পরীক্ষা আর্কাইভ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

পরীক্ষাসহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)তারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
[ATEO - নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা - ৩] English Exam - 1 Topic: Part - 1 Parts of speech:- Noun, Pronoun, Adjective, verb, adverb. Part - 2 Words (Spelling, Meaning, Synonyms, Antonyms) and Idioms & Phrases [Words strat with A, B, C & D]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO) · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
Fill in the gap. She has made us _______ tall despite the criticism we faced.
  1. to stand
  2. stands
  3. standing
  4. stand
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - stand.
- Complete sentence: She has made us stand tall despite the criticism we faced.

• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

• Causative verb হিসাবে 'Make' এর ব্যবহার - 
- Make এরপর কোনো ব্যক্তি বা বস্তু থাকলে verb এর base form বসে।
- প্রদত্ত বাক্যে made এরপর us ব্যক্তি বাচক object তাই এরপর verb এর base form অর্থাৎ stand বসবে। 

• More Examples:
- He made his children do their homework every afternoon.
- She made me laugh uncontrollably.
.
Which of the following sentences is correct?
  1. Let I, him, and you solve the issue together.
  2. Let you, him, and me solve the issue together.
  3. Let me, you and him solve the issue together.
  4. Let him, you and me solve the issue together.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - Let you, him, and me solve the issue together.

• সাধারণত Let এরপর সবসময় objective pronoun বসে।
- উল্লেখিত অপশন গুলোর মধ্যে -, you, him and me হচ্ছে objective pronoun.
- এর subjective form হচ্ছে - he and I.
 - তাছাড়া বাক্যে একাধিক pronoun থাকলে তা সাধারণত '231' বা '23' বা '21' অথবা '31' নিয়মে বসে।
- অর্থাৎ প্রথমে second person, তারপর third person এবং শেষে first person.
- যেমন -
- '231' অর্থাৎ প্রথমে second person, তারপর third person এবং শেষে first person.
- '23' অর্থাৎ প্রথমে second person, তারপর third person.
- '21' অর্থাৎ, second person এরপর  first person.
- '31' নিয়মে অর্থাৎ third person ও এরপরে first person.
.
Which of the following is not a concrete noun?
  1. Childhood
  2. Sugar
  3. River
  4. Man
ব্যাখ্যা
• Noun মূলত দুই প্রকার।
1. Concrete noun (স্পর্শনীয়, দৃশ্যমান) and 2. Abstract noun ( অস্পর্শনীয়,অদৃশ্যমান))

• Concrete noun:
- Concrete noun হলো সেই সব বস্তুর নাম যাদের বাহ্যিক অস্তিত্ব আছে অর্থাৎ যা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্দি করা যায়- বা দেখা যায়, গন্ধ দিয়ে অনুভব করা যায়, ছোঁয়া যায় বা আস্বাদন করা যায়।
Example: cow, book, building, Sugar, Man, River  etc.

• Classification of Concrete Noun:
1. Proper Noun (নাম বাচক বিশেষ্য)।
2. Common Noun (জাতিবাচক বিশেষ্য)।
3. Collective Noun (সমষ্টবাচক বিশেষ্য)।
4. Material Noun (বস্তুবাচক বা পরিমাণবাচক বিশেষ্য)।

• Abstract Noun: 
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবন দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।
- যেমন - Belief, Honesty, Justice, Kingship, Motherhood, Childhood etc.

• সুতরাং, Childhood (বাল্য; শৈশব) is not a concrete noun.
- এটি হচ্ছে Abstract Noun.
- কারন একে ধরা বা ছোঁয়া যায় না, কেবল কল্পনা করা যায়, এর দ্বারা মানুষের জীবনের একটি পর্যায় নির্দেশ করে।

• অন্য অপশন গুলোর মধ্যে -
- Man (মানুষ), River (নদ-নদী) হচ্ছে common noun.
- Sugar (চিনি) - Material Noun.
.
The room feels light after the renovation. Here, 'light' is used as -
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. verb
ব্যাখ্যা
• The room feels light after the renovation. Here, Light is used as - Adjective.

• বাক্যটির অর্থ হচ্ছে - সংস্কারের পর ঘরটি হালকা মনে হচ্ছে।
- Light (adjective) -  হালকা; লঘুভার।
-  Light দ্বারা এখানে room (noun) একটি গুণ বা বৈশিষ্ট্য বর্ণনা করছে।
- আর যে শব্দ Noun/ Pronoun এর দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে।
.
The seasons come round every year, each bringing its beauty. Here, 'round' is used as -
  1. Noun
  2. Adverb
  3. Adjective
  4. Verb
ব্যাখ্যা
• বাক্যে ব্যবহারের ফলে একই শব্দ বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে। 
- Round শব্দটি তেমনি একটি শব্দ, যা বাক্যে adverb, noun, verb, adjective ইত্যাদি হিসেবে ব্যবহৃত হয়।

- The seasons come round every year, each bringing its beauty.  এই বাক্যে round, adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।
-  একই জায়গায় বা বারবার ফিরে বা ঘুরে (আসা অবস্থায়) নির্দেশ করলে round সাধারণত adverb হিসেবে বিবেচিত হয়।

• অন্যদিকে - 
• A square peg in a round hole.
- এই বাক্যে round, adjective হিসেবে ব্যবহৃত হয়েছে কারণ এটি noun word hole (গর্ত) কে modify করছে।

• She did the rounds of her family to say goodbye.
- এই বাক্যে - an act of visiting a number of people or places in turn বা  চক্রাকারে পরিদর্শন করা অর্থে round শব্দটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে।

• His rich, round voice went down well with the listeners.
- বাক্যে round, adjective হিসেবে ব্যবহৃত হয়েছে কারণ এটি এর পরবর্তী noun word, voice কে modify করেছে।

Source: Oxford Learner's Dictionary.
.
What does the idiom "Cut to the chase" mean?
  1. To make a quick decision about something.
  2. To completely ignore someone or something.
  3. To avoid unnecessary details and get to the point.
  4. To finish any work or task very quickly and without any fault.
ব্যাখ্যা
• Cut to the chase
English Meaning: come to the point; to talk about or deal with the important parts of a subject and not waste time with things that are not important:
Bangla Meaning: সরাসরি কাজের কথায় আসা, গুরুত্বহীন জিনিসে সময় নষ্ট না করে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলা।

Correct answer: To avoid unnecessary details and get to the point.

Example sentence:
- I didn't have long to talk so I cut to the chase and asked whether he was still married.
- "cut to the chase—what is it you want us to do?"

Source: Live MCQ Lecture.
.
All is well in the newly renovated house. Here 'All' is used as -
  1. Noun
  2. Pronoun
  3. Adverb
  4. Adjective
ব্যাখ্যা
• 'All is well in the newly renovated house.' বাক্যটিতে 'all' pronoun হিসেবে বসেছে।

• এখানে 'all' কোন শব্দকে মডিফাই করছে না।
- সে নিজেই subject হিসেবে বসেছে।
- তাই এটি pronoun.

• কিছু word আছে যেগুলো ভিন্নভিন্ন parts of speech হিসেবে বাক্যে ব্যবহৃত হয়।
যেমন:
• All men will go.
- এখানে 'all' Adjective হিসেবে বসেছে।
- এখানে 'all' শব্দটি 'men' কে মডিফাই করছে, যা একটি noun.
- তাই এটি Adjective হিসেবে বসেছে।

• The princess lived all alone in the middle of the forest.
- এখানে 'all' শব্দটি 'alone' adjective কে মডিফাই করছে যা দ্বারা বোঝাচ্ছে 'একেবারে' একা।
- তাই এখানে 'all' একটি adverb.

• He sacrificed his all for the welfare of his children.
- এখানে 'all' শব্দটি noun, কারণ his এখানে possessive case এর object হিসেবে ব্যবহৃত হয়েছে।
- একে আমরা pronoun ধরতে পারব না কারণ pronoun কখনোই possessive case এর object হিসেবে ব্যবহৃত হতে পারে না।
.
The choirs from various schools participated in the festival. Here 'choirs ' is an example of -
  1. Common noun
  2. Collective noun
  3. Proper noun
  4. Compound noun
ব্যাখ্যা
• The choirs from various schools participated in the festival. Here 'choirs' is a- Common noun.
- Choir (বিশেষত গির্জার ঐকতানবদ্ধ ধর্মসংগীতে নেতৃত্বদানকারী গায়কবৃন্দ) - একটি collective noun.
- সাধারণত collective noun এর পূর্বে সংখ্যা বসিয়ে কিংবা এরপর s/es বসিয়ে plural করে এদেরকে common noun এ পরিণত করা হয়।
- Collective noun এর পূর্বে article বসলেও তা collective noun থাকে, common noun হয় না।

- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যে -Choir (collective) noun এর সাথে 's' যুক্ত হয়েছে, তাই এটি common noun এ পরিণত হয়েছে।
- Common noun যদি plural হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেটা plural common noun ও হয়।

• Collective noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
- কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.
.
Which sentence does contain a linking verb?
  1. He appeared there on time.
  2. The student felt nervous.
  3. He looked at the scenery.
  4. Fahim turned his head to the right.
ব্যাখ্যা
• উল্লেখিত অপশনগুলোর মধ্যে - The student felt nervous- contains a linking verb

• Linking verb:
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে৷
- অবশ্যই মনে রাখতে হবে - Linking verb হচ্ছে actionless.
 
• Turn, be, become, look, seem, remain, appear, get, grow etc. সাধারণত Linking verb হিসেবে ব্যবহৃত হয়।
- কিন্তু এগুলো বাক্যে ব্যবহারে ভিন্নতার কারণে Action verb ও হতে পারে। যেমন: 
 
• The doctor felt the pulse of the patient. (Action Verb) 
- The patient felt nervous.  (Linking Verb)
                
• He looked at the picture. (Action Verb)
- He looked tired. (Linking Verb)
 
• They grew vegetables. (Action Verb)
- They grew angry. (Linking verb)
 
• He appeared there suddenly. (Action Verb)
- He appeared pale. (Linking Verb)
 
• He went to Dhaka. (Action Verb)
- He went mad. (Linking Verb)
১০.
Choose the antonym for the word "Brisk":
  1. Energetic
  2. Lazy
  3. Difficult
  4. Easy
ব্যাখ্যা
• Brsik (adjective)(verb)
English Meaning: active and energetic; quicken something.
Bangla Meaning: সতেজ; কর্মচঞ্চল; দ্রুত; কোনো কিছু ত্বরান্বিত করা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - 
ক) Energetic (adjective)
- কর্মশক্তিসম্পন্ন; উদ্যমী।

খ) Lazy (adjective)
- অলস, শ্রমবিমুখ; আলস্য উৎপন্ন করে এমন।

গ) Difficult (adjective)
- কঠিন; দুঃসাধ্য; শ্রমসাধ্য

ঘ) Easy (adjective)
- অনায়াস; সহজ; স্বচ্ছন্দ; অবাধ।

• সুতরাং, বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Lazy শব্দটি Brsik এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১১.
Identify the correctly spelled word.
  1. Bizziare
  2. Bizzare
  3. Bizarre
  4. Bizairre
ব্যাখ্যা
• Bizarre (adjective)
- Bangla meaning: অদ্ভুত; বিচিত্র; উদ্ভট।
- English meaning: Strikingly out of the ordinary, odd, extravagant.

• Example sentence: 
- Her eyes closed at the bizarre news.
- Some bizarre Halloween costumes can be really simple to create.

Source:
1. Cambridge  Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১২.
She walked home after the party. Here 'home' is an -
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Conjunction
ব্যাখ্যা
• She walked home after the party. Here 'home' is an - adverb.

• Adverb: 
- যেসব word noun বা pronoun ছাড়া অন্য যেকোন parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে adverb বলে।
- Adverb এমন একটি part of speech যা একটি verb, adjective, অন্য আর একটি adverb অথবা পুরো একটি বাক্যকে মডিফাই করতে পারে।

• এখানে home একটি adverb যা verb ‘walked’ কে modify করেছে।
- Home শব্দটি এখানে adverb of place.
- where, why, how, when ইত্যাদি শব্দগুলো দিয়ে Verb-কে প্রশ্ন করে পাওয়া উত্তরই হল adverb.
- Home শব্দটির মাধ্যমে আমরা Where-এর উত্তর পাচ্ছি এবং জানতে পারছি হেঁটে (walked) কোথায় যাবার কথা বলা হচ্ছে।
- Home, abroad, here, there, nowhere বাক্যকে adverb of place কে নির্দেশ করে এবং where প্রশ্নের উত্তর প্রদান করে।
১৩.
Exhausted from the hike, she fell asleep immediately. Here, 'Exhausted' is a -
  1. Perfect participle
  2. Finite verb
  3. Past Participle
  4. Principal verb
ব্যাখ্যা
• Exhausted from the hike, she fell asleep immediately. Here, 'Exhausted' is a Past Participle.
- এখানে, Exhausted verb টি এর পরের noun hike কে modify করছে তাই adjective এবং ইতোমধ্যে কাজটি শেষ হয়েছে গেছে এই অর্থে verb এর sense প্রকাশ করছে।
- আর Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed. 

- সাধারণত মূল Verb-এর সাথে ed যুক্ত হয়ে past participle গঠিত হয়, যেমন work-worked।
- কিন্তু অনেক ক্ষেত্রে ed যুক্ত না হয়েও past particle গঠিত হতে পারে।
১৪.
They always support one another during tough times. Here 'one another' is an example of -
  1. Distributive Pronoun
  2. Personal Pronoun
  3. Indefinite Pronoun
  4. Reciprocal pronoun
ব্যাখ্যা
They always support one another during tough times. Here 'one another' is an example of - Reciprocal pronoun. 

• Reciprocal pronoun:
- এই pronoun একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝায়।
- পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে each other এবং one another এই দুইটি pronoun ব্যবহার করা হয়, যারা reciprocal pronoun নামে পরিচিত।
- One another, Each other হচ্ছে Reciprocal pronoun.

• Each other:
- "Each other" ব্যবহৃত হয় দু'জনের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে।
Example: John and Mary hugged each other. 

• One another:
- "One another" ব্যবহৃত হয় দু'জনের অধিক জনের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে।
Example: The team members supported one another. 

Pronoun ৮ প্রকার।
- যথা-
1. Personal Pronoun (I, we, me, it),
2. Demonstrative Pronoun (this, that),
3. Interrogative Pronoun (what, who),
4. Relative Pronoun (what, who, that),
5. Indefinite Pronoun (one, some, any, all, many),
6. Distributive Pronoun (each, every),
7. Reflexive Pronoun (myself, themselves),
8. Reciprocal Pronoun (each other, one another).
১৫.
She sat quietly for a while, thinking about the day's events. Here 'while' is used as -
  1. Noun
  2. Pronoun
  3. Adjective
  4. Adverb
ব্যাখ্যা
She sat quietly for a while, thinking about the day's events. Here 'while' is used as - Noun.
- কারণ সাধারণ বাক্যে Preposition / possessive / article / Adjective / determiner এগুলোর পর একটি word থাকলে তা noun হিসেবে বিবেচিত হয়।
- এছাড়াও, In this context, 'while' means a period of time.

• সাধারণত Article, Determiner, Possessive, Preposition এদের মাঝখানে একটি মাত্র word থাকলে সেটি noun হবে।
- আবার এর মাঝখানে দুইটি word থাকলে শেষেরটি noun আর পূর্বেরটি Adjective হবে।
- আবার যদি এদের মাঝখানে তিনটি শব্দ থাকে তাহলে প্রথমটি Adverb, দ্বিতীয়টি Adjective এবং তৃতীয়টি noun।
প্রদত্ত বাক্যে no একটি Determiner। এর পর মাত্র একটি শব্দ থাকায় এটি noun হবে।
- যেমন:
• He walked for a while.
• But me no buts.
• It is your go.
১৬.
The down train is late today. Here, Down is a/an -
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Preposition
ব্যাখ্যা
• Down শব্দটি বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন:

• Down (Adjective):

- The down train is late today.
- down শব্দটি train কে modify করছে।
- তাই, down শব্দটি একটি adjective.

• অন্য Parts of Speech হিসাবে -
• Down (Adverb):

- Down went the Titanic বা The Titanic went down.
- এখানে Down adverb, কারণ down এখানে verb (went) কে modify করছে।

• Down (Verb):
- The pilot had to down the aircraft in an emergency landing.
- ‘Down’ শব্দটি বাক্যে verb হিসেবে ব্যবহৃত হয়েছে।

• Down (Preposition):
- Tears ran down her face.
- এখানে down শব্দটি noun 'her face' এর পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে এর সম্পর্ক স্থাপন করছে বিধায় এটি preposition.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৭.
What is the meaning of the word 'Boorish'?
  1. Extremely intelligent
  2. Exceptionally kind
  3. Rough and bad-mannered
  4. Cheerful and optimistic
ব্যাখ্যা
• Boorish (adjective)
English Meaning: Rough and bad-mannered; coarse.
Bangla Meaning: চাষাড়ে; গেঁয়ো; বর্বর; অভব্য।

Synonyms: Impolite (অনীতিজ্ঞ; অবিজ্ঞ), Rude (অভদ্র; অমার্জিত; রূঢ়), Unsophisticated (কথায় ও আচরণে স্বাভাবিক ও সহজসরল), Uncouth (অকথ্য), Classless (শ্রেণীহীন)।
Antonyms: Refined (পরিমার্জিত), Sophisticated (পরিশীলিত; জটিল; সূক্ষ্ম), Decent (ভদ্র), Courteous (বিনয়ী), Mannerly (শিষ্ট)।

Other Forms: 
- Boor (noun) বর্বর বা অসভ্য লোক; গ্রাম্য লোক; চাষা; নিরক্ষর ব্যক্তি।
- Boorishly (adverb)
- Boorishness (noun)

Example Sentence: 
1. I’m sick of your boorish behavior.
2. One of the examples of boorish behavior is yelling for service in restaurants.

Source: Live MCQ Lecture.
১৮.
What is the antonym of the word 'Dissolution'?
  1. Separation
  2. Union
  3. Solve
  4. Confuse
ব্যাখ্যা
Dissolution (noun)
English Meaning: The ending of especially an official organization or a legal arrangement.
Bangla Meaning: Dissolution (of) দ্রবণ; (সংগঠনাদির/বৈবাহিক) অবসান; (বিশেষত নির্বাচনের আগে) পার্লামেন্টের অবলুপ্তি।

Synonyms: Split-up (আলাদা হওয়া বা আলাদা করা), Disbanding (ভেঙে), Separation (বিচ্ছেদ), Break up (ভাঙ্গন), Partition (বিভাজন)।
Antonyms: Asceticism (কৃচ্ছ্রব্রত), Restraint (নিয়ন্ত্রণ), Union (সংযোগ), Commencement (মিলন), Combination(সংমিশ্রন)।

Other Forms: 
- Dissociative (adjective):  পৃথকীকরণ।

Example Sentence: 
1. The treatment is used for the dissolution of kidney stones.
2. The dissolution of the Soviet Union happened just before the 1992 Winter Olympics.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Resolve (verb transitive)
- সিদ্ধান্ত গ্রহণ করা; স্থির করা; সমাধান করা; মীমাংসা করা।

Confuse (verb transitive)
- গুলিয়ে ফেলা; বিশৃঙ্খল করা; বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা।

Source:
1. Live MCQ Lecture.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৯.
Choose the synonym for the word "Amiable".
  1. Suspicious
  2. Dreamer
  3. Friendly
  4. Confident
ব্যাখ্যা
• Amiable (adjective)
English Meaning: Having or displaying a friendly and pleasant manner.
Bangla Meaning: খোশমেজাজি; সদাশয়; নম্র

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) Suspicious (adjective)
- সন্দেহজনক; সন্দেহভাজন; সন্দিগ্ধ; সন্দেহান্বিত; সন্দিগ্ধচিত্ত।

খ) Dreamer (noun)
- স্বপ্নদর্শী; ভাবুক; কল্পনাবিলাসী।

গ) Friendly (adjective)
- বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়; মিত্রোচিত; বন্ধুসুলভ; সানুরাগ; প্রীতিপূর্ণ।

ঘ) Confident (adjective)
- আত্মবিশ্বাসী; আস্থাশীল; নিশ্চিত।

• সুতরাং, বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Friendly শব্দটি Amiable এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২০.
Which of the following is the correct spelling?
  1. Consciencious
  2. Conscientious
  3. Conscienctious
  4. Consceincious
ব্যাখ্যা
Conscientious (adjective)
English Meaning: Wishing to do one's work or duty well and thoroughly.
Bangla Meaning:  বিবেকবান; বিবেকবুদ্ধিসম্পন্ন।

• Other forms: 
- Conscientiousness (noun) বিবেক।
- Conscientiously (adverb)

• Example sentence:
- As a conscientious man, he took his duties very seriously.

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.