পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন৯৭
সিলেবাস
৪৪তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট-৬
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৯৭ প্রশ্ন

.
'আপনি ভেতরে আসুন' কোন কালের প্রয়োগ ঘটেছে?
  1. সাধারণ বর্তমান
  2. ঘটমান বর্তমান
  3. পুরাঘটিত বর্তমান
  4. বর্তমান অনুজ্ঞা
ব্যাখ্যা
বর্তমান  অনুজ্ঞা: আদেশ, অনুরোধ, অনুমতি, উপদেশ, প্রার্থনা ইত্যাদির ভাব বোঝাতে ক্রিয়ার যে রূপ হয় তাকে বলে অনুজ্ঞা। 
আর আর যে ক্রিয়াপদে বর্তমান কালের অনুজ্ঞা প্রকাশ পায় তাকে বর্তমান অনুজ্ঞা বলে। এ ক্ষেত্রে ক্রিয়ার শেষে অ, ও, উন, এন যুক্ত হয়। 
যেমন - 
আদেশ - তোমরা এখনি চলে যাও।
অনুমতি - আপনি ভেতরে আসুন।
অনুরোধ - আমাকে এক গ্লাস পানি দেবেন। 
উপদেশ - কখনো মিথ্যা বলবে না।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
"সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
অনলে পুড়িয়া গেল |
অমিয়া-সাগরে সিনান করিতে
সকলি গরল ভেল ||"
- পঙ্‌ক্তিগুলোর রচয়িতা কে?
  1. বড়ু চণ্ডীদাস
  2. দ্বিজ চণ্ডীদাস
  3. জ্ঞানদাস
  4. বিদ্যাপতি
ব্যাখ্যা
"সুখের লাগিয়া                    এ ঘর বাঁধিনু
              অনলে পুড়িয়া গেল |
অমিয়া-সাগরে                    সিনান করিতে
                সকলি গরল ভেল ||"
-
পঙ্‌ক্তিগুলোর রচয়িতা জ্ঞানদাস।

- চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি জ্ঞানদাস।
- বৈষ্ণব সাধকদের মধ্যেও তিনি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন। 
- তিনি বাংলা এবং ব্রজবুলিতে রাধাকৃষ্ণ বিষয়ক প্রায় দু'শ (মতান্তরে চারশ) পদ রচনা করেন। তাঁর রচিত মাথুর ও মুরলীশিক্ষা বৈষ্ণবগীতিকাব্যের দুটি মূল্যবান গ্রন্থ। 
- জ্ঞানদাস বাংলা ভাষাকে ভাব প্রকাশের উপযুক্ত বাহন করতে পেরেছিলেন। রচনার মধ্য দিয়ে তিনি শব্দচিত্র ও ধ্বনিচিত্র এ দুয়ের রূপায়ণে কৃতিত্বের পরিচয় দেন। বৈষ্ণবদের মধ্যে তিনিই প্রথম সার্থকভাবে দেহ ও মন, রূপ ও স্বরূপের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন করেন। 


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'বর্ষাকালে আকাশ পথে নৌকা চলে' - বাক্যটিতে কোন গুণটির অভাব?
  1. আকাঙ্ক্ষা
  2. আসক্তি
  3. আসত্তি
  4. যোগ্যতা
ব্যাখ্যা
সার্থক বাক্যের গুণ ৩ টি - 
- আকাঙ্ক্ষা
- আসত্তি 
- যোগ্যতা 

'বর্ষাকালে আকাশ পথে নৌকা চলে' - বাক্যটিতে যোগ্যতার অভাব ঘটেছে। 
- বাক্যের পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নামই যোগ্যতা। 
- যেমন- 'বর্ষাকালে জলপথে নৌকা চলে' এটি একটি যোগ্যতা সম্পন্ন বাক্য। কারন বাক্যটির পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধন আছে। 
- কিন্তু 'বর্ষাকালে আকাশ পথে নৌকা চলে' - বাক্যটি ভাব প্রকাশে যোগ্যতা হারাবে। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিম্নের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ -
  1. তন্মধ্যে
  2. গােষ্পদ
  3. গবাক্ষ
  4. নীরােগ
ব্যাখ্যা
বিসর্গসন্ধি
বিসর্গসন্ধিতে বিসর্গের কয়েক ধরনের পরিবর্তন লক্ষ করা যায়:

বিসর্গ বিদ্যমান থাকে: মনঃ + কষ্ট = মনঃকষ্ট, অধঃ + পতন = অধঃপতন, বয়ঃ + সন্ধি = বয়ঃসন্ধি

বিসর্গ ও হয়ে যায়; মনঃ + যােগ = মনােযােগ, তিরঃ + ধান = তিরােধান, তপঃ + বন = তপোবন

বিসর্গ র’ হয়ে যায়: নিঃ + আকার = নিরাকার, পুনঃ + মিলন = পুনর্মিলন, আশীঃ + বাদ = আশীর্বাদ

বিসর্গ শ/ষ/ হয়: নিঃ + চয় = নিশ্চয়, দুঃ + কর = দুষ্কর, পুরঃ + কার = পুরস্কার

কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়: নিঃ + রব = নীরব, নিঃ + রস = নীরস, নিঃ + রােগ = নীরােগ।


উৎস:
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
.
'হুতোমী বাংলা' ভাষার প্রবক্তা কে?
  1. বিদ্যাপতি
  2. বিহারীলাল চক্রবর্তী
  3. সত্যেন্দ্রনাথ দত্ত
  4. কালীপ্রসন্ন সিংহ
ব্যাখ্যা
কালীপ্রসন্ন সিংহ অনুসৃত রীতির ভাষাকে বলা হয় 'হুতোমী বাংলা' ভাষা। 

কালীপ্রসন্ন সিংহ (১৮৪০-১৮৭০)  
সংগঠক, সাংবাদিক, লেখক, সমাজকর্মী কালীপ্রসন্ন সিংহ কলকাতার এক ধনাঢ্য ও প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করেন। 
-  মাত্র তেরো বছর বয়সে তিনি প্রতিষ্ঠা করেন ‘বিদ্যোৎসাহিনী সভা’। 
- দীনবন্ধু মিত্রের নীলদর্পণ (১৮৬০) নাটক অনুবাদের অভিযোগে জেমস লঙের এক মাসের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা হলে (২৪ জুলাই ১৮৬১) কালীপ্রসন্ন তা পরিশোধ করেন।
- সমসাময়িকদের মধ্যে কালীপ্রসন্ন শিল্পসংস্কৃতির একজন মহান পৃষ্ঠপোষক, বিধবাবিবাহের একনিষ্ঠ প্রবক্তা, অনন্যসাধারণ সমাজনীতিবিদ ও দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন।
- নাটক,  প্রহসন,  উপন্যাস, নকশা, প্রবন্ধ ও অনুবাদ মিলে তাঁর গ্রন্থসংখ্যা নয়।
- ইংরেজিতে দি ক্যালকাটা পুলিশ অ্যাক্ট-ও (১৮৬৬) তাঁর রচনা।
- প্রজন্ম পরম্পরায় তিনি তাঁর অসাধারণ সাহিত্যকর্ম  হুতোম প্যাঁচার নকশা (১৮৬২) এবং পুরাণসংগ্রহ (মহাভারত থেকে পৌরাণিক গল্পের সংগ্রহ, ১৮৬০-১৮৬৬)-এর জন্য বিশেষভাবে পরিচিত।
- হুতোম প্যাঁচার নকশা তাঁর শ্রেষ্ঠ মৌলিক রচনা। এতে কলকাতার সামাজিক ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়েছে এবং কলকাতার কথ্য ভাষাকে প্রথম সাহিত্যে স্থান দেওয়া হয়েছে।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
মহাভারত এর রচয়িতা কে?
  1. কবীন্দ্র পরমেশ্বর
  2. শ্রীকর নন্দী
  3. কাশীরাম দাস
  4. কৃষ্ণ দ্বৈপায়ন
ব্যাখ্যা
মহাভারত  কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব রচিত সংস্কৃত মহাকাব্য।
- চন্দ্রবংশীয় কুরু-পান্ডবদের ভ্রাতৃবিদ্বেষ ও যুদ্ধ এর মূল উপজীব্য।

- মহাভারতের প্রথম বাংলা অনুবাদক = কবীন্দ্র পরমেশ্বর।
- ছুটি খানের পৃষ্ঠপোষকতায় মহাভারতের অনুবাদ করেন = শ্রীকর নন্দী ।
- মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক = কাশীরাম দাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৮২০
  2. ১৮২৬
  3. ১৮২৮
  4. ১৮৩৩
ব্যাখ্যা
১৮২৮ সালে রামমোহন রায় ব্রাহ্মসভা (পরবর্তীসময়ে ব্রাহ্মসমাজ) অর্থাৎ ঈশ্বরের সমাজ প্রতিষ্ঠা করেন, যা বস্তুত হিন্দুধর্মের নতুন একটি শাখা হিসেবে আত্মপ্রকাশ করে।
- রামমোহনের ধর্মীয় ধ্যান-ধারণা মৌলিক হলেও তা ইসলাম ও খ্রিস্টধর্ম দ্বারা খানিকটা প্রভাবিত হয়েছিল।
- তাঁর সংস্কারমূলক ও উদারবাদী ধারণাসমূহের প্রচারের জন্য ১৮২১ সালে রামমোহন সম্বাদ কৌমুদী নামে বাংলা সংবাদপত্র ও ১৮২২ সালে মিরাত-উল-আখবার নামে ফারসি সংবাদপত্র প্রকাশ করেন।
রাজা রামমোহন রায়(১৭৭২/৭৪-১৮৩৩):
- তিনি ছিলেন হিন্দুধর্মের মহান সংস্কারক।
- পশ্চিম বাংলার রাধানগর গ্রামে এক রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম।
- ১৮১৪ সালের মাঝামাঝিতে তিনি সিদ্ধান্ত নেন যে, তিনি তাঁর জীবনকে সামাজিক ও ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তাঁর কলকাতা পৌঁছার এক বছরের মধ্যেই সমমনা ব্যক্তিদের নিয়ে তিনি আত্মীয় সভা (বন্ধুদের সমিতি) নামে একটি একান্ত সংগঠন প্রতিষ্ঠা করেন। এর সদস্যবৃন্দ ওই সময়কার ধর্মীয় ও সামাজিক সমস্যাবলি নিয়ে আলোচনার জন্য তাঁর বাসায় নিয়মিত মিলিত হতেন। 
- রামমোহন হিন্দু সংস্কারের এক মহান যুগের সূত্রপাত করেন। তিনি সতীদাহের মতো কুপ্রথার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সক্ষম হন, যা ১৮২৯ সালে বিশেষ আইনের মাধ্যমে এ প্রথা বন্ধ করতে সরকারকে প্রভাবিত করে। রামমোহন প্রতিমা পূজাকেও দৃঢ়ভাবে বর্জন করেন এবং তিনি বিশ্বাস করতেন যে, হিন্দুধর্ম এক সর্বজনীন ঈশ্বরের পূজা করতে নির্দেশ দেয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'Execute' শব্দের অর্থ কী?
  1. সমাধান করা
  2. বাদ দেয়া
  3. নির্বাহ করা
  4. প্রতিপাদন করা
ব্যাখ্যা
'Execute' শব্দের পারিভাষিক অর্থ নির্বাহ করা।

Excise = আবগরি 
Excise duty = আবগরি শুল্ক 
Excitant = উদ্দীপক 
Excitement = উত্তেজনা 
Excluded = বহির্ভূত 
Exclusion = বাদ দেয়া 
Exclusively = একমাত্র
Excuse = অজুহাত 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
.
'ত্রিফলা' কোন সমাসের উদাহরণ?
  1. দ্বন্দ্ব
  2. কর্মধারয়
  3. তৎপুরুষ
  4. বহুব্রীহি
ব্যাখ্যা
যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন – গােলাপ নামের ফুল = গােলাপফুল, যা কাঁচা তাই মিঠা = কাঁচা-মিঠা।

কিছু কর্মধারয় সমাসের পূর্বপদ সংখ্যাবাচক শব্দ হয়, সেগুলােকে দ্বিগু কর্মধারয় বলে।
যেমন – তিন ফলের সমাহার = ত্রিফলা
            চার রাস্তার মিলন = চৌরাস্তা।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১০.
ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র মতে চার্যাপদের রচনাকাল কত?
  1. ৬৫০ - ১২০০ খ্রিস্টাব্দ
  2. ৬৫০ - ৯৫০ খ্রিস্টাব্দ
  3. ৬৫০-১২৫০ খ্রিস্টাব্দ
  4. ৯৫০ - ১২০০ খ্রিস্টাব্দ
ব্যাখ্যা
চর্যাপদের রচনাকাল
- ড. মুহম্মদ শহিদুল্লাহ্‌র মতে, ৬৫০-১২০০ খ্রিস্টাব্দ।
- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর মতে, ৯৫০-১২০০ খ্রিস্টাব্দ এবং
- ড. সুকুমার সেনের মতে, ৯৫০-১২০০ খ্রিস্টাব্দ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের পটভূমি কী?
  1. নদী ভাঙন
  2. নদী পাড়ের কৃষকদের জীবন
  3. ধীবর সমাজের রীতিনীতি
  4. জমিদারদের শোষণ
ব্যাখ্যা
-অদ্বৈত মল্লবর্মণের বিখ্যাত উপন্যাস 'তিতাস একটি নদীর নাম'।
- এ উপন্যাসে কুমিল্লা জেলার তিতাস নামক নদীতীরের ধীবর (জেলে) সমাজের রীতিনীতি, ধর্ম-সংস্কার, উৎসব ও জীবনযাপনের অনবদ্য কাহিনি তুলে ধরা হয়েছে।
- উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৩৫২ বঙ্গাব্দে, মোহাম্মদী পত্রিকায়।
- গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৫৬ সালে।
- ১৯৭৩ সালে ঋত্বিক ঘটক এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১২.
বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কী বলে?
  1. উদ্দেশ্য
  2. প্রসারক
  3. সম্পূরক
  4. পূরক
ব্যাখ্যা
বাক্যকে উদ্দেশ্য ও বিধেয় দুটি অংশে ভাগ করা হয়। 
- বাক্য দীর্ঘতর হলে বাক্যের সঙ্গে নানা ধরনের শব্দ ও বর্গ যুক্ত হতে পারে। 
- উদ্দেশ্য ও বিধেয় কে এইসব  শব্দ ও বর্গ প্রসারিত করে বলে এগুকোকে প্রসারক বলে। 
- এছাড়া বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হয় পূরক। 

উৎস:
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১৩.
'মারি > মাইর' এতে কোন ধরনের ধ্বনি বিপর্যয় ঘটেছে?
  1. ধ্বনি বিপর্যয়
  2. অন্যোন্য সমীভবন
  3. অসমীকরণ
  4. অপিনিহিতি
ব্যাখ্যা
অপিনিহিতি (Apenthesis) :
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন – আজি > আইজ, সাধু > সাউধ, রাখিয়া » রাইখ্যা, বাক্য > বাইক্য, সত্য > সইত্য, চারি > চাইর, মারি > মাইর ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
১৪.
'কল্লোল গোষ্ঠী' প্রতিষ্ঠা করেন কে?
  1. প্রমথ চৌধুরী
  2. অতুলচন্দ্র গুপ্ত
  3. অদ্বৈত মল্লবর্মণ
  4. অচিন্ত্যকুমার সেনগুপ্ত
ব্যাখ্যা
কল্লোল পত্রিকা সম্পাদনার মাধ্যমে কল্লোল গোষ্ঠী প্রতিষ্ঠা করেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত।
- অচিন্ত্যকুমার ১৯২৫ সালে কল্লোল পত্রিকা প্রকাশনার দায়িত্ব নেন।
- তাঁর স্মৃতিচারণমূলক রচনা কল্লোল যুগ (১৯৫০) পাঠক-মহলে বেশ সাড়া জাগায়। 

অচিন্ত্যকুমার সেনগুপ্ত(১৯০৩-১৯৭৬):
- কবি, ঔপন্যাসিক, সম্পাদক অচিন্ত্যকুমার সেনগুপ্ত এর জন্ম ১৯০৩ সালের ১৯ সেপ্টেম্বর পিতার কর্মস্থল নোয়াখালী শহরে। 
- ১৯২১ সালে  প্রবাসী পত্রিকায় ‘নীহারিকা দেবী’ ছদ্মনামে অচিন্ত্যকুমারের প্রথম কবিতা প্রকাশিত হয়।
- রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরে কল্লোল যুগের যেসব লেখক সাহিত্যজগতে তুমুল আলোড়ন সৃষ্টি করেন, তিনি ছিলেন তাঁদের অন্যতম।
- তিনি  উপন্যাস ও ছোটগল্প রচনায় বিশেষ কৃতিত্ব দেখান। 
- তাঁর প্রথম উপন্যাস বেদে (১৯২৮)।
- অচিন্ত্যকুমারের গ্রন্থ সংখ্যা প্রায় সত্তর।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ-

উপন্যাস:

- কাকজ্যোৎস্না (১৯৩১),
- বিবাহের চেয়ে বড় (১৯৩১),
- প্রাচীর ও প্রান্তর (১৯৩২),
- প্রথম কদমফুল (১৯৬১);

কাব্যগ্রন্থ:

- অমাবস্যা (১৯৩০),
- আমরা (১৯৩২),
- প্রিয়া ও পৃথিবী (১৯৩৩),
- নীল আকাশ (১৯৪৯),
- পূর্ব-পশ্চিম (১৯৬৯),
- উত্তরায়ণ (১৯৭৪);

নাটক:
একাঙ্ক নাট্য-সংকলন (১৯৪৫);

গল্পগ্রন্থ:

- টুটাফুটা (১৯২৮),
- কাঠ-খড় কেরোসিন (১৯৪৫),
- চাষাভূষা (১৯৪৭),
- একরাত্রি (১৯৬১) ইত্যাদি।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৫.
পাণি শব্দটি উৎসগত দিক দিয়ে কোন প্রকারের শব্দ?
  1. সংস্কৃত
  2. তদ্ভব
  3. দেশি
  4. বিদেশি
ব্যাখ্যা
পাণি শব্দটি উৎসগত দিক দিয়ে সংস্কৃত শব্দ।
পাণি (পানি) 
[স. √পণ্‌+ই]
- বিশেষ্য
- হাত (বীণাপাণি)

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৬.
Jeko is a talent. In this sentence 'talent' is a/an -
  1. Abstract noun
  2. Common noun
  3. Proper Noun
  4. Adjective
ব্যাখ্যা
একই Phrase বা শব্দগুচ্ছের মধ্যে a/an এর পর একটি মাত্র word থাকলে সেটি অবশ্যই Noun.
এখানে, talent দ্বারা 'talented person' বুঝানো হচ্ছে। তাই এটি common noun হবে।
১৭.
Which is the correct one?
  1. The banyan is a kind of fig tree.
  2. The banyan is a kind of a fig tree.
  3. The banyan is kind of fig tree.
  4. The banyan is kind of a fig tree.
ব্যাখ্যা
The banyan is a kind of fig tree. - বট এক ধরনের ডুমুর গাছ।
'এক' অর্থ বুঝানোর জন্য kind of এর পূর্বে a ব্যবহৃত হয়েছে।
কিন্তু kind of, sort of, type of  ইত্যাদির পর Noun এর আগে a/an বসে না।
১৮.
He is like a rising star. Here the word 'rising' is a -
  1. Gerund
  2. Present participle
  3. Infinitive
  4. None of these
ব্যাখ্যা
Participle: Participle হল এমন একটি শব্দ যা Verb এবং adjective-এর বৈশিষ্ট্য বহন করে।
Participle Past এবং Present দুই রূপেই পাওয়া যায়।
Present Participle-এ Verb-এর সাথে ing যোগ করা হয়।
এখানে, star-কে মডিফাই করছে rising এবং rising একটি present participle.
১৯.
Choose the correct sentence.
  1. I had better leave the place.
  2. I had better left the place.
  3. I had better to leave the place.
  4. I had better leaving the place.
ব্যাখ্যা
সাধারণত had এর পরে Verb এর Past Participle বসে।
তবে had থাকা সত্ত্বেও had better এর পর Verb এর base form বসবে।
যেমন- I had better leave the place.
had better = বরং ভালো।
২০.
You should not give ____ evil.
  1. up
  2. for
  3. to
  4. into
ব্যাখ্যা
Give into - বশ্যতা স্বীকার করা।
You should not give into evil.
- দুষ্টের কাছে তোমার বশ্যতা স্বীকার করা উচিত নয়।

---------------------
give up - চেষ্টা পরিত্যাগ করা; ছেড়ে দেওয়া:
give (to) - অর্পণ করা; (উপহার ইত্যাদি হিসেবে) দান করা:
২১.
He did not follow the rules even though he was aware of the consequence of this violation. What type of clause is the underlined one?
  1. Adverb Clause of Cause
  2. Adverb Clause of Manner
  3. Adverb Clause of Concession 
  4. Adverb Clause of Condition
ব্যাখ্যা
Clause টি didn’t follow – verb এর বিপরীতধর্মী  অবস্থা প্রকাশ করছে।
যে Clause দ্বারা verb সংঘটিত হওয়ার বিপরীতধর্মী কোন কিছু করা বা হওয়া বুঝায়, তাকে Adverb Clause of Concession বলে।

বাক্যের অর্থ - নিয়ম ভঙ্গের পরিণতি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও সে নিয়ম মানছে না।
২২.
Which character below is from Charle’s Dickens novel, "A Tale of two cities"?
  1. Lucie Manette 
  2. Sydney Carton
  3. Jerry Cruncher
  4. All of the above
ব্যাখ্যা

A Tale of Two Cities is a novel by Charles Dickens.
The story is set in the late 18th century against the background of the French Revolution. The novel depicts the sprawling tale of London and revolutionary Paris.

Chief Characters:
- Doctor Alexandre Manette
- Lucie Manette
- Charles Darnay
- Sydney Carton
- Mr. Jarvis Lorry
- Jerry Cruncher
- Ernest Defarge
- Mr. Lorry

--------------------
Charles Dickens:
- He was born in 1812 and died in 1870.
- Charles Dickens is considered the greatest English novelist of the Victorian era.
- He worked as a journalist, writing numerous items on political and social affairs.

Best Works: 
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House,
- A Tale of Two Cities,
- Great Expectations, and
- Our Mutual Friend.

Source: Live MCQ lecture and Encyclopedia Britannica.

২৩.
What kind of Play is Shakespear’s 'Hamlet'?
  1. Comedy
  2. History
  3. Tragedy
  4. Tragi-comedy 
ব্যাখ্যা

Hamlet is a famous tragedy of William Shakespeare.
• The important character of Hamlet:
- Ophelia,
- Hamlet,
- Claudius,
- Gertrude,
- Horatio,
- Polonius etc.

Source: Live MCQ Lecture and Hamlet.

২৪.
T.S. Eliot is a ____ Poet.
  1. Modern
  2. Victorian
  3. Neo-classical
  4. Romantic
ব্যাখ্যা
T.S. Eliot:
- Full name: in full Thomas Stearns Eliot
- Born: September 26, 1888, St. Louis, Missouri, U.S.
- Death: died January 4, 1965, London, England
- He was an American-English poet, playwright, literary critic, and editor.
- He was a leader of the Modernist movement in poetry.

Best Works:
- The Waste Land (1922)
- Four Quartets (1943).
- Murder in the Cathedral (Play)
- The Sacred Wood (Collection of Essays)

Source: britannica.com
২৫.
When one story is told in the guise of another story, it is told -
  1. Allusion
  2. Alliteration
  3. Allegory
  4. Apostrophe
ব্যাখ্যা
Allegory is a literary term in which one story is told in the guise of another story.
- In other words, an allegory is a story of double meaning.
- Bunyan’s Pilgrim’s Progress is a well-known allegory in prose which deals with the Christian notion of a soul’s salvation.
- Dryden’s Absalom and Architople is a political allegory.

[Source: An ABC of English Literature - Dr. M Mofizar Rahman]
২৬.
A ও B এর বেতনের অনুপাত  9 : 4। যদি A এর বেতন 15% বৃদ্ধি পাওয়ায় বেতন 5175 টাকা হয়। তাহলে B এর বেতন কত? 
  1. 2200 টাকা 
  2. 2500 টাকা 
  3. 2000 টাকা 
  4. 1500 টাকা 
ব্যাখ্যা
দেয়া আছে,
A ও B এর বেতনের অনুপাত  9 : 4

A এর বেতনের = 9x
B এর বেতনের= 4x 

এখন,
9x + 9x এর 15% = 5175 
9x + 9x এর 15/100 = 5175 
9x + 27x/20 = 5175
(180x + 27x)/20 = 5175
207x/20 = 5175
x = (5175 × 20)/207 
x = 25 × 20
x = 500 

B এর বেতন = (4 × 500) টাকা 
                    = 2000 টাকা
২৭.
। x2 - 1। < 3 অসমতাটির সমাধান হল-
  1. - 4 < x < 4
  2. - 2 < x < 2
  3. - 3 < x < 3
  4. - 5 < x < 1
ব্যাখ্যা
। x2 - 1।  < 3
ধনাত্মক চিহ্ন নিয়ে পাই,
x2 - 1 < 3
x2 - 1 - 3 < 3 - 3
x2 - 4 < 0 
(x + 2) (x - 2) < 0 

অসমতাটি সত্য হবে যদি x + 2 > 0 এবং x - 2 < 0 হয়।
x + 2 > 0
বা, x > - 2

x - 2 < 0
বা, x < 2

x > - 2 এবং x < 2 অর্থাৎ x এর মান - 2 এর চেয়ে বড় এবং 2 এর চেয়ে ছোট হবে।

অসমতাটি সত্য হবে যদি - 2 < x < 2 হয়।
অসমতাটির সমাধানঃ - 2 < x < 2

আবার,
অসমতাটি সত্য হবে যদি x + 2 < 0 এবং x - 2 > 0 হয়।
x + 2 < 0
বা, x < - 2

x - 2 > 0
বা, x > 2
x < 2 এবং x > - 2 অর্থাৎ - 2 এর চেয়ে ছোট এবং 2 এর চেয়ে বড় এমন সংখ্যা পাওয়া অসম্ভব।
সুতরাং অসমতাটির সমাধানঃ - 2 < x < 2


ঋণাত্মক চিহ্ন নিয়ে পাই,
- (x2 - 1) < 3
- x2 + 1 - 1 < 3 - 1
- x2  < 2
 x2 > - 2 
x2 + 2 > 0  [যা অসম্ভব ,x2 + 2 কে বাস্তব উৎপাদকে বিশ্লেষণ করে যায় না]
২৮.
nP4 = 14 × n - 2Pহয়, তবে n এর মান কত?
  1. 8 এবং 9
  2. 7 এবং 8
  3. 5 এবং 6
  4. 7 এবং 4
ব্যাখ্যা
nP4 = 14 × n - 2P
n!/(n - 4)! = 14 × (n - 2)! /(n - 2 - 3)!
n(n - 1)(n - 2)(n - 3)(n - 4)! /(n - 4)! =14 × {(n - 2)(n - 3)(n - 4)(n - 5)! /(n - 5)!}
n(n - 1)(n - 2)(n - 3) = 14 × (n - 2)(n - 3)(n - 4)
n(n - 1) = 14 ×(n - 4)
n2 - n = 14n - 56
n2 - n  - 14n + 56 = 0
n2 - 15n + 56 = 0
n2 - 8n - 7n + 56 = 0 
n(n - 8) - 7 (n - 8) = 0
(n - 8)(n - 7) = 0 
n = 7, 8
২৯.
একটি স্কাউট দলকে ৯, ১০, এবং ১২ সারিতে সাজানো যায়। আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে?
  1. ৯০০ জন
  2. ৮০০ জন
  3. ৯৫০ জন
  4. ৮৫০ জন
ব্যাখ্যা
স্কাউট দলকে ৯, ১০ ও ১২ সারিতে সাজানো যায়।
ফলে তাদের সংখ্যা ৯, ১০ ও ১২ দ্বারা বিভাজ্য।
এমন ক্ষুদ্রতম সংখ্যা হবে ৯, ১০ ও ১২ এর লসাগু।

৯, ১০ ও ১২ এর লসাগু = (২ × ২) × (৩ × ৩) × ৫  যা বর্গাকারে সাজানো সম্ভব নয়। 

২ × ২ × ৩ × ৩ × ৫ কে বর্গাকার সংখ্যা করতে হলে কমপক্ষে ৫ দ্বারা গুণ করতে হবে। 

৯, ১০ ও ১২ সারিতে এবং বর্গাকারে সাজানোর জন্য স্কাউট এর সংখ্যা হবে
                                                           = (২ × ২ × ৩ × ৩ × ৫) × ৫ জন
                                                           = ৯০০ জন
৩০.
একটি সংখ্যার 1/5 অংশ অপর সংখ্যার 5/8 অংশের সমান।  প্রথম সংখ্যার সাথে 35 যোগ করলে যোগফল অপর সংখ্যার 4 গুণ হয়। অপর সংখ্যা দুইটি কত?
  1. 30
  2. 35
  3. 38
  4. 40
ব্যাখ্যা
মনেকরি,
একটি সংখ্যা x 
অপর সংখ্যা y 

১ম শর্তমতে,
x/5  =  5y/8 
x = 25y/8 ........... (1)

২য় শর্তমতে,
x + 35 = 4y 
(25y/8) + 35 = 4y 
4y - (25y/8) = 35 
(32y - 25y)/8 = 35 
7y/8 = 35 
7y = 35 × 8
y =  (35 × 8)/7 
y = 40
৩১.
একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15মি. এবং প্রস্থ 10 মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 
  1. 25√5 বর্গ মিটার
  2. 50√5 বর্গ মিটার
  3. 30√5 বর্গ মিটার
  4. 45√5 বর্গ মিটার
ব্যাখ্যা
মনেকরি,
আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য a মিটার 
আয়ত ক্ষেত্রের প্রস্থ  b = 10 মিটার 

প্রশ্নমতে,
√(a2 + b2) = 15 
a2 + b2 = 225 
a2 + 102 = 225 
a2 = 225 - 100
a2 = 125 
a = √125
a = √(25 × 5) 
a = 5√5

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল  = 10 × 5√5
                                        = 50√5  বর্গ মিটার
৩২.
একটি থলেতে ৫টি লাল ও ১০ টি সাদা রঙের বল আছে। একটি বালক সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিনিময় না করে দুটি বল তুলে নিলে প্রতিবারে দুইটি ভিন্ন রং এর বল পাবার সম্ভাব্যতা কত? 
  1. ৫/২১
  2. ১০/২১
  3. ৩/৫
  4. ২/৫
ব্যাখ্যা
সাদা বল = ১০টি 
লাল বল = ৫টি 

মোট বল = (১০ + ৫)টি  
              = ১৫ টি 

১ম বলটি সাদা ও ২য় বলটি লাল হওয়ার সম্ভাবনা = (১০/১৫) × (৫/১৪)
                                                                         = ৫/২১
 ১ম বলটি লাল  ও ২য় বলটি সাদা হওয়ার সম্ভাবনা = (৫/১৫) × (১০/১৪)
                                                                           = ৫/২১

নির্ণেয় সম্ভাবনা = (৫/২১) +(৫/২১)
                        = (৫ + ৫)/২১
                        = ১০/২১
৩৩.
একটি গুণোত্তর ধারার ২য় পদ 25 এবং ষষ্ঠ পদ 1/25 হলে, ধারাটির ১ম পদ কত?
  1. 25
  2. 135 
  3. 125 
  4. 625
ব্যাখ্যা
ধরি,
গুণোত্তর ধারার ১ম পদ a
সাধারণ অনুপাত r

∴ ২য় পদ = ar(2-1) = ar = 25 ........(1)
ষষ্ঠ পদ = ar(6-1) = ar5 = 1/25 .......(2)

(2) ÷ (1) করে পাই,
r4 = (1/25)/25
r4 =1/25 × 25 
r4 = (1/5)4
 r = 1/5

∴ ধারাটির সাধারণ অনুপাত, r = 1/5
 ar = 25 
a/5 = 25 
a = 25 × 5 = 125
৩৪.
কোনটি মূলদ সংখ্যা?
  1. √16
  2. √12
  3. √18
  4. √27
ব্যাখ্যা
মূলদ সংখ্যা :  p/q  আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যখন p ও q  পূর্ণসংখ্যা এবং q ≠ 0।
যেমন: √16 = 4 ,3/1 = 3,  11/2= 5.5, 5/ 3 = 1.666... ইত্যাদি মূলদ সংখ্যা।
যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবেও লেখা যায়।
সকল পূর্ণসংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা।

অমূলদ সংখ্যা: যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ...,  ইত্যাদি অমূলদ সংখ্যা।
কোনাে অমূলদ সংখ্যাকে দুইটিপূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
৩৫.
10, 70, 20, 40, 70, 90 সংখ্যাগুলোর প্রচুরক এবং মধ্যকের গাণিতিক গড় কত? 
  1. 63.5 
  2. 64.5 
  3. 60.5 
  4. 62.5 
ব্যাখ্যা
সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই 
10, 20, 40, 70, 70, 90

প্রচুরক= 70 

মধ্যক = {n/2 তম পদ ও (n/2) + 1 তম পদের সমষ্টি }/2
           = {6/2 তম পদ ও (6/2) + 1 তম পদের সমষ্টি}/2
            = (3 তম পদ ও 4 তম পদের সমষ্টি)/2 
            = (40 + 70)/2 
            = 110/ 2 
           = 55 

প্রচুরক এবং মধ্যকের গাণিতিক গড় = (70 + 55)/2 
                                                      = 62.5
৩৬.
A বৃত্তের ব্যাসার্ধ r এবং B বৃত্তের ব্যাসার্ধ 3r/4। A এবং B বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? 
  1. 1 : 3 
  2. 3 : 4
  3. 16 : 9 
  4. 1 : 4 
ব্যাখ্যা
দেয়া আছে, 
A বৃত্তের ব্যাসার্ধ r 
A বৃত্তের ক্ষেত্রফল = πr2 

B বৃত্তের ব্যাসার্ধ 3r/4
B বৃত্তের ক্ষেত্রফল = π(3r/4)2
                             = 9πr2/16 

 A এবং B বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত = πr2  : 9πr2/16 
                                                          = 1 : 9/16 
                                                          = 16 : 9  
৩৭.
একটি মই 15 মিটার দীর্ঘ একটি দেয়ালে 45° কোণে স্পর্শ করে আছে। মইয়ের দৈর্ঘ্য কত? 
  1. 15√3/2 
  2. 45√2 
  3. 15√2 
  4. 13√3 
ব্যাখ্যা
 
ধরি 
মইয়ের দৈর্ঘ্য AC = ?
দেয়ালের  দৈর্ঘ্য AB = 15

আমরা জানি,
Sin∠ACB = AB/AC 
1/√2 = 15/AC
AC = 15√2
৩৮.
হাইড্রোজেন গাড়ি থেকে বর্জ্য হিসেবে নিচের কোনটি নির্গত হয়?
  1. কার্বন ডাই অক্সাইড
  2. জলীয় বাষ্প
  3. অক্সিজেন
  4. হাইড্রোজেন
ব্যাখ্যা
- হাইড্রোজেন গাড়িতে হাইড্রোজেন জ্বালানী কোষে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। 
- এই বিক্রিয়া থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। 
- এই প্রক্রিয়ায় একমাত্র বর্জ্য হিসেবে নির্গত হয় জলীয় বাষ্প।
 
- পেট্রোল এবং ডিজেল গাড়িতে, জ্বালানী পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড ও পানি তৈরি হয়। 
- বাতাসে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড গ্লোবাল ওয়ার্মিং হওয়ার জন্য দায়ী।
 
উৎস: বিবিসি ওযেবসাইট।
৩৯.
মানবদেহের 'আইলেটস্ অফ ল্যাংগারহ্যানস' গ্রন্থির অবস্থান কোথায়?
  1. অগ্নাশয়ে
  2. গলার উপরের অংশে উভয় পাশে
  3. গ্রীবা অঞ্চলে
  4. মস্তিষ্কের নিচের অংশে
ব্যাখ্যা
আইলেটস্ অফ ল্যাংগারহ্যানস- এ গ্রন্থির অবস্থান অগ্ন্যাশয়ের মাঝে। এ গ্রন্থি থেকে ইনসুলিন, গুকাগণ প্রভৃতি হরমোন নিঃসৃত হয় যা শরীরের শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে।
 
পিটুইটারী গ্রন্থি- এটি মস্তিষ্কের নিচের অংশে অবস্থিত। এ গ্রন্থিকে হরমোন সৃষ্টিকারী প্রধান গ্রন্থি বা প্রভুগ্রন্থি বলে। কারণ এ গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন সংখ্যা যেমন বেশি তেমন বিভিন্ন গ্রন্থির উপর এসব হরমোন এর প্রভাবও বেশি। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, শক্তিশালী ও সবচেয়ে ছোট গ্রন্থি। এ গ্রন্থি থেকে গোনাডোট্রপিন, এডরেনোকর্টিকোট্রপিন, থাইরোট্রপিন, প্রোল্যাকটিন ইত্যাদি হরমোন নিঃসৃত হয়।

থাইরয়েড গ্রন্থি- গলার উপরের অংশে উভয় পার্শ্বে অবস্থিত। প্রজাপতি আকৃতির চোখ বের হয়ে আসা রোগটি এ গ্রন্থির সমস্যার কারণে হয়। আয়োডিন এর অভাবে থাইরয়েড গ্রন্থি ফুলে যায় ও গলগন্ড গঠন করে। বিপাকের কাজ নিয়ন্ত্রণ করে। এ গ্রন্থি থেকে ট্রাইআয়োডোথাইরোনিন, থাইরক্সিন, ক্যালসিটোনিন এ তিনটি হরমোন নিঃসৃত হয়।

প্যারাথাইরয়েড গ্রন্থি- দু’জোড়া প্যারাথাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থির পেছনে এবং আংশিক থাইরয়েড গ্রন্থির মধ্যে অবস্থিত। এ গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম প্যারাথাইরক্সিন হরমোন। মূলতঃ শরীরের ফসফরাস ও ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ করে।

থাইমাস গ্রন্থি- এ গ্রন্থি গ্রীবা অঞ্চলে অবস্থিত। শিশুকালে এ গ্রন্থি বিকশিত হতে থাকে, বয়স বাড়ার সাথে সাথে ছোট হয়।
এ গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়।

সূত্রঃ জীববিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০.
Rover Sojourner কত সালে মঙ্গল গ্রহে অবতরণ করে?
  1. ১৯৯৯
  2. ১৯৯৫
  3. ১৯৯৭
  4. ১৯৯৩
ব্যাখ্যা
- Mars Pathfinder was launched December 4, 1996 and landed on Mars' Ares Vallis on July 4, 1997. 
- It was designed as a technology demonstration of a new way to deliver an instrumented lander and the first-ever robotic rover to the surface of the red planet. 
- Pathfinder not only accomplished this goal but also returned an unprecedented amount of data and outlived its primary design life.
 
- Sojourner is a rover that landed on Mars in 1997 in a location called Ares Vallis where it explored and took many photos.
- In 1997, NASA scientists did something pretty amazing. For the first time, they used a small wheeled robot to study the surface of Mars. This robotic explorer, called a rover, was named Sojourner. It was only about the size of a microwave oven. However, it went on to share lots of important new information with scientists.
 
Source: Nasa Website
৪১.
বল পরিমাপ করতে কোন বৈজ্ঞানিক যন্ত্র ব্যবহার করা হয়?
  1. Scales
  2. Force meter
  3. Force devise
  4. Top pan balance
ব্যাখ্যা
- বল পরিমাপ করতে Force meter ব্যবহার করা হয়। 
- Force meterকে কখনও কখনও Newton meterও বলা হয়।
৪২.
বিপাকীয় ক্ষতিকর বর্জ্য পদার্থ অপসারণ প্রক্রিয়াকে কি বলে?
  1. রেচন
  2. নিঃসরণ
  3. বিপাক
  4. সংশ্লেষণ
ব্যাখ্যা
- রেচন মানবদেহের একটি জৈবিক প্রক্রিয়া, যার মাধ্যমে দেহে বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন বর্জ্য পদার্থগুলো নিষ্কাশিত হয়।
- যে সব অঙ্গ রেচন কাজে অংশ গ্রহণ করে তাদেরকে রেচন অঙ্গ বলা হয়। এটি রেচনতন্ত্র নামে পরিচিত।
- রেচনতন্ত্রের মাধ্যমে শতকরা ৮০% রেচন পদার্থ নিষ্কাশিত হয়। বাকি ২০% রেচন পদার্থ বিভিন্ন ক্রিয়াকর্মে উৎপন্ন ও বিভিন্ন অঙ্গের মাধ্যমে নিষ্কাশিত হয়।
- মানবদেহের রেচন অঙ্গের নাম বৃক্ক। আর বৃক্কের একক হলো নেফ্রন।

সূত্রঃ জীববিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩.
নিচের প্রাণীগুলোর মধ্যে কোনটি সবচেয়ে কম কম্পাঙ্কের শব্দ শুনতে পারে??
  1. কুকুর
  2. ইদুর
  3. বাদুর
  4. বিড়াল
ব্যাখ্যা
মানুষের শ্রাব্যতার পাল্লা: 20 Hz ~ 20,000 Hz
কুকুরের শ্রাব্যতার পাল্লা: 4 Hz ~ 45,000 Hz
বিড়ালের শ্রাব্যতার পাল্লা: 45Hz ~ 64,000Hz
ইদুরের শ্রাব্যতার পাল্লা: 1,000 Hz 91,000 Hz
বাদুরের শ্রাব্যতার পাল্লা: 2,000 Hz 110,000 Hz
 
সূত্রঃ পদার্থবিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪.
শিশুর বয়স কত হলে হাম ও রুবেলার টিকা দিতে হয়?
  1. ১২ মাস
  2. ৬ সপ্তাহ
  3. ৯ মাস
  4. ১৫ মাস
ব্যাখ্যা
রোগের নাম টিকার নাম ডোজের সংখ্যা টিকা শুরু করার সঠিক সময়
যক্ষা বিসিজি জন্মের পর থেকে
ডিফথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস-বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন (ডিপিটি, হেপাটাইটিস-বি, হিব) ৬ সপ্তাহ
নিউমোকক্কাল নিঊমোনিয়া পিসিভি ভ্যাকসিন ৬ সপ্তাহ
পোলিওমাইলাইটিস ওপিভি ৪* ৬ সপ্তাহ
হাম ও রুবেলা এমআর টিকা ৯ মাস বয়স পূর্ণ হলে
       
উৎস: স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট।
৪৫.
দেহের হাড় বৃদ্ধিজনিত চিকিৎসায় কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়?
  1. Isotope of Plutonium
  2. Isotope of Phosphorus
  3. Isotope of Technetium
  4. Isotope of Iodine
ব্যাখ্যা
চিকিৎসাক্ষেত্রে ব্যবহার : চিকিৎসাক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের প্রধানত দু'ধরনের ব্যবহার আছে। যেমন,
ক) রোগ নিরাময়ে ও
খ) কোন রোগ বা রোগাক্রান্ত স্থান নির্ণয়

i. শরীরের কোন স্থানে কোন ক্ষতিকর ক্যান্সার টিউমার-এর উপস্থিতি তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা নির্ণয় করা যায়। আবার নিরাময়ের জন্য 60Co থেকে নির্গত গামা রশ্মি নিক্ষেপ করে ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করা হয়।
ii. থাইরয়েড গ্রন্থি বা এর অস্বাভাবিক বৃদ্ধিজনিত রোগের চিকিৎসায় আয়োডিন-131I ব্যবহৃত হয়। এ তেজস্ক্রিয় আয়োডিন আইসোটোপ থাইরয়েড গ্রন্থিতে অবস্থিত কোষ কলা বৃদ্ধি প্রতিহত করে
iii. শ্বেত-কণিকা অত্যধিক বৃদ্ধিজনিত রক্তাল্পতা(blood-leucaemia) রোগের চিকিৎসায় তেজষ্ক্রিয় ফসফরাস-৩২ (32P) এর ফসফেট ব্যবহৃত হয়।
iv. দেহের হাড় বেড়ে যাওয়া এবং কোথায়, কি কারণে ব্যাথা হচ্ছে তা নির্ণয়ের জন্য Technetium) আইসোটোপ ব্যবহার করা হয়। 99m Tc (Isotope of Technetium) আইসোটোপ ব্যবহার করা হয়
v. প্লুটোনিয়াম -২৩৮ হার্টে পেইসমেকার বসাতে ব্যবহার করা হয়।
 
উৎস: রসায়ন ১ম পত্র , এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
Battery ও Cell এর মধ্যে পার্থক্য কি?
  1. দুটি বা ততোধিক Battery একসাথে যুক্ত হয়ে Cell তৈরি হয়।
  2. দুই বা ততোধিক Cell একত্রে যুক্ত হয়ে Battery তৈরি হয়।
  3. Battery কে রিচার্জ করা গেলেও Cell কে রিচার্জ করা যায় না।
  4. Cell কে রিচার্জ করা গেলেও Battery কে রিচার্জ করা যায় না।
ব্যাখ্যা
- দুই বা ততোধিক Cell কে একত্রিত করে একটি ব্যাটারি তৈরি করা হয়। 
- Cell এবং Battery উভয়কে রিচার্জ করে আবার ব্যবহার করা যায়।
- Cell হল ডিভাইসের একটি ইউনিট যা রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে।
- Battery হল Cell এর একটি কালেকশন যা রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে।
৪৭.
Higgs boson কণার অস্তিত্ব সনাক্তকরণের স্বীকৃতিস্বরূপ নোবেল পুরস্কার লাভ করেন -
  1. জর্জ পারিসি ও ক্লাউস হ্যাসেলম্যান
  2. রজার পেনরোজ ও ফ্রাঙ্কোইস ইংলার্ট
  3. পিটার হিগস্‌ ও রজার পেনরোজ
  4. ফ্রাঙ্কোইস ইংলার্ট ও পিটার হিগস্‌
ব্যাখ্যা
- ২০১২ সালের ৪ জুলাই European Organization for Nuclear Research (CERN) কর্তৃক হিগস্‌ বোজন (Higgs boson) কণার অস্তিত্ব শনাক্ত হয়।
- ২০১৩ সালে এই সাফল্যের জন্য পদার্থ বিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন - ফ্রাঙ্কোইস ইংলার্ট ও পিটার হিগস্‌।
 
 
উৎসঃ CERN ওয়েবসাইট।
৪৮.
অ্যাপ্লিকেশনের ব্যাক-এন্ড ডেভেলপ করতে কোনটি ব্যবহৃত হয়?
  1. GUI
  2. Statement
  3. Database
  4. Form
ব্যাখ্যা
- একটি অ্যাপ্লিকেশনের ব্যাক-এন্ড ডেভেলপ করতে ডাটাবেজ ব্যবহৃত হয়।
- একটি ডাটাবেস হল তথ্যের একটি সংগঠিত সংগ্রহশালা।
- এর সাহায্যে ডেটা সহজেই অ্যাক্সেস, পরিচালনা, পরিবর্তন, আপডেট এবং নিয়ন্ত্রণ করা যায়।
- ডেটাবেজ মূলত ডেটা লেখা এবং অনুসন্ধানের জন্য Structured query language (SQL) ব্যবহার করে।
৪৯.
Apache ও IIS উভয়ই হচ্ছে -
  1. Web Browser
  2. Web Server
  3. Protocol
  4. File Server
ব্যাখ্যা
- Apache ও IIS উভয়ই হচ্ছে ওয়েব সার্ভার। 
- Apache হচ্ছে একটি ওপেন সোর্স ওয়েব সার্ভার। 
- IIS হচ্ছে মাইক্রোসফট কর্তৃক উদ্ভাবিত ওয়েব সার্ভার। 
 
উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট। 
 
৫০.
উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা COBOL কী উদ্দেশ্যে ব্যবহৃত হয়?
  1. Business data processing applications
  2. Application Programming Interface
  3. Mathematical data processing applications
  4. Scientific data processing applications
ব্যাখ্যা
- COBOL এর পূর্ণরূপ Common Business Oriented Language. 
- COBOL হলো একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। 
- ১৯৬০ সালে Dr. Grass Hopper আবিস্কার করেন COBOL. 
- ইহা একটি বিজনেস এপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ। 
৫১.
নিচের কোনটি 42(16) এর বাইনারী রূপ?
  1. 01010010(2)
  2. 101010(2)
  3. 01000010(2)
  4. 01001101(2)
ব্যাখ্যা
Convert each hex digit to 4 binary digits (see conversion table below):
42
= 4 2
= 0100 0010
= 01000010
Convert every hex digit (start lowest digit) to 4 binary digits, with this table:

Hexa -- Binary
------------------
0 -- 0000
1 -- 0001
2 -- 0010
3 -- 0011
4 -- 0100
5 -- 0101
6 -- 0110
7 -- 0111
8 -- 1000
9 -- 1001
A -- 1010
B -- 1011
C -- 1100
D -- 1101
E -- 1110
F -- 1111

৫২.
উঁচু মানের গ্রাফিক্যাল প্রতিরূপ তৈরি করে -
  1. Dot Matrix Printer
  2. Plotter
  3. Inkjet Printer
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
প্লটার (Ploter):
প্লটার এক ধরনের বিশেষ ধরনের আউটপুট ডিভাইজ যা প্রিন্টারের মতোই কাজ করে।
- মূলত বৃহৎ আকারের ছবি, প্রতীক, মানচিত্র, আর্কিটেকচারাল ডিজাইন ইত্যাদির কাজে প্লটার ব্যবহৃত হয়।
- তাছাড়া ভবনের নকশা, বিশাল ও সূক্ষ্ম যন্ত্রপাতির নকশা, মানচিত্র ইত্যাদির মুদ্রণ নেওয়ার জন্যও প্লটার ব্যবহৃত হয়।
প্লটার সাধারণত ২ প্রকার।
যথা:
১. ফ্ল্যাটবেড (Flat bed) প্লটার ও
 ২. ড্রাম (Drum) প্লটার 

- প্লটার নিঃসন্দেহে সবচেয়ে ভালো গ্রাফিক্যাল আউটপুট দেয়।
- তবে একই প্রশ্নে যদি প্লটার অপশনে না থাকে তবে, উত্তর হিসাবে "লেজার প্রিন্টার" নেওয়া যাবে।
- প্রিন্টারগুলোর মধ্যে লেজার প্রিন্টার সবচেয়ে ভালো গ্রাফিক্যাল আউটপুট দেয়।

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩.
নিচের কোনটি সরকারি মালিকানাধীন বাংলাদেশের আই.এস.পি (ISP)?
  1. BTRC
  2. BTLC
  3. BTTB
  4. BSCL
ব্যাখ্যা
- দেশে বর্তমানে ৫০-এর অধিক আই.এস.পি রয়েছে।
- আই.এস.পি গুলির মধ্যে কেবলমাত্র বি.টি.টি.বি (Bangladesh Telegraph and Telephone Board - BTTB)-ই সরকারি মালিকানাধীন।
- দেশের অধিকাংশ আই.এস.পি মূলত ঢাকাকেন্দ্রিক।
- তবে বর্তমানে ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, রাজশাহী এবং বগুড়া শহরেও অনলাইন ইন্টারনেট সুবিধা চালু রয়েছে। অনলাইন ইন্টারনেট সুবিধা প্রতিষ্ঠার পর থেকে দেশে শিক্ষা, গবেষণা, ব্যবসা ও বিনোদনের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। 

সোর্স: বাংলাপিডিয়া
৫৪.
নিচের কোনটি ম্যালওয়ার নয়?
  1. Worms
  2. Virus
  3. Cookies
  4. Trojans
ব্যাখ্যা
- Cookies ছাড়া বাকি সবগুলো ম্যালওয়ার।
- Cookies হলো ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে সংরক্ষিত হওয়া কিছু ফাইল যা Internet Information File নামে পরিচিত |
- ম্যালওয়্যার এর পূর্ণ শব্দরূপ হলাে Malicious Software।
- কম্পিউটার ভাইরাস ছাড়া ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলাের মধ্যে রয়েছে অ্যাডওয়্যার (Adware), স্পাইওয়্যার (Spyware), ট্রোজান হর্স (Trojan Horse), ওয়ার্ম (worms) প্রভৃতি।
- আর্থিক প্রতারণা ও অবৈধ উপায়ে অর্থ আদায়ে ব্যবহৃত সফটওয়্যারগুলােকেও অ্যাডভান্স লেভেল ম্যালওয়্যার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। যেমনঃ র‍্যানসমওয়্যার (Ransomware)।

[উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভােকেশনাল, ২০২১ সংস্করণ)]
৫৫.
নিম্নের কোন হার্ডডিস্ক ড্রাইভের ডেটা ট্রান্সফার রেট সর্বাধিক?
  1. PATA
  2. IDE
  3. SCSI
  4. SATA
ব্যাখ্যা
কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভকে প্রধানত চার ভাগে ভাগ করা যায় । এগুলাে হলাে :
১. আইডিই বা পাটা (IDE/PATA)হার্ড ডিস্ক ড্রাইভ
২. সাটা (SATA)হার্ড ডিস্ক ড্রাইভ
৩. স্ক্যাজি (SCSI) হার্ড ডিস্ক ড্রাইভ
৪. সাস (SAS) হার্ড ডিস্ক ড্রাইভ

IDE/PATA ড্রাইভগুলো 133 MB/sec ট্রান্সফার রেট প্রদান করে।
SATA ড্রাইভগুলো সাধারণত 300 MB/sec ট্রান্সফার রেট প্রদান করে।
SCSI ড্রাইভগুলো সাধারণত 640 MB/sec ট্রান্সফার রেট প্রদান করে।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল ২০২১ সংস্করণ)
৫৬.
'CIT' এর পূর্ণরূপ কোনটি?
  1. Cheque Imaging for Transcription
  2. Cheque Imaging and Transgression
  3. Cheque Imaging and Truncation
  4. Cheque Imaging for Truncheon
ব্যাখ্যা
-  BACPS is the only state-of-the-art cheque clearing facility since its inception in October 2010.
- It uses the Cheque Imaging and Truncation (CIT) technology for electronic presentment and payment of paper-based instruments (i.e. cheque, pay order, dividend & refund warrants, etc).
- BACPS operates in a batch processing mode.
- Transactions received from the banks during the day are processed and settled at a pre-fixed time.

Source: bb.org.bd
৫৭.
পরাগ আগারওয়াল নিম্নের কোন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রধান নির্বাহী কর্মকর্তা??
  1. ইনস্টাগ্রাম
  2. টুইটার
  3. ফেইসবুক
  4. পিন্টারেস্ট
ব্যাখ্যা
- টুইটার সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা এবং মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট।
- টুইটারে ব্যবহারকারীরা সর্বোচ্চ ২৮০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন (টুইট করতে পারেন)।
- ২০০৬ সালে জ্যাক ডরসি, নোয়ান গ্লাস, বিজ স্টোন, ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন।
- এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো শহরে অবস্থিত।
- টুইটারের বর্তমান CEO Parag Agrawal (পরাগ আগারওয়াল)

উৎসঃ টুইটারের ওয়েবসাইট।
৫৮.
নিচের কোনটির তথ্য ধারণ ক্ষমতা সর্বাধিক?
  1. Barcode
  2. RFID
  3. QR Code
  4. একই
ব্যাখ্যা
বারকোড:
বারকোড হল এক ধরনের মেশিন-পাঠযোগ্য টেক্সট, যার প্রতিটি সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত  কালো ও সাদা লাইনের প্যাটার্ন নির্দেশ করে।
উদাহরণস্বরূপ, এক সংখ্যাটি একটি মোটা সাদা স্ট্রাইপ, একটি মোটা  কালো স্ট্রাইপ, একটি পাতলা সাদা স্ট্রাইপ এবং একটি পাতলা কালো স্ট্রাইপ দ্বারা প্রতিনিধিত্ব করে।
একটি লেজার সিরিজ লাইন স্ক্যান করার সময় কালো রেখাগুলি যখন বেশি আলো শোষণ করে, তখন বুঝতে পারে কোন সংখ্যাটি প্রতিনিধিত্ব করছে।
বারকোড এর মধ্যে সঞ্চিত তথ্য প্রেরণ করতে লেজার স্ক্যানার ব্যবহৃত হয়। 
বার কোডে তথ্য কেবল পড়া যায়। 
এর তথ্য ধারণ ক্ষমতা: ২০টি ক্যারেক্টার 

QR Code:
QR Code এর পূর্ণরূপ Quick Response Code
QR কোডকে  বারকোড এর  একটি সম্প্রসারণ হিসাবে ভাবা যায় যেখানে কালো বিন্দুগুলির উল্লম্ব এবং অনুভূমিক অবস্থান উভয়কে একটি অপটিক্যাল স্ক্যানার দ্বারা পড়া যায়৷
বারকোড যেখানে অনুভূমিকভাবে তথ্য ধারণ করে, QR কোড অনুভূমিকভাবে ও  উল্লম্বভাবে তথ্য ধারণ করতে পারে। ফলে QR কোড বারকোডের তুলনায়  শত  গুণ বেশি তথ্য ধারণ করতে পারে।
QR Code এর মধ্যে সঞ্চিত তথ্য প্রেরণ করতে অপটিক্যাল স্ক্যানার ব্যবহৃত হয়। 
QR কোডে তথ্য কেবল পড়া যায়। 
এর তথ্য ধারণ ক্ষমতা: ৭,০৮৯টি ক্যারেক্টার 

RFID:
RFID এর পূর্ণরূপ Radio-Frequency Identification.
বারকোড যদি  এক অর্থে এক-মাত্রিক ডেটা হয় এবং QR কোড যদি দ্বি-মাত্রিক হয়, তাহলে RFID ট্যাগগুলিকে ত্রিমাত্রিক কোড হিসাবে ভাবা যেতে পারে। 
রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) একটি বেতার সিস্টেমকে বোঝায় যা দুটি উপাদান নিয়ে গঠিত: ট্যাগ এবং রিডার।
RFID ট্যাগগুলি তাদের মধ্যে সঞ্চিত তথ্য প্রেরণ করতে রেডিও তরঙ্গ ব্যবহার করে।
RFID এ তথ্য পড়া ও লেখা যায় (ট্যাগ এর মাঝে তথ্য পরিবর্তন করা যায়)।
এর তথ্য ধারণ ক্ষমতা: হাজার হাজার ক্যারেক্টার
৫৯.
একটি লজিক গেটের আউটপুট "1" হয় যখন এর সকল ইনপুট "0" হয়। এই গেইটটি হবে -
  1. NAND অথবা EX-OR
  2. NOR অথবা EX-OR
  3. AND অথবা EX-NOR
  4. NOR অথবা EX-NOR
ব্যাখ্যা
 একটি লজিক গেটের আউটপুট "1" হয় যখন এর সকল ইনপুট "0" হয়। এই গেইটটি হবে - NAND, NOR অথবা EX-NOR
৬০.
কম্পিউটার সিস্টেমে Physical address কোথায় থাকে?
  1. ALU
  2. Memory unit
  3. Control Unit
  4. কোনটি নয়
ব্যাখ্যা
- The basic difference between Logical and physical address is that Logical address is generated by CPU in perspective of a program whereas the physical address is a location that exists in the memory unit.
- The logical address does not exist physically in the memory whereas physical address is a location in the memory that can be accessed physically.
- The logical address is generated by the CPU while the program is running whereas the physical address is computed by the Memory Management Unit (MMU).
৬১.
প্রদত্ত সংখ্যা গুলোর মধ্যে কোনটি ভিন্ন? 
396, 462, 572, 427, 671, 264
  1. 396
  2. 427
  3. 264
  4. 671
ব্যাখ্যা
427 ব্যতীত প্রতিটি সংখ্যায়, মাঝের অঙ্কটি অন্য দুটির যোগফল।
৬২.
একটি ঘড়িতে সকাল ৮ টা বাজে। দুপুর ২টায় ঘড়ির ঘণ্টার কাঁটাটি কত ডিগ্রি সরে আসবে? 
  1. ১৮০ ডিগ্রি
  2. ১২০ ডিগ্রি
  3. ১৪০ ডিগ্রি
  4. ১৬০ ডিগ্রি
ব্যাখ্যা
মোট সময় = ৬ ঘণ্টা 

ঘণ্টার কাঁটা ১২ ঘন্টায় ঘুরে ৩৬০ ডিগ্রি 
ঘণ্টার কাঁটা ১ ঘন্টায় ঘুরে ৩৬০/১২ ডিগ্রি 
ঘণ্টার কাঁটা ৬ ঘন্টায় ঘুরে (৩৬০×৬)/১২ ডিগ্রি 
                                       = ১৮০ ডিগ্রি
৬৩.
'DEPARTMENT' শব্দটির বর্ণ ব্যবহার করে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না? 
  1. ENTER
  2. PERMIT
  3. TEMPER
  4. RENTED
ব্যাখ্যা
'DEPARTMENT' শব্দটির বর্ণ ব্যবহার নিচের PERMIT শব্দটি গঠন করা যাবে না .
PERMIT শব্দটির I বর্ণ টি 'DEPARTMENT' শব্দটিতে নাই।
৬৪.
(4.2 x 4.2 - 1.9 x 1.9)/(2.3 x 6.1)= কত?  
  1. - 1
  2. 1
  3. 2
  4. - 2
ব্যাখ্যা
ধরি 
4.2 = a 
1.9 = b 
a + b = 4.2 + 1.9 = 6.1
a - b = 4.2 - 1.9  = 2.3

(a2 - b2)/(a + b)(a - b) = (a2 - b2)/(a2 - b2) = 1
৬৫.
প্রদত্ত চিত্রের * চিহ্নের বিপরীত পাশে কোন চিহ্নটি থাকবে?
  1. @
  2. 8
  3. +
  4. -
ব্যাখ্যা
* চিহ্ন সংলগ্ন পাশগুলোর চিহ্নগুলো  হল @, -, + এবং $
তাই প্রয়োজনীয় প্রতীক 8
৬৬.
A এবং B দুটি পরীক্ষার কক্ষ আছে। যদি A থেকে B তে 10 জন শিক্ষার্থীকে পাঠানো হয়, তাহলে প্রতিটি কক্ষে শিক্ষার্থীর সংখ্যা সমান। যদি 20 জন শিক্ষার্থীকে B থেকে A তে পাঠানো হয়, তাহলে A-তে শিক্ষার্থীর সংখ্যা B-এর শিক্ষার্থীর সংখ্যার দ্বিগুণ হবে। A কক্ষে শিক্ষার্থীর সংখ্যা কত? 
  1. 80 জন
  2. 100 জন
  3. 60 জন
  4. 120 জন
ব্যাখ্যা
ধরি,
A কক্ষে শিক্ষার্থীর সংখ্যা = x জন 
B কক্ষে শিক্ষার্থীর সংখ্যা = y জন 

১ম শর্তমতে,
x - 10 = y + 10     
x - y = 20 .... (i)

২য় শর্তমতে 
x + 20 = 2(y - 20)      
x - 2y = - 60 .... (ii)

(i)নং - (ii)নং ⇒
x - y - (x - 2y) = 20 - (- 60)
x - y - x + 2y = 20 + 60
y = 80 

(i)নং সমীকরণ থেকে পাই  
x - y = 20
x - 80 = 20 
x = 20 + 80 
x = 100
৬৭.
প্রদত্ত শব্দগুলো যুক্তিযুক্ত ক্রমানুসারে সাজালে নিচের কোনটি সঠিক ক্রম হবে? 
1. Word 2. Paragraph 3. Sentence 4. Letters 5. Phrase
  1. 4, 1, 5, 2, 3
  2. 4, 1, 3, 5, 2
  3. 4, 2, 5, 1, 3
  4. 4, 1, 5, 3, 2
ব্যাখ্যা
প্রদত্ত শব্দগুলো যুক্তিযুক্ত ক্রমানুসারে সাজালে সঠিক ক্রম হবে = 4, 1, 5, 3, 2
Letters Word Phrase Sentence Paragraph
   4            1        5          3               2
৬৮.
যদি 3 + 4 = 21, 5 + 2 = 35, 4 + 2 = 24 হলে 5 + 3 এর মান কত?
  1. 53
  2. 48
  3. 40
  4. 35
ব্যাখ্যা
এখানে,
১ম সংখ্যা × যোগফল 
 3 × 7 = 21 
 5 × 7 = 35
 4 × 6= 24
 5 × 8 = 40
৬৯.
চিত্রে অবলম্বনবিন্দু থেকে কত দূরে 55 পাউন্ড ওজন রাখলে লিভারে ভারসাম্য বজায় থাকবে? 
  1. 7.45 ফুট
  2. 10.45 ফুট
  3. 8.45 ফুট
  4. 9.45 ফুট
ব্যাখ্যা
 

ধরি
বামদিকের ১ম বস্তুর অবলম্বন বিন্দুর দূরত্ব l1= 6 ফুট 
বামদিকের ১ম বস্তুর বস্তুর ওজন w1= 60 পাউন্ড
বামদিকের ২য় বস্তুর অবলম্বন বিন্দুর দূরত্ব l2= 8 ফুট 
বামদিকের ২য় বস্তুর বস্তুর ওজন w2= 20 পাউন্ড 

ডানদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব l3= ?
ডানদিকের বস্তুর ওজন w3= 55 পাউন্ড

এখন, 
l1 × w1 + l2 × w2 = l3× w3
বা,60 × 6 +  8 × 20 =  l3 × 55
বা, 360 + 160 =  l3 × 55
বা, 520 =  l3 × 55
বা, l3 × 55 = 520
বা, l3  = 520/ 55
∴, l3  = 9.45 ফুট
৭০.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে?
  1. 12টি
  2. 15টি
  3. 16টি
  4. 10টি
ব্যাখ্যা


1টি করে ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = AEH, EHI, EBF, EFI, FGC, IFG, DGH এবং  HIG = 8টি 

2টি করে ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = HEF, EFG, HFG এবং  EFG= 4টি 

 মোট ত্রিভুজ আছে = 8 + 4 = 12টি
৭১.
রবি বাড়ি ছেড়ে সাইকেল চালিয়ে দক্ষিণ দিকে 10 কি.মি. গেলো। তারপর ডানদিকে ঘুরল এবং 5 কি.মি. সাইকেল চালালো এবং তারপর আবার ডানদিকে ঘুরে 10 কি.মি. সাইকেল চালালো। সর্বশেষ সে বাম দিকে ঘুরে ১০ কি.মি. সাইকেল চালালো। তাকে সোজা পথে কত কিলোমিটার সাইকেল চালিয়ে বাড়ি পৌঁছাতে হবে?
  1. 15 কিলোমিটার 
  2. 35 কিলোমিটার 
  3. 25 কিলোমিটার 
  4. 20 কিলোমিটার 
ব্যাখ্যা



 
যাত্রা স্থান A এবং গন্তব্য স্থান E .

সাইকেল চালিয়ে সোজা বাড়ি পৌঁছতে হবে AE  = (5 + 10) 
                                                               = 15 কিলোমিটার
৭২.
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? 
    ব্যাখ্যা
    চিত্রের সব কর্ণ আঁকা হয়েছে।
    ৭৩.
    নিচের কোন রাজনৈতিক দলটি ঢাকায় প্রতিষ্ঠিত হয়নি?
    1. ন্যাশনাল আওয়ামী পার্টি
    2. জামায়াতে ইসলামী
    3. নিখিল ভারত মুসলিম লীগ
    4. বাংলাদেশ আওয়ামী লীগ
    ব্যাখ্যা
    - ১৯৫৭ সালের ২৪-২৫ জুলাই ঢাকার রূপমহল সিনেমা হলে আয়োজিত গণতান্ত্রিক কর্মী সম্মেলনের মাধ্যমে মাওলানা ভাসানীর নেতৃত্বে ‘ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’ গঠিত হয়।

    - ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার কে.এম দাস লেনের রোজ গার্ডেনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের নেতৃত্বাধীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একটি অংশের নেতা-কর্মীদের কনভেনশনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়।

    - ১৯৪১ সালের ২৫ আগস্ট লাহোরে
    অনুষ্ঠিত এক সম্মেলনে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর আত্মপ্রকাশ ঘটে।
    - জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয় - ২০১৮ সালের ২৯ অক্টোবর।

    - ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর ঢাকায় ‘নিখিল ভারত মুসলিম লীগ’ প্রতিষ্ঠিত হয়।

    তথ্যসূত্র:- বাংলাপিডিয়া ও বাংলাদেশ নির্বাচন কমিশন।
    ৭৪.
    শেখ আলাউদ্দীন চিশতিকে ‘ইসলাম খান’ উপাধিতে ভূষিত করেন?
    1. সম্রাট জাহাঙ্গীর
    2. সম্রাট বাবর
    3. সম্রাট আকবর
    4. সম্রাট শাহজাহান
    ব্যাখ্যা
    - সুবাদার ইসলাম খান চিশতি (১৬০৮-১৬১৩) পাঁচ বছরেরও বেশি সময়ের জন্য বাংলার মুগল সুবাহদার ছিলেন।
    - প্রকৃত নাম শেখ আলাউদ্দীন চিশতি।
    - ১৬০৮ সালে সুবাদার জাহাঙ্গীর কুলি খানের মৃত্যুর পর সম্রাট জাহাঙ্গীর বিখ্যাত সুফি সেলিম চিশতীর দৌহিত্র ইসলাম খান চিশতী বাংলার সুবাদার নিয়োগ দেন ।
    - সম্রাট জাহাঙ্গীর তাঁকে ইসলাম খান উপাধিতে ভূষিত করেছিলেন।

    তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
    ৭৫.
    তৃতীয় ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয় কবে?
    1. ১৯৭৫ সালে
    2. ১৯৮২ সালে
    3. ১৯৯২ সালে
    4. ২০০৩ সালে
    ব্যাখ্যা
    - ইনডেমনিটি হলো কোন বিচারকার্যকে বাধা প্রধান সংক্রান্ত অধ্যাদেশ বা আইন। কোনো অভিযান বা অভ্যুত্থানের ক্ষয়ক্ষতি আদালতের বহির্ভূত রাখার জন্য আইনসভা যে বিল পাস করে তাকেই ইনডেমনিটি বিল বলে।
    - বাংলাদেশে এ পর্যন্ত ৩ বার ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়

    - ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে জড়িতদের দায়মুক্তি করে ২৬ সেপ্টেম্বর ১৯৭৫ সালে প্রথম ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন।

    - ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত এরশাদ সরকারের জারিকৃত সকল প্রকার সামরিক আইন,অধ্যাদেশ,বিধি-নির্দেশ ইত্যাদিকে ও বৈধতাদানের উদ্দেশ্য ২য ইনডেমিনিটি বিলটি' ১৯৮৬ সালের ১০ নভেম্বর জাতীয় সংসদে পাস হয় এবং সংবিধানের সপ্তম সংশোধনীতে এটি অন্তর্ভুক্ত' করা হয়।

    - ২০০২ সালের অপারেশন ক্লিন হার্টের বৈধতা প্রদান করার জন্য ২০০৩ সালের ২৩ ফেব্রুয়ারি তৃতীয় ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়।

    তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
    ৭৬.
    'সিন্দুরী' কোন ফসলের একটি উন্নত জাত?
    1. টমেটো
    2. আলু
    3. তুলা
    4. গম
    ব্যাখ্যা
    - আলুর উন্নত জাত:- ডায়মন্ড , কার্ডিনাল, সিন্দুরী।
    - টমেটো উন্নত জাত:- বাহার, মানিক, রতন, মিন্টো, ঝুমকা , শ্রাবণী।
    - তুলার উন্নত জাত:- রুপালী ও ডেলফোজ।
    - গমের উন্নত জাত:- বলাকা, দোয়েল , সোনালিকা, আকবর , আনন্দ, কাঞ্চন, শতাব্দী।

    তথ্যসূত্র:- কৃষি তথ্য সার্ভিস (AIS) ওয়েবসাইট।
    ৭৭.
    'কেন্দ্রিয় ও প্রাদেশিক সরকারের ক্ষমতা বন্টন' ছয় দফার কততম দফার বিষয়বস্তু?
    1. দ্বিতীয়
    2. চতুর্থ
    3. পঞ্চম
    4. ষষ্ঠ
    ব্যাখ্যা
    - ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে '৬ দফা দাবি' পেশ করেন।
    - প্রথম দফা: প্রাদেশিক স্বায়ত্তশাসন‌।
    - দ্বিতীয় দফা (কেন্দ্রিয় ও প্রাদেশিক সরকারের ক্ষমতা বন্টন)
    বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা ছাড়া সকল বিষয় অঙ্গরাষ্ট্র বা প্রদেশের হাতে ন্যস্ত থাকবে। বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা বিষয় ন্যস্ত থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে।

    - তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা।
    - চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা।
    - পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা।
    - ষষ্ঠ দফা: প্রতিরক্ষা বিষয়ক।

    তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র এইচ এস সি ,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৭৮.
    নিচের কোনটি ৭ই মার্চের ভাষণে উত্থাপিত দাবির অর্ন্তগত নয়?
    1. সামরিক আইন প্রত্যাহার করতে হবে
    2. বঙ্গবন্ধুকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করতে হবে
    3. গণহত্যার তদন্ত ও বিচার করতে হবে
    4. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে
    ব্যাখ্যা
    - ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে সমাবেশে উপস্থিত হয়ে তাঁর ঐতিহাসিক ভাষণ দেন।
    - এই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান এবং দেশকে মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

    - বঙ্গবন্ধু তার ৭ই মার্চের ১৮ মিনিটের ঐতিহাসিক ভাষণে ৪টি দাবি উত্থাপন করেন।  উত্থাপিত দফাগুলো হলো:-
    ১। সামরিক আইন প্রত্যাহার করতে হবে।
    ২। সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে।
    ৩। গণহত্যার তদন্ত ও বিচার করতে হবে।
    ৪। নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

    উৎস:- বাংলাদেশের সংবিধানের ৫ম তফসিল।
    ৭৯.
    বাংলাদেশ কত সালে উন্নয়নশীল দেশে উত্তরণের সব শর্ত পূরণ করে?
    1. ২০১৮ সালে
    2. ২০১৯ সালে
    3. ২০২০ সালে
    4. ২০২১ সালে
    ব্যাখ্যা
    LDC থেকে বাংলাদেশের উত্তরণ:-
    - স্বল্পোন্নত দেশের তালিকায় থাকা বাংলাদেশ ২০১৮ সালে উন্নয়নশীল দেশে উত্তরণের সব শর্ত পূরণ করে।
    - এরপর ১২-১৬ মার্চ ২০১৮ জাতিসংঘের উন্নয়ন নীতি কমিটির ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে মানদণ্ড পূরণের স্বীকৃতি পায়।
    - ২২-২৬ ফেব্রুয়ারি ২০২১ CDP-এর ত্রি-বার্ষিক পর্যালোচনায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ লাভ করে।
    - বাংলাদেশের ২০২৪ সালে উন্নয়নশীল দেশে পদার্পণ করার কথা ছিল। কিন্তু করোনার প্রভাব মোকাবেলা করে প্রস্তুতি নিতে বাংলাদেশ ১৫ জানুয়ারি ২০২১ বাড়তি দুই বছর সময় চেয়ে আবেদন করে। তাই, বাংলাদেশ দুই বছরসহ মোট পাঁচ বছরের প্রস্তুতিকালীন সময় পাবে।
    - বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে - ২৪ নভেম্বর, ২০২৬।   

    তথ্যসূত্র- Live MCQ সাম্প্রতিক সমাচার -জানুয়ারি , ২০২২।
    ৮০.
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ৫০ বছর পূর্তি হয় কবে?
    1. ১০ জানুয়ারি ২০১৯
    2. ১০ জানুয়ারি ২০২০
    3. ১০ জানুয়ারি ২০২১
    4. ১০ জানুয়ারি ২০২২
    ব্যাখ্যা
    - ১০ জানুয়ারি ২০২২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ৫০ বছর পূর্তি হয়।

    - ৮ জানুয়ারি, ১৯৭২ সালে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আন্তর্জাতিক চাপে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি দেয়।
    - সেদিনই বঙ্গবন্ধুকে ঢাকার উদ্দেশ্যে লন্ডন পাঠানো হয়।
    - লন্ডন থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু দিল্লিতে যাত্রাবিরতি করেন।
    - বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতি ভি. ভি. গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে স্বাগত জানান।
    - পরবর্তীতে বঙ্গবন্ধু ১০ জানুয়ারি ঢাকায় পৌঁছলে তাকে অবিস্মরণীয় সংবর্ধনা প্রদান করা হয়।
    - সেই দিনকে স্মরণীয় করে রাখার জন্য ১০ জানুয়ারি বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়।

    তথ্যসূত্র:- Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২ এবং পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
    ৮১.
    বাংলাদেশ আইএলও এর কোন কনভেনশন অনুসমর্থন করেছে?
    1. ILO Convention - 128
    2. ILO Convention - 138
    3. ILO Convention - 140
    4. ILO Convention - 148
    ব্যাখ্যা
    - কাজে যোগদানের ন্যূনতম বয়স সম্পর্কিত আইএলও কনভেনশন ১৩৮ (ILO Convention - 138)।
    - সম্প্রতি এই কনভেনশন অনুসমর্থন করেছে বাংলাদেশ।
    - এ কনভেনশন অনুসমর্থনের মাধ্যমে সবকয়টি মৌলিক কনভেনশন অনুসমর্থনের মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ।
    - ১৮৯ দেশের মধ্যে ১৭৩টি দেশ এই চুক্তি সই করেছে।

    এখানে তিনটা বিষয় আছে:-
    ১. ১৫ বছরের কম কোনো শিশুকে কাজে লাগানো যাবে না।
    ২. আর্থ সামাজিক অবস্থা বিশেষ বিবেচনার পরিপ্রেক্ষিতে কোনো দেশ বয়স এক বছর কমাতে পারবে (১৪ বছর পর্যন্ত)।
    ৩. ১৪ বছর হোক বা ১৫ বছর হোক শিশুদের কোনো অবস্থাতেই কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না।

    সূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
    ৮২.
    মিশর সুয়েজ খাল খনন করে কোন দেশের সহায়তায়?
    1. যুক্তরাষ্ট্র
    2. ইসরায়েল
    3. যক্তরাজ্য
    4. ফ্রান্স
    ব্যাখ্যা
    সুয়েজ খাল একটি কৃত্রিম সামুদ্রিক খাল যা লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে যুক্ত করেছে।
    - ফরাসি প্রকৌশলী ফার্দিনান্দ দ্য লেসেপ্সের উদ্যোগে ১৮৫৯ সালে সুযেজ খালের খননকার্য শুরু হয়। ১৮৬৯ সালের ১৭ নভেম্বর খালটি নৌ চলাচলের জন্যে উন্মুক্ত‍ করে দেওয়া হয়।
    - শুরুতে খালটি ফ্রান্স ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানির মাধ্যমে পরিচালিত হতো। পরবর্তীতে মিশর তার ৪৪ ভাগ শেয়ার ব্রিটেনের নিকট বিক্রি করে দেয়।

    - ১৯৫৬ সালের ২৬ জুলাই মিশরের গামাল আবদেল নাসের সরকার সুয়েজ খালকে জাতীয়করণ করেন।
    - এর ফলে ইসরাইল, ফ্রান্স ও ব্রিটেনের সাথে মিশরের যুদ্ধ বেধে যায় যা ‘দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধ’ বা ‘সুয়েজ যুদ্ধ’ নামে পরিচিত।
    - বর্তমানে সুয়েজ খাল মিশর সরকারের অধীন ‘সুয়েজ খাল কর্তৃপক্ষ’ নামে একটি কোম্পানি দ্বারা পরিচালিত হচ্ছে।
    - আন্তর্জাতিক চুক্তি অনুসারে সুয়েজ খাল সবদেশের জন্যে সকল ধরনের বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচলের চন্যে উন্মুক্ত থাকবে।

    (তথ্যসূত্র: সুয়েজ খাল কর্তৃপক্ষ ওয়েবসাইট)
    ৮৩.
    জাতিসংঘ পরিবেশ কর্মসূচি প্রতিষ্ঠিত হয়-
    1. ১৯৬৭ সালে
    2. ১৯৬৮ সালে
    3. ১৯৭৪ সালে
    4. ১৯৭২ সালে
    ব্যাখ্যা

    - জাতিসংঘ পরিবেশ কর্মসূচি হচ্ছে UNEP (United Nations Environment Programme)।
    - এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে স্টকহোম সামিটের মাধ্যমে।
    - এর সদরদপ্তর অবস্থিত কেনিয়ার নাইরোবিতে।

    উৎসঃ UNEP এর ওয়েবসাইট।

    ৮৪.
    সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ-
    1. বাংলাদেশ
    2. শ্রীলঙ্কা
    3. মালদ্বীপ
    4. ভুটান
    ব্যাখ্যা

    - দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC- South Asian Association for Regional Cooperation) ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
    - সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডুতে অবস্থিত।
    - সার্কের বর্তমান সদস্য দেশ ৮ টি।
    - সদস্য দেশগুলো হলো - বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ও আফগানিস্তান (সর্বশেষ সদস্য)।

    - সার্কের অন্তর্ভুক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র ৩টি‌। যথা- নেপাল, আফগানিস্তান ও ভুটান।
    - সার্কের আয়তনে ও জনসংখ্যায় সবচেয়ে বড় রাষ্ট্র  - ভারত এবং ছোট রাষ্ট্র - মালদ্বীপ।
    - সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার হার সবচেয়ে বেশি মালদ্বীপে এবং সবচেয়ে কম আফগানিস্তানের।
    - মাথাপিছু আয় সবচেয়ে বেশি মালদ্বীপের এবং সবচেয়ে কম আফগানিস্তানের।

    উৎস: সার্কের ওয়েবসাইট।

    ৮৫.
    NDB ব্যাংকের বর্তমান পূর্ণাঙ্গ সদস্য-
    1. ৫টি
    2. ৭টি
    3. ৮টি
    4. ৯টি
    ব্যাখ্যা

    NDB ২০১৫ সালে BRICS জোটের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
    - ২০১৬ সালে ব্যাংকটি কার্যক্রম শুরু করে।
    - এটির বর্তমান প্রেসিডেন্ট ব্রাজিলের মার্কোস ট্রয়োজো।
    - সদরদপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে।

    NDB এর প্রতিষ্ঠাকালীন ৫টি সদস্য হলো:
    - চীন
    - রাশিয়া
    - ব্রাজিল
    - ভারত এবং
    - দক্ষিণ আফ্রিকা।
    ---------
    বাংলাদেশ ব্যাংকটির ষষ্ঠ ও সংযুক্ত আরব আমিরাত সপ্তম পূর্ণাঙ্গ সদস্য।
    - বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর, ২০২১ ও সংযুক্ত আরব আমিরাত ৪ অক্টোবর ২০২১ তারিখে পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে।
    ---------
    উরুগুয়ে ও মিশর - ব্যাংকটির প্রস্তাবিত সদস্য। 

    (তথ্যসূত্র: NDB ওয়েবসাইট)

    ৮৬.
    উপসাগরীয় সহযোগিতা সংস্থা (GCC) এর সদরদপ্তর-
    1. মাসকট
    2. রিয়াদ
    3. দোহা
    4. জেদ্দা
    ব্যাখ্যা

    - GCC (Gulf Co-operation Council) হচ্ছে উপসাগরীয় সহযোগিতা সংস্থা।
    - এটি প্রতিষ্ঠিত হয় ২৫ মে, ১৯৮১ সালে।
    - এর সদস্য দেশ ৬ টি।
    - সদস্য দেশগুলো হলো - সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
    - এর সদরদপ্তর অবস্থিত সৌদি আরবের রাজধানী রিয়াদে।

    উৎস: GCC ওয়েবসাইট।

    ৮৭.
    BIMSTEC জোটের সর্বশেষ সদস্য দেশ-
    1. মিয়ানমার
    2. নেপাল
    3. থাইল্যান্ড
    4. পাকিস্তান
    ব্যাখ্যা

    - বিমসটেক (BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
    - এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়।
    - এর সদরদপ্তর ঢাকায় অবস্থিত।
    - এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
    - সদস্য দেশগুলো হলো - বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড (প্রথম ৪টি প্রতিষ্ঠাকালীন সদস্য), মিয়ানমার, নেপাল ও ভুটান।
    - সর্বশেষ সদস্য দেশ নেপাল ও ভুটান।
    - বর্তমান মহাসচিব ভুটানের তেনজিন লেকফেল।
    - এই সংস্থাটির সহযোগিতার ক্ষেত্র ১৪টি।

    - পাকিস্তান বিমসটেকের সদস্য নয়।

    উৎস: বিমসটেকের ওয়েবসাইট।

    ৮৮.
    GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য অনুষ্ঠিত 'কেনেডি রাউন্ড' কোথায় অনুষ্ঠিত হয়?
    1. জেনেভা
    2. নিউইয়র্ক
    3. প্যারিস
    4. লন্ডন
    ব্যাখ্যা
    The Kennedy Round, Geneva, 1964-1967:
    GATT trade rounds were getting longer and more complicated. In the sixth, the Kennedy Round, participation surged to more than 60 countries - 66 nations attended the opening ceremony, pictured here, on 4 May 1964 in Geneva.
    - The Kennedy Round was named after the US president who had died the previous year. This was partly in his memory and partly because President Kennedy had secured the 1962 US Trade Expansion Act which authorized the US government to negotiate tariff cuts of up to 50%, a key factor allowing the talks to take place.
    --------------
    বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO):
    ⤇ WTO এর পূর্ণরূপ World Trade Organization বা বিশ্ব বাণিজ্য সংস্থা। ব্রেটন উডস সম্মেলনের সুপারিশ মোতাবেক ১৯৪৭ সালে General Agreement on Tariffs and Trade (GATT) গঠিত হয়।
    ⤇ জেনেভাতে GATT গঠনকালে ২৩টি দেশ তা প্রথম অনুমোদন করে এবং ১ জানুয়ারি, ১৯৪৮ সালে GATT চুক্তি কার্যকরের মাধ্যমে এই বৈশ্বিক বানিজ্যিক সংগঠনের কার্যক্রম শুরু হয়। আনুষ্ঠানিক ভাবে GATT প্রতিষ্ঠার তারিখ তাই - ১ জানুয়ারি, ১৯৪৮ সাল।
    ⤇ WTO - কোন নির্দিষ্ট পণ্যের আমদানি-রপ্তানির ক্ষেত্রে সৃষ্ট সমস্যার ফলে কোন দেশ ক্ষতিগ্রস্থ হলে তার ক্ষতি পোষানোর জন্য ব্যবস্থা গ্রহন করা।
    ⤇ ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৭টি রাউন্ড সম্পন্ন হয়।
    যেমন -
    - Kennedy Round (১৯৬৪ - ৬৭),
    - Tokyo Round (১৯৭৩ - ৭৯) ইত্যাদি।
    এগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে -
    - Uruguay Round (১৯৮৬ - ৯৪)। ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তির সময়ে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয় এবং যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO) - এর।
    ⤇ WTO - এর বর্তমান সদস্য - ১৬৪টি

    উৎস: WTO ওয়েবসাইট।
    ৮৯.
    'Kosmos-1408' নামক গোয়েন্দা স্যাটেলাইটটি কোন দেশের?
    1. রাশিয়া
    2. ইসরায়েল
    3. যুক্তরাষ্ট্র
    4. ফ্রান্স
    ব্যাখ্যা
    সাবেক সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া) ১৯৮২ সালে Kosmos-1408 নামক গোয়েন্দা স্যাটেলাইটটি উৎক্ষেপন করে।
    - এটি ২ বছর চলার পর মহাকাশে অকার্যকর হয়ে যায়।
    - সম্প্রতি রাশিয়া ক্ষেপনাস্ত্র হামলা চালিয়ে নিজেদের এই স্যাটেলাইটটি মহাশূন্যে ধ্বংস করে দেয়।

    উৎস: পত্রিকা রিপোর্ট ও Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
    ৯০.
    কোন দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকারকে "Bill of Rights" বলা হয়?
    1. যুক্তরাজ্য
    2. যুক্তরাষ্ট্র
    3. ফ্রান্স
    4. ভারত
    ব্যাখ্যা
    যুক্তরাষ্ট্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা:
    - ১৭৮৩ সালে Treaty of Paris এর মাধ্যমে ব্রিটিশরা আমেরিকার স্বাধীনতা স্বীকার করে নেয় ও সৈন্য প্রত্যাহার করে।
    - ১৭৮৭ সালে যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণীত হয় এবং ১৭৮৮ সালে তা অনুমোদিত হয়; নিউইয়র্ককে প্রথম অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়।
    - ১৭৮৯ সালে জর্জ ওয়াশিংটনকে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হয়।
    - ফিলাডেলফিয়াতে অবস্থিত Independence Hall - এ আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্র ও সংবিধান স্বাক্ষরিত হয়।
    - ১৭৯০ সালে আমেরিকার সংবিধান ১০টি সংশোধনীর মাধ্যমে “Bill of Rights” অনুমোদন করে।

    উৎস: হিস্টোরি.কম ও ওয়ার্ল্ড এটলাস।
    ৯১.
    United Nations Framework Convention on Climate Change - চুক্তি কার্যকর হয়েছিলো কত সালে?
    1. ১৯৯২
    2. ১৯৯৪
    3. ১৯৯৫
    4. ১৯৯৭
    ব্যাখ্যা
    জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন হচ্ছে- UNFCCC।
    - UNFCCC- এর পূর্ণরূপ- United Nations Framework Convention on Climate Change.
    - এটি স্বাক্ষরিত হয় ১৯৯২ সালে এবং কার্যকর হয় ১৯৯৪ সালে।
    - ১৯৭টি পক্ষ এই কনভেনশন স্বাক্ষর করে।
    - এর সদরদপ্তর জার্মানির বনে।

    - ১৯৯৫ সাল থেকে UNFCCC  এর উদ্যোগে Conference of Parties অনুষ্ঠিত হয়ে আসছে।
    - সর্বশেষ ২০২১ সালের ১-১২ নভেম্বর যুক্তরাজ্যের স্টকল্যান্ডের গ্লাসগো শহরে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ২৬তম UNFCCC Conference of the Parties (COP26) সম্মেলন অনুষ্ঠিত
    - ৭ থেকে ১৮ নভেম্বর ২০২২ সালে ২৭তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৭ অনুষ্ঠিত হবে শারম আল শেখ, মিশর।

    উৎস: UNFCCC এর ওয়েবসাইট।
    ৯২.
    কোনটি রুপান্তরিত শিলার উদাহরণ নয়?
    1. গ্রাফাইট
    2. কয়লা
    3. মার্বেল
    4. নিস
    ব্যাখ্যা

    - পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠন করে তা পাললিক শিলা।
    - এ শিলায় পলি সাধারণত স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলাও বলে।
    - পাললিক শিলা নরম ও হালকা যা সহজেই ক্ষয়প্রাপ্ত হয়।
    - এর মধ্যে জীবাশ্ম দেখা যায়। পাললিক শিলায় ছিদ্র দেখা যায়।

    • পাললিক শিলার উদাহরণ:
    - চুনাপাথর,
    - কয়লা,
    - নুড়িপাথর,
    - বেলেপাথর,
    - পলিপাথর,
    - কর্দমপাথর,
    - চক,
    - কোকিনা,
    - লবণ,
    - জিপসাম,
    - ডায়াটম,
    - ডোলোমাইট ইত্যাদি।

    • কিছু রূপান্তরিত শিলার উদাহরণ:
    - গ্রাফাইট (কয়লার রূপান্তরিত রূপ),
    - মার্বেল (চুনাপাথরের রূপান্তরিত রূপ),
    - নিস (গ্রানাইটের রূপান্তরিত রূপ) ইত্যাদি।

    উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

    ৯৩.
    নিচের কোন জ্বালানিটি ব্যবহার করে বায়ুদূষণ কমানো যায়?
    1. পেট্রোল
    2. কেরোসিন
    3. কয়লা
    4. সিএনজি
    ব্যাখ্যা
    বায়ু দূষণ নিয়ন্ত্রণ:
    বায়ু যেমন দূষিত হয় ঠিক তেমনি দূষণও নিয়ন্ত্রণ করা যায়।
    - বায়ু দূষণ প্রতিরোধের প্রথম উপায় হলো - বায়ুমন্ডলে দূষিত বায়ু মিশ্রিত হওয়ার পূর্বেই তা নিয়ন্ত্রণ করা।
    - এছাড়া যানবাহন ও কল-কারখানার ধোঁয়া নিয়ন্ত্রণ, সিএনজি ব্যবহার, কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, অঞ্চলভিত্তিক ভূমি ব্যবহার, বৃক্ষরোপন প্রভৃতির মাধ্যমে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়।
    - আমাদের নিজেদের অস্তিত্বের স্বার্থেই বায়ু দূষণ প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে এবং আইন মেনে চলতে হবে।

    উৎস: ভূগোল প্রথম পত্র, HSC প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৯৪.
    মেরু অঞ্চলের জলবায়ু মূলত -
    1. তুন্দ্রা অঞ্চল
    2. সাভানা অঞ্চল
    3. সাহেল অঞ্চল
    4. সবগুলো
    ব্যাখ্যা
    মেরু জলবায়ু সমূহ (Polar Climates):
    - এ জলবায়ুতে বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা হিমাংকের নিচে থাকে। ফলে উদ্ভিজ্জের জন্ম ও বৃদ্ধির জন্য গ্রীষ্মকালের স্থায়িত্ব ও উত্তাপের প্রাচুর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।
    - উষ্ণতম মাসের গড় তাপমাত্রা ১০০ সে. এর কম থাকে।
    - এই জলবায়ু মূলত দুটি শ্রেণিতে বিভক্ত।
    যথা -
    ১. তুন্দ্রা অঞ্চল এবং
    ২. চিরস্থায়ী বরফের আচ্ছাদনজনিত জলবায়ু।

    - তুন্দ্রা অঞ্চল মেরু দেশীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। 
    - সুমেরু ও কুমেরু বৃত্তের মধ্যবর্তী স্থানে এই তন্দ্রা অঞ্চল অবস্থিত।
    - দক্ষিণ গোলার্ধের এন্টার্কটিকা মহাদেশ; উত্তর গোলার্ধের সুইডেন, নরওয়ে, আলাস্কা, গ্রীনল্যান্ড, রাশিয়ার উত্তরাংশ, উত্তর কানাডা ইত্যাদি তুন্দ্রা অঞ্চলের অন্তর্গত।

    উৎস: ভূগোল প্রথম পত্র, HSC প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৯৫.
    "সৎ ইচ্ছা" - কে নীতিবিদ্যার মূল হিসাবে আখ্যায়িত করেছেন কে?
    1. এরিস্টটল
    2. সক্রেটিস
    3. নিকোলা ম্যাকিয়াভ্যালি
    4. ইমানুয়েল কান্ট
    ব্যাখ্যা
    ইমানুয়েল কান্ট জার্মান নীতিবিজ্ঞানী।
    - তাঁর নীতিবিদ্যার মূলকথা তিনটি।
    যথা-
    - সৎ ইচ্ছা,
    - কর্তব্যের জন্য কর্তব্য এবং
    - শর্তহীন আদেশ।

    'কর্তব্যমুখী নৈতিকতা' বা 'কর্তব্যের নৈতিকতার' দর্শন যে কোনো কর্মের ফল বা পরিণতির বদলে কর্মের ধরনকে গুরুত্ব দেয়।
    ইমানুয়েল কান্টকে 'কর্তব্যমুখী নৈতিকতার' প্রবর্তক বলা হয়।

    নীতিশাস্ত্রের উপর তাঁর রচিত বই:
    - Groundwork for Metaphysics of Morals.
    - Critique of Pure Reason.
    - Critique of Practical Reason.
    - Critique of Judgement.

    উৎস: ব্রিটানিকা
    ৯৬.
    সংবিধানের কোন অনুচ্ছেদ মানুষের জীবন, স্বাধীনতা, দেহ বা সুনাম রক্ষার অধিকার নিশ্চিত করেছে?
    1. ৩১
    2. ৩৩
    3. ৩৬
    4. ৩৭
    ব্যাখ্যা
    সংবিধানের তৃতীয় অধ্যায়ে মৌলিক অধিকার সমূহ বর্ণিত রয়েছে।
    এই অধ্যায়ের ৩১ নং অনুচ্ছেদে "আইনের আশ্রয় লাভের অধিকার" সম্পর্কে বলা হয়েছে।

    অনুচ্ছেদ - ৩১: আইনের আশ্রয়-লাভের অধিকার
    আইনের আশ্রয়লাভ এবং আইনানুযায়ী ও কেবল আইনানুযায়ী ব্যবহারলাভ যে কোন স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার এবং বিশেষতঃ আইনানুযায়ী ব্যতীত এমন কোন ব্যবস্থা গ্রহণ করা যাইবে না, যাহাতে কোন ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে।

    ------------
    ৩৩ নং অনুচ্ছেদ - গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ
    ৩৬ নং অনুচ্ছেদ - চলাফেরার স্বাধীনতা
    ৩৭ নং অনুচ্ছেদ - সমাবেশের স্বাধীনতা

    উৎস: বাংলাদেশের সংবিধান।
    ৯৭.
    ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন করা’ কোন বিভাগের কাজ?
    1. আইন বিভাগ
    2. সুশীল সমাজ
    3. শাসন বিভাগ
    4. বিচার বিভাগ
    ব্যাখ্যা
    • একটি  রাষ্ট্রকে সামগ্রিকভাবে পরিচালনার জন্য সরকারের ৩টি বিভাগ থাকে।
    যথা: 
    ১. আইন বিভাগ, 
    ২. শাসন বিভাগ ও 
    ৩. বিচার বিভাগ।

    • সরকারের গুরুত্বপূর্ণ তিনটি কাজ হচ্ছে - প্রশাসন পরিচালনা করা, আইন প্রণয়ন করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। 
    • বিচার বিভাগের অন্যতম কাজ হচ্ছে - দুষ্টের দমন ও শিষ্টের পালন করা।

    উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।