পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] বিষয়: সাধারণ জ্ঞান টপিক: বাংলাদেশের জাতীয় ও অর্থনৈতিক বিষয়াবলি (কৃষি, শিক্ষা, অর্থনীতি, জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান)।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
বাংলার প্রাচীন জনপদ সমতট বর্তমানে কী নামে পরিচিত?
  1. ঢাকা
  2. কুমিল্লা
  3. সিলেট
  4. বরিশাল
সঠিক উত্তর:
কুমিল্লা
উত্তর
সঠিক উত্তর:
কুমিল্লা
ব্যাখ্যা

সমতট:
- পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলার প্রাচীন জনপদের নাম সমতট।
- প্রাচীন বঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্ব অংশের নতুন নামের আর একটি বিশাল রাজ্য।
- মধ্যবাংলার কিছু অংশ এর অন্তর্ভুক্ত ছিল।
- বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের কিছু অংশ, বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল সমতট নামে পরিচিত ছিল।
- তবে ত্রিপুরাকে সমতটের প্রধান কেন্দ্র বলা হতো।
- রাজা রাজভট্টের (৭ম শতকে) অন্যতম রাজধানী ছিল বড়োকামতা।

উৎস: বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (NAEM) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৫৯ সাল
  2. ১৯৬০ সাল
  3. ১৯৫৭ সাল
  4. ১৯৭২ সাল
সঠিক উত্তর:
১৯৫৯ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৯ সাল
ব্যাখ্যা

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (NAEM):
- নায়েম বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ক্ষেত্রে একটি উৎকৃষ্ট কেন্দ্র এবং এটি শিক্ষার উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে।
- NAEM- এর পূর্ণরুপ: National Academy for Educational Management.
- শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে ১৯৫৯ খ্রিষ্টাব্দে এডুকেশন এক্সটেনশন সেন্টার (EEC) প্রতিষ্ঠিত হয়।
- একটি বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে ১৯৯২ খ্রিষ্টাব্দে এটিকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ রূপান্তর করা হয়।
- নায়েমের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে শিক্ষা ক্ষেত্রে জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শিক্ষক এবং শিক্ষা প্রশাসনের কর্মকর্তাগণকে জ্ঞান, পেশাগত দক্ষতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের গুণাবলি দ্বারা সমৃদ্ধ করা।

উৎস: NAEM ওয়েবসাইট।

.
বাংলাদেশের প্রথম শিক্ষা বোর্ড কেনটি?
  1. কুমিল্লা শিক্ষা বোর্ড
  2. ঢাকা শিক্ষা বোর্ড
  3. রাজশাহী শিক্ষা বোর্ড
  4. চট্টগ্রাম শিক্ষা বোর্ড
সঠিক উত্তর:
ঢাকা শিক্ষা বোর্ড
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা শিক্ষা বোর্ড
ব্যাখ্যা

• বাংলাদেশে মোট ১১টি শিক্ষা বোর্ড রয়েছে।

এগুলো হলো:

- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকা (৭ মে ১৯২১)
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, রাজশাহী (১৯৬১)
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, কুমিল্লা (১৯৬২)
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, যশোর (১৯৬৫)
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, চট্টগ্রাম (১৯৯৫)
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, বরিশাল (১৯৯৯)
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, সিলেট (১৯৯৯)
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, দিনাজপুর (স্থাপিত : ২০০৬ সালে; কার্যক্রম শুরু ২০০৯ সালে)
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ময়মনসিংহ (২৮ আগস্ট ২০১৭)
- বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (১৯৫৪)
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (১৯৭৮)।

উ: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়)

.
পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে অন্যতম ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান কে?
  1. এ কে ফজলুল হক
  2. মওলানা আব্দুস সুবহান
  3. রানা দাশ গুপ্ত
  4. ধীরেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
ধীরেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
ধীরেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা

• ভাষা আন্দোলনের প্রেক্ষাপট (১৯৪৮–১৯৫০):
- ১৯৪৮ সালের প্রথম থেকেই শিক্ষিত বাঙালি সমাজ বাংলা ভাষার দাবি নিয়ে সোচ্চার হয়ে ওঠে।
- এ সময় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের এক সভায় শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার মাধ্যম হিসেবে বাংলাকে গ্রহণের প্রস্তাব দেওয়া হয়।
- ২৩শে ফেব্রুয়ারি ১৯৪৮ পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে ইংরেজির পাশাপাশি উর্দুতে কার্যক্রম শুরু হলে পূর্ব বাংলা কংগ্রেস পার্টির সদস্য কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত এর প্রতিবাদ করেন এবং বাংলাকেও অধিবেশনের অন্যতম ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
- মুসলিম লীগের সকল সদস্য এ দাবি প্রত্যাখ্যান করে।
- এ ঘটনায় পূর্ব বাংলার শিক্ষার্থীরা ব্যাপকভাবে প্রতিবাদ করতে থাকে।
- ২৬ ও ২৯শে ফেব্রুয়ারি ১৯৪৮ সালে ঢাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয়।
- ২রা মার্চ ১৯৪৮ সালে দেশের শিক্ষার্থী বুদ্ধিজীবীদের উপস্থিতিতে দ্বিতীয় বারের মতো 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ'গঠিত হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।

.
মুক্তিযুদ্ধে চিফ অব স্টাফ এর দায়িত্ব পালন করেন- 
  1. মাহবুব আলম
  2. কর্নেল এম এ রব
  3.  এ কে খন্দকার
  4. সৈয়দ নজরুল ইসলাম
সঠিক উত্তর:
কর্নেল এম এ রব
উত্তর
সঠিক উত্তর:
কর্নেল এম এ রব
ব্যাখ্যা

- মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের অস্থায়ী প্রবাসী বা মুজিবনগর সরকার গঠিত হয়।
- এই সরকার ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার মুজিবনগরে শপথ গ্রহণ করে।
- মুজিব নগরের পূর্বনাম ছিলো - বৈদ্যনাথতলা।


অন্যদিকে,

- প্রবাসী সরকারের উপ-রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন - সৈয়দ নজরুল ইসলাম।
- প্রধানমন্ত্রী ছিলেন - তাজউদ্দীন আহমদ।
- মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন - জেনারেল এম এ জি ওসমানী।
- মুক্তিযুদ্ধে চিফ অব স্টাফ এর দায়িত্ব পালন করেন - কর্নেল এম এ রব।
- এবং মুক্তিযুদ্ধে উপসেনাপতির দায়িত্ব পালন করেন - এ কে খন্দকার।

উৎস: সংগ্রামের নোটবুক, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া

.
বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশন কোনটি?
  1. মজিদ খান শিক্ষা কমিশন
  2. মফিজ খান শিক্ষা কমিশন
  3. মনিরুজ্জামান মিঞা কমিশন
  4. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন
সঠিক উত্তর:
কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন
উত্তর
সঠিক উত্তর:
কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন
ব্যাখ্যা

• ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন:
- ১৯৭২ সালের ২৬ জুলাই সরকার প্রখ্যাত শিক্ষাবিদ ড. কুদরত-ই-খুদার নেতৃত্বে জাতীয় শিক্ষা কমিশন গঠন করেন।
- এটি বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন।
- ১৯৭২ সালের ২৬ জুলাই, সরকার ড. কুদরাত-ই-খুদার নেতৃত্বে জাতীয় শিক্ষা কমিশন গঠন করে।
- কমিশন ১৯৮৩ সালের মধ্যে প্রচলিত প্রাথমিক শিক্ষা প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক করার সুপারিশ করে।
- এছাড়া, কমিশন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক করার প্রস্তাব দেয়।
- ১৯৭৩ সালে জারি হওয়া ‘প্রাথমিক শিক্ষা অর্ডিন্যান্স’ এবং ১৯৭৪ সালের প্রাথমিক বিদ্যালয় অধিগ্রহণ আইন বাংলাদেশের প্রাথমিক শিক্ষার দিক পরিবর্তন করে।
- এই আইন অনুসারে, পর্যায়ক্রমে ৩৬,১৬৫টি প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রতিষ্ঠানে পরিণত হয়।
- প্রাথমিক বিদ্যালয়ের ১,৫৭,৭৪২ জন শিক্ষক সরকারি কর্মচারী হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

উৎস: প্রাথমিক শিক্ষা, বিএড, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
BNFE-এর পূর্ণরূপ কী? 
  1. Bangladesh National Formal Education.
  2. Bureau of National Formal Education.
  3. Bangladesh Non-Formal Examination.
  4. Bureau of Non-Formal Education.
সঠিক উত্তর:
Bureau of Non-Formal Education.
উত্তর
সঠিক উত্তর:
Bureau of Non-Formal Education.
ব্যাখ্যা

• উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো,(Bureau of Non-Formal Education-BNFE)
- ২০০৫ সালে উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর বিলুপ্ত হয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো গঠন করা হয়।
- সবার জন্য শিক্ষা-র জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্য পূরণের জন্য বাংলাদেশ সরকার ২০০৬ সালে উপানুষ্ঠানিক শিক্ষানীতি প্রণয়ন করে। - এ শিক্ষানীতির সুদূরপ্রসারী উদ্দেশ্যাবলির মধ্যে রয়েছে উপানুষ্ঠানিক শিক্ষা সাব-সেক্টর তৈরি, শিক্ষাকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে চিহ্নিতকরণ এবং চাহিদামূলক, অর্থ উপার্জনোপযোগী ও  যথার্থ উপানুষ্ঠানিক শিক্ষা বাস্তবায়নের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে একটি অংশীদারি এবং সহযোগিতাপূর্ণ কর্মপদ্ধতি তৈরি করা।
- বাংলাদেশ সরকার ২০১৪ সালের মধ্যে দেশে শতভাগ সাক্ষরতা অর্জনের লক্ষ্য ঘোষণা করে। এ পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বেশ কয়েকটি প্রকল্প প্রস্তাব প্রণয়ন করে। 

উৎস: বাংলাপিডিয়া এবং জাতীয় তথ্য বাতায়ন।

.
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
  1. ৫:২
  2. ৩:৫
  3. ৮:৪
  4. ৫:৩
সঠিক উত্তর:
৫:৩
উত্তর
সঠিক উত্তর:
৫:৩
ব্যাখ্যা

-  জাতীয় পতাকার রং হবে গাঢ় সবুজ এবং  দৈর্ঘ্য ও প্রস্থ ১০:৬ বা ৫:৩ অনুপাতে আয়তাকার, তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।

• জাতীয় পতাকা:
- জাতীয় পতাকা  অন্যান্য দেশের মতো বাংলাদেশও জাতীয় পতাকার আকৃতি, গড়ন, রং ও পতাকা উত্তোলনের ধরনের কিছু অনুমোদিত নিয়মকানুন অনুসরণ করে।
- পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং হবে গাঢ় সবুজ এবং  দৈর্ঘ্য ও প্রস্থ ১০:৬ বা ৫:৩ অনুপাতে আয়তাকার,
- তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
- লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
- বৃত্তের কেন্দ্রবিন্দুর অবস্থান হবে পতাকার দৈর্ঘের ৯/২০ অংশ থেকে টানা লম্বের এবং প্রস্থের মাঝখান দিয়ে টানা আনুভূমিক রেখার ছেদবিন্দুতে।
- পতাকার সবুজ অংশ হবে প্রসিয়ন গাঢ় সবুজ এইচ-২ আর.এস, হাজারে ৫০ ভাগ হিসেবে, লাল বৃত্তের অংশ হবে প্রসিয়ন উজ্জ্বল কমলা রং এইচ-২ আর.এস, হাজারে ৬০ ভাগ হিসেবে।

উৎস: বাংলাপিডিয়া এবং PEOPLE’S REPUBLIC OF BANGLADESH FLAG RULES, 1972 ।

.
বাংলাদেশের প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক কী দিয়ে বেষ্টিত?
  1. পাটগাছ
  2. ধান্যশীর্ষ
  3. শাপলা ফুল
  4. পত্র্যশীর্ষ
সঠিক উত্তর:
ধান্যশীর্ষ
উত্তর
সঠিক উত্তর:
ধান্যশীর্ষ
ব্যাখ্যা

- প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হইতেছে উভয় পার্শ্বে ধান্যশীর্ষবেষ্টিত,
- পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা।
- তাহার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পরসংযুক্ত পত্র।
- তাহার উভয় পার্শ্বে দুইটি করিয়া তারকা।


উৎস: বাংলাদেশ সংবিধান।

১০.
বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে?
  1. ৩টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৪টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা

জাতীয় প্রতীক:
- বাংলাদেশ সংবিধানের ৪(৩) নং অনুচ্ছেদে জাতীয় প্রতীক সম্পর্কে বলা হয়েছে।
- ডিজাইনার- কামরুল হাসান।
- ব্যবহারের অধিকার রয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী।
- বাংলাদেশের জাতীয় প্রতীক হলো পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা এবং এর উভয় পার্শ্বে একটি করে ধানের শীষ, চূড়ায় পাটগাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে মোট চারটি তারকা।
- পানি, ধান ও পাট প্রতীকে বৈশিষ্ট্যমন্ডিত হয়েছে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি।
- এ তিনটি উপাদানের উপর স্থাপিত জলজ প্রস্ফুটিত শাপলা হলো অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক।
- তারকাগুলোতে ব্যক্ত হয়েছে জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা।

উৎস: বাংলাদেশ সংবিধান ও বাংলাপিডিয়া।

১১.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ অনুসারে, দেশে মোট আবাদী জমির পরিমান কত একর?
  1. ২,৯৮,২৯,০০০ একর
  2. ১,৯৮,২৯,০০০ একর
  3.  ১,৯৮,২৭,০০০ একর
  4.  ১,৯৫,২৯,০০০ একর
সঠিক উত্তর:
১,৯৮,২৯,০০০ একর
উত্তর
সঠিক উত্তর:
১,৯৮,২৯,০০০ একর
ব্যাখ্যা

 কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ অনুসারে,

• মোট আবাদযোগ্য জমি পরিমান =
- ৩,৯২,৯৬,০০০ একর;
- ১,৫৯,০৩,০০০ হেক্টর।

• মোট আবাদী জমির পরিমান=
- ১,৯৮,২৯,০০০ একর।
- ৮০,২৮,০০০ হেক্টর।

• বনাঞ্চল - ৬৩,৬৩,০০০ একর (প্রায়)।

উৎস: বিবিএস।

১২.
বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে? (অক্টোবর-২০২৫)
  1. অধ্যাপক অনু মোহাম্মদ 
  2. অধ্যাপক সলিমুল্লাহ
  3. অধ্যাপক মোহাম্মদ আজম
  4. অধ্যাপক রেজা এলাহি চৌধুরি
সঠিক উত্তর:
অধ্যাপক মোহাম্মদ আজম
উত্তর
সঠিক উত্তর:
অধ্যাপক মোহাম্মদ আজম
ব্যাখ্যা

বাংলা একাডেমি বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
- ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর ১৯৫৫) ঢাকার বর্ধমান হাউসে এটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৬ সালের ১ ডিসেম্বর মুহম্মদ এনামুল হক (১৯০২-১৯৮২) একাডেমীর প্রথম পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।
- বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক প্রফেসর মাযহারুল ইসলাম (১৯৭২ সাল)।
- বাংলা একাডেমির প্রথম সভাপতি মাওলানা আঁকরাম খাঁ (১৯৬১ সাল)।
- বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা হলেন ড. মুহাম্মদ শহিদুল্লাহ।  
- বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক- অধ্যাপক মোহাম্মদ আজম।


উৎস:- বাংলাপিডিয়া এবং বাংলা একডেমি।

১৩.
বাংলাদেশে ডাল গবেষণা কেন্দ্রের অবস্থান কোথায়?
  1. রামগঞ্জ
  2. জয়দেবপুর
  3. শিবগঞ্জ
  4. ঈশ্বরদী
সঠিক উত্তর:
ঈশ্বরদী
উত্তর
সঠিক উত্তর:
ঈশ্বরদী
ব্যাখ্যা

• ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র:
- ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের  (বারি) একটি গবেষণা প্রতিষ্ঠান।
- ১৯৯০-১৯৯৫ সালে সিডিবি ফেজ-১  প্রকল্পের মাধ্যমে ডাল গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে ।
- এই কেন্দ্রটি ঈশ্বরদী শহর হতে প্রায় ২ কি. মি. পূর্বে ঈশ্বরদী-পাবনা আঞ্চলিক মহাসরকের পার্শ্বে অবস্থিত
- এ প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের  আওতাধীণ  ফসলের উচ্চ ফলনশীল উন্নত জাত এবং উন্নত চাষাবাদ পদ্ধতি উদ্ভাবন, ফসল ও মৃত্তিকা ব্যবস্থাপনা, পোকামাকড় ও রোগবালাই দমন ব্যবস্থাপনাসহ কৃষি যন্ত্রপাতি, ফসল সংগ্রহোত্তর প্রযুক্তি ইত্যাদি বিষয়ের ওপর লাগসই প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা করে থাকে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীন গবেষনা কেন্দ্র সমূহ:

১. কন্দাল ফসল গবেষণা কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর।
২. উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর।
৩. তৈল বীজ গবেষণা কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর।
৪. উদ্ভিদ কৌলি সম্পদ কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর।
৫. ডাল গবেষণা কেন্দ্র - ঈশ্বরদী, পাবনা।
৬. মসলা গবেষণা কেন্দ্র - শিবগঞ্জ, বগুড়া।

উৎস: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।

১৪.
বাংলাদেশ পুলিশ একডেমি কোথায় অবস্থিত?
  1. কুমিল্লা
  2. রাঙ্গামাটি
  3. রাজশাহী
  4. খুলনা
সঠিক উত্তর:
রাজশাহী
উত্তর
সঠিক উত্তর:
রাজশাহী
ব্যাখ্যা

• বাংলাদেশ পুলিশ একাডেমি:
- বাংলাদেশ পুলিশ একাডেমি পুলিশ অফিসারদের প্রশিক্ষণের লক্ষ্যে গঠিত একটি প্রতিষ্ঠান।
- এটি রাজশাহী শহর থেকে ২০ মাইল দূরে পদ্মা নদীর পূর্ব পাড়ে সারদায় অবস্থিত।
- ব্রিটিশ সরকার কর্তৃক একাডেমিটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯১২ সালের জুলাই মাসে একাডেমি প্রতিষ্ঠার কাজ শুরু হয়।
- প্রতিষ্ঠার পর থেকেই এই প্রশিক্ষণ কেন্দ্রে অবিভক্ত বাংলার বিভিন্ন প্রদেশ সহ ভারত, ব্রিটেন এবং আসামের বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারগণ প্রশিক্ষণ নিতে শুরু করেন।
- ভারত বিভক্তির পর এই একাডেমি ছিল পাকিস্তানের উভয় অংশের পুলিশ সার্ভিসে (পিএসপি) কর্মরত অফিসারদের প্রশিক্ষণের একমাত্র কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্র।
- বাংলাদেশের স্বাধীনতার পর এই একাডেমি বাংলাদেশ পুলিশ বিভাগের সকল পদমর্যাদার অফিসারদের প্রশিক্ষণের একমাত্র প্রতিষ্ঠানে পরিণত হয়।
- ২০০০ আসন বিশিষ্ট কুঠিবাড়ি আকৃতির কাঠামোয় এটি প্রতিষ্ঠিত।
- এখানে রয়েছে অধ্যক্ষের বাংলো এবং এসপি, অতিরিক্ত এসপি, এএসপি, নতুন প্রশিক্ষণার্থী, মহিলা অফিসার, ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, সার্জেন্ট, প্রধান কনস্টেবল, কনস্টেবল এবং ভৃত্যদের জন্য আবাসিক ব্যবস্থা।

উৎস: বাংলাদেশ পুলিশ একাডেমি ওয়েবসাইট।

১৫.
"ঈশ্বরদী ৩৯"কোন ফসলের উন্নত জাত?
  1. চা
  2. ইক্ষু
  3. পাট
  4. ধান
সঠিক উত্তর:
ইক্ষু
উত্তর
সঠিক উত্তর:
ইক্ষু
ব্যাখ্যা

 • বিভিন্ন ফসলের উন্নত জাত:
 • উন্নতজাতের ধান হলো ব্রি হাইব্রিড - ১ চান্দিনা, মালা , বিপ্লব, দুলাভোগ, সুফলা ইত্যাদি।
• বিটি-ওয়ান (১৯৬৬ সালে তৈরি), বিটি-২ • (১৯৭৫), বিটি-৪ (১৯৮১), বিটিএস-১ (১৯৮৫) ও টিভি-১ (১৯৪৯): উন্নত জাতের চা।
• ঈশ্বরদী ৩৯, ঈশ্বরদী ৪০, বিএসআরআই আখ ৪১, বিএসআরআই আখ ৪২, বিএসআরআই আখ ৪৩ এবং বিএসআরআই আখ ৪৪ : উন্নত জাতের ইক্ষু।
• বিজেআরআই তোষা পাট-৬ (ও-৩৮২০) উন্নত জাতের পাট।

উৎস: কৃষি তথ্য সার্ভিস।

১৬.
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. আগারগাঁও
  2. সাভার
  3. সেগুনবাগিচা
  4. শাহবাগ
সঠিক উত্তর:
সাভার
উত্তর
সঠিক উত্তর:
সাভার
ব্যাখ্যা

• বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র: 
- বাংলাদেশ সরকারের প্রধান প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্র।
- ক্যাডার ও নন-ক্যাডারভুক্ত সকল সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ প্রদানের জন্য ১৯৮৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- এটি ঢাকার অদূরে সাভারে অবস্থিত।
- সরকারের একজন সচিব এর প্রধান কর্মকর্তা।
- তাঁর পদবী রেক্টর।

উৎস : বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) ওয়েব সাইট। 

১৭.
সেন বংশের কোন রাজা কৌলিন্য প্রথা প্রবর্তন করেন?
  1. লক্ষণ সেন
  2. হেমন্ত সেন
  3. বিজয় সেন
  4. বল্লাল সেন
সঠিক উত্তর:
বল্লাল সেন
উত্তর
সঠিক উত্তর:
বল্লাল সেন
ব্যাখ্যা

• সেন বংশ: 
- সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হেমন্ত সেন। 
- বাংলায় পাল যুগের অবসানের পর বার শতকের শেষের দিকে সেন বংশের শাসনের সূচনা হয়।
- সেন বংশের শাসনের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন হলেও বিজয় সেনের সময়েই বাংলাদেশে সেন বংশের শাসন সুপ্রতিষ্ঠিত হয়।
- সেন বংশের অন্যতম শাসক বল্লাল সেন যিনি কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বলে মনে করা হলেও সাম্প্রতিক গবেষণায় অনেকটা অস্বীকার করা হয়েছে।
- সেন বংশের সর্বশেষ শাসক লক্ষ্মণ সেন ১২০৪ সালে বখতিয়ার খিলজির আক্রমণে নদীয়া ত্যাগ করেন এবং বাংলায় সেন বংশের শাসনের পতন হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (৯ম-১০ম শ্রেণি), বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়।

১৮.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ অনুসারে, বাংলাদেশের কোন জেলায় আখের উৎপাদন বেশি?
  1. সিরাজগঞ্জ
  2. বগুড়া
  3. যশোর
  4. নাটোর
সঠিক উত্তর:
নাটোর
উত্তর
সঠিক উত্তর:
নাটোর
ব্যাখ্যা

• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ অনুসারে,

- মোট আখ উৎপাদন- ২,৯৩,৩৬,৯৪.৬৯ মে. টন
- মোট আখ আবাদ হয়েছে- ১,৬৭,৩৪৫.৩৪ একর। 

- বাংলাদেশে সবচেয়ে বেশি আখ উৎপন্ন হয় - নাটোর জেলা (৯৩২,০০৬.৪২ মে. টন)
- নাটোর জেলা- ২০২৩-২৪ বছরে মোট ৫১,৫০৬.১৩ একর জমিতে আখের আবাদ হয়।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪।

১৯.
বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি?
  1. বট
  2. আম 
  3. কাঠাল
  4. তাল
সঠিক উত্তর:
আম 
উত্তর
সঠিক উত্তর:
আম 
ব্যাখ্যা

• বাংলাদেশের জাতীয় বিষয় সমূহ:
- জাতীয় ভাষা: বাংলা
- জাতীয় সঙ্গীত: আমার সোনার বাংলা(প্রথম ১০ চরণ)
- জাতীয় পাখি: দোয়েল;
- জাতীয় ফুল: শাপলা;
- জাতীয় পশু: রয়েল বেঙ্গল টাইগার;
- জাতীয় বন: সুন্দরবন;
- জাতীয় বৃক্ষ- আম গাছ;
- জাতীয় ফল: কাঁঠাল;
- জাতীয় মাছ: ইলিশ;
- জাতীয় মসজিদ: বায়তুল মোকাররম;
- জাতীয় জাদুঘর: জাতীয় জাদুঘর শাহবাগ, ঢাকা;
- জাতীয় পতাকা: সবুজের মাঝে লাল বৃত্ত;
- জাতীয় কবি: কাজী নজরুল ইসলাম;
- জাতীয় পার্ক: শহীদ জিয়া শিশু পার্ক;
- জাতীয় খেলাঃ কাবাডি;
- জাতীয় সৃতিসৌধ: সম্মিলিত প্রয়াস;
- জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস: ২৬ শে মার্চ;

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন