পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১১০
সিলেবাস
৪৫তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট-৪ বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ১১০ প্রশ্ন

.
Which of the following is synonymous with the word 'Stigma'?
  1. ক) Disgrace
  2. খ) Credit
  3. গ) Acclamation
  4. ঘ) Consider
ব্যাখ্যা
Stigma (noun)

English Meaning: A strong lack of respect for a person or a group of people or a bad opinion of them because they have done something society does not approve of.
Bangla Meaning:  
(১) plural stigmas [স্টিগমাদ্‌] (লাক্ষণিক) লজ্জা বা কলঙ্কের চিহ্ন: the stigma of treachery.
(২) (plural stigmata [স্টিগমাটা] আসিসির সাধু ফ্রান্সিস এবং অন্যদের শরীরের এমন দাগ যার সঙ্গে ক্রুশবিদ্ধ যিশুর ক্ষতিচিহ্নের সাদৃশ্য রয়েছে।
(৩) (plural stigmas) (উদ্ভিদবিদ্যা) গর্ভকেশরের পরাগ্রাহী অংশ; গর্ভমুণ্ড।

Synonyms: Shame (লজ্জা), Disgrace (সম্মানহানি), Dishonour (অপমান; অসম্মান), Slur, Spot.
Antonyms: Honour (সম্মান; সম্ভ্রম), Credit (সম্মান; কৃতিত্ব), Acclamation (প্রশংসা), Reputation (খ্যাতি)।

Other Forms: Stigmatic (adjective) কলঙ্কচিহ্নিত; দাগযুক্ত।

Example Sentence: 
1. Diseases of the brain have always carried a social and cultural stigma.
2. There's a social stigma attached to receiving welfare.

Source: Live MCQ Lecture.
.
Broccoli, which people often leave uneaten, is very nutritious. Here the underlined part is a/an -
  1. ক) Noun clause
  2. খ) Adverbial clause
  3. গ) Adjective clause
  4. ঘ) Principal clause
ব্যাখ্যা
• Broccoli, which people often leave uneaten, is very nutritious. Here the underlined part is an - Adjective clause.

Adjective Clause:
- যে sub-ordinate clause কোনো noun/pronoun এর পরে বসে ঐ noun/pronoun কে modify করে তাকে Adjective Clause বলে। 
- অর্থাৎ noun এর post modifier হিসাবে adjective clause বসে।

Adjective Clause দুইটি স্থানে বসতে পারে - 
- Noun এর post modifier - (subject + verb + noun + adjective clause) 
- Subject এর  post modifier - (Subject + adjective clause + verb + object)

• প্রশ্নে উল্লেখিত - Broccoli, which people often leave uneaten, is very nutritious - এই বাক্যে which people often leave uneaten এই  clause টি noun এর পরে বসে তাকে modify করেছে তাই এটি adjective clause.
- Adjective clause মূলত clause সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়  এবং এরা relative pronoun (that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা  শুরু হয়।
- তবে মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি cause or purpose বোঝায় তবে সেটি Adverbial Clause  হিসেবে বিবেচিত হবে।
.
Identify the correct sentence.
  1. ক) Perfume of France is very famous.
  2. খ) He speaks English like English.
  3. গ) The Mount Everest is the highest peak in the Himalayas.
  4. ঘ) The Ganga is a holy river.
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - The Ganga is a holy river - এই বাক্যটি শুদ্ধ।
• কারণ,
নদ-নদী, সাগর, খাল, মহাসাগর, দ্বীপ পুঞ্জ, পর্বত ইত্যাদির পূর্বে “the” ব্যবহৃত হয়।
- The Padma is a big river.
- The Nile is the longest river in the world.

• অন্য অপশন গুলোর মধ্যে - 

ক) Perfume of France is very famous - বাক্যটিতে perfume এর পুর্বে article হিসাবে the বসালে বাক্যটি সঠিক হত। 
- Perfume একটি material noun.
- Article এর নিয়মানুযায়ী, Material Noun এর পুর্বে সাধারণত article হিসাবে theবসবে না। 
- তবে নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট প্রকারের পদার্থ বোঝালে এর পূর্বে the বসে।
- তাই যেহেতু বাক্যটিতে নির্দিষ্ট স্থানের (France) এর perfume এর কথা বলা হয়েছে তাই the বসবে।

খ) He speaks English like English - বাক্যটি ভুল। 
- Article এর নিয়মানুযায়ী - 
- ভাষার নামের পুর্বে কোনো article ব্যবহৃত হয় না এবং
- যেকোনো জাতির নামের পুর্বে article হিসাবে the বসাতে হয়। 
- like __ English দ্বারা ইংরেজদের মত অর্থাৎ জাতিকে নির্দেশ করা হয়েছে তাই এর পূর্বে the বসবে।
যেহেতু প্রশ্নে, He speaks English দ্বারা ভাষা বোঝানো হয়েছে তাই এর পূর্বে কোনো article বসবে না।
- সঠিক বাক্যটি হবে - He speaks English like the English.

গ) The Mount Everest is the highest peak in the Himalayas - বাক্যে article হিসাবে the এর ব্যবহার ভুল হয়েছে।
• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত পর্বতমালার নামের পূর্বে article হিসাবে the বসে।
- যেমনঃ The Himalayas, The Bindhays.

কিন্তু একটি মাত্র পর্বত বা পর্বতশৃঙ্গ এর নামের পূর্বে article বসে না। 
- যেহেতু Mount Everest একটি মাত্র পর্বতশৃঙ্গ  এর নাম তাই এর পুর্বে কোনো article বসবে না।
.
Truthfulness is one of the greatest virtues. (Make it Positive)
  1. ক) Very few virtues are as great as truthfulness.
  2. খ) No other virtues are as great as truthfulness.
  3. গ) Truthfulness is greater than any other virtues.
  4. ঘ) Truthfulness is greater than most other virtues.
ব্যাখ্যা
• Superlative degree তে one of the থাকলে Positive degree তে very few হয়।
- Superlative to Positive: Very few + plural noun + plural verb + as + positive degree + as + subject.
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - Very few virtues are as great as truthfulness.
.
Fill in the gap. The Ship is bound _____ London.
  1. ক) to
  2. খ) for
  3. গ) with
  4. ঘ) towards
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - for. 
- Complete Sentence: The ship is bound for London.

• Bound for -কোথাও বা কোনো দিকে) যেতে প্রস্তুত; গমনরত।
- Example: I’m bound for Barisal.

অন্যদিকে, 
• Bound with - certain or extremely likely to happen (নিশ্চিত)
• Bound to be Be certain or destined to (বাধ্য, অবশ্যম্ভাবী)
উদাহরণ:
- We cannot go on like this, something is bound to happen.
- My heart bounded with joy hearing she would come. 

• Bound up in নৈতিক বন্ধনে আবদ্ধ, ব্যস্ত; বিশেষভাবে আগ্রহী:
He is bound up in his research on how children learn to speak.

• Bound up with ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত।
- The problem of poverty is bound up with social structure.

Source: Bangla Academy Dictionary.
.
Everyone is looking for white-collar jobs. Here the idiom 'White-collar' means -
  1. ক) A very highly paid job
  2. খ) A job with much hardship
  3. গ) A very prestigious job
  4. ঘ) A job without manual labour
ব্যাখ্যা
 • Everyone is looking for white-collar jobs. Here the idiom 'White-collar' means - A job without manual labour.

White-collar

English Meaning: relating to people who work in offices, doing work that needs mental rather than physical effort.
Bangla Meaning: শারীরিক পরিশ্রম বিহীন কাজ / যেসব কাজে মানসিক শ্রম প্রয়োজন হয়

Ex. Sentence: Everyone is looking for white-collar jobs, because it gets higher payment.
Bangla Meaning: সবাই মানসিক পরিশ্রমের চাকরি খুঁজছে, কারণ এর বেতন / মূল্য বেশি।

Source: Live MCQ Lecture.
.
The boss said to the employees, 'Don't waste your time'. (Make it indirect)
  1. ক) The boss forbade the employees not to waste their time.
  2. খ) The boss ordered the employees to not waste their time.
  3. গ) The boss asked the employees to not waste their time.
  4. ঘ) The boss advised the employees not to waste their time.
ব্যাখ্যা
• বাক্যটি নিষেধ/উপদেশমূলক হওয়ায় said এর পরিবর্তে advised/forbade/ordered ব্যবহৃত হবে।
- প্রশ্নোক্ত বাক্যের indirect speech এ advised এবং ordered ব্যবহৃত হলে not to ব্যবহৃত হবে কিন্তু forbade নিজেই না বোধক হওয়ায় এর পর not বসবে না শুধু to + verb বসবে।

- যেমন: 'Don't waste your time' the boss said to the employees.
এর indirect speech হতে পারে।
1- The boss ordered/advised the employees not to waste their time.
2- The boss forbade the employees to waste their time.

• যেহেতু প্রশ্নের অপশনে - The boss advised the employees not to waste their time রয়েছে, তাই এটিই সঠিক উত্তর।
.
A place where birds are kept -
  1. ক) Apiary
  2. খ) Barn
  3. গ) Aviary
  4. ঘ) Kennel
ব্যাখ্যা
• A place where birds are kept - Aviary.
Bangla Meaning:  পক্ষীশালা; কুলায়িকা।

অন্য অপশন গুলোর মধ্যে - 
• Apiary
English Meaning: A place where bees are kept 
Bangla Meaning: মৌমাছি লালনের স্থান; মধুমক্ষিকাশালা।

• Barn
English Meaning: a large farm building used for storing grain, hay, or straw , animals or for housing livestock.
Bangla Meaning: গবাদি পশু বা ঘোড়ার আশ্রয়ের জন্য বাড়ি

• Kennel
English Meaning: An establishment for the breeding or boarding of dogs.
Bangla Meaning: কুকুর রাখার ঘর, যে স্থানে কুকুরের যত্ন নেওয়া হয়।

Source: Bangla Academy Dictionary and Collins Dictionary.
.
Who of the following is not a Modern writer?
  1. ক) T. S Eliot
  2. খ) George Eliot
  3. গ) George Orwell
  4. ঘ) Joseph Conrad
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - George Eliot is not a Modern writer.

 • 'George Eliot' is not a Nobel Laureate।
- ভিক্টোরিয়ান যুগের অন্যতম মহিলা কবি George Eliot, যার original নাম ছিলো Mary Ann Evans.
- তিনি George Eliot ছদ্মনাম ব্যবহার করতেন।

• Famous Works:
- The Mill on the Floss,
- Scenes of Clerical Life,
- Adam Bede,
- Silas Marner,
- Romola,
- Middlemarch.

• অন্য অপশন গুলোর মধ্যে - T. S Eliot, George Orwell এবং Joseph Conrad হচ্ছেন Modern period এর স্বনামধন্য লেখক।

Source: An ABC of English Literature - Dr. M Mofizar Rahman and Britannica.
১০.
Fill in the gap with the correct form of the verb: The police _____ informed of the matter yesterday.
  1. ক) is
  2. খ) are
  3. গ) been
  4. ঘ) were
ব্যাখ্যা
• The police - আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি বাহিনী; পুলিশ।
- The police - Collective noun টি সবসময় 'singular' রূপ, কিন্তু 'plural verb' সহ ব্যবহৃত হয়।
- yesterday থাকায় বোঝা যাচ্ছে বাক্যটি past indefinite tense এ আছে। 
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - The police were informed of the matter.
১১.
Which ‘but’ is a preposition?
  1. ক) Nobody but has his fault.
  2. খ) He stumbled but didn't fall.
  3. গ) He is but a shadow of his former self.
  4. ঘ) I trusted no one but him.
ব্যাখ্যা
• I trusted no one but him - এই বাক্যে but হচ্ছে preposition.
- কারণ এটি except অর্থে ব্যবহৃত হয়েছে।
- আর except হিসেবে ব্যবহৃত হলে but একটি preposition হতে পারে।

But (Preposition):
Used as Except; apart from; other than.
 - In Dhaka, we were never anything but poor.
 - I trusted no one but him.

অন্য অপশন গুলোর মধ্যে - 
•  Nobody but has his fault - এই বাক্যে 'but' is a pronoun.
- এতে 'that not : who not' অর্থে but ব্যবহৃত হয়েছে।


He stumbled but didn't fall - এই বাক্যে 'but' is a Conjunction.
- But (Conjunction):
- Used to indicate the impossibility of anything other than what is being stated.
 - They had no alternative but to follow.
- Used to introduce a response expressing a feeling such as surprise or anger.
 - But that's an incredible saving!
Used to introduce a phrase or clause contrasting with what has already been mentioned.
 - He stumbled but didn't fall.

• He is but a shadow of his former self - এই বাক্যে 'but' is an Adverb.
- But (Adverb)
:
- Used as No more than; only.
 - He is but a shadow of his former self.
 - Choose from a colorful array of oranges, cherries, and raspberries, to name but a few.
 
Source: Merriam-Webster Dictionary
১২.
The adjective form of 'child' is -
  1. ক) Child
  2. খ) Childlike
  3. গ) Childhood
  4. ঘ) Children
ব্যাখ্যা
• Child এর adjective form হলো Childish ও Childlike.

• Child (noun) অজাত বা নবজাত মানবশিশু; বালক বা বালিকা।
• Childhood [uncountable noun] বাল্য; শৈশব।

• Childish (adjective) বালসুলভ; চপল।
• Childlike (adjective) শিশুসুলভ; সরলপ্রকৃতি; নিষ্পাপ।
• Childless (adjective) নিঃসন্তান।

• Child এর plural হলো Children।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
১৩.
Seven years have passed since he ______ his wife in a car accident.
  1. ক) lost
  2. খ) has lost
  3. গ) had lost
  4. ঘ) has been lost
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - lost.
- Complete sentence: Seven years have passed since he lost his wife in a car accident.

• Since এর প্রথম অংশ present indefinite বা present perfect Tense-এর হলে পরের অংশে past indefinite tense হবে।
- past indefinite tense-এর structure হলো- subject+ main verb এর past participle form হবে + object 
- এছাড়া Since এর প্রথম অংশ past indefinite tense হলে পরের অংশে past perfect tense হবে।
১৪.
Travellers had better ______ their reservations well in advance if they want to fly during the Eid holidays.
  1. ক) get
  2. খ) got
  3. গ) to get
  4. ঘ) getting
ব্যাখ্যা
• Had better এর পরে verb এর base form বসে। যেমন- You had better stay here.
- অতএব শূন্যস্থানে get বসবে। 
- সম্পূর্ণ বাক্য:  Travellers had better get their reservations well in advance if they want to fly during the Eid holidays
১৫.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ?
  1. ক) ষড়যন্ত্র
  2. খ) বৃষ্টি
  3. গ) দ্রষ্টা
  4. ঘ) স্বৈর
ব্যাখ্যা
কতগুলো স্বরসন্ধি রয়েছে যা সাধারণ নিয়মের মধ্যে পদে না এদেরকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে। অর্থাৎ ব্যাকরণের বাইরের এ সকল সন্ধিকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে।
যেমন:
স্বর+ঈর = স্বৈর
• গো+অক্ষ = গবাক্ষ
• প্র+ঊঢ় = প্রৌঢ়
• গো+ইন্দ্র = গবেন্দ্র

অন্যদিকে,
দ্রষ্টা, বৃষ্টি ও ষড়যন্ত্র ব্যঞ্জনসন্ধির নিয়ম অনুসারে গঠিত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি. ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৬.
‘সৃষ্টির কথা ভাবে যারা আগে সংহারে করে ভয়’- এখানে ‘সংহার’ শব্দের অর্থ কী?
  1. ক) বিন্যাস
  2. খ) বিপদ
  3. গ) নিধন
  4. ঘ) স্থাপন
ব্যাখ্যা
• সংহার (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [সম্+√হৃ+অ]
অর্থ: বধ, নিধন, ধ্বংস, অবসান, প্রত্যাহার, সংকোচন, সংগ্রহ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৭.
নিচের কোনটি অশুদ্ধ?
  1. ক) মুণ্ডমালা
  2. খ) শঙ্খিনী
  3. গ) সুতীক্ষ্ম
  4. ঘ) বৃদ্ধিজীবী
ব্যাখ্যা
• অশুদ্ধ: সুতীক্ষ্ম
• শুদ্ধ: সুতীক্ষ্ণ
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = সু+√তিজ্+স্ন
অর্থ: অত্যন্ত ধারালো, তীব্র।

অন্যদিকে, মুণ্ডমালা, শঙ্খিনী ও বৃদ্ধিজীবী শব্দের বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮.
সমাজে প্রচলিত যৌতুক প্রথার মর্মান্তিক রূপ উপস্থাপন করা হয়েছে রবীন্দ্রনাথের কোন গ্রন্থে?
  1. ক) যোগাযোগ
  2. খ) দেনাপাওনা
  3. গ) অপরিচিতা
  4. ঘ) ঐকাতান
ব্যাখ্যা
⇒ দেনাপাওনা:
• রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে ‘দেনাপাওনা’ গল্পটি সংকলিত হয়েছে।
‘দেনাপাওনা’ গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত সংবেদনশীল দৃষ্টিভঙ্গিতে সমাজের প্রচলিত যৌতুক প্রথার মর্মান্তিক রূপ উপস্থাপন করেছেন। যৌতুক প্রথার বিরুদ্ধে নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং ভিন্ন মত গড়ে তুলতে গল্পটি সহায়ক।

• নিম্নমধ্যবিত্ত পরিবারের রামসুন্দর পাঁচ পুত্র ও এক কন্যার জনক। আদরের কন্যার প্রতাপশালী রায়বাহাদুরের একমাত্র পুত্রের সঙ্গে বিয়ে দেয়া হয়। বিয়ের সময় পাত্রের পিতা দশ হাজার নগদ টাকাসহ অন্যান্য সামগ্রী যৌতুক হিসেবে দাবি করেন। কন্যার বাপ রাজি হন এবং বিয়ের সময় নগদ অর্থ বাকি পড়ে। শুরু হয় পিতা কন্যার ওপর মানসিক নির্যাতন। গল্পের নায়কা নিরূপমার আত্ম বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় আমাদের সমাজের এই ভয়াবহ ব্যাধির কাহিনি।

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অতিপ্রাকৃতিক গল্প:
- ক্ষুধিত পাষাণ
- নিশীতে
- মণিহার
- কঙ্কাল

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আধুনিক মনস্তত্ব নিয়ে ছোটগল্প: 
- রবিবার
- শেষকথা
- ল্যাবরেটরি।

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সমাজসমস্যামূলক ছোটগল্প: 
- দেনাপাওনা
- রামকানাইয়ের নির্বুদ্ধিতা
- যজ্ঞেশ্বরের যজ্ঞ
- অনধিকার প্রবেশ।

অন্যদিকে,
‘যোগাযোগ’ রবীন্দ্রনাথ রচিত উপন্যাস।
‘অপরিচিতা’ রবীন্দ্রনাথ রচিত ছোটগল্প।
‘ঐকাতান’ রবীন্দ্রনাথ রচিত কবিতা।

উৎস: বাংলা সাহিত্য নবম-দশম শ্রেণি ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
আজকে আমার রুদ্ধ প্রাণের পল্বলে
বান ডেকে ঐ জাগল জোয়ার দুয়ার-ভাঙা কল্লোলে! - পঙক্তিদ্বয়ের রচয়িতা কে ?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
"আজ সৃষ্টি সুখের উল্লাসে
মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে।
আজকে আমার রুদ্ধ প্রাণের পল্বলে
বান ডেকে ঐ জাগল জোয়ার দুয়ার-ভাঙা কল্লোলে!- পঙক্তিগুলো কাজী নজরুল ইসলাম রচিত 'আজ সৃষ্টি সুখের উল্লাসে' কবিতার।


• 'আজ সৃষ্টি সুখের উল্লাসে' কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 'দোলন চাঁপা' কাব্যগ্রন্থের অন্তর্গত। 
- এটি কাব্যগ্রন্থের প্রথম কবিতা। 
- রাজবন্দি হিসেবে জেলে থাকা অবস্থায় কাজী নজরুল ইসলামের  'দোলন চাঁপা' কাব্যগ্রন্থটি ১৩৩০ বঙ্গাব্দের আশ্বিনে প্রকাশিত হয়। 
- এতে হয়েছে ২১ টি কবিতার সংকলন। 
- মূলত প্রেম প্রধান কবিতার বই। 
- অন্যন্য কবিতার মধ্যে - বেলাশেষে, পূবের চাতক, অবেলার ডাক, পূজারিনী, কবি-রানী ইত্যাদি। 

উৎস: বাংলা সাহিত্য নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
“দাঁও-মারা” বাগধারাটি কী অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) মোটা অর্থ আত্মসাৎ
  2. খ) পরম শত্রু
  3. গ) অনর্থক ভর্ৎসনা
  4. ঘ) প্রকাশ্যে অন্যায় কাজ করা
ব্যাখ্যা
• “দাঁও-মারা” বাগধারাটির অর্থ = মোটা অর্থ আত্মসাৎ

অন্যান্য বাগধারার অর্থ:
• “দিনে দুপুরে ডাকাতি” বাগধারার অর্থ = প্রকাশ্যে অন্যায় কাজ করা।
• “দু-চোখের বিষ” বাগধারার অর্থ = পরম শত্রু।
• “দাঁত খিচুনি” বাগধারার অর্থ = অনর্থক ভর্ৎসনা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২১.
এক্সিডেন্ট > এস্কিডেন্ট কোন ধরণের ধ্বনি পরিবর্তন?
  1. ক) অভিশ্রুতি
  2. খ) ধ্বনিবিপর্যয়
  3. গ) ব্যঞ্জনচ্যুতি
  4. ঘ) ব্যঞ্জন বিকৃতি
ব্যাখ্যা
• শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে
যেমন:
- এক্সিডেন্ট > এস্কিডেন্ট
- বাক্স > বাস্ক
- রিক্সা > রিস্কা
- পিশাচ > পিচাশ

এছাড়া,
ব্যঞ্জনচ্যুতি: পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লােপ পায়। এরূপ লােপকে বলা হয় ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি।
 যেমন:
- বউদিদি> বউদি,
- বড়দাদা > বড়দা ইত্যাদি। 

ব্যঞ্জন বিকৃতি: শব্দ-মধ্যে কোনাে কোনাে সময় কোনাে ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি।
যেমন:
কবাট > কপাট,
ধােবা > ধােপা,
ধাইমা > দাইমা ইত্যাদি।

অভিশ্রুতি: বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে অভিশ্রুতি। 
যেমন:
- করিয়া > কইর‌্যা > করে,
- দেখিয়া > দেইখ্যা > দেখে,
- গাছুয়া > গাউছা > গেছো। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২২.
বাগ্‌যন্ত্রের অংশ নয় কোনটি?
  1. ক) কাকল
  2. খ) মূর্ধা
  3. গ) গলকক্ষ
  4. ঘ) গলনাঙ্ক
ব্যাখ্যা
• গলনাঙ্ক শব্দের অর্থ - যে তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ পদার্থ গলা শুরু করে। 

বাগ্‌যন্ত্র :
ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে বাগ্‌যন্ত্র বলে। মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাগ্‌যন্ত্রের অন্তর্ভূক্ত।
বাগ্‌যন্ত্রের অংশ সমূহ:
১. ফুসফুস 
২. শ্বাসনালী
৩. স্বরযন্ত্র
৪. জিভ
৫. আলজিভ
৬. তালু
৭. মূর্ধা
৮. দন্তমূল ও দন্ত (দাঁত)
৯. ওষ্ঠ
১০. নাসিকা
১১. কাকল
১২. গলনালি বা গলকক্ষ
১৩. স্বরতন্ত্রী ইত্যাদি।


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
২৩.
‘গঙ্গা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) গোমতী
  2. খ) তরঙ্গিণী
  3. গ) বারীন্দ্র
  4. ঘ) গাঙ
ব্যাখ্যা
• ‘গঙ্গা’ শব্দের সমার্থক শব্দ - গোমতী
‘গঙ্গা’ শব্দের অন্যান্য সমার্থক শব্দ হলো: ভাগীরথী, শিবপত্নী, কুষ্ণবেকণী, পিনাকিনী, কাবেরী।

অন্যদিকে, 
- সমুদ্রের সমার্থক শব্দ = বারীন্দ্র
- নদীর সমার্থক শব্দ = গাঙ ও তরঙ্গিনী

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
২৪.
‘বুভুক্ষু’ শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি?
  1. ক) √বুভ্+উক্+উ
  2. খ) √বুজ্+ভুক্+ষ
  3. গ) √ভুজ্+সন্+উ
  4. ঘ) √বুভ্+উ্+ক্ষ
ব্যাখ্যা
বুভুক্ষু (বিশেষণ)
- সংস্কৃত শব্দ 
- প্রকৃত প্রত্যয় = [√ভুজ্+সন্+উ]
অর্থ: ক্ষুধার্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৫.
মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য কোনটি?
  1. ক) জাহান্নাম হইতে বিদায়
  2. খ) রাইফেল রোটি আওরাত
  3. গ) নেকড়ে অরণ্য
  4. ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়
ব্যাখ্যা
• সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এর একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায়'

তাঁর রচিত কাব্যনাট্যসমূহ-
- পায়ের আওয়াজ পাওয়া যায়
- গণনায়ক
- নুরলদীনের সারাজীবন
- এখানে এখন
- কাব্যনাট্য সমগ্র
- ঈর্ষা
- বাংলার মাটি বাংলার জল
- নারীগণ

অন্যদিকে,
- ‘নেকড়ে অরণ্য’ শেখ আজিজুর রহমান ও ‘জাহান্নাম হইতে বিদায়’ শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।
- আনোয়ার পাশা রচিত বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’।

মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত অন্যান্য উল্লেখযোগ্য নাটক-
• নরকের লাল গোলাপ - আলাউদ্দিন আল আজাদ.
• যে অরণ্যে আলো নেই - নীলিমা ইব্রাহীম,
• পঙ্কজ বিভাস - জিয়া হায়দার,
• কিংশুক যে ম্রুতে - মোহাম্মদ এহসানুল্লাহ,
• বর্ণচোর - মমতাজউদ্দীন আহমেদ,
• কি চাহ শঙ্খচিল - মমতাজউদ্দীন আহমেদ,
• প্রতিদিন একদিন - সাঈদ আহমদ,
• ফেরী আসছে - রনেশ দাশগুপ্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৬.
“এত বড়ো স্পর্ধা! শিক্ষকের মুখের ওপর কথা বলো।” কী ধরণের বাক্য?
  1. ক) বিবৃতিবাচক বাক্য
  2. খ) অনুজ্ঞাবাচক বাক্য
  3. গ) আবেগবাচক বাক্য
  4. ঘ) কার্যকারণাত্মক বাক্য
ব্যাখ্যা
“এত বড়ো স্পর্ধা! শিক্ষকের মুখের ওপর কথা বলো।” বাক্যটি আবেগবাচক

⇒ আবেগবাচক বাক্য: যে বাক্য দ্বারা মনের আবেগ ও আকস্মিক ভাব প্রকাশ পায় তাকে আবেগবাচক/আবেগসূচক বাক্য বলে। অন্যভাবে বলা যায়, কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে বাক্য তৈরি হয় তাকে আবেগবাচক বাক্য বলে।
যেমন:
• বিস্ময়: কী বীভৎস, এই নারকীয় হত্যাকাণ্ড!
• ভয়: ওরে বাপরে, কত বড়ো সাপ রে!
• ক্রোধ: এত বড়ো স্পর্ধা! শিক্ষকের মুখের ওপর কথা বলো।
• আবেগ: বাহ্! সুন্দর লাগছে এই প্রাকৃতিক দৃশ্য।

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
২৭.
‘অনন্যোপায়’ অর্থ বোঝাতে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. ক) অকালের বাদলা
  2. খ) আগড়ম বাগড়ম
  3. গ) অকাল বোধন
  4. ঘ) অগত্যা মধুসূদন
ব্যাখ্যা
‘অগত্যা মধুসূদন’ বাগ্‌ধারার অর্থ - অনন্যোপায় হয়ে
উদাহরণ:  তার অনুরোধ এড়াতে পারলাম না; অগত্যা মধুসূদন, যেতেই হলো।

এছাড়া’
• ‘অকাল বোধন’ বাগ্‌ধারার অর্থ - অসময়ে আবির্ভাব।
উদাহরণ: তার আসার কথা আগামী কাল, আজ এসেছে; এমন অকাল বোধনের কারণ কী?

• ‘আগড়ম বাগড়ম’ বাগ্‌ধারার অর্থ - অর্থহীন কথা।
উদাহরণ: তোমরা আগড়ম বাগড়ম বন্ধ করো, আসল কথা বলো।

• ‘অকালের বাদলা’ বাগ্‌ধারার অর্থ - অপ্রত্যাশিত বাধা।
উদাহরণ: অকালের বাদলার মতো বৈদ্যুতিক আলো চলে গিয়ে সমস্ত আনন্দটাই নষ্ট করে দিল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৮.
'Duet' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) দ্বৈতসংগীত
  2. খ) নলী
  3. গ) দ্বৈতবাদ
  4. ঘ) দ্বিজাতিত্ব
ব্যাখ্যা
'Duet'  শব্দের বাংলা পরিভাষা - দ্বৈতসংগীত

অন্যান্য অপশন গুলোর বাংলা পরিভাষা:
'Dual nationality' শব্দের বাংলা পরিভাষা - দ্বিজাতিত্ব।
'Duct' শব্দের বাংলা পরিভাষা - নলী।
'Dualism' শব্দের বাংলা পরিভাষা - দ্বৈতবাদ।

গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ হলো:
Whirling/ Rotation শব্দের বাংলা পরিভাষা- ঘূর্ণায়মান।
Valuation শব্দের বাংলা পরিভাষা- মাননির্ণয়/ মূল্যনির্ধারণ। 
Variable শব্দের বাংলা পরিভাষা- অসম/ চল/ পরিবর্তনীয়। 
Venation শব্দের বাংলা পরিভাষা- শিরাবিন্যাস। 
Verification শব্দের বাংলা পরিভাষা- প্রতিপাদন। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২৯.
সূর্যমুখী চরিত্রটি পাওয়া যায় কোন উপন্যাসে?
  1. ক) দুর্গেশনন্দিনী
  2. খ) মৃণালিনী
  3. গ) বিষবৃক্ষ
  4. ঘ) রাজসিংহ
ব্যাখ্যা
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
• তাঁকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক এবং বাংলা উপন্যাসের জনক বলা হয়।
• তিনি 'বাংলার স্কট' ও 'সাহিত্য সম্রাট' নামে পরিচিত।
• 'কমলাকান্ত' তাঁর ছদ্মনাম।
• ‘দুর্গেশনন্দিনী’ (১৮৫৬) বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস।

• 'বিষবৃক্ষ' তাঁর একটি সামাজিক উপন্যাস।
- এই উপন্যাসের বিষয়বস্তু ছিল সমসাময়িক বাঙালি হিন্দু সমাজের দুটি প্রধান সমস্যা- বিধবা বিবাহ ও বহুবিবাহ প্রথা।
- বিষবৃক্ষের প্রধান চরিত্রসমূহ: কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ, হীরা, সূর্যমুখী
- এই উপন্যাসের নায়িকা বিধবা কুন্দনন্দিনীর চরিত্রটি বঙ্কিমচন্দ্রের কনিষ্ঠা কন্যার ছায়া অবলম্বনে রচিত হয় বলে জানা যায়

বঙ্কিমচন্দ্রের উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো:
- দুর্গেশনন্দিনী
- কপালকুণ্ডুলা 
- মৃণালিনী
- বিষবৃক্ষ
- ইন্দিরা
- কৃষ্ণকান্তের উইল
- রাজসিংহ ইত্যাদি
 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।।
৩০.
বাংলা সাহিত্যের অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন কোনটি?
  1. জঙ্গনামা
  2. নিরঞ্জনের রুষ্মা
  3. চন্ডীমঙ্গল
  4. লোর চন্দ্রানী
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যের অন্ধকার যুগের সাহিত্যি নিদর্শন - নিরঞ্জনের রুষ্মা। 
- চন্ডীমঙ্গল, লোর চন্দ্রানী, জঙ্গনামা- বাংলা সাহিত্যের মধ্যুযুগের সাহিত্যি নিদর্শন। 

• বাংলা সাহিত্যে ১২০১ থেকে ১৩৫০ সাল পর্যন্ত দেড় শ বছরকে কেউ কেউ অন্ধকার যুগ বা তামস যুগ বলে অভিহিত করেছেন। 
- তথাকথিত অন্ধকার যুগের সাহিত্য সৃষ্টির কোন নিদর্শন পাওয়া যায় নি এ কথা ও সত্য নয়। 

• অন্ধকার যুগে প্রাপ্ত কিছু সাহিত্য নিদর্শন- 
- প্রাকৃতপৈঙ্গল
- রামাই পণ্ডিত রচিত 'শূণ্যপূরাণ' এবং এর অংশবিশেষ 'নিরঞ্জনের রুষ্মা'
- হলায়ূধ মিশ্র রচিত 'সেক শুভদয়ার'

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৩১.
‘রায়গুণাকর’ উপাধিতে ভূষিত করাহয় কোন কবি কে?
  1. ক) ভারতচন্দ্র রায়
  2. খ) রামনিধি গুপ্ত
  3. গ) জ্ঞানদাস
  4. ঘ) কানাহরি দত্ত
ব্যাখ্যা
ভারতচন্দ্র রায় : 
- মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায়গুণাকর। 
- তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
- রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে ‘অন্নদামঙ্গল’ কাব্য রচনা করেন।
- ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের ৩টি খন্ড ছিল।
- এ কাব্যের জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র তাঁকে ‘রায়গুণাকর’ উপাধি দেন।
- ভারতচন্দ্রের প্রথম কাব্য ছিল বিমিশ্র দেবতা সত্যনারায়ণের সম্মানে রচিত একটি পাঁচালি।
- উনবিংশ শতাব্দীর কলকাতায় ভারতচন্দ্র অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং ৪৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩২.
নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ?
  1. ক) অভাগীর স্বর্গ
  2. খ) প্রত্যুপকার
  3. গ) বনমানুষ
  4. ঘ) বাঙলা শব্দ
ব্যাখ্যা
• ‘প্রত্যুপকার’ গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ‘প্রত্যুপকার’ রচনাটি আখ্যানমঞ্জরী দ্বিতয়ি ভাগ থেকে সংকলন করা হয়েছে।
- ‘প্রত্যুপকার’ আলী আব্বাস নামক এক ব্যক্তির প্রতি-উপকারের কাহিনি।
- বস্তুত এ রচনায় আলী আব্বাস ও খলিফা মামুন এই দুজন মহৎ ব্যক্তির কাহিনি বর্ণিত হয়েছে, তাদের একজন নিঃস্বার্থ উপকারী, অন্যজন সকৃতজ্ঞ প্রত্যুপকারী। খলিফার মহত্ত্বও এ রচনায় প্রকাশিত হয়েছে।

অন্যদিকে,
- ‘বনমানুষ’ গ্রন্থের রচয়িতা আবু ইসহাক।
- ‘বাঙলা শব্দ’ হুমায়ুন আজাদ রচিত গ্রন্থ।
- ‘অভাগীর স্বর্গ’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প।

-------------
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ বেতালপঞ্চবিংশতি।

বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম :-
- শকুন্তলা
- সীতার বনবাসের
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।

উৎস: বাংলা সাহিত্য, নবম-দশম শ্রেণি; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩৩.
কালিকামঙ্গল কাব্যের অপর নাম কী?
  1. ক) ধর্মমঙ্গল
  2. খ) বিদ্যাসুন্দর
  3. গ) হাকন্দপূরাণ
  4. ঘ) শিবনারায়ণ
ব্যাখ্যা
অন্নদামঙ্গল কাব্য ৩ খণ্ডে বিভক্ত।
যথা :
- শিবনারায়ণ
- কালিকামঙ্গল
- মানসিংহ-ভবানন্দ খণ্ড

- কালিকামঙ্গল নামে অভিহিত কাব্যধারাকে 'বিদ্যাসুন্দর' বা 'বিদ্যাসুন্দরকাহিনি' বলা হয়।
- দেবী কালীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই মঙ্গল কাব্যে।
- কালিকামঙ্গল কাব্যের আদি কবি - কবি কঙ্ক।
- বিদ্যাসুন্দর কাব্যের আরো দুজন কবি হচ্ছেন রমাপদ সেন ও সাবিরিদ খান।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৪.
১৯৫২ সালের ২৬শে জানুয়ারি পল্টন ময়দানে কে ঘোষণা দেন উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা?
  1. ক) মুহাম্মদ আলী জিন্নাহ
  2. খ) লিয়াকত আলী খান
  3. গ) খাজা নাজিমউদ্দিন
  4. ঘ) নুরুল আমিন
ব্যাখ্যা
১৯৫২ সালের ২৬ জানুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন ঢাকার পল্টন ময়দানের জনসভায় ঘোষণা করেন যে,
 “প্রদেশের সরকারি কাজকর্মে কোন ভাষা ব্যবহূত হবে তা প্রদেশের জনগণই ঠিক করবে। কিন্তু পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে কেবল উর্দু।”

- তার এই ঘোষণায় উপস্থিত জনতা সঙ্গে সঙ্গে তীব্র প্রতিবাদ জানায় এবং রাষ্টভাষা বাংলা চাই শ্লোগানে ছাত্ররা বিক্ষোভ শুরু করেন।

- ৩০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালিত হয়। ৩১ জানুয়ারি আওয়ামী লীগের সভাপতি মওলানা ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক দলের প্রতিনিধিদের এক সভায় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়।

- এর আগে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪৮ সালের ২১শে মার্চ রেসকোর্স ময়দান (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) এবং ২৪শে মার্চ কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতাকালে ঘোষণা করেন, উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। উভয় স্থানেই তার এই ঘোষণা উপস্থিত জনতা ও ছাত্ররা না না ধ্বনি দিয়ে তীব্র প্রতিবাদ জানায়।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৩৫.
১৯৭১ সালের কত তারিখে বাংলাদেশ মুক্তিবাহিনী গঠিত হয়?
  1. ক) ১০ এপ্রিল
  2. খ) ১৮ এপ্রিল
  3. গ) ১১ জুলাই
  4. ঘ) ২১ নভেম্বর
ব্যাখ্যা
- মুজিবনগর সরকার ভারতীয় সামরিক বাহিনীর সহায়তায় সামরিক ও বেসামরিক জনগণের সমন্বয়ে ১৯৭১ সালের ১১ জুলাই মুক্তিবাহিনী গঠন করা হয়।
- ১৯৭১ সালের ১২ এপ্রিল কর্নেল মুহম্মদ আতাউল গণি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি এবং গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকারকে মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি নিযুক্ত করা হয়।
- ১৭ এপ্রিল ১৯৭১ সালে তাদেরকে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ও উপপ্রধান সেনাপতি ঘোষণা করা হয়।
- মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার জন্য বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।
- এই ১১ টি সেক্টরের সশস্ত্রবাহিনীকে সংগঠিত করার জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয় ১১ জুলাই থেকে ১৭ জুলাই।
- মুক্তিবাহিনীকে তিনটি বিগ্রেড ফোর্সে ভাগ করা হয় যা জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্স নামে পরিচিত।

উৎস: বাংলাপিডিয়া, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, পঞ্চম শ্রেণি, প্রথম আলো পত্রিকা, বিবিসি নিউজ বাংলা, ও যুগান্তর পত্রিকা।
৩৬.
মুজিবনগর সরকারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন কে?
  1. ক) সৈয়দ নজরুল ইসলাম
  2. খ) খন্দকার মুশতাক আহমেদ
  3. গ) তাজউদ্দিন আহমদ
  4. ঘ) এএইচএম কামরুজ্জামান
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল আওয়ামী লীগের প্রধান নেতৃবৃন্দদের সমন্বয়ে অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয়। ১৭ এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে। ১৮ এপ্রিল মুজিবনগর সরকারের সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়।

মুজিবনগর সরকারের সদস্যবৃন্দ:

- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : রাষ্ট্রপতি।

- সৈয়দ নজরুল ইসলাম : উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

- তাজউদ্দিন আহমদ : প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা, তথ্য, সম্প্রচার ও যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলি, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারও ওপর ন্যস্ত হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।

- এম মনসুর আলী : অর্থ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী।

- এএইচএম কামরুজ্জামান : স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী।

- খন্দকার মোশতাক আহমেদ : পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৩৭.
৬ষ্ঠ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন মানুষ বসবাস করে?
  1. ক) ১০৭৭ জন
  2. খ) ১১১৯ জন
  3. গ) ১১৩৯ জন
  4. ঘ) ১১৯০ জন
ব্যাখ্যা
১৫-২১ জুন ২০২২ বাংলাদেশের ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা বা আদমশুমারি অনুষ্ঠিত হয়।

- ৬ষ্ঠ আদমশুমারি অনুসারে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬,৯৮,২৮,৯১১ জন (চূড়ান্ত হিসাবে)। প্রাথমিক প্রতিবেদন অনুসারে ১৬,৫১,৫৮,৬১৬ জন।

- জাতীয় পর্যায়ে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব : ১১১৯ জন।

বিভা্গ অনুসারে জনসংখ্যা ঘনত্ব:
- সর্বোচ্চ : ঢাকা বিভাগে (২,১৫৬ জন)
- সর্বনিম্ন : বরিশালে (৬৮৮ জন)

জেলা অনুসারে:
- সর্বোচ্চ ঘনত্ব : ঢাকা জেলায় (১০০৬৭ জন)
- সর্বনিম্ন : রাঙামাটি জেলায় (১০৬ জন)।

(তথ্যসূত্র: ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা প্রাথমিক প্রতিবেদন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট এবং লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার)
৩৮.
রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
  1. ক) আগারগাঁও
  2. খ) মহাখালী
  3. গ) সেগুনবাগিচা
  4. ঘ) শাহবাগ
ব্যাখ্যা
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (IEDCR-Institute of Epidemiology, Disease Control and Research) রাজধানী ঢাকার মহাখালীতে অবস্থিত। এটি ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়।

- এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন একটি সরকারি গবেষণা ইনস্টিটিউট যা বাংলাদেশে মহামারী ও সংক্রামক ব্যাধি গবেষণা ও রোগ নিয়ন্ত্রণ বিষয় নিয়ে কাজ করে। IEDCR এর বর্তমান পরিচালক ডা. তাহমিনা শিরিন।

(তথ্যসূত্র: IEDCR ওয়েবসাইট)
৩৯.
সংবিধানের ষষ্ঠ তফসিলের বিষয়বস্তু কী?
  1. ক) বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ
  2. খ) বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা
  3. গ) স্বাধীনতার ঘোষণাপত্র
  4. ঘ) ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানে মোট সাতটি তফসিল রয়েছে।

এগুলো হলো:
- প্রথম তফসিল : অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন
- দ্বিতীয় তফসিল : রাষ্ট্রপতি নির্বাচন (বিলুপ্ত)
- তৃতীয় তফসিল : শপথ ও ঘোষণা
- চতুর্থ তফসিল : ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী
- পঞ্চম তফসিল : বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ
- ষষ্ঠ তফসিল : বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা
- সপ্তম তফসিল : মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র।

১৯৭২ সালের মূল সংবিধানে চারটি তফসিল ছিলো। ২০১১ সালে সংবিধানের ১৫তম সংশোধনী দ্বারা সংবিধানে নতুন করে ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তফসিল যুক্ত করা হয়।

(তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান)
৪০.
পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ক) পাবনা
  2. খ) ফরিদপুর
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) কুষ্টিয়া
ব্যাখ্যা
২০২০-২০২১ অর্থবছরে দেশে মোট পাট উৎপাদন হয় ৭৭.২৫ লক্ষ বেল।

পাট উৎপাদনে শীর্ষ তিন জেলা:

- প্রথম : ফরিদপুর (৭.৩৮ লক্ষ বেল)
- দ্বিতীয় : পাবনা (৫.১২ লক্ষ বেল)
- তৃতীয় : কুষ্টিয়া (৪.৯৪ লক্ষ বেল)।

(তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২১)
৪১.
নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান?
  1. ক) বাংলা একাডেমি
  2. খ) জাতীয় মানবাধিকার কমিশন
  3. গ) এটর্নি জেনারেলের কার্যালয়
  4. ঘ) দুর্নীতি দমন কমিশন
ব্যাখ্যা
সংবিধানের সুস্পষ্ট বিধি মোতাবেক যেসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে তাদের সাংবিধানিক প্রতিষ্ঠান বলা হয়।
বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে রয়েছে:
- বাংলাদেশ নির্বাচন কমিশন
- বাংলাদেশ সরকারি কর্মকমিশন
- মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়
- জাতীয় সংসদ
¬- এটর্নি জেনারেলের কার্যালয় প্রভৃতি।

অন্যদিকে,
- জাতীয় মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশন হলো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। বাংলা একাডেমি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

(তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান এবং রাষ্ট্রবিজ্ঞান : স্নাতক শ্রেণী)
৪২.
নিচের কোনটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক?
  1. ক) বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড
  2. খ) কমিউনিটি ব্যাংক লিমিটেড
  3. গ) বাংলাদেশ কৃষি ব্যাংক
  4. ঘ) গ্রামীণ ব্যাংক
ব্যাখ্যা
বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা ৬টি।

এগুলো হলো:
- সোনালী ব্যাংক লিমিটেড
- জনতা ব্যাংক লিমিটেড
- অগ্রণী ব্যাংক লিমিটেড
- রূপালি ব্যাংক লিমিটেড
- বেসিক ব্যাংক লিমিটেড
- বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড।

রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকের সংখ্যা তিনটি।
এগুলো হলো:
- বাংলাদেশ কৃষি ব্যাংক
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
- প্রবাসী কল্যাণ ব্যাংক।

- গ্রামীণ ব্যাংক তসফিলি ব্যাংক নয়। কমিউনিটি ব্যাংক হলো বাংলাদেশ পুলিশের মালিকানাধীন বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।

(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
৪৩.
বাংলাদেশের জাতীয় শহীদ মিনারের স্থপতি কে?
  1. ক) সৈয়দ আব্দুল্লাহ খালেদ
  2. খ) হামিদুর রহমান
  3. গ) তানভীর কবির
  4. ঘ) সৈয়দ মঈনুল হোসেন
ব্যাখ্যা
বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের নকশাকার/স্থপতি হলেন হামিদুর রহমান।

- ১৯৫৬ সালের একুশে ফেব্রুয়ারিতে ঢাকা মেডিকেল কলেজের পাশে হামিদুর রহমানের নকশায় কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
- ১৯৬৩ সালের একুশে ফেব্রুয়ারিতে শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগম এই শহীদ মিনার উদ্বোধন করেন।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৪৪.
বেপজা অর্থনৈতিক অঞ্চলের অবস্থান কোথায়?
  1. ক) রূপগঞ্জ
  2. খ) মিরসরাই
  3. গ) সাভার
  4. ঘ) মহেশখালী
ব্যাখ্যা
বেপজা অর্থনৈতিক অঞ্চল হলো চট্টগ্রামে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের শিল্প জোন-১৪তে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (বেপজা) উদ্যোগে নির্মিত একটি অর্থনৈতিক অঞ্চল।

- এটির অবস্থান চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায়। এটির আয়তন প্রায় ১,১৫০ একর।
- মোট শিল্প প্লটের সংখ্যা ৫৩৯টি। সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ ৪.৫ বিলিয়ন ডলার। কর্মসংস্থান সৃষ্টি হবে আনুমানিক ৫ লক্ষ মানুষের।

(তথ্যসূত্র: বেজা ও বেপজা ওয়েবসাইট ও দ্য বিজনেস স্ট্যা্ন্ডার্ড রিপোর্ট)
৪৫.
দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদকাল কোনটি?
  1. ক) ২০১০-২০২১ সাল
  2. খ) ২০১৬-২০২৬ সাল
  3. গ) ২০২০-২০৩০ সাল
  4. ঘ) ২০২১-২০৪১ সাল
ব্যাখ্যা
রূপকল্প ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা কমিশন ২০ বছর মেয়াদী দেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছে। এর মেয়াদকাল জুলাই ২০২১ সাল থেকে জুন ২০৪১ সাল।

- ২০৪১ সালের মধ্যে দেশের মাথাপিছু আয় ১২,৫০০ মার্কিন ডলারে বৃদ্ধি করার মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করাই এই পরিকল্পনার মূল লক্ষ্য।

- এই সময়ে গড় প্রবৃদ্ধি হার হবে ৯.৯ শতাংশ। ২০৪১ সাল নাগাদ চরম দারিদ্র্য হার ০.৬৮ শতাংশে এবং দারিদ্র্য হার ৩ শতাংশের নিচে নামিয়ে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

(তথ্যসূত্র: পরিকল্পনা কমিশন ওয়েবসাইট)
৪৬.
নিচের কোনটি প্রশাসনিক কাঠামোর স্তর নয়?
  1. ক) জেলা প্রশাসন
  2. খ) সিটি কর্পোরেশন
  3. গ) সচিবালয়
  4. ঘ) উপজেলা প্রশাসন
ব্যাখ্যা
বাংলাদেশ সরকারের প্রশাসনিক কাঠামো স্তরভিত্তিক। এর প্রধান দুটি স্তর রয়েছে। যথা: কেন্দ্রীয় প্রশাসন ও মাঠ প্রশাসন।

- কেন্দ্রীয় প্রশাসন হলো সচিবালয়। কেন্দ্রীয় প্রশাসনে সকল নীতি ও সিদ্ধান্ত গৃহীত হয়। মাঠ প্রশাসন কেন্দ্রীয় প্রশাসনে গৃহীত সকল নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকে।

মাঠ প্রশাসন কতগুলো স্তরে বিভক্ত।
এগুলো হলো:
- বিভাগীয় প্রশাসন
- জেলা প্রশাসন
- উপজেলা প্রশাসন।

এদের মধ্যে বিভাগীয় প্রশাসন সর্বোচ্চ প্রশাসন এবং উপজেলা প্রশাসন হলো সর্বনিম্ন স্তর যা তৃণমূল পর্যন্ত বিস্তৃত।

অন্যদিকে,
- সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ হলো স্থানীয় সরকার কাঠামোর অংশ।

(তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
৪৭.
হেলেনিক সভ্যতা কোথায় বিকশিত হয়েছিলো?
  1. ক) আলেকজান্দ্রিয়া
  2. খ) গ্রিক উপদ্বীপ
  3. গ) ব্যাবিলন
  4. ঘ) আনাতোলিয়া
ব্যাখ্যা
গ্রিক সভ্যতা হেলেনিক ও হেলেনিস্টিক নামে দুটো স্তরে বিভক্ত। এর মধ্যে প্রথম স্তরটি হলো হেলেনিক সভ্যতা।

- গ্রিকরা তাদের দেশকে হেলাস বলতো। হেলাস থেকে হেলেনিক শব্দের উৎপত্তি। হেলেনিক সভ্যতা কেবল গ্রিক উপদ্বীপে বিকশিত হয়। এই সভ্যতার কেন্দ্রবিন্দু ছিলো এথেন্স। খ্রিস্টপূর্ব ২০০০ অব্দ থেকে ৩৩৭ অব্দ পর্যন্ত হেলেনিক যুগ বিদ্যমান ছিলো।

- পরবর্তীতে আলেকজান্ডারের সময়ে এশিয়া, আফ্রিকা ও ইউরোপে গ্রিক সাম্রাজ্য বিস্তৃত লাভ করার ফলে গ্রিক সংস্কৃতির বিস্তৃতি ঘটে। এতে করে গ্রিক সংস্কৃতির সাথে বাহিরের সংস্কৃতির সংমিশ্রণে নতুন আরেকটি সভ্যতার উন্মেষ ঘটে যা হেলেনিস্টিক সভ্যতা নামে পরিচিত।
- হেলেনিস্টিক সভ্যতার কেন্দ্রভূমি ছিলো মিশরের আলেকজান্দ্রিয়া

(তথ্যসূত্র: ব্রিটানিকা এবং হিস্টোরি ওয়েবসাইট)
৪৮.
নিচের কোন সংস্থাটি জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত সরবরাহ করে থাকে?
  1. ক) IPCC
  2. খ) UNEP
  3. গ) WMO
  4. ঘ) UNFCCC
ব্যাখ্যা
IPCC (The Intergovernmental Panel on Climate Change) হলো জাতিসংঘের একটি সংস্থা যা জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা ও মূল্যায়ন করে থাকে। গবেষণায় প্রাপ্ত তথ্য-উপাত্ত বিভিন্ন নীতি-নির্ধারকদের সরবরাহ করে থাকে।

- ১৯৮৮ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) উদ্যোগে IPCC গঠিত হয়।
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রচেষ্টা ও অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে IPCC এবং সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও পরিবেশকর্মী আল গোর যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- IPCC এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি। সদরদপ্তর অবস্থিত জেনেভায়।

অন্যদিকে,

- UNFCCC (The United Nations Framework Convention on Climate Change) হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের কাঠামোগত সনদ। UNFCCC ১৯৯২ সালের ৯ মে গৃহীত হয় এবং ১৯৯৪ সালের ২১ মার্চ কার্যকর হয়। বর্তমানে ১৯৯টি দেশ, অঞ্চল ও সংস্থা এটির অংশীদার।

- UNEP (United Nations Environment Programme) হলো জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা।

- WMO (World Meteorological Organization) হলো জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।

(তথ্যসূত্র: সংস্থাসমূহের ওয়েবসাইট)
৪৯.
জাতিসংঘ টেকসই উন্নয়ন সূচক-২০২২ অনুসারে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ৯৩তম
  2. খ) ১০২তম
  3. গ) ১০৪তম
  4. ঘ) ১১৪তম
ব্যাখ্যা
জাতিসংঘ সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন্স নেটওয়ার্ক প্রকাশিত টেকসই উন্নয়ন সূচক-২০২২ অনুসারে:

- প্রথম : ফিনল্যান্ড
- বাংলাদেশের অবস্থান : ১০৪তম
- সর্বনিম্ন দেশ (১৬৩তম) : দক্ষিণ সুদান।

(তথ্যসূত্র: এসডিজি ইনডেক্স ওয়েবসাইট)
৫০.
আফ্রিকান ইউনিয়নের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) আবিদজান
  2. খ) তিউনিস
  3. গ) আদ্দিস আবাবা
  4. ঘ) লুসাকা
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন আফ্রিকা মহাদেশের দেশগুলোর একটি আঞ্চলিক রাজনৈতিক সংস্থা। এটি ১৯৬৩ সালের ২৫ মে আফ্রিকান ঐক্য সংস্থা নামে প্রতিষ্ঠিত হয়। ২০০২ সালে আফ্রিকান ইউনিয়ন নামকরণ করা হয়।

- আফ্রিকান ইউনিয়নের সদরদপ্তর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থিত। বর্তমান চেয়ারপার্সন কমোরোসের প্রেসিডেন্ট আজলি আসুমানি।

- বর্তমান সদস্য সংখ্যা ৫৫টি। আফ্রিকান ইউনিয়নভুক্ত পশ্চিম সাহারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বাধীন দেশ নয়। সর্বশেষ মরক্কো ২০১৭ সালে আফ্রিকান ইউনিয়নে পুনরায় যোগ দেয়।
- আফ্রিকান ইউনিয়নের ৩৬তম সম্মেলন ইথিওপিয়ার আদ্দিস আবাবায় ১৮-১৯ ফেব্রুয়ারি ২০২৩ অনুষ্ঠিত হয়।

(তথ্যসূত্র: আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট)
৫১.
International Development Association কত সালে প্র্র্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৫৩ সালে
  2. খ) ১৯৫৭ সালে
  3. গ) ১৯৬০ সালে
  4. ঘ) ১৯৬৬ সালে
ব্যাখ্যা
International Development Association (IDA) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি ১৯৬০ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।

- বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি। সর্বশেষ সদস্য বুলগেরিয়া। বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।

- IDA তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে। যার কারণে IDA কে Soft Loan Window বলা হয়। যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- বাংলাদেশ IDA থেকে সর্বাধিক অর্থ সহায়তা পেয়ে থাকে। IDA থেকে প্রথম ঋণ গ্রহীতা দেশ হন্ডুরাস।

(তথ্যসূত্র: IDA ওয়েবসাইট)
৫২.
ন্যাটোভুক্ত মুসলিম দেশ কোনটি?
  1. ক) লেবানন
  2. খ) তুরস্ক
  3. গ) আজারবাইজান
  4. ঘ) কসোভো
ব্যাখ্যা
১৯৪৯ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ১২টি দেশের সমন্বয়ে North Atlantic Treaty Organizations (NATO) সামরিক জোট গঠিত হয়।

- শুরুতে ন্যাটো জোটের সদরদপ্তর ছিলো লন্ডনে। সেখান থেকে ১৯৫২ সালে প্যারিসে এবং ১৯৬৭ সালে ব্রাসেলসে স্তানান্তর করা হয়। ন্যাটোর বর্তমান মহাসচিব নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী জেনস স্টলেনবার্গ

- ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৩১টি। সর্বশেষ সদস্য ফিনল্যান্ড (৪ এপ্রিল ২০২৩)। তুরস্ক এবং আলবেনিয়া ন্যাটোভুক্ত দুটি মুসলিম দেশ।

অন্যদিকে,
- আজারবাইজান, লেবানন ও কসোভো ন্যাটোর সদস্য নয়।

(তথ্যসূত্র: ন্যাটো ওয়েবসাইট)
৫৩.
চিকিৎসা বিজ্ঞানে ২০২২ সালে নোবেল পুরস্কার লাভ করেন কে?
  1. ক) জন এফ ক্লজার
  2. খ) অ্যানি এরনো
  3. গ) সোয়ান্তে প্যাবো
  4. ঘ) অ্যালেস বিয়ালিয়াৎস্কি
ব্যাখ্যা
চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে ২০২২ সালে নোবেল পুরস্কার লাভ করেছেন সুইডেনের সোয়ান্তে প্যাবোবিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্যে তাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

নোবেল পুরস্কার ২০২২:

শান্তিতে:

- অ্যালেস বিয়ালিয়াৎস্কি (বেলারুশ)
- মেমোরিয়াল (রাশিয়ার মানবাধিকার সংগঠন)
- সেন্টার ফর সিভিল লিবার্টিস (ইউক্রেন)।
অবদান:
- বেলারুশ, রাশিয়া ও ইউক্রেনে মানবাধিকার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ সহাবস্থানে উল্লেখযোগ্য ভূমিকা রাখা।

সাহিত্যে:

- অ্যানি এরনো (ফ্রান্স)
অবদান:
- আপসহীন লেখনীর মাধ্যমে জেন্ডার, ভাষা ও শ্রেণিগত কারণে বিপুল বৈষম্যের শিকার হওয়া জীবনকে তুলে ধরা এবং ব্যক্তিগত স্মৃতির শিকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত অবদমন উন্মোচন।

পদার্থে নোবেল:

- অ্যালাইন অ্যাসপেক্ট (ফ্রান্স)
- জন এফ ক্লজার (যুক্তরাষ্ট্র)
- অ্যান্টন জেলিঙ্গার (অস্ট্রিয়া)
অবদান:
- বেল ইনেকুয়ালিটির পরীক্ষালব্ধ প্রমাণ ও কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্ট গবেষণায় অবদানের জন্য।

রসায়নে নোবেল:

- ক্যারোলিন আর বার্তোজ্জি (যুক্তরাষ্ট্র)
- মর্টেন মেলডাল (ডেনমার্ক)
- কে ব্যারি শার্পলেস (যুক্তরাষ্ট্র)।
অবদান:
- ক্লিক রসায়ন ও বায়োঅর্থোগোনাল রসায়নে অবদান রাখায় যা ওষুধ শিল্পকে আগামী দিনে নতুনমাত্রা দিতে পারে।

অর্থনীতিতে নোবেল:

- বেন এস বার্নানকে (যুক্তরাষ্ট্র)
- ডগলাস ডব্লিউ ডায়মন্ড (যুক্তরাষ্ট্র)ও
- ফিলিপ এইচ ডিবভিগ (যুক্তরাষ্ট্র)।
অবদান:
- ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা।

নোবেল পুরস্কার ঘোষণাকারী বিভিন্ন সংস্থা:

দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস:
- পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান ও অর্থনীতি।

দ্য নোবেল অ্যাসেম্বলি অ্যাট ক্যারোলিনস্কা ইনস্টিটিউট:
- চিকিৎসা ও শরীরতত্ত্ব।

দ্য সুইডিশ একাডেমি : সাহিত্য।

দ্য নরওয়েজিয়ান নোবেল কমিটি:
- শান্তি।

(নোবেল প্রাইজ ওয়েবসাইট)
৫৪.
রাশিয়া সম্প্রতি কোন চুক্তিটি স্থগিতের ঘোষণা দেয়?
  1. ক) সিটিবিটি
  2. খ) নিউ স্টার্ট
  3. গ) স্টার্ট-২
  4. ঘ) এনপিটি
ব্যাখ্যা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২১ ফেব্রুয়ারি ২০২৩ স্ট্রাটেজিক অফেনসিভ আর্মস ট্রিটি বা নিউ স্টার্ট চুক্তি স্থাগিত ঘোষণা দেয়।
- ২০১০ সালের ৮ এপ্রিল রাশিয়া ও যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে স্ট্রাটেজিক অফেনসিভ আর্মস বা নিউ স্টার্ট চুক্তি স্বাক্ষর করেছিলো।
- ১০ বছর মেয়াদি চুক্তিটি ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি কার্যকর হয়। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি দেশ দুটি চুক্তিটির মেয়াদ পাঁচ বছর বৃদ্ধি করে ৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বর্ধিত করে।

(মার্কিন পররাষ্ট্র্র্র দপ্তর ওয়েবসাইট এবং রয়টার্স)
৫৫.
স্টরটিং কোন দেশের আইনসভার নাম?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) ইউক্রেন
  3. গ) নরওয়ে
  4. ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
স্টরটিং হলো নরওয়ের আইনসভার নাম। এটির আসন সংখ্যা ১৬৯টি। প্রতি চার বছর পরপর স্টরটিংয়ের নির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে,
- ফিনল্যান্ডের আইনসভার নাম : এডুসকুন্ডা
- ডেনমার্কের আইনসভার নাম : ফোকেটিং
- ইউক্রেনের আইনসভার নাম : ভারখোখনা রাদা

(তথ্যসূত্র: সংশ্লিষ্ট দেশগুলোর সরকারি ওয়েবসাইট)
৫৬.
হিমার্স কী?
  1. ক) সামরিক ড্রোন
  2. খ) ট্যাংক
  3. গ) আর্টিলারি সিস্টেম
  4. ঘ) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
ব্যাখ্যা
হিমার্স (HIMARS-High Mobility Artillery Rocket System) হলো যুক্তরাষ্ট্রের তৈরি একটি সর্বাধুনিক আর্টিলারি সিস্টেম বা ক্ষেপনাস্ত্র/রকেট নিক্ষেপণ ব্যবস্থা। এটির নির্মাতা মার্কিন সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন।
- এই সিস্টেমের রেঞ্জ ৩০০ কিলোমিটার পর্যন্ত। এটি সহজে স্থানান্তরযোগ্য ও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
- চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে মোকাবেলা করতে যুক্তরাষ্ট্র ইউক্রেন সেনাোহিনীকে হিমার্স সিস্টেম ও ট্যাংক বিধ্বংসী জ্যাভেলিন ম্যানপ্যাড সরবরাহ করেছে।

(তথ্যসূত্র: লকহিড মার্টিনস ওয়েবসাইট এবং আল জাজিরা)
৫৭.
বৈশ্বিক উষ্ণায়নের জন্যে নিচের কোনটি দায়ী নয়?
  1. ক) নাইট্রোজেন
  2. খ) মিথেন
  3. গ) নাইট্রাস অক্সাইড
  4. ঘ) কার্বন ডাই-অক্সাইড
ব্যাখ্যা
যেসব গ্যাস পৃথিবী থেকে বিকিরিত তাপ আটকে রেখে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে তাদের গ্রিনহাউজ গ্যাস বলা হয়।
- কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ফ্লোরোনেইটেড গ্যাসসমূহ প্রভৃতি প্রধান গ্রিনহাউজ গ্যাস হিসেবে বিবেচিত। এসব গ্যাসের মধ্যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কার্বন ডাই অক্সাইড প্রধানত দায়ী।
- অক্সিজেন, নাইট্রোজেন পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্যে দায়ী নয়।

(তথ্যসূত্র: মার্কিন পরিবেশ রক্ষা এজেন্সি)
৫৮.
বায়ু প্রবাহের প্রধান কারণ কোনটি?
  1. ক) আর্দ্রতার তারতম্য
  2. খ) তাপের তারতম্য
  3. গ) অক্ষাংশের ভিন্নতা
  4. ঘ) চাপের তারতম্য
ব্যাখ্যা
বায়ু প্রবাহ সৃষ্টির প্রধান কারণ হলো বায়ু চাপের তারতম্য। তাপমাত্রার তারতম্যের কারণে বায়ুর চাপের তারতম্য হয়ে থাকে। বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়।
- ভূপৃষ্ঠের কোন স্থানে তাপমাত্রা বৃদ্ধি পেলে সেখানকার বায়ু উত্তপ্ত ও হালকা হয়ে উপরে উঠে যায়। এতে করে সেই স্থানে বায়ুর চাপর হ্রাস পায় বা নিম্নচাপের সৃষ্টি হয়। এতে করে বায়ুর উচ্চচাপ অঞ্চল থেকে সেই নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু দ্রুতগতিতে ছুটে আসে যা বায়ু প্রবাহ নামে পরিচিত।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৫৯.
নিরক্ষীয় অঞ্চলে কোন প্রক্রিয়ায় সারাবছর নিয়মিত বৃষ্টিপাত হয়?
  1. ক) পরিচলন
  2. খ) সাইক্লোনিক
  3. গ) শৈলোৎক্ষেপ
  4. ঘ) পরিবহন
ব্যাখ্যা
দিনের বেলায় সূ্র্যকিরণের জন্যে পানি বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে যে বৃষ্টিপাত ঘটায় তাকে পরিচলন বৃষ্টি বলে।

- নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগ অপেক্ষা জলভাগের বিস্তৃতি অধিক এবং এখানে সূর্য সর্বদা লম্বভাবে কিরণ দেওয়ায় এখানকার বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সব সময় বেশি থাকে। ফলে এই হালকা জলীয়বাষ্প উপরে উঠে শীতল বায়ু সংস্পর্শে এসে নিরক্ষীয় অঞ্চলে সারাবছর বিকাল অথবা সন্ধ্যায় পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টি ঘটায়।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৬০.
বাংলাদেশের একমাত্র ঘূর্ণিঝড় পূর্বাভাস কেন্দ্র কোনটি?
  1. ক) নিপোর্ট
  2. খ) স্পারসো
  3. গ) বিসিএসআইআর
  4. ঘ) ব্যানবেইস
ব্যাখ্যা
বাংলাদেশের একমাত্র ঘূর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস কেন্দ্র হলো SPARRSO (Space Research and Remote Sensing Organisations)।
- এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান যা ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটির প্রধান কার্যালয় ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত।

(তথ্যসূত্র: SPARSO ওয়েবসাইট)
৬১.
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল কোন দুর্যোগের জন্যে অধিক ঝুঁকিপূর্ণ?
  1. ক) ভূমিকম্প
  2. খ) লবণাক্ততা
  3. গ) খরা
  4. ঘ) নদী ভাঙন
ব্যাখ্যা
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল খরার জন্যে অধিক ঝুঁকিপূর্ণ। এ অঞ্চলের রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, দিনাজপুর, বগুড়া, কুষ্টিয়া, যশোর প্রভৃতি জেলা খরার জন্যে অত্যধিক ঝুঁকিপূর্ণ।
- অনাবৃষ্টি, দীর্ঘদিন শুষ্ক আবহাওয়া, বৃষ্টিপাত অপেক্ষা বাষ্পীভবন ও প্রস্বেদনের হার অধিক হলে সাধারণত খরা দেখা দেয়।

(তথ্যসূত্র: সাধারণ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
৬২.
বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে মানুষের মৌলিক প্রয়োজনের ব্যবস্থার কথা বলা হয়েছে?
  1. ক) ১৪ নং অনুচ্ছেদ
  2. খ) ১৫ নং অনুচ্ছেদ
  3. গ) ১৬ নং অনুচ্ছেদ
  4. ঘ) ১৯ নং অনুচ্ছেদ
ব্যাখ্যা
সংবিধানের ১৫ নং অনুচ্ছেদে মৌলিক প্রয়োজনের কথা বলা হয়েছে। এতে বলা হয়,

- “রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদনশক্তির ক্রমবৃদ্ধিসাধন এবং জনগণের জীবনযাত্রার বস্তুগত ও সংস্কৃতিগত মানের দৃঢ় উন্নতিসাধন, যাহাতে নাগরিকদের জন্য নিম্নলিখিত বিষয়সমূহ অর্জন নিশ্চিত করা যায়:
- (ক) অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা;
- (খ) কর্মের অধিকার, অর্থাৎ কর্মের গুণ ও পরিমাণ বিবেচনা করিয়া যুক্তিসঙ্গত মজুরীর বিনিময়ে কর্মসংস্থানের নিশ্চয়তার অধিকার;
- (গ) যুক্তিসঙ্গত বিশ্রাম, বিনোদন ও অবকাশের অধিকার; এবং
- (ঘ) সামাজিক নিরাপত্তার অধিকার, অর্থাৎ বেকারত্ব, ব্যাধি বা পঙ্গুত্বজনিত কিংবা বৈধব্য, মাতাপিতৃহীনতা বা বার্ধক্যজনিত কিংবা অনুরূপ অন্যান্য পরিস্থিতিজনিত আয়ত্তাতীত কারণে অভাবগ্রস্ততার ক্ষেত্রে সরকারী সাহায্যলাভের অধিকার৷”

অন্যদিকে,
- ১৪ নং অনুচ্ছেদ : কৃষক ও শ্রমিকের মুক্তি
- ১৬ নং অনুচ্ছেদ : গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব
- ১৯ নং অনুচ্ছেদ : সুযোগের সমতা।

(তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান)
৬৩.
সক্রেটিস সততাকে কীসের সাথে তুলনা করেছেন?
  1. ক) সাহস
  2. খ) জ্ঞান
  3. গ) প্রবৃত্তি
  4. ঘ) নৈতিকতা
ব্যাখ্যা
গ্রিক দার্শনিক সক্রেটিসের মতে সততা হলো জ্ঞান। তার মতে জ্ঞান মানেই সততা আর অজ্ঞানতাই অসদাচার।
- সক্রেটিসের মতে কোন ব্যক্তি জ্ঞাতসারে অন্যায় কাজ করতে পারে না। তাই জ্ঞানই সততার মূলকথা।

(তথ্যসূত্র: সিভিক এডুকেশন-১ : বিএসএস : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৬৪.
আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভ কোন ধরনের অধিকার?
  1. ক) সামাজিক অধিকার
  2. খ) রাজনৈতিক অধিকার
  3. গ) নৈতিক অধিকার
  4. ঘ) সাংস্কৃতিক অধিকার
ব্যাখ্যা
অধিকার হলো সমাজ বা রাষ্ট্রকর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে থাকে।
অধিকারের বিভিন্ন ধরন রয়েছে। এর মধ্যে, সমাজে সুখে-শান্তিতে বসবাসের জন্যে আমরা যেসব অধিকার ভোগ করে থাকি সেগুলো হলো সামাজিক অধিকার।

বিভিন্ন সামাজিক অধিকারের মধ্যে রয়েছে:
- আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভ
- ধর্ম চর্চার অধিকার
- সম্পত্তি লাভের অধিকার
- চলাফেরা ও মতপ্রকাশের অধিকার প্রভৃতি।

(তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেনী)
৬৫.
সমাজের সর্বোচ্চ সংখ্যক লোকের সর্বোচ্চ সুখই ভালো-মন্দ নির্ধারণের মানদণ্ড -এটি কোন তত্ত্বের মূল বিষয়?
  1. ক) Formalism
  2. খ) Nihilism
  3. গ) Utilitarianism
  4. ঘ) Intuitionism
ব্যাখ্যা
জেরেমি বেন্থাম প্রবর্তিত Utilitarianism বা উপযোগবাদের মূলকথা হলো সর্বাধিক সংখ্যক লোকের জন্যে সর্বাধিক সংখ্যক সুখই মানুষের নৈতিক আদর্শ। এটি একটি সুখবাদী মতবাদ।
- জেএস মিল উপযোগাবাদ মতবাদে সুখের পরিমাণগত পার্থক্যের পাশাপাশি এর গুণগত পার্থক্যের উপর গুরত্বারোপ করেন।

(তথ্যসূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৬৬.
পদার্থ এবং শক্তিকে অভিন্নরূপে দেখান -
  1. ক) আলবার্ট আইনস্টাইন
  2. খ) আইজ্যাক নিউটন
  3. গ) ম্যাক্স প্লাঙ্ক
  4. ঘ) নিকোলাস কোপার্নিকাস
ব্যাখ্যা
১৯০৫ সালে আইনস্টাইন দেখান যে, পদার্থ এবং শক্তি প্রকৃতপক্ষে অভিন্ন।

E = mc2, একে আইনস্টাইনের পদার্থ ও শক্তির অভিন্নতা বিষয়ক সূত্র বলা হয়। পদার্থকে শক্তিতে রূপান্তরিত করা যায়।
এখানে, 
E = শক্তি,
m = ভর,
c = আলোর বেগ।

আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব:

বিংশ শতাব্দীর শুরুতে বিজ্ঞান জগতে এক নতুন যুগের সূচনা হয় । আর এ নতুন যুগের সূচনা করেন বিজ্ঞানী আইনস্টাইন তাঁর আপেক্ষিকতা তত্ত্ব প্রবর্তনের মাধ্যমে।

চিরায়ত বলবিজ্ঞানের মতে স্থান, কাল এবং ভর ধ্রুব।
আইনস্টাইন এগুলো সম্পর্কে চিরায়ত বলবিজ্ঞানের ধারণাকে প্রত্যাখ্যান করেন এবং বলেন, স্থান, কাল এবং ভর এগুলো পরম কিছু নয়; এগুলো আপেক্ষিক। সুতরাং আইনস্টাইনের এ তত্ত্বকে বলা হয় আপেক্ষিকতা তত্ত্ব।

আপেক্ষিকতা তত্ত্বটি দুটো ভাগে বিভক্ত। এগুলো হলো:
(ক) আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব (Special theory of relativity) এবং
(খ) আপেক্ষিকতার সার্বিক তত্ত্ব (General theory of relativity)


উৎস: পদার্থবিজ্ঞান, দ্বিতীয় পত্র; একাদশ-দ্বাদশ শ্রেণি। (ড. শাহজাহান তপন, মুহম্মদ আজিজ হাসান, ড. রানা চৌধুরী)
৬৭.
'হাইড্রোফোন' যন্ত্রটি কোন কাজে ব্যবহৃত হয়?
  1. ক) পানির গভীরতা নির্ণয়ে
  2. খ) পানির ঘনত্ব নির্ণয়ে
  3. গ) পানির লবণাক্ততা নির্ণয়ে
  4. ঘ) পানির নিচে শব্দ নিরূপনে
ব্যাখ্যা
• পানির তলায় শব্দ নির্ধারণের যন্ত্র হাইড্রোফোন
- হাইড্রোফোন হল একটি পানির নিচের যন্ত্র যা সমস্ত দিক থেকে সমুদ্রের শব্দ সনাক্ত করে এবং রেকর্ড করে।
- অসংখ্য সামুদ্রিক জীব যোগাযোগ, প্রজনন এবং শিকার খোঁজার জন্য শব্দ ব্যবহার করে। যা হাইড্রোফোনের মাধ্যমে শনাক্ত করা যায়।

আরো কয়েকটি গুরুত্বপূর্ণ যন্ত্র -
• সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র - ফ্যাদোমিটার৷
• আর্দ্রতা পরিমাপক যন্ত্র - হাইড্রোমিটার।
• ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম সিসমোগ্রাফ।
• ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম রিখটার স্কেল।
• বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্র - ব্যারোমিটার।
• পানির নিচে তেলের সঞ্চয় নির্ণায়ক যন্ত্র - গ্রাডিমিটার।
• রক্তচাপ মাপার যন্ত্র - স্ফিগমোম্যানোমিটার।


উৎস: ব্রিটানিকা।
৬৮.
চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?
  1. ক) বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে
  2. খ) আলোর বিচ্ছুরণের কারণে
  3. গ) আলোর অপবর্তনের কারণে
  4. ঘ) দৃষ্টিভ্রমের কারণে
ব্যাখ্যা
চাঁদ থেকে আলোক রশ্মি পৃথিবীপৃষ্ঠে আসার সময় বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণ ঘটে।
দিগন্তের কাছে তা অধিক পরিমাণে বেঁকে যায় বলেই চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়।

Source: scientificamerican.com
৬৯.
ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাঙ্ক কত?
  1. ক) 100°
  2. খ) 112°
  3. গ) 212°
  4. ঘ) 220°
ব্যাখ্যা
স্বভাবিক চাপে পানির স্ফুটনাংক তাপমাত্রা 100°C, যেটা ফারেনহাইট স্কেলে 212°F.

সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক হলো -
C/5 = (F - 32)/9 [C = সেলসিয়াস তাপমাত্রা, F = ফারেনহাইট তাপমাত্রা]

এখন, সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সমান (x) হলে,
x/5 = (x - 32)/ 9
Or, 9x = 5x - 160
Or, 4x = -160
Or, x = -40

অর্থাৎ, - 40 ডিগ্রিতে সেলসিয়াস তাপমাত্রা এবং ফারেনহাইট তাপমাত্রা সমান।

আমরা জানি,
পানির স্ফুটনাঙ্ক 100°C
∴ 100/5 = (x - 32)/9
(x - 32)/9 = 20
x = 180 + 32 = 212° F
৭০.
ট্রানজিস্টরে টার্মিনাল হিসেবে থাকে -
  1. ক) ইমিটার
  2. খ) বেস
  3. গ) কালেক্টর
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
• ট্রানজিস্টরে তিনটি টার্মিনাল থাকে। যথা:
i) ইমিটার (Emitter),
ii) বেস (Base) এবং
iii) কালেক্টর (Collector)।

- ট্রানজিস্টর হলো তিন প্রান্ত (Terminal) বিশিষ্ট একটি ডিভাইস (Device)।
- ১৯৪৮ সালে আমেরিকায় বেল ল্যাবরেটরীতে প্রথম এর আবিষ্কার হয়।
- আবিষ্কারের পর থেকেই ট্রানজিস্টর ইলেকট্রনিক জগতে বিপ্লবের সৃষ্টি করেছে।
- ইলেকট্রনিক যন্ত্রপাতির এটি একটি অবিচ্ছেদ্য অঙ্গ।
- বিবর্ধক (Amplifier) হিসেবে এর ব্যবহার সর্বাধিক।
- সাধারণ ট্রানজিস্টরে ইলেকট্রন এবং হোল উভয় ধরনের চার্জ বাহক থাকে বলে একে বাইপোলার ট্রানজিস্টর বলে।
- ইলেকট্রনিক বিবর্ধক ও সুইচ হিসেবে ট্রানজিস্টর ব্যবহৃত হয়।

উৎস: পদার্থবিজ্ঞান-২য় পত্র, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭১.
'সান ফার্ণ' বলা হয় কোন উদ্ভিদকে?
  1. ক) Cycas
  2. খ) Spirogyra
  3. গ) Pteris
  4. ঘ) Poaceae
ব্যাখ্যা
Pteris:
এ শ্রেণীর উদ্ভিদগুলোকে সাধারণভাবে ফার্ণ বা 'সান ফার্ণ' বলা হয়।
- এরা স্পোরোফাইটিক উদ্ভিদ।
- এদের গ্যামিটোফাইটকে প্রোথ্যালাস বলে।
- কান্ড রাইজোম জাতীয় এবং বহুবর্ষজীবী।
- পাতা বড়, সরল অথবা যৌগিক।
- পত্রকের নিম্নপিঠে অথবা কিনারায় রেণুধারণকারী অঙ্গ জন্মায়।

Pteris এর শ্রেণিবিন্যাস
বিভাগ-Filicophyta,
শ্রেণী- Leptosporangiopsida,
বৰ্গ- Filicales,
গোত্র- Polypodiaceae

আবাসস্থল:
Pteris একটি অতি পরিচিত, বহুল বিস্তৃত ও সহজলভ্য ফার্ণ। শীতল এবং ছায়াযুক্ত ভেজা মাটিতে, পুরাতন প্রাচীরের গায়ে, বৃক্ষের বাকলে জন্মায়। সারা পৃথিবীতে Pteris এর প্রায় ২৫০টি প্রজাতি আছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় Pteris এর ৬টি প্রজাতি আছে। এদের মধ্যে Pteris vittata বাংলাদেশের প্রায় সর্বত্র পাওয়া যায়। বিশেষ করে পুরানো ইট বা দেয়ালের গায়ে এদের দেখা যায়। পাহাড়ের ঢালে, পাদদেশে এবং চা বাগানে এদের পাওয়া যায়। 


উৎস: উদ্ভিদ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭২.
নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ নয়?
  1. ক) কোভিড-১৯
  2. খ) ডেঙ্গু জ্বর
  3. গ) যক্ষ্মা
  4. ঘ) মাম্পস
ব্যাখ্যা

• ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাস জনিত রোগ বলে।
কয়েকটি উল্লেখযোগ্য ভাইরাস জনিত রোগ:
- এইডস,
- জন্ডিস,
- কোভিড-১৯
- হার্পিস,
- গুটি বসন্ত,
- জল বসন্ত,
- হাম,
- মাম্পস,
- ইনফ্লুয়েঞ্জা,
- বার্ড ফ্লু,
- সোয়াইন ফ্লু,
- পোলিও,
- জলাতঙ্ক,
- নিপাহ,
- ডেঙ্গু জ্বর,
- ইবোলা,
- জিকা জ্বর ইত্যাদি।

• ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলে।
কয়েকটি উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া জনিত রোগ:
- যক্ষ্মা,
- ডিপথেরিয়া,
- হুপিংকাশি,
- ধনুষ্টংকার,
- নিউমোনিয়া,
- মেনিনজাইটিস,
- কলেরা,
- গনোরিয়া,
- সিফিলিস,
- টাইফয়েড,
- আমাশয়,
- প্লেগ,
- কুষ্ঠ ইত্যাদি।

উৎস: National Institutes of Health (US)

৭৩.
লাউয়ে কোন ভিটামিন পাওয়া যায়?
  1. ক) ভিটামিন - এ
  2. খ) ভিটামিন - সি
  3. গ) ভিটামিন - কে
  4. ঘ) ভিটামিন - ই
ব্যাখ্যা
লাউয়ের পুষ্টিগুণ:

প্রতি ১০০ গ্রাম লাউয়ে রয়েছে -
• কার্বোহাইড্রেট ২.৫ গ্রাম,
• প্রোটিন ০.২ গ্রাম,
• ফ্যাট ০.৬ গ্রাম,
 ভিটামিন সি ৬ গ্রাম,
• ক্যালসিয়াম ২০ মিলিগ্রাম,
• ফসফরাস ১০ মিলিগ্রাম,
• পটাশিয়াম ৮৭ মিলিগ্রাম,
• নিকোটিনিক অ্যাসিড ০.২ মিলিগ্রাম।

এ ছাড়া এতে রয়েছে খনিজ লবণ, ভিটামিন বি-১, বি-২, আয়রনসহ আরও নানা উপাদান।
লাউয়ের ৯৬ শতাংশ পানি।

সূত্র: প্রথম আলো।
৭৪.
কোন প্রাণির হৃৎপিণ্ড তিনটি?
  1. ক) ব্যাঙ
  2. খ) অক্টোপাস
  3. গ) তেলাপোকা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• ক্যাটল ফিস এবং অক্টোপাসের হৃৎপিণ্ড আছে ৩টি করে।
• অন্যদিকে, ব্যাঙের হৃৎপিণ্ড ৩ প্রকোষ্ঠ বিশিষ্ট।

তাছাড়া, 
- মানুষের হৃৎপিণ্ড ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট। উপরের দিকে দুটি অলিন্দ এবং নিচের দিকে দুটি নিলয়।
- তেলাপোকার হৃৎপিণ্ড ১৩ প্রকোষ্ঠ বিশিষ্ট।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭৫.
মানুষের চামড়ার রং নিয়ন্ত্রন করে -
  1. ক) ডিএনএ
  2. খ) জিন
  3. গ) ক্রোমোজোম
  4. ঘ) ক্যারোটিন
ব্যাখ্যা
» জীবের সব দৃশ্য এবং অদৃশ্যমান লক্ষণ নিয়ন্ত্রণকারী এককের নাম জিন। এর অবস্থান জীবের ক্রোমোজোমে।
ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। সাধারণত একটি বৈশিষ্ট্যের জন্য একটি নির্দিষ্ট জিন থাকে। কোনো কোনো ক্ষেত্রে একাধিক জিন মিলিতভাবে একটি বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে। আবার কোনো কোনো সময় একটি জিন একাধিক বৈশিষ্ট্যও নিয়ন্ত্রণ করে। বিভিন্ন গবেষণার তত্ত্ব থেকে জানা গেছে জিনই বংশগতির নিয়ন্ত্রক।

• মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার রং ইত্যাদি সবই জিন কর্তৃক নিয়ন্ত্রিত।

উৎস:
জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি ও বিজ্ঞান, অষ্টম শ্রেণি।


[বি. দ্র. - এই প্রশ্নের উত্তর অপশনের উপর নির্ভর করে। অপশন দেখে সিদ্ধান্ত নিতে হবে।
জিন, ক্রোমোজোম, DNA এই ৩টার মধ্যে সর্বোত্তম উত্তর হবে জিন। তারপরে ক্রোমোজোম। তবে, অপশনে শুধু DNA থাকলে উত্তর DNA দেয়া যেতে পারে।
এখানে, অপশনে অনুসারে উত্তর জিন ধরা হয়েছে।]
৭৬.
নিচের কোনটি তেজষ্ক্রিয় আইসোটোপ?
  1. ক) কার্বন - ১১
  2. খ) কার্বন - ১২
  3. গ) কার্বন - ১৩
  4. ঘ) কার্বন - ১৪
ব্যাখ্যা
তেজস্ক্রিয়তা:
ভারী মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে অবিরত আলফা, বিটা ও গামা রশ্মি নির্গমনের প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলে।
প্রকৃতপক্ষে যেসব মৌলের পারমাণবিক সংখ্যা ৮২-এর চেয়ে বেশি তাদেরকে তেজস্ক্রিয় পদার্থ বলা হয়।
যেমন- ইউরেনিয়াম-৯২, নেপচুনিয়াম-৯৩, প্লুটোনিয়াম-৯৪, পোলোনিয়াম-৮৪ ইত্যাদি।

• কার্বন মৌলের ৬ টি প্রােটন ও তিনটি আইসােটোপ রয়েছে। যথা -
i) কার্বন-১২,
ii) কার্বন-১৩ ও
iii) কার্বন-১৪

এই তিনটির মধ্যে কার্বন-১৪ অস্থিতিশীল বা তেজস্ক্রিয়। এতে ৬টি প্রােটন ও ৮টি নিউট্রন রয়েছে।
কার্বন-১৪ ব্যবহৃত হয় মৃত প্রাণি বা উদ্ভিদের বয়স হিসাব করতে।

সূত্র: নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বই এবং নবম-দশম শ্রেণীর রসায়ন বই (উন্মুক্ত)
৭৭.
পার্থিব গ্রহের সংখ্যা কতটি?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৯টি
ব্যাখ্যা

টেরেস্ট্রিয়াল গ্রহ বা পার্থিব গ্রহ: 

বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল এই চারটি গ্রহকে পার্থিব গ্রহ বলা হয় কারণ তাদের পৃথিবীর টেরা ফার্মের মতো একটি কম্প্যাক্ট, পাথুরে পৃষ্ঠ রয়েছে।
পার্থিব গ্রহগুলি হচ্ছে সৌরজগতে সূর্যের সবচেয়ে কাছের চারটি গ্রহ।
এই গ্রহগুলোর কোনোটিরই রিং নেই।

জোভিয়ান গ্রহ: 
বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনকে জোভিয়ান (বৃহস্পতির মতো) গ্রহ হিসাবে পরিচিত, কারণ তারা পৃথিবীর তুলনায় বিশাল, এবং তাদের বৃহস্পতির মতো বায়বীয় প্রকৃতি রয়েছে।
জোভিয়ান গ্রহগুলিকে "গ্যাস জায়ান্টস" হিসাবে উল্লেখ করা হয় কারণ তারা বেশিরভাগই গ্যাস দিয়ে তৈরি, যদিও তাদের ছোট শক্ত কোর রয়েছে।

উৎস: নাসা ওয়েবসাইট [লিংক]

৭৮.
'Rootkits (রুটকিটস)' কী?
  1. ক) সার্চ ইঞ্জিন
  2. খ) ফায়ারওয়াল
  3. গ) ম্যালওয়ার
  4. ঘ) ওয়েব সার্ভার
ব্যাখ্যা
Malware (ম্যালওয়ার) 
• Malware (ম্যালওয়ার) এর পূর্ণ শব্দরূপ হলো Malicious Software.
• কম্পিউটার ভাইরাস ছাড়া ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে -
- অ্যাডওয়্যার (Adware),
- স্পাইওয়্যার (Spyware),
- ট্রোজান হর্স (Trojan Horse),
- ওয়ার্ম (worms),
- Rootkits (রুটকিটস),
- Backdoor (ব্যাকডোর) প্রভৃতি।

• সকল Malware কম্পিউটারের ভাইরাস নয়; কিন্তু সকল ভাইরাস Malware.

উৎস:
১. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভােকেশনাল, ২০২১ সংস্করণ)।
২. https://learn.microsoft.com
৭৯.
NFC কোন প্রযুক্তি ব্যবহার করে?
  1. ক) LaMDA
  2. খ) HTML
  3. গ) RFID
  4. ঘ) IDTP
ব্যাখ্যা
NFC 
- NFC এর পূর্ণরুপ Near Field Communications.
- NFC হচ্ছে তারবিহীন যোগাযোগ প্রযুক্তির নাম।
- NFC হলো রেডিও সিগন্যাল ব্যবহার করে খুব কাছাকাছি দূরত্বের দুইটি ডিভাইস বা বস্তুর পরস্পর নিজেদের মধ্যে তারবিহীন ডেটা যোগাযোগ করার এক সেট প্রটোকল।
- এটা ৪ সেন্টিমিটার সর্বোচ্চ ১০ সেন্টিমিটার পর্যন্ত কার্যকর থাকে।
- এই প্রটোকল ব্যবহার করে সর্বোচ্চ ৪২৪ কিলোবিট/সেকেন্ড গতিতে ডেটা বিনিময় করা যায়।
- ২০০৪ সালে সনি, নকিয়া ও ফিলিপস কর্তৃক সমন্বিত প্রচেষ্টার ফল হচ্ছে NFC.
- এটি RFID (Radio Frequency Identification) প্রযুক্তি ব্যবহার করে ১৩.৫৬ মেগাহার্টজ ব্যান্ডে ডাটা যোগাযোগ করে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
৮০.
এনক্রিপ্ট করার পর যে মেসেজ মানুষের পাঠযোগ্য রূপে থাকে না তাকে কী বলে?
  1. ক) Key
  2. খ) Algotext
  3. গ) Plaintext
  4. ঘ) Ciphertext
ব্যাখ্যা
এনক্রিপশন (Encryption)
- এনক্রিপশন হলো মেসেজ, ডাটা বা তথ্য কে এনকোড করার এমন একটি বিশেষ প্রক্রিয়া যা অনুমোদনহীন কেউ পড়তে বা বুঝতে পারে না । 

• এনক্রিপশনের চারটি মূল অংশ রয়েছে। যথা -
- Plaintext, Ciphertext, Encryption Algorithm এবং Key.

- Plaintext: Plaintext হলো এনক্রিপ্ট করার পূর্বের মেসেজ যা মানুষের পাঠযোগ্য রূপে থাকে।
- Ciphertext: Ciphertext হলো এনক্রিপ্ট করার পরের মেসেজ যা মানুষের পাঠযোগ্য রূপে থাকে না।
- Encryption Algorithm: Encryption Algorithm হলো গাণিতিক ফর্মূলা যা Plaintext থেকে Ciphertext করার জন্য বা Ciphertext থেকে Plaintext প্রিন্ট করার জন্য প্রয়োজন।
- Key: Key হলো গোপন কোড যা এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করার জন্য প্রয়োজন।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮১.
এক্স-অর গেইটের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
  1. ক) ইনপুট ০, ০ হলে আউটপুট ০ হবে।
  2. খ) ইনপুট ১, ০ হলে আউটপুট ১ হবে।
  3. গ) ইনপুট ০, ১ হলে আউটপুট ১ হবে।
  4. ঘ) ইনপুট ১, ১ হলে আউটপুট ১ হবে।
ব্যাখ্যা
এক্স-অর গেইট [Exclusive OR (XOR) Gate]:
- Exclusive OR গেইটকে সংক্ষেপে এক্স অর (XOR) গেইট বলে।
- মৌলিক গেইট দিয়ে এক্স অর গেইট তৈরি করা হয় বলে একে প্রকৃত অর গেইট বলে।
- XOR গেইটে দুটি ইনপুট একই মানের জন্য আউটপুট ০ এবং ভিন্ন মানের জন্য আউটপুট ১ হয়।। 


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি , এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮২.
নিচের কোনটি সিস্টেম বাস?
  1. ক) USB
  2. খ) Firewire Bus
  3. গ) Local Bus
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
কম্পিউটার বাস
- বাস হচ্ছে কিছু তারের সমাহার যেগুলোর মধ্য দিয়ে ডিজিটলি সংকেত তথা ০ বা ১ চলাচল করে।

• কম্পিউটার বাসের প্রকারভেদ: কম্পিউটার বাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা-

১. সিস্টেম বাস (System Bus):  যে সমস্ত বাস মাদারবোর্ড ও সিপিইউ বা মাইক্রোপ্রসেসরের সাথে সরাসরি সংযুক্ত থেকে মেমরি, ইনপুট-আউটপুটসহ অন্যান্য ডিভাইসের সাথে যোগাযোগ রক্ষা করে তথ্য আদান-প্রদান করে তাদেরকে সিস্টেম বাস বলে। সিস্টেম বাসকে ইন্টারনাল বাসও বলা হয়। 

• সিস্টেম বাসকে ব্যবহারিক দিক থেকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। যথা-
- ডাটা বাস
- আড্রেস বাস
- কন্ট্রোল বাস 

২. এক্সপানশন বাস (Expansion Bus): যে সকল বাস প্রধান বাসের সাহায্যকারী বাস হিসেবে কাজ করে তাকে এক্সপানশন বাস বলে।

• উল্লেখযোগ্য এক্সপানশন বাস গুলো হচ্ছে-
- আইএসএ বাস
- ইআইএসএ বাস
- লোকাল বাস
- ইউএসবি 
- ফায়ারয়্যার বাস
- এজিপি

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৩.
মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমোরি হিসেবে কোনটি কাজ করে?
  1. ক) রেজিস্টার
  2. খ) এএলইউ
  3. গ) রম
  4. ঘ) হার্ডডিস্ক
ব্যাখ্যা
রেজিস্টার
- রেজিস্টার তৈরি হয় ফ্লিপ ফ্লপের সাহায্যে।
- এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত।
- মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদনের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়।
- মাইক্রোপ্রসেসর ভেদে রেজিস্টারের ধারণক্ষমতা ভিন ভিন্ন হতে পারে। যেমন ৪-বিট রেজিস্টার 16-বিট রেজিস্টার, 32 বিট রেজিস্টার, 64-বিট রেজিস্টার ইত্যাদি।
- ইলেকট্রনিক সার্কিট দিয়ে তৈরি বলে রেজিস্টারগুলোর কাজ করার ক্ষমতা খুব দ্রুত হয়। 
- মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি রেজিস্টার হিসেবে কাজ করে।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৮৪.
log2√7784 এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: log2√7784 এর মান কত? 

সমাধান:     
log2√7784
= log2√7(16 × 49)
= log2√7(24 × 72)
= log2√7(2√7)4  
= 4 . 1
= 4
৮৫.
আশিক ও আরিফের আয়ের অনুপাত ৫ : ৭। আরিফ ও আসিফের আয়ের অনুপাত ৪ : ৫, আশিকের আয় ১৬০ টাকা হলে, আসিফের আয় কত?
  1. ক) ২৮০ টাকা 
  2. খ) ২২৮ টাকা 
  3. গ) ১৪০ টাকা 
  4. ঘ) ১১৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আশিক ও আরিফের আয়ের অনুপাত ৫ : ৭। আরিফ ও আসিফের আয়ের অনুপাত ৪ : ৫, আশিকের আয় ১৬০ টাকা হলে, আসিফের আয় কত?

সমাধান: 
আশিক ও আরিফের আয়ের অনুপাত = ৫ : ৭ = ২০ : ২৮
আরিফ ও আসিফের আয়ের অনুপাত = ৪ : ৫ = ২৮ : ৩৫
আশিক, আরিফ ও আসিফের আয়ের অনুপাত = ২০ : ২৮ : ৩৫
 
আশিকের আয় = ২০ক 
আরিফের আয় =২৮ক 
আসিফের আয় = ৩৫ক 

প্রশ্নমতে,
২০ক = ১৬০
ক =১৬০/২০
 ক = ৮ 
  
আসিফের আয় = ৩৫ × ৮ = ২৮০ টাকা 
৮৬.
'JUDGMENT' শব্দটি হতে প্রতিবারে তিনটি করে বর্ণ নিয়ে কতপ্রকারে সাজানো যাবে যেখানে J এবং D থাকবে না? 
  1. ক) 120
  2. খ) 240
  3. গ) 360
  4. ঘ) 180
ব্যাখ্যা
প্রশ্ন: ' JUDGMENT' শব্দটি হতে প্রতিবারে তিনটি করে বর্ণ নিয়ে কতপ্রকারে সাজানো যাবে যেখানে J এবং D থাকবে না? 

সমাধান: 
'JUDGMENT' শব্দটিতে 8 টি বর্ণ। 
J এবং D থাকবে না তাহলে 6 টি বর্ণ

প্রতিবারে 3টি করে বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা = 6P3 = 120
৮৭.
(1 + i)3= কত?
  1. ক) 2 - 2i
  2. খ) - 2 + 2i
  3. গ) - 2 - 2i
  4. ঘ) 2 + 2i
ব্যাখ্যা
প্রশ্ন: (1 + i)= কত? 

সমাধান:
ধরি 
z = (1 + i) 3 
z = 13 + i3 + 3 × 12 × i + 3 × 1 × i2
= 1 - i + 3i - 3
= - 2 + 2i
৮৮.
ΔABC ত্রিভুজের AB = BC = AC, ত্রিভুজটির ক্ষেত্রফল 12√3 বর্গ একক হলে AB এর মান কত?  
  1. ক) 2√3 একক
  2. খ) 4√3 একক
  3. গ) 3√3 একক
  4. ঘ) √3 একক
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC ত্রিভুজের AB = BC = AC, ত্রিভুজটির ক্ষেত্রফল 12√3 বর্গ একক হলে AB এর মান কত? 


সমাধান:
ΔABC একটি সমবাহু ত্রিভুজ। 
ত্রিভুজটির ক্ষেত্রফল = 12√3

প্রশ্নমতে
√3a2/4 = 12√3 
a2/4 = 12
a2 = 48
a = √48
a = √(16 × 3)
a = 4√3
৮৯.
a2 + 6a + 8 - y2 + 2y এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হলো-
  1. ক) (a - y + 2)(a - y + 4)
  2. খ) (a + y + 2)(a - y - 4)
  3. গ) (a + y + 2)(a - y + 4)
  4. ঘ) (a + y - 2)(a - y + 4)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + 6a + 8 - y2 + 2y এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হলো- 
 
সমাধান:
a2 + 6a + 8 - y2 + 2y 
= a2 + 2.a.3 + 32 - y2 + 2y - 1
= (a + 3)2 - (y2 - 2.y.1 + 12)
= (a + 3)2 - (y - 1)2
= {(a + 3) + (y - 1)}{(a + 3) - (y - 1)}
= (a + 3 + y  - 1)(a + 3 - y + 1)
= (a + y + 2)(a - y + 4)
৯০.
P(A) = 1/5, P(B) = 5/6 হলে A ও B স্বাধীন হলে P(A ∪ B) এর মান কত?
  1. ক) 1/6
  2. খ) 1/15
  3. গ) 7/8
  4. ঘ) 13/15
ব্যাখ্যা
প্রশ্ন: P(A) = 1/5, P(B) = 5/6 হলে A ও B স্বাধীন হলে P(A ∪ B) এর মান কত?

সমাধান: 
P(A) = 1/5, P(B) = 5/6 
 
P(A ∪ B) = P(A) + P(B) - P(A ∩ B)
 = P(A) + P(B) - P(A).P(B) [যেহেতু A ও B স্বাধীন]
= (1/5 + 5/6) - (1/5 × 5/6)            
= 1/5 + 5/6 - 1/6
= (6 + 25 - 5)/30
= 26/30
= 13/15
৯১.
টাকায় ৩টি করে কলম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?
  1. ক) ১৫%
  2. খ) ২৫%
  3. গ) ৩০%
  4. ঘ) ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৩টি করে কলম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?

সমাধান :
১টি কলমের ক্রয়মূল্য ১/৩ টাকা
১টি কলমের বিক্রয়মূল্য ১/২ টাকা

∴  লাভ = (১/২) - (১/৩)
= (৩ - ২)/৬ টাকা 
= ১/৬ টাকা

∴  শতকরা লাভ = [(১/৬)/(১/৩)} × ১০০]%
= [(১/৬) × (৩/১) × ১০০]%
= ৫০%
৯২.
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত 4 : 3 : 2 । যদি আয়তাকার ঘনবস্তুর আয়তন 1536 সেমি হয়, তাহলে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য কত হবে?
  1. ক) 8 সে.মি.
  2. খ) 10 সে.মি.
  3. গ) 12 সে.মি.
  4. ঘ) 16 সে.মি.
ব্যাখ্যা
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত 4 : 3 : 2 । যদি আয়তাকার ঘনবস্তুর আয়তন 1536 সেমি হয়, তাহলে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য কত হবে?

সমাধান : 
মনেকরি,
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, a = 4x সে.মি., প্রস্থ, b = 3x সে.মি. এবং উচ্চতা, c = 2x সে.মি.।

এখন 
4x × 3x × 2x = 1536
24x3 = 1536
x3 = 1536
x3 = 64
x3 = 43
x = 4 

আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, a = 4 × 4 = 16 সে.মি.
৯৩.
একটি ট্রেন ঘণ্টায় ৫৪ কি.মি. বেগে চলে। ট্রেনটি ৫০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৩৫০ মি
  2. খ) ৪০০ মি
  3. গ) ৫০০ মি
  4. ঘ) ৯০০ মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৫৪ কি.মি. বেগে চলে। ট্রেনটি ৫০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
এখানে, 
৫৪ কি.মি. = ৫৪০০০ মি
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড
 
৩৬০০ সেকেন্ড অতিক্রম করে ৫৪০০০ মি
১ সেকেন্ড অতিক্রম করে ৫৪০০০/৩৬০০ মি
৬০ সেকেন্ড অতিক্রম করে (৫৪০০০ × ৬০)/৩৬০০ মি
= ৯০০ মি


প্রশ্নমতে,
ট্রেনের দের্ঘ্য + প্লাটফরমের দৈর্ঘ্য = ৯০০ মি.
বা, ট্রেনের দৈর্ঘ্য = (৯০০ - ৫০০) মি. = ৪০০ মি
৯৪.
x ও y গড় 9 এবং z = 5x + 2 হলে, y ও z এর গড় কত?
  1. ক) x + 8
  2. খ) 2x + 6
  3. গ) 4x + 8
  4. ঘ) 2x + 10
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y গড় 9 এবং z = 5x + 2 হলে, y ও z এর গড় কত?

সমাধান: 
 x ও y গড় 9 হলে, 
(x + y)/2 = 9
⇒ x + y = 18
∴ y = 18 - x

অতএব, 
y ও z এর গড়
= (y + z)/2 
= (18 - x + 5x + 2)/2 
= (4x + 20)/2 
= 2(2x + 10)/2
= 2x + 10

সুতরাং y ও z এর গড় 2x + 10
৯৫.
।2x - 9। ≤ 5 অসমতাটির সমাধান কোনটি? 
  1. ক) 2 ≤ x ≤ 5
  2. খ) 5 ≤ x ≤ 9
  3. গ) 2 ≤ x ≤ 7
  4. ঘ) 5 ≤ x ≤ 7
ব্যাখ্যা
প্রশ্ন: ।2x - 9। ≤ 5 অসমতাটির সমাধান কোনটি? 

সমাধান: 
।2x - 9। ≤ 5
⇒ - 5 ≤ 2x - 9  ≤ 5
⇒ - 5 + 9 ≤ 2x - 9 + 9 ≤ 5 + 9
⇒ 4 ≤ 2x ≤ 14
⇒ 4/2 ≤ 2x/2 ≤ 14/2
⇒ 2 ≤ x ≤ 7
৯৬.
একজন ব্যক্তি একটি মাটির ব্যাংকে টাকা জমানো শুরু করলো। ১ম দিন সে ব্যাংকটিতে 5 টাকা রাখলো, তিনি পূর্বের দিনের চেয়ে 6 টাকা করে বেশি রাখে। তিনি 20তম দিনে কত টাকা জমা রাখবেন? 
  1. ক) 125 টাকা
  2. খ) 119  টাকা
  3. গ) 113 টাকা
  4. ঘ) 107 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি একটি মাটির ব্যাংকে টাকা জমানো শুরু করলো। ১ম দিন সে ব্যাংকটিতে 5 টাকা রাখলো, তিনি পূর্বের দিনের চেয়ে 6 টাকা করে বেশি রাখে। তিনি 20তম দিনে কত টাকা জমা রাখবেন? 

সমাধান:
এখানে 
১ম পদ a = 5 
সাধারণ অন্তর d = 6 

আমরা জানি 
n তম পদ = a + (n - 1)d
20 তম পদ  = a + (20 - 1)d
= 5 + 19 × 6
= 5 + 114
= 119 
৯৭.
O কেন্দ্রবিশিষ্ট ABC বৃত্তের P একটি বহিঃস্থ বিন্দু এবং PA ও PB রেখাংশদ্বয় বৃত্তের A ও B বিন্দুতে দুইটি স্পর্শক হলে নিচের কোনটি সত্য?
  1. ক) 2PA = PB
  2. খ) PA = PB
  3. গ) PA = 2PB
  4. ঘ) PA > PB
ব্যাখ্যা
বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে, ঐ বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান ।

মনে করি, O কেন্দ্রবিশিষ্ট ABC বৃত্তের P একটি বহিঃস্থ বিন্দু এবং PA ও PB রেখাংশদ্বয় বৃত্তের A ও B বিন্দুতে দুইটি স্পর্শক। 
তাহলে PA = PB


৯৮.
(16)x + 2 = 64 হলে, x2 = কত?
  1. ক) - 1/2
  2. খ) 1/4
  3. গ) 1
  4. ঘ) - 2
ব্যাখ্যা
প্রশ্ন: (16)x + 2 = 64 হলে, x2 = কত?

সমাধান: 
(16)x + 2 = 64
⇒ (42)x + 2 = 43
⇒ 42x + 4 = 43
⇒ 2x + 4 = 3
⇒ 2x = 3 - 4
⇒ 2x = - 1 
⇒ x = - 1/2
⇒x2 = ( - 1/2)2
x2 = 1/4
৯৯.
নিচের কোন সংখ্যাটি ব্যতিক্রম?
  1. ক) 671
  2. খ) 462
  3. গ) 396
  4. ঘ) 427
ব্যাখ্যা
নিচের কোন সংখ্যাটি ব্যতিক্রম? 

সমাধান:
427 ছাড়া প্রদত্ত সংখ্যাগুলো মধ্যে ১ম অঙ্ক ও শেষ অঙ্কের যোগফল মাঝের অঙ্কটি হয়।
১০০.
আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন বর্ণগুলোর কোনো পরিবর্তন হয় না?
  1. ক) R, l, o, v
  2. খ) O, M, j, k
  3. গ) M, O, v, w
  4. ঘ) P, l, o, r
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন বর্ণগুলোর কোনো পরিবর্তন হয় না?

সমাধান: 
ইংরেজি বর্ণমালায় বড় হাতের A, H, I, M, O, T, U, V, W, X ও Y অক্ষরগুলো আয়নায় ও বাস্তবে কোনো পরিবর্তন হয় না।
i, l, o, v, w, x এই ছোট হাতের ইংরেজি অক্ষরগুলোর আয়নায় প্রতিবিম্ব ও বাস্তব বিম্ব একই হয়।
১০১.
প্রশ্নবোধক স্থানে  সংখ্যাটি বসবে? 
  1. ক) 78
  2. খ) 82
  3. গ) 86
  4. ঘ) 88
ব্যাখ্যা
প্রশ্নবোধক স্থানে  সংখ্যাটি বসবে? 


সমাধান: 
(30 - 24) × 8 = 48
(23 - 12) ×8 = 88
(92 - 86) × 8 = 48
১০২.
কালাম কাসেমের চেয়ে বয়সে বড়। কালাম বাহারের চেয়ে বয়সে ছোট, জলিল কাসেমের চেয়ে বড় কিন্তু কালামের চেয়ে ছোট হলে, সবচেয়ে ছোট কে?
  1. ক) কালাম
  2. খ) কাসেম 
  3. গ) জলিল
  4. ঘ) বাহার 
ব্যাখ্যা
প্রশ্ন: কালাম কাসেমের চেয়ে বয়সে বড়। কালাম বাহারের চেয়ে বয়সে ছোট, জলিল কাসেমের চেয়ে বড় কিন্তু কালামের চেয়ে ছোট হলে , সবচেয়ে ছোট কে? 

সমাধান:
প্রদত্ত তথ্যগুলোকে অসমতা আকারে প্রকাশ করে পাই 
কালাম কাসেমের চেয়ে বয়সে বড় = কালাম > কাসেম
কালাম বাহারের চেয়ে বয়সে ছোট = কালাম < বাহার 
জলিল কাসেমের চেয়ে বড় কিন্তু কালামের চেয়ে ছোট = কালাম > জলিল > কাসেম

অসমতাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাই 
 বাহার > কালাম > জলিল > কাসেম

সবচেয়ে ছোট হল : কাসেম 
১০৩.
  1. ক) 469
  2. খ) 295
  3. গ) 0
  4. ঘ) 4
ব্যাখ্যা


সমাধান:
469 = a
174 = b

প্রদত্ত রাশি = {(a + b)2 - (a - b)2}/ab 
= 4ab/ab
= 4
১০৪.
যদি × অর্থ যোগ, ÷ অর্থ বিয়োগ, + অর্থ গুণ এবং - অর্থ ভাগ হয়, তবে
25 × 8 ÷ 24 - 4 + 3 = কত?
  1. ক) 12
  2. খ) 13
  3. গ) 15
  4. ঘ) 18
ব্যাখ্যা
প্রশ্ন: যদি × অর্থ যোগ, ÷ অর্থ বিয়োগ, + অর্থ গুণ এবং - অর্থ ভাগ হয়, তবে
25 × 8 ÷ 24 - 4 + 3 = কত?

সমাধান: 
দেয়া আছে,
× অর্থ যোগ, ÷ অর্থ বিয়োগ , + অর্থ গুণ এবং - অর্থ ভাগ 

শর্তানুযায়ী চিহ্ন পরিবর্তন করে পাই,
25 + 8 - 24 ÷ 4 × 3
= 25 + 8 - 6 × 3 
= 25 + 8 - 18
= 33 - 18
= 15
১০৫.
মনিপুরী : সিলেট : : সাঁওতাল : ?
  1. ক) রাঙ্গামাটি
  2. খ) দিনাজপুর
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) ঢাকা
ব্যাখ্যা
- বাংলাদেশে মনিপুরী উপজাতি বাস করে সিলেট অঞ্চলে‌।
- রাঙ্গামাটিতে বাস করে চাকমা, মারমা, রাখাইনসহ বেশ কয়েকটি উপজাতির অংশবিশেষ।
- গারো ও হাজংদের বসবাস ময়মনসিংহ অঞ্চলে।
- রাখাইন উপজাতিরা বসবাস করে পটুয়াখালীতে।
- সাঁওতাল জনগোষ্ঠী রাজশাহী, রংপুর, দিনাজপুর, নাটোর, নওগাঁ, বগুড়া প্রভৃতি জেলায় বসবাস করে।
- সাঁওতালরা ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও অন্যান্য অঞ্চল থেকে বাংলাদেশে আসে।


উৎস: সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট।
১০৬.
যদি Z = 52 এবং ACT = 48 বোঝায়, তাহলে CAP দিয়ে নিচের কোনটি বোঝাবে? 
  1. ক) 20
  2. খ) 40
  3. গ) 30
  4. ঘ) 60
ব্যাখ্যা
প্রশ্ন: যদি Z = 52 এবং ACT = 48 বোঝায়, তাহলে CAP দিয়ে নিচের কোনটি বোঝাবে? 

সমাধান: 
এখানে 
ইংরেজি বর্ণগুলোর অবস্থানগত সাংখ্যিক মানকে ২ দ্বারা গুণ করে বসেছে। 
Z = 26 × 2 = 52 
ACT = 1 × 2 + 3 × 2 + 20 × 2 = 48

CAP = 3 × 2 + 1× 2 + 16 × 2
= 6 + 2 + 32 
= 40 
১০৭.
একজন ছেলেকে দেখিয়ে একজন মেয়ে বললো, 'সে আমার বাবার ভাইয়ের বাবার একমাত্র মেয়ের সন্তান'। ছেলেটি মেয়েটির কে হয়?
  1. ক) ভাই
  2. খ) ভাতিজা
  3. গ) দাদা
  4. ঘ) চাচা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছেলেকে দেখিয়ে একজন মেয়ে বললো, 'সে আমার বাবার ভাইয়ের বাবার একমাত্র মেয়ের সন্তান'। ছেলেটি মেয়েটির কে হয়?

সমাধান: 
আমার বাবার ভাই মানে চাচা। 
চাচার বাবা মানে দাদা,
দাদার মেয়ে মানে ফুফু,
ফুফুর ছেলে মানে মেয়েটির ভাই।
১০৮.
নিচের চিত্রগুলোর মধ্যে কোনটি ব্যতিক্রম? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
নিচের চিত্রগুলোর মধ্যে কোনটি ব্যতিক্রম? 
 

সমাধান: 
চিত্রগুলো মধ্যে ৪ নং ছাড়া বাকি চিত্রগুলো মধ্যে বাহিরের চিত্রের বাহুর সংখ্যা ভিতরের চিত্রের বাহু সংখ্যার চেয়ে ১ বেশি। 
সঠিক উত্তর : অপশন ঘ 
১০৯.
আটটি খুঁটি পরস্পর ১৮ ফুট দূরত্বে আছে। ১ম ও শেষ খুঁটির মধ্যে দূরত্ব কত? 
  1. ক) ১৪৪ ফুট 
  2. খ) ১৬২ফুট 
  3. গ) ১২৬ ফুট 
  4. ঘ) ১৩৪ ফুট 
ব্যাখ্যা
প্রশ্ন: আটটি খুঁটি পরস্পর ১৮ ফুট দূরত্বে আছে। ১ম ও শেষ খুঁটির মধ্যে দূরত্ব কত? 

সমাধান:
১ম ও ৮ম খুঁটির মধ্যে দূরত্ব হবে ৭টি খুঁটির দূরত্ব
মোট দূরত্ব = ১৮ × ৭ = ১২৬ ফুট 

১১০.
রাকেশ দক্ষিণ দিকে 10 মিটার হাঁটলো। বাম দিকে ঘুরে, সে 25 মিটার হাঁটলো এবং তারপরে ডানদিকে চলে যায়। 30 মিটার দূরত্বে যাওয়ার পরে, সে ডান দিকে ঘুরে 25 মিটার হাঁটলো। অবশেষে, সে ডানদিকে ঘুরে 10 মিটার হাঁটলো। সে যাত্রাস্থান থেকে কত দূরে এবং কোন দিকে আছে?
  1. ক) 35 মিটার পশ্চিম দিকে
  2. খ) 60 মিটার পূর্ব দিকে
  3. গ) 30 মিটার দক্ষিণ দিকে
  4. ঘ) 25 মিটার উত্তর দিকে
ব্যাখ্যা
প্রশ্ন: রাকেশ দক্ষিণ দিকে 10 মিটার হাঁটলো। বামদিকে ঘুরে, সে 25 মিটার হাঁটলো এবং তারপরে ডানদিকে চলে যায়। 30 মিটার দূরত্বে যাওয়ার পরে, সে ডানদিকে ঘুরে 25 মিটার হাঁটলো। অবশেষে, সে ডানদিকে ঘুরে 10 মিটার হাঁটলো। সে যাত্রাস্থান থেকে কত দূরে এবং কোন দিকে আছে?


AF = (AB + BF)
= [10 + (30 - 10)] m
= (10 + 20) m
= 30 m.

চিত্র থেকে বুঝা যায় সে যাত্রা স্থান থেকে 30 মিটার দক্ষিণ দিকে আছে।