পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
চিত্রে ∠y এর মান কত?
  1. ক) 15°
  2. খ) 35°
  3. গ) 30°
  4. ঘ) 25°
সঠিক উত্তর:
গ) 30°
উত্তর
সঠিক উত্তর:
গ) 30°
ব্যাখ্যা

∠x + ∠2x = 180° (সরল কোণ)
∴ ∠x = 60°
2y = x = 60° ( পরস্পর বিপ্রতীপ কোণ)
∴ y = 30°

.
চিত্রে কতটি সমকোণী ত্রিভুজ আছে?
  1. ক) ৪ টি
  2. খ) ১০ টি
  3. গ) ৬ টি
  4. ঘ) ৮ টি
সঠিক উত্তর:
ঘ) ৮ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮ টি
ব্যাখ্যা

চিত্রে ৮ টি সমকোণী ত্রিভুজ আছে।
তারা হলঃ ΔAEB; ΔBEC; ΔCED; ΔDEA; ΔABC; ΔADC; ΔABD; ΔBDC। 

.
a, b ও c কোণের অনুপাত যথাক্রমে 1: 3 : 2 হলে। c কোণের মান কত?
  1. ক) 30°
  2. খ) 60°
  3. গ) 90°
  4. ঘ) 120°
সঠিক উত্তর:
খ) 60°
উত্তর
সঠিক উত্তর:
খ) 60°
ব্যাখ্যা

এখানে, ∠a + ∠b + ∠c = 180° ........(1)
ধরি, a : b : c = x : 3x : 2x
∴ a + b + c = x + 3x + 2x = 6x ......(2)
(1) ও (2) থেকে,
6x = 180°
x = 30°
c কোণের মান 2x = 2 × 30° = 60°

.
চিত্রে AB সমান্তরাল CD হলে, নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) ∠a + ∠b = 180°
  2. খ) ∠d = ∠g
  3. গ) ∠b = ∠e
  4. ঘ) ∠b + ∠c = 180°
সঠিক উত্তর:
ঘ) ∠b + ∠c = 180°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ∠b + ∠c = 180°
ব্যাখ্যা

∠a + ∠b = 180°
∠d = ∠g [পরস্পর একান্তর কোণ] 
∠b = ∠e [পরস্পর অনুরূপ কোণ] 
∠b + ∠c = 180° [চিত্র অনুসারে সম্ভব নয়]

.
যে চতুর্ভুজের কোণ গুলোর পরিমাপের অনুপাত ১ঃ২ঃ২ঃ৩।চতুর্ভুজের ক্ষুদ্রতম কোণ এর পরিমাপ কত?
  1. ক) ৩০°
  2. খ) ৩৫°
  3. গ) ৪০°
  4. ঘ) ৪৫°
সঠিক উত্তর:
ঘ) ৪৫°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৫°
ব্যাখ্যা

ক্ষদ্রতম কোণ = (৩৬০ এর ১/৮)° = ৪৫°

.
কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৯ মিটার, ১২ মিটার ও ১৫ মিটার হলে, ঐ ত্রিভুজ হবে ________?
  1. ক) সমবাহু
  2. খ) স্থূলকোণী
  3. গ) সমদ্বিবাহু
  4. ঘ) বিষমবাহু
সঠিক উত্তর:
ঘ) বিষমবাহু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিষমবাহু
ব্যাখ্যা
উপরিউক্ত শর্তানুসারে, ত্রিভুজটি সমকোণী ও বিষমবাহু দুটোই হয়।
.
চিত্রে BC = CD = BD =1 এবং ∠ADC = 90° হলে ΔABD এর পরিসীমা কত?
  1. ক) 3
  2. খ) 3 + √3
  3. গ) 2 + √3
  4. ঘ) 2
সঠিক উত্তর:
গ) 2 + √3
উত্তর
সঠিক উত্তর:
গ) 2 + √3
ব্যাখ্যা

BC = CD = BD হওয়াতে ΔACD হলো সমবাহু।
∴ ∠BCD = ∠BDC = ∠DBC = 60°
∴∠ADB = ∠ADC - ∠BDC = 90° - 60° = 30°
আবার, ∠ABD = ∠ABC  - ∠CBD = 120°
∴ ΔABD এর ∠BAD = 30°
∴ ΔABD এর BD = AB = 1
∴ ΔABD এর পরিসীমা = AB + BD + AD
এখন, ADC সমকোণী ত্রিভুজ থেকে পাই,
AD2 = AC2 - DC2 = 4 -1 = 3
AD = √3
∴ΔABD এর পরিসীমা = AB + BD + AD = 1 + 1 + √3 = 2 + √3

.
নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়?
  1. ক) ২, ৩ ও ৫ সে.মি
  2. খ) ৪, ৫ ও ৬ সে.মি
  3. গ) ৫, ৬ ও ৮ সে.মি
  4. ঘ) ৩, ৫ ও ৭ সে.মি
সঠিক উত্তর:
ক) ২, ৩ ও ৫ সে.মি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২, ৩ ও ৫ সে.মি
ব্যাখ্যা

ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর
∴ ২ + ৩ = ৫
অর্থ্যাৎ ২, ৩ ও ৫ সে.মি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব না।

.
ABC ও DEF দুটি ত্রিভুজ। নিচের কোন শর্তে ত্রিভুজ দুটি সর্বসম হবে?
  1. ক) যদি AB = DE, BC = EF এবং ∠ABC = ∠DEF হয়।
  2. খ) যদি AB = DE, AC = DF এবং BC = EF হয়
  3. গ) ক ও খ উভয়
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) ক ও খ উভয়
উত্তর
সঠিক উত্তর:
গ) ক ও খ উভয়
ব্যাখ্যা
উপপাদ্য - ৬ ও উপপাদ্য - ৭ লক্ষণীয়।
১০.
সমকোণী ত্রিভুজের একটি কোণ ৫৮° হলে অপরটি কত?
  1. ক) ৩২°
  2. খ) ২২°
  3. গ) ৪২°
  4. ঘ) ৩৯°
সঠিক উত্তর:
ক) ৩২°
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩২°
ব্যাখ্যা

অপর কোণ = ১৮০° - ৯০° - ৫৮° = ৩২°

১১.
ABC ত্রিভুজের AB=AC এবং ∠A =70° হলে ∠B = কত?
  1. ক) 80°
  2. খ) 30°
  3. গ) 55°
  4. ঘ) 85°
সঠিক উত্তর:
গ) 55°
উত্তর
সঠিক উত্তর:
গ) 55°
ব্যাখ্যা

ΔABC এর AB = AC
∴ ∠C = ∠B
এখন, ∠C + ∠B + ∠A = 180°
বা, 2∠B = 180° - 70°
বা,∠B = 55°

১২.
যেসব সরলরেখা একই সরলরেখার সমান্তরাল সেগুলো পরস্পর ______?
  1. ক) লম্ব
  2. খ) সমান
  3. গ) বিপরীত
  4. ঘ) সমান্তরাল
সঠিক উত্তর:
ঘ) সমান্তরাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সমান্তরাল
ব্যাখ্যা
যেসব সরলরেখা একই সরলরেখার সমান্তরাল সেগুলো পরস্পর সমান্তরাল(অনুসিদ্ধান্ত - ১)
১৩.
চিত্রের বর্গের ক্ষেত্রফল কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা

বর্গক্ষেত্রের বাহু = কর্ণ/√2 = 2/√2 = √2
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহু) = (√2)2 = 2

১৪.
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে এর ক্ষেত্রফল কত?
  1. ক) a²(√3/4)
  2. খ) a²(√3/2)
  3. গ) a(√3/4)
  4. ঘ) a²(√5/4)
সঠিক উত্তর:
ক) a²(√3/4)
উত্তর
সঠিক উত্তর:
ক) a²(√3/4)
ব্যাখ্যা

সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে এর ক্ষেত্রফল = a2 (√3/4) [সূত্র]

১৫.
একটি সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল 64 বর্গফুট। এখানে BC = AB/2 হলে অতিভুজ AC এর মান কত?
  1. ক) √310
  2. খ) √340
  3. গ) √320
  4. ঘ) 18
সঠিক উত্তর:
গ) √320
উত্তর
সঠিক উত্তর:
গ) √320
ব্যাখ্যা

ত্রভুজের ক্ষেত্রফল = (1/2) × AB × BC = 64
⇒ (1/2) × 2BC × BC = 64
⇒ BC2 = 64
⇒ BC = 8
∴ AB = 16
∴  AC2 = AB2 + BC2= 82 + 162 = 320
∴ AC = √320

১৬.
কোনো বর্গক্ষেত্রের বাহু ও পরিসীমার বর্গের অনুপাত নিচের কোনটি হবে?
  1. ক) 1 : 4
  2. খ) 2 : 3
  3. গ) 1 :√ 2
  4. ঘ) 1 : 16
সঠিক উত্তর:
ঘ) 1 : 16
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1 : 16
ব্যাখ্যা

বর্গের বাহু a হলে, পরিসীমা 4a.
∴ বাহু ও পরিসীমার অনুপাত = a2 : (4a)2
= a2 : 16a2
= 1 : 16

১৭.
ABCD আয়তক্ষেত্রের AD = 12 m, AB = 16m হলে DE = কত?
  1. ক) 20m
  2. খ) 15m
  3. গ) 30m
  4. ঘ) 10m
সঠিক উত্তর:
ঘ) 10m
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 10m
ব্যাখ্যা

ΔABC এর BD² = AB² + AD² = 16² + 12² = 400
∴ BD = 20
কিন্তু আয়তক্ষেত্র ABCD এর দুটি কর্ণ AC এবং DB একে অপরকে সমান ভাবে ভাগ করে। তাহলে E হল DB এর মধ্যবিন্দু। 
∴ DE = 20/2 = 10m

১৮.
একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 45° ও 45°। ত্রিভুজটি কোন ধরনের?
  1. ক) সমবাহু
  2. খ) সমদ্বিবাহু
  3. গ) সমকোণী
  4. ঘ) খ ও গ উভয়
সঠিক উত্তর:
ঘ) খ ও গ উভয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ ও গ উভয়
ব্যাখ্যা

ত্রিভুজের ৩ কোণের যোগফল = 180°
২ টি কোণ 45° + 45° = 90° অপর কোণটি হবে 90°
ত্রিভুজটি সমকোণী
আমরা জানি যে, কোনো ত্রিভুজের দুটি কোণ সমান হলে কোণ সংশ্লিষ্ট দুটি বাহু পরস্পর সমান হয়।

১৯.
মূল বিন্দু হতে (-5, 5) এবং (5, k) বিন্দুদ্বয়ের দূরত্ব সমান হলে k এর মান কত?
  1. ক) 0
  2. খ) 5
  3. গ) 10
  4. ঘ) 20
সঠিক উত্তর:
খ) 5
উত্তর
সঠিক উত্তর:
খ) 5
ব্যাখ্যা

আমরা জানি দুটি বিন্দুর মধ্যে দূরত্ব = √{(x2 - x1)² + (y2 - y1)²}
এখন প্রশ্নমতে,√{(-5 - 0)² + (5 - 0)²} = √{(5 - 0)² + (k - 0)²}
⇒50 = 25 + k²
⇒ k = 5

২০.
ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। A = 40°, B = 60° হলে, ∠ACD = কত?
  1. ক) 60°
  2. খ) 160°
  3. গ) 100°
  4. ঘ) 120°
সঠিক উত্তর:
গ) 100°
উত্তর
সঠিক উত্তর:
গ) 100°
ব্যাখ্যা

কোনো ত্রিভুজের বহিঃস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান
∴ ∠ACD = ∠BAC + ∠ABC = 40° + 60° =100°

২১.
একটি ত্রিভুজের ১ম কোণ যদি ২য় কোণের তিনগুণ এবং ৩য় কোণ যদি ২য় কোণের চেয়ে ৩০ ডিগ্রী বড় হয় তবে ১ম কোণটি কত ডিগ্রী?
  1. ক) ৬০°
  2. খ) ৯০°
  3. গ) ১২০°
  4. ঘ) ৪৫°
সঠিক উত্তর:
খ) ৯০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯০°
ব্যাখ্যা

ধরি, ২য় কোণ ক
∴ ১ম কোণ ৩ক
এবং ৩য় কোণ ক + ৩০°
শর্তমতে, ক + ৩ক + ক + ৩০° = ১৮০°
বা, ৫ক = ১৫০°
বা, ক = ৩০°
∴ ১ম কোণ ৩ ×৩০° = ৯০°

২২.
একটি সমবাহু ত্রিভুজের উভয় দিকে বর্ধিত করলে দুটি বহিঃকোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত?
  1. ক) 80°
  2. খ) 100°
  3. গ) 240°
  4. ঘ) 90°
সঠিক উত্তর:
গ) 240°
উত্তর
সঠিক উত্তর:
গ) 240°
ব্যাখ্যা


∠ABD + ∠ABC = 180°
∴∠ABD = 180° - 60° = 120°
অনুরূপ ভাবে, ∠ACE + ∠ACB =  180°
∴∠ACE = 180° - 60° = 120°
∴ দুটি বহিঃকোণের সমষ্টি = ∠ABD +∠ACE = 120° + 120° = 240°