পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন২৭
সিলেবাস
বিষয় - মানসিক দক্ষতা টপিকসমূহ: ১. স্থানাঙ্ক সমস্যা (Space Relation): i) লুকায়িত চিত্র অনুসন্ধান বা নিরূপণ; ii) আয়না ও পানিতে প্রতিবিম্ব; iii) দিক ও দূরত্ব নির্ণয়; iv) বিন্যাস ও পুনর্বিন্যাস; v) ভাঁজ করা বস্তুর আকার গঠন ও নির্ণয়; vi) বর্ণ মিলকরণ ও বর্ণানুক্রমি ধারা। ২. সংখ্যাগত দক্ষতা (Numerical Ability): i) সংখ্যার ধারণা ii) সংখ্যাগত পরম্পরা (সিরিজ); iii) যৌক্তিক ও ব্যতিক্রমী সংখ্যা; iv) সংখ্যার সাদৃশ্য ও বৈসাদৃশ্য; v) সংখ্যার অনুমান ও তাৎক্ষণিক সমাধান। উৎস: যেকোনো গাইড বই, আর্কাইভ থেকে Live MCQ এর আগের সকল প্রশ্ন দেখে নিতে পারেন। -------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
চিত্র (X) এর মতো বিন্দু (ডট) স্থাপনের একই শর্ত পূরণ করে নিচের কোন চিত্রটি? 
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্র (X) এর মতো বিন্দু (ডট) স্থাপনের একই শর্ত পূরণ করে নিচের কোন চিত্রটি? 

সমাধান:
X চিত্রে ডটটি বসেছে শুধুমাত্র বর্গ ও বৃত্তের সাধারণ অংশে এবং ত্রিভুজের বাহিরে।
ত্রিভুজের বাহিরে বর্গ ও বৃত্তের সাধারণ অংশ রয়েছে কেবলমাত্র 4 নং চিত্রে।
.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
8, 10, 14, 22, ?
  1. 38
  2. 46
  3. 34
  4. 32
সঠিক উত্তর:
38
উত্তর
সঠিক উত্তর:
38
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
8, 10, 14, 22, ?

সমাধান:
8 + 2 = 10
10 + 4 = 14
14 + 8 = 22

∴ পরবর্তী সংখ্যা = 22 + 16 = 38
.
যদি AIR = 1918 হয়, তাহলে ALSO = ?
  1. 1131814
  2. 1142016
  3. 1121915
  4. 1121716
সঠিক উত্তর:
1121915
উত্তর
সঠিক উত্তর:
1121915
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 1918 = AIR হয়, তাহলে ALSO = ?

সমাধান:

দেওয়া আছে,
1918 = AIR

∴ ALSO = 1121915
.
1, 3, 11, 67,........ ধারার পরবর্তী পদ কত?
  1. 622
  2. 523
  3. 629
  4. 525
সঠিক উত্তর:
629
উত্তর
সঠিক উত্তর:
629
ব্যাখ্যা
প্রশ্ন: 1, 3, 11, 67,........ ধারার পরবর্তী পদ কত?

সমাধান:
0 + 10 = 0 + 1 = 1
1 + 21 = 1 + 2 = 3
2 + 32 = 2 + 9 = 11
3 + 43 = 3 + 64 = 67
4 + 54 = 4 + 625 = 629
.
১ থেকে ৫১ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
  1. ১৩২০
  2. ১৩২৬
  3. ১৩৯৮
  4. ১৪২৫
সঠিক উত্তর:
১৩২৬
উত্তর
সঠিক উত্তর:
১৩২৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৫১ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?

সমাধান:
১ থেকে n পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল = {n(n + ১)}/২

∴ ১ থেকে ৫১ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল = {৫১ (৫১ + ১)}/২
= (৫১ × ৫২)/২
= ২৬৫২/২
= ১৩২৬
.
প্রদত্ত বর্ণগুলো পানিতে কেমন দেখাবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত বর্ণগুলো পানিতে কেমন দেখাবে?

সমাধান:

সঠিক উত্তর হবে 4 নং
.
5, 7, 9, 10, 13, 13,......... ধারার পরের সংখ্যা কত?
  1. 16
  2. 17
  3. 18
  4. 19
সঠিক উত্তর:
17
উত্তর
সঠিক উত্তর:
17
ব্যাখ্যা
প্রশ্ন: 5, 7, 9, 10, 13, 13,......... ধারার পরের সংখ্যা কত?

সমাধান:
এখানে দুটি ধারা রয়েছে, বিজোড় স্থানের সংখ্যাগুলো নিয়ে ধারা,
5, 9, 13, .....
যা প্রতিবারে 4 করে বৃদ্ধি পায়

জোড় স্থানের সংখ্যাগুলো নিয়ে ধারা,
7, 10, 13
যা প্রতিবারে 3 করে বৃদ্ধি পায়

যে সংখ্যাটি জানতে চাওয়া হয়েছে তা বিজোড় স্থানের
∴ সংখাটি 13 + 4 = 17
.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
        17  (112) 39
        28  (  ? ) 49
  1. 77
  2. 112
  3. 154
  4. 160
সঠিক উত্তর:
154
উত্তর
সঠিক উত্তর:
154
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
        17  (112) 39
        28  (  ? ) 49

সমাধান:
বন্ধনীর দুই পাশের সংখ্যার যোগফলের দ্বিগুণ বন্ধনীতে বসবে।
17 + 39 = 56 ⇒ 56 × 2 = 112
28 + 49 = 77 ⇒ 77 × 2 = 154
.
যদি CHAT = DIBU হয়, তাহলে SILENCE =?
  1. RHKFODF
  2. THMDOED
  3. THNFDOF
  4. TJMFODF
সঠিক উত্তর:
TJMFODF
উত্তর
সঠিক উত্তর:
TJMFODF
ব্যাখ্যা
প্রশ্ন: যদি CHAT = DIBU হয়, তাহলে SILENCE =?

সমাধান:

CHAT = DIBU প্রতিটি বর্ণ পরের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে।
∴ SILENCE = TJMFODF
১০.
নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোনটি বসবে?
CBA, ZYX, IHG, ?, ONM, NML
  1. TSR
  2. ONM
  3. LKJ
  4. QPO
সঠিক উত্তর:
TSR
উত্তর
সঠিক উত্তর:
TSR
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোনটি বসবে?
CBA, ZYX, IHG, ?, ONM, NML

সমাধান:

এখানে দুটি ধারা
বিজোড় স্থানের পদগুলো নিয়ে ধারা,
CBA ⇒ A, B, C এর বিপরীত
(DEF বাদ)
IHG ⇒ G, H, I এর বিপরীত
(JKL বাদ)
ONM ⇒ M, N, O এর বিপরীত
∴ প্রতিবার তিনটি বর্ণ বাদ দিয়ে, পরের তিনটি বর্ণকে উল্টো করে লেখা হয়েছে।

জোড় স্থানের পদগুলো নিয়ে ধারা,
ZYX ⇒ X, Y, Z এর বিপরীত
(UVW বাদ)
TSR ⇒ R, S, T এর বিপরীত
(OPQ বাদ)
NML ⇒ L, M, N এর বিপরীত
∴ শেষ থেকে শুরু করে প্রতিবার তিনটি বর্ণ বাদ দিয়ে, পরের তিনটি বর্ণকে উল্টো করে লেখা হয়েছে।
১১.
p ও q দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে, নিচের কোনটি সর্বদা জোড় সংখ্যা?
  1. p + q
  2. p + q + 2
  3. pq
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
pq
উত্তর
সঠিক উত্তর:
pq
ব্যাখ্যা
প্রশ্ন: p ও q দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে, নিচের কোনটি সর্বদা জোড় সংখ্যা?

সমাধান:
দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল সবসময় বিজোড় হয়।
যেমনঃ ২+৩=৫, ৫ + ৬ = ১১ ফলে, p + q একটি বিজোড় সংখ্যা।

বিজোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা যোগ করলে তা বিজোড় হয়। ফলে p + q + 2 একটি বিজোড় সংখ্যা।

দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সবসময় জোড় হয়।
যেমনঃ ২ × ৩ = ৬, ৫ × ৬ = ৩০ ফলে pq একটি জোড় সংখ্যা।
১২.
ঘড়িতে সকাল ৬ : ৩৫ বাজলে আয়নায় কতটা বাজবে দেখাবে?
  1. ৬ : ২৫
  2. ৪ : ৩৫
  3. ৫ : ২৫
  4. ৭ : ৩৫
সঠিক উত্তর:
৫ : ২৫
উত্তর
সঠিক উত্তর:
৫ : ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে সকাল ৬ : ৩৫ বাজলে আয়নায় কতটা বাজবে দেখাবে?

সমাধান:
আয়নায় সময় = ১১ : ৬০ - প্রকৃত সময়
= ১১ : ৬০ - ৬ : ৩৫
= ৫ : ২৫
১৩.
৩ - ৩ + ৩ - ৩ + ৩ -..........................এই ধারার প্রথম ৮২ টি পদের সমষ্টি কত?
  1. ২৪৬
  2. ৪৯২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ - ৩ + ৩ - ৩ + ৩ -..........................এই ধারার প্রথম ৮২ টি পদের সমষ্টি কত?

সমাধান:
এখানে,
প্রদত্ত ধারার জোড় সংখ্যক পদের সমষ্টি শুন্য।
যেমন:
১ম দুইটি পদ = ৩ - ৩ = ০
১ম চারটি পদ = ৩ - ৩ + ৩ - ৩ = ০

∴ প্রথম ৮২ টি পদের সমষ্টি = ০
১৪.
রাকিব ও হাসান একটি টেবিলের দুই প্রান্তে বসেছে। তানভীরের ডানে রাকিব এবং সোহানের বামে হাসান বসেছে। তানভীরের যে পাশে রাকিব বসেছে তার বিপরীত পাশে ইরা বসেছে এবং সোহানের যে পাশে হাসান বসেছে তার বিপরীত পাশে ইরা বসেছে। টেবিলের মাঝ বরাবর কে বসেছে?
  1. ইরা
  2. সোহান
  3. তানভীর
  4. রাকিব
সঠিক উত্তর:
ইরা
উত্তর
সঠিক উত্তর:
ইরা
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব ও হাসান একটি টেবিলের দুই প্রান্তে বসেছে। তানভীরের ডানে রাকিব এবং সোহানের বামে হাসান বসেছে। তানভীরের যে পাশে রাকিব বসেছে তার বিপরীত পাশে ইরা বসেছে এবং সোহানের যে পাশে হাসান বসেছে তার বিপরীত পাশে ইরা বসেছে। টেবিলের মাঝ বরাবর কে বসেছে?

সমাধান:
১ম শর্তমতে,
রাকিব ও হাসান একটি টেবিলের দুই প্রান্তে বসেছে
হয়, রাকিব ⇔ হাসান
অথবা, হাসান ⇔ রাকিব

২য় শর্তমতে,
তানভীরের ডানে রাকিব এবং সোহানের বামে হাসান বসেছে
∴ হাসান ⇔ সোহান ⇔ তানভীর ⇔ রাকিব

৩য় শর্তমতে,
তানভীরের যে পাশে রাকিব বসেছে তার বিপরীত পাশে ইরা বসেছে এবং সোহানের যে পাশে হাসান বসেছে তার বিপরীত পাশে ইরা বসেছে।
∴ হাসান ⇔ সোহান ⇔ ইরা ⇔ তানভীর ⇔ রাকিব

∴ ইরা টেবিলের মাঝ বরাবর বসেছে।
১৫.
যদি FRIEND = RFEIDN হয়, তাহলে LABOUR = ?
  1. LOUBAR
  2. ALOBRU
  3. BALROU
  4. ORABLU
সঠিক উত্তর:
ALOBRU
উত্তর
সঠিক উত্তর:
ALOBRU
ব্যাখ্যা
প্রশ্ন: যদি FRIEND = RFEIDN হয়, তাহলে LABOUR = ?

সমাধান:
FRIEND = RFEIND
এখানে,
১ম ও ২য় বর্ণ স্থান বিনিময় করে, ৩য় ও ৪র্থ বর্ণ স্থান বিনিময় করে, ৫ম ও ৬ষ্ঠ বর্ণ স্থান বিনিময় করে।
অর্থাৎ, প্রতি জোড়া বর্ণ পরস্পর স্থান বিনিময় করেছে।

∴ LABOUR = ALOBRU
১৬.
নিম্নের কোন শব্দটি আয়নায় একই দেখাবে?
  1. WORLD
  2. TABLE
  3. TOOT
  4. CHAIR
সঠিক উত্তর:
TOOT
উত্তর
সঠিক উত্তর:
TOOT
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন শব্দটি আয়নায় একই দেখাবে?

সমাধান:
TOOT শব্দটি প্রতিসম। প্রতিসম শব্দগুলো আয়নায় একই দেখায়।
১৭.
নিচের কোনটি আদর্শ সংখ্যা?
  1. ১০
  2. সবগুলো
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি আদর্শ সংখ্যা?

সমাধান:
আদর্শ সংখ্যা বা নিখুঁত সংখ্যা (Perfect Number) বলতে সেই সংখ্যাকে বুঝায়, যে সংখ্যাটি নিজের চেয়ে ছোট নিজের সকল উৎপাদক এর যোগফল এর সমান।

যেমন-
১০ এর উৎপাদকগুলো হলো: ১, ২, ৫ এবং ১০
১০ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলো: ১, ২, এবং ৫
এখানে,
১ + ২ + ৫ = ৮, যা সংখ্যাটির সমান নয় সুতরাং, ১০ আদর্শ সংখ্যা নয়।

৬ এর উৎপাদকগুলো হলো: ১, ২, ৩ এবং ৬
৬ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলো: ১, ২, এবং ৩
এখানে,
১ + ২ + ৩ = ৬, যা সংখ্যাটির সমান সুতরাং, ৬ একটি আদর্শ সংখ্যা।

৮ এর উৎপাদকগুলো হলো: ১, ২, ৪ এবং ৮
৮ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলো: ১, ২, এবং ৪
এখানে,
১ + ২ + ৪ = ৭, যা সংখ্যাটির সমান নয় সুতরাং, ৮ আদর্শ সংখ্যা নয়।
১৮.
a ও b দুটি ভিন্ন মৌলিক সংখ্যা হলে, নিম্নে কোনটি তাদের গ.সা.গু হবে?
  1. a + b
  2. 0
  3. ab
  4. 1
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: a ও b দুটি ভিন্ন মৌলিক সংখ্যা হলে, নিম্নে কোনটি তাদের গ.সা.গু হবে?

সমাধান:
আমরা জানি,
মৌলিক সংখ্যাগুলোর মাঝে সাধারণ গুণনীয়ক নেই। তাই তাদের গ.সা.গু হবে সর্বদা ১।
যেমন- ৫ ও ৭ দুটি মৌলিক সংখ্যা,
তাদের তাদের গ.সা.গু = ১
১৯.
তিনটি ধারাবাহিক পূর্ণসংখ্যার গড় ১৬ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ১৭
  2. ১৫
  3. ১৬
  4. ১৯
সঠিক উত্তর:
১৭
উত্তর
সঠিক উত্তর:
১৭
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ধারাবাহিক পূর্ণসংখ্যার গড় ১৬ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ধারাবাহিক তিনটি পূর্ণসংখ্যার ক, ক + ১ , ক + ২

প্রশ্নমতে,
(ক + ক + ১ + ক + ২)/৩ = ১৬
⇒ ৩ক + ৩ = ১৬ × ৩
⇒ ৩ক + ৩ = ৪৮
⇒ ৩ক = ৪৫
∴ ক = ১৫

∴ বৃহত্তম সংখ্যাটি = ১৫ + ২ = ১৭
২০.
যদি A দিয়ে যোগ (+), B দিয়ে বিয়োগ (-), C দিয়ে গুণ (×) এবং D দিয়ে ভাগ (÷) বোঝায়, তাহলে 20 D 4 A 6 C 2 B 3 = ?
  1. 19
  2. 13
  3. 14
  4. 18
সঠিক উত্তর:
14
উত্তর
সঠিক উত্তর:
14
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A দিয়ে যোগ (+), B দিয়ে বিয়োগ (-), C দিয়ে গুণ (×) এবং D দিয়ে ভাগ (÷) বোঝায়, তাহলে 20 D 4 A 6 C 2 B 3 = ?

সমাধান:
দেওয়া আছে,
A = +
B = -
C = ×
D = ÷

এখন
20 D 4 A 6 C 2 B 3
= 20 ÷ 4 + 6 × 2 - 3
= 5 + 12 - 3
= 17 - 3
= 14
২১.
নিম্নের কোন সংখ্যাটি ব্যতিক্রম?
  1. ২৫
  2. ৪৯
  3. ৯১
  4. ৬৪
সঠিক উত্তর:
৯১
উত্তর
সঠিক উত্তর:
৯১
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন সংখ্যাটি ব্যতিক্রম?

সমাধান:
২৫, ৪৯, ৬৪ সবগুলোই পূর্ণবর্গ সংখ্যা।
৯১ পূর্ণবর্গ সংখ্যা নয়।
২২.
প্রদত্ত কোডটিকে আয়নায় কেমন দেখাবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত কোডটিকে আয়নায় কেমন দেখাবে?

সমাধান:

সঠিক উত্তর ২নং
২৩.
FREEDOM = 8599403 এবং FRIEND = 852964 হলে, তবে MODE = ?
  1. 3049
  2. 4067
  3. 5194
  4. 2379
সঠিক উত্তর:
3049
উত্তর
সঠিক উত্তর:
3049
ব্যাখ্যা
প্রশ্ন: FREEDOM = 8599403 এবং FRIEND = 852964 হলে, তবে MODE = ?

সমাধান:
FREEDOM = 8599403
F = 8
R = 5
E = 9
E = 9
D = 4
O = 0
M = 3

FRIEND = 852964
F = 8
R = 5
I = 2
E = 9
N = 6
D = 4

∴ MODE = 3049
২৪.
নিচের নাম্বার সিরিজে একটি ভুল আছে। সেটি নির্ণয় করুন।
১, ৩, ৬, ১০, ১৫, ২১, ২৮, ৩৫
  1. ১৫
  2. ২১
  3. ২৮
  4. ৩৫
সঠিক উত্তর:
৩৫
উত্তর
সঠিক উত্তর:
৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের নাম্বার সিরিজে একটি ভুল আছে। সেটি নির্ণয় করুন।
১, ৩, ৬, ১০, ১৫, ২১, ২৮, ৩৫

সমাধান:
সিরিজের সংখ্যাগুলো যেভাবে গঠিত হয়েছে-
১ + ২ = ৩
৩ + ৩ = ৬
৬ + ৪ = ১০
১০ + ৫ = ১৫
১৫ + ৬ = ২১
২১ + ৭ = ২৮
২৮ + ৮ = ৩৬

সে অনুসারে পরবর্তী সংখ্যাটি ২৮ + ৮ = ৩৬ হওয়া উচিত ছিলো।
∴ ৩৫ সংখ্যাটি ভুল।
২৫.
যদি ৪ক এর ২/৫ = ১২০ হয় তাহলে, ক এর ১/৫ = কত?
  1. ১০
  2. ১৫
  3. ২০
  4. ২৫
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৪ক এর ২/৫ = ১২০ হয় তাহলে, ক এর ১/৫ = কত?

সমাধান:
৪ক এর ২/৫ = ১২০
বা, ৮ক/৫ = ১২০
বা, ৮ক = ৬০০
∴ ক = ৭৫

∴ ক এর ১/৫ = ৭৫ × (১/৫)
= ১৫
২৬.
625, 4, 125, 16, 25, 64,....... ধারার পরবর্তী সংখ্যা কোনটি?
  1. 1
  2. 5
  3. 256
  4. 128
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: 625, 4, 125, 16, 25, 64,....... ধারার পরবর্তী সংখ্যা কোনটি?

সমাধান:
এখানে মোট দুটি ধারা বিদ্যমান
১ম ধারা,
625
625 ÷ 5 = 125
125 ÷ 5 = 25

২য় ধারা,
4
4 × 4 = 16
16 × 4 = 64

∴ ধারার পরবর্তী সংখ্যাটি হবে ১ম ধারার পরবর্তী পদ।

∴ ধারার পরবর্তী সংখ্যা = 25 ÷ 5 = 5
২৭.
নিম্নের শব্দগুলো ইংরেজি অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজান;
(১) Future (২) Friend (৩) Family (8) Freedom (৫) Forest
  1. ৩২৫১৪
  2. ২৪৫১৩
  3. ৩৫৪২১
  4. ৫৩১৪২
সঠিক উত্তর:
৩৫৪২১
উত্তর
সঠিক উত্তর:
৩৫৪২১
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের শব্দগুলো ইংরেজি অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজান;
(১) Future (২) Friend (৩) Family (৪) Freedom (৫) Forest

সমাধান:
১ম বর্ণ F যা সবগুলো শব্দের মধ্যে আছে।

অভিধানের ক্রম
(৩) Family বর্ণ a, যা অভিধানে সবার প্রথমে আসে;
(৫) Forest বর্ণ ০, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ২য়;
(৪) Freedom ২য় ও ৩য় বর্ণ re, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ৩য়;
(২) Friend ২য় ও ৩য় বর্ণ ri, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ৪র্থ;
(১) Future বর্ণ u, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ৫ম;

সঠিক উত্তর ৩৫৪২১