পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
বীজগাণিতিক সূত্রাবলী, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ। সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
x4 - x2 + 1 = 0 হলে, x3 + 1/x3 = ?
  1. ক) 0
  2. খ) 3
  3. গ) 2
  4. ঘ) 1
সঠিক উত্তর:
ক) 0
উত্তর
সঠিক উত্তর:
ক) 0
ব্যাখ্যা
x4 - x2 + 1 = 0
বা, x4 + 1 = x2
বা,  (x4 + 1)/x2 = 1
বা, x2 + 1/x2 = 1
বা, (x + 1/x)2 - 2.x.1/x = 1
বা, (x + 1/x)2 - 2 = 1
বা, (x + 1/x)2 = 1 + 2
বা, (x + 1/x)2 = 3
∴ x + 1/x = √3

এখন,
x3 + 1/x3
= (x + 1/x)3 - 3.x.1/x(x + 1/x)
= (√3)3 - 3√3
= 3√3 - 3√3
= 0
.
x = √4 + √3 হলে, x3 + 1/x3 এর মান কত?
  1. ক) 5√3
  2. খ) 52
  3. গ) 5√2
  4. ঘ) 2√5
সঠিক উত্তর:
খ) 52
উত্তর
সঠিক উত্তর:
খ) 52
ব্যাখ্যা
x = √4 + √3
∴ 1/x = 1/(√4 + √3)
         = (√4 - √3)/(√4 + √3)(√4 - √3)
         = (√4 - √3)/{(√4)2 - (√3)2}
         = (√4 - √3)/(4 - 3)
         = √4 - √3
x + 1/x
= √4 + √3 + √4 - √3
=2√4
= 2 × 2 [√4 = 2]
= 4

x3 + 1/x3
= (x + 1/x)3 - 3.x.1/x(x + 1/x)
= 43 - (3 × 4)
= 64 - 12
= 52
.
x = 7 - 4√3 হলে, x2 + 1/x2 এর মান কত?
  1. ক) 198
  2. খ) 194
  3. গ) 188
  4. ঘ) 154
সঠিক উত্তর:
খ) 194
উত্তর
সঠিক উত্তর:
খ) 194
ব্যাখ্যা
x = 7 - 4√3
 ∴ 1/x
= 1/(7 – 4√3)
= (7 + 4√3) / (7 – 4√3)( 7 + 4√3)
= (7 + 4√3)/(49 - 48)
= (7 + 4√3)

∴ x + 1/x
= 7 – 4√3 + 7 + 4√3
= 14

x2 + 1/x2
= (x + 1/x)2 - 2.x.1/x
= 142 - 2
= 196 - 2 
= 194
.
a3 + b3 এর সূত্র কোনটি?
  1. ক) (a + b)(a2 - ab + b2)
  2. খ) (a - b)(a2 + ab + b2)
  3. গ) (a + b)3 - 3ab(a + b)
  4. ঘ) (a - b)3 + 3ab(a - b)
সঠিক উত্তর:
ক) (a + b)(a2 - ab + b2)
উত্তর
সঠিক উত্তর:
ক) (a + b)(a2 - ab + b2)
ব্যাখ্যা

সুত্র:
1. a3 + b3 = (a + b)(a2 - ab + b2)
2. a3 - b3 = (a - b)(a2 + ab + b2)
অনুসিদ্ধান্ত:
1. a3 + b3 = (a + b)3 - 3ab(a + b)
2. a3 - b3 = (a - b)3 + 3ab(a - b)

.
x + y = 2 এবং x2 + y2 = 4 হলে, x3 + y3 এর মান কত?
  1. ক) 8
  2. খ) 9
  3. গ) 16
  4. ঘ) 25
সঠিক উত্তর:
ক) 8
উত্তর
সঠিক উত্তর:
ক) 8
ব্যাখ্যা
x2 + y2 = 4
বা, (x + y)2 - 2xy = 4
বা, 22 - 2xy = 4
বা, 4 - 2xy = 4
বা, 2xy = 0
∴ xy = 0

এখন, x3 + y3
= (x + y)3 - 3xy(x + y)
= 23 - 3 × 0 × 2
= 8 - 0
= 8
.
{ (0.9)3 + (0.4)3 } ÷ (0.9 + 0.4) = ?
  1. ক) 0.36
  2. খ) 0.81
  3. গ) 0.51
  4. ঘ) 0.61
সঠিক উত্তর:
ঘ) 0.61
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 0.61
ব্যাখ্যা
{ (0.9)3 + (0.4)3 } ÷ (0.9 + 0.4)
= (0.9 + 0.4) { (0.9)2 - 0.9 × 0.4 + (0.4)2 } ÷ (0.9 + 0.4)
= (0.9)2 - 0.9 × 0.4 + (0.4)2
= 0.81 - 0.36 + 0.16
= 0.61
.
বহুপদীর সাধারণ আকার cxp। এখানে, p = ?
  1. ক) যে কোন বাস্তব সংখ্যা
  2. খ) ধনাত্মক পূর্ণ সংখ্যা
  3. গ) ঋণাত্মক পূর্ণ সংখ্যা
  4. ঘ) অঋণাত্মক পূর্ণ সংখ্যা
সঠিক উত্তর:
ঘ) অঋণাত্মক পূর্ণ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অঋণাত্মক পূর্ণ সংখ্যা
ব্যাখ্যা
বহুপদীর সাধারণ আকার cxp
p = অঋণাত্মক পূর্ণ সংখ্যা।
অর্থাৎ p এর মান শূন্য অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা।
p কখনোই ঋণাত্মক হতে পারে না।
তবে c যে কোন বাস্তব সংখ্যা হতে পারে।
.
নিচের কোনটি বহুপদী নয়?
  1. ক) 0
  2. খ) 5
  3. গ) a
  4. ঘ) 3/x
সঠিক উত্তর:
ঘ) 3/x
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 3/x
ব্যাখ্যা
0, 5 ও a এরা প্রত্যেকে বহুপদী। কারণ এদের প্রত্যেকের সাধারণ আকার cxp
কিন্তু 3/x বহুপদী নয়। কারণ এর সাধারণ আকার cxp নয়।

3/x = 3x-1 
3x-1 কে cxp সাথে তুলনা করলে p = - 1 যা ঋণাত্মক সংখ্যা।
কিন্তু বহুপদী রাশির ক্ষেত্রে p ঋণাত্মক হতে পারে না।
.
x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক - 
  1. ক) x + y + 1
  2. খ) x - y - 1
  3. গ) x + y + 2
  4. ঘ) x - y + 1
সঠিক উত্তর:
ঘ) x - y + 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) x - y + 1
ব্যাখ্যা
x2 - y2 + 2y - 1
= x2 - (y2 - 2y + 1)
= x2 -(y2 - 2.y.1 + 12)
= x2 - (y - 1)2
= (x + y - 1)(x - y + 1)
১০.
x3 - 6x2 + 11x - 6 এর একটি উৎপাদক - 
  1. ক) x - 1
  2. খ) x + 1
  3. গ) x + 2
  4. ঘ) x + 3
সঠিক উত্তর:
ক) x - 1
উত্তর
সঠিক উত্তর:
ক) x - 1
ব্যাখ্যা
P(x) = x3 - 6x2 + 11x - 6 
P(1) = 1 - 6 + 11 - 6 = 12 - 12 = 0
∴ (x - 1), P(x) এর একটি উৎপাদক।

P(x) = x3 - 6x2 + 11x - 6 
P(-1) = -1 - 6 - 11 - 6 = - 24 ≠ 0
∴ (x +1), P(x) এর উৎপাদক নয়।

P(-2) ≠ 0
P(- 3) ≠ 0
অতএব x + 2 ও x + 3 রাশিদ্বয় P(x) এর উৎপাদক নয়।
----------------------------------------------------------
বিকল্প পদ্ধতিঃ
x3 - 6x2 + 11x - 6
= x3 - x2 - 5x2 + 5x + 6x - 6
= x2(x - 1) - 5x(x - 1) + 6(x - 1)
= (x - 1)(x2 - 5x + 6)
= (x - 1)(x2 - 3x - 2x + 6)
= (x - 1) { x ( x - 3 ) -2 ( x - 3 ) }
= (x - 1)(x - 2)(x - 3)
১১.
- 3x2 - 2xy + 8y2 + 11x - 8y - 6 এর একটি উৎপাদক - 
  1. ক) x + 2y - 3
  2. খ) - 3x + 4y + 3
  3. গ) - 7x + 4y + 3
  4. ঘ) - 5x + 5y + 2
সঠিক উত্তর:
ক) x + 2y - 3
উত্তর
সঠিক উত্তর:
ক) x + 2y - 3
ব্যাখ্যা
- 3x2 - 2xy + 8y2 + 11x - 8y - 6 

কেবল x সংবলিত পদগুলো ও ধ্রুবক পদ নিয়ে,
- 3x2 + 11x - 6 = (- 3x + 2)(x - 3)

কেবল y সংবলিত পদগুলো ও ধ্রুবক পদ নিয়ে,
8y2 - 8y - 6 = (4y + 2)(2y - 3)

(- 3x + 2) ও (4y + 2) রাশি দুইটিতে একই ধ্রুবক থাকায় এদের মধ্যে সমন্বয় করা যাবে।
সমন্বয় করে যে নতুন রাশি পাওয়া যাবে তা (- 3x + 4y + 2)

অনুরূপভাবে, 
(x - 3) ও (2y - 3) রাশি দুইটিতে একই ধ্রুবক থাকায় এদের মধ্যে সমন্বয় করা যাবে।
সমন্বয় করে যে নতুন রাশি পাওয়া যাবে তা (x + 2y - 3)

∴ - 3x2 - 2xy + 8y2 + 11x - 8y - 6 = (- 3x + 4y + 2)(x + 2y - 3)

Note:
( - 3x + 4y + 2)( x + 2y - 3)
= - 3x2 - 6xy + 9x + 4xy + 8y2 - 12y + 2x + 4y - 6
xy এর সহগ = - 6 + 4 = - 2
১২.
y2 - 5y + 6 = 0 হলে, y এর মান কত?
  1. ক) - 2
  2. খ) 1
  3. গ) 3
  4. ঘ) 6
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
ব্যাখ্যা
y2 - 5y + 6 = 0 
বা, y2 - 3y - 2y + 6 = 0
বা, y(y - 3) - 2(y - 3) = 0
বা, (y - 2)(y - 3) = 0
∴ y = 2 অথবা 3
১৩.
কোনটির অসংখ্য সমাধান থাকে?
  1. ক) সমীকরণ
  2. খ) অভেদ
  3. গ) সমীকরণ ও অভেদ
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) অভেদ
উত্তর
সঠিক উত্তর:
খ) অভেদ
ব্যাখ্যা
অভেদের অসংখ্য সমাধান থাকে।
অন্যদিকে, সমীকরণের ক্ষেত্রবিশেষে একাধিক সমাধান থাকতে পারে। আবার নাও থাকতে পারে। অনেক সমীকরণেরই একটি মাত্র সমাধান।
তাই প্রশ্ন অনুসারে, অভেদ সঠিক উত্তর।
১৪.
x - 3y + 2 = 0 এবং 5x - 15y + 10 = 0 সমীকরণদ্বয়ের কয়টি সমাধান আছে?
  1. ক) একটি
  2. খ) দুইটি
  3. গ) অসংখ্য
  4. ঘ) কোন সমাধান নাই
সঠিক উত্তর:
গ) অসংখ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) অসংখ্য
ব্যাখ্যা
x - 3y + 2 = 0 ---------- (1)
উপরোক্ত প্রথম সমীকরণের উভয়পক্ষকে 5 দ্বারা গুণ করলে পাই,
5x - 15y + 10 = 0 -------(2) যা প্রদত্ত দ্বিতীয় সমীকরণ।
প্রদত্ত সমীকরণ দুইটি একই হওয়ায় এদের অসংখ্য সমাধান আছে।

সমীকরণ (1) অথবা (2) থেকে পাই,
x = 3y - 2
y = 0 হলে, x = - 2 ∴ (x, y) = (-2, 0)
y = 1 হলে, x = 1    ∴ (x, y) = (1, 1)
y = 2 হলে, x = 4    ∴ (x, y) = (4, 2)
y = 3 হলে, x = 7    ∴ (x, y) = (7, 3)
------------------------------------
------------------------------------
y = n হলে, x = 3n - 2   ∴ (x, y) = (3n - 2, n)
এরকম অসংখ্য সমাধান পাওয়া যাবে।
----------------------------------------------------------------------------------------------------------
অন্যভাবে, 
দুইটি সমীকরণের a1 /  a2 = b1 / b2 = c1 / c2 হলে, উক্ত সমীকরণ দুইটির অসংখ্য সমাধান পাওয়া যাবে।
যেখানে, 
a1 = প্রথম সমীকরণের চলক x এর সহগ
a2 =  দ্বিতীয় সমীকরণের চলক x এর সহগ
b1 = প্রথম সমীকরণের চলক y এর সহগ
b2 = দ্বিতীয় সমীকরণের চলক y এর সহগ
c1 = প্রথম সমীকরণের ধ্রুবক
c2 = দ্বিতীয় সমীকরণের ধ্রুবক
---------------------------------------------------------------------------------------------------------
বিশেষ দ্রষ্টব্যঃ উক্ত সমীকরণ দুইটির অসংখ্য সমাধান থাকায় সমীকরণ দুইটি সমঞ্জস ও পরস্পর নির্ভরশীল সমীকরণজোট।
১৫.
5x + 2y - 3 = 0 এবং 15x + 6y - 11 = 0 সমীকরণ দুইটির কয়টি সমাধান আছে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) অসংখ্য
  4. ঘ) কোন সমাধান নাই
সঠিক উত্তর:
ঘ) কোন সমাধান নাই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোন সমাধান নাই
ব্যাখ্যা
5x + 2y - 3 = 0 --------- (1)
15x + 6y - 11 = 0 ------ (2)

সমীকরণ (1) কে 3 দ্বারা গুণ করে,
15x + 6y - 9 = 0 ------ (3)

সমীকরণ (2) থেকে সমীকরণ (1) বিয়োগ করে,
(15x + 6y - 11) - (15x + 6y - 9) = 0 
বা, - 11 + 9 = 0 যা কোন সমাধান নয়।
----------------------------------------------------------------------------------------------------
অন্যভাবে, 
দুইটি সমীকরণের a1 /  a2 = b1 / b2 ≠ c1 / c2 হলে, উক্ত সমীকরণ দুইটির কোনো সমাধান থাকে না।
যেখানে, 
a1 = প্রথম সমীকরণের চলক x এর সহগ
a2 =  দ্বিতীয় সমীকরণের চলক x এর সহগ
b1 = প্রথম সমীকরণের চলক y এর সহগ
b2 = দ্বিতীয় সমীকরণের চলক y এর সহগ
c1 = প্রথম সমীকরণের ধ্রুবক
c2 = দ্বিতীয় সমীকরণের ধ্রুবক
------------------------------------------------------------------------------------------------------

বিশেষ দ্রষ্টব্যঃ উক্ত সমীকরণ দুইটির কোন সমাধান না থাকায় সমীকরণ দুইটি অসমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল সমীকরণজোট।
১৬.
2x + y = 12 এবং x - y = 3 সমীকরণজোটের কয়টি সমাধান আছে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) অসংখ্য
  4. ঘ) কোন সমাধান নাই
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
2x + y = 12 --------- ( 1 )
x - y = 3  -----------  ( 2 )
(1) + (2) করে, x = 5 ∴ y = 2
∴ (x, y) = (5, 2)
সমীকরণ জোটের একটিমাত্র অনন্য সমাধান আছে।
-----------------------------------------------------
অন্যভাবে,
যেহেতু a1/a2 ≠ b1/b2 সুতরাং সমীকরণ জোটের একটিমাত্র অনন্য সমাধান আছে।
-----------------------------------------------------------------------------------
বিশেষ দ্রষ্টব্যঃ উক্ত সমীকরণ দুইটির একটি অনন্য সমাধান থাকায় সমীকরণজোটকে সমঞ্জস বলা হয়।
উক্ত সমীকরণ দুইটির একটি অনন্য সমাধান থাকায় সমীকরণজোটকে পরস্পর অনির্ভরশীল সমীকরণজোট বলা হয়।
১৭.
একটি আয়তাকার বাগানের প্রস্থের দ্বিগুন, দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি এবং বাগানটির পরিসীমা 100 মিটার। বাগানটির সীমানার বাইরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটি ইট দিয়ে তৈরি করতে প্রতি বর্গ মিটারে 110 টাকা খরচ হয়। রাস্তাটি ইট দিয়ে তৈরি করতে মোট কত খরচ হবে?
  1. ক) 23760
  2. খ) 21600
  3. গ) 22600
  4. ঘ) 25650
সঠিক উত্তর:
ক) 23760
উত্তর
সঠিক উত্তর:
ক) 23760
ব্যাখ্যা
দৈর্ঘ্য x ও প্রস্থ y মিটার হলে,
2y = x + 10
বা, x = 2y - 10

এবং2(x + y) = 100
বা, 2(2y - 10 + y) = 100
∴ y = 20 ∴ x = 30

রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল = (30 + 4)(20 + 4) বর্গমিটার
                                            = 816 বর্গ মিটার

রাস্তার ক্ষেত্রফল = (816 - 600) বর্গ মিটার
                          = 216 বর্গ মিটার

রাস্তাটি ইট দিয়ে তৈরি করতে খরচ হবে = (216 × 110) টাকা
                                                            = 23760 টাকা
১৮.
10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4 : 1। 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2 : 1। পুত্রের বর্তমান বয়স কত?
  1. ক) 20
  2. খ) 50
  3. গ) 25
  4. ঘ) 55
সঠিক উত্তর:
ক) 20
উত্তর
সঠিক উত্তর:
ক) 20
ব্যাখ্যা
পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে x ও y বছর।
সুতরাং (x - 10) : (y - 10) = 4 : 1
বা,  x - 10 = 4y - 40
বা, x = 4y - 30
এবং (x + 10) : (y + 10) = 2 : 1
বা, x + 10 = 2y + 20
বা,  4y - 30  + 10 = 2y + 20
বা, 2y = 40
বা, y = 20
∴ পুত্রের বয়স 20 বছর।
১৯.
1 - 2x ≤ 3 এর সমাধান - 
  1. ক) x ≥ - 1
  2. খ) x ≥ 1
  3. গ) x ≥ - 2
  4. ঘ) x ≥ 2
সঠিক উত্তর:
ক) x ≥ - 1
উত্তর
সঠিক উত্তর:
ক) x ≥ - 1
ব্যাখ্যা
1 - 2x ≤ 3 
বা, - 2x ≤ 3 - 1 
বা, - 2x ≤ 2 
বা, 2x ≥ - 2 [ উভয়পক্ষকে - 1 দ্বারা গুণ করে]
বা, x ≥ - 2/2
∴ x ≥ - 1
সুতরাং, নির্ণেয় সমাধানঃ x ≥ - 1

২০.
x + y > 5 এবং x - y > 3 হলে, x = ?
  1. ক) x > 4
  2. খ) x > 2
  3. গ) x < 4
  4. ঘ) x < -1
সঠিক উত্তর:
ক) x > 4
উত্তর
সঠিক উত্তর:
ক) x > 4
ব্যাখ্যা
সমাধানঃ x + y > 5 --- --- --- (১) এবং
               x - y > 3 --- --- --- (২)
সমীকরণ (১) ও (২) যোগ করে,
2x > 8
বা, x > 8./2
∴ x > 4
২১.
। x - 3। < 5 এর সমাধান -
  1. ক)  - 2 > x > 8
  2. খ)   2 < x < 8
  3. গ)  - 2 < x < 8
  4. ঘ) x > 8
সঠিক উত্তর:
গ)  - 2 < x < 8
উত্তর
সঠিক উত্তর:
গ)  - 2 < x < 8
ব্যাখ্যা
।x - 3। < 5
বা, - 5 < x - 3 < 5
বা, - 5 + 3 < x < 5 + 3
বা, - 2 < x < 8
২২.
x2 + 4x > 12 এর সমাধান কোনটি?
  1. ক) x > 2 অথবা x < - 6
  2. খ) x > 2 এবং x < - 6
  3. গ) 2 < x < - 6
  4. ঘ) 2 > x > - 6
সঠিক উত্তর:
ক) x > 2 অথবা x < - 6
উত্তর
সঠিক উত্তর:
ক) x > 2 অথবা x < - 6
ব্যাখ্যা
x2 + 4x > 12
বা, x2 + 4x + 4 > 12 + 4
বা, (x + 2)2 > 16
বা, (x + 2) > √16 অথবা (x + 2) < -√16
বা, (x + 2) > 4 অথবা (x + 2) < - 4
বা, x > 2 অথবা x < - 6
২৩.
x2 - 5x + 6 < 0 এর সমাধান -
  1. ক) 2 < x < 3
  2. খ) x < 2 এবং x > 4
  3. গ) x < 2 অথবা x > 3
  4. ঘ) 2 > x > 3
সঠিক উত্তর:
ক) 2 < x < 3
উত্তর
সঠিক উত্তর:
ক) 2 < x < 3
ব্যাখ্যা
x2 - 5x + 6 < 0
বা, (x - 2)(x - 3) < 0
অসমতাটি সত্য হবে যদি x - 2 > 0 এবং x - 3 < হয়।
x - 2 > 0
বা, x > 2
x - 3 < 0
বা, x < 3
x > 2 এবং x < 3 অর্থাৎ x এর মান 2 এর চেয়ে বড় এবং 3 এর চেয়ে ছোট হবে।
অসমতাটি সত্য হবে যদি 2 < x < 3 হয়।
অসমতাটির সমাধানঃ 2 < x < 3
আবার, অসমতাটি সত্য হবে যদি x - 2 < 0 এবং x - 3 > হয়।
x - 2 < 0
বা, x < 2
x - 3 > 0
বা, x > 3
x < 2 এবং x > 3 অর্থাৎ  2 এর চেয়ে ছোট এবং 3 এর চেয়ে বড় এমন সংখ্যা পাওয়া অসম্ভব।
সুতরাং অসমতাটির সমাধানঃ 2 < x < 3
২৪.
x > y, z < 0 হলে, নিচের কোনটি সঠিক? 
  1. ক) xz > yz 
  2. খ) y/z > y/z 
  3. গ) z/x < z/y
  4. ঘ) xz < yz
সঠিক উত্তর:
ঘ) xz < yz
উত্তর
সঠিক উত্তর:
ঘ) xz < yz
ব্যাখ্যা
a > b ও যেকোন c এর জন্য, ac < bc ও a/c < b/c হবে যখন c < 0
সুতরাং  x > y, z < 0 হলে, xz < yz হবে।
২৫.
অভেদ চিহ্ন কোনটি?
  1. ক) =
  2. খ) ≡
  3. গ) ≅
  4. ঘ) ≈
সঠিক উত্তর:
খ) ≡
উত্তর
সঠিক উত্তর:
খ) ≡
ব্যাখ্যা
সকল সমীকরণ অভেদ নয় কিন্তু সকল অভেদকে সমীকরণ বলা যায়।
অভেদে সমান(=) চিহ্নের পরিবর্তে ≡ চিহ্ন ব্যবহৃত হয়।
২৬.
ay/b - by/a = a2 - b2 এর সমাধান কোনটি?
  1. ক) ab
  2. খ) - ab
  3. গ) 1
  4. ঘ) - 1
সঠিক উত্তর:
ক) ab
উত্তর
সঠিক উত্তর:
ক) ab
ব্যাখ্যা
ay/b - by/a = a2 - b2 
or, (a2y - b2y)/ab = a2 - b2 
or, y(a2 - b2)/ab = a2 - b2
or, y = ab
২৭.
কবির সাহেব তার 56000 টাকার কিছু অংশ বার্ষিক 12% মুনাফায় ও অবশিষ্ট টাকা 10% মুনাফায় বিনিয়োগ করলেন। এক বছর পর মোট 6400 টাকা মুনাফা পেলেন। তিনি 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন?
  1. ক) 32000
  2. খ) 16000
  3. গ) 64000
  4. ঘ) 128000
সঠিক উত্তর:
খ) 16000
উত্তর
সঠিক উত্তর:
খ) 16000
ব্যাখ্যা
মনে করি, তিনি 10% মুনাফায় x টাকা বিনিয়োগ করেছেন। 
সুতরাং তিনি 12% মুনাফায় (56000 - x) টাকা বিনিয়োগ করেছেন।
x টাকার 1 বছরের মুনাফা = 10x/100 টাকা 
(56000 - x) টাকার 1 বছরের মুনাফা = 12(56000 - x)/100 টাকা।
প্রশ্নানুসারে,
10x/100 + 12(56000 - x)/100 = 6400
or, 10x + 672000 - 12x = 640000
or, 2x = 32000
∴ x = 16000
২৮.
একটি শ্রেণির প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্র বসালে 2 বেঞ্চ খালি থাকে এবং প্রতি বেঞ্চে 2 জন করে ছাত্র বসালে 8 জন ছাত্রকে দাড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্রসংখ্যা কত?
  1. ক) 18 জন
  2. খ) 5 জন
  3. গ) 24 জন
  4. ঘ) 72 জন
সঠিক উত্তর:
ক) 18 জন
উত্তর
সঠিক উত্তর:
ক) 18 জন
ব্যাখ্যা
ছাত্র সংখ্যা y হলে,
১ম ক্ষেত্রে, প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্র বসালে 2 বেঞ্চ খালি থাকে। সুতরাং বেঞ্চ সংখ্যা = y/6 + 2
২য় ক্ষেত্রে, প্রতি বেঞ্চে 2 জন করে ছাত্র বসালে 8 জন ছাত্রকে দাড়িয়ে থাকতে হয়। সুতরাং বেঞ্চ সংখ্যা = (y - 8)/2
প্রশ্নানুসারে,
y/6 + 2 = (y - 8)/2
বা,  (y + 12)/6 =  (y - 8)/2
বা, 2y + 24 = 6y - 48
বা, 6y - 2y = 24 + 48
বা, 4y = 72
বা, y = 72/4
বা, y = 18
∴ ঐ শ্রেণির ছাত্র সংখ্যা 18 জন।
২৯.
সাহিদ 240 টাকায় কতগুলো কলম কিনল। সে যদি ঐ টাকায় 1টি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনল?
  1. ক) 24 টি
  2. খ) 12 টি
  3. গ) 15 টি
  4. ঘ) 16 টি
সঠিক উত্তর:
গ) 15 টি
উত্তর
সঠিক উত্তর:
গ) 15 টি
ব্যাখ্যা
সাহিদ y টি কলম কিনলে,
১ম ক্ষেত্রে, প্রতিটি কলমের দাম 240/y
এবং ২য় ক্ষেত্রে, প্রতিটি কলমের দাম 240/( y + 1)
শর্তানুসারে,
240/y - 240/( y + 1) = 1
বা, ( 240y + 240 - 240y ) / y(y + 1) = 1
বা, 240 = y2 + y
বা, y2 + y - 240 = 0
বা, (y + 16)(y - 15) = 0
∴ y = 15
∴ সাহিদ 15 টি কলম কিনেছিল।