পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাPSCতারিখ৫ জুলাই, ২০২১সময়50 minutes৯৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন(PSC) (গ্রেড-৯) পদের নাম: সহকারী পরিচালক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৮.১২.২০০৬ Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

PSC · ৫ জুলাই, ২০২১ · ১০০ প্রশ্ন

.
বেগম সুফিয়া কামাল সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক ?
  1. ক) একজন কবি ও রাজনীতিবিদ
  2. খ) একজন কবি ও সমাজসেবক
  3. গ) শিশুতোষ গ্রন্থলেখক ও সমাজসেবক
  4. ঘ) একজন কবি ও গৃহিণী
সঠিক উত্তর:
খ) একজন কবি ও সমাজসেবক
উত্তর
সঠিক উত্তর:
খ) একজন কবি ও সমাজসেবক
ব্যাখ্যা

বেগম সুফিয়া কামাল (১৯১১-১৯৯৯): কবি, বুদ্ধিজীবী, সমাজনেত্রী
- তিনি বাংলাদেশের জনগণের কাছে ‘জননী সাহসিকা’ অভিধায় অভিসিক্ত।
- ১৯৬৯ সালে ‘মহিলা সংগ্রাম পরিষদ’ (বর্তমানে বাংলাদেশ মহিলা পরিষদ) গঠিত হলে তিনি তার প্রতিষ্ঠাতাপ্রধান নির্বাচিত হন এবং আজীবন তিনি এর সঙ্গে জড়িত থাকেন।
- তিনি 'বেগম' (১৯৪৭) পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন।

তাঁর কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- সাঁঝের মায়া (১৯৩৮)
- মায়া কাজল (১৯৫১),
- মন ও জীবন (১৯৫৭),
- উদাত্ত পৃথিবী (১৯৬৪),
- অভিযাত্রিক (১৯৬৯) ইত্যাদি।

সূত্রঃ বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

.
'আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও' পংক্তিটি কোন কবির লেখা?
  1. ক) মোজাম্মেল হক
  2. খ) কামিনী রায়
  3. গ) জসীমউদ্দীন
  4. ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
গ) জসীমউদ্দীন
উত্তর
সঠিক উত্তর:
গ) জসীমউদ্দীন
ব্যাখ্যা

আসমানী

- জসীম উদ্‌দীন---এক পয়সার বাঁশী

আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমন্দীর ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
বাড়ি তো নয় পাখির বাসা-ভেন্না পাতার ছানি,
একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।
একটুখানি হওয়া দিলেই ঘর নড়বড় করে,
তারি তলে আসমানীরা থাকে বছর ভরে।

.
নিচের কোনটি নাটক ?
  1. ক) একপয়সার বাশিঁ
  2. খ) বহুবচন
  3. গ) উত্তরণ
  4. ঘ) খাতার শেষপাতা
সঠিক উত্তর:
গ) উত্তরণ
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তরণ
ব্যাখ্যা

আ. ন. ম. বজলুর রশীদ (১৯১১ - ১৯৮৬) একজন শিক্ষাবিদ, নাট্যকার, কবি, ঔপন্যাসিক ছিলেন।
তার রচিত কয়েকটি বিখ্যাত নাটকঃ
- ঝড়ের পাখি
- উত্তরফল্গুনী
- ত্রিমাত্রিক
- রূপান্তর
- উত্তরণ 
- সুর ও ছন্দ ইত্যাদি।

- ‘একপয়সার বাশিঁ’ কবি জসীমউদ্‌দীনের শিশুতোষ গ্রন্থ।

.
'দেনাপাওনা' উপন্যাস ও 'দেনাপাওনা' ছোটগল্পের লেখক যথাক্রমে-
  1. ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) অবনীন্দ্রনাথ ঠাকুর ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

- 'দেনাপাওনা' উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
- 'দেনাপাওনা' ছোট গল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
মুনীর চৌধুরীর 'রক্তাক্ত প্রান্তর' কোন শ্রেনীর নাটক?
  1. ক) পৌরাণিক
  2. খ) সামাজিক
  3. গ) ঐতিহাসিক
  4. ঘ) রূপক
সঠিক উত্তর:
গ) ঐতিহাসিক
উত্তর
সঠিক উত্তর:
গ) ঐতিহাসিক
ব্যাখ্যা

রক্তাক্ত প্রান্তর মুনীর চৌধুরী রচিত প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক।
- পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে তিন অঙ্ক বিশিষ্ট নাটক।
- ইতিহাস থেকে তিনি কাহিনি গ্রহণ করেননি, গ্রহণ করেছেন কায়কোবাদের 'মহাশ্মশান' গ্রন্থ থেকে।
- 'রক্তাক্ত প্রান্তর' ঐতিহাসিক নাটক নয়, ইতিহাস-আশ্রিত নাটক।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ বিভাগ কয়টি ?
  1. ক) ৪টি
  2. খ) ৩টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
সঠিক উত্তর:
খ) ৩টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩টি
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের ইতিহাসে যুগবিভাগ তিনটি।
যথা-
১. প্রাচীন যুগ (৬৫০-১২০০ খ্রি.),
২. মধ্যযুগ (১২০১-১৮০০ খ্রি.) ও
৩. আধুনিক যুগ (১৮০১-বর্তমান)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
নিচের কোনটি উপন্যাস নয়?
  1. ক) যাপিত জীবন
  2. খ) খোয়াবনামা
  3. গ) পথ জানা নেই
  4. ঘ) ওঙ্কার
সঠিক উত্তর:
গ) পথ জানা নেই
উত্তর
সঠিক উত্তর:
গ) পথ জানা নেই
ব্যাখ্যা

- ‘যাপিত জীবন’ সেলিনা হোসেন রচিত উপন্যাস।
- ‘খোয়াবনামা’ আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস।
- ‘ওঙ্কার’ আহমদ ছফা রচিত উপন্যাস।
- ‘পথ জানা নেই’ শামসুদ্দীন আবুল কালামের গল্পগ্রন্থ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল- ছোটগল্প সম্পর্কে এ বক্তব্য কার ?
  1. ক) প্রথম চৌধুরী
  2. খ) প্রমথনাথ বিশী
  3. গ) প্রেমেন্দ্র মিত্র
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ছোটগল্পের বিষয় ও রীতি সম্বন্ধে তাঁর 'বর্ষাযাপন' কবিতায় বলেছেন—
“ছােটো প্রাণ, ছােট ব্যথা ছােটো ছােটো দুঃখ কথা
নিতান্তই সহজ সরল,
সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি
তারি দু-চারিটি অশ্রুজল।
নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা
নাহি তত্ত্ব, নাহি উপদেশ।
অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে
শেষ হয়ে হইল না শেষ।”

তাছাড়া,
- বাংলা সাহিত্যের ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোটগল্পের নাম ভিখারিণী। এটি বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প।

উৎসঃ উচ্চতর বাংলা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'আমলার মামলা' নাটকটি লিখেছেন-
  1. ক) শওকত ওসমান
  2. খ) হুমায়ন আহমদ
  3. গ) মুনীর চৌধুরী
  4. ঘ) সেলিম আল-দীন
সঠিক উত্তর:
ক) শওকত ওসমান
উত্তর
সঠিক উত্তর:
ক) শওকত ওসমান
ব্যাখ্যা

শওকত ওসমান- কথাসাহিত্যিক।
- তাঁর প্রকৃত নাম 'শেখ আজিজুর রহমান'।

তাঁর রচিত নাটকঃ
- তস্কর লস্কর
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা
- আমলার মামলা
- কাঁকর মণি
- বাগদাদের কবি

তাঁর রচিত উল্লেখযোগ্য কয়েকটি বিখ্যাত উপন্যাসঃ
- জননী (প্রথম প্রকাশিত)
- চৌরসন্ধি,
- সমাগম,
- রাজা উপাখ্যান,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- পুরাতন খঞ্জর,
- বনি আদম ইত্যাদি।
- দুই সৈনিক
- নেকড়ে অরণ্য
- জলাঙ্গী
- জাহান্নাম হইতে বিদায়

তাঁর রচিত গল্পগ্রন্থঃ
- ঈশ্বরের প্রতিদ্বন্দী,
- পিঁজরাপোল,
- জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।

১০.
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধ?
  1. ক) নন্দিত নরকে
  2. খ) আমি বীরাঙ্গনা বলছি
  3. গ) চৌচির
  4. ঘ) অভিশপ্ত নগরী
সঠিক উত্তর:
খ) আমি বীরাঙ্গনা বলছি
উত্তর
সঠিক উত্তর:
খ) আমি বীরাঙ্গনা বলছি
ব্যাখ্যা

বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে পাক বাহিনীর পাশবিকতার শিকার হয়েছেন এমন নারীদের জীবনের সত্যকাহিনী অবলম্বন করে লিখিত ড. নীলিমা ইব্রাহিমের প্রবন্ধ - গবেষনাধর্মী বই “আমি বীরাঙ্গনা বলছি”। ১৯৯৫ সালে এটি প্রকাশিত হয়।
অন্যদিকে, 
- হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস - নন্দিত নরকে।
- আবুল ফজল রচিত উপন্যাস - চৌচির।
- সত্যেন সেনের উপন্যাস - অভিশপ্ত নগরী।

সোর্সঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১১.
'টেকচাঁদ ঠাকুর' কার ছদ্মনাম?
  1. ক) প্যারীচাঁদ মিত্র
  2. খ) কালীপ্রসন্ন সিংহ
  3. গ) ভূদেব মুখোপাধ্যায়
  4. ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
ক) প্যারীচাঁদ মিত্র
উত্তর
সঠিক উত্তর:
ক) প্যারীচাঁদ মিত্র
ব্যাখ্যা

প্যারীচাঁদ মিত্র - টেকচাঁদ ঠাকুর;
কালীপ্রসন্ন সিংহ - হুতোম পেঁচা;
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় - হাবু শর্মা।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১২.
নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস?
  1. ক) চরিত্রহীন
  2. খ) দত্তা
  3. গ) শ্রীকান্ত
  4. ঘ) পথের দাবী
সঠিক উত্তর:
গ) শ্রীকান্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্রীকান্ত
ব্যাখ্যা

- অপরাজেয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালে হুগলির দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন৷
- তিনি 'অনিলা দেবী' ছদ্মনামে লিখতেন৷
- 'শ্রীকান্ত' তাঁর আত্মজৈবনিক উপন্যাস।

এর চরিত্রঃ
- শ্রীকান্ত,
- রাজলক্ষ্মী,
- ইন্দ্রনাথ,
- অভয়া

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।

১৩.
'মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা'-গানটির রচয়িতা কে?
  1. ক) অতুলচন্দ্র গুপ্ত
  2. খ) অতুল প্রসাদ সেন
  3. গ) গোবিন্দ চন্দ্র দাস
  4. ঘ) অচিন্ত্যকুমার সেনগুপ্ত
সঠিক উত্তর:
খ) অতুল প্রসাদ সেন
উত্তর
সঠিক উত্তর:
খ) অতুল প্রসাদ সেন
ব্যাখ্যা

- অতুল প্রসাদ সেন সুরকার ও গীতিকার হিসাবে সঙ্গীত ভুবনে অনন্য স্থান দখল করে আছেন।
- তার অপূর্ব সৃষ্টি, ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা।’
- তার রচিত গানের সংখ্যা প্রায় ২০০টি।
- তার লেখা গানের সংকলন - কয়েকটি গান ও গীতিপুঞ্জ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

১৪.
কোনটি সৈয়দ মুজতবা আলী রচিত গ্রন্থ?
  1. ক) চাচা কাহিনী
  2. খ) বরফগলা নদী
  3. গ) খেলারাম খেলে যা
  4. ঘ) কবি
সঠিক উত্তর:
ক) চাচা কাহিনী
উত্তর
সঠিক উত্তর:
ক) চাচা কাহিনী
ব্যাখ্যা

সৈয়দ মুজতবা আলী একজন বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ৷ তিনি তার ভ্রমণকাহিনীর জন্য বিশেষভাবে জনপ্রিয়৷
তার রচিত ছোটগল্প -
- চাচা কাহিনী (১৯৫২),
- টুনি মেম (১৯৬৪)।

ভ্রমণকাহিনী -
- দেশে বিদেশে,
- জলে ডাঙ্গায়৷

রম্যরচনা -
- পঞ্চতন্ত্র,
- ময়ূরকন্ঠী

অপরদিকে, 

- 'বরফগলা নদী' জহির রায়হানের উপন্যাস।
- 'খেলা রাম খেলে যা' সৈয়দ শামসুল হকের উপন্যাস।
- 'কবি' তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর উপন্যাস।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৫.
কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস ?
  1. ক) কপালকুন্ডলা
  2. খ) রামের সুমতি
  3. গ) হাজার বছর ধরে
  4. ঘ) যোগাযোগ
সঠিক উত্তর:
ক) কপালকুন্ডলা
উত্তর
সঠিক উত্তর:
ক) কপালকুন্ডলা
ব্যাখ্যা

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস:
- দুর্গেশনন্দিনী
- কপালকুন্ডলা
- চন্দ্রশেখর
- মৃণালিনী
- যুগলাঙ্গুরীয়
- কৃষ্ণকান্তের উইল
- সীতারাম
- রজনী

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া

১৬.
কোনটি ঠিক?
  1. ক) বিদ্রোহী - কাব্যগ্রন্থ
  2. খ) শেষের কবিতা - নাট্যগ্রন্থ
  3. গ) বিষবৃক্ষ - উপন্যাস
  4. ঘ) নৌকাডুবি - গল্পগ্রন্থ
সঠিক উত্তর:
গ) বিষবৃক্ষ - উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
গ) বিষবৃক্ষ - উপন্যাস
ব্যাখ্যা

বিষবৃক্ষ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস।
বিদ্রোহী - কাজী নজরুল ইসলামের কবিতা।
শেষের কবিতা - রবিন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস।
নৌকাডুবি - রবিন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৭.
'গৃহদাহ' উপন্যাসের প্রধান দু'টি চরিত্রের নাম কি?
  1. ক) নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
  2. খ) সুরেশ ও অচলা
  3. গ) গোবিন্দলাল ও রোহিনী
  4. ঘ) মধুসূদন ও কুমুদিনী
সঠিক উত্তর:
খ) সুরেশ ও অচলা
উত্তর
সঠিক উত্তর:
খ) সুরেশ ও অচলা
ব্যাখ্যা

- বাংলা সাহিত্যের 'অপরাজেয় কথাশিল্পী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
- তাঁর বিখ্যাত 'গৃহদাহ' (১৯২০) উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে।
- মহিমসুরেশ এই দুই পুরুষের প্রতি অচলার আকর্ষণ-বিকর্ষণ এই উপন্যাসের কেন্দ্রীয় উপকরণ।
- তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ
- চরিত্রহীন,
- পণ্ডিতমশাই,
- পল্লীসমাজ,
- দেবদাস,
- শ্রীকান্ত,
- পরিণীতা,
- বিরাজবৌ,
- দত্তা,
- বড়দিদি,
- চরিত্রহীন,
- বামুনের মেয়ে,
- শেষ প্রশ্ন,
- দেনাপাওনা,
- পথের দাবী,
- বিপ্রদাস ইত্যাদি।


উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।

১৮.
প্রাচীন ভারতীয় আর্যভাষা চিহ্নিত করুন :
  1. ক) পালি
  2. খ) প্রাকৃত
  3. গ) বৈদিক
  4. ঘ) ভোজপুরী
সঠিক উত্তর:
গ) বৈদিক
উত্তর
সঠিক উত্তর:
গ) বৈদিক
ব্যাখ্যা

ভারতীয় আর্য ভাষার বিকাশের তিনটি স্তর পাওয়া যায়।
(ক) প্রাচীন ভারতীয় আর্য ভাষা।
(খ) মধ্য ভারতীয় আর্য ভাষা ও
(গ) আধুনিক ভারতীয় আর্য ভাষা।

- প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল ১৫০০ খ্রিস্ট পূর্বাব্দ থেকে ১০০০ খ্রিস্ট পূর্বাব্দ পর্যন্ত বলে পণ্ডিতেরা নির্ধারণ করেছেন।

- আনুমানিক ১৫০০ খ্রিস্ট পূর্বাব্দে আর্যভাষাভাষী একটি জনগােষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করে। তাদের ভাষার সাথে স্থানীয় ভাষার শব্দও মেশে। প্রাচীন ভারতীয় আর্যভাষাতেই আমরা বৈদিক সাহিত্য পাচ্ছি। অন্য কথায়, বৈদিক সাহিত্যই প্রাচীন
ভারতীয় আর্যভাষার একমাত্র নিদর্শন।

- বেদে ব্যবহৃত হয়েছে বলে এর প্রচলিত নাম বৈদিক ভাষা৷

উৎসঃ হিন্দু ধর্ম বই, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৯.
ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী- নিচের কোন নিয়মে এ সন্ধি হয়েছে?
  1. ক) আ + ঈ = এ
  2. খ) অ + ঈ = এ
  3. গ) আ + ই = এ
  4. ঘ) অ + ই = এ
সঠিক উত্তর:
ক) আ + ঈ = এ
উত্তর
সঠিক উত্তর:
ক) আ + ঈ = এ
ব্যাখ্যা

ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী একটি তৎসম স্বরসন্ধি৷ যা 'আ + ঈ = এ' নিয়মে গঠিত হয়েছে৷
এরূপ:
- মহা + ঈশ্বর = মহেশ্বর
- রমা + ঈশ = রমেশ
- মহা + ঈশ = মহেশ

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

২০.
'বিপদে মোরে রক্ষা করো'- 'বিপদে' শব্দে কোন কারকে কোন বিভক্তি ?
  1. ক) কর্তায় সপ্তমী
  2. খ) কর্মে শূন্য
  3. গ) অপাদানে সপ্তমী
  4. ঘ) করণে ২য়া
সঠিক উত্তর:
গ) অপাদানে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
গ) অপাদানে সপ্তমী
ব্যাখ্যা

যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
যেমনঃ
- বিপদে মোরে রক্ষা করো
বাক্যটিতে 'বিপদে' অপাদান কারকে সপ্তমী বিভক্তি (এ)।

উৎস- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী

২১.
কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ?
  1. ক) চাঁদমুখ
  2. খ) ভবনদী
  3. গ) বড়বাবু
  4. ঘ) বাগানবাড়ি
সঠিক উত্তর:
খ) ভবনদী
উত্তর
সঠিক উত্তর:
খ) ভবনদী
ব্যাখ্যা

ভব রূপ নদী = ভবনদী একটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ।
এরূপ:
- কাল রূপ চক্র = কালচক্র
- কাল রূপ সাপ = কালসাপ
- ঋতু রূপ চক্র = ঋতুচক্র
- প্রেম রূপ ডাের = প্রেমডোর
- বিদ্যা রূপ ধন = বিদ্যাধন
- বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

২২.
বাংলা ভাষায় বর্গীয় বর্ণ কয়টি ?
  1. ক) ২৫টি
  2. খ) ৩৯টি
  3. গ) ২৬টি
  4. ঘ) ৪৯টি
সঠিক উত্তর:
ক) ২৫টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫টি
ব্যাখ্যা

ক-ম পর্যন্ত ২৫ টি বর্ণকে স্পর্শ বা বর্গীয় বর্ণ বলে।
যথাঃ
ক বর্গীয় বর্ণঃ ক, খ, গ, ঘ, ঙ।
চ বর্গীয় বর্ণঃ চ, ছ, জ, ঝ, ঞ।
ট বর্গীয় বর্ণঃ ট, ঠ, ড, ঢ, ণ।
ত বর্গীয় বর্ণঃ ত, থ, দ, ধ, ন।
প বর্গীয় বর্ণঃ প, ফ, ব, ভ, ম।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২৩.
'যা পূর্বে ছিল এখন নেই'- এক কথায় কি হবে?
  1. ক) অপূর্ব
  2. খ) অদৃষ্টপূর্ব
  3. গ) অভূতপূর্ব
  4. ঘ) ভূতপূর্ব
সঠিক উত্তর:
ঘ) ভূতপূর্ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভূতপূর্ব
ব্যাখ্যা

যা পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব।
যা পূর্বে দেখা যায় নি = অদৃষ্টপূর।
যা পূর্বে কখনো হয় নি = অভূতপূর্ব।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৪.
নিচের কোনটি নেতিবাচক বাক্য?
  1. ক) হৈম তাহার অর্থ বুঝিতে ব্যর্থ হইল।
  2. খ) হৈম তাহার অর্থ বুঝিল না।
  3. গ) হৈম কি তাহার অর্থ বুঝিল না?
  4. ঘ) হৈম তাহার অর্থ বুঝিল!
সঠিক উত্তর:
খ) হৈম তাহার অর্থ বুঝিল না।
উত্তর
সঠিক উত্তর:
খ) হৈম তাহার অর্থ বুঝিল না।
ব্যাখ্যা

নেতিবাচক বাক্য : যে বাক্যের সাহায্যে কোন কিছুর নেতিবাচক বর্ণনা দেয়া হয়, তাকে বলা হয় নেতিবাচক বাক্য।
যেমনঃ
- হৈম তাহার অর্থ বুঝিল না।
- সে এখন আর গান গায় না।
- ছেলেটির অসুখ এখনও ভালো হয়নি। 

সোর্সঃ বাংলা দ্বিতীয় পত্র, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৫.
বাংলা ভাষায় 'এ' হরফটির উচ্চারণ কত প্রকারের হয় ?
  1. ক) এক
  2. খ) দুই
  3. গ) তিন
  4. ঘ) চার
সঠিক উত্তর:
খ) দুই
উত্তর
সঠিক উত্তর:
খ) দুই
ব্যাখ্যা

বাংলা উচ্চারণে ‘এ’ ধ্বনির ২ প্রকার উচ্চারণ রয়েছে। যথা- এ এবং এ্যা।
উদাহরণ- একটি > একটি; এক > এ্যাক' ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৬.
Which phrase contains words opposed to each other in meaning?
  1. ক) heat and warmth
  2. খ) hopes and aspirations
  3. গ) bullets and bayonets
  4. ঘ) reproduction and death
সঠিক উত্তর:
ঘ) reproduction and death
উত্তর
সঠিক উত্তর:
ঘ) reproduction and death
ব্যাখ্যা

Heat and warmth - তাপ ও উষ্ণতা (একই)৷
Hopes and aspirations - আশা ও আকাঙ্ক্ষা (একই)।
Bullets and bayonets - গুলি ও রাইফেলের অগ্রভাগের ফলা (একই)।
Reproduction and death - পুনরুৎপাদন / পুনর্জন্ম এবং মৃত্যু যা ভিন্নার্থক।
অর্থাৎ, সঠিক উত্তর অপশন (ঘ)।

২৭.
Choose the correct spelling.
  1. ক) Posthumous
  2. খ) Postumus
  3. গ) Postumous
  4. ঘ) Postumouse
সঠিক উত্তর:
ক) Posthumous
উত্তর
সঠিক উত্তর:
ক) Posthumous
ব্যাখ্যা
Posthumous (adjective) - occurring, awarded, or appearing after the death of the originator; মরণোত্তর।
২৮.
The two word 'repentant' and 'reluctant' mean -
  1. ক) the same
  2. খ) neither same nor opposite
  3. গ) the opposite
  4. ঘ) none of these
সঠিক উত্তর:
খ) neither same nor opposite
উত্তর
সঠিক উত্তর:
খ) neither same nor opposite
ব্যাখ্যা
Repentant - expressing or feeling sincere regret and remorse; remorseful; অনুতপ্ত।
Reluctant - unwilling and hesitant; disinclined; অনিচ্ছুক।

অর্থাৎ, শব্দ দুটি সমার্থক ও নয়, বিপরীতার্থক ও নয়।
২৯.
Choose the appropriate preposition to fill in the gap in the following sentence: He fell ____ his bike.
  1. ক) of
  2. খ) off
  3. গ) into
  4. ঘ) upon
সঠিক উত্তর:
খ) off
উত্তর
সঠিক উত্তর:
খ) off
ব্যাখ্যা

- Fell হচ্ছে fall এর past form.
- Fall of বলতে কোন Phrase নেই।

- Fall off — কমে যাওয়া/মাটিতে পড়ে যাওয়া
যেমন: Sales have been falling off recently.

- Fall into - অনিচ্ছাসত্ত্বেও কোন অবস্থায় পড়ে যাওয়া
যেমনঃ All the western provinces had fallen into enemy hands.

- Fall on/upon - আক্রমণ করা
যেমনঃ The soldiers fell on the villagers and seized all their weapons.

বাক্যের গঠন অনুযায়ী বাইক থেকে পড়ে যাওয়া অর্থে fell off সঠিক।
বাক্যের অর্থঃ সে তার বাইক থেকে পড়ে গেলো।

৩০.
The word 'Syntax' denotes -
  1. ক) rules for organising a paragraph
  2. খ) rules for correct pronunciation
  3. গ) rules for sentence building
  4. ঘ) rules for sentence analysis
সঠিক উত্তর:
গ) rules for sentence building
উত্তর
সঠিক উত্তর:
গ) rules for sentence building
ব্যাখ্যা
Syntax - the arrangement of words and phrases to create well-formed sentences in a language; a set of rules for or an analysis of the syntax of a language; বাক্য-গঠন; শব্দবিন্যাস।
৩১.
Choose the correct tense in the sentence 'I ____ him only one letter up to now'.
  1. ক) sent
  2. খ) have sent
  3. গ) shall send
  4. ঘ) had sent
সঠিক উত্তর:
খ) have sent
উত্তর
সঠিক উত্তর:
খ) have sent
ব্যাখ্যা
বাক্যে now শব্দটি থাকায় বাক্যটি Present Indefinite/ Present Perfect Tense হবে। অপশনে ‘send’ verb-টি না থাকায় উত্তর হবে Present Perfect Tense form এ। যার গঠনঃ subject + have/has + verb (p.p) + object.

অর্থাৎ, উত্তর হবে Have sent
৩২.
Which of the following is a correct proverb?
  1. ক) Fools rush where an angel fears to tread
  2. খ) A fool rushes where an angel fears to tread
  3. গ) Fools rush in where an angel fear to tread
  4. ঘ) Fools rush in where angels fear to tread
সঠিক উত্তর:
ঘ) Fools rush in where angels fear to tread
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Fools rush in where angels fear to tread
ব্যাখ্যা
Fools rush in where angels fear to tread - হাতি ঘোড়া গেলো তল, পিঁপড়া বলে কত জল / বিজ্ঞ যেথা ভয় পায়, অজ্ঞ সেথা আগে ধায়।
৩৩.
The synonym of the word 'morose' is-
  1. ক) vindictive
  2. খ) adventurous
  3. গ) depressed
  4. ঘ) cheerful
সঠিক উত্তর:
গ) depressed
উত্তর
সঠিক উত্তর:
গ) depressed
ব্যাখ্যা

Morose - sullen and ill-tempered; বিষন্ন, গোমড়া মুখ, রুক্ষ।
Synonym: doleful, miserable, dismal, depressed.
Vindictive - প্রতিহিংসাপরায়ণ।
Adventurous - দুঃসাহসিক।
Cheerful - প্রফুল্ল।

৩৪.
The correct passive form of the sentence 'Jerina is writing a letter' is-
  1. ক) A letter has written by jerina
  2. খ) A letter has been written by Jerina
  3. গ) A letter was written by Jerina
  4. ঘ) A letter is being written by Jerina
সঠিক উত্তর:
ঘ) A letter is being written by Jerina
উত্তর
সঠিক উত্তর:
ঘ) A letter is being written by Jerina
ব্যাখ্যা

Present Continuous Tense যুক্ত Active voice কে Passive voice এ রপান্তর করার নিয়ম:
Structure: Object টির Subjective form + am being / is being / are being + verb-এর Past Participle + by + Subject টির Objective form.
যেমন:
Active: Jerina is writing a letter.
Passive: A letter is being written by Jerina.

Active: We are digging a canal.
Passive: A canal is being dug by us.

৩৫.
If cigarettes were banned, life _____.
  1. ক) will be healthier
  2. খ) becomes healthier
  3. গ) should become healthy
  4. ঘ) would become healthier
সঠিক উত্তর:
ঘ) would become healthier
উত্তর
সঠিক উত্তর:
ঘ) would become healthier
ব্যাখ্যা
If + past indefinite হলে পরে would/could/might + verb-এর base form হয়।
তাই প্রদত্ত বাক্যটির সঠিক রূপ হবেঃ If cigarettes were banned, life would become healthier.
৩৬.
The word 'Omniscient' means -
  1. ক) one who knows everything
  2. খ) one who has total power
  3. গ) one who is present everywhere
  4. ঘ) one who eats all types of food
সঠিক উত্তর:
ক) one who knows everything
উত্তর
সঠিক উত্তর:
ক) one who knows everything
ব্যাখ্যা
Omniscient - knowing everything; সর্বজ্ঞ।
৩৭.
Don't worry you can___ me. I'll do the job for you.
  1. ক) count a
  2. খ) count on
  3. গ) count upon
  4. ঘ) count for
অনির্ধারিত
ব্যাখ্যা

- Count (a) - গণনা করা
- Count on/upon - নির্ভর করা।
যেমনঃ I can always count on/upon you to cheer me up.
- Count for - গুরুত্বপূর্ণ হওয়া।
বাক্যের অর্থ অনুযায়ী Count on/upon যেকোনটিই উত্তর হতে পারে।

৩৮.
Choose the correct sentence.
  1. ক) I have many works to do
  2. খ) I have many work to do
  3. গ) I have a lot of work to do
  4. ঘ) I have great deal works to do
সঠিক উত্তর:
গ) I have a lot of work to do
উত্তর
সঠিক উত্তর:
গ) I have a lot of work to do
ব্যাখ্যা

- Work-এর plural সাধারণত হয় না৷ তবে সাহিত্যিক কর্মের ক্ষেত্রে হয়৷ যেমন: Nazrul’s works for literature are great.
- 'Work' একটি uncountable noun, তাই এর পূর্বে many হবে না।
- অপশন (ঘ) এর ক্ষেত্রে work -plural form এ দেয়া, যা ভুল৷
- একমাত্র অপশন (গ) ই সঠিক৷ কারণ a lot of - uncountable noun (work) এর ক্ষেত্রে ব্যবহৃত হয়৷

৩৯.
'Plebiscite' is a term related to-
  1. ক) people
  2. খ) painting
  3. গ) politics
  4. ঘ) law
সঠিক উত্তর:
গ) politics
উত্তর
সঠিক উত্তর:
গ) politics
ব্যাখ্যা

Plebiscite - the direct vote of all the members of an electorate on an important public question such as a change in the constitution.
Example:
''The administration will hold a plebiscite for the approval of constitutional reforms''
Similar: vote, referendum, ballot

So, 'Plebiscite' is related to politics.

৪০.
We have postponed ____ anyone the news until after the marriage.
  1. ক) telling
  2. খ) to tell
  3. গ) for telling
  4. ঘ) without telling
সঠিক উত্তর:
ক) telling
উত্তর
সঠিক উত্তর:
ক) telling
ব্যাখ্যা
Words that are followed by gerund: postpone, need, mind, mention, forget, hate, imagine, involve.
Example:
- We have postponed telling anyone the news until after the marriage.
- He postponed returning to Paris.
৪১.
The customer gets what he pays ___.
  1. ক) off
  2. খ) at
  3. গ) for
  4. ঘ) from
সঠিক উত্তর:
গ) for
উত্তর
সঠিক উত্তর:
গ) for
ব্যাখ্যা

- Pay off — পুরা পাওনাদি মিটিয়ে দেয়া;
Example: I've saved up enough to pay off my mortgage''.
- Pay at — এর ব্যবহার হয় না।
- Pay for — ব্যয় বহন করা।
Example: “The customer gets what he pays for”.
- Pay from — এর ব্যবহার নেই।
সুতরাং বাক্যের অর্থানুসারে (গ) ই সঠিক।

৪২.
He is _____ to drinking.
  1. ক) devoted
  2. খ) used
  3. গ) addicted
  4. ঘ) accustomed
সঠিক উত্তর:
গ) addicted
উত্তর
সঠিক উত্তর:
গ) addicted
ব্যাখ্যা

- Devoted to — একান্তভাবে নিয়োজিত; অনুরক্ত৷
- Used to — অতীতের অভ্যাস বােঝাতে ব্যবহৃত হয়।
- Addicted to — আসক্ত/নেশাগ্রস্ত।
- Accustomed to — কোনােকিছুতে অভ্যস্ত।

সুতরাং বাক্যে drinking থাকায় আসক্ত বা নেশাগ্রস্ত বােঝাচ্ছে। তাই (গ) সঠিক।

৪৩.
The general public ___ a large number of computers now as the prices are decreasing.
  1. ক) must buy
  2. খ) must have bought
  3. গ) must be buying
  4. ঘ) must have to buy
সঠিক উত্তর:
গ) must be buying
উত্তর
সঠিক উত্তর:
গ) must be buying
ব্যাখ্যা

Logical conclusion: must is used to indicate that the speaker assumes something to be true from the facts that are available but is not absolutely certain of the truth.
Examples:
- John's lights are out. He must be asleep.
(We assume that John is asleep because the lights are out.)
- The grass is wet. It must be raining.
(We assume that it is raining because the grass is wet.)

তেমনিভাবে,
- The general public must be buying a large number of computers now as the prices are decreasing.
(We assume that The general public must be buying a large number of computers because the prices are decreasing.)

৪৪.
If teaching ___ more, fewer teachers would leave the profession.
  1. ক) pays
  2. খ) is paying
  3. গ) paid
  4. ঘ) is paid
সঠিক উত্তর:
গ) paid
উত্তর
সঠিক উত্তর:
গ) paid
ব্যাখ্যা

Conditional Sentence-এ If যুক্ত অংশটিতে Past Indefinite থাকলে পরবর্তী অংশে would + Verb এর base form বসে।
অর্থাৎ, সঠিক উত্তর হবে অপশন (গ)।

৪৫.
By the middle of the twenty first century, the computer ____ a necessity in every home.
  1. ক) become
  2. খ) becoming
  3. গ) has become
  4. ঘ) will have become
সঠিক উত্তর:
ঘ) will have become
উত্তর
সঠিক উত্তর:
ঘ) will have become
ব্যাখ্যা
Future perfect tense-এর structure: Subject + will have/shall have + verb in the past participle.
অতএব, উত্তর হবে will have become.
৪৬.
One's fingerprints are -
  1. ক) different from those of any other person
  2. খ) different from any other person
  3. গ) different than any other person
  4. ঘ) differs from another person
সঠিক উত্তর:
ক) different from those of any other person
উত্তর
সঠিক উত্তর:
ক) different from those of any other person
ব্যাখ্যা

Fingerprints - an impression or mark made on a surface by a person's fingertip, able to be used for identifying individuals from the unique pattern of whorls and lines on the fingertips.

কোন sentence এ একই ধরনের Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি পরিহার করতে singular noun এর পরিবর্তে that of এবং plural noun এর পরিবর্তে those of ব্যবহৃত হয়। Different থাকলে এর সাথে from হয়, than নয়।
যেমনঃ
- One's fingerprints are different from those of any other person.
- Your advice is no different from that of the other friends.
- Modern farms are much larger than those of former times.

Source: Cliffs TOEFL

৪৭.
A'level means-
  1. ক) Aged Level
  2. খ) Adult Level
  3. গ) Advanced Level
  4. ঘ) Any Level
সঠিক উত্তর:
গ) Advanced Level
উত্তর
সঠিক উত্তর:
গ) Advanced Level
ব্যাখ্যা
A’ level : advanced level.
- a qualification in a specific subject typically taken by school students aged 16–18, at a level above GCSE.
৪৮.
Keats belonged to-
  1. ক) Eighteenth century
  2. খ) Nineteenth century
  3. গ) Twentieth century
  4. ঘ) Seventeenth century
সঠিক উত্তর:
খ) Nineteenth century
উত্তর
সঠিক উত্তর:
খ) Nineteenth century
ব্যাখ্যা

John Keats (1795-1821) was a writer from the Romantic period.
- He belonged to Nineteenth century.
- He is called the Poet of beauty.

His notable works are:
- Endymion (1818)
- Hyperion (1820)
- Odes and Other Poems
- Letters

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman

৪৯.
GRE stands for-
  1. ক) General Reading in English
  2. খ) Graduation Reading Examination
  3. গ) Graduation Reading Examination
  4. ঘ) Graduate Record Examination
সঠিক উত্তর:
ঘ) Graduate Record Examination
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Graduate Record Examination
ব্যাখ্যা

- The GRE is the examination which you have to pass to be able to join most graduate degree courses in the United States.
- GRE is an abbreviation for 'Graduate Record Examination'.

৫০.
‘The Good Earth’ deals with-
  1. ক) Irish life
  2. খ) Bengali Life
  3. গ) Chinese Life
  4. ঘ) English Life
সঠিক উত্তর:
গ) Chinese Life
উত্তর
সঠিক উত্তর:
গ) Chinese Life
ব্যাখ্যা

Pearl S. Buck : American author noted for her novels of life in China. She received the Nobel Prize for Literature in 1938.
তার Pulitzer-prizewinning উপন্যাস 'The Good Earth'.

চীনের গ্রামাঞ্চলের কৃষক পরিবারের পারিবারিক জীবনের পটভূমিতে উপন্যাসটি রচিত হয়েছে।

৫১.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৬৪√৩ বর্গমিটার
  2. খ) ৬৪ বর্গমিটার
  3. গ) ১৯২ বর্গমিটার
  4. ঘ) ৩২√৩ বর্গমিটার
সঠিক উত্তর:
ক) ৬৪√৩ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬৪√৩ বর্গমিটার
ব্যাখ্যা

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √৩/৪ (বাহু) বর্গমি.
= √৩/৪ (১৬) বর্গমি.
= ৬৪√৩ বর্গমি.

৫২.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার । বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ১২৮ মিটার
  2. খ) ৬৪ মিটার
  3. গ) ৪৮ মিটার
  4. ঘ) ৩২ মিটার
সঠিক উত্তর:
ঘ) ৩২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩২ মিটার
ব্যাখ্যা

ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ক মিটার, তাহলে, প্রস্থ = ৩ক মিটার
∴ ৩ক × ক = ৭৬৮
বা, ক = ৭৬৮/৩ = ২৫৬
বা, ক = ১৬ মিটার
সুতরাং, পরিসীমা = ২(৪৮ + ১৬) = ১২৮ মিটার
তাহলে বর্গক্ষেত্রের এক বাহু = ১২৮/৪ = ৩২ মিটার

৫৩.
১ হতে ৪৯ পর্যন্ত সংখ্যার গড় কত?
  1. ক) ২৩
  2. খ) ২৪.৫
  3. গ) ২৫
  4. ঘ) ২৬.৫
সঠিক উত্তর:
গ) ২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫
ব্যাখ্যা

পদ সংখ্যা = (শেষ সংখ্যা - ১ম সংখ্যা / সাধারণ অন্তর) + ১
= (49−1/1) + 1
= 49
∴ সমষ্টি = (১ম সংখ্যা+শেষ সংখ্যা / 2) × পদসংখ্যা
= (1+49)/2 × 49
= 25 × 49
গড় = (25 × 49) / 49
= 25

৫৪.
.০২, .০০৮, ১.০০২, ৪০.০১২ ও x - এর গড় ১২.২১২৪ । x- এর মান হচ্ছে -
  1. ক) ২০.০০২
  2. খ) ২০.০২০
  3. গ) ২০.২০০
  4. ঘ) ২০.০২২
সঠিক উত্তর:
খ) ২০.০২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০.০২০
ব্যাখ্যা

প্রশ্নমতে,
(.০২ + .০০৮ + ১.০০২ + ৪০.০১২ + x) /৫ = ১২.২১২৪
⇒ ৪১.০৪২ + x = ৬১.০৬২
⇒ x = ৬১.০৬২ - ৪১.০৪২
∴ x = ২০.০২০

৫৫.
দু'টি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ঃ২। বৃত্ত দু'টির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. ক) ২ঃ৩
  2. খ) ৩ঃ৪
  3. গ) ৪ঃ৯
  4. ঘ) ৯ঃ৪
সঠিক উত্তর:
ঘ) ৯ঃ৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯ঃ৪
ব্যাখ্যা

বৃত্তের ক্ষেত্রফল = πr2; এখানে r বৃত্তের ব্যাসার্ধ।
বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত = π × ৩ : π × ২
= ৯ : ৪

৫৬.
2xy + y = 14 এবং x = 3 হলে 2y + x = ?
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 7
  4. ঘ) 8
সঠিক উত্তর:
গ) 7
উত্তর
সঠিক উত্তর:
গ) 7
ব্যাখ্যা

দেওয়া আছে, 2xy + y = 14 এবং x = 3
⇒ 2.3.y + y = 14
⇒ y (6 + 1) = 14
⇒ y = 14/7 = 2

∴ 2y + x = 2.2 + 3 = 7

৫৭.
যদি x = y = 2z এবং x.y.z = 256 হয়, তবে y = ?
  1. ক) 2
  2. খ) 2√2
  3. গ) 4∛2
  4. ঘ) 8
সঠিক উত্তর:
ঘ) 8
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 8
ব্যাখ্যা

x.y.z = 256
⇒ 2z.2z.z = 256
⇒ 4z3 = 256
⇒ z3 = 256/4 = 64
⇒ z = 4
∴ y = 2.4 = 8

৫৮.
যদি x > 7 এবং y > -3 হয়, তবে কোনটি সঠিক?
  1. ক) xy > 7
  2. খ) xy > -21
  3. গ) xy < 3
  4. ঘ) -x > 2y
অনির্ধারিত
ব্যাখ্যা

x = 13, y = -2 হলে, xy = -26; অর্থাৎ, xy > 7 এবং xy > -21 সত্য নয়
x = 8, y = 1 হলে, xy = 8; অর্থাৎ, xy < 3 -x > 2y সত্য নয়।

৫৯.
যদি f(x) = (2x + 5)/(x - 3) হয়, তবে f(3)= কত?
  1. ক) 0
  2. খ) 11/6
  3. গ) 11/3
  4. ঘ) অনির্ণেয়
সঠিক উত্তর:
ঘ) অনির্ণেয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনির্ণেয়
ব্যাখ্যা

f(x) = (2x + 5)/(x - 3)
⇒ f(3) = (2.3 + 5)/(3 - 3)
= 11/0
= অনির্ণেয় 

৬০.
x4 + 2x3 + 3x2 + 4x + 5 কে x+3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
  1. ক) 48
  2. খ) -47
  3. গ) 47
  4. ঘ) -48
সঠিক উত্তর:
গ) 47
উত্তর
সঠিক উত্তর:
গ) 47
ব্যাখ্যা

x+3    |  x4 + 2x3 + 3x2 + 4x + 5  |   x3 - x2 + 6x - 14
              x4 + 3x3
            (-) ___________
                     - x3 + 3x2 
                     - x - 3x2
               (+)_____________
                               6x2 + 4x
                               6x2 + 18x
                           (-)________________
                                      - 14x + 5
                                      - 14x - 42
                                   (+)____________
                                                            47
∴ ভাগশেষ 47

৬১.
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৬, ৮ , ১০ ও ১৪ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ৭০১
  2. খ) ৭০৯
  3. গ) ৮০১
  4. ঘ) ৮০৩
সঠিক উত্তর:
গ) ৮০১
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮০১
ব্যাখ্যা

৬, ৮ , ১০ ও ১৪ এর লসাগু = ৮৪০
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯
৮৪০| ৯৯৯৯৯ |১১৯
         ৮৪০
       ________
         ১৫৯৯
           ৮৪০
         ________  
            ৭৫৯৯
            ৭৫৬০
           ________
                ৩৯
∴ ক্ষুদ্রতম সংখ্যা = ৮৪০ - ৩৯ = ৮০১

৬২.
এক ব্যক্তি ঘন্টায় ৪ কি.মি. বেগে হেটে 'A' স্থান হতে 'B' স্থানে গেলো। কিছুক্ষণ পর 'B' স্থান হতে ঘণ্টায় ৫ কি.মি. বেগে হেটে 'A' স্থানে ফিরে আসে। ফেরার পথে তার অর্ধঘণ্টা সময় কম লাগল। 'A' হতে 'B' - এর দূরত্ব কত?
  1. ক) ১২ কিমি
  2. খ) ১১ কিমি
  3. গ) ১০ কিমি
  4. ঘ) ৯ কিমি
সঠিক উত্তর:
গ) ১০ কিমি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ কিমি
ব্যাখ্যা

ধরি, স্থান দুটির দুরত্ব = ক
যাবার সময় ৪ কি.মি. যায় ১ ঘণ্টায়
∴ যাবার সময় ক কি.মি. যায় ক/৪ ঘণ্টায়
তদ্রুপ আসার সময় ক কি.মি. আসে ক/৫ ঘণ্টায়
প্রশ্নমতে,
ক/৪ - ক/৫ = ১/২
বা, (৫ক - ৪ক)/২০ = ১/২
বা, ক/২০ = ১/২
∴ ক = ১০ কি. মি

৬৩.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার মান ৫৪ বেশি হয় যদি অঙ্ক দু'টি বিপরীতভাবে লেখা হয়। অঙ্ক দুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত?
  1. ক) ৪৮
  2. খ) ৮৪
  3. গ) ৩৯
  4. ঘ) ৯৩
সঠিক উত্তর:
গ) ৩৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৯
ব্যাখ্যা

ধরি , দশক স্থানীয় অঙ্ক = x এবং একক স্থানীয় অঙ্ক = ১২ - x
সুতরাং সংখ্যাটি = ১০x + (১২ - x) × ১ = ৯x + ১২
অঙ্কগুলো বিপরিতভাবে লিখলে সংখ্যাটি = (১২ - x) × ১০ + x × ১ = ১২০ - ৯x
প্রশ্নমতে,
৯x + ১২ + ৫৪ = ১২০ - ৯x
বা, ১৮x = ৫৪
বা, x = ৩
সুতরাং সংখ্যাটি = ৯×৩ + ১২ = ৩৯

৬৪.
{(x+y)−1 − (x−y)-1 × 2y-1(x2−y2)} রাশিটির মান কত?
  1. ক) 1
  2. খ) −1
  3. গ) 2
  4. ঘ) 0
অনির্ধারিত
ব্যাখ্যা

{(x+y)−1 − (x−y)-1} × {2y-1(x2−y2)}
= {(1/x+y) - (1/x-y)} × (x2−y2)/2y
= {(x-y-x-y)/(x+y)(x-y)} × (x2−y2)/2y
= {-2y/(x2−y2)} × {(x2−y2)/2y}
= -1

মূল প্রশ্নে ভুল ছিলো। প্রশ্নে একটা ব্রাকেট আসে নি, যার কারণে কনফিউশন তৈরি হয়। তাই উত্তর বাতিল করা হয়েছে।

৬৫.
শতকরা বার্ষিক কত হার সুদে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা ৩ বছরে ৫৬০ টাকা ও ৫ বছরে ৬০০ টাকায় পরিণত হয়?
  1. ক) ৫%
  2. খ) ৪%
  3. গ) ৪(১/২)%
  4. ঘ) ৬%
সঠিক উত্তর:
খ) ৪%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪%
ব্যাখ্যা

আসল + ৫বছরের সুদ = ৬০০ টাকা
আসল + ৩বছরের সুদ= ৫৬০ টাকা
∴ ২ বছরের সুদ = ৪০ টাকা
৩ বছরের সুদ = (৪০×৩)/২ = ৬০টাকা
আসল = (৫৬০ - ৬০) = ৫০০টাকা
৫০০ টাকার ৩ বছরের সুদ ৬০ টাকা
১০০ টাকার ১ বছরের সুদ = (৬০×১০০)/(৫০০×৩)
= ৪%

৬৬.
প্রতি ডজন কলা ২৪ টাকায় ক্রয় করে প্রতি কুড়ি কি দরে বিক্রয় করলে ২৫% লাভ হবে?
  1. ক) 44 Tk
  2. খ) 45 Tk
  3. গ) 42 Tk
  4. ঘ) 50 Tk
সঠিক উত্তর:
ঘ) 50 Tk
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 50 Tk
ব্যাখ্যা

আমরা জানি,
১ ডজন = ১২টি ও ১ কুড়ি = ২০ টাকা

১২টি কলার ক্রয়মূল্য ২৪ টাকা
১টি কলার ক্রয়মূল্য ২৪/১২ টাকা
২০টি কলার ক্রয়মূল্য (২৪×২০)/১২ = ৪০ টাকা
২৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০+২৫) = ১২৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৪০ টাকা হলে বিক্রয়মূল্য (১২৫×৪০)/১০০ = ৫০ টাকা

৬৭.
2x + 2/x = 3 হলে x2 + 1/x2 = ?
  1. ক) 1/4
  2. খ) 1/2
  3. গ) 1/6
  4. ঘ) 2
সঠিক উত্তর:
ক) 1/4
উত্তর
সঠিক উত্তর:
ক) 1/4
ব্যাখ্যা

2x + 2/x = 3
বা, x + 1/x = 3/2
আমরা জানি,
a2 + 1/b2 = (a + 1/b)2 - 2ab
∴ x2 + 1/x2 = (x + 1/x)2 - 2.x.1/x
= (3/2)2 - 2
= 9/4 - 2
= 9/4 - 8/4
= 1/4

৬৮.
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৫ সে. মি. হলে ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে -
  1. ক) 5√2 বর্গ সেমি
  2. খ) 25 বর্গ সেমি
  3. গ) 50 বর্গ সেমি
  4. ঘ) 25√2 বর্গ সেমি
সঠিক উত্তর:
গ) 50 বর্গ সেমি
উত্তর
সঠিক উত্তর:
গ) 50 বর্গ সেমি
ব্যাখ্যা

বর্গের কর্ণের দৈর্ঘ্য = √2a = √2.5
∴ কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (√2.5)2 বর্গসেমি
= 2 × 25 বর্গসেমি
= 50 বর্গসেমি

৬৯.
কয়েকজন শ্রমিক একটি কাজ ১৮ দিনে করে দিবে বলে ঠিক করে। কিন্তু তাদের মধ্যে ৯ জন অনুপস্থিত থাকায় কাজটি ৩৬ দিনে সম্পন্ন হয়। ৩৬ জন শ্রমিক নিযুক্ত হলে কতদিনে কাজটি সম্পন্ন হতো?
  1. ক) ৯ দিনে
  2. খ) ১০ দিনে
  3. গ) ১২ দিনে
  4. ঘ) ১৮ দিনে
সঠিক উত্তর:
ক) ৯ দিনে
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯ দিনে
ব্যাখ্যা

৯ জন শ্রমিক অনুপস্থিত থাকায় কাজের পরিমাণ দ্বিগুণ বেড়ে যায় (১৮ দিনের জায়গায় ৩৬ দিন লাগে)
অর্থাৎ, শুরুতে শ্রমিক ছিলো ১৮ জন। 
এই কাজটি ৯ জন শ্রমিক করে ৩৬ দিনে
∴ ৩৬ জন শ্রমিক করতে পারতো (৩৬×৯) / ৩৬ = ৯ দিনে 

৭০.
r!.nCr = ?
  1. ক) n!/(n - r)!
  2. খ) n!/r
  3. গ) n!/r!
  4. ঘ) (n - r)!/r!
সঠিক উত্তর:
ক) n!/(n - r)!
উত্তর
সঠিক উত্তর:
ক) n!/(n - r)!
ব্যাখ্যা

r!.nCr
r!n!/r!(n - r)!
= n!/(n - r)!

৭১.
আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি ?
  1. ক) ওমান
  2. খ) ইয়েমেন
  3. গ) ভুটান
  4. ঘ) মালদ্বীপ
সঠিক উত্তর:
ঘ) মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মালদ্বীপ
ব্যাখ্যা

- আয়তনে এশিয়ার এবং দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র মালদ্বীপ। দেশটির আয়তন প্রায় ৩০০ বর্গ কিলোমিটার। .
- জনসংখ্যায় এশিয়ার এবং দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র মালদ্বীপ।
- আয়তন অনুসারে এশিয়ার দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ সিঙ্গাপুর।
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস এবং ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ 2021

৭২.
কৃষিনির্ভর বাংলাদেশে কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে ?
  1. ক) ১৯৪৭
  2. খ) ১৯৫৬
  3. গ) ১৯৬৯
  4. ঘ) ১৯৭৩
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৩
ব্যাখ্যা

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) একটি শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক।
- ১৯৭৩ সালে রাস্ট্রপতি আদেশ নং-২৭ বলে প্রতিষ্ঠিত বাংলাদেশের কৃষির মতো প্রকৃতি নির্ভর অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ খাতে অর্থায়নের জন্য দেশের বৃহত্তম বিশেষায়িত ব্যাংক।
- আমানত,ঋণ,বৈদেশিক বানিজ্যসহ সব ধরনের আধুনিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ কৃষি ব্যাংক।

Source: krishibank.org.bd

৭৩.
অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্র ঋণ কর্মসূচির লক্ষ্যে 'গ্রামীণ ব্যাংক' প্রতিষ্ঠার সময়কাল কত?
  1. ক) ১৯৭৬
  2. খ) ১৯৭৩
  3. গ) ১৯৭৪
  4. ঘ) ১৯৭৫
সঠিক উত্তর:
ক) ১৯৭৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭৬
ব্যাখ্যা

- ১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে ড. মুহাম্মদ ইউনূস ক্ষুদ্রঋণ বিষয়ক একটি গবেষণা প্রকল্প চালু করেন যা পরবর্তীতে টাঙ্গাইল জেলাতেও বিস্তৃত হয়।
- প্রকল্পটি সফলতা লাভ করায় বাংলাদেশ সরকার ১৯৮৩ সালের ২ অক্টোবর অধ্যাদেশের মাধ্যমে এই প্রকল্পকে গ্রামীণ ব্যাংক এ রূপান্তর করে।
২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূস নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
(সূত্র: গ্রামীণ ব্যাংক ওয়েবসাইট)

৭৪.
'গ্লাসনস্ত' কথাটির অর্থ কী?
  1. ক) সমাজতন্ত্রের সংগঠন
  2. খ) গনতন্ত্রের পুনঃপ্রবর্তন
  3. গ) মুক্ত আলোচনা
  4. ঘ) গনতান্ত্রিক সংগঠন
সঠিক উত্তর:
গ) মুক্ত আলোচনা
উত্তর
সঠিক উত্তর:
গ) মুক্ত আলোচনা
ব্যাখ্যা

সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ গ্লাস্তনস্ত নীতির প্রবর্তক। 
- সোভিয়েত নাগরিকদের ব্যাক্তি স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি খোলামেলা আলোচনার যে মুক্ত ব্যবস্থা চালু করেছিলেন তাই গ্লাসনস্ত নীতি হিসেবে অভিহিত।

উৎসঃ ব্রিটানিকা

৭৫.
ঘানা-র দাপ্তরিক ভাষা কী?
  1. ক) মেন্ডি
  2. খ) স্প্যানিশ
  3. গ) ইংরেজি
  4. ঘ) হাউসা
সঠিক উত্তর:
গ) ইংরেজি
উত্তর
সঠিক উত্তর:
গ) ইংরেজি
ব্যাখ্যা

ঘানা পশ্চিম আফ্রিকার একটি দেশ। 
- এর রাজধানী - আক্রা
- দাপ্তরিক ভাষা - ইংরেজি 

উৎসঃ ব্রিটানিকা

৭৬.
নিচের কোনটিকে 'ইউরোপের রণক্ষেত্র' বলা হয়?
  1. ক) নেদারল্যান্ড
  2. খ) বেলজিয়াম
  3. গ) ফিনল্যান্ড
  4. ঘ) সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
খ) বেলজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
খ) বেলজিয়াম
ব্যাখ্যা

- For such a small country, Belgium has been a major European battleground over the centuries.
- The Belgian landscape has been a major European battleground for centuries, notably in modern times during the Battle of Waterloo (1815) and the 20th century’s two world wars.

Source: Britannica and BBC

৭৭.
সুইজারল্যান্ডের প্রাচীন নাম কী ?
  1. ক) হেলভেসিয়া
  2. খ) রোডেশিয়া
  3. গ) ডয়েচল্যান্ড
  4. ঘ) সলসবেরি
সঠিক উত্তর:
ক) হেলভেসিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) হেলভেসিয়া
ব্যাখ্যা

- সুইজারল্যান্ড: হেলভেসিয়া, হেলভেটিয়া।
- জার্মানি: ডয়েচল্যান্ড।
- জাম্বিয়া: উত্তর রোডেশিয়া।
- হারারে - সলসবেরি।।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং worldatlas.com

৭৮.
'নাগার্নো কারাবাখ' হলো একটি -
  1. ক) ছিটমহল
  2. খ) সমরকেন্দ্র
  3. গ) গোয়েন্দা সংস্থা
  4. ঘ) বিদ্রোহী দল
সঠিক উত্তর:
ক) ছিটমহল
উত্তর
সঠিক উত্তর:
ক) ছিটমহল
ব্যাখ্যা

- নাগার্নো কারাবাখ হলো আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে একটি বিরোধপূর্ণ অঞ্চল। এটি দক্ষিণ ককেশাসে আজারবাইজানের অভ্যন্তরে অবস্থিত একটি ছিটমহল। এর আয়তন প্রায় ১৭০০ বর্গমাইল।
- আর্মেনীয় খ্রিস্টান অধ্যুষিত এ অঞ্চলটি সোভিয়েত আমলে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল ছিলো। ১৯৮৮ সালে আজারবাইজান এটি নিজের নিয়ন্ত্রণে নিলে আর্মেনীয় খ্রিস্টান মিলিশিয়াদের সাথে রক্তাক্ত লড়াই শুরু হয়।
- পরবর্তীতে ১৯৯৪ সালে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধ বিরতি কার্যকর হয় এবং তখন এটির নিয়ন্ত্রণ আর্মেনিয়ার হাতে চলে যায়। একই সময়ে আজারবাইজানের আরও ৭টি জেলাও আর্মেনিয়া দখল করে নেয়।
- বিরোধপূর্ণ নাগার্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ২৭ সেপ্টেম্বর ২০২০ থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ছয় সপ্তাহব্যাপী যুদ্ধ সংঘটিত হয়।
- ৯ নভেম্বর ২০২০ রাশিয়ার মধ্যস্থতায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তির ফলে আজারবাইজান নাগার্নো কারাবাখের সাতটি অঞ্চলের পাঁচটির উপর তার নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করে।

সূত্রঃ সাম্প্রতিক সমাচার, আনাদুলো এজেন্সি ও আল-জাজিরা রিপোর্ট, এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা এবং বিবিসি ওয়ার্ল্ড

৭৯.
'সিটি অব জয়' চলচ্চিত্রে কোন নগরীর দীনতা প্রকাশ পেয়েছে?
  1. ক) ঢাকা
  2. খ) করাচি
  3. গ) দিল্লি
  4. ঘ) কোলকাতা
সঠিক উত্তর:
ঘ) কোলকাতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোলকাতা
ব্যাখ্যা

রোলান্ড জোফ পরিচালিত ছবি 'সিটি অব জয়'। 
- এই ছবিতে কোলকাতা শহরের দীনতা প্রকাশ পেয়েছে। 
- এই চলচ্চিত্র একজন কৃষক, একজন আমেরিকান ডাক্তার এবং একজন ব্রিটিশ নার্সের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। 

উৎসঃ রটেন টম্যাটোস, আইএমডিবি 

৮০.
বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী কে?
  1. ক) ইন্দিরা গান্ধী
  2. খ) চন্দ্রিকা কুমারাতুঙ্গা
  3. গ) শ্রীমাভো বন্দরনায়েক
  4. ঘ) বেনজির ভুট্টো
সঠিক উত্তর:
গ) শ্রীমাভো বন্দরনায়েক
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্রীমাভো বন্দরনায়েক
ব্যাখ্যা

- বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী : শ্রীমাভো বন্দরনায়েক (শ্রীলংকা)
- বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট : ইসাবেল পেরন (আর্জেন্টিনা)
- বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী : বেনজীর ভুট্টো (পাকিস্তান)
- বিশ্বের দ্বিতীয় মুসলিম মহিলা প্রধানমন্ত্রী : বেগম খালেদা জিয়া (বাংলাদেশ)
- হেলেন ক্লার্ক : নিউজিল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী
- গোল্ডা মায়ার : ইসরাইলের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।

(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)

৮১.
'Trans World Airlines' কোন দেশের বিমান সংস্থা?
  1. ক) বেলজিয়াম
  2. খ) ডেনমার্ক
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

Trans World Airlines, Inc. (TWA), former American airline that maintained extensive routes in the United States and to Europe, the Caribbean, and the Middle East. TWA was absorbed by American Airlines in 2001.

Source: Britannica

৮২.
ভলভো কোন দেশের গাড়ি?
  1. ক) ইতালি
  2. খ) সুইডেন
  3. গ) জার্মানি
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
খ) সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
খ) সুইডেন
ব্যাখ্যা

সুইডেনের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলভো।
ভলভোর শ্লোগান - Always caring about people.
ইতালির অন্যতম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান - ফেরারি, ল্যাম্বরগিনি।
জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে আছে - টয়োটা, হোন্ডা, নিসান, মিতসুবিশি।

৮৩.
নিম্নে উল্লিখিত ফৌজদারি আদালতের যে তালিকা দেয়া হলো তার মধ্যে কোনটির অবস্থান প্রথম হওয়া উচিত বলে মনে করেন?
  1. ক) মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটের আদালত
  2. খ) দায়রা জজ আদালত
  3. গ) দ্বিতীয় শ্রেনীর ম্যাজিষ্ট্রেট
  4. ঘ) প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট
সঠিক উত্তর:
খ) দায়রা জজ আদালত
উত্তর
সঠিক উত্তর:
খ) দায়রা জজ আদালত
ব্যাখ্যা


এখানে, Session Judge মানে দায়রা জজ আদালত।

উৎসঃ বিচার বিভাগীয় বাতায়ন বাংলাদেশ

৮৪.
সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত?
  1. ক) মাছের প্রজনন ক্ষেত্র বলে
  2. খ) ঝড়ঝঞ্ঝা কবলিত এলাকা
  3. গ) জনমানবহীন এলাকা বলে
  4. ঘ) সামুদ্রিক মাছ শিকারের জন্য
সঠিক উত্তর:
ঘ) সামুদ্রিক মাছ শিকারের জন্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সামুদ্রিক মাছ শিকারের জন্য
ব্যাখ্যা

সোনাদিয়া দ্বীপটি মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে অবস্থিত। 
- এ দ্বীপকে যাযাবর পাখিদের জন্য ভূ-স্বর্গ বলা যায়। দ্বীপের পশ্চিম দিকে বালুকাময় সমুদ্র সৈকত রয়েছে যেখানে ঝিনুক ও মুক্তা পাওয়া যায়।
- শুষ্ক মৌসুমে এখানে প্রচুর মাছ শুকানো হয় যা দেশে বিভিন্ন অঞ্চলে বিক্রি করা হয়।
- সোনাদিয়ার প্যারাবন, চর, খাল ও মোহনা নানা প্রজাতির মাছ ও অমেরুদন্ডী প্রাণীর গুরুত্বপূর্ন আবাসস্থল। দ্বীপটির প্যারাবন সংলগ্ন খালে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় যেমন-বাটা, কোরাল, তাইল্যা, দাতিনা, কাউন, পোয়া ইত্যাদি।
- এ দ্বীপ অতিথি পাখি এবং মাছ চাষের জন্য বিখ্যাত।

উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন

৮৫.
বাংলাদেশ সরকার 'প্রাথমিক শিক্ষা' সবার জন্য নিশ্চিত করা জন্য কোন সালকে নির্ধারিত করেছিলো?
  1. ক) ২০১০
  2. খ) ২০১২
  3. গ) ২০১৫
  4. ঘ) ২০১৮
সঠিক উত্তর:
গ) ২০১৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০১৫
ব্যাখ্যা

বাংলাদেশ সরকার বিশ্ব শিক্ষা ফোরামে সবার জন্য শিক্ষার নির্ধারিত লক্ষ্যমাত্রা ২০১৫ সনের মধ্যে অর্জনের অঙ্গীকার করেছিলো।
এর মধ্যে অন্যতম লক্ষ্যমাত্রা ছিলো ২০০৫ সনের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করা, এবং ২০১৫ সনের মধ্যে শিক্ষা ক্ষেত্রে লিঙ্গ সমতা অর্জন করা, মেয়েদের গুরুত্ব দিয়ে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে মানসম্মত মৌলিক শিক্ষা অর্জন।

উৎসঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 

৮৬.
বাংলাদেশে মোট কয়টি ক্যাডেট কলেজ আছে ?
  1. ক) ৮টি
  2. খ) ১০টি
  3. গ) ১২টি
  4. ঘ) ১৫টি
সঠিক উত্তর:
গ) ১২টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২টি
ব্যাখ্যা

বাংলাদেশে বর্তমানে মোট ১২টি ক্যাডেট কলেজ রয়েছে।
এগুলো হলোঃ
- ফৌজদারহাট ক্যাডেট কলেজ,
- ঝিনাইদহ ক্যাডেট কলেজ,
- মির্জাপুর ক্যাডেট কলেজ,
- রাজশাহী ক্যাডেট কলেজ,
- বরিশাল ক্যাডেট কলেজ,
- পাবনা ক্যাডেট কলেজ,
- সিলেট ক্যাডেট কলেজ,
- রংপুর ক্যাডেট কলেজ,
- কুমিল্লা ক্যাডেট কলেজ,
- ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ,
- ফেনী গার্লস ক্যাডেট কলেজ,
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ।
এগুলোর মধ্যে প্রথম নয়টি ছেলেদের, পরের তিনটি মেয়েদের জন্য সংরক্ষিত।
উৎসঃ বাংলাপিডিয়া এবং প্রথম আলো

৮৭.
NIPORT কি?
  1. ক) পোলট্রি ফার্ম বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
  2. খ) বন্দর বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
  3. গ) জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
  4. ঘ) নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
সঠিক উত্তর:
গ) জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
উত্তর
সঠিক উত্তর:
গ) জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
ব্যাখ্যা

- NIPORT (নিপোর্ট) বা National Institute of Population Research and Training হলো বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক জাতীয় গবেষণা প্রতিষ্ঠান।
- এটি ১৯৭৭ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হয় যা ঢাকার আজিমপুরে অবস্থিত।
- নিপোর্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জেলা, উপজেলা, ইউনিয়ন ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে।
(তথ্যসূত্রঃ NIPORT ওয়েবসাইট)

৮৮.
বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল ?
  1. ক) প্রধান বিচারপতি নিয়োগ
  2. খ) যুদ্ধাপরাধীদের বিচারের
  3. গ) সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা
  4. ঘ) মহিলাদের জন্য সংসদে আসন সংরক্ষন
সঠিক উত্তর:
খ) যুদ্ধাপরাধীদের বিচারের
উত্তর
সঠিক উত্তর:
খ) যুদ্ধাপরাধীদের বিচারের
ব্যাখ্যা

- ১৯৭৩ সালের ১৫ জুলাই সংবিধানের প্রথম সংশোধনী গৃহিত হয়। এটি উত্থাপন করেন তৎকালীন আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর।
- প্রথম সংশোধনীর বিষয়বস্তু ছিলো যুদ্ধাপরাধীসহ গণবিরোধীদের বিচারের বিধান সন্নিবেশন করা।
- এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে ৪৭-ক নামে নতুন একটি অনুচ্ছেদ এবং ৪৭ নম্বর অনুচ্ছেদে একটি নতুন দফা যুক্ত করা হয়।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ সংবিধান এবং আইন মন্ত্রণালয়)

৮৯.
বাংলাদেশকে কোন আরব দেশ সর্বপ্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে ?
  1. ক) মিশর
  2. খ) জর্ডান
  3. গ) ইরাক
  4. ঘ) কুয়েত
সঠিক উত্তর:
গ) ইরাক
উত্তর
সঠিক উত্তর:
গ) ইরাক
ব্যাখ্যা

• ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৮ জুলাই ১৯৭২ সালে।
• এটি মধ্যপ্রাচ্যের স্বীকৃতিদানকারী প্রথম দেশ ছিল।
• অন্যদিকে ইরান ও কাতার বাংলাদেশকে স্বীকৃতি দেয় যথাক্রমে ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি ও ৪ মার্চ।
উৎসঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

৯০.
বিখ্যাত বাংলাপিডিয়ার প্রকাশক কোন প্রতিষ্ঠান ?
  1. ক) বাংলা একাডেমি
  2. খ) এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ
  3. গ) বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
  4. ঘ) ইউনিভার্সিটি প্রেস লিমিটেড
সঠিক উত্তর:
খ) এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
খ) এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ
ব্যাখ্যা

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির উদ্যোগে ২০০৩ সালে বাংলাপিডিয়া প্রথম প্রকাশ করা হয়। এরপর ২০১২ সালে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়।
বাংলাপিডিয়া বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ। ১,৪৫০ জন পণ্ডিত বাংলাদেশের প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ঘটনাবলি এতে সংযোজন করেছেন।
এর প্রধান সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম।
(সূত্রঃ বাংলাপিডিয়া)

৯১.
ওজোন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে কোন গ্যাস?
  1. ক) ব্রোমিন ও নাইট্রোজেন
  2. খ) হাইড্রোজেন
  3. গ) ব্রোমিন
  4. ঘ) ক্লোরিন
সঠিক উত্তর:
ঘ) ক্লোরিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্লোরিন
ব্যাখ্যা

সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন হলো ওজনস্তররের ক্ষতিসাধনকারী গ্যাস। উপাদানগুলোর মধ্যে ক্লোরিন সবচেয়ে বেশি ক্ষতিকর।
ক্লোরোফ্লোরো-কার্বন গ্যাস বা সিএফসি যেন অনেকটা ওজোন স্তরকে খেয়ে ফেলতে থাকে। এই সিএফসি থাকে বিভিন্ন ধরনের স্প্রে ক্যানে, ফ্রিজ এবং এয়ার কন্ডিশনারে। ফলস্বরূপ, ১৯৮৫ সালে দেখা গেল যে দক্ষিণ গোলার্ধের ওজোন স্তরে বড়সড় একটি গর্ত তৈরি হয়েছে।

৯২.
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ -
  1. ক) কম হয়
  2. খ) খুব কম হয়
  3. গ) বেশি হয়
  4. ঘ) একই হয়
সঠিক উত্তর:
ঘ) একই হয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) একই হয়
ব্যাখ্যা

এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য প্রথমেই আমরা বৈদ্যুতিক পাখার কার্যপ্রণালী সম্পর্কে কিছুটা জেনে নিবো।

প্রথমেই দেখা যাক বৈদ্যুতিক পাখা কীভাবে ঘোরে:

একটি পাখায় একটি বৈদ্যুতিক মোটর এবং কয়েকটি ধাতব ব্লেড (সাধারণত ৩টি), সংযুক্ত থাকে। যখন আমরা একটি পাখার সুইচ অন করি, তখন ভোল্টেজের পার্থক্যের জন্য মোটরটির মধ্য দিয়ে বিদ্যুৎ যায় এবং তার ফলাফল হিসাবেই পাখাটি ঘুরতে থাকে। নিয়ন্ত্রক বা রেগুলেটর মোটরের ভোল্টেজ নিয়ন্ত্রণ করে এবং মোটরের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দেয়।

সুতরাং, একটি পাখার ভোল্টেজর মাত্রা নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রক বা রেগুলেটরের ওপর নির্ভরশীল। আর একটি পাখার ভোল্টেজের পরিমাণ তার ঘূর্ণন গতির সমানুপাতী, অর্থাৎ ভোল্টেজ যত বাড়বে, পাখার গতিও ততটাই বাড়বে।

এখন, বিভিন্ন রেগুলেটর ও তাদের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করা যাক:

এই মুহূর্তে, বাজারে মোটামুটি দুই ধরনের রেগুলেটর পাওয়া যায়—

১) ইলেক্ট্রিক রেগুলেটর (Electric Regulator): এই রেগুলেটরগুলিতে পাখার ভোল্টেজ হ্রাস করার জন্য রোধ বসানো থাকে। যখন পাখার ভোল্টেজ কমানো হয় তখন রোধটি উত্তপ্ত হয়ে ওঠে আর বিদ্যুৎ সরবরাহ কমার কারণে পাখার গতিও কমে যায়। কিন্তু এর ফলে পাখার ভোল্টেজ তথা গতি কমিয়ে যে বিদ্যুৎ বাঁঁচানো হয়, সেই বিদ্যুৎ এই রোধ-মধ্যস্থ তাপশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ শেষ পর্যন্ত, এই রেগুলেটরের মাধ্যমে পাখার গতি কমিয়ে বিদ্যুৎ খরচ বিশেষ কমে না বললেই চলে।ফলে ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম-বেশির সাথে রেগুলেটর লস যথাক্রমে বেশি ও কম হয় ফলে বৈদ্যুতিক পাখার গতি যাই হোক, বিদ্যুৎ খরচ প্রায় একই হয়।
২) ইলেকট্রনিক রেগুলেটর (Electronic Regulator): এই রেগুলেটরগুলিতে পাখার ভোল্টেজ হ্রাস করার জন্য মূলতঃ ট্রায়াক থাকে যার গেটে ট্রিগার নিয়ন্ত্রণ করে ফ্যানের ভোল্টেজের সাইন ওয়েভকে নিয়ন্ত্রণ করা হয় এবং ভোল্টেজের আরএমএস ভ্যালুকে পরিবর্তণ করে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করা হয়। এইগুলি কখনই গরম হয়ে ওঠে না, ফলে পাখা যখন কম গতিতে চলে তখন যথেষ্ট বিদ্যুৎ সাশ্রয় হয়। সাধারণত ইলেকট্রনিক রেগুলেটরগুলি ইলেক্ট্রিক রেগুলেটরগুলির থেকে প্রায় ৪০ শতাংশ বেশী বিদ্যুতসাশ্রয়ী।

তাই সবশেষে বলা যেতে পারে, বৈদ্যুতিক পাখা কম গতিতে চালালে বিদ্যুৎ খরচ তখনই কম হবে যখন ইলেক্ট্রিক রেগুলেটরের পরিবর্তে ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহৃত হবে।

৯৩.
লোকভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়, কারণ-
  1. ক) শূন্য ঘর নীরব থাকে
  2. খ) শূন্য ঘরে শব্দের শোষণ বেশি হয়
  3. গ) লোকভর্তি ঘরে মানুষের শোরগোল হয়
  4. ঘ) শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
সঠিক উত্তর:
ঘ) শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
ব্যাখ্যা
শব্দ এক ধরনের যান্ত্রিক এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ, বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়।
যখন একটি ঘরে মানুষ বা আসবাব পত্র দিয়ে ভর্তি থাকে, তখন অনেক শব্দ সেগুলোর মাধ্যমে শোষিত হয়ে যায়।
অর্থাৎ, লোকভর্তি হল ঘরে মানুষ বেশি থাকায় শব্দের শোষণ বেশি হয় তাই সেখানে শব্দের আওয়াজ ক্ষীণ হয়।
৯৪.
মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
  1. ক) ভূ-পৃষ্ঠে
  2. খ) ভূ-পৃষ্ঠ থেকে ২০০০ ফুট নিচে
  3. গ) ভূ-কেন্দ্রে
  4. ঘ) ভূ-পৃষ্ঠ থেকে ২০০০ ফুট উচুতে
সঠিক উত্তর:
ক) ভূ-পৃষ্ঠে
উত্তর
সঠিক উত্তর:
ক) ভূ-পৃষ্ঠে
ব্যাখ্যা

কোনো বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয় তাকে তার ওজন বলে।
আমরা জানি, W=mg এখানে g= অভিকর্ষজ ত্বরণ যার মান 9.8।
- অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠে সর্বোচ্চ। ভূপৃষ্ঠ থেকে যত নিচে/উপরে যাওয়া যায় এর মান তত কমতে থাকে।
- এজন্য g এর মান পাহাড়ে বা খনির ভেতরে কম।
- মেরু অন্ঞলে g এর মান বিষুব অঞ্চলের চেয়ে বেশি।
- পৃথিবীর কেন্দ্রে g এর মান শূন্য।

উৎসঃ বিজ্ঞান, অষ্টম শ্রেণি।

৯৫.
অস্থি ও দাঁত গঠনে সহায়তা করে কোনটি?
  1. ক) আয়োডিন
  2. খ) ক্যালসিয়াম ও ফসফরাস
  3. গ) লৌহ ও ফসফরাস
  4. ঘ) জিঙ্ক
সঠিক উত্তর:
খ) ক্যালসিয়াম ও ফসফরাস
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্যালসিয়াম ও ফসফরাস
ব্যাখ্যা

- ক্যালসিয়াম প্রাণীদের হাড় এবং দাতের একটি প্রধান উপাদান।
- মানুষের শরীরের মোট ওজনের শতকরা দুইভাগ হচ্ছে ক্যালসিয়াম। অস্থি এবং দাতে ফসফরাস ও ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে এর ৯০% শরীরে সঞ্চিত থাকে।
- হাড় ও দাতের গঠন শক্ত রাখার জন্য ক্যালসিয়াম একটি অতি প্রয়োজনীয় খনিজ পদার্থ।
- দেহে পরিমাণের দিক দিয়ে খনিজ লবণগুলোর মধ্যে ক্যালসিয়ামের পরপরই ফসফরাসের স্থান।
- ক্যালসিয়ামের মত হাড় এবং দাত গঠন করা ফসফরাসের প্রধান কাজ।
- ফসফরাসের অভাবে রিকেটস, অস্থিক্ষয়তা, দন্তক্ষয় এসব রোগ দেখা দেয়।
 
উৎসঃ বিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি

৯৬.
বিপাকীয় ক্ষতিকর বর্জ্য পদার্থ অপসারণ প্রক্রিয়াকে কি বলে?
  1. ক) রেচন
  2. খ) শোধন
  3. গ) নিঃসরণ
  4. ঘ) বিপাক
সঠিক উত্তর:
ক) রেচন
উত্তর
সঠিক উত্তর:
ক) রেচন
ব্যাখ্যা

রেচন মানবদেহের একটি জৈবিক প্রক্রিয়া, যার মাধ্যমে দেহে বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন বর্জ্য পদার্থগুলো নিষ্কাশিত হয়।
- যে সব অঙ্গ রেচন কাজে অংশ গ্রহণ করে তাদেরকে রেচন অঙ্গ বলা হয়। এটি রেচনতন্ত্র নামে পরিচিত।
- রেচনতন্ত্রের মাধ্যমে শতকরা ৮০% রেচন পদার্থ নিষ্কাশিত হয়। বাকি ২০% রেচন পদার্থ বিভিন্ন ক্রিয়াকর্মে উৎপন্ন ও বিভিন্ন অঙ্গের মাধ্যমে নিষ্কাশিত হয়।
- মানবদেহের রেচন অঙ্গের নাম বৃক্ক। আর বৃক্কের একক হলো নেফ্রন।

সূত্রঃ জীববিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৯৭.
হেপাটাইটিস (জন্ডিস) রোগের প্রধান কারণ কি ?
  1. ক) ভাইরাস
  2. খ) প্রটোজোয়া
  3. গ) হেলমিনথিস
  4. ঘ) ব্যাকটেরিয়া
সঠিক উত্তর:
ক) ভাইরাস
উত্তর
সঠিক উত্তর:
ক) ভাইরাস
ব্যাখ্যা


উৎসঃ উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৯৮.
মানবদেহে শতকরা কত ভাগ খনিজ লবণ থাকে?
  1. ক) ১৫%
  2. খ) ১%
  3. গ) ২%
  4. ঘ) ৪%
সঠিক উত্তর:
খ) ১%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১%
ব্যাখ্যা

ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বোর্ড বই ২০২১ অনুসারে উত্তর ধরা হলো -
বিতর্ক থাকতে পারে। তাই, পরবর্তীতে অ্যাপ আপডেটের পরে তথ্যকল্পদ্রুম সিরিজে/ফিচারে আলোচনা করা হবে।

 

৯৯.
প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ-
  1. ক) বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
  2. খ) রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে
  3. গ) উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
  4. ঘ) সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক
সঠিক উত্তর:
গ) উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
উত্তর
সঠিক উত্তর:
গ) উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
ব্যাখ্যা

প্রেসার কুকারে রান্না তারাতারি হয় কারণ, কুকারের ভেতরের পানি ফুটন্ত অবস্থায় বাষ্পে পরিণত হয়েই বাইরে আসতে পারে না। ফলে উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়। এতে বাড়তি তাপ সৃষ্টি হয়ে রান্না হয় তাড়াতাড়ি।

উৎসঃ নবম-দশম শ্রেণি - পদার্থ বিজ্ঞান বই

১০০.
গ্যালিলিও কি?
  1. ক) মঙ্গল গ্রহের একটি উপগ্রহ
  2. খ) বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ
  3. গ) শনি গ্রহের একটি উপগ্রহ
  4. ঘ) পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ
সঠিক উত্তর:
ঘ) পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ
ব্যাখ্যা
গ্যালিলিও পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।

বৃহস্পতি গ্রহে কৃত্রিম উপগ্রহ গ্যালিলিও অবতরণ করে- ৭ ডিসেম্বর ১৯৯৫ সালে। এর মিশন শেষ হয় ২০০৩ সালের সেপ্টেম্বরে।

উৎসঃ ব্রিটানিকা, নাসা