পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সম্পূর্ণ সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
কম্পিউটার ভাইরাস কী?
  1. ক) জীবাণু
  2. খ) হার্ডওয়্যার
  3. গ) সফটওয়্যার
  4. ঘ) ফ্রিওয়্যার
সঠিক উত্তর:
গ) সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
গ) সফটওয়্যার
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাস এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ, নিজস্ব সংখ্যাবৃদ্ধি করে। এই প্রোগ্রাম কিছু নির্দেশ বহন করে যা কম্পিউটারের সিপিইউ কর্তৃক গ্রহণ করে কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে। এই প্রোগ্রামের উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীকে বিড়ম্বনায় ফেলা।
.
লিনাক্স একটি _____ অপারেটিং সিস্টেম।
  1. ক) গুগল
  2. খ) এপল
  3. গ) মাইক্রোসফট
  4. ঘ) ওপেন সোর্স
সঠিক উত্তর:
ঘ) ওপেন সোর্স
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ওপেন সোর্স
ব্যাখ্যা
লিনাক্স একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যার ভিত্তি হলো লিনাক্স কার্নেল। এই ওপেন সৌর্স অপারেটিং সিস্টেম এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম।
.
মেডিকেলের কোন যন্ত্রগুলোতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়?
  1. ক) ECG
  2. খ) CT Scan
  3. গ) MRI
  4. ঘ) সবগুলোতেই ব্যবহৃত হয়
সঠিক উত্তর:
ঘ) সবগুলোতেই ব্যবহৃত হয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোতেই ব্যবহৃত হয়
ব্যাখ্যা
মেডিকেলের বিভিন্ন যন্ত্রে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়। যেমনঃ ECG, CT Scan, MRI, ETT, X-Ray, Stethoscope ইত্যাদি।
.
স্লাইডের মাধ্যমে প্রোজেক্টর ব্যবহার করে ক্লাস নেয়ার জন্য কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) Power PSD
  2. খ) Photoshop
  3. গ) Powerpoint
  4. ঘ) MS Excel
সঠিক উত্তর:
গ) Powerpoint
উত্তর
সঠিক উত্তর:
গ) Powerpoint
ব্যাখ্যা
MS Access ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার, MS WORD ডকুমেন্ট এবং রাইটিং সফটওয়্যার, MS POWERPOINT প্রেজেন্টেশন সফটওয়্যার, MS EXCEL স্প্রেডশিট সফটওয়্যার।
Source: Microsoft
.
কোনটি রাইড শেয়ারিং মাধ্যম?
  1. ক) উবার
  2. খ) পাঠাও
  3. গ) সহজ
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
.
WWW এর পূর্ণরূপ কি?
  1. ক) World Web Wide
  2. খ) WiFi Wide Web
  3. গ) World Wide Web
  4. ঘ) World Wide WAP
সঠিক উত্তর:
গ) World Wide Web
উত্তর
সঠিক উত্তর:
গ) World Wide Web
ব্যাখ্যা
WWW এর পূর্ণরূপ World Wide Web। টিম বার্নার্স লি কে এটির প্রতিষ্ঠাতা বলা হয়। এটি ইন্টারনেটের একটি অংশ। এর সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের সকল তথ্য উপাত্ত খোঁজা হয়।
.
Avro কি?
  1. ক) ই-কমার্স সাইট
  2. খ) তথ্য ও প্রযুক্তি কোম্পানি
  3. গ) বাংলা টাইপিং সফটওয়্যার
  4. ঘ) অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
গ) বাংলা টাইপিং সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলা টাইপিং সফটওয়্যার
ব্যাখ্যা
অভ্র সফটওয়্যার এর অনন্য বৈশিষ্ট্য হল ফনেটিক অর্থাৎ ইংরেজি উচ্চারণ করে বাংলা লেখা যায়। ২০০৩ সালের ২৬ মার্চ ডাক্তার মেহেদী হাসান খান অভ্র কিবোর্ড উদ্ভাবন করেন।
.
বিশ্বগ্রাম (Global Village)- প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় উপাদান নয় কোনটি?
  1. ক) কানেকটিভিটি
  2. খ) মানুষের সক্ষমতা
  3. গ) রাজনৈতিক প্রভাব
  4. ঘ) ডাটা
সঠিক উত্তর:
গ) রাজনৈতিক প্রভাব
উত্তর
সঠিক উত্তর:
গ) রাজনৈতিক প্রভাব
ব্যাখ্যা
বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য প্রধান উপাদান গুলো হচ্ছে - হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেকটিভিটি, ডাটা, মানুষের সক্ষমতা।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী)--প্রকৌশলী মুজিবুর রহমান
.
নিচের কোনটি মাইক্রো ব্লগিং সাইট?
  1. ক) টুইটার
  2. খ) ফেসবুক
  3. গ) পিন্টারেস্ট
  4. ঘ) লিংকড ইন
সঠিক উত্তর:
ক) টুইটার
উত্তর
সঠিক উত্তর:
ক) টুইটার
ব্যাখ্যা
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারে শুরুতে ১৪০ ক্যারেক্টারে মনের ভাব প্রকাশ করতে হতো। বর্তমানে ২৮০ অক্ষরে টুইট করা যায়।
Source: CNN and Straight
১০.
SIM এর পুর্ণরূপ কী?
  1. ক) Subscriber Identify Module
  2. খ) Subscriber Identity Module
  3. গ) Subscribe Identity Module
  4. ঘ) Subscribe Identify Module
সঠিক উত্তর:
খ) Subscriber Identity Module
উত্তর
সঠিক উত্তর:
খ) Subscriber Identity Module
ব্যাখ্যা
'SIM'- এর পূর্ণরূপ হলো Subscriber Identity Module। গ্রাহকদেরকে জিএসএম মোবাইল ফোনের সার্ভিস প্রোভাইডার একটি সিম কার্ড সরবরাহ করে।
১১.
নিচের কোনটি পূর্ণাঙ্গ ইমেইল এড্রেস?
  1. ক) rabindranaththakur.@com
  2. খ) rabindranath@thakur.com
  3. গ) rabindranath yahoo.com
  4. ঘ) rabindranath.yahoo@com
সঠিক উত্তর:
খ) rabindranath@thakur.com
উত্তর
সঠিক উত্তর:
খ) rabindranath@thakur.com
ব্যাখ্যা

ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি৷
ই-মেইল ঠিকানায় দুটি অংশ থাকে। প্রথম অংশটি ব্যবহারকারীর পরিচিতি এবং দ্বিতীয় অংশটি হলো ডোমেইন নেইম।
যেমনঃ robithakur@gmail.com
এখানে robithakur হলো ইউজারনেম এবং gmail হলো ডোমেইন নেইম। 

ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়৷

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।

১২.
‘Onedrive’ কী?
  1. ক) ডিজিটাল মিউজিক সার্ভিস
  2. খ) ক্লাউড সেবাদাতা
  3. গ) গাড়ি চালানোর AI
  4. ঘ) ক্রিপ্টোগ্রাফি সিস্টেম
সঠিক উত্তর:
খ) ক্লাউড সেবাদাতা
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্লাউড সেবাদাতা
ব্যাখ্যা
Onedrive মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং সেবা। ওয়ান ড্রাইভে ৫ জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ ব্যবস্থা আছে।
Source: Microsoft.
১৩.
বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত কিবোর্ড লেআউট কোনটি?
  1. ক) QWERTZ
  2. খ) QWERTY
  3. গ) AZERTY
  4. ঘ) QWRETY
সঠিক উত্তর:
খ) QWERTY
উত্তর
সঠিক উত্তর:
খ) QWERTY
১৪.
নিচের কোনটি রমের বৈশিষ্ট্য?
  1. ক) অস্থায়ীভাবে ডাটা পঠন ও লিখন সম্ভব।
  2. খ) উদ্বায়ী মেমােরি নয়
  3. গ) চলমান প্রােগ্রাম এব পুনঃ পুনঃ পরিবর্তনশীল ডাটা সংরক্ষণ করা হয়
  4. ঘ) কোনাে ধরনের প্রােগ্রাম দেয়া থাকে না।
সঠিক উত্তর:
খ) উদ্বায়ী মেমােরি নয়
উত্তর
সঠিক উত্তর:
খ) উদ্বায়ী মেমােরি নয়
ব্যাখ্যা

রম (ROM) এর বৈশিষ্ট্যঃ
১। সাধারণত রমে একবারই স্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করা হয় এবং প্রয়ােজনে যে কোনাে সময় সংরক্ষিত ডাটা পঠন সম্ভব।
২। রম উদ্বায়ী মেমােরি নয়; অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও রমে সংরক্ষিত ডাটা মুছে যায় না।
৩। সহজে পরিবর্তনের প্রয়োজন হয় না এমন ডাটা ও প্রােগ্রাম রমে সংরক্ষণ করা হয়।
৪। রমে সাধারণত তৈরির সময় প্রােগ্রাম করা হয়ে থাকে যা ফার্মওয়্যার নামে পরিচিত।
৫। রমের আকারের উপর কম্পিউটারের কাজের ক্ষমতা নির্ভরশীল নয় এবং অতিরিক্ত রম চিপ করা যায় না।

(অপশনে 'খ' নং বাদে বাকিগুলো RAM এর বৈশিষ্ট্য)
(রেফারেন্সঃ নবম দশম শ্রেণীর কম্পিউটার (ভোকেশনাল))

১৫.
প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান Apple প্রতিষ্ঠা হয় কবে?
  1. ক) ১৯৬১
  2. খ) ১৯৭৬
  3. গ) ১৯৮৬
  4. ঘ) ১৯৯৯
সঠিক উত্তর:
খ) ১৯৭৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭৬
ব্যাখ্যা
স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক, রোনাল্ড ওয়েন মিলে ১৯৭৬ সালের ১লা এপ্রিল প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান এপল প্রতিষ্ঠা করেন।
উৎসঃ নবম-দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই
১৬.
নিচের কোনটি ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার নয়?
  1. ক) Oracle
  2. খ) Excel
  3. গ) MySQL
  4. ঘ) Access
সঠিক উত্তর:
খ) Excel
উত্তর
সঠিক উত্তর:
খ) Excel
ব্যাখ্যা
MS Excel একটি স্প্রেডশিট সফটওয়্যার।
১৭.
নিচের কোনটি প্রাইমারি মেমোরি?
  1. ক) হার্ডডিস্ক
  2. খ) সিডি ও ডিভিডি
  3. গ) র‍্যাম ও রম
  4. ঘ) ম্যাগনেটিক ডিস্ক ও DRAM
সঠিক উত্তর:
গ) র‍্যাম ও রম
উত্তর
সঠিক উত্তর:
গ) র‍্যাম ও রম
ব্যাখ্যা
RAM ও ROM এর সমন্বয়ে কম্পিউটারের প্রাইমারি মেমোরি গঠিত।
সূত্রঃ নবম-দশম শ্রেণীর (উন্মুক্ত বিশ্বঃ) কম্পিউটার ও আইসিটি বোর্ড বই।
১৮.
ই-লার্নিং এর ক্ষেত্রে কোনটি যথাযথ?
  1. ক) যেকোন স্থানে বসে ক্লাস করা যায়
  2. খ) সস্তায় উদ্যোক্তা হওয়া যায়
  3. গ) ক্লাসে উপস্থিতি বেশি থাকলে স্থান সংকুলান হয় না
  4. ঘ) সবগুলোই সত্যি
সঠিক উত্তর:
ক) যেকোন স্থানে বসে ক্লাস করা যায়
উত্তর
সঠিক উত্তর:
ক) যেকোন স্থানে বসে ক্লাস করা যায়
ব্যাখ্যা
ই-লার্নিং এর ক্ষেত্রে, ভালো ইন্টারনেট কানেকশন ও কম্পিঊটার বা স্মার্টফোন থাকলে যেকোন স্থানে বসেই বিশ্বের যে কোন বিশ্ববিদ্যালয় বা স্কুল-কলেজের ক্লাস করা যায়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী)--প্রকৌশলী মুজিবুর রহমান।