পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বাংলা সাহিত্যের প্রাচীনযুগ, মধ্যযুগ এবং পত্রিকা ও সাময়িকী। সোর্সঃ যেকোনো গাইড বই, লাল নীল দীপাবলি, যেকোনো একাডেমিক ব্যক্তির বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
রত্নসেন ও নাগমতী কোন কাব্যের চরিত্র?
  1. ক) মধুমালতী
  2. খ) পদ্মাবতী
  3. গ) অন্নদামঙ্গল
  4. ঘ) লায়লী-মজনু
সঠিক উত্তর:
খ) পদ্মাবতী
উত্তর
সঠিক উত্তর:
খ) পদ্মাবতী
ব্যাখ্যা
হিন্দি কবি মালিক জায়সীর রচিত পদুমাবৎ কাব্যের অনুবাদরূপে বাঙালি কবি আলাওল রচিত পদ্মাবতী। এর চরিত্র রত্নসেন, গন্ধর্ব সেন, চম্পাবতী, নাগমতী, হিরামন পাখি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার কবি নন কে?
  1. ক) আমির হামজা
  2. খ) শাহ মুহম্মদ সগীর
  3. গ) দৌলত উজির বাহিরাম খান
  4. ঘ) আব্দুল হাকিম
সঠিক উত্তর:
ক) আমির হামজা
উত্তর
সঠিক উত্তর:
ক) আমির হামজা
ব্যাখ্যা
রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার কবি - শাহ মুহাম্মদ সগীর, দৌলত উজির বাহরাম খান, আলাওল, কোরেশী মাগন ঠাকুর, আব্দুল হাকিম। আমির হামজা ফকির গরীবুল্লাহ রচিত জঙ্গনামা শ্রেণির কাব্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
রামায়ণ রচনায় কৃত্তিবাসকে উৎসাহ ও প্রেরণা দিয়েছিলেন-
  1. ক) সুলতান গিয়াসউদ্দীন আজম
  2. খ) রুকনুদ্দীন বারবক শাহ
  3. গ) ইসলাম খান
  4. ঘ) পরাগলী খা
সঠিক উত্তর:
খ) রুকনুদ্দীন বারবক শাহ
উত্তর
সঠিক উত্তর:
খ) রুকনুদ্দীন বারবক শাহ
ব্যাখ্যা
রামায়ণের প্রথম অনুবাদকই এর শ্রেষ্ঠ অনুবাদক; তার নাম কৃত্তিবাস। কৃত্তিবাস কখন জন্মগ্রহণ করেছিলেন, কোন রাজার আশীর্বাদ লাভ করেছিলেন, এ নিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে বেশ বড় এক বিতর্ক রয়েছে। কারণ তার দীর্ঘ এক আত্মপরিচিতিতে রাজার সবকিছু বর্ণনা করলেও তিনি রাজার নামটি উল্লেখ করতে ভুলে গেছিলেন৷ আজ মনে করা হয় কবি কৃত্তিবাস তাঁর আত্মপরিচিতিতে যে-রাজার ইঙ্গিত করেছেন, তাঁর নাম রুকনুদ্দিন বারবক শাহ।
উৎসঃ লাল নীল দীপাবলি, হুমায়ূন আজাদ
.
কে ভারতী পত্রিকার সম্পাদনার সাথে জড়িত ছিলেন না?
  1. ক) স্বর্ণকুমারী দেবী
  2. খ) সরলা দেবী
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
ভারতী পত্রিকা প্রকাশিত হিয় ১৮৭৭ সালে, রবীন্দ্র-ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায়৷ পরে স্বর্ণকুমারী দেবী, সরলা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর, মণিলাল গোঙ্গোপাধ্যায় প্রমুখ এ পত্রিকার সম্পাদক হন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
ভারত পাচালী’র রচয়িতা -
  1. ক) দস্যু রত্নাকর
  2. খ) কাশীরাম দাস
  3. গ) কবীন্দ্র পরমেশ্বর
  4. ঘ) দ্বৈপায়ন ব্যাসদেব
সঠিক উত্তর:
খ) কাশীরাম দাস
উত্তর
সঠিক উত্তর:
খ) কাশীরাম দাস
ব্যাখ্যা

‘মহাভারত’ প্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর।
‘মহাভারত’ এর মূল রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব।
‘মহাভারত’ এর শ্রেষ্ঠ অনুবাদক কাশীরাম দাস। তার কাব্যের নাম ‘ভারত পাচালী’
কৃত্তিবাস ওঝা রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার