পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] বিষয় - কম্পিউটার ও তথ্য প্রযুক্তি টপিক - তথ্য-প্রযুক্তি ১. ক্লায়ন্ট-সার্ভার ম্যানেজমেন্ট ও ক্লাউড কম্পিউটিং সেবা। ২. সোশ্যাল নেটওয়ার্কিং: ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি। ৩. আধুনিক প্রযুক্তির ব্যবহার, ৪. রোবটিক্স, ৫. ডিজাইন ও প্রোগ্রামিং ভাষা সম্পর্কে ধারণা ইত্যাদি। উৎস: অষ্টম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের বৈশিষ্ট্য কোনটি?
  1. কম্পিউটারে শ্রেণিবিন্যাস বা হায়ারার্কি থাকে
  2. ডেডিকেটেড সার্ভার প্রয়োজন
  3. একটি কম্পিউটারে সকল রিসোর্স থাকে
  4. প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট
সঠিক উত্তর:
প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট
উত্তর
সঠিক উত্তর:
প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট
ব্যাখ্যা

পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট।

নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কসমূহকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক (Client-Server Network),
২। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক (Peer to Peer Network) ও
৩। হাইব্রিড নেটওয়ার্ক (Hybride Network)।

ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক:
- কেন্দ্রীয়ভাবে ডাটা স্টোর, নিরাপত্তা দেওয়া, বিভিন্ন এ্যাপ্লিকেশন চালানোর জন্য ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক খুবই উপযোগী।
- এই নেটওয়ার্কে একটি কম্পিউটারে সকল রিসোর্স থাকে এবং অন্যান্য সকল কম্পিউটারগুলো এসব রিসোর্স ব্যবহার করে।
- যে কম্পিউটার রিসোর্স শেয়ার করে সেটিকে সার্ভার বলে আর যেসব কম্পিউটার রিসোর্স ব্যবহার করে তাদেরকে ক্লায়েন্ট বলে।
- নেটওয়ার্কের সমস্ত রিসোর্স সার্ভারে জমা থাকায় রিসোস ম্যানেজম্যান্ট অনেক সহজ হয়।

পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক:
- পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রত্যেক কম্পিউটার হতে রিসোর্স শেয়ার করা যায়।
- এই নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট।
- এরা প্রত্যেকেই রিসোর্স শেয়ারের ক্ষেত্রে সমান ভুমিকা পালন করে।
- ডেডিকেটেড সার্ভার না থাকায় কম্পিউটারগুলোর কোন শ্রেণীবিন্যাস নেই।

হাইব্রিড নেটওয়ার্ক:
- হাইব্রিড নেটওয়ার্ক মূলত ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত।
- সাধারনত হাইব্রিড নেটওয়ার্কে সার্ভার অংশের প্রাধান্য থাকে। তবে এর পাশাপাশি অল্প বিস্তারে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের অংশ থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
ইন্টারনেটের আবিষ্কার কোনটির সাথে সরাসরি সম্পর্কযুক্ত?
  1. মহাকাশ গবেষণা
  2. প্রতিরক্ষা
  3. বাণিজ্যিক যোগাযোগ
  4. শিক্ষাগত গবেষণা
সঠিক উত্তর:
প্রতিরক্ষা
উত্তর
সঠিক উত্তর:
প্রতিরক্ষা
ব্যাখ্যা

১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ARPANET (Advanced Research Projects Agency Network) তৈরি করে। যা আধুনিক ইন্টারনেটের ভিত্তি হিসেবে কাজ করে।

• ইন্টারনেট:
- ইন্টারনেট পৃথিবীর বিস্তৃত একটি বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক।
- ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয় ARPANET (Advanced Research Projects Agency Network) এর মাধ্যমে।
- এটি ছিল একটি গবেষণা প্রকল্প যা মার্কিন প্রতিরক্ষা বিভাগের অধীনস্থ ARPA (পরবর্তীতে DARPA) দ্বারা ১৯৬৯ সালে চালু হয়েছিল।
- ARPANET-ই হল আধুনিক ইন্টারনেটের ভিত্তি।
- ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একটি গবেষণা প্রকল্পের আওতায় দেশের চারটি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষামূলক কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করে। এ নেটওয়ার্কের নাম আরপানেট।

• প্রতিরক্ষায় তথ্য প্রযুক্তির প্রভাব:
১. সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে সিমুলেশান এবং ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরি করে ব্যাপকভাবে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করা হয়। 
২. মানুষকেন্দ্রিক যুদ্ধক্ষেত্র ব্যবস্থাপনার পরিবর্তে আধুনিক যুদ্ধে নেটওয়ার্কভিত্তিক যুদ্ধ পরিচালনা করা হয়। 
৩. স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার দ্বারা দূর থেকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সরাসরি সম্প্রচার, পর্যবেক্ষণ ও কমান্ডিং করা সম্ভব হয়।
৪. শত্রুবাহিনীকে পর্যুদস্ত করার জন্য তাদের কমান্ড সেন্টারের যোগাযোগ ব্যবস্থা ইলেক্ট্রনিক জ্যামিং করে অচল করে দিতে পারে।
৫. মিসাইল বা ক্ষেপণাস্ত্র তথ্য প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত কার্যকর ও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
৬. অত্যন্ত গোপনে শত্রুপক্ষের শিবিরে আঘাত হানার জন্য ড্রোন ব্যবহার করা যায়।
৭. মিসাইল, রকেট বা ড্রোন আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য পালটা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজে তথ্য প্রযুক্তিকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

.
আইপি এড্রেস কী?
  1. একটি ডিভাইসের ফিজিক্যাল লোকেশন নির্দেশক ঠিকানা
  2. ওয়েবসাইটের ডোমেইন নেইম
  3. একটি সফটওয়্যারের লাইসেন্স কোড
  4. ইন্টারনেটে কোনো ডিভাইসের স্বতন্ত্র শনাক্তকরণ নম্বর
সঠিক উত্তর:
ইন্টারনেটে কোনো ডিভাইসের স্বতন্ত্র শনাক্তকরণ নম্বর
উত্তর
সঠিক উত্তর:
ইন্টারনেটে কোনো ডিভাইসের স্বতন্ত্র শনাক্তকরণ নম্বর
ব্যাখ্যা

আইপি এড্রেস হচ্ছে ইন্টারনেটে কোনো ডিভাইসের স্বতন্ত্র শনাক্তকরণ নম্বর।

• আইপি এড্রেস:
- ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে যা আইপি এড্রেস নামে পরিচিত। আইপি হল এক ধরনের নেটওয়ার্ক প্রটোকল। বিশ্বের প্রতিটি মানুষকে আলাদা করার জন্য যেমন নাম আছে, ইন্টারনেটে তেমনি প্রত্যেকটি কম্পিউটারকে আলাদা করে সনাক্ত করতে আইপি এড্রেস ব্যবহৃত হয়।

• আইপি এড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত। এক একটি ভাগকে বলা হয় অকটেট (Octet)। তবে একটি আইপি এড্রেসকে প্রকাশ করার তিনটি পদ্ধতি আছে। যথা-
১। ডটেড ডেসিমেল নোটেশন,
২। হেক্সাডেসিম্যাল নোটেশন,
৩। বাইনারি নোটেশন।

- চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত। IPv4 এই অ্যাড্রেস হলো 4 × 8 বা 32 বিটের। যার 232 বা 4294967296 সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইসকে সনাক্ত করা যায়।

- তবে আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলো IPv6; যার সাহায্যে 2128 সংখ্যা ডিভাইসকে সনাক্ত করা যায় এবং যা 128 বিটের অ্যাড্রেস।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য নয়?
  1. অন-ডিমান্ড সেবা
  2. একক গ্রাহকের জন্য ডেডিকেটেড রিসোর্স
  3. রিসোর্স স্কেলেবিলিটি
  4. পে-অ্যাজ-ইউ-গো
সঠিক উত্তর:
একক গ্রাহকের জন্য ডেডিকেটেড রিসোর্স
উত্তর
সঠিক উত্তর:
একক গ্রাহকের জন্য ডেডিকেটেড রিসোর্স
ব্যাখ্যা

• ক্লাউড কম্পিউটিং মাল্টি-টেন্যান্ট মডেলে কাজ করে, যেখানে রিসোর্স একাধিক গ্রাহকের মধ্যে ভাগাভাগি করে ব্যবহৃত হয়।

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী সার্ভার থেকে ডাটা, সফটওয়্যার এবং বিভিন্ন কম্পিউটিং রিসোর্স ব্যবহার করার প্রযুক্তি।
- ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয়টি হলো নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ডড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস বা হার্ডওয়‍্যার ভাড়া নেওয়া।

• যুক্তরাষ্ট্রের "ন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্যন্ডার্ড এন্ড টেকনোলজি (NIST)" এর মতে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন এ্যাপ্লিকেশনকে কোন সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে নিম্নোক্ত ৩টি বৈশিষ্ট্য থাকবে-

১.রিসোর্স স্কেলেবিলিটি:
- ছোট বা বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদাই মেটানো হবে, ক্রেতা যত চাইবে সেবা দাতা ততোই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।

২. অন-ডিমান্ড:
- ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে।

৩. পে-অ্যাজ-ইউ-গো:
- এটা একটি পেমেন্ট মডেল। ক্রেতাকে আগে থেকে কোন সার্ভিস রিজার্ভ করতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে।

এছাড়াও ব্রড নেটওয়ার্ক অ্যাকসেস (Broad network access), রিসোর্স পুলিং (Resource pooling)- এগুলোও ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য।

এক কথায় বলা যায়, কম্পিউটার ও ডাটা স্টোরেজ সহজে, ক্রেতার সুবিধামত চাহিবামাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেমই হলো ক্লাউড কম্পিউটিং।

উৎস:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। NIST Website. [লিংক]

 

.
LinkedIn - এর প্রতিষ্ঠাতা কে?
  1. মার্ক জুকারবার্গ
  2. জেফ বেজোস
  3. রিড হফম্যান
  4. বিল গেটস
সঠিক উত্তর:
রিড হফম্যান
উত্তর
সঠিক উত্তর:
রিড হফম্যান
ব্যাখ্যা

LinkedIn ২০০৩ সালে Reid Hoffman (রিড হফম্যান) সহ পাঁচজন প্রতিষ্ঠাতা দ্বারা চালু হয়।

• LinkedIn:
- এটি বিজনেস অরিয়েন্টেড বা পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওয়েব সাইট।
- সামাজিক যোগাযোগের এই সাইটি পেশাজীবিরা নিজেদের দক্ষতা এবং যোগ্যতা দেখানোর জন্য ব্যবহার করে।
- রিড হফম্যান (Reid Hoffman) লিংডইনের প্রধান প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত, যিনি তার সহ-প্রতিষ্ঠাতা অ্যালেন ব্লু, কনস্টান্টিন গুয়েরিকে, এরিক লি, এবং জিন-লুক ভ্যালিয়ান্টের সাথে এই প্ল্যাটফর্ম তৈরি করেন।
- এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। এবং ২০০৩ সালে চালু করা হয়।
- প্রতিষ্ঠাতা - Reid Hoffman, Eric Ly.
- সদর দপ্তর - Sunnyvale, California.
- সিইও - Ryan Roslansky (জুন, ২০২৫)।
- ২০০৫ সালে কোম্পানিগুলোকে চাকরির বিজ্ঞপ্তি দেওয়ার সুযোগ দেয়।

অন্যান্য অপশনসমূহ:
মার্ক জুকারবার্গ: ফেসবুকের প্রতিষ্ঠাতা,
বিল গেটস: মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা,
জেফ বেজোস: অ্যামাজনের প্রতিষ্ঠাতা।

উৎস: LinkedIn অফিসিয়াল ওয়েবসাইট।

.
কোনটি শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি?
  1. ভয়েস রিকোগনিশন
  2. টাইপিং কীস্ট্রোক
  3. ফেইস রিকোগনিশন
  4. সিগনেচার ভেরিফিকেশন
সঠিক উত্তর:
ফেইস রিকোগনিশন
উত্তর
সঠিক উত্তর:
ফেইস রিকোগনিশন
ব্যাখ্যা

ফেইস রিকোগনিশন হচ্ছে শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতির উদাহরণ।

বায়োমেট্রিক্স (Biometrics):
- মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিকে বায়োমেট্রিক্স বলে।

• বৈশিষ্ট্যের ভিন্নতায় বায়োমেট্রিক্সের প্রকারভেদ দুই ধরনের। যথা-

১। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
- আঙ্গুলের ছাপ শনাক্তকরণ (ফিঙ্গার প্রিন্ট),
- হাতের রেখা শনাক্তকরণ (হ্যান্ড জিওমিট্রি), 
- আইরিশ এবং রেটিনা শনাক্তকরণ, 
- মুখমন্ডলের অবয়ব শনাক্তকরণ (ফেইস রিকোগনিশন), 
- ডিএনএ পর্যবেক্ষণ।

২। আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
- কিবোর্ড টাইপিং গতি যাচাইকরণ,
- হাতে করা স্বাক্ষর যাচাইকরণ (সিগনেচার ভেরিফিকেশন),
- কণ্ঠস্বর যাচাইকরণ (ভয়েস রিকোগনিশন)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

.
কোনটি সম্পূর্ণ প্রোগ্রাম একবারে পরীক্ষা করে মেশিন কোডে রূপান্তর করে?
  1. Assembler
  2. Compiler
  3. Interpreter
  4. Converter
সঠিক উত্তর:
Compiler
উত্তর
সঠিক উত্তর:
Compiler
ব্যাখ্যা

যে অনুবাদক পুরো প্রোগ্রাম একবারে পরীক্ষা করে মেশিন কোডে রূপান্তর করে তাকে Compiler বলা হয়। 
- Compiler একটি সফটওয়্যার টুল যা উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষার কোডকে সম্পূর্ণভাবে পরীক্ষা করে, তারপর তা মেশিন লেভেলের কোডে রূপান্তর করে।
- এটি পুরো প্রোগ্রামকে একসাথে নিয়ে কাজ করে এবং একবার রূপান্তর সম্পন্ন হলে একটি এক্সিকিউটেবল ফাইল তৈরি করে।
- এর ফলে প্রোগ্রামটি দ্রুত চলে কারণ প্রতিটি লাইনের কোড আলাদাভাবে অনুবাদ করার প্রয়োজন পড়ে না।
- অন্যদিকে, Interpreter কোডকে লাইনে লাইনে পরীক্ষা ও চালায়, যা তুলনামূলক ধীর।
- Assembler উচ্চ স্তরের ভাষার বদলে অ্যাসেম্বলি ভাষাকে মেশিন কোডে রূপান্তর করে।

অনুবাদক প্রোগ্রাম (Translator Program):
- বর্তমানে হাজার খানেক প্রোগ্রামিং ভাষা প্রচলিত, যদিও সব ভাষা সমানভাবে জনপ্রিয় নয়।
- কম্পিউটারের প্রসেসর কেবল বাইনারি ভাষা অর্থাৎ 0 ও 1-এর সংকেত বুঝে।
- তাই বিভিন্ন ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন কোডে রূপান্তর করতে হয়।
- এই কাজটি করার জন্য বিশেষ প্রোগ্রাম তৈরি করা হয়, যাকে বলে অনুবাদক প্রোগ্রাম।

• নিচে তিন ধরনের অনুবাদকের বর্ণনা দেওয়া হলো:
১। অ্যাসেম্বলার (Assembler): 
- অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন কোডে অনুবাদ করে অ্যাসেম্বলার নামক একটি প্রোগ্রাম।
- উচ্চ স্তরের যেসব প্রোগ্রামিং ভাষা সেগুলোকে মেশিন কোডে অনুবাদ করার কাজটি করার জন্য দু ধরনের প্রোগ্রাম রয়েছে- কম্পাইলার (Compiler) ও ইন্টারপ্রেটার (Interpreter)।
- প্রতিটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষারই পৃথক কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার রয়েছে।
- এই দুই ধরনের অনুবাদক প্রোগ্রামের উদ্দেশ্য এক হলেও কাজের ধরনে কিছুটা ভিন্নতা রয়েছে।

২। কম্পাইলার (Compiler):
- কম্পাইলার প্রথমে পুরো প্রোগ্রামটি পরীক্ষা করে দেখে যে ভাষার গঠনগত নিয়ম (Syntax) ঠিক আছে কি না। যদি ঠিক থাকে, তখন সে পুরো প্রোগ্রামটি কম্পাইল করে মেশিন কোডে রূপান্তর করে।
- যেহেতু পুরো প্রোগ্রামটি একবারে কম্পাইল করা হয় তাই প্রোগ্রামে কোনো ভুল থাকলে সব একসাথে দেখানো হয়। সে কারণে ভুলগুলো শুদ্ধ করা একটু জটিল।
- তবে কম্পাইল করার পর এই প্রোগ্রামগুলো অনেক দ্রুতগতিতে কাজ করে।

৩। ইন্টারপ্রেটার (Interpreter):
- ইন্টারপ্রেটার পুরো প্রোগ্রাম পরীক্ষা না করে প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্ট (statement বা নির্দেশ) মেশিন কোডে রূপান্তর করে সেটিকে এক্সিকিউট করে।
- অর্থাৎ, কোনো প্রোগ্রামে যদি দশটি স্টেটমেন্ট থাকে, তাহলে প্রথম স্টেটমেন্ট আগে মেশিন কোডে রূপান্তর হয়ে চলবে, তারপর দ্বিতীয় স্টেটমেন্ট, তারপর তৃতীয় স্টেটমেন্ট, একে একে সব স্টেটমেন্ট এক্সিকিউট হবে। এ কারণে ভুল শুদ্ধ করা অনেক সহজ।
- কিন্তু একটি একটি করে স্টেটমেন্ট মেশিন কোডে রূপান্তর হয় বলে সময় তুলনামূলকভাবে বেশি লাগে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
কোন নেটওয়ার্ককে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে?
  1. পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক
  2. হাইব্রিড নেটওয়ার্ক
  3. ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক
  4. ওয়্যারলেস নেটওয়ার্ক
সঠিক উত্তর:
ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক
উত্তর
সঠিক উত্তর:
ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক
ব্যাখ্যা

ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্কে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে, কারণ এই নেটওয়ার্কে একটি নির্দিষ্ট সার্ভার থাকে যা রিসোর্স বা তথ্য সংরক্ষণ, নিরাপত্তা প্রদান এবং নেটওয়ার্কের কার্যক্রম নিয়ন্ত্রণ করে।

নেটওয়ার্কের প্রকারভেদ:
- নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ককে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। যথা:
১. ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক:
- এই নেটওয়ার্কে একটি কেন্দ্রীয় সার্ভার থাকে, যা ডাটা স্টোরেজ, নিরাপত্তা এবং অ্যাপ্লিকেশন চালনার জন্য দায়ী।
- ক্লায়েন্ট কম্পিউটারগুলো সার্ভার থেকে রিসোর্স (যেমন ফাইল, ডাটা) গ্রহণ করে।
- রিসোর্স ম্যানেজমেন্ট সহজ হয়, কিন্তু সার্ভার ব্যর্থ হলে নেটওয়ার্ক বন্ধ হতে পারে।
- উদাহরণ: Gmail, Google Drive, কিংবা Amazon Web Services-এর মতো ক্লাউড-ভিত্তিক সেবা যেখানে কেন্দ্রীয় সার্ভার রিসোর্স নিয়ন্ত্রণ করে।

২. পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক:
- এই নেটওয়ার্ক বিকেন্দ্রীভূত, অর্থাৎ কোনো কেন্দ্রীয় সার্ভার নেই।
- প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট হিসেবে কাজ করে।
- রিসোর্স শেয়ারে সব কম্পিউটার সমান ভূমিকা পালন করে।
- উদাহরণ: BitTorrent ফাইল শেয়ারিং সিস্টেম।

৩. হাইব্রিড নেটওয়ার্ক:
- এটি ক্লায়েন্ট-সার্ভার এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত।
- কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় সার্ভার থাকে, আবার কিছু ক্ষেত্রে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক-এর মতো বিকেন্দ্রীভূত শেয়ারিং হয়।
- উদাহরণ: পুরোনো Skype সিস্টেম, যেখানে কিছু কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছিল।

উৎস:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

 

.
প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম কি?
  1. Unimate
  2. Roomba
  3. Atlas
  4. Sophia
সঠিক উত্তর:
Unimate
উত্তর
সঠিক উত্তর:
Unimate
ব্যাখ্যা

১৯৬১ সালে জেনারেল মোটর্সে ব্যবহৃত Unimate ছিল প্রথম বাণিজ্যিকভাবে সফল ইন্ডাস্ট্রিয়াল রোবট।

রোবটিক্স:
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- চেক লেখক ক্যারেল ক্যাপেক ১৯২১ সালে Rossurovi Univerzilni Roboti নামে একটি সাইন্স ফিকশন গল্প লিখেন যাতে তিনি শ্রমিক বা কর্মী অর্থে সর্বপ্রথম 'robota' শব্দের ব্যবহার করেন।
- যোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গারকে রোবটিক্সের জনক বলা হয়।

• Unimate রোবট:
- ১৯৫০ সালে আমেরিকান প্রকৌশলী, গণিতবিদ ও উদ্যোক্তা যোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গার এবং জর্জ চার্লস ডেভল  মিলে সর্বপ্রথম ইউনিমেট (Unimate) নামে শিল্পে ব্যবহার উপযোগী রোবট উদ্ভাবন করেন।
- এটি ১৯৬১ সালে জেনারেল মোটরসের নিউ জার্সির কারখানায় প্রথম ব্যবহৃত হয়, যেখানে এটি গাড়ি উৎপাদনে গরম ধাতু ঢালাই ও সমাবেশের কাজে ব্যবহৃত হয়।
- Unimation Inc. নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করা হয় রোবটটি উৎপাদনের জন্য।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২। ব্রিটানিকা।

১০.
HTML-এ কোন ট্যাগ ব্যবহার করে হাইপারলিংক তৈরি করা হয়?
  1. < hyperlink >
  2. < href >
  3. < link >
  4. < a >
সঠিক উত্তর:
< a >
উত্তর
সঠিক উত্তর:
< a >
ব্যাখ্যা

HTML-এ হাইপারলিংক তৈরির জন্য <a> ট্যাগ ব্যবহার করা হয়।
- এই ট্যাগটি Anchor ট্যাগ নামেও পরিচিত এবং এটি ওয়েবপৃষ্ঠায় এক স্থান থেকে অন্য স্থানে সংযোগ (লিংক) তৈরিতে ব্যবহৃত হয়।
- <a> ট্যাগের মধ্যে href অ্যাট্রিবিউট থাকে, যার মাধ্যমে নির্দিষ্ট লিংকের গন্তব্য নির্ধারণ করা হয়।
- উদাহরণস্বরূপ: <a href="https://www.example.com">Visit Example</a> কোডে ক্লিক করলে ব্যবহারকারী example.com সাইটে পৌঁছাবে।
- এটি ওয়েব নেভিগেশনের একটি প্রধান উপাদান এবং ইন্টারনেটের মৌলিক কাঠামোর অংশ।

• এইচটিএমএল (HTML):
- HTML-এর পূর্ণরূপ হলো HyperText Markup Language। এটি World Wide Web-এ তথ্য উপস্থাপন ও ফরমেট করার জন্য ব্যবহৃত হয়।
- HTML ফাইল সাধারণভাবে ওয়েব পেইজ (Web Page) নামে পরিচিত।
- জেনেভায় অবস্থিত CERN এ কাজ করার সময় টিম বার্নার্স-লি (Tim Berners-Lee) ১৯৯০ সালে সর্বপ্রথম HTML আবিষ্কার করেন।
- উল্লেখ্য যে, HTML ফাইলের এক্সটেনশন হলো ".html বা.htm" ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১১.
DeepSeek প্রধানত কী জন্য পরিচিত?
  1. একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম
  2. একটি উন্নত এআই চ্যাটবট ও সার্চ ইঞ্জিন
  3. একটি ভিডিও স্ট্রিমিং সার্ভিস
  4. একটি ই-কমার্স অ্যাপ
সঠিক উত্তর:
একটি উন্নত এআই চ্যাটবট ও সার্চ ইঞ্জিন
উত্তর
সঠিক উত্তর:
একটি উন্নত এআই চ্যাটবট ও সার্চ ইঞ্জিন
ব্যাখ্যা

DeepSeek হলো একটি উন্নত AI চ্যাটবট ও সার্চ ইঞ্জিন, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) ব্যবহার করে ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়, ডেটা বিশ্লেষণ করে এবং তথ্য অনুসন্ধানে সহায়তা করে।

• DeepSeek AI:
- DeepSeek AI একটি চীনা গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান, যাদের লক্ষ্য হলো Artificial General Intelligence (AGI) অর্জন করা।
- প্রতিষ্ঠানটি মূলত উচ্চক্ষমতাসম্পন্ন ওপেন-সোর্স এআই মডেল তৈরি করে, যা প্রোগ্রামিং, ভাষা ও ছবি বিশ্লেষণে ব্যবহৃত হয়।
- প্রতিষ্ঠাতা: লিয়াং ওয়েনফেং (Liang Wenfeng)।
- এটি ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়। 
- DeepSeek-এর প্যারেন্ট কোম্পানির নাম হলো High-Flyer. এটি একটি চীনা হেজ ফান্ড, যা DeepSeek-এর আর্থিক বিনিয়োগকারী এবং মালিক হিসেবে কাজ করে।
- DeepSeek-Coder হলো একটি কোডিং সহায়ক LLM (Large Language Model), যা প্রোগ্রামিং ভাষা বুঝে ও কোড জেনারেট করতে পারে।
- DeepSeek তাদের মডেল ট্রেনিংয়ের জন্য ২ ট্রিলিয়নের বেশি টোকেন ব্যবহার করেছে — যার মধ্যে কোড, ডকুমেন্টেশন ও প্রাকৃতিক ভাষা উপাত্ত রয়েছে।

উৎস: DeepSeek অফিসিয়াল ওয়েবসাইট।

১২.
নিচের কোনটি ভার্চুয়াল রিয়েলিটি (VR)-এর একটি প্রধান উপাদান?
  1. কোয়ান্টাম সেন্সর
  2. সিআরটি মনিটর
  3. হেড-মাউন্টেড ডিসপ্লে (HMD)
  4. অপটিক্যাল ফ্লো ম্যাপার
সঠিক উত্তর:
হেড-মাউন্টেড ডিসপ্লে (HMD)
উত্তর
সঠিক উত্তর:
হেড-মাউন্টেড ডিসপ্লে (HMD)
ব্যাখ্যা

ভার্চুয়াল রিয়েলিটি (VR)-এর একটি প্রধান উপাদান হলো হেড-মাউন্টেড ডিসপ্লে (HMD)।

• ভার্চুয়াল রিয়েলিটি:
- এমন একটি প্রযুক্তি, যেখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তব বা ত্রিমাত্রিক ছবি তৈরি করা হয়।
- এটি আসলে বাস্তব নয়, কিন্তু বিজ্ঞানের কল্পনা ও পরিকল্পনার মাধ্যমে তৈরি একটি কৃত্রিম বাস্তবতা।
- এটি মূলত কম্পিউটার প্রযুক্তি এবং সিমুলেশন তত্ত্বের ওপর ভিত্তি করে কাজ করে।
- কম্পিউটার প্রযুক্তির সাহায্যে এমন একটি কৃত্রিম পরিবেশ তৈরি করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্যি এবং বাস্তব বলে মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ছবি তৈরির মাধ্যমে এমন কঠিন কাজও সম্পন্ন করা সম্ভব, যা বাস্তবে করা খুব কঠিন হতো।

• ভার্চুয়াল রিয়েলিটির উপাদানসমূহ:
- হেড-মাউন্টেড ডিসপ্লে (HMD),
- ডেটা গ্লাভস,
- বিশেষ বডি স্যুট।

- এই সরঞ্জামগুলো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ব্যবহারকারীকে শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়াই বাস্তবের মতো অভিজ্ঞতা দেয়।

• ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ:
- চিকিৎসাক্ষেত্রে,
- ট্রাফিক ব্যবস্থাপনায়,
- ফ্লাইট সিমুলেশনে,
- খেলাধূলা ও বিনোদন ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৩.
নিচের কোনটি কনজ্যুমার বা হোম রোবট হিসেবে পরিচিত?
  1. QRIO
  2. Shakey
  3. Roomba
  4. KUKA
সঠিক উত্তর:
Roomba
উত্তর
সঠিক উত্তর:
Roomba
ব্যাখ্যা

iRobot Corporation দ্বারা তৈরি Roomba কনজ্যুমার বা হোম রোবট হিসেবে পরিচিত।

রোবটিক্স:
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- রোবটিক্স (Robotics) শব্দটির উৎপত্তি হয়েছে স্লাভিক শব্দ robota (রোবটা) থেকে যার ইংরেজি হলো robot (রোবট)।
- রোবট এর আভিধানিক অর্থ হল শ্রমিক, দাস বা কর্মী।
- চেক লেখক ক্যারেল ক্যাপেক ১৯২১ সালে Rossurovi Univerzilni Roboti নামে একটি সাইন্স ফিকশন গল্প লিখেন যাতে তিনি শ্রমিক বা কর্মী অর্থে সর্বপ্রথম 'robota' শব্দের ব্যবহার করেন।
- ১৯৫০ সালে আমেরিকান প্রকৌশলী, গণিতবিদ ও উদ্যোক্তা যোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গার এবং জর্জ চার্লস ডেভল মিলে সর্বপ্রথম ইউনিমেট (Unimate) নামে শিল্পে ব্যবহার উপযোগী রোবট উদ্ভাবন করেন।
- যোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গারকে রোবটিক্সের জনক বলা হয়।

• আইরোবট (iRobot):
- ১৯৯০ সালে এমআইটি (Massachusetts Institute of Technology) কর্তৃক প্রতিষ্ঠিত iRobot নামক প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের কনজ্যুমার রোবট বা হোম রোবট তৈরি করে বিশ্বে জনপ্রিয় হয়েছে।
- এই প্রতিষ্ঠালে তৈরি Roomba নামক রোবটটি বাসার মেঝ বা ফ্লোর পরিষ্কারের কাজে অত্যন্ত দক্ষ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১৪.
সি প্রোগ্রামিং ভাষা সর্বপ্রথম কোন অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয়েছিলো?
  1. MS-DOS
  2. Windows
  3. Linux
  4. Unix
সঠিক উত্তর:
Unix
উত্তর
সঠিক উত্তর:
Unix
ব্যাখ্যা

Unix অপারেটিং সিস্টেমে সি প্রোগ্রামিং ভাষা প্রথম প্রয়োগ করা হয়।

• সি প্রোগ্রামিং ভাষা:
- যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে ১৯৭০ সালে ডেনিস রিচি (Dennis Ritchie) প্রথম C ভাষা তৈরি করেন।
- Dennis Ritchie-কে সি প্রোগ্রামিং ভাষার জনক বলা হয়।
- তিনি সর্বপ্রথম Unix অপারেটিং সিস্টেমে DEC PDP-11 মেশিনে 'সি' প্রয়োগ করেন।
- 'সি' এসেছে BCPL নামের একটি কম্পিউটার ভাষা থেকে, যা থেকে 'বি' নামে অপর একটি ভাষার উদ্ভব ঘটে এবং 'বি' এর পরের উন্নয়ন হলো 'সি' ভাষার উদ্ভবের মধ্য দিয়ে।
- প্রথমে 'সি' সরবরাহ হতো Unix অপারেটিং সিস্টেমে। পরে 'সি' এর প্রয়োগ ঘটে আরো বহুভাবে।
- বহু সুবিধার কারণে এখনও 'সি' প্রোগ্রামিং ভাষা প্রচলিত আছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১৫.
বাণিজ্যিকভাবে আধুনিক ক্লাউড কম্পিউটিং সেবা চালু করে কোনটি?
  1. Google Cloud Platform
  2. Microsoft Azure
  3. IBM Cloud
  4. Amazon Web Services (AWS)
সঠিক উত্তর:
Amazon Web Services (AWS)
উত্তর
সঠিক উত্তর:
Amazon Web Services (AWS)
ব্যাখ্যা

২০০৬ সালে Amazon তাদের ক্লাউড প্ল্যাটফর্ম Amazon Web Services (AWS) বাণিজ্যিকভাবে চালু করে।

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী সার্ভার থেকে ডাটা, সফটওয়্যার এবং বিভিন্ন কম্পিউটিং রিসোর্স ব্যবহার করার প্রযুক্তি।
- ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয়টি হলো নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ডড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস বা হার্ডওয়‍্যার ভাড়া নেওয়া।

• Amazon Web Services (AWS):
- আমাজন ২০০৬ সালে প্রথমবারের মতো পাব্লিক ক্লাউড সার্ভিস হিসেবে AWS চালু করে, যা ইন্টারনেটে বিভিন্ন ধরনের কম্পিউটিং রিসোর্স সরবরাহ করতে শুরু করে।
- এটি ছিল বিশ্বের প্রথম ইনফ্রাস্ট্রাকচার-অ্যাজ-এ-সার্ভিস (IaaS) মডেল, যেখানে ব্যবহারকারীরা ভার্চুয়াল সার্ভার, স্টোরেজ এবং নেটওয়ার্কিং রিসোর্স অন-ডিমান্ডে ভাড়া নিতে পারত।
- AWS-এর এই মডেলই আজকের আধুনিক ক্লাউড কম্পিউটিংয়ের ভিত্তি স্থাপন করে।

উৎস:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

১৬.
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে?
  1. বিল গেটস
  2. সত্য নাদেলা
  3. পল অ্যালেন
  4. ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
ব্যাখ্যা

বিল গেটস (Bill Gates) এবং পল অ্যালেন (Paul Allen) ১৯৭৫ সালে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।

মাইক্রোসফট:
- মাইক্রোসফট ১৯৭৫ সালে বিল গেটস এবং পল অ্যালেন কর্তৃক প্রতিষ্ঠিত হয়। তারা Altair 8800 মাইক্রোকম্পিউটারের জন্য বেসিক ইন্টারপ্রেটার তৈরির মাধ্যমে কোম্পানির যাত্রা শুরু করেন।
- মাইক্রোসফটের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রেডমন্ডে অবস্থিত।
- বর্তমান সিইও হলেন সত্য নাদেলা (জুন, ২০২৫), যিনি ৪ ফেব্রুয়ারি ২০১৪ সালে এই দায়িত্ব গ্রহণ করেন।
- মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট অফিস স্যুট (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক ইত্যাদি) এবং মাইক্রোসফট এজ ওয়েব ব্রাউজারের জন্য বিখ্যাত। 
- মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্মের নাম Azure।
- মাইক্রোসফটের প্রথম অপারেটিং সিস্টেম ছিল MS-DOS, যা ১৯৮১ সালে IBM-এর পার্সোনাল কম্পিউটারের জন্য তৈরি করা হয়। এটি ছিল একটি কমান্ড-লাইন ভিত্তিক অপারেটিং সিস্টেম।

উৎস: মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট।

১৭.
নিচের কোনটি ন্যানোটেকনোলজির ব্যবহার নয়?
  1. বর্জ্যকে দূষণমুক্ত করে নদীর পানি রক্ষা
  2. সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য সৌরকোষ তৈরিতে
  3. শিল্পের বিষাক্ত ধোঁয়া ন্যানো পার্টিকেল দিয়ে দূষণমুক্ত গ্যাসে রূপান্তর
  4. প্লাস্টিকের বোতল রিসাইক্লিং করা
সঠিক উত্তর:
প্লাস্টিকের বোতল রিসাইক্লিং করা
উত্তর
সঠিক উত্তর:
প্লাস্টিকের বোতল রিসাইক্লিং করা
ব্যাখ্যা

প্লাস্টিকের বোতল রিসাইক্লিং করা একটি সাধারণ প্রক্রিয়া, এটি ন্যানোটেকনোলজির ব্যবহার নয়।

• ন্যানোটেকনোলজি:
- 10-9 মিটারকে ন্যানোমিটার বলে।
- ন্যানোটেকনোলজি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান।
- এ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উৎপাদিত পণ্য আকারে সূক্ষ্ম ও ছোট হলেও অত্যন্ত মজবুত, বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই ও হালকা হয়।

• ন্যানো প্রযুক্তির ব্যবহার:
১. কম্পিউটারের হার্ডওয়্যারে ব্যবহার:
- প্রসেসরের উচ্চ গতি, দীর্ঘস্থায়িত্ব, কম শক্তি খরচ ইত্যাদি বৈশিষ্ট্যে ব্যবহার্য। একই সঙ্গে ডিসপ্লে ও কোয়ান্টাম প্রযুক্তির উন্নয়নে সহায়তা করে।
২. চিকিৎসা ক্ষেত্রে:
- ন্যানো-রোবট ব্যবহার করে অপারেশন করা, যেমন- এনজিওপ্লাস্টি সরাসরি রোগাক্রান্ত সেলে চিকিৎসা প্রদান করা, যেমন- ন্যানো ক্রায়োসার্জারি, ডায়াগনোসিস করা, যেমন-এন্ডোসকপি, এনজিওগ্রাম, কলোনোস্কোপি ইত্যাদি।
৩. খাদ্যশিল্পে:
- খাদ্যজাত দ্রব্য প্যাকেটিং, খাদ্যে স্বাদ তৈরিতে, খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত বিভিন্ন ধরনের দ্রব্যাদি তৈরির জন্য ব্যবহৃত হয়।
৪. জ্বালানি ক্ষেত্রে:
- জ্বালানি উৎসের বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের ফুয়েল তৈরির কাজে, যেমন-হাইড্রোজেন আয়ন থেকে ফুয়েল, সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য সৌরকোষ তৈরির কাজে।
৫. খেলাধুলার সামগ্রী তৈরিতে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী যেমন- ক্রিকেট, টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির জন্য, ফুটবল বা গলফ বলের বাতাসের ভারসাম্য রক্ষার্থে।
৭. বায়ু ও পানি দূষণ রোধে:
- শিল্প কারখানার ক্ষতিকর রাসায়নিক বর্জ্যকে ন্যানো পার্টিকেল ব্যবহার করে অক্ষতিকর বস্তুতে রূপান্তর করে পানিতে নিষ্কাশিত করা; যেমন- ট্যানারি শিল্পের বর্জ্যকে এই প্রযুক্তির সাহায্যে দূষণমুক্ত করে নদীর পানির দূষণ প্রতিরোধে সহায়তা করে।
- গাড়ি ও শিল্পকারখানার নির্গত বিষাক্ত ধোঁয়া ন্যানো পার্টিকেলের সহায়তায় দূষণমুক্ত গ্যাসে পরিণত করে বায়ু দুষণ রোধ করা যায়।
৮. প্রসাধন শিল্পে:
- প্রসাধনীতে জিংক অক্সাইড-এর ন্যানো পার্টিকেল যুক্ত হওয়ায় ত্বকের ক্যান্সাররোধ সম্ভব হয়েছে।
- সেই সাথে সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার তৈরির কাজে ব্যবহার্য রাসায়নিক পদার্থ তৈরির ক্ষেত্রে।
- এন্টি-এজিং ক্রিম তৈরিতেও ন্যানো-টেকনোলজি ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ (আলিম শ্রেণি)।

১৮.
নিচের কোনটি হিউম্যানয়েড রোবট?
  1. Fanuc M-2000
  2. ASIMO
  3. Unimate
  4. iRobot
সঠিক উত্তর:
ASIMO
উত্তর
সঠিক উত্তর:
ASIMO
ব্যাখ্যা

হোন্ডা কোম্পানির তৈরি আসিমো (ASIMO) একটি হিউম্যানয়েড রোবট।

• রোবটিক্স:
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- রোবটিক্স (Robotics) শব্দটির উৎপত্তি হয়েছে স্লাভিক শব্দ robota (রোবটা) থেকে যার ইংরেজি হলো robot (রোবট)।
- রোবট এর আভিধানিক অর্থ হল শ্রমিক, দাস বা কর্মী।
- চেক লেখক ক্যারেল ক্যাপেক ১৯২১ সালে Rossurovi Univerzilni Roboti নামে একটি সাইন্স ফিকশন গল্প লিখেন যাতে তিনি শ্রমিক বা কর্মী অর্থে সর্বপ্রথম 'robota' শব্দের ব্যবহার করেন।
- ১৯৫০ সালে আমেরিকান প্রকৌশলী, গণিতবিদ ও উদ্যোক্তা যোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গার এবং জর্জ চার্লস ডেভল মিলে সর্বপ্রথম ইউনিমেট (Unimate) নামে শিল্পে ব্যবহার উপযোগী রোবট উদ্ভাবন করেন।
- যোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গারকে রোবটিক্সের জনক বলা হয়।

• হিউম্যানয়েড রোবট:
- হিউম্যানয়েড রোবট হলো এমন রোবট, যার গঠন ও কার্যকারিতা মানুষের মতো, যেমন হাঁটা, কথা বলা, বা বস্তু ধরা।
- হিউম্যানয়েড রোবটের উদাহরণ: মুরাতা কোম্পানির "মুরাতা বয়", সনি কর্পোরেশনের "কিউরিও", হোন্ডা কোম্পানির "আসিমো", স্যামসাংয়ের "রোবেরে" ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।