পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়28 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
রিভিশন পরীক্ষা [নতুনদের বিসিএস প্রস্তুতি বাটনের বিগত ৬টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
বাকশাল জাতীয় দলের জন্য কত সদস্যের কেন্দ্রীয় কমিটি মনোনীত করা হয়?
  1. ১৫
  2. ৭৫
  3. ১১৫
  4. ১৩৫
সঠিক উত্তর:
১১৫
উত্তর
সঠিক উত্তর:
১১৫
ব্যাখ্যা
বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল): 
 
- বাংলাদেশ সংবিধানের চতুর্থ সংশোধনীর ভিত্তিতে ১৯৭৫ সালের ৭ জুন একমাত্র বৈধ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা হয়।
- বাকশালের বিভিন্ন দিক, কার্যক্ষেত্র এবং সম্ভাবনা সবিস্তারে বর্ণনা করে শেখ মুজিবুর রহমান তাঁর এই উদ্যোগকে ‘দ্বিতীয় বিপ্লব’ হিসেবে আখ্যায়িত করেন।
- ১৯৭৫ সালের ১ সেপ্টেম্বর থেকে সরকারিভাবে কার্যকর হওয়ার কথা ছিল।
- সাংগঠনিক ক্ষেত্রে বাকশালের চেয়ারম্যান হিসেবে রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমান জাতীয় দলের জন্য ১৫ সদস্যের একটি নির্বাহী কমিটি এবং ১১৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি মনোনীত করেন। 
 
তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
.
নিচের কোনটি সমাজতান্ত্রিক দল?
  1. জাতীয় সমাজতান্ত্রিক দল
  2. বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
  3. বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
সমাজতান্ত্রিক দল:
 
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ):
- ১৯৭২ সালে আওয়ামী লীগ থেকে পৃথক হয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর যাত্রা শুরু হয়।
- দলটির লক্ষ্য হল বৈজ্ঞানিক সমাজতন্ত্র এবং কৃষক-শ্রমিকদের নেতৃত্বে বিপ্লব সংঘটিত করার মাধ্যমে একটি শোষণমুক্ত শ্রেণিহীন সমাজ প্রতিষ্ঠা করা। 
 
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি:
- এটি একটি সমাজতান্ত্রিক দল। বাংলাদেশে সমাজতান্ত্রিক দলের দুটি ধারা।
- একটি মার্কসবাদী-লেনিনবাদী বা চীনপন্থী অন্যটি সোভিয়েতপন্থী।
- বাংলাদেশের ওয়ার্কার্স পাটি মূলত লেনিনবাদী সমাজতান্ত্রিক দল।
- ১৯৮০ সালে দলটি প্রতিষ্ঠিত হয়। 
 
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি:
- সমাজতন্ত্রের প্রবর্তক কার্ল মার্কস এর অনুসারী একটি দল।
- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নিখিল ভারতীয় কমিউনিস্ট পার্টির উত্তরাধিকারী সংগঠন।
- ১৯৬৮ সালে পূর্ব পাকিস্তানে কমিউনিস্ট ইউনিট গঠন করা হয়।
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এ দলটি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
 
তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় সংশোধনীটি গৃহীত হয় কবে?
  1. ১৮ সেপ্টেম্বর, ১৯৭৩ সালে
  2. ১৯ সেপ্টেম্বর, ১৯৭৩ সালে
  3. ২০ সেপ্টেম্বর, ১৯৭৩ সালে
  4. ২১ সেপ্টেম্বর, ১৯৭৩ সালে
সঠিক উত্তর:
২০ সেপ্টেম্বর, ১৯৭৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০ সেপ্টেম্বর, ১৯৭৩ সালে
ব্যাখ্যা
দ্বিতীয় সংশোধনী:

- দ্বিতীয় সংশোধনীটি উত্থাপিত হয় ১৯৭৩ সালের ১৮ সেপ্টম্বর।
- সংশোধনীটি গৃহীত হয় ১৯৭৩ সালের ২০ সেপ্টেম্বর।
- সংশোধনীটি অনুমোদিত হয় ২২ সেপ্টম্বর ১৯৭৩ সালে।
- 'জরুরি অবস্থা' জারির বিধান সংবিধানের ২য় সংশোধনীতে সন্নিবেশিত হয়েছে।
- সংবিধানের দ্বিতীয় সংশোধন আইন দ্বারা অভ্যন্তরীণ গোলযোগ বা বহিরাক্রমণে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বাধাগ্রস্ত হলে 'জরুরি অবস্থা' ঘোষণার বিধান চালু করা হয়।
- এছাড়াও, নিবর্তনমূলক আটক ও জরুরী অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিতকরণ সংক্রান্ত বিধানসমূহ সংযোজন করা হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান ও পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বাংলাদেশ সংবিধানের চতুর্থ অধ্যায়ের আলোচ্য বিষয় কোনটি?
  1. নির্বাহী বিভাগ
  2. আইনসভা
  3. বিচার বিভাগ
  4. নির্বাচন
সঠিক উত্তর:
নির্বাহী বিভাগ
উত্তর
সঠিক উত্তর:
নির্বাহী বিভাগ
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ১১টি অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ:
• প্রথম অধ্যায় - প্রজাতন্ত্র।
• দ্বিতীয় অধ্যায় - রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
• তৃতীয় অধ্যায় - মৌলিক অধিকার।
• চতুর্থ অধ্যায় - নির্বাহী বিভাগ।
• পঞ্চম অধ্যায় - আইনসভা।
• ষষ্ঠ অধ্যায় - বিচার বিভাগ।
• সপ্তম অধ্যায় - নির্বাচন। 
• অষ্টম অধ্যায় - মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক।
• নবম অধ্যায় - বাংলাদেশের কর্মবিভাগ।
• দশম অধ্যায় - সংবিধানের সংশোধন।
• একাদশ অধ্যায় - বিবিধ।
 
তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
.
ফিশিং নিচের কোনটির সাথে সম্পর্কিত?
  1. অন্যের লেখা চুরি করা
  2. ভাইরাসযুক্ত ই-মেইলের মাধ্যমে গ্রাহকের ডেটা চুরি
  3. ভাইরাসযুক্ত ই-মেইলের মাধ্যমে মেমোরি দখল করা
  4. ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করা
সঠিক উত্তর:
ভাইরাসযুক্ত ই-মেইলের মাধ্যমে গ্রাহকের ডেটা চুরি
উত্তর
সঠিক উত্তর:
ভাইরাসযুক্ত ই-মেইলের মাধ্যমে গ্রাহকের ডেটা চুরি
ব্যাখ্যা
• ফিশিং: 
- ই-মেইল বা টেক্সট ম্যাসেজ পাঠানোর মাধ্যমে লগ ইন বা অ্যাক্সেস ডেটা চুরি করার প্রক্রিয়াটিকে ফিশিং বলে।
- ই-কমার্স বা ই-ব্যাংকিং সাইটগুলোতে অ্যাক্সেস বা ডেটা চুরি ফিশারদের প্রধান লক্ষ্য থাকে।
 
• স্প্যামিং:
- যখন কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কোন নির্দিষ্ট একটি ই-মেইল অ্যাড্রেসে অসংখ্য মেইল প্রেরণের মাধ্যমে মেমোরি দখল করে, এই পদ্ধতিকে স্প্যামিং বলে। 
 
• স্পুপিং:
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুপিং আক্রমণ হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা কোন একটি প্রোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে। 
 
• প্লেজিয়ারিজম: 
- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেয়াকে প্লেজিয়ারিজম বলে। 
 
উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
.
পাহাড়ি এলাকায় সাশ্রয়ীভাবে কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি বেশি সুবিধাজনক?
  1. ওয়াই-ফাই
  2. রেডিও ওয়েভ
  3. ওয়াই-ম্যাক্স
  4. অপটিক্যাল ফাইবার
সঠিক উত্তর:
ওয়াই-ম্যাক্স
উত্তর
সঠিক উত্তর:
ওয়াই-ম্যাক্স
ব্যাখ্যা
• WiMAX: 
- WiMax এর পূর্ণরূপ হলো  Worldwide Interoperability for Microwave Access
- ওয়াই ম্যাক্স শব্দটি ২০০১ সালের জুন মাসে ওয়াই ম্যাক্স ফোরাম কর্তৃক গৃহীত হয়। 
- WiMax  এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.16।
- ডেটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মুড ব্যবহার করে। 
- WiMax  এর ফ্রিকুয়েন্সি 2.0 - 66 GHz
- WiMax এর কাভারেজ প্রায় ৫০ কিলোমিটার জুড়ে হয়ে থাকে।
- উঁচু-নিচু পাহাড়ি অঞ্চল কিংবা দুর্গম এলাকা যেখানে ক্যাবল স্থাপন করা যায় না সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেবার জন্য ওয়াইম্যাক্স হলো সর্বোৎকৃষ্ট প্রযুক্তি।
- Metropolition Area Network (MAN) টাইপের নেটওয়ার্কে ওয়াইম্যাক্স বেশি ব্যবহৃত হয়।
- ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ব্যবহারের জন্য কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়।
- WiMax  এর প্রধান অংশ ২টি। যথা- বেস স্টেশন এবং অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার।
 
উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
.
Wi-Fi সম্পর্কিত কোন তথ্যটি ভুল?
  1. পূর্ণ অর্থ হলো Wireless Fidelity
  2. ফ্রিকুয়েন্সি 2.4 GHz - 5 GHz
  3. IEEE স্ট্যান্ডার্ড 802.14
  4. কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার
সঠিক উত্তর:
IEEE স্ট্যান্ডার্ড 802.14
উত্তর
সঠিক উত্তর:
IEEE স্ট্যান্ডার্ড 802.14
ব্যাখ্যা
• Wi-Fi: 
- Wi-Fi শব্দের পূর্ণ অর্থ হলো Wireless Fidelity (ওয়্যারলেস ফিডেলিটি)।
- Wi-Fi শব্দটি Wi-Fi Alliance নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- ওয়াই-ফাই হলো জনপ্রিয় একটি ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি, যেটি তারবিহীন উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগে বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে।
- ওয়াই-ফাই একটি ওয়ারল্যাস তারবিহীন LAN স্ট্যান্ডার্ড, যা প্রযুক্তিগতভাবে IEEE 802.11 নামে পরিচিত।
- ইন্টারনেট অ্যাকসেসের জন্য Wi-Fi নেটওয়ার্কযুক্ত এলাকাকে Hotspot বলা হয়।
- ওয়াই-ফাই এর কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার পর্যন্ত বিস্তৃত।
- ওয়াই-ফাই এর জনক ভিক্টর ভিক হেইয়েস।
- ওয়াই-ফাই এর ফ্রিকুয়েন্সি 2.4 GHz - 5 GHz
- ওয়াই-ফাই এর ওয়্যারলেস অ্যকসেস পয়েন্ট হলো রাউটার।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
.
Which word is correctly spelt?
  1. Questionaire
  2. reverance
  3. Caterpilar
  4. Assessment
সঠিক উত্তর:
Assessment
উত্তর
সঠিক উত্তর:
Assessment
ব্যাখ্যা
প্রশ্ন: Which word is correctly spelt?

সমাধান:
The correctly spelt word is
Assessment = মূল্যনির্ধারণ; মূল্যাবধারণ

Correct Spelling of the other words:
reverence = গভীর শ্রদ্ধা; বিস্ময় এবং ভয়ের অনুভূতি।
questionnaire = প্রশ্নাবলি; মতামত জরিপ কাজে ব্যবহৃত প্রশ্নমালা।
Caterpillar = শুঁয়ো পোকা, খাঁজকাটা চাকার উপরের ধাতুপাতের বেল্ট।

Source: Accessible Dictionary.
.
একটি যন্ত্রে ১০০ জুল শক্তি প্রয়োগ করে ৬০ জুল কাজ করা যায় এবং ৪০ জুল শক্তি অপচয় হয়। যন্ত্রটির কর্মদক্ষতা কত?
  1. ৫৫%
  2. ৬০%
  3. ৬৫%
  4. ৭০%
সঠিক উত্তর:
৬০%
উত্তর
সঠিক উত্তর:
৬০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি যন্ত্রে ১০০ জুল শক্তি প্রয়োগ করে ৬০ জুল কাজ করা যায় এবং ৪০ জুল শক্তি অপচয় হয়। যন্ত্রটির কর্মদক্ষতা কত?

সমাধান:
কর্মদক্ষতা:
- যন্ত্রের কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তি হিসাব করে যন্ত্রের কর্মদক্ষতা পরিমাপ করা যায়।
- কোন যন্ত্রের কর্মদক্ষতা হচ্ছে যন্ত্রটির কার্যকর শক্তি ও প্রদত্ত মোট শক্তির অনুপাত।
- যন্ত্রের কর্মদক্ষতাকে η (ইটা) দ্বারা প্রকাশ করা হয়।
কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়।
কোন যন্ত্রের কর্মদক্ষতা ৬০% বলতে বোঝায় যন্ত্রটিতে ১০০ একক শক্তি সরবরাহ করলে তার ৬০ একক শক্তি কার্যকররূপে পাওয়া যায়, বাকী ৪০ একক শক্তি অপচয় হয়।
∴ কর্মদক্ষতা, η = কার্যকর শক্তি/ মোট প্রদত্ত শক্তি
= কার্যকর ক্ষমতা/ মোট প্রদত্ত ক্ষমতা

এখানে,
প্রদত্ত শক্তি ১০০ জুল
কার্যকর শক্তি ৬০ জুল
কর্মদক্ষতা, η = কার্যকর শক্তি/ মোট প্রদত্ত শক্তি
= (৬০/১০০) × ১০০%
= ৬০%

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
নিচের কোন শব্দগুচ্ছ ভিন্ন?
  1. শিখা, সর্বশুচি, বৈশ্বানর
  2. ফরমান, সন্দেশ, তথ্য
  3. স্রোতস্বিনী, সুধানিধি, সীমন্তিনী
  4. সলিল, বারি, অম্বু
সঠিক উত্তর:
স্রোতস্বিনী, সুধানিধি, সীমন্তিনী
উত্তর
সঠিক উত্তর:
স্রোতস্বিনী, সুধানিধি, সীমন্তিনী
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দগুচ্ছ ভিন্ন?

সমাধান:
অপশন ক তে উল্লেখিত- শিখা, সর্বশুচি, বৈশ্বানর শব্দগুচ্ছ অগ্নি-এর সমার্থক শব্দ।

অপশন খ তে উল্লেখিত- ফরমান, সন্দেশ, তথ্য শব্দগুচ্ছ খবর-এর সমার্থক শব্দ।

অপশন গ তে উল্লেখিত- স্রোতস্বিনী শব্দটি নদী-এর সমার্থক শব্দ, সুধানিধি শব্দটি চন্দ্র-এর সমার্থক শব্দ এবং সীমন্তিনী শব্দটি নারীর সমার্থক শব্দ।

অপশন ঘ তে উল্লেখিত- সলিল, বারি, অম্বু শব্দগুচ্ছ জল-এর সমার্থক শব্দ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
A ও B দুইটি যন্ত্রই ৫০ কেজি ভর বহন করছে। কোনটি দ্বারা ভর উত্তোলন করতে বেশী শক্তি প্রয়োগ করতে হবে?
  1. A
  2. B
  3. সমান শক্তি প্রয়োগ করতে হবে
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
A
উত্তর
সঠিক উত্তর:
A
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B দুইটি যন্ত্রই ৫০ কেজি ভর বহন করছে। কোনটি দ্বারা ভর উত্তোলন করতে বেশী শক্তি প্রয়োগ করতে হবে?


সমাধান:
A কপিকলে একটি চাকা এবং B কপিকলে্টিদুইটি চাকা থাকায় সমান ভরের বস্তু উঠাতে B কপিকল অপেক্ষা A কপিকলে বেশী শক্তি প্রয়োগ করতে হবে।
১২.
FU, GT, ?, IR
সিরিজটির '?' চিহ্নিত স্থানে কোনটি বসবে?
  1. KP
  2. HP
  3. PS
  4. HS
সঠিক উত্তর:
HS
উত্তর
সঠিক উত্তর:
HS
ব্যাখ্যা
প্রশ্ন: FU, GT, ?, IR
সিরিজটির '?' চিহ্নিত স্থানে কোনটি বসবে?

সমাধান:

A থেকে Z পর্যন্ত বর্ণগুলোকে ascending ও descending অর্ডারে সাজালে পাই,
FU = 6, GT = 7, __, IR = 9
সুতরাং,'?' চিহ্নিত স্থানে বসবে HS = 8
১৩.

পরবর্তী চিত্রটি হবে-
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন:
    পরবর্তী চিত্রটি হবে-

    সমাধান:
    এখানে গাড়িগুলোর ৩টি লাইনে দুই ধরণের পরিবর্তন লক্ষ্য করা যায়,
    প্রথম পরিবর্তন:
    ১ম লাইন থেকে ২য় লাইনে আসার ক্ষেত্রে- গাড়ির লকারসহ (বাম পাশে) গাড়ির যন্ত্রাংশগুলো দ্বিতীয়টির অবস্থান পরিবর্তন করে প্রথম স্থানে, তৃতীয়টি আসছে দ্বিতীয় স্থানে এবং প্রথমটি আসছে তৃতীয় স্থানে। [একইভাবে ২য় লাইন থেকে ৩য় লাইনে পরিবর্তিত হচ্ছে]

    দ্বিতীয় পরিবর্তন:
    গাড়ির চাকার ক্ষেত্রে- ১ম লাইনের ৩য় গাড়ির চাকা যুক্ত হচ্ছে ১ম গাড়িতে, ১ম গাড়ির চাকা ২য় গাড়িতে এবং ২য় গাড়ির চাকা ৩য় গাড়িতে যুক্ত হচ্ছে। [একইভাবে ২য় লাইন থেকে ৩য় লাইনে পরিবর্তিত হচ্ছে]

    উল্লেখিত পরিবর্তন লক্ষয করলে দেখা যায় ৩য় লাইনের পরবর্তী গাড়িটি হবে অপশন ঘ এর অনুরূপ।
    ১৪.
    প্রান্তিক বিরাম চিহ্ন নয় কোনটি?
    1. দাঁড়ি
    2. প্রশ্নচিহ্ন
    3. কোলন
    4. বিস্ময়চিহ্ন
    সঠিক উত্তর:
    কোলন
    উত্তর
    সঠিক উত্তর:
    কোলন
    ব্যাখ্যা
    • 'কোলন' প্রান্তিক বিরাম চিহ্ন নয়।

    • বাক্যের শেষে বসে ৪টি যতিচিহ্ন বা বিরাম চিহ্ন। এগুলো হলো:
    ১. দাঁড়ি (।)
    ২. প্রশ্নচিহ্ন (?)
    ৩. বিস্ময়চিহ্ন (!)
    ৪. দুই দাঁড়ি (।।)।
    - এগুলোকে প্রান্তিক যতিচিহ্ন বা বিরাম চিহ্ন বলে।

    উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
    ১৫.
    নিচের কোন বানানটি শুদ্ধ?
    1. মরূদ্যান
    2. সম্বর্ধনা
    3. আদ্যক্ষর
    4. প্রত্যান্ত
    সঠিক উত্তর:
    মরূদ্যান
    উত্তর
    সঠিক উত্তর:
    মরূদ্যান
    ব্যাখ্যা
    • শুদ্ধ বানান: মরূদ্যান।
    - শব্দটি বিশেষ্য।
    - এটি সংস্কৃত শব্দ।
    - প্রকৃতি ও প্রত্যয়: মরু + উদ্যান।
    - অর্থ: মরুভূমিতে অবস্থিত জল ও বৃক্ষাদিপূর্ণ স্থান।

    অন্যান্য অপশনসমূহ সম্পর্কে আলোচনা:
    • 'প্রত্যান্ত' বানানটির শুদ্ধ রূপ প্রত্যন্ত। -
    • 'আদ্যক্ষর' বানানটির শুদ্ধ রূপ - আদ্যাক্ষর।
    • 'সম্বর্ধনা' বানানটির শুদ্ধ রূপ সংবর্ধনা। 

    উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
    ১৬.
    'সে এখানে এসেই বসে পড়ল।' - বাক্যটির যৌগিক বাক্যরূপ কোনটি?
    1. সে এখানে এল, তারপরে বসে পড়ল।
    2. সে এখানে এসে বসে পড়ল।
    3. সে এখানে এসে বসেছে।
    4. সে এখানে এসে বসলো।
    সঠিক উত্তর:
    সে এখানে এল, তারপরে বসে পড়ল।
    উত্তর
    সঠিক উত্তর:
    সে এখানে এল, তারপরে বসে পড়ল।
    ব্যাখ্যা
    সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তরের নিয়ম:
    - যৌগিক বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়ার প্রয়োজন হয়। এজন্য সরল বাক্যকে যৌগিক বাক্য করতে সরল বাক্যের মাঝখানের অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হয়।
    - সরল বাক্যে একটিমাত্র ক্রিয়া থাকলে যৌগিক বাক্য গঠনের সময়ে আরেকটি ক্রিয়া তৈরি করে নিতে হয়।
    যেমন -
    সরল বাক্য: তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ।
    যৌগিক বাক্য: তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।

    সরল বাক্য: ভিক্ষুককে টাকা দাও।
    যৌগিক বাক্য: কিছু লোক ভিক্ষা করে, ওদের টাকা দাও।

    সরল বাক্য: সে এখানে এসেই বসে পড়ল।
    যৌগিক বাক্য: সে এখানে এল, তারপরে বসে পড়ল।
     
    উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
    ১৭.
    কোনটি একপদী ক্রিয়াবিশেষণের উদাহরণ?
    1. যায় যায়
    2. ভয়ে ভয়ে
    3. ভালোভাবে
    4. চুপি চুপি
    সঠিক উত্তর:
    ভালোভাবে
    উত্তর
    সঠিক উত্তর:
    ভালোভাবে
    ব্যাখ্যা
    ক্রিয়াবিশেষণ:
    যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে, তাকে ক্রিয়াবিশেষণ বলে। নিচের বাক্য তিনটির নিম্নরেখ শব্দগুলো ক্রিয়াবিশেষণের উদাহরণ:
    ছেলেটি দ্রুত দৌড়ায়।
    লোকটি ধীরে হাঁটে।
    মেয়েটি গুনগুনিয়ে গান করছে।
     
    • গঠন বিবেচেনায় ক্রিয়াবিশেষণকে একপদী ও বহুপদী - এই দুই ভাগে ভাগ করা যায়:
    একপদী ক্রিয়াবিশেষণ: আস্তে, জোরে, চেঁচিয়ে, সহজে, ভালোভাবে, গুনগুনিয়ে ইত্যাদি।
    বহুপদী ক্রিয়াবিশেষণ: ভয়ে ভয়ে, চুপি চুপি, মরতে মরতে, যায় যায় ইত্যাদি।
     
    উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
    ১৮.
    'আমার যাওয়া হয়নি।' - বাক্যে 'আমার' কোন কারকে কোন বিভক্তি?
    1. কর্তায় শূন্য
    2. কর্তায় তৃতীয়া
    3. কর্তায় ষষ্ঠী
    4. কর্তায় দ্বিতীয়া
    সঠিক উত্তর:
    কর্তায় ষষ্ঠী
    উত্তর
    সঠিক উত্তর:
    কর্তায় ষষ্ঠী
    ব্যাখ্যা
    কর্তৃকারক:
    - বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক।
    - ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই কর্তৃকারক।
     
    কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:
    প্রথমা শূন্য বা অ বিভক্তি: হামিদ বই পড়ে।
     
    দ্বিতীয়া বা কে বিভক্তি: বশিরকে যেতে হবে।
     
    তৃতীয়া বা দ্বারা বিভক্তি: ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে।
     
    ষষ্ঠী বা র বিভক্তি: আমার যাওয়া হয়নি।
     
    সপ্তমী বিভক্তি: চোরে না শুনে ধর্মের কাহিনি।
     
    উৎস:
    ১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
    ২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
    ১৯.
    নিচের কোনটি তৎপুরুষ সমাস?
    1. অস্থির
    2. লাঠালাঠি
    3. অগ্ন্যুৎপাত
    4. বউভাত
    সঠিক উত্তর:
    অগ্ন্যুৎপাত
    উত্তর
    সঠিক উত্তর:
    অগ্ন্যুৎপাত
    ব্যাখ্যা
    তৎপুরুষ সমাস:
    - পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।
    যেমন:
    - ছাত্রের সমাজ = ছাত্রসমাজ।
     
    তৃতীয়া তৎপুরুষ সমাস:
    - পূর্বপদে তৃতীয়া বিভক্তির লোপে যে সমাস হয় তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। 
    - ঊন, হীন, শূন্য প্রভৃতি শব্দ উত্তরপদ হলেও তৃতীয়া তৎপুরুষ সমাস হয়।
    যথা
    - এক দ্বারা ঊন - একোন,
    - পাঁচ দ্বারা কম - পাঁচকম,
    - অগ্নি দ্বারা উৎপাত = অগ্ন্যুৎপাত ইত্যাদি। 
     
    অন্যদিকে, 
    বহুব্রীহি সমাস:
    - যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনােটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
     যেমন:
    - বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত,
    - লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি,
    - স্থির নয় যে = অস্থির,
    - অল্প প্রাণ যার = অল্পপ্রাণ ইত্যাদি।
     
    উৎস:
    ১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ)।
    ২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
    ২০.
    ' Awake, arise or be forever fallen.' is quoted by -
    1. John Dryden
    2. Alexander Pope
    3. John Milton
    4. George Chapman
    সঠিক উত্তর:
    John Milton
    উত্তর
    সঠিক উত্তর:
    John Milton
    ব্যাখ্যা
    • "Awake, arise or be forever fall'n" is quoted by John Milton in his famous epic poem, 'Paradise Lost'.
    - উক্তিটি Paradise L ost কেন্দ্রীয় চরিত্র Satan এর বলা ।
    - Satan, the leader of the fallen angels tries to inspire his comrade after being thrown away by God from Heaven to Hell।
    - It is Satan's rally cry to his comrades to rise up and fight with him even though they have been cast into hell.
     
    • Paradise Lost (1667):
    - John Milton রচিত একটি epic.  
    - The theme of Paradise Lost is to Justify the ways of God to men.
    - তার লেখা Paradise lost  কে the great Epic in English হিসাবে বিবেচনা করা হয়।
    - ১৬৬৭ সালে প্রকাশিত এই বইটি মোট বারো খন্ডে বিভক্ত।
    - এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ)- এ রচিত।
     
    • Other notable quotations of John Milton: 
    - Better to reign in Hell than serve in Heaven. (Paradise Lost)
    - Childhood shows the man, as morning shows the days. ( Paradise regained)
    - Death is the golden key that opens the place of eternity. ( Paradise Lost)
    - Solitude sometimes is the best society.”
    - Awake, arise or be forever fallen.
     
    • এই Epic এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ -
    - Adam
    - Eve
    - Satan
    - Beelzebub
    - Raphael 
    - Michael
    - Mamoon
    - Belial
    - Gabriel, etc.
     
    • John Milton (1608-1674):
    - He was born in London, England in 1608.
    - তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian.
    - তিনি William Shakespeare এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
    - মূলত: কবি হিসেবে প্রসিদ্ধ হলেও মিল্টন কিছু উচ্চমানের রাজনৈতিক প্রবন্ধও লিখেছিলেন। 
    - তাকে বলা হয়  the Epic Poet.  এছাড়া great master of Blank Verse  ও বলা হয়।
     
    • Some notable works of him:
    - Paradise Lost (Epic);
    - Paradise Regained (Epic);
    - Of Education (Prose);
    - Lycidas (Elegy);
    - On Shakespeare (First published poem). 
     
    Source: Live MCQ Lecture and Britannica.
    ২১.
    'Gulliver's Travels' is a famous satire of the -
    1. 17th Century
    2. 18th century
    3. 19th century
    4. 20th century
    সঠিক উত্তর:
    18th century
    উত্তর
    সঠিক উত্তর:
    18th century
    ব্যাখ্যা
    • 'Gulliver's Travels' is a famous satire of the - 18th century.
    - এটি ৪ খন্ডের একটি রম্য রচনা। 
    - এর full title হচ্ছে - Travels into Several Remote Places in the World.
    - এই novel টি ১৭২৬ সালে প্রকাশিত হয়।
    - Gulliver’s Travels combines adventure with savage satire, mocking English customs and the politics of the day.
     
    • ‘Gulliver’s Travels’ এর চারটি খন্ডের নাম -
    - A Voyage to Lilliput,
    - A Voyage to Brobdingnag,
    - A Voyage to Balnibarbi,
    - A Voyage to the country of Houyhnhnms.
     
    • Its important characters are:
    - Gulliver
    - Blefuscudian
    - Yahoos
    - Houyhnhnms
    - Lilliputians
    - Laputans.
     
    Jonathan Swift, pseudonym Isaac Bickerstaff একজন  Anglo-Irish author, who was the foremost prose satirist in the English language.
    -  তিনি তাঁর ব্যঙ্গ রচনার মাধ্যমে তৎকালীন সমাজের বিভিন্ন স্তরের অনিয়ম এবং অবিচার তুলে ধরেছেন।
     
    • His famous works-
    - Gulliver's Travels (novel)
    - The Battle of Books
    - A tale of a Tub (prose satire)
    - A Modest Proposal (satiric essay)
    - Argument Against Abolishing Christianity (essay)
    - A Journey to Stella (Collection of letters from Swift to Stella)
     
    Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Britannica.