি সংখ্যার গুণফল ৫৪ এবং ল.সা.গু ১৮ হলে, তাদের গ.সা.গু কত?
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ১
  4. ঘ) ৩
সঠিক উত্তর:
ঘ) ৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৫৪ এবং ল.সা.গু ১৮ হলে, তাদের গ.সা.গু কত?

সমাধান: 
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু।
গ.সা.গু = দুইটি সংখ্যার গুণফল/ল.সা.গু
 গ.সা.গু = ৫৪/১৮
গ.সা.গু = ৩
৫৭.
শতকরা বার্ষিক ১২ টাকা হারে ৬০০ টাকার ৬ মাসের সুদ কত?
  1. ক) ২৪ টাকা 
  2. খ) ৩৬ টাকা 
  3. গ) ৪৮ টাকা 
  4. ঘ) ৬০ টাকা 
সঠিক উত্তর:
খ) ৩৬ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৬ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ১২ টাকা হারে ৬০০ টাকার ৬ মাসের সুদ কত?

সমাধান:
১০০ টাকার ১ বছর বা ১২ মাসের সুদ ১২ টাকা
১ টাকার ১মাসের সুদ ১২/(১০০ × ১২) টাকা
৬০০ টাকার ৬ মাসের সুদ (১২ × ৬০০ × ৬)/(১০০ × ১২) টাকা
                                         = ৩৬ টাকা
৫৮.
১০০ টাকায় ১৫টি কমলা ক্রয় করে, ১০০ টাকায় ১২টি কমলা বিক্রয় করলে,কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ২০% ক্ষতি
  2. খ) ২০% লাভ
  3. গ) ২৫% ক্ষতি
  4. ঘ) ২৫% লাভ
সঠিক উত্তর:
ঘ) ২৫% লাভ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ টাকায় ১৫টি কমলা ক্রয় করে, ১০০ টাকায় ১২টি কমলা বিক্রয় করলে,কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান: 
১৫টি কমলার ক্রয়মূল্য = ১০০ টাকা 
১টি কমলার ক্রয়মূল্য = (১০০/১৫)
                                 =  ২০/৩ টাকা 

১২টি কমলার বিক্রয়মূল্য = ১০০ টাকা 
১টি কমলার বিক্রয়মূল্য = (১০০/১২) টাকা  
                                    = ২৫/৩ টাকা 
   
লাভ = (২৫/৩) - (২০/৩) টাকা 
        = (২৫- ২০)/৩ টাকা 
         = ৫/৩ টাকা 

২০/৩ টাকায় লাভ হয় = ৫/৩ টাকা 
১ টাকায় লাভ হয় = (৫/৩) × (৩/২০) টাকা 
১০০ টাকায় লাভ হয় = {(৫/৩) × (৩/২০) × ১০০}টাকা 
                                = ২৫ টাকা
৫৯.
৪% হার মুনাফায় কোনো টাকার ২ বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১ টাকা হলে, মূলধন কত? 
  1. ক) ৬২৫ টাকা
  2. খ) ৪২৫ টাকা
  3. গ) ৩২৫ টাকা
  4. ঘ) ৫২৫ টাকা
সঠিক উত্তর:
ক) ৬২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪% হার মুনাফায় কোনো টাকার ২ বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১ টাকা হলে, মূলধন কত? 

সমাধান: 
মনেকরি,
মূলধন P 

এখানে,
মুনাফার হার r = 4%
সময় n  = 2 বছর 

সরলমুনাফা = Pnr 
                   = P × 2 × 4/100
                     = 2P/25

চক্রবৃদ্ধি মুনাফা = P{1 + (4/100)}2 - P
                          = P{1 + (1/25)}2 - P
                         = P(26/25)2 - P
                          =(676P/625) - P 
                          = (676P - 625P)/625
                          = 51P/625

প্রশ্নমতে,
 (51P/625) - (2P/25) = 1
(51P - 50P)/625 = 1
P/625 = 1
P = 625
৬০.
a = √6 + √5 হলে, (a6 - 1)/a3 এর মান নির্ণয় কর।
  1. ক) 45√5
  2. খ) 47√5
  3. গ) 46√5
  4. ঘ) 43√5
সঠিক উত্তর:
গ) 46√5
উত্তর
সঠিক উত্তর:
গ) 46√5
ব্যাখ্যা
প্রশ্ন: a = √6 + √5 হলে, (a6 - 1)/a3 এর মান নির্ণয় কর।

সমাধান: 
দেয়া আছে,
a = √6 + √5 
1/a = 1/(√6 + √5)  
      = (√6 - √5)/(√6 + √5)  (√6 - √5)
      = (√6 - √5)/(√6)2 - (√5)2
      = (√6 - √5)/(6 - 5)
      =√6 - √5 

a - 1/a = √6 + √5 - √6 + √5
           = 2√5

(a6 - 1)/a3 = a6/a3 - 1/a3
                  = a3 - 1/a3
                  = (a - 1/a)3 + 3a(1/a)(a - 1/a)
                  = (2√5)3 + 3(2√5)
                   = 8 × 5√5 + 6√5
                    = 40√5 + 6√5
                    = 46√5
৬১.
logx(1/16) = - 2 হলে, x এর মান কত?
  1. ক) 3
  2. খ) 5
  3. গ) 4
  4. ঘ) 6
সঠিক উত্তর:
গ) 4
উত্তর
সঠিক উত্তর:
গ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: logx(1/16) = - 2 হলে, x এর মান কত?

সমাধান: 
logx(1/16) = - 2
x - 2 = 1/16
1/x2 = 1/6
x2 = 16
x2 = 42
x = 4
৬২.
যদি a3 - b3 = 513 এবং a - b = 3 হয়, তবে ab এর মান কত?
  1. ক) 54
  2. খ) 35
  3. গ) 45
  4. ঘ) 55
সঠিক উত্তর:
ক) 54
উত্তর
সঠিক উত্তর:
ক) 54
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a3 - b3 = 513 এবং a - b = 3 হয়, তবে ab এর মান কত? 

সমাধান: 
দেয়া আছে,
 a3 - b3 = 513
 a - b = 3

আমরা জানি,
(a - b)3 = a3 - b3 - 3ab(a - b)
33 = 513 - 3ab(3)
27 = 513  - 9ab
9ab = 513 - 27 
9ab = 486
ab = 486/9
ab = 54
৬৩.
5log3 - log9 = কত?
  1. ক) log8
  2. খ) log27 
  3. গ) log5
  4. ঘ) log10
সঠিক উত্তর:
খ) log27 
উত্তর
সঠিক উত্তর:
খ) log27 
ব্যাখ্যা
প্রশ্ন: 5log3 - log9 = কত?

সমাধান:
5log3 - log9 
= 5log3 - log32
= 5log3 - 2log3
= 3log3
= log33
= log27
৬৪.
x3 + 6x2y + 11xy2 + 6y3 এর উৎপাদকে বিশ্লেষণ নিচের কোনটি?
  1. ক) (x + y)(x + 3y)(x + 5y)
  2. খ) (x + y)(x + 2y)(x + 3y)
  3. গ) (x + y)(x + 4y)(x + 3y)
  4. ঘ) (x - y)(x + y)(x + 2y)
সঠিক উত্তর:
খ) (x + y)(x + 2y)(x + 3y)
উত্তর
সঠিক উত্তর:
খ) (x + y)(x + 2y)(x + 3y)
ব্যাখ্যা
প্রশ্ন: x3 + 6x2y + 11xy2 + 6y3 এর উৎপাদকে বিশ্লেষণ নিচের কোনটি? 

সমাধান: 
ধরি,
f(x) = x3 + 6x2y + 11xy2 + 6y3 
f( - 3y) = ( - 3y)3 + 6( - 3y)2y + 11( - 3y)y2 + 6y3
            = - 27y3 + 54y3 - 33y3 + 6y3
            =  - 60y3 + 60y3
             = 0

x + 3y, f(x) এর একটি উৎপাদক
f(x) =  x3 + 6x2y + 11xy2 + 6y3
       = x3 + 3x2y + 3x2y + 9xy2 + 2xy2 + 6y3
       = x2(x + 3y)+ 3xy(x + 3y) + 2y2(x + 3y)
       = (x + 3y) (x2 + 3xy + 2y2)
       = (x + 3y)(x2 + xy + 2xy + 2y2)
       = (x + 3y) {x(x + y) + 2y(x + y)}
       = (x + 3y)(x + y)(x + 2y)
৬৫.
a এর মান কত হলে 9 - 12x + ax2 একটি পূর্ণবর্গ রাশি হবে?
  1. ক) 8
  2. খ) 6
  3. গ) 1
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ঘ) 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: a এর মান কত হলে 9 - 12x + ax2 একটি পূর্ণবর্গ রাশি হবে?

সমাধান: 
9 - 12x + ax2 = 32 - 2.3.2x  + (2x)2
9 - 12x + ax2  = 9 - 12x + 4x2
 a = 4 হলে রাশিটি পূর্নবর্গ হবে।
৬৬.
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 6
  4. ঘ) 7
সঠিক উত্তর:
খ) 5
উত্তর
সঠিক উত্তর:
খ) 5
ব্যাখ্যা

(31/2)x + 1 = (31/3)2x - 1
3(x+ 1)/2 = 3(2x - 1)/3
(x + 1)/2 = 2x - 1/3
3x +  3 = 4x - 2
4x - 3x = 3 + 2
x = 5
৬৭.
9x2 + 16y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে?
  1. ক) 6xy
  2. খ) 12xy
  3. গ) 24xy
  4. ঘ) 144xy
সঠিক উত্তর:
গ) 24xy
উত্তর
সঠিক উত্তর:
গ) 24xy
ব্যাখ্যা
প্রশ্ন : 9x2 + 16y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে? 

সমাধান: 
9x2 + 16y2
= (3x)2 + (4y)2 + 2.3x.4y - 24xy
= (3x + 4y)2 - 24xy
∴ 9x2 + 16y2 এর সাথে 24xy যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে।
৬৮.
একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সে.মি. বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সে.মি. হলে, এর উচ্চতা কত?
  1. ক) 27 সে.মি.
  2. খ) 28 সে.মি.
  3. গ) 25 সে.মি.
  4. ঘ) 24 সে.মি.
সঠিক উত্তর:
ক) 27 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) 27 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সে.মি. বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সে.মি. হলে, এর উচ্চতা কত?

সমাধান: 
মনে করি,
ত্রিভুজের উচ্চতা x মিটার
ভূমি = (2x + 6) মিটার

প্রশ্নমতে,
⇒ (1/2) × (2x + 6) × x = 810
⇒ x2 + 3x = 810
⇒ x2 + 3x - 810 = 0
⇒ x2 + 30x - 27x - 810 = 0
⇒ x(x + 30) - 27(x + 30) = 0
⇒ (x + 30)(x - 27) = 0

হয় 
x + 30 = 0
x = - 30 [ গ্রহণ যোগ্য নয়]

অথবা 
x - 27 = 0
∴ x = 27 

∴ ত্রিভুজের উচ্চতা 27 মিটার
৬৯.
সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে, সামান্তরিকটি হবে-
  1. ক) আয়তক্ষেত্র
  2. খ) রম্বস
  3. গ) ট্রাপিজিয়াম
  4. ঘ) বর্গক্ষেত্র
সঠিক উত্তর:
ক) আয়তক্ষেত্র
উত্তর
সঠিক উত্তর:
ক) আয়তক্ষেত্র
ব্যাখ্যা
- সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
- সামান্তরিকের কর্নদ্বয় পরষ্পর অসমান।
- সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।
- সামান্তরিকের একটিকোণ সমকোণ হলে, তা আয়ত।
৭০.
নিচের তথ্যগুলো লক্ষ্য করুন - 
i. বৃত্তে স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের ওপর লম্ব
ii. অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ
iii. বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী
উপরের তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক?
  1. ক) i ও ii
  2. খ) i ও iii
  3. গ) ii ও iii
  4. ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
ঘ) i, ii ও iii
উত্তর
সঠিক উত্তর:
ঘ) i, ii ও iii
ব্যাখ্যা
প্রদত্ত তথ্যগুলো তিনটিই সঠিক: 
i. বৃত্তে স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের ওপর লম্ব
ii. অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ
iii. বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী
৭১.
একটি ΔABC এ BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো, যেখানে ∠A = 45° ∠B = 60° হলে, ∠ACD =?
  1. ক) 90°
  2. খ) 120°
  3. গ) 105°
  4. ঘ) 160°
সঠিক উত্তর:
গ) 105°
উত্তর
সঠিক উত্তর:
গ) 105°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ΔABC এ BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো, যেখানে ∠A = 45° ∠B = 60° হলে, ∠ACD =?

সমাধান:
ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
∠ACD = ∠A + ∠B
           = 45° + 60°
           = 105°

৭২.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 'a' হয়, তবে ক্ষেত্রফল হবে - 
  1. ক) √3a/2
  2. খ) √3a2/2
  3. গ) √3a/4
  4. ঘ) √3a2/4
সঠিক উত্তর:
ঘ) √3a2/4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) √3a2/4
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 'a' হয়, তবে ক্ষেত্রফল হবে - 

সমাধান: 
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ত্রিভুজটির ক্ষেত্রফল = √3a2/4
৭৩.
একটি রেখাংশের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র ঐ রেখাংশের এক-তৃতীয়াংশের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের কতগুণ?
  1. ক) 1/9 গুণ
  2. খ) 1/3 গুণ
  3. গ) 9 গুণ
  4. ঘ) 3 গুণ
সঠিক উত্তর:
গ) 9 গুণ
উত্তর
সঠিক উত্তর:
গ) 9 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রেখাংশের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র ঐ রেখাংশের এক-তৃতীয়াংশের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের কতগুণ?

সমাধান: 
ধরি,
সরলরেখাটির দৈর্ঘ্য = x
সরলরেখার উপর অঙ্কিত বর্গ = x2
সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গ = (x/3)2 বা, x2/9

একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের 9 গুণ।
৭৪.
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ৪
  2. খ) ৯
  3. গ) ১২
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
খ) ৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের ব্যাস = 2r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2
ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাস = (2r + 6r) = 8r
∴ ব্যাসার্ধ =8r/2 = 4r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(4r)2 =16πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 16πr2 - πr2 = 15πr2
∴ 15 গুণ বৃদ্ধি পাবে।

----------------
প্রশ্ন : বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?
সমাধান : 
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ব্যাস = 2r
∴বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r   
∴ব্যাসার্ধ =6r/2 = 3r   
∴ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)2 = 9πr2  
 
বৃত্তের ক্ষেত্রফল ৯ গুণ  পাবে।
 
যেহেতু এটি জব সলিউশনের প্রশ্ন এবং অপশনে ১৫ গুণ ছিল না,  তাই ৯ গুণকে সঠিক উত্তর হিসেবে নেওয়া হয়েছে।
৭৫.
PQRS সামান্তরিকের∠P = 100°, তাহলে ∠Q এর মান কত? 
  1. ক) 120°
  2. খ) 100°
  3. গ) 90°
  4. ঘ) 80°
সঠিক উত্তর:
ঘ) 80°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 80°
ব্যাখ্যা
প্রশ্ন: PQRS সামান্তরিকের∠P = 100°, তাহলে ∠Q এর মান কত? 

সমাধান: 
আমরা জানি, সামান্তরিকের সন্নিহিত দুই কোণের যোগফল 180° এবং কর্ণ বরাবর বিপরীত কোণগুলো পরস্পর সমান।
∠P = ∠R
∠S = ∠Q
∠P + ∠R + ∠S + ∠Q = 360
100° + 100° +  ∠Q + ∠Q = 360°
200° + 2 = 360°
2 ∠Q = 360°  - 200°
2 ∠Q = 160 °
∠Q = 80°

৭৬.
বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
  1. ক) ২০৩ সে.মি.
  2. খ) ২০৫ সে.মি.
  3. গ) ২০৭ সে.মি.
  4. ঘ) ২০৯ সে.মি.
সঠিক উত্তর:
ক) ২০৩ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০৩ সে.মি.
ব্যাখ্যা
• বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ২০৩ সেন্টিমিটার
- সর্বনিম্ন বৃষ্টিপাত হয় রাজশাহী অঞ্চলের লালপুরে ১১৭.৫ সেন্টিমিটার বা ৪৭ ইঞ্চি
- সর্বোচ্চ বৃষ্টিপাত সিলেট অঞ্চলের লালখানে, ৬৩৭.৫ সেন্টিমিটার বা ২২৫ ইঞ্চি ।
- দেশের পশ্চিমাংশের তুলনায় পূর্বাংশে অধিক বৃষ্টিপাত হয়। 
- বার্ষিক মোট বৃষ্টিপাতের এক পঞ্চমাংশ গ্রীষ্মকালে হয় আর শীতকালে খুব সামান্য পরিমাণ বৃষ্টিপাত হয়।

সূত্র: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৭.
পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি?
  1. ক) মেসোপটেমীয় সভ্যতা
  2. খ) সুমেরীয় সভ্যতা
  3. গ) মিশরীয় সভ্যতা
  4. ঘ) অ্যাসেরীয় সভ্যতা
সঠিক উত্তর:
ক) মেসোপটেমীয় সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
ক) মেসোপটেমীয় সভ্যতা
ব্যাখ্যা
• পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা ‘মেসোপটেমীয় সভ্যতা’
- ফোরাত (ইউফ্রেটিস) ও দজলা (টাইগ্রিস) নদীর মাঝখানে গড়ে ওঠে ‘মেসোপটেমীয় সভ্যতা।
- এই সভ্যতার নামকরণ হয়েছে গ্রিক শব্দ Mesopotamia থেকে।
- Mesopotamia মানে হলো—দুই নদীর মধ্যবর্তী অঞ্চল।
- সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাশেরীয় ও ক্যালেডীয় এ চারটি পর্যায়ে এ সভ্যতাকে ভাগ করা যায়।

সূত্র: World Atlas ও বাংলাদেশর ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৮.
বুড়িমারী স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত?
  1. ক) হাতিবান্ধা
  2. খ) পাটগ্রাম
  3. গ) চিলমারী
  4. ঘ) ভূরুঙ্গামারী
সঠিক উত্তর:
খ) পাটগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
খ) পাটগ্রাম
ব্যাখ্যা
• পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িমারী সীমান্তে এ স্থল বন্দর অবস্থিত।
• ভারত, ভূটান এবং নেপালের সঙ্গে স্থলপথে মালামাল আমদানী ও রপ্তানির সুবিধার্থে বুড়িমারী জিরো পয়েন্ট এলাকায় এ বন্দরটি চালু করা হয় ১৯৮৮ খ্রিষ্টাব্দে।

সূত্র: লালমনিরহাট জেলা
৭৯.
২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গসংগঠন স্বীকৃতি প্রদান করে?
  1. ক) ইউএনডিপি
  2. খ) ইউনেস্কো
  3. গ) ইউএনএফপিএ
  4. ঘ) আইএলও
সঠিক উত্তর:
খ) ইউনেস্কো
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউনেস্কো
ব্যাখ্যা
- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে।
- এই সিদ্ধান্তের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের ভাষা আন্দোলনকে একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত করে।  

সূত্র: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট
৮০.
‘গম্ভীরা' বাংলাদেশের কোন অঞ্চলের গান?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) রংপুর
  3. গ) চাঁপাইনবাবগঞ্জ
  4. ঘ) দিনাজপুর
সঠিক উত্তর:
গ) চাঁপাইনবাবগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
গ) চাঁপাইনবাবগঞ্জ
ব্যাখ্যা
• পাকিস্তান সৃষ্টির পর মালদহ থেকে গম্ভীরা গান রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে চলে আসে।

- গম্ভীরা গান  এক প্রকার জনপ্রিয়  লোকসঙ্গীত।
- শিবের এক নাম ‘গম্ভীর’, তাই শিবের উৎসব গম্ভীরা উৎসব।
- শিবের বন্দনাগীতিই হলো গম্ভীরা গান।
- গম্ভীরা গানের উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদহ জেলায় হিন্দুসমাজে।

সূত্র: বাংলাপিডিয়া
৮১.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন-
  1. ক) ৯ জানুয়ারি, ১৯৭২
  2. খ) ১০ জানুয়ারি, ১৯৭২
  3. গ) ১১ জানুয়ারি, ১৯৭২
  4. ঘ) ১২ জানুয়ারি, ১৯৭২
সঠিক উত্তর:
খ) ১০ জানুয়ারি, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ জানুয়ারি, ১৯৭২
ব্যাখ্যা
• ১০ জানুয়ারি, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন করেন।
- পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন বেলা ১টা ৪১ মিনিটে জাতির অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।
- তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। তারপর দিল্লী হয়ে ঢাকা ফেরেন। 

সূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
৮২.
FAO এর সদর দপ্তর কোথায়?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) ম্যানিলা
  3. গ) রোম
  4. ঘ) জেনেভা
সঠিক উত্তর:
গ) রোম
উত্তর
সঠিক উত্তর:
গ) রোম
ব্যাখ্যা
- FAO (Food & Agriculture Organization) সংস্থাটির সদর দপ্তর ইতালির রোম শহরে।
- জাতিসংঘের এই সংস্থাটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- কৃষি বিষয়ক জাতিসংঘের অঙ্গ সংস্থা  IFAD এর সদর দপ্তরও ইতালির রোমে অবস্থিত।

সূত্র: Food & Agriculture Organization (FAO)
৮৩.
ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম?
  1. ক) পোল্যান্ড
  2. খ) সুইডেন
  3. গ) তুরস্ক
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
ঘ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জাপান
ব্যাখ্যা
- জাপান এশিয়ার অন্যতম ধনী রাষ্ট্র। এশিয়ার একমাত্র দেশ হিসাবে জাপান উন্নত দেশের জোট জি-৭ এর সদস্য।
- অতীতকালে জাপান Nippon বা Nihon নামে পরিচিত ছিলো।
- জাপানের পার্লামেন্টর নাম - ডায়েট।
- জাপানের পার্লামেন্ট 'ডায়েট' দুই কক্ষ বিশিষ্ট।
- উচ্চকক্ষ - হাউস অফ কাউন্সিলর (House of Councillors) - ২৪২ আসন।
- নিম্নকক্ষ - হাউস অফ রিপ্রেজেন্টেটিভস (House of Representatives) - ৪৭৫ আসন।


উৎস: ব্রিটানিকা
৮৪.
মালয়েশিয়ায় ব্যবহৃত মুদ্রার নাম কী ?
  1. ক) রুপি
  2. খ) পেসো
  3. গ) রিংগিট
  4. ঘ) রুবল
সঠিক উত্তর:
গ) রিংগিট
উত্তর
সঠিক উত্তর:
গ) রিংগিট
ব্যাখ্যা
• মালয়েশিয়ায় ব্যবহৃত মুদ্রার নাম রিংগিট
- ভারত ও পাকিস্তানের মুদ্রার নাম রুপি।
- রাশিয়ার মুদ্রার নাম রুবল।
- কিউবা, ফিলিপাইন, মেক্সিকো, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, মুদ্রার নাম পেসো।

সূত্র: ব্রিটানিকা
৮৫.
স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে?
  1. ক) ১০ এপ্রিল, ১৯৭২
  2. খ) ১৭ এপ্রিল, ১৯৭১
  3. গ) ১৮ এপ্রিল, ১৯৭১
  4. ঘ) ১০ এপ্রিল, ১৯৭১
সঠিক উত্তর:
ঘ) ১০ এপ্রিল, ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০ এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যা
১০ এপ্রিল, ১৯৭১ স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়।
- স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকার।
- মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
- মুজিবনগর সরকারের কর্মকান্ড বাংলাদেশ ভূখন্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এ সরকার প্রবাসী মুজিবনগর সরকার হিসেবেও খ্যাত।

- সরকার গঠন ১৯৭১ সালের ১০ এপ্রিল আওয়ামী লীগের হাইকমান্ড তথা প্রধান নেতৃবৃন্দকে নিয়ে একটি সরকার গঠিত হয়।
- ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তাঞ্চল বৈদ্যনাথতলায় সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
- শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল মান্নান এম.এন.এ ।
- স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী এম.এন.এ।
- নবগঠিত সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে এখানে গার্ড অব অনার প্রদান করা হয়।

সূত্র: বাংলাপিডিয়া
৮৬.
আমিষ বেশি আছে কোনটিতে?
  1. ক) মুগ ডাল
  2. খ) মসুর ডাল
  3. গ) খাসির মাংস
  4. ঘ) ইলিশ মাছ
সঠিক উত্তর:
গ) খাসির মাংস
উত্তর
সঠিক উত্তর:
গ) খাসির মাংস
ব্যাখ্যা
ইউএসডিএ (USDA) ওয়েবসাইট অনুসারে,
রান্নার পূর্বে মসুর ডালে প্রতি ১০০ গ্রামে আমিষের পরিমাণ ২৬ গ্রাম। 
অপরদিকে, সিদ্ধ মসুর ডালে প্রতি ১০০ গ্রামে আমিষের পরিমাণ ৯ গ্রাম। 
 
রান্নার পূর্বে খাসির গোশতে প্রতি ১০০ গ্রামে আমিষের পরিমাণ ২১ গ্রাম। 
সিদ্ধ খাসির গোশতে প্রতি ১০০ গ্রামে আমিষের পরিমাণ ২৭ গ্রাম। 
 
পুষ্টিবিদগণ রান্না করার পর বা সিদ্ধ করার পর তার পুষ্টিগুণ বিবেচনা করে থাকে, সেই বিবেচনায় মসুর ডালের তুলনায় খাসির গোশতে আমিষের পরিমাণ বেশি। 
 
============
অপরদিকে,
কৃষি তথ্য সার্ভিস (AIS) অনুসারে,
খাদ্যের আমিষের প্রধান উৎস হলো দানাশস্য, ডাল, মাছ, মাংস, ডিম ও দুধ। এদের মধ্যে আমিষের মাত্রার তারতম্য রয়েছে। 
দানা শস্যের আমিষের পরিমাণ শতকরা ৬-১২ ভাগ যা ডাল শস্যে ২০-২৫ ভাগ। 
মাছ, মাংস, ডিম ও দুধে আমিষের পরিমাণ যথাক্রমে শতকরা ১৮-২৫, ১৬-২৫, ১০-১৪ এবং ৩-৪ ভাগ। 

 
 
চার্টে মাংস (লাল) এর তুলনায় ডাল বীজে আমিষের শতকরা হার বেশি দেওয়া রয়েছে বলে ডালবীজকে উন্নতমানের আমিষ বলা যাবে না। কারণ 
 প্রাণীজ আমিষে কোন কোন অ্যামাইনাে অ্যাসিডের কিছুটা ঘাটতি থাকলেও সবগুলো অ্যামাইনাে অ্যাসিডই মোটামুটি ভালো পরিমাণে বিদ্যমান থাকে বলে মাছ, মাংস, ডিম এসব আমিষের উত্তম উৎস। উদ্ভিজ্জ আমিষে এক বা একাধিক অত্যাবশ্যকীয় অ্যামাইনাে অ্যাসিডের ঘাটতি থাকায় এদের আমিষ মান উন্নত নয়।
 
মাছ, মাংস, ডিম, পনির, ছানা, কলিজা ইত্যাদি প্রাণীজ আমিষে প্রচুর অ্যামাইনাে অ্যাসিড পাওয়া যায় বলে এদের জৈব মূল্য বেশি।

ডাল, চিনা বাদাম, চাল, আটা, শিমের বীচি ইত্যাদি উদ্ভিজ্জ আমিষ, প্রাণীজ আমিষের তুলনায় কম পুষ্টিকর। উদ্ভিজ্জ আমিষে অ্যামাইনাে অ্যাসিডের পরিমাণ কম থাকে বিধায় এর জৈব মূল্য কম তাই এটি নিম্নমানের আমিষ।
 
তাই আমরা বলতে পারি, খাসির মাংস যেহেতু প্রাণীজ আমিষ, তাই পুষ্টিগুণ বিবেচনায় মসুর ডালের তুলনায় একে উন্নতমানের আমিষ বলা যায়। 

উৎস: ইউএসডিএ (USDA) ওয়েবসাইট; কৃষি তথ্য সার্ভিস (AIS) ওয়েবসাইট; জীববিজ্ঞান বোর্ড বই, SSC প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
 
৮৭.
কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?
  1. ক) ভিটামিন এ
  2. খ) ভিটামিন বি
  3. গ) ভিটামিন সি
  4. ঘ) ভিটামিন ডি
সঠিক উত্তর:
গ) ভিটামিন সি
উত্তর
সঠিক উত্তর:
গ) ভিটামিন সি
ব্যাখ্যা
- ভিটামিন-সি(C) এর অভাবে স্কার্ভি রোগ হয়। 
- ভিটামিন সি এর অপর নাম এসকরবিক এসিড। 

- ভিটামিন-বি১(B1) এর অভাবে বেরিবেরি রোগ হয়।
- ভিটামিন-ডি(D) এর অভাবে রিকেটস রোগ হয়।
- ভিটামিন-এ(A) এর অভাবে রাতকানা রোগ হয়।

উৎস: জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি। 
৮৮.
কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
  1. ক) ব্রোমিন
  2. খ) পারদ
  3. গ) সীসা
  4. ঘ) ক্রোমিয়াম
সঠিক উত্তর:
খ) পারদ
উত্তর
সঠিক উত্তর:
খ) পারদ
ব্যাখ্যা
- পারদ একমাত্র ধাতু যা স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে।
- এর পারমাণবিক সংখ্যা ৮০ এবং গলনাঙ্ক প্রায় ৩৮.৮৩° সেলসিয়াস।
- তাই এটি স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে।

উৎসঃ রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৮৯.
মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?
  1. ক) ১৯ তম
  2. খ) ২০ তম
  3. গ) ২১ তম
  4. ঘ) ২২ তম
সঠিক উত্তর:
গ) ২১ তম
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১ তম
ব্যাখ্যা
• মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি
- ২৪ এপ্রিল ২০১৮ তারিখে ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

- জনাব আবদুল হামিদ ০৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে ধারাবাহিকভাবে দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। 
- প্রাক্তন রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালে ১৪ মার্চ ২০১৩ থেকে জনাব মোঃ আবদুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
- ২০ মার্চ ২০১৩ তারিখে রাষ্ট্রপতি জনাব জিল্লুর রহমান মৃত্যুবরণ করলে তিনি সে দিন থেকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ২২ এপ্রিল ২০১৩ তারিখে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২৪ এপ্রিল ২০১৩ তারিখে বাংলাদেশের ২০ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

সুত্র: রাষ্ট্রপতির কার্যালয়।
৯০.
বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৬০ সালে
  2. খ) ১৯৫২ সালে
  3. গ) ১৯৫৫ সালে
  4. ঘ) ১৯৫৪ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৫৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৫৫ সালে
ব্যাখ্যা
৩ ডিসেম্বর ১৯৫৫ (১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ) ঢাকার বর্ধমান হাউসে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়।
- বাংলা একাডেমি  বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান। 
- ১৯৫২ সালের  ভাষা আন্দোলন এবং এ দেশের মুসলিম মধ্যবিত্তের জাগরণ ও আত্মপরিচয় বিকাশের প্রেরণায় এ প্রতিষ্ঠানের জন্ম হয়।

সূত্র: বাংলাপিডিয়া
৯১.
১১তম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ান দল কোনটি?
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) নিউজিল্যান্ড
  3. গ) ভারত
  4. ঘ) শ্রীলংকা
সঠিক উত্তর:
ক) অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
• ১১তম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ান দল অস্ট্রেলিয়া ও রানার্সআপ দল নিউজিল্যান্ড। 

- ২০১১ সালে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল।
- উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচসহ বাংলাদেশে প্রথমবারের মতো  বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।
- উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
- ১৯ ফেব্রুয়ারি ২০১১ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম ম্যাচটি খেলা হয় ঢাকার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। 

সূত্র: International Cricket Council (ICC)
৯২.
সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কী গ্যাস ব্যবহার করা হয়?
  1. ক) অক্সিজেন
  2. খ) নাইট্রোজেন
  3. গ) হাইড্রোজেন
  4. ঘ) হিলিয়াম
সঠিক উত্তর:
খ) নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
খ) নাইট্রোজেন
ব্যাখ্যা
পূর্বে সাধারণ বৈদ্যুতিক বাল্বে নাইট্রোজেন এবং টিউবলাইটে আর্গন গ্যাস ব্যবহৃত হতো।
তবে বর্তমানে উভয়ক্ষেত্রেই নিষ্ক্রিয় গ্যাস হিসাবে আর্গন ব্যবহৃত হয়।

আর্গনের ব্যবহার:
১. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টকে জারণ থেকে রক্ষা করার জন্য গ্যাসভর্তি বাল্বে আর্গন ব্যবহার করা হয়। সাধারণ টিউব লাইটগুলিতে আর্গন এবং মারকারি বাষ্পের মিশ্রণ ব্যবহার করা হয়।
২. রসায়ন গবেষণাগারে যেখানে অতি নিষ্ক্রিয় আবহাওয়ার প্রয়োজন হয় সেখানে আর্গন গ্যাস ব্যবহার করা হয়।
৩. ঝালাই এর কাজে যেখানে নিষ্ক্রিয় আবহাওয়া প্রয়োজন হয় সেখানে অক্সিজেনের সাথে আর্গন ব্যবহার করা হয়। আজকাল এ্যালুমিনিয়াম এবং মরিচাবিহীন স্টীলের ঝালাই এর কাজে প্রচুর পরিমাণে আর্গন ব্যবহার করা হচ্ছে।
৪. তেজষ্ক্রিয়তা পরিমাপের জন্য ব্যবহৃত গাইগার মূলার কাউন্টারে আর্গন গ্যাস ব্যবহার করা হয়।।

উল্লেখ্য, প্রশ্নের অপশনে আর্গন না থাকলে নাইট্রোজেন উত্তর হবে। তাই এই প্রশ্নের উত্তর নাইট্রোজেন হয়েছে।

উৎস: রসায়ন বই, SSC Program, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৯৩.
ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কী?
  1. ক) ফ্যাদোমিটার
  2. খ) ট্রান্সমিটার
  3. গ) ক্রেসকোগ্রাফ
  4. ঘ) সিসমোগ্রাফ
সঠিক উত্তর:
ঘ) সিসমোগ্রাফ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সিসমোগ্রাফ
ব্যাখ্যা
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র - সিসমোগ্রাফ। 
ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র - রিখটার স্কেল। 

উল্লেখ্য,
- রিকটার স্কেল ও সিসমোগ্রাফ দুটাই ভূমিকম্পের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- সিসমােগ্রাফ ভূপৃষ্ঠের আন্দোলন পরিমাপনের এবং ভূমিকম্পের উৎস খুঁজে বের করার যন্ত্র। এর সাহায্যে অন্যান্য বিস্ফোরণ, প্রচণ্ড ঝড় ইত্যাদির খোঁজ পাওয়া যায়। এছাড়া মেরু অঞ্চলের বরফের গভীরতা, খনিজ তেল ভাণ্ডার ইত্যাদিও এর সাহায্যে বের করা সম্ভব।
- অপরদিকে, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিকটার স্কেলের মাধ্যমে।

তথ্যসূত্র: ব্রিটানিকা
৯৪.
‘সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
  1. ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
  2. খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
  3. গ) টিএসসি মোড়ে
  4. ঘ) জয়দেবপুরে
সঠিক উত্তর:
ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
উত্তর
সঠিক উত্তর:
ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
ব্যাখ্যা
• 'সাবাশ বাংলাদেশ' ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
- ভাস্কর্যটির স্থপতি নিতুন কুণ্ডু।
- ১৯৯২ সালের ১০ ফেব্রুয়ারি এটির উদ্বোধন করেন শহীদ জননী জাহানারা ইমাম।
- ভাস্কর্যের নিম্নভাগে লেখা কবি সুকান্ত ভট্টাচার্য রচিত চরণ—
“সাবাস বাংলাদেশ
এ পৃথিবী অবাক তাকিয়ে রয়
জ্বলে পুড়ে মরে ছারখার
তবু মাথা নোয়াবার নয়”।

- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থিত অপরাজেয় বাংলা, স্বোপার্জিত স্বাধীনতা , বিজয় উল্লাস, স্বাধীনতার সংগ্রাম প্রভৃতি ভাস্কর্য ।
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত 'সংশপ্তক' ভাস্কর্য ।

সূত্র: বাংলাপিডিয়া
৯৫.
নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পেয়েছেন?
  1. ক) ১৯৯০ সালে
  2. খ) ১৯৯১ সালে
  3. গ) ১৯৯২ সালে
  4. ঘ) ১৯৯৩ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৯৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৯৩ সালে
ব্যাখ্যা
•  ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পেয়েছেন নেলসন ম্যান্ডেলা (১৯১৮-২০১৩)।

- ১৯৪৪ সালে তিনি যোগ দেন কৃষ্ণাঙ্গ মুক্তি সংগঠন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (এএনসি)।
-  এএনসির সংগ্রামের মূল আদর্শ ছিল ‘সাদা-কালো ভেদাভেদ নেই, সব মানুষের সমান অধিকার’। 
- ১৯৬৪ সালে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পাঠানো হয় রবেন দ্বীপের কারাগারে।
- দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি তিনি মুক্তি পান।
- ১৯৯৪ সালে নির্বাচনে জয়লাভ করে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি।
- ১৯৯৬ সালে তিনি দক্ষিণ আফ্রিকার নতুন গণতান্ত্রিক সংবিধান রচনার তত্ত্বাবধান করেন।
- ১৯৯৯ সালের নির্বাচনে তিনি দ্বিতীয়বারে মতো অংশ না নিয়ে রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন।

সূত্র: nobleprize.org ও প্রথম আলো
৯৬.
কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে?
  1. ক) হামিদুর রহমান
  2. খ) শামীম শিকদার
  3. গ) আমিনুল ইসলাম
  4. ঘ) নিতুন কুণ্ডু
সঠিক উত্তর:
ক) হামিদুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ক) হামিদুর রহমান
ব্যাখ্যা
• বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনারের স্থপতি।
- তাঁরই রূপকল্পনা অনুসারে নভেম্বর, ১৯৫৭ সালে তিনি ও নভেরা আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সংশোধিত আকারে শহীদ মিনারের নির্মাণ কাজ কাজ শুরু হয়।
- এ নকশায় ঢাকা মেডিক্যাল কলেজ হোস্টেলের সম্মুখভাগের বিস্তৃত এলাকা এর অন্তর্ভূক্ত ছিল।
- ১৯৬৩ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের অন্যতম শহীদ ব্যক্তিত্ব আবুল বরকতের মাতা হাসিনা বেগম কর্তৃক নতুন শহীদ মিনারের উদ্বোধন করা হয়।

সূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
৯৭.
বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কত তারিখে?
  1. ক) ৫ জুন
  2. খ) ২৩ জুন
  3. গ) ১৮ জানুয়ারি
  4. ঘ) ২৫ ডিসেম্বর
সঠিক উত্তর:
ক) ৫ জুন
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ জুন
ব্যাখ্যা
• জাতিসংঘের পরিবেশ কর্মসূচির নেতৃত্বে ১৯৭৪ সাল থেকে প্রতিবছর ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালন করা হয়।
- ২০২২ সালে ‘বিশ্ব পরিবেশ দিবস’–এর প্রতিপাদ্য বিষয় ‘Only One Earth’।
- এ বছর এর আয়োজক সুইডেন।

উল্লেখ্য, ১৯৭২ সালে জাতিসংঘ কর্তৃক স্টকহোম কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্টে অনুষ্ঠিত হয়েছিল। আর সেই সম্মেলনের স্লোগানও একই ছিল।

সূত্র: United Nations ও প্রথম আলো
৯৮.
কোনো দেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের কতভাগ বনভূমি থাকা প্রয়োজন?
  1. ক) শতকরা ২০ ভাগ
  2. খ) শতকরা ২৫ ভাগ
  3. গ) শতকরা ৩০ ভাগ
  4. ঘ) শতকরা ৩৫ ভাগ
সঠিক উত্তর:
খ) শতকরা ২৫ ভাগ
উত্তর
সঠিক উত্তর:
খ) শতকরা ২৫ ভাগ
ব্যাখ্যা
• যে কোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য মোট ভূমির ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। 
- কিন্তু ২০১৩-২০১৪ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে বনভূমির পরিমাণ শতকরা প্রায় ১৭ ভাগ। 

সূত্র: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৯.
এপিকালচার বলতে কী বুঝায়?
  1. ক) মৎস্য চাষ
  2. খ) রেশম চাষ
  3. গ) মৌমাছি চাষ
  4. ঘ) বৃক্ষ চাষ
সঠিক উত্তর:
গ) মৌমাছি চাষ
উত্তর
সঠিক উত্তর:
গ) মৌমাছি চাষ
ব্যাখ্যা
- মৌমাছি চাষ করাকে এপিকালচার বলে। প্রাকৃতিক পরিবেশ থেকে মৌমাছি নিয়ে মৌচাকের উপযোগী পরিবেশ তৈরি করে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পালন করাই হলো মৌমাছি চাষ।

রেশম চাষ বিষয়ক বিদ্যাকে বলে সেরিকালচার;
মৌমাছির পালন বিষয়ক বিদ্যা - এপিকালচার;
মৎস্য চাষ বিষয়ক বিদ্যা - পিসিকালচার;
চিংড়ি চাষ বিষয়ক বিদ্যা - প্রণকালচার।
মৌমাছির চাষ - এপিকালচার,
রেশমের চাষ - সেরিকালচার,
উদ্যানবিদ্যা - হর্টিকালচার,
পাখীপালন বিদ্যা - এভিকালচার,
সামুদ্রিক মৎস পালনবিদ্যা - মেরিকালচার।

[সূত্র: বাংলাপিডিয়া ও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা]
১০০.
বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৬টি
সঠিক উত্তর:
গ) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪টি
ব্যাখ্যা
অনুচ্ছেদ-৮: মূলনীতিসমূহ
(১) জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা- এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হইতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলিয়া পরিগণিত হইবে।  
(২) এই ভাগে বর্ণিত নীতিসমূহ বাংলাদেশ-পরিচালনার মূলসূত্র হইবে, আইন-প্রণয়নকালে রাষ্ট্র তাহা প্রয়োগ করিবেন, এই সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে তাহা নির্দেশক হইবে এবং তাহা রাষ্ট্র ও নাগরিকদের কার্যের ভিত্তি হইবে, তবে এই সকল নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না৷

সূত্র: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান