পরীক্ষা আর্কাইভ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

পরীক্ষাব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়05 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
Exam - 11 Daily Quiz: Bangla: Topic: বানান, শব্দের উৎস, শব্দের শ্রেণি বিভাগ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ] · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
নিচের কোন বানানটি ভুল?
  1. স্তূপ
  2. পিপীলিকা
  3. অধ:গতি
  4. গার্হস্থ্য
সঠিক উত্তর:
অধ:গতি
উত্তর
সঠিক উত্তর:
অধ:গতি
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- অধ:গতি এর শুদ্ধ বানান হবে -অধোগতি

- অধোগতি শব্দের অর্থ: নিম্নগতি, দুর্দশা।
- এটি একটি সংস্কৃত ভাষার শব্দ।

অন্যদিকে,
স্তূপ, পিপীলিকা, গার্হস্থ্য বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. আলস্যতা
  2. অলস্য
  3. আলসতা
  4. আলস্য
সঠিক উত্তর:
আলস্য
উত্তর
সঠিক উত্তর:
আলস্য
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- আলস্য বানানটি শুদ্ধ।
- এটি অলস(বিশেষণ) শব্দের বিশেষ্য।
- অর্থ: শ্রমবিমুখতা।
- এটি সংস্কৃত ভাষার শব্দ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
.
শুদ্ধ বানানে লিখিত শব্দগুচ্ছ কোনটি?
  1. হরিতকি, সায়ত্তশাসন
  2. হরীতকী, স্বায়ত্তশাসন
  3. হরিতকী, স্বায়ত্ত্বশাসন
  4. হরীতকি, স্বায়ত্তশাসন
সঠিক উত্তর:
হরীতকী, স্বায়ত্তশাসন
উত্তর
সঠিক উত্তর:
হরীতকী, স্বায়ত্তশাসন
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- হরীতকী, স্বায়ত্তশাসন বানানদ্বয় সঠিক।

- 'হরীতকী' এক ধরণের ভেষজগুণ সম্পন্ন ফল।
- স্বায়ত্তশাসন = স্বায়ত্ত + শাসন । অর্থ: একনায়ক শাসিত নয়।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
শুদ্ধ বানানগুচ্ছ নির্ণয় করুন-
  1. ধাঁধাঁ, ভদ্রাচিত, নৈঋত
  2. ধাঁধা, ভদ্রোচিত, নৈর্ঋত
  3. ধাধাঁ, ভদ্রোচিত, নৈরিত
  4. ধাঁধা, ভদ্রচিত, নৈহৃত
সঠিক উত্তর:
ধাঁধা, ভদ্রোচিত, নৈর্ঋত
উত্তর
সঠিক উত্তর:
ধাঁধা, ভদ্রোচিত, নৈর্ঋত
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ধাঁধা, ভদ্রোচিত, নৈর্ঋত- বানান শুদ্ধ।

- 'নৈর্ঋত'  শব্দের অর্থ দক্ষিণ ও পশ্চিম দিকের মধ্যবর্তী।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
কোন শব্দটির বানান ভুল?
  1. ঔজ্জ্বল্য
  2. বিকিরণ
  3. প্রত্যূদগমন
  4. পুনরুজ্জীবন
সঠিক উত্তর:
প্রত্যূদগমন
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যূদগমন
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, প্রত্যূদগমন বানানটি ভুল।

- সঠিক বানান: প্রত্যুদ্‌গমন (বিশেষ্য)।
- অর্থ: সম্মুখে অগ্রসর হয়ে অভিবাদন।
- ব্যুৎপত্তি: প্রতি + উদ্‌ + √গম্‌ + অন।
- উৎস: সংস্কৃত।

অন্যদিকে,
ঔজ্জ্বল্য (বিশেষ্য), বিকিরণ (বিশেষ্য), পুনরুজ্জীবন (বিশেষ্য) বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোনটি তৎসম শব্দ?
  1. বুদ্ধিজীবী
  2. বদনাম
  3. বোতল
  4. বেহালা
সঠিক উত্তর:
বুদ্ধিজীবী
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধিজীবী
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'• বুদ্ধিজীবী' -তৎসম শব্দ।
- বুৎপত্তি: বুদ্ধি +√জীব্‌ + ইন।
- এটি বিশেষণ ও বিশেষ্য উভয় হিসেবে ব্যবহৃত হয়।

অন্যদিকে,
- 'বদনাম' - ফারসি শব্দ।
- 'বোতল' ইংরেজি ভাষা হতে আগত।
- 'বেহালা' পর্তুগিজ ভাষা হতে আগত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোন শব্দযুগলটি আরবি ভাষা হতে আগত?
  1. চশমা, নামায
  2. বাদশাহ, কলম
  3. এলাচি, ইনসান
  4. রায়, নগদ
সঠিক উত্তর:
রায়, নগদ
উত্তর
সঠিক উত্তর:
রায়, নগদ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'রায়', 'নগদ' শব্দযুগলটি আরবি ভাষা হতে আগত।

অন্যদিকে,
- 'চশমা' ও 'নামায' ফারসি ভাষার শব্দ।
- 'বাদশাহ' ও 'কলম'' যথাক্রমে ফারসি ও আরবি ভাষা হতে আগত।
- 'এলাচি', 'ইনসান' যথাক্রমে তদ্ভব ও আরবি শব্দ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোনটি পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ নয়?
  1. বোতাম
  2. জানালা
  3. মিস্ত্রি
  4. সওগাত
সঠিক উত্তর:
সওগাত
উত্তর
সঠিক উত্তর:
সওগাত
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
বোতাম, জানালা, মিস্ত্রি - পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ হয়।

• কিছু পর্তুগিজ শব্দ:
ইংরেজ, পাউরুটি, আনারস , আচার, সাবান, আলকাতরা, আলপিন, চাবি, বারান্দা, আলমারি, বেহালা ,কেরানি, বর্গা, বালতি, পেয়ারা , ইস্পাত, নিলাম, গরাদ, গামলা, পেরেক, মিস্ত্রি, যিশু, কেদারা, কামরা।

অন্যদিকে,
'সওগাত' - তুর্কি ভাষা থেকে আগত শব্দ হয়।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোনটি রূঢ়ি শব্দ?
  1. দৌহিত্র
  2. গরমিল
  3. মধুর
  4. সন্দেশ
সঠিক উত্তর:
সন্দেশ
উত্তর
সঠিক উত্তর:
সন্দেশ
ব্যাখ্যা
• সন্দেশ - রূঢ়ি শব্দ।
- সন্দেশ শব্দ ও প্রত্যয়গত অর্থে সংবাদ
- কিন্তু রূঢ়ি অর্থে মিষ্টান্ন।

রূঢ়ি শব্দ:
যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন-
- হস্তী=হস্ত + ইন; অর্থ-হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
- গবেষণা (গো+এষণা) অর্থ গরু খোঁজা।অথচ, বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা।

অন্যদিকে,
দৌহিত্র, গরমিল ও মধুর - যৌগিক শব্দ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
১০.
নিচের কোনটি মৌলিক শব্দ?
  1. ফুল
  2. নাকে
  3. তৈল
  4. হস্তী
সঠিক উত্তর:
ফুল
উত্তর
সঠিক উত্তর:
ফুল
ব্যাখ্যা
• ফুল -মৌলিক শব্দ

• মৌলিক শব্দ:
- যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
- যেমন-  গোলাপ, নাক, লাল, তিন,গাছ, নাক,হাত,ফুল ইত্যাদি।

অন্যদিকে,
- নাকে বিভক্তিযোগে সাধিত শব্দ।
- তৈল - রূঢ়ি শব্দ ।
- হস্তী - রূঢ়ি শব্দ ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
১১.
'সুহৃদ' কী ধরণের শব্দ?
  1. মৌলিক শব্দ
  2. যোগরূঢ় শব্দ
  3. যৌগিক শব্দ
  4. রূঢ়ি শব্দ
সঠিক উত্তর:
যোগরূঢ় শব্দ
উত্তর
সঠিক উত্তর:
যোগরূঢ় শব্দ
ব্যাখ্যা
'সুহৃদ' - যোগরূঢ় শব্দ।
- সুহৃদ = সুন্দর হৃদয় যার; হৃদয় অর্থ হৃৎপিন্ডকে বুঝায়।
- আর সু  এখানে সুন্দর।এর অর্থ দাঁড়ায় সুন্দর  হৃৎপিন্ড যার।
- কিন্তু ব্যবহারিক অর্থে সুহৃদ বলতে আমরা বড় মনের অধিকারিকে বুঝি।
- তাই সুহৃদ যোগরূঢ় সমাস।

• যোগরূঢ় শব্দ:
- সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদের যোগরূঢ় শব্দ বলে।
- যেমন- পঙ্কজ পঙ্কে জন্মে যা (উপপদ তৎপুরুষ সমাস)।
- শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে।
- কিন্তু 'পঙ্কজ' শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়। তাই পঙ্কজ একটি যোগরূঢ় শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।