পরীক্ষা আর্কাইভ

GKPedia - বাংলাদেশ বিষয়াবলি

পরীক্ষাGKPedia - বাংলাদেশ বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বাংলাদেশ বিষয়াবলি পরীক্ষা – ৪ বাংলাদেশের শিল্প ও বাণিজ্য শিল্প উৎপাদন, পণ্য আমদানী ও রপ্তানী, গার্মেন্টেস শিল্প, বৈদেশিক লেনদেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা এবং বাংলাদেশের সরকার আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন ও নীতি নির্ধারণ [Live Class – 7 & 8]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKPedia - বাংলাদেশ বিষয়াবলি

GKPedia - বাংলাদেশ বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
আদমজী পাটকল বন্ধ করে দেয়া হয় -
  1. ক) ২০০২ সালের ৩০ জুলাই
  2. খ) ২০০২ সালের ৩০জুন
  3. গ) ২০০০ সালের ৩০ জুলাই
  4. ঘ) ২০০০ সালের ৩০জুন
সঠিক উত্তর:
খ) ২০০২ সালের ৩০জুন
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০২ সালের ৩০জুন
ব্যাখ্যা
♦উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হলো - ২০০২ সালের ৩০ জুন।

• পাট শিল্প:

-  ১৯৫১ সালে নারায়নগঞ্জের আদমজীনগরে বিশ্বের বৃহত্তম পাটকল।
- ১০০০ তাঁত নিয়ে শুরু হয়। 
- ৫২ বছর পর ২০০২ সালের ৩০ জুন বন্ধ করে দেয়া হয়েছিল। 
- ২৪৫ দশমিক ১২ একর জায়গায় পরে গড়ে তোলা হয় ২০০৬ সালে। 
- আদমজী ইপিজেডের প্লট সংখ্যা ২২৯টি।
 - বিজেএমসি বর্তমানে ২৭টি পাটকল নিয়ন্ত্রণ করে।
 
উৎস: লাইভ এম সি কিউ লেকচার।
.
এশিয়ার প্রথম সার কারখানা কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. ক) রাজশাহীতে
  2. খ) ঢাকায়
  3. গ) চট্টগ্রামে
  4. ঘ) সিলেটে
সঠিক উত্তর:
ঘ) সিলেটে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সিলেটে
ব্যাখ্যা
সঠিক  উত্তর: সিলেটে 

সার শিল্প:

- ১৯৬১ সালে সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রথম ।
- এশিয়ার প্রথম সার কারখানা হলো "ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড"(ফেঞ্চুগঞ্জ সার কারখানা)। যেটি সংক্ষেপে এনজিএফএফ (NGFF) নামে পরিচিত।
- ১১ আগস্ট, ২০২১ সালে নিলামে দ্বিগুণ দামে বিক্রি হয়েছে।
- সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান হিসেবে নিলামে ২১১ কোটি ৪০ লাখ ২৫ হাজার টাকা দিয়ে পুরাতন সারকারখানাটি স্ক্রেপ হিসেবে কিনে নেন মেসার্স সাইদুর রহমান। 

উৎস: লাইভ এম সি কিউ লেকচার।
.
বর্তমানে বাংলদেশে রাষ্ট্রয়ত্ত খাতে কাগজকলের সংখ্যা কয়টি?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
সঠিক উত্তর:
খ) ৩টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩টি
ব্যাখ্যা
সঠিক উত্তর: ৩ টি। 

কাগজ শিল্প: 

- স্বাধীনতার আগে বাংলাদেশে সরকার পরিচালিত কাগজ কলের সংখ্যা ছিল দুটি।
- কর্ণফুলী পেপার মিল ও খুলনা মিল।
- ১৯৫১ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা নামক স্থানে প্রতিষ্ঠিত হয় এশিয়ার বৃহত্তম কাগজের কল কর্ণফুলি পেপার মিলস্ লিমিটেড।
- ৬০ এর দশকের শেষের দিকে নর্থ বেঙ্গল পেপার মিলটি প্রতিষ্ঠা করা হয়। 
- স্বাধীনতার পর সরকারি আরও একটি কাগজ কল প্রতিষ্ঠিত হয় পাবনার পাকশীতে।
- লোকসানের মুখে পরবর্তীতে তিনটি রাষ্ট্রায়ত্ত কাগজ কলই বন্ধ হয়ে যায়।
- পরে বেসরকারি খাতে কাগজ কল প্রতিষ্ঠার উদ্যোগ শুরু হয় নব্বইয়ের দশকে।
- বর্তমানে রাষ্ট্রয়ত্ত খাতে ৩টি।
- বেসরকারি মালিকানাধীন ছোট-বড় মিলিয়ে ১০৬টি পেপার মিল রয়েছে।


উৎস: লাইভ এম সি কিউ লেকচার।
.
বর্তমানে গ্রিন শিল্প প্রকল্পে বাংলাদেশে সবুজ বস্ত্র কারখানার সংখ্যা কতটি?
  1. ক) ১৭৮ টি
  2. খ) ১৫৬ টি
  3. গ) ১৭০ টি
  4. ঘ) ১৮৭ টি
সঠিক উত্তর:
ঘ) ১৮৭ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮৭ টি
ব্যাখ্যা
বর্তমানে গ্রিন শিল্প প্রকল্পে বাংলাদেশে সবুজ কারখানার সংখ্যা ১৮৭ টি। 

গার্মেন্টেস শিল্প:

- গ্রিন শিল্প প্রকল্পে বাংলাদেশে সবুজ কারখানার সংখ্যা এখন ১৮৭টি।
- সর্বশেষ তালিকায় যুক্ত হয়েছে চট্টগ্রামের কেডিএস আইডিআর লিমিটেড।
- বিশ্বের প্রথম ১০০ টি গ্রিন শিল্প প্রকল্প হিসেবে সনদ প্রাপ্তদের মধ্যে ৫০টি বাংলাদেশে অবস্থিত। 
- দেশে মোট পরিবেশবান্ধব সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা এখন ১৮৭।
- ২০২১-২২ অর্থ বছরে বাংলাদেশ প্রথমবারের মতো রপ্তানি থেকে ৫২.০৮ বিলিয়ন ডলার আয় করে।
- এর মধ্যে কেবল তৈরি পোশাক খাত থেকে ৪২.৬১ বিলিয়ন ডলার, মোট রপ্তানির ৮১.৮১%। 
- এটি রপ্তানি ছিল লক্ষ্যমাত্রার চেয়ে ১৯.৭৩%।

উৎস: লাইভ এম সি কিউ লেকচার।
.
বাংলাদেশে জরুরি অবস্থা জারি করার এখতিয়ার রয়েছে কার?
  1. ক) সংসদের
  2. খ) প্রধানমন্ত্রীর
  3. গ) রাষ্ট্রপতির
  4. ঘ) কেউই পারেন না
সঠিক উত্তর:
গ) রাষ্ট্রপতির
উত্তর
সঠিক উত্তর:
গ) রাষ্ট্রপতির
ব্যাখ্যা
বাংলাদেশে জরুরি অবস্থা জারি করার এখতিয়ার রয়েছে রাষ্ট্রপতির। 

সংবিধানের ১৪১ক(১) নং অনুচ্ছেদ অনুযায়ী যুদ্ধ বা অভ্যন্তরীণ যেকোন গোলযোগের কারণে রাষ্ট্রের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকলে মহামান্য রাষ্ট্রপতি অনধিক ১২০ দিনের জন্যে দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ।
- তবে এরূপ ঘোষণার পূর্বে প্রধানমন্ত্রীর স্বাক্ষর প্রয়োজন হয়।
- ১৪১ (খ) অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণার সাথে সাথে এই ৬টি মৌলিক অধিকার স্থগিত হয়ে যায়।
- জরুরি অবস্থার সময় স্থগিত হয় ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪২ অনুচ্ছেদ গুলো।

তথ্যসূত্র: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ।
.
পদাধিকার বলে প্রধানমন্ত্রী যে প্রতিষ্ঠানের প্ৰধান -
  1. ক) জাতীয় পর্যটন পরিষদ
  2. খ) জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ
  3. গ) রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি
  4. ঘ) উপরের সবগুলোর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোর
ব্যাখ্যা
উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর সবগুলোই 

পদাধিকার বলে প্রধানমন্ত্রী যেসকল প্রতিষ্ঠানের প্ৰধান:-
- ECNEC, NEC, BEZA, BEPZA।
- জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ।
- জাতীয় পর্যটন পরিষদ। 
- জাতীয় পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।
- রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি।
- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ।
- প্রশাসন সংস্কার ও বাস্তবায়ন কমিটি (NICAR)।

তথ্যসূত্র: প্রধানমন্ত্রীর কার্যালয় ।