পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
পার্ট-১) ১) বাংলাদেশের অর্থনীতি : উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয়-ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি। ২) বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি। (অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ পড়তে হবে) পার্ট-২) সমাস, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই, বোর্ড বই, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, যেকোনো একাডেমিক ব্যক্তির বই এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট?
  1. ক) ১,০০০ মেগাওয়াট
  2. খ) ১,২৪০ মেগাওয়াট
  3. গ) ১,৩২০ মেগাওয়াট
  4. ঘ) ২,৪০০ মেগাওয়াট
ব্যাখ্যা
পটুয়াখালী জেলায় অবস্থিত কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ১,৩২০ মেগাওয়াট।
এটি বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে। মোট ব্যয় ২.৪৮ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৬ সালের অক্টোবরে এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
(সূত্র: বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড)
.
বাংলাদেশ কত সালে জাতিসংঘের এলডিসি তালিকা থেকে উত্তরণ করবে?
  1. ক) ২০২০ সালে
  2. খ) ২০২১ সালে
  3. গ) ২০২৪ সালে
  4. ঘ) ২০২৭ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো জাতিসংঘের এলডিসি তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। অর্জিত লক্ষ্যসমূহ ২০২১ সাল পর্যন্ত বলবৎ থাকলে ২০২৪ সালে বাংলাদেশ আনুষ্ঠানিক ভাবে এলডিসি তালিকা থেকে বের হয়ে যাবে।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন প্রথম ১৯৭১ বিশ্বের সর্বাধিক অনুন্নত দেশসমূহ নিয়ে LDC তালিকা প্রণয়ন করে। বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
বর্তমানে এলডিসি তালিকায় ৪৭টি দেশ রয়েছে। এ পর্যন্ত মোট ৫টি দেশ LDC তালিকা থেকে উত্তরণ করতে সমর্থ হয়েছে।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
.
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কোন দেশ সহায়তা করছে?
  1. ক) চীন
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) রাশিয়া
  4. ঘ) জাপান
ব্যাখ্যা
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়া কারিগরি ও আর্থিক সহায়তা করছে।
রাশিয়ান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম এতে সহায়তা করছে। জ্বালানি সরবরাহ করবে রাশিয়ান কোম্পানি টিভিএল জয়েন্ট স্টক। তবে বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পে অর্থ সহায়তা করছে ভারত সরকার।
এটির উৎপাদন ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট। মোট ব্যয় প্রায় ১২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে রাশিয়া সরকার ঋণ দিচ্ছে ১১.৪ বিলিয়ন ডলার। ২০২৩ সালে কেন্দ্রটি চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
(সূত্র: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ওয়েবসাইট এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড)
.
'পবন' এর যথার্থ সমার্থক শব্দ কোনটি?
  1. ক) গহন
  2. খ) অনিল
  3. গ) অর্ণব
  4. ঘ) প্রসূন
ব্যাখ্যা
পবন শব্দের অর্থ অনিল বা বাতাস। পবন এর সমার্থক শব্দগুলো হলো: বায়ু, বাতাস, অনিল, হাওয়া, সমীরণ, সমীর, মরুৎ প্রভৃতি।
অন্যদিকে, গহন অর্থ বন।
- অর্ণব অর্থ সমুদ্র।
- প্রসূন অর্থ ফুল।
(সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : সৌমিত্র শেখর)
.
সঠিক সমার্থক শব্দজোড় নয়-
  1. ক) হাতি – মাতঙ্গ
  2. খ) স্বর্ণ – কনক
  3. গ) তুরগ – পন্নগ
  4. ঘ) নন্দিনী – দুহিতা
ব্যাখ্যা
উল্লিখিত অপশন সমূহের মধ্যে তুরগ ও পন্নগ সমার্থক শব্দ নয়।
তুরগ অর্থ ঘোড়া। অন্যদিকে পন্নগ অর্থ সাপ।
(সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : সৌমিত্র শেখর)
.
'কিরণ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) ময়ূখ
  2. খ) প্রভা
  3. গ) রশ্মি
  4. ঘ) শিখী
ব্যাখ্যা
কিরণ শব্দের সমার্থক শব্দসমূহ হলো: ময়ূখ, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু, রশ্মি, আলো, আলোক, বিভা প্রভৃতি।
অন্যদিকে, শিখী অর্থ ময়ূর। যার সমার্থক শব্দের মধ্যে রয়েছে: কলাপী, শিখণ্ডী, কেকা, শিখী, কেকী, বর্হী ইত্যাদি।
(সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : সৌমিত্র শেখর)
.
নিচের কোনটি পর্বত শব্দের সমার্থক শব্দ নয়?
  1. ক) গিরি
  2. খ) শৈল
  3. গ) পাথার
  4. ঘ) অচল
ব্যাখ্যা
পর্বত শব্দের সমার্থক শব্দসমূহ হলো: গিরি, শৈল, অচল, পাহাড়, অদ্রি, ভূধর, মহীধর, নগ ইত্যাদি।
অন্যদিকে, পাথার অর্থ সমুদ্র।
(সূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি : একাদশ-দ্বাদশ শ্রেণী : ড. হায়াৎ মামুদ)
.
'বিহগ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) পক্ষী
  2. খ) বৃক্ষ
  3. গ) বন
  4. ঘ) কোকিল
ব্যাখ্যা
বিহগ শব্দের সমার্থক শব্দ পক্ষী। বিহগের অন্যান্য সমার্থক শব্দের মধ্যে রয়েছে: পাখি, বিহঙ্গ, বিহঙ্গম, খেচর, খগ, পতগ ইত্যাদি।
অন্যদিকে, বৃক্ষ এর সমার্থক শব্দ: বিটপী, অটপি, দ্রুম, পাদপ ইত্যাদি।
- বন এর সমার্থক শব্দ: বিপিন, কান্তার, অটবি, অরণ্য, কানন ইত্যাদি।
- কোকিল এর সমার্থক শব্দ: পিক, পরভৃত, পরপুষ্ট, বসন্তদূত, কলকণ্ঠ ইত্যাদি।
(সূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি : একাদশ-দ্বাদশ শ্রেণী : ড. হায়াৎ মামুদ)
.
সঠিক বিপরীত শব্দজোড় নয়-
  1. ক) ধর্ম – অধর্ম
  2. খ) কুটিল – সরল
  3. গ) নিরবয়ব – সাবয়ব
  4. ঘ) ঐচ্ছিক – অনাবশ্যিক
ব্যাখ্যা
ঐচ্ছিক/অনাবশ্যিক - আবশ্যিক
- কুটিল - সরল
- ধর্ম - অধর্ম
- নিরবয়ব – সাবয়ব।
(সূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি : একাদশ-দ্বাদশ শ্রেণী : ড. হায়াৎ মামুদ)
১০.
নিচের কোনটি সঠিক বিপরীতার্থক শব্দজোড় নয়?
  1. ক) অধমর্ণ – উত্তমর্ণ
  2. খ) খুঁত – নিখুঁত
  3. গ) সাকার – নিরাকার
  4. ঘ) আপদ – বিপদ
ব্যাখ্যা
আপদ/বিপদ - নিরাপদ
- অধমর্ণ - উত্তমর্ণ
- খুঁত - নিখুঁত
- সাকার – নিরাকার।
(সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশ শ্রেনী)
১১.
Nepotism শব্দের যথার্থ বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) পক্ষপাত
  2. খ) স্বজনপ্রীতি
  3. গ) দুর্নীতি
  4. ঘ) পাণ্ডুলিপি
ব্যাখ্যা
Nepotism অর্থ স্বজনপ্রীতি
- Corruption অর্থ দুর্নীতি
- Bias অর্থ পক্ষপাত
- Manuscript অর্থ পাণ্ডুলিপি।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি: ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি ডিকশনারি)
১২.
Electoral College এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) নির্বাচনি প্রশিক্ষণ কেন্দ্র
  2. খ) নির্বাচকমণ্ডলী
  3. গ) নির্বাচন পর্যবেক্ষক
  4. ঘ) পোষক
ব্যাখ্যা
Electoral College অর্থ নির্বাচকমণ্ডলী
- Election observer অর্থ নির্বাচন পর্যবেক্ষক
- Sponsor অর্থ পোষক।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি: ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি ডিকশনারি)
১৩.
নিচের কোনটি Deed শব্দের যথার্থ বাংলা পরিভাষা?
  1. ক) মৃত
  2. খ) শপথ
  3. গ) শ্বেতপত্র
  4. ঘ) দলিল
ব্যাখ্যা
Deed অর্থ দলিল
- Dead অর্থ মৃত
- Oath অর্থ শপথ
- Whitepaper অর্থ শ্বেতপত্র।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি: ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি ডিকশনারি)
১৪.
বিপরীতার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস কোনটি?
  1. ক) হাত-পা
  2. খ) হাট-বাজার
  3. গ) জমা-খরচ
  4. ঘ) চা-বিস্কুট
ব্যাখ্যা
বিপরীতার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস হলো: জমা – খরচ, আয় – ব্যয়, ছোট – বড়, লাভ – লোকসান ইত্যাদি।
অন্যদিকে, হাট-বাজার হলো সমার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস।
হাত - পা হলো অঙ্গবাচক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস।
চা - বিস্কুট হলো মিলনার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস।
(সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
১৫.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) মহান যে কীর্তি = মহাকীর্তি
  2. খ) মৃগীর শিশু = মৃগশিশু
  3. গ) মহান আত্মা যার = মহাত্মা
  4. ঘ) পা থেকে মাথা পর্যন্ত = আপাদমস্তক
ব্যাখ্যা
মহতী যে কীর্তি = মহাকীর্তি (কর্মধারয়)।
মৃগীর শিশু = মৃগশিশু (ষষ্ঠী তৎপুরুষ)।
মহান আত্মা যার = মহাত্মা (বহুব্রীহি)।
পা থেকে মাথা পর্যন্ত = আপাদমস্তক (অব্যয়ীভাব)।
(সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)