পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
বৃত্তসংক্রান্ত উপপাদ্য, বহুভুজ, পীথাগোরাসের উপপাদ্য
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
একটি সমকোণী ত্রিভূজের ভূমি, লম্ব অপেক্ষা 2 সে.মি বড় এবং অতিভূজ অপেক্ষা 2 সে.মি ছোট হলে অতিভূজের দৈর্ঘ্য কত?
  1. ক) 6 সে.মি
  2. খ) 8 সে.মি
  3. গ) 10 সে.মি
  4. ঘ) 12 সে.মি
ব্যাখ্যা

ধরি, ভুমির দৈর্ঘ্য = x, লম্বের দৈর্ঘ্য = x - 2, অতিভূজের দৈর্ঘ্য = x + 2
∴ x2 + (x - 2)2 = (x + 2)2
বা, x2 = (x + 2)2 - (x - 2)2
বা, x2 = 4.x.2
বা, x2 - 8x = 0
বা, x(x - 8) = 0
বা, x - 8 = 0
∴ x = 8
∴ অতিভূজের দৈর্ঘ্য = x + 2 = 8 + 2 = 10 cm 

.
একটি সমকোণী ত্রিভূজের অতিভূজের দৈর্ঘ্য ৬৫ cm অপর দুইবাহুর অনুপাত ৫ঃ১২ হলে বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে -
  1. ক) ২৫cm, ৬০cm
  2. খ) ২৫cm, ৫০cm
  3. গ) ৪০cm, ১৫cm
  4. ঘ) ১৫cm, ৩৬cm
ব্যাখ্যা

ধরি, অপর বাহুদ্বয় ৫x, ১২x ∴ (৫x) + (১২x) = ৬৫
বা, ২৫x + ১৪৪x2 = ৬৫ × ৬৫
বা, ১৬৯x = ৬৫ × ৬৫
বা, x2 = ৬৫ × ৬৫ / ১৬৯ = ২৫ ∴ x = ৫
 ∴ অপর বাহুদ্বয় = ২৫, ৬০

.
কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অংকন সম্ভব -
  1. ক) ৬ঃ৫ঃ৪
  2. খ) ১২ঃ৮ঃ৫
  3. গ) ১০ঃ২৪ঃ২৬
  4. ঘ) ১২ঃ১৩ঃ৬
ব্যাখ্যা

এখানে, ১০ঃ২৪ঃ২৬ = ৫ঃ১২ঃ১৩
যেখানে ৫ + ১২ = ২৫ + ১৪৪ = ১৬৯ = ১৩

.
একটি বাড়ি 80 ফুট উচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে 18 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুয়ে আছে। মইটি কতফুট লম্বা?
  1. ক) 41 ফুট
  2. খ) 81 ফুট
  3. গ) 42 ফুট
  4. ঘ) 82 ফুট
ব্যাখ্যা

AB = √(802 + 182) = 82

.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ২৫ বর্গ সে. মি. হলে অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ক) ৮ সে. মি.
  2. খ) ৯ সে. মি.
  3. গ) ১০ সে. মি.
  4. ঘ) ১১ সে. মি.
ব্যাখ্যা

ধরি, ভূমি = লম্ব = a
∴ ১/২ × a × a = ২৫ বা, a = ৫০ বা, ২a = ১০০
∴ √২a = ১০ সে. মি.
∴ অতিভূজ a√২ = ১০ সে. মি.

.
একটি সমকোণী ত্রিভুজের লম্ব 12 সে. মি. এবং পরিসীমা 30 সে. মি. ত্রিভুজটির অতিভুজ -
  1. ক) 13 সে.মি
  2. খ) 14 সে.মি
  3. গ) 15 সে.মি
  4. ঘ) 16 সে.মি
ব্যাখ্যা

ভূমি = a, লম্ব = b = 12, অতিভূজ = c
∴ পরিসীমা a + b + c = 30 বা, a + c = 30 - 6 = 18
∴ a + c = 18 = 13 + 5
যেখানে, 122 + 52 = 132
∴ অতিভূজ = 13

.
একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সে.মি অপর দুই বাহুর অন্তর 6 সে.মি হলে লম্বের দৈর্ঘ্য কত?
  1. ক) 7 সে.মি
  2. খ) 8 সে.মি
  3. গ) 9 সে.মি
  4. ঘ) 10 সে.মি
ব্যাখ্যা

ধরি, লম্ব = a, অতিভূজ = a + 6
∴ (a + 6)2 = a2 + 122
বা, a2 + 12a + 36 = a2 + 144
বা, 12a = 108
∴ a = 9
∴ লম্ব = 9 cm

.
কোনটি বৃত্তের সমীকরণ -
  1. ক) ax2 + bx = 0
  2. খ) x2 = 8y
  3. গ) x2 + y2 = 4
  4. ঘ) x2 - y2 = 4
ব্যাখ্যা
বৃত্তের বৈশিষ্ট্য অনুসারে, x2 + y2 = 4 একটি বৃত্ত।
.
বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত -
  1. ক) 22/7
  2. খ) 7/22
  3. গ) 44/7
  4. ঘ) 7/44
ব্যাখ্যা
পরিধিঃব্যাসার্ধ = 2πr:r
= 2π
= 2 × 22/7
= 44/7
১০.
বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি -
  1. ক) ব্যাস
  2. খ) ব্যাসার্ধ
  3. গ) চাপ
  4. ঘ) পরিধি
ব্যাখ্যা
ব্যাস -ই বৃত্তের বৃহত্তম জ্যা।
১১.
বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের-
  1. ক) সমান
  2. খ) দ্বিগুণ
  3. গ) অর্ধেক
  4. ঘ) তিনগুণ
ব্যাখ্যা
কেন্দ্রস্থ কোণ = ২ × পরিধিস্থ কোণ।
১২.
B, A কেন্দ্র বিশিষ্ট বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে r1, r2 বৃত্তদ্বয় বহিঃস্থভাবে স্পর্শ করলে কেন্দ্র দ্বয়ের মর্ধ্যবর্তী দূরত্ব AB = ?
  1. ক) r1 - r2
  2. খ) r1 + r2
  3. গ) r1r2
  4. ঘ) r21 + r22
ব্যাখ্যা

কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব AB যা r1, r2 এর সমষ্টির সমান
∴ AB = r1 + r2

১৩.
কোন বৃত্তের পরিধি 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) 3 গুণ
  2. খ) 2 গুণ
  3. গ) 6 গুণ
  4. ঘ) 9 গুণ
ব্যাখ্যা

ধরি, ব্যাসার্ধ r,
∴ পরিধি = 2πr,
ক্ষেত্রফল = πr2,

পরিধির তিনগুণ = 6πr = 2.π(3r)
∴ ব্যাসার্ধ = 3r
∴ নতুন ক্ষেত্রফল = π(3r)2 = 9πr2
∴ 9 গুণ বৃদ্ধি পায়।

১৪.
একটি ষড়ভুজের কোণের সমষ্টি -
  1. ক) চার সমকোণ
  2. খ) ছয় সমকোণ
  3. গ) আট সমকোণ
  4. ঘ) নয় সমকোণ
ব্যাখ্যা

বহুভুজের কোণের সমষ্টি = (n - ২)১৮০°
= (৬ - ২)১৮০°
= ৪×১৮০°
= ৮×৯০°

১৫.
কোন সুষম দশভুজের প্রতিটি অন্তঃকোণ -
  1. ক) সূক্ষ্মকোণ
  2. খ) প্রবৃদ্ধ কোণ
  3. গ) স্থূলকোণ
  4. ঘ) সমকোণ
ব্যাখ্যা

সুষম দশভুজের অন্তঃকোনের পরিমান = (n - ২)/n × ১৮০°
= (১০ - ২)/১০ × ১৮০°
= ১৪৪° যা একটি স্থূলকোণ।

১৬.
ABCD বর্গের AC এর উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সে. মি. হলে AB =?
  1. ক) 5 সে. মি.
  2. খ) 5√2 সে. মি.
  3. গ) 10 সে. মি.
  4. ঘ) 10√2 সে. মি.
ব্যাখ্যা

এখানে, AC বাহুর উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = AC2 = 100
∴ AC = 10
∴ AB = AC/√2
= 10/√2
= 10√2 /2
= 5√2