পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৩৪
সিলেবাস
“Award Mania: Season - 8” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- Subject - English Language and Grammar Topics: 1. Clasues [The Principle and Sub-Ordinate Clause, The Noun Clause, The Adjective Clause and The Adverbial Clause] 2. Words (Part - 1) [Spelling, Word Meaning, Antonym, Synonym of the words of A to H]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
Which of the following is synonymous with 'Guile'?
  1. Sincerity
  2. Directness
  3. Deception
  4. Candor
ব্যাখ্যা
Guile (noun) [uncountable noun]
- প্রতারণা; ছলনা; ধূর্তামি; চাতুর্য।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Sincerity (noun), [uncountable noun]
- আন্তরিকতা; সততা।

খ) Directness (noun)
- সরাসরি; খোলাখুলি; স্পষ্ট; দ্ব্যর্থহীন; দ্বিধাহীন।
 
গ) Deception [uncountable noun] [countable noun] 
- প্রতারণা; চাতুরী; ছলনা; প্রবঞ্চনা; ধোঁকা; ভাঁওতা; প্রতারণার উদ্দেশ্যে অবলম্বিত কৌশল; ছল।

ঘ) Candour (noun)
- অকপটতা; সারল্য; স্পষ্টবাদিতা।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, অপশনগুলোর মধ্যে - the word 'Deception' is synonymous with 'Guile'.

Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary by Babgla Academy.
.
He worked so hard that he became exhausted. The underlined part is an example of -
  1. Noun clause
  2. Verb clause
  3. Adverb clause
  4. Adjective clause
ব্যাখ্যা
• He worked so hard that he became exhausted. The underlined part is an example of - Adverb clause.
- এখানে, that he became exhausted clause টি দ্বারা ফলাফল নির্দেশ করছে তাই এটি Adverb clause হয়েছে।
- এটি মূলত Adverbial clause of result।

• Adverbial clause:
- যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb,বা একটি adjective-clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।
 - Adverb এর মত এরা - time, place, cause, effect, purpose ইত্যাদি বুঝায়।
- অর্থাৎ, Adverbial clause সবসময় সময়, স্থান, কাল, কারন, উদ্দেশ্য, ধরন, ফলাফল ইত্যাদি প্রকাশ করে।

• Adverbial clause of result: 

- That, so-that, such ইত্যাদি দ্বার কোন clause শুরু হলে তা কোন কাজের ফলাফল ব্যক্ত করে। এই জাতীয় clause- কে Adverbial clause of result বলে। 

• He worked so hard that he became exhausted.
- এখানে became exhausted বা ক্লান্ত হয়ে যাওয়া হলো একটি ফলাফল যার নিশ্চয় কোন কারণ আছে। 
- সেই কারণ সম্পর্কেই প্রশ্ন করা হচ্ছে; কারণটি হচ্ছে worked so hard এবং ফলাফল became exhausted.
- তাই এটি একটি Adverbial clause of result.
.
Antonym of the word 'Bellicose' is -
  1. Militant
  2. Supreme
  3. Warlike
  4. Benevolent
ব্যাখ্যা
Bellicose (adjective): 
-  যুদ্ধে আগ্রহী; সমরপ্রিয়; মারমুখো।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
ক) Militant (adjective)
- যুদ্ধের জন্য তৈরি; শক্তি বা জোরালো চাপপ্রয়োগে নিয়োজিত বা এর সমর্থক; যুদ্ধংদেহি; জঙ্গি; রণমুখো

খ) Supreme (adjective)
- সর্বপ্রধান; সর্বোচ্চ; পরম; পারমিক; সর্বাধিক গুরুত্বপূর্ণ; চরম; পরম।

গ) Warlike (adjective)
- সমরতুল্য; সামরিক: রণলিপ্সু; যুদ্ধবাজ।

ঘ) Benevolent (adjective) 
- দয়ালু; সদাশয়।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, অপশনগুলোর মধ্যে - Benevolent শব্দটি Bellicose এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary by Babgla Academy.
.
She will take the train to the city unless her friends decide to drive her instead. Which part of the sentence is the subordinate clause?
  1. She will take the train to the city.
  2. Unless her friends decide to drive her instead.
  3. Decide to drive her instead.
  4. To the city unless her friends.
ব্যাখ্যা
• She will take the train to the city unless her friends decide to drive her instead.
- এই বাক্যে subordinate clause টি হচ্ছে - Unless her friends decide to drive her instead.
- এই clause টি তার পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য এর পূর্ববর্তী clause She will take the train to the city এর উপর নির্ভরশীল।
- unless her friends decide to drive her instead হচ্ছে Adverb subordinate clause.

• Subordinate clause:  
- যে Clause এ একটি subject & একটি Finite verb থাকার পরেও পূর্ণ অর্থ প্রকাশের জন্যে  principal clause এর উপর নির্ভরশীল তাকে Subordinate clause বলে। 
- Subordinate clause সাধারণত who, when how, that, so that, in order to etc. দিয়ে আরম্ভ হয়।

• Subordinate clause তিন প্রকার।
যথা-
1. Noun clause
- যে clause কোন sentence এ noun এর মতো কাজ করে তাকে Noun clause বলে।

2. Adjective clause 
- যে dependent clause টি adjective এর মতো ব্যবহৃত হয় তাকে adjective clause বলে।
- অর্থাৎ noun এর পর যদি কোন clause বসে সেটি ওই noun কে modify করে তাহলে সেটি adjective clause হয়।

3. Adverbial Clause
- যে subordinate clause কোনো averb এর মতো কাজ করে তাকে Adverb clause বলে।
-Adverb এর মতো এরা time, place, cause, effect, purpose এসব বুঝায়।
.
Which one is similar with the word 'Elicit'?
  1. Evoke
  2. Placate
  3. Ignore
  4. Overpass
ব্যাখ্যা
• Elicit (verb transitive)
English Meaning: Evoke or draw out (a response, answer, or fact) from someone in reaction to one's own actions or questions.
Bangla Meaning: Elicit something (from somebody) কোনো কিছু টেনে বের করা অথবা কাউকে কোনো কিছু প্রকাশে বাধ্য করা।

Synonyms: Obtain (পাওয়া), Extract (টেনে বের করা), Induce (সম্মত/রাজি করা; পটানো), Inspire (উৎসাহ দেয়া), Evoke (আহবান করা)।
Antonyms: Forget (ভুলে যাওয়া), Ignore (উপেক্ষা করা), Overpass (অগ্রাহ্য করা), Cover (অগ্রাহ্য করা, আচ্ছাদন করে রাখা), Placate (শান্ত করা)।

Other Forms:
- Elicitation [ইলিসিটেইশন] (noun).

Example Sentence: 
1. That questions been asked time and time again, and it elicits no valid answer.
2. The questionnaire was intended to elicit information on eating habits.

Source: Live MCQ Lecture.
.
These are the shoes I wanted. Here 'I wanted' is an example of -
  1. Adverb clause
  2. Noun clause
  3. Adjective clause
  4. Principal clause
ব্যাখ্যা
• These are the shoes I wanted. Here 'I wanted' is an example of - An adjective clause.
- যে subordinate clause কোন Adjective এর মত কাজ করে তাকে Adjective Clause বলে।
- এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে noun বা noun এর মত পদগুলোকে modify করে।
- এখানে “I wanted” clause টি Noun "these shoes” কে modify করেছে। তাই এটি adjective clause হবে।

Adjective Clause:
- Adjective সাধারণত Noun এর আগে বা Linking verb এর পরে বসে। কিন্তু Adjective Clause সর্বদা Noun এর পরে বসে।
- Adjective Clause সাধারণত Relative Pronoun ( who, which, that, whom, whose, of which) ও Relative Adverb (Why, where, when, how, as) ইত্যাদি দ্বারা শুরু হয়।
- যেমন:
- He could not explain the reason why they left.
- The boy who is playing cricket is my brother.
.
What does the word 'Hermeneutics' refer to?
  1. The study of language structure
  2. The study of written texts and their meaning
  3. The analysis of numerical data
  4. The practice of public speaking
ব্যাখ্যা
• Hermeneutics
English Meaning:
- The study of written texts and their meaning.
Bangla Meaning:
- ব্যাখ্যা বা দ্বিভাষিকতার বিজ্ঞান বিশেষত বাইবেলের
- ধর্মতত্ত্বের সেই শাখা যা পুস্তক ব্যাখ্যার নীতিমালা নির্দেশ করে।
- (দর্শন.) মানবীয় আচরণ ও সামাজিক প্রতিষ্ঠানের আলোকে জীবনের উদ্দেশ্য পাঠ ও ব্যাখ্যা।
- বাচনিক ও অবাচনিক যোগাযোগসমূহের পঠন ও ব্যাখ্যা।

Example sentence:
- They constitute representations of the past, and are often explicable through hermeneutics.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
Act while you still have the opportunity. The underlined part is an example of -
  1. Principal clause
  2. Noun clause
  3. Adjective clause
  4. Adverb clause
ব্যাখ্যা
• Act while you still have the opportunity. The underlined part is an example of - Adverb clause.
• প্রদত্ত বাক্যে - while you still have the opportunity- clause টি verb Act কে modify করছে।
- Act verb টিকে when বা কখন দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় যে, while you still have the opportunity.
- সময় নির্দেশ করছে বিধায় এটি averb clause of time.
- Before, after, since, when, wherever, while, till, until দ্বারা adverbial clause of time শুরু হয়।

• Adverb clause:
- যে dependent clause টি adverb-এর মত কাজ করে অর্থাৎ verb এর স্থান, কাল, কারণ, উদ্দেশ্য, ধরণ, ফলাফল ইত্যাদি প্রকাশ করে তাকে adverbial clause বলে। 
-  Principal Clause এর verb কে How, Where, When, Why ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে adverbial clause পাওয়া যায়।
- Adverbial clause সাধারণত complex sentence এর verb, adjective বা adverb কে modify করে, অর্থাৎ adverb এর মত কাজ করে।
.
Identify the correctly spelled word.
  1. Adjancent
  2. Adjacant
  3. Adjangcent
  4. Adjacent
ব্যাখ্যা
• Adjacent (adjective) 
English Meaning: very near, next to, or touching.
 Bangla Meaning: সন্নিহিত; সন্নিকৃষ্ট; নিকটবর্তী।

Example sentence: There is a row of houses immediately adjacent to the factory.
Bangla Meaning: কারখানার নিকটেই রয়েছে সারি সারি ঘর।

Source:
1. Accessible Dictionary by Bangla Dictionary.
2. Oxford Learner's Dictionary.
১০.
What is the synonym of the word 'Harangue'?
  1. Accolade
  2. Lecture
  3. Eulogy
  4. Laudation
ব্যাখ্যা
• Harangue (noun)
English Meaning: A long and angry speech or piece of writing in which you criticize someone or something or try to persuade someone that you are right.
Bangla Meaning: লম্বা-চওড়া (এবং প্রায়ই তিরস্কারপূর্ণ) বক্তৃতা; লম্বা-চওড়া কথা।

Synonyms: Lecture (বক্তৃতা), Tirade (দীর্ঘ, ক্রোধোদ্দীপ্ত বা তিরস্কারপূর্ণ বক্তৃতা), Criticism (সমালোচনা), Ranting (তিরষ্কার করা), Censure (নিন্দা করা)।
Antonyms: Panegyric (স্তুতি; প্রশস্তিগাথা), Eulogy (প্রশংসাব্যঞ্জক), Laudation (স্তুতিগাঁথা), Accolade (সম্মানসূচক স্তুতি), Tribute (শ্রদ্ধাঞ্জলি)।

Other Forms:
- (verb transitive), (verb intransitive) (কাউকে উদ্দেশ্য করে) এরকম বক্তৃতা দেওয়া।

Example Sentence: 
1. The team was given the usual half-time harangue by the manager.
2. The priest took 30 minutes to deliver his harangue on timeliness. 

Source: Live MCQ Lecture.
১১.
Antonym of the word 'Dogmatic' -
  1. Emphatic
  2. Adamant
  3. Open-minded
  4. Assertive
ব্যাখ্যা
• Dogmatic (adjective)
English Meaning:  Of a person or a group) strongly expressing your beliefs as if they were facts.
Bangla Meaning: 
(১) (ব্যক্তি) মূল্যহীন বা গোঁড়া মতবাদ প্রকাশ করে এমন। 
(২) (উক্তি) যুক্তি বা তথ্যনির্ভর নয় এমন মতবাদ বা বিশ্বাস।

Synonyms: Assertive (দৃঢ়প্রত্যয়ী), Emphatic (জোরালো), Adamant (অনমনীয়; দৃঢ়সংকল্প; অনড়), Self-asserting (আত্মবিশ্বাসী)।
Antonyms: Low-key (নিয়ন্ত্রিত রীতি), Tentative (আপাতত স্থিরীকৃত), Open-minded (মুক্তমনা), Subdued (নরম বা প্রশমিত), Provisional (অস্থায়ী)। 

Other Forms: 
- Dogmatically (adverb) 
- Dogma (noun) 
- Dogmatize (verb)

Example Sentence: 
1. The evidence on both sides rather took the form of dogmatic assertions.
2. The dogmatic position taken by both parties shows how desperate they are.

Source: Live MCQ Lecture.
১২.
The word 'Apprise' refers to -
  1. To tell or inform someone
  2. To promote or endorse
  3. To criticize or find fault with
  4. To confuse or mislead
ব্যাখ্যা
• Apprise (verb transitive)
English Meaning: To tell or inform someone about something.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) অবহিত করা; জানানো।

Synonyms: Advise (অবহিত করা; জানানো), Inform (জানানো; জ্ঞাপন করা), Notify (জ্ঞাপন করা), Instruct (নির্দেশনা দেয়া), Brief (উপদেশ দেওয়া বা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়া।
Antonyms: Misinform (ভুল তথ্য দেওয়া; বিভ্রান্ত করা), Mislead (ভুলপথে/বিপথে চালানো; ভুল ধারণা দেওয়া), Misdirect (ভুল নির্দেশনা দেওয়া), Conceal (গোপন করা), Hide (লুকানো)। 

Example Sentence: 
1. The parents were apprised of their son’s injuries.
2. I apprised him that the rent was due.

Source: Live MCQ Lecture.
১৩.
The more you practice, the better you become. Which types of adverbial clauses does this sentence contain?
  1. Adverb clause of condition.
  2. Adverb clause of concession
  3. Adverb clause of comparison
  4. Adverb clause of cause
ব্যাখ্যা
• The more you practice, the better you become. This sentence contains - Adverb clause of comparison.
- Adverb Clause of Comparison দ্বারা verb সংঘটিত হওয়ার তুলনা বুঝায়।
- Principal verb এর clause কে 'কোন্‌ তুলনায়' দিয়ে প্রশ্ন করলে Adverb Clause of Comparison পাওয়া যায়।

• The more you practice, the better you become. - এই বাক্যে কোন/কি তুলনায় আরো ভালো হবে? এমন প্রশ্ন করা হলে উত্তর পাওয়া যাবে - The more you practice.
- অর্থাৎ, এই বাক্যে Adverb Clause of Comparison ব্যবহৃত হয়েছে।
১৪.
Which one is correct?
  1. Effaciously
  2. Efficaciously
  3. Effecaciously
  4. Efficiously
ব্যাখ্যা
• Efficaciously (adverb) 
English Meaning: in a way that is able to produce the intended result:
Bangla Meaning: ফলপ্রসূ ভাবে।

• Other Forms:
- Efficacious (adjective) (ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় না) ঈপ্সিত ফল দিতে সক্ষম।
- Efficacy (noun) কার্যক্ষমতা।

• Examples:
- These politicians are interested in learning how to govern more efficaciously.
- We want to hire qualified people who can make our IT system work efficaciously.

Source:
1. Accessible Dictionary by Bangla Dictionary.
2. Cambridge Dictionary.
১৫.
She bought a planner which she believes will help her organize her time better. The underlined part is an example of -
  1. Principal clause
  2. Adverb clause
  3. Adjective clause
  4. Noun clause
ব্যাখ্যা
• She bought a planner which she believes will help her organize her time better. The underlined part is an example of - Adverb clause.

• সাধারণত, - relative pronoun (that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা শুরু হওয়া clause গুলোকে Adjective clause বিবেচনা করা হয়, যদি এরা অন্য clause or noun clause সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়।
- অন্যভাবে বলতে গেলে, Noun এরপর which দ্বারা শুরু হওয়া clause টি যদি সেই noun কেmodify করে তবে তা adjective clause হয়। 
- কিন্তু,  who এবং which দ্বারা গঠিত clause টি যদি cause or purpose বোঝায় তবে সেটি Adverbial Clause হিসেবে বিবেচিত হবে।

• প্রদত্ত বাক্যে Which = in order that এই অর্থে ব্যবহৃত হয়েছে।- সে planner কিনেছে, কিন্তু কেন?
- এই ধরনের প্রশ্ন করলে উত্তরে উদ্দেশ্য প্রকাশ পায় যে যেনো তার সময়কে আরো ভালোভাবে সদ্ব্যবহার করতে পারে সে উদ্দেশ্য।
- তাই এটি adverb clause হয়েছে।

• Adverbial clause:
- যে dependent clause টি adverb-এর মত কাজ করে অর্থাৎ verb এর স্থান, কাল, কারণ, উদ্দেশ্য, ধরণ, ফলাফল ইত্যাদি প্রকাশ করে তাকে adverbial clause বলে।
- Principal Clause এর verb কে How, Where, When, Why ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে adverbial clause পাওয়া যায়৷
- clause টি মূলত - Adverb clause of purpose এর উদাহরণ।
১৬.
Synonym of 'Gregarious' is -
  1. Hospitable
  2. Introverted
  3. Introspective
  4. Reserved
ব্যাখ্যা
• Gregarious (adjective)
English Meaning: Liking to be with other people.
Bangla Meaning: দলবদ্ধভাবে বাস করে এমন; সঙ্গলিপ্সু।

Synonyms: Sociable (সঙ্গপ্রিয়; মিশুক), Companionable (সঙ্গী হওয়ার যোগ্য; মিশুক), Hospitable (অতিথিপরায়ণ; অতিথিবৎসল; অতিথিপ্রিয়), Friendly (বন্ধুবৎসল), Amicable (সৌহার্দ্যপূর্ণ)।
Antonyms: Unsociable (অসামাজিক), Reserved (গুরুগম্ভীর; চাপা স্বভাবের), Unfriendly (বন্ধুত্বহীন), Introverted (অন্তর্মুখী), Introspective (চাপা স্বভাবের)। 

• Other Forms: 
- Gregariously (adverb)
- Gregariousness (noun)

Example Sentence: 
1. He is naturally gregarious, and the work obviously suits him.
2. He is a gregarious person who avoids solitude.

Source: Live MCQ Lecture.
১৭.
The woman who discovered radium is Marie Curie. The underlined part is an example of -
  1. Noun clause
  2. Adverb clause
  3. Adjective clause
  4. None of these
ব্যাখ্যা
• The woman who discovered radium is Marie Curie. The underlined part is an example of - Adjective clause.
 যেহেতু অপশনে Adjective phrase নেই, তাই উত্তর হবে None of these.

• Adjective clause 
- যে dependent clause টি adjective এর মতো ব্যবহৃত হয় তাকে adjective clause বলে।
- অর্থাৎ noun এর পর যদি কোন clause বসে সেটি ওই noun কে modify করে তাহলে সেটি adjective clause হয়।

• The woman who discovered radium is Marie Curie.
-  এখানে underlined clause টি "The woman" নামক noun কে modify করছে; এটি relative pronoun "who" দিয়ে শুরু হয়েছে।
- এখানে 'who discovered radiuml' দ্বারা noun ‘The woman' সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে তাই এটি Adjective এর কাজ করছে, তাই এটি Adjective clause.

• Clause ও phrase এর পার্থক্য:
- Clause এর মধ্যে অবশ্যই একটি Finite Verb বা সমাপিকা ক্রিয়া থাকবে; কিন্তু Verb Phrase ব্যতিত অন্যান্য Phrase এর মধ্যে কোন Finite Verb বা সমাপিকা ক্রিয়া থাকবে না।
- অন্য কথায় Clause এর মধ্যে Verb - Tense এর Structure অনুযায়ী থাকবে, কিন্তু Phrase এর মধ্যে Verb নাও থাকতে পারে, আর যদি থাকে তাহলে Tense এর Structure অনুযায়ী থাকবে না।
১৮.
The car broke down while we were on our way to the beach. Here 'The car broke down' is an example of -
  1. Noun clause
  2. Adjective clause
  3. Relative clause
  4. Independent clause
ব্যাখ্যা
• The car broke down while we were on our way to the beach. Here 'The car broke down' is an example of -' is an Independent clause
 
• Principal Clause/ Independent clause/ Main clause:
- যে সকল clause তাদের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো clause এর উপর নির্ভরশীল নয় তাদের principal clause বলে।
- আধুনিক English Grammar এ Simple sentence কেও clause বলা হয় কারণ Simple sentence গুলাে সর্বদাই principal clause হয়ে থাকে।
- Principal clause কে আবার Main clause বা Independent clause ও বলা হয়।
 
• The car broke down নিজে নিজে অর্থ প্রকাশে সক্ষম, এটি অন্য কোন clause এর উপর নির্ভরশীল নয়।
- তাই এটি Independent clause.
১৯.
What is the antonym of the word 'Beneficent'?
  1. Philanthropic
  2. Misanthrope
  3. Eleemosynary
  4. Sentimentalist
ব্যাখ্যা
Beneficent (adjective)
English Meaning: Helping people and doing good acts.
Bangla Meaning: কল্যাণময়।

• Synonyms: Benevolent (দয়ালু; সদাশয়), Charitable (পরহিতকর; পরোপকারী), Generous (উদার), Philanthropic (মানব হিতৈষী), Eleemosynary (উদার) Sentimentalist (ভাবপ্রবণ ব্যক্তি),।
• Antonyms: Misanthrope (যে ব্যক্তি মানবজাতিকে ঘৃণা করে, যে ব্যক্তি সমাজকে এড়িয়ে চলে, নরবিদ্বেষ; মানববৈরী।), Unkind (নিষ্ঠুর; অকরুণ), Mean (স্বার্থপর; সংকীর্ণমনা), Pitiless (নির্দয়), Ruthless (কঠোর), Stingy (কৃপন)।

• Other Forms:
- Beneficence [Countable noun] হিতসাধন; মঙ্গলকরণ; বদান্য।
- Benefice (noun) খ্রিষ্টীয় যাজকের জীবনধারণে নিয়মিত অর্থবৃত্তি দিতে দানকৃত সম্পত্তি।
- Beneficed (adjective)
- Beneficial (adjective) লাভজনক; মঙ্গলজনক; হিতকর:
- Beneficiary [Countable noun](plural beneficiaries) জমিদারের কাছ থেকে প্রজাস্বত্ববলে জমির অধিকার ভোগকারী ব্যক্তি; যাজকবৃত্তিভোগী; দান বা বৃত্তির প্রাপক; কোনো সূত্র হতে উপকারভোগকারী ব্যক্তি:

•  Example Sentence: 
1. She was beneficent, and passed on a gift to each.

Source: Live MCQ Lecture.
২০.
They acted as though they knew the answer. The underlined part is an example of -
  1. Adverb clause of supposition
  2. Adverb clause of manner
  3. Adverb clause of purpose
  4. Adverb clause of reason
ব্যাখ্যা
• They acted as though they knew the answer. The underlined part is an example of - Adverb clause of manner.

• Adverb clause of manner কোন কাজ কিভাবে ঘটলো তা নির্দেশ করে।
- Sub-ordinate clause টি যদি how, as, as if, like দিয়ে শুরু হয় তবে এটি adverb clause of manner অথবা Verb কে How দিয়ে প্রশ্ন করলে Adverb Clause of Manner পাওয়া যায়।
- উল্লিখিত বাক্যে as though they knew the answer দ্বারা acted verb এর কাজ কিভাবে সম্পন্ন হয়েছে তা নর্দেশ করে তাই এটি Adverb clause of manner.

• Adverb clause: 
• যে dependent clause টি adverb-এর মত কাজ করে অর্থাৎ verb এর স্থান, কাল, কারণ, উদ্দেশ্য, ধরণ, ফলাফল ইত্যাদি প্রকাশ করে তাকে adverbial clause বলে। 
-  Principal Clause এর verb কে How, Where, When, Why ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে adverbial clause পাওয়া যায়৷
- আর Principal Clause এর Verb কে When দ্বারা প্রশ্ন করলে Adverb Clause of Time পাওয়া যায়।
 - Before, whenever since, while, till, until দ্বারা adverbial clause of time শুরু হয়।
২১.
Identify the clauses in the sentence. When the sun rises, we will start our journey.
  1. Principal clause; Adjective clause
  2. Adverb clause; Principal clause
  3. Principal clause; Noun clause
  4. Subordinate clause; Adverb clause
ব্যাখ্যা
The clauses in the sentence 'When the sun rises, we will start our journey' are - Adverb clause; Principal clause.

• When the sun rises- এটি মূলত adverb caluse of time এর উদাহরণ।
- Adverb of time - দ্বারা verb সংঘটিত হবার সময় নির্বোদেশ করে।
- Clause টি তার সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য 'we will start our journey' - এই clause টির উপরে নির্ভরশীল।
- The adverb clause "When the sun rises" modifies the principal clause "we will start our journey" and  provides information about the timing of the action in the principal clause.
- সুতরাং, প্রথম clause টি হচ্ছে  Adverb clause এবং পরের clause টি হচ্ছে Principal clause.
২২.
Which one is the antonym of the word 'Ebullient'?
  1. Innocent
  2. Optimistic
  3. Gloomy
  4. Greedy
ব্যাখ্যা
• 'Ebullient' (adjective):
English Meaning: Excited and enthusiastic.
Bangla Meaning: উচ্ছ্বসিত।

• অপশনে উল্লিখত শব্দগুলোর অর্থ -
ক) Innocent (adjective)
- নিরপরাধ; নির্দোষ

খ) Optimistic (adjective)
- আশাবাদী; আস্থাশীল

গ) Gloomy (adjective)
- বিষণ্ণ; বিষণ্ণকারক: অন্ধকার; অনালোকিত।

ঘ) Greedy (adjective)
- লোভী; লোভাতুর।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, Gloomy is the antonym of Ebullient.

Source:
1. Oxford English Dictionary.
3. Accessible Dictionary by Bangla Academy.
4. Merriam-Webster Dictionary
২৩.
The problem is whether we can afford the house. In this sentence 'whether we can afford the house' is an example of -
  1. Adverb clause
  2. Noun clause
  3. Adjective clause
  4. Principal clause
ব্যাখ্যা
The problem is whether we can afford the house. In this sentence 'whether we can afford the house' is an example of - Noun cluase.
- Linking verb এরপরে complement হিসাবে এটি noun clause হবে। 

• A noun clause is a group of words that band together and act like a noun.
- Nouns clauses are used when a single word isn't enough.
- They're always dependent clauses.

• একটি বাক্যের চারটি স্থানে Noun clause  বসতে পারে -
1. Subject হিসাবে,
যেমন: Whether they will come remains a mystery.

2. Transitive verb এর object হিসেবে,
যেমন: I believe what you have said.

3. Linking verb এরপরে complement হিসাবে,
যেমন: The reason is why they are angry.

4. Preposition এর object হিসেবে,
যেমন: He is not interested in what we have to offer.
২৪.
Which of the following is synonymous with 'Brevity?
  1. Extension
  2. Compression
  3. Consciousness
  4. Nerdness
ব্যাখ্যা
Brevity (noun)
- সংক্ষিপ্ততা: স্বল্পস্থায়িত্ব।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Extension [noun] [Uncountable noun]
- সম্প্রসারণ; বিস্তার; প্রসার; ব্যাপ্তি: সংযোজিত অংশ; সংযোজন; বৃদ্ধি।

খ) Compression (noun)
- চাপ দিয়ে ছোট করা; একত্র ঠেসে রাখা; সংক্ষেপণসাধ্যতা; সংক্ষেপ।

গ) Consciousness (noun)
- চেতনা; সচেতনতা, সজ্ঞানতা।

ঘ) Ignorance (noun) [uncountable noun]
- অজ্ঞতা; অজ্ঞানতা; অনভিজ্ঞান; অনভিজ্ঞতা।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, অপশনগুলোর মধ্যে - the word 'Compression' is synonymous with Brevity'.

Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary by Babgla Academy.
২৫.
Monday is the day when I have the most meetings. In the sentence 'when I have the most meetings' is an example of -
  1. Principal clause
  2. Adjective clause
  3. Noun clause
  4. Adverb clause
ব্যাখ্যা
• Monday is the day when I have the most meetings. In the sentence 'when I have the most meetings' is an example of - Adjective clause.

• Adjective clause:
- যে sub-ordinate clause কোনো noun/pronoun এর পরে বসে ঐ noun/pronoun কে modify করে তাকে Adjective Clause বলে। 
- অর্থাৎ noun এর post modifier হিসাবে adjective clause বসে।
- অর্থাৎ সংক্ষেপে Noun এর পর যদি কোন Clause বসে সেটি ওই noun কে modify করে তাহলে সেটি Adjective clause হবে।
- এখানে day হচ্ছে Noun এবং এর পরের clauseটি noun কে modify করছে, তাই এটি Adjective clause হবে।
- Adjective clause এর অপর নাম Relative clause.
২৬.
The castle stands on a hill whence no invader has ever descended victorious. The underlined part is an example of -
  1. Noun clause
  2. Adjective clause
  3. Adverb clause
  4. Principal clause
ব্যাখ্যা
• The castle stands on a hill whence no invader has ever descended victorious. The underlined part is an example of - Adjective clause

• Adjective clause:
- যে sub-ordinate clause কোনো noun/pronoun এর পরে বসে ঐ noun/pronoun কে modify করে তাকে Adjective Clause বলে। 
- অর্থাৎ noun এর post modifier হিসাবে adjective clause বসে।

• Adjective Clause দুইটি স্থানে বসতে পারে - 
- Noun এর post modifier - (subject + verb + noun + adjective clause) 
- Subject এর post modifier - (Subject + adjective clause + verb + object)

• প্রশ্নে উল্লেখিত - The castle stands on a hill whence no invader has ever descended victorious. এই বাক্যে whence no invader has ever descended victorious এই clause টি verb + noun এর পরে বসে তাকে modify করেছে তাই এটি adjective clause.
- Adjective clause মূলত clause সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় এবং এরা relative pronoun (that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা  শুরু হয়।
২৭.
What is the synonym of the word 'Adept'?
  1. Amateur
  2. Proficient
  3. Rude
  4. Amenable
ব্যাখ্যা
• Adept (adjective) (noun)
- সুদক্ষ, কুশলী: বিশেষজ্ঞ।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
ক) Amateur (noun)
- শৌখিন চিত্র বা সংগীত বা নাট্যশিল্পী; অপেশাদার ক্রীড়াবিদ:

খ) Proficient (adjective)
- ব্যুৎপন্ন; দক্ষ; নিপুণ।

গ) Rude (adjective)
- (কোনো ব্যক্তি এবং তার বাক্য ও আচরণ) অভদ্র; অমার্জিত; রূঢ়।

ঘ) Amenable (adjective)
- (ব্যক্তি) সংবেদনশীল; চালিত বা নিয়ন্ত্রিত হতে আগ্রহী এমন; বাধ্য; অনুগত।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, অপশনগুলোর মধ্যে Proficient শব্দটি Adept এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৮.
One who is 'fastidious'; he or she is very -
  1. inactive
  2. dumb
  3. attentive
  4. flexible
ব্যাখ্যা
• One who is 'fastidious'; he or she is very - attentive (মনোযোগ; অনন্যচিত্ত; যত্নবান।)

• Fastidious 

English Meaning: extremely or excessively careful or detailed/ very attentive to and concerned about accuracy and detail.
Bangla Meaning: খুঁতখুঁতে; দোষ ধরতে তৎপর।

• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) Inactive (adjective)
- অক্রিয়; নিষ্ক্রিয়; নিশ্চেষ্ট; নিরুদ্যম; নিষ্কর্মা; অকর্মা।

খ) Dumb (adjective)
- বোবা; মূক; বাকশক্তিহীন: নীরব; নিস্তব্ধ: নির্বোধ; অকর্মণ্য।

ঘ) Flexible (adjective)
- নমনশীল; আনম্য; নম্য; নমনীয়।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
3. Merriam-Webster Dictionary.
২৯.
What is the antonym of the word 'Dubious'?
  1. Certain
  2. Doubtful
  3. Disputable
  4. Ambiguous
ব্যাখ্যা
• Dubious (adjective):
English Meaning - Feeling doubt or not feeling certain: thought not to be completely true or not able to be trusted.
Bangla Meaning - সন্দেহপূর্ণ; সন্দিগ্ধ। 

Synonyms:
- Suspicious (সন্দেহপূর্ণ), Disputable (বিতর্কিত), Uncertain (অনিশ্চিত), Doubtful (সন্দিগ্ধ), Hesitant (দ্বিধাগ্রস্ত), Questionable (সন্দেহভাজন; প্রশ্নসাপেক্ষ) Ambiguous (অনিশ্চিত অর্থ বা অভিপ্রায়বিশিষ্ট)।
Antonyms:
- Definite (সুস্পষ্ট), Certain (নিশ্চিত), Indisputable (তর্কাতীত), Obvious (পরিষ্কার), Undeniable (অস্বীকার করা যায় না এমন; অনস্বীকার্য; অকাট্য; সন্দেহাতীত।)

• Example Sentence:
- I'm dubious about his promises to change his ways.

Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary by Babgla Academy.
৩০.
That she has a beautiful voice is no secret. Here 'That she has a beautiful voice' is an example of -
  1. Noun clause
  2. Adverb clause
  3. Adjective clause
  4. Conjunction clause
ব্যাখ্যা
• That she has a beautiful voice is no secret. Here 'That she has a beautiful voice' is an example of - Noun clause.
• প্রদত্ত বাক্যে subject হিসাবে বসাতে এটি একটি Noun clause.

• A noun clause is a group of words that band together and act like a noun. Nouns clauses are used when a single word isn't enough. They're always dependent clauses.

• একটি বাক্যের চারটি স্থানে Noun clause  বসতে পারে-
1. subject হিসাবে 
- That she is a talented artist is well-known.

2. transitive verb এর object হিসেবে
- I believe that he will come tomorrow.

3. Linking verb এরপরে complement হিসাবে 
- The truth is that they have already left.

4. Preposition এরপরে।
- I’m curious about what he said.
৩১.
What is the synonym of the word 'Confide'?
  1. Entrust
  2. Withhold
  3. Possess
  4. Retain
ব্যাখ্যা
Confide (Verb)
English Meaning: To tell something secret or personal to someone who you trust not to tell anyone else:
Bangla Meaning: ) বিশ্বাস করে কাউকে গোপন কথা বলা; (দায়িত্ব বা কাজ) ন্যস্ত করা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Entrust (verb transitive)
- বিশ্বাস স্থাপন করা।

খ) Withhold (verb transitive)
- পিছনে টেনে রাখা; ধরে বা আটকিয়ে রাখা; ঠেকিয়ে রাখা; দিতে অস্বীকার করা।

গ) Possess (verb transitive)
- (কোনো কিছুর) অধিকারী বা মালিক হওয়া।

ঘ) Retain (verb transitive)
- রাখা; অব্যাহত রাখা; বজায় রাখা; যথাস্থানে রাখা।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, অপশনগুলোর মধ্যে - the synonym of the word 'Confide' is 'Entrust'.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩২.
Even though she studied hard, she didn’t pass the exam. the underlined part is an example of -
  1. Adverb clause of cause
  2. Adverb clause of Manner
  3. Adverb clause of Contrast
  4. Adverb Clause of Comparison
ব্যাখ্যা
Even though she studied hard, she didn’t pass the exam. the underlined part is an example of - Adverb clause of Contrast.

• Adverb clause of supposition/ concession/ contrast
- Verb সংঘটিত হবার বিপরীত কোন কিছু হওয়া/ করা বোঝাবে
- Principal clause এর verb কে 'কী সত্ত্বেও' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।

• Even though she studied hard, she didn’t pass the exam.
- 'কী সত্ত্বেও সে পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারে নি' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'Even though she studied hard'.
- তাই এটি Adverb clause of supposition.
৩৩.
Choose the correctly spelled word.
  1. Equiavocate
  2. Eqaivocate
  3. Eqoivocate
  4. Equivocate
ব্যাখ্যা
Equivocate [verb]
English Meaning: To speak in a way that is intentionally not clear and confusing to other people, especially to hide the truth.
Bangla Meaning: দ্ব্যর্থবাক্য ব্যবহার করা; বাক্চাতুরী করা।

Synonyms: Prevaricate (অসত্য বা অংশত অসত্য উক্তি করা), Vacillate (দ্বিধা করা), Temporize (গড়িমসি করা), Fudge (অর্থহীন), Hedge (বাজে), Quibble (কথার মারপ্যাঁচ)।
Antonyms: Confront (মুখোমুখি হওয়া বা করা), Tell truth (সত্যবাদীতা), Be frank (স্পষ্টবাদীতা), Speak your mind (আসল কথাটি বলা), Be blunt (স্পষ্টবাদী হওয়া)।

Other Forms: 
Equivocation (noun) কথার দুটি অর্থ হয় এমন ভাব; বাকচাতুরী।

Example Sentence:
1. The law students squirmed and equivocate to avoid confronting my question.
2. The applicant seemed to be equivocating when we asked him about his last job.

Source: Live MCQ Lecture.
৩৪.
She made him what he always dreamed of becoming.  Here 'what he always dreamed of becoming' is an example of -
  1. Adjective clause
  2. Adverb clause
  3. Noun clause
  4. Principal clause
ব্যাখ্যা
• She made him what he always dreamed of becoming.  Here 'what he always dreamed of becoming' is an example of - Noun clause.

• Noun clause:
- যেসব subordinate clause noun এর মতো কাজ করে থাকে।
- অর্থাৎ, বাক্যে subject/ object/ complement হিসেবে কাজ করে থাকে তাদেরকে Noun clause বলে।
- A noun clause is a group of words that band together and act like a noun.
- Nouns clauses are used when a single word isn't enough.
- They're always dependent clauses.

• একটি বাক্যের চারটি স্থানে Noun clause বসতে পারে -
1. subject হিসাবে,
2. transitive verb এর object হিসেবে,
3. Preposition এরপরে।
4. Object complement হিসেবে।

• She made him what he always dreamed of becoming.
• প্রদত্ত বাক্যে 'what he always dreamed of becoming' clause টি object complement হিসেবে object এর পর বসাতে এটি Noun clause.

• মনে রাখতে হবে, word/phrase যখন complement হিসেবে বসে তখন তা Noun বা adjective যেকোনটি হতে পারে, কিন্তু clause হিসেবে complement সবসময় Noun clause হয়।

Source: English Wizard Grammar by Saleh Ahmed.